পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১৪
সিলেবাস
বাংলা ব্যাকরণ: টপিকসমূহ: বাক্য প্রকরণ (বাগ্‌ধারা; সমার্থক শব্দ/প্রতিশব্দ; বিপরীতার্থক শব্দ; শব্দজোড় ও প্রায় সমোচ্চারিত শব্দ; এক কথায় প্রকাশ/বাক্য সংক্ষেপ বিবিধ।) উৎস: অষ্টম শ্রেণি ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলা একাডেমির অভিধান অথবা যেকোনো স্কলার (যেমন: ড. হায়াৎ মামুদ)-এর বই। (ব্যাকরণ - এর ক্ষেত্রে গাইড থেকে পড়াশুনা করলে, বিতর্কিত বিষয়গুলো বোর্ড বই ও বাংলা একাডেমি অভিধান থেকে ক্রসচেক করে নিলে উত্তম হবে।)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
‘সুসময়ের বন্ধু’ অর্থ কোন বাগ্‌ধারায় রয়েছে?
  1. ক) লক্ষ্ণীর বরযাত্রী
  2. খ) কেষ্ট বিষ্টু
  3. গ) খয়ের খাঁ
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) লক্ষ্ণীর বরযাত্রী
উত্তর
সঠিক উত্তর:
ক) লক্ষ্ণীর বরযাত্রী
ব্যাখ্যা
লক্ষ্ণীর বরযাত্রী বগ্‌ধারার অর্থ = সুসময়ের বন্ধু

- অপশন সমূহ:
কেষ্ট বিষ্টু = গুরত্বপুর্ণ ব্যক্তি
খয়ের খাঁ = তোষামোদকারী/চাটুকার 

এছাড়াও, 
দুধের মাছি = সুসময়ের বন্ধু
সুখের পায়রা = সুসময়ের বন্ধু 

উৎস: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন
.
নিচের কোন বিপরীতযুগল অশুদ্ধ?
  1. ক) উক্ত - অনুক্ত
  2. খ) কড়ি - কোমল
  3. গ) স্বভাব - চরিত্র
  4. ঘ) কর্মকর্তা -কর্মচারী
সঠিক উত্তর:
গ) স্বভাব - চরিত্র
উত্তর
সঠিক উত্তর:
গ) স্বভাব - চরিত্র
ব্যাখ্যা
স্বভাব - চরিত্র অশুদ্ধ ।

- কারন এ দুটি সমর্থক শব্দ ।

গুরত্বপূর্ণ বিপরীতশব্দ সমূহ:
• আঁটি - শাঁস
• ক্ষীণ - পুষ্ট
• কথিত - অকথিত
• কলঙ্ক - সুনাম
• কৃশ - স্থুল

 উৎস: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন
.
‘সমস্ত’- এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) অংশ
  2. খ) অসমস্ত
  3. গ) অশিষ্ট
  4. ঘ) পূর্ণ
সঠিক উত্তর:
ক) অংশ
উত্তর
সঠিক উত্তর:
ক) অংশ
ব্যাখ্যা
‘সমস্ত’- এর বিপরীত  শব্দ - অংশ।

এছাড়া,
রিক্ত - পূর্ণ
শিষ্ট - অশিষ্ট

গুরত্বপূর্ণ বিপরীতশব্দ সমূহ: 
• রত - বিরত
• কেজো - অকেজো
• কোমল - কর্কশ
• ইহা - উহা 
• অস্তি - নাস্তি
.
‘ঘূর্ণ্যমান’ শব্দের অর্থ কী?
  1. ক) ঘুরছে যা
  2. খ) ঘোরানো হচ্ছে যা
  3. গ) ঘোরা
  4. ঘ) আবেশ
সঠিক উত্তর:
খ) ঘোরানো হচ্ছে যা
উত্তর
সঠিক উত্তর:
খ) ঘোরানো হচ্ছে যা
ব্যাখ্যা
‘ঘূর্ণ্যমান’ শব্দের অর্থ - ঘোরানো হচ্ছে যা।

অন্যান্য সমোচ্চারিত শব্দ: 
ঘূর্নমান - ঘুরছে যা
ঘুরি - ঘোরা
ঘোর - আবেশ

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
‘যে নারী সুন্দরী’ - এক কথায়?
  1. ক) অঙ্গনা
  2. খ) রামা
  3. গ) স্বয়ংবরা
  4. ঘ) অন্যপূর্বা
সঠিক উত্তর:
খ) রামা
উত্তর
সঠিক উত্তর:
খ) রামা
ব্যাখ্যা
যে নারী সুন্দরী = রামা

আরো কিছু বাক্য সংকোচন:
যে নারী সহবাসে মৃত্যু হয় = বিষকন্যকা
যে নারী বীর = বীরাঙ্গনা 
যে নারী বার (সমূহ) গামিনী=বারাঙ্গনা
যে নারী অঘটন ঘটাতে পারদর্শী =অঘটনপটিয়সী
যে নারি চিরকাল পিতৃগৃহবাসিনী=চিরন্টী
যে নারী একবার সন্তান প্রসব করেছে =কাকবন্ধ্যা
যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল।=অন্যপূর্বা
যে নারী সূর্যকে দেখে না (অন্তঃপুরে থাকে) =অসূর্যম্পশ্যা
যে নারী চিত্রে অর্পিতা বা নিবন্ধা = চিত্রার্পিতা
যে নারী (বা গাভী) দুগ্ধবতী = পয়স্বিনী
যে নারী প্রিয় বাক্য বলে = প্রিয়ংবদা
যে নারী দেহ সৌষ্ঠব সম্পন্না = অঙ্গনা

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড.সৌমিত্র শেখর
.
‘ঈশা’ শব্দের অর্থ কী?
  1. ক) পত্নী
  2. খ) পৃথিবী
  3. গ) ঈশ্বর
  4. ঘ) লাঙলের ফলা
সঠিক উত্তর:
খ) পৃথিবী
উত্তর
সঠিক উত্তর:
খ) পৃথিবী
ব্যাখ্যা
‘ঈশা’ শব্দের অর্থ - পৃথিবী।

অন্যান্য সমোচ্চারিত শব্দ:
ইশা = পত্নী

ঈশ = ঈশ্বর
ঈষ = লাঙলের ফলা।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
‘অংক অভ্যাস কর, পরীক্ষা অভ্যাশে’ - বাক্যে ‘অভ্যাশ’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) চর্চা
  2. খ) নিকট
  3. গ) আবৃত্তি
  4. ঘ) গুরত্বপূর্ণ
সঠিক উত্তর:
খ) নিকট
উত্তর
সঠিক উত্তর:
খ) নিকট
ব্যাখ্যা
বাক্যে ‘অভ্যাশ’ নিকট অর্থে ব্যবহৃত হয়েছে।

অন্যান্য সমোচ্চারিত শব্দ:

অভ্যাস - চর্চা, শিক্ষা
অভ্যাশ - আবৃত্তি, নিকট

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
বাইশ = ২২ সংখ্যা হয় ; ‘বাইস’ অর্থ কি?
  1. ক) অস্ত্র
  2. খ) দেয়াল
  3. গ) ধারালো যন্ত্র
  4. ঘ) কঠোর
সঠিক উত্তর:
গ) ধারালো যন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
গ) ধারালো যন্ত্র
ব্যাখ্যা
বাইস’ অর্থ কি - ধারালো যন্ত্র।

অন্যান্য শব্দের অর্থ :
বর্শা = অস্ত্রবিশেষ
প্রাকার = দেয়াল
পরুষ = কঠোর
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
.
‘অনু’ এবং ‘অণু’- এই শব্দজোড়ের অমিল কোথায়?
  1. ক) অর্থে
  2. খ) বানানে
  3. গ) উচ্চারণে
  4. ঘ) বানানে ও অর্থে
সঠিক উত্তর:
ঘ) বানানে ও অর্থে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বানানে ও অর্থে
ব্যাখ্যা
‘অনু’ এবং ‘অণু’- এই শব্দজোড়ের অমিল হলো বানান ও অর্থে।

অনু  - পশ্চাৎ
অণু - ক্ষুদ্রতম অংশ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি
১০.
উচ্চারণ এক হওয়ায় শব্দজোড়গুলো কানে শুনে কি নির্ণয় করা যায় না?
  1. ক) সংযোজন
  2. খ) বিশ্লেষণ
  3. গ) বিয়োজন
  4. ঘ) পার্থক্য
সঠিক উত্তর:
ঘ) পার্থক্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পার্থক্য
ব্যাখ্যা
উচ্চারণ এক হওয়ায় শব্দজোড়গুলো কানে শুনে পার্থক্য করা যায় না।

শব্দজোড়:
বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।

অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না । বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায় ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
১১.
‘শ্বশ্রূ’ শব্দের অর্থ নিচের কোনটি?
  1. ক) চোখের জল
  2. খ) দাড়ি
  3. গ) শাশুড়ি
  4. ঘ) আশ্রয়
সঠিক উত্তর:
গ) শাশুড়ি
উত্তর
সঠিক উত্তর:
গ) শাশুড়ি
ব্যাখ্যা
অন্যান্য শব্দের অর্থ:
‘শ্বশ্রূ’ শব্দের অর্থ  - শাশুড়ি।
শ্মশ্রু - দাড়ি।
শরণ - আশ্রয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি
১২.
নিচের কোনটি ‘অগ্নি’ শব্দের সমার্থক শব্দ নয়?
  1. ক) বিশ্বপা
  2. খ) সর্বভুক
  3. গ) পাবক
  4. ঘ) পাংশু
সঠিক উত্তর:
ঘ) পাংশু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পাংশু
ব্যাখ্যা
‘পাংশু’ শব্দটি অগ্নি শব্দের সমার্থক শব্দ নয়।

অগ্নি এর সমার্থক শব্দ: অনল, পাবক, আগুন, বিশ্বপা, সর্বভুক, পাবক ইত্যাদি।

অনুজ্জ্বল এর সমার্থক শব্দ : ম্লান, ফিকে, পাংশু, নিস্তেজ, বিবর্ণ, ফ্যাকাশে, প্রভাহীন ইত্যাদি ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১৩.
‘ইন্দু’ - এর প্রতিশব্দ কোনটি?
  1. ক) ইলা
  2. খ) ধরা
  3. গ) শশী
  4. ঘ) শূন্য
সঠিক উত্তর:
গ) শশী
উত্তর
সঠিক উত্তর:
গ) শশী
ব্যাখ্যা
‘ইন্দু’ এর প্রতিশব্দ - শশী।

ইন্দু এর প্রতিশব্দ - চাঁদ, চন্দ্র, সুধাকর, শশধর, শশাঙ্ক, শশী।
ইলা এর প্রতিশব্দ - পৃথিবী, ধরা, ভুমি, অবনী, বসুন্ধরা, বিশ্ব।
আকাশ এর সমার্থক শব্দ - গগন, অম্বর, ব্যোম, আসমান, শূন্য, নভঃ, অভ্র, অন্নত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১৪.
‘বেহায়া’ অর্থ কোন বাগ্‌ধারটির?
  1. ক) ঠোট কাটা
  2. খ) চশমখোর
  3. গ) ক ও খ
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ক ও খ
উত্তর
সঠিক উত্তর:
গ) ক ও খ
ব্যাখ্যা
উপরিউক্ত দুটি বাগ্‌ধারার অর্থ ই বেহায়া।

ঠোট কাটা = বেহায়া।
চশমখোর = বেহায়া।

এরূপ বাগ্‌ধারা -
সোনায় সোহাগা = উপযুক্ত মিলন।
মণিকাঞ্চন যোগ = উপযুক্ত মিলন ।

উৎস: বাংলা ভাষার ব্যকরণ ও নির্মিতি, নবম - দশম শ্রেণি।