পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৪৩
সিলেবাস
পরীক্ষা - ২০ [প্রাথমিক শিক্ষক নিয়োগ ৩য় ধাপের জন্য] ফুল মডেল টেস্ট - ৬ [প্রাথমিক শিক্ষক নিয়োগের সম্পূর্ণ সিলেবাসের উপর পরীক্ষা]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৪৩ প্রশ্ন

.
‘কর’ কোন দুটি শব্দের সমার্থক শব্দ?
  1. কিরণ ও আগুন
  2. আগুন ও হাত
  3. হাত ও কিরণ
  4. কিরণ ও বৃক্ষ
সঠিক উত্তর:
হাত ও কিরণ
উত্তর
সঠিক উত্তর:
হাত ও কিরণ
ব্যাখ্যা
• কিরণ ও হাত এর সমার্থক শব্দ হচ্ছে ‘কর’।

• ‘কিরণ’ শব্দের সমার্থক শব্দ: রশ্মি, কর, প্রভা, দীপ্তি, অংশু।
• 'হাত' এর সমার্থক শব্দ: হস্ত, কর, বাহু, ভুজ, পাণি।

অন্যদিকে,
• ‘অগ্নি’ শব্দের সমার্থক শব্দ:
অনল, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, জ্বলন, শিখাবৎ, শিখিন, বায়ুসখা, হুতভুক, শুচি, বিশ্বপা, হিমারাতি, বায়ুসখা, অনিলসখ, জগন্নু, সর্বভুক ইত্যাদি।

• 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
গাছ, পাদপ, তরু, বিটপী, দ্রুম, মহীরুহ, শাখী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
কোনটি পরাগত সমীভবনের উদাহরণ?
  1. সত্য > সচ্চ
  2.  পক্ব > পক্ক
  3. বিদ্যা > বিজ্জা
  4. জন্ম > জম্ম
সঠিক উত্তর:
জন্ম > জম্ম
উত্তর
সঠিক উত্তর:
জন্ম > জম্ম
ব্যাখ্যা
• জন্ম>জম্ম পরাগত সমীভবনের উদাহরণ।
[এখানে পরবর্তী ধ্বনি ‘ম’ এর প্রভাবে পূর্ববর্তী ধ্বনি ‘ন’ পরিবর্তীত হয়ে ম হয়েছে।]

• সমীভবন (Assimilation):
শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করে। এ ব্যাপারকে বলা হয় সমীভবন।
যেমন- জন্ম > জম্ম; কাদনা > কান্না ইত্যাদি।

• প্রগত (Progressive) সমীভবন: পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটে। অর্থাৎ পরবর্তী ধ্বনি পূর্ববর্তী ধ্বনির মতাে হয়, একে বলে প্রগত সমীভবন। যেমন: চক্র > চক্ক;  পক্ব > পক্ক; পদ্ম > পদ্দ; লগ্ন > লগ্গ ইত্যাদি।

• পরাগত (Regressive) সমীভবন: পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনির পরিবর্তন হয়, একে বলে পরাগত সমীভবন।
যেমন: তৎ + জন্য > তজ্জন্য; তৎ + হিত > তদ্ধিত; উৎ + মুখ >উন্মুখ ইত্যাদি।

• অন্যান্য সমীভবন: যখন পরস্পরের প্রভাবে দুটো ধ্বনিই পরিবর্তিত হয় তখন তাকে বলে অন্যান্য সমীভবন।
যেমন: সংস্কৃত সত্য > প্রাকৃত সচ্চ; সংস্কৃত বিদ্যা > প্রাকৃত বিজ্জা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
ফরাসি শব্দ নয় কোনটি?
  1. কার্পেট
  2. তোয়ালে
  3. লিস্ট
  4. কার্ট্রিজ
সঠিক উত্তর:
তোয়ালে
উত্তর
সঠিক উত্তর:
তোয়ালে
ব্যাখ্যা
• বাংলা ভাষায় ব্যবহৃত কিছু ফরাসি শব্দ:
কার্নিশ, কার্ট্রিজ, কার্পেট, কার্বুরেটর, কুপন, ডিপো, ফসিল, লিস্ট, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ ইত্যাদি।

• বাংলা ভাষায় ব্যবহৃত কিছু পর্তুগিজ শব্দ:
আনারস, কামরা,গির্জা, গুদাম, চাবি, জানালা, তোয়ালে, পাউরুটি, পাদ্রি, পেয়ারা, বালতি, বোতল, বোতাম ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘বহু গৃহ থেকে ভিক্ষা সংগ্রহ করা’কে এক কথায় কী বলে?
  1. পরিব্রাজন
  2. মাধুকরী
  3. প্রব্রজ্যা
  4. পরিস্রুত
সঠিক উত্তর:
মাধুকরী
উত্তর
সঠিক উত্তর:
মাধুকরী
ব্যাখ্যা
• ‘বহু গৃহ থেকে ভিক্ষা সংগ্রহ করা’ এর এক কথায় প্রকাশ - মাধুকরী/মধুকরী।

অন্যদিকে,
- ‘ছেঁকে শোধন করা’ এর এক কথায় প্রকাশ - পরিস্রুত।
- ‘ধর্মপুরুষ বা সন্ন্যাসীর পর্যটক’ এর এক কথায় প্রকাশ - পরিব্রাজন।
- ‘ধর্মীয় কাজ করার জন্য তীর্থভ্রমণ’ এর কথায় প্রকাশ - প্রব্রজ্যা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. স্ব + অল্প = স্বল্প
  2. ষষ্ + ঠ = ষষ্ঠ
  3. সৃষ্ + তি = সৃষ্টি
  4. অনু + ঈত = অন্বিত
সঠিক উত্তর:
সৃষ্ + তি = সৃষ্টি
উত্তর
সঠিক উত্তর:
সৃষ্ + তি = সৃষ্টি
ব্যাখ্যা
• নিয়ম: উ বা ঊ ধ্বনির পর যদি অন্য স্বরধ্বনি থাকে তকে উ/ঊ এর জায়গায় ব ফলা হয়।
যেমন:
- তনু + ঈ = তন্বী,
- সু + অল্প = স্বল্প,
- অনু + ইত = অন্বিত,
- অনু + এষণ = অন্বেষণ।

• নিয়ম: আগে মূর্ধন্য ষ্ এবং এর পরে ত্ বা থ্ থাকলে, যথাক্রমে ত্ ও থ্ স্থানে ট ও ঠ হয়।
যেমন:
- বৃষ্‌ + তি = বৃষ্টি,
- সৃষ্ + তি = সৃষ্টি,
- ষষ্ + থ = ষষ্ঠ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
রাবেয়া খাতুন রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
  1. নীল দংশন
  2. হাঙ্গর নদী গ্রেনেড
  3. কালো ঘোড়া
  4. ফেরারী সূর্য
সঠিক উত্তর:
ফেরারী সূর্য
উত্তর
সঠিক উত্তর:
ফেরারী সূর্য
ব্যাখ্যা
• রাবেয়া খাতুন:
- বাংলাদেশী সাহিত্যিক রাবেয়া খাতুনের (১৯৩৫-২০২১) জন্ম ঢাকার বিক্রমপুরে তার মামার বাড়িতে। 
- তার রচিত প্রথম উপন্যাসের নাম ‘নিরাশ্রয়া’।
- রাবেয়া খাতুন রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক জনপ্রিয় উপন্যাস “মেঘের পর মেঘ” অবলম্বনে, বিখ্যাত চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম ২০০৪ সালে একই শিরোনামে নির্মাণ করেন চলচ্চিত্র - মেঘের পরে মেঘ।
- ২০১১ সালে তার আরেকটি জনপ্রিয় উপন্যাস “মধুমতি” অবলম্বনে, পরিচালক শাহজাহান চৌধুরী একই শিরোনামে নির্মাণ করেন চলচ্চিত্র মধুমতি।
- এছাড়াও অভিনেত্রী মৌসুমী ২০০৩ সালে তার লেখা কখনো ‘মেঘ কখনো বৃষ্টি’ অবলম্বনে একই শিরোনামে নির্মাণ করেন চলচ্চিত্র কখনো মেঘ কখনো বৃষ্টি।

তাঁর লেখা বিভিন্ন উপন্যাস গুলো হলো:
- মধুমতি,
- সাহেব বাজার,
- অনন্ত অন্বেষা,
- রাজারবাগ শালিমারবাগ,
- মন এক শ্বেত কপোতী,
- ফেরারী সূর্য (মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস),
- অনেকজনের একজন,
- জীবনের আর এক নাম,
- দিবস রজনী,
- সেই এক বসন্তে,
- মোহর আলী,
- নীল নিশীথ,
- বায়ান্ন গলির এক গলি,
- পাখি সব করে রব,
- নয়না লেকে রূপবান দুপুর,
- মিড সামারে,
- হানিফের ঘোড়া,
- হিরণ দাহ,
- এই বিরহকাল,
- হোটেল গ্রীন বাটন,
- বাগানের নাম মালনিছড়া,
- প্রিয় গুলশানা,
- বসন্ত ভিলা,
- ছায়া রমণী,
- সৌন্দর্যসংবাদ,
- হৃদয়ের কাছের বিষয়,
- মালিনীর দুপুর,
- রঙিন কাচের জানালা ইত্যাদি।

অন্যদিকে,
• ‘কালো ঘোড়া’ ইমদাদুল হক মিলন রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
• ‘হাঙ্গর নদী গ্রেনেড’ সেলিনা হোসেন রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
• ‘নীল দংশন’ সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ।

উৎস: দৈনিক প্রথম আলো রিপোর্ট এবং লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলাপিডিয়া।
.
‘চক্ষুতে জলের ধারা বহিল।’- বাক্যে ‘চক্ষুতে’ কোন কারকের উদাহরণ?
  1. করণ কারক
  2. অপাদান কারক
  3. কর্মকারক
  4. অধিকরণ কারক
সঠিক উত্তর:
অপাদান কারক
উত্তর
সঠিক উত্তর:
অপাদান কারক
ব্যাখ্যা
• অপাদান কারক:
 যা থেকে কোনাে কিছু উৎপত্তি, বিচ্যুত, জাত, গৃহীত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয়, তাকে বলা হয় অপাদান কারক।

- বাক্যের ক্রিয়াপদকে কোথা হতে, কি থেকে, কিসের থেকে ইত্যাদি প্রশ্ন করলে উত্তরে যে কারক পাওয়া যায়, তা-ই হলাে অপাদান কারক।
যেমন:
- তিলে তৈল হয়।- বাক্যকে কি থেকে তেল হয়? দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ‘তিলে’। সুতরাং এ বিভক্তি যোগে ‘তিলে’ অপাদান কারকে সপ্তমী।

• অপাদান কারকের এরূপ কিছু উদাহরণ হলো: 
- এ বনে বাঘের ভয় = অপাদান কারকে ৭মী বিভক্তি। 
- মেঘ থেকে বৃষ্টি হয় = অপাদান কারকে ৫মী বিভক্তি। 
- তিলে তৈল হয় = অপাদান কারকে ৭মী বিভক্তি।
- তিথির চেয়ে বিথী বড় = অপাদান কারকে ষষ্ঠী বিভক্তি।
- পরাজয়ে ডরে না বীর = অপাদান কারকে ৭মী বিভক্তি।
- ছাদ থেকে পানি পড়ে = অপাদান কারকে ৫মী বিভক্তি। 

• ‘চক্ষুতে জলের ধারা বহিল।’-  প্রদত্ত বাক্যকে 'কোথা হতে জলের ধারা বহিল' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ‘চক্ষুতে’। সুতরাং 'চক্ষুতে' অপাদান কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
They cannot help ___________ when they see each other.
  1. smiling
  2. smile
  3. to smiling
  4. smiled
সঠিক উত্তর:
smiling
উত্তর
সঠিক উত্তর:
smiling
ব্যাখ্যা
Complete Sentence: They cannot help smiling when they see each other.

• Cannot help/Cannot but অর্থ হচ্ছে - "না করে না পারা।"
- Can't but এরপর verb এর base form বসে।
- Can't help এরপর verb + ing হয়।

• কোনো বাক্যে mind, can not help, could not help, with a view to, look forward to, be used to, get used to, worth ইত্যাদি শব্দসমূহের পর কোনো verb বসলে সেই verb এর সাথে  ing যুক্ত হয়।
.
Choose the correctly spelled word.
  1. Disturbence
  2. Disturbanc
  3. Distrubance
  4. Disturbance
সঠিক উত্তর:
Disturbance
উত্তর
সঠিক উত্তর:
Disturbance
ব্যাখ্যা
• The correctly spelled word is - Disturbance. (অপশন 'ঘ')

• Disturbance (noun)
Bangla Meaning: বিশৃঙ্খলা; উত্তেজনা; অশান্তি; সামাজিক বা রাষ্ট্রীয় গোলযোগ।

Example Sentence:
1. The loud music from the party next door caused a disturbance in the neighbourhood.
2. The sudden disturbance in the water signalled the presence of a large fish.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১০.
Which of the following best describes a "Man of parts" in modern usage?
  1. A person with a strong moral character
  2. Someone with a wide range of skills or abilities
  3. An individual with a large social circle
  4. A wealthy entrepreneur
সঠিক উত্তর:
Someone with a wide range of skills or abilities
উত্তর
সঠিক উত্তর:
Someone with a wide range of skills or abilities
ব্যাখ্যা
• Man of parts - Someone with a wide range of skills or abilities.

• A man of many parts/A man of parts (Phrase)
English Meaning: a man with great ability in many different areas/talents.
Bangla Meaning: অত্যন্ত দক্ষ/মেধাবী

Example Sentence: Your brother is a man of parts in this matter.
Bangla Meaning: এই বিষয়ে তোমার ভাই একজন দক্ষ লোক৷

Source: Live MCQ Lecture.
১১.
The word 'Ancestry' is a/an -
  1. Noun
  2. Verb
  3. Adverb
  4. Adjective
সঠিক উত্তর:
Noun
উত্তর
সঠিক উত্তর:
Noun
ব্যাখ্যা
• The word 'Ancestry' is a noun.

• Ancestry (noun)
Bangla Meaning: বংশ।

Other forms:
- ancestor (noun) - পূর্বপুরুষ; পিতৃপুরুষ।
- ancestress (noun - feminine) - স্ত্রীলিঙ্গে পূর্বপুরুষ।
- ancestral (adjective) - পিতৃপুরুষের পুরুষানুক্রমিক।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১২.
If you water the plants regularly, they ____________.
  1. would have thrived
  2. had thrived
  3. would thrive
  4. will thrive
সঠিক উত্তর:
will thrive
উত্তর
সঠিক উত্তর:
will thrive
ব্যাখ্যা
Complete Sentence: If you water the plants regularly, they will thrive.

- প্রশ্নে উল্লিখিত Sentence টি একটি 1st Conditional sentence এর উদাহরণ।
- বাক্যটি 1st Conditional হওয়ায় পরের অংশ Future tense এ হয়েছে।
- তাই শূন্যস্থানে will thrive হবে।

1st Conditionals sentence এর সাধারণ structure হলো:
- If + present simple, will/won't + verb. 

Example Sentence:
1. If you study hard, you will succeed in the exam.
2. If you finish your work on time, you will have more free time.
১৩.
She died __________ cancer.
  1. in
  2. for
  3. of
  4. by
সঠিক উত্তর:
of
উত্তর
সঠিক উত্তর:
of
ব্যাখ্যা
• Complete Sentence: She died of cancer.

• die of
- কোনো রোগে মারা যাওয়া বোঝাতে die এর পরে 'of' বসে।

• Various usage of prepositions after the word 'Die' -

- die of (disease): He died of cholera.
- die from (effect): He died from a snake bite/overeating.
- die for (shake/cause): He died for his country.
- die in (accident): He died in an accident.
- die in (place/month/year): He died in 1950./ He died in London. /He died in a hospital in Dhaka.
- die in (accident): He died in a train accident.
- die on (name of day/spot death): He died on the spot./He died on Monday.
- die at (time): He died at 9–30 am.
- die between (time): He died between 9 a m to 9–30 am.
- die within (time): He died within five minutes.
১৪.
What does 'Fussy' mean?
  1. Picky
  2. Happy
  3. Quiet
  4. Strong
সঠিক উত্তর:
Picky
উত্তর
সঠিক উত্তর:
Picky
ব্যাখ্যা
• 'Fussy' means Picky.

• Fussy (adjective)
English Meaning: easily upset.
Bangla Meaning: অস্থির; তিড়বিড়ে; ত্রস্তব্যস্ত।

অপশন আলোচনা:
- Picky - অত্যন্ত খুঁতখুঁতে।
- Happy - ভাগ্যবান; সুখী; তৃপ্ত।
- Quiet - শান্ত; নীরব।
- Strong - শক্ত; দৃঢ়।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৫.
The students want to go to ____________ college.
  1. a
  2. an
  3. the
  4. Zero article
সঠিক উত্তর:
Zero article
উত্তর
সঠিক উত্তর:
Zero article
ব্যাখ্যা
Complete Sentence: The students want to go to college.

• Article এর ক্ষেত্রে,
• Bed, mosque, church, hospital, prison, school, college, university, court ইত্যাদি place গুলো যদি সাধারণ অর্থে ব্যবহার করা হয় তখন এদের পূর্বে the বসে না। 
Example:
- After I leave school.
- I want to go to college.

• কিন্তু উপরোক্ত place গুলো যখন বিশেষ অর্থে কোন উদ্দেশ্যে যাওয়া হয় তখন এদের আগে the বসে।

Example:
- Mr Rahman went to the school to meet his son’s teacher.
- যেহেতু তিনি একটি বিশেষ উদ্দেশ্যে যাচ্ছেন তাই এখানে the বসবে।

Source: Advanced Learner’s by Chowdhury & Hossain.
১৬.
The car is to be _________ every Sunday.
  1. wash
  2. washing
  3. washed
  4. being wash
সঠিক উত্তর:
washed
উত্তর
সঠিক উত্তর:
washed
ব্যাখ্যা
Complete Sentence: The car is to be washed every Sunday.

- বাক্যটিকে পরিপূর্ণ করার জন্য শূন্যস্থানে একটি past participle দরকার।
- উল্লিখিত অপশনগুলোর মধ্যে কেবলমাত্র 'washed' past participle form এ আছে।
- সাধারণত  "to be + past participle" হয়।
১৭.
What is the antonym of 'Previous'?
  1. Subsequent
  2. Prior
  3. Earlier
  4. Preceding
সঠিক উত্তর:
Subsequent
উত্তর
সঠিক উত্তর:
Subsequent
ব্যাখ্যা
• The antonym of 'Previous' is - Subsequent.

• Previous (adjective)
Bangla Meaning: আগেকার; পূর্ববর্তী; পূর্বতন; প্রাক্তন; সাবেক; ভূতপূর্ব।

অপশন আলোচনা:
- Subsequent - পরবর্তী; পশ্চাৎকালীন; উত্তরকালীন।
- Prior - পূর্ব; পৌর্বিক; পূর্ববর্তী।
- Earlier - কোনো সময়ের প্রারম্ভে; নির্ধারিত বা যথাসময়ের পূর্বে।
- Preceding - পূর্ববর্তী; পুরোগত; পুরোগামী।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৮.
কোন কবিকে "Poet of Beauty" বলা হয়?
  1. Percy Bysshe Shelley
  2. William Wordsworth
  3. John Keats
  4. Samuel Taylor Coleridge
সঠিক উত্তর:
John Keats
উত্তর
সঠিক উত্তর:
John Keats
ব্যাখ্যা
John Keats:
- John Keats একজন English Romantic lyric poet ছিলেন।
- John Keats কে 'Poet of Beauty' বলা হয়।
- এছাড়া তাঁকে 'Poet of Sensuousness'-ও বলা হয়।

Notable works:
Poems:
- Isabella,
- Lamia,
- The Eve of St. Agnes,
- To Psyche,
- To a Nightingale,
- On a Grecian Urn,
- On Melancholy,
- To Autumn.

Source:
1. Britannica.com.
2. Poetryfoundation.org
১৯.
Had I the memory of an elephant! (Make it assertive)
  1. I wish I had the memory of an elephant!
  2. I had the memory of an elephant.
  3. I should have the memory of an elephant.
  4. I wish I had the memory of an elephant.
সঠিক উত্তর:
I wish I had the memory of an elephant.
উত্তর
সঠিক উত্তর:
I wish I had the memory of an elephant.
ব্যাখ্যা
Exclamatory Sentence: Had I the memory of an elephant! 
Assertive Sentence: I wish I had the memory of an elephant.

• Exclamatory Sentence যদি Had, Could, Were দ্বারা আরম্ভ হয় তাহলে -
- Sentence - এর প্রথমে 'I wish' বসাতে হয়।
- এরপর Subject বসে + had বসে এবং Note of Exclamation উঠিয়ে দিয়ে Assertive sentence গঠন করা হয়।
২০.
She spoke confidently as though she _____________ her speech many times.
  1. had rehearsed
  2. rehearsed
  3. rehearsing
  4. has rehearsed
সঠিক উত্তর:
had rehearsed
উত্তর
সঠিক উত্তর:
had rehearsed
ব্যাখ্যা
Complete Sentence: She spoke confidently as though she had rehearsed her speech many times.

• As if/as though এর পূর্বে past indefinite tense থাকলে এরপরে past perfect tense হয়।
- তাই শূন্যস্থানে সঠিক উত্তর: had rehearsed.

• কিন্তু as if/as though এর পূর্বে present indefinite থাকলে এরপরে past indefinite tense হয়।
যেমন: She behaves as if she knew everything.
২১.
He listened to music while _________ for his exam.
  1. study
  2. had studied
  3. studying
  4. None of these
সঠিক উত্তর:
studying
উত্তর
সঠিক উত্তর:
studying
ব্যাখ্যা
Complete Sentence: He listened to music while studying for his exam.

• While দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে - 
- While এর পূর্বে অংশ টি past indefinite এ হলে, এরপরের অংশে past continuous tense হয়। 
- while যুক্ত অংশটি Past continuous tense হলে অপরটি Past indefinite tense হয়।
২২.
Which word is closest in meaning to 'Concise'?
  1. Brief
  2. Meandering
  3. Detailed
  4. Extensive
সঠিক উত্তর:
Brief
উত্তর
সঠিক উত্তর:
Brief
ব্যাখ্যা
• Brief is closest in meaning to 'Concise'.

• Concise (adjective)
Bangla Meaning: সংক্ষিপ্ত; অল্পকথায় অধিক তথ্য প্রদানে সক্ষম।

অপশন আলোচনা:
- Brief - সংক্ষিপ্ত; ক্ষণিক।
- Meandering - সর্পিল পথ।
- Detailed - সবিস্তারে/পুঙ্খানুপুঙ্খরূপে বর্ণনা করা।
- Extensive - বিস্তৃত; ব্যাপক; বিশাল।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৩.
4x = 8 হলে x এর মান কত?
  1. 2/3
  2. 3/2
  3. 4/3
  4. 3/4
সঠিক উত্তর:
3/2
উত্তর
সঠিক উত্তর:
3/2
ব্যাখ্যা
প্রশ্ন: 4x = 8 হলে x এর মান কত? 

সমাধান: 
4x = 8 
বা, (22)x = 23 
বা, 22x = 23 
বা, 2x = 3 
∴ x = 3/2 
২৪.
১৫ এর কত শতাংশ ১ এর ১৫ শতাংশের সমান? 
  1. ০.১
  2. ১.০
  3. ০.০১
  4. ০.০০১
সঠিক উত্তর:
১.০
উত্তর
সঠিক উত্তর:
১.০
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ এর কত শতাংশ ১ এর ১৫ শতাংশের সমান? 

সমাধান: 
মনে করি, 
১৫ এর ক% = ১ এর ১৫% 
বা, ১৫ × ক/১০০ = ১ × ১৫/১০০ 
বা, ১৫ × ক × ১০০ = ১০০ × ১৫ 
বা, ক = (১০০ × ১৫)/(১৫ × ১০০) 
বা, ক = ১৫০০/১৫০০ 
∴ ক = ১ 
২৫.
a2 - c2 - 2ab + b2 এর সঠিক উৎপাদক কোনটি?
  1. (a - b + c) (a - b - c) 
  2. (a + b + c) (a - b + c)
  3. (a + b - c) (a - b - c) 
  4. (a + b + c) (a - b - c)  
সঠিক উত্তর:
(a - b + c) (a - b - c) 
উত্তর
সঠিক উত্তর:
(a - b + c) (a - b - c) 
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - c2 - 2ab + b2 এর সঠিক উৎপাদক কোনটি? 

সমাধান: 
a2 - c2 - 2ab + b2
= a2 - 2ab + b2 - c2 
= (a - b)2 - c2 
= (a - b + c) (a - b - c) 
২৬.
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে ত্রিভুজের অতিভুজ কত? 
  1. ৭ সেন্টিমিটার
  2. ৮ সেন্টিমিটার
  3. ৬ সেন্টিমিটার
  4. ৫ সেন্টিমিটার
সঠিক উত্তর:
৫ সেন্টিমিটার
উত্তর
সঠিক উত্তর:
৫ সেন্টিমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে ত্রিভুজের অতিভুজ কত? 

সমাধান: 
পিথাগোরাসের সূত্রানুযায়ী, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, 
আমরা জানি,
(অতিভুজ) = (লম্ব) + (ভূমি) 
বা, অতিভুজ = √{(৩) + (৪))} 
বা, অতিভুজ = √(৯ + ১৬)
বা, অতিভুজ = √২৫
∴ অতিভুজ = ৫ মিটার।
২৭.
৭৫০০ টাকা ১ : ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত? 
  1. ১৫০০ টাকা
  2. ২০০০ টাকা
  3. ২৫০০ টাকা
  4. ৩০০০ টাকা
সঠিক উত্তর:
২০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৭৫০০ টাকা ১ : ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত? 

সমাধান: 
অনুপাতের রাশিগুলোর যোগফল = ১ + ২ + ৩ + ৪ + ৫
= ১৫
∴ অনুপাতের বৃহত্তম অংশ = (৭৫০০ এর ৫/১৫) টাকা 
= ২৫০০ টাকা

আবার, 
অনুপাতের ক্ষুদ্রতম অংশ = (৭৫০০ এর ১/১৫) টাকা 
= ৫০০ টাকা। 

∴ অনুপাতের বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য = (২৫০০ - ৫০০) টাকা 
= ২০০০ টাকা। 
 
২৮.
তিন গজ কাপড় থেকে ১.৫ ফুট করে তিনটি টুকরা কাঁটা হলে কতটুকু কাপড় অবশিষ্ট রইলো? 
  1. ৪.৫ ফুট
  2. ৫.০ ফুট
  3. ৬.০ ফুট
  4. ৬.৫ ফুট
সঠিক উত্তর:
৪.৫ ফুট
উত্তর
সঠিক উত্তর:
৪.৫ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: তিন গজ কাপড় থেকে ১.৫ ফুট করে তিনটি টুকরা কাঁটা হলে কতটুকু কাপড় অবশিষ্ট রইলো? 

সমাধান: 
আমরা জানি, 
১ গজ = ৩ ফুট 
∴ ৩ গজ = (৩ × ৩) ফুট 
= ৯ ফুট 
এখন, 
তিন টুকরা কাঁটা কাপড় = (১.৫ × ৩) ফুট 
= ৪.৫ ফুট 

∴ অবশিষ্ট কাপড় = (৯.০ - ৪.৫) ফুট 
= ৪.৫ ফুট।
২৯.
যদি (x - y)2 = 14 এবং xy = 2 হয়, তবে x2 + y2 = কত?
  1. 12
  2. 14
  3. 16
  4. 18
সঠিক উত্তর:
18
উত্তর
সঠিক উত্তর:
18
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (x - y)2 = 14 এবং xy = 2 হয়, তবে x2 + y2 = কত? 

সমাধান: 
আমরা জানি, 
x2 + y2 = (x - y)2 + 2xy 
= 14 + (2 × 2)  
= 14 + 4 
= 18 
৩০.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ ১৪৪ ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা কত? 
  1. ১০টি
  2. ১৫টি
  3. ২০টি
  4. ২৫টি
সঠিক উত্তর:
১০টি
উত্তর
সঠিক উত্তর:
১০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ ১৪৪ ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
সুষম বহুভুজের অন্তঃকোণের পরিমাণ = ১৪৪° 
∴ সুষম বহুভুজের বহিস্থঃকোণ = (১৮০° - ১৪৪°) 
= ৩৬°

আমরা জানি,
সুষম বহুভুজের বহিস্থঃকোণের সমষ্টি = ৩৬০°
∴ বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/৩৬°
= ১০টি।
৩১.
কোনো হোস্টেলে ৬৬ জন ছাত্রীর ২৬ দিনের খাবার ছিল। ৮ দিন পর ৩০ জন ছাত্রী হোস্টেল ছেড়ে অন্যত্র চলে গেল। অবশিষ্ট খাদ্যে বাকি ছাত্রীদের কত দিন চলবে?
  1. ২৪ দিন
  2. ৩০ দিন
  3. ৩৩ দিন
  4. ৩৬ দিন
সঠিক উত্তর:
৩৩ দিন
উত্তর
সঠিক উত্তর:
৩৩ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো হোস্টেলে ৬৬ জন ছাত্রীর ২৬ দিনের খাবার ছিল। ৮ দিন পর ৩০ জন ছাত্রী হোস্টেল ছেড়ে অন্যত্র চলে গেল। অবশিষ্ট খাদ্যে বাকি ছাত্রীদের কত দিন চলবে? 

সমাধান: 
দিন বাকি আছে = (২৬ - ৮) দিন 
= ১৮ দিন 
আবার, 
অবশিষ্ট ছাত্রী থাকে = (৬৬ - ৩০) জন 
= ৩৬ জন 

এখন, 
অবশিষ্ট খাদ্যে ৬৬ জন ছাত্রীর খাবার চলবে = ১৮ দিন 
∴ অবশিষ্ট খাদ্যে ১ জন ছাত্রীর খাবার চলবে = (১৮ × ৬৬) দিন  
∴ অবশিষ্ট খাদ্যে ৩৬ জন ছাত্রীর খাবার চলবে = (১৮ × ৬৬)/৩৬ দিন 
= ৩৩ দিন 

∴  অবশিষ্ট খাদ্যে বাকি ছাত্রীদের চলবে = ৩৩ দিন।
৩২.
11 + 18 + 25 + 32 + ..........ধারাটির 29টি পদের সমষ্টি কত?
  1. 3161
  2. 3131
  3. 2131
  4. 3260
সঠিক উত্তর:
3161
উত্তর
সঠিক উত্তর:
3161
ব্যাখ্যা
প্রশ্ন: 11 + 18 + 25 + 32 + ..........ধারাটির 29টি পদের সমষ্টি কত? 

সমাধান: 
ধারাটির প্রথম পদ, a = 11 
সাধারণ অন্তর, d = (18 - 11) = 7 

∴ 29টি পদের সমষ্টি, Sn = n/2 {2a + (n - 1)d} 
= 29/2 {2 × 11 + (29 - 1) × 7} 
= 29/2 {22 + (28 × 7)} 
= 29/2 (22 + 196) 
= (29/2) × 218 
= 29 × 109 
= 3161 
৩৩.
একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ৪২৫০ বর্গমিটার এবং প্রস্থ ৫০ মিটার হলে বাগানটির দৈর্ঘ্য কত? 
  1. ৬৫ মিটার
  2. ৭৫ মিটার
  3. ৮৫ মিটার
  4. ৯৫ মিটার
সঠিক উত্তর:
৮৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৮৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ৪২৫০ বর্গমিটার এবং প্রস্থ ৫০ মিটার হলে বাগানটির দৈর্ঘ্য কত? 

সমাধান: 
দেওয়া আছে,
আয়তাকার বাগানের ক্ষেত্রফল = ৪২৫০ বর্গমিটার 
এবং 
আয়তাকার বাগানের  প্রস্থ = ৫০ মিটার 
∴ আয়তাকার বাগানের দৈর্ঘ্য = ৪২৫০/৫০ মিটার
= ৮৫ মিটার।
৩৪.
একটি থলিতে ১২টি নীল বল, ১৪টি সাদা বল এবং ২২টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি নীল না হওয়ার সম্ভাবনা কত? 
  1. ১/৩
  2. ২/৩
  3. ৩/৪
  4. ১/৪
সঠিক উত্তর:
৩/৪
উত্তর
সঠিক উত্তর:
৩/৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি থলিতে ১২টি নীল বল, ১৪টি সাদা বল এবং ২২টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি নীল না হওয়ার সম্ভাবনা কত? 

সমাধান: 
থলিতে মোট বল আছে = (১২ + ১৪ + ২২) টি 
= ৪৮টি 
∴ নীল বল উঠার সম্ভাবনা = ১২/৪৮ 
= ১/৪ 

∴ নীল বল না উঠার সম্ভাবনা = (১ - ১/৪) 
= (৪ - ১)/৪ 
= ৩/৪
৩৫.
একটি সাবানের আকার ৫.০ সেন্টিমিটার × ৪.০ সেন্টিমিটার × ১.৫ সেন্টিমিটার হলে ৫৫ সেন্টিমিটার দৈর্ঘ্য, ৪৮ সেন্টিমিটার প্রস্থ এবং ৩০ সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে? 
  1. ২৬৪০টি 
  2. ১৩২০টি 
  3. ৩৬০০টি 
  4. ৫২৪০টি
সঠিক উত্তর:
২৬৪০টি 
উত্তর
সঠিক উত্তর:
২৬৪০টি 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সাবানের আকার ৫.০ সেন্টিমিটার × ৪.০ সেন্টিমিটার × ১.৫ সেন্টিমিটার হলে ৫৫ সেন্টিমিটার দৈর্ঘ্য, ৪৮ সেন্টিমিটার প্রস্থ এবং ৩০ সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
একটি সাবানের আয়তন = ৫.০ সেন্টিমিটার × ৪.০ সেন্টিমিটার × ১.৫ সেন্টিমিটার 
= ৩০ ঘন সেন্টিমিটার 
আবার, 
একটি বাক্সের আয়তন = ৫৫ সেন্টিমিটার × ৪৮ সেন্টিমিটার × ৩০ সেন্টিমিটার 
= ৭৯২০০ ঘন সেন্টিমিটার 

∴ বাক্সে সাবান রাখা যাবে = (বাক্সের আয়তন/একটি সাবানের আয়তন) 
= ৭৯২০০/৩০ টি 
= ২৬৪০টি।
৩৬.
একজন আম বিক্রেতা তার নিকট যে আম ছিল তার ৪০% বিক্রয় করার পরে দেখল এখনও তার নিকট ১২০ কেজি আম আছে। তার নিকট প্রথমে কত কেজি আম ছিল? 
  1. ১৬০ কেজি
  2. ২০০ কেজি
  3. ৪৮০ কেজি
  4. ৭২০ কেজি
সঠিক উত্তর:
২০০ কেজি
উত্তর
সঠিক উত্তর:
২০০ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন আম বিক্রেতা তার নিকট যে আম ছিল তার ৪০% বিক্রয় করার পরে দেখল এখনও তার নিকট ১২০ কেজি আম আছে। তার নিকট প্রথমে কত কেজি আম ছিল? 

সমাধান: 
অবিক্রিত আমের পরিমাণ = (১০০ - ৪০)% 
= ৬০% 

এখন, 
৬০% আমের পরিমাণ = ১২০ কেজি 
∴ ১% আমের পরিমাণ = ১২০/৬০ কেজি 
∴ ১০০% আমের পরিমাণ = (১২০ × ১০০)/৬০ কেজি 
= ২০০ কেজি 

∴ আম বিক্রেতার নিকট প্রথমে আম ছিল = ২০০ কেজি।
৩৭.
'সার্পেন্ট অব দি নাইল' নামে পরিচিত কে?
  1. মার্গারেট থেচার
  2. রানী প্রথম এলিজাবেথ
  3. রানী ক্লিওপেট্রা
  4. ফোরেন্স নাইটিঙ্গেল
সঠিক উত্তর:
রানী ক্লিওপেট্রা
উত্তর
সঠিক উত্তর:
রানী ক্লিওপেট্রা
ব্যাখ্যা
• ক্লিওপেট্রা:
- ক্লিওপেট্রা ছিলেন ইতিহাসের বিখ্যাত মিশরীয় রানী।
- খ্রিস্টপূর্ব ৬৯ সালে আলেকজান্দ্রিয়ায় তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন জুলিয়াস সিজারের প্রেমিকা এবং পরে - মার্ক অ্যান্টনির স্ত্রী।
- ৫১ খ্রিস্টপূর্বাব্দে তার পিতা টলেমি XII এর মৃত্যুতে রানী হয়েছিলেন।
- ক্লিওপেট্রা সক্রিয়ভাবে রোমান রাজনীতিকে প্রভাবিত করেছিলেন। 
- অক্টাভিয়ানের রোমান বাহিনী তাদের সম্মিলিত বাহিনীকে পরাজিত করার পর, অ্যান্টনি এবং ক্লিওপেট্রা আত্মহত্যা করেন।
- মিশর তখন রোমান আধিপত্যের অন্তর্ভুক্ত হয়।
- ইতিহাসে 'সার্পেন্ট অব দি নাইল' নামে  রানী ক্লিওপেট্রা  পরিচিত। 

উৎস: Britannica.
৩৮.
দালাইনামা কোন দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা?
  1. মঙ্গোলিয়া
  2. তিব্বত
  3. কঙ্গো
  4. ভ্যাটিকান সিটি
সঠিক উত্তর:
তিব্বত
উত্তর
সঠিক উত্তর:
তিব্বত
ব্যাখ্যা
দালাই লামা
- তিব্বতের বৌদ্ধধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদবি হলো দালাইলামা।
- ছয় দশকের বেশি সময় ধরে বর্তমান দালাইলামা তেনজিন গিয়াৎসু নিজের জন্মভূমি ছেড়ে ভারতে নির্বাসিত জীবন যাপন করছেন।
- চীন সরকারের কাছ থেকে মাতৃভূমি তিব্বতের স্বায়ত্তশাসন আদায়ের আশায় তিনি সংঘাতে জড়ানোর পরিবর্তে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিচ্ছেন সমঝোতা ও অহিংসার বাণী।
- ১৯৮৯ সালের  তিনি শান্তিতে নোবেল জয় করেন।
- তিব্বতে বৌদ্ধধর্মের ‘গেলুগ’ নামের শাখাটির প্রধান ধর্মগুরুকে দালাইলামা নামে অভিহিত করা হয়।
- দালাইলামা শব্দের অর্থ এমন একজন দীক্ষাদাতা, যাঁর জ্ঞান, প্রজ্ঞা ও আধ্যাত্মিকতা সমুদ্রের মতো গভীর।
- তিব্বতিদের কাছে তিনি শুধু প্রধান ধর্মগুরুই নন, তাঁদের আধ্যাত্মিক নেতা এবং শাসনতন্ত্রের শীর্ষ পদাধিকারী।
- তিব্বতি বিশ্বাস অনুসারে দালাইলামা হলেন স্বয়ং বুদ্ধের অবতার।
- ত্রয়োদশ দালাই লামা মৃত্যুবরণ করলে পরবর্তী দালাই লামার খোঁজে দ্বিতীয় প্রধান আধ্যাত্মিক গুরু পানচেন লামার নেতৃত্বে প্রধান লামারা সাড়ে ১৭ হাজার ফুট উচ্চতায় অবস্থিত লামাও লা সো হ্রদের ধারে ধ্যান শুরু করেন।
- বলা হয়, দীর্ঘ চার বছর ধ্যান করে তাঁরা উত্তর-পূর্ব তিব্বতের একটি গ্রামে শিশু লামো থোনদুপকে খুঁজে পান।
- আর ওই শিশুকেই ত্রয়োদশ দালাই লামার পুনর্জন্ম অর্থাৎ চতুর্দশ দালাই লামা বলে ঘোষণা করা হয়।
- দালাই লামা নির্বাচিত হওয়ার পর শিশুটির নাম রাখা হয় তেনজিন গিয়াৎসু।
- ছয় বছর বয়সে তাঁকে তিব্বতের রাজধানী লাসায় নিয়ে যাওয়া হয় এবং প্রধান লামাদের অধীনে শুরু হয় শিক্ষাজীবন।
- ২৪ বছর বয়সে নতুন দালাই লামা বৌদ্ধ দর্শনের সর্বোচ্চ শিক্ষা সম্পন্ন করেন।
- তিব্বতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে চীনারা বেশ কয়েকবার শান্তিপ্রিয় তিব্বতিদের ওপর আক্রমণ করে।
- চীনারা তিব্বতিদের সম্পদ লুট করে এবং বহুসংখ্যক মঠ ধ্বংস করে।
- ১৯৫০ সালে চীনা কমিউনিস্ট বাহিনী তিব্বত আক্রমণের মধ্য দিয়ে সমগ্র তিব্বত দখল করে নেয়।
- ১৯৫৯ সালে তিব্বতের জনগণ স্বায়ত্তশাসনের জন্য চীনা শাসনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেন এবং চীনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
- তখন দালাই লামাকে তাঁর বাসভবন পোতালা প্রাসাদ থেকে উৎখাত করা হলে তিনি তাঁর কিছু অনুগামীসহ ভারতে পাড়ি জমান।
- ভারত সরকারের একজন সম্মানিত অতিথি হিসেবে হিমালয়ের পাদদেশ ধর্মশালায় বসতি স্থাপন করেন তিনি।

সূত্র- ব্রিটানিকা।
৩৯.
জাতীয় বীমা দিবস কবে?
  1. ১ মার্চ
  2. ১ এপ্রিল
  3. ১ মে
  4. ২ এপ্রিল
সঠিক উত্তর:
১ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
১ মার্চ
ব্যাখ্যা
বীমা দিবস: 
- জাতীয় বীমা দিবস বাংলাদেশে পালিত একটি জাতীয় দিবস।
- জাতীয় বীমা দিবস ১ মার্চ।
- বীমা শিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২০২০ সালের ১৫ জানুয়ারি বাংলাদেশ সরকার এটি প্রবর্তন করে।

• ইতিহাস
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ পাকিস্তানের আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগ দেন।
- তাঁর এ যোগদানের দিনটিকে জাতীয় পর্যায়ে স্মরণীয় রাখতে ২০২০ সালের ১৫ জানুয়ারি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সুপারিশক্রমে প্রতিবছর ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করে বাংলাদেশ সরকার।
- ২০২০ সালের ১ মার্চ এটি প্রথম দিবস হিসেবে পালিত হয়।

• কর্মসূচি
- বাংলাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে বীমাশিল্পের উন্নয়ন, বীমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে শোভাযাত্র, বীমামেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি পালিত হয়।
- অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের উদ্যোগে ১ মার্চ ২০২৪  ঢাকাসহ সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় ৫ম জাতীয় বীমা দিবস উদযাপন করা হয়।
- বীমা দিবসের এ বছরর প্রতিপাদ্য ‘করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’।  

উৎস: সাধারণ বীমা কর্পোরেশনের ওয়েবসাইট লিংক । 
৪০.
প্রকৃতির লাঙ্গল বলা হয় কাকে?
  1. ইঁদুর
  2. সজারু
  3. কেঁচো
  4. খরগোশ
সঠিক উত্তর:
কেঁচো
উত্তর
সঠিক উত্তর:
কেঁচো
ব্যাখ্যা
কেঁচো
- মাটির ভৌত, রাসায়নিক ও জৈব প্রক্রিয়ায় কেঁচো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেই ‘প্রকৃতির লাঙল’ হিসেবে অভিহিত করা হয়।
- এরা জৈব উপাদান ভেঙে মাটির উর্বরতা বাড়ায়। পাশাপাশি উদ্ভিদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ব্যাকটেরিয়া ও পুষ্টি উপাদানের জোগান দেয়।
- মাটির ভেতর দিয়ে চলাফেরার সময় কেঁচোরা মাটি ভাঙে এবং মেশায়।
- এতে মাটির উর্বরতা বাড়ে এবং বন্যা ও ভাঙন রোধ হয়। এ কারণে প্রাণীটিকে ‘মাটি প্রকৌশলী’ও বলা হয়।
- তা ছাড়া এদের মাটির স্বাস্থ্য এবং বিষাক্ততা পরিমাপকও বলা চলে।
- এছাড়াও কেঁচো পরিবেশ দূষণ রোধ করতে পারে। সিসার মতো ক্ষতিকর উপাদানের প্রভাব এরা মাটি থেকে দূর করে দেয়।
- মাটির উর্বরতা রক্ষায় ব্যাপক ভূমিকা পালন করে বলেই কেঁচোকে ‘প্রকৃতির লাঙল’ বলা হয়।

উৎস: সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই।
৪১.
'বিটিভি ওয়ার্ল্ড' চালু হয় কখন?
  1. ৭ মার্চ, ২০০৪
  2. ৯ মার্চ, ২০০৪
  3. ৩ এপ্রিল, ২০০৪
  4. ১১ এপ্রিল, ২০০৪
সঠিক উত্তর:
১১ এপ্রিল, ২০০৪
উত্তর
সঠিক উত্তর:
১১ এপ্রিল, ২০০৪
ব্যাখ্যা
বিটিভি 
- রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কার্যক্রম শুরু করে ১৯৬৪ সালে।
- শিক্ষা এবং বিনোদনমূলক অনুষ্ঠান নির্মাণের পাশাপাশি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চিত করা এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে দেশ ও জনগণের প্রতি  দায়বদ্ধ থেকে বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়ন অগ্রযাত্রায় অবদান রাখা এ জাতীয় গণমাধ্যমের দায়িত্ব।
- প্রতিদিন বাংলা ও ইংরেজি ভাষায়  ৯ টি সংবাদ বুলেটিনসহ বিটিভি সম্প্রচার করছে নাটক, প্রামাণ্যচিত্র, সংগীত, শিক্ষা, স্বাস্থ্য ও তথ্য বিষয়ক নানা অনুষ্ঠান।
- উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‌‘রূপকল্প ২০৪১‍’ বাস্তবায়নে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নিরলস ভাবে কাজ করে যাচ্ছ।
- বিটিভি টেরিস্ট্রিয়াল সম্প্রচারের মাধ্যমে প্রতিদিন ১৭ ঘন্টা ৩০ মিনিট আর স্যাটেলাইটের মাধ্যমে ২৪ ঘন্টা দর্শকদের কাছে নানা বৈচিত্র্যময় অনুষ্ঠান ও সংবাদ পৌঁ‌ছে দিচ্ছে।
- দু’টি পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র ও ১৪টি রিলে স্টেশনের মাধ্যমে  দেশব্যাপী সম্প্রচারিত হয়।
- ঢাকায় এর সদর দফতর ও প্রধান কেন্দ্র অবস্থিত।
- বর্তমানে চট্টগ্রাম কেন্দ্র থেকে স্থানীয়ভাবে নির্মিত পৃথক অনুষ্ঠানমালা প্রতিদিন ২৪ ঘন্টা সম্প্রচারিত হচ্ছে।
- ২০০৪ সালের ১১ এপ্রিল বিটিভি ওয়ার্ল্ড স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার শুরু করে।
- ফলে বিটিভির সম্প্রচার এখন দেশের সীমানা ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে দর্শকদের কাছে পৌঁ‌ছে যাচ্ছে।  
- বিটিভি ওয়ার্ল্ড ২৪ ঘন্টা বিরতিহীন স্যাটেলাইট সম্প্রচার করে যাচ্ছে।
- দেশের শতকরা ৯৫ ভাগ এলাকা এবং ৯৭ ভাগ জনগণ বিটিভির সম্প্রচার কাভারেজের  আওতাভুক্ত।
- অনুষ্ঠানমালার শতকরা ৯৩.২ ভাগই নিজস্বভাবে নির্মাণ করে থাকে বিটিভি, বাকিটা বাইরের নির্মাতাদের কাছ থেকে নেয়া হয়।
- জনস্বার্থে অনুষ্ঠানমালার শতকরা ০৯.৪২ ভাগ জুড়ে থাকে কৃষি, স্বাস্থ্য ও জনসংখ্যা, নারী ও শিশু, শিক্ষা ও মানবাধিকার সংক্রান্ত বিষয়াবলী।
- অনুষ্ঠানের শতকরা ১৪ ভাগ খবর, ১৪.১৩ ভাগ উন্নয়ন ও শিক্ষা, ১৯.৯১ ভাগ বিনোদন ও সংস্কৃতি এবং বাকি ১১.০৬ ভাগ অন্যান্য বিষয়ের উপর নির্মিত হয়।
- জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানমালা সরাসরি সম্প্রচার ছাড়াও ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্রীড়া মাঠ থেকে সরাসরি সম্প্রচার করে বিটিভি। 

উৎস- বিটিভির ওয়েবসাইট লিংক।
৪২.
'এক্স' কী?
  1. এক প্রকার সামাজিক নেটওয়ার্কিং
  2. এক প্রকার সফটওয়্যার
  3. এক প্রকার কম্পিউটার প্রোগ্রাম
  4. এক প্রকার কম্পিউটার ভাইরাস
সঠিক উত্তর:
এক প্রকার সামাজিক নেটওয়ার্কিং
উত্তর
সঠিক উত্তর:
এক প্রকার সামাজিক নেটওয়ার্কিং
ব্যাখ্যা
এক্স
- টুইটারের সত্ত্বাধিকারী ইলন মাস্ক ও প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনো সামাজিক যোগাযোগ মাধ্যমটির নতুন লোগো উন্মোচন করেছেন।
- এই লোগোতে সুপরিচিত নীল রঙের পাখির পরিবর্তে কালো পটভূমিতে সাদা রঙে ইংরেজি অক্ষর 'এক্স' ফুটিয়ে তোলা হয়েছে।
- অক্টোবরে টুইটারের মালিকানা নেওয়ার পর ইলন মাস্ক মূল প্রতিষ্ঠানের নাম বদলে 'এক্স কর্প' রাখেন।
-  এনবিসিইউনিভার্সালের সাবেক বিজ্ঞাপন প্রধান ইয়াকারিনো টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার পদে যোগ দেন।
- ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটারের নতুন মালিক হলেন টেসলা সিইও ও স্পেসএক্সের প্রধান প্রকৌশলী ইলন মাস্ক।

উৎস: বিবিসি। 
৪৩.
'রাইসিনা হিল' কী?
  1. ভারতের প্রধানমন্ত্রীর বাসভবন
  2. ভারতের রাষ্ট্রপতির বাসভবন
  3. পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রীর কার্যালয়
  4. ভারত সরকারের কূটনৈতিক বসার স্থান
সঠিক উত্তর:
ভারতের রাষ্ট্রপতির বাসভবন
উত্তর
সঠিক উত্তর:
ভারতের রাষ্ট্রপতির বাসভবন
ব্যাখ্যা
রাইসিনা হিল
- ইতালির কিউরেনল প্যালেসের পরে বিশ্বের সবথেকে বড় বাসভবন ভারতের রাষ্ট্রপতি ভবন।
- এই ভবন তৈরি হতে ১৭বছর সময় লেগেছিল। ১৯১২সালে এর নির্মাণকার্য শুরু হয়েছিল।
- ১৯২৯সালে এটি ব্রিটিশ সরকারের হাতে সমর্পণ করে দেওয়া হয়।
-  এই ভবনে ৩০০টি কক্ষ রয়েছে।
- এখানে ৭৫০কর্মচারী কাজ করে। ৫০জন রান্নার কাজ করে।
- এই বাসভবন তৈরি করতে গিয়ে মালচ গ্রামের রায়সিনি পরিবারের জমি অধিগ্রহণ করা হয়েছিল বলে জানা যায়।
- এলাকা ছিল পাহাড়ি। তাই রাষ্ট্রপতি ভবনকে রাইসিনা হিলস ও বলা হয়ে থাকে।
- এর নির্মাণের সময় আর্কিটেক্ট এডিয়ন ল্যান্ডসির-এর সাহায্য নেওয়া হয়েছিল।
-  স্বাধীনতার আগে ভাইসরয় এখানেই থাকতেন।
-  রাষ্ট্রপতি ভবনের মধ্যে মুঘল গার্ডেন কে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে জনসাধারণের প্রবেশের জন্য খুলে দেওয়া হয়।
- দেশ-বিদেশ থেকে পর্যটক আসেন এই বাগানের শোভা উপভোগ করতে।
-  রাষ্ট্রপতি ভবনের ব্যাঙ্কোয়েত হলে ১০৪জন অতিথির একসঙ্গে বসার ব্যবস্থা রয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতিদের ছবি এই হলে রয়েছে।
- রাষ্ট্রপতি ভবনের এক সংগ্রহশালায় একটি রুপার চেয়ার রয়েছে, যার ওজন ৬৪০কিলোগ্রাম।
- ১৯১১সালে দিল্লি দরবারে পঞ্চম জর্জ এই চেয়ারে বসেছিলেন বলে জানা যায়।
- রাষ্ট্রপতি ভবনের অশোক হলে শপথগ্রহণের অনুষ্ঠান হয়। দেশ বিদেশের গণ্যমান্য ব্যাক্তিদের ছবি দিয়ে সজ্জিত এই হল।
-  প্রতি শনিবার সকাল ১০টা নাগাদ ৩০মিনিটের জন্য চেঞ্জ অব গার্ড-এর অনুষ্ঠান হয়ে থাকে। এটি দেখার জন্য শুধুমাত্র নিজের ছবিসহ পরিচয়পত্র দেখাতে হয়।
- রাষ্ট্রপতি ভবনে শিশুদের জন্য ২টি গ্যালারি রয়েছে।

অপরদিকে, 
• ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনের নাম নিরাপদ ভবন।
• পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রীর কার্যালয়ের নাম নবান্ন।
• ভারত সরকারের কূটনৈতিক বসার স্থানের নাম হায়দ্রাবাদ হাউজ। 

উৎস: বিট্রানিকা।