পরীক্ষা আর্কাইভ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

পরীক্ষাব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্সতারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১৬
সিলেবাস
"Exam - 91 Bangla: Topic: বাক্যের শেণি বিভাগ, বাক্য রূপান্তর, বাক্য শুদ্ধি, যতিচিহ্ন।"
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
'আমাকে একটি কলম দাও।' - কোন ধরনের বাক্যের উদাহরণ?
  1. আবেগসূচক বাক্য
  2. প্রশ্নবোধক বাক্য
  3. বিবৃতিমূলক বাক্য
  4. অনুজ্ঞাসূচক বাক্য
সঠিক উত্তর:
অনুজ্ঞাসূচক বাক্য
উত্তর
সঠিক উত্তর:
অনুজ্ঞাসূচক বাক্য
ব্যাখ্যা
অনুজ্ঞাসূচক বাক্য:
- আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বোঝাতে অনুজ্ঞাবাচক বাক্য হয় ।
যেমন -
- আমাকে একটি কলম দাও।
- তার মঙ্গল হোক।

অন্যদিকে,
বিবৃতিমূলক বাক্য:
- সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পায় যেসব বাক্যে, সেগুলোকে বিবৃতিমূলক বাক্য বলে।
- বিবৃতিবাচক বাক্য ইতিবাচক বা নেতিবাচক হতে পারে।
যেমন –
- আমরা রোজ বেড়াতে যেতাম।
- তারা তোমাদের ভোলেনি ।

প্রশ্নবোধক বাক্য:
- বক্তা কারও কাছ থেকে কিছু জানার জন্য যে ধরনের বাক্য বলে, সেগুলো প্রশ্নবাচক বাক্য।
যেমন –
- তোমার নাম কী?
- সুন্দরবনকে কোন ধরনের বনাঞ্চল বলা হয়?

আবেগসূচক বাক্য:
- যে বাক্য দ্বারা মনের আবেগ ও আকস্মিক ভাব প্রকাশ পায় বলা হয়- আবেগসূচক বাক্য।
যেমন:
বিস্ময় প্রকাশে: কী বীভৎস, এই নারকীয় হত্যাকান্ড।
আবেগ প্রকাশে: বাহ্‌ ! অনেক সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
কোন বাক্যটি অশুদ্ধ?
  1. সম্প্রতি কয়েকটি নদীতে নাব্যতা সংকট দেখা দিয়েছে।
  2. তৎকালে বাঙালি ব্রিটিশদের অধীন ছিলো।
  3. অধ্যক্ষ সাহেব সপরিবারে কক্সবাজার বেড়াতে গেছেন।
  4. জাতীয় প্রেসক্লাবে তিনি এক সাংবাদিক সম্মেলনে বক্তৃতা করেন।
সঠিক উত্তর:
সম্প্রতি কয়েকটি নদীতে নাব্যতা সংকট দেখা দিয়েছে।
উত্তর
সঠিক উত্তর:
সম্প্রতি কয়েকটি নদীতে নাব্যতা সংকট দেখা দিয়েছে।
ব্যাখ্যা
অশুদ্ধ: সম্প্রতি কয়েকটি নদীতে নাব্যতা সংকট দেখা দিয়েছে।
শুদ্ধ: সম্প্রতি কয়েকটি নদীতে নাব্য সংকট দেখা দিয়েছে।

অন্যদিকে,
- তৎকালে বাঙালি ব্রিটিশদের অধীন ছিলো।
- জাতীয় প্রেসক্লাবে তিনি এক সাংবাদিক সম্মেলনে বক্তৃতা করেন।
- অধ্যক্ষ সাহেব সপরিবারে কক্সবাজার বেড়াতে গেছেন।
উপরের বাক্যগুলো শুদ্ধ।

উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ।
.
অধীন খণ্ডবাক্য কত রকমের হয়ে থাকে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
অধীন খণ্ডবাক্য তিন রকমের:

বিশেষ্যস্থানীয় অধীন খণ্ডবাক্য:

- যে অধীন খণ্ডবাক্য স্বাধীন খণ্ডবাক্যের যেকোনো পদের অধীন থেকে বিশেষ্যের কাজ করে, তাকে বিশেষ্যস্থানীয় অধীন খণ্ডবাক্য বলে। যেমন: আমি বাড়ি গিয়ে দেখলাম, সবার খাওয়া হয়ে গেছে।

বিশেষণস্থানীয় অধীন খণ্ডবাক্য:
- যে অধীন খণ্ডবাক্য স্বাধীন খণ্ডবাক্যের অন্তর্গত কোনো বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে, তাকে বিশেষণস্থানীয় অধীন খণ্ডবাক্য বলে।
যেমন: যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে। (অধীন খণ্ডবাক্যটি 'সে-ই' সর্বনামের অবস্থা প্রকাশ করছে)

ক্রিয়া-বিশেষণস্থানীয় অধীন খণ্ডবাক্য:
যে অধীন খণ্ডবাক্য ক্রিয়াপদের স্থান, কাল ও কারণ নির্দেশক অর্থে ব্যবহৃত হয়, তাকে ক্রিয়া-বিশেষণস্থানীয় অধীন খণ্ডবাক্য বলে।
যেমন: 'যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে।'

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. বন্দরে কয়েকটি ডিপার্টমেন্টাল ষ্টোর আছে।
  2. মামলা চালাতে গিয়ে লোকটি সর্বশান্ত হলো।
  3. শিক্ষক অন্যান্য বিষয়সমূহের আলোচনা করলেন।
  4. 'গীতাঞ্জলি' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ।
সঠিক উত্তর:
'গীতাঞ্জলি' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ।
উত্তর
সঠিক উত্তর:
'গীতাঞ্জলি' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ।
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য: 'গীতাঞ্জলি' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ

অন্যদিকে,
অশুদ্ধ: শিক্ষক অন্যান্য বিষয়সমূহের আলোচনা করলেন।
শুদ্ধ: শিক্ষক অন্যান্য বিষয় আলোচনা করলেন।

অশুদ্ধ: মামলা চালাতে গিয়ে লোকটি সর্বশান্ত হলো। 
শুদ্ধ: মামলা চালাতে গিয়ে লোকটি সর্বস্বান্ত হলো।

অশুদ্ধ: বন্দরে কয়েকটি ডিপার্টমেন্টাল ষ্টোর আছে।
শুদ্ধ: বন্দরে কয়েকটি ডিপার্টমেন্টাল স্টোর আছে।

উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ।
.
কোন বাক্যটি অশুদ্ধ?
  1. অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য লাভ করলেন।
  2. দরিদ্রতাকে জয় করতে তোমার ইচ্ছাই যথেষ্ট।
  3. তিনি সভায় উপস্থিত ছিলেন।
  4. বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় পঁচিশ কোটি।
সঠিক উত্তর:
বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় পঁচিশ কোটি।
উত্তর
সঠিক উত্তর:
বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় পঁচিশ কোটি।
ব্যাখ্যা
• অশুদ্ধ: বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় পঁচিশ কোটি।
শুদ্ধ: বিশ্বে বাংলাভাষীর সংখ্যা প্রায় পঁচিশ কোটি।

অন্যদিকে, শুদ্ধবাক্যগুলো হলো:
- অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য লাভ করলেন।
- দরিদ্রতাকে জয় করতে তোমার ইচ্ছাই যথেষ্ট।
- তিনি সভায় উপস্থিত ছিলেন।

উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ।
.
"তুমি আসবে এবং আমি যাব।" - বাক্যের সরল রূপ কোনটি?
  1. তুমি আসবে আর আমি যাবো।
  2. তুমি এলে আমি যাব।
  3. তোমার আসবে তারপর আমি যাবো।
  4. তুমি আসবে এরপর আমি যাবো।
সঠিক উত্তর:
তুমি এলে আমি যাব।
উত্তর
সঠিক উত্তর:
তুমি এলে আমি যাব।
ব্যাখ্যা
যৌগিক বাক্য থেকে সরল বাক্য:
- যৌগিক বাক্যে দুটি সমাপিকা ক্রিয়া থাকে; অন্যদিকে সরল বাক্যে থাকে একটি সমাপিকা ক্রিয়া।
- তাই যৌগিক বাক্য থেকে সরল বাক্যে রূপান্তরের সময়ে মাঝখানের সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়ায় রূপান্তর করে নিতে হয়।
যেমন:
যৌগিক বাক্য: তুমি আসবে এবং আমি যাব।
সরল বাক্য: তুমি এলে আমি যাব।

যৌগিক বাক্য: লােকটি অশিক্ষিত, কিন্তু অভদ্র নয়।
সরল বাক্য: লােকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়।

যৌগিক বাক্য: পরিশ্রম কর তবেই ফল পাবে।
সরল বাক্য: পরিশ্রম করলে ফল পাবে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ২০১৯ সংস্করণ) ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. তিনি স্বস্ত্রীক নিউমার্কেট গেছেন।
  2. আমার কথাই শেষ পর্যন্ত প্রমাণ হলো।
  3. আজ আমার কনিষ্ঠা বোনের বাগদান অনুষ্ঠান।
  4. লোকটাকে পূর্ণচন্দ্র দিয়ে বিদায় করে দাও।
সঠিক উত্তর:
আজ আমার কনিষ্ঠা বোনের বাগদান অনুষ্ঠান।
উত্তর
সঠিক উত্তর:
আজ আমার কনিষ্ঠা বোনের বাগদান অনুষ্ঠান।
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য: আজ আমার কনিষ্ঠা বোনের বাগদান অনুষ্ঠান।

অন্যদিকে,
অশুদ্ধ: আমার কথাই শেষ পর্যন্ত প্রমাণ হলো।
শুদ্ধ: আমার কথাই শেষ পর্যন্ত প্রমাণিত হলো।

অশুদ্ধ: লোকটাকে পূর্ণচন্দ্র দিয়ে বিদায় করে দাও।
শুদ্ধ: লোকটাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করে দাও।

অশুদ্ধ: তিনি স্বস্ত্রীক নিউমার্কেট গেছেন।
শুদ্ধ: তিনি সস্ত্রীক নিউমার্কেট গেছেন।

উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোনটি যৌগিক বাক্যের উদাহরণ?
  1. যদিও তাঁর টাকা আছে, তবু তিনি দান করেন না।
  2. দুঃখ এবং বিপদ এক সাথে আসে।
  3. কোথাও না পেয়ে তোমার কাছে এসেছি।
  4. যিনি পরের উপকার করেন, তাঁকে সবাই শ্রদ্ধা করে।
সঠিক উত্তর:
দুঃখ এবং বিপদ এক সাথে আসে।
উত্তর
সঠিক উত্তর:
দুঃখ এবং বিপদ এক সাথে আসে।
ব্যাখ্যা
যৌগিক বাক্য:
- দুই বা তার অধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে যদি একটি সম্পূর্ণ বাক্য গঠন করে, তবে তাকে যৌগিক বাক্য বলে।
যেমন:
- ছেলেটি গরিব কিন্তু মেধাবী।
- দুঃখ এবং বিপদ এক সাথে আসে।
- এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না।

অন্যদিকে,
জটিল বাক্য:
- যে বাক্যে একটি স্বাধীন বাক্য এবং এক বা একাধিক অধীন বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে জটিল বাক্য বা মিশ্র বাক্য বলে।
যেমন:
যিনি পরের উপকার করেন, তাঁকে সবাই শ্রদ্ধা করে।
কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছি।
তুমি আসবে বলে আমি অপেক্ষা করে আছি।
যদিও তাঁর টাকা আছে, তবু তিনি দান করেন না

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
.
নিচের কোন বাক্যটিতে যতিচিহ্নের সঠিক ব্যবহার হয়েছে?
  1. মা বললেন, "অঙ্ক করতে বসো।"
  2. মা বললেন "অঙ্ক করতে বসো"।
  3. মা বললেন "অঙ্ক করতে বসো"
  4. মা বললেন, অঙ্ক করতে বসো।
সঠিক উত্তর:
মা বললেন, "অঙ্ক করতে বসো।"
উত্তর
সঠিক উত্তর:
মা বললেন, "অঙ্ক করতে বসো।"
ব্যাখ্যা
৫. বাক্যে উদ্ধৃতিচিহ্নের আগে কমা বসে।
যেমন:
মা বললেন, "অঙ্ক করতে বসো।"
আমি বললাম, "গল্পের বই পড়তেই ভালো লাগছে।"

কমা:
- কমা সামান্য বিরতি নির্দেশ করে।
- একই পদের একাধিক শব্দ পাশাপাশি ব্যবহৃত হলে কমা বসে।
- শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কমার ব্যবহার হয়।
যেমন,
- গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, ও বসন্ত - বাংলাদেশ এই ছয়টি ঋতুর দেশ।
- নিবিড় অধ্যাবসায়, কঠোর পরিশ্রম ও সময়নিষ্ঠ থাকলে সাফল্য আসবে।
- তুমি, আমি ও রবিন বাজারে যাব।
- পদ্মা, মেঘনা, যমুনা বাংলাদেশের প্রধান প্রধান নদী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ) ও বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
১০.
সূর্যোদয়ে পদ্মফুল ফোটে। - বাক্যটির জটিল রূপ কী হবে?
  1. সূর্যোদয়ের সময় পদ্মফুল ফোটে।
  2. সূর্য ওঠে এবং পদ্মফুল ফোটে।
  3. পদ্মফুল ফোটে কারণ সূর্য ওঠে।
  4. যখন সূর্য উদিত হয়, তখন পদ্মফুল ফোটে।
সঠিক উত্তর:
যখন সূর্য উদিত হয়, তখন পদ্মফুল ফোটে।
উত্তর
সঠিক উত্তর:
যখন সূর্য উদিত হয়, তখন পদ্মফুল ফোটে।
ব্যাখ্যা
সরল বাক্য থেকে জটিল বাক্যে রূপান্তরের নিয়ম:
- যে-সে, যিনি-তিনি, যারা-তারা, যা-তা ইত্যাদি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যেহেতু-সেহেতু, যখন-তখন, যত- তত, যেমন-তেমন ইত্যাদি সাপেক্ষ যোজক যুক্ত করে সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তরিত করা যায়।

যেমন:
সরল বাক্য: সূর্যোদয়ে পদ্মফুল ফোটে।
জটিল বাক্য: যখন সূর্য উদিত হয়, তখন পদ্মফুল ফোটে।

সরল বাক্য: ধার্মিকেরা সুখী।
জটিল বাক্য: যারা ধার্মিক, তারা সুখী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ২০১৯ সংস্করণ) ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১.
দুটো শব্দের সংযোগ বোঝাতে কোন বিরাম চিহ্নটি বসে?
  1. ড্যাস
  2. সেমিকোলন
  3. কোলন
  4. হাইফেন
সঠিক উত্তর:
হাইফেন
উত্তর
সঠিক উত্তর:
হাইফেন
ব্যাখ্যা
হাইফেন (-)
- হাইফেনকে বাংলায় সংযোগ চিহ্ন বলা হয়। বিভিন্ন কারণে বাক্যে হাইফেনের ব্যবহার হয়।
যেমন:

১. দুটো শব্দের সংযোগ বোঝাতে হাইফেন বসে।
যেমন:
আমার মা-বাবা বেড়াতে গেছেন।
পাপ-পুণ্য, ভালো-মন্দ বিবেক দিয়ে বুঝতে হয়।

২. সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য হাইফেন বসে।
যেমন:
আমাদের প্রীতি-উপহার গ্রহণ করুন।
তাদের মধ্যে অহি-নকুল সম্পর্ক।

৩. একই ধরনের শব্দ প্রকাশের ক্ষেত্রে হাইফেন বসে।
যেমন:
বাংলাদেশ নদ-নদীর দেশ।
ঢাকা-খুলনা-বরিশাল এ দেশের বড় শহর।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
১২.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. প্রতিযোগীতায় অংশগ্রহণ করাই বড় কথা।
  2. দুঃসংবাদটি শুনে সে চোখের অশ্রুজল সংবরণ করতে পারল না।
  3. এ বিষয়ে অজ্ঞানতাই তার পতনের কারণ।
  4. উৎপাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।
সঠিক উত্তর:
উৎপাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।
উত্তর
সঠিক উত্তর:
উৎপাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য: উৎপাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।

অন্যদিকে,
অশুদ্ধ: প্রতিযোগীতায় অংশগ্রহণ করাই বড় কথা।
শুদ্ধ: প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই বড় কথা।

অশুদ্ধ: দুঃসংবাদটি শুনে সে চোখের অশ্রুজল সংবরণ করতে পারল না।
শুদ্ধ : দুঃসংবাদটি শুনে সে চোখের জল সংবরণ করতে পারল না।

অশুদ্ধ: এ বিষয়ে অজ্ঞানতাই তার পতনের কারণ।
শুদ্ধ: এ বিষয়ে অজ্ঞতাই তার পতনের কারণ।

উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ।
১৩.
কোন বাক্যটি অশুদ্ধ?
  1. সারথি কশাঘাত করিবা মাত্র ঘোড়াগুলি বায়ুবেগে ধাবমান হইল।
  2. দ্বাদশ শ্রেণিতে তেত্রিশ জন ছাত্র আছে, তাদের মধ্যে রহিম সবচেয়ে ভালো।
  3. কন্যার বাপ সবুর করিতে পারিতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না।
  4. তোমার মতো বুদ্ধিমতী বালিকা আমি আর দেখিনি।
সঠিক উত্তর:
সারথি কশাঘাত করিবা মাত্র ঘোড়াগুলি বায়ুবেগে ধাবমান হইল।
উত্তর
সঠিক উত্তর:
সারথি কশাঘাত করিবা মাত্র ঘোড়াগুলি বায়ুবেগে ধাবমান হইল।
ব্যাখ্যা
অশুদ্ধ: সারথি কশাঘাত করিবা মাত্র ঘোড়াগুলি বায়ুবেগে ধাবমান হইল।
শুদ্ধ: সারথি কশাঘাত করিবামাত্র, অশ্বগণ বায়ুবেগে ধাবমান হইল।

অন্যদিকে,
- তোমার মতো বুদ্ধিমতী বালিকা আমি আর দেখিনি।
- কন্যার বাপ সবুর করিতে পারিতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না।
- দ্বাদশ শ্রেণিতে তেত্রিশ জন ছাত্র আছে, তাদের মধ্যে রহিম সবচেয়ে ভালো।
উপরিউক্ত বাক্যগুলো শুদ্ধ।

উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ।
১৪.
‘জগতে অসম্ভব বলে কিছু নেই।’- এটি কোন ধরনের বাক্য?
  1. যৌগিক
  2. খণ্ড
  3. জটিল
  4. সরল
সঠিক উত্তর:
সরল
উত্তর
সঠিক উত্তর:
সরল
ব্যাখ্যা
সরল বাক্য:
- যে বাক্যে একটি কর্তা বা উদ্দেশ্য ও একটি সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকে, তাকে সরল বাক্য বলে।
যেমন:
- খোকন বই পড়ছে।
- আমি বহু কষ্টে সাঁতার শিখেছি।
- জগতে অসম্ভব বলে কিছু নেই।

অন্যদিকে,
জটিল বাক্য:
- যে বাক্যে একটি স্বাধীন বাক্য এবং এক বা একাধিক অধীন বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে জটিল বাক্য বা মিশ্র বাক্য বলে।
যেমন:
- যিনি পরের উপকার করেন, তাঁকে সবাই শ্রদ্ধা করে।
- কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছি।
- তুমি আসবে বলে আমি অপেক্ষা করে আছি।

যৌগিক বাক্য:
- দুই বা তার অধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে যদি একটি সম্পূর্ণ বাক্য গঠন করে, তবে তাকে যৌগিক বাক্য বলে।
যেমন:
- ছেলেটি গরিব কিন্তু মেধাবী।
- দুঃখ এবং বিপদ এক সাথে আসে।
- এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
১৫.
'দুর্জন লোক পরিত্যাজ্য।' - বাক্যটির জটিল রূপ কী?
  1. পরিত্যাজ্য হলো দুর্জন লোক।
  2. দুর্জন ব্যক্তি সবার দ্বারা পরিত্যক্ত।
  3. লোক দুর্জন হলেও সে পরিত্যাজ্য।
  4. যেসব লোক দুর্জন, তারা পরিত্যাজ্য।
সঠিক উত্তর:
যেসব লোক দুর্জন, তারা পরিত্যাজ্য।
উত্তর
সঠিক উত্তর:
যেসব লোক দুর্জন, তারা পরিত্যাজ্য।
ব্যাখ্যা
সরল বাক্য থেকে জটিল বাক্য:
- যে-সে, যিনি-তিনি, যারা-তারা, যা-তা ইত্যাদি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যেহেতু-সেহেতু, যখন- তখন, যত-তত, যেমন-তেমন ইত্যাদি সাপেক্ষ যোজক যুক্ত করে সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তরিত করা যায়।
যেমন-

সরল বাক্য: দুর্জন লোক পরিত্যাজ্য।
জটিল বাক্য: যেসব লোক দুর্জন, তারা পরিত্যাজ্য।

সরল বাক্য: সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো।
জটিল বাক্য: যখন সে সুসংবাদটা পেল, তখন সে আনন্দিত হলো।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নির্মিত ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (সংস্করণ ২০২১) ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৬.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. বেগম রোকেয়ার মতো বিদ্বান নারী একালেও বিরল।
  2. গতকালের সভায় সকল সদস্য উপস্থিত ছিলেন।
  3. অন্যান্য বিষয়গুলোর আলোচনা পরে হবে।
  4. নতুন নতুন ছেলেগুলো কলেজে বড় উৎপাত করছে।
সঠিক উত্তর:
গতকালের সভায় সকল সদস্য উপস্থিত ছিলেন।
উত্তর
সঠিক উত্তর:
গতকালের সভায় সকল সদস্য উপস্থিত ছিলেন।
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য: গতকালের সভায় সকল সদস্য উপস্থিত ছিলেন।

অন্যদিকে,
অশুদ্ধ: বেগম রোকেয়ার মতো বিদ্বান নারী একালেও বিরল।
শুদ্ধ: বেগম রোকেয়ার মতো বিদুষী নারী একালেও বিরল।

অশুদ্ধ: অন্যান্য বিষয়গুলোর আলোচনা পরে হবে।
শুদ্ধ: অন্য বিষয়গুলোর আলোচনা পরে হবে।

অশুদ্ধ: নতুন নতুন ছেলেগুলো কলেজে বড় উৎপাত করছে।
শুদ্ধ: নতুন ছেলেগুলো কলেজে বড় উৎপাত করছে।

উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ।