পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন২৯
সিলেবাস
বাংলা ব্যাকরণ সম্পূর্ণ [৭০ নাম্বার] (যারা প্যাকেজ নিয়েছেন তাদের জন্য সকল পরীক্ষা ফ্রি)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ২৯ প্রশ্ন

.
কোনটি ভাষার মৌলিক অংশ নয়?
  1. ক) ধ্বনি
  2. খ) বাক্য
  3. গ) অর্থ
  4. ঘ) ব্যাকরণ
ব্যাখ্যা
প্রত্যেক ভাষারই মৌলিক অংশ ৪টি। সেগুলো হল - ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ। [উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
.
‘ল’ এর উচ্চারণ স্থল -
  1. ক) অগ্র দন্তমূল
  2. খ) পশ্চাৎ দন্তমূল
  3. গ) ওষ্ঠ
  4. ঘ) অগ্র তালু
ব্যাখ্যা
ত, থ, দ, ধ, ন, ল, স উচ্চারিত হয় অগ্র দন্তমূল থেকে। এগুলোকে দন্ত্য বর্ণ বলা হয়। [সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী]
.
‘ধোয়ামোছা’ শব্দটির ব্যাসবাক্য কি হবে?
  1. ক) ধোয়া ও মোছা
  2. খ) যাহা ধোয়া তাহাই মোছা
  3. গ) আগে ধোয়া পরে মোছা
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
‘ধোয়ামোছা’ শব্দটির ব্যাসবাক্য ‘আগে ধোয়া পরে মোছা’। এটি কর্মধারয় সমাসের উদাহরণ। কার্যে পরম্পরা বোঝাতে দুটি কৃদন্ত বিশেষণ পদে কর্মধারয় সমাস হয়। [সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী]
.
‘শ্রমলব্ধ’ কোন সমাসে উদাহরণ?
  1. ক) তৃতীয়া তৎপুরুষ
  2. খ) পঞ্চমী তৎপুরুষ
  3. গ) উপপদ তৎপুরুষ
  4. ঘ) অলুক তৎপুরুষ
ব্যাখ্যা
শ্রম দ্বারা লব্ধ = শ্রমলব্ধ ; পূর্বপদে তৃতীয়া বিভক্তির (দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে তৃতীয়া তৎপুরুষ সমাস বলে। [সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী]
.
দ্বিগু সমাসের উদাহরণ কোনটি?
  1. ক) চৌচালা
  2. খ) চারহাতি
  3. গ) তেপায়া
  4. ঘ) চতুর্ভুজ
ব্যাখ্যা
সমাহার (সমষ্টি) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাস নিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। যেমনঃ চতুর্ভুজ, পঞ্চভূত, ত্রিপদী ইত্যাদি। চারহাতি, তেপায়া, চৌচালা সংখ্যাবাচক বহুব্রীহি। [সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী]
.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) যশোলাভ
  2. খ) দূর্গা
  3. গ) জলোচ্ছাস
  4. ঘ) গ্রামীন
ব্যাখ্যা
যশোলাভ বানানটি শুদ্ধ। দূর্গা = দুর্গা ; জলোচ্ছাস = জলোচ্ছ্বাস ; গ্রামীন = গ্রামীণ। [সূত্র: বাংলা একাডেমী এর অভিধান]
.
ভাষার অপপ্রয়োগ ঘটে মূলত কয়টি কারণে?
  1. ক) ২ টি
  2. খ) ৩ টি
  3. গ) ৪ টি
  4. ঘ) ৫ টি
ব্যাখ্যা
ভাষার অপপ্রয়োগ ঘটে মূলত তিনটি কারণে। ১. উচ্চারণজনিত কারণে, ২. শব্দপ গঠনজনিত কারণে ও ৩. শব্দের অর্থগত বিভ্রান্তিতে।
.
'পরোপকার মানুষের মহৎ গুণের বহিপ্রকাশ' বাক্যে নিম্নরেখ শব্দ দুটির শুদ্ধ রূপ হলো -
  1. ক) পরোপকার, বহিঃপ্রকাশ
  2. খ) পরপকার, বহিঃপ্রকাশ
  3. গ) পরোপকার, বহিপ্রকাশ
  4. ঘ) পরোপোকার, বহিঃ প্রকাশ
ব্যাখ্যা
শব্দ দুটির শুদ্ধ রূপ পরোপকার ও বহিঃপ্রকাশ। [সূত্র: বাংলা একাডেমী এর অভিধান]
.
‘ইতিমধ্যে’ এর সঠিকরূপ কোনটি?
  1. ক) ইতিঃমধ্যে
  2. খ) ইতোঃমধ্যে
  3. গ) ইতোমধ্যে
  4. ঘ) ইতঃমধ্যে
ব্যাখ্যা
‘ইতিমধ্যে’ এর সঠিকরূপ ইতোমধ্যে। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
১০.
‘Civil Society’ এর অর্থ কি?
  1. ক) বেসামরিক সমাজ
  2. খ) বেসামরিক জনগণ
  3. গ) সুশীল সমাজ
  4. ঘ) বুদ্ধিজীবী
ব্যাখ্যা
Civil Society এর অর্থ সুশীল সমাজ। [সূত্র: প্রথম আলো]
১১.
‘আয়ত্তাধীন’ শব্দটি কোন কারণে অশুদ্ধ?
  1. ক) গঠনজনিত
  2. খ) বানানজনিত
  3. গ) বাহুল্যজনিত
  4. ঘ) প্রয়োগজনিত
ব্যাখ্যা
‘আয়ত্তাধীন’ শব্দটি গঠনজনিত কারণে অশুদ্ধ। এর যথার্থ প্রয়োগ হবে ‘আয়ত্ত’।
১২.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) প্রত্যেক শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
  2. খ) প্রত্যেক শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
  3. গ) সকল শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
  4. ঘ) সকল শিক্ষিকবর্গ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
ব্যাখ্যা
শুদ্ধ বাক্যটি হলো প্রত্যেক শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অন্য বাক্যগুলোতে বাহুল্য দোষ বিদ্যমান।
১৩.
নিচের কোনটি ভিন্ন?
  1. ক) পদ্ম : শতদল
  2. খ) বৃক্ষ : দ্রুম
  3. গ) আলো : ময়ূখ
  4. ঘ) সমুদ্র : জলদ
ব্যাখ্যা
সমুদ্র শব্দের প্রতিশব্দ - অর্ণব, জলধি, জলনিধি, পারাবার, বারিধি, রত্নাকর, সাগর, সিন্ধু। অন্যদিকে জলদ শব্দের অর্থ মেঘ। [সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী]
১৪.
একটি বাক্যের সবচেয়ে প্রয়োজনীয় অংশ হলো -
  1. ক) কর্তা
  2. খ) ক্রিয়া
  3. গ) কর্ম
  4. ঘ) ভাব
ব্যাখ্যা
ক্রিয়াপদ একটি বাক্যের অপরিহার্য অংশ, এটা ছাড়া মনের ভাব সম্পূর্ণরুপে প্রকাশ করা যায় না। তবে কখনো কখনো বাক্যে ক্রিয়াপদ উহ্য থাকতে পারে৷ যেমন- ইনি আমার ভাই (হন)। [সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী]
১৫.
‘গঙ্গোর্মি’ শব্দের সন্ধি বিচ্ছেদ -
  1. ক) গঙ্গা + উর্মি
  2. খ) গঙ্গা + ঊর্মি
  3. গ) গঙ্গা + ওর্মি
  4. ঘ) গঙ্গোর + আমি
ব্যাখ্যা
অ-কার কিংবা আ-কারের পর উ-কার কিংবা ঊ-কার থাকলে উভয়ে মিলে ও-কার হয়। সুতরাং, আ + ঊ = ও ; গঙ্গা + ঊর্মি = গঙ্গোর্মি। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
১৬.
‘তারুণ্য’ পদটি -
  1. ক) ভাববাচক বিশেষ্য
  2. খ) সংজ্ঞাবাচক বিশেষ্য
  3. গ) গুণবাচক বিশেষ্য
  4. ঘ) বস্তু বাচক বিশেষ্য
ব্যাখ্যা
যে বিশেষ্য দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের নাম বোঝায়, তা-ই গুণবাচক বিশেষ্য। যথা- মধুর মিষ্টতার গুণ = মধুরতা ; তরুণের গুণ = তারুণ্য ইত্যাদি। [সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী]
১৭.
‘ধীরে ধীরে বায়ু বয়’ বাক্যটিতে কিসের প্রয়োগ ঘটেছে?
  1. ক) ক্রিয়া বিশেষণ
  2. খ) বিশেষণের বিশেষণ
  3. গ) অব্যয়ের বিশেষণ
  4. ঘ) বাক্যের বিশেষণ
ব্যাখ্যা

যে পদ ক্রিয়া সংঘটনের ভাব, কাল বা রূপ নির্দেশ করে, তাকে ক্রিয়া বিশেষণ বলে। যথা-
ক্রিয়া সংঘঠনের ভাব : ধীরে ধীরে বায়ু বয়।
ক্রিয়া সংঘটনের কাল : পরে একবার এসো।
[সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী]

১৮.
‘গবেশ্বর’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে?
  1. ক) গব + ঈশ্বর
  2. খ) গো + ঈশ্বর
  3. গ) গো + ইশ্বর
  4. ঘ) গব + এশ্বর
ব্যাখ্যা
‘গবেশ্বর’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ গো + ঈশ্বর। এটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। [সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর]
১৯.
'চন্দ্র পৃথিবী অপেক্ষা ক্ষুদ্রতর' বাক্যে 'ক্ষুদ্রতর' কী হিসেবে ব্যবহৃত হয়েছে?
  1. ক) বহুর মধ্যে অতিশায়ন
  2. খ) বিশেষণের অতিশায়ন
  3. গ) অব্যয়ের অতিশায়ন
  4. ঘ) বিশেষণের বিশেষণ
ব্যাখ্যা
'চন্দ্র পৃথিবী অপেক্ষা ক্ষুদ্রতর' বাক্যে 'ক্ষুদ্রতর' বিশেষণের অতিশায়ন হিসেবে ব্যবহৃত হয়েছে। বিশেষণ পদ যখন দুই বা ততোধিক বিশেষ্য পদের মধ্যে গুণ, অবস্থা, পরিমাণ প্রভৃতি বিষয়ের তুলনায় একের উৎকর্ষ বা অপকর্ষ বুঝিয়ে থাকে তখন তাকে বিশেষণের অতিশায়ন বলে। যেমন যমুনা অপেক্ষা পদ্মা দীর্ঘতর নদী, চন্দ্র পৃথিবীর তুলনায় ক্ষুদ্রতর ইত্যাদি। [সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী]
২০.
কোনটি বাংলা অব্যয় শব্দ?
  1. ক) আবার
  2. খ) যদি
  3. গ) খুব
  4. ঘ) খাসা
ব্যাখ্যা
বাংলা অব্যয় শব্দ - আর, আবার, ও, হ্যাঁ, না ইত্যাদি। যদি তৎসম অব্যয় শব্দ ; খুব ও খাসা বিদেশি অব্যয় শব্দ। [সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী]
২১.
কোন বাক্যে অনন্বয়ী অব্যয় এর প্রয়োগ ঘটেছে?
  1. ক) তাকে দিয়ে এ কাজ হবে না।
  2. খ) তুমি ভালো ছাত্র তাই তোমাকে সবাই ভালোবাসে।
  3. গ) বৃষ্টি পড়ে ঝমঝম
  4. ঘ) উঃ বড্ড লেগেছে।
ব্যাখ্যা
‘উঃ বড্ড লেগেছে’ বাক্যটিতে যন্ত্রণা প্রকাশে অনন্বয়ী অব্যয় এর প্রয়োগ ঘটেছে। যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোন সমন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাদের অনন্বয়ী অব্যয় বলে। [সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণীর বোর্ড বই]
২২.
গঠনগত দিক থেকে শব্দ কয় প্রকার?
  1. ক) ২ প্রকার
  2. খ) ৩ প্রকার
  3. গ) ৪ প্রকার
  4. ঘ) ৫ প্রকার
ব্যাখ্যা

গঠনগত দিক থেকে শব্দ দুই প্রকার
যথা- মৌলিক ও সাধিত শব্দ।

উৎসগত দিক থেকে শব্দ ৪ প্রকার
যথা- তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি শব্দ।

অর্থগত দিক থেকে শব্দ তিন প্রকার‌
যথা- যৌগিক শব্দ, রূঢ়ি বা রূঢ় শব্দ ও যোগরূঢ় শব্দ।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (নতুন সংস্করণ - ২০২১)।

২৩.
কোনটি রূঢ়ি শব্দ নয়?
  1. ক) বাঁশি
  2. খ) প্রবীণ
  3. গ) সন্দেশ
  4. ঘ) জলধি
ব্যাখ্যা
জলধি যোগরূঢ় শব্দ। বাকিগুলো রূঢ়ি শব্দ। [সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম-১০ম শ্রেণী]
২৪.
একটি অর্থবোধক বাক্যের গুণ-
  1. ক) ২ টি
  2. খ) ৩ টি
  3. গ) ৪ টি
  4. ঘ) ৫ টি
ব্যাখ্যা
একটি অর্থবোধক বাক্যের গুণ ৩ টি। আকাঙ্ক্ষা,আসত্তি ও যোগ্যতা। [সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম-১০ম শ্রেণী]
২৫.
বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে বলা হয় -
  1. ক) আকাঙ্খা
  2. খ) আসক্তি
  3. গ) যোগ্যতা
  4. ঘ) আসত্তি
ব্যাখ্যা
বাক্যে ব্যবহৃত পদগুলাের মাঝে অর্থের সঙ্গতি বা মিল রাখার জন্য সুশৃঙ্খলভাবে পদ বিন্যাসকেই বলা হয় ক্রম বা আসত্তি। যেমন- আছে নামে যন্ত্র এক রকম অনুবীক্ষণ। এখানে শব্দগুলাে এলােমেলােভাবে সাজানাে হয়েছে এবং শব্দগুলাের মধ্যে কোনাে অর্থগত মিল নেই। সুতরাং এটি বাক্য নয়। কিন্তু যদি বলা হয়- অণুবীক্ষণ নামে এক রকম যন্ত্র আছে। এখানে বাক্যের শব্দগুলাে। সঠিকভাবে সাজানাে হয়েছে এবং বাক্যের অর্থ প্রকাশে কোনাে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়নি। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২৬.
‘কি সুন্দর রাতি! আকাশেতে উড়িতেছে এক ঝাঁক হাতি’ - বাক্যটিতে কোন গুণের অভাব?
  1. ক) আকাঙ্খা
  2. খ) আসক্তি
  3. গ) যোগ্যতা
  4. ঘ) আসত্তি
ব্যাখ্যা
বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত ও ভাবগত মিলবন্ধনের নাম হলো যোগ্যতা। যেমনঃ পাখি আকাশে উড়ে। কিন্তু যদি বলা হয়, 'আকাশে হাতি উড়ে' তাহলে ভাবগত অমিলের কারণে বাক্যটি তার যোগ্যতা হারায়। বাক্যের তিনটি অত্যাশব্যকীয় গুণ হলো আকাঙ্ক্ষা, আসত্তি এবং যোগ্যতা। [সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী]
২৭.
'যদি তাের ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলাে রে’ এটি কোন ধরনের বাক্য?
  1. ক) সরল বাক্য
  2. খ) জটিল বাক্য
  3. গ) যৌগিক বাক্য
  4. ঘ) আশ্রিত খণ্ডবাক্য
ব্যাখ্যা
যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরষ্পর সাপেক্ষ ভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। জটিল বাক্যে পরস্পর সাপেক্ষ যে বাক্যগুলাে থাকে তাদের সাধারণত খণ্ডবাক্য বলে। 'যদি তাের ডাক শুনে কেউ না আসে তবে একলা চলােরে' বাক্যে ‘তবে একলা চলােরে' প্রধান খণ্ডবাক্য। 'যদি তাের ডাক শুনে কেউ না আসে' আশ্রিত খণ্ডবাক্য। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২৮.
‘অসাধ্য’ শব্দটির ব্যাসবাক্য কি?
  1. ক) সাধ্যের বাইরে
  2. খ) ন সাধ্য
  3. গ) সাধ্য নয়
  4. ঘ) অসম্ভব সাধ্য
ব্যাখ্যা
‘অসাধ্য’ শব্দটির ব্যাসবাক্য ন সাধ্য। এটা নঞ তৎপুরুষ সমাসের উদাহরণ। [সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর]
২৯.
‘জীবন’ শব্দের বিশেষণ রূপ কি?
  1. ক) জীবনী
  2. খ) জীবাণু
  3. গ) জীবিকা
  4. ঘ) যৌবন
ব্যাখ্যা
জীবন বিশেষ্যের বিশেষণ ‘জীবনী’ । জীবাণু, জীবিকা- বিশেষ্য। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।