পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes১৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৯
সিলেবাস
পরীক্ষা – ৭: টপিক: বিন্যাস ও সমাবেশ [Live Class – 11]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
'DAUGHTER' শব্দটিকে কতভাবে সাজানো যায় যাতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে?
  1. ক) 720
  2. খ) 4320
  3. গ) 5040
  4. ঘ) 2860
ব্যাখ্যা
প্রশ্ন- 'DAUGHTER' শব্দটিকে কতভাবে সাজানো যায় যাতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে?

সমাধান-
'DAUGHTER' শব্দটিতে মোট বর্ণ আছে 8 টি এবং স্বরবর্ণ আছে 3 টি।
এখানে সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন।

স্বরবর্ণ 3 টি কে একটি মনে করে মোট বর্ণ হয় 6 টি।
তাদের বিন্যাস সংখ্যা = 6! = 720

স্বরবর্ণ 3 টির নিজদের মধ্যে বিন্যাস সংখ্যা = 3! = 6

∴ মোট বিন্যাস সংখ্যা = 720 × 6 = 4320
.
'DETAIL' শব্দটিকে কতভাবে সাজানো যায় যাতে স্বরবর্ণগুলো বিজোড় অবস্থানে থাকে?
  1. ক) 6
  2. খ) 36
  3. গ) 120
  4. ঘ) 72
ব্যাখ্যা
প্রশ্ন- 'DETAIL' শব্দটিকে কতভাবে সাজানো যায় যাতে স্বরবর্ণগুলো বিজোড় অবস্থানে থাকে?

সমাধান-
এখানে মোট বর্ণ আছে 6 টি স্বরবর্ণ আছে 3 টি এবং সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন।

স্বরবর্ণ 3 টি বিজোড় স্থানে রেখে বিন্যাস সংখ্যা = 3P3 = 6
বাকি বর্ণগুলো 3 টি জোড় স্থানে রেখে বিন্যাস সংখ্যা = 3P3 = 6

∴ মোট বিন্যাস সংখ্যা = 6 × 6 = 36
.
6 টি উপন্যাসের মধ্যে দুটি বিশেষ উপন্যাস একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়?
  1. ক) 240
  2. খ) 360
  3. গ) 48
  4. ঘ) 120
ব্যাখ্যা
প্রশ্ন- 6 টি উপন্যাসের মধ্যে দুটি বিশেষ উপন্যাস একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়?

সমাধান-
2 টি বিশেষ উপন্যাস একত্রে রেখে অর্থাৎ দুটি উপন্যাসকে একটি মনে করলে মোট উপন্যাস সংখ্যা হয় 5 টি।

5 টি উপন্যাসকে নিজেদের মধ্যে সাজানোর উপায় = 5! = 120
2 টি বিশেষ উপন্যাসকে নিজেদের মধ্যে সাজানোর উপায় = 2! = 2

∴ মোট বিন্যাস সংখ্যা = 120 × 2 = 240
.
প্রত্যেকটি অঙ্ক কেবল একবার নিয়ে 8, 9, 7, 6, 3, 2 অঙ্কগুলো দ্বারা তিন অঙ্কবিশিষ্ট কতগুলো ভিন্ন ভিন্ন সংখ্যা গঠন করা যাবে?
  1. ক) 216
  2. খ) 256
  3. গ) 120
  4. ঘ) 360
ব্যাখ্যা
প্রশ্ন- প্রত্যেকটি অঙ্ক কেবল একবার নিয়ে 8, 9, 7, 6, 3, 2 অঙ্কগুলো দ্বারা তিন অঙ্কবিশিষ্ট কতগুলো ভিন্ন ভিন্ন সংখ্যা গঠন করা যাবে?

সমাধান- 
এখানে মোট অঙ্ক আছে 6 টি।
এ 6 টি অঙ্ক থেকে 3 টি কে একবারে নিয়ে মোট সংখ্যা গঠন করা যাবে 6P3 = 120 টি
.
'RAJSHAHI' শব্দটির একত্রে বিন্যাস সংখ্যা 'BARISAL' শব্দটির একত্রে বিন্যাস সংখ্যার -
  1. ক) অর্ধেক
  2. খ) দ্বিগুণ
  3. গ) তিনগুণ
  4. ঘ) চারগুণ
ব্যাখ্যা
প্রশ্ন- 'RAJSHAHI' শব্দটির একত্রে বিন্যাস সংখ্যা 'BARISAL' শব্দটির একত্রে বিন্যাস সংখ্যার - চারগুণ।

সমাধান-
'RAJSHAHI' শব্দটিতে মোট বর্ণ আছে 8 টি, যার মধ্যে A আছে 2 টি এবং H আছে  2 টি।
সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা = 8! / (2! × 2!) = 40320/4 = 10080

'BARISAL' শব্দটিতে মোট বর্ণ আছে 7 টি, যার মধ্যে A আছে 2 টি। 
সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা = 7! / 2! = 5040/2 = 2520

এখন,
RAJSHAHI / BARISAL = 10080/2520
⇒ RAJSHAHI / BARISAL = 4
⇒ RAJSHAHI = 4 × BARISAL

অর্থাৎ 'RAJSHAHI' শব্দটির একত্রে বিন্যাস সংখ্যা 'BARISAL' শব্দটির একত্রে বিন্যাস সংখ্যার - চারগুণ।
.
CAUTIONS শব্দটি থেকে প্রতিবারে তিনটি করে অক্ষর নিয়ে কতভাবে বিন্যস্ত করা যাবে, যেখানে ‍A, N থাকবে না?
  1. ক) 60
  2. খ) 72
  3. গ) 120
  4. ঘ) 240
ব্যাখ্যা
প্রশ্ন: CAUTIONS শব্দটি থেকে প্রতিবারে তিনটি করে অক্ষর নিয়ে কতভাবে বিন্যস্ত করা যাবে, যেখানে ‍A, N থাকবে না?

সমাধান:
যেহেতু A, N থাকবে না,
মোট বর্ণ 6টি
প্রতিবারে 3টি করে নিয়ে বিন্যাস সংখ্যা, 6P3 = 6 × 5 × 4 = 120
.
’COLLEGE’ শব্দটির বিন্যাস সংখ্যা কত?
  1. ক) 5040
  2. খ) 1260
  3. গ) 2520
  4. ঘ) 720
ব্যাখ্যা
প্রশ্ন: ’COLLEGE’ শব্দটির বিন্যাস সংখ্যা কত?

সমাধান:
মোট বর্ণ 7 টি
যার মধ্যে, L= 2 টি, E = 2 টি

মোট বিন্যাস সংখ্যা = 7! / (2! x 2!) = 1260
.
এক ব্যক্তির 3টি লাল পতাকা 3টি হলুদ পতাকা 2টি নীল পতাকা আছে। একটি সংকেত তৈরির জন্য 8টি পতাকাকে একটি সারিতে ব্যবহার করলে কয়টি সংকেত করতে পারবে?
  1. ক) 360
  2. খ) 560
  3. গ) 720
  4. ঘ) 1260
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তির 3টি লাল পতাকা 3টি হলুদ পতাকা 2টি নীল পতাকা আছে। একটি সংকেত তৈরির জন্য 8টি পতাকাকে একটি সারিতে ব্যবহার করলে কয়টি সংকেত করতে পারবে?

সমাধান:
মোট পতাকা 8 টি
যার মধ্যে, লাল 3টি, হলুদ 3 টি, নীল 2 টি

মোট বিন্যাস সংখ্যা = 8! / (3! x 3! x 2!)
= (8 x 7 x 6 x 5 x 4 x 3!) / (3! x 6 x 2)
= (8 x 7 x 6 x 5 x 4) / (6 x 2)
= 560
.
7 জন ব্যক্তিকে 1 টি গোলটেবিলের চতুর্দিকে কতভাবে বসানো যাবে?
  1. ক) 5040
  2. খ) 5039
  3. গ) 720
  4. ঘ) 40320
ব্যাখ্যা
প্রশ্ন: 7 জন ব্যক্তিকে 1 টি গোলটেবিলের চতুর্দিকে কতভাবে বসানো যাবে? Sol":

সমাধান:
7 জন ব্যক্তি 1 টি গোলটেবিলের চতুর্দিকে বসতে পারে (n - 1)! উপায়ে
= (7-1)!
= 6!
= 720
১০.
যদি 6Pr = 360 এবং 6Cr = 15 হয়, তাহলে r এর মান কত?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
ব্যাখ্যা
প্রশ্ন- যদি 6Pr = 360 এবং 6Cr = 15 হয়, তাহলে r এর মান কত?

সমাধান-
আমরা জানি,
nPr = n!/(n-r)!
এবং
nCr = n!/(n-r)!r!
nCr = {n!/(n-r)!} × (1/r!)
nCr = nPr × (1/r!)
nPr = nCr × r!
⇒ 6Pr = 6Cr × r!
⇒ 360 = 15 × r!
⇒ r! = 360/15
⇒ r! = 24
⇒ r! = 4!
r = 4
১১.
ঈদগাহে ঈদের নামাজ শেষে একে অপরের সাথে শুভেচ্ছা সংখ্যা 78 হলে ঈদগাহে নামাজীর সংখ্যা কত?
  1. ক) 11
  2. খ) 12
  3. গ) 13
  4. ঘ) 14
ব্যাখ্যা
প্রশ্ন: ঈদগাহে ঈদের নামাজ শেষে একে অপরের সাথে শুভেচ্ছা সংখ্যা 78 হলে ঈদগাহে নামাজীর সংখ্যা কত?

সমাধান:
nc2 = 78
⇒ n(n-1)/2 = 78  
⇒ n2 - n = 156
⇒ n2 - n - 156 = 0
⇒ n2 - 13n + 12n - 156 = 0
⇒ n(n - 13) + 12 (n - 13) = 0
⇒ (n - 13) (n + 12)=0 (2) 

∴ n = 13, - 12 [ঋণাত্মক মান গ্রহনযোগ্য নয়]

∴ ঈদগাহে নামাজীর সংখ্যা = 13
১২.
10টি পুস্তক হতে 5টি পুস্তক কতভাবে বাছাই করা যাবে যেখানে 2টি পুস্তক সর্বদা অন্তর্ভুক্ত থাকবে?
  1. ক) 120
  2. খ) 60
  3. গ) 56
  4. ঘ) 252
ব্যাখ্যা
প্রশ্ন- 10টি পুস্তক হতে 5টি পুস্তক কতভাবে বাছাই করা যাবে যেখানে 2টি পুস্তক সর্বদা অন্তর্ভুক্ত থাকবে?

সমাধান-
2টি পুস্তক সর্বদা অন্তর্ভুক্ত থাকলে 10 - 2 = 8টি পুস্তক হতে 5 - 2 = 3টি পুস্তক বাছাই করতে হবে।

মোট বাছাই সংখ্যা = 8c3 = 56
১৩.
5 জন পুরুষ এবং 4 জন মহিলার মধ্য হতে 4 জনের একটি কমিটি কত উপায়ে গঠন করা যাবে, যেখানে ন্যূনতম 1 জন পুরুষ এবং 1 জন মহিলা অন্তর্ভুক্ত থাকবে?
  1. ক) 60
  2. খ) 120
  3. গ) 220
  4. ঘ) 280
ব্যাখ্যা
প্রশ্ন- 5 জন পুরুষ এবং 4 জন মহিলার মধ্য হতে 4 জনের একটি কমিটি কত উপায়ে গঠন করা যাবে, যেখানে ন্যূনতম 1 জন পুরুষ এবং 1 জন মহিলা অন্তর্ভুক্ত থাকবে?

সমাধান-
মোট তিন প্রকারে বাছাই করা যাবে।
(i) 1 জন পুরুষ ও 3 জন মহিলা = 5c1 ×  4c3 = 5 × 4 = 20
(ii) 2 জন পুরুষ ও 2 জন মহিলা = 5c2 × 4c2 = 10 × 6 = 60
(iii) 3 জন পুরুষ ও 1 জন মহিলা = 5c3 ×  4c1 = 10 × 4 = 40

মোট উপায় = 20 + 60 + 40 = 120
১৪.
ncr + ncr - 1 = ?
  1. ক) ncr
  2. খ) n - 1cr
  3. গ) n + 1cr
  4. ঘ) n + 1cr - 1
ব্যাখ্যা
ncr + ncr - 1
১৫.
একজন পরীক্ষার্থীকে 12টি প্রশ্ন থেকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। এর মধ্যে প্রথম 5টি থেকে অবশ্যই 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। সে কত প্রকারে প্রশ্নগুলো বাছাই করতে পারবে?
  1. ক) 120
  2. খ) 210
  3. গ) 224
  4. ঘ) 360
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন- একজন পরীক্ষার্থীকে 12টি প্রশ্ন থেকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। এর মধ্যে প্রথম 5টি থেকে অবশ্যই 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। সে কত প্রকারে প্রশ্নগুলো বাছাই করতে পারবে?

সমাধান-
মোট প্রশ্ন 12টি
প্রথম 5টি থেকে অবশ্যই 3টি প্রশ্নের উত্তর দিতে হবে,
তাহলে বাকি 7টি থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে।

মোট বাছাই সংখ্যা = 5c3 × 7c3
= 10 × 35 
= 350

অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
১৬.
একটি কলেজের প্রভাষকের 3টি খালি পদের জন্য প্রার্থী আছে 5 জন। খালি পদের সংখ্যা অপেক্ষা বেশি নয় এরূপ যে কোনো সংখ্যক প্রার্থীকে নির্বাচিত করা যেতে পারে। কত প্রকারে প্রার্থী নির্বাচিত করা যেতে পারে?
  1. ক) 25
  2. খ) 10
  3. গ) 20
  4. ঘ) 60
ব্যাখ্যা
প্রশ্ন- একটি কলেজের প্রভাষকের 3টি খালি পদের জন্য প্রার্থী আছে 5 জন। খালি পদের সংখ্যা অপেক্ষা বেশি নয় এরূপ যে কোনো সংখ্যক প্রার্থীকে নির্বাচিত করা যেতে পারে। কত প্রকারে প্রার্থী নির্বাচিত করা যেতে পারে?

সমাধান-
3টি পদ খালি পদের জন প্রার্থী আছে 5 জন

1 জনকে নির্বাচিত করার উপায় = 5c1 = 5
2 জনকে নির্বাচিত করার উপায় = 5c2 = 10
3 জনকে নির্বাচিত করার উপায় = 5c3 = 10

মোট উপায় = 5 + 10 + 10 = 25
১৭.
’DEGREE' শব্দটির অক্ষরগুলো থেকে যে কোন চারটি অক্ষর প্রতিবার নিয়ে কত প্রকারে বাছাই করা যাবে?
  1. ক) 6
  2. খ) 7
  3. গ) 15
  4. ঘ) 24
ব্যাখ্যা
প্রশ্ন- ’DEGREE' শব্দটির অক্ষরগুলো থেকে যে কোন চারটি অক্ষর প্রতিবার নিয়ে কত প্রকারে বাছাই করা যাবে?

সমাধান-
’DEGREE' শব্দটিতে মোট বর্ণ আছে 6টি, যার মধ্যে E তিনটি।

মোট বাছাই সংখ্যা- 
(i) 4টি ভিন্ন ভিন্ন (D,G,E,R)= 4c4 = 1
(ii) 2টি একই (E,E) এবং 2টি ভিন্ন (D,G,R) = 2c2 × 3C= 1 × 3 = 3
(II) 3টি একই (E,E,E) এবং 1টি ভিন্ন (D,G,R) = 3c3 × 3C1 = 1 × 3 = 3

∴ মোট বাছাই সংখ্যা = 1 + 3 + 3 = 7
১৮.
একজন ব্যক্তি তার 4 জন বন্ধুকে কত উপায়ে দাওয়াত দিতে পারে?
  1. ক) 17
  2. খ) 24
  3. গ) 16
  4. ঘ) 12
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যক্তি তার 4 জন বন্ধুকে কত উপায়ে দাওয়াত দিতে পারে?

সমাধান:
মোট উপায় = 4c1 + 4c2 + 4c3 + 4c4
= 4 + 6 + 4 + 1
= 15

অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
১৯.
10 টি জিনিসের মধ্যে 2 টি এক জাতীয় এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন জিনিস। ঐ জিনিসগুলো থেকে প্রতিবারে 5 টি নিয়ে কত প্রকারে বাছাই করা যায়?
  1. ক) 78
  2. খ) 124
  3. গ) 156
  4. ঘ) 182
ব্যাখ্যা
প্রশ্ন: 10 টি জিনিসের মধ্যে 2 টি এক জাতীয় এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন জিনিস। ঐ জিনিসগুলো থেকে প্রতিবারে 5 টি নিয়ে কত প্রকারে বাছাই করা যায়?

সমাধান: