পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২ জুন, ২০২১সময়50 minutes
মোট প্রশ্ন১০০
সিলেবাস
জব সল্যুশন রিভিশন পরীক্ষাঃ বিগত ৫টি পরীক্ষার প্রশ্নের উপর হবে। [পরীক্ষার আগে আর্কাইভ বাটনে ৫টি প্রশ্নই নির্ভুল উত্তর, ব্যাখ্যা এবং ব্যাখ্যার রেফারেন্সসহ পাবেন। মূল প্রশ্ন হুবহু না দিয়ে কিছুটা মডিফাই করে দেয়া হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২ জুন, ২০২১ · ১০০ প্রশ্ন

.
শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
  1. ক) নেকড়ে অরণ্য
  2. খ) ক্রীতদাসের হাসি
  3. গ) খোয়াবনামা
  4. ঘ) শঙ্খনীল কারাগার
সঠিক উত্তর:
ক) নেকড়ে অরণ্য
উত্তর
সঠিক উত্তর:
ক) নেকড়ে অরণ্য
ব্যাখ্যা

শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসঃ
- দুই সৈনিক
- নেকড়ে অরণ্য
- জলাঙ্গী
- জাহান্নাম হইতে বিদায়

অন্যদিকে,
- 'ক্রীতদাসের হাসি' উপন্যাসে তৎকালীন পাকিস্তানের বিরূপ শাসনের সমালোচনা করা হয়েছে।
এটি তাঁর সর্বশ্রেষ্ঠ এবং কালোত্তীর্ণ উপন্যাস। এটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার।

.
'হরিণের চামড়া' এককথায় প্রকাশ-
  1. ক) কৃত্তি
  2. খ) স্ত্রৈণ
  3. গ) অজিন
  4. ঘ) নির্মোক
সঠিক উত্তর:
গ) অজিন
উত্তর
সঠিক উত্তর:
গ) অজিন
ব্যাখ্যা

কয়েকটি গুরুত্বপুর্ণ এক কথায় প্রকাশঃ
সাপের খোলস = নির্মোক।
যে স্ত্রীর বশীভূত = স্ত্রৈণ
হরিণের চামড়া = অজিন
সুদে টাকা খাটানো = তেজারতি।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি অভিধান

.
সংবিধানের কত নং অনুচ্ছেদে জাতীয় সংগীত সম্পর্কে বলা হয়েছে?
  1. ক) ২ক নং
  2. খ) ৪ নং
  3. গ) ৬ নং
  4. ঘ) ৮ নং
সঠিক উত্তর:
খ) ৪ নং
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪ নং
ব্যাখ্যা

বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ গানের প্রথম ১০ চরণ। তবে এর ৪ চরণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে যন্ত্রসঙ্গীত হিসাবে পরিবেশন করা হয়।
বাংলাদেশের স্বাধীনতার ইশতেহারে ১৯৭১ সালের ৩ মার্চ জাতীয় সঙ্গীত হিসাবে গানটি গৃহীত হয়।
সংবিধানের ৪নং অনুচ্ছেদে জাতীয় সংগীত সম্পর্কে বলা হয়েছে।

.
ভ্রমরের প্রতিশব্দ হলো-
  1. ক) প্রসূন
  2. খ) ফল
  3. গ) অলি
  4. ঘ) পুষ্প
সঠিক উত্তর:
গ) অলি
উত্তর
সঠিক উত্তর:
গ) অলি
ব্যাখ্যা
ভ্রমরের সমার্থক হল মধুকর, মধুপ, অলি, ভুঙ্গ, মধুলেহ, মৌমাছি, ভোমরা , শিলীমুখ ইত্যাদি।
ফুল এর সমার্থক শব্দ - কুসুম, পুষ্প, প্রসূন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর

ফুল - কুসুম, পুষ্প, প্রসূন
উৎসঃ বাংলা একাডেমি অভিধান
.
রোহিনী, ভ্রমর ও গোবিন্দলালের ত্রিভুজ প্রেমের কাহিনী বর্ণিত হয়েছে কোন উপন্যাসে?
  1. ক) বিষবৃক্ষ
  2. খ) কৃষ্ণকান্তের উইল
  3. গ) রাজসিংহ
  4. ঘ) চন্দ্রশেখর
সঠিক উত্তর:
খ) কৃষ্ণকান্তের উইল
উত্তর
সঠিক উত্তর:
খ) কৃষ্ণকান্তের উইল
ব্যাখ্যা

• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮-১৮৯৪) উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
• তাঁকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক বলা হয়।
• তাঁকে বাংলা উপন্যাসের জনক বলা হয়।
• তাঁকে 'বাংলার স্কট' বলা হয়।
• 'কমলাকান্ত' ছিল তার ছদ্মনাম।
• 'দুর্গেশনন্দিনী' বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস।
• এটি বাংলায় রচিত তাঁর প্রথম উপন্যাস।
• 'কৃষ্ণকান্তের উইল' তাঁর সামাজিক উপন্যাস।
• এটি তাঁর সর্বশ্রেষ্ঠ উপন্যাস হিসেবে বিবেচিত।
• রোহিনী, ভ্রমর ও গোবিন্দলালের ত্রিভুজ প্রেমের কাহিনী বর্ণিত হয়েছে এই উপন্যাসে।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি ?
  1. ক) ৮ টি
  2. খ) ১০ টি
  3. গ) ৩২ টি
  4. ঘ) ৪০ টি
সঠিক উত্তর:
গ) ৩২ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩২ টি
ব্যাখ্যা

• বাংলা বর্ণমালায় মোট বর্ণ পঞ্চাশটি।
• এরমধ্যে পূর্ণমাত্রার বর্ণ ৩২টি এবং অর্ধমাত্রার ৮টি।
• অর্থাৎ মোট মাত্রাযুক্ত বর্ণ ৪০টি।
• অপরদিকে, মাত্রাহীন ১০টি।
• মাত্রাহীন ১০ টি বর্ণের মধ্যে ব্যঞ্জনবর্ণ ৬টি এবং স্বরবর্ণ ৪টি।
• মাত্রাযুক্ত স্বরবর্ণ ১১ - ৪ = ৭টি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
“স্বপ্নসাধ” গ্রন্থটি কার লেখা?
  1. ক) ইব্রাহিম খাঁ
  2. খ) আবুল হাসান
  3. গ) হুমায়ুন কবীর
  4. ঘ) কাজী আব্দুল ওদুদ
সঠিক উত্তর:
গ) হুমায়ুন কবীর
উত্তর
সঠিক উত্তর:
গ) হুমায়ুন কবীর
ব্যাখ্যা

• হুমায়ুন কবির রাজনীতিবিদ, লেখক ও দার্শনিক ছিলেন।
• ১৯৪৫ সালে তাঁর 'নদী ও নারী' উপন্যাসটি প্রকাশিত হয়।
• একই বছর 'Men and Rivers' নামে এর একটি ইংরেজি সংস্করণও প্রকাশিত হয়।
• এ উপন্যাসে তিনি পদ্মা নদীর পরিবেশে বাঙালি মুসলমান সমাজজীবনের একটি নিখুঁত চিত্র উপস্থাপন করেছেন।
• ১৯৬৫ সালে ঢাকায় উপন্যাসটি চলচ্চিত্রায়িত হয়।
• তাঁর রচিত কাব্যগ্রন্থঃ
- স্বপ্নসাধ,
- সাথী ও
- অষ্টাদশী।
উৎসঃ বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'জয়নবের চৌতিশা' গ্রন্থটির রচয়িতা-
  1. ক) বাহরাম খান
  2. খ) আলাওল
  3. গ) শেখ ফয়জুল্লাহ
  4. ঘ) ফকির গরিবুল্লাহ
সঠিক উত্তর:
গ) শেখ ফয়জুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
গ) শেখ ফয়জুল্লাহ
ব্যাখ্যা

মধ্যযুগীয় বাংলা সাহিত্যে মুসলিম ঐতিহ্যভিত্তিক যুদ্ধবিষয়ক কাব্য। ফারসি ‘জঙ্গ’ শব্দের অর্থ যুদ্ধ, আর ‘জঙ্গনামা’ শব্দের অর্থ তদ্বিষয়ক গ্রন্থ বা রচনা। বিশেষত হযরত মুহম্মাদ (স.) ও তাঁর স্বজনদের যুদ্ধই এ শ্রেণীর কাব্যের মূল বিষয়। যেসব যুদ্ধের ঘটনা ও পরিণাম অত্যন্ত করুণ ও মর্মান্তিক, সাধারণত সেসব যুদ্ধের কথাই মানুষকে বেশি আলোড়িত করে। তাই আরবি-ফারসি সাহিত্যে যেমন, বাংলা সাহিত্যেও তেমনি ‘জঙ্গনামা’ বলতে বিশেষভাবে কারবালার যুদ্ধ ও তার বিষাদময় ঘটনাবলি সংক্রান্ত রচনাকেই বোঝায়।

জঙ্গনামা শ্রেণীর কাব্যধারার উল্লেখযোগ্য কবি ও কাব্যের নাম হলো:
- শেখ ফয়জুল্লাহ (ষোল’শ শতক, জয়নবের চৌতিশা),
- দৌলত উজির বাহরাম খান (ষোল’শ শতক, জঙ্গনামা),
- মুহম্মদ খান (সতের’শ শতক, মকতুল হোসেন),
- শেরবাজ (আঠার’শ শতক, কাশিমের লড়াই ও ফাতিমার সুরতনামা),
- হেয়াত মামুদ (আঠার’শ শতক, জারি-জঙ্গনামা),
- জাফর (আঠার’শ শতক, শহীদ-ই-কারবালা ও সখিনার বিলাপ),
হামিদ (আঠার’শ শতক, সংগ্রাম হুসেন),
- ফকির গরিবুল্লাহ (আঠার’শ শতক, জঙ্গনামা ও সোনাভান)।
উৎসঃ বাংলাপিডিয়া

.
রামমােহন ও তাঁর অনুগামীদের দ্বারা পরিচালিত ‘বঙ্গদূত’ পত্রিকার সম্পাদক ছিলেন কে?
  1. ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত
  2. খ) নীলমণি হালদার
  3. গ) অক্ষয়কুমার দত্ত
  4. ঘ) সব্যসাচী হাজরা
সঠিক উত্তর:
খ) নীলমণি হালদার
উত্তর
সঠিক উত্তর:
খ) নীলমণি হালদার
ব্যাখ্যা

রামমােহন ও তাঁর অনুগামীদের দ্বারা পরিচালিত হয়ে নীলমণি হালদারের সম্পাদনায় ১৮২৯ খ্রিষ্টাব্দের ১০ই মে প্রকাশিত হয় সাপ্তাহিক ‘বঙ্গদূত'।
পত্রিকাটি সংস্কারবাদী প্রগতিমুখী চিন্তায় পরিচালিত হতাে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

 
১০.
কবর কবিতাটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?
  1. ক) দিগদর্শন
  2. খ) কল্লোল
  3. গ) সমাচার দর্পণ
  4. ঘ) কালি ও কলম
সঠিক উত্তর:
খ) কল্লোল
উত্তর
সঠিক উত্তর:
খ) কল্লোল
ব্যাখ্যা

কবর কবিতাটি কবি জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ ‘রাখালী’ (১৯২৭) এর অন্তর্ভুক্ত। এই কাব্যে মোট ১৯ টি কবিতা সংকলিত হয়েছে।
কবর কবিতাটি প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়। এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত যাতে ১১৮ টি পঙক্তি আছে।
সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও লাইভ এমসিকিউ লেকচার।

''আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়,
কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝ্ঝুম নিরালায়।''

 - পঙক্তিটি কবি জসীমউদ্দীনের কবর কবিতা থেকে নেওয়া।

১১.
জহির রায়হান এর প্রকৃত নাম ছিলো-
  1. ক) জহির উদ্দিন
  2. খ) শহীদুল্লাহ জহির
  3. গ) মোহাম্মদ জহিরুল্লাহ
  4. ঘ) জহিরউদ্দিন মুহাম্মদ
সঠিক উত্তর:
গ) মোহাম্মদ জহিরুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
গ) মোহাম্মদ জহিরুল্লাহ
ব্যাখ্যা

• কথাসাহিত্যিক জহির রায়হান একজন প্রখ্যাত বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক।
• তাঁর আসল নাম ছিল মোহাম্মদ জহিরুল্লাহ।
• তাঁর রচিত উপন্যাসঃ
- শেষ বিকেলের মেয়ে (প্রথম উপন্যাস),
- আরেক ফাল্গুন (ভাষা আন্দোলন ভিত্তিক),
- বরফ গলা নদী,
- আর কতদিন (মুক্তিযুদ্ধভিত্তিক),
- কয়েকটি মৃত,
- তৃষ্ণা,
- একুশে ফেব্রুয়ারি।
• তাঁর বিখ্যাত চলচ্চিত্র-
- কখনো আসেনি (প্রথম পরিচালিত চলচ্চিত্র),
- সঙ্গম (বাংলাদেশের প্রথম রঙিন চলচ্চিত্র),
- কাঁচের দেয়াল,
- জীবন থেকে নেওয়া (বায়ান্নর ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম চলচ্চিত্র),
- বেহুলা,
- সোনার কাজল,
- আনোয়ারা,
- বাহানা ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

১২.
'দু'হাতে দুই আদিম পাথর' কাব্যগ্রন্থের কবি-
  1. ক) সিকান্‌দার আবু জাফর
  2. খ) শামসুর রাহমান
  3. গ) আহসান হাবীব
  4. ঘ) আলাউদ্দিন আল আজাদ
সঠিক উত্তর:
গ) আহসান হাবীব
উত্তর
সঠিক উত্তর:
গ) আহসান হাবীব
ব্যাখ্যা

আহসান হাবীব রচিত কাব্যগ্রন্থ -
- রাত্রিশেষ (প্রথম প্রকাশিত)
- মেঘ বলে চৈত্রে যাবো
- দু'হাতে দুই আদিম পাথর
- বিদীর্ণ দর্পণে মুখ
- সারা দুপুর (মতান্তরে তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ)
- ছায়া হরিণ

তার উপন্যাস -
- অরণ্যে নীলিমা
- রানী খালের সাঁকো
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

১৩.
বাংলা ভাষায় 'বাবুর্চি' শব্দটি এসেছে কোন ভাষা হতে?
  1. ক) ফারসি
  2. খ) পর্তুগিজ
  3. গ) আরবি
  4. ঘ) তুর্কি
সঠিক উত্তর:
ঘ) তুর্কি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তুর্কি
ব্যাখ্যা

• বাবা শব্দটি তুর্কি।
• তুর্কি ভাষার আরো কয়েকটি শব্দ হলোঃ
- উজবুক,
- কোর্মা,
- খাতুন,
- বিবি,
- চাকর,
- চাকু,
- তোপ,
- বাবুর্চি,
- লাশ,
- মুচলেখা,
- কুলি,
- খোকা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখ এবং বাংলা একাডেমি অভিধান 

১৪.
আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাস -
  1. ক) শ্যামল ছায়া
  2. খ) চিলেকোঠার সেপাই
  3. গ) গাভী বৃত্তান্ত
  4. ঘ) দুধভাতে উৎপাত
সঠিক উত্তর:
খ) চিলেকোঠার সেপাই
উত্তর
সঠিক উত্তর:
খ) চিলেকোঠার সেপাই
ব্যাখ্যা

আখতারুজ্জামান ইলিয়াস রচিত প্রথম উপন্যাস - চিলেকোঠার সেপাই।
- এই উপন্যাসের পটভূমি ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান। উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৮৭ সালে।
- খোয়াবনামা - তাঁর রচিত দ্বিতীয় উপন্যাস।
- জাল স্বপ্ন, স্বপ্নের জাল ও দুধভাতে উৎপাত - তাঁর রচিত গল্পগ্রন্থ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও লাইভ এমসিকিউ লেকচার।

১৫.
“ইঁদুর কপালে” -এর বিপরীত বাগধারা কোনটি?
  1. ক) অদৃষ্টের পরিহাস
  2. খ) একাদশে বৃহস্পতি
  3. গ) অন্ধকার দেখা
  4. ঘ) কেউকেটা
সঠিক উত্তর:
খ) একাদশে বৃহস্পতি
উত্তর
সঠিক উত্তর:
খ) একাদশে বৃহস্পতি
ব্যাখ্যা
ইঁদুর কপালে - মন্দভাগ্য,
একাদশে বৃহস্পতি - সৌভাগ্যের বিষয়;
কেউকাটা - সামান্য;
অন্ধকার দেখা - বিপদে দিশেহারা হওয়া।
উৎসঃভাষা-শিক্ষা--ড.হায়াৎ মামুদ
১৬.
‘সমুদ্র’ - এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) পারাবার
  2. খ) রুধির
  3. গ) দরিয়া
  4. ঘ) জলধি
সঠিক উত্তর:
খ) রুধির
উত্তর
সঠিক উত্তর:
খ) রুধির
ব্যাখ্যা

শোণিত - রক্ত; লোহিত; লহু; রুধির।
সমুদ্র - বরুণ, পাথার, অর্ণব, জলধি, দরিয়া, পারাবার, পয়োধি, সিন্ধু, সাগর ইত্যাদি।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং উৎসঃ বাংলা একাডেমী অভিধান

১৭.
‘মুখ রাখা’ বাক্যাংশের অর্থ কী?
  1. ক) অনুগ্রহ লাভ করা
  2. খ) নিজের মুখ উপরে তোলা
  3. গ) মুখের স্বাদ নষ্ট হওয়া
  4. ঘ) সম্মান রক্ষা করা
সঠিক উত্তর:
ঘ) সম্মান রক্ষা করা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সম্মান রক্ষা করা
ব্যাখ্যা

‘মুখ তোলা’ অর্থ অনুগ্রহ লাভ করা, প্রসন্ন হওয়া।
উদাহরণ - খোদা মুখ তুলে চাইলে অবশ্যই ব্যবসায় লাভ হবে।
মুখ রাখা - সম্মান রক্ষা করা
মুখ ধরা - মুখের স্বাদ নষ্ট হওয়া 
মুখ বদলানো - স্বাদ বদলানো
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি

১৮.
‘রাজর্ষি’ উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) বিমল মিত্র
  2. খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা

• রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) কলকাতার জোড়াসাঁকোর এক ধনাঢ্য ও সংস্কৃতিবান পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।
• তিনি বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক।
• তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়।
• তাঁর বিখ্যাত কয়েকটি উপন্যাসঃ
- ঘরে-বাইরে,
- চোখের বালি,
- শেষের কবিতা,
- যোগাযোগ,
- নৌকাডুবি,
- দুই বোন,
- মালঞ্চ,
- গোরা,
- রাজর্ষি,
- চার অধ্যায় ইত্যাদি।
• বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস- চোখের বালি (১৯০৩)।
• 'ঘরে-বাইরে' চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস।
• 'চতুরঙ্গ' সাধু ভাষায় লিখিত রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ উপন্যাস।
• 'চার অধ্যায়' সমসাময়িক বিপ্লবী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত একটি বিয়োগান্তক প্রেমের উপন্যাস।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

১৯.
‘সাধু হিসেবে পরিচিত প্রকৃত দুর্জন’ একে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়?
  1. ক) তুলসী বনের বাঘ
  2. খ) রাবণের চিতা
  3. গ) ডাকাবুকা
  4. ঘ) ঢাকের বাঁয়া
সঠিক উত্তর:
ক) তুলসী বনের বাঘ
উত্তর
সঠিক উত্তর:
ক) তুলসী বনের বাঘ
ব্যাখ্যা

ডাকাবুকা (বিশেষ্য) - সাহসী; অতুলনীয় সাহসযুক্ত
তুলসী বনের বাঘ (বিশেষ্য) - সাধু হিসেবে পরিচিত প্রকৃত দুর্জন।
ঢাকের বাঁয়া (বিশেষ্য) - অপ্রয়োজনীয় কিছু; সঙ্গে আছে কিন্তু বিশেষ কিছু কাজে লাগে না।
রাবণের চিতা (noun) - (figurative) an endless pain of mind caused by loss, misfortune, etc; চীর অশান্তি
উৎসঃ বাংলা একাডেমী অভিধান

২০.
‘কথাচ্ছলে’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. ক) কথা + ছল
  2. খ) কথাঃ + ছল
  3. গ) কথা + ছলে
  4. ঘ) কথা + চ্ছলে
সঠিক উত্তর:
গ) কথা + ছলে
উত্তর
সঠিক উত্তর:
গ) কথা + ছলে
ব্যাখ্যা

কথা + ছলে = কথাচ্ছলে, পরি + ছেদ = পরিচ্ছেদ।
এখানে পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী ছ এর জায়গায় চ্ছ হচ্ছে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

২১.
এক কথায় প্রকাশ করুন: জানা অত্যন্ত কষ্টকর এমন
  1. ক) দুস্তর
  2. খ) দুর্জ্ঞেয়
  3. গ) দুর্জয়
  4. ঘ) দুর্লভ
সঠিক উত্তর:
খ) দুর্জ্ঞেয়
উত্তর
সঠিক উত্তর:
খ) দুর্জ্ঞেয়
ব্যাখ্যা

দুস্তর (বিশেষণ) - দুর্লঙ্ঘ্য; পার হওয়া কঠিন এমন
দুর্গম (বিশেষণ) -যাওয়া কষ্টসাধ্য বা কষ্টকর এমন; দুরধিগম্য।
দুর্জ্ঞেয় (বিশেষণ) - জানা অত্যন্ত কষ্টকর এমন।
দুর্জয়, দুর্জ্জয় (বিশেষণ) - জয় বা দমন করা কঠিন এমন; অজেয়; অদম্য।
দুর্লভ (বিশেষণ) - দুষ্প্রাপ্য; পাওয়া কঠিন এমন; দুর্মূল্য; মহামূল্য।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান

২২.
নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ?
  1. ক) কুলটা
  2. খ) কৃতদার
  3. গ) ভিখারী
  4. ঘ) দেবর
সঠিক উত্তর:
খ) কৃতদার
উত্তর
সঠিক উত্তর:
খ) কৃতদার
ব্যাখ্যা

বাংলা ভাষায় বহু বিশেষ্য পদ রয়েছে যাদের কোনটিতে পুরুষ ও কোনটিতে স্ত্রী বোঝায়।
যে শব্দে পুরুষ বোঝায় তাকে পুরুষবাচক শব্দ বলে আর যে শব্দে স্ত্রী বোঝায় তাকে স্ত্রীবাচক শব্দ বলে।
কতগুলো শব্দে কেবল পুরুষ বোঝায় সেগুলোকে নিত্য পুরুষবাচক শব্দ বলে।
কবিরাজ শব্দের মতো আরো এরকম নিত্য পুরুষবাচক শব্দ হলোঃ ঢাকী, কৃতদার, অকৃতদার ইত্যাদি।
অপরদিকে,
পুরুষবাচক শব্দের শেষে ঈ থাকলে স্ত্রীবাচক শব্দে নী হয় এবং আগের ঈ ই হয়।
যেমনঃ ভিখারী - ভিখারিনী, অভিসারী - অভিসারিনী।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ (নবম - দশম শ্রেণী) (২০১৯ ভার্সন)।

২৩.
ছয়টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটির যোগফল 45 হলে শেষ তিনটির যোগফল কত?
  1. ক) 49
  2. খ) 52
  3. গ) 54
  4. ঘ) 57
সঠিক উত্তর:
গ) 54
উত্তর
সঠিক উত্তর:
গ) 54
ব্যাখ্যা

Sn = Sp + n2 = 45 + 32 = 54

২৪.
কয়েকটি চকলেট আরিফ, রায়হান ও তমালের মধ্যে ৫ : ৪ : ৭ অনুপাতে ভাগ করে দেওয়া হলো। যদি তমাল ৪২ টি চকলেট পায় তবে আরিফ কয়টি চকলেট পাবেন?
  1. ক) ২৫
  2. খ) ২৮
  3. গ) ৩০
  4. ঘ) ৩৫
সঠিক উত্তর:
গ) ৩০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০
ব্যাখ্যা

মনে করি, আরিফ, রায়হান ও তমাল যথাক্রমে ৫ক, ৪ক এবং ৭ক টি চকলেট পায়।
প্রশ্নমতে, ৭ক = ৪২
বা, ক = ৬
সুতরাং, আরিফ পাবে = ৫ × ৬ = ৩০ টি চকলেট 

২৫.
w, x, y, z এর গুণফল 360 হলে z এর মান কোনটি হতে পারে না?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 3
  4. ঘ) 5
সঠিক উত্তর:
ক) 0
উত্তর
সঠিক উত্তর:
ক) 0
ব্যাখ্যা
z এর মান কখনো শূন্য হতে পারে না। কারণ, শূন্য দ্বারা কোনো রাশিকে গুণ করলে সে রাশির গুণফল শূন্য হয়।
২৬.
একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের -
  1. ক) সমান
  2. খ) অর্ধেক
  3. গ) দ্বিগুণ
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) অর্ধেক
উত্তর
সঠিক উত্তর:
খ) অর্ধেক
ব্যাখ্যা

একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। অর্থাৎ, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
তাই একটি বৃত্তের বৃত্তস্থ কোণের মান 60° হলে কেন্দ্রস্থ কোণ হবে 120°।

২৭.
৪ × ০.৪/২ = ?
  1. ক) ০.০৮
  2. খ) ০.৮
  3. গ) ০.৪৫
  4. ঘ) ১.৬
সঠিক উত্তর:
খ) ০.৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ০.৮
ব্যাখ্যা

৪ × ০.৪/২
= ৪ × ০.২
= ০.৮

২৮.
(a-2)-1 = ?
  1. ক) a4
  2. খ) a
  3. গ) 1/a2
  4. ঘ) a2
সঠিক উত্তর:
ঘ) a2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) a2
ব্যাখ্যা

(a-2)-1 = (1/a2)-1
= 1/(1/a2)
= 1 × a2/1
= a2

২৯.
৩, ৫, ৮, ১০, ১৮, ২০……… ধারাটির অষ্টম সংখ্যা কত?
  1. ক) ৩০
  2. খ) ৩২
  3. গ) ৩৮
  4. ঘ) ৪০
সঠিক উত্তর:
ঘ) ৪০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪০
ব্যাখ্যা
এখানে দুটি ধারা বিদ্যমান যেখানে প্রত্যেকবারই আগের বৃদ্ধির দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পায়।
৩, ৮, ১৮, ৩৮
৫, ১০, ২০, ৪০
৩০.
a + b = 9m এবং ab = 18m2 হলে, a = ?
  1. ক) 3m
  2. খ) 6m
  3. গ) - 6m
  4. ঘ) ক ও খ উভয়ই সম্ভব
সঠিক উত্তর:
ঘ) ক ও খ উভয়ই সম্ভব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক ও খ উভয়ই সম্ভব
ব্যাখ্যা

(a-b)2
= (a+b)2 - 4ab
= (9m)2 - 4×18m2
= 81m2 - 72m2
= 9m2
∴ (a-b) = ±3m
এখন a - b = 3m হলে,
a = 6m, b = 3m
এবং, a - b = -3m হলে,
a = 3m, b = 6m

৩১.
কোন সংখ্যার দুই-তৃতীয়াংশ ঐ সংখ্যার 65 কম হলে সংখ্যাটি কত?
  1. ক) 150
  2. খ) 195
  3. গ) 215
  4. ঘ) 250
সঠিক উত্তর:
খ) 195
উত্তর
সঠিক উত্তর:
খ) 195
ব্যাখ্যা

মনে করি, সংখ্যাটি 'ক'
শর্তমতে, 2ক/3 = ক - 65
বা, ক - 2ক/3 = 65
বা, (3ক - 2ক)/3 = 65
∴ ক = 195

৩২.
কোনো পরীক্ষায় ৮০% পরীক্ষার্থী গণিতে এবং ৭০% পরীক্ষার্থী বাংলায় পাশ করলো। উভয় বিষয়ে ১০% ফেল করলে, উভয় বিষয়ে শতকরা কতজন পাশ করল?
  1. ক) ৩০%
  2. খ) ৩৫%
  3. গ) ৬০%
  4. ঘ) ৭০%
সঠিক উত্তর:
গ) ৬০%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬০%
ব্যাখ্যা

১০% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করলে 
অর্থাৎ, যেকোনো এক বিষয়ে বা উভয় বিষয়ে পাশ করে ৯০% পরীক্ষার্থী 
∴ উভয় বিষয়ে পাশ করে = (৮০ + ৭০)% - ৯০% = ৬০% পরীক্ষার্থী 
অর্থাৎ, উভয় বিষয়ে পাশ করে ৬০% পরীক্ষার্থী

৩৩.
3x+2 = 243 হলে 3x−4 এর মান কত হবে?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 1/3
  4. ঘ) 3
সঠিক উত্তর:
গ) 1/3
উত্তর
সঠিক উত্তর:
গ) 1/3
ব্যাখ্যা

3x+2 = 243
⇒ 3x+2 = 35
⇒ x + 2 = 5
⇒ x = 3
∴ 33−4 = 3-1 = 1/3

৩৪.
যদি a + b = √3 এবং b = a - 2√3 হয়, তবে a/b- এর মান কত হবে?
  1. ক) -1/√3
  2. খ) √3/2
  3. গ) −3√3
  4. ঘ) -3
সঠিক উত্তর:
ঘ) -3
উত্তর
সঠিক উত্তর:
ঘ) -3
ব্যাখ্যা

দেওয়া আছে, a + b = √3…..(i)
b = a - 2√3
⇒ a - b = 2√3……(ii)
(i) + (ii), 2a = 3√3
∴ a = 3√3/2
(i) নং এ, a এর মান বসিয়ে পাই, 3√3/2 + b = √3
∴b = √3 - 3√3/2 = (2√3 - 3√3)/2 = -(√3/2)
সুতরাং, a/b = (3√3/2)/{-(√3/2)} = -3

৩৫.
x2 + 7x + p যদি x − 3 দ্বারা বিভাজ্য হয় তবে, p-এর মান কত হবে?
  1. ক) -60
  2. খ) -30
  3. গ) 30
  4. ঘ) 60
সঠিক উত্তর:
খ) -30
উত্তর
সঠিক উত্তর:
খ) -30
ব্যাখ্যা

যেহেতু, (x - 3) দ্বারা x2 + 7x + p বিভাজ্য, সেহেতু, 32 + 7(3) + p = 0 হবে।
বা, 9 + 21 + p = 0
p = -30

৩৬.
৬৫°কোণের সম্পূরক কোণের পরিমাণ হবে-
  1. ক) ১০৫°
  2. খ) ১১৫°
  3. গ) ১২৫°
  4. ঘ) ১৩৫°
সঠিক উত্তর:
খ) ১১৫°
উত্তর
সঠিক উত্তর:
খ) ১১৫°
ব্যাখ্যা
সম্পূরক কোণের পরিমাণ ১৮০° হয়।
∴ ৬৫° এর সম্পূরক কোণ = (১৮০ - ৬৫)° = ১১৫°
৩৭.
দুটি সংখ্যার গুণফল ১১৭৬। সংখ্যা দুটির ল. সা. গু. ৮৪ হলে গ. সা. গু কত?
  1. ক) ১২
  2. খ) ১৪
  3. গ) ১৬
  4. ঘ) ২৪
সঠিক উত্তর:
খ) ১৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৪
ব্যাখ্যা

আমরা জানি দুটি সংখ্যার গুণফল = লসাগু×গসাগু
∴ ১১৭৬ = ৮৪×গসাগু
⇒ গসাগু = ১১৭৬/৮৪ = ১৪

৩৮.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ হবে?
  1. ক) ১০
  2. খ) ১২
  3. গ) ১৪
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
খ) ১২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২
ব্যাখ্যা
নির্ণেয় সংখ্যাটি হবে (২৭ - ৩) = ২৪, (৪০-৪) = ৩৬, (৬৫ - ৫) = ৬০ এর গসাগু।
২৪ = ২×২×২×৩
৩৬ = ২×২×৩×৩
৬০ = ২×২×৩×৫
সুতরাং, নির্ণেয় গসাগু = ২×২×৩ = ১২
৩৯.
১৮০ টাকার একটি দ্রব্য ক্রয় করলে যদি ১৫% কমিশন পাওয়া যায়, তবে উক্ত দ্রব্যটি ক্রয় করতে কত টাকা লাগবে?
  1. ক) ১৪০ টাকা
  2. খ) ১৩৬ টাকা
  3. গ) ১৫৩ টাকা
  4. ঘ) ১৩০ টাকা
সঠিক উত্তর:
গ) ১৫৩ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫৩ টাকা
ব্যাখ্যা

১৫% কমিশনে, ১০০ টাকার পণ্যের ক্রয়মূল্য ৮৫ টাকা।
∴ ১৮০ টাকার পণ্যের ক্রয়মূল্য = ৮৫×১৬০/১০০ = ১৫৩ টাকা

৪০.
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল উক্ত সরলরেখার এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ?
  1. ক) ৪ গুণ
  2. খ) ১৫ গুণ
  3. গ) ৮ গুণ
  4. ঘ) ৯ গুণ
সঠিক উত্তর:
ঘ) ৯ গুণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯ গুণ
ব্যাখ্যা

ধরি, সরলরেখার দৈর্ঘ্য ৩ একক।
তবে এর এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১ বর্গ একক।
সরলরেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (৩ × ৩) = ৯ বর্গ একক
∴ সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল উক্ত সরলরেখার এক-তৃতীয়াংশের ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের (৯ / ১) = ৯ গুণ

 
৪১.
একটি স্কুলে ৪৫০ জন শিক্ষার্থী আছে এবং তার মধ্যে ২২% ছাত্রী। ঐ স্কুলে কতজন ছাত্র আছে?
  1. ক) ৮১ জন
  2. খ) ৯৯ জন
  3. গ) ৩৪৯ জন
  4. ঘ) ৩৫১ জন
সঠিক উত্তর:
ঘ) ৩৫১ জন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৫১ জন
ব্যাখ্যা

ছাত্রী আছে, ৪৫০ এর ২২% = ৪৫০ × ২২/১০০ = ৯৯ জন
সুতরাং, ছাত্র আছে = ৪৫০ - ৯৯ = ৩৫১ জন

৪২.
২১ কোন সংখ্যার ৩০%?
  1. ক) ২৪
  2. খ) ৩০
  3. গ) ৭০
  4. ঘ) ৮৪
সঠিক উত্তর:
গ) ৭০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭০
ব্যাখ্যা

৩০% = ২১
∴ ১০০% = (২১/৩০)×১০০ = ৭০

৪৩.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মি. এবং অপর দুটি বাহুর প্রতিটি ১০ মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ১৬√২ বর্গমিটার
  2. খ) ৪৮ বর্গমিটার
  3. গ) ৪৮√২ বর্গমিটার
  4. ঘ) ৩২√২ বর্গমিটার
সঠিক উত্তর:
খ) ৪৮ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৮ বর্গমিটার
ব্যাখ্যা

ধরি, ভূমি b = ১৬ মিটার এবং বাহুর দৈর্ঘ্য a = ১০ মিটার।
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/৪)√(৪a2 - b2)
= (১৬/৪)√(৪×১০2 - ১৬2)
= ৪ × ১২
= ৪৮ বর্গমিটার

৪৪.
৮ টি সংখ্যার সমষ্টি ৩১৭ এবং এর সাথে ৩টি সংখ্যা যোগ করা হলো যাদের গড় ৩০। সমষ্টিগতভাবে ১১ টি সংখ্যার গড় কত?
  1. ক) ৩০.৭
  2. খ) ৩৩
  3. গ) ৩৭
  4. ঘ) ৩৭.৩
সঠিক উত্তর:
গ) ৩৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৭
ব্যাখ্যা

৮ টি সংখ্যার সমষ্টি ৩১৭ এবং ৩ টি সংখ্যার সমষ্টি ৯০।
∴ ১১ টি সংখ্যার গড় হবে = (৩১৭ + ৯০) / ১১ = ৪০৭/১১ = ৩৭ 

৪৫.
দুটি সংখ্যার গ.সা.গু, বিয়োগফল এবং ল.সা.গু যথাক্রমে ১২, ৬০ এবং ২৪৪৮। সংখ্যা দুটি কত ?
  1. ক) ১০৪, ১৪৪
  2. খ) ১০৮, ১৪২
  3. গ) ১৫৬, ২০৪
  4. ঘ) ১৪৪, ২০৪
সঠিক উত্তর:
ঘ) ১৪৪, ২০৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৪৪, ২০৪
ব্যাখ্যা

ধরি,
সংখ্যা দুটি = ১২x ও ১২y
১২x - ১২y = ৬০
∴ x - y = ৫ ........ (1)
এবং ১২xy = ২৪৪৮
xy = ২০৪
(x + y) = √[(x - y)2+ ৪xy] = √[৫২ + ৪×২০৪]
x + y = ২৯ .... (2)
x = ১৭, y = ১২
∴ সংখ্যা ২টি ১৪৪ ও ২০৪

৪৬.
একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৯২ বর্গগজ। ত্রিভুজটির শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ৮ গজ হলে ভূমির দৈর্ঘ্য কত?
  1. ক) ১২ গজ
  2. খ) ১৪ গজ
  3. গ) ২১ গজ
  4. ঘ) ২৩ গজ
সঠিক উত্তর:
ঘ) ২৩ গজ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৩ গজ
ব্যাখ্যা

ত্রিভুজের ক্ষেত্রফল = [১/২ × ভুমি × উচ্চতা]
বা, ৯২ = ১/২ × ভুমি × ৮
∴ ভুমি = (৯২×২) ÷ ৮ = ২৩ গজ

৪৭.
একটি 29 মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের একপ্রান্ত মাটি হতে 20 মিটার উঁচু দেয়ালকে স্পর্শ করে। মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব-
  1. ক) 20 মিটার
  2. খ) 21 মিটার
  3. গ) 23 মিটার
  4. ঘ) 27 মিটার
সঠিক উত্তর:
খ) 21 মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) 21 মিটার
ব্যাখ্যা

ধরি,
মই- এর অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব = x মিটার
পীথাগোরাসের সূত্রানু্যায়ী,
292 = 202 + x2
∴ x = 21 মিটার

৪৮.
পিতা, মাতা ও কন্যার বয়সের গড় ৩২ বছর। মাতা ও কন্যার গড় বয়স ২৬ বছর হলে পিতার বয়স কত বছর?
  1. ক) ৪০
  2. খ) ৪৪
  3. গ) ৫০
  4. ঘ) ৫৪
সঠিক উত্তর:
খ) ৪৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৪
ব্যাখ্যা

পিতা, মাতা ও কন্যার বয়সের সমষ্টি = ৩২ × ৩ = ৯৬ বছর
মাতা ও কন্যার বয়সের সমষ্টি = ২৬ × ২ = ৫২ বছর
∴ পিতার বয়স = ৯৬ - ৫২ = ৪৪ বছর 

৪৯.
বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি?
  1. ক) ১ টি
  2. খ) ৪ টি
  3. গ) ৭ টি
  4. ঘ) ১১ টি
সঠিক উত্তর:
খ) ৪ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪ টি
ব্যাখ্যা

- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩ টি অনুচ্ছেদ আছে।
- সংবিধানের ভাগ বা অধ্যায় আছে ১১টি,
- তফসিল আছে ৭টি,
- মূলনীতি আছে ৪টি,
- প্রস্তাবনা আছে ১টি।
উৎসঃ বাংলাদেশের সংবিধান।

৫০.
‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটির ভাস্কর -
  1. ক) কামরুল হাসান
  2. খ) হামিদুর রহমান
  3. গ) নিতুন কুণ্ডু
  4. ঘ) মৃণাল হক
সঠিক উত্তর:
গ) নিতুন কুণ্ডু
উত্তর
সঠিক উত্তর:
গ) নিতুন কুণ্ডু
ব্যাখ্যা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত স্বাধীনতা যুদ্ধের স্মারক ভাস্কর্য ‘সাবাস বাংলাদেশ’।
ভাস্কর্যটির ভাস্কর - নিতুন কুণ্ডু।
উৎসঃ বাংলাপিডিয়া

৫১.
টেকসই উন্নয়ন অভিষ্ট-এর লক্ষমাত্রা কোনটি?
  1. ক) টেকসই শহর ও জনগণ
  2. খ) পরিমিত ভোগ ও উৎপাদন
  3. গ) উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
  4. ঘ) উপরের সবগুলোই
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলোই
ব্যাখ্যা

- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সময়সীমা অতিবাহিত হওয়ার পর জাতিসংঘ ‘টেকসই উন্নয়ন অভিষ্ট’ গ্রহণ করেছে।
- এই অভিষ্টে মোট ১৭টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
- ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে ‘টেকসই উন্নয়ন অভিষ্ট’ গৃহিত হয়।
- এগুলো অর্জনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০১৫ থেকে ২০৩০ সালের মধ্যে।
লক্ষ্যমাত্রাসমূহ হলো:
- দারিদ্র্য নির্মূল
- ক্ষুধামুক্তি
- সুস্বাস্থ্য
- মানসম্মত শিক্ষা
- লিঙ্গ সমতা
- বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- বৈষম্য হ্রাস
- টেকসই শহর ও জনগণ
- পরিমিত ভোগ ও উৎপাদন
- জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- সামুদ্রিক বাস্তুসংস্থান
- স্থলভাগের জীবন
- শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।
(সূত্রঃ SDG ওয়েবসাইট)

৫২.
কোনটি বাংলাদেশের সর্ব উত্তরে অবস্থিত?
  1. ক) জায়গীরজোত
  2. খ) আখাইনঠং
  3. গ) টেকনাফ
  4. ঘ) ছেড়া দ্বীপ
সঠিক উত্তর:
ক) জায়গীরজোত
উত্তর
সঠিক উত্তর:
ক) জায়গীরজোত
ব্যাখ্যা

সর্ব পূর্বের স্থান – আখাইনঠং (বান্দরবান)
সর্ব পশ্চিমের স্থান – মনাকষা (চাপাই নবাবগঞ্জ)
সর্ব উত্তরের স্থান – জায়গীরজোত (পঞ্চগড়)
সর্ব দক্ষিণের স্থান – ছেড়া দ্বীপ (কক্সবাজার)।
(সূত্রঃ জাতীয় তথ্য বাতায়ন)

৫৩.
ইসরাইলের আইনসভার নাম কী?
  1. ক) সিনেট
  2. খ) নেসেট
  3. গ) কংগ্রেস
  4. ঘ) ডায়েট
সঠিক উত্তর:
খ) নেসেট
উত্তর
সঠিক উত্তর:
খ) নেসেট
ব্যাখ্যা

- ডায়েট : জাপানের আইনসভা
- নেসেট : ইসরাইলের আইনসভা
- কংগ্রেস : যুক্তরাষ্ট্রের আইনসভা
(তথ্যসূত্র: সংশ্লিষ্ট দেশগুলোর ওয়েবসাইট)

৫৪.
বতসোয়ানার রাজধানীর নাম কী?
  1. ক) লুয়ান্ডা
  2. খ) বুজুমবুরা
  3. গ) গ্যাবোরোন
  4. ঘ) পোর্ট-নোভা
সঠিক উত্তর:
গ) গ্যাবোরোন
উত্তর
সঠিক উত্তর:
গ) গ্যাবোরোন
ব্যাখ্যা

বেনিনের রাজধানী - পোর্ট-নোভো 
এঙ্গোলার রাজধানী - লুয়ান্ডা
বুরুন্ডির রাজধানী - বুজুমবুরা
বতসোয়ানার রাজধানী - গ্যাবোরোন
উৎসঃ ব্রিটানিকা

৫৫.
ভারতের সাথে বাংলাদেশের স্থল সীমান্ত চুক্তি কার্যকর হয় কবে?
  1. ক) ১৬ মে, ১৯৭৪
  2. খ) ৭ মে, ২০১৫
  3. গ) ১৬ জুন, ১৯৭৪
  4. ঘ) ১ আগস্ট, ২০১৫
সঠিক উত্তর:
ঘ) ১ আগস্ট, ২০১৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১ আগস্ট, ২০১৫
ব্যাখ্যা

বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি (ইন্দিরা-মুজিব চুক্তি) প্রথম স্বাক্ষরিত হয় ১৬ মে, ১৯৭৪ সালে। বাংলাদেশ অনুমোদন করে ১৯৭৪ সালে কিন্তু ভারত তখন অনুমোদন করেনি‌।
৬ মে ২০১৫ সালে ভারতীয় রাজ্যসভায় বিলটি পাশ হয় এবং ৭ মে ২০১৫ সালে ভারতীয় সংসদের লোকসভায় বিলটি পাস হয়।
চুক্তিটি কার্যকর হয় ১ আগস্ট ২০১৫ সালে। এর ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ছিট মহল বিনিময় হয়।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

৫৬.
উপকূল থেকে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত?
  1. ক) ১২ নটিক্যাল মাইল
  2. খ) ২০০ নটিক্যাল মাইল
  3. গ) ৩৫০ নটিক্যাল মাইল
  4. ঘ) ৩৫৪ নটিক্যাল মাইল
সঠিক উত্তর:
ক) ১২ নটিক্যাল মাইল
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২ নটিক্যাল মাইল
ব্যাখ্যা

- মিয়ানমার ও ভারতের সাথে বাংলাদেশের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হওয়ায় বাংলাদেশ ১,১৮,৮১৩ বর্গকিলোমিটার টেরিটোরিয়াল সমুদ্র,
- ১২ নটিক্যাল মাইল রাজনৈতিক সমুদ্রসীমা,
- ২০০ নটিক্যাল মাইল একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল,
- চট্টগ্রাম উপকূল থেকে ৩৫৪ নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপানের তলদেশে অবস্থিত সব ধরনের প্রাণিজ ও অপ্রাণিজ সম্পদের ওপর সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করতে পেরেছে।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি এবং অর্থনৈতিক সমীক্ষা-২০২০

৫৭.
‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা
  1. ক) তারেক মাসুদ
  2. খ) জহির রায়হান
  3. গ) খান আতাউর রহমান
  4. ঘ) চাষী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
ক) তারেক মাসুদ
উত্তর
সঠিক উত্তর:
ক) তারেক মাসুদ
ব্যাখ্যা

- তারেক মাসুদ ও তার স্ত্রী ক্যাথেরিন মাসুদ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক বিখ্যাত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হলো মুক্তির গান (১৯৯৫)।
তারেক মাসুদ পরিচালিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে:
- সোনার বেড়ি
- অন্তর্যাত্রা
- আদম সুরত
- মাটির ময়না
- রানওয়ে।
(সূত্র: জাতীয় তথ্য বাতায়ন এবং দৈনিক পত্রিকা রিপোর্ট)

৫৮.
ইসলামিক সহযোগিতা সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৬৫
  2. খ) ১৯৬৯
  3. গ) ১৯৭০
  4. ঘ) ১৯৭৪
সঠিক উত্তর:
খ) ১৯৬৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৬৯
ব্যাখ্যা

- ইসলামিক সহযোগিতা সংস্থা- OIC (Organization of Islamic Co-operation) প্রতিষ্ঠিত হয় ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে।
- এর সদরদপ্তর অবস্থিত সৌদি আরবের জেদ্দায়। ওআইসির বর্তমান সদস্য দেশ ৫৭ টি।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ওআইসির দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সদস্য পদ লাভ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সম্মেলনে অংশগ্রহণ করেন।
উৎসঃ ওআইসি ও বাংলাদেশ আওয়ামীলীগের ওয়েবসাইট।

৫৯.
খাদ্য ও কৃষি সংস্থা'র সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) ভিয়েনা
  2. খ) রোম
  3. গ) প্রাগ
  4. ঘ) জেনেভা
সঠিক উত্তর:
খ) রোম
উত্তর
সঠিক উত্তর:
খ) রোম
ব্যাখ্যা
খাদ্য ও কৃষি সংস্থা (FAO)
- FAO এর পূর্ণরূপ Food and Agricultural Organization বা খাদ্য ও কৃষি সংস্থা।
- জাতিসংঘের অন্যতম মূলসংস্থা ECOSOC - এর তত্ত্বাবধানে ১৬ অক্টোবর, ১৯৪৫ সালে কানাডার কুইবেকে এক সম্মেলনের মাধ্যমে এটি প্রতিষ্ঠা লাভ করে।
- ১৪ ডিসেম্বর, ১৯৪৬ সালে জাতিসংঘের বিশেষ মর্যাদা লাভ করে।
- নবগঠিত জাতিসংঘের বিশেষ তত্ত্বাবধানে এই সংস্থা গঠনের মূল লক্ষ্য হচ্ছে -
বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ক্ষুধা নির্মুল করা এবং সবাইকে পুষ্টিকর খাদ্য সরবরাহ নিশ্চিত করা।
- বর্তমানে সংস্থাটি ১৩০টি দেশে কার্যক্রম পরিচালনা করছে।
- সদস্য সংখ্যা - ১৯৪টি
- সদরদপ্তর - রোম, ইতালি।
উৎসঃ FAO ওয়েবসাইট।
৬০.
দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানীর নাম কী?
  1. ক) লস এঞ্জেলস
  2. খ) প্রিটোরিয়া
  3. গ) কেপ টাউন
  4. ঘ) ব্লুমফনটেন
সঠিক উত্তর:
খ) প্রিটোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রিটোরিয়া
ব্যাখ্যা

দক্ষিণ আফ্রিকার রাজধানী তিনটি।
- এর মধ্যে প্রশাসনিক রাজধানী হলো - প্রিটোরিয়া।
- বিচার বিভাগীয় রাজধানী - ব্লুমফনটেন।
- লেজিসলেটিভ বা আইনসভা সম্বন্ধীয় রাজধানী - কেপটাউন।
বর্ণবাদী শাসন ব্যবস্থার সময় দেশটির রাজধানী ছিলো প্রিটোরিয়া।
(সূত্রঃ দক্ষিণ আফ্রিকার সরকারি ওয়েবসাইট ও এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)

৬১.
‘অপরাজেয় বাংলা’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
  1. ক) ঢাকা বিশ্ববিদ্যালয়য়
  2. খ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
  3. গ) ঢাকা মেডিকেল কলেজ
  4. ঘ) রাজেন্দ্রপুর সেনানিবাস
সঠিক উত্তর:
ক) ঢাকা বিশ্ববিদ্যালয়য়
উত্তর
সঠিক উত্তর:
ক) ঢাকা বিশ্ববিদ্যালয়য়
ব্যাখ্যা

কোন শিক্ষা-প্রতিষ্ঠানে স্থাপিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্য হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সম্মুখ প্রাঙ্গনে স্থাপিত অপরাজেয় বাংলা ভাস্কর্য।
- এটি ১৯৭৯ সালের ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হয়।
- এর স্থপতি সৈয়দ আব্দুল্লাহ খালেদ।
অপরাজেয় বাংলা ভাস্কর্য বাংলাদেশের মুক্তিসংগ্রামের ইতিহাসে ছাত্রসমাজের ভূমিকার পটভূমিতে নির্মিত।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া

৬২.
মর্যাদা অনুসারে চতুর্থ বীরত্বসূচক খেতাব কোনটি?
  1. ক) বীর শ্রেষ্ঠ
  2. খ) বীর বিক্রম
  3. গ) বীর উত্তম
  4. ঘ) বীর প্রতীক
সঠিক উত্তর:
ঘ) বীর প্রতীক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বীর প্রতীক
ব্যাখ্যা

১৫ ডিসেম্বর ১৯৭৩ সালে সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করেন।
মুক্তিযুদ্ধের খেতাব ৪ পর্বে বিভক্ত। যথা-
১. বীরশ্রেষ্ঠ ৭ জন (মর্যাদা অনুসারে প্রথম বীরত্বসূচক খেতাব),
২. বীর উত্তম ৬৮ জন (মর্যাদা অনুসারে দ্বিতীয় বীরত্বসূচক খেতাব),
৩. বীর বিক্রম ১৭৫ জন (মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব) এবং
৪. বীর প্রতীক ৪২৬ জন (মর্যাদা অনুসারে চতুর্থ বীরত্বসূচক খেতাব)।
মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত মোট যোদ্ধার সংখ্যা ৬৭৬ জন।
উৎসঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় তথ্য বাতায়ন।

৬৩.
বখতিয়ার খলজি কোন রাজাকে পরাজিত করে বাংলা দখল করেন?
  1. ক) বল্লাল সেন
  2. খ) কেশব সেন
  3. গ) লক্ষণ সেন
  4. ঘ) হেমন্ত সেন
সঠিক উত্তর:
গ) লক্ষণ সেন
উত্তর
সঠিক উত্তর:
গ) লক্ষণ সেন
ব্যাখ্যা

- বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা হলেন ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ-বিন-বখতিয়ার খলজি।
- বখতিয়ার খলজি ১২০৪ খ্রিস্টাব্দে বাংলার বয়োঃবৃদ্ধ রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা দখল করেন।

তিনি অশ্ব বিক্রেতার বেশে ১৭/১৮ জন অশ্বারোহীসহ লক্ষণ সেনের রাজধানী নদীয়ায় প্রবেশ করে অতর্কিত আক্রমণ করেন। এই আক্রমণে লক্ষণ সেন পালিয়ে পূর্ববঙ্গের বিক্রমপুরে আশ্রয় নেন।

লক্ষণ সেন পলায়ন করলে বখতিয়ার খলজি বিনা বাধায় নদীয়া দখল করেন এবং গৌড়ের নাম পরিবর্তন করে লক্ষণাবতী রাখেন। তাঁর প্রচেষ্টার ফলেই এদেশে প্রথম মুসলমানদের শাসন প্রতিষ্ঠিত হয়।

[সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৯ম-১০ম শ্রেণি]

৬৪.
মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র-ত্রাণ-পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
  1. ক) খন্দকার মুশতাক আহমেদ
  2. খ) ক্যাপ্টেন মনসুর আলী
  3. গ) এ এইচ এম কামরুজ্জামান
  4. ঘ) তাজউদ্দীন আহমদ
সঠিক উত্তর:
গ) এ এইচ এম কামরুজ্জামান
উত্তর
সঠিক উত্তর:
গ) এ এইচ এম কামরুজ্জামান
ব্যাখ্যা

- ১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার/মুজিবনগর সরকার গঠিত হয়। ১৭ এপ্রিল এ সরকার শপথ গ্রহণ করে।
এই সরকারের গঠন:
- রাষ্ট্রপতি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম
- প্রধানমন্ত্রী : তাজউদ্দিন আহমেদ
- স্বরাষ্ট্র-ত্রাণ-পুনর্বাসন মন্ত্রী : এ এইচ এম কামরুজ্জামান
- অর্থ-বাণিজ্য মন্ত্রী : এম মনসুর আলী
- পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী : খন্দকার মুশতাক আহমেদ।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)

৬৫.
সবচেয়ে হালকা গ্যাস কোনটি?
  1. ক) হাইড্রোজেন
  2. খ) হিলিয়াম
  3. গ) নাইট্রোজেন
  4. ঘ) আর্গন
সঠিক উত্তর:
ক) হাইড্রোজেন
উত্তর
সঠিক উত্তর:
ক) হাইড্রোজেন
ব্যাখ্যা
The molecular weight of hydrogen is lower than that of any other gas, its molecules have a velocity higher than those of any other gas at a given temperature and it diffuses faster than any other gas.
Source: britannica.com
৬৬.
কোন প্রক্রিয়ার জন্য সূর্যের প্রখর উত্তাপেও গাছের পাতা গরম হয় না?
  1. ক) প্রস্বেদন
  2. খ) ব্যাপন
  3. গ) অভিস্রবণ
  4. ঘ) সালোকসংশ্লেষণ
সঠিক উত্তর:
ক) প্রস্বেদন
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রস্বেদন
ব্যাখ্যা

উদ্ভিদকোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রণালীকে বলে প্রস্বেদন। 
-প্রস্বেদনের জন্য সূর্যের প্রখর উত্তাপেও গাছের পাতা গরম হয় না।
শীত বা গ্রীষ্মের পূর্বে প্রস্বেদন কমাতে গাছের পাতা ঝরে যায়।
প্রস্বেদন ৩ প্রকার। যথা- পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, কিউটিকুলার প্রস্বেদন এবং লেন্টিকুলার প্রস্বেদন।
উৎসঃ উদ্ভিদবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।

৬৭.
কিসমিস পানিতে ভিজিয়ে রাখলে ধীরে ধীরে ফুলে উঠে কিসের জন্য?
  1. ক) প্রস্বেদন
  2. খ) অন্তঃঅভিস্রবণ
  3. গ) বহিঃঅভিস্রবণ
  4. ঘ) ইমবাইবিশন
সঠিক উত্তর:
খ) অন্তঃঅভিস্রবণ
উত্তর
সঠিক উত্তর:
খ) অন্তঃঅভিস্রবণ
ব্যাখ্যা

অভিস্রবণ দু'ধরনের

(১) অন্তঅভিস্রবণঃ

দ্রাবক যখন কোষের বাইরে থেকে ভেতরে প্রবেশ করে তখন অন্তঅভিস্রবণ ঘটে। অন্তঅভিস্রবণের ফলে মাটি থেকে পানি মূলরােমে প্রবেশ করে; উদ্ভিদ মাটি থেকে পানি শােষণ করতে পারে। উদাহরণ- কিসমিস পানিতে ভিজিয়ে রাখলে ধীরে ধীরে ফুলে উঠে।

(২) বহিঅভিস্রবণঃ দ্রাবক যখন কোষের ভেতর থেকে বাইরে আসে তখন বহিঅভিস্রবণ ঘটে। টসটসে আঙ্গুর ঘন চিনির কিম্বা লবণের দ্রবণে ডুবিয়ে রাখলে কিছুটা চুপসে যায়। কারণ বহিঅভিস্রবণের ফলে আঙ্গুরের ভেতরের পানি বাইরের ঘন দ্রবণে চলে আসে।

অন্তঅভিস্রবণ এবং বহিঅভিস্রবণ প্রক্রিয়ার সম্মিলিত কার্যক্রমের ফলে উদ্ভিদের কোষ থেকে কোষান্তরে পানির চলাচল ঘটে।

উৎসঃ উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৬৮.
নিচের কোনটি একটি কম্পিউটার ভাইরাস?
  1. ক) Eviews
  2. খ) Geneva
  3. গ) Trojan Horse
  4. ঘ) Lotus
সঠিক উত্তর:
গ) Trojan Horse
উত্তর
সঠিক উত্তর:
গ) Trojan Horse
ব্যাখ্যা

VIRUS শব্দের পূর্ণ হলাে Vital Information Resources Under Siege যার অর্থ দাঁড়ায়- গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দখলে নেওয়া বা ক্ষতি সাধন করা। ১৯৮০ সালে এ নামকরণ করেছেন প্রখ্যাত গবেষক University of New Haven'-এর অধ্যাপক ফ্রেন্ড কোহেন (Fred Cohen)।
- ভাইরাস হলো এক ধরনের সফটওয়্যার যা তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এবং যার নিজের সংখ্যা বৃদ্ধি ক্ষমতা রয়েছে।
- ভাইরাস কম্পিউটারে প্রবেশ করলে সাধারণত সংখ্যা বৃদ্ধি হতে থাকে ও বিভিন্ন তথ্য-উপাত্তকে আক্রমণ করে এবং এক পর্যায়ে গোটা কম্পিউটার বা আইসিটি যন্ত্রকে সংক্রমিত করে অচল করে দেয়।
যেমন- বুট ভাইরাস ডিস্কের বুট সেক্টরকে আক্রমণ করে। অতি পরিচিত কিছু ভাইরাস হলাে Stone, Vienna, CIH, AIDS, Shortcut, Folder, Trojan Horse ইত্যাদি।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি

VIRUS এর কারণে -
ক) মেমোরি কমে যায় - কারণ নিজে নিজে প্রয়োজনীয় ফাইল কপি করে স্পেস নষ্ট করে।
খ) গতি কমে যায় - কারণ, ব্যাকগ্রাউন্ডে কম্পিউটারের রিসোর্স ব্যবহার করা শুরু করে দেয়।
গ) ফাইল ওপেন হতে বেশি সময় লাগে - অনেকক্ষেত্রে ফাইল স্থায়ীভাবে Corrupt ও করে দিতে পারে।

৬৯.
কৈবর্ত বিদ্রোহ কোন রাজার শাসনামলে সংঘঠিত হয়?
  1. ক) প্রথম মহিপাল
  2. খ) দ্বিতীয় মহিপাল
  3. গ) হেমন্ত সেন
  4. ঘ) লক্ষণ সেন
সঠিক উত্তর:
খ) দ্বিতীয় মহিপাল
উত্তর
সঠিক উত্তর:
খ) দ্বিতীয় মহিপাল
ব্যাখ্যা

- রাজা দ্বিতীয় মহিপালের (১০৭৫-১০৮০) শাসনামলে কৈবর্ত বিদ্রোহ হয়।
অনেকে শুধু জেলে সম্প্রদায়কে কৈবর্ত বললেও প্রকৃতপক্ষে জেলে, কৃষক এবং শ্রমজীবী মানুষকে সাধারণত কৈবর্ত বলা হতো।
পাল রাজাদের এক সামন্ত দিব্যর নেতৃত্বে কৈবর্তরা রাজ্যের বরেন্দ্রীয় অংশ দখল করে নেয়।
রাজা দ্বিতীয় মহীপাল কৈবর্তবাহিনীকে আক্রমন করতে দিয়ে নিজে নিহত হন।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী ও বাংলাপিডিয়া।

৭০.
সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহবান, স্থগিত ও ভঙ্গ করেন?
  1. ক) ৭০ নং
  2. খ) ৭২ নং
  3. গ) ৭৩ নং
  4. ঘ) ৭৫ নং
সঠিক উত্তর:
খ) ৭২ নং
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭২ নং
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধানের ৭২ নং অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহবান, স্থগিত ও ভঙ্গ করেন।
৭১ নং অনুচ্ছেদে দ্বৈত সদস্যতায় বাধা, ৭৩ নং অনুচ্ছেদে সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী এবং ৭৫ নং অনুচ্ছেদে কার্যপ্রণালি বিধি, কোরাম প্রভৃতি বিষয়ে বর্ণনা করা হয়েছে।
(সূত্রঃ বাংলাদেশ সংবিধান)
৭১.
কমনওয়েলথ গেমসের পরবর্তী আসর কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) ক্যানবেরায়
  2. খ) ঢাকায়
  3. গ) বারমিংহামে
  4. ঘ) জাকার্তায়
সঠিক উত্তর:
গ) বারমিংহামে
উত্তর
সঠিক উত্তর:
গ) বারমিংহামে
ব্যাখ্যা
২০১০ সালের কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় ভারতের নয়াদিল্লীতে।
২০২২ সালে কমনওয়েলথ গেমসের পরবর্তি আসর অনুষ্ঠিত হবে বারমিংহাম, ইংল্যান্ডে।
Source: commonwealthgames.com.au
৭২.
‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ কোথায় অবস্থিত?
  1. ক) গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে
  2. খ) গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের দক্ষিণে
  3. গ) গঙ্গা-যমুনা বদ্বীপের পশ্চিমে
  4. ঘ) গঙ্গা-পদ্মা বদ্বীপের পশ্চিমে
সঠিক উত্তর:
ক) গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে
উত্তর
সঠিক উত্তর:
ক) গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে
ব্যাখ্যা

সোয়াচ অব নো গ্রাউন্ড (Swatch of No Ground) খাদ আকৃতির সামুদ্রিক অববাহিকা বা গিরিখাত, যা বঙ্গোপসাগরের মহীসোপানকে কৌণিকভাবে অতিক্রম করেছে।
এটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে অবস্থিত। গঙ্গা খাদ নামেও এটি পরিচিত।
উৎসঃ বাংলাপিডিয়া

৭৩.
যুদ্ধাহত ও যুদ্ধবন্দিদের প্রতি আচরণ বিষয়ক কনভেনশন কোনটি?
  1. ক) জেনেভা কনভেনশন
  2. খ) বাসেল কনভেনশন
  3. গ) রামসার কনভেনশন
  4. ঘ) প্যারিস কনভেনশন
সঠিক উত্তর:
ক) জেনেভা কনভেনশন
উত্তর
সঠিক উত্তর:
ক) জেনেভা কনভেনশন
ব্যাখ্যা
জেনেভা কনভেনশনের মূল বিষয় হল যুদ্ধাহত ও যুদ্ধবন্দিদের প্রতি আচরণ বা ব্যবহার।
এ লক্ষে ১৮৬৪, ১৯০৬, ১৯২৯ ও ১৯৪৯ সালে মোট চারটি চুক্তি হয় যা আজ পর্যন্ত বিশ্বের ১৯৪ টি দেশ অনুমোদন করেছে।
Source: un.org
৭৪.
ব্রাজিলের মুদ্রার নাম কি?
  1. ক) রুপি
  2. খ) রিয়াল
  3. গ) রুপিয়া
  4. ঘ) ডং
সঠিক উত্তর:
খ) রিয়াল
উত্তর
সঠিক উত্তর:
খ) রিয়াল
ব্যাখ্যা
ভিয়েতনামের মুদ্রার নাম- ডং,
ব্রাজিলের মুদ্রার নাম - রিয়াল
থাইল্যান্ডের মুদ্রার নাম- বাথ,
ভারতের মুদ্রার নাম - রুপি
ইন্দোনেশিয়ার মুদ্রার নাম- রুপিয়া
উৎসঃ ব্রিটানিকা
৭৫.
এম এস ওয়ার্ডে কোন টেক্সট খুজে বের করতে হলে কী-বোর্ডের কোন কী ব্যবহৃত হয়?
  1. ক) ctrl + v
  2. খ) shift + f
  3. গ) ctrl + f
  4. ঘ) alt + y
সঠিক উত্তর:
গ) ctrl + f
উত্তর
সঠিক উত্তর:
গ) ctrl + f
ব্যাখ্যা

কোন ফাইল কপি করতে Ctrl + C,
পেস্ট করতে Ctrl + V,
কোন ফাইল কর্তনে Ctrl + X,
কোনো ফাইল Undo করতে Ctrl + Z,
Undo-কৃত ফাইলকে Redo করতে Ctrl + Y ব্যবহৃত হয়,
কোনো কিছু খুজে বের করতে Ctrl + F।

৭৬.
কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে কম?
  1. ক) হলুদ
  2. খ) লাল
  3. গ) সবুজ
  4. ঘ) বেগুনী
সঠিক উত্তর:
খ) লাল
উত্তর
সঠিক উত্তর:
খ) লাল
ব্যাখ্যা

আলোর বিক্ষেপণ নির্ভর করে এর রং ও তরঙ্গদৈর্ঘ্যের উপর।
দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের ক্রমঃ বেগুনি < নীল < আসমানী < সবুজ < হলুদ < কমলা < লাল।
আলোর তরঙ্গদৈর্ঘ্য কম হলে তার বিক্ষেপণ বেশি হয়।
আবার আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি হলে তার বিক্ষেপণ তত কম হয়।
লাল রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি তাই এর বিক্ষেপণ কম।
বর্ণালীতে বিভিন্ন ধরণের আলোর বিচ্যুতি/বিক্ষেপণের ক্রমঃ বেগুণী > নীল > আসমানী > সবুজ > হলুদ > কমলা > লাল।
উৎসঃ পদার্থবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭৭.
ইউরেনাসের নীলাভ সবুজ বর্ণ শীতল কোন গ্যাসের প্রভাবে হয়?
  1. ক) সালফাইড
  2. খ) হাইড্রোজেন
  3. গ) মিথেন
  4. ঘ) নাইট্রোজেন
সঠিক উত্তর:
গ) মিথেন
উত্তর
সঠিক উত্তর:
গ) মিথেন
ব্যাখ্যা

ইউরেনাসের বায়ুমণ্ডলের উপরিভাগ অনেক শীতল। ইউরেনাসের নীলাভ সবুজ বর্ণ শীতল মিথেন গ্যাসের প্রভাবে হয়।
- তাই একে সবুজ গ্রহ বলে।
Source: NASA

৭৮.
রক্তচাপ মাপার যন্ত্র-
  1. ক) স্ফিগমোম্যানোমিটার
  2. খ) হাইগ্রোমিটার
  3. গ) সিসমোগ্রাফ
  4. ঘ) গ্যাসকোমিটার
সঠিক উত্তর:
ক) স্ফিগমোম্যানোমিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) স্ফিগমোম্যানোমিটার
ব্যাখ্যা

- গ্যাসের চাপ মাপার যন্ত্র – ম্যানোমিটার
- ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ
- বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র – হাইগ্রোমিটার
- বায়ুর চাপ মাপার যন্ত্র – ব্যারোমিটার
- রক্তচাপ মাপার যন্ত্র – স্ফিগমোম্যানোমিটার
(সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)

৭৯.
His uncle looks after him. - বাক্যের সঠিক passive form-
  1. ক) He is looked after by his uncle.
  2. খ) He was looked after by my uncle
  3. গ) He was looked after by his uncle.
  4. ঘ) He is being looked after by his uncle
সঠিক উত্তর:
ক) He is looked after by his uncle.
উত্তর
সঠিক উত্তর:
ক) He is looked after by his uncle.
ব্যাখ্যা
Structure: Object এর subject + am/is/are + verb এর past participle form + by + subject এর object.
Active voice: His uncle looks after him.
Passive voice: He is looked after by his uncle.
৮০.
বই আমাদের সর্বোৎকৃষ্ট সমাজের সাথে পরিচয় করিয়ে দেয়। (Translate into Bengali)
  1. ক) Books introduce us to the best society.
  2. খ) Book introduce us with the best society.
  3. গ) Books introduce to the best society
  4. ঘ) The books introduce us with the best society.
সঠিক উত্তর:
ক) Books introduce us to the best society.
উত্তর
সঠিক উত্তর:
ক) Books introduce us to the best society.
ব্যাখ্যা
Introduce somebody to something - কাউকে কোন কিছুর সাথে পরিচয় করিয়ে দেওয়া ।
অর্থাৎ, introduce + pronoun + to হবে।
সুতরাং, প্রশ্নোল্লিখিত বাক্যের ইংরেজি অনুবাদ হবে - Books introduce us to the best society.
৮১.
Which of the following phrases means ''begin a journey''?
  1. ক) Set in
  2. খ) Set off
  3. গ) Set upon
  4. ঘ) Set up
সঠিক উত্তর:
খ) Set off
উত্তর
সঠিক উত্তর:
খ) Set off
ব্যাখ্যা
Set on (or upon) - আক্রমণ করা, attack (someone) violently.
Set in - শুরু করা, begin and seem likely to continue.
Set off - যাত্রা শুরু করা, begin a journey.
Set up - প্রতিষ্ঠা করা, the way in which something, especially an organization or equipment, is organized, planned, or arranged.
Source: Oxford
৮২.
Choose the word that is closest in meaning with the word underlined.
Privilege
  1. ক) Prerogative
  2. খ) Palimpset
  3. গ) Depressing
  4. ঘ) None
সঠিক উত্তর:
ক) Prerogative
উত্তর
সঠিক উত্তর:
ক) Prerogative
ব্যাখ্যা

Privilege - a special right, advantage, or immunity granted or available only to a particular person or group.

Similar:

advantage
right
benefit
prerogative
Source: Oxford Dictionary

৮৩.
Choose the word that is closest in meaning with the word underlined.
Enormous
  1. ক) Virulent
  2. খ) Perpetratorous
  3. গ) Vast
  4. ঘ) Convergent
সঠিক উত্তর:
গ) Vast
উত্তর
সঠিক উত্তর:
গ) Vast
ব্যাখ্যা

Enormous - very large in size, quantity, or extent.

Similar:

huge
vast
extensive
Source: Oxford Dictionary

৮৪.
Choose the word that does not portray the meaning of the word underlined.
Anomaly
  1. ক) Oddity
  2. খ) Bellicose
  3. গ) Irregularity
  4. ঘ) Peculiarity
সঠিক উত্তর:
খ) Bellicose
উত্তর
সঠিক উত্তর:
খ) Bellicose
ব্যাখ্যা

Anomaly - something that deviates from what is standard, normal, or expected.

Similar
: oddity
peculiarity
abnormality
irregularity
inconsistency
incongruity

Bellicose - Demonstrating aggression and willingness to fight.

Source: Oxford Dictionary

৮৫.
Identify missing word. If none, choose (d)
We insist the highest standards of cleanliness in the hotel.
  1. ক) For
  2. খ) On
  3. গ) With
  4. ঘ) None
সঠিক উত্তর:
খ) On
উত্তর
সঠিক উত্তর:
খ) On
ব্যাখ্যা

Insist on something - to demand that something should happen
We insist on the highest standards of cleanliness in the hotel.
The minister insisted on his secretary's resignation.
Source: Oxford Dictionary

৮৬.
Jane Austen is the author of-
  1. ক) Jane eyre
  2. খ) Sense and Sensibility
  3. গ) To Helen
  4. ঘ) Bernadette
সঠিক উত্তর:
খ) Sense and Sensibility
উত্তর
সঠিক উত্তর:
খ) Sense and Sensibility
ব্যাখ্যা

- Jane Austen was an Anti-Romantic novelist in the Romantic Age because of her stern attitude against youthful passion.
- Her famous novels:
• Pride and Prejudice,
• Sense and Sensibility,
• Mansfield Park,
• Emma,
• Persuasion etc.
Source: An ABC of English Literature, Dr M Mofizar Rahman and Encyclopedia of Britannica.

৮৭.
Identify missing word. If none, choose (d)
The European Parliament have called action on age discrimination.
  1. ক) Into
  2. খ) For
  3. গ) With
  4. ঘ) No word is missing
সঠিক উত্তর:
খ) For
উত্তর
সঠিক উত্তর:
খ) For
ব্যাখ্যা

CALL FOR + NOUN

call for action
The European Parliament have called for action on age discrimination.
This situation calls for a high degree of courage.

Source: Cambridge & Longman Dictionary

৮৮.
Identify missing word. If none, choose (d)
I could hear voices coming from somewhere the bushes.
  1. ক) From
  2. খ) Among
  3. গ) In
  4. ঘ) None
সঠিক উত্তর:
খ) Among
উত্তর
সঠিক উত্তর:
খ) Among
ব্যাখ্যা

Among - in the middle of or surrounded by other things; in or through the middle of a group of people or things.

- The girl quickly disappeared among the crowd.
- I could hear voices coming from somewhere among the bushes.
- She felt lonely among all these strange people.
- Among all the athletes I knew, Rajib is by far the best.

Source: Cambridge & Longman Dictionary

৮৯.
Young children enjoy helping around the house. Here ‘helping’ is -
  1. ক) Infinitive
  2. খ) Participle
  3. গ) Gerund
  4. ঘ) Adjective
সঠিক উত্তর:
গ) Gerund
উত্তর
সঠিক উত্তর:
গ) Gerund
ব্যাখ্যা

Transitive verb এর object হিসেবে verb+ing বসলে তা gerund হবে। যেসকল verb এর পরে it বসানো যায় তাদেরকেই বলে Transitive verb। যেমনঃ Avoid it, Stop it, Enjoy it.

Young children enjoy helping around the house.
I enjoyed watching the game on TV.
Source: Longman Dictionary of Contemporary English

৯০.
What parts of speech is ‘beautify’?
  1. ক) Noun
  2. খ) Adjective
  3. গ) Verb
  4. ঘ) Pronoun
সঠিক উত্তর:
গ) Verb
উত্তর
সঠিক উত্তর:
গ) Verb
ব্যাখ্যা

• Beautiful হলো adjective form.
• Beauty হলো noun form.
• Beautify হলো verb.

৯১.
‘A rolling stone gathers no moss’ - What is ‘rolling’?
  1. ক) Verbal Noun
  2. খ) Gerund
  3. গ) Participle
  4. ঘ) Verb
সঠিক উত্তর:
গ) Participle
উত্তর
সঠিক উত্তর:
গ) Participle
ব্যাখ্যা

Verb এর সাথে ing যােগ হয়ে যদি adjective এর কাজ করে অর্থাৎ Verb ও adjective এর কাজ করে, তাহলে তাকে present participle বলে।
সংক্ষেপে: present participle = Verb+ing = adjective = Verb-adjective.
Present participle দ্বারা চলমান sense বােঝায়।
এই বাক্যে rolling শব্দটি noun (stone) কে modify করেছে। তাই এটি একই সাথে Verb ও adjective এর কাজ করেছে।

৯২.
They are able to avoid (pay) taxes.
  1. ক) To pay
  2. খ) Paying
  3. গ) Payment
  4. ঘ) To paying
সঠিক উত্তর:
খ) Paying
উত্তর
সঠিক উত্তর:
খ) Paying
ব্যাখ্যা

Avoid is followed by an -ing form, not an infinitive.

You say: They are able to avoid paying taxes.
Don’t say: They are able to avoid to pay taxes.

You say: He avoided making the same mistake again.
Don't say: He avoided to make the same mistake again.

Another Example: Do you think he's gone away to avoid talking to the police?
Source: Longman Dictionary of Contemporary English

৯৩.
People adhere astrology with a dogmatic frame of mind rather than having a sceptical, critical approach.
Identify the missing word if there is any.
  1. ক) By
  2. খ) To
  3. গ) At
  4. ঘ) For
সঠিক উত্তর:
খ) To
উত্তর
সঠিক উত্তর:
খ) To
ব্যাখ্যা

Adhere (to) দৃঢ়ভাবে লেগে থাকা, সেঁটে থাকা; বিশ্বস্ত/ অনুগত/ অবিচল থাকা; বিচ্যুত না-হওয়া; দৃঢ়ভাবে সমর্থন করা।
Example: I shall adhere to my plan
- You must adhere to your principle.
- People adhere to astrology with a dogmatic frame of mind rather than having a sceptical, critical approach.
Source: Longman Dictionary

৯৪.
Who wrote 'The Moon and Sixpence'?
  1. ক) William Congreve
  2. খ) William Somerset Maugham
  3. গ) William Wordsworth
  4. ঘ) William Blake
সঠিক উত্তর:
খ) William Somerset Maugham
উত্তর
সঠিক উত্তর:
খ) William Somerset Maugham
ব্যাখ্যা

 William Somerset Maugham (1874 – 1935):
- a Novelist, Playwright and story writer.

Major Works:
Novels:
- Of Human Bondage,
- The Razor’s Edge,
- Cakes and Ale,
- The Magician,
- The Moon and Sixpence,
- Lady Frederick.

Play:
- The Sacred Flames,
- The Land of Promise.
Short Stories:
- The Ant and the Grasshopper,
- The Luncheon; এটি একটি ironic story, তাই একে satire-ও বলা হয়

Source: Britannica.com, goodreads, & Live MCQ Lecture

৯৫.
Neither Shahin nor Shafiq ___ qualified for the job.
  1. ক) Are
  2. খ) Have
  3. গ) Is
  4. ঘ) will be
সঠিক উত্তর:
গ) Is
উত্তর
সঠিক উত্তর:
গ) Is
ব্যাখ্যা

Neither + subject(1) + nor + subject(2) -এর (2) নং subject অনুসারে verb বসে।
উপরের বাক্যে 2 নং subject হলো Rehana, যা একটি singular noun. তাই verb ও singular.
উদাহরণঃ
- Neither the players nor the trainer was in the room. অথবা, Neither the trainer nor the players were in the room.
- Neither Shahin nor Shafiq is qualified for the job.

৯৬.
Choose the correct sentence.
  1. ক) Would you mind closing the door?
  2. খ) Would you mind to closing the door?
  3. গ) Would you mind to close the door?
  4. ঘ) Would you mind close the door?
সঠিক উত্তর:
ক) Would you mind closing the door?
উত্তর
সঠিক উত্তর:
ক) Would you mind closing the door?
ব্যাখ্যা

কোনো বাক্যে - 
• mind,
• cannot help,
• could not help,
• with a view to,
• look forward to,
• be used to,
• get used to,
• worth ইত্যাদি শব্দের পর কোনাে Verb আসলে উক্ত Verb- এর সাথে ing যুক্ত হয়। যেমনঃ
- She is looking forward to going Europe.
- Would you mind closing the door?

৯৭.
What kind of noun is ‘honesty’?
  1. ক) Proper
  2. খ) Abstract
  3. গ) Common
  4. ঘ) Material
সঠিক উত্তর:
খ) Abstract
উত্তর
সঠিক উত্তর:
খ) Abstract
ব্যাখ্যা

যে শব্দগুলো দ্বারা কোন physical object-কে না বুঝিয়ে কোন ধারণা বা সাধারণ গুণ বা বৈশিষ্ট্যকে বুঝায় তাহলে সেটি abstract noun।
যেমন: beauty, freedom, knowledge, honesty
Source: oxfordlearnersdictionaries.com

৯৮.
The phone rang while I _____ the dishes.
  1. ক) was doing
  2. খ) am doing
  3. গ) have done
  4. ঘ) did
সঠিক উত্তর:
ক) was doing
উত্তর
সঠিক উত্তর:
ক) was doing
ব্যাখ্যা

Subordinate clause এর শুরুতে while থাকলে সেটির সাথে tense অনুযায়ী present continuous বা past continuous tense হয়।
যেমনঃ While walking through the garden, I found a gold earring there.
Do not make a noise while your father is sleeping.
The phone rang while I was doing the dishes.
They arrived while we were having dinner.

৯৯.
Which one is feminine gender?
  1. ক) Dog
  2. খ) Ox
  3. গ) Nun
  4. ঘ) Bull
সঠিক উত্তর:
গ) Nun
উত্তর
সঠিক উত্তর:
গ) Nun
ব্যাখ্যা

Ox - Cow
Bull - cow;
Dog - bitch;
Monk - nun

১০০.
They lodged a complaint _____ the doctor for negligence.
  1. ক) In
  2. খ) Against
  3. গ) With
  4. ঘ) On
সঠিক উত্তর:
খ) Against
উত্তর
সঠিক উত্তর:
খ) Against
ব্যাখ্যা

Lodge a complaint/protest/appeal etc with
He lodged an appeal with the High Court.

Lodge a complaint/protest/appeal etc against
They lodged a complaint against the doctor for negligence.