পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ১০ ডিসেম্বর, ২০২২সময়50 minutes
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (ইছামতি) (গ্রেড-১৩) পরীক্ষার তারিখ: ০৮.০১.২০১০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ১০ ডিসেম্বর, ২০২২ · ৮০ প্রশ্ন

.
The idiom 'In black & white'- এর অর্থ-
  1. ক) Temporary
  2. খ) False
  3. গ) Verbally
  4. ঘ) In writing
সঠিক উত্তর:
ঘ) In writing
উত্তর
সঠিক উত্তর:
ঘ) In writing
ব্যাখ্যা
• The idiom 'In black & white'- এর অর্থ - In writing
Black-and- white

English Meaning: being in writing or print.
Bangla Meaning: লিখিত বা মুদ্রিত
Ex. Sentence: 2. The contract should be in black-and-white to avoid misunderstanding.
Bangla Meaning: ২. ভুল বোঝাবুঝি এড়ানোর জন্য চুক্তিটি লিখিত হওয়া উচিত।

Source: Live MCQ Lecture.
.
The idiom 'At home'- এর অর্থ-
  1. ক) Familiar with
  2. খ) Home made of bricks
  3. গ) Try to make a home
  4. ঘ) One who has lost home
সঠিক উত্তর:
ক) Familiar with
উত্তর
সঠিক উত্তর:
ক) Familiar with
ব্যাখ্যা
At home
English Meaning: skilled / comfortable.
Bangla Meaning: দক্ষ, ঘরের মত আরামপ্রদ

Ex. Sentence: 1. He is at home in English.
Bangla Meaning: ১. সে ইংরেজিতে দক্ষ।

Ex. Sentence: 2. I never feel at home in Dhaka city.
Bangla Meaning: ২. আমি ঢাকা শহরে কখনো স্বস্তি পাই না।

Familiar with দ্বারা বোঝায় কোন কিছুর সঙ্গে পরিচিত বা ঘনিষ্ঠ এমন। তাই familiar with অনেকটা comfortable এর মত অর্থ প্রকাশ করে বলে এটিকেই সঠিক উত্তর হিসেবে বিবেচনায় ধরা হয়েছে।
.
He said, ''What a pity'' বাক্যের Indirect speech-
  1. ক) He said that it was a great pity
  2. খ) He exclaimed that it was a great pity
  3. গ) He exclaimed that it is great pity
  4. ঘ) The exclaimed that it is a great pity
সঠিক উত্তর:
খ) He exclaimed that it was a great pity
উত্তর
সঠিক উত্তর:
খ) He exclaimed that it was a great pity
ব্যাখ্যা
Narration এর নিয়মানুযায়ী,
reported speech exclamation প্রকাশ করায় reporting verb (said) পরিবর্তিত হয়ে that হবে।
- কমার বদলে that বসবে।
- বাক্যে subject না থাকায় It কে subject হিসাবে ধরে নিতে হবে। 
- reporting verb past tense হওয়ায় reported speech এর verb হবে was.
সুতরাং, সঠিক indirect speech টি হবে - He exclaimed that it was a great pity.
.
Salim said to me, ''I was ill.'' বাক্যে Indirect speech-
  1. ক) Salim told me that he had been ill
  2. খ) Salim said to me that he was ill
  3. গ) Salim told me that I had been ill
  4. ঘ) Salim told me that he has been ill
সঠিক উত্তর:
ক) Salim told me that he had been ill
উত্তর
সঠিক উত্তর:
ক) Salim told me that he had been ill
ব্যাখ্যা
Narration এর নিয়মানুযায়ী,
- Direct speech এ said to থাকলে indirect speech এ তা পরিবর্তিত হয়ে told হবে এবং reporting verb এর tense অনুযায়ী indirect speech এ পরিবর্তন আসবে।
- কমার বদলে that বসবে।
- reporting verb এবং reporting speech উভয়েই past indefinite থাকলে, indirect করার সময় reported speech কে past perfect tense এ রূপান্তরিত করতে হবে।

সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - Salim told me that he had been ill
.
'My uncle looks after me'- বাক্যের সঠিক Passive form-
  1. ক) I was looked after by my uncle
  2. খ) I am look after by my uncle
  3. গ) I am being looked after by my uncle
  4. ঘ) I am looked after by my uncle
সঠিক উত্তর:
ঘ) I am looked after by my uncle
উত্তর
সঠিক উত্তর:
ঘ) I am looked after by my uncle
ব্যাখ্যা
সঠিক উত্তর হবে - I am looked after by my uncle.

Assertive sentence এর passive করার নিয়ম -
- active এর object বসে subject রূপে
- tense অনুযায়ী auxiliary verb am/is/are
- মূল verb এর past participle form
- by 
- active এর subject, object রূপে বসে। 
- other words.
.
'I saw the boy crying'- বাক্যের সঠিক Passive form-
  1. ক) The boy is seen crying by me
  2. খ) The boy cry was seen by me
  3. গ) The boy was seen crying by me
  4. ঘ) The boy crying was seen by me
সঠিক উত্তর:
গ) The boy was seen crying by me
উত্তর
সঠিক উত্তর:
গ) The boy was seen crying by me
ব্যাখ্যা
Voice change এর নিয়মানুযায়ী, 
Subject + verb + object + present participle যুক্ত active sentence কে passive করার সময় subject, verb and object স্বাভাবিক নিয়মে পরিবর্তিত হবে কিন্তু present participle এর কোনো change হবে না।

Structure: Subject + auxiliary verb+ verb এর past participle + present participle word + by + object. 
-active এর object বসে subject রূপে
- tense অনুযায়ী auxiliary verb am/is/are
- মূল verb এর past participle form
-  present participle 
- by 
- active এর subject, object রূপে বসে।
সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - The boy was seen crying by me.
.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) I have read a poetry
  2. খ) I have read a piece of poetry
  3. গ) I saw his pulse
  4. ঘ) The man took his birth in 1968
সঠিক উত্তর:
খ) I have read a piece of poetry
উত্তর
সঠিক উত্তর:
খ) I have read a piece of poetry
ব্যাখ্যা
I have read a piece of poetry সঠিক বাক্য।
কারণ, poetry দ্বারা সমগ্র কাব্যকে বুঝায় যা একজন ব্যক্তির পক্ষে পড়া সম্ভব নয়। তাই বিশেষ কোন একটি কাব্য/কবিতা বুঝাতে a piece of poetry/poem ব্যবহৃত হয়। আর এই কারনেই I have read a poetry বাক্যটি ভুল। 

I saw his pulse বাক্যটি ভুল কারন pulse অর্থ ধমনি বা নাড়ির নিয়মিত স্পন্দন যা দেখা সম্ভব নয় বরং feel বা অনুভব করা যায়।
তাই saw এর স্থলে felt হলে বাক্যটি শুদ্ধ হত। ধমনি বা নাড়ির নিয়মিত স্পন্দন  দেখা অর্থে feel one's pulse ব্যবহৃত হয়।

The man took his birth in 1968 বাক্যটি ভুল কারন - 
took his birth এর স্থলে was born হবে। কারণ, কেউ নিজে জন্মগ্রহণ করে না, মা কর্তৃক তাকে জন্ম দেওয়া হয় তাই passive করে লিখতে হয়।
.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. ক) Sohel is taller than I
  2. খ) We write with ink
  3. গ) Sohel is taller than me
  4. ঘ) I did not think it was her
সঠিক উত্তর:
ক) Sohel is taller than I
উত্তর
সঠিক উত্তর:
ক) Sohel is taller than I
ব্যাখ্যা
Sohel is taller than I’ সঠিক উত্তর। কেননা দুই জনের মধ্যে তুলনায় than এরপর pronoun এর subjective form বসে।
অন্যদিকে,

Sohel is taller than me - বাক্যটিতে ‘than’ এর পর objective case ‘me’ এর পরিবর্তে nominative case ‘I’ ব্যবহৃত হয়, Clause থাকায় দুটোর মাঝখানে ‘that’ conjunction থাকলে অথবা থাকলে বাক্যটি  সঠিক হতো।
I did not think it was her বাক্যটিতে her এর পরিবর্তে she হবে।
.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Sattellite
  2. খ) Sattelite
  3. গ) Satellite
  4. ঘ) Satelite
সঠিক উত্তর:
গ) Satellite
উত্তর
সঠিক উত্তর:
গ) Satellite
ব্যাখ্যা
Satellite (noun)
English Meaning: 
1. A secondary planet which revolves about another planet; as, the moon is a satellite of the earth. See Solar system, under Solar.
2. An attendant attached to a prince or other powerful person; hence, an obsequious dependent.
Bangla Meaning:
(১) উপগ্রহ; চন্দ্র; কৃত্রিম উপগ্রহ: communications satellite.
(২) (লাক্ষণিক, প্রায়ই (attributive(ly) অন্যের উপর নির্ভরশীল এবং অন্যের নেতৃত্বাধীন ব্যক্তি বা দেশ; তাঁবেদার।

Source: Bangla Academy Dictionary.
১০.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Greivance
  2. খ) Grievance
  3. গ) Griveance
  4. ঘ) Grieveance
সঠিক উত্তর:
খ) Grievance
উত্তর
সঠিক উত্তর:
খ) Grievance
ব্যাখ্যা
Grievance (noun)
Bangla Meaning: grievance (against) (প্রকৃত বা কল্পিত) দুঃখদুর্দশার কারণ; দুঃখদুর্দশা।
English Meaning: A cause of uneasiness and complaint; a wrong done and suffered; that which gives ground for remonstrance or resistance, as arising from injustice, tyranny, etc.; injury.

Source: Bangla Academy Dictionary.
১১.
True- শব্দটির Noun হচ্ছে-
  1. ক) Truly
  2. খ) Truthful
  3. গ) Truthfulness
  4. ঘ) Truth
সঠিক উত্তর:
ঘ) Truth
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Truth
ব্যাখ্যা
True - adjective -  সত্য; যথার্থ।
এর noun form হচ্ছে - Truth - সত্যতা; যথার্থতা।
Truthful হচ্ছে adjective এবং এর noun হচ্ছে Truthfulness -  সত্যনিষ্ঠা; সত্যপরায়ণতা; সত্যবাদিতা।

সুতরাং সঠিক উত্তর - Truth.

Source: Bangla Academy Dictionary and Merriam Webster.
১২.
Study শব্দটির Adjective হচ্ছে-
  1. ক) Studious
  2. খ) Persevering
  3. গ) Stupidity
  4. ঘ) Study
সঠিক উত্তর:
ক) Studious
উত্তর
সঠিক উত্তর:
ক) Studious
ব্যাখ্যা
Study - noun - অধ্যয়ন; বিদ্যাভ্যাস; পাঠ; পর্যেষণা
Study -verb -  অধ্যয়ন করা; পড়া,  সতর্কতার সঙ্গে পরীক্ষা করা; পর্যবেক্ষণ করা; খুঁটিয়ে দেখা.
এর adjective হচ্ছে -  Studious - অধ্যয়নশীল; অধ্যয়নপর; অধ্যয়নপরায়ণ; অধ্যয়নাসক্ত; পড়ুয়া।

প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে - 
persevering (adjective)
Stupidity (noun) মূঢ়তা; নির্বুদ্ধিতা; বোকামি; বুদ্ধিজড়তা।

Source: Bangla Academy Dictionary.
১৩.
You are not amenable______ reason- বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
  1. ক) from
  2. খ) of
  3. গ) to
  4. ঘ) into
সঠিক উত্তর:
গ) to
উত্তর
সঠিক উত্তর:
গ) to
ব্যাখ্যা
Amenable (adjective)
Amenable (to)-
(১) (ব্যক্তি) সংবেদনশীল; চালিত বা নিয়ন্ত্রিত হতে আগ্রহী এমন; বাধ্য; অনুগত: amenable to reason, যুক্তি মেনে চলে এমন।
(২) (আইন সম্বন্ধীয়) (ব্যক্তি) দায়ী; কতিপয় অবশ্যকরণীয় কাজ সম্পাদনে ব্যর্থ হলে শাস্তি পেতে হবে এমন অবস্থানগত: We are all amenable to the law.
(৩) (মামলা, পরিস্থিতি) পরীক্ষাযোগ্য বা নিষ্পত্তিযোগ্য: The case is not amenable to ordinary rules.

সুতরাং, সঠিক উত্তর হবে to.
১৪.
He and I________ well' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
  1. ক) are
  2. খ) is
  3. গ) was
  4. ঘ) am
সঠিক উত্তর:
ক) are
উত্তর
সঠিক উত্তর:
ক) are
ব্যাখ্যা
দুইটি ভিন্ন ভিন্ন subject যদি and দ্বারা যুক্ত হয় তবে এদের পরের verb টি সব সব সময় plural হয়। 
তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে are.
সম্পূর্ণ বাক্য - He and I are well. 
Bangla Meaning: সে এবং আমি ভালো আছি।
১৫.
Utilize- শব্দটির Synonym হচ্ছে-
  1. ক) Discard
  2. খ) Employ
  3. গ) Discharge
  4. ঘ) Reject
সঠিক উত্তর:
খ) Employ
উত্তর
সঠিক উত্তর:
খ) Employ
ব্যাখ্যা
Utilize (verb transitive)-  ব্যবহার করা; কাজে লাগানো; সদ্ব্যবহার করা; উপযোগিতা/প্রয়োগ খুঁজে পাওয়া।

প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
Discard - বাতিল করা; ফেলে দেওয়া; অপ্রার্থিত; অবাঞ্ছিত কিছু পরিত্যাগ করা।

Employ - verb - নিয়োগ করা, কাজে লাগানো; সদ্ব্যবহার করা

Discharge -   জাহাজ থেকে মাল খালাস করা/  গুলি করা; তীর ছোড়া/ কাউকে স্থানান্তরে পাঠানো; স্থানত্যাগে অনুমতি দেওয়া; দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া; অপরাধ থেকে খালাস দেওয়া:

Reject - noun-  পরিত্যক্ত বস্তু; বাতিল মাল/জিনিস: export rejects.
Reject - verb transitive - ফেলে দেওয়া; বাতিল করা।

সুতরাং, বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে Employ শব্দটি utilize এর সমার্থক অর্থ প্রকাশ করে। 
তাই সঠিক উত্তর - Employ.

Source: Bangla Academy Dictionary.
১৬.
Deformed- শব্দটির Synonym হচ্ছে-
  1. ক) Crippled
  2. খ) Beautiful
  3. গ) Determine
  4. ঘ) Handsome
সঠিক উত্তর:
ক) Crippled
উত্তর
সঠিক উত্তর:
ক) Crippled
ব্যাখ্যা
Deformed (participial adjective) (শরীর বা অঙ্গ সম্বন্ধে; লাক্ষণিক মন সম্বন্ধে) বিকৃত; বিকলাঙ্গ; কুগঠিত; অস্বাভাবিক; কদাকার

প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
Crippled - পঙ্গু।
Beautiful - সুন্দর, চমৎকার; মন ও ইন্দ্রিয়কে আনন্দ দেয় এমন।
Determine - দৃঢ় সিদ্ধান্ত করা; দৃঢ় সংকল্প করা।
Handsome - সুগঠিত দেহ; প্রাণশক্তি ও মর্যাদার অধিকারিণী।

সুতরাং, বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে Crippled শব্দটি deformed এর সমার্থক অর্থ প্রকাশ করে। 

Source: Bangla Academy Dictionary.
১৭.
Fly- শব্দটির Noun হচ্ছে-
  1. ক) Plight
  2. খ) Fleet
  3. গ) Flew
  4. ঘ) Flight
সঠিক উত্তর:
ঘ) Flight
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Flight
ব্যাখ্যা
Fly - verb - ওড়া; উড়াল দেওয়া; উড়ে যাওয়া।
এর noun form হচ্ছে - Flight উড্ডয়ন/ উড়াল/ পলায়ন।

প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে - 
Fleet - Noun - এক অধিনায়কের আজ্ঞাধীন রণতরিসমূহ; কোনো দেশের সমস্ত রণতরি; নৌবহর।
Flew - past tense of fly.

Source: Bangla Academy Dictionary.
১৮.
'Compel' শব্দটির Noun হচ্ছে-
  1. ক) Compelness
  2. খ) Compulsion
  3. গ) Tranquil
  4. ঘ) Compelled
সঠিক উত্তর:
খ) Compulsion
উত্তর
সঠিক উত্তর:
খ) Compulsion
ব্যাখ্যা
Compel - (verb transitive) - (কাউকে বা কোনো কিছু করতে) বাধ্য করা; বাধ্য করানো/ জোর করে আদায় করা।
এর noun form হচ্ছে - Compulsion  বলপ্রয়োগে বাধ্য করা; জবরদস্তি; নিপীড়ন, শাসন; বাধ্যবাধকতা।

প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে - 
Compelness বলে কোনো শব্দ নেই।
Tranquil (adjective) শান্ত; চুপচাপ।
Compelled (verb)বাধ্য করা; বাধ্য করানো।

Source: Bangla Academy Dictionary.
১৯.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Tresspass
  2. খ) Tresspas
  3. গ) Trespass
  4. ঘ) Trespas
সঠিক উত্তর:
গ) Trespass
উত্তর
সঠিক উত্তর:
গ) Trespass
ব্যাখ্যা
Trespass (verb)
English Meaning: to go onto someone's land or enter their building without permission
Bangla Meaning: অনধিকার প্রবেশ।

Source: Bangla Academy Dictionary.
২০.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Passenger
  2. খ) Pasanger
  3. গ) Pesanger
  4. ঘ) Pessanger
সঠিক উত্তর:
ক) Passenger
উত্তর
সঠিক উত্তর:
ক) Passenger
ব্যাখ্যা
Passenger (noun)
English Meaning: A passer or passer-by; a wayfarer/ A traveler by some established conveyance, as a coach, steamboat, railroad train, etc.
Bangla Meaning:
(১) যাত্রী।
(২) (কথ্য) যেকোনো দলের নিষ্ক্রিয় বা শুধু বসে- থাকা সদস্য।

Source: Bangla Academy Dictionary.
২১.
অনুগ্রহ- এর বিপরীতার্থক শব্দ?
  1. ক) নিগ্রহ
  2. খ) দয়া
  3. গ) বাহির
  4. ঘ) স্বাধীন
সঠিক উত্তর:
ক) নিগ্রহ
উত্তর
সঠিক উত্তর:
ক) নিগ্রহ
ব্যাখ্যা
'অনুগ্রহ' এর বিপরীতার্থক শব্দ 'নিগ্রহ'।

আরও  কিছু বিপরীত শব্দের উদাহরণ-
• ভিতর - বাহির
• স্বাধীন - পরাধীন
• ঐহিক - পারত্রিক
• মহত্মা - দুরাত্মা
• নিন্দিত - প্রশংসিত
• লিপ্ত - নির্লিপ্ত
• ভূত - ভবিষ্যৎ
• ধৃষ্ট - নম্র/ বিনয়ী

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মাহমুদ।
২২.
'অর্বাচীন' -এর বিপরীতার্থক শব্দ-
  1. ক) তরুণ
  2. খ) অচেনা
  3. গ) নবীন
  4. ঘ) প্রাচীন
সঠিক উত্তর:
ঘ) প্রাচীন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রাচীন
ব্যাখ্যা
অর্বাচীন শব্দটির অর্থ হলো নবীন, নতুন ইত্যাদি৷
এর বিপরীত শব্দ হলো - প্রাচীন।

উৎস: ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি অভিধান।
২৩.
'চন্দ্র'- এর সমার্থক শব্দ নয় -
  1. ক) চাঁদ
  2. খ) নিশাকর
  3. গ) অদ্রি
  4. ঘ) হিমকর
সঠিক উত্তর:
গ) অদ্রি
উত্তর
সঠিক উত্তর:
গ) অদ্রি
ব্যাখ্যা
চন্দ্র এর অন্য সমর্থক শব্দগুলো হল: চাঁদ, সুধাংশু, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, হিমাংশু, সুধানিধি, নিশাকর, হিমকর ইত্যাদি।
অদ্রি হচ্ছে পাহাড় এর সমার্থক শব্দ।

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাস, ড. সৌমিত্র শেখর/ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ
২৪.
'কেশ'- এর সমার্থক শব্দ নয়-
  1. ক) কুন্তল
  2. খ) ললাট
  3. গ) চুল
  4. ঘ) অলক
সঠিক উত্তর:
খ) ললাট
উত্তর
সঠিক উত্তর:
খ) ললাট
ব্যাখ্যা
• 'কেশ' এর অন্যান্য সমার্থক শব্দ: চুল, কুন্তল, অলক, চিকুর, কেশপাশ, কেশদাম, কবরী।
ললাট হচ্ছে 'কপাল' এর সমার্থক শব্দ।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২৫.
'আকাশ' - এর সমার্থক শব্দ নয় -
  1. ক) গগন
  2. খ) অন্তরীক্ষ
  3. গ) অম্বর
  4. ঘ) ভুবন
সঠিক উত্তর:
ঘ) ভুবন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভুবন
ব্যাখ্যা
আকাশ এর কিছু সমার্থক শব্দ - অম্বর, ব্যোম, খ, গগণ, অন্তরিক্ষ, শূণ্যলোক, আসমান, দ্যূলোক, অভ্র, নীলিমা, শূণ্য নভঃ, অনন্ত, সুরপথ, অম্বরতল,খলোক, ইত্যাদি।
অন্যদিকে, 
ভুবন = 'পৃথিবী' এর সমার্থক শব্দ
'পৃথিবী' এর অন্যান্য সমার্থক শব্দ- বসুন্ধরা, ক্ষিতি, অখিল, অবনী, ধরা, ধরণী, ভূ, মেদিনী ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৬.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) নিরহংকারী
  2. খ) নিরহংকার
  3. গ) নিরহংকারি
  4. ঘ) নি:হংকারী
সঠিক উত্তর:
খ) নিরহংকার
উত্তর
সঠিক উত্তর:
খ) নিরহংকার
ব্যাখ্যা
নিরহংকার (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = নির্‌ +অহংকার
অর্থ: দাম্ভিক নয় এমন, অহংকার 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২৭.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) মুমুর্ষ
  2. খ) মুমূর্ষূ
  3. গ) মুমূর্ষু
  4. ঘ) মুমুর্ষু
সঠিক উত্তর:
গ) মুমূর্ষু
উত্তর
সঠিক উত্তর:
গ) মুমূর্ষু
ব্যাখ্যা
শুদ্ধ বানান - মুমূর্ষু

মুমূর্ষু (বিশেষণ)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = √ম্+সন্‌+উ
- অর্থ: মৃত্যুকাল আসন্ন এমন, মরণাপন্ন, মৃতপ্ৰায়

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২৮.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) বাল্মীকি
  2. খ) বাল্মীকী
  3. গ) বাল্মিকি
  4. ঘ) বাল্মিকী
সঠিক উত্তর:
ক) বাল্মীকি
উত্তর
সঠিক উত্তর:
ক) বাল্মীকি
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - বাল্মীকি
বাল্মীকি  (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = বাল্মীক+ই 
অর্থ: রামায়ণের প্রণেতা কবি ও মুনি, আদিকবি। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২৯.
আজকে নগদ কালকে ধার‘- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) অপাদানে ২য়া
  2. খ) অধিকরণে ২য়া
  3. গ) কর্মে শূন্য
  4. ঘ) করণে ২য়া
সঠিক উত্তর:
খ) অধিকরণে ২য়া
উত্তর
সঠিক উত্তর:
খ) অধিকরণে ২য়া
ব্যাখ্যা
অধিকরণ কারক:
ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ কারক। আধার বলতে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার স্থান, কাল ও ভাবকে বােঝায়।
অর্থাৎ ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে বলা হয় অধিকরণ কারক।
বাক্যের ক্রিয়াপদকে কোথায়, কখন ও কোনাে বিষয় বােঝাতে অধিকরণ কারক হয়।
অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি অর্থাৎ এ, য়, তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
যেমন- আধার (স্থান) : আমরা প্রতিদিন কলেজে যাই। কাল (সময়) সকালে সূর্য উঠবে।

‘আজকে নগদ কালকে ধার’- বাক্যে নিম্নরেখ শব্দটি অধিকরণ কারকে ২য়া বিভক্তির প্রয়োগ ঘটেছে। বাক্যটি ক্রিয়া নিষ্পন্ন হওয়ার কালকে বোঝাচ্ছে। 
কিন্তু এতে ‘-কে’ বিভক্তি যুক্ত হয়েছে। তাই বাক্যটি অধিকরণ কারকে ২য়া বিভক্তি প্রকাশ করে। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩০.
প্রভাতে উদিল রবি লোহিত বরণ‘ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) অধিকরণে ৭মী
  2. খ) অপাদানে ৭মী
  3. গ) করণে ৩য়া
  4. ঘ) কর্তায় ৭মী
সঠিক উত্তর:
ক) অধিকরণে ৭মী
উত্তর
সঠিক উত্তর:
ক) অধিকরণে ৭মী
ব্যাখ্যা
• অধিকরণ কারক:
ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ কারক। আধার বলতে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার স্থান, কাল ও ভাবকে বােঝায়।
অর্থাৎ ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে বলা হয় অধিকরণ কারক।
বাক্যের ক্রিয়াপদকে কোথায়, কখন ও কোনাে বিষয় বােঝাতে অধিকরণ কারক হয়।
অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি অর্থাৎ এ, য়, তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
যেমন- আধার (স্থান) : আমরা প্রতিদিন কলেজে যাই। কাল (সময়) সকালে সূর্য উঠবে।

• 'প্রভাতে উদিল রবি লোহিত বরণ' - বাক্যে অধিকরণ কারকে ৭মী বিভক্তির প্রয়োগ ঘটেছে।
বাক্যটি ক্রিয়া নিষ্পন্ন হওয়ার কালকে বোঝাচ্ছে। 
এবং এতে এ বিভক্তি যুক্ত হয়েছে।
তাই বাক্যটি = অধিকরণে ৭মী প্রকাশ করেছে। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩১.
নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাস?
  1. ক) বেহুস
  2. খ) মুখে ভাত
  3. গ) খেচর
  4. ঘ) গায়ে হলুদ
সঠিক উত্তর:
খ) মুখে ভাত
উত্তর
সঠিক উত্তর:
খ) মুখে ভাত
ব্যাখ্যা
মুখে ভাত যার = মুখে-ভাত; অলুক তৎপুরুষ সমাস

অলুক বহুব্রীহি সমাস:
- যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদের কোনাে পরিবর্তন হয় না, তাকে বলা হয় অলুক বহুব্রীহি সমাস।
- এ সমাসে সমস্ত পদটি বিশেষণ হয়।
যেমন-
- মাথায় পাগড়ি যার = মাথায় পাগড়ি,
- গলায় গামছা যার = গলায়গামছা,
- হাতে ছড়ি যার = হাতে-ছড়ি,
- কানে কলম যার = কানে-কলম,
- গায়ে পড়ে যে = গায়ে-পড়া,
- হাতে বেড়ি যার = হাতে-বেড়ি,
- মুখে ভাত যার = মুখে-ভাত,
- কানে খাটো যে = কানে-খাটো ইত্যাদি। 

অন্যদিকে, 
গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে = গায়ে হলুদ - মধ্যপদলােপী বহুব্রীহি সমাস
নাই হুশ যার= বেঁহুশ - নঞ্ বহুব্রীহি 
খেচর = উপপদ তৎপুরুষ সমাস

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩২.
নিচের কোনটি নিত্য সমাস?
  1. ক) পঞ্চনদ
  2. খ) বেয়াদব
  3. গ) দেশান্তর
  4. ঘ) ভালমন্দ
সঠিক উত্তর:
গ) দেশান্তর
উত্তর
সঠিক উত্তর:
গ) দেশান্তর
ব্যাখ্যা
নিত্য সমাস:
যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্য সমাস বলে। শুধু সমস্তপদের ব্যাখ্যা দিতে হয়।
যেমন: অন্য গ্রাম = গ্রামান্তর, তুমি আমি ও সে = আমরা, দুই এবং নব্বই = বিরানব্বই।
- তেমনিভাবে, কালসাপ - নিত্য সমাসের উদাহরণ।
- সমস্তপদের শেষে ‘অন্তর’ থাকলে ব্যাসবাক্যে ‘অন্য’ হবে। যেমন: দেশান্তর = অন্য দেশ।
- সমস্তপদের শেষে ‘মাত্র/খানা’ থাকলে ‘কেবল’ হবে। যেমন: শয়নমাত্র = কেবল শয়ন।

- অনুতাপ, প্রবচন, প্রগতি - ইত্যাদি প্রাদি সমাসের উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৩৩.
‘মনস্তাপ‘- এর সন্ধিবিচ্ছেদ-
  1. ক) মন + তাপ
  2. খ) মনস + তাপ
  3. গ) মন: + তাপ
  4. ঘ) মনো + তাপ
সঠিক উত্তর:
গ) মন: + তাপ
উত্তর
সঠিক উত্তর:
গ) মন: + তাপ
ব্যাখ্যা
'মনস্তাপ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ - মনঃ + তাপ
(ত থাকলে পূর্বপদে বিসর্গ হয়) 
 
কয়েকটি বিসর্গ সন্ধি-
তিরঃ + ধান = তিরোধান,
মনঃ + রম = মনোরম,
মনঃ + যোগ = মনোযোগ,
মনঃ + হর = মনোহর,
তপঃ + বন = তপোবন ইত্যাদি।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং  ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৪.
‘উল্লাস‘- এর সন্ধি বিচ্ছেদ-
  1. ক) উত + লাস
  2. খ) ঊৎ + লাস
  3. গ) উল + লাস
  4. ঘ) উৎ + লাস
সঠিক উত্তর:
ঘ) উৎ + লাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উৎ + লাস
ব্যাখ্যা
 
• ব্যঞ্জনসন্ধিতে একটি ধ্বনির প্রভাবে পার্শ্ববর্তী ধ্বনি পরিবর্তিত হয়ে যায়।
যেমন-
- চলৎ+চিত্র = চলচ্চিত্র ( এখানে চ-এর প্রভাবে ত হয়েছে চ )
- বিপদ্+জনক = বিপজ্জনক ( এখানে জ-এর প্রভাবে দ হয়েছে জ )
- উৎ+লাস = উল্লাস ( এখানে ল-এর প্রভাবে ত হয়েছে ল )

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৩৫.
’ওরা কদম আলী’ নাটকটির রচয়িতা কে?
  1. ক) মমতাজ উদ্দীন আহমদ
  2. খ) মামুনুর রশীদ
  3. গ) ইব্রাহীম খলিল
  4. ঘ) ওবায়েদ উল হক
সঠিক উত্তর:
খ) মামুনুর রশীদ
উত্তর
সঠিক উত্তর:
খ) মামুনুর রশীদ
ব্যাখ্যা
১৯৭৮ সালে 'ওরা কদম আলী' নাটকের মধ্য দিয়ে মামুনুর রশীদের আবির্ভাব ঘটে নাট্যকার হিসেবে। 
- বঞ্চিত, শোষিত  মানুষের শ্রেণি সংগ্রাম এর রূপকার হিসেবে বঞ্চিত, শোষিত মানুষের সংগ্রাম 'ওরা কদম আলী' নাটক সমকালীন বাংলা নাট্য-সাহিত্যের ধারায় যুক্ত করেছে নতুন মাত্রা। 
- গরীব ও মেহনতি মানুষের ব্যক্তিক প্রতিবাদ সমশটিক রূপ কিভাবে পরীগ্রহণ করে কদম আলী নামের এক বোবা চরিত্রের মধ্য দিয়ে এ নাটকে তা দেখানো হয়েছে। 

তাঁর উল্লেখযোগ্য নাট্যকর্ম:
- ওরা কদম আলী (১৯৭৮)
- ওরা আছে বলেই(১৯৮০)
- ইবলিশ(১৯৮২)
- এখানে নোঙর(১৯৮৬)
- গিনিপিগ(১৯৮৫)
- পাথর(১৯৯৩)
- লেবেদেফ(১৯৯৭) ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৬.
’দুদিনের খেলাঘর‘ উপন্যাসটির রচিয়তা কে?
  1. ক) আকবর হোসেন
  2. খ) অন্নদাশঙ্কর রায়
  3. গ) নারায়ন গঙ্গোপধ্যায়
  4. ঘ) শওকত আলী
সঠিক উত্তর:
ক) আকবর হোসেন
উত্তর
সঠিক উত্তর:
ক) আকবর হোসেন
ব্যাখ্যা
’দুদিনের খেলাঘরে‘ উপন্যাসটির রচিয়তা - আকবর হোসেন। 

আকবর হোসেন রচিত অন্যান্য উপন্যাস- 
- অবাঞ্ছিত, 
- কি পাইনি, 
- মোহমুক্তি, 
- দুদিনের খেলাঘর ও 
- নতুন পৃথিবী।
৩৭.
আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্য গ্রন্থ কোনটি?
  1. ক) মানুষের মানচিত্র
  2. খ) নির্বাসিত নায়ক
  3. গ) নারিন্দা লেন
  4. ঘ) সাতনরী হার
সঠিক উত্তর:
ঘ) সাতনরী হার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সাতনরী হার
ব্যাখ্যা
আবু জাফর ওবায়দুল্লাহ (১৯৩৪-২০০১) 
-  তিনি পঞ্চাশ দশকের অন্যতম কবি হিসেবে খ্যাতি অর্জন করেন।
- পঞ্চাশের দশকে রচিত তাঁর প্রথম কাব্যগ্রন্থঃ - সাতনরী হার (১৯৫৫)।
অন্যান্য কাব্যগ্রন্থঃ 
- কখনো রং কখনো সুর (১৯৭০),
-  কমলের চোখ (১৯৭৪), 
- আমি কিংবদন্তির কথা বলছি (১৯৮১।

‘কোন এক মাকে’ তার একটি বিখ্যাত কবিতা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
৩৮.
’সুবচন নির্বাসনে‘ নাটকটির রচয়িতা কে?
  1. ক) সেলিম আল দ্বীন
  2. খ) আবদুল্লাহ আল মামুন
  3. গ) জিয়া হায়দার
  4. ঘ) আলাউদ্দীন আল আজাদ
সঠিক উত্তর:
খ) আবদুল্লাহ আল মামুন
উত্তর
সঠিক উত্তর:
খ) আবদুল্লাহ আল মামুন
ব্যাখ্যা
‘সুবচন নির্বাসনে‘ নাটকটির রচয়িতা - আবদুল্লাহ আল মামুন। 

আব্দুল্লাহ আল মামুন রচিত বিখ্যাত নাটক- 
- শপথ (প্রথম প্রকাশিত), 
- এখন দুঃসময়, 
- এবার ধরা দাও, 
- শাহজাদীর কাল নেকাব,
-  চারদিকে যুদ্ধ, 
- এখনো ক্রীতদাস,
-  কোকিলারা,
-  মেরাজ ফকিরের মা ইত্যাদি।

 উপন্যাস- 
- মানব তোমার সারাজীবন, 
- তাহাদের যৌবনকাল, 
- হায় পার্বতী, 
- এই চুনীলাল,
-  গুন্ডাপান্ডা বাবা, 
- খলনায়ক ইত্যাদি।
৩৯.
প্যারীচাঁদ মিত্র রচিত উপন্যাস কোনটি?
  1. ক) আলালের ঘরের দুলাল
  2. খ) সীতারাম
  3. গ) চঞ্চলা
  4. ঘ) কুহেলিকা
সঠিক উত্তর:
ক) আলালের ঘরের দুলাল
উত্তর
সঠিক উত্তর:
ক) আলালের ঘরের দুলাল
ব্যাখ্যা
আলালের ঘরের দুলাল’ প্যারীচাঁদ মিত্রের প্রথম গ্রন্থ।
- আলালের ঘরের দুলাল উপন্যাসটি ১৮৫৮ সালে গ্রন্থাকারে প্রকাশ পায়।
- তার আগে ১৮৫৪ সাল থেকে ‘মাসিক পত্রিকা’তে ধারাবাহিকভাবে এটি প্রকাশিত হতে থাকে।
- তিনি টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে উপন্যাস রচনা করেন।
অন্যান্য চরিত্র-
- মতিলাল
- বাবুরাম
- ঠকচাচা

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪০.
'সোনাভান' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) সৈয়দ হামজা
  2. খ) আলাওল
  3. গ) শাহ মুহাম্মদ গরীবুল্লাহ
  4. ঘ) মীর মোহাম্মদ শফী
সঠিক উত্তর:
গ) শাহ মুহাম্মদ গরীবুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
গ) শাহ মুহাম্মদ গরীবুল্লাহ
ব্যাখ্যা
‘সোনাভান' গ্রন্থের রচয়িতা ফকির গরীবুল্লাহ।  

• ফকির গরীবুল্লাহ রচিত কাব্য:
- আমীর হামজা,
- সােনাভান,
- জঙ্গনামা,
- সত্যপীরের পুঁথি ও
- ইউসুফ জোলেখা।
৪১.
একটি জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে জাহাজের তল-
  1. ক) আরও ডুববে
  2. খ) ভাসবে
  3. গ) একই থাকবে
  4. ঘ) ভাসা ডোবা নির্ভর করবে জাহাজটির তৈরীর সরঞ্জামের উপর
সঠিক উত্তর:
ক) আরও ডুববে
উত্তর
সঠিক উত্তর:
ক) আরও ডুববে
ব্যাখ্যা
সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানির তুলনায় বেশি। অর্থাৎ সমুদ্রের পানির ওজন নদীর পানির তুলনায় বেশি। 
আর্কিমিডিসের নীতি অনুসারে আমরা জানি, জাহাজ পানিতে ভেসে থাকার জন্য তার ওজনের সমপরিমাণ পানি অপসারিত হয়। 
সুতরাং, জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে বেশি পরিমাণ পানি অপসারণ করবে। 
অর্থাৎ, নদীতে প্রবেশ করলে জাহাজের তল বেশি ডুববে। 
৪২.
মেরু রেখা বা অক্ষের দক্ষিণ প্রান্ত বিন্দুকে বলা হয়-
  1. ক) বিষুব রেখা
  2. খ) সুমেরু
  3. গ) কুমেরু
  4. ঘ) দ্রাঘিমা রেখা
সঠিক উত্তর:
গ) কুমেরু
উত্তর
সঠিক উত্তর:
গ) কুমেরু
ব্যাখ্যা
সুমেরুবৃত্ত (Arctic Circle) 
২১ শে জুন তারিখে সূর্য ২৩.৫° উত্তর অক্ষাংশে (কর্কটক্রান্তি) লম্বভাবে কিরণ দেয়। ঐ দিন উত্তর গোলার্ধে মেরুবিন্দু অর্থাৎ ৯০° উত্তর থেকে ৬৬.৫° উত্তর অক্ষরেখা পর্যন্ত ২৪ ঘন্টা দিন থাকে। এ জন্য ৬৬.৫° উত্তর অক্ষরেখাকে উত্তর মেরু অঞ্চলের শেষ সীমানা ধরা হয় এবং এই অক্ষরেখাকে সুমেরুবৃত্ত নামে অভিহিত করা হয়। 
 
কুমেরুবৃত্ত ( Antarctic Circle)
অপরদিকে ২২ শে ডিসেম্বর তারিখে সূর্য ২৩.৫° দক্ষিণ অক্ষরেখায় (মকরক্রান্তি) লম্বভাবে কিরণ দেয়। উক্ত তারিখে দক্ষিণ মেরু বিন্দু অর্থ্যাৎ ৯০° দক্ষিণ থেকে ৬৬.৫° দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত ২৪ ঘন্টা দিন থাকে। ফলে ৬৬.৫° দক্ষিণ অক্ষরেখাকে কুমেরু অঞ্চলের শেষ সীমানা ধরা হয় এবং এই অক্ষরেখাকে কুমেরুবৃত্ত (Antarctic Circle) নামে অভিহিত করা হয়।
 
উৎস : ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

 
৪৩.
চট্টগ্রাম গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা শীতল ও শীতকালে উষ্ণ থাকে-
  1. ক) মৌসুমী বায়ুর প্রভাব
  2. খ) সামুদ্রিক বায়ুর প্রভাবে
  3. গ) স্থলবায়ুর প্রভাবে
  4. ঘ) আয়ন বায়ুর প্রভাবে
সঠিক উত্তর:
খ) সামুদ্রিক বায়ুর প্রভাবে
উত্তর
সঠিক উত্তর:
খ) সামুদ্রিক বায়ুর প্রভাবে
ব্যাখ্যা
বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থানের কারণে সামুদ্রিক ও স্থল বায়ু নিয়মিত প্রবাহিত হয়। 
সামুদ্রিক বায়ুর প্রভাবে চট্টগ্রাম গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা শীতল এবং শীতকালে উষ্ণ থাকে।
 
সমুদ্র হতে দূরত্ব জলবায়ুতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। জলভাগের অবস্থান কোনো এলাকার জলবায়ুকে মৃদুভাবাপন্ন করে। যেমন- কক্সবাজার, চট্টগ্রাম, পটুয়াখালী সমুদ্র উপকূলে অবস্থিত হওয়ায় এসব স্থানের জলবায়ু মৃদুভাবাপন্ন। 
সমুদ্রের নিকটবর্তী এলাকায় শীত-গ্রীষ্ম তেমন পার্থক্য না হলেও সমুদ্র উপকূল থেকে দূরের এলাকায় শীত ও গ্রীষ্ম উভয়ই বেশি হয়। এ কারণে সমুদ্র নিকটবর্তী জলবায়ুকে সমভাবাপন্ন ও দূরবর্তী জলবায়ুকে মহাদেশীয় চরমভাবাপন্ন জলবায়ু বলা হয়। 
 
স্থলভাগের চেয়ে জলভাগ অনেক ধীরে ধীরে উত্তপ্ত হয়। কারণ পানির আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা বেশি। 
অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণ সমুদ্রের পানি উত্তপ্ত হতে যে পরিমাণ তাপের দরকার হয় তার সমপরিমাণ মাটি উত্তপ্ত হতে তার থেকে কম তাপ দরকার হয়। তবে সৌরতাপ ভূমি অপেক্ষা সমুদ্রের অনেক গভীরে প্রবেশ করে তাপ বিস্তার করে। 
এ কারণেই অনেক দীর্ঘ সময়ে সমুদ্র উত্তপ্ত হয়। আবার তাপ বিকিরণের ক্ষেত্রে সমুদ্র পুনরায় ধীরে ধীরে তাপ হারায় যা ভূমির ক্ষেত্রে আরও দ্রুত হয়। ফলে সমুদ্র ঠান্ডা হতেও দীর্ঘ সময় লাগে। 
মূলত এ কারণেই গ্রীষ্মকালে উপকূলীয় এলাকা ভূ-ভাগের অভ্যন্তরের তুলনায় শীতল হয় এবং শীতকালে তুলনামূলকভাবে উষ্ণ থাকে।
 
উৎস : ভূগোল ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৪৪.
রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত?
  1. ক) ৪টি
  2. খ) ৩টি
  3. গ) ২টি
  4. ঘ) ৫টি
সঠিক উত্তর:
ক) ৪টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪টি
ব্যাখ্যা
রাষ্ট্রের উপাদানঃ
রাষ্ট্রের সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের ৪টি উপাদান পাওয়া যায়। যথাঃ
(ক) জনসমষ্টি
(খ) নির্দিষ্ট ভূখণ্ড
(গ) সরকার
(ঘ) সার্বভৌমত্ব।
- সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপুর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান। এটি রাষ্ট্রের চরম, পরম ও সর্বোচ্চ ক্ষমতা।

উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বোর্ড বই ও পৌরনীতি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৫.
বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের?
  1. ক) সিলেট
  2. খ) রাঙামাটি
  3. গ) রংপুর
  4. ঘ) কুমিল্লা
সঠিক উত্তর:
ক) সিলেট
উত্তর
সঠিক উত্তর:
ক) সিলেট
ব্যাখ্যা
- বাংলাদেশের বৃহত্তর সিলেট অঞ্চল মণিপুরী নাচের জন্যে বিখ্যাত।
- সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায় বসবাসকারী মণিপুরী সম্প্রদায় সংস্কৃতির দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ এবং ঐতিহ্যবাহী।
- তাদের সংস্কৃতির সবচেয়ে উজ্জ্বলতম দিক হলো মণিপুরী নৃত্য যা বিশ্বব্যাপী সমাদৃত।
- আঠারো শতকের শেষের দিকে মণিপুরীরা ভারতের মণিপুর রাজ্য থেকে বাংলাদেশের পূর্বাঞ্চলে এসে বসতি স্থাপন করে।

সূত্র: মৌলভীবাজার জেলা সরকারি ওয়েবসাইট।
৪৬.
বাংলাদেশের মন্ত্রিপরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী?
  1. ক) রাষ্ট্রপতির কাছে
  2. খ) জনগণের কাছে
  3. গ) প্রধানমন্ত্রীর কাছে
  4. ঘ) জাতীয় সংসদের কাছে
সঠিক উত্তর:
ঘ) জাতীয় সংসদের কাছে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জাতীয় সংসদের কাছে
ব্যাখ্যা
আইন ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে গণতান্ত্রিক সরকার দুই ভাগে বিভক্ত।

মন্ত্রিপরিষদ শাসিত সরকার বা সংসদীয় সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার।
শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকলে তাকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার বলে।
যেমন:  বাংলাদেশ ও ভারতের সরকার।

আর আইন বিভাগের নিকট শাসন বিভাগ দায়ী না থাকলে তাকে রাষ্ট্রপতি শাসিত সরকার বলে।
যেমন:  আমেরিকা যুক্তরাষ্ট্রের সরকার।
 
অর্থাৎ, বাংলাদেশের মন্ত্রিপরিষদ তাদের কাজকর্মের জন্য জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ। 

উৎসঃ এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৭.
কে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন?
  1. ক) স্পীকার
  2. খ) রাষ্ট্রপতি
  3. গ) প্রধান বিচারপতি
  4. ঘ) প্রধানমন্ত্রী
সঠিক উত্তর:
খ) রাষ্ট্রপতি
উত্তর
সঠিক উত্তর:
খ) রাষ্ট্রপতি
ব্যাখ্যা
সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে, সাংবিধানিক অধিকার অনুযায়ী বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন মহামান্য রাষ্ট্রপতি
- মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় স্পিকার যথাক্রমে জাতীয় সংসদের নেতা ও সভাপতির দায়িত্ব পালন করেন।
- আর চিপ হুইপ সংসদ সদস্যদের মধ্যে সমন্বয় বিধানের দায়িত্ব পালন করে থাকেন।

উৎস: বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
৪৮.
বাংলাদেশের কোন সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেন?
  1. ক) আব্দুর রহমান
  2. খ) মোহাম্মদ ইদ্রিস
  3. গ) ব্রজেন দাস
  4. ঘ) এদের কেউ না
সঠিক উত্তর:
গ) ব্রজেন দাস
উত্তর
সঠিক উত্তর:
গ) ব্রজেন দাস
ব্যাখ্যা
- ব্রজেন দাস হলেন ইংলিশ চ্যানেল সাঁতরিয়ে অতিক্রমের গৌরবের অধিকারী দক্ষিণ এশিয়ার প্রথম সাঁতারু। 
- তিনি ১৯২৭ সালের ৯ ডিসেম্বর মুন্সিগঞ্জের বিক্রমপুরের অন্তর্গত কুচিয়ামোড়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- গ্রামের প্রাথমিক স্কুলে পড়ালেখা শেষ করে তিনি ১৯৪৬ সালে ঢাকার কে.এল জুবিলি স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং কোলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে আই.এ এবং বি.এ পাস করেন।
- ১৯৫৮ থেকে ১৯৬১ এই তিন বছরে ব্রজেন দাস সর্বমোট ছয়বার ইংলিশ চ্যানেল সাঁতরিয়ে অতিক্রম করেন। 
- ১৯৬১ সালের অভিযানে তিনি সময় নেন সাড়ে দশ ঘণ্টা। 
- এর পূর্বে ইংলিশ চ্যানেল সাঁতরিয়ে অতিক্রম করার সর্বনিম্ন রেকর্ড সময় ছিল ১০ ঘণ্টা ৩৫ মিনিট। 
- ব্রজেন দাস ১৯৭৬ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার এবং ১৯৯৯ সালে স্বাধীনতা পদকে  (মরণোত্তর) ভূষিত হন।
-  তাঁর মৃত্যু হয় ১৯৯৮ সালের ১ জুন।
 
উৎস : বাংলাপিডিয়া। 
৪৯.
একটি বালিকা দোলনায় বসে দোল খাচ্ছে। সে উঠে দাঁড়ালে তার দোলনকালের কি পরিবর্তন ঘটবে?
  1. শূন্য হবে
  2. কমবে
  3. বাড়বে
  4. পরিবর্তন হবে না
সঠিক উত্তর:
কমবে
উত্তর
সঠিক উত্তর:
কমবে
ব্যাখ্যা
দোলনকাল (Time Period) :
একটি পূর্ণদোলনের জন্য কোনো কণা যে সময় নেয় তাকে পর্যায়কাল বা দোলনকাল (T) বলা হয় । এর মাত্রা হলো সময়ের মাত্রা T এবং একক হলো সেকেন্ড (s)।
 
আমরা জানি, সরল দোলকের ক্ষেত্রে, T ∝ √L, যেখানে L = কার্যকরী দৈর্ঘ্য। 

বালিকা দোলনায় উঠে দাঁড়ালে কার্যকরী দৈর্ঘ্য কমে যাবে, ফলে দোলনকাল কমে যাবে। 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম - দশম শ্রেণি।
 
৫০.
কাজের একক-
  1. ক) জুল
  2. খ) ওয়াট
  3. গ) নিউটন
  4. ঘ) এর কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) জুল
উত্তর
সঠিক উত্তর:
ক) জুল
ব্যাখ্যা
কাজের একক জুল (J)। 
কোনাে বস্তুর উপর এক নিউটন (N) বল প্রয়ােগের ফলে যদি বলের দিকে বলের প্রয়ােগ বিন্দুর এক মিটার (m) সরণ হয় তবে সম্পন্ন কাজের পরিমাণকে এক জুল (J) বলে। 

অপরদিকে, 
বলের একক নিউটন। 
ক্ষমতার একক ওয়াট। 
 
 উৎসঃ  একাদশ-দ্বাদশ শ্রেণির পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণির পদার্থ বিজ্ঞান বোর্ড বই। 
৫১.
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র-
  1. ক) সেক্সট্যান্ট
  2. খ) ম্যানোমিটার
  3. গ) ক্রেসকোগ্রাফ
  4. ঘ) সিসমোগ্রাফ
সঠিক উত্তর:
ঘ) সিসমোগ্রাফ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সিসমোগ্রাফ
ব্যাখ্যা
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র - সিসমোগ্রাফ,
ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র - রিখটার স্কেল,

উল্লেখ্য,
- রিকটার স্কেল ও সিসমোগ্রাফ দুটাই ভূমিকম্পের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
- সিসমােগ্রাফ ভূপৃষ্ঠের আন্দোলন পরিমাপনের এবং ভূমিকম্পের উৎস খুঁজে বের করার যন্ত্র। এর সাহায্যে অন্যান্য বিস্ফোরণ, প্রচণ্ড ঝড় ইত্যাদির খোঁজ পাওয়া যায়। এছাড়া মেরু অঞ্চলের বরফের গভীরতা, খনিজ তেল ভাণ্ডার ইত্যাদিও এর সাহায্যে বের করা সম্ভব।
- অপরদিকে, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিকটার স্কেলে মাধ্যমে।
 
অপরদিকে,
- সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি কোণ নির্ণয় করে অক্ষাংশ নির্ণয় করা যায়।
- ম্যানোমিটার যন্ত্র ব্যবহৃত হয় গ্যাসের চাপ নির্ণয়ে।
- উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্রের নাম ক্রেস্কোগ্রাফ।

তথ্যসূত্র: ব্রিটানিকা
৫২.
মনিটরের কাজ হলো-
  1. ক) গাণিতিক সমাধান করা
  2. খ) লেখা ও ছবি দেখানো
  3. গ) বিভিন্ন কাজের মধ্যে সংগতি স্থাপন করা
  4. ঘ) এর কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) লেখা ও ছবি দেখানো
উত্তর
সঠিক উত্তর:
খ) লেখা ও ছবি দেখানো
ব্যাখ্যা
 মনিটরের কাজ হলো - লেখা ও ছবি দেখানো। 
 
- কম্পিউটার মনিটর  Screen বা  Visual display unit(VDU) নামেও পরিচিত।
- ইহা হলো এক ধরণের আউটপুট ডিভাইস।
- মনিটরে দৃশ্যমান ছবির গুনগত মান নির্ভর করে ভিজিএ কার্ডের উপর। 

মনিটর সাধারণত চার ধরনের হয়ে থাকে। যথা:
১. সিআরটি মনিটর (CRT Monitor)
২. এলসিডি মনিটর (LCD Monitor)
৩. এলইডি মনিটর (LED Monitor)
৪. এমােলেড মনিটর (AMOLED Monitor)
 
উৎসঃ নবম দশম শ্রেণীর কম্পিউটার (ভোকেশনাল)
৫৩.
ফকির আন্দোলনের নেতা কে ছিলেন?
  1. ক) সিরাজ শাহ
  2. খ) মোহসীন আলী
  3. গ) মজনু শাহ
  4. ঘ) জহির শাহ
সঠিক উত্তর:
গ) মজনু শাহ
উত্তর
সঠিক উত্তর:
গ) মজনু শাহ
ব্যাখ্যা
ফকির-সন্ন্যাসী আন্দোলন:
- বাংলায় সংঘটিত ব্রিটিশবিরোধী প্রথম আন্দোলন হলো ফকির-সন্ন্যাসী আন্দোলন।
- আঠারো শতকে ১৭৬০ সাল থেকে ১৮০০ সালের মধ্যে এই আন্দোলন সংঘটিত হয়।

- ফকির-সন্ন্যাসী আন্দোলনে সন্ন্যাসীদের নেতৃত্ব দেন ভবানী পাঠক।
- অন্যদিকে ফকিরদের নেতৃত্বে ছিলেন মজনু শাহ।

(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণি)
৫৪.
ইউরোপ থেকে সমুদ্র পথে ভারত বর্ষে আসার পথ আবিষ্কৃত হয় কত সালে?
  1. ক) ১৪৮৭ সালে
  2. খ) ১৩৮৭ সালে
  3. গ) ১৫৮৭ সালে
  4. ঘ) ১৬৮৭ সালে
সঠিক উত্তর:
ক) ১৪৮৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৪৮৭ সালে
ব্যাখ্যা
১৪৮৭ খ্রিস্টাব্দে Bartholomew Diaz নামে এক পর্তুগিজ নাবিক আফ্রিকার সর্ব দক্ষিণের বিন্দুতে পৌঁছাতে পেরেছিলেন। তিনি যখন ওখানে পৌঁছেন তখন প্রচন্ড ঝড়ের কবলে পড়েন। তাই ঐ স্থানের নাম দিয়েছিলেন “ঝড়ের অন্তরীপ”। 
পর্তুগালের রাজা দ্বিতীয় জন এর মধ্যে আশার আলো দেখতে পান এবং এর নাম রাখেন “উত্তমাশা অন্তরীপ” । রাজা জন আরো কিছু পরিকল্পনা করেন যেন উত্তমাশা অন্তরীপ হয়ে পর্তুগিজরা ভারতের দিকে রাস্তা খুঁজে পায়।
 
রাজা জনের উত্তরাধিকারী রাজা প্রথম ম্যানুয়েলের আনুকূল্যে ভাস্কো-ডা-গামা নামক এক নাবিক ১৪৯৭ খ্রিস্টাব্দে এক অভিযানে বের হন। 
দিয়াজের পথ ধরে তিনি উত্তমাশা অন্তরীপ অতিক্রম করেন, তারপর তিনি আরও দক্ষিণে অগ্রসর হয়ে পূর্ব আফ্রিকার কেনিয়ায় পৌঁছেন। এখানে এক আরব নাবিক তাঁকে ভারত মহাসাগর অতিক্রম করে ভারতে পৌঁছুতে সহায়তা করেন। 
 
১৪৯৮ সালের মে মাসে ভাস্কো-ডা-গামা ভারতের কালিকটে পদার্পণ করেন এবং ইউরোপ থেকে দূর প্রাচ্য পর্যন্ত পৌছার নতুন রাস্তা আবিষ্কারকে স্মরণীয় করে রাখার জন্য একটি মার্বেল পাথরের স্মরণিকা তৈরি করেন। দুই বছর পর ডা-গামা পর্তুগালে ফেরত যান। 
 
Bartholomew Diaz ১৪৮৭ সালে আফ্রিকার সর্ব দক্ষিণের বিন্দু উত্তমাশা অন্তরীপ আবিষ্কারের মধ্য দিয়ে ভারত মহাসাগর হয়ে ভারতবর্ষ আবিষ্কারের যে পথ সুগম হয়, তার প্রায় ১০ বছর পর ভাস্কো-ডা-গামা ১৪৯৮ সালে ভারতের কালিকটে পৌঁছেন। 
অপশনে ১৪৯৮ না থাকায় সঠিক উত্তর হিসেবে ১৪৮৭ নেওয়া হয়েছে। 
 
উৎস : এনসাইক্লোপেডিয়া , আধুনিক ইউরোপের ইতিহাস, এসএসএইচএল প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৫৫.
প্রাচীন বাংলার সবগুলো জনপদই একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে কার আমল থেকে?
  1. ক) সুলতান সিকান্দার শাহ
  2. খ) সুলতান শাহবুদ্দিন ইলিয়াস শাহ
  3. গ) নবাব সিরাজউদৌল্লা
  4. ঘ) নবাব আলীবর্দী খাঁ
সঠিক উত্তর:
খ) সুলতান শাহবুদ্দিন ইলিয়াস শাহ
উত্তর
সঠিক উত্তর:
খ) সুলতান শাহবুদ্দিন ইলিয়াস শাহ
ব্যাখ্যা
- বাংলায় স্বাধীন সুলতানি যুগের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ (১৩৪২-১৩৫৮ খ্রি.)।
- তিনি ১৩৫২ খ্রিস্টাব্দে সোনারগাঁওয়ের শাসনকর্তা ফখরুদ্দিন মুবারক শাহের পুত্র ইখতিয়ার উদ্দিন গাজি শাহকে পরাজিত করে দুই বাংলাকে এক করে বৃহত্তর বাংলা প্রতিষ্ঠা করেন।
- তার সময় থেকেই বাংলায় বসবাসকারী জনগোষ্ঠী ‘বাঙালি’ নামে পরিচিত পায়।
- তিনি ‘শাহ-ই বাঙালা’ ও ‘শাহ-ই বাঙালিয়ান’ উপাধি ধারণ করেন।
- তিনি `ইলিয়াস শাহী’ বংশের প্রতিষ্ঠাতা।

(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৫৬.
উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
  1. ক) লর্ড মাউন্টব্যাটেন
  2. খ) লর্ড মিন্টো
  3. গ) লর্ড কার্জন
  4. ঘ) লর্ড ওয়াভেল
সঠিক উত্তর:
ক) লর্ড মাউন্টব্যাটেন
উত্তর
সঠিক উত্তর:
ক) লর্ড মাউন্টব্যাটেন
ব্যাখ্যা
১৮৩৩ সালের চার্টার অ্যাক্টের (সনদ আইন) মাধ্যমে বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল হিসেবে উন্নীত করা হয়।
এর ফলে বাংলার তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংক ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন।

ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল হলেন লর্ড ক্যানিং।
সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ সরকার ভারতের শাসনভার সরাসরি নিজের হাতে ‍তুলে নেয়। এতে গভর্নর জেনারেলের পরিবর্তে ভাইসরয় নিয়োগ প্রদান শুরু হয়।
সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিংকে প্রথম ভাইসরয় হিসেবে নিয়োগ দেওয়া হয়।

অন্যদিকে,
- ভারতীয় উপমহাদেশের সর্বশেষ ভাইসরয় বা রাজপ্রতিনিধি ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। তাঁর সময় ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলাদের ইতিহাস ও বিশ্বসভ্যতা বই।
---------------------------

এখানে প্রশ্নের ধরণ অনুসারে, এটা বলা যায় -
প্রশ্নটি লর্ড মাউন্ট ব্যাটেনকে নিয়ে করা হয়েছিলো।
কিন্তু প্রশ্নে ভাষাগত ত্রুটি রয়েছে।

যেহেতু অপশনে লর্ড ক্যানিং নেই, তাই সঠিক উত্তর হিসাবে লর্ড মাউন্ট ব্যাটেনকে ধরা হচ্ছে।
তবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে - লর্ড ক্যানিং।
৫৭.
‘সুন্দরবন‘ কোন ধরণের বন?
  1. ক) রেইন
  2. খ) কনিয়ার
  3. গ) ম্যানগ্রোভ
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ম্যানগ্রোভ
উত্তর
সঠিক উত্তর:
গ) ম্যানগ্রোভ
ব্যাখ্যা
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বনভূমি হলো স্রোতজ বনভূমি বা ম্যানগ্রোভ ফরেস্ট যা সুন্দরবন নামে পরিচিত। এটি পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বনভূমি।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় অবস্থিত সুন্দরবনের আয়তন প্রায় ৬,০১৭ বর্গ কিলোমিটার যা সুন্দরবনের মোট আয়তনের প্রায় ৬২ ভাগ। ‍সুন্দরবনের বাকি অংশ ভারতে অবস্থিত।

সুন্দরবনের প্রধান বৃক্ষ হলো সুন্দরী। সুন্দরী গাছের নাম থেকেই এই বনের নাম হয়েছে সুন্দরবন।
সুন্দরবনের অন্যান্য গাছের মধ্যে রয়েছে:
- গরান
- গেওয়া
- কেওড়া
- ধুন্দল
- গোলপাতা ইত্যাদি।

(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী এবং বন বিভাগ ওয়েবসাইট)
৫৮.
বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
  1. ক) যমুনা
  2. খ) পদ্মা
  3. গ) সুরমা
  4. ঘ) মেঘনা
সঠিক উত্তর:
খ) পদ্মা
উত্তর
সঠিক উত্তর:
খ) পদ্মা
ব্যাখ্যা
দেশে দীর্ঘতম নদী:
- দেশের দীর্ঘতম নদী পদ্মা।
- নদীটির দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার।
- নদীটি তিন বিভাগের ১২টি জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়।
- প্রবেশ পথ - শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
- নদীটির পতনমুখ - মেঘনা (ভেদরগঞ্জ, শরীয়তপুর)।

দ্বিতীয় দীর্ঘতম নদী:
- দ্বিতীয় দীর্ঘতম নদী ইছামতি।
- নদীর দৈর্ঘ্য ৩৩৪ কিলোমিটার।
- নদীটি খুলনা বিভাগের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
- প্রবেশ পথ - (ভারত) ভৈরব-কপোতাক্ষ (দামুড়হুদা, চুয়াডাঙ্গা)।
- নদীটির পতনমুখ - রায়মঙ্গল (শ্যামনগর, সাতক্ষীরা)।

তৃতীয় দীর্ঘতম নদী:
- তৃতীয় দীর্ঘতম নদী সাঙ্গু।
- নদীর দৈর্ঘ্য ২৯৪ কিলোমিটার।
- নদীটি চট্টগ্রাম বিভাগের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
- প্রবেশ পথ - মিয়ানমার সীমান্ত (থানচি, বান্দরবান)।
- নদীটির পতনমুখ - বঙ্গোপসাগর (বাঁশখালী, চট্টগ্রাম)।

তথ্যসূত্র - বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট। (লিংক)
৫৯.
পৃথিবীর বৃহত্তম নদী কোনটি?
  1. ক) হোয়াংহো
  2. খ) নীল
  3. গ) আমাজান
  4. ঘ) কঙ্গো
সঠিক উত্তর:
গ) আমাজান
উত্তর
সঠিক উত্তর:
গ) আমাজান
ব্যাখ্যা
- পানি প্রবাহ ও প্রশস্ততায় আমাজন নদী পৃথিবীর বৃহত্তম নদী। 
- দৈর্ঘ্যে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী।
- নদীটির উৎপত্তি আন্দিজ পর্বতমালার পেরু অংশে।
- এটি প্রায় ৬,৪০০ কিলোমিটার পথ অতিক্রম করে ব্রাজিলের উত্তর-পূর্ব উপকূল বরাবর আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে।

সূত্রঃ এনসাক্লোপিডিয়া ব্রিটানিকা।
৬০.
সূর্যের নিজ অক্ষের উপর আবর্তন করতে সময় লাগে-
  1. ক) ২৫ ঘন্টা
  2. খ) ২৮ ঘন্টা
  3. গ) ২৫ ঘন্টা
  4. ঘ) ২৫ দিন
সঠিক উত্তর:
ঘ) ২৫ দিন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৫ দিন
ব্যাখ্যা
- সৌরজগতের কেন্দ্রে অবস্থিত মাঝারি আয়তনের নক্ষত্র সূর্য। 
- পৃথিবীর ব্যাস প্রায় ১৩,০০০ কিলোমিটার এবং সূর্যের ব্যাস প্রায় ১৪,০০০০০ কিলোমিটার।
- সূর্যের আয়তন পৃথিবী অপেক্ষা প্রায় ১৩ লক্ষ গুণ বড়। পৃথিরী থেকে এর গড় দূরত্ব প্রায় ১৫০ মিলিয়ন কিলোমিটার।
- সূর্য তার নিজস্ব গ্যালাক্সির চর্তুদিকে বৃত্তাকার পথে ২০ কোটি বছরে একবার প্রদক্ষিণ করে এবং নিজ কক্ষপথে প্রায় ২৫ দিনে একবার আবর্তন করে। 
- সূর্যের কেন্দ্রভাগে তাপমাত্রা ৮ মিলিয়ন থেকে ৪০ মিলিয়ন ডিগ্রী সেলসিয়াস এবং পৃষ্ঠদেশের তাপমাত্রা প্রায় ৫,৭০০ ডিগ্রী সেলসিয়াস।
- সূর্যের বিকিরণকৃত তাপের মাত্র ২০০ কোটি ভাগের ১ ভাগ পৃথিবীতে আসে, যার দরুণ ভূ-পৃষ্ঠে উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকে।

উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬১.
কোন পরীক্ষায় ৫২% ছাত্র বিজ্ঞানে এবং ৪০% অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ২৭% ফেল করে তবে শতকরা কত জন ছাত্র পাশ করে?
  1. ক) ৩৫
  2. খ) ৪৮
  3. গ) ৬০
  4. ঘ) ৬৫
সঠিক উত্তর:
ক) ৩৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় ৫২% ছাত্র বিজ্ঞানে এবং ৪০% অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ২৭% ফেল করে তবে শতকরা কত জন ছাত্র পাশ করে?

সমাধান:
বিজ্ঞানেফেল করে = ৫২%
শুধু বিজ্ঞানে ফেল করে = ৫২ - ২৭ = ২৫%
অঙ্কে ফেল করে = ৪০%
শুধু অঙ্কে ফেল করে = ৪০ - ২৭ = ১৩%
উভয় বিষয়ে বা যেকোনো এক বিষয়ে ফেল করে = (২৫ + ১৩ + ২৭)% = ৬৫%
উভয় বিষয়ে পাশ করে = (১০০ - ৬৫)% = ৩৫%
৬২.
১, ৫, ১৩, ২৯, ৬১, ..........ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
  1. ক) ৭৬
  2. খ) ১০২
  3. গ) ১০৬
  4. ঘ) ১২৫
সঠিক উত্তর:
ঘ) ১২৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ৫, ১৩, ২৯, ৬১, ..........ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান:
১ম পদ = ১
২য় পদ = ১ + ৪ = ৫
৩য় পদ = ৫ + ৮ = ১৩
৪র্থ পদ = ১৩ + ১৬ = ২৯
৫ম পদ = ২৯ + ৩২ = ৬১
৬ষ্ঠ পদ =৬১ + ৬৪ = ১২৫
৬৩.
নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
  1. ক) ১/৩
  2. খ) ২/৭
  3. গ) ৫/২১
  4. ঘ) ৩/৬
সঠিক উত্তর:
গ) ৫/২১
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫/২১
ব্যাখ্যা
১/৩ = ০.৩৩
২/৭ = ০.২৯
৫/২১ =০.২৪
৩/৬ = ০.৫
৬৪.
নিচের উল্লেখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি?
  1. ক) ১/২৫
  2. খ) ১/১৯
  3. গ) ১/১৫
  4. ঘ) ১/১২
সঠিক উত্তর:
ঘ) ১/১২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১/১২
ব্যাখ্যা
১/২৫ = ০.০৪
১/১৯ = ০.০৫
১/১৫ = ০.০৬
১/১২ = ০.০৮
৬৫.
সামন্তরিকের বিপরীত কোণের অন্তর্দ্বিখন্ডদ্বয়-
  1. ক) পরস্পর সমান
  2. খ) পরস্পর সমান্তরাল
  3. গ) পরস্পরের উপর লম্ব
  4. ঘ) পরস্পর একটি বিন্দুতে ছেদ করে
সঠিক উত্তর:
খ) পরস্পর সমান্তরাল
উত্তর
সঠিক উত্তর:
খ) পরস্পর সমান্তরাল
ব্যাখ্যা
- সামন্তরিকের বিপরীত কোণের অন্তর্দ্বিখন্ডদ্বয় পরস্পর সমান্তরাল।


এখানে, APCQ সামান্তরিকের ∠A এর সমদ্বিখণ্ডক AB এবং বিপরীত ∠C এর সমদ্বিখণ্ডক CD পরস্পর সমান্তরাল।

সূত্র: গণিত (৮ম শ্রেণি)
৬৬.
যে সামন্তরিকের সকল বাহু সমান, কিন্তু কোণগুলো সমান নয়, তাকে বলে-
  1. ক) রম্বস
  2. খ) বর্গক্ষেত্র
  3. গ) আয়তক্ষেত্র
  4. ঘ) ট্রাপিজিয়াম
সঠিক উত্তর:
ক) রম্বস
উত্তর
সঠিক উত্তর:
ক) রম্বস
ব্যাখ্যা
যে সামন্তরিকের সকল বাহু সমান, কিন্তু কোণগুলো সমান নয়, তাকে বলে রম্বস। 
যে আয়তে চারটি বাহু সমান ও সমান্তরাল কিন্তু কর্ণ দুইটি অসমান তথা কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে।
প্রকৃতপক্ষে, রম্বস হলো সামান্তরিকের একটি বিশেষ রূপ অর্থাৎ সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় সমান হলে তখন তা রম্বস হয়ে যায়।
৬৭.
a + a/1 = 3 হলে a2 + 1/a2= কত?
  1. ক) 7
  2. খ) 9
  3. গ) 11
  4. ঘ) 13
সঠিক উত্তর:
ক) 7
উত্তর
সঠিক উত্তর:
ক) 7
ব্যাখ্যা
প্রশ্ন: a + a/1 = 3 হলে a2 + 1/a2= কত?

সমাধান: 
দেয়া আছে 
a + a/1 = 3

এখন 
a2 + 1/a2=(a + 1/a)2 - 2.a.1/a
= 32 - 2
= 9 - 2
= 7
৬৮.
m - 1/m = 5 হলে m3 - 1/m3 = কত?
  1. ক) 110
  2. খ) 130
  3. গ) 135
  4. ঘ) 140
সঠিক উত্তর:
ঘ) 140
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 140
ব্যাখ্যা
প্রশ্ন: m - 1/m = 5 হলে m3 - 1/m3 = কত?

সমাধান: 
দেয়া আছে 
m - 1/m = 5 
এখন
m3 - 1/m3 = (m - 1/m)3 + 3.m.(1/m).(m - 1/m)
                 = 53 + 3 × 5
                 = 125 + 15 
                 = 140
৬৯.
x - 1/x = 4 হলে x2 + 1/x2 এর মান কত?
  1. ক) 18
  2. খ) 16
  3. গ) 11
  4. ঘ) 10
সঠিক উত্তর:
ক) 18
উত্তর
সঠিক উত্তর:
ক) 18
ব্যাখ্যা
প্রশ্ন: x - 1/x = 4 হলে x2 + 1/x2 এর মান কত?
সমাধান: 
দেয়া আছে,
x - 1/x = 4

 x2 + 1/x2  =(x - 1/x)2 + 2.x.1/x
                  = 42 + 2
                  = 16 + 2
                  = 18
৭০.
x + y = 5, xy = 6 হলে x3 + y3 = কত?
  1. ক) 30
  2. খ) 35
  3. গ) 215
  4. ঘ) 230
সঠিক উত্তর:
খ) 35
উত্তর
সঠিক উত্তর:
খ) 35
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 5, xy = 6 হলে x3 + y3 = কত?

সমাধান:
দেয়া আছে
x + y = 5
xy = 6

 x3 + y3 = (x + y)3 - 3xy(x + y)
 = 53 - 3 × 6  × 5
 = 125 - 90
 = 35
৭১.
এক দোকানদার ১২ দিনে ৫০৪ টাকা আয় করলেন। প্রথম ৪ দিনে গড় আয় ৪০ টাকা হলে বাকি দিনগুলোর গড় আয় কত টাকা হবে?
  1. ক) ৪০ টাকা
  2. খ) ৪২ টাকা
  3. গ) ৪৩ টাকা
  4. ঘ) ৪৭ টাকা
সঠিক উত্তর:
গ) ৪৩ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৩ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক দোকানদার ১২ দিনে ৫০৪ টাকা আয় করলেন। প্রথম ৪ দিনে গড় আয় ৪০ টাকা হলে বাকি দিনগুলোর গড় আয় কত টাকা হবে?

সমাধান: 
প্রথম ৪ দিনের মোট টাকা = (৪০ × ৪) টাকা = ১৬০ টাকা
৮ দিনের মোট আয় = ৫০৪ - ১৬০ = ৩৪৪ টাকা
৮ দিনের গড় আয় = ৩৪৪/৮ = ৪৩ টাকা
৭২.
তিন পুত্রের বয়সের গড় ১৬ বছর। পিতাসহ পুত্রদের বয়সের গড় ২৫ বছর। পিতার বয়স কত?
  1. ক) ৪৫ বছর
  2. খ) ৪৮ বছর
  3. গ) ৫০ বছর
  4. ঘ) ৫২ বছর
সঠিক উত্তর:
ঘ) ৫২ বছর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: তিন পুত্রের বয়সের গড় ১৬ বছর। পিতাসহ পুত্রের বয়সের গড় ২৫ বছর। পিতার বয়স কত?

সমাধান:
তিন পুত্রের বয়সের গড় = ১৬ বছর 
তিন পুত্রের মোট বয়স = (১৬ × ৩) বছর 
= ৪৮ বছর 

 পিতাসহ পুত্রের বয়সের গড় ২৫ বছর
 পিতাসহ পুত্রের মোট বয়স = (২৫ × ৪)বছর
= ১০০ বছর 

পিতার বয়স = (১০০ - ৪৮) = ৫২ বছর
৭৩.
একটি দ্রব্য ২৫ টাকা দিয়ে ক্রয় করে ৩০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ২০%
  2. খ) ১৫%
  3. গ) ১০%
  4. ঘ) ৫%
সঠিক উত্তর:
ক) ২০%
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ২৫ টাকা দিয়ে ক্রয় করে ৩০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
লাভ = (৩০ - ২৫) টাকা = ৫ টাকা 

২৫ টাকায় লাভ হয় ৫ টাকা 
১ টাকায় লাভ হয় ৫/২৫ টাকা 
১০০ টাকায় লাভ হয় (৫ × ১০০)/২৫ টাকা
= ২০টাকা
৭৪.
একটি জিনিস ৬০ পয়সার বিক্রয় করায় ২০% লাভ হয়। এর ক্রয়মূল্য কত?
  1. ক) ৭২ পয়সা
  2. খ) ৮০ পয়সা
  3. গ) ৪০ পয়সা
  4. ঘ) ৫০ পয়সা
সঠিক উত্তর:
ঘ) ৫০ পয়সা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫০ পয়সা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জিনিস ৬০ পয়সার বিক্রয় করায় ২০% লাভ হয়। এর ক্রয়মূল্য কত?

সমাধান:
২০% লাভে
ক্রয়মূল্য ১০০ পয়সা হলে বিক্রয়মূল্য = (১০০ + ২০) পয়সা বা ১২০ পয়সা 

বিক্রয়মূল্য ১২০ পয়সা হলে ক্রয়মূল্য ১০০ পয়সা 
বিক্রয়মূল্য ১ পয়সা হলে ক্রয়মূল্য ১০০/১২০ পয়সা 
বিক্রয়মূল্য ৬০ পয়সা হলে ক্রয়মূল্য (১০০ × ৬০)/১২০ পয়সা 
= ৫০পয়সা
৭৫.
এক ব্যক্তি তার আয়ের ৫% আয়কর দেন। তিনি ৬০০ টাকা আয়কর দিলে তার মোট আয় কত?
  1. ক) ২০,০০০ টাকা
  2. খ) ১৫,০০০ টাকা
  3. গ) ১২,০০০ টাকা
  4. ঘ) ১০,০০০ টাকা
সঠিক উত্তর:
গ) ১২,০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২,০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি তার আয়ের ৫% আয়কর দেন। তিনি ৬০০ টাকা আয়কর দিলে তার মোট আয় কত?

সমাধান: 
আয়কর ৫ টাকা হলে মোট আয় ১০০ টাকা 
আয়কর ১ টাকা হলে মোট আয় ১০০/৫ টাকা
আয়কর ৬০০ টাকা হলে মোট আয় (১০০ × ৬০০)/৫ টাকা  
= ১২০০০ টাকা
৭৬.
চালের মূল্য বৃদ্ধি পাওয়ার পূর্বের ১০০০ টাকার চালের বর্তমান মূল্য ১২৫০ টাকা হলো। চালের মূল্য শতকরা কত বৃদ্ধি পেল?
  1. ক) ২৫%
  2. খ) ২১.৫%
  3. গ) ২.৫%
  4. ঘ) ১.২৫%
সঠিক উত্তর:
ক) ২৫%
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: চালের মূল্য বৃদ্ধি পাওয়ার পূর্বের ১০০০ টাকার চালের বর্তমান মূল্য ১২৫০ টাকা হলো। চালের মূল্য শতকরা কত বৃদ্ধি পেল?

সমাধান: 
চালের মূল্য বৃদ্ধি পেয়েছে =(১২৫০ - ১০০০) টাকা
= ২৫০ টাকা

১০০০ টাকায় বৃদ্ধি পায় ২৫০ টাকা
১ টাকায় বৃদ্ধি পায় ২৫০/১০০০ টাকা
১০০ টাকায় বৃদ্ধি পায় (২৫০ × ১০০)/১০০০ টাকা
= ২৫ টাকা
৭৭.
ক ও খ এর মধ্যে ১৮০ টাকা এমনভাবে ভাগ করে দেয়া হয় যেন খ, ক এর টাকার দ্বিগুণ পায়। ক কত টাকা পায়?
  1. ক) ৪৫ টাকা
  2. খ) ৬০ টাকা
  3. গ) ৯০ টাকা
  4. ঘ) ১৩৫ টাকা
সঠিক উত্তর:
খ) ৬০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক ও খ এর মধ্যে ১৮০ টাকা এমনভাবে ভাগ করে দেয়া হয় যেন খ, ক এর টাকার দ্বিগুণ পায়। ক কত টাকা পায়?

সমাধান: 
ক পায় = x  টাকা 
খ পায় = ২x  টাকা 

প্রশ্নমতে,
২x  + x  = ১৮০
৩x = ১৮০
x  = ৬০
৭৮.
৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত ৩ : ৭ হবে?
  1. ক) ৭০
  2. খ) ৮০
  3. গ) ৯০
  4. ঘ) ৯৮
সঠিক উত্তর:
খ) ৮০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮০
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত ৩ : ৭ হবে?

সমাধান:
মিশ্রণে কেরোসিনের পরিমান ৬০ × ৭/১০ = ৪২ লিটার
মিশ্রণে পেট্রোলের পরিমান (৬০ × ৩)/১০ = ১৮লিটার

মনে করি,
ক লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে।
তাহলে-
৪২ : (১৮ + ক) = ৩:৭
বা, ৪২/(১৮ + ক) = ৩/৭
বা, ৫৪ + ৩ক = ২৯৪
৩ক = ২৯৪ - ৫৪ 
৩ক = ২৪০
∴ ক = ৮০ লিটার
৭৯.
ক একটি কাজ ৫ দিনে এবং খ তা করতে পারে ১০ দিনে করতে পারে। তারা একত্রে ১ দিনে এর কত অংশ করতে পারবে?
  1. ক) ১/১৫
  2. খ) ১/১০
  3. গ) ২/১৫
  4. ঘ) ৩/১০
সঠিক উত্তর:
ঘ) ৩/১০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩/১০
ব্যাখ্যা
প্রশ্ন: ক একটি কাজ ৫ দিনে এবং খ তা করতে পারে ১০ দিনে করতে পারে। তারা একত্রে ১ দিনে এর কত অংশ করতে পারবে?

সমাধান: 
ক ৫ দিনে করতে পারে কাজটির ১ অংশ 
ক ১ দিনে করতে পারে কাজটির ১/৫ অংশ 

খ  ১০ দিনে করতে পারে কাজটির ১ অংশ 
খ  ১ দিনে করতে পারে কাজটির ১/১০ অংশ 

ক ও খ ১ দিনে করতে পারে কাজটির (১/৫) + (১/১০) অংশ 
= (২ + ১)/১০ অংশ 
= ৩/১০ অংশ
৮০.
যে পরিমাণ খাদ্যে ১৫ জন লোকের ৪০ দিন চলে ঐ পরিমাণ খাদ্যে ৪০ জন লোকের কত দিন চলবে?
  1. ক) ১৫ দিন
  2. খ) ২০ দিন
  3. গ) ২৫ দিন
  4. ঘ) ৩০ দিন
সঠিক উত্তর:
ক) ১৫ দিন
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৫ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: যে পরিমাণ খাদ্যে ১৫ জন লোকের ৪০ দিন চলে ঐ পরিমাণ খাদ্যে ৪০ জন লোকের কত দিন চলবে?

সমাধান: 
১৫ জন লোকের খাবার আছে ৪০ দিনের 
১ জন লোকের খাবার আছে ৪০ × ১৫ দিনের 
৪০ জন লোকের খাবার আছে (৪০ × ১৫)/৪০ দিনের 
= ১৫ দিনের