পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]

পরীক্ষাডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]তারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
পরীক্ষা - ৬২ বিষয় - মানসিক দক্ষতা টপিকসমূহ: ১. বানান ও ভাষা (Spelling and Language) ২. যান্ত্রিক দক্ষতা (Mechanical Reasoning) ------------------ [এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আজ বা যেকোন সময় পরীক্ষা শুরু করা হলেও নির্দিষ্ট সময়ে পুরো সিলেবাস সম্পন্ন হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ] · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
কোন শব্দটি ভুল-
  1. মরূদ্যান
  2. কটূক্তি
  3. পরিপক্ক
  4. অঞ্জলি
সঠিক উত্তর:
পরিপক্ক
উত্তর
সঠিক উত্তর:
পরিপক্ক
ব্যাখ্যা

প্রশ্ন: কোন শব্দটি ভুল-
 
সমাধান:
প্রদত্ত শব্দগুলোর মধ্যে ভুল বানানযুক্ত শব্দটি হলো- পরিপক্ক

এর সঠিক বানান হলো- পরিপক্ব
পরিপক্ব শব্দের অর্থ হলো - পূর্ণবয়স্ক, পরিণত, পাকা, দক্ষ, বিচক্ষণ, বা কোনো কিছু সম্পূর্ণভাবে বিকশিত ও ব্যবহারের উপযোগী হওয়া, যা ফল বা বুদ্ধির ক্ষেত্রে ব্যবহৃত হয়।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

.
A চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে C চাকাটি কোন দিকে ঘুরবে?
  1. ঘড়ির কাঁটার দিকে
  2. স্থির থাকবে
  3. ঘড়ির কাঁটার বিপরীতে
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘড়ির কাঁটার বিপরীতে
উত্তর
সঠিক উত্তর:
ঘড়ির কাঁটার বিপরীতে
ব্যাখ্যা

প্রশ্ন: A চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে C চাকাটি কোন দিকে ঘুরবে?

সমাধান: 
A এবং B চাকা দুইটি ক্রস বেল্ট দ্বারা যুক্ত। 
সুতরাং, A চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে, B চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। 

এবং B এবং C চাকা দুইটি একই বেল্ট দ্বারা যুক্ত।
B চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে, C চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। 

সুতরাং, C চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে।

.
What is the synonym of 'LUMINARY'?
  1. Celebrity
  2. Novice
  3. Obscurity
  4. Shadow
সঠিক উত্তর:
Celebrity
উত্তর
সঠিক উত্তর:
Celebrity
ব্যাখ্যা

প্রশ্ন: What is the synonym of 'LUMINARY'?

সমাধান:
Luminary শব্দের অর্থ হচ্ছে - একজন প্রখ্যাত ব্যক্তি, বিশেষত যিনি কোনো ক্ষেত্রে অনেক পরিচিত বা অনুপ্রেরণাদায়ক।

প্রতিটি অপশন বিশ্লেষণ করি:
Novice – শিক্ষানবিশ বা নতুন ব্যক্তি = সমার্থক নয়।
Celebrity – বিখ্যাত ব্যক্তি = Luminary এর সমার্থক।
Shadow – ছায়া = সম্পর্ক নেই।
Obscurity – অজ্ঞাত বা অখ্যাত = উল্টো অর্থ।

∴ সঠিক উত্তর: ক) Celebrity 

.
800 ওয়াটের একটি মাইক্রোওয়েভ ওভেন দৈনিক 30 মিনিট চললে 7 দিনে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?
  1. 3.8 KW-h
  2. 3 KW-h
  3. 2.5 KW-h
  4. 2.8 KW-h
সঠিক উত্তর:
2.8 KW-h
উত্তর
সঠিক উত্তর:
2.8 KW-h
ব্যাখ্যা

প্রশ্ন: 800 ওয়াটের একটি মাইক্রোওয়েভ ওভেন দৈনিক 30 মিনিট চললে 7 দিনে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?

সমাধান:
দেওয়া আছে,
ক্ষমতা, P = 800 ওয়াট
সময়, t = 30 মিনিট = (0.5 × 7) = 3.5 ঘণ্টা

আমরা জানি,
W = Pt
= 800 × 3.5
= 400 W-h
= 2800/1000 KW-h
= 2.8 KW-h

.
'Ombudsman' শব্দটির বাংলা পরিভাষা কোনটি?
  1. ন্যায়পাল
  2. ভূতাপেক্ষ
  3. অধ্যাদেশ
  4. স্বদেশি
সঠিক উত্তর:
ন্যায়পাল
উত্তর
সঠিক উত্তর:
ন্যায়পাল
ব্যাখ্যা

প্রশ্ন: 'Ombudsman' শব্দটির বাংলা পরিভাষা কোনটি?

সমাধান: 
"Ombudsman" শব্দটির বাংলা পরিভাষা হলো ন্যায়পাল। 

অন্য অপশন গুলো-
Indigenous - স্বদেশি
Retrospective - ভূতাপেক্ষ
Ordinance - অধ্যাদেশ

উৎস:
- প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
- Accessible Dictionary by Bangla Academy.

.
বস্তুটিকে টেনে তুলতে রশির মুক্ত প্রান্তে কত বল প্রয়োগ করতে হবে?
  1. 300 Kg
  2. 35 Kg
  3. 50 Kg
  4. 55 Kg
সঠিক উত্তর:
50 Kg
উত্তর
সঠিক উত্তর:
50 Kg
ব্যাখ্যা

প্রশ্ন: বস্তুটিকে টেনে তুলতে রশির মুক্ত প্রান্তে কত বল প্রয়োগ করতে হবে?


সমাধান:
কপিকলে বস্তু উপরে তুলতে প্রযুক্ত বল = বস্তুটির ওজন/(বস্তুটি যে চাকাটি/চাকাগুলোর সাথে যুক্ত আছে তার সাথে যুক্ত দড়ির সংখ্যা)
= 300/6 Kg
= 50 Kg

.
'ইন্দ্রিয়' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. তদানীন্তন
  2. অতিন্দ্রীয়
  3. নিরীশ্বর
  4. অনীপ্সিত
সঠিক উত্তর:
অতিন্দ্রীয়
উত্তর
সঠিক উত্তর:
অতিন্দ্রীয়
ব্যাখ্যা

প্রশ্ন: 'ইন্দ্রিয়' এর বিপরীতার্থক শব্দ কোনটি?

সমাধান: 
ইন্দ্রিয় এর বিপরীতার্থক শব্দ - অতিন্দ্রীয়

অন্যদিকে,
তদানীন্তন এর বিপরীতার্থক শব্দ - ইদানীন্তন
নিরীশ্বর এর বিপরীতার্থক শব্দ - ঈশ্বর
অনীপ্সিত এর বিপরীতার্থক শব্দ - ঈপ্সিত

.
প্রদত্ত যন্ত্রটি কি কাজে ব্যবহার করা হয়? 
  1. কোনো বস্তুকে ছিদ্র করার কাজে 
  2. কোনো বস্তুকে কাটার কাজে
  3. কোনো বস্তুকে পরিমাপ করার কাজে 
  4. কোনো বস্তুকে উত্তপ্ত করার কাজে 
সঠিক উত্তর:
কোনো বস্তুকে পরিমাপ করার কাজে 
উত্তর
সঠিক উত্তর:
কোনো বস্তুকে পরিমাপ করার কাজে 
ব্যাখ্যা

প্রশ্ন: প্রদত্ত যন্ত্রটি কি কাজে ব্যবহার করা হয়? 

সমাধান: 
চিত্রের যন্ত্রটি হলো ভার্নিয়ার ক্যালিপার্স।
Vernier Calipers হলো এক ধরনের পরিমাপ যন্ত্র, যা খুব ছোট দৈর্ঘ্য, ব্যাস, গভীরতা ইত্যাদি অত্যন্ত নির্ভুলভাবে মাপতে ব্যবহৃত হয়।
অর্থাৎ ভার্নিয়ার ক্যালিপার্সের মাধ্যমে সূক্ষ্ম পরিমাপ বা Measuring করা হয়।
এটি দিয়ে মাপা যায়:
- বাহ্যিক ব্যাস (outer diameter),
- অভ্যন্তরীণ ব্যাস (inner diameter),
- গভীরতা (depth)।

.
লিফটে দাঁড়িয়ে থাকার সময় লিফট উপরে উঠলে আপাত ওজন কেমন হয়?
  1. বাড়ে
  2. কমে
  3. সমান থাকে
  4. শূন্য হয়
সঠিক উত্তর:
বাড়ে
উত্তর
সঠিক উত্তর:
বাড়ে
ব্যাখ্যা

প্রশ্ন: লিফটে দাঁড়িয়ে থাকার সময় লিফট উপরে উঠলে আপাত ওজন কেমন হয়?

সমাধান: 
লিফটে দাঁড়িয়ে থাকলে লিফট যখন উপরে উঠতে শুরু করে (ত্বরণসহ), তখন আপাত ওজন বেড়ে যায়, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে একটু বেশি ভারী মনে হয়, কারণ লিফট উপরের দিকে অতিরিক্ত বল প্রয়োগ করে ঠেলে তোলে, যা প্রকৃত ওজনের সাথে যোগ হয়ে যায়। 

১০.
"N, A, C, P, A, E, A" অক্ষরগুলোকে সঠিক ক্রমে সাজালে যে অর্থবোধক শব্দ পাওয়া যায় সেটির অর্থ কী?
  1. A musical instrument
  2. A type of fruit
  3. A kind of animal 
  4. Remedy for all diseases
সঠিক উত্তর:
Remedy for all diseases
উত্তর
সঠিক উত্তর:
Remedy for all diseases
ব্যাখ্যা

প্রশ্ন: "N, A, C, P, A, E, A" অক্ষরগুলোকে সঠিক ক্রমে সাজালে যে অর্থবোধক শব্দ পাওয়া যায় সেটির অর্থ কী?

সমাধান:
"N, A, C, P, A, E, A" অক্ষরগুলোকে সঠিক ক্রমে সাজালে যে অর্থবোধক শব্দ পাওয়া যায় সেটির অর্থ হলো - A universal medicine।

• অক্ষরগুলোকে সঠিক ক্রমে সাজালে যে অর্থবোধক শব্দ পাওয়া যায় সেটি হলো PANACEA.

PANACEA শব্দটির অর্থ হলো - সব ধরনের রোগ নিরাময়কারী ওষুধ; সব ধরনের সংকট মোচনের উপায়।

উৎস:
- Accessible Dictionary by Bangla Academy.

১১.
A একটি লন রোলার টানছে এবং B একটি লন রোলার ঠেলছে। কার সবচেয়ে কম কষ্ট হবে?
  1. B-এর
  2. A-এর
  3. নির্ণয় করা সম্ভব নয়
  4. দুইজনেরই সমান কষ্ট হবে
সঠিক উত্তর:
A-এর
উত্তর
সঠিক উত্তর:
A-এর
ব্যাখ্যা

প্রশ্ন: A একটি লন রোলার টানছে এবং B একটি লন রোলার ঠেলছে। কার সবচেয়ে কম কষ্ট হবে?

সমাধান:
আমরা জানি,
লন রোলারকে যখন ঠেলা হয় তখন প্রযুক্ত বল নিচের দিকে ক্রিয়া করে, ফলে লন রোলারের ভরের সাথে প্রযুক্ত বল যুক্ত হয়ে লন রোলার ঠেলতে বেশি কষ্ট হয়।

অন্যদিকে,
লন রোলারকে যখন টানা হয় তখন প্রযুক্ত বল উপরের দিকে ক্রিয়া করে, ফলে লন রোলারের ভর থেকে প্রযুক্ত বল বাদ হয়ে যায়। একারণে লন রোলার টানা সহজ।

অর্থাৎ লন রোলার টানার জন্য A-এর সবচেয়ে কম কষ্ট হবে। 

১২.
কোনো যন্ত্রের কর্মদক্ষতা 40% বলতে কী বোঝায়? 
  1. ঐ যন্ত্রে 140% শক্তি সরবরাহ হয়
  2. ঐ যন্ত্রের 60% শক্তির অপচয় হয়
  3. ঐ যন্ত্রে 40% শক্তি সম্পূর্ণরূপে ধ্বংস হয়
  4. খ ও গ উভয়ই সঠিক
সঠিক উত্তর:
ঐ যন্ত্রের 60% শক্তির অপচয় হয়
উত্তর
সঠিক উত্তর:
ঐ যন্ত্রের 60% শক্তির অপচয় হয়
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো যন্ত্রের কর্মদক্ষতা 40% বলতে কী বোঝায়?

সমাধান:
• কর্মদক্ষতা:
- কোন যন্ত্রের কর্মদক্ষতা হচ্ছে যন্ত্রটির কার্যকর শক্তি ও প্রদত্ত মোট শক্তির অনুপাত।
- যন্ত্রের কার্যকর শক্তি এবং মোট প্রদত্ত শক্তি হিসাব করে যন্ত্রের কর্মদক্ষতা পরিমাপ করা যায়।
- যন্ত্রের কর্মদক্ষতাকে η (ইটা) দ্বারা প্রকাশ করা হয়।
- কর্মদক্ষতাকে শতকরায় প্রকাশ করা হয়।

• কোন যন্ত্রের কর্মদক্ষতা 40% বলতে বোঝায় যন্ত্রটিতে 100 একক শক্তি সরবরাহ করলে তার 40 একক শক্তি কার্যকররূপে পাওয়া যায়, বাকী 60 একক শক্তি অপচয় হয়।
∴ কর্মদক্ষতা, η = কার্যকর শক্তি/ মোট প্রদত্ত শক্তি
= কার্যকর ক্ষমতা/ মোট প্রদত্ত ক্ষমতা
= {(E1 - E2)/E1} × 100%

১৩.
নিচের কোন শব্দটি অন্যদের থেকে ভিন্ন? 
  1. Eloquent
  2. Fluent
  3. Articulate
  4. Taciturn
সঠিক উত্তর:
Taciturn
উত্তর
সঠিক উত্তর:
Taciturn
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন শব্দটি অন্যদের থেকে ভিন্ন?

সমাধান: 
Eloquent এর অর্থ - বাকপটু, সুন্দর ও প্রভাবশালীভাবে কথা বলতে পারে।
Articulate এর অর্থ - স্পষ্টভাবে ও সুন্দর করে কথা প্রকাশ করতে সক্ষম।
Fluent এর অর্থ - সাবলীল, অনর্গলভাবে (বিশেষ করে ভাষায়) কথা বলা।

আন্যদিকে, 
Taciturn এর অর্থ - মিতভাষী, কম কথা বলে, নীরব প্রকৃতির।
এটি বাকিগুলোর শব্দগুলোর ঠিক উল্টো অর্থ বহন করে।

সঠিক উত্তর ঘ) Taciturn

১৪.
একটি স্প্রিং-এ 40 পাউন্ড ওজন ঝুলালে স্প্রিং-টি 0.2 ইঞ্চি প্রসারিত হয়। যদি স্প্রিং-এ 60 পাউন্ড ওজন ঝুলানো হয় তাহলে স্প্রিং-টি কত ইঞ্চি প্রসারিত হবে?
  1. 0.3 ইঞ্চি
  2. 0.4 ইঞ্চি
  3. 3 ইঞ্চি
  4. 4 ইঞ্চি
সঠিক উত্তর:
0.3 ইঞ্চি
উত্তর
সঠিক উত্তর:
0.3 ইঞ্চি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি স্প্রিং-এ 40 পাউন্ড ওজন ঝুলালে স্প্রিং-টি 0.2 ইঞ্চি প্রসারিত হয়। যদি স্প্রিং-এ 60 পাউন্ড ওজন ঝুলানো হয় তাহলে স্প্রিং-টি কত ইঞ্চি প্রসারিত হবে?

সমাধান:
আমরা জানি,
হুকের সুত্র অনুসারে,
F = Kx

40 পাউন্ড ওজনের ক্ষেত্রে,
40 = K × 0.2
⇒ K = 40/0.2
∴ K = 200

এখন, 60 পাউন্ড ওজনের ক্ষেত্রে,
60 = K × x
⇒ x = 60/K
⇒ x = 60/200
∴ x = 0.3

∴ সুতরাং, 60 পাউন্ড ওজন ঝুলালে স্প্রিং-টি 0.3 ইঞ্চি প্রসারিত হবে।

১৫.
প্রবাদ বাক্য 'উলু বনে মুক্তা ছড়ানো।'- এর সঠিক ইংরেজি কোনটি? 
  1. Constant dripping wears away a stone.
  2. Carry coals to Newcastle.
  3. Cast pearls before swine.
  4. Care kills the cat.
সঠিক উত্তর:
Cast pearls before swine.
উত্তর
সঠিক উত্তর:
Cast pearls before swine.
ব্যাখ্যা

প্রশ্ন: প্রবাদ বাক্য 'উলু বনে মুক্তা ছড়ানো।'- এর সঠিক ইংরেজি কোনটি? 

সমাধান:
প্রবাদ বাক্য 'উলু বনে মুক্তা ছড়ানো।'- এর সঠিক ইংরেজি - Cast pearls before swine.

অন্য অপশন গুলোর মধ্যে -
Care kills the cat - অতি যত্নে মরণফাঁদ।
Carry coals to Newcastle - তেল মাথায় তেল দেওয়া। 
Constant dripping wears away a stone -লেগে থাকলে কাজ হয়।

১৬.
ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রের ডানদিকে দূরত্ব কত হবে? 
  1. 27 cm
  2. 22 cm
  3. 17 cm
  4. 15 cm
সঠিক উত্তর:
15 cm
উত্তর
সঠিক উত্তর:
15 cm
ব্যাখ্যা

প্রশ্ন: ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রের ডানদিকে দূরত্ব কত হবে? 

সমাধান:
ধরি,
বামদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব d1 = 27 cm
বামদিকের বস্তুর ওজন w1 = 10 kg
ডানদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব d2 = ?
ডানদিকের বস্তুর ওজন w2 = 18 kg

এখন,
d1 × w1 = d2 × w2
⇒ 27 × 10 = d2 × 18
⇒ 270 = d2 × 18
⇒ d2 = 270/18
∴ d2 = 15

∴ দূরত্ব হবে = 15 cm

১৭.
নিচের কোন বানানটি সঠিক?
  1. Chiaroscurro
  2. Chiaroscuro
  3. Chairoscuro
  4. Chiaroscuroo
সঠিক উত্তর:
Chiaroscuro
উত্তর
সঠিক উত্তর:
Chiaroscuro
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন বানানটি সঠিক?

সমাধান:
Chiaroscuro শব্দের অর্থ হলো - আলো ও ছায়ার তীব্র ব্যবহার। 

অন্য অপশনগুলো ভুল। 

সঠিক উত্তর খ)  Chiaroscuro

১৮.
একটি লিভারের যান্ত্রিক সুবিধা 6। যদি ভার হয় 180 নিউটন, তাহলে কত নিউটন বল প্রয়োগ করতে হবে? 
  1. 30 নিউটন
  2. 50 নিউটন
  3. 35.5 নিউটন
  4. 40 নিউটন
সঠিক উত্তর:
30 নিউটন
উত্তর
সঠিক উত্তর:
30 নিউটন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি লিভারের যান্ত্রিক সুবিধা 6। যদি ভার হয় 180 নিউটন, তাহলে কত নিউটন বল প্রয়োগ করতে হবে?

সমাধান:
এখানে,
যান্ত্রিক সুবিধা = 6
ভার = 180 নিউটন
প্রযুক্ত বল = ?

আমরা জানি,
যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল
⇒ 6 = 180/প্রযুক্ত বল
⇒ প্রযুক্ত বল = 180/6
∴ প্রযুক্ত বল = 30

∴ 30 নিউটন বল প্রয়োগ করতে হবে।