পরীক্ষা আর্কাইভ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট

পরীক্ষাIBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes৬৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৬৬
সিলেবাস
পরীক্ষা - ২৫ ফুল মডেল টেস্ট [IBA প্যাটার্ন অনুসারে ৮০ মার্কের ফুল মডেল টেস্ট।] Live MCQ - তে প্রতি মাসের ৪, ১৪ ও ২৪ তারিখে IBA প্যাটার্ন অনুসারে ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৬৬ প্রশ্ন

.
অর্থগতভাবে 'সুহৃদ' কোন ধরনের শব্দ?
  1. যোগরূঢ় শব্দ
  2. মিশ্র শব্দ
  3. রূঢ়ি শব্দ
  4. যৌগিক শব্দ
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
যোগরূঢ় শব্দ
উত্তর
সঠিক উত্তর:
যোগরূঢ় শব্দ
ব্যাখ্যা
• অর্থগতভাবে শব্দসমূহ তিন ভাগে বিভক্ত। যথা:
১. যৌগিক শব্দ,
২. রূঢ় বা রূঢ়ি শব্দ,
৩. যোগরূঢ় শব্দ।

• যোগরূঢ় শব্দ:
সমাসনিষ্পন্ন যেসব শব্দ তার ব্যাসবাক্যের কোনো অর্থ প্রকাশ না করে, তৃতীয় কোনো অর্থ প্রকাশ করে, সেসব শব্দকে বলা হয় যোগরূঢ় শব্দ।
যেমন:
- 'সুহৃদ' এর ব্যুৎপত্তিগত অর্থ -'সুন্দর হৃদয় যার'। ব্যবহারিক অর্থ- 'বন্ধু'। তাই 'সুহৃদ' একটি যোগরূঢ় শব্দ।
- 'অসুখ' এর ব্যুৎপত্তিগত অর্থ-'সুখের অভাব'। ব্যবহারিক অর্থ-'রোগ'। তাই 'অসুখ' একটি যোগরূঢ় শব্দ।
- 'পঙ্কজ' এর ব্যুৎপত্তিগত অর্থ- পঙ্কে জন্মে যা। শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে। কিন্তু 'পঙ্কজ' শব্দটি একমাত্র 'পদ্মফুল' অর্থেই ব্যবহৃত হয়। তাই 'পঙ্কজ' একটি যোগরূঢ় শব্দ।

এরূপ-
আরো কিছু শব্দ হলো: মন্দির, জলদ, রাজপুত, জলধি, মহাযাত্রা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'চিত্রকর' কোন সমাসের উদাহরণ?
  1. বহুব্রীহি সমাস
  2. অব্যয়ীভাব সমাস
  3. দ্বন্দ্ব সমাস
  4. তৎপুরুষ সমাস
  5. নিত্য সমাস
সঠিক উত্তর:
তৎপুরুষ সমাস
উত্তর
সঠিক উত্তর:
তৎপুরুষ সমাস
ব্যাখ্যা
• উপপদ তৎপুরুষ সমাস:
কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। এ সমাসে পূর্বপদ সাধারণত বিশেষ্য হয়ে থাকে।
যেমন:
- মধু পান করে - মধুপ;
- চিত্র আঁকে যে - চিত্রকর;
- মানুষ খায় যে - মানুষখেকো;
- জল দেয় যে - জলদ;
- নীল চাষ/উৎপাদন করে যে - নীলকর;
- জাদু করে যে - জাদুকর;
- ধামা ধরে যে - ধামাধরা;
- শিরো ধার্য যা - শিরোধার্য;
- পকেট মারে যে - পকেটমার;
- দ্রুত গমন করে যে দ্রুতগামী ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'উদ্ধত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. গুপ্ত
  2. সন্ন্যাসী
  3. নম্র
  4. শুষ্ক
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
নম্র
উত্তর
সঠিক উত্তর:
নম্র
ব্যাখ্যা
• উদ্ধত (বিশেষণ), 
অর্থ:
উগ্র, দুর্বিনীত; ধৃষ্ট; স্পর্ধিত। 

অন্যদিকে, 
• নম্র (বিশেষণ),
অর্থ:
বিনীত; নরম; কোমল; শান্তশিষ্ট; বিনয়ী। 

• সুতরাং, 'উদ্ধত' শব্দের বিপরীতার্থক শব্দ - নম্র। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
বাংলা ভাষার কোন স্বরধ্বনি উচ্চারণ কালে উচ্চ-মধ্য অবস্থানে থাকে?
  1. কোনোটিই নয়
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
• স্বরধ্বনির উচ্চারণ বিধি:
উচ্চারণের সময়ে জিভের উচ্চতা অনুযায়ী, জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা হয়।
উচ্চারণের সময়ে জিভ কতটা উপরে ওঠে বা কতটা নিচে নামে সেই অনুযায়ী স্বরধ্বনি চার ভাগে বিভক্ত।
যথা -
১. উচ্চ স্বরধ্বনি - ই, উ।
২. উচ্চ-মধ্য স্বরধ্বনি - এ, ও।
৩. নিম্ন-মধ্য স্বরধ্বনি - অ্যা, অ।
৪. নিম্ন স্বরধ্বনি - আ।

আবার,
• জিভের সম্মুখ - পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি তিন ভাগে বিভক্ত।
যথা -
১. সম্মুখ স্বরধ্বনি - ই, এ, অ্যা।
২. মধ্য স্বরধ্বনি: আ।
৩. পশ্চাৎ স্বরধ্বনি: অ, ও, উ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ ও ২০২২ সংস্করণ) এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'দুস্তর' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. দুস্‌ + তর
  2. দুঃ + তর
  3. দুস্ত + তর
  4. দুঃ + স্তর
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
দুঃ + তর
উত্তর
সঠিক উত্তর:
দুঃ + তর
ব্যাখ্যা
• বিসর্গ সন্ধির নিয়ম:
বিসর্গের পর অঘোষ অল্পপ্রাণ কিংবা মহাপ্রাণ তালব্য ব্যঞ্জন থাকলে বিসর্গের স্থলে তালব্য শিশ ধ্বনি হয়, অঘোষ অল্পপ্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ মূর্ধন্য ব্যঞ্জন থাকলে বিসর্গ স্থলে মূর্ধন্য শিশ ধ্বনি হয়, অঘোষ অল্পপ্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ দন্ত্য ব্যঞ্জনের স্থলে দন্ত্য শিশ ধ্বনি হয়।

যেমন:
সূত্র: ( + ত/ থ = স + ত / থ)-
• দুঃ + তর = দুস্তর।
• দুঃ + থ = দুস্থ।

সূত্র: (+চ/ছ = শ+চ / ছ)-
• নিঃ + চয় = নিশ্চয়।
• শিরঃ + ছেদ = শিরশ্ছেদ।

সূত্র: ( + ট / ঠ = ষ + ট/ ঠ)-
• ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার।
• নিঃ + ঠুর = নিষ্ঠুর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০১৯)।
.
শরৎচন্দ্রের 'বড়দিদি' উপন্যাসের চরিত্র কোনটি?
  1. মাধবী
  2. কিরণময়ী
  3. সাবিত্রী
  4. অন্নদিদি
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
মাধবী
উত্তর
সঠিক উত্তর:
মাধবী
ব্যাখ্যা
• "বড়দিদি" উপন্যাস:
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস 'বড়দিদি' (১৯০৭)। 'ভারতী' পত্রিকায় প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সাহিত্যজগতে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে।
- একজন মানুষের শুধুমাত্র এই বড়দিদি নামটির ওপর কী ধরনের শ্রদ্ধা ও ভালোবাসা থাকতে পারে তা খুব স্পষ্টভাবেই অনুভব করতে পারা যায় এই উপন্যাসের দ্বারা।

উপন্যাসের কাহিনি সংক্ষেপ-
সুরেন্দ্রনাথ খুব ধনী পরিবারের ছেলে; কিন্তু তার বিমাতার অযাচিত শাসন আর বন্ধন তাকে নিজ জীবনের সীমানার মধ্যেই রুদ্ধ করে রাখে। তাই একদিন সে এই বন্ধন ছিন্ন করে চলে যায় কলকাতা শহরে, অথচ সে নিজের খেয়াল নিজে কখনো রাখেনি এবং রাখতেও জানে না। কিন্তু সেখানে সে আশ্রয় পায় বড়দিদির বাড়িতে। বড়দিদি, অর্থাৎ মাধবী খুবই রূপবতী কিন্তু অল্প বয়সেই বিধবা হয়েছিল, তাই বাবার বাড়িতেই এখন তাঁর বসবাস। তাছাড়া বাড়ির গৃহিণীর কাজকর্ম সকল তার দ্বারাই সম্পন্ন হয়, সকলেই তাকে ডাকে ‘বড়দিদি’ বলে। সুরেন্দ্র তাকে কখনো দেখেনি অথচ তার স্থায়ীত্ব ছাড়া যেন সে একেবারে অচল..

উল্লেখযোগ্য চরিত্র:
- মাধবী,
- সুরেন্দ্রনাথ,
- ব্রজরাজ,
- প্রমীলা।

অন্যদিকে,
• 'চরিত্রহীন' উপন্যাসের দুটি প্রধান চরিত্র: সাবিত্রী ও কিরণময়ী।
• 'শ্রীকান্ত' উপন্যাসের চরিত্র: শ্রীকান্ত, ইন্দ্রনাথ, রাজলক্ষ্মী, অন্নদিদি।

উৎস: "বড়দিদি" উপন্যাস এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোনটি বিভক্তি যুক্ত শব্দ?
  1. খেলা
  2. বাবুমশায়
  3. ধোঁয়াশায়
  4. চটিজুতো
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ধোঁয়াশায়
উত্তর
সঠিক উত্তর:
ধোঁয়াশায়
ব্যাখ্যা
• ধোঁয়াশা (বিশেষ্য পদ),
অর্থ:
- ধোঁয়া ও কুয়াশার মিশ্রণে আচ্ছন্ন অবস্থ। 
- অস্পষ্ট।  

• 'ধোঁয়াশা' শব্দে 'য়' সপ্তমী বিভক্তিযুক্ত হয়ে গঠিত শব্দ 'ধোঁয়াশায়'।

অন্যদিকে, 
খেলা, বাবুমশায় ও চটিজুতো শব্দে কোন বিভক্তি যুক্ত হয়নি। 

--------------
• বিভক্তি:
যে সব বর্ণ বা বর্ণসমষ্টি বা চিহ্ন দ্বারা বাক্যের এক পদের সঙ্গে অন্য পদের সম্বন্ধ নির্ধারিত হয়, তাকে বলা বিভক্তি। বাংলা শব্দে বিভক্তি ৭ প্রকার। যথা:
• প্রথমা বা শূণ্য বিভক্তি: শূণ্য, অ।
• দ্বিতীয়া বিভক্তি: কে, রে।
• তৃতীয়া বিভক্তি: দ্বারা, দিয়া (দিয়ে), কর্তৃক।
• চতুর্থী বিভক্তি: কে, রে।
• পঞ্চমী বিভক্তি: হইতে (হতে), থেকে, চেয়ে।
• ষষ্ঠী বিভক্তি: র, এর।
• সপ্তমী বিভক্তি: এ, য়, তে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং অভিগম্য অভিধান।
.
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় কত সালে চর্যাপদ বাংলা ভাষায় রচিত বলে স্বীকৃতি দেন?
  1. ১৯২০ সালে
  2. ১৯২৬ সালে
  3. ১৯২৭ সালে
  4. ১৯৪৬ সালে
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
১৯২৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯২৬ সালে
ব্যাখ্যা
• চর্যাপদ বিষয়ক গবেষণা:
• বিজয়চন্দ্র মজুমদার ১৯২০ সালে প্রথম চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন।

• ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ১৯২৬ সালে ভাষা আলোচনা করে স্বীকৃতি দেন যে, চর্যাপদ বাংলা ভাষায় রচিত। ১৯২৬ সালে ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায় 'অরিজিন অ্যান্ড ডেভলোপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ' গ্রন্থে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে বিস্তারিতভাবে চর্যাপদের ভাষার ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ ও ছন্দ বিচার বিশ্লেষণ করে প্রমাণ করেন চর্যাপদ বাংলা ভাষার সম্পদ। অধিকাংশ ভাষাবিজ্ঞানী এ অভিমত সমর্থন করেন।

• ১৯২৭ সালে সর্বপ্রথম চর্যাপদের ধর্মতত্ত্ব বিশ্লেষণ করেন ড. মুহম্মদ শহীদুল্লাহ্।

• ড. প্রবোধচন্দ্র বাগচী, ড. মুহম্মদ শহীদুল্লাহ্, ড. সুকুমার সেন, ড. শশীভূষণ দাশগুপ্ত চর্যাপদের ভাষা, বিষয়বস্তু, প্রভৃতি আলোচনা করে প্রমাণ করেন যে-চর্যাপদ বাংলা ভাষায় রচিত।

• ১৯৪৬ সালে ড. শশীভূষণ দাশগুপ্ত সহজযান প্রসঙ্গে চর্যাপদের অন্তর্নিহিত তত্ত্বের ব্যাখ্যা করেন।

• বিহারের বিখ্যাত পণ্ডিত রাহুল সাংকৃত্যায়ন বৌদ্ধ সিদ্ধাচার্য, বৌদ্ধ সহজযান ও চর্যাগীতিকা নিয়ে ইংরেজি ও হিন্দিতে প্রচুর গবেষণা করেন।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
.
'দুধের মাছি' বাগ্‌ধারার অর্থ কী?
  1. ঘনিষ্ঠতা
  2. ভালো অবস্থায় থাকা
  3. সুসময়ের বন্ধু
  4. চাটুকারিতা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
সুসময়ের বন্ধু
উত্তর
সঠিক উত্তর:
সুসময়ের বন্ধু
ব্যাখ্যা
• 'দুধের মাছি' বাগ্‌ধারার অর্থ - সুসময়ের বন্ধু।
বাক্য- টাকা থাকলে দুধের মাছির অভাব হয় না।

অন্যদিকে, 
• 'দহরম মহরম' অর্থ - ঘনিষ্ঠতা। 
• 'দুধে ভাতে' অর্থ - ভালো অবস্থায় থাকা। 
• 'ধামাধরা' অর্থ - চাটুকারিতা। 

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০.
'তুর্কি' ভাষা থেকে আগত শব্দ কোনটি?
  1. কোপ্তা
  2. বন্দুক
  3. চাহিদা
  4. কাঁচি
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কাঁচি
উত্তর
সঠিক উত্তর:
কাঁচি
ব্যাখ্যা
• কাঁচি (বিশেষ্য পদ),
- তুর্কি ভাষার শব্দ। 
অর্থ:
- কাপড় কাগজ প্রভৃতি কাটার জন্য ব্যবহৃত হাতলযুক্ত ধারালো অস্ত্র। 

• 'তুর্কি' ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো: চাকু, কাঁচি, খোকা, বাবুর্চি, উজবুক, কোর্মা, বেগম, বাবা।

অন্যদিকে, 
- 'কোপ্তা' ফারসি ভাষার শব্দ। 
- 'বন্দুক' আরবি ভাষার শব্দ। 
- 'চাহিদা' বাংলা ভাষার শব্দ।  

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১১.
'গুরুজনে কর নতি' এখানে 'গুরুজনে' কোন কারক?
  1. কর্ম কারক
  2. কর্তা কারক
  3. করণ কারক
  4. অপাদান কারক
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কর্ম কারক
উত্তর
সঠিক উত্তর:
কর্ম কারক
ব্যাখ্যা
• কর্মকারক:
সংজ্ঞা: কর্তা যাকে আশ্রয় করে বা অবলম্বন করে ক্রিয়া সম্পাদন করে তাকে বল হয় কর্মকারক।
যেমন:
- সেলিম বই পড়ে-
[এ বাক্যের কর্ম হলো বই। কারণ বইকে আশ্রয় করে কর্তা এখানে কাজ সম্পাদন করেছে।]

কর্ম প্রধানত দুই প্রকার- মুখ্য কর্ম এবং গৌণ কর্ম।
১ . মুখ্য কর্ম: কোনো কোনো বাক্যে দুটি কর্ম থাকে। দ্বিকর্মক ক্রিয়ার অপ্রাণিবাচক বা বস্তুবাচক কর্মটিকে বলা হয়
মুখ্য কর্ম। যেমন- সুমি রিপনকে একটি কলম দিয়েছে। এ বাক্যে দুটি কর্ম রয়েছে- রিপন এবং কলম। কলম হলো বস্তুবাচক কর্ম; অতএব কলম হলো মুখ্য কর্ম।
২. গৌণ কর্ম: দ্বিকর্মক ক্রিয়ার বস্তুবাচক কর্মকে বলা হয় গৌণ কর্ম। যেমন- জয়নাল, ফারুককে একটি বই দিয়েছিল। এ বাক্যের ব্যক্তিবাচক কর্ম হলো জয়নাল। অতএব ফারুক হলো গৌণ কর্ম।

এরূপ-
• গুরুজনে কর নতি। 
[এ বাক্যের কর্ম হলো 'গুরুজন'। কারণ গুরুজনকে আশ্রয় করে কর্তা এখানে কাজ সম্পাদন করেছে। সুতরাং গুরুজনে কর্মকারক কারকে সপ্তমী বিভক্তি।]

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২.
'ডুগডুগ' কোন ধরনের শব্দ দ্বিত্ব?
  1. পুনরাবৃত্ত দ্বিত্ব
  2. ধ্বন্যাত্মক দ্বিত্ব
  3. অনুকার দ্বিত্ব
  4. যৌগিক দ্বিত্ব
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ধ্বন্যাত্মক দ্বিত্ব
উত্তর
সঠিক উত্তর:
ধ্বন্যাত্মক দ্বিত্ব
ব্যাখ্যা
• ধ্বন্যাত্মক শব্দের দ্বিত্ব:
কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে। এ ধরনের দ্বিত্বে ধ্বনিটির পুনরাবৃত্তি বা প্রলম্বন ঘটে। কখনো-বা বহুত্বের অর্থ যোগ করে। বক্তার প্রকাশ-প্রবণতা অনুসারে এক বা বহুবার পুনরাবৃত্ত হতে পারে।
যেমন-

- সাঁ করে তিরটা ছুটে গেল। সাঁ সাঁ করে তিরগুলো ছুটে গেল। সাঁ সাঁ সাঁ সাঁ করে তির ছুটে যাচ্ছে।

ধ্বন্যাত্মক একক শব্দের দ্বিত্বের উদাহরণ:
ইস্-ইস্, উহ্‌-উহ্, কুট কুট, কোঁৎ কোঁৎ, কুটুস-কুটুস, খুটখুট, খুটুর খুটুর, ঘেউ ঘেউ, ছি-ছি, ছ্যা-ছ্যা, ছ্যাঁক-ছ্যাঁক, ঠুকঠুক, ঠকর ঠকর, ডুগডুগ, দুমদুম, দুপদুপ, ধূপধুপ, ধুপুর-ধুপুর, ফোঁস্-ফোঁস্, ভোঁস্-ভোঁস্, শোঁ-শোঁ, শাঁ-শাঁ, সাঁই-সাঁই, হুশ-হুশ, হুম্-হুম্, হিস্-হিস্।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৩.
"পাকা ইটের বাড়ি খুব শক্ত মজবুত।" এখানে 'পাকা' শব্দটি কী অর্থ প্রকাশ করেছে?
  1. অভিজ্ঞ
  2. খাঁটি
  3. স্থায়ী
  4. পোড়ানো
  5. ক ও গ
সঠিক উত্তর:
পোড়ানো
উত্তর
সঠিক উত্তর:
পোড়ানো
ব্যাখ্যা
• 'পাকা' শব্দের আভিধানিক বা সাধারণ অর্থ: পক্ব, পরিণত। 

বিশেষ অর্থ:
১. পাকা ইট (পোড়ানো)- পাকা ইটের বাড়ি খুব শক্ত মজবুত।
২. পাকা (অভিজ্ঞ) - রহমান সাহেব পাকা ডাক্তার।
৩. পাকা সোনা (খাঁটি) - পাকা সোনার অলংকার টিকে বেশি।
৪. পাকারং (স্থায়ী) - পাকারঙের শাড়ি দামে সস্তা নয়।
৫. পাকা চুল (সাদা) - সে পাকা চুলে রঙ দিয়েছে।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
'ঋ' এবং ঋ কারের পর 'ষ' হয়- নিয়মে গঠিত শব্দ কোনটি?
  1. ঘর্ষণ
  2. উৎকৃষ্ট
  3. ষড়যন্ত্র
  4. মুমূর্ষু
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
উৎকৃষ্ট
উত্তর
সঠিক উত্তর:
উৎকৃষ্ট
ব্যাখ্যা
• ষ ব্যবহারের নিয়ম:
১. অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র-এর পরে প্রত্যয়ের স য হয়। যেমন- ভবিষ্যৎ (ভ্ + অ + र् + ই+) এখানে ব-এর পরে ই-এর ব্যবধান), মুমূর্ষু, চক্ষুষ্মান, চিকীর্ষা ইত্যাদি।

২. ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে 'য' হয়। যেমন: সুসুপ্ত > সুষুপ্ত, অনুসঙ্গ > অনুষঙ্গ, প্রতিসেধক > প্রতিষেধক,  বিসম> বিষম, সুসমা > সুষমা ইত্যাদি। অভিসেক > অভিষেক,  অনুস্থান > প্রতিষ্ঠান। 

৩. 'ঋ' এবং ঋ কারের পর 'ষ' হয়। যেমন- ঋষি, কৃষক, উৎকৃষ্ট, দৃষ্টি, সৃষ্টি ইত্যাদি।

৪. তৎসম শব্দে 'র'-এর পর 'ষ' হয়। যেমন- বর্ষা, ঘর্ষণ, বর্ষণ।

৫. র- ধ্বনির পরে যদি অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকে তবে তার পরে 'য' হয়। যথা: পরিষ্কার। কিন্তু অ, আ স্বরধ্বনি থাকলে স হয়। যথা পুরস্কার।
৬. ট-বর্গীয় ধ্বনির সঙ্গে 'য' যুক্ত হয়। যথা: কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ ইত্যাদি।

৭. কতগুলো শব্দে স্বভাবতই 'ষ' হয়। যেমন-ষড়ঋতু, রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ভাষা, ঊষা, পৌষ, কলুষ, পাষাণ, মানুষ, ঔষধ, ষড়যন্ত্র, ভূষণ, দ্বেষ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।ণ
১৫.
'দুই পুরুষ' তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত কোন ধরনের সাহিত্যকর্ম?
  1. ছোটগল্প
  2. উপন্যাস
  3. নাটক
  4. প্রবন্ধ
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
নাটক
উত্তর
সঠিক উত্তর:
নাটক
ব্যাখ্যা
• 'দুই পুরুষ' নাটক:
- 'দুই পুরুষ' তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত একটি নাটক। 

নাটকের ভূমিকায় লেখক লিখেন-
- 'দুই পুরুষ' আমার দ্বিতীয় নাটক। আমার প্রথম নাটক 'কালিন্দী'। কিন্তু 'কালিন্দী' মূলত উপন্নাস। সেই হিসাবে 'দুই পুরুষ' কে আমায়। প্রথম নাটক বলিলেও ভুল হইবে না।

- 'দুই পুরুষ' রচনাকালে নাম দিয়াছিলাম "পিতা-পুত্র", এবং ওই নামেই 'শনিবারের চিঠিতে প্রকাশিত হইতে থাকে। সঙ্গে সঙ্গে বইখানি ছাপাও আরম্ভ হয়।

- ইতিমধ্যে বহুপ্রসিদ্ধ বঙ্গালয় "নাট্যভারতী'র কর্তৃপক্ষ বইখানি শুনিয়া মঞ্চস্থ করিবার অভিপ্রায়ে 'দুই পুরুষ' নামে বইখানিকে গ্রহণ করেন। 

--------------------
• তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস:
- চৈতালি ঘূর্ণি,
- ধাত্রীদেবতা,
- কালিন্দী,
- কবি,
- হাঁসুলি বাঁকের উপকথা,
- গণদেবতা,
- আরগ্য নিকেতন,
- পঞ্চপুণ্ডলী,
- রাধা ইত্যাদি।

• তাঁর প্রসিদ্ধ ছোটগল্প:
- রসকলি,
- বেদেনী,
- ডাকহরকরা।

• তাঁর রচিত নাটক:
- দ্বীপান্তর,
- পথের ডাক,
- দুই পুরুষ।

উৎস: 'দুই পুরুষ' নাটক এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
শুদ্ধ বানান কোনটি?
  1. তদানুসারে
  2. জ্যোতিস্ক
  3. তত্তাবধান
  4. জীবীকা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনোটিই নয়
ব্যাখ্যা
• অপশনে প্রদত্ত বানানগুলো অশুদ্ধ। সুতরাং, সঠিক উত্তর - কোনোটিই নয়।

অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ হলো: 

• শুদ্ধ: জীবিকা (বিশেষ্য পদ),
- সংস্কৃত শব্দ।
অর্থ: 
- জীবন ধারণের জন্য গৃহীত পেশা;
- বৃত্তি;
- জীবনোপায়। 

• শুদ্ধ: জ্যোতিষ্ক (বিশেষ্য পদ),
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- চন্দ্র, সূর্য, গ্রহ-নক্ষত্রাদি জ্যোতির্ময় পদার্থ। 
- চিত্রক বৃক্ষ। 

• শুদ্ধ: তত্ত্বাবধান (বিশেষ্য পদ),
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- পরিদর্শন। 
- পরিচালন; রক্ষনাবেক্ষণ; দেখাশুনা। 

• শুদ্ধ: তদনুসারে (ক্রিয়াবিশেষণ পদ) 
অর্থ:
- সে-পদ্ধতিতে;
- সে-নির্দেশ অনুসারে বা অনুযায়ী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৭.
"একই সময়ে" এর এককথায় প্রকাশ কী?
  1. একত্র
  2. সমসাময়িক
  3. যুগপৎ
  4. সহযাত্রী
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
যুগপৎ
উত্তর
সঠিক উত্তর:
যুগপৎ
ব্যাখ্যা
• 'একই সময়ে' এক কথায় বলে - যুগপৎ। 

অন্যদিকে, 
• একই সময়ে বর্তমান - সমসাময়িক।  
• একসঙ্গে যারা যাত্রা করে - সহযাত্রী। 
• একস্থানে স্থিত - একত্র। 

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮.
শুধু অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচনবোধক শব্দ নয় কোনটি?
  1. দাম
  2. কুল
  3. মালা
  4. আবলি
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কুল
উত্তর
সঠিক উত্তর:
কুল
ব্যাখ্যা
• শুধু অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচনবোধক শব্দ নয়- কুল। 

• অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচনবোধক শব্দ:

আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি। যেমন-গ্রন্থাগারে রক্ষিত পুস্তকাবলি, কবিতাগুচ্ছ, কুসুমদাম, কমলনিকর, মেঘকুঞ্জ, পর্বতমালা, তারকারাজি, বালিরাশি, কুসুমনিচয় ইত্যাদি।

অন্যদিকে, 
প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দে বহুবচনে ব্যবহৃত শব্দ- 
• কুল: কবিকুল, পক্ষিকুল, মাতৃকুল, বৃক্ষকুল ইত্যাদি।
• সকল: পর্বতসকল, মনুষ্যসকল ইত্যাদি।
• সব: ভাইসব, পাখিসব ইত্যাদি।
• সমূহ: বৃক্ষসমূহ, মনুষ্যসমূহ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৯.
'ইতিহাস' শব্দের ইতি উপসর্গটি কী অর্থ প্রকাশ করেছে?
  1. অস্পষ্টতা
  2. আধা
  3. বিশিষ্ট
  4. পুরনো
  5. ক ও ঘ
সঠিক উত্তর:
পুরনো
উত্তর
সঠিক উত্তর:
পুরনো
ব্যাখ্যা
• বাংলা উপসর্গ:
বাংলা উপসর্গ মোট একুশটি। যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

'ইতি' উপসর্গ যোগ্যা গঠিত শব্দ-
• এ বা এর অর্থে- ইতিকর্তব্য, ইতিপূর্বে। 
• পুরনো অর্থে- ইতিকথা, ইতিহাস। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২০.
(Qs. 21- 27): Complete the following sentences with the appropriate word:
Many find it strange that her writing is thought to be tortuous; her recent essays, although longer than most of her earlier essays, are extremely ______.
  1. painstaking
  2. tedious
  3. insightful
  4. sophisticated
  5. clear
সঠিক উত্তর:
clear
উত্তর
সঠিক উত্তর:
clear
ব্যাখ্যা
• Painstaking (adj) 
English Meaning: taking pains: expending, showing, or involving diligent care and effort.
Bangla Meaing: কষ্টসহিষ্ণু, যত্নশীল।

Tedious (adj) 
English Meaning: tiresome because of length or dullness.
Bangla Meaning: ক্লান্তিকর; অনাকর্ষণীয়; বিরক্তিকর।

• Insightful (adj) 
English Meaning: exhibiting or characterized by insight
Bangla Meaning: অন্তদৃষ্টিসম্পন্ন।

• Sophisticated (adj)
English Meaning: highly complicated or developed, complex.
Bangla Meaning: জটিল; অত্যাধুনিক।

• clear (Adj)
English Meaning: easily seen through.
Bangla Meaning: স্বচ্ছ।

• Complete sentence: Many find it strange that her writing is thought to be tortuous; her recent essays, although longer than most of her earlier essays, are extremely clear.
- Bangla Meaning: অনেকেই এটা অদ্ভুত মনে করেন যে, তার লেখাকে জটিল বলে মনে করা হয়; তার সাম্প্রতিক প্রবন্ধগুলি, যদিও তার আগের বেশিরভাগ প্রবন্ধের চেয়ে দীর্ঘ, কিন্তু অত্যন্ত স্পষ্ট।

- শব্দগুলোর অর্থ বিবেচনায় শূন্যস্থানে সঠিক উত্তর হবে clear.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
২১.
Most Spacecraft are still at little risk of collision with space debris during their operational lifetime, but given the number of new satellites launched each year, the orbital environment in the future is likely to be less _____.
  1. crowded
  2. invulnerable
  3. protected
  4. benign
  5. polluted
সঠিক উত্তর:
benign
উত্তর
সঠিক উত্তর:
benign
ব্যাখ্যা
• Complete sentence: Most Spacecraft are still at little risk of collision with space debris during their operational lifetime, but given the number of new satellites launched each year, the orbital environment in the future is likely to be less benign.

- Bangla Meaning: এযাবতকালে, রকেট তার যাত্রাকালে স্পেস বা মহাকাশে কোন কিছুতে আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভবনা নেই , কিন্তু প্রতি বছর প্রচুর পরিমাণে নতুন স্যাটেলাইট যুক্ত হওয়ায় ভবিষ্যতে মহাকাশ যাত্রা ঝুঁকিপূর্ণ হতে পারে।

• Crowded (Adj):
Bangla Meaning: জনাকীর্ণ; ঘনবসতিপূর্ণ; ঘনসন্নিবিষ্ট।
English Meaning: filled with many or too many people or things.

• Invulnerable (Adj):
Bangla Meaning: অভেদ্য।
English Meaning: incapable of being wounded, injured, or harmed.

• Protected (verb):
Bangla Meaning: নিরাপদে রাখা।
English Meaning: to cover or shield from exposure, injury, damage, or destruction.

• Benign (Adj):
Bangla Meaning: শান্ত; অনুকূল।
English Meaning: of a mild type or character that does not threaten health or life.

• Polluted (Adj):
Bangla Meaning: contaminated with harmful or poisonous substances.
English Meaning: দূষিত।

- সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক উত্তর হবে- Benign.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
২২.
The newly published biography of Mahatma Gandhi fails, like the others before it, to capture the essence of his personality: the more he is ____ , the more his true self seems to _____.
  1. discussed, disappear
  2. disparaged, emerge
  3. disregarded, coalesce
  4. involuted, captured
  5. depicted, portrayed 
সঠিক উত্তর:
discussed, disappear
উত্তর
সঠিক উত্তর:
discussed, disappear
ব্যাখ্যা
• Complete sentence: The newly published biography of Mahatma Gandhi fails, like the others before it, to capture the essence of his personality: the more he is discussed, the more his true self seems to disappear

-Bangla Meaning: মহাত্মা গান্ধীর নতুনভাবে প্রকাশিত জীবনীটি, তার আগের জীবনীগুলোর মতোই, তার ব্যক্তিত্বের সারাংশ ধারণ করতে ব্যর্থ হয়েছে: তাকে যত বেশি আলোচনা করা হয়, তার প্রকৃত স্বরূপ তত বেশি যেন অদৃশ্য হয়ে যায়।

ক)
Discussed :

Bangla Meaning: অবেক্ষিত; বিচারিত; চর্চিত; জল্পিত।
English Meaning: to talk about.

Disappear :
অদৃশ্য হওয়া।
English Meaning: to pass from view.

খ)
Disparaged :

Bangla Meaning: অবজ্ঞা করা।
English Meaning: to belittle the importance or value of (someone or something) : to speak slightingly about (someone or something).

Emerge :
Bangla Meaning:প্রকাশিত হওয়া
English Meaning: to become manifest.

গ)Disregarded :
Bangla Meaning: অবহেলিত; উপেক্ষিত।
English Meaning: to pay no attention to.

Coalesce :
Bangla Meaning:মিলিত হওয়া; একাঙ্গীভূত হওয়া।
English Meaning: to grow together.

ঘ)
Involuted :

Bangla Meaning: দুর্বোধ্য; জটিল।
English Meaning: curled spirally.

Captured :
Bangla Meaning: বন্দিকরণ; করায়ত্তকরণ
English Meaning: an act or instance of capturing.

ঙ)
Depicted :

Bangla Meaning: চিত্রিত/বর্ণনা/অঙ্কন করা।
English Meaning: to represent by or as if by a picture.

Portrayed :
Bangla Meaning: চিত্রিত।
English Meaning: to describe in words.

- প্রদত্ত বাক্যে যেহেতু biography টি প্রকৃত অর্থ প্রকাশ করতে বিফল হয়েছে , তাই যতই এটি আলোচিত হয়েছে ততই তা যথার্থতা প্রকাশে ব্যর্থ হয়েছে।
- সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক উত্তর হবে- discussed, disappear.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
২৩.
We must ____ help to the people affected by the sudden flood. 
  1. contribute
  2. summon
  3. render
  4. impart
  5. demand 
সঠিক উত্তর:
render
উত্তর
সঠিক উত্তর:
render
ব্যাখ্যা
• Complete sentence: We must render help to the people affected by the sudden flood.
- Bangla Meaning: আমাদের অবশ্যই আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করতে হবে।

Render (verb):
English Meaning: Provide or give (a service, help, etc.)
Bangla Meaning: পরিষেবা, সাহায্য, ইত্যাদি প্রদান করা।

Contribute (verb):
English Meaning: to give or supply (something, such as money or time) as a part or share.
Bangla Meaning: কোনো ব্যাপারে অন্যদের সঙ্গে কিছু দেওয়া বা অংশগ্রহণ করা; যেমন চাঁদা দেওয়া; সাময়িকপত্রে লেখা দেওয়া; কোনো সংগঠনে সাহায্য করা।

Summon (verb):
English Meaning: to issue a call to convene.
Bangla Meaning: তলব করা; ডেকে পাঠানো; হাজির হতে আমন্ত্রণ/আহ্বান জানানো; সমন জারি করা।

Impart (verb):
English Meaning: to give, convey, or grant from or as if from a store.
Bangla Meaning: অংশ; সংবাদ ইত্যাদি দেওয়া; জ্ঞাত করা।

Demand (noun): 
English Meaning: something claimed as due or owed.
Bangla Meaning: চাহিদা; দাবি।

- সুতরাং,  শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক উত্তর হবে- গ) render

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
২৪.
The ship was ____ from its course by bad weather.
  1. drawn
  2. diverted
  3. quieted
  4. drained
  5. dwindle
সঠিক উত্তর:
diverted
উত্তর
সঠিক উত্তর:
diverted
ব্যাখ্যা
• Complete sentence:  The ship was distracted from its course by bad weather.
- Bangla meaning: খারাপ আবহাওয়ার কারণে জাহাজটি তার গতিপথ থেকে সরে গিয়েছিল।

Drawn (verb):
English Meaning: draw: to move (something, such as a covering) over or to one side.
Bangla Meaning: টানা; টেনে আনা; টেনে সরানো।

diverted (verb):
- English Meaning: to turn aside: deviate.
- Bangla Meaning: গতিপথ পাল্টে দেওয়া; বিমুখ করা; সরাইয়া দেওয়া।

quieted (verb):
English Meaning: free from noise or uproar.
Bangla Meaning: শান্ত করা; শান্তি দেত্তয়া; সান্ত্বনা দেত্তয়া; উপশম করা।

drained (verb):
English Meaning: to cause the gradual disappearance of.
Bangla Meaning: নিষ্কাশন বা প্রবাহিত করা; আপীত।

Dwindle (verb):
English Meaning: to become steadily less.
Bangla Meaning: হ্রাস পাওয়া; ক্ষয়প্রাপ্ত হওয়া; ক্ষীণ হওয়া; ক্রমশ কমে যাওয়া।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
২৫.
He is so ____ that he immediately believed my story of ghosts.
  1. innocent
  2. credulous
  3. vociferous
  4. credible
  5. amiable 
সঠিক উত্তর:
credulous
উত্তর
সঠিক উত্তর:
credulous
ব্যাখ্যা
Innocent (Adj):
English Meaning: free from legal guilt or fault.
Bangla Meaning: নির্দোষ; নির্মল।

Credulous (Adj) :
English Meaning: ready to believe especially on slight or uncertain evidence.
Bangla Meaning: সরল বিশ্বাসী; বিশ্বাসপ্রবণ

Vociferous (Adj) :
English Meaning: marked by or given to vehement insistent outcry.
Bangla Meaning: উচ্চনাদী; হট্টগোলকারী।

Credible (Adj) :
English Meaning: offering reasonable grounds for being believed or trusted.
Bangla Meaning: বিশ্বাসযোগ্য।

Amiable (Adj) :
English Meaning: friendly, sociable, and congenial.
Bangla Meaning: খোশমেজাজি; সদাশয়; নম্র।

- সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক উত্তর হবে- Credulous.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
২৬.
I think they allow their children too much ____.
  1. liberality
  2. latitude
  3. lassitude
  4. levity
  5. leverage
সঠিক উত্তর:
latitude
উত্তর
সঠিক উত্তর:
latitude
ব্যাখ্যা
I think they allow their children too much latitude.
(আমার মতে, তারা তাদের বাচ্চাকে অধিক স্বাধীনতা দিয়ে রেখেছে।)

Liberality (noun) :
English Meaning :the quality or state of being liberal.
Bangla Meaning: বদান্যতা; মনের উদারতা; সংস্কার থেকে মুক্তি।

Latitude (noun) :
English Meaning: freedom of action or choice.
Bangla Meaning: কর্ম, মত ইত্যাদির স্বাধীনতা।

Lassitude (noun) :
English Meaning: a condition characterized by lack of interest, energy, or spirit.
Bangla Meaning: অবসন্নতা; ক্লান্তভাব; নিস্পৃহতা।

Levity (noun):
English Meaning: excessive or unseemly frivolity.
Bangla Meaning: লঘুতা; চপলতা; চাপল্য; চিন্তাহীনতা।

Leverage (noun):
Engliah Meaning: the action of a lever or the mechanical advantage gained by it.
Bangla Meaning: লিভারের ক্রিয়া; লিভার ব্যবহারের প্রণালি; লিভার ব্যবহারের ফলে লব্ধ সুবিধা।

- সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক উত্তর হবে- latitude.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
২৭.
CORPOREAL : SPIRITUAL-
  1. mesa: plateau
  2. foreigner: immigrant
  3. moron: savant
  4. Pedagogue: teacher
  5. none
সঠিক উত্তর:
moron: savant
উত্তর
সঠিক উত্তর:
moron: savant
ব্যাখ্যা
CORPOREAL (Adj)
Engliah Meaning: having, consisting of, or relating to a physical material body.
Bangla Meaning: দৈহিক।

SPIRITUAL (Adj)
Engliah Meaning: of, relating to, consisting of, or affecting the spirit
Bangla Meaning: আত্মিক বা আধ্যাত্মিক বা অন্তর্জাগতিক

শব্দ দুইটি বিপরীতার্থক শব্দ তাই option এ বিপরীতার্থক শব্দ জোড় থেকে উত্তর হবে।

• Options:
ক)
Mesa(noun)

Engliah Meaning: an isolated relatively flat-topped natural elevation usually more extensive than a butte and less extensive than a plateau
Bangla Meaning: কিছুটা মালভূমি এর মত।

Plateau (noun)
Engliah Meaning: a usually extensive land area having a relatively level surface raised sharply above adjacent land on at least one side.
Bangla Meaning: মালভূমি।

খ)
foreigner- বিদেশি; ভিনদেশি; পরদেশি।
immigrant - বহিরাগত; অভিবাসী।
- শব্দ দুইটি একই অর্থ- বিদেশি বুঝাতে ব্যবহৃত হয়েছে।

গ)
Moron (noun)

Engliah Meaning: a foolish or stupid person.
Bangla Meaning: অল্প বুদ্ধিসম্পন্ন ব্যক্তি।

Savant (noun)
Engliah Meaning: a person of learning.
Bangla Meaning: অত্যন্ত পণ্ডিতব্যক্তি; পণ্ডিতপ্রবর।

ঘ)
Pedagogue (noun)
Bangla Meaning: স্কুলশিক্ষক
Engliah Meaning: teacher

Teacher (noun)
Engliah Meaning: one that teaches.
Bangla Meaning: শিক্ষক।

- এখানে বিপরীতার্থক শব্দ জোড় হলো moron: savant
- সুতরাং এটি সঠিক উত্তর হবে।
২৮.
SYMPHONY : COMPOSER
  1. lanyard: music
  2. fresco : painter
  3. colours : pallet
  4. art : appreciation
  5. None
সঠিক উত্তর:
fresco : painter
উত্তর
সঠিক উত্তর:
fresco : painter
ব্যাখ্যা
Composer (noun) - সুরকার, গীতিকার। 
symphony (noun) - গানের সুর, তৈরী করে থাকেন। 

fresco (noun) - একইভাবে চিত্রিত ছবি; সদ্যোরঙ্গে আঁকা ছবি।
painter (noun) - চিত্রশিল্পী।

Colours (noun) -
রং।
pallet (noun) -
 খড়ের গাদা।

art (noun) - মূর্তরূপে সুন্দরের সৃজন বা প্রকাশ।
appreciation (noun) - মূল্যায়ন।

• Analogical Relation:
- symphony হলো Composer -এর সৃষ্টি, তেমনি fresco হলো painter -এর সৃষ্টি।

সুতরাং, সঠিক উত্তর fresco : painter.
২৯.
Answer each questions based on following passage (Question 31-35):
The binary planet hypothesis - that earth and the moon formed simultaneously by the accretion of smaller objects- does not explain why the moon’s iron core is so small relative to the Moon’s total volume, compared with earth’s core relative to earth’s total volume. According to the giant - impact hypothesis, the moon was created during a collision between earth and a large object about the size of mars.  Computer simulations of this impact show that both of the objects would melt in the impact and the dense core of the impactor would fall as molten rock that had surrounded the cores of both objects - would be almost devoid of iron. This matter would become the Moon.

According to the passage, the binary planet hypothesis holds that-
  1. Earth and the moon were formed at the same time
  2. smaller objects joined together to form Earth and the moon
  3. the Moon’s core is the same absolute size as Earth’s core
  4. both A and B
  5. none 
সঠিক উত্তর:
both A and B
উত্তর
সঠিক উত্তর:
both A and B
ব্যাখ্যা
প্রদত্ত প্যাসেজে দুটি hypothesis নিয়ে- যা earth এবং moon এর গঠনের আলোচনা করেছে ।

প্রথম A option টি সঠিক, passage -এর প্রথম sentence এ বলা হয়েছে - “Earth and the Moon formed simultaneously ” অর্থাৎ একই সময়ে earth এবং moon এর গঠনের কাজ দুইটি হয়েছে।

B option টি সঠিক “by the accretion of smaller objects” বাক্যটি দ্বারা- ছোট
ছোট বস্তু একত্রিত হয়ে earth এবং moon গঠিত হয়েছে বুঝিয়েছে।

C option এ passage টি earth’s core এবং moon’s core এর absolute size নিয়ে কথা বলেনি ,শুধু তাদের আকারের আলোকে তাদের আয়তনের সাথে তুলনা করেছে।

সঠিক উত্তর both A and B.
৩০.
The giant-impact hypothesis as described in the passage answers all of the following except:
  1. What happened to the rock that surrounded the impactor’s core after the impactor hit earth?
  2. What happened to the impactor’s core after the impactor hit earth?
  3. Where did the impactor that collided with earth originate?
  4. Why is the moon’s iron core small relative to that of earth?
  5. What was the size of the impactor relative to that of Mars?
সঠিক উত্তর:
Where did the impactor that collided with earth originate?
উত্তর
সঠিক উত্তর:
Where did the impactor that collided with earth originate?
ব্যাখ্যা
ক - যে rock টি  impactor core কে আবর্তন করে রাখে, তা moon হয়।

খ- impactor’s core টি earth এর liquified iron core এ পরিনিত হয়।

গ - impactor’s এর উৎপত্তি সম্পর্কে বলা নেই।

ঘ- moon  এর iron core টি ছোট earth’s core থেকে ,কারন যে বস্তু থেকে moon গঠন হয়েছে তা ‘deviod of iron’.

ঙ - “ a large object about the size of mars ” - mars এর সাথে তুলনা করা আছে । 

সঠিক উত্তর গ)
৩১.
Which of the following best describes the organization of the passage?
  1. The development of one theory into another is outlined.
  2. Two explanations are provided , both of which are revealed as inadequate.
  3. A theory is presented , and then evidence that undermines that theory is discussed.
  4. Similarities and differences between two theories are described.
  5. A flawed hypothesis is introduced, and then an alternative hypothesis is presented.
সঠিক উত্তর:
A flawed hypothesis is introduced, and then an alternative hypothesis is presented.
উত্তর
সঠিক উত্তর:
A flawed hypothesis is introduced, and then an alternative hypothesis is presented.
ব্যাখ্যা
প্যাসেজ  টি শুরু হয়েছে binary planet hypothesis দিয়ে যা সকল প্রশ্নের উত্তর দিতে পারে নি। পরবর্তী giant - impact hypothesis দিয়ে সে সকল প্রশ্নের উত্তর পাওয়া যায়।

তাই বলা যায়, the organization of the passage টি best describes করা যায় এটি দ্বারা - A flawed hypothesis is introduced, and then an alternative hypothesis is presented.
৩২.
What is the meaning of ‘devoid of’ in the passage?
  1. In front of
  2. not having
  3. plenty of
  4. mixed with
  5. despise
সঠিক উত্তর:
not having
উত্তর
সঠিক উত্তর:
not having
ব্যাখ্যা
• devoid of
Bangla Meaning- বিরহিত; রিক্ত; রহিত।
English Meaning - to lack or be without something that is necessary or usual.

• Options:
ক) In front of - সামনে; সম্মুখে।
খ) not having - না থাকা; রহিত।
গ) plenty of - অনেক।
ঘ) mixed with - জড়িত; মেশানো।
ঙ) despise - অবজ্ঞা/ঘৃণা/তুচ্ছজ্ঞান/উপেক্ষা/তাচ্ছিল্য করা।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায়, devoid of -এর meaning হলো- খ) not having

Source: Accessible Dictionary, Merriam-Webster Dictionary.
৩৩.
What does the word ‘hypothesis’ mean?
  1. speculation
  2. a principle
  3. assumption
  4. a well established argument
  5. none
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তর: ক) speculation ও গ) assumption
অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
-------------------------------- 

Hypothesis (noun) - an assumption or concession made for the sake of argument.
-যুক্তিতর্ক বা ব্যাখ্যার সূচনাবিন্দুরূপে উপস্থাপিত ভাব, প্রস্তাব ইত্যাদি, উপপ্রমেয়; প্রকল্প।

speculation (noun)
-an act or instance of speculating.
-ভাবনা; ধারণা; অনুমান।

a principle (noun)
-মূলতত্ত্ব; মূলসূত্র; তত্ত্ব,
-a comprehensive and fundamental law, doctrine.

assumption (noun)
-অনুমান; পূর্বধারণা
-the act of laying claim to or taking possession of something

সঠিক উত্তর হবে assumption.

Source: Accessible Dictionary, Merriam-Webster Dictionary.

৩৪.
Find out the wrong spelling -
  1. Spoonfull
  2. Subterranean
  3. Stainless
  4. Stupefaction
  5. Shameless
সঠিক উত্তর:
Spoonfull
উত্তর
সঠিক উত্তর:
Spoonfull
ব্যাখ্যা
সঠিক বানান spoonful, not spoonfull.

spoonful (noun) :

Bangla Meaning: এক চামচ পরিমাণ।
English Meaning: as much as a spoon will hold

Options:
Subterranean (Adj)
Bangla Meaning: ভূগর্ভস্থ; অন্তভৌম।
English Meaning: being, lying, or operating under the surface of the earth.

Stainless (noun)

Bangla Meaning: দাগশূন্য; যাহাতে মরিচা পড়ে না বা ময়লা ধরে না এমন।
English Meaning: free from stain or stigma.

Stupefaction (noun)

Bangla Meaning: স্তম্ভন; অচৈতন্য; নেশা; স্তোভ; ব্যামোহ।
English Meaning: the act of stupefying : the state of being stupefied.

Shameless (Adj)

Bangla Meaning:নির্লজ্জ; বেহায়া।
English Meaning:having no shame : insensible to disgrace.

Source: Accessible Dictionary, Merriam-Webster Dictionary.
৩৫.
Identify which underlined section is incorrect for each sentence: If there is no error then choose 'no error'.
A large number (A) of automobile part (B) are now made (C) of plastic instead (D) of steel. No error (E).
  1. number
  2. part
  3. made
  4. instead
  5. no error
সঠিক উত্তর:
part
উত্তর
সঠিক উত্তর:
part
ব্যাখ্যা
• The error is - খ) part

• Correct sentence: A large number of automobile parts are now made of plastic instead of steel.

• Explanation:
- part এর স্থলে parts হবে। কারণ, a number of এর পরে plural noun বসে। এবং এর পরে plural verb বসে।
- A large number of automobile part -এর স্থলে A large number of automobile parts হবে।

• Structure:
a number of + plural noun + plural verb.
the number of + plural noun + singular verb.

Source: Cliffs TOEFL.
৩৬.
Select the most suitable alternative of the underlined section, if there is none, select no correction required.(৩৯-৪০)
Many environmental problems are caused of excessive pollution.
  1. in because of
  2. are caused of
  3. are caused by
  4. in the cause of
  5. No correction required
সঠিক উত্তর:
are caused by
উত্তর
সঠিক উত্তর:
are caused by
ব্যাখ্যা
• The most suitable alternative is গ) are caused by

• Correct sentence: Many environmental problems are caused by excessive pollution.
- Bangla Meaning: অতিরিক্ত দূষণের কারণে অনেক পরিবেশগত সমস্যা দেখা দেয়।

• Explanation:
- কোনো কিছুর কারণে/কারো দ্বারা কিছু ঘটা বোঝাতে "caused by" ব্যবহার করা হয়, caused of নয়।
- এই ক্ষেত্রে, অনেক পরিবেশগত সমস্যা দেখা দেয় অতিরিক্ত দূষণের কারণে।
- তাই সঠিক phrase টি হবে- are caused by.

- নিয়মানুযায়ী অন্য অপশনগুলো সঠিক নয়।

Source: A passage to the English language S.M. Zakir Hussain.
৩৭.
Had I realized how close I was to the valley, I would not have carried the bags there.
  1. Had I been realised
  2. When I realised
  3. If I would have realised
  4. Had I had realised
  5. No correction required
সঠিক উত্তর:
No correction required
উত্তর
সঠিক উত্তর:
No correction required
ব্যাখ্যা
• No correction required

• Correct sentence: Had I realized how close I was to the valley, I would not have carried the bags there.

• প্রশ্নটি third conditional sentence -এর উপর ভিত্তি করে করা হয়েছে-
- third conditional -এর নিয়মানুযায়ী,
- Had + subject + verb এর past participle, subject + would / could / might + have + verb এর past participle + ext.
- বাক্যে if  না থাকলে condition part টি Had দ্বারা আরম্ভ হবে।

- উল্লেখিত বাক্যে had , condition হিসেবে ব্যবহৃত হয়েছে। এবং গ্রামার structure follow করছে বিধায় বাক্যে কোন error নেই।

Source: A passage to the English language S.M. Zakir Hussain
৩৮.
একজন মালি সারি ও কলামে গাছ লাগিয়েছেন, যেখানে সারির সংখ্যা কলামের সংখ্যার চেয়ে পাঁচ বেশি। যদি মোট সারি ও কলামের সংখ্যা ১০৫ হয়, তবে মোট গাছের সংখ্যা কত?
  1. ২৭০০
  2. ২৭৫০
  3. ২৬৫০
  4. ২২২০
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
২৭৫০
উত্তর
সঠিক উত্তর:
২৭৫০
ব্যাখ্যা
প্রশ্ন: একজন মালি সারি ও কলামে গাছ লাগিয়েছেন, যেখানে সারির সংখ্যা কলামের সংখ্যার চেয়ে পাঁচ বেশি। যদি মোট সারি ও কলামের সংখ্যা ১০৫ হয়, তবে মোট গাছের সংখ্যা কত?

সমাধান:
ধরি,
কলামের সংখ্যা = x
সারির সংখ্যা = x + ৫

শর্তানুসারে,
x + x + ৫ = ১০৫
⇒ 2x + 5 = ১০৫
⇒ 2x = ১০৫
∴ x = ৫০

অতএব, কলামের সংখ্যা = ৫০
অতএব, সারির সংখ্যা = ৫০ + ৫ = ৫৫
অতএব, গাছের মোট সংখ্যা = ৫৫ × ৫০ = ২৭৫০
৩৯.
এক দোকানদারের দাবি, তিনি একটি পণ্য ২৩ টাকা প্রতি কেজি বিক্রি করেন, যদিও তার জন্য এটি খরচ হচ্ছে ২৫ টাকা প্রতি কেজি। তিনি বলেন, গ্রাহকদের ভালো সুবিধা দেয়ার জন্য তিনি এই ক্ষতি করছেন। তবে, তদন্ত করে দেখা যায় যে দোকানদার ১ কেজির জায়গায় ৮০০ গ্রাম ওজন ব্যবহার করছেন। তাহলে, দোকানদার কতটা লাভ বা ক্ষতি করছেন?
  1. ১৫% লাভ
  2. ১০% লাভ
  3. ১০% ক্ষতি
  4. ৮% ক্ষতি
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
১৫% লাভ
উত্তর
সঠিক উত্তর:
১৫% লাভ
ব্যাখ্যা
প্রশ্ন: এক দোকানদারের দাবি, তিনি একটি পণ্য ২৩ টাকা প্রতি কেজি বিক্রি করেন, যদিও তার জন্য এটি খরচ হচ্ছে ২৫ টাকা প্রতি কেজি। তিনি বলেন, গ্রাহকদের ভালো সুবিধা দেয়ার জন্য তিনি এই ক্ষতি করছেন। তবে, তদন্ত করে দেখা যায় যে দোকানদার ১ কেজির জায়গায় ৮০০ গ্রাম ওজন ব্যবহার করছেন। তাহলে, দোকানদার কতটা লাভ বা ক্ষতি করছেন?

সমাধান:
০.৮ কেজির বিক্রয় মূল্য = ২৩ টাকা

এখন,
১ কেজির বিক্রয় মূল্য = ২৩/০.৮ টাকা
= ১১৫/৪ টাকা
= ২৮.৭৫ টাকা

∴ শতকরা লাভ = {(২৮.৭৫ - ২৫)/২৫} × ১০০%
= (৩.৭৫/২৫) × ১০০%
= ১৫%
৪০.
একটি পুকুরে পানি প্রতিদিন দ্বিগুণ হারে বাড়ছে। ২৪ দিনে যদি পুকুরটি সম্পূর্ণ পূর্ণ হয়, তবে কতদিন আগে এটি অর্ধেক ছিল?
  1. ২০ তম দিন
  2. ২১ তম দিন
  3. ২২ তম দিন
  4. ২৩ তম দিন
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
২৩ তম দিন
উত্তর
সঠিক উত্তর:
২৩ তম দিন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পুকুরে পানি প্রতিদিন দ্বিগুণ হারে বাড়ছে। ২৪ দিনে যদি পুকুরটি সম্পূর্ণ পূর্ণ হয়, তবে কতদিন আগে এটি অর্ধেক ছিল?

সমাধান: 
পানির পরিমাণ প্রতিদিন দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ এক দিন আগে এটি তার বর্তমান পরিমাণের অর্ধেক ছিল।

যেহেতু ২৪ দিনে পুকুরটি সম্পূর্ণ পূর্ণ হয়, তার মানে ২৩তম দিনে এটি অর্ধেক পূর্ণ ছিল।

উত্তর:
২৩ দিন আগে পুকুরটি অর্ধেক পূর্ণ ছিল।
৪১.
একজন বিক্রেতা প্রতি সেট বিশ্বকোষ বিক্রির উপর ২০% কমিশন পান। তিনি যদি ১২টি সেট বিক্রি করে মোট ১৮০০ টাকা কমিশন উপার্জন করেন, তবে প্রতিটি সেটের বিক্রয় মূল্য কত হবে?
  1. ৭৫০ টাকা
  2. ৬০০ টাকা
  3. ৫০০ টাকা
  4. ৩০০ টাকা
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
৭৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বিক্রেতা প্রতি সেট বিশ্বকোষ বিক্রির উপর ২০% কমিশন পান। তিনি যদি ১২টি সেট বিক্রি করে মোট ১৮০০ টাকা কমিশন উপার্জন করেন, তবে প্রতিটি সেটের বিক্রয় মূল্য কত হবে?

সমাধান:
ধরি,
১টি বিশ্বকোষের মূল্য = ক টাকা

১টি বিশ্বকোষের কমিশন = (২০/১০০) × ক = (১/৫) × ক
প্রদত্ত মোট কমিশন = ১৮০০ টাকা

অতএব, ১২টি বিশ্বকোষের কমিশন = ১২ × (১/৫) × ক =১৮০০
∴ ক = (১৮০০ × ৫)/১২ = ৭৫০ টাকা
৪২.
৬ জন পুরুষ এবং ৭ জন মহিলার মধ্যে থেকে ৫ জনের একটি কমিটি নির্বাচিত করতে হবে। সেই কমিটিতে নির্দিষ্টভাবে ২ জন পুরুষ ও ৩ জন মহিলা থাকার সম্ভাবনা কত?
  1. ১৫/৪২
  2. ৩৭/৪২
  3. ১৭/৪২৯
  4. ১৭৫/৪২৯
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
১৭৫/৪২৯
উত্তর
সঠিক উত্তর:
১৭৫/৪২৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ জন পুরুষ এবং ৭ জন মহিলার মধ্যে থেকে ৫ জনের একটি কমিটি নির্বাচিত করতে হবে। সেই কমিটিতে নির্দিষ্টভাবে ২ জন পুরুষ ও ৩ জন মহিলা থাকার সম্ভাবনা কত?

সমাধান:
মোট সদস্য = ৬ + ৭= ১৩
৬ জন পুরুষের মধ্যে ২ জনকে বেছে নেওয়া যায় C উপায়ে।
৭ জন নারীর মধ্যে ৩ জনকে বেছে নেওয়া যায় C উপায়ে।

প্রয়োজনীয় উপায়ের সংখ্যা = C × C = ১৫ × ৩৫ = ৫২৫

সকল সদস্য নিয়ে কমিটি গঠনের মোট উপায়ের সংখ্যা = ১৩C = ১২৮৭

∴ কমিটিতে ঠিক ২ জন পুরুষ এবং ৩ জন নারী থাকার সম্ভাবনা = ৫২৫/১২৮৭
= ১৭৫/৪২৯
৪৩.
একটি ফুটবল দলের মোট ১১ জন সদস্য রয়েছে। অধিনায়কের বয়স ২৮ বছর, এবং গোলরক্ষকের বয়স তার থেকে ৪ বছর বেশি, অর্থাৎ ৩২ বছর। এই দুইজন বাদ দিলে, বাকি ৯ জন খেলোয়াড়ের গড় বয়স পুরো দলের গড় বয়সের চেয়ে ২ বছর কম হয়। পুরো দলের গড় বয়স নির্ণয় করুন।
  1. ২০ বছর
  2. ২১ বছর
  3. ২২ বছর
  4. ২৩ বছর
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
২১ বছর
উত্তর
সঠিক উত্তর:
২১ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ফুটবল দলের মোট ১১ জন সদস্য রয়েছে। অধিনায়কের বয়স ২৮ বছর, এবং গোলরক্ষকের বয়স তার থেকে ৪ বছর বেশি, অর্থাৎ ৩২ বছর। এই দুইজন বাদ দিলে, বাকি ৯ জন খেলোয়াড়ের গড় বয়স পুরো দলের গড় বয়সের চেয়ে ২ বছর কম হয়। পুরো দলের গড় বয়স নির্ণয় করুন।

সমাধান:
ধরি,
সমগ্র দলের গড় বয়স x বছর

শর্ত অনুযায়ী,
১১x - (২৮ + ৩২) = ৯(x - ২)
⇒ ১১x - ৬০ = ৯(x - ২)
⇒ ১১x - ৬০ = ৯x - ১৮
⇒ ১১x - ৯x = ৬০ - ১৮
⇒  ২x = ৪২
∴ x = ২১

∴ পুরো দলের গড় বয়স = ২১ বছর।
৪৪.
দুটি সাধারণ কয়েন ছোঁড়া হলে, সর্বাধিক একটি টেল পাওয়ার সম্ভাবনা কত?
  1. ১/৩
  2. ১/২
  3. ৩/৭
  4. ৩/৪
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
৩/৪
উত্তর
সঠিক উত্তর:
৩/৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সাধারণ কয়েন ছোঁড়া হলে, সর্বাধিক একটি টেল পাওয়ার সম্ভাবনা কত?

সমাধান: 
মোট ফলাফল = (HH, HT, TH, TT)
অনুকূল ফলাফল = (HH, HT, TH)
সর্বোচ্চ একটি হেড মানে সর্বোচ্চ একটি টেল,

অতএব, সম্ভাবনা = আনুকূল ফলাফল/মোট ফলাফল = ৩/৪
৪৫.
একজন দুধ বিক্রেতা কিছু পানি মিশিয়ে ২৫% লাভ করতে পারেন যখন মিশ্রণটি খরচমূল্যে বিক্রি করেন। পানির এবং দুধের অনুপাত কি হবে?
  1. ১ : ৪
  2. ২ : ৫
  3. ৩ : ১১
  4. ৪ : ৫
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
১ : ৪
উত্তর
সঠিক উত্তর:
১ : ৪
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দুধ বিক্রেতা কিছু পানি মিশিয়ে ২৫% লাভ করতে পারেন যখন মিশ্রণটি খরচমূল্যে বিক্রি করেন। পানির এবং দুধের অনুপাত কি হবে?

সমাধান: 
ধরি,
১ লিটার দুধের ক্রয়মূল্য ১০০ টাকা
২৫% লাভে মিশ্রনের বিক্রয়মূল্য = (১০০ + ২৫) = ১২৫ টাকা

১০০ টাকার দুধ = ১ লিটার
১২৫ টাকার দুধ = (১২৫/১০০) = ৫/৪ লিটার।

কিন্তু মিশ্রনে দুধের পরিমান ১ লিটার।
∴ পানির পরিমান = (৫/৪) - ১ = ১/৪ লিটার।

∴ পানি : দুধ = ১/৪ : ১
= ১ : ৪
৪৬.
১ - [২ - {৩ - (৪ - ৫) + ৬} + ৭] =?
  1. -১
  2. -৩
  3. কোনটি নয়
সঠিক উত্তর:
কোনটি নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ১ - [২ - {৩ - (৪ - ৫) + ৬} + ৭] =?

সমাধান:
 ১ - [২ - {৩ - (৪ - ৫) + ৬} + ৭]
= ১ - [২ - {৩ - (-১) + ৬} + ৭]
= ১ - [২ - {৩ + ১ + ৬} + ৭]
= ১ - [২ - {১০} + ৭]
= ১ - [২ - ১০ + ৭]
= ১ - [-১]
= ১ + ১
= ২
৪৭.
দুটি পাইপ ২০ এবং ২৪ মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে সক্ষম এবং একটি বর্জ্য পাইপ প্রতি মিনিটে ৩ গ্যালন পানি ফেলে দেয়। তিনটি পাইপ একসাথে কাজ করলে, তারা ১৫ মিনিটে ট্যাঙ্কটি পূর্ণ করতে পারে। ট্যাঙ্কের মোট ধারণক্ষমতা কী?
  1. ২২০ গ্যালন
  2. ১৪০ গ্যালন
  3. ৮০ গ্যালন
  4. ১২০ গ্যালন
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
১২০ গ্যালন
উত্তর
সঠিক উত্তর:
১২০ গ্যালন
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি পাইপ ২০ এবং ২৪ মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে সক্ষম এবং একটি বর্জ্য পাইপ প্রতি মিনিটে ৩ গ্যালন পানি ফেলে দেয়। তিনটি পাইপ একসাথে কাজ করলে, তারা ১৫ মিনিটে ট্যাঙ্কটি পূর্ণ করতে পারে। ট্যাঙ্কের মোট ধারণক্ষমতা কী?

সমাধান:
বর্জ্য পাইপ দ্বারা ১ মিনিটে করা কাজ = ১/১৫ - (১/২০ + ১/২৪)
= ১/১৫ - ১১/১২০
= - ১/৪০ [-ve সাইন মানে ট্যাঙ্কটি খালি করা হচ্ছে]

১/৪০ অংশের আয়তন = ৩ গ্যালন
∴ পুরো আয়তন = (৩ × ৪০) গ্যালন
= ১২০ গ্যালন
৪৮.
এক জন রস বিক্রেতার কাছে দুটি রসের ক্যান আছে। প্রথমটি ৩০% পানি এবং বাকি অংশ রস। দ্বিতীয়টি ৬০% পানি রয়েছে। তাকে কতটুকু রস প্রতিটি ক্যান থেকে মিশাতে হবে, যাতে মোট ১৮ লিটার রস পাওয়া যায় এবং পানির সাথে রসের অনুপাত ১:২ হয়?
  1. ১ম ক্যানন থেকে ৬ লিটার, ২য় ক্যানন থেকে ২০ লিটার
  2. ১ম ক্যানন থেকে ২ লিটার, ২য় ক্যানন থেকে ১৬ লিটার
  3. ১ম ক্যানন থেকে ৫ লিটার, ২য় ক্যানন থেকে ২২ লিটার
  4. ১ম ক্যানন থেকে ৮ লিটার, ২য় ক্যানন থেকে ১৮ লিটার
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
১ম ক্যানন থেকে ২ লিটার, ২য় ক্যানন থেকে ১৬ লিটার
উত্তর
সঠিক উত্তর:
১ম ক্যানন থেকে ২ লিটার, ২য় ক্যানন থেকে ১৬ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: এক জন রস বিক্রেতার কাছে দুটি রসের ক্যান আছে। প্রথমটি ৩০% পানি এবং বাকি অংশ রস। দ্বিতীয়টি ৬০% পানি রয়েছে। তাকে কতটুকু রস প্রতিটি ক্যান থেকে মিশাতে হবে, যাতে মোট ১৮ লিটার রস পাওয়া যায় এবং পানির সাথে রসের অনুপাত ১:২ হয়?

সমাধান:
ধরি,
এক লিটার বিশুদ্ধ রসের মূল্য ১ টাকা

প্রথম ক্যান থেকে ১ লিটার মিশ্রণে রস = ৭/১০ লিটার; প্রথম ক্যানের ১ লিটার মিশ্রণের খরচ ৭/১০ টাকা

দ্বিতীয় ক্যান থেকে ১ লিটার মিশ্রণে রস = ৪/১০ লিটার; দ্বিতীয় ক্যানের ১ লিটার মিশ্রণের খরচ ৪/১০ টাকা

মিশ্রণের ১ লিটার রসে রস = ২/৩ লিটার; চূড়ান্ত মিশ্রণের ১ লিটারের খরচ = ২/৩ টাকা

অ্যালিগেশন নিয়মে, আমরা পাই,
সস্তা/ মহার মূল্য সম্পর্কিত পরিমাণ = (মহারের খরচ - গড় মূল্য) / (গড় মূল্য - সস্তার খরচ)
⇒ দ্বিতীয় ক্যানের পরিমাণ : প্রথম ক্যানের পরিমাণ = {(৭/১০) - (২/৩)} : {(২/৩) - (৪/১০)}
= (২১ - ২০)/৩০ : (২০ - ১২)/৩০
= (১/৩০) : (৮/৩০)
= ১ : ৮

অতএব, প্রথম ক্যান থেকে পরিমাণ = (১/৯) × ১৮ = ২
দ্বিতীয় ক্যান থেকে পরিমাণ = (৮/৯) × ১৮= ১৬

১৮ লিটার রস পানির সাথে রসের অনুপাত ১:২ রাখতে, বিক্রেতাকে প্রথম ক্যান থেকে ২ লিটার এবং দ্বিতীয় ক্যান থেকে ১৬ লিটার মিশাতে হবে।

৪৯.
  এর মান কত?
  1. (x + 7)/x
  2. (x + 4)/x
  3. (x + 5)/x
  4. (x - 5)/x
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
(x + 4)/x
উত্তর
সঠিক উত্তর:
(x + 4)/x
ব্যাখ্যা
প্রশ্ন:
  এর মান কত?


সমাধান:
৫০.
রাকিবের বাবা বর্তমানে তার বয়সের তিনগুণ বড়। ৮ বছর পরে, তার বয়স রাকিবের বয়সের আড়াই গুণ হবে। আরও ৮ বছর পরে, তখন তিনি রাকিবের বয়সের কত গুণ হবেন?
  1. ২ গুণ
  2. ৩ গুণ
  3. ৪ গুণ
  4. ৫ গুণ
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
২ গুণ
উত্তর
সঠিক উত্তর:
২ গুণ
ব্যাখ্যা

প্রশ্ন: রাকিবের বাবা বর্তমানে তার বয়সের তিনগুণ বড়। ৮ বছর পরে, তার বয়স রাকিবের বয়সের আড়াই গুণ হবে। আরও ৮ বছর পরে, তখন তিনি রাকিবের বয়সের কত গুণ হবেন?

সমাধান:
ধরি,
রাকিবের বর্তমান বয়স x বছর।
তাহলে, বাবার বর্তমান বয়স = (x + ৩x) বছর = ৪x বছর

প্রশ্নমতে,
(৪x + ৮) = (৫/২) (x + ৮)
⇒ ৪x + ১৬ = ৫x + 80
⇒ ৩x = ২৪
⇒ x = ৮

অতএব, প্রয়োজনীয় অনুপাত = (৪x + ১৬)/(x + ১৬) = ৪৮/২৪ = ২

∴ রাকিবের বাবা রাকিবের বয়সের ২ গুণ হবেন।

৫১.
একটি মেশিন 'ক' আট ঘণ্টায় এক লক্ষ বই মুদ্রণ করতে পারে, মেশিন 'খ' একই সংখ্যক বই দশ ঘণ্টায় মুদ্রণ করতে পারে, আর মেশিন 'গ' তা বারো ঘণ্টায় মুদ্রণ করতে পারে। সব মেশিন সকাল ৯ টায় চালু করা হয়, তবে মেশিন 'ক' সকাল ১১ টায় বন্ধ হয়ে যায় এবং বাকি দুটি মেশিন কাজ সম্পন্ন করে। আনুমানিক কখন কাজ শেষ হবে?
  1. দুপুর ২ টায়
  2. সকাল ১১ টা ৩০ মিনিটে
  3. দুপুর ১২ টায়
  4. দুপুর ১ টায়
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
দুপুর ১ টায়
উত্তর
সঠিক উত্তর:
দুপুর ১ টায়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মেশিন 'ক' আট ঘণ্টায় এক লক্ষ বই মুদ্রণ করতে পারে, মেশিন 'খ' একই সংখ্যক বই দশ ঘণ্টায় মুদ্রণ করতে পারে, আর মেশিন 'গ' তা বারো ঘণ্টায় মুদ্রণ করতে পারে। সব মেশিন সকাল ৯ টায় চালু করা হয়, তবে মেশিন 'ক' সকাল ১১ টায় বন্ধ হয়ে যায় এবং বাকি দুটি মেশিন কাজ সম্পন্ন করে। আনুমানিক কখন কাজ শেষ হবে?

সমাধান:
(ক + খ + গ) এর ১ ঘন্টার কাজ = (১/৮ + ১/১০ + ১/১২) = ৩৭/১২০
(ক + খ + গ) এর ২ ঘন্টার কাজ = (৩৭/১২০) × ২ = ৩৭/৬০

অবশিষ্ট কাজ = (১ - ৩৭/৬০) = ২৩/৬০
(খ + গ) এর ১ ঘন্টার কাজ = (১/১০ + ১/১২) = ১১/৬০

Now,
১১/৬০ অংশ কাজ খ এবং গ এক ঘন্টায় সম্পন্ন করে।
২৩/৬০ অংশ কাজ খ এবং গ সম্পন্ন করবে = ২৩/১১ ঘন্টায় = ২.০৯ ঘণ্টা ≈ ২ ঘন্টা

সুতরাং, কাজটি ১১ টার ২ ঘণ্টা পরে শেষ হবে, অর্থাৎ প্রায় দুপুর ১ টায়।
৫২.
যদি কোনও পণ্যের দাম ৫০% বৃদ্ধি পায়, তবে তার ব্যয় একই রাখতে এর ব্যবহারের পরিমাণ কত ভগ্নাংশ কমাতে হবে?
  1. ১/২
  2. ১/৩
  3. ১/৪
  4. ২/৩
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
১/৩
উত্তর
সঠিক উত্তর:
১/৩
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোনও পণ্যের দাম ৫০% বৃদ্ধি পায়, তবে তার ব্যয় একই রাখতে এর ব্যবহারের পরিমাণ কত ভগ্নাংশে কমাতে হবে?

সমাধান:
দেওয়া আছে,
'ক' কেজি পণ্যের মূল্য ১০০ টাকা।

৫০% বৃদ্ধি পেলে,
∴  ক কেজির মূল্য = ১০০ + ১০০ × ০.৫ = ১৫০ টাকা

১০০ টাকায় নতুন পরিমাণ পণ্য = (১০০ × ক)/১৫০ = ২ক/৩ কেজি

ভোগের পরিমাণ যে ভগ্নাংশ কমাতে হবে = {ক - (২ক/৩)}/ক
= (ক/৩)/ক
= ১/৩
৫৩.
যদি a = 0.202 হয়, এর মান কত?
  1. 1.202
  2. 1.407
  3. 1.78
  4. 2.378
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
1.202
উত্তর
সঠিক উত্তর:
1.202
ব্যাখ্যা

প্রশ্ন: যদি a = 0.202 হয়, তাহলে 

এর মান কত?

সমাধান:

সঠিক উত্তর 1.202 হবে, যেহেতু (+) যোগ চিহ্ন দিয়ে বের করা রাশির উত্তর নেই।

 

৫৪.
একজন ব্যক্তি ৬ মাসের জন্য কিছু টাকা ঋণ নিয়েছিল। তিনি ব্যাংকারের কাছ থেকে টাকা চেয়েছিলেন, এবং ব্যাংকার ৬% বার্ষিক হারে ৭২০ টাকা সুদ নিয়েছিলেন। তিনি কত টাকা ঋণ নিয়েছিলেন?
  1. ২১০০০ টাকা
  2. ১৬০০০ টাকা
  3. ২০০০০ টাকা
  4. ২৪০০০ টাকা
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
২৪০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৪০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যক্তি ৬ মাসের জন্য কিছু টাকা ঋণ নিয়েছিল। তিনি ব্যাংকারের কাছ থেকে টাকা চেয়েছিলেন, এবং ব্যাংকার ৬% বার্ষিক হারে ৭২০ টাকা সুদ নিয়েছিলেন। তিনি কত টাকা ঋণ নিয়েছিলেন?
 
সমাধান: 
এখানে 
সময় n = ৬ মাস
= ৬/১২ বছর 
= ১/২ বছর 

মুনাফা I = ৭২০ টাকা 
মুনাফার হার r = ৬% = ৬/১০০ = ৩/৫০
আসল P = ?

আমরা জানি,
I = Pnr
⇒ Pnr = I
⇒ P = I/nr
= ৭২০/{(১/২) × (৩/৫০)}
= ৭২০/(৩/১০০)
= (৭২০ × ১০০)/৩
= ২৪০০০ টাকা
৫৫.
EFTA এর সদস্য দেশ কোনটি? (মার্চ, ২০২৫)
  1. সুইজারল্যান্ড
  2. নরওয়ে
  3. লিচেস্টেন
  4. আইসল্যান্ড
  5. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
EFTA:
- এর পূর্ণরূপ European Free Trade Association.
- এর প্রতিষ্ঠাকাল ১৯৬০ সাল।
- এর সেক্রেটারিয়েটের সদর দপ্তর জেনেভাতে অবস্থিত, যার অফিস ব্রাসেলস এবং লুক্সেমবার্গে রয়েছে।
- EFTA এর সদস্য সংখ্যা ৪টি। (মার্চ, ২০২৫)
- সদস্য দেশসমূহ,
• আইসল্যান্ড।
• লিচেস্টেন।
• নরওয়ে।
• সুইজারল্যান্ড।

তথ্যসূত্র - EFTA অফিসিয়াল ওয়েবসাইট।
৫৬.
ইলাস্ট্রেটর কী?
  1. এন্টিভাইরাস সফটওয়্যার
  2. ছবি এডিটিং সফটওয়্যার
  3. ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম
  4. গ্রাফিক্স ডিজাইন প্রোগ্রাম
  5. প্রেজেন্টেশন প্রোগ্রাম
সঠিক উত্তর:
গ্রাফিক্স ডিজাইন প্রোগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
গ্রাফিক্স ডিজাইন প্রোগ্রাম
ব্যাখ্যা
ইলাস্ট্রেটর:
- ইলাস্ট্রেটর একটি গ্রাফিক্স ডিজাইন ও চিত্র অংকন করার সফট্ওয়্যার যা Windows এবং Macintosh উভয় অপারেটিং সিস্টেমেই কাজ করার উপযোগী।
- এডোবি ইলাস্ট্রেটর একটি একক প্রোগ্রাম তবে ডিজাইনকে আরো বেশি সুন্দর করার জন্য এটি এডোবি ক্রিয়েটিভ সুইট এর অন্তর্ভুক্ত।
- ইলাস্ট্রেটর এর মাধ্যমে প্রিন্ট ডিজাইন, ওয়েব ডিজাইন এবং মোবাইল এর সফট্ওয়‍্যারও ডিজাইন করা হয়ে থাকে।
- গ্রাফিক্স ডিজাইনাররা সকল ধরণের ডিজাইন ভেক্টর এবং জটিল ধরণের নকশার কাজে ইলাস্ট্রেটর ব্যবহার করে থাকেন।
- বর্তমানে সকল ধরণের প্রিন্টিং ডিজাইন, ডিজাইন পরিবর্তন ও পরিবর্ধন, মাল্টিমিডিয়া গ্রাফিক্সসহ সকল ধরণের ডিজাইনের ক্ষেত্রে ইলাস্ট্রেটর সর্বাধিক জনপ্রিয় সফট্ওয়্যার।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৭.
যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় শের-ই-বাংলা এ কে ফজলুল হক কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন?
  1. বাণিজ্য, শ্রম ও শিল্প
  2. বেসামরিক সরবরাহ ও যোগাযোগ মন্ত্রী
  3. বিচার, স্বাস্থ্য ও স্থানীয় সরকার
  4. অর্থ, রাজস্ব ও স্বরাষ্ট্র
  5. শিক্ষা ও চিকিৎসা
সঠিক উত্তর:
অর্থ, রাজস্ব ও স্বরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
অর্থ, রাজস্ব ও স্বরাষ্ট্র
ব্যাখ্যা
যুক্তফ্রন্ট মন্ত্রিসভা:
- ১৯৫৪ সালের ৩ এপ্রিল যুক্তফ্রন্ট ৪ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করে। মুখ্যমন্ত্রী হন শের-ই-বাংলা এ কে ফজলুল হক। অন্যান্য মন্ত্রী-
১. অর্থ, রাজস্ব ও স্বরাষ্ট্র: এ কে ফজলুল হক।
২. বিচার, স্বাস্থ্য ও স্থানীয় সরকার: আবু হোসেন সরকার।
৩. বেসামরিক সরবরাহ ও যোগাযোগ মন্ত্রী: আশরাফ উদ্দিন আহমদ চৌধুরী।
৪. শিক্ষা, বাণিজ্য, শ্রম ও শিল্প: সৈয়দ আজিজুল হক।
- পরবর্তীতে ১৫ মে,১৯৫৪ সালে ১৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ মন্ত্রীসভা গঠিত হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩৪ বছর বয়সে সর্বকনিষ্ট মন্ত্রী হিসবে কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
- রাজনৈতিক অস্থিরতা এবং ফজলুল হক মন্ত্রীসভা বাংলাকে স্বাধীন করবে এমন অজুহাতে ১৯৫৪ সালের ৩০ মে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ যুক্তফ্রন্ট মন্ত্রী পরিষদ বাতিল করেন।
- ফজলুল হক মন্ত্রীসভা দ্বায়িত্বে ছিল মাত্র ৫৬ দিন যার মধ্যে পূর্নাঙ্গ মন্ত্রীসভা দ্বায়িত্বে ছিল মাত্র ১৫ দিন।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও পৌরনীতি ও সুশাসন (২য় পত্র), প্রফেসর মো: মোজাম্মেল হক।
৫৮.
জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থা (UNFPA) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. প্যারিস, ফ্রান্স
  2. রোম, ইতালি
  3. জেনেভা, সুইজারল্যান্ড
  4. ভিয়েনা, অস্ট্রিয়া
  5. নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
UNFPA:
- UNFPA হল জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থা।
- UNFPA এর পূর্ণরূপ- United Nations Population Fund.
- সংস্থাটি ১৫০টি দেশে কাজ করে থাকে।
- বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে UNFPA.
- UNFPA আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিল নামে পরিচিত।
- প্রতিষ্ঠা লাভ করে: ১৯৬৯ সালে।
- সদর দপ্তর: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র - UNFPA অফিসিয়াল ওয়েবসাইট।
৫৯.
উচ্চ ফলনশীল ধানের জাত নয় কোনটি?
  1. ইরাটম
  2. মালা
  3. হিরা
  4. বিপ্লব
  5. প্রভাতী
সঠিক উত্তর:
প্রভাতী
উত্তর
সঠিক উত্তর:
প্রভাতী
ব্যাখ্যা
উচ্চ ফলনশীল বাঁধাকপির জাত:
- গ্রীন এক্সপ্রেস, ড্রামহেড, গোল্ডেন ক্রস, প্রভাতী, অগ্রদূত।

উচ্চ ফলনশীল ধানের জাত:
- বিপ্লব, হিরা, মালা, ইরাটম, ময়না, চান্দিনা, হরিধান, নারিফা, সুফলা, প্রগতি ইত্যাদি।

উচ্চ ফলনশীল আমের জাত:
- মহানন্দা, ল্যাংড়া, ফজলি, হাড়িভাঙ্গা, আম্রপালি, গোপালভোগ, সূর্যপুরী, হিমসাগর, মোহনভোগ প্রভৃতি।

উচ্চ ফলনশীল ভুট্টার জাত:
- বর্ণালি, শুভ্রা, খই, মোহর।

তথ্যসূত্র - জাতীয় কৃষি বাতায়ন।
৬০.
কপার ও টিনের সংকর ধাতু কোনটি?
  1. পিতল
  2. ইস্পাত
  3. ডুরালুমিন
  4. কাঁসা
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
কাঁসা
উত্তর
সঠিক উত্তর:
কাঁসা
ব্যাখ্যা
সংকর ধাতু:
- দুই বা ততোধিক ধাতু পরস্পরের সাথে মিশে যে সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ উৎপন্ন করে সেই কঠিন ধাতব পদার্থকে সংকর ধাতু বলে।
যেমন-
- কাঁসা বা ব্রোঞ্জ হলো কপার ও টিনের সংকর ধাতু।
- পিতল হলো তামা ও দস্তার (জিঙ্ক) সংকর ধাতু।
- সংকর ধাতু পিতলে ৬৫% তামা এবং ৩৫% দস্তা মিশ্রিত থাকে।
- সংকর ধাতু পিতলের প্রধান উপাদান হলো তামা যা শতকরা ৬৫% থাকে।

তথ্যসূত্র - রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৬১.
পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয় কোনটি?
  1. মেডুলা অবলংগাটা
  2. সেরেবেলাম
  3. থ্যালামাস
  4. পনস
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
থ্যালামাস
উত্তর
সঠিক উত্তর:
থ্যালামাস
ব্যাখ্যা
⇒ 'থ্যালামাস' অগ্রমস্তিষ্কের অংশ।

পশ্চাৎ মস্তিষ্ক:
- এটি মস্তিষ্কের পিছনের অংশ এবং ৩টি প্রধান অংশ নিয়ে গঠিত। যথা-
(ক) সেরেবেলাম,
(খ) মেডুলা অবলংগাটা এবং
(গ) পনস।

• সেরেবেলাম:
- পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো সেরেবেলাম যা সেরেব্রাল হেমিস্ফিয়ারের নিচে অবস্থিত।
- দুটি কুণ্ডলীকৃত সমগোলার্ধ নিয়ে গঠিত যারা ভার্নিস নামে একটি ক্ষুদ্র যোজকের সাহায্যে যুক্ত।
- এটি বাইরের দিকে কর্টেক্স এবং ভেতরের দিকে মেডুলা নিয়ে গঠিত।
- দেহের ভারসাম্য রক্ষা করে।
- ঐচ্ছিক চলাফেরাকে নিয়ন্ত্রণ করে।
- পেশির টান ও দেহভঙ্গি নিয়ন্ত্রণ করে।

• মেডুলা অবলংগাটা:
- এটি পনস ও সুষুম্মাকাণ্ডের মধ্যবর্তী অনেকটা ত্রিকোণাকার পুরু গঠন বিশেষ।
- এটি সুষুম্মাকাণ্ড ও মস্তিষ্কের মধ্যে যোগসূত্র সৃষ্টি করে।
- এটি পৌষ্টিক নালির পেরিস্টালসিস, রক্তনালির সংকোচন- শ্লথন, হৃদস্পন্দন, ফুসফুসের সংকোচন-প্রসারণ, লালাগ্রন্থির ক্ষরণ, মলমূত্র ত্যাগ, বমি ইত্যাদি শরীরবৃত্তীয় কার্যাবলি নিয়ন্ত্রণ করে।

• পনস:
- এটি সেরেবেলামের অঙ্কভাগে মেডুলার সামনের দিকে আড়াআড়িভাবে অবস্থিত একটি পিণ্ডাকার গঠন।
- এটি সেরেবেলাম ও মেডুলাকে মস্তিষ্কের অন্যান্য অংশের সাথে সংযুক্ত করে।
- স্বাভাবিক শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে।

তথ্যসূত্র - প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬২.
Quadrilateral Security Dialogu (QUAD) এর বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ৪টি
  2. ৭টি
  3. ১০টি
  4. ১৩টি
  5. ১৮টি
সঠিক উত্তর:
৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা
কোয়াড (QUAD):
- QUAD-এর পূর্ণরূপ: Quadrilateral Security Dialogue.
- কোয়াড হল অস্ট্রেলিয়া, ভারত, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি কূটনৈতিক জোট।
- এটি একটি অনানুষ্ঠানিক কৌশলগত নিরাপত্তা ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ২০০৭ সালে।
- সদস্য দেশ: ৪টি। (মার্চ, ২০২৫)
• যুক্তরাষ্ট্র,
• অস্ট্রেলিয়া,
• ভারত,
• জাপান।
- ২০২৫ সালের কোয়াড সামিট অনুষ্ঠিত হবে ভারতে।
- কোয়াডের প্রাথমিক উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম একটি হল উন্মুক্ত, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য কাজ করা।

তথ্যসূত্র - অস্ট্রেলিয়ান সরকারের ওয়েবসাইট।
৬৩.
দ্বৈত শাসনের প্রবর্তক কে?
  1. জন কার্টিয়ার
  2. রবার্ট ক্লাইভ
  3. হেনরি ভ্যান্সিটার্ট
  4. জন রাসেল
  5. ফ্রান্সিস এলিস
সঠিক উত্তর:
রবার্ট ক্লাইভ
উত্তর
সঠিক উত্তর:
রবার্ট ক্লাইভ
ব্যাখ্যা
দ্বৈত শাসন:
- রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন প্রবর্তন করে।
- রবার্ট ক্লাইভ দেওয়ানি সনদের নামে বাংলার সম্পদ লুণ্ঠনের একচেটিয়া ক্ষমতা লাভ করে।
- দিল্লি কর্তৃক বিদেশি বণিক কোম্পানিকে এই অভাবিত ক্ষমতা প্রদানে সৃষ্টি হয় দ্বৈত শাসনের।
- অর্থাৎ যাতে করে কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা, নবাব পরিণত হন ক্ষমতাহীন শাসকে।
- অথচ নবাবের দায়িত্ব থেকে যায় ষোলআনা। ফলে বাংলায় এক অভূতপূর্ব প্রশাসনিক জটিলতার সৃষ্টি হয়।
- সারাদেশে শুরু হয় সীমাহীন বিশৃঙ্খলা।
- ১৭৭২ খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান।

তথ্যসূত্র- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৪.
তাড়িত চৌম্বক তত্ত্বের প্রবক্তা -
  1. ম্যাক্সপ্লাঙ্ক
  2. ম্যাক্সওয়েল
  3. হাইগেন
  4. নিউটন
  5. রাদারফোর্ড
সঠিক উত্তর:
ম্যাক্সওয়েল
উত্তর
সঠিক উত্তর:
ম্যাক্সওয়েল
ব্যাখ্যা
বিভিন্ন তত্ত্বের প্রবক্তা:
- আলোর কণা তত্ত্বের প্রবক্তা স্যার আইজ্যাক নিউটন।
- তরঙ্গ তত্ত্বের প্রবক্তা হাইগেন।
- তাড়িত চৌম্বক তত্ত্বের প্রবক্তা ম্যাক্সওয়েল।
- কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা ম্যাক্সপ্লাঙ্ক।

তথ্যসূত্র - পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৬৫.
২০২৪-২৫ অর্থবছরের বাজেট অনুযায়ী ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতাদের জন্য করমুক্ত আয় সীমা -
  1. ৩ লাখ
  2. ৩ লাখ ৫০ হাজার
  3. ৪ লাখ
  4. ৪ লাখ ৫০ হাজার
  5. ৪ লাখ ৭৫ হাজার
সঠিক উত্তর:
৪ লাখ
উত্তর
সঠিক উত্তর:
৪ লাখ
ব্যাখ্যা
করমুক্ত আয় সীমা:
- বর্তমানে ব্যক্তির আয়ের প্রথম সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত মোট আয় করমুক্ত।
- নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতাদের জন্য আয়সীমা ৪ লাখ।
- প্রতিবন্ধী করদাতার জন্য ৪ লাখ ৭৫ হাজার।
- গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের সীমা ৫ লাখ।
- তৃতীয় লিঙ্গের করদাতার জন্য করমুক্ত আয়সীমা ৪ লাখ ৭৫ হাজার টাকা রাখা হয়েছে।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৪-২৫ অর্থবছর।
৬৬.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ৩ জুন, ১৯৪৭
  2. ১ জানুয়ারি, ১৯৪৮
  3. ৭ এপ্রিল, ১৯৪৮
  4. ৪ ডিসেম্বর, ১৯৪৮
  5. ২ ফেব্রুয়ারি, ১৯৪৮
সঠিক উত্তর:
৭ এপ্রিল, ১৯৪৮
উত্তর
সঠিক উত্তর:
৭ এপ্রিল, ১৯৪৮
ব্যাখ্যা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO:
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত।
- সংস্থাটির বর্তমান সদস্য সংখ্যা - ১৯৪টি। (মার্চ, ২০২৫)
- এ সংস্থার সাংগঠনিক কাঠামো: বিশ্ব স্বাস্থ্য সম্মেলন, কার্যকরী বোর্ড, সম্পাদকীয় বোর্ড নিয়ে গঠিত।
- রোগমুক্ত বিশ্ব গঠন ও সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করাই এ সংস্থার মূল লক্ষ্য এই লক্ষ্য বাস্তবায়নে রোগ প্রতিরোধে সাহায্য করা, সংক্রামক ব্যাধি নির্মূল, স্বাস্থ্যনীতি প্রণয়ন, স্বাস্থ্য শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা পরিচালনা করে থাকে।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক হলেন টেড্রোস আধানম গেব্রেইসাস। (মার্চ, ২০২৫)
- তিনি ইথিওপিয়ার নাগরিক।

তথ্যসূত্র - বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।