সমাধান: ১ - ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২, ৩, ৫, ৭ = ৪টি ১০ - ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ১১, ১৩, ১৭, ১৯ = ৪টি
মোট = (৪ + ৪)টি = ৮টি
১৫.
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
ক
৬৫
খ
৮১
গ
৪৩
ঘ
৬৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা?
সমাধান: ১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি। ৪৩ মৌলিক সংখ্যা ।
১৬.
কোন বানানটি শুদ্ধ?
ক
গৃহীনী
খ
গৃহিনী
গ
গৃহিণী
ঘ
গৃহিনি
ব্যাখ্যা
শুদ্ধ বানান 'গৃহিণী'
গৃহিণী (বিশেষ্য) - সংস্কৃত শব্দ - প্রকৃতি প্রত্যয় = গৃহ+ইন্+ঈ অর্থ: গৃহকর্ত্রী; পত্নী।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৭.
বেগম রোকেয়া কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন?
ক
১৮৭০ সালে গাইবান্ধা জেলায়
খ
১৮৮১ সালে নীলফামারী জেলায়
গ
১৮৮০ সালে রংপুর জেলায়
ঘ
১৮৭৯ সালে রংপুর জেলায়
ব্যাখ্যা
রোকেয়া সাখাওয়াত হোসেন: - নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম ৯ই ডিসেম্বর, ১৮৮০, পায়রাবন্দ গ্রাম, রংপুর। - বাংলাদেশের নারী আন্দোলনের ইতিহাসে বেগম রোকেয়ার অবদান চিরঅম্লান। - মুসলমান মেয়েদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং তাদের অধিকার আদায়ের জন্য ১৯১৬ সালে - বেগম রোকেয়া প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম বা মুসলিম মহিলা সমিতি। - 'Sultana’s Dream' গ্রন্থটি রোকেয়া নিজেই বাংলায় অনুবাদ করেন সুলতানার স্বপ্ন নামে। - এটি একটি প্রতীকী রচনা এবং এতে বর্ণিত Lady Land বা নারীস্থান মূলত রোকেয়ারই স্বপ্নকল্পনার প্রতীক।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৮.
‘রাবণের চিতা’ বাগধারাটির অর্থ কী?
ক
চির অশান্তি
খ
উভয় সংকট
গ
শেষ বিদায়
ঘ
চূড়ান্ত অশান্তি
ব্যাখ্যা
• ‘রাবণের চিতা’ বাগ্ধারাটি অর্থ - চির অশান্তি। বাক্য গঠন: একমাত্র পুত্রের মৃত্যুতে বুড়ির বুকে রাবণের চিতা জ্বলছে।
তাছাড়া, - 'শাঁখের করাত' বাগ্ধারাটির অর্থ - উভয় সংকট। - 'অগস্ত্য যাত্রা' বাগ্ধারাটির অর্থ - শেষ বিদায়।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৯.
‘কর্মে যার ক্লান্তি নাই’ - এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি?
ক
ক্লান্তিহীন
খ
অক্লান্তকর্মী
গ
অবিশ্রাম
ঘ
অক্লান্ত
ব্যাখ্যা
• ‘কর্মে যার ক্লান্তি নাই' এর এক কথায় প্রকাশ - অক্লান্তকর্মী।
অন্যদিকে, 'যাহার কোন কিছুতে ক্লান্তি নাই' এর এক কথায় প্রকাশ- ক্লান্তিহীন। 'ক্লান্তিহীন ভাবে চলে যা' এর এক কথায় প্রকাশ- 'অক্লান্ত/অবিশ্রাম'।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২০.
কোনটি উভয়লিঙ্গ বাচক শব্দ?
ক
দলনেতা
খ
প্রিয়
গ
মানুষ
ঘ
টেবিল
ব্যাখ্যা
• 'মানুষ' - উভয়লিঙ্গ বাচক শব্দ।
উভয়লিঙ্গ: নরবাচক ও নারীবাচক উভয়কে বোঝায় এমন সজীব বিশেষ্য শব্দকে উভয়লিঙ্গ বলে। যেমন - সন্তান, শিশু, মন্ত্রী, পাখি ইত্যাদি।
অন্যদিকে, - নরবাচক বা নারীবাচক কোনােটাকেই বােঝায় না এমন অজীব বিশেষ্য শব্দকে ক্লীবলিঙ্গ বলে। যথা: ঘর, গাড়ি, টেবিল ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯, ২০২২ সংস্করণ)।
২১.
‘সংশয়’ - এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক
ভয়
খ
বিস্ময়
গ
প্রত্যয়
ঘ
দ্বিধা
ব্যাখ্যা
• 'সংশয়' শব্দের বিপরীত শব্দ - প্রত্যয়।
অন্যদিকে, - 'ভয়' শব্দের বিপরীতার্থক শব্দ - নির্ভয়। - 'বিস্ময়' শব্দটির বিপরীতার্থক শব্দ - স্বাভাবিক। - 'দ্বিধা' এর বিপরীতার্থক শব্দ - নির্দ্বিধা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২২.
‘দেশের জন্য সেবা কর’ ‘দেশের’ জন্য কোন কারকে কোন বিভক্তি?
ক
কর্তায় শূন্য
খ
কর্মে শূন্য
গ
কর্মে ষষ্ঠী
ঘ
সম্প্রদানে ষষ্ঠী
ব্যাখ্যা
সম্প্রদান কারক: - যাকে স্বত্ব ত্যাগ করে কে কোনো কিছু দান বা সাহায্য করা হয়, তাকে বলা হয় সম্প্রদান কারক। - দানের সঙ্গে সম্প্রদানের একটি সম্পর্ক রয়েছে। - তবে কোনাে কিছু দিয়ে যদি আবার ফেরত নেয়া হয় তবে তা সম্পদান কারক হয় না। যেমন: - ভিখারীকে ভিক্ষা দাও। (সম্প্রদানে ৪র্থী)। - অন্ধজনে দেহ আলাে। (সম্প্রদানে সপ্তমী)। - যাকাতের টাকা ঠিকমত দিন। (সম্প্রদানে ষষ্ঠী)। - 'দেশের জন্য সেবা কর' এখানে 'দেশের' সম্প্রদানে ষষ্ঠী।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৩.
বহুব্রীহি সমাস কয় প্রকার?
ক
আট প্রকার
খ
ছয় প্রকার
গ
দশ প্রকার
ঘ
তিন প্রকার
ব্যাখ্যা
বহুব্রীহি সমাস: - যে সমাসে সমস্যমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কোন পদকে বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে। বহুব্রীহি সমাস ৮ প্রকার। যথা - ১. সমানাধিকরণ বহুব্রীহি, ২. ব্যধিকরণ বহুব্রীহি, ৩. ব্যতিহার বহুব্রীহি, ৪. নঞ বহুব্রীহি, ৫. মধ্যপদলোপী বহুব্রীহি, ৬. প্রত্যয়ান্ত বহুব্রীহি, ৭. অলুক বহুব্রীহি, ৮. সংখ্যাবাচক বহুব্রীহি।
যেহেতু মাধ্যমিক ব্যাকরণ ২০২১ সংস্করণে বহুব্রীহি সমাস কত প্রকার তা সুনির্দিষ্টভাবে কিছু বলা হয় নি এবং ২০১৯ সংস্করণে নির্দিষ্টভাবে বলা আছে কত প্রকার। তাই ২০১৯ সংস্করণকে প্রাধান্য দিয়ে ৮ প্রকারকে সঠিক উত্তর ধরা হয়েছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৪.
‘নীল লোহিত’ কার ছদ্মনাম?
ক
সুনীল গঙ্গোপাধ্যায়
খ
রাজশেখর বসু
গ
সমর সেন
ঘ
সমরেশ মজুমদার
ব্যাখ্যা
সুনীল গঙ্গোপাধ্যায় বেশ কয়েকটি ছদ্মনামে সাহিত্য রচনা করতেন: - নীল লোহিত, - নীল উপাধ্যায়, - সনাতন পাঠক।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৫.
কোন দুটি রচনা একই শ্রেণির?
ক
গীতাঞ্জলি ও অগ্নিবীণা
খ
ডাকঘর ও শ্রীকান্ত
গ
নীলদর্পণ ও বিষাদ-সিন্ধু
ঘ
লালসালু ও বলাকা
ব্যাখ্যা
- 'গীতাঞ্জলি' রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি - কাব্যগ্রন্থ। - 'অগ্নিবীণা' কবি কাজী নজরুল ইসলামের প্রথম - কাব্যগ্রন্থ।
অন্যদিকে, - 'ডাকঘর' রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম শ্রেষ্ঠ - নাটক। - 'শ্রীকান্ত' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি জীবনচরিত মূলক - উপন্যাস।
- 'নীল দর্পণ' হল দীনবন্ধু মিত্র রচিত একটি বাংলা - নাটক। - 'বিষাদ-সিন্ধু' মীর মশাররফ হোসেনের ঐতিহাসিক - উপন্যাস।
- 'লালসালু' সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত একটি - উপন্যাস। - 'বলাকা' রবীন্দ্রনাথ ঠাকুরের গতিচেতনা বিষয়ক - কাব্য।
উৎস: শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২৬.
‘যা ভাষায় প্রকাশ করা যায় না’ তাকে এককথায় বলে-
ক
অনির্বাণ
খ
অনির্দেশ
গ
অনির্বচনীয়
ঘ
অনির্ণেয়
ব্যাখ্যা
• 'যা বচন বা বাক্যে প্রকাশ করা যায় না/যা ভাষায় প্রকাশ করা যায় না' এর এক কথায় প্রকাশ অনির্বচনীয়।
গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রাকাশ হলো: - ‘যা পূর্বে ছিল এখন নেই’ এককথায় বলে - ভূতপূর্ব। - ‘যা লাফিয়ে চলে’ এককথায় বলে - প্লবগ। - ‘যা অধ্যয়ন করা হয়েছে’ এককথায় বলে - অধীত। - ‘যা বলা হয় নি’ এককথায় বলে - অনুক্ত। - ‘যা বলার যোগ্য নয়’ এককথায় বলে - অকথ্য। - ‘যা পূর্বে শোনা যায় নি’ এককথায় বলে - অশ্রুতপূর্ব। - ‘যা কখনো নষ্ট হয় না’ এককথায় বলে - অবিনশ্বর।
উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২৭.
‘ঐহিক’ শব্দের বিপরীত শব্দ হলো-
ক
বিষণ্ণ
খ
বৈরাগ্য
গ
বিশ্বাস
ঘ
পারত্রিক
ব্যাখ্যা
• 'ঐহিক' শব্দের বিপরীত শব্দ - পারত্রিক।
অন্যদিকে, - 'হৃষ্ট' শব্দের বিপরীত শব্দ - বিষণ্ণ। - 'বৈরাগ্য' শব্দের বিপরীত শব্দ- আসক্তি।
আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ: 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত। 'ভীরু' শব্দের বিপরীত শব্দ হলো - নির্ভীক। 'জঙ্গম' শব্দের বিপরীত শব্দ হলো - স্থাবর। 'ঢালু' শব্দের বিপরীত শব্দ হলো - সমান। 'উদ্যত' শব্দের বিপরীত শব্দ হলো- বিরত। 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো- বিনীত।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।
২৮.
‘দুইয়ের মধ্যে একটি’-এর এককথায় প্রকাশ কী হবে?
ক
অন্যতর
খ
অন্যতম
গ
দৌবারিক
ঘ
কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'দুইয়ের মধ্যে এক' এর এক কথায় প্রকাশ - অন্যতর।
অন্যদিকে, - 'দ্বারে থাকে যে' এর এক কথায় প্রকাশ - দৌবারিক। - 'বহুর মধ্যে এক / অনেকের মধ্যে এক’ এর এক কথায় প্রকাশ - অন্যতম।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৯.
‘ভবিষ্যতের বাঙালি’ গ্রন্থের রচয়িতা কে?
ক
শামসুর রাহমান
খ
এস ওয়াজেদ আলি
গ
হুমায়ূন আজাদ
ঘ
উইলিয়াম কেরি
ব্যাখ্যা
• 'ভবিষ্যতের বাঙালি' গ্রন্থটির রচয়িতা - এস ওয়াজেদ আলি। - ভবিষ্যতের বাঙালী তার বিখ্যাত প্রবন্ধগ্রন্থ। - এই গ্রন্থে সাম্প্রদায়িকতা মুক্ত দেশ গঠনের লক্ষ্যে হিন্দু- মুসলমানের ঐক্যবদ্ধকরণের কথা আছে।
এস ওয়াজেদ আলি: - তিনি একজন প্রাবন্ধিক, গল্পলেখক ও ভ্রমণকাহিনী রচয়িতা। - তিনি ১৮৯০ সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় জন্মগ্রহণ করেন। - তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থের নাম- গল্পগ্রন্থ 'গুলদাস্তা' - তাঁর প্রথম প্রবন্ধ ’অতীতের বোঝা’ ১৯১৯ সালে প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়। - তিনি 'গুলিস্তাঁ' নামে একটি বাংলা মাসিক সাহিত্য পত্রিকা সম্পাদনা ও প্রকাশ করেন।
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে: - জীবনের শিল্প, - প্রাচ্য ও প্রতীচ্য, - ভবিষ্যতের বাঙালী, - আকবরের রাষ্ট্র সাধনা, - মুসলিম সংস্কৃতির আদর্শ;
তাঁর রচিত গল্প: - গুলদাস্তা, - মাশুকের দরবার, - বাদশাহী গল্প, - গল্পের মজলিশ।
তাঁর রচিত উপন্যাস: - গ্রানাডার শেষ বীর।
ভ্রমণকাহিনী: - পশ্চিম ভারত, - মোটর যোগে রাঁচী সফর।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৩০.
‘যে নারীর স্বামী ও পুত্র নেই’ এককথায় কী হবে?
ক
অনূঢ়া
খ
কুমারী
গ
নবোঢ়া
ঘ
অবীরা
ব্যাখ্যা
• 'যে নারীর স্বামী ও পুত্র মৃত' এর এক কথায় প্রকাশ - অবীরা।
অন্যদিকে, - 'যে নারীর বিয়ে হয় না' এর এক কথায় প্রকাশ - অনূঢ়া। - 'যে নারীর বা মেয়ের বিয়ে হয় নি' এর এক কথায় প্রকাশ - কুমারী। - ‘যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে’ এর এক কথায় প্রকাশ - নবোঢ়া।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩১.
‘পাণিনি’ ছিলেন-
ক
নাট্যকার
খ
ব্যাকরণবিদ
গ
রাজা
ঘ
কবি
ব্যাখ্যা
পাণিনি: - পাণিনি ছিলেন উপমহাদেশের বৈদিক যুগের একজন সংস্কৃত ব্যাকরণবিদ। - তিনি অষ্টাধ্যায়ী নামক সংস্কৃত ব্যাকরণ গ্রন্থের জন্য বিখ্যাত। - প্রাচীন ও মধ্যযুগে বঙ্গদেশে প্রধানত সংস্কৃত ব্যাকরণেরই চর্চা হয়েছে। তবে খুব সামান্য হয়েছে প্রাকৃত ব্যাকরণের চর্চা।
উৎস: বাংলাপিডিয়া।
৩২.
‘শরতের শিশির’ বাগধারার অর্থ কি?
ক
শরতের শিউলি ফুল
খ
সুসময়ের সঞ্চয়
গ
শরতের শোভা
ঘ
সুসময়ের বন্ধু
ব্যাখ্যা
• 'শরতের শিশির' বাগ্ধারার অর্থ - সুসময়ের বন্ধু বা ক্ষণস্থায়ী।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৩.
‘উজানের কৈ’ বাগধারাটির অর্থ কি?
ক
মন্দভাগ্য
খ
বাহ্যিক
গ
সহজলভ্য
ঘ
অপদার্থ
ব্যাখ্যা
• 'উজানের কৈ’ বাগ্ধারাটির অর্থ - সহজলভ্য।
তাছাড়া, - 'আমড়া কাঠের ঢেঁকি' বাগ্ধারাটির অর্থ - অপদার্থ। - 'ইঁদুর কপালে' বাগ্ধারাটির অর্থ - মন্দভাগ্য।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৪.
‘স্বাধীনতা তুমি’ কবিতার রচয়িতা কে?
ক
কাজী নজরুল ইসলাম
খ
শামসুর রাহমান
গ
জীবনানন্দ দাশ
ঘ
নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা
• শামসুর রাহমানের ‘বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা - স্বাধীনতা তুমি।
• শামসুর রাহমান: - তিনি ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন। - তাঁর পৈত্রিক বাড়ি নরসিংদী (তৎকালীন ঢাকা জেলা) জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রামে। - শামসুর রহমান বিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলা সাহিত্যের অন্যতম কবি হিসেবে খ্যাত।
শামসুর রাহমান রচিত কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: - 'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে' - প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, - রৌদ্র করোটিতে, - বিধ্বস্ত নীলিমা, - নিরালোকে দিব্যরথ, - নিজ বাসভূমে, - বন্দী শিবির থেকে, - ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, - আমি অনাহারী, - প্রতিদিন ঘরহীন ঘরে, - উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, - বুক তার বাংলাদেশের হৃদয়, - হরিণের হাড়, - তুমি নিঃশ্বাস তুমি হৃদস্পন্দন ইত্যাদি।
স্বাধীনতা তুমি- কবিতা, – শামসুর রাহমান।
স্বাধীনতা তুমি রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা- স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা-শোভিত শ্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া, স্বাধীনতা তুমি কবিতা- শামসুর রাহমান।
৩৫.
‘তিমির হননের কবি’ উপাধিটি কার?
ক
জীবনানন্দ দাশ
খ
কাজী নজরুল ইসলাম
গ
শামসুর রাহমান
ঘ
আবদুল কাদির
ব্যাখ্যা
জীবনানন্দ দাশ: - তিনি কবি, শিক্ষাবিদ ছিলেন। - তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। - তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে। - তাঁর পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক। - মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি। - ১৯৫৪ খ্রিষ্টাব্দের ১৪ অক্টোবর জীবনানন্দ দাশ কলকাতায় এক ট্রাম-দুর্ঘটনায় আহত হন এবং ২২ অক্টোবর মৃত্যুবরণ করেন।
তাঁর উল্লেখযোগ্য রচনা কাব্যগ্রন্থ: - ঝরা পালক (এটি জীবনানন্দ দাশের প্রথম কাব্য গ্রন্থ), - ধূসর পাণ্ডু লিপি, - বনলতা সেন, - মহাপৃথিবী, - সাতটি তারার তিমির, - রূপসী বাংলা, - বেলা অবেলা কালবেলা।
উৎস: বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৩৬.
Choose the correct sentence.
ক
The train is running in time.
খ
The train is running on time.
গ
The train is running with time.
ঘ
The train is running to time.
ব্যাখ্যা
• Correct sentence: The train is running on time.
• On time (phrase) - English Meaning: punctual. - সুনির্দিষ্ট সময় (fixed time) বুঝাতে on time বসে। - Train একটি সুনির্দিষ্ট সময়ে চলে তাই on time হবে।
• উল্লেখ্য যে, - নির্দিষ্ট সময়ের পূর্বে বা পরে বোঝাতে in time বসে। - The train came on time but we arrived in time to get good seats.
৩৭.
The word 'precedence' means-
ক
example
খ
priority
গ
elderly
ঘ
case
ব্যাখ্যা
The word 'precedence' means - priority.
• Precedence (noun): English Meaning: the condition of being considered more important than someone or something else; priority in importance, order, or rank. Bangla Meaning: অগ্রপদ বা অগ্রবর্তিতার অধিকার; অগ্রাধিকার; অগ্রগণ্যতা।
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - were. - Complete sentence: If I were rich, I would help the poor. • প্রশ্নে উল্লেখিত বাক্যটি Second Conditional এর নিয়মানুযায়ী গঠিত।
• Second Conditional এর নিয়মানুযায়ী - - If + past indefinite + subject + would/could/might + verb এর base form + ext. - অর্থাৎ, If + past indefinite যুক্ত clause এর পরবর্তী clause টিতে subject এর পর would/could/might এর সাথে verb এর base form বসে। - If যুক্ত Sentence এ subject এর পর be verb আসলে সেক্ষেত্রে were ব্যবহৃত হয়।
৩৯.
You said to me, 'you are right'. Indirect form is -
ক
You told me that I was right.
খ
You told me that you are right.
গ
You told me that I am right.
ঘ
You told me that I were right.
ব্যাখ্যা
• Direct speech: You said to me, 'You are right'? • Indirect speech: You told me that I was right.
• Narration এর নিয়মানুযায়ী, Direct speech থেকে Indirect speech এ রূপান্তরের ক্ষেত্রে, - Reporting verb এর subject বসে। - Reporting verb say/said, tell/told (যদি থাকে) বসে। - Inverted comma উঠে that বসে। - Reported speech এর subject number/person অনুযায়ী পরিবর্তন করতে হবে।
নিয়মানুযায়ী, • Reported speech -এ present indefinite tense হলে indirect speech -এ past indefinite tense হয়। - Said to থাকলে indirect speech এ told হবে এবং reporting verb এর tense কে অনুসরণ করে indirect speech এ পরিবর্তন আসবে।
Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
• 'সে অংকে কাঁচা' বলতে 'সে অঙ্কে দুর্বল' বুঝাচ্ছে। - দুর্বল বা দক্ষ নয় এমন বুঝাতে weak এর সাথে in ব্যবহৃত হয়। - তাই, এর সঠিক ইংরেজি অনুবাদ: He is weak in mathematics.
• Weak in something: English meaning: Not good enough, especially in ability, skill, or quality. Bangla Meaning: ভালো নয় এমন; দক্ষ নয় এমন
Example: He was always weak at/in languages but strong in science. Our quiz team is a bit weak on sport.
Source: 1. Accessible Dictionary by Bangla Academy. 2. Cambridge Dictionary.
৪২.
He leads ____ most unhappy life.
ক
the
খ
an
গ
a
ঘ
of
ব্যাখ্যা
• Cambridge Dictionary অনুসারে, - অনেক Adjective ও Adverb এর Superlative degree গঠনের ক্ষেত্রে most এর পূর্বে the বসে। - যেমন: Joanne is the most intelligent person I know.
• কিন্তু, Most দ্বারা very অর্থ প্রকাশ করলে most এর পূর্বে a বসে। - যেমন: It was a most beautiful morning.
• প্রশ্নে দেওয়া বাক্যটি ছিল: He leads __most unhappy life. - এখানে most প্রকাশ করছে very অর্থ। - সুতরাং, খালিঘরে a বসবে। - Complete sentence: He leads a most unhappy life.
৪৩.
'Do or die' is -
ক
Compound sentence
খ
Complex sentence
গ
Simple sentence
ঘ
None of the above
ব্যাখ্যা
• "Do or die." is a - Compound sentence. - Do or die. - এই sentence টিতে 'or' দ্বারা দুটি clause যুক্ত আছে, তাই এটি Compound Sentence.
• Compound sentence: - Compound sentence-এ একের অধিক principal clause থাকে, যাদেরকে co-ordinate clause বলা হয়। - অর্থাৎ, Compound sentence- এ দুই বা ততোধিক principal clause বা co-ordinate clause থাকে। - এছাড়া, Compound sentence এ সাধারণত and, or, but, yet, so, therefore, otherwise, else, both --- and , either --- or, neither — nor, not only --- but also ইত্যাদি coordinating conjunction দ্বারা দুইটি principal clause যুক্ত থাকে।
৪৪.
Would you mind _____?
ক
to open the door
খ
opened the door
গ
opens the door
ঘ
opening the door
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে opening the door? - Complete sentenece: Would you mind opening the door?
• Would you mind যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম: - Would you mind এরপর verb এর মূল form এর সাথে ing যোগ করতে হয়। - Structure: Would you mind + verb + ing + object.
Example: - Would you mind coming to my house? - Would you mind Taking a cup of tea? - Would you mind giving me some money?
৪৫.
Which pair is the similar meaning of 'Distort: Twist'?
ক
Harmonize : Balance
খ
Straighten : Bend
গ
Deform : Reform
ঘ
Observe : Blur
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ - Distort: বিকৃত করা। Twist: নিংড়ানো; মোচড়ানো; বাঁকানো; বিকৃত করা বা হওয়া; মচকানো।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - ক) - Harmonize: সমন্বয়সাধন করা; সাদৃশ্যবিধান করা। - Balance: ভারসম অবস্থায় রাখা।
খ) - Straighten: সরল করা বা হওয়া। - Bend: বাঁকানো; বাঁকা করা; বক্রাকৃতি করা; নোয়ানো; আনমিত করা বা হওয়া।
গ) - Deform: বিকৃত/বিকলাঙ্গ করা। - Reform: সংশোধন করা; সংস্কার করা; সংস্কারসাধন করা।
ঘ) - Observer: যে ব্যক্তি পর্যবেক্ষণ করে। - Blur: দুর্বোধ্য বা অস্পষ্ট ছাপ।
• Distort মানে যেমন বিকৃত করা তেমনি Twist মানে মোচড়ানো বা বাঁকানো যার অর্থ প্রায় একই রকম। - শুধুমাত্র Harmonize ও Balance শব্দযযুগলের অর্থ একইরকম। - অন্যান্য অপশন গুলোর অর্থ বিশ্লেষণ করলে দেখা যায় তারা বিপরীত অর্থ প্রকাশ করছে। - তাই সঠিক উত্তর হবে Harmonize : Balance.
Source: Accessible Dictionary by Bangla Academy.
৪৬.
The passive form of 'He pleases us' -
ক
We were pleased with him.
খ
We are pleased with him.
গ
We are pleased by him.
ঘ
We will be pleased by him.
ব্যাখ্যা
• 'He pleases us' বাক্যটির সঠিক passive form: We are pleased with him.
• Active voice কে Passive voice এ রূপান্তরের নিয়ম: - Active Voice এর object টি Passive voice এর subject হয় + Tense অনুযায়ী Auxiliary verb + মূল verb এর past participle + Active voice এর subject টি Passive voice এর object হয় এবং তার পূর্বে Preposition (By, with, at, to,in) বসে।
• ব্যক্তির ক্ষেত্রে with বসে আর ব্যক্তির কাজ বা বস্তুর উপরে সন্তুষ্টি বোঝাতে at বসে। - যেহেতু প্রশ্নে ব্যক্তির উপর সন্তুষ্টি বোঝানো হয়েছে তাই pleased with বসবে।
৪৭.
Find out the plural form of 'Oasis'.
ক
Oases
খ
Oasises
গ
Oasus
ঘ
Oasses
ব্যাখ্যা
• The plural form of 'Oasis' is - Oasis.
• Oasis: [Singular] - English meaning: a fertile or green area in an arid region (such as a desert)/something that provides refuge, relief, or pleasant contrast. - Bangla meaning: মরূদ্যান।
- Example: The small park is a welcome oasis amid the city's many factories. - Plural form: Oases.
Source: 1. Merriam-webster. 2. Accessible Dictionary by Bangla Academy.
৪৮.
আমার যদি পাখির মতো ডানা থাকত! এর ইংরেজি কী?
ক
Had I the wings of bird!
খ
If I would have the wings of bird!
গ
I wish that I would have the wings of bird!
ঘ
If I could fly like a bird!
ব্যাখ্যা
• ‘আমার যদি পাখির মত ডানা থাকত’ বাক্যটির সঠিক ইংরেজী অনুবাদ হলো: - Would that I had the wings of bird! - অথবা Had I the wings of a bird! (Had I the wings of a bird মূলত ছিল "If I had the wings of a bird!")
• Sentence এর শুরুতে would that থাকলে সাধারণত subject এর পরে could বসে এবং প্রদত্ত verb এর present form বসে। - অবাস্তব ইচ্ছা বা সম্ভাবনা প্রকাশে Would that ব্যবহৃত হয়। - যেহেতু মানুষের পাখির মত ডানা থাকার বিষয়টি হচ্ছে অবাস্তব ইচ্ছা বা সম্ভাবনা, তাই would that + sub + had বসবে।
৪৯.
The synonym of 'shun' is ___
ক
devoid
খ
avoid
গ
null
ঘ
valid
ব্যাখ্যা
• Shun (verb) English meaning: to avoid something. Bangla meaning: দূরে থাকা; পরিহার করা। Synonym: avoid, evade, eschew, steer clear of, fight shy of.
ঘ) valid adjective) - (আইন সম্বন্ধীয়) সঠিক আনুষ্ঠানিকতাসহ কৃত বা সম্পাদিত বলে কার্যকর; সিদ্ধপ্রমাণ; বৈধ (চুক্তি) আইনসম্মত; বিধিবিহিত।
• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, The synonym of 'shun' is avoid.
Source: Accessible Dictionary by Bangla Academy.
৫০.
Which one is correct?
ক
I was a candidate for the post.
খ
I was candidate to the post.
গ
I was a candidate of the post.
ঘ
I was a candidate to the post.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হবে - I was a candidate for the post.
• Candidate (noun) - English Meaning: a person who applies for a job or is nominated for election. - Bangla Meaning: প্রার্থী; অভ্যর্থী; পদপ্রার্থী। - Candidate এর পরে সাধারণত preposition হিসেবে for বসে (a candidate for sth.)।
• Example Sentence: - Candidates applying for this position should be computer-literate. - There are three candidates running for sheriff. - She's the best candidate for the job. - How many candidates are there for the job?
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to seeing. - Complete sentence: I am looking forward to seeing you.
• Use of Look forward: - Look forward এরপর to + verb + ing বসে।
• Example: - I am looking forward to receiving your letter. - I am looking forward to seeing you. - My friend is looking forward to going to London. - He is looking forward to starting his new job.
• এছাড়াও, বাক্যে mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, get used to, worth ইত্যাদির পর কোনাে Verb আসলে উক্ত Verb - এর সাথে ing যুক্ত হয়। যেমন: - He came to Dhaka with a view to visiting a new place. - Would you mind closing the door? - I don't mind taking a cup of tea. - He cannot help laughing out loud.
Source: Applied English Grammar and Composition, P.C. DAS.
৫২.
At least one of the students ____ full marks every time.
ক
get
খ
are getting
গ
gets
ঘ
have got
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - gets. - সম্পূর্ণ বাক্যটি - At least one of the students gets full marks every time.
• One of the দ্বারা মূলত অনেকের মধ্যে একজনকে বোঝায়। - কোনো বাক্যে one of the থাকলে বাক্যের গঠন হবে - - One of the + Noun (plural) + Verb (singular) + Possessive (singular). - তাই বাক্যটিতে one of the এরপর plural noun students হবে এবং singular form হিসেবে verb হবে gets.
৫৩.
What does the idiom 'Tooth and nail' mean?
ক
terribly
খ
with utmost effort
গ
pleasantly
ঘ
awfully
ব্যাখ্যা
• The idiom 'Tooth and nail' means - with utmost effort.
• Tooth and nail (Phrase) English Meaning: - to try very hard to get something you want/ with utmost effort/completely, strongly, try hard/Fight very fiercely. Bangla Meaning: - দাঁতমুখ খিঁচে চেষ্টা করা; যথাসাধ্য প্রবলভাবে/ তীব্রভাবে, প্রাণপণে, কঠোর চেষ্টা করা।
• with utmost effort - সর্বাত্মক চেষ্টা; প্রবলভাবে/ তীব্রভাবে চেষ্টা করা।
• Example Sentence: - We fought tooth and nail to get the route of the new road changed.
• অপশনে উল্লিখিত অন্য শব্দগুলোর অর্থ - ক) terribly (adjective) - ভয়ংকর; ভীষণ; ভয়াবহ; চরম: শোচনীয়ভাবে খারাপ।
What is the comparative form of 'Alam is the best boy in the class'?
ক
Alam is better that any other boy on the class.
খ
Alam is better that most other boys in the class.
গ
Alam is better that all other boys in the class.
ঘ
Other boy in the class are better that Alam.
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নটি জব সল্যুশনের। সম্ভবত অপশনে টাইপিং এর ভুলের কারণে than এর পরিবর্তে that লিখা হয়েছে।
• সঠিক উত্তর হবে - Alam is better than all other boys in the class. - অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
• One of the ছাড়া শুধু the + Superlative Degree থাকলে – comparative degree করতে হলে - comparative degree + (than any other + singular noun) / (than all other + plural noun) বসে।
Superlative Degree: Alam is the best boy in the class Comparative Degree: - Alam is better than any other boy in the class. - Alam is better than any other boys in the class.
৫৫.
What is the single word for 'A hater of mankind' -
ক
Philanthropist
খ
Misanthropist
গ
Humanitarian
ঘ
Hatred
ব্যাখ্যা
• Misanthropist (noun) English meaning: One who hates mankind. Bangla meaning: মানববিদ্বেষী
• অন্য অপশনগুলোর মধ্যে - • Philanthropist (noun) English Meaning: A person who helps the poor, especially by giving them money. Bangla meaning: (জনহিতৈষী ব্যক্তি)
• Humanitarian (noun) English meaning: (A person who is) involved in or connected with improving people's lives and reducing suffering. Bangla meaning: মানুষের ক্লেশলাঘব, দণ্ডনীতির সংস্কারসাধন ইত্যাদি উপায়ে যে ব্যক্তি সব মানুষের কল্যাণের জন্য কাজ করেন; ঐরূপ ব্যক্তিবিষয়ক কিংবা ঐরূপ ব্যক্তি মতাবলম্বী; লোকহিতব্রতী; মানবহিতৈষী; লোকহিতকর; জনহিতকর।
• Hatred (adjective) English meaning: An extremely strong feeling of dislike. Bangla meaning: ঘৃণা; তীব্র বিরাগ।
Source: 1. Cambridge Dictionary 2. Accessible Dictionary by Bangla Academy.
৫৬.
২০২২ সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় -
ক
দুবাই
খ
সিউল
গ
কাতার
ঘ
বার্লিন
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ ২০২২: - ২০ নভেম্বর ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল শুরু হয়। - ফুটবল বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হয় কাতারে। - আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ ২০২২-এ চ্যাম্পিয়ন হয়। - ফ্রান্স ফুটবল বিশ্বকাপ ২০২২-এ রানার্স আপ হয়। - ক্রোয়েশিয়া ফুটবল বিশ্বকাপ ২০২২-এ তৃতীয় হয়। • ফুটবল বিশ্বকাপ ২০২২-এ গোল্ডেন বল পায় লিওনেল মেসি। • গোল্ডেন বুট- কিলিয়ান এমবাপে। • গোল্ডেন গ্লাভস- ইমিলিয়ানো মার্টিনেজ। - ফুটবল বিশ্বকাপ ২০২২-এর বলের নাম আল রিহলা। - কাতারে অনুষ্ঠিত ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ মাস্কটের নাম লাইব।
তথ্যসূত্র - ফিফা অফিসিয়াল ওয়েবসাইট।
৫৭.
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের কাল -
ক
২০১৬-২০৩০
খ
২০১৫-২০৩০
গ
২০১৭-২০৩০
ঘ
২০১৮-২০৩০
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG): - SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য । - SDGS-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল। - এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) রয়েছে। লক্ষ্যমাত্রাসমূহ হলো: ১) দারিদ্র্য নির্মূল। ২) ক্ষুধামুক্তি। ৩) সুস্বাস্থ। ৪) মানসম্মত শিক্ষা। ৫) লিঙ্গ সমতা। ৬) বিশুদ্ধ পানি ও স্যানিটেশন। ৭) সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি। ৮) উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি। ৯) শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো। ১০) বৈষম্য হ্রাস। ১১) টেকসই শহর ও জনগণ। ১২) পরিমিত ভোগ ও উৎপান। ১৩) জলবায়ু বিষয়ে পদক্ষেপ। ১৪) সামুদ্রিক বাস্তুসংস্থান। ১৫) স্থলভাগের জীবন। ১৬) শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান। ১৭) অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।
তথ্যসূত্র - SDG অফিসিয়াল ওয়েবসাইট।
৫৮.
মুজিববর্ষ উদযাপন কাল হলো -
ক
২৬ মার্চ ২০২০-১৬ ডিসেম্বর ২০২১
খ
১৭ মার্চ ২০২০-২৬ মার্চ ২০২১
গ
১৭ এপ্রিল ২০২০-১৭ এপ্রিল ২০২১
ঘ
১৭ জানুয়ারি ২০২০-১০ জানুয়ারি ২০২১
ব্যাখ্যা
মুজিব বর্ষ: - মুজিব বর্ষের লোগোর ডিজাইনার সব্যসাচী হাজরা। - মুজিব বর্ষ-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (জন্ম ১৭ মার্চ ১৯২০)। - মুজিব বর্ষের সময়কাল ১৭ মার্চ ২০২০ - ৩১ মার্চ ২০২২ সাল। - ‘মুজিব বর্ষ’ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। - মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু হয় ১০ জানুয়ারি ২০২০ থেকে। - মুজিব বর্ষের ক্ষণগণনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তেজগাঁও পুরাতন বিমানবন্দর, ঢাকা। - তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মুজিব বর্ষের ক্ষণগণনা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। - প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১০ জানুয়ারি ২০২০ সালে মুজিব বর্ষের লোগো উন্মোচন করেন।
[বি.দ্র: প্রথমে ১৭ মার্চ, ২০২০ থেকে ২৬শে মার্চ, ২০২১ সাল পর্যন্ত সময়কে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে, বৈশ্বিক করোনা মহামারির প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার সম্প্রতি ‘মুজিববর্ষ’ এর সময়সীমা পুনঃনির্ধারণ করে।]
তথ্যসূত্র - ডেইলি স্টার বাংলা, ৮ জানুয়ারি ২০২২ ও দৈনিক প্রথম আলো, ১২ ডিসেম্বর ২০২০।
৫৯.
কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না?
ক
হংকং
খ
নেপাল
গ
মালদ্বীপ
ঘ
জাম্বিয়া
ব্যাখ্যা
উপনিবেশ: - চীনের অধীনস্থ হওয়ার পূর্বে হংকং ব্রিটেনের উপনিবেশ ছিলো। - মালদ্বীপ এবং জিম্বাবুয়ে দ্বীপ ব্রিটেনের উপনিবেশ ছিল। ন- নেপাল সরাসরি ব্রিটিশ উপনিবেশ ছিল না তবে তারা ব্রিটেনের কাছে Protectorate (আশ্রিত রাজ্য) হিসেবে ছিলো। - স্বায়ত্ত্বশাসন অব্যাহত থাকায় নেপাল এর স্বাধীনতা খর্ব হয় নি। - তাই অপশন বিবেচনায় নেপাল উত্তর নেওয়া হয়েছে।
তথ্যসূত্র - Britannica.com & Worldatlas.com
৬০.
বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ কোনটি?
ক
ভারত
খ
মার্কিন যুক্তরাষ্ট্র
গ
চীন
ঘ
রাশিয়া
ব্যাখ্যা
কার্বন নির্গমনকারী শীর্ষ: - বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ - চীন। (সেপ্টেম্বর, ২০২৪) - ২য় সর্বোচ্চ কার্বন নির্গমনকারী দেশ - যুক্তরাষ্ট্র। - বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের পেছনে বড় একটি কারণ অধিক পরিমাণে কার্বন নিঃসরণ। - এর জন্য শিল্পোন্নত দেশগুলোকে দায়ী করেন সংশ্লিষ্টরা।
- বর্তমান বিশ্বে কার্বন নির্গমনকারী শীর্ষ ১০টি দেশ হল: ১. চীন, ২. যুক্তরাষ্ট্র, ৩. ইন্ডিয়া, ৪. রাশিয়া, ৫. জাপান, ৬. জার্মান, ৭. কানাডা, ৮. ইরান, ৯. দক্ষিণ কোরিয়া, ১০. ইন্দোনেশিয়া।
তথ্যসূত্র - worldometer and Investopedia.
৬১.
অপারেশন সার্চলাইট যে সালে সংঘটিত হয়-
ক
১৯৬৯
খ
১৯৭১
গ
১৯৭৫
ঘ
১৯৭০
ব্যাখ্যা
অপারেশন সার্চলাইটের পরিকল্পনা: - পাকিস্তানি সেনারা ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পূর্ব পাকিস্তানে যে গণহত্যামূলক অভিযান চালিয়েছিল তার নাম দিয়েছিল ‘অপারেশন সার্চ লাইট’। - পাকিস্তান বাহিনীর ১৪ ডিভিশনের জিওসি মেজর জেনারেল খাদিম হোসেন রাজা এবং ৫৭ ডিভিশনের জিওসি মেজর জেনারেল রাও ফরমান আলী খান ১৯৭১ সালের ২২ ফেব্রুয়ারি অপারেশন সার্চলাইট নামে একটি সামরিক অভিযানের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেন। - ১৭ মার্চ চীফ অব স্টাফ জেনারেল আবদুল হামিদ খানের নির্দেশে জেনারেল রাজা পরদিন ঢাকা সেনানিবাসে জিওসি অফিসে অপারেশন সার্চলাইট পরিকল্পনা চূড়ান্ত করেন। - এই অপারেশন সার্চ লাইট অনুযায়ী ঢাকা শহরের গণহত্যার মূল দায়িত্ব দেওয়া হয় জেনারেল রাও ফরমান আলীকে। - ঢাকার বাহিরে এ অপারেশনের দায়িত্ব পান জেনারেল খাদিম হোসেন রাজা। - এ পরিকল্পনার সার্বিক তত্ত্বাবধান অর্থাৎ মূল দায়িত্বে ছিলেন জেনারেল টিক্কা খান।
তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং বিবিসি।
৬২.
নিচের কোন স্থানটি বিশ্ব ঐতিহ্য হিসেবে এখনও স্থান পায়নি?
ক
পাহাড়পুর
খ
মহাস্থানগড়
গ
ষাটগম্বুজ
ঘ
সুন্দরবন
ব্যাখ্যা
• মহাস্থানগড় বিশ্ব ঐতিহ্য হিসেবে এখনও স্থান পায়নি।
মহাস্থানগড়: - মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। - পূর্বে মহাস্থানগড়ের নাম ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর। - বগুড়া শহর হতে ১৫ কিঃমিঃ দূরে পুণ্ড্রবর্ধনের প্রশাসনিক কেন্দ্রবিন্দু ছিল এই মহাস্থানগড়। - মহাস্থানগড় সমগ্র বাংলার সর্বপ্রধান ও সর্বপ্রাচীন এ দূর্গনগরী । - সমগ্র বাংলার সর্বপ্রধান ও সর্বপ্রাচীন এ দুর্গ নগরী ইটের বেষ্টনী প্রাচীর দ্বারা সুরক্ষিত যা উত্তর দক্ষিনে ১৫২৫ মিঃদীর্ঘ এবং পূর্ব পশ্চিমে ১৩৭০মিঃ প্রশস্থ ও চতুপার্শ্বস্থ সমতল ভূমি হতে ৫মিঃ উঁচু। - কয়েক শতাব্দী পর্যন্ত এ স্থান পরাক্রমশালী মৌর্য, গুপ্ত এবং পাল শাসকবর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সমান্ত রাজাগণের রাজধানী ছিল। - বিখ্যাত চীনা পরিব্রাজক হয়েন সাঙ ভারতবর্ষ ভ্রমণকালে (৬৩৯-৬৪৫) পুন্ড্রনগর পরিদর্শন করেন।
উল্লেখ্য, - বাংলাদেশে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের সংখ্যা তিনটি। এগুলো হলো: ⇒ নওগাঁ জেলার পাহাড়পুর বৌদ্ধ বিহার (১৯৮৫ সালে)। - পাহাড়পুরের সোমপুর বৌদ্ধবিহার ৩২২তম বিশ্ব ঐতিহ্য।
⇒ বাগেরহাট জেলার ষাটগম্বুজ মসজিদ (১৯৮৫ সালে)। - ষাটগম্বুজ মসজিদ ৩২১তম বিশ্ব ঐতিহ্য।
তথ্যসূত্র - ইউনেস্কো ওয়েবসাইট ও বগুড়া জেলা অফিসিয়াল ওয়েবসাইট।
৬৩.
বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ-
ক
পাহাড়পুর
খ
কুতুবদিয়া
গ
নিঝুম দ্বীপ
ঘ
মহেশখালী
ব্যাখ্যা
মহেশখালী দ্বীপ: - বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট মহেশখালী। - দ্বীপটি কয়েক শ বছর আগেও মূল ভূখণ্ড কক্সবাজারের সঙ্গে সংযুক্ত ছিল। - এক প্রচণ্ড ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে সৃষ্টি হয় দ্বীপের। - ছোট ছোট তিনটি দ্বীপের (সোনাদিয়া, মাতারবাড়ী ও ধলঘাটা) সমন্বয়ে গঠিত দ্বীপটির পূর্ব প্রান্তে উত্তর-দক্ষিণমুখী পাহাড়। - এই দ্বীপে আদিনাথ পাহাড় রয়েছে। এছাড়া এখানে আদিনাথ মন্দির রয়েছে। - মহেশখালী দ্বীপেই মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর নির্মিত হচ্ছে।
দ্বীপসমূহ: - দেশের একমাত্র প্রবাল দ্বীপ হলো সেন্টমার্টিন বা নারিকেল জিঞ্জিরা। - কুতুবদিয়া দ্বীপে বাতিঘর রয়েছে। - সন্দ্বীপে প্রাচীনকালে বাণিজ্যিক জাহাজ নির্মাণ হতো।
তথ্যসুত্র - জাতীয় তথ্য বাতায়ন
৬৪.
পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত?
ক
৬.১৫ কি.মি. ও ১৮.১০ মি.
খ
৭.২৫ কি.মি. ও ১৮.২০ মি.
গ
৭.১৫ কি.মি. ও ২০.১০ মি.
ঘ
৬.০৫ কি.মি. ও ১৮.১০ মি
ব্যাখ্যা
পদ্মা সেতু: - পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের সভাপতি ছিলেন অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। - পদ্মা নদীর ওপর নির্মিত পদ্মা সেতু একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। - এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। - সেতুটি মুন্সিগঞ্জের মাওয়া, লৌহজংকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে। - এর ফলে দেশের দক্ষিণ-পশ্চিম প্রান্ত উত্তর-পুর্বাঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে। - মূল সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার ও প্রস্থ ১৮.১০ মিটার। - সেতুতে মোট পাইল রয়েছে ২৭২টি। - পদ্মা সেতু তৈরি করা হয়েছে ৯ মাত্রার ভূমিকম্প সহনীয় করে। - পদ্মা সেতুর মোট স্প্যান ৪১টি, যার প্রতিটির দৈর্ঘ্য ১৫০ মিটার। - পদ্মা সেতুর মোট পিলার রয়েছে ৪২টি। - পদ্মা সেতুর নেভিগেশন ক্লিয়ারেন্স ১৮.৩০ মিটার। - ৩০ সেপ্টেম্বর ২০১৭ সালে প্রথম স্প্যান বসানো হয়। - ১০ ডিসেম্বর ২০২০ সালে শেষ স্প্যান বসানো হয়। - ২৫ জুন ২০২২ সালে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তথ্যসূত্র - ডেইলি স্টার বাংলা, জুন ২৫, ২০২২ ও যুগান্তর, ২৪ জুন ২০২২।
৬৫.
'Line of Control' যে দুটি দেশের সীমান্তে অবস্থিত-
ক
ভারত-বাংলাদেশ
খ
ভারত-পাকিস্তান
গ
উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়া
ঘ
পাকিস্তান-আফগানিস্তান
ব্যাখ্যা
বিভিন্ন দেশের সীমানা: - ডুরান্ড লাইন - পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা। - ম্যাকমোহন লাইন - ভারত ও চীনের মধ্যে সীমানা। - রেডক্লিফ লাইন - ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা। - লাইন অব ডিমারকেশন - পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা। - লাইন অব কন্ট্রোল - ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা। - লাইন অব একচুয়াল কন্ট্রোল - চীন ও ভারত মধ্যে সীমানা। - পার্পল লাইন - ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা। - সনেরা লাইন - মেক্সিকো ও যুক্তরাষ্ট্র মধ্যকার সীমানা।
তথ্যসূত্র - Britannica.com
৬৬.
‘স্ট্যাচু অব পিস’ কোথায় অবস্থিত?
ক
নাগাসাকি
খ
টোকিও
গ
বেইজিং
ঘ
সিউল
ব্যাখ্যা
স্ট্যাচু অব পিস: - 'স্ট্যাচু অব পিস' ভাস্কর্যটি সিউলে জাপানি দূতাবাসের সামনে অবস্থিত। - এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সৈন্যদের দ্বারা কোরীয় নারীদের নির্যাতিত হওয়ার জন্য জাপানকে ক্ষমা চাইতে বাধ্য করা এবং ঐ দুঃসহ স্মৃতিকে স্মরণে রাখতে স্থাপন করা হয়েছিল। - 'স্ট্যাচু অব পিস' ২০১১ সালে স্থাপিত হয়।
উল্লেখ্য, - জাপানের নাগাসাকির 'পিস স্ট্যাচু' অবস্থিত।
তথ্যসূত্র - জাপান এবং দক্ষিণ কোরিয়ার ওয়েবসাইট।
৬৭.
বর্তমানে বিশ্বে শান্তির সংবিধান বলা হয় কোন দেশের সংবিধানকে?
ক
জাপান
খ
চীন
গ
বাংলাদেশ
ঘ
আমেরিকা
ব্যাখ্যা
জাপান: - জাপানের সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়। - জাপানের সংবিধানকে ‘যুদ্ধোত্তর সংবিধান' নামেও অভিহিত করা হয়। - দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৭ সালের ৩রা মে জাপানের বর্তমান সংবিধান গৃহিত হয়। - যুক্তরাষ্ট্রের প্রভাবাধীনে রচিত এই সংবিধানের ৯নং অনুচ্ছেদ অনুসারে জাপান আত্মরক্ষা ব্যতীত কোন যুদ্ধে অংশগ্রহণ বা জড়াতে পারবে না। - এজন্যই মূলত জাপানের সংবিধান শান্তিবাদী সংবিধান নামেও পরিচিত। তবে, জাপান ধীরে ধীরে শান্তির সংবিধান থেকে বের হয়ে আসছে।
তথ্যসূত্র - জাপানের সরকারি ওয়েবসাইট।
৬৮.
বিখ্যাত চিত্রকর্ম ‘ম্যাডোনা-৪৩’ এর চিত্রকর কে?
ক
জয়নুল আবেদিন
খ
কামরুল হাসান
গ
এস এম সুলতান
ঘ
রফিকুন্নবী
ব্যাখ্যা
• বিখ্যাত চিত্রকর্ম ‘ম্যাডোনা-৪৩’ এর চিত্রকর জয়নুল আবেদিন।
জয়নুল আবেদিন: - জয়নুল আবেদিন ১৯১৪ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। - তিনি বেড়ে উঠেছেন ব্রহ্মপুত্রের লালিত্যে গড়ে ওঠা সবুজ শ্যামলিমায়। - জয়নুল তাঁর প্রথম জীবনেই নদী ও অবারিত প্রকৃতির মাঝে রোমান্টিকতার অনুপ্রেরণা পান। - তিনি ১৯৩৩ সালে কলকাতা সরকারি আর্ট স্কুলে ভর্তি হন এবং পাঁচ বছর সেখানে ব্রিটিশ / ইউরোপীয় স্টাইলের ওপর পড়াশুনা করেন। - জয়নুল আবেদিন ও তাঁর কয়েকজন সহযোগী, যারা দেশ ভাগের পর ঢাকায় অভিবাসী হয়েছিলেন, আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। - ‘দুই মহিলা’ (গোয়াশ, ১৯৫৩), ‘পাইন্যার মা’ (গোয়াশ, ১৯৫৩) ও ‘মহিলা’ (জলরং, ১৯৫৩), 'ফসল মাড়াই', জলরং (১৯৬৩) হলো এ আমলের উল্লেখযোগ্য চিত্রকর্ম। - ১৯৭৬ সালের ২৮ মে ঢাকায় তাঁর মৃত্যু হয়।
তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৬৯.
ঐতিহাসিক ট্রয় নগরী কোন দেশের অন্তর্গত?
ক
গ্রিস
খ
ইতালি
গ
নাইজার
ঘ
তুরস্ক
ব্যাখ্যা
তুরস্ক: - আনুষ্ঠানিকভাবে তুরস্ক প্রজাতন্ত্র। - দেশটি পশ্চিম এশিয়া এবং দক্ষিণ-পূর্ব ইউরোপে অবস্থিত। - আয়তন: ২৯৭,১৪৬ বর্গ মাইল (৭৬৯,৬০৪ বর্গ কিমি)। - রাজধানী: আঙ্কারা। - ভাষা: তুর্কি (অফিসিয়াল), কুর্দি, আরবি। - ধর্ম: ইসলাম। - মুদ্রা: তুর্কি লিরা। - দেশটি বহুদলীয় প্রজাতন্ত্র যার একটি আইনসভা রয়েছে। - এর রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি, এবং সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী। - বিখ্যাত ট্রয় নগরী তুরস্কে অবস্থিত।
তথ্যসূত্র - Britannica.com
৭০.
কাইজার কোন দেশের প্রাচীন রাজাদের বলা হয়?
ক
জাপান
খ
চীন
গ
জার্মানি
ঘ
ইরাক
ব্যাখ্যা
- জার্মান সম্রাটগণ কাইজার নামে পরিচিত ছিলো। - রোমান সম্রাটদের উপাধি ছিলো সিজার - প্রাচীন মিশরীয় সম্রাট বা রাজাদের উপাধি ছিলো ফারাও। - রাশিয়ার সম্রাটদের জার নামে অভিহিত করা হতো।
তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং হিস্টোর ডটকম।