পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৮৫
সিলেবাস
বিশেষ ফুল মডেল টেস্ট [২০২২ সাল ভিত্তিক অফিসার (ক্যাশ) নিয়োগ পরীক্ষার জন্য প্রযোজ্য]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৮৫ প্রশ্ন

.
উচ্চারণের স্থানের নাম অনুসারে ব্যঞ্জনধ্বনি কয় ভাগে ভাগ করা হয়?
  1. তিন ভাগে
  2. চার ভাগে
  3. পাঁচ ভাগে
  4. ছয় ভাগে
সঠিক উত্তর:
পাঁচ ভাগে
উত্তর
সঠিক উত্তর:
পাঁচ ভাগে
ব্যাখ্যা
উচ্চারণের স্থানভেদে ব্যঞ্জনধ্বনির বিভাগ:
- ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখবিবরে উচ্চারণের মূল উপকরণ বা উচ্চারক জিহবা ও ওষ্ঠ। আর উচ্চারণের স্থান হলাে কণ্ঠ বা জিহ্বামূল, অগ্রতাল, মূর্ধা বা পশ্চাৎ দন্তমূল, দন্ত বা অগ্র দন্তমূল, ওষ্ঠ্য ইত্যাদি।

- উচ্চারণের স্থানের নাম অনুসারে ব্যঞ্জনধ্বনিগুলােকে পাঁচ ভাগে ভাগ করা হয়:

যেমন:
১) কণ্ঠ্য বা জিহ্বামুলীয়,
২) তালব্য বা অগ্রতালুজাত,
৩) মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয়,
৪) দন্ত্য বা অগ্র দন্তমূলীয় এবং
৫) ওষ্ঠ্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
'শাখী' শব্দের অর্থ কী?
  1. অশনি
  2. বজ্র
  3. গাছ
  4. বন
সঠিক উত্তর:
গাছ
উত্তর
সঠিক উত্তর:
গাছ
ব্যাখ্যা
• 'শাখী' শব্দের অর্থ - গাছ

'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, বনানী, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

অন্যদিকে,
'বজ্র' শব্দের অর্থ - বাজ, অশনি, কুলিশ।

'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘সে বই নিয়ে পড়তে বসেছে।' - বাক্যে 'নিয়ে' কোন ক্রিয়াপদ?
  1. সমাপিকা
  2. প্রযোজক
  3. অসমাপিকা
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
অসমাপিকা
উত্তর
সঠিক উত্তর:
অসমাপিকা
ব্যাখ্যা
অসমাপিকা ক্রিয়া:
- যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না, তাকে অসমাপিকা ক্রিয়া বলে।

যেমন:
আমি বাড়ি গিয়ে .......
সে বই নিয়ে

এখানে 'গিয়ে', 'নিয়ে' ক্রিয়ার দ্বারা কথা শেষ হয় নি। বাক্যের অর্থ অসম্পূর্ণ রয়েছে। বাক্যের অর্থ সম্পূর্ণ করার জন্য আরও ক্রিয়া চাই।

যেমন:
আমি বাড়ি গিয়ে খাব।
সে বই নিয়ে পড়তে বসেছে।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
.
"মায়াবী" শব্দটি কোন উপায়ে গঠিত হয়েছে?
  1. উপসর্গ
  2. প্রত্যয়
  3. সন্ধি
  4. বিভক্তি
সঠিক উত্তর:
প্রত্যয়
উত্তর
সঠিক উত্তর:
প্রত্যয়
ব্যাখ্যা
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:
- ষ্ণ, ষ্ণি, ষ্ণিক, ইত, ইমন, ইল, তর, তা, ত্ব, বতুপ প্রভৃতি সংস্কৃত তদ্ধিতপ্রত্যয়যুগে যে সমস্ত শব্দ গঠিত হয়, সেগুলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। 

সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ে গঠিত কিছু প্রকৃতি ও প্রত্যয়: 
- তেজঃ + বিন্‌ = তেজস্বী,
- মেধা + বিন্‌ = মেধাবী,
- মায়া + বিন্‌ = মায়াবী,
- যশঃ + বিন্‌ = যশস্বী,
- নীল + ইমন = নীলিমা  ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'তালকানা' বাগ্‌ধারার অর্থ -
  1. গোলযোগ
  2. কাণ্ডজ্ঞানহীন
  3. তোষামোদকারী
  4. ক্ষণস্থায়ী
সঠিক উত্তর:
কাণ্ডজ্ঞানহীন
উত্তর
সঠিক উত্তর:
কাণ্ডজ্ঞানহীন
ব্যাখ্যা
• 'তালকানা' বাগ্‌ধারার অর্থ - কাণ্ডজ্ঞানহীন

অন্যদিকে,
তাসের ঘর - ক্ষণস্থায়ী। 
ঢাকের কাঠি - তোষামোদকারী। 
ডামাডোল - গোলযোগ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'তোমাদ্বারা একাজ হবে না সাধন।' - বাক্যে 'তোমাদ্বারা' কোন কারক?
  1. কর্তা
  2. কারণ
  3. কর্ম
  4. অপাদান
সঠিক উত্তর:
কর্তা
উত্তর
সঠিক উত্তর:
কর্তা
ব্যাখ্যা
কর্তা কারক:
- ক্রিয়া যার দ্বারা সম্পাদিত হয়, তাকে কর্তাকারক বলে। বাক্যের কর্তা বা উদ্দেশ্যই কর্তা কারক। কর্তা কারকে সাধারণত বিভক্তি যুক্ত হয় না।

যেমন:
- চাঁদ বুঝি তা জানে।
- তোমাদ্বারা একাজ হবে না সাধন।
- বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে।
- সপ্তপুরুষ যেথায় মানুষ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
"তুলতুলা > লুতলুতা" - কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. ব্যঞ্জন বিকৃতি
  2. স্বরসঙ্গতি
  3. ধ্বনি বিপর্যয়
  4. অভিশ্রুতি
সঠিক উত্তর:
ধ্বনি বিপর্যয়
উত্তর
সঠিক উত্তর:
ধ্বনি বিপর্যয়
ব্যাখ্যা
ধ্বনি বিপর্যয়:
- উচ্চারণের সময় আগের ধ্বনি পরে গেলে ও পরের ধ্বনি আগে চলে আসলে ধ্বনি বিপর্যয় ঘটে।

যেমন:
- তলোয়ার > তরোয়াল, 
- নকশা > নশকা, 
- রিক্সা > রিস্কা, 
- লাফ > ফাল, 
- তুলতুলা > লুতলুতা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
ভারতচন্দ্র রায়গুণাকর কোন কাব্যধারার শ্রেষ্ঠ কবি ছিলেন?
  1. মহাকাব্য
  2. মঙ্গলকাব্য
  3. বৈষ্ণবকাব্য
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
মঙ্গলকাব্য
উত্তর
সঠিক উত্তর:
মঙ্গলকাব্য
ব্যাখ্যা
ভারতচন্দ্র রায়গুণাকর:
- ভারতচন্দ্রের জীবনকাল ১৭১২ থেকে ১৭৬০ খ্রিষ্টাব্দ। তিনি আঠার শতকের মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।
- মধ্যযুগের শেষ বড় কবি ছিলেন ভারতচন্দ্র রায়গুণাকর। তাকে নাগরিক কবিও বলা হয়।
- ভারতচন্দ্র রায়গুণাকর বেশ কিছু গ্রন্থ রচনা করলেও তাঁর শ্রেষ্টসৃষ্টি ‘অন্নদামঙ্গল' ১৭৫২-৫৩ সালে রচনা করেন। এই কাব্যের দ্বিতীয়ংশ 'বিদ্যাসুন্দর'।
- .‘অন্নদামঙ্গল' কাব্যের বৈশিষ্ট্য হলো ছন্দ ও অলঙ্কারের সুদক্ষ প্রয়োগ।
- সমালোচক অধ্যাপক অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ের মতে: ‘অন্নদামঙ্গলকাব্য অষ্টদশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ কাব্য, সমগ্র বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য গ্রন্থের অন্যতম।
- ভারতচন্দ্র রচিত আর একটি বিখ্যাত গ্রন্থ হলো ‘সত্যনারায়ণের পাঁচালী’।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড সৌমিত্র শেখর।
.
"বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তোলে।" - বাক্যে 'ঝমঝমানি' কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?
  1. ক্রিয়া বিশেষণ
  2. বিশেষণ
  3. বিশেষ্য
  4. ক্রিয়া
সঠিক উত্তর:
বিশেষ্য
উত্তর
সঠিক উত্তর:
বিশেষ্য
ব্যাখ্যা
বিভিন্ন পদরূপে ধ্বন্যাত্মক দ্বিরুক্ত শব্দের ব্যবহার:

যেমন:
বিশেষ্য: বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তোলে।
বিশেষণ: নামিল নভে বাদল ছলছল বেদনায়।
ক্রিয়া: কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ।
ক্রিয়া বিশেষণ: চিকচিক করে বালি কোথা নাহি কাদা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১০.
"সেবার তাকে সুস্থই দেখেছিলাম।" - বাক্যটি কোন কালের উদাহরণ?
  1. পুরাঘটিত অতীত কাল
  2. ঘটমান অতীত কাল
  3. সাধারণ অতীত কাল
  4. নিত্যবৃত্ত অতীত কাল
সঠিক উত্তর:
পুরাঘটিত অতীত কাল
উত্তর
সঠিক উত্তর:
পুরাঘটিত অতীত কাল
ব্যাখ্যা
পুরাঘটিত অতীত কাল:
- যে ক্রিয়া অতীতের বহু পূর্বেই সংগঠিত হয়ে গিয়েছে এবং যার পরে আরও কিছু ঘটনা ঘটে গেছে, তার কালকে পুরাঘটিত অতীত কাল বলা হয়।

যেমন:
- সেবার তাকে সুস্থই দেখেছিলাম।
- কাজটি কি তুমি করেছিলে?

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
"স্বয়ংবরা" শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. স্বয়ং + বরা
  2. স্বম্‌ + বরা
  3. স্বৎ + বরা
  4. স্বয়ম্‌ + বরা
সঠিক উত্তর:
স্বয়ম্‌ + বরা
উত্তর
সঠিক উত্তর:
স্বয়ম্‌ + বরা
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
- ম্‌- এর পর অন্তঃস্থ ধ্বনি যথা: য, র, ল, ব, কিংবা শ, ষ, স, হ থাকলে ম্‌- স্থলে অনুস্বার (ং) হয়।

যেমন:
- সম্‌ + লাপ = সংলাপ,
- সম্‌ + শয় = সংশয়,
- সম্‌ + হার = সংহার,
- স্বয়ম্‌ + বরা = স্বয়ংবরা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
'সিক্ত' এর বিপরীতার্থক শব্দ -
  1. অনাসক্ত
  2. আর্দ্র
  3. সক্ত
  4. শুষ্ক
সঠিক উত্তর:
শুষ্ক
উত্তর
সঠিক উত্তর:
শুষ্ক
ব্যাখ্যা
'সিক্ত' এর বিপরীতার্থক শব্দ - শুষ্ক

উল্লেখ্য,
'সিক্ত' শব্দের অর্থ - ভেজা, আর্দ্র।
'শুষ্ক' শব্দের অর্থ - শোষণ করা হয়েছে এমন, নীরস, রসশূন্য, আকর্ষণহীন, মলিন, কর্কশ।

অন্যদিকে,
আসক্ত - অনাসক্ত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৩.
"উদ্‌বায়ী" বলতে কী বোঝায়?
  1. বপন করা হয়েছে
  2. বাস্তু থেকে উৎখাত হয়েছে যে
  3. বুকে হেঁটে গমন করে যে
  4. বাতাসে উবে যায় এমন
সঠিক উত্তর:
বাতাসে উবে যায় এমন
উত্তর
সঠিক উত্তর:
বাতাসে উবে যায় এমন
ব্যাখ্যা
• 'বাতাসে উবে যায় এমন' এর এক কথায় প্রকাশ - উদ্‌বায়ী

অন্যদিকে,
বুকে হেঁটে গমন করে যে - উরগ।
বাস্তু থেকে উৎখাত হয়েছে যে - উদ্‌বাস্তু।
বপন করা হয়েছে - উপ্ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৪.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. আনুষঙ্গিক
  2. অনুষাঙ্গিক
  3. আনুসাঙ্গিক
  4. আনুষাঙ্গিক
সঠিক উত্তর:
আনুষঙ্গিক
উত্তর
সঠিক উত্তর:
আনুষঙ্গিক
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - আনুষঙ্গিক
- এটি একটি বিশেষ্য পদ।
- এটি একটি সংস্কৃত শব্দ।

শব্দের অর্থ:
- সংশ্লিষ্ট; প্রাসঙ্গিক,
- গৌণ, অপ্রধান।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৫.
ঈ-প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ -
  1. কামারনী
  2. মজুরনী 
  3. বেঙ্গমী
  4. ধোপানী
সঠিক উত্তর:
বেঙ্গমী
উত্তর
সঠিক উত্তর:
বেঙ্গমী
ব্যাখ্যা
ঈ-প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ:

যেমন: 
- বেঙ্গমা-বেঙ্গমী,
- ভাগনা/ভাগনে-ভাগনী।
 
অন্যদিকে,
নী-প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ - কামার-কামারনী, মজুর-মজুরনী, ধোপা-ধোপানী।

উৎস:  বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ( ২০১৯ সংস্করণ)।
১৬.
নিচের কোন গুচ্ছটি সংস্কৃত উপসর্গ?
  1. অধি, উৎ, পরি
  2. রাম, স, সা
  3. আড়, আন, আব
  4. ইতি, ঊন, কদ
সঠিক উত্তর:
অধি, উৎ, পরি
উত্তর
সঠিক উত্তর:
অধি, উৎ, পরি
ব্যাখ্যা
অধি, উৎ, পরি - গুচ্ছটি সংস্কৃত উপসর্গ।

সংস্কৃত বা তৎসম উপসর্গ:
সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি।
যথা:
- প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

খাঁটি বাংলা উপসর্গ:
- খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।
যথা:
- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
১৭.
‘Song Offerings’ এর ভূমিকা লিখেছিলেন কে?
  1. Bernard Shaw
  2. W.B. Yeats
  3. Rudyard Kipling
  4. T.S. Eliot
সঠিক উত্তর:
W.B. Yeats
উত্তর
সঠিক উত্তর:
W.B. Yeats
ব্যাখ্যা
'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থ:
- 'গীতাঞ্জলি' রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭টি গানের সংকলন (কাব্যগ্রন্থ)।
- গানগুলি ১৯০৮ ও ১৯০৯ সালে রচিত এবং ১৯১০। গীতাঞ্জলির গানগুলো মূলত কবিতা।
- গীতাঞ্জলি এর ইংরেজি অনুবাদ Song Offerings (১৯১২)। Song Offerings এর ভূমিকা লেখেন ইংরেজ কবি W.B. Yeats।
- Song Offerings এর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরষ্কার পান।

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ:
- মানসী,
- সোনার তরী,
- চিত্রা,
- কল্পনা,
- ক্ষণিকা,
- গীতাঞ্জলি,
- বলাকা,
- পূরবী,
- পুনশ্চ,
- পত্রপূট,
- সেঁজুতি,
- শেষলেখা,
- কবি-কাহিনী ইত্যাদি।

উৎস: ভানুসিংহ ঠাকুরের পদাবলী কাব্যগ্রন্থ এবং লাইভ এমসিকিউ লেকচার - ১০, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৮.
"জেলা" শব্দটি কোন ভাষা হতে আগত?
  1. ফারসি
  2. আরবি
  3. বাংলা
  4. ফরাসি
সঠিক উত্তর:
আরবি
উত্তর
সঠিক উত্তর:
আরবি
ব্যাখ্যা
"জেলা" শব্দটি 'আরবি' ভাষা হতে আগত।
- এটি  একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- বিভাগের অন্তর্গত প্রশাসনিক অঞ্চল;
- কয়েকটি উপজেলার সমষ্টি।

কিছু আরবি শব্দ:
- আদাব,
- খবর,
- খাজনা,
- খালাস,
- জলসা,
- জেলা,
- দালাল,
- আদালত ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৯.
'রাজমোহনস ওয়াইফ' কোন ভাষায় লেখা উপন্যাস?
  1. ইংরেজি
  2. ফারসি
  3. সংস্কৃত
  4. বাংলা
সঠিক উত্তর:
ইংরেজি
উত্তর
সঠিক উত্তর:
ইংরেজি
ব্যাখ্যা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলার নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ।
- ১৮৩৮ সালে চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস 'রাজমোহনস ওয়াইফ'। উপন্যাসটি ইংরেজিতে লেখা।
- তাঁর রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী' প্রকাশিত হয় ১৮৬৫। এটি তাঁর রচিত প্রথম বাংলা উপন্যাসও।
- 'ললিতা তথা মানস' (১৮৫৬) কাব্যগ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ।
- 'কপালকুণ্ডলা' তাঁর রচিত দ্বিতীয় বাংলা উপন্যাস (১৮৬৬)।
- আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম তাঁর ত্রয়ী উপন্যাস।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস সমূহ:
- কপালকুণ্ডলা,
- মৃণালিনী,
- বিষবৃক্ষ,
- ইন্দিরা,
- যুগলাঙ্গুরীয়,
- চন্দ্রশেখর,
- রাধারানী,
- রজনী,
- কৃষ্ণকান্তের উইল,
- রাজসিংহ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২০.
‘কৃপার শাস্ত্রের অর্থভেদ’ কোন লিপিতে মুদ্রিত হয়েছিল?
  1. আরবি
  2. রোমান
  3. ইংরেজি
  4. বাংলা
সঠিক উত্তর:
রোমান
উত্তর
সঠিক উত্তর:
রোমান
ব্যাখ্যা
কৃপার শাস্ত্রের অর্থভেদ:
- এটি মনোএল দ্য আসসুম্পসাঁউ পর্তুগিজ খ্রিষ্টান মিশনারি কর্তৃক রচনা করেন।
- ১৭৪৩ খ্রিষ্টাব্দে লিসবন শহর থেকে রোমান লিপিতে মুদ্রিত হয়।
- গুরুশিষ্যের কথোপকথনের মধ্য দিয়ে খ্রিষ্টধর্মের মহিমা কীর্তন এই গ্রন্থের লক্ষ্য।

মনোএল দা আসসুম্পসাঁউ:
- তিনি একজন পর্তুগিজ ছিলেন।
- তিনি ছিলেন একজন খ্রিস্টান ধর্মযাজক।
- মনোএল দা আসসুম্পসাঁউ এর আগে কেউ বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেননি।
- ১৭৪৩ সালে মনোএল দা আসসুম্পসাঁউ দুটি বাংলা গ্রন্থ রচনা ও মুদ্রণ করেন।

তাঁর রচিত গ্রন্থ দুটি হলো:
- কৃপা শাস্ত্রের অর্থভেদ
- ভোকাবুলিরও এম ইদিওমা বেনগল্লা ই পোরতুগিজ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২১.
If you heat ice, ____.
  1. it melts
  2. it melted
  3. it would melt
  4. it has melted
সঠিক উত্তর:
it melts
উত্তর
সঠিক উত্তর:
it melts
ব্যাখ্যা
• Complete Sentence: If you heat ice, it melts.

If you heat ice, it melts.
- যদি তুমি বরফ গরম করো, এটা গলে যায়।
- এটি একটি Zero Conditional বাক্য, যা সার্বজনীন সত্য বা বৈজ্ঞানিক নিয়ম বোঝাতে ব্যবহৃত হয়।

• Structure:
- If + Present tense, Present tense.
- If you heat ice (তুমি যদি বরফ গরম করো)।
- it melts (এটা গলে যায়)।

• Other options:
খ) it melted - এটি অতীত কাল; বৈজ্ঞানিক সত্য বোঝাতে ব্যবহার হয় না।

গ) it would melt - এটি কাল্পনিক বা অবাস্তব শর্তের জন্য ব্যবহৃত হয় (যেমন: যদি এটা হতো... তবে এটা হতো)। বৈজ্ঞানিক সত্য বোঝায় না।

ঘ) it has melted - এটি Present Perfect tense; Zero Conditional-এ চলে না।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
২২.
She sings well, ____?
  1. doesn’t she
  2. does she
  3. isn’t she
  4. didn’t she
সঠিক উত্তর:
doesn’t she
উত্তর
সঠিক উত্তর:
doesn’t she
ব্যাখ্যা
• Complete Sentence: She sings well, doesn’t she?

- She sings well = সে ভালো গান গায়।
- এটি একটি Affirmative Sentence (ধনাত্মক বাক্য)।
- Present simple tense ব্যবহৃত হয়েছে (sings).
- তাই Tag Question হবে:
- Auxiliary verb (do/does) + not + subject.
- "She sings well, doesn’t she?"

• Other options:
খ) does she : Positive tag → ভুল, কারণ মূল বাক্য ধনাত্মক।

গ) isn’t she : "is" হয় না, কারণ মূল verb "sings" → do/does লাগে।

ঘ) didn’t she : Past tense নয়, এখানে present tense ব্যবহার হয়েছে।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
২৩.
People speak English all over the world. (Change into Passive Voice.)
  1. English is spoken all over the world.
  2. English was spoken all over the world.
  3. English has spoken all over the world.
  4. English speaks all over the world.
সঠিক উত্তর:
English is spoken all over the world.
উত্তর
সঠিক উত্তর:
English is spoken all over the world.
ব্যাখ্যা
• সঠিক উত্তর: ক) English is spoken all over the world.

- Active Voice:
- People speak English all over the world.
- এই বাক্যটি একটি Active Voice-এর উদাহরণ।
- বাক্যটি Present Simple Tense-এ লেখা।

- Passive Voice এ রূপান্তর:
- নিয়ম (Present Simple Passive):
- Object + is/am/are + past participle + by + subject.

- English (object) হবে the subject.
- is (because English = singular)
- spoken (past participle of “speak”)

Passive Voice: English is spoken all over the world.

• Other options:
খ) English was spoken all over the world.
- ভুল কারণ "was" ব্যবহৃত হয় past tense বোঝাতে।
- মূল বাক্যটি present tense-এ, তাই "was spoken" হবে না।

গ) English has spoken all over the world.
- ভুল কারণ "has spoken" হল Present Perfect Tense (Active voice).
- কিন্তু এটি passive voice-এ নয়।

ঘ) English speaks all over the world.
- ভুল কারণ এখানে English কে subject করা হয়েছে ঠিকই, কিন্তু verb "speaks" বোঝাচ্ছে English কথা বলে, যা অর্থে সঠিক নয়।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
২৪.
Choose the correct spelling:
  1. Authentication
  2. Aouthentication
  3. Authientication
  4. Authentiocation
সঠিক উত্তর:
Authentication
উত্তর
সঠিক উত্তর:
Authentication
ব্যাখ্যা
• The correct spelling is authentication.

• Authentication (Adj)
- Bangla Meaning: প্রমাণীকরণ; সত্যকরণ।
- English Meaning: an act, process, or method of showing something (such as an identity) to be real.

• Example Sentence:
- On the threat level, our considerations depend on what the outcome of the authentication is.
- His reputation was ruined by his authentication of a forged 60-volume diary.

Source: Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
২৫.
I wish I ____ a bird.
  1. were
  2. am
  3. was
  4. will be
সঠিক উত্তর:
were
উত্তর
সঠিক উত্তর:
were
ব্যাখ্যা
• Complete Sentence: I wish I were a bird.

- এখানে বক্তা এমন একটি কল্পনাপ্রসূত বা অবাস্তব ইচ্ছা প্রকাশ করছে যা বর্তমান বাস্তবতার সাথে মেলে না।
- "wish" এর পর যদি অবাস্তব/কাল্পনিক কিছু বোঝায়, তখন verb-এর past tense এবং "I/He/She" এর পরেও were ব্যবহার হয় : এটিকে বলে subjunctive mood.

• Other options :
খ) am : বর্তমান সত্য বোঝায়, কিন্তু এখানে অবাস্তব ইচ্ছা।

গ) was : "I" এর সাথে কখনও wish clause-এ "was" হয় না, বরং "were" হয়।

ঘ) will be : ভবিষ্যৎ ইচ্ছা বোঝায়, কিন্তু এখানে কল্পনাপ্রসূত ইচ্ছা।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
২৬.
Synonym of 'brute' is-
  1. Cruel
  2. Kind
  3. Entity
  4. Admire
সঠিক উত্তর:
Cruel
উত্তর
সঠিক উত্তর:
Cruel
ব্যাখ্যা
• Synonym of 'brute' is- Cruel.

• Brute (Noun)
- Bangla Meaning: পশু; জন্তু। নির্বোধ; পশুতুল্য বা নির্দয় লোক।
- English Meaning: of or relating to beasts.

ক) Cruel (Noun)
- Bangla Meaning: নিষ্ঠুর; নির্দয়।
- English Meaning: disposed to inflict pain or suffering.

• Other Meaning:

খ) Kind (Adj)
- Bangla Meaning: সদয়; অপরের প্রতি সহানুভূতিশীল।
- English Meaning: a group united by common traits or interests : category.

গ) Entity (Noun)
- Bangla Meaning: অস্তিত্ব; স্বতন্ত্র সত্তা।
- English Meaning: being, existence.

ঘ) Admire (Verb)
- Bangla Meaning: মুগ্ধদৃষ্টিতে তাকানো; বিস্ময়বিমুগ্ধ হওয়া; শ্রদ্ধা করা।
- English Meaning: to feel respect and approval for (someone or something) : to regard with.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
২৭.
Though he is poor, ____.
  1. he is honest
  2. but he is honest
  3. he is not honest
  4. and he is rich
সঠিক উত্তর:
he is honest
উত্তর
সঠিক উত্তর:
he is honest
ব্যাখ্যা
• Complete Sentence: Though he is poor, he is honest.
- যদিও সে গরিব, তবুও সে সৎ।

- "Though" is a subordinating conjunction used to show contrast (বিপরীত ধারণা)।
-  It connects two opposite ideas.
- Though মানে হলো যদিও বা তবুও - এটি দুটো বিপরীত দিক বোঝাতে ব্যবহৃত হয়।

• Other options :
খ) but he is honest : "Though" এবং "but" একসাথে ব্যবহার করা যায় না। এটি grammatically ভুল।

গ) he is not honest : বিপরীত অর্থ দেয়। "Poor" ও "not honest" দুটো negative; contrast বোঝায় না।

ঘ) and he is rich : এটি অর্থের দিক থেকে বিপরীত; "poor" আর "rich" একসাথে চলবে না।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
২৮.
The meaning of 'Obscure' is-
  1. Not clearly seen
  2. Become angry
  3. Renting out property
  4. Doing nothing
সঠিক উত্তর:
Not clearly seen
উত্তর
সঠিক উত্তর:
Not clearly seen
ব্যাখ্যা
• The meaning of 'Obscure' is- ক) Not clearly seen.

• Obscure (Adj, Noun)
- Bangla Meaning: অন্ধকারময়; গুপ্ত; অস্পষ্ট।
- English Meaning: ot clearly seen or easily distinguished.

• Other options:
খ) Become angry - রাগান্বিত হওয়া। 

গ) Renting out property - সম্পত্তি ভাড়া দেওয়া।

ঘ) Doing nothing - কিছুই না করা।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
২৯.
'Diligence is the mother of good luck.' Translate the proverb :
  1. মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।
  2. অযথা বিপদের মধ্যে যাওয়া অযৌক্তিক।
  3. রতনে রতন চিনে।
  4. পরিশ্রমই সৌভাগ্যের মূল বা প্রসূতি।
সঠিক উত্তর:
পরিশ্রমই সৌভাগ্যের মূল বা প্রসূতি।
উত্তর
সঠিক উত্তর:
পরিশ্রমই সৌভাগ্যের মূল বা প্রসূতি।
ব্যাখ্যা
• 'Diligence is the mother of good luck.' Translate the proverb : পরিশ্রমই সৌভাগ্যের মূল বা প্রসূতি।

• Diamond cuts diamond.
- রতনে রতন চিনে।

• Discretion is the better part of valour.
- অযথা বিপদের মধ্যে যাওয়া অযৌক্তিক।

• Do or die.
- মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।

Source: Live MCQ Lecture.
৩০.
What is the antonym of the word 'Abandon'?
  1. Indulge
  2. Reclaim
  3. Permute
  4. Standard
সঠিক উত্তর:
Reclaim
উত্তর
সঠিক উত্তর:
Reclaim
ব্যাখ্যা
• The antonym of the word 'Abandon' is খ) Reclaim.

• Abandon (Noun, Verb)
- Bangla Meaning: ছেড়ে দেওয়া; ক্ষান্তি দেওয়া, পরিত্যাগ করা।
- English Meaning: to give up to the control or influence of another person or agent.

• খ) Reclaim (Verb)
- Bangla Meaning: পুনরুদ্ধার করা।
- English Meaning: to recall from wrong or improper conduct: reform.

• Other options:
ক) Indulge
- Bangla Meaning: পরিতৃপ্ত করা।
- English Meaning: to yield to the desire of : humor.

গ) Permute
- Bangla Meaning: বিন্যাস পরিবর্তন করা।
- English Meaning: to change the order or arrangement of.

ঘ) Standard
- Bangla Meaning: বৈশিষ্ট্যসূচক পতাকা, বিশেষত যার প্রতি আনুগত্য প্রদর্শন বিধেয়।
- English Meaning: a conspicuous object (such as a banner) formerly carried at the top of a pole.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৩১.
What is the meaning of the phrase 'Crocodile tears'?
  1. To express regret about something
  2. To deal with something
  3. To be very expensive.
  4. False or affected tears
সঠিক উত্তর:
False or affected tears
উত্তর
সঠিক উত্তর:
False or affected tears
ব্যাখ্যা
• The meaning of the phrase 'Crocodile tears' is False or affected tears.

• Crocodile tears:

- English Meaning: tears or expressions of sorrow that are insincere / false or affected tears.
- Bangla Meaning: মায়াকান্না।

- Ex. Sentence: Heartless people can shed crocodile tears.
- Bangla Meaning: নির্দয় মানুষেরাই মায়াকান্না কাঁদে।

• Other options:

• Cost a pretty penny:
- English Meaning: to be very expensive.
- Bangla Meaning: খুব দামি / অনেক মূল্যবান।

• Cope with:
- English Meaning: to deal with (something) usually skillfully or efficiently.
- Bangla Meaning: কোনোকিছু দক্ষতার সাথে সামলানো, মানিয়ে নেওয়া।

• Cry over spilled milk:
- English Meaning: to express regret about something that has already happened or cannot be changed.
- Bangla Meaning: বৃথা অনুশোচনা করা।

Source: Live MCQ Lecture.
৩২.
What is the synonym of the word 'Expansion'?
  1. Swap
  2. Accretion
  3. Transposition
  4. Substitution
সঠিক উত্তর:
Accretion
উত্তর
সঠিক উত্তর:
Accretion
ব্যাখ্যা
• The synonym of the word 'Expansion' is - Accretion.

• Expansion (Noun)
- Bangla Meaning: বিস্তার; বিস্তারণ; প্রসারণ।
- English Meaning: the act or process of expanding.

গ) Transposition (Noun)
- Bangla Meaning: লেনদেন।
- English Meaning: an act, process, or instance of transposing or being transposed।

• Other options:
ক) Swap
- Bangla Meaning: অদলবদল করা।
- English Meaning: to make an exchange.

খ) Accretion
- Bangla Meaning: জৈবিক সংযোজনের দ্বারা বৃদ্ধি, বিবৃদ্ধি; পৃথক পৃথক বস্তুর এক বস্তুতে পরিণত হওয়া।
- English Meaning: the process of growth or enlargement by a gradual buildup.

ঘ) Substitution
- Bangla Meaning: উপকল্পন; প্রতিকল্পন।
- English Meaning: the act, process, or result of substituting one thing for another.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৩৩.
A synonym of the word 'craven' is -
  1. Deflect
  2. Brave
  3. Afraid
  4. Gullible
সঠিক উত্তর:
Afraid
উত্তর
সঠিক উত্তর:
Afraid
ব্যাখ্যা
• A synonym of the word 'craven' is - গ) Afraid.

• Craven (Noun, Adj)
- Bangla Meaning: কাপুরুষ।
- English Meaning: lacking the least bit of courage.

গ) Afraid (Adj)
- Bangla Meaning: ভীত; সন্ত্রস্ত; শঙ্কিত।
- English Meaning: filled with fear or apprehension.

• Other options:
ক) Deflect
- Bangla Meaning: বিভ্রষ্ট/বিচ্যুত/বিমার্গগামী হওয়া বা করা।
- English Meaning: to turn (something) aside especially from a straight course or fixed direction.

খ) Brave
- Bangla Meaning: সাহসী; নির্ভীক।
- English Meaning: having or showing mental or moral strength to face danger, fear, or difficulty: having or showing courage.

ঘ) Gullible
- Bangla Meaning: সামুদ্রিক পাখিবিশেষ; শঙ্খচিল।
- English Meaning: easily duped or cheated.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৩৪.
Cycling is a good exercise. Here, the underlined word is -
  1. Adjective
  2. Gerund
  3. Adverb
  4. Infinitive
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা
Cycling is a good exercise.

- The underlined word is a Gerund.

• Gerund:
Verb এর present form এর সাথে -ing যুক্ত হয়ে যদি তা Noun এবং Verb এর কাজ এক সঙ্গে সম্পন্ন করে তখন তাকে Gerund বলে।  
যেমন: - Cycling is a good exercise.
- বাক্যটিতে cycle, verb এর সাথে -ing যুক্ত হয়ে Cycling হয়েছে। Cycling দিয়ে এখানে দৌড়ানোর কাজ বা verb বুঝায়, আবার এটি is - verb এর subject তাই এটিকে noun বলা যায়।
- Cycling যেহেতু একই সাথে noun এবং verb এর মত কাজ করে তাই এটি gerund বলে।

• বাক্যে Gerund বিভিন্ন রূপে ব্যবহৃত হয়। যথা:
- Subject রূপে।
- Object রূপে।
- Preposition এর Object রূপে।
- Verb এর Subject এবং Compliment রূপে।
- Nominative Absolute রূপে।
- Compound Noun এর অংশ হিসেবে।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৩৫.
They said, "We watched a movie yesterday." (Change the narration.)
  1. They said they watched a movie yesterday.
  2. They said that they were watching a movie yesterday.
  3. They said that we had watched a movie the day before.
  4. They said that they had watched a movie the day before.
সঠিক উত্তর:
They said that they had watched a movie the day before.
উত্তর
সঠিক উত্তর:
They said that they had watched a movie the day before.
ব্যাখ্যা
• Correct Answer: They said that they had watched a movie the day before.

• Direct speech: They said, "We watched a movie yesterday."
- Here,
- Reporting Verb: said (past tense)
- Reported Speech: "We watched a movie yesterday."

• Indirect Speech এ পরিবর্তনের নিয়ম:
1. Tense পরিবর্তন:
- watched (past simple) → had watched (past perfect).

2. Pronoun পরিবর্তন:
- We → they
(“They” নিজেরাই কথা বলছে, তাই "we" → "they").

3. Time expression পরিবর্তন:
- yesterday → the day before.

• Other options:
ক) They said they watched a movie yesterday.
- ভুল কারণ এখানে tense এবং time পরিবর্তন করা হয়নি।

গ) They said that they were watching a movie yesterday.
- ভুল কারণ "watched" → "had watched" হবে, আর "yesterday" পরিবর্তন হয়নি।

ঘ) They said that we had watched a movie the day before.
- ভুল কারণ "we" → they হওয়া উচিত। "we" ব্যবহার করলে, মনে হবে কথকও সিনেমা দেখেছে।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৩৬.
'Because of his illness, he could not pass the exam.'
What type of clause is: "Because of his illness"?
  1. Adjective clause
  2. Noun clause
  3. Coordinate clause
  4. Adverb clause
সঠিক উত্তর:
Adverb clause
উত্তর
সঠিক উত্তর:
Adverb clause
ব্যাখ্যা
• সঠিক উত্তর: ঘ) Adverb clause.

• Because I was late, I could not enter the seminar.
- বাক্যে "Because I was late" অংশটি একটি adverb clause, 
- এটি মূল ক্রিয়া "could not enter" কে ব্যাখ্যা করছে : অর্থাৎ, কেন সেমিনারে ঢুকতে পারেননি তার উত্তর দিয়েছে।
- এটি because (একটি subordinating conjunction) দিয়ে শুরু হয়েছে।
- এটি কারণ বোঝায়, তাই এটি একটি Adverb Clause of Reason.

Adverb Clause:
- যে সকল Clause বাক্যে ব্যবহৃত হয়ে Adverb এর কাজ করে তাদেরকে Adverbial Clause বলে।

• Other options:

ক) Adjective clause
- যে clause বাক্যে adjective এর কাজ করে তাদেরকে adjective clause বলে।
Example- "The book that I borrowed from the library is very interesting."
In this sentence, "that I borrowed from the library" is the adjective clause.

খ) Noun clause
- যে clause বাক্যে Noun এর কাজ করে তাদেরকে Noun clause বলে। এটি বাক্যের Subject বা Object হিসেবে কাজ করে।
- Example: What she said shocked everyone.
- এই বাক্যে 'What she said' - Acts as the subject of the sentence.
- এটি বাক্যের subject হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই noun clause.

গ) Coordinate clause
- যখন দুই বা ততোধিক সমশ্রেণীর Clause কোন Coordinating conjunction দ্বারা যুক্ত হয়, তখন তাদেরকে বলে Coordinate clause.
- He came and he saw everything.
- এখানে He came এবং he saw everything উভয় এই Coordinate clause.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৩৭.
He was at a loss and did not know what to do.
Here 'at a loss' means-
  1. Frustrated
  2. Defeated
  3. Mentally imbalanced
  4. Puzzled
সঠিক উত্তর:
Puzzled
উত্তর
সঠিক উত্তর:
Puzzled
ব্যাখ্যা
• The Correct Answer is Puzzled.

• At a loss
- English Meaning: puzzled.
- Bangla Meaning: হতবুদ্ধি / কিংকর্তব্যবিমূঢ়।

Ex. Sentence: He was at a loss and did not know what to do.
Bangla Meaning: সে হতবুদ্ধি হয়ে গেছিলো এবং কি করা উচিত বুঝতে পারছিলো না।

Source: Live MCQ Lecture.
৩৮.
Choose the correct sentence.
  1. The informations he provided were useful.
  2. The information he provided were useful.
  3. The information he provided was useful.
  4. The informations he provided was useful.
সঠিক উত্তর:
The information he provided was useful.
উত্তর
সঠিক উত্তর:
The information he provided was useful.
ব্যাখ্যা
• The correct sentence is - গ) The information he provided was useful.

- "Information" শব্দটি uncountable noun, তাই এটি সবসময় singular হিসেবে ব্যবহৃত হয় এবং singular verb গ্রহণ করে।
- তাই এখানে singular verb হিসেবে "was" বসবে।
- সুতরাং, সঠিক বাক্যটি হলো- গ) The information he provided was useful.

অন্যদিকে,
- "informations" ভুল, কারণ "information" এর কোন plural রূপ হয় না।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৩৯.
Alas! He is no more.” What parts of speech is the underlined word?
  1. Adjective
  2. Interjection
  3. Adverb
  4. Conjunction
সঠিক উত্তর:
Interjection
উত্তর
সঠিক উত্তর:
Interjection
ব্যাখ্যা
• Alas! He is no more. Here 'Alas' is an interjection.

• Interjection:

- মোট কথা আবেগ, অনুভূতি, কিংবা বিরক্তি, হতাশা, দুঃখ, আশ্চর্যান্বিত হওয়া ইত্যাদি বোঝাতে Interjection ব্যবহৃত হয়।
– এটি Formal লেখায় ব্যবহৃত হয়না, কেবল Informal কথোপকথন, মুভি বা সিনেমার ডায়লগ, কিংবা উপন্যাসে ব্যবহৃত হয়।
- Interjection এর পরে Note of exclamation/ comma বসে লিখে দেন।

Source: A Passage to the English Language S. M. Zakir Hussain.
৪০.
This plan could have worked if I ____ been more selective.
  1. might
  2. had
  3. have
  4. would
সঠিক উত্তর:
had
উত্তর
সঠিক উত্তর:
had
ব্যাখ্যা
• Complete sentence: This plan could have worked if I had been more selective.

• If এর সাথে past perfect tense হলে, main clause টি subject + would/could/might +have+ verb এর past participle এবং বাকি অংশ হবে।

• This plan could have worked if I had been more selective.

এই বাক্যে ২য় অংশ if দিয়ে শুরু হয়েছে, তার পূর্বের clause টিতে "could have worked" থাকায়, নিয়ম অনুসারে if এর সাথের অংশে past perfect tense হবে।

তাই খালি ঘরে "had" বসেছে।

Source: A Passage to the English Language S. M. Zakir Hussain.
৪১.
What type of sentence is the following sentence?
He is not only rich but also generous.
  1. Simple Sentence
  2. Complex Sentence
  3. Compound Sentence
  4. Interrogative Sentence.
সঠিক উত্তর:
Compound Sentence
উত্তর
সঠিক উত্তর:
Compound Sentence
ব্যাখ্যা
- যে বাক্যে একাধিক Principal Clause 'Coordinating Conjunction' দ্বারা যুক্ত থাকে তাকে Compound Sentence বলে।

এই বাক্যে দুটি independent Principal clauses আছে:

Clause 1: He is rich.
Clause 2: He is generous.

এই দুটি independent clause কে Coordinating Conjunction: "not only ... but also" দিয়ে যুক্ত করা হয়েছে। তাই এটি একটি compound sentence.

Compound Sentence গঠনের শর্ত হচ্ছে-
- বাক্যে একের অধিক Principal Clause থাকবে।
- বাক্যে এক বা একাধিক Coordinating Conjunction থাকবে।

- and, or, but, both, fewer than, neither, and, not only.... but also, no less than, neither... nor, either... or, otherwise, still, yet, else, nevertheless, on the contrary, only, so, therefore, consequently, for- ইত্যাদি Coordinating Conjunction দ্বারা Compound Sentence গঠিত হয়।

Source: A Passage to the English Language S. M. Zakir Hussain.
৪২.
If 60% of a number is equal to three-fourths of another number, what is the ratio of the first number to the second number?
  1. 3 : 5
  2. 5 : 3
  3. 3 : 8
  4. 5 : 4
সঠিক উত্তর:
5 : 4
উত্তর
সঠিক উত্তর:
5 : 4
ব্যাখ্যা

Question: If 60% of a number is equal to three-fourths of another number, what is the ratio of the first number to the second number?

Solution:
ধরি,
প্রথম সংখ্যাটি x এবং দ্বিতীয় সংখ্যাটি y।
প্রশ্নমতে,
60% of x = (3/4) of y
⇒ (60/100) × (x) = (3/4) × y
⇒ (3/5)x = (3/4)y
⇒ x/5 = y/4
⇒ 4x = 5y
⇒ x/y = 5/4

∴x : y = 5 : 4

৪৩.
If a and b are whole numbers such that ab = 81, what is the value of (a + 1)b - 1?
  1. 64
  2. 100
  3. 125
  4. 49
সঠিক উত্তর:
64
উত্তর
সঠিক উত্তর:
64
ব্যাখ্যা

প্রশ্ন: If a and b are whole numbers such that ab = 81, what is the value of (a + 1)b - 1?

Solution:
We know that 81 = 34
∴ a = 3 and b = 4

Now,
(a + 1)b - 1
= (3 + 1)4 - 1
= 43 = 64

৪৪.
The ages of Ayesha and Rina are in the ratio 5 : 4. After 10 years, the ratio of their ages will be 7 : 6. What is the present age difference between them?
  1. 5 years
  2. 8 years
  3. 12 years
  4. 10 years
সঠিক উত্তর:
5 years
উত্তর
সঠিক উত্তর:
5 years
ব্যাখ্যা

Question: The ages of Ayesha and Rina are in the ratio 5 : 4. After 10 years, the ratio of their ages will be 7 : 6. What is the present age difference between them?

Solution:
Let their present ages be 5x and 4x

According to the question,
(5x + 10)/(4x + 10) = 7/6
⇒ 6(5x + 10) = 7(4x + 10)
⇒ 30x + 60 = 28x + 70
⇒ 30x - 28x = 70 - 60
⇒ 2x = 10
⇒ x = 5

Ayesha’s age = 5x = 25 years
Rina’s age = 4x = 20 years

Difference = 25 - 20 = 5 years

৪৫.
A train 150 meters long takes 30 seconds to cross a 300-meter-long bridge. How much time will it take to cross a 300-meter-long platform?
  1. 18 seconds
  2. 24 seconds
  3. 30 seconds
  4. 36 seconds
সঠিক উত্তর:
30 seconds
উত্তর
সঠিক উত্তর:
30 seconds
ব্যাখ্যা

Question: A train 150 meters long takes 30 seconds to cross a 300-meter-long bridge. How much time will it take to cross a 300-meter-long platform?

Solution:
Length of the train = 150 meters
Length of the bridge = 300 meters
Total distance = 150 + 300 = 450 meters

∴ Speed of the train = 450/30 = 15 m/s

New total distance (train + platform) = 150 + 300 = 450 meters

Time taken to cross the platform = 450/15 = 30 seconds

৪৬.
A boat covers 143 km upstream in 13 hours and the same distance downstream in 11 hours. What is the speed (in km/h) of the boat in still (without stream) water?
  1. 8 km/h
  2. 10 km/h
  3. 15 km/h
  4. 12 km/h
সঠিক উত্তর:
12 km/h
উত্তর
সঠিক উত্তর:
12 km/h
ব্যাখ্যা

Question: A boat covers 143 km upstream in 13 hours and the same distance downstream in 11 hours. What is the speed (in km/h) of the boat in still (without stream) water?

Solution:
Let, the speed of the boat in still water = x km/h
and the speed of the stream = y km/h

According to the question,
143/(x - y) = 13
⇒ 13(x - y) = 143
⇒ x - y = 11 ............(1)

Again,
143/(x + y) = 11
⇒ 11(x + y) = 143
⇒ x + y = 13 ............(2)

Adding (1) and (2):
x - y + x + y = 11 + 13
2x = 24
⇒ x = 12 km/h

৪৭.
What is the value of: 230 + 230 + 230 + 230?
  1. 16120
  2. 830
  3. 230
  4. 232
সঠিক উত্তর:
232
উত্তর
সঠিক উত্তর:
232
ব্যাখ্যা

Question: What is the value of: 230 + 230 + 230 + 230?

Solution:
230 + 230 + 230 + 230
= 4 × 230
= 22 × 230
= 22 + 30
= 232

৪৮.
If 1 is added to the numerator of a fraction, the fraction becomes 1. If 1 is added to the denominator, the fraction becomes 1/2. Find the fraction.
  1. 1/4
  2. 1/2
  3. 2/3
  4. 3/8
সঠিক উত্তর:
2/3
উত্তর
সঠিক উত্তর:
2/3
ব্যাখ্যা

Question: If 1 is added to the numerator of a fraction, the fraction becomes 1. If 1 is added to the denominator, the fraction becomes 1/2. Find the fraction.

Solution:
ধরি, ভগ্নাংশটি = x/y

শর্তমতে,
(x + 1) / y = 1
⇒ x + 1 = y ............(1)

আবার,
x / (y + 1) = 1/2
⇒ 2x = y + 1
⇒ 2x - 1 = y ............(2)

(1) ও (2) থেকে,
2x - 1 = x + 1
⇒ x = 2

x = 2 হলে,
y = x + 1 = 2 + 1 = 3

∴ ভগ্নাংশটি = 2/3

৪৯.
A shopkeeper has sufficient money to buy 50 books. On reduction in the price of each book by Tk. 4, he could buy 10 books more. How much money does he have?
  1. 1200 Tk.
  2. 1450 Tk.
  3. 1600 Tk.
  4. 1300 Tk.
সঠিক উত্তর:
1200 Tk.
উত্তর
সঠিক উত্তর:
1200 Tk.
ব্যাখ্যা

Question: A shopkeeper has sufficient money to buy 50 books. On reduction in the price of each book by Tk. 4, he could buy 10 books more. How much money does he have?

Solution:
১টি বইয়ের দাম কমে ৪ টাকা
∴ ৫০টি বইয়ের ক্ষেত্রে মোট দাম কমে = ৫০ × ৪ = ২০০ টাকা

সে এখন কিনতে পারে = ৫০ + ১০ = ৬০টি বই

অর্থাৎ, ১০টি  বইয়ের দাম = ২০০ টাকা
∴ ৬০টি বইয়ের দাম = (২০০ × ৬০)/১০ = ১২০০ টাকা

∴ তার কাছে ১২০০ টাকা আছে।

৫০.
A worker earns Tk. 250 on the first day and spends Tk. 200 on the second day, earns Tk. 250 on the third day and again spends Tk. 200 on the fourth day and so on. On which day would he have had Tk. 1000.
  1. 20th day
  2. 30th day
  3. 31th day
  4. 40th day
সঠিক উত্তর:
31th day
উত্তর
সঠিক উত্তর:
31th day
ব্যাখ্যা

Question: A worker earns Tk. 250 on the first day and spends Tk. 200 on the second day, earns Tk. 250 on the third day and again spends Tk. 200 on the fourth day and so on. On which day would he have had Tk. 1000?

Solution:
১ম দিনে আয় করে = ২৫০ টাকা
২য় দিনে ব্যয় করে = ২০০ টাকা
∴ প্রতি ২ দিনে জমা হয় = ২৫০ - ২০০ = ৫০ টাকা

শুধু ১ম দিনে আয় করে তার হাতে থাকে ২৫০ টাকা
তাহলে, ১০০০ - ২৫০ = ৭৫০ টাকা আরও জমা করতে হবে।

৫০ টাকা জমা হয় ২ দিনে
∴ ৭৫০ টাকা জমা হয় = (২ × ৭৫০)/৫০ = ৩০ দিনে

অর্থাৎ, ৩০ দিনের শেষে তার হাতে জমা থাকে = ৭৫০ টাকা
৩১তম দিনে সে আবার আয় করে = ২৫০ টাকা
⇒ মোট = ৭৫০ + ২৫০ = ১০০০ টাকা

∴ ৩১তম দিনে তার কাছে ১০০০ টাকা ছিল।

৫১.
A mechanic repairs 4 cars in 5/3 hours. How many cars can he repair in 50 minutes?
  1. 2
  2. 4
  3. 21/3
  4. 6
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

Question: A mechanic repairs 4 cars in 5/3 hours. How many cars can he repair in 50 minutes?

Solution:
Here,
5/3 hours = (5/3) × 60 = 100 minutes

In 100 minutes, he repairs = 4 cars
In 1 minute, he repairs = 4/100 
So, in 50 minutes, he repairs = (4 × 50)/100
= 2 cars

৫২.
A petrol tank that is 1/2 full has 8 gallons petrol removed. The tank is then 1/10 full. What is the capacity, in gallons of the tank?
  1. 50 gallons
  2. 40 gallons
  3. 20 gallons
  4. 30 gallons
সঠিক উত্তর:
20 gallons
উত্তর
সঠিক উত্তর:
20 gallons
ব্যাখ্যা

Question: A petrol tank that is 1/2 full has 8 gallons petrol removed. The tank is then 1/10 full. What is the capacity, in gallons of the tank?

Solution:
Let the capacity of the tank be x gallons.

According to the question,
(x/2) - 8 = x/10
⇒ (x - 16)/2 = x/10
⇒ 10(x - 16) = 2x
⇒ 10x - 160 = 2x
⇒ 10x - 2x = 160
⇒ 8x = 160
⇒ x = 160/8 = 20 gallons

৫৩.
The perimeter of a circle measures 16π cm. What is the area of the circle in sq. cm?
  1. 128π
  2. 64π
  3. 32
  4. 256π
সঠিক উত্তর:
64π
উত্তর
সঠিক উত্তর:
64π
ব্যাখ্যা

Question: The perimeter of a circle measures 16π cm. What is the area of the circle in sq. cm?

Solution:
ধরি, বৃত্তের ব্যাসার্ধ = r
বৃত্তের পরিধি = 2πr
বৃত্তের ক্ষেত্রফল = πr2

প্রশ্ন অনুসারে,
2πr = 16π
⇒ 2r = 16
⇒ r = 8

বৃত্তের ক্ষেত্রফল = πr2
= π × (8)2
= 64π

৫৪.
A man deposits Tk. 600 in a bank at 10% interest rate compounded annually. At the end of the second year, what will be the total amount including interest?
  1. 680 Tk.
  2. 710 Tk.
  3. 840 Tk.
  4. 726 Tk.
সঠিক উত্তর:
726 Tk.
উত্তর
সঠিক উত্তর:
726 Tk.
ব্যাখ্যা

Question: A man deposits Tk. 600 in a bank at 10% interest rate compounded annually. At the end of the second year, what will be the total amount including interest?

Solution:
Given,
Principal, P = 600 Tk
Rate of interest, r = 10% = 10/100 = 1/10
Time, n = 2 years

We know,
Compound Amount = P(1 + r)n
= 600 × (1 + 1/10)2
= 600 × (11/10)2
= 600 × (11/10) × (11/10)
= 600 × 121/100
= 726 Tk

৫৫.
A certain sum of money consists of 30 coins, some of which are 10 paisa coins and the rest are 5 paisa coins. If the total value of the coins is Tk. 2, what is the number of 10 paisa coins?
  1. 10
  2. 8
  3. 15
  4. 12
সঠিক উত্তর:
10
উত্তর
সঠিক উত্তর:
10
ব্যাখ্যা

Question: A certain sum of money consists of 30 coins, some of which are 10 paisa coins and the rest are 5 paisa coins. If the total value of the coins is Tk. 2, what is the number of 10 paisa coins?

Solution:
Let the number of 10 paisa coins = x
Then the number of 5 paisa coins = 30 - x

According to the question,
10x + 5(30 - x) = 200 (since Tk. 2 = 200 paisa)
⇒ 10x + 150 - 5x = 200
⇒ 5x = 50
⇒ x = 10

∴ Number of 10 paisa coins = 10

৫৬.
Which of the following comes first in dictionary order?
  1. Mausoleum
  2. Mauve
  3. Mane
  4. Maundy
সঠিক উত্তর:
Mane
উত্তর
সঠিক উত্তর:
Mane
ব্যাখ্যা

Question: Which of the following comes first in dictionary order?

Solution:
প্রথম শব্দটি হবে Mane, কারণ এটি শুরুতেই আলাদা (Mane ≠ Mau...)

বাকি তিনটি শব্দ: Mausoleum, Mauve, Maundy – এদের শুরুতে রয়েছে "Mau"
এর পরের অক্ষরগুলো হলো: s (Mausoleum), v (Mauve), n (Maundy)

Dictionary order অনুযায়ী: n < s < v
⇒ Mane → ১ম
⇒ Maundy → ২য়
⇒ Mausoleum → ৩য়
⇒ Mauve → ৪র্থ

৫৭.
Fahim sold a t-shirt for Tk. 810 and made a gain of 8%. What was the purchase price of the t-shirt?
  1. 750 Tk.
  2. 820 Tk.
  3. 850 Tk.
  4. 710 Tk.
সঠিক উত্তর:
750 Tk.
উত্তর
সঠিক উত্তর:
750 Tk.
ব্যাখ্যা

Question: Fahim sold a t-shirt for Tk. 810 and made a gain of 8%. What was the purchase price of the t-shirt?

Solution:
8% লাভে,
ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য = 100 + 8 = 108 টাকা

বিক্রয়মূল্য 108 টাকা হলে ক্রয়মূল্য = 100 টাকা
বিক্রয়মূল্য 1 টাকা হলে ক্রয়মূল্য = 100 ÷ 108 টাকা
বিক্রয়মূল্য 810 টাকা হলে ক্রয়মূল্য = (100 × 810) ÷ 108 টাকা
= 750 টাকা

৫৮.
A fair coin is flipped three times. What is the probability that the coin lands head each time?
  1. 1/2
  2. 3/8
  3. 1/4
  4. 1/8
সঠিক উত্তর:
1/8
উত্তর
সঠিক উত্তর:
1/8
ব্যাখ্যা

Question: A fair coin is flipped three times. What is the probability that the coin lands head each time?

Solution:
All possible outcome = {HHH, HHT, HTT, ΗΤΗ, ΤΗΗ, TTH, THT, TTT} = 8

It will be head every time, this occurs 1 time = {HHH}

∴ Probability = 1/8

৫৯.
The next Summer Olympics will be held in - [July - 2025]
  1. Paris
  2. Geneva
  3. Beijing
  4. Los Angeles
সঠিক উত্তর:
Los Angeles
উত্তর
সঠিক উত্তর:
Los Angeles
ব্যাখ্যা
অলিম্পিক গেমস:
- পরবর্তী গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস এ আয়োজিত হবে। 
- সময়কাল: ১৪ জুলাই - ৩০ জুলাই 
- সর্বশেষ গ্রীষ্মকালীন অলিম্পিক ২০২৪ সালে ফ্রান্সের প্যারিসে আয়োজিত হয়।

উৎস: অলিম্পিক  ওয়েবসাইট।
৬০.
What is the present tax-free income limit for an ordinary individual taxpayer (FY 2025-26)?
  1. 3 Lakh BDT
  2. 3.5 Lakh BDT
  3. 4 Lakh BDT
  4. 4.5 Lakh BDT
সঠিক উত্তর:
3.5 Lakh BDT
উত্তর
সঠিক উত্তর:
3.5 Lakh BDT
ব্যাখ্যা
করমুক্ত আয়কর সীমা:
- স্বাভাবিক ব্যক্তি করদাতাদের জন্য করমুক্ত আয়কর সীমা ৩,৫০,০০০ টাকা।
- মহিলা করদাতা এবং ৬৫ বৎসর বা তদূর্ধ্ব বয়সের করদাতার করমুক্ত আয়ের সীমা ৪,০০,০০০ টাকা;
- তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতার করমুক্ত আয়ের সীমা ৪,৭৫,০০০ টাকা;
- গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার করমুক্ত আয়ের সীমা ৫,০০,০০০ টাকা;
- কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান/পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমা ৫০,০০০ টাকা অধিক হবে; প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয়েই করদাতা হইলে যেকোনো একজন এই সুবিধা ভোগ করবেন।

উৎস: আয়কর পরিপত্র ২০২৪-২০২৫
৬১.
How many people are awarded the Independence Award 2025?
  1. 5
  2. 7
  3. 17
  4. 10
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
স্বাধীনতা পুরস্কার:
- 'স্বাধীনতা পুরস্কার' বাংলাদেশের জাতীয় এবং "সর্বোচ্চ বেসামরিক পুরস্কার"।
- ১৯৭৭ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
- ২০২৫ সালে ৭টি ক্যাটাগরিতে ৭ জন বিশিষ্ট নাগরিককে এই পুরস্কার দেয়া হয়। 

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।
৬২.
Which planet is the hottest in the solar system?
  1. Venus
  2. Mercury
  3. Saturn
  4. Uranus
সঠিক উত্তর:
Venus
উত্তর
সঠিক উত্তর:
Venus
ব্যাখ্যা
শুক্র (Venus):
- শুক্র গ্রহকে ভোরের আকাশে শুকতারা এবং সন্ধ্যার আকাশে সন্ধ্যাতারা হিসেবে দেখা যায়।
- শুকতারা বা সন্ধ্যাতারা আসলে কোনো তারা নয়।
- কিন্তু নক্ষত্রের মতো জ্বলজ্বল করে বলেই আমরা একে ভুল করে তারা বলি।
- শুক্র গ্রহটি ঘন মেঘে ঢাকা।
- তাই এর উপরিভাগ থেকে সূর্যকে কখনই দেখা যায় না।
- শুক্রের মেঘাচ্ছন্ন বায়ুমণ্ডল প্রধানত কার্বন ডাইঅক্সাইডের তৈরি।
- এটি সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল ও সবচেয়ে উত্তপ্ত গ্রহ।
- সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব ১০.৮ কোটি কিলোমিটার।
- এর দিন ও রাতের মধ্যে আলোর বিশেষ কোনো তারতম্য হয় না।
- এখানে বৃষ্টি হয় তবে এসিড বৃষ্টি।
- শুক্রের ব্যাস ১২,১০৪ কিলোমিটার।
- সূর্যকে ঘুরে আসতে শুক্রের সময় লাগে ২২৫ দিন। 
- শুক্রের কোনো উপগ্রহ নেই। 

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম- দশম শ্রেণি, বোর্ড বই। 
৬৩.
Which is the world's oldest central bank?
  1. Bank of England
  2. Hindustan Bank
  3. Sveriges Riksbank
  4. Stockholms Banco
সঠিক উত্তর:
Sveriges Riksbank
উত্তর
সঠিক উত্তর:
Sveriges Riksbank
ব্যাখ্যা
- ১৬৬৮ সালে সুইডেনের পার্লামেন্ট, রিক্সড্যাগ, রিক্সেন্স স্ট্যান্ডার্স ব্যাংক (রিয়েলমের সম্পত্তি) প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়, যা ১৮৬৭ সালে সেভেরিজেস রিক্সব্যাঙ্ক নামকরণ করে।
- সেভেরিজেস রিক্সব্যাঙ্ক (Sveriges Riksbank) বিশ্বের প্রাচীনতম কেন্দ্রীয় ব্যাংক।
- ব্যাংক অফ ইংল্যান্ড বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম কেন্দ্রীয় ব্যাংক। 
- সুইডিশ রিক্সব্যাংক হল বিশ্বের প্রথম এবং প্রাচীনতম কেন্দ্রীয় ব্যাংক, যা ৩৫০ বছরেরও বেশি আগে প্রতিষ্ঠিত হয়েছিল। 
- দক্ষিণ এশীয় অঞ্চলে ১৭০০ সালে কলকাতায় হিন্দুস্তান ব্যাংক প্রতিষ্ঠিত হয়। 
- 'স্টকহোমস ব্যাঙ্কো' 'ক্রেডিটিফ' নামে আমানত সার্টিফিকেট জারি করা শুরু করে। এই কাগজের সার্টিফিকেটগুলি ধারককে মুদ্রার মূল্য পরিশোধের অধিকার দেয়, তবে এর অর্থ হল ব্যাংকটি জমা না করেই অর্থ ধার দিতে পারত। ক্রেডিটিফ প্রথম ইউরোপীয় ব্যাংক নোট ছিল।

উৎস: রিক্সব্যাঙ্ক ওয়েবসাইট। 
ব্যাংক অফ ইংল্যান্ড ওয়েবসাইট। 
বাংলাদেশ ব্যাংক।
৬৪.
What is the size of the budget for the 2025-26 fiscal year?
  1. 6,89,999 crore taka
  2. 7,89,999 crore taka
  3. 8,89,999 crore taka
  4. 9,89,999 crore taka
সঠিক উত্তর:
7,89,999 crore taka
উত্তর
সঠিক উত্তর:
7,89,999 crore taka
ব্যাখ্যা
২০২৫-২৬ অর্থবছরের বাজেট:
- বাজেটের ক্রম: ৫৪তম (অন্তর্বর্তীকালীনসহ ৫৫তম)।
- বাজেট উত্থাপনকারী: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
- বাজেট ঘোষণা: ২ জুন, ২০২৫।
- বাজেট কার্যকর: ১ জুলাই, ২০২৫।
- বাজেটের আকার: ৭,৮৯,৯৯৯ কোটি টাকা (জিডিপির ১২.৭ শতাংশ)।
- রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্রা: ৫,৬৪,০০০ কোটি টাকা।
- বাজেট ঘাটতি: ২,২৬,০০০ কোটি টাকা (জিডিপির ৩.৬২ শতাংশ)।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২,৩০,০০০ কোটি টাকা।
- অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%।
- জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা: ৫.৫%।

উৎস: জাতীয় বাজেট ২০২৫-২৬।
৬৫.
Where was the 2025 NATO Summit held?
  1. Brussels, Belgium
  2. Berlin, Germany
  3. The Hague, Netherlands
  4. Warsaw, Poland
সঠিক উত্তর:
The Hague, Netherlands
উত্তর
সঠিক উত্তর:
The Hague, Netherlands
ব্যাখ্যা
ন্যাটো শীর্ষ সম্মেলন- ২০২৫:
- নেদারল্যান্ডসের হেগ শহরে ন্যাটো শীর্ষ সম্মেলন, ২০২৫ অনুষ্ঠিত হয়।
- দুই দিনব্যাপী (২৪ ও ২৫ জুন) শীর্ষ সম্মেলনে ৩২টি সদস্য দেশের নেতা ও সহযোগী রাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

• ন্যাটো (NATO):
- NATO-এর পূর্ণরূপ: North Atlantic Treaty Organization.
- প্রতিষ্ঠাকাল: ৪ এপ্রিল, ১৯৪৯ সাল।
- প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর: লন্ডন।
- বর্তমান সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২ টি। [জুলাই - ২০২৫]
- সর্বশেষ সদস্যদেশ: সুইডেন।
- ন্যাটোভুক্ত মুসলিম দেশ: তুরস্ক ও আলবেনিয়া।

সূত্র: NATO ওয়েবসাইট।
৬৬.
What is the estimated growth rate of the industrial sector in the fiscal year 2024-25?
  1. 3.51%
  2. 4.34%
  3. 5.21%
  4. 6.75%
সঠিক উত্তর:
4.34%
উত্তর
সঠিক উত্তর:
4.34%
ব্যাখ্যা
শিল্প (Industry) খাত:
- সাময়িক হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে শিল্প খাতের প্রাক্কলিত প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪.৩৪%।
- উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবে শিল্প খাতের প্রবৃদ্ধির হার ছিল ৩.৫১%।
- ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরের সাময়িক হিসাবে শিল্প খাতের প্রবৃদ্ধির হার ০.৮৩ শতাংশীয় পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
৬৭.
Who is the current captain of the Bangladesh women's national football team?
  1. Ritu Porna Chakma
  2. Afeida Khandaker
  3. Sabina Khatun
  4. Tohura Khatun
সঠিক উত্তর:
Afeida Khandaker
উত্তর
সঠিক উত্তর:
Afeida Khandaker
ব্যাখ্যা
- বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের বর্তমান অধিনায়ক হলেন আফঈদা খন্দকার। 
- তিনি সম্প্রতি সাবিনা খাতুনের স্থলাভিষিক্ত হয়েছেন। 
- কোচ: পিটার জেমস বাটলার।

উৎস: সময় নিউজ (লিঙ্ক)
৬৮.
Human Development Report is published by -
  1. UNO
  2. UNDP
  3. UNEP
  4. IMF
সঠিক উত্তর:
UNDP
উত্তর
সঠিক উত্তর:
UNDP
ব্যাখ্যা
- ১৯৯০ সালে UNDP প্রথম Human Development Report প্রকাশ করে, যা মানুষের কল্যাণ উন্নয়নের একটি নতুন ধারণা তুলে ধরে।
- ২০২৫ সালে প্রকাশিত Human Development Report এর শীর্ষ দেশ আইসল্যান্ড।
- মানব উন্নয়ন রিপোর্ট ২০২৫ অনুযায়ী বাংলাদেশ এর অবস্থান ১৩০তম।

উৎস: UNDP ওয়েবসাইট।
৬৯.
What is the per capita income according to the provisional estimates for the 2024-25 fiscal year?
  1. 2750 USD
  2. 2790 USD
  3. 2820 USD
  4. 2954 USD
সঠিক উত্তর:
2820 USD
উত্তর
সঠিক উত্তর:
2820 USD
ব্যাখ্যা
- ২০২৪-২৫ অর্থবছরের সাময়িক হিসাব অনুযায়ী মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৩৩৯,২১১ টাকা (২,৮২০ ইউএস ডলার)।
- পূর্ববর্তী অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ৩০৪,১০২ টাকা (২,৭৩৮ ইউএস ডলার)।
- ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরের সাময়িক হিসাবে মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে ৩৫,১০৯ টাকা (৮২ ইউএস ডলার)।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
৭০.
Where is the Headquarters of UNICEF located?
  1. Geneva
  2. New York
  3. washington
  4. Brussels
সঠিক উত্তর:
New York
উত্তর
সঠিক উত্তর:
New York
ব্যাখ্যা
United Nations Children's Fund (UNICEF):
- জাতিসংঘের শিশুদের জন্য সংস্থা ইউনিসেফ
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৬ সালে জাতিসংঘের আন্তর্জাতিক শিশু জরুরি তহবিল (ইউনিসেফ) প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের লক্ষ্য ছিল স্পষ্ট: যেসব শিশু এবং তরুণদের জীবন এবং ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে ছিল - যুদ্ধে তাদের দেশ যে ভূমিকাই পালন করুক না কেন, তাদের সাহায্য করা।
- ইউনিসেফ সব শিশুর অধিকার এবং কল্যাণ রক্ষার জন্য ধারাবাহিকভাবে কাজ করে আসছে। 
- প্রতিষ্ঠা: ১৯৪৬ সাল। 
- সদর দপ্তর: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র । 
- ইউনিসেফ ১৯০ টিরও বেশি দেশ ও অঞ্চলে কাজ করে। 
- নির্বাহী পরিচালক: ক্যাথেরিন রাসেল। 
- ১৯৫৩ সালে নাম সংক্ষিপ্ত করে জাতিসংঘ শিশু তহবিল রাখা হয় তবে, ইউনিসেফ তার মূল সংক্ষিপ্ত রূপটি ধরে রেখেছে।

উৎস: UNICEF ওয়েবসাইট। 
৭১.
When did Bangladesh become a member of the United Nations?
  1. 24 September, 1972
  2. 17 September, 1973
  3. 17 September, 1974
  4. 24 September, 1974
সঠিক উত্তর:
17 September, 1974
উত্তর
সঠিক উত্তর:
17 September, 1974
ব্যাখ্যা
জাতিসংঘের সদস্যপদ: 
- জাতিসংঘ চার্টার বা সনদের নিয়মকানুন মেনে চলতে আগ্রহী বিশ্বের যে কোনো শান্তিকামী স্বাধীন দেশ জাতিসংঘের সদস্য হতে পারে।
- বর্তমানে বিশ্বের ১৯৩টি দেশ জাতিসংঘের সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।
- দক্ষিণ সুদান জাতিসংঘের ১৯৩তম সদস্যরাষ্ট্র।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম- দশম শ্রেণি, বোর্ড বই।
৭২.
When did Israel launch a surprise attack targeting several Iranian nuclear and military installations?
  1. 1 June, 2025
  2. 5 June, 2025
  3. 8 June, 2025
  4. 13 June, 2025
সঠিক উত্তর:
13 June, 2025
উত্তর
সঠিক উত্তর:
13 June, 2025
ব্যাখ্যা
- ২০২৫ সালের ১৩ই জুন ইরানের কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে আকস্মিক হামলা চালায় ইসরায়েল।
- 'অপারেশন রাইজিং লায়ন' নামের এই হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচির 'মূলে' আঘাত।
- ইসরায়েলের হামলার জবাবে তেহরানও 'ট্রু প্রমিস ৩' নামের অভিযানে ইসরায়েলের দিকে শত শত রকেট ও ড্রোন ছুঁড়েছে।
- ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্র।
- এর জবাবে কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্য ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

উৎস: বিবিসি বাংলা (২৪ জুন ২০২৫)
৭৩.
When was UNEP established?
  1. 1945
  2. 1968
  3. 1972
  4. 1977
সঠিক উত্তর:
1972
উত্তর
সঠিক উত্তর:
1972
ব্যাখ্যা
UNEP:
- পূর্ণরূপ United Nations Environment Programme বা জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি।
- UNEP জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা।
- প্রতিষ্ঠা: ৫ জুন, ১৯৭২ সাল।
- চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ পুরস্কার পরিবেশ সম্পর্কিত কাজের জন্য ব্যক্তি এবং সংস্থাকে প্রদান করে থাকে।
- বিশ্ব পরিবেশ দিবস ৫ই জুন।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- বর্তমান নির্বাহী পরিচালক: ইনগার অ্যান্ডারসেন। 
- ইনগার অ্যান্ডারসেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং জাতিসংঘের পরিবেশ কর্মসূচির নির্বাহী পরিচালক। 

উৎস: UNEP ওয়েবসাইট
৭৪.
The Code of Hammurabi dates back to -
  1. Sumerian Civilization
  2. Babylonian Civilization
  3. Assyrian Civilization
  4. Chaldean Civilization
সঠিক উত্তর:
Babylonian Civilization
উত্তর
সঠিক উত্তর:
Babylonian Civilization
ব্যাখ্যা
The Code of Hammurabi:
- হাম্মুরাবির কোড ছিল প্রাচীনতম এবং সবচেয়ে সম্পূর্ণ লিখিত আইনি কোডগুলির মধ্যে একটি
- এটি ব্যাবিলনীয় রাজা হাম্মুরাবি কর্তৃক ঘোষিত হয়েছিল, যিনি ১৭৯২ থেকে ১৭৫০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন।
- হাম্মুরাবি দক্ষিণ মেসোপটেমিয়াকে একত্রিত করার জন্য ইউফ্রেটিস নদীর তীরে ব্যাবিলন নগর-রাজ্য সম্প্রসারণ করেছিলেন।
- ২৮২টি নিয়মের সংগ্রহে হাম্মুরাবির কোড অফ ল বাণিজ্যিক মিথস্ক্রিয়ার জন্য মানদণ্ড প্রতিষ্ঠা করেছিল এবং ন্যায়বিচারের প্রয়োজনীয়তা পূরণের জন্য জরিমানা এবং শাস্তি নির্ধারণ করেছিল।
- হাম্মুরাবির কোডটি একটি বিশাল, আঙুলের আকৃতির কালো পাথরের স্তম্ভে (স্তম্ভ) খোদাই করা হয়েছিল যা আক্রমণকারীরা লুট করেছিল এবং অবশেষে ১৯০১ সালে পুনরায় আবিষ্কৃত হয়েছিল।

উৎস: History.com
৭৫.
What was the number of Muslim seats in the 1954 East Bengal Legislative Assembly election?
  1. 213 seats
  2. 223 seats
  3. 237 seats
  4. 309 seats
সঠিক উত্তর:
237 seats
উত্তর
সঠিক উত্তর:
237 seats
ব্যাখ্যা
যুক্তফ্রন্ট গঠন ও প্রাদেশিক নির্বাচন:
- পাকিস্তান প্রতিষ্ঠার পর শাসক দল মুসলিম লীগ দীর্ঘদিন নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার গঠনের কোনো উদ্যোগ গ্রহণ করেনি।
- এছাড়া প্রাদেশিক সরকার নিয়ে কেন্দ্রীয় সরকারের টালবাহানা পূর্ববাংলার জনগণের কাছে স্পষ্ট হয়ে ওঠে।
- পূর্ববাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনে মুসলিম লীগের শোচনীয় পরাজয় ঘটানোর লক্ষ্যে ১৯৫৩ সালের ১৪ই নভেম্বর যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
- যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা।
- ১৯৫৪ সালের মার্চ মাসে প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
- এ নির্বাচনে জনগণ যুক্তফ্রন্টের ২১ দফাকে তাদের স্বার্থরক্ষার সনদ বলে বিবেচনা করে।
- পূর্ববাংলার প্রাদেশিক পরিষদের ২৩৭টি মুসসিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি আর মুসলিম লীগ মাত্র ৯টি আসন লাভ করে। 

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি, বোর্ড বই। 
৭৬.
Which of the following was proposed to be formed at the Bretton Woods Conference?
  1. IMF
  2. IBRD
  3. UNDP
  4. Both A and B
সঠিক উত্তর:
Both A and B
উত্তর
সঠিক উত্তর:
Both A and B
ব্যাখ্যা
ব্রেটন উডস সম্মেলন:
- ব্রেটন উডস সম্মেলন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১–২২ জুলাই, ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস শহরে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বৈঠক।
- এর উদ্দেশ্য ছিল জার্মানি ও জাপানের পরাজয়ের পরে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থাকে নতুনভাবে গঠন করা।
এতে ৪৪টি দেশ বা সরকারের প্রতিনিধি দল অংশগ্রহণ করে, যাদের মধ্যে সোভিয়েত ইউনিয়নও ছিল।
- অংশগ্রহণকারীরা অর্থনৈতিক ও আর্থিক বিশেষজ্ঞ ছিলেন এবং তারা নন-কমিটেড বা অপ্রতিবদ্ধ অবস্থানে ছিলেন।
- এই সম্মেলনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) ও আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (IBRD) গঠনের প্রস্তাব করা হয়।
- এই সম্মেলনের মধ্য দিয়েই আধুনিক বৈশ্বিক আর্থিক কাঠামোর সূচনা হয়, যা ব্রেটন উডস ব্যবস্থাপনা (Bretton Woods System) নামে পরিচিত।

আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (IBRD):
- যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোর দীর্ঘমেয়াদি উন্নয়ন ও গঠনমূলক সহায়তা নিশ্চিত করতে এটি প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়।
- এটি পরে বিশ্বব্যাংকের অংশ হিসেবে পরিচিত হয়।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF):
- স্বল্পমেয়াদি বৈদেশিক লেনদেনের ঘাটতি পূরণে সহায়তা এবং আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে IMF গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

উৎস: Britannica.
৭৭.
Magnetic tape is an example of —
  1. Input Device
  2. Output Device
  3. Processing Device
  4. Storage Device
সঠিক উত্তর:
Storage Device
উত্তর
সঠিক উত্তর:
Storage Device
ব্যাখ্যা

Magnetic tape is an example of storage Device.

কম্পিউটার পেরিফেরালসমূহকে কাজের উপর ভিত্তি করে তিনটি শ্রেণিতে ভাগ করা যায়। যথা-
১. ইনপুট ডিভাইস (Input Device)
২. আউটপুট ডিভাইস (Output Device) ও
৩. স্টোরেজ ডিভাইস (Storage Device) ।

ক) ইনপুট ডিভাইস:
যে যন্ত্রপাতি ব্যবহার করে আমরা কম্পিউটারকে নির্দেশ দিই বা তথ্য দিই, সেগুলো ইনপুট ডিভাইস।
এদের মাধ্যমে কম্পিউটার ডেটা গ্রহণ করে।
উদাহরণ:
- কীবোর্ড,
- মাউস,
- স্ক্যানার,
- মাইক্রোফোন,
- জয়স্টিক।

খ) আউটপুট ডিভাইস:
কম্পিউটারে প্রক্রিয়াজাত ডেটা থেকে পাওয়া ফলাফল বা তথ্যকে আউটপুট বলে।
আউটপুট ডিভাইসের উদাহরণ:
- মনিটর,
- প্রিন্টার,
- স্পিকার,
- প্রজেক্টর।

গ) স্টোরেজ ডিভাইস:
উপাত্ত সংরক্ষণের জন্য ব্যবহৃত ভৌত মাধ্যমকে স্টোরেজ মিডিয়া বলে। যেমন-
- হার্ডডিস্ক,
- ম্যাগনেটিক টেপ,
- রি-রাইটেবল সিডি,
- ফ্লপিডিস্ক,
- কমপ্যাক্ট ডিস্ক বা সিডি,
- ডিভিডি,
- ফ্লাশ মেমোরি বা পেন ড্রাইভ,
- মেমোরি কার্ড।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-2, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।

৭৮.
Which function key is used to refresh a webpage or desktop?
  1. F3
  2. F4
  3. F5
  4. F6
সঠিক উত্তর:
F5
উত্তর
সঠিক উত্তর:
F5
ব্যাখ্যা
F5 ব্রাউজারে বা ডেস্কটপে Refresh করার জন্য ব্যবহৃত হয়।

- কি-বোর্ডে ১২টি ফাংশন কী রয়েছে।
- কি-বোর্ডে মোট ১০৫ টি কী রয়েছে।

• ফাংশন কী:
- ফাংশন কী হলো কী-বোর্ডে থাকা বিশেষ ধরনের কী, যা বিভিন্ন সফটওয়্যারে নির্দিষ্ট কাজ করতে ব্যবহৃত হয়।
- সাধারণত এগুলো F1 থেকে F12 পর্যন্ত থাকে।

• F1-F12: ফাংশন কী-এর কাজ দেওয়া হলো:
- F1 এর সাহায্যে সাধারণত Help মেনু খুলে।
- F2 এর সাহায্যে নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন (Rename) করতে ব্যবহৃত হয়।
- F3 এর সাহায্যে দ্রুত সার্চ বা খোঁজার অপশন চালু করে।
- F4 এর সাহায্যে Alt + F4 চাপলে বর্তমান উইন্ডো বন্ধ হয়।
- F5 ব্রাউজারে বা ডেস্কটপে Refresh করার জন্য ব্যবহৃত হয়।
- F6 ব্রাউজারে Address bar সিলেক্ট করে।
- F7 মাইক্রোসফট ওয়ার্ডে Spelling ও Grammar Check চালু করে।
- F8 উইন্ডোজ চালুর সময় সেফ মোড (Safe Mode) চালুর জন্য ব্যবহৃত হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হত।
- F10 মেনু বার চালু করে।
- F11 ফুলস্ক্রিন মোড চালু বা বন্ধ করে।
- F12 ইন্সরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৯.
What is a firewall?
  1. A word processor
  2. A cloud storage service
  3. A network security system
  4. A type of antivirus
সঠিক উত্তর:
A network security system
উত্তর
সঠিক উত্তর:
A network security system
ব্যাখ্যা
ফায়ারওয়াল হলো নেটওয়ার্ক সংযোগ পর্যবেক্ষণকারী একটি নিরাপত্তা সিস্টেম।

• ফায়ারওয়াল:
- ফায়ারওয়াল হলো নেটওয়ার্ক সংযোগ পর্যবেক্ষণকারী একটি নিরাপত্তা সিস্টেম।
- এটি নেটওয়ার্ক সংযোগ অনুমতি দেয় বা ব্লক করে নির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে।
ব্যক্তিগত ও সংবেদনশীল ডেটা রক্ষা করতে ব্যবহৃত হয়।
- অবাঞ্চিত ব্যবহারকারীর হাত হতে সিস্টেম রক্ষা করা বা সাইবার আক্রমণ এড়াতে ফায়ারওয়াল ব্যবহার করা হয়।
- ফায়ারওয়ালকে বিশেষ কিছু বৈশিষ্ট্য সম্পন্ন একটি সিস্টেম হিসেবে গণ্য করা হয় যার সাহায্যে ব্যবহারকারীকে সংরক্ষিত কোন নেটওয়ার্কে প্রবেশ করার অনুমতি প্রদান করা কিংবা বাধা প্রদান করা হয়।
- ফায়ারওয়াল প্রটেক্টেড সিস্টেমে সাধারণত নেটওয়ার্কের ভিতর থেকে বাহিরের সবকিছু ব্যবহার করা যায়, তবে অন্য কোন অবাঞ্চিত ব্যবহারকারী এই নেটওয়ার্কে প্রবেশ করতে পারে না। শুধুমাত্র বৈধ ব্যবহারকারীগণ এটি ব্যবহার করতে পারেন।

উৎস: ১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২। ব্রিটানিকা।
৮০.
FileMaker is used for -
  1. Word processing
  2. Graphics designing
  3. Database management
  4. Video editing
সঠিক উত্তর:
Database management
উত্তর
সঠিক উত্তর:
Database management
ব্যাখ্যা
FileMaker is used for database management.
- এটি একটি কর্পোরেট ডাটাবেজ।

• কর্পোরেট ডাটাবেজ:
- কর্পোরেট প্রতিষ্ঠান বলতে মূলত বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান যেমন-ব্যাংক, বীমা, মোবাইল কোম্পানি, সরকারি-বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদিকে বোঝানো হয়।
- কম্পিউটার নেটওয়ার্কিং বা ইন্টারনেট ভিত্তিক ব্যবস্থায় বড় বড় প্রতিষ্ঠান তাদের কেন্দ্রিয় অফিসের সাথে শাখা অফিসসমূহের সমন্বয়, বিভিন্ন ব্যবসায়িক কাজকর্ম এবং ডাটা আদান প্রদানের জন্য যে বিশেষ ডাটাবেজ সফটওয়্যার ব্যবহার করে তাকে কর্পোরেট ডাটাবেজ বলে।

• কর্পোরেট পর্যায়ের ডাটাবেজ তৈরির জন্য ব্যবহৃত জনপ্রিয় ডাটাবেজ সফ্টওয়্যারগুলো মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে:
- MySQL,
- Teradata,
- FileMaker,
- MS-Access,
- Informix, ইত্যাদি।

সূত্রঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮১.
What is the main basis of digital computers?
  1. Optical fiber
  2. Electric pulses
  3. Binary digits
  4. Analog voltage
সঠিক উত্তর:
Binary digits
উত্তর
সঠিক উত্তর:
Binary digits
ব্যাখ্যা
ডিজিটাল কম্পিউটারের মূল ভিত্তি হলো বাইনারী ডিজিট (০ এবং ১)।

• গাণিতিক ভিত্তিতে কম্পিউটারকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১। এনালগ কম্পিউটার (Analog Computer),
২। ডিজিটাল কম্পিউটার (Digital Computer),
৩। হাইব্রিড কম্পিউটার (Hybrid Computer)।

• ডিজিটাল কম্পিউটার (Digital Computer)
- ডিজিটাল কম্পিউটারের মূল ভিত্তি হলো বাইনারী ডিজিট (০ এবং ১)।
- এ কম্পিউটারের যাবতীয় গাণিতিক ও যুক্তিমূলক কাজ বাইনারী ডিজিট এর মাধ্যমে সম্পন্ন হয়।
- প্রক্রিয়াকরণের ফলাফল লিখিত আকারে দেয়া হয়।
- ইনপুট ও আউটপুট অংশ আমাদের বোধগম্যতার জন্য বর্ণ, অক্ষর ও অংক দিয়ে প্রকাশ করা হয়।
- এ কম্পিউটারের গতি বেশ দ্রুত ও নির্ভরশীলতা বেশি। উপাত্ত সংরক্ষণের জন্য এতে বৃহৎ মেমোরি থাকে।
- আজকাল আমাদের ব্যবহৃত সকল কম্পিউটারই ডিজিটাল কম্পিউটার।

উৎস: কম্পিউটার পরিচিতি ও ব্যবহার, স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮২.
Which of the following is NOT a GUI-based operating system?
  1. Windows XP
  2. Mac OS
  3. Windows 7
  4. CP/M
সঠিক উত্তর:
CP/M
উত্তর
সঠিক উত্তর:
CP/M
ব্যাখ্যা
CP/M is a Character User Interface-CUI.

• চিত্র-ভিত্তিক (Graphical User Interface-GUI) অপারেটিং সিস্টেম
- চিত্র-ভিত্তিক অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহারের সকল পর্যায়ের কাজই করতে হয় বিভিন্ন প্রকার আইকন (Icon) এবং পুল ডাউন মেন্যু কমান্ড ব্যবহার করে।
- আইকন এবং পুল ডাউন মেন্যু কমান্ড নির্বাচন, ব্যবহার এবং কার্যকর করা হয় মাউসের সাহায্যে।
- চিত্র ভিত্তিক অপারেটিং সিস্টেমে কম্পিউটার চালু করার পর পর্দার উপরে বা ডেস্কটপে বিভিন্ন প্রোগ্রামের আইকন বা প্রতিকী চিত্র থাকে।
- প্রয়োজনীয় প্রোগ্রামের আইকনের উপর মাউস পয়েন্টার দিয়ে ডাবল-ক্লিক করলেই প্রোগ্রামটি চালু হয়ে যায়।
- চিত্র ভিত্তিক অপারেটিং সিস্টেমে কোনো কমান্ড মুখস্থ করে রাখার প্রয়োজন হয় না।

• চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম:
- Windows 95/98/Xp/2000/7,
- Mac OS, ইত্যাদি।

• ইন্টারফেস ভিত্তিক অপারেটিং সিস্টেমের প্রকারভেদ-
- অপারেটিং সিস্টেমগুলোতে কাজ করার পরিবেশ এবং ইন্টারফেসের উপর ভিত্তি করে এদেরকে আবার দুইভাগে ভাগ করা যায়।

• বর্ণ-ভিত্তিক (Text based/Character User Interface-CUI) অপারেটিং সিস্টেম
- বর্ণ-ভিত্তিক অপারেটিং সিস্টেমে কী-বোর্ডের সাহায্যে বিভিন্ন বর্ণ টাইপ করে এবং কী-বোর্ডের বিভিন্ন বোতাম ব্যবহার করে কম্পিউটারকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়।
- ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহারের সকল পর্যায়ের কাজই করতে হয় কী-বোর্ডের সাহায্যে বিভিন্ন বর্ণ টাইপ করে এবং কী-বোর্ডের বিভিন্ন বোতাম ব্যবহার করে।

• বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম:
- MS-DOS,
- PC DOS,
- CP/M, ইত্যাদি।

উৎস: ১। বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা।
২। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল, ভোকেশনাল।

৮৩.
What is a key feature of Dynamic RAM (DRAM)?
  1. Does not need refreshing
  2. Uses flip-flops
  3. Needs periodic refreshing
  4. Is faster than Static RAM
সঠিক উত্তর:
Needs periodic refreshing
উত্তর
সঠিক উত্তর:
Needs periodic refreshing
ব্যাখ্যা
A key feature of Dynamic RAM (DRAM) is that it needs periodic refreshing.

• ডাইনামিক র‍্যাম (Dynamic RAM)
- ডাইনামিক র‍্যাম-এ বাইনারি বিট ০ ও ১ বৈদ্যুতিক চার্জ আকারে ক্যাপাসিটরে জমা থাকে।
- ক্যাপাসিটর চার্জ থাকলে ১ অবস্থা, না থাকলে ০ অবস্থা বোঝায়।
- বিদ্যুৎ সরবরাহ থাকা অবস্থায়ও ক্যাপাসিটরের চার্জ ধীরে ধীরে নষ্ট হয়ে যায়।
- তাই কয়েক মিলিসেকেন্ড পর পর র‍্যাম কন্ট্রোলারের সাহায্যে প্রত্যেক মেমোরি কোষে লেখা তথ্য নতুন করে লিখতে হয়।
- ক্যাপাসিটরের পরিভাষায় একে মেমোরি রিফ্রেশিং বলা হয়।
- মাইক্রোকম্পিউটারের প্রধান মেমোরি হিসেবে সাধারণত ডাইনামিক র‍্যাম ব্যবহার করা হয়।

• র‍্যামের শ্রেণিবিভাগ
অপারেটিং মোড অনুসারে র‍্যামকে দুই ভাগে ভাগ করা যায়। যথা-
- স্ট্যাটিক র‍্যাম (Static RAM) ও
- ডাইনামিক র‍্যাম (Dynamic RAM)

• স্ট্যাটিক র‍্যাম (Static RAM)
- স্ট্যাটিক র‍্যাম ফ্লিপ-ফ্লপ দ্বারা গঠিত যা বাইনারি বিট ০ ও ১ ধারণ করে।
- এ ধারণকৃত ডাটা ততক্ষণ পর্যন্ত মেমোরিতে থাকে যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ থাকে।
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে মেমোরিতে রক্ষিত ডাটা মুছে যায়।
- স্ট্যাটিক র‍্যাম অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন হয় বলে এটা ভিডিও র‍্যাম, ক্যাশ মেমোরি ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৮৪.
Which of the following is a spreadsheet software?
  1. FoxPro
  2. Quattro Pro
  3. Informix
  4. dBase
সঠিক উত্তর:
Quattro Pro
উত্তর
সঠিক উত্তর:
Quattro Pro
ব্যাখ্যা
Quattro Pro is a spreadsheet software.

• Application Software:
- অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়।
- যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়।

যেমন-
১। Word Processing Package Program : Word Star, Word Perfect, Ms-Word, Word Note.
২। Spreadsheet Package Program : Lotus 1-2-3, Ms-Excel, Quattro Pro.
৩। Database Package Program: dBase, Foxpro, Oracle, Informix, Access.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৫.
Which language is used for general-purpose?
  1. C
  2. BASIC
  3. PASCAL
  4. All of the above
সঠিক উত্তর:
All of the above
উত্তর
সঠিক উত্তর:
All of the above
ব্যাখ্যা
যে ভাষা সব ধরনের কাজের জন্য ব্যবহার হয় তাকে সাধারণ কাজের ভাষা বলে। যেমন- বেসিক, সি, প্যাসকল ইত্যাদি।

• উচ্চতর ভাষা (High Level Language):
- উচ্চতর ভাষা মানুষের ভাষার (যেমন- ইংরেজি ভাষা) সাথে মিল রেখে তৈরি করা হয়েছে।
- উচ্চতর ভাষার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ভাষা হচ্ছে- BASIC, COBOL, FORTRAN, PASCAL, C++, JAVA, PROLOG ইত্যাদি।
- কম্পাইলার বা ইন্টারপ্রেটার নামক অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করে এ ভাষায় লিখিত প্রোগ্রাম মেশিনের ভাষায় অনুবাদ করা হয়।
- এরপর কম্পিউটার এ জাতীয় প্রোগ্রাম বুঝতে পারে।

• উচ্চস্তরের ভাষাকে দুভাগে ভাগ করা যায়:
(১) সাধারণ কাজের (General purpose) ভাষা ও
(২) বিশেষ কাজের (Special purpose) ভাষা।

- যে ভাষা সব ধরনের কাজের জন্য ব্যবহার হয় তাকে সাধারণ কাজের ভাষা বলে। যেমন- বেসিক, সি, প্যাসকল ইত্যাদি।
- যে ভাষা শুধু বিশেষ বিশেষ কাজে ব্যবহার হয় তাকে বিশেষ কাজের ভাষা বলে। যেমন- কোবল, ফোরট্রান।

• বিশেষ কাজের ভাষাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়:
- বাণিজ্যিক প্রয়োগের ভাষা কোবল।
- বৈজ্ঞানিক প্রয়োগের ভাষা ফরট্রান।
- বহুপ্রয়োগের ভাষা বেসিক, ফরট্রান, এ্যাডা ইত্যাদি।

উৎস: এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।