পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ রাষ্ট্রবিজ্ঞান [৩৪১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ রাষ্ট্রবিজ্ঞান [৩৪১]তারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১৩৪
সিলেবাস
Full model test - 1
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ রাষ্ট্রবিজ্ঞান [৩৪১]

৪৯তম বিসিএস ⎯ রাষ্ট্রবিজ্ঞান [৩৪১] · তারিখ অনির্ধারিত · ১৩৪ প্রশ্ন

.
Choose the correct sentence:
  1. It is high time you making a decision.
  2. It is high time you make a decision.
  3. It is high time you made a decision.
  4. It is high time you could make a decision.
সঠিক উত্তর:
It is high time you made a decision.
উত্তর
সঠিক উত্তর:
It is high time you made a decision.
ব্যাখ্যা

• Correct sentence: It is high time you made a decision.

• Use of It is time/ It is high time:
- It is time/ It is high time এরপর যদি subject থাকে তাহলে পরবর্তী verb টি past indefinite tense এ হয়।
- কোনো কিছু করার এখনই উপযুক্ত সময় অর্থে It is time/ It is high time ব্যবহৃত হয়।

- নিয়মানুযায়ী, প্রদত্ত বাক্যে It is high time এর পরে subject (you) আছে, তাই এর পরে verb এর past form (made) বসবে।

• More examples:
- It is high time she left the place.
- It is high time you started studying.

• তবে, It is time/It is high time এরপর যদি subject না থাকে তবে to + verb হয়।
- যেমন: It is high time to stop corruption.

অন্য অপশন বিশ্লেষণ-
ক) It is high time you making a decision.
→ ভুল, কারণ verb এর past form হবে।

খ) It is high time you make a decision.
→ ভুল, কারণ verb এর past form (made) হবে।

ঘ) It is high time you could make a decision.
→ ভুল, কারণ could make দ্বারা অতীতের কাজ বুঝানো হয়, কিন্তু It is high time দ্বারা বর্তমানের কাজ বুঝানো হয়।

Source:
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
2. Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.

.
গুপ্ত বংশের আদি পুরুষ কে ছিলেন?
  1. সমুদ্রগুপ্ত
  2. প্রথম চন্দ্রগুপ্ত
  3. শ্রীগুপ্ত
  4. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
সঠিক উত্তর:
শ্রীগুপ্ত
উত্তর
সঠিক উত্তর:
শ্রীগুপ্ত
ব্যাখ্যা

গুপ্ত সাম্রাজ্য:
- খ্রিস্টীয় তিন শতকের শেষ এবং চার শতকের প্রথমদিকে সম্ভবত প্রথম চন্দ্রগুপ্ত অথবা সমুদ্রগুপ্তের মাধ্যমে বাংলায় গুপ্ত শাসন সম্প্রসারিত হয়।
- শ্রীগুপ্ত হচ্ছেন গুপ্ত বংশের আদি পুরুষ।
- এল্যানের মতে, পাটলীপুত্র (মগধের অভ্যন্তরে) নগরের অদূরে শ্রীগুপ্তের রাজত্ব ছিল।
- প্রথম চন্দ্রগুপ্তের হাত ধরে গুপ্ত শাসন প্রতিষ্ঠিত হয়।
- প্রথম কুমারগুপ্তের সময় (৪৩২-৪৪৮ খ্রি.) থেকে উত্তর বাংলা গুপ্ত সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিভাগ হিসেবে গড়ে ওঠে।
- এটির নাম ছিল তখন ‘পুন্ড্রবর্ধন ভুক্তি’।
- হুনদের আক্রমণের মধ্য দিয়ে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও ইতিহাস, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC) এর বর্তমান সভাপতি কে? (অক্টোবর, ২০২৫)
  1. সালেহউদ্দিন আহমেদ
  2. আলী ইমাম মজুমদার
  3. ড. মুহাম্মদ ইউনূস
  4. ফয়েজ আহমদ
সঠিক উত্তর:
ড. মুহাম্মদ ইউনূস
উত্তর
সঠিক উত্তর:
ড. মুহাম্মদ ইউনূস
ব্যাখ্যা

ECNEC:
- বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC)।
- ECNEC-এর পূর্ণরূপ: The Executive Committee of the National Economic Council.
- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC) সরকারের দ্বিতীয় শক্তিশালী কমিটি।
- গঠিত হয়: ১৯৮২ সালে।
- সভাপতি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। (অক্টোবর, ২০২৫)
- অর্থমন্ত্রী এর বিকল্প চেয়ারম্যান বা সভাপতি: সালেহউদ্দিন আহমেদ। (অক্টোবর, ২০২৫)
- এ কমিটির সদস্যগণ সরকার প্রধান কর্তৃক মনোনীত হয়ে থাকেন।

তথ্যসূত্র - মন্ত্রিপরিষদ বিভাগ।

.
বোরো ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. কুমিল্লা
  2. দিনাজপুর
  3. পাবনা
  4. ময়মনসিংহ
সঠিক উত্তর:
ময়মনসিংহ
উত্তর
সঠিক উত্তর:
ময়মনসিংহ
ব্যাখ্যা

ধান উৎপাদন:
- বাংলাদেশের প্রায় ৮০-৮৫ ভাগ জমিতে ধান চাষ করা হয়।
- কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ - ২০২৪ অনুসারে ময়মনসিংহ জেলায় সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়।
- বিভাগ অনুসারে রংপুর বিভাগে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়।
- আউশ ধান উৎপাদনে শীর্ষে কুমিল্লা জেলা।
- আমন ধান উৎপাদনে শীর্ষে দিনাজপুর জেলা।
- বোরো ধান উৎপাদনে শীর্ষে ময়মনসিংহ জেলা।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

.
বক্সারের যুদ্ধ সংঘটিত হয় কোন স্থানে?
  1. দিল্লি
  2. পাটনা
  3. কানপুর
  4. বিহার
সঠিক উত্তর:
বিহার
উত্তর
সঠিক উত্তর:
বিহার
ব্যাখ্যা

বক্সারের যুদ্ধ:
- বক্সারের যুদ্ধ সংঘটিত হয় বিহারে।
- ১৭৬৪ সালের ২২ অক্টোবর বিহারের বক্সার নামক স্থানে সংঘটিত এ যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে।
- বাদশাহ দ্বিতীয় শাহ আলম পুনরায় ইংরেজ শিবিরে আশ্রয় নেন। সুজাউদ্দৌলা রোহিলাখন্ডে পালিয়ে যান এবং অযোধ্যা ইংরেজ বাহিনীর পদানত হয়। মীর কাসিম নিরুদ্দেশ হন এবং এরপর তাঁর সম্পর্কে আর কিছু জানা যায় নি।
- বক্সার ছিল একটি চূড়ান্ত যুদ্ধ।
- এ যুদ্ধের পর বাংলা ইংরেজ কোম্পানির শাসনের অধীনে আবদ্ধ হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।

.
জাতীয় বাজেট ২০২৫-২৬ অনুযায়ী, বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP) জিডিপির কত শতাংশ?
  1. ৩.১%
  2. ৩.৭%
  3. ৪.৩%
  4. ৫.৮%
সঠিক উত্তর:
৩.৭%
উত্তর
সঠিক উত্তর:
৩.৭%
ব্যাখ্যা

জাতীয় বাজেট ২০২৫-২৬:
- বাজেটের ক্রম: ৫৪তম (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)।
- বাজেটের শিরোনাম: 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'।
- বাজেট উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)।
- বাজেট উত্থাপন: ২ জুন, ২০২৫।
- অনুমোদন হয় : ২২ জুন, ২০২৫।
- কার্যকর হয়: ১ জুলাই, ২০২৫।
- জিডিপির আকার: ৬২ লাখ ৪৪ হাজার ৫৭৮ কোটি টাকা।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%।
- বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
- অনুদান ব্যতিত বাজেট ঘাটতি: ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।
- অনুদান সহ বাজেট ঘাটতি: ২,২১,০০০ কোটি টাকা।
- সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত: সুদ।
- মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা (জিডিপির ৩.৭%)।
- উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৪৫,৬০৯ কোটি টাকা।
- অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৫-২৬।

.
বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা কয়টি? (অক্টোবর, ২০২৫)
  1. ২৬টি
  2. ২৭টি
  3. ২৮টি
  4. ২৯টি
সঠিক উত্তর:
২৬টি
উত্তর
সঠিক উত্তর:
২৬টি
ব্যাখ্যা

সিভিল সার্ভিস ক্যাডার:
- বাংলাদেশ সরকারী কর্ম কমিশন প্রজাতন্ত্রের কর্মে নিয়োগের জন্য উপযুক্ত এবং যোগ্যতাসম্পন্ন ব্যক্তি নির্বাচন করার ক্ষমতাপ্রাপ্ত একটি সাংবিধানিক প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশে তার প্রতিরূপ সংস্থাসমূহের মতো প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত মানব সম্পদ পরিকল্পনায় উৎকর্ষ সাধনের পাশাপাশি জনপ্রশাসন ব্যবস্থাপনায় নিরপেক্ষতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ জাতীয় ভূমিকা পালন করছে।
- কর্ম কমিশন দেশব্যাপি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ লাভের উপযুক্ত ব্যক্তি নির্বাচন করে।
- বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার ২৬টি।

তথ্যসূত্র - কর্ম কমিশন ওয়েবসাইট।

.
নিচের কোন জেলায় ওরাওঁ ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে?
  1. কক্সবাজার
  2. কুড়িগ্রাম
  3. বান্দরবান
  4. রাঙ্গামাটি
সঠিক উত্তর:
কুড়িগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
কুড়িগ্রাম
ব্যাখ্যা

ওরাওঁ:
- ওরাওঁ বাংলাদেশের একটি নৃগোষ্ঠী। এদের বাসস্থান বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলে।
- নৃবিজ্ঞানীদের মতে, তারা অস্ট্রিক এবং ভাষাতাত্ত্বিক সূত্রে দ্রাবিড়।
- তারা মুঘল শাসনামলে বরেন্দ্র অঞ্চলে প্রবেশ করে এবং সে অঞ্চলে তাদের স্থায়ী নিবাস গড়ে তোলে।
- তারা বর্তমানে বাংলাদেশের কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমণিরহাট, রংপুর, দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া, রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় বসবাস করছে।
- ওরাওঁরা জড়োপাসক, তাদের ভগবানের নাম ধরমী বা ‘ধার্মেশ’ বা ‘ধরমেশ’।
- ওরাওঁরা তাদের সৃষ্টিকর্তা ধরমেশকে সন্তুষ্ট রাখার জন্য তাঁর উদ্দেশ্যে পূজা করে এবং তাঁর উদ্দেশ্যে ‘ডানডাকাঁটা’ উৎসবের আয়োজন করে।
- ওরাওঁদের ভাষার নাম কুরুক।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।

.
ন্যাটো (NATO) চার্টারের কোন ধারায় 'শান্তিপূর্ণ সমাধানের' কথা বলা আছে?
  1. অনুচ্ছেদ ১
  2. অনুচ্ছেদ ২
  3. অনুচ্ছেদ ৩
  4. অনুচ্ছেদ ৪
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ১
উত্তর
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ১
ব্যাখ্যা

NATO:
- NATO-এর পূর্ণরূপ:North Atlantic Treaty Organisation অথবা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গঠন করা হয় সামরিক জোট NATO।
- প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও পর্তুগাল)।
- বর্তমান সদস্য: ৩২টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।
- মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক।
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।

• ন্যাটোর অনুচ্ছেদ: ন্যাটো প্রতিষ্ঠার চুক্তিটি ছোট। মাত্র ১৪টি ধারার। এগুলো হলো:
- অনুচ্ছেদ ১: শান্তিপূর্ণ সমাধান,
- অনুচ্ছেদ ২: বন্ধুত্বপূর্ণ সম্পর্ক,
- অনুচ্ছেদ ৩: প্রতিরক্ষা সক্ষমতা,
- অনুচ্ছেদ ৪: পরামর্শ,
- অনুচ্ছেদ ৫: সম্মিলিত প্রতিরক্ষা,
- অনুচ্ছেদ ৬: আক্রমণের সংজ্ঞা ,
- অনুচ্ছেদ ৭: জাতিসংঘ সনদের বাধ্যবাধকতা,
- অনুচ্ছেদ ৮: অ-দ্বন্দ্বমূলক সম্পৃক্ততা,
- অনুচ্ছেদ ৯: বাস্তবায়ন পরিষদ,
- অনুচ্ছেদ ১০: অতিরিক্ত পক্ষসমূহ,
- অনুচ্ছেদ.১১: চুক্তি অনুমোদন এবং প্রয়োগ,
- অনুচ্ছেদ ১২: চুক্তি পর্যালোচনা,
- অনুচ্ছেদ ১৩: জোটের সদস্যতা ত্যাগ,
- অনুচ্ছেদ ১৪: চুক্তির অন্যান্য সংস্করণের গ্রহণযোগ্যতা।

উৎস: NATO ওয়েবসাইট।

১০.
নিম্নের কোন মতবাদে 'রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব, জাতীয় স্বার্থ এবং বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তারের কথা বলা হয়েছে?
  1. মার্ক্সবাদ
  2. নব্য-উদারতাবাদ
  3. বাস্তববাদ
  4. গঠনবাদ
সঠিক উত্তর:
বাস্তববাদ
উত্তর
সঠিক উত্তর:
বাস্তববাদ
ব্যাখ্যা

◉ বাস্তববাদ (Realism):
➝ It emphasizes the role of the state, national interest, and power in world politics.
➝ অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের এই তত্ত্বটি রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব, জাতীয় স্বার্থ এবং বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তারের কথা বলে।

◉ মার্ক্সবাদ (Marxism):
➝ Marxism, a body of doctrine developed by Karl Marx and, to a lesser extent, by Friedrich Engels in the mid-19th century. It originally consisted of three related ideas: a philosophical anthropology, a theory of history, and an economic and political program.
➝ মার্ক্সবাদ মূলত একটি রাজনৈতিক ও সামাজিক দর্শন। ঐতিহাসিক বস্তুবাদ , দ্বান্দ্বিক বস্তুবাদ, উদ্বৃত্ত্ব মুল্যতত্ত্ব ও শ্রেণিসংগ্রাম এই চারটি বিষয়কে কেন্দ্র করে মার্কসবাদ বিকশিত হয়েছে।

◉ নব্য-উদারতাবাদ (Neoliberalism):
➝ Neoliberalism, ideology and policy model that emphasizes the value of free market competition.
➝ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নব্য উদারতাবাদের ধারনাটির ব্যাপক পরিচয় তুলে ধরেন রবার্ট কোহেন। এই তত্ত্ব অনুযায়ী রাষ্ট্রসমূহহের জাতীয় স্বার্থ হাসিলের জন্য আন্তর্জাতিক সংগঠেনর কোন বিকল্প নাই।

◉ গঠনবাদ (Constructivism):
➝ According to this approach, the behaviour of humans is determined by their identity, which itself is shaped by society’s values, history, practices, and institutions.
➝ এই তত্ত্বের মূল কথা হলো আন্তর্জাতিক সম্পর্কের মূল ভিত্তি বিভিন্ন আদর্শের উপর নির্ভরশীল। পাশাপাশি আরো বলা আছে, মানুষের আচরণ তার পারিপার্শিক বিভিন্ন উপাদানের উপর নির্ভর করে। সরাসরি আন্তর্জাতিক সংগঠনের কথা না বলা থাকলেও অন্তর্নিহিত ধারণা হলো, শক্তিশালি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উপস্থিতি সামগ্রিকভাবে কল্যাণকর।
এছাড়াও আছে - Regime Theory, Functionalism. etc.

উৎস: Britannica.com এবং আন্তর্জাতিক রাজনীতিকোষ; লেখক: তারেক শামসুর রহমান। Liberalism & International theory; A Moravcsik.

১১.
নিম্নের কোন দেশে সমুদ্র বন্দর নাই?
  1. মঙ্গোলিয়া
  2. আজারবাইজান
  3. লাওস
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা

সমুদ্র বন্দরহীন দেশ:
- যেসব দেশের সাথে সমুদ্র সীমা নেই সেসব দেশকে স্থল বেষ্টিত দেশ (Landlocked country) বলে।

এশিয়ার কয়েকটি স্থল বেষ্টিত দেশ হচ্ছে:
- আফগানিস্তান,
- আর্মেনিয়া,
- আজারবাইজান,
- ভুটান,
- তুর্কমেনিস্তান,
- কাজাখস্তান,
- কিরগিজস্তান,
- লাওস,
- মঙ্গোলিয়া,
- নেপাল,
- তাজিকিস্তান এবং
- উজবেকিস্তান।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।

১২.
নিম্নের কোন সভ্যতা পতনের পর প্রাচীন গ্রীক সভ্যতার সূচনা হয়?
  1. মাইসেনিয়ান সভ্যতা
  2. মিনোয়ান সভ্যতা
  3. সামারিয়ান সভ্যতা
  4. নিওলিথিক সভ্যতা
সঠিক উত্তর:
মাইসেনিয়ান সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
মাইসেনিয়ান সভ্যতা
ব্যাখ্যা

• গ্রিক সভ্যতা:
- প্রাচীন গ্রিক সভ্যতা, মাইসেনিয়ান সভ্যতার পরের সময়কাল।
- প্রাচীন গ্রিস তার উচ্চতায় এশিয়া মাইনর, দক্ষিণ ইতালি, সিসিলি এবং গ্রীক দ্বীপপুঞ্জের বসতি নিয়ে গঠিত।
- এটি শহর-রাজ্যে বিভক্ত ছিল-এথেন্স এবং স্পার্টা।
- গ্রিক সংস্কৃতি হেলেনীয় সংস্কৃতি নামে বেশি পরিচিত।
- সাহিত্যের ক্ষেত্রে প্রাচীন গ্রিসের সৃষ্টি আজও মানব সমাজের মূল্যবান সম্পদ।
- হোমারের মহাকাব্য 'ইলিয়ড' এবং ‘ওডিসি' মহাকাব্যের অপূর্ব নিদর্শন।
- গ্রিকরা প্রথম বিজ্ঞান চর্চা শুরু করে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে।
- তারাই প্রথম প্রমাণ করেন যে, পৃথিবী একটি গ্রহ এবং তা নিজ কক্ষপথে আবর্তিত হয়।
- গ্রিক জ্যোতির্বিদরা সূর্য ও চন্দ্ৰ গ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম হন।

সূত্র - ব্রিটানিকা ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৩.
'অরেঞ্জ বিপ্লবের' কেন্দ্রবিন্দু হিসেবে কোন শহর পরিচিত?
  1. ওডেসা
  2. মস্কো
  3. কিয়েভ
  4. মিনস্ক
সঠিক উত্তর:
কিয়েভ
উত্তর
সঠিক উত্তর:
কিয়েভ
ব্যাখ্যা

অরেঞ্জ বিপ্লব:
- ‘অরেঞ্জ বিপ্লব' সংঘটিত হয় ইউক্রেনে।
- অরেঞ্জ বিপ্লব ছিল একটি ধারাবাহিক প্রতিবাদ এবং রাজনৈতিক ঘটনা।
- এটি সংঘটিত হয়েছিল ২০০৪ সালে।
- ইউক্রেনের রাজধানী কিয়েভ ছিল নাগরিক প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রবিন্দু।
- ২০০৪ সালে ইউক্রেনে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি এবং ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে এ আন্দোলনের সূত্রপাত।

সূত্র - Britannica.com

১৪.
নিম্নের কত তারিখে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে?
  1. ১৯৪৪ সালের ২৪ অক্টোবর
  2. ১৯৪৫ সালের ২৪ অক্টোবর
  3. ১৯৪৫ সালের ১০ অক্টোবর
  4. ১৯৪৪ সালের ১২ অক্টোবর
সঠিক উত্তর:
১৯৪৫ সালের ২৪ অক্টোবর
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৫ সালের ২৪ অক্টোবর
ব্যাখ্যা

জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।

উল্লেখ্য,
- জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
• সাধারণ পরিষদ
• নিরাপত্তা পরিষদ
• অর্থনৈতিক ও সামাজিক কমিশন
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
• অছি পরিষদ ও
• জাতিসংঘ সচিবালয়।

সূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।

১৫.
স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা নিম্নের কে?
  1. হেনরি ডুন্যান্ট
  2. নেলসন ম্যান্ডেলা
  3. মেলভিন জোন্স
  4. রবার্ট ব্যাডেন পাওয়েল
সঠিক উত্তর:
রবার্ট ব্যাডেন পাওয়েল
উত্তর
সঠিক উত্তর:
রবার্ট ব্যাডেন পাওয়েল
ব্যাখ্যা

স্কাউট আন্দোলন (Scout Movement):
- বিশ্বব্যাপী তরুণদের চরিত্র, নেতৃত্ব, এবং দায়িত্ববোধ গঠনের একটি গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলন।
- প্রতিষ্ঠার সাল: ১৯০৭ সালে।
- প্রতিষ্ঠাতা: রবার্ট ব্যাডেন -পাওয়েল (Robert Baden-Powell)।
- প্রথম স্কাউট ক্যাম্প: ব্রাউনসি দ্বীপ, ইংল্যান্ড, ১৯০৭ সালৈ।
- মূল সংগঠন: World Organization of the Scout Movement (WOSM).
- প্রধান কার্যালয়: জেনেভা, সুইজারল্যান্ড।

• মূল উদ্দেশ্য:
- তরুণদের শারীরিক, মানসিক, নৈতিক ও সামাজিক বিকাশের মাধ্যমে ভালো নাগরিক তৈরি করা
- মূলমন্ত্র (Motto): "Be Prepared" (প্রস্তুত থাকো)
- মূলনীতি: কর্তব্যপরায়ণতা, সাহায্যকারিতা ও চরিত্রগঠন।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

১৬.
'Inter-Services Intelligence (ISI)' নিম্নের কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. ভারত
  2. পাকিস্তান
  3. জাপান
  4. জার্মানি
সঠিক উত্তর:
পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তান
ব্যাখ্যা

• Inter Service Intelligence (ISI)
​ - আইএসআই পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা।
- এটি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। তৎকালিন পাকিস্তান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ রবার্ট কাউথম এটি প্রতিষ্ঠা করেন।
​- ।S। মূলত দেশের বাহিরে পাকিস্তানের স্বার্থ সংরক্ষণে কাজে নিয়োজিত।
- ​তবে পাকিস্তানের অভ্যন্তীরণ রাজনীতিতেও এর ব্যাপক সংশ্লিষ্টতা রয়েছে।
- ​আইএসআই -এর নেতৃত্বে থাকেন লেফটেন্যান্ট জেনারেল/মেজর জেনারেল পদমর্যাদার একজন মহাপরিচালক [ডিজি];
-​ তিনি এখনও পর্যন্ত সেনাবাহিনী থেকে নিযুক্ত একজন কর্মরত কর্মকর্তা।

অন্যদিকে,
• জাপানের গোয়েন্দা সংস্থার নাম নাইচো।
• ভারতের গোয়েন্দা সংস্থার নাম RAW। ​​

উৎস: ব্রিটানিকা & নিউইয়র্ক টাইমস।

১৭.
সূর্য ও চন্দ্র গ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম হন -
  1. গ্রিকরা
  2. চীনারা
  3. রোমানরা
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
গ্রিকরা
উত্তর
সঠিক উত্তর:
গ্রিকরা
ব্যাখ্যা

• গ্রিকদের অবদান:
- গ্রিকরা প্রথম বিজ্ঞান চর্চা শুরু করে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে।
- প্রাচীন বিশ্বের প্রাচীনতম মানচিত্র তৈরি করেন - ব্যাবিলনীয়রা.
- পৃথিবীর বৃত্তাকার মানচিত্র প্রথম অংকন করেন গ্রিক বিজ্ঞানিরা।
- তারাই প্রথম প্রমাণ করেন যে, পৃথিবী একটি গ্রহ এবং তা নিজ কক্ষপথে আবর্তিত হয়।
- গ্রিক জ্যোতির্বিদরা সূর্য ও চন্দ্র গ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম হন।
- চাঁদের নিজস্ব কোনো আলো নেই, বজ্র ও বিদ্যুৎ জিউসের ক্রোধের কারণে নয় প্রাকৃতিক কারণে ঘটে।
- এই সত্য তারাই প্রথম আবিষ্কার করেন।
- জ্যামিতি বিষয়ে পণ্ডিত ইউক্লিড পদার্থবিদ্যায়ও পারদর্শী ছিলেন।
- বিখ্যাত গণিতবিদ পিথাগোরাস, চিকিৎসা বিজ্ঞানী হিপোক্রেটসের যথেষ্ট খ্যাতি ছিল।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা ওয়েবসাইট। [লিঙ্ক]

১৮.
'MERCOSUR' নিচের কোন অঞ্চলের বাণিজ্য জোট হিসেবে পরিচিত?
  1. দক্ষিণ আমেরিকা
  2. উত্তর আফ্রিকা
  3. উত্তর আমেরিকা
  4. দক্ষিণ-পূর্ব এশিয়া
সঠিক উত্তর:
দক্ষিণ আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আমেরিকা
ব্যাখ্যা

MERCOSUR:
- 'MERCOSUR' হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য জোট।
- প্রতিষ্ঠা: ২৬ মার্চ, ১৯৯১ সাল
- সদরদপ্তর মন্টিভিডিও, উরুগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি: 'Treaty of Asuncion'.
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন।
- প্রধান ভাষা: স্প্যানিশ ও পর্তুগিজ।
- বর্তমান সদস্য সংখ্যা: ৫টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, বলিভিয়া, উরুগুয়ে। (অক্টোম্বর, ২০২৫)
- ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত করা হয় ২০১৬ সালে।
- সহযোগী সদস্য:, পানামা, চিলি, পেরু, ইকুয়েডর, গায়ানা, সুরিনাম, কলম্বিয়া।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

১৯.
যদি a + b + c = 0 হয়, তাহলে (a3 + b3 + c3 )2 = ?
  1. 3a2b2c2
  2. 9abc
  3. 27abc
  4. 9a2b2c2
সঠিক উত্তর:
9a2b2c2
উত্তর
সঠিক উত্তর:
9a2b2c2
ব্যাখ্যা

প্রশ্ন: যদি a + b + c = 0 হয়, তাহলে (a3 + b3 + c3 )2 = ?

সমাধান:
দেওয়া আছে,
a + b + c = 0

আমরা জানি,
a3 + b3 + c3 - 3abc = (a + b + c)(a2 + b2 + c2 - ab - bc - ca)
⇒ a3 + b3 + c3 - 3abc = 0
∴ a3 + b3 + c3 = 3abc

প্রদত্ত রাশি,
(a3 + b3 + c3)2 = (3abc)2 = 9a2b2c2

২০.
একজন পরীক্ষার্থীকে 13 টি প্রশ্ন থেকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। এর মধ্যে প্রথম 5টি থেকে ঠিক 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। সে কত প্রকারে প্রশ্নগুলো বাছাই করতে পারবে?
  1. 480
  2. 560
  3. 720
  4. 360
সঠিক উত্তর:
560
উত্তর
সঠিক উত্তর:
560
ব্যাখ্যা

প্রশ্ন: একজন পরীক্ষার্থীকে 13 টি প্রশ্ন থেকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। এর মধ্যে প্রথম 5টি থেকে ঠিক 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। সে কত প্রকারে প্রশ্নগুলো বাছাই করতে পারবে?

সমাধান:
মোট প্রশ্ন 13 টি
প্রথম 5টি থেকে ঠিক 3টি প্রশ্নের উত্তর দিতে হবে,
তাহলে বাকি 8টি থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে।

মোট বাছাই সংখ্যা = 5c3 × 8c3
= 10 × 56
= 560

২১.

  1. 64
  2. 48
  3. 16
  4. 32
সঠিক উত্তর:
32
উত্তর
সঠিক উত্তর:
32
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:


২২.
দুইটি সংখ্যার অনুপাত 7 : 9 এবং তাদের ল.সা.গু 189। সংখ্যা দুটি কী কী?
  1. 35 এবং 45
  2. 21 এবং 27
  3. 14 এবং 18
  4. 28 এবং 36
সঠিক উত্তর:
21 এবং 27
উত্তর
সঠিক উত্তর:
21 এবং 27
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত 7 : 9 এবং তাদের ল.সা.গু 189। সংখ্যা দুটি কী কী?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি 7x এবং 9x.
∴ সংখ্যা দুইটির গ.সা.গু. = x
এবং সংখ্যা দুইটির গুণফল = 63x2

আমরা জানি,
দুইটির গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু. × গ.সা.গু.
63x2 = 189 × x
63x = 189
∴ x = 3
∴ সংখ্যা দুইটি যথাক্রমে 3 × 7 = 21 এবং 3 × 9 = 27

২৩.
A(1, 2), B(4, 5) এবং C(7, k) বিন্দুত্রয় সমরেখ হলে k এর মান কত?
  1. 11
  2. 2
  3. - 4
  4. 8
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা

প্রশ্ন: A(1, 2), B(4, 5) এবং C(7, k) বিন্দুত্রয় সমরেখ হলে k এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
A(1, 2), B(4, 5) এবং C(7, k)

আমরা জানি,
(X1, Y1) ও (X2, Y2) বিন্দুগামী রেখার ঢাল = (y2​ - y1​​)/(x2​ - x1​)
তিনটি বিন্দু A(1, 2), B(4, 5) এবং C(7, k) সমরেখ হলে, তাদের মধ্যে যেকোনো দুইটি বিন্দু দ্বারা নির্ধারিত সরলরেখার ঢাল এবং তৃতীয় বিন্দুর সাথে অন্য একটি বিন্দুর মধ্যকার ঢাল সমান হবে।
এখন,
AB এর ঢাল,
mAB​ = (y2​ - y1​​)/(x2​ - x1​)
= (5 - 2)/(4 - 1)
= 3/3
= 1

আবার,
BC এর ঢাল
mBC = (y2​ - y1​​)/(x2​ - x1​)
= (k - 5)/(7 - 4)
= (k - 5)/3

∴ তিনটি বিন্দু সমরেখ হলে ঢাল দুটি সমান হবে।
∴ (k - 5)/3 = 1
⇒ k - 5 = 3
⇒ k = 5 + 3
⇒ k = 8

সুতরাং, k এর মান 8

২৪.
P(A ∩ B) = 1/3, P(A ∪ B) = 5/6 এবং P(B) = 2/3 হয়, তাহলে P(A) এর মান নির্নয় করুন?
  1. 1/2
  2. 4/3
  3. 2/3
  4. 1/6
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা

প্রশ্ন: P(A ∩ B) = 1/3, P(A ∪ B) = 5/6 এবং P(B) = 2/3 হয়, তাহলে P(A) এর মান নির্নয় করুন?

সমাধান:
দেওয়া আছে,
P(A ∩ B) = 1/3
P(A ∪ B) = 5/6
এবং P(B) = 2/3

আমরা জানি,
P(A ∪ B) = P(A) + P(B) - P(A ∩ B)
⇒ 5/6 = P(A) + (2/3) - (1/3)
⇒ P(A) = (5/6) + (1/3) - (2/3)
= (5 + 2 - 4)/6
= 3/6
∴ P(A) = 1/2

২৫.
a + 2a + 3a + 4a + ...................... সমান্তর ধারার n-তম পদ ও সাধারণ অন্তরের অনুপাত কত?
  1. n : 2
  2. 2 : n
  3. n : 1
  4. n2
সঠিক উত্তর:
n : 1
উত্তর
সঠিক উত্তর:
n : 1
ব্যাখ্যা

প্রশ্ন: a + 2a + 3a + 4a + ..............সমান্তর ধারার n-তম পদ ও সাধারণ অন্তরের অনুপাত কত?

সমাধান:
প্রথম পদ, A1 = a
সাধারণ অন্তর, d = 2a - a = a

আমরা জানি,
n তম পদ = A1 + (n - 1)d
= a + (n - 1)a
= a + na - a
= na

∴ n-তম পদ এবং সাধারণ অন্তরের অনুপাত = na : a = n : 1

২৬.
বিষমবাহু ΔABC-এর বাহুগুলির মান এমনভাবে নির্ধারিত যে, AD মধ্যমা দ্বারা গঠিত ΔABD-এর ক্ষেত্রফল y বর্গমিটার। ΔABC-এর ক্ষেত্রফল কত?
  1. y2 বর্গমিটার
  2. (√y/3)3 বর্গমিটার
  3. (y/2)2 বর্গমিটার
  4. 2y বর্গমিটার
সঠিক উত্তর:
2y বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
2y বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: বিষমবাহু ΔABC-এর বাহুগুলির মান এমনভাবে নির্ধারিত যে, AD মধ্যমা দ্বারা গঠিত ΔABD-এর ক্ষেত্রফল y বর্গমিটার। ΔABC-এর ক্ষেত্রফল কত?

সমাধান:

আমরা জানি,
যে কোন ত্রিভুজের মধ্যমা ঐ ত্রিভুজকে সমদ্বিখণ্ডিত করে

যেহেতু ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল y বর্গমিটার
অতএব ,ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল হবে y বর্গমিটার ।

অতএব , ABC এর ক্ষেত্রফল = ∆ABD এর ক্ষেত্রফল + ∆ACD এর ক্ষেত্রফল
= y + y
= 2y বর্গমিটার

২৭.
গ্যালাক্সির স্পেকট্রাল রেখাগুলি রেডশিফটেড হলে বোঝায়, গ্যালাক্সিটি -
  1. পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে
  2. পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে
  3. মোটেই নড়ছে না
  4. নিজের অক্ষে ঘূর্ণায়মান
সঠিক উত্তর:
পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে
উত্তর
সঠিক উত্তর:
পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে
ব্যাখ্যা

• গ্যালাক্সির স্পেকট্রাল রেখার রেডশিফট (Redshift):
- রেডশিফট হলো সেই প্রক্রিয়া যেখানে একটি গ্যালাক্সি বা আকাশীয় বস্তুর আলো দীর্ঘতর তরঙ্গদৈর্ঘ্যে স্থানান্তরিত হয়।
- এর মানে হলো, গ্যালাক্সিটি পর্যবেক্ষকের দিক থেকে দূরে সরে যাচ্ছে।
- এটি মহাবিশ্বের সম্প্রসারণের প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়।
- রেডশিফটের মাধ্যমে আমরা জানতে পারি যে কোন গ্যালাক্সি আমাদের থেকে কত দ্রুত দূরে সরে যাচ্ছে।
- রেডশিফটের কারণ: গ্যালাক্সির গতিবেগ এবং মহাবিশ্বের সম্প্রসারণ।
- ডপলার ইফেক্টের মতো, আলোও তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন দেখায়, কিন্তু গ্যালাক্সির আপাত অবস্থান পরিবর্তিত হয় না।

• গ্যালাক্সির ব্লুশিফট (Blueshift):
- ব্লুশিফট হলো সেই প্রক্রিয়া যেখানে গ্যালাক্সির আলো ছোট তরঙ্গদৈর্ঘ্যে স্থানান্তরিত হয়।
- এর মানে হলো, গ্যালাক্সিটি পর্যবেক্ষকের দিকে ধাবিত হচ্ছে।
- এটি গ্যালাক্সির আপেক্ষিক গতিবেগ নির্ণয়ে সহায়ক।

• গ্যালাক্সির ঘূর্ণন:
- একটি গ্যালাক্সি নিজ অক্ষে ঘূর্ণায়মান হতে পারে।
- তবে এর ফলে সাধারণভাবে রেডশিফট বা ব্লুশিফট দেখা যায় না।
- ঘূর্ণন শুধুমাত্র গ্যালাক্সির অভ্যন্তরীণ গ্যাস বা তারা গতির পরিবর্তন ঘটায়।

- সুতরাং, গ্যালাক্সির স্পেকট্রাল রেখাগুলি রেডশিফটেড হলে বোঝায় যে গ্যালাক্সিটি পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে।
- সঠিক উত্তর: খ) পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে।

সূত্র: NASA [link]

২৮.
'Torque' - এর সঙ্গে জড়িত শব্দ কোনটি?
  1. Acceleration
  2. Mass
  3. Friction
  4. Twist
সঠিক উত্তর:
Twist
উত্তর
সঠিক উত্তর:
Twist
ব্যাখ্যা

প্রশ্ন: 'Torque' - এর সঙ্গে জড়িত শব্দ কোনটি?

সমাধান:

• টর্ক (Torque):
- টর্ক হলো একটি ফোর্স যা কোনো বস্তু ঘূর্ণন করানোর ক্ষমতা রাখে।
- এটি সরলরেখার গতি নয়, বরং ঘূর্ণন বা টুইস্টের সাথে সম্পর্কিত।
- টর্ক নির্ভর করে ফোর্সের আকার এবং ফোর্স প্রয়োগের দূরত্বের উপর।
- সরলরেখার ত্বরণ (Acceleration) বা ভর (Mass) সরাসরি টর্কের সংজ্ঞার সাথে সম্পর্কিত নয়।
- ঘর্ষণ (Friction) টর্কে প্রভাব ফেলতে পারে, কিন্তু টর্কের মূল সংজ্ঞা নয়।

সুতরাং, টর্কের সঙ্গে জড়িত শব্দ হলো Twist.
সঠিক উত্তর: ঘ) Twist.

• Acceleration (ত্বরণ):
- ত্বরণ হলো গতির পরিবর্তনের হার, অর্থাৎ কোনো বস্তু কত দ্রুত বা ধীরে গতিশীল হচ্ছে।
- এটি সরলরেখার গতি বা লিনিয়ার মুভমেন্টের সাথে সম্পর্কিত।
- ঘূর্ণন বা টর্কের সাথে সরাসরি সম্পর্কিত নয়।
- টর্ক থাকলেও, ত্বরণ শুধু ভর ও ফোর্সের কারণে নির্ধারিত হয়।

• Mass (ভর):
- ভর হলো কোনো বস্তুতে থাকা পদার্থের পরিমাণ।
- এটি জড়তা এবং গাণিতিক গণনার জন্য গুরুত্বপূর্ণ।
- টর্কের সংজ্ঞার জন্য এটি সরাসরি প্রয়োজন নয়, যদিও টর্ক তৈরি করতে ফোর্স প্রয়োগের ক্ষেত্রে ভরের গুরুত্ব থাকতে পারে।

• Friction (ঘর্ষণ):
- ঘর্ষণ হলো দুটি পৃষ্ঠের মধ্যে প্রতিরোধের শক্তি।
- এটি কোনো বস্তুকে ঘূর্ণন বা সরলরেখায় ধীর করতে পারে।
- ঘর্ষণ টর্কের প্রভাব কমাতে বা বাড়াতে পারে, তবে টর্কের মূল সংজ্ঞা নয়।

২৯.
ক এর চেয়ে খ তত ছোট যতখানি বড় গ এর চেয়ে। ক এবং গ এর বয়সের সমষ্টি ৯৬। খ এর বয়স কত?
  1. ৪৮
  2. ২৪
  3. ৪২
  4. ৫০
সঠিক উত্তর:
৪৮
উত্তর
সঠিক উত্তর:
৪৮
ব্যাখ্যা

প্রশ্ন: ক এর চেয়ে খ তত ছোট যতখানি বড় গ এর চেয়ে। ক এবং গ এর বয়সের সমষ্টি ৯৬। খ এর বয়স কত?

সমাধান:
দেয়া আছে,
ক + গ = ৯৬..............(১)

আবার,
ক - খ = খ - গ
⇒ ক + গ = খ + খ
⇒ ২খ = ৯৬
⇒ খ = ৯৬/২
∴ খ = ৪৮

খ এর বয়স = ৪৮ বছর

৩০.
প্রশ্নবোধকের জায়গায় কোন ছবি বসলে প্যাটার্ন পূর্ণ হবে?

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধকের জায়গায় কোন ছবি বসলে প্যাটার্ন পূর্ণ হবে?

সমাধান:

প্রশ্নবোধক স্থানে অপশন 4 এর চিত্রটি বসলে প্যাটার্ন সম্পূর্ণ হবে।

৩১.
৮, ১১, ১৭, ২৯,......... ধারাটির ৭ম সংখ্যাটি কত?
  1. ১৯৭
  2. ১০১
  3. ১৯৩
  4. ১৮৭
সঠিক উত্তর:
১৯৭
উত্তর
সঠিক উত্তর:
১৯৭
ব্যাখ্যা

প্রশ্ন: ৮, ১১, ১৭, ২৯,......... ধারাটির ৭ম সংখ্যাটি কত?

সমাধান:
(একটি সংখ্যা × ২) - ৫ = পরবর্তী সংখ্যা

যেমন,
(৮ × ২) - ৫ = ১৬ - ৫ = ১১
(১১ × ২) - ৫ = ২২ - ৫ = ১৭
(১৭ × ২) - ৫ = ৩৪ - ৫ = ২৯
(২৯ × ২) - ৫ = ৫৮ - ৫ = ৫৩
(৫৩ × ২) - ৫ = ১০১
(১০১ × ২) - ৫ = ১৯৭

∴ পরবর্তী সংখ্যাটি হলো ১৯৭

বিকল্প সমাধান,
আবার,
৮ + ৩ = ১১
১১ + ৬ = ১৭
১৭ + ১২ = ২৯
২৯ + ২৪ = ৫৩
৫৩ + ৪৮ = ১০১
১০১ + ৯৬ = ১৯৭

৩২.
যদি KHULNA = 67 হয়, তবে CUMILLA = কত?
  1. 65
  2. 67
  3. 69
  4. 71
সঠিক উত্তর:
71
উত্তর
সঠিক উত্তর:
71
ব্যাখ্যা

প্রশ্ন: যদি KHULNA = 67 হয়, তবে CUMILLA = কত?

সমাধান:

KHULNA = K + H + U + L + N + A = 11 + 8 + 21 + 12 + 14 + 1 = 67

একই ভাবে,
CUMILLA = 3 + 21 + 13 + 9 + 12 + 12 + 1 = 71

৩৩.
কোন মাসের ৫ তারিখ যদি শুক্রবার হয়, তাহলে সেই মাসের ৩০ তারিখ কোন দিন হবে?
  1. মঙ্গলবার
  2. শুক্রবার
  3. বুধবার
  4. সোমবার
সঠিক উত্তর:
মঙ্গলবার
উত্তর
সঠিক উত্তর:
মঙ্গলবার
ব্যাখ্যা

প্রশ্ন: কোন মাসের ৫ তারিখ যদি শুক্রবার হয়, তাহলে সেই মাসের ৩০ তারিখ কোন দিন হবে?

সমাধান:
৫ম দিন = শুক্রবার
(৫ + ৭) বা, ১২ তম দিন = শুক্রবার
(১২ + ৭) বা, ১৯তম দিন = শুক্রবার
(১৯ + ৭) বা, ২৬তম দিন = শুক্রবার

২৭ তম দিন = শনিবার
২৮ তম দিন = রবিবার
২৯ তম দিন = সোমবার
৩০ তম দিন = মঙ্গলবার

∴ ৩০ তম দিন = মঙ্গলবার

৩৪.
পানিতে যে প্রতিচ্ছবিগুলি দেখা যাচ্ছে, তার মধ্যে কোনটি ইংরেজি শব্দের অনুরূপ?

  1. A
  2. B
  3. C
  4. D
সঠিক উত্তর:
A
উত্তর
সঠিক উত্তর:
A
ব্যাখ্যা

প্রশ্ন: পানিতে যে প্রতিচ্ছবিগুলি দেখা যাচ্ছে, তার মধ্যে কোনটি ইংরেজি শব্দের অনুরূপ?


সমাধান:

সঠিক উত্তর: A

৩৫.
প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যা হবে?

  1. 82
  2. 68
  3. 72
  4. 78
সঠিক উত্তর:
78
উত্তর
সঠিক উত্তর:
78
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যা হবে?

সমাধান:
সমাধান:
3 থেকে শুরু করে,
(3 × 2) + 2 = 8
(8 × 2) + 2 = 18

(18 × 2) + 2 = 38
(38 × 2) + 2 = 78

(78 × 2) + 2 = 158

বিকল্প সমাধান,
8 + 10 = 18
18 + 20 = 38
38 + 40 = 78
78 + 80 = 158

৩৬.
কোন শহরটি "Spain"- এর সঙ্গে সেইভাবে সম্পর্কিত, যেমন কায়রো মিশরের সঙ্গে সম্পর্কিত?
  1. Madrid
  2. Barcelona
  3. Valencia
  4. Seville
সঠিক উত্তর:
Madrid
উত্তর
সঠিক উত্তর:
Madrid
ব্যাখ্যা

প্রশ্ন: কোন শহরটি "Spain"- এর সঙ্গে সেইভাবে সম্পর্কিত, যেমন কায়রো মিশরের সঙ্গে সম্পর্কিত?

সমাধান:

• "Madrid"- Spain এর রাজধানী।
- একইভাবে "Cairo"-এর সঙ্গে সম্পর্কিত দেশ হলো Egypt.

অন্যদিকে,
- "Valencia"- Spain এর একটি শহর।
- "Seville"- Spain এর একটি শহর।
- "Barcelona"- Spain এর একটি শহর; যাকে আমরা "কাতালোনিয়া" হিসেবে চিনি।

৩৭.
Which of the following is not an element of the political system given by David Easton? (ডেভিড ইস্টন প্রদত্ত রাজেনৈতিক ব্যবস্থার উপাদান নয় কোনটি ?)
  1. System(ব্যবস্থা)
  2. Environment(পরিবেশ)
  3. Communication(যোগাযোগ)
  4. Feedback(ফিডব্যাক)
সঠিক উত্তর:
Communication(যোগাযোগ)
উত্তর
সঠিক উত্তর:
Communication(যোগাযোগ)
ব্যাখ্যা
ডেভিড ইস্টন কর্তৃক প্রদত্ত ব্যবস্থা তত্বে রাজনৈতিক ব্যবস্থার চার ধরণের উপাদানের কথা বলেছেন।

১.ব্যবস্থা(System): মানুষের সকল ধরনের রাজনৈতিক ক্রিয়াকলাপকে ইস্টান মানব আচরণের একপ্রকার ব্যবস্থা হিসেবে দেখেছেন। রাজনৈতিক ব্যবস্থা হলো মানুষের সামাজিক আচরণের ভিত্তিতে সৃষ্ট পারস্পরিক ক্রিয়ার সমষ্টি। রাজনৈতিক ব্যবস্থার বিষয় ইনপুট ও আউটপুট সম্পর্কিত আলোচনার সাথে সম্পর্কযুক্ত। এর সাথে রাজনৈতিক সিদ্ধান্ত ও কার্যক্রমের বিষয় জড়িত । ব্যবস্থার ধারণাটি কোন একক বা স্বতন্ত্র ধারণা নয়। এর সাথে উপব্যবস্থা ধারণাটিও সম্পর্কযুক্ত।

২.পরিবেশ(Environment): পরিবেশ বিষয়টি উপব্যবস্থা ধারণার সাথে সম্পর্কযুক্ত। সমাজে রাজনৈতিক ব্যবস্থার পাশাপাশি যেসব উপব্যবস্থা থাকে তার সমন্বয়ে গড়ে উঠে পরিবেশ। ইস্টন বলেছেন, “পরিবেশ বলতে সামাজিক ও প্রাকৃতিক পরিবেশের সে অংশকে বুঝায়, যে অংশ রাজনীতি ব্যবস্থার সীমানা বহির্ভূত হওয়া সত্ত্বেও একই সমাজের
অভ্যন্তরে অবস্থান করে।”

৩.সাড়া প্রদান(Respnse):
ইস্টা র্নের মতে, “রাজনৈতিক ব্যবস্থা একপ্রকার স্বনিয়ন্ত্রিত ও সাড়া প্রদানকারী
ব্যবস্থা।” এর দুটি কারণ হলো :
এ ব্যবস্থা স্বীয় পরিবেশের সাথে সংগতি বজায় রেখে চলার দক্ষতাসম্পন্ন এবং পরিবেশে কোন পরিবর্তন দেখা দিলে রাজনৈতিক ব্যবস্থায় তার প্রভাব পরিলক্ষিত হয়। রাজনৈতিক ব্যবস্থা একটি মুক্ত ব্যবস্থা । যার ফলে পরিবেশের পরিবর্তনে রাজনৈতিক ব্যবস্থাতেও পরিবর্তন আসে।

৪.ফিডব্যাক(Feedback):রাজনৈতিক ব্যবস্থার স্থায়িত্ব নির্ভর করে ইনপুট ও আউটপুটের সমতার উপর। তাই রাজনৈতিক ব্যবস্থার স্থায়িত্বের জন্য প্রয়োজন ইনপুট ও আউটপুটের সমতা বিধান। ফিডব্যাক এ দুটি বিষয়ের মধ্যে সমতা বিধান করে। ইস্টার্নের মতে, ফিডব্যাক একটি যোগাযোগ প্রক্রিয়া যার মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থার আউটপুট পরিবেশে কি প্রভাব ফেলে বা পরিবর্তন করে তা ইনপুট আকারে রাজনৈতিক ব্যবস্থায় ফিরে আসে।


সূত্র: David Easton, Political System(1953).
৩৮.
Which of the following is a defect of the democracy?(গণতন্ত্রের ত্রুটি কোনটি?)
  1.  Transparency and Accountability (স্বচ্ছতা জবাবদিহিতা)
  2. Constitutional  system (নিয়মতান্ত্রিক বা সাংবিধানিক ব্যবস্থা)
  3. Tyranny of Majority (সংখ্যাগরিষ্ঠের স্বেচছাচর)
  4.  Sovereingty of People (জনগণের সার্বভৌমত্ব)
সঠিক উত্তর:
Tyranny of Majority (সংখ্যাগরিষ্ঠের স্বেচছাচর)
উত্তর
সঠিক উত্তর:
Tyranny of Majority (সংখ্যাগরিষ্ঠের স্বেচছাচর)
ব্যাখ্যা
গণতন্ত্রের ত্রুটি হলো:
- সংখ্যাগরিষ্ঠের স্বেচছাচর
- ব্যয়বহুল ও অর্থের অপচয় হয়
- সদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রিতা

সূত্র:পৌরনীতি ও সুশাসন (একাদশ ও দ্বাদশ শ্রেনী) প্রথম পত্র, অধ্যাপক বদর উদ্দিন আহমদ
৩৯.
Who founded the Lyceum? (লাইসিয়াম প্রতিষ্ঠা করেন কে?)
  1. সক্রেটিস
  2. প্লেটো
  3. এরিস্টটল
  4. আলেকজান্ডার
সঠিক উত্তর:
এরিস্টটল
উত্তর
সঠিক উত্তর:
এরিস্টটল
ব্যাখ্যা
- লাইসিয়াম নামে প্রাচীন গ্রিসে একটি স্কুল ছিলো। 
- ব্যবসায়িক উদ্দ্যেশে নয়। স্কুলটি তৈরি হয়েছিলো মানুষ তৈরির জন্য। 
- এর প্রতিষ্ঠাতা ছিলেন দার্শনিক এরিস্টটল। 
- জ্ঞান বিতরণের জন্য, জ্ঞান আহরণের জন্য বহু দূর থেকে ছাত্র এবং শিক্ষকরা আসতেন এখানে। 
- দার্শনিক প্লেটোর সুযোগ্য ছাত্র হিসেবে তখন সবদিকেই এরিস্টটলের খ্যাতি। তিনি তাঁর এই প্রতিষ্ঠানে রাষ্ট্র পরিচালনার নীতি, দর্শন, বিজ্ঞানের শিক্ষা দিয়ে গেছেন নিরলসভাবে।

সূত্র: রাষ্ট্রচিন্তা পরিচিতি,মুহাম্মদ আয়েশ উদ্দীন এবং dainikshiksha.com ওয়েবসাইট।
৪০.
Who is the President of the United State’s Senate? ( মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সভাপতি কে?)
  1. President 
  2. Vice president 
  3. Speaker 
  4. President pro tempore
সঠিক উত্তর:
Vice president 
উত্তর
সঠিক উত্তর:
Vice president 
ব্যাখ্যা

সিনেটের সভাপতি -
মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ৩ নং ধারার অনুচ্ছেদ ১ এর অধীনে, ভাইস প্রেসিডেন্ট সিনেটের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং সমতা ভাঙার জন্য আইন প্রণয়নের উপর ভোট দেওয়ার অনুমতি পান।
- যদিও সিনেটের সর্বাধিক সংখ্যাগরিষ্ঠ ভোটের নিয়ম এই ক্ষমতার প্রভাব হ্রাস করেছে, তবুও ভাইস প্রেসিডেন্ট আইন প্রণয়নের উপর প্রভাব ফেলতে পারেন। 

সূত্র: thoughtco.com ওয়েবসাইট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান।

৪১.
Who appoints the members of the House of Lords of the British Parliament? (যুক্তরাজ্যের হাউজ অব লর্ডসের সদস্যদের মনোনয়ন দেন কে?) 
  1. King
  2. Prime minister
  3. Speaker
  4. Chief Justice 
সঠিক উত্তর:
King
উত্তর
সঠিক উত্তর:
King
ব্যাখ্যা

How members are appointed
Members of the House of Lords are appointed by the King on the advice of the prime minister.


Role of the House of Lords Appointments Commission
The House of Lords Appointments Commission was established in 2000. It is independent and separate from the House of Lords.

The Appointments Commission recommends individuals for appointment as non-party-political life peers. It also vets nominations for all life peers, including those recommended by the UK political parties, to ensure the highest standards of propriety. Members can be suggested by the public and political parties. Once approved by the prime minister, appointments are formalised by the King.

How a member is appointed
It normally takes several weeks from the time a potential new member is announced, by the government or the House of Lords Appointments Commission, before their actual appointment.

Before anyone becomes a member, a title has to be agreed and legal documents called Letters Patent and Writ of Summons must be prepared.

Letters Patent are issued by the King and create a life peerage. Recipients become members when Letters Patent are sealed (marked to show royal approval). They can then be written to at the House of Lords, using their new title of Lord or Baroness. They cannot sit in the chamber or vote until their introduction in the chamber.

The Writ of Summons calls the member to the House and acts as their ‘entry ticket'. A new writ is issued for every member at the beginning of each Parliament (after a general election). A writ accompanies the Letters Patent for a new member.

Source: www.parliament.uk

৪২.
Which method did Aristotle follow in the study of political science? (রাষ্ট্রনীতি অধ্যায়নে এরিস্টটল অনুসৃত পদ্ধতি  কোনটি?) 
  1. Inductive (আরোহী পদ্ধতি)
  2. Deductive (অবরোহী পদ্ধতি)
  3. Abductive (অনুমানভিত্তিক পদ্ধতি)
  4. কোনোটিই নয় 
সঠিক উত্তর:
Inductive (আরোহী পদ্ধতি)
উত্তর
সঠিক উত্তর:
Inductive (আরোহী পদ্ধতি)
ব্যাখ্যা

-রাষ্ট্রনীতি অধ্যায়নে এরিস্টটল অনুসৃত পদ্ধতি হলো আরোহী পদ্ধতি।
- বিজ্ঞানসম্মত উপায়ে বিশ্লেষণপূর্বক বাস্তব অভিজ্ঞতার আলোকে সমস্ত কিছু যাচাই এবং পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহনই হলো এই পদ্ধতির মূল কথা।

সূত্র: রাষ্ট্রচিন্তা পরিচিতি, মুহাম্মদ আয়েশ উদ্দীন এবংebookbou.edu.bd ওয়েবসাইট।

৪৩.
According to Aristotle, which is the best form of government? (এরিস্টটলের মতে উত্তম শাসন ব্যবস্থা কোনটি?) 
  1. Monarchy (রাজতন্ত্র)
  2. Aristocracy (অভিজাতন্ত্র)
  3. Polity (মধ্যতন্ত্র) 
  4. Democracy (গণতন্ত্র) 
সঠিক উত্তর:
Polity (মধ্যতন্ত্র) 
উত্তর
সঠিক উত্তর:
Polity (মধ্যতন্ত্র) 
ব্যাখ্যা

-এরিস্টটলের মতে, জনগণের কল্যাণে পরিচালিত সরকার হচ্ছে স্বাভাবিক সরকার।
-আর শাসক গোষ্ঠীর স্বার্থে পরিচালিত সরকার হচ্ছে বিকৃত সরকার।
-রাজতন্ত্র, অভিজাতন্ত্র ও পলিটিকে তিনি স্বাভাবিক সরকার বলে আখ্যায়িত করেছেন।
-অন্যদিকে স্বৈরতন্ত্র, ধনিকতন্ত্র ও গণতন্ত্রকে তিনি বিকৃত সরকার বলেছেন।
-তার মতে গণতন্ত্র নিকৃষ্টতম এবং পলিটি সর্বোৎকৃষ্ট সরকার।

সূত্র: পৌরনীতি ও সুশাসন (একাদশ- দ্বাদ্দশ) প্রথম পত্র, অধ্যাপক বদরুদ্দীন আহম্মদ।

৪৪.
According to Plato, who is the ideal ruler? (প্লেটোর মতে সর্বোত্তম শাসক কে?) 
  1. Democratic Leader (গণতান্ত্রিক নেতা) 
  2. Military Leader (সামরিক নেতা) 
  3.  Piholosophical King (দার্শনিক রাজা) 
  4. Powerful King (ক্ষমতাবান রাজা) 
সঠিক উত্তর:
 Piholosophical King (দার্শনিক রাজা) 
উত্তর
সঠিক উত্তর:
 Piholosophical King (দার্শনিক রাজা) 
ব্যাখ্যা

>প্লেটোর মতে যিনি জ্ঞান নীতি ও সত্যের অনুসন্ধানী সেই দার্শনিকই সেরা শাসক হতে পারেন।

>প্লেটো বলেছেন, “যতক্ষণ না দার্শনিকেরা রাজা হবেন, অথবা যারা এখন রাজা ও শাসক তারা সত্যিকারভাবে দর্শনের অনুশীলন করবেন, ততক্ষণ রাষ্ট্রে বা মানব সমাজে প্রকৃত শান্তি ও কল্যাণ আসবে না।”

সূত্র: রাষ্ট্রচিন্তা পরিচিতি, মুহাম্মদ আয়েশ উদ্দীন এবং Republic, Book-V.

৪৫.
In which book did Plato emphasize the rule of law? (প্লেটো কোন গ্রন্থে আইনের শাসনের উপর গুরুত্ব দিয়েছেন?) 
  1. Republic (রিপাবলিক) 
  2. Laws(লজ)
  3. Statesman (স্টেট ম্যান) 
  4. Crito(ক্রিটো)
সঠিক উত্তর:
Laws(লজ)
উত্তর
সঠিক উত্তর:
Laws(লজ)
ব্যাখ্যা

- Laws (আইন) প্লেটোর জীবনের শেষ দিকের রচনা, সম্ভবত খ্রি.পূ. ৩৫০–৩৪৭ সালের মধ্যে লেখা।
- মূলত 'লজ ' গ্রন্থে একটি কাল্পনিক নতুন উপনিবেশ বা শহর-রাষ্ট্রের সংবিধান ও আইন কাঠামো নিয়ে আলোচনা করেছেন। 
- Republic-এ প্লেটো যেখানে “দার্শনিক-রাজা”-র আদর্শ তুলে ধরেছেন, সেখানে Laws-এ তিনি আরও বাস্তববাদী দৃষ্টিভঙ্গি নেন — ধরে নেন যে শাসকরা সবসময় দার্শনিক হবেন না, তাই রাষ্ট্রকে আইনের শাসন দ্বারা পরিচালনা করতে হবে।

সূত্রঃ রাষ্ট্রচিন্তা পরিচিতি, মুহাম্মদ আয়েশ উদ্দীন।

৪৬.
With which theory of the origin of the state is the statement 'state is not made but grows' associated? ("state is not made but grows" উক্তিটি  রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত কোন মতবাদের সাথে সম্পর্কিত?) 
  1. Divine Theory (ঐশ্বরিক মতবাদ) 
  2.  Social Contract Theory (সামাজিক চুক্তি মতবাদ) 
  3. Evolutionary  (বিবর্তনবাদী মতবাদ) 
  4. Force Theory (বল প্রয়োগ মতবাদ) 
সঠিক উত্তর:
Evolutionary  (বিবর্তনবাদী মতবাদ) 
উত্তর
সঠিক উত্তর:
Evolutionary  (বিবর্তনবাদী মতবাদ) 
ব্যাখ্যা

- "state is not made but grows “ উক্তিটি ব্যবহার করেছেন হার্বার্ট স্পেন্সার 
- স্পেন্সার মনে করতেন, রাষ্ট্র কোনো হঠাৎ সৃষ্টি নয়; এটি মানুষের সামাজিক সংগঠনের দীর্ঘ বিবর্তনের ফল।
- যেমনভাবে এককোষী জীব ধীরে ধীরে জটিল বহুকোষী জীব হয়ে ওঠে, তেমনি ছোট ছোট গোষ্ঠী, উপজাতি ও কুল দীর্ঘ সময় ধরে মিলে এক বৃহৎ ও সুসংগঠিত রাষ্ট্রে পরিণত হয়।

সূত্র: রাজনৈতিক তত্ত্ব ও সংগঠন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক এবং Herbert Spencer, Principles of Sociology.

৪৭.
What is the term of the upper house of Japan's legislature? (জাপানের আইনসভার উচ্চকক্ষের মেয়াদ কত বছর?) 
  1. তিন বছর 
  2. চার বছর 
  3. পাঁচ বছর 
  4.  ছয় বছর 
সঠিক উত্তর:
 ছয় বছর 
উত্তর
সঠিক উত্তর:
 ছয় বছর 
ব্যাখ্যা

জাপানের আইনসভা (National Diet) দুই কক্ষবিশিষ্ট—
১. নিম্নকক্ষ: প্রতিনিধি সভা (House of Representatives, - Shugiin)
২. উচ্চকক্ষ: পরামর্শদাতা সভা (House of Councillors, – Sangiin)

উচ্চক্ষের গঠন ও সদস্য সংখ্যা


- মোট আসন: ২৪৮
- মেয়াদ: ৬ বছর
- প্রতি ৩ বছরে অর্ধেক সদস্যের নির্বাচন হয়, যাতে ধারাবাহিকতা বজায় থাকে।
- নির্বাচিত হয় মিশ্র নির্বাচনী ব্যবস্থা দ্বারা:
আঞ্চলিক প্রিফেকচারভিত্তিক নির্বাচনী এলাকা (মাল্টি-মেম্বার কনস্টিটুয়েন্সি)
জাতীয় পর্যায়ের অনুপাতিক প্রতিনিধিত্ব (proportional representation)

সূত্র: জাপানের আইনসভার ওয়েবসাইট।

৪৮.
Which of the following is not applicable in the context of Bangladesh's government structure? (বাংলাদেশের সরকার কাঠামোর ক্ষেত্রে কোনটি প্রজোয্য নয়?)
  1. Unitarian (এককেন্দ্রিক)
  2. Parliamentary  (সংসদীয়)
  3.  Federal (যুক্তরাষ্ট্রীয়)
  4. Democratic (গণতান্ত্রিক)
সঠিক উত্তর:
 Federal (যুক্তরাষ্ট্রীয়)
উত্তর
সঠিক উত্তর:
 Federal (যুক্তরাষ্ট্রীয়)
ব্যাখ্যা

অনুচ্ছেদ -১
বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যাহা “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ” নামে পরিচিত হইবে৷

অনুচ্ছেদ-৫৫
(১) প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি মন্ত্রিসভা থাকিবে এবং প্রধানমন্ত্রী ও সময়ে সময়ে তিনি যেরূপ স্থির করিবেন, সেইরূপ অন্যান্য মন্ত্রী লইয়া এই মন্ত্রিসভা গঠিত হইবে।
(২) প্রধানমন্ত্রী কর্তৃক বা তাঁহার কর্তত্বে এই সংবিধান-অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হইবে।
(৩) মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকিবেন।
(৪) সরকারের সকল নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতির নামে গৃহীত হইয়াছে বলিয়া প্রকাশ করা হইবে।
(৫) রাষ্ট্রপতির নামে প্রণীত আদেশসমূহ ও অন্যান্য চুক্তিপত্র কিরূপে সত্যায়িত বা প্রমাণীকৃত হইবে, রাষ্ট্রপতি তাহা বিধিসমূহ-দ্বারা নির্ধারণ করিবেন এবং অনুরূপভাবে সত্যায়িত বা প্রমাণীকৃত কোন আদেশ বা চুক্তিপত্র যথাযথভাবে প্রণীত বা সম্পাদিত হয় নাই বলিয়া তাহার বৈধতা সম্পর্কে কোন আদালতে প্রশ্ন উত্থাপন করা যাইবে না।
(৬) রাষ্ট্রপতি সরকারী কার্যাবলী বন্টন ও পরিচালনার জন্য বিধিসমূহ প্রণয়ন করিবেন।

-সংবিধান অনুযায়ী বাংলাদেশ এককেন্দ্রিক এবং সংসদীয় সরকার ব্যবস্থা অনুসরণ করে।

সূত্র: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান

৪৯.
Which of the following is not included in the seven elements of the state in Kautilya's political system? (কৌটিল্যের রাষ্ট্র ব্যবস্থায় সপ্তাঙ্গের মধ্যে নিচের কোনটি অন্তর্ভুক্ত নয়?) 
  1. Swami (স্বামী) 
  2. Amatya (আমাত্য)
  3. Janapad (জনপদ)
  4.  Enemy (শত্রু) 
সঠিক উত্তর:
 Enemy (শত্রু) 
উত্তর
সঠিক উত্তর:
 Enemy (শত্রু) 
ব্যাখ্যা

কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব

-কৌটিল্য (চাণক্য) তাঁর বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্র-এ রাষ্ট্রের কাঠামো ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, একটি রাষ্ট্রের অস্তিত্ব ও স্থিতিশীলতার জন্য সাতটি মৌলিক উপাদান অপরিহার্য।
-এই সাতটি উপাদানকে তিনি বলেছেন “সপ্তাঙ্গ” (Saptanga Theory) ।

- “অঙ্গ” শব্দের অর্থ দেহের অঙ্গপ্রত্যঙ্গ, যা দেহের জন্য অপরিহার্য। রাষ্ট্রও এক ধরনের জীবন্ত সত্তা, যার এই সাতটি অঙ্গ ঠিকঠাক থাকলেই রাষ্ট্র সুস্থ ও শক্তিশালী হয়।

সাতটি অঙ্গ হলো —

1. স্বামী (রাজা)
2. অমাত্য (মন্ত্রী)
3. জনপদ (দেশ বা ভূখণ্ড)
4. দুর্গ (Fort)
5. কোষ (Treasury)
6. বল (সেনাবাহিনী)
7. মিত্র (Allies)

সোর্স: প্রাচ্যের রাষ্ট্রচিন্তা, অধ্যাপক একেএম শহীদুল্লাহ

৫০.
Which is the highest authoritative political organ of the Chinese Communist Party ? (Chinese Communist Party এর সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন রাজনৈতিক অঙ্গ কোনটি?)
  1. National Peoples Congress (জাতীয় গণকংগ্রেস)
  2.  Standing Committee of NPC (NPC এর স্থায়ী কমিটি)
  3. Central Committe (কেন্দ্রীয় কমিটি)
  4. Politburo Standing Committee  (পলিটব্যুরো স্থায়ী কমিটি) 
সঠিক উত্তর:
Politburo Standing Committee  (পলিটব্যুরো স্থায়ী কমিটি) 
উত্তর
সঠিক উত্তর:
Politburo Standing Committee  (পলিটব্যুরো স্থায়ী কমিটি) 
ব্যাখ্যা

-CPC-এর সর্বোচ্চ নীতিনির্ধারণী ক্ষমতা পলিটব্যুরো স্থায়ী কমিটি (PSC)-এর হাতে। -এখানে সাধারণত ৫–৭ জন সদস্য থাকেন এবং তারা দেশের গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নির্ধারণ করে থাকেন।
-PSC-এর সদস্য নির্বাচন হয় CPC-এর Central Committee দ্বারা, যা National Congress of the CPC থেকে নির্বাচিত হয় প্রতি ৫ বছরে একবার।
-PSC মূলত রাষ্ট্র ও পার্টির শীর্ষ প্রশাসনিক, রাজনৈতিক এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র।

সূত্রঃ তুলনামূলক নির্বাচিত শাসন ব্যবস্থা ও রাজনীতি, ড. অনাদি কুমার মহাপাত্র এবং Constitution of the people’s Republic of China

৫১.
What is the term of the National People’s Congress (NPC)? (National People’s Congress এর মেয়াদ কত বছর?)
  1. Three years(তিন বছর) 
  2. Four years(চার বছর) 
  3. Five years(পাঁচ বছর) 
  4. Six years(ছয় বছর) 
সঠিক উত্তর:
Five years(পাঁচ বছর) 
উত্তর
সঠিক উত্তর:
Five years(পাঁচ বছর) 
ব্যাখ্যা

National People's Congress (NPC)

-National People's Congress (NPC) হলো চীনের সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা এবং সংবিধান অনুযায়ী এটি “রাষ্ট্রক্ষমতার সর্বোচ্চ অঙ্গ” (Highest organ of state power)।
-NPC চীনের একমাত্র সংসদ এবং প্রতি বছর মার্চ মাসে বেইজিংয়ের Great Hall of the People-এ এর বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়।

গঠন ও কার্যকালঃ
-মোট সদস্য সংখ্যা: প্রায় ২,৯০০ (প্রতি নির্বাচনী চক্রে কিছুটা পরিবর্তিত হয়)।
-সদস্য নির্বাচন: NPC সদস্যরা সরাসরি নির্বাচিত হন না; বরং প্রাদেশিক জনগণ কংগ্রেস, স্বায়ত্তশাসিত অঞ্চল ও সশস্ত্র বাহিনীর প্রতিনিধি সভা দ্বারা নির্বাচিত হন।
-কার্যকাল: ৫ বছর।
-স্থায়ী কমিটি: NPC-এর একটি Standing Committee আছে, যেখানে প্রায় ১৫০–১৭৫ জন সদস্য থাকে এবং এটি সারা বছর আইন প্রণয়ন কার্যক্রম চালায়।

সূত্রঃ তুলনামূলক নির্বাচিত শাসন ব্যবস্থা ও রাজনীতি, ড. অনাদি কুমার মহাপাত্র এবং চীনের সংবিধান

৫২.
If it becomes necessary to remove the President of the United States from office, which institution initiates the process? (মার্কিন প্রেসিডেন্টকে যদি  পদচ্যুতি করতে হয়, কোন সংস্থা প্রথম পদক্ষেপ নেয়?)
  1. Supreme Court (সুপ্রিম কোর্ট)
  2. Senate (সিনেট)
  3. House of representative (প্রতিনিধি সভা) 
  4. Stete Governor (প্রাদেশিক গভর্নর) 
সঠিক উত্তর:
House of representative (প্রতিনিধি সভা) 
উত্তর
সঠিক উত্তর:
House of representative (প্রতিনিধি সভা) 
ব্যাখ্যা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভিসংসন প্রক্রিয়া


ধাপ 1: অভিযোগ আনা (Initiation)
অভিযোগ সাধারণত House of Representatives-এ আনা হয়।
যে কোনো সদস্য অভিযোগ প্রস্তাব করতে পারেন।
Judiciary Committee অভিযোগ তদন্ত করে।

ধাপ 2: প্রতিনিধি পরিষদে ভোট (House Vote)
পুরো হাউসে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা (50%+1) পেলে প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে impeached হন।
এখানে Impeached মানে হলো অভিযোগ গৃহীত হয়েছে, কিন্তু এখনো পদচ্যুত হননি।

ধাপ 3: সিনেটে বিচার (Senate Trial)
Senate প্রেসিডেন্টের বিচার করে।
বিচার পরিচালনা করেন Chief Justice of the Supreme Court।
সেনেটররা বিচারক হিসেবে কাজ করেন; উভয় পক্ষ প্রমাণ ও যুক্তি উপস্থাপন করে।

ধাপ 4: সিনেটে ভোট (Senate Vote)
দোষী সাব্যস্ত হতে হলে ২/৩ (Two-thirds) সেনেটরের সমর্থন লাগবে।
দোষী হলে প্রেসিডেন্ট পদচ্যুত হবেন এবং ভাইস প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্ট হবেন।

সূত্র: তুলনামূলক নির্বাচিত শাসন ব্যবস্থা ও রাজনীতি, ড. অনাদি কুমার মহাপাত্র এবং The Federal Impeachment Process — Michael J. Gerhardt

৫৩.
 Which document served as the predecessor to the drafting of the Constitution of the United States? (সংবিধান লেখার সময় কোন নথি পূর্বসূরি হিসেবে কাজ করেছিল?)
  1. Magna Carta
  2. Articles of Confederation
  3. Declaration of Human Rights
  4. Mayflower Compact
সঠিক উত্তর:
Articles of Confederation
উত্তর
সঠিক উত্তর:
Articles of Confederation
ব্যাখ্যা

-Articles of Confederation and Perpetual Union ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম লিখিত সংবিধান, যা ১৭৮১ থেকে ১৭৮৯ সাল পর্যন্ত কার্যকর ছিল।
-এটি আমেরিকান বিপ্লবের সময় (American Revolutionary War) তৈরি করা হয়েছিল, যাতে নতুন স্বাধীন ১৩টি রাজ্যকে একটি শিথিল কনফেডারেশন আকারে একত্রে রাখা যায়।

সূত্র: তুলনামূলক নির্বাচিত শাসন ব্যবস্থা ও রাজনীতি, ড. অনাদি কুমার মহাপাত্র এবং U.S. National Archives — “Articles of Confederation, 1777”

৫৪.
What is the most important or influential political writing of John Locke? (জন লকের প্রধান রাজনৈতিক রচনা কোনটি?)
  1. The Leviathan
  2. Two Treatises of Government
  3. The Spirit of the Laws
  4. The Social Contract
সঠিক উত্তর:
Two Treatises of Government
উত্তর
সঠিক উত্তর:
Two Treatises of Government
ব্যাখ্যা

Two Treatises of Government

লেখক: John Locke
লেখা: মূলত ১৬৮০-এর দশকে, তবে প্রকাশ: ১৬৮৯ সালে (গোপন নাম ব্যবহার করে)।

প্রেক্ষাপট:
ইংল্যান্ডের রাজনৈতিক অস্থিরতা, বিশেষত Glorious Revolution (1688)-এর সময়কাল।
James II-র শাসন এবং Divine Right of Kings তত্ত্বের বিরোধিতা।
সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে যুক্তি প্রদান।

উদ্দেশ্য
Locke এই বইটি লিখেছিলেন:
⇒রাজাদের ঈশ্বরপ্রদত্ত ক্ষমতার ধারণা খণ্ডন করতে।
⇒সামাজিক চুক্তি তত্ত্ব (Social Contract Theory) সমর্থন করতে।
⇒জনগণের প্রাকৃতিক অধিকার (Natural Rights) রক্ষা করার পক্ষে যুক্তি দিতে।
⇒নাগরিকদের সাথে অন্যায়কারী সরকারের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার সমর্থন করতে।


সূত্র: রাষ্ট্রচিন্তা পরিচিতি, মুহাম্মদ আয়েশ উদ্দীন এবং John Locke,Two Treatises of Government (1689)

৫৫.
What is the birth year of Machiavelli? (মেকিয়াভেলির জন্ম সাল কত?)
  1. 1455
  2. 1469
  3. 1490
  4. 1501
সঠিক উত্তর:
1469
উত্তর
সঠিক উত্তর:
1469
ব্যাখ্যা

নিকোলো মেকিয়াভেলি

জন্ম: ৩ মে ১৪৬৯, ফ্লোরেন্স, ইতালি
মৃত্যু: ২১ জুন ১৫২৭, ফ্লোরেন্স

মেকিয়াভেলি ছিলেন ইতালির রেনেসাঁ যুগের একজন প্রভাবশালী কূটনীতিক, রাজনৈতিক দার্শনিক, ইতিহাসবিদ ও লেখক।
তাকে আধুনিক রাজনৈতিক বিজ্ঞানের জনক বলা হয়, বিশেষত তাঁর বাস্তববাদী রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে।

প্রধান অবদান
The Prince (Il Principe) — ১৫৩২ সালে প্রকাশিত তাঁর সবচেয়ে বিখ্যাত গ্রন্থ।
এখানে তিনি রাজনৈতিক ক্ষমতা লাভ ও ধরে রাখার কৌশল নিয়ে আলোচনা করেছেন।
নৈতিকতার চেয়ে কার্যকারিতাকে অগ্রাধিকার দিয়েছেন।

সূত্র: রাষ্ট্রচিন্তা পরিচিতি, মুহাম্মদ আয়েশ উদ্দীন এবং www.Britannica.com

৫৬.
What is Niccolò Machiavelli’s book Discourses on Livy about? (মেকিয়াভেলির "Discourses on Livy" বইটি কোন বিষয়ে?)
  1. Art of war ( যুদ্ধ কৌশল) 
  2. Republican Government (প্রজাতান্ত্রিক সরকার) 
  3. Absolute Monarchy (নিরঙ্কুশ রাজতন্ত্র )
  4. Morality (নৈতিকতা) 
সঠিক উত্তর:
Republican Government (প্রজাতান্ত্রিক সরকার) 
উত্তর
সঠিক উত্তর:
Republican Government (প্রজাতান্ত্রিক সরকার) 
ব্যাখ্যা

Discourses on Livy

লেখক: Niccolò Machiavelli
মূল ভাষা: ইতালীয় (Discorsi sopra la prima deca di Tito Livio)
লিখনকাল: আনুমানিক ১৫১৩–১৫১৯
প্রকাশকাল: মৃত্যুর পর ১৫৩১ সালে
বিষয়: প্রজাতান্ত্রিক শাসন, রাজনৈতিক স্বাধীনতা ও নাগরিক অংশগ্রহণ

সূত্র: রাষ্ট্রচিন্তা পরিচিতি, মুহাম্মদ আয়েশ উদ্দীন

৫৭.
Who is associated with the concept of Scalar Chain? ("স্কেলার চেইন" ধারণা কার সঙ্গে সম্পর্কিত?
  1. Henri Fayol (হেনরি ফেয়োল)
  2. Max Weber (ম্যাক্স ওয়েবার)
  3. Woodrow Wilson (উড্রো উইলসন)
  4. Tylor (টেইলর)
সঠিক উত্তর:
Henri Fayol (হেনরি ফেয়োল)
উত্তর
সঠিক উত্তর:
Henri Fayol (হেনরি ফেয়োল)
ব্যাখ্যা

স্কেলার চেইন (Scalar Chain) ধারণা
⇒হেনরি ফেয়োল (Henri Fayol) এর প্রশাসনিক নীতি থেকে এসেছে।
⇒এটি বোঝায় প্রশাসনে নির্দেশ বা যোগাযোগের ধারাবাহিকতা — অর্থাৎ, ঊর্ধ্বতন থেকে অধস্তন এবং অধস্তন থেকে ঊর্ধ্বতন পর্যায়ে আদেশ বা বার্তা ধাপে ধাপে (step-by-step) যাওয়া উচিত।

মূল ধারণা
প্রতিটি প্রতিষ্ঠানে ক্রমধারা (Hierarchy) থাকে — উচ্চপদস্থ থেকে নিম্নপদস্থ পর্যন্ত একটি সিঁড়ির মতো ধাপ।
Scalar Chain সেই সিঁড়ি বা ধাপকে নির্দেশ করে।
এতে প্রত্যেকে জানে, কার কাছ থেকে আদেশ নিতে হবে এবং কাকে রিপোর্ট করতে হবে।
উদাহরণ
ধরা যাক, একটি মন্ত্রণালয়ে যোগাযোগ এইভাবে হয়:
মন্ত্রী → সচিব → অতিরিক্ত সচিব → যুগ্ম সচিব → উপসচিব → সহকারী সচিব → অফিস সহকারী

এখানে যদি অফিস সহকারীকে কোনো তথ্য সচিবের কাছে পৌঁছাতে হয়, তবে সেটি উপসচিব → যুগ্ম সচিব → অতিরিক্ত সচিব → সচিব—এই ধাপগুলো পেরিয়ে যাবে।
এটাই স্কেলার চেইন।

সূত্র: Henry Fayol, General and Industrial Management

৫৮.
 What does ‘P’ stand for in POSDCORB? (POSDCORB-এ “P” কী বোঝায়?)
  1. Programming
  2. Promotion
  3. Prosecution
  4. Planning
সঠিক উত্তর:
Planning
উত্তর
সঠিক উত্তর:
Planning
ব্যাখ্যা

লুথার গুলিক (Luther Gulick) প্রশাসনের কার্যাবলি সংশ্লিষ্ট বিখ্যাত POSDCORB সূত্রের উদ্ভাবন করেছেন। সূত্রের প্রতিটি অক্ষর প্রশাসনের কার্যাবলির এক একটি দিকের
প্রতিনিধিত্ব করছে। যেমন-

P - Planning বা পরিকল্পনা;
O- Organizing বা সাংগঠনিক কাঠামো তৈরি করা;
S - Staffing বা কর্মী নিয়োগ:
D - Direction বা পরিচালনা;
Co-Coordination বা সমন্বয় সাধন;
R - Reporting বা কার্যবিরণী সংরক্ষণ করা;
B - Budgeting বা ব্যয় বরাদ্দ নির্ধারণ বা বাজেট প্রণয়ন।

সূত্র: বাংলাদেশের লোক প্রশাসন, ফিরোজা বেগম এবং Luther Gulik, Notes On The Theory of Organization

৫৯.
What is meant by ‘Span of Control’? ("স্প্যান অফ কন্ট্রোল" বলতে বোঝায়?)
  1. The total number of employees in an organization (একটি সংস্থার মোট কর্মীর সংখ্যা)
  2.  Punishment for violation of discipline (শৃঙ্খলাভঙ্গ শাস্তি)
  3.  Political Control (রাজনৈতিক নিয়ন্ত্রণ)
  4. The number of subordinates under a superior officer (একজন ঊর্ধ্বতন কর্মকর্তার অধীনসস্থ কর্মচারীর সংখ্যা)
সঠিক উত্তর:
The number of subordinates under a superior officer (একজন ঊর্ধ্বতন কর্মকর্তার অধীনসস্থ কর্মচারীর সংখ্যা)
উত্তর
সঠিক উত্তর:
The number of subordinates under a superior officer (একজন ঊর্ধ্বতন কর্মকর্তার অধীনসস্থ কর্মচারীর সংখ্যা)
ব্যাখ্যা

"Span of control" বলতে বোঝায় একজন তত্ত্বাবধায়ক বা ব্যবস্থাপক কতজন অধস্তন কর্মীর সরাসরি তত্ত্বাবধান করতে পারেন তার সংখ্যা। সহজ ভাষায়, এটি একজন বস কতজন কর্মীর কাজের উপর সরাসরি নজর রাখতে পারেন এবং তাদের নির্দেশনা দিতে পারেন, তার হিসাব। এটিকে "স্প্যান অফ ম্যানেজমেন্ট" বা "নিয়ন্ত্রণ পরিধি" ও বলা হয়।

৬০.
How many characteristics of bureaucracy did Max Weber identify? (ম্যাক্স ওয়েবার ব্যুরোক্রেসির কতগুলো বৈশিষ্ট্য চিহ্নিত করেছেন?) 
  1. Three(তিনটি) 
  2. Four(চারটি) 
  3. Five(পাঁচটি) 
  4. Six(ছয়টি) 
সঠিক উত্তর:
Four(চারটি) 
উত্তর
সঠিক উত্তর:
Four(চারটি) 
ব্যাখ্যা

ম্যাক্সওভার আমলতন্ত্রের চারটি গুণের কথা বলেছেন
ক. সুনির্দিষ্টতা 
খ. স্থায়িত্ব 
গ. কঠোর নিয়মানুবর্তিতা 
ঘ. বিশ্বাস যোগ্যতা 

সূত্র:বাংলাদেশের লোক প্রশাসন, ফিরোজা বেগম

৬১.
 Which of the following best defines Public Administration? (লোক প্রশাসনের উত্তম সংজ্ঞা কোনটি?) 
  1. Management of private business activities(ব্যক্তিগত ব্যবসার কার্যাবলীর ব্যবস্থাপনা) 
  2. Implementation of public policies through government machinery (সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারের নীতি বাস্তব) 
  3. Study of economic production in society (সমাজে অর্থনৈতিক উৎপাদন অধ্যায়ন) 
  4. Regulation of international relations (আন্তর্জাতিক সম্পর্কের নিয়ন্ত্রণ) 
সঠিক উত্তর:
Implementation of public policies through government machinery (সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারের নীতি বাস্তব) 
উত্তর
সঠিক উত্তর:
Implementation of public policies through government machinery (সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারের নীতি বাস্তব) 
ব্যাখ্যা

public administration, the implementation of government policies. Today public administration is often regarded as including also some responsibility for determining the policies and programs of governments. Specifically, it is the planning, organizing, directing, coordinating, and controlling of government operations.

Britannica.com

৬২.
Which of the following is not a work of Karl Marx?( নিচের কোনটি কার্ল মার্ক্সের গ্রন্থ নয়?)
  1. The Communist Manifesto
  2. Das Kapital
  3. The German Ideology
  4. The Social Contract
সঠিক উত্তর:
The Social Contract
উত্তর
সঠিক উত্তর:
The Social Contract
ব্যাখ্যা

Major Works of Karl Marx

1. The Communist Manifesto (1848) – with Friedrich Engels
2. Das Kapital
3. The German Ideology (1846, published posthumously 1932) – with Engels
4. Critique of Hegel’s Philosophy of Right (1843)
5. Economic and Philosophic Manuscripts of 1844 (written 1844, published posthumously 1932)
6. The Poverty of Philosophy (1847) – response to Proudhon’s Philosophy of Poverty
7. A Contribution to the Critique of Political Economy (1859)
8. Critique of the Gotha Programme (1875)

সূত্র: Marxist Internet Archive

৬৩.
The final stage of social development in Marx’s a theory is: (মার্কসের তত্বে সামজিক পরিবর্তনের শেষ ধাপ কোনটি?)
  1. Socialism(সমাজতন্ত্র) 
  2. Capitalism(পুঁজিবাদ) 
  3. Communism(সাম্যবাদ) 
  4. Feudalism(সামন্ততন্ত্র)
সঠিক উত্তর:
Communism(সাম্যবাদ) 
উত্তর
সঠিক উত্তর:
Communism(সাম্যবাদ) 
ব্যাখ্যা

In Karl Marx’s theory of historical materialism, human society passes through stages — primitive communism → slavery → feudalism → capitalism → socialism → communism.
The final stage is communism (সাম্যবাদ) — a classless, stateless, propertyless society where production is based on need, not profit.

Source: karl Marx, The Communist Menifesto

৬৪.
Who discussed the organisational approach of Elite theory (এলিট তত্বের সাংগঠনিক পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন কে?) 
  1. Vilfredo Pareto (ভিলফ্রেডো প্যারেটো)
  2.  Robert Michels (রবার্ট মিশেল)
  3. Jamse Burnham (জেমস বার্নহাম)
  4. C. Wright Mills (সি রাইট মিলস)
সঠিক উত্তর:
 Robert Michels (রবার্ট মিশেল)
উত্তর
সঠিক উত্তর:
 Robert Michels (রবার্ট মিশেল)
ব্যাখ্যা

- এলিট তাত্ত্বিকেরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এলিটকে ব্যাখ্যা কর।
তাত্ত্বিকেরা প্রধানত চারটি পদ্ধতি অনুসরণ করেছেন :
১. মনস্তাত্ত্বিক পদ্ধতির 
২. সাংগঠনিক পদ্ধতি 
৩. অর্থনৈতিক পদ্ধতির 
৪. প্রাতিষ্ঠানিক পদ্ধতি 
- এর মধ্যে সাংগঠনিক পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন গায়েটানো মসকা ও রবার্ট মিশেলস।

সূত্র: তুলনামূলক রাজনীতি ও রাজনীতি বিশ্লেষণ পদ্ধতি, অধ্যাপক মোঃ আব্দুল মান্নান।

৬৫.
According to Shannon-Weaver, what distorts the message during communication? (শ্যানন-উইভারের যোগাযোগ তত্ত্ব  অনুযায়ী কোনটি বার্তাকে বিকৃত করে?)
  1. Channel (চ্যানেল/মাধ্যম)
  2. Encoding (সংকেতায়ন)
  3. Noise (শব্দ/বাধা)
  4. Feedback (প্রতিক্রিয়া)
সঠিক উত্তর:
Noise (শব্দ/বাধা)
উত্তর
সঠিক উত্তর:
Noise (শব্দ/বাধা)
ব্যাখ্যা

- তথ্য গ্রহণ এবং তার প্রতি প্রতিক্রিয়া ব্যক্ত করনের মধ্যবর্তী সময়ে তথ্যে যে পরিবর্তন বা বিকৃতি ঘটে সেটাকেই Distortion বলা হয়।
- এক্ষেত্রে পরিচিত প্রতিশব্দ হচ্ছে noise বা অপ্রাসঙ্গিক ও অপ্রয়োজনীয় তথ্য যেগুলো মূল তথ্যের সাথে মিশে তথ্যকে বিকৃত করে। 
- কোন অবস্থায় যদি তথ্য এরূপ Distortion এর সৃষ্টি হয় তাহলে পরিবেশের প্রকৃত অবস্থা সম্পর্কে ধারণা ছাড়াই সিদ্ধান্ত গৃহীত হয় এবং এরূপ সিদ্ধান্ত সঠিক হতে পারে না। 

​সূত্র: তুলনামূলক রাজনীতি ও রাজনীতি বিশ্লেষণ পদ্ধতি, অধ্যাপক মোঃ আব্দুল মান্নান।

৬৬.
Who is regarded as the founder of modern Game Theory? (আধুনিক ক্রীড়া  তত্ত্বের জনক হিসেবে কাকে বিবেচনা করা হয়?)
  1. Adam Smith (অ্যাডাম স্মিথ)
  2. Oskar Morgenstern( অস্কার মর্গেনষ্টার্ন)
  3. Thomas Schelling ( টমাস শেলিং) 
  4. John von Neumann (জন ভন নিউম্যান)
সঠিক উত্তর:
John von Neumann (জন ভন নিউম্যান)
উত্তর
সঠিক উত্তর:
John von Neumann (জন ভন নিউম্যান)
ব্যাখ্যা

- জন ভন নিউম্যান প্রথমবারের মতো গেম থিওরি ব্যাখ্যা করেন তাঁর বই "Theory of Games and Economic Behavior (1944)"-এ।
​- এ গ্রন্থটি সামাজিক বিজ্ঞানীদের মনে আশার সঞ্চার করেছিল যে, ক্রীড়া তত্ত্ব সামাজিক বিজ্ঞানে সফলভাবে ব্যবহৃত হতে পারে। 

​সূত্র: তুলনামূলক রাজনীতি ও রাজনীতি বিশ্লেষণ পদ্ধতি, অধ্যাপক মোঃ আব্দুল মান্নান।

৬৭.
What is the main focus of Game Theory? (ক্রীড়া  তত্ত্বের মূল আলোচনার বিষয় কি ?)
  1. Emotional behavior (আবেগমূলক আচরণ)
  2. Strategic interactions among rational players (যুক্তিসঙ্গত খেলোয়াড়দের / অংশগ্রহণকারীদের মধ্যে কৌশলগত আন্তঃক্রিয়া)
  3. More profit gain (অধিক মুনফা লাভ) 
  4. Random decision-making (এলোমেলো সিদ্ধান্ত গ্রহণ)
সঠিক উত্তর:
Strategic interactions among rational players (যুক্তিসঙ্গত খেলোয়াড়দের / অংশগ্রহণকারীদের মধ্যে কৌশলগত আন্তঃক্রিয়া)
উত্তর
সঠিক উত্তর:
Strategic interactions among rational players (যুক্তিসঙ্গত খেলোয়াড়দের / অংশগ্রহণকারীদের মধ্যে কৌশলগত আন্তঃক্রিয়া)
ব্যাখ্যা

-সমাজের সম্পদ ও সুবিধা সীমিত। কিন্তু প্রতিটি ব্যক্তি বা গোষ্ঠী তার নিজের স্বার্থকে সর্বাধিক করতে এবং ক্ষতিকে সর্বনিম্ন করতে চেষ্টা করে।এর ফলে একটা দ্বন্দ্বপূর্ণ অবস্থার সৃষ্টি হয়।
-এরূপ অবস্থায় অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠান কিরূপ আচরণ করে তা বিশ্লেষণ করাই ক্রীড়া তত্বের মূল প্রতিপাদ্য বিষয়।

সূত্র: তুলনামূলক রাজনীতি ও রাজনীতি বিশ্লেষণ পদ্ধতি, অধ্যাপক মোঃ আব্দুল মান্নান

৬৮.
Which of the following is not an input function according to Almond? (নিচের কোনটি অ্যালমন্ডের মতে ইনপুট কার্যাবলির অন্তর্ভুক্ত নয়?)
  1. Political socialization and recruitment (রাজনৈতিক সমাজীকরণ ও নিয়োগ)
  2. Interest articulation (স্বার্থ উত্থাপন ) 
  3. Interest aggregation (স্বার্থ একত্রীকরণ )
  4. Rule application (বিধি বাস্তবায়ন) 
সঠিক উত্তর:
Rule application (বিধি বাস্তবায়ন) 
উত্তর
সঠিক উত্তর:
Rule application (বিধি বাস্তবায়ন) 
ব্যাখ্যা

-ডেভিড অ্যালমন্ড রাজনৈতিক ব্যবস্থার কার্যবলিকে দুই ভাগে ভাগ করেছেন।
​১ইনপুট কার্যাবলী
​২ আউটপুট কার্যাবলী
-​ইনপুট কার্যাবলী হল:
​ক. রাজনৈতিক সামাজিকীকরণ ও লোক নিয়োগ
​খ. স্বার্থ উত্থাপন
​গ. স্বার্থ একত্রিকরণ
​ঘ.রাজনৈতিক যোগাযোগ

সূত্র: তুলনামূলক রাজনীতি ও রাজনীতি বিশ্লেষণ পদ্ধতি, অধ্যাপক মোঃ আব্দুল মান্নান

৬৯.
According to Freud Which component of personality represents moral standards? (ফ্রয়েডের মতে ব্যক্তিত্বের কোন উপাদানটি  নৈতিক মানদণ্ডের প্রতিফলন?)
  1. ID (ইড্)
  2. Ego(ইগো)
  3. Super ego (সুপার ইগো)
  4. Libido  (লিবিডো)
সঠিক উত্তর:
Super ego (সুপার ইগো)
উত্তর
সঠিক উত্তর:
Super ego (সুপার ইগো)
ব্যাখ্যা

-ফ্রয়েডের মতে, সুপার ইগো হল ব্যক্তিত্বের সর্বশেষ পর্যায়।
-এই পর্যায়ে ব্যক্তি সম্পূর্ণরূপে সামাজিক হয় এবং সামাজিক রীতিনীতি, প্রথা, নৈতিকতা প্রভৃতি মান্য করে।
-অবশ্য এসব মান্য করার পিছনে মূল কারণ হচ্ছে শাস্তির ভয়।

​সূত্র: তুলনামূলক রাজনীতি ও রাজনীতি বিশ্লেষণ পদ্ধতি, অধ্যাপক মোঃ আব্দুল মান্নান

৭০.
In which system is the executive accountable to the legislature? (কোন শাসনব্যবস্থায় নির্বাহী বিভাগ আইনসভা (সংসদ) এর প্রতি দায়বদ্ধ?)
  1. Presidential (রাষ্ট্রপতি শাসিত) 
  2. Parliamentary (সংসদীয়) 
  3. Monarchy (রাজতন্ত্র)
  4. Military Dictatorship (সামরিক শাসন)
সঠিক উত্তর:
Parliamentary (সংসদীয়) 
উত্তর
সঠিক উত্তর:
Parliamentary (সংসদীয়) 
ব্যাখ্যা

-যে শাসনব্যবস্থায় শাসনসংক্রান্ত সব ক্ষমতা মন্ত্রিপরিষদের হাতে ন্যস্ত থাকে এবং মন্ত্রিপরিষদ নিজেদের যাবতীয় কাজ ও নীতি নির্ধারণের জন্য আইন পরিষদের কাছে দায়ী থাকে তাকে মন্ত্রীপরিষদ শাসিত সরকার বলে।
​সূত্রঃ পৌরনীতি ও সুশাসন (প্রথম পত্র),অধ্যাপক বদর উদ্দিন আহাম্মদ

৭১.
Which principle is emphasized in a presidential system? (প্রেসিডেন্সিয়াল বা রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থায় কোন নীতিকে গুরুত্ব দেওয়া হয়?)
  1. Fusion of powers (ক্ষমতার একত্রীকরণ)
  2. Separation of powers (ক্ষমতার স্বতন্ত্রীকরণ) 
  3. Parliamentary supremacy (আইন পরিষদের আধিপত্য) 
  4. Monarchical authority (রাজতান্ত্রিক কর্তৃত্ব) 
সঠিক উত্তর:
Separation of powers (ক্ষমতার স্বতন্ত্রীকরণ) 
উত্তর
সঠিক উত্তর:
Separation of powers (ক্ষমতার স্বতন্ত্রীকরণ) 
ব্যাখ্যা

-রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণের সুফল পাওয়া যায়।
​-আইন ও শাসন বিভাগ নিজ নিজ গণ্ডির মধ্য থেকে স্বীয় দায়িত্ব পালন করে থাকে বিধায় এক বিভাগ অপর কোন বিভাগের প্রভাবমুক্ত হয়ে দায়িত্ব পালন করতে পারে।
​এতে করে শাসন প্রক্রিয়া সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হয়।

সূত্র: পৌরনীতি ও সুশাসন (প্রথম পত্র),অধ্যাপক বদর উদ্দিন আহাম্মদ

৭২.
Which system divides power between central and regional governments? (কোন সরকার ব্যবস্থা কেন্দ্রীয় ও আঞ্চলিক সরকারের মধ্যে ক্ষমতা ভাগ করে?)
  1. Parliamentary (সংসদীয়) 
  2. Monarchy (রাজতন্ত্র)
  3. Unitary (এককেন্দ্রিক)
  4. Federal (যুক্তরাষ্ট্রীয়)
সঠিক উত্তর:
Federal (যুক্তরাষ্ট্রীয়)
উত্তর
সঠিক উত্তর:
Federal (যুক্তরাষ্ট্রীয়)
ব্যাখ্যা

-কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বন্টনের ভিত্তিতে যে সরকার গঠিত হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে।
-কেন্দ্রীয় সরকার সাধারণ স্বার্থে সমগ্র যুক্তরাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করে এবং প্রাদেশিক সরকার স্বাধীনভাবে স্থানীয় বা প্রাদেশিক বিষয়সমূহ পরিচালনা করে থাকে।
​-মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া প্রভৃতি দেশে যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতি প্রচলিত রয়েছে।

​সূত্র: পৌরনীতি ও সুশাসন (প্রথম পত্র),অধ্যাপক বদর উদ্দিন আহাম্মদ

৭৩.
Which country has a unitary system of government? (কোন দেশ এককেন্দ্রিক সরকার ব্যবস্থা অনুসরণ করে?)
  1. Australia (অস্ট্রেলিয়া)
  2. India (ভারত)
  3. United Kingdom (যুক্তরাজ্য)
  4. United States (যুক্তরাষ্ট্র)
সঠিক উত্তর:
United Kingdom (যুক্তরাজ্য)
উত্তর
সঠিক উত্তর:
United Kingdom (যুক্তরাজ্য)
ব্যাখ্যা

-এককেন্দ্রিক শাসনব্যবস্থায় সরকারের সব ক্ষমতা একটিমাত্র জাতীয় বা কেন্দ্রীয় সরকারের হাতে পুঞ্জিভূত থাকে।
​-কেন্দ্র নিজের প্রয়োজনে বা অঞ্চলসমূহের চাহিদার ভিত্তিতে আঞ্চলিক প্রতিষ্ঠান বা সংস্থা গঠন করে তাদের হাতে কিছু ক্ষমতা অর্পণ করে।
-​কিন্তু ওই সব আঞ্চলিক কর্তৃপক্ষ কেন্দ্রের নিয়ন্ত্রণে থেকে যায়।
​-যুক্তরাজ্য, বাংলাদেশ, জাপানসহ অনেক দেশই এককেন্দ্রিক সরকারব্যবস্থা অনুসরণ করে।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (প্রথম পত্র),অধ্যাপক বদর উদ্দিন আহাম্মদ।

৭৪.
Who said "The constitution is the way of life, the state has chosen for itself"? ("সংবিধান হল একটি জীবন ব্যবস্থা যা রাষ্ট্রই নিজের জন্য পছন্দ করেছেে" -কার উক্তি?)
  1. Aristotle ( এরিস্টট্ল) 
  2. Plato(প্লেটো) 
  3. Gerner(অধ্যাপক গার্নার) 
  4. Jonh Lock(জন লক) 
সঠিক উত্তর:
Aristotle ( এরিস্টট্ল) 
উত্তর
সঠিক উত্তর:
Aristotle ( এরিস্টট্ল) 
ব্যাখ্যা

-একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান।
​-এরিস্টটলের মতে, "সংবিধান হচ্ছে একটি জীবন ব্যবস্থা যা রাষ্ট্রই নিজের জন্য পছন্দ করেছে"।

তথ্যসূত্র: রাষ্ট্রচিন্তা পরিচিতি, মুহাম্মদ আয়েশ উদ্দীন।

৭৫.
The English word ‘Law’ is derived from which language? (ইংরেজি শব্দ ‘Law’ কোন ভাষা থেকে এসেছে?)
  1. Greek (গ্রিক)
  2. Latin (লাটিন)
  3. Teutonic (টিউটনিক)
  4. Roman (রোমান)
সঠিক উত্তর:
Teutonic (টিউটনিক)
উত্তর
সঠিক উত্তর:
Teutonic (টিউটনিক)
ব্যাখ্যা

-আইন একটি ফারসি শব্দ।
​-আইনের ইংরেজি প্রতিশব্দ 'Law' এর উৎপত্তি টিউটনিক শব্দ 'Lag' থেকে।
-​'Law' শব্দের অর্থ স্থির বা অপরিবর্তনীয়।

​তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (প্রথম পত্র),অধ্যাপক বদর উদ্দিন আহাম্মদ

৭৬.
How many members are there in the Indian Lok Sabha? (ভারতের আইনসভার নিম্লকক্ষ বা লোকসভার  সদস্য সংখ্যা কত?)
  1. 543
  2. 550
  3. 575
  4. 590
সঠিক উত্তর:
543
উত্তর
সঠিক উত্তর:
543
ব্যাখ্যা

-ভারতের আইনসভার নিম্ন কক্ষ তথা লোকসভার বর্তমান সদস্য ৫৪৩ জন।
​-যদিও ভারতের সংবিধানে বলা আছে লোকসভার সদস্য সংখ্যা সর্বোচ্চ ৫৫০ জন।
-যেখানে ৫৩০ জন বিভিন্ন রাজ্য থেকে এবং ২০ জন ইউনিয়ন টেরিটরি থেকে নির্বাচিত হবেন।

​সূত্র: ভারতীয় লোকসভার ওয়েবসাইট

৭৭.
Which of the following is NOT a founding member of ASEAN?(নিম্নের কোন দেশটি ASEAN-এর প্রতিষ্ঠাতা সদস্য নয়?)
  1. Thailand
  2. Singapore
  3. Vietnam
  4. Malaysia
সঠিক উত্তর:
Vietnam
উত্তর
সঠিক উত্তর:
Vietnam
ব্যাখ্যা

-১৯৬৭ সালে ব্যাংককে আসিয়ান প্রতিষ্ঠিত হয়।
​-প্রতিষ্ঠাতা সদস্য ছিল পাঁচটি
​-ইন্দোনেশিয়া
​-মালয়েশিয়া
-​ফিলিপাইন
​-সিঙ্গাপুর
​-থাইল্যান্ড
​-বর্তমানে আসিয়ানের সদস্য সংখ্যা ১০

​সূত্রঃwww.asean.org

৭৮.
Which South Asian country has a monarchy? (দক্ষিণ এশিয়ার কোন দেশে রাজতন্ত্র রয়েছে?)
  1. Maldives (মালদ্বীপ) 
  2. Afghanistan (আফগানিস্তান) 
  3. Bhutan (ভুটান) 
  4. Sri Lanka (শ্রীলংকা) 
সঠিক উত্তর:
Bhutan (ভুটান) 
উত্তর
সঠিক উত্তর:
Bhutan (ভুটান) 
ব্যাখ্যা

-ভুটানের সংবিধানের অনুচ্ছেদ ১(২)অনুযায়ী -
"​সরকার ব্যবস্থা হবে গণতান্ত্রিক সাংবিধানিক রাজতন্ত্র"

​সূত্রঃ ভুটানের সংবিধান

৭৯.
Which factor reduced SAARC’s regional influence? (কোন কারনে SAARC-এর আঞ্চলিক প্রভাব কমেছে?)
  1. Cooperation with ASEAN (আসিয়ানের সাথে সহযোগিতা) 
  2. Geographical diversity (ভৌগলিক ভিন্নতা) 
  3. Internal conflicts among members (সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ সংঘাত)
  4. Economic growth (অর্থনৈতিক প্রবৃদ্ধি) 
সঠিক উত্তর:
Internal conflicts among members (সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ সংঘাত)
উত্তর
সঠিক উত্তর:
Internal conflicts among members (সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ সংঘাত)
ব্যাখ্যা

সার্কের স্থবিরতার কারণ:

-রাজনৈতিক দ্বন্দ্ব: বিশেষ করে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘমেয়াদি দ্বন্দ্ব সার্কের কার্যক্রমকে সবচেয়ে বেশি ব্যাহত করেছে। এই দুই দেশের মধ্যে সমস্যা সমাধান ছাড়া সার্কের পরিপূর্ণ উন্নয়ন সম্ভব হয়নি।
-অভ্যন্তরীণ চ্যালেঞ্জ: দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশকেই অভ্যন্তরীণ রাজনৈতিক, সামাজিক, এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এ কারণে সার্কের কর্মকাণ্ডে সম্পূর্ণ মনোযোগ দেওয়া তাদের পক্ষে সম্ভব হয়নি।

​সূত্র: দৈনিক যুগান্তর পত্রিকা।

৮০.
Which South Asian country became a republic in 2008? ( দক্ষিণ এশীয়ার কোন  দেশটি ২০০৮ সালে রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্র  হয়?)
  1. Sri Lanka(শ্রীলংকা) 
  2. Afghanistan (আফগানিস্তান) 
  3. Maldives (মালদ্বীপ) 
  4. Nepal(নেপাল) 
সঠিক উত্তর:
Nepal(নেপাল) 
উত্তর
সঠিক উত্তর:
Nepal(নেপাল) 
ব্যাখ্যা

-প্রায় দুই দশক আগে, ব্যাপক রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার পর নেপালে ২৪০ বছরের পুরোনো রাজতন্ত্র বিলুপ্ত হয় এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।
​-২০০৮ সালের মে মাসে সংবিধান সংশোধন করে এই পরিবর্তন আনা হয়েছিল।
-​২০১৫ সালে, নেপাল একটি নতুন ধর্মনিরপেক্ষ সংবিধান গ্রহণ করে, যা দেশের ধর্মনিরপেক্ষ পরিচয় নিশ্চিত করে।
​ -কিন্তু, এই নতুন ব্যবস্থা জনগণের মধ্যে পুরোপুরি আস্থা তৈরি করতে পারেনি।
​গত ১৭ বছরে নেপালে ১৩ বার সরকার পরিবর্তন হয়েছে, যা রাজনৈতিক অস্থিতিশীলতার পরিচায়ক।

​সূত্র: আজকের পত্রিকা

৮১.
which is The Upper house of the legislature of Pakistan? (পাকিস্তানের আইনসভার উচ্চকক্ষের নাম কি?) 
  1. Nationa  Assembly (জাতীয় পরিষদ) 
  2. Senate(সিনেট)
  3. House of Councillor (হাউস অব কাউন্সিলর) 
  4. House of Representative (প্রতিনিধি সভা) 
সঠিক উত্তর:
Senate(সিনেট)
উত্তর
সঠিক উত্তর:
Senate(সিনেট)
ব্যাখ্যা

- পাকিস্তানের আইন পরিষদ বা মজলিসস সুরা দ্বিকক্ষ বিশিষ্ট 
-​ নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি 
​- উচ্চকক্ষ সিনেট।

​সূত্র: পাকিস্তানের সংবিধানের ৫০ নং অনুচ্ছেদ।

৮২.
The Indian Constitution came into force on- (ভারতের সংবিধান কার্যকর হয় -)
  1. 15th August 1947 (১৫ আগস্ট ১৯৪৭)
  2. 26th January 1950 (২৬ জানুয়ারি ১৯৫০)
  3. 26th November 1949 (২৬ নভেম্বর ১৯৪৯)
  4. 1st January 1951 (১ জানুয়ারি ১৯৫১)
সঠিক উত্তর:
26th January 1950 (২৬ জানুয়ারি ১৯৫০)
উত্তর
সঠিক উত্তর:
26th January 1950 (২৬ জানুয়ারি ১৯৫০)
ব্যাখ্যা

-১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণপরিষদে ২৮৪ জনের ভারতের সংবিধান গৃহীত হয়।
​-১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে এই সংবিধান কার্যকর হয়।
​-শুরুতে এই সংবিধানের ২২টি ভাগ ও ৩৯৫ টি অনুচ্ছেদ ছিল।
​-বর্তমানে একশতম সংশোধনীর পরে ভারতের সংবিধানে ২৫ টি ভাগ ও ৪৪৮ টি অনুচ্ছেদ রয়েছে।

সূত্র: ভারতীয় সংবিধান

৮৩.
The guiding principle of Bangladesh’s foreign policy is based on which  article of the constitution? (বাংলাদেশের পররাষ্ট্রনীতি সম্পর্কে সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? )
  1. Article 20 (অনুচ্ছেদ ২০)
  2. Article 25 (অনুচ্ছেদ ২৫)
  3. Article 30 (অনুচ্ছেদ ৩০)
  4. Article 50 (অনুচ্ছেদ ৫০)
সঠিক উত্তর:
Article 25 (অনুচ্ছেদ ২৫)
উত্তর
সঠিক উত্তর:
Article 25 (অনুচ্ছেদ ২৫)
ব্যাখ্যা

অনুচ্ছেদ ২৫ : আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন:
​-জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা, অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইনের ও জাতিসংঘের সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা-এই সকল নীতি হইবে রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি এবং এই সকল নীতির ভিত্তিতে রাষ্ট্র
(ক) আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তিপ্রয়োগ পরিহার এবং সাধারণ ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য চেষ্টা করিবেন;
(খ) প্রত্যেক জাতির স্বাধীন অভিপ্রায় অনুযায়ী পথ ও পন্থার মাধ্যমে অবাধে নিজস্ব সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণ ও গঠনের অধিকার সমর্থন করিবেন; এবং
(গ) সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতাবাদ বা বর্ণবৈষম্যবাদের বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করিবেন৷

​সূত্র : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান

৮৪.
Bangladesh became a member of the United Nations in which year? (বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে?)
  1. 1971 (১৯৭১)
  2. 1972 (১৯৭২)
  3. 1973 (১৯৭৩)
  4. 1974 (১৯৭৪)
সঠিক উত্তর:
1974 (১৯৭৪)
উত্তর
সঠিক উত্তর:
1974 (১৯৭৪)
ব্যাখ্যা

-বাংলাদেশ জাতিসংগের ১৩৬ তম সদস্য।
​ -১৭ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের ২৯ তম অধিবেশনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে।

​সূত্র: জাতিসংঘের ওয়েবসাইট

৮৫.
Which of the following is a challenge for Bangladesh’s foreign policy? (বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য চ্যালেঞ্জ কোনটি?) 
  1. Rohingya crisis (রোহিঙ্গা সংকট)
  2. Climate vulnerability (জলবায়ু ঝুঁকি)
  3. Balancing relations with India and China (ভারত-চীন সম্পর্ক ভারসাম্য রাখা)
  4. All of the above (উপরের সবগুলো)
সঠিক উত্তর:
All of the above (উপরের সবগুলো)
উত্তর
সঠিক উত্তর:
All of the above (উপরের সবগুলো)
ব্যাখ্যা

বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে চ্যালেঞ্জ সমূহ হলো :
​১.রোহিঙ্গা সমস্যা
​২.জলবায়ু পরিবর্তন
​৩.ভারত -চীন সম্পর্ক ভারসাম্য রাখা
​৪.জ্বালানি সংকট

​সূত্র: ঢাকা ট্রিবিউন।

৮৬.
Which superpower signed the Treaty of Friendship and Cooperation with India in August 1971 to support Bangladesh indirectly ? (বাংলাদেশকে পরোক্ষভাবে সমর্থন দিতে কোন সুপারপাওয়ার ভারতের সঙ্গে ১৯৭১ সালের আগস্টে মৈত্রী চুক্তি স্বাক্ষর করে?)
  1. USA (মার্কিন যুক্তরাষ্ট্র)
  2. USSR (সোভিয়েত ইউনিয়ন)
  3. China (চীন)
  4. UK (যুক্তরাজ্য)
সঠিক উত্তর:
USSR (সোভিয়েত ইউনিয়ন)
উত্তর
সঠিক উত্তর:
USSR (সোভিয়েত ইউনিয়ন)
ব্যাখ্যা

-বাংলাদেশের সশস্ত্র মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনার মধ্যে ৯ আগস্ট দিল্লিতে ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়।
​-ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় এ চুক্তি সে সময়ের ভূরাজনীতিতে একটি নিয়তি-নির্ধারক পদক্ষেপ হিসেবে আবির্ভূত হয়।
​-সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে গ্রোমিকো বলেন, এটি যুদ্ধের বিরুদ্ধে শান্তির চুক্তি।

​সূত্র: মূলদারা ৭১, মঈদুল হাসান এবং প্রথম আলো

৮৭.
Who decides the agenda of a parliamentary session? (সংসদীয় অধিবেশনের কার্যসূচি কে নির্ধারণ করে?)
  1. Cabinet Secretary (মন্ত্রিপরিষদ সচিব)
  2. Leader of the Opposition (বিরোধীদলের নেতা)
  3. Prime Minister (প্রধানমন্ত্রী)
  4. Speaker of the Parliament (সংসদের স্পিকার)
সঠিক উত্তর:
Speaker of the Parliament (সংসদের স্পিকার)
উত্তর
সঠিক উত্তর:
Speaker of the Parliament (সংসদের স্পিকার)
ব্যাখ্যা

Powers and functions of the Speaker
(1) In addition to the specific powers and functions provided by these rules and subject to
the provisions of clause (4) of article 74 of the Constitution and the second proviso to sub-rule
(2) of rule 8 of these rules, the Speaker shall take the Chair at every sitting of the Parliament at
the hour to which Parliament adjourned at the last sitting or at the hour at which the Parliament
has been summoned to meet.
(2) The Speaker shall call the sitting to order.
(3) The Speaker shall preserve order and decorum, and in the case of disturbance or
disorder in the galleries, may cause them to be cleared.
(4) The Speaker shall decide all points of order.
(5) The Speaker shall have all powers necessary for the purpose of enforcing his
decisions.
(6) for the purpose of enforcing the orders of the Speaker there shall be appointed a
person to act as the Sergent-at-Arms.

​সূত্র: বিধি-১২,জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি।

৮৮.
Which Stage of  Bill passing  involves detailed discussion and amendment? (বিল পাশের ক্ষেত্রে কোন পর্যায়ে বিস্তারিত আলোচনা ও সংশোধন হয়?)
  1. First Reading (প্রথম পাঠ)
  2. Second Reading  (দ্বিতীয় পাঠ)
  3. Third Reading ( তৃতীয় পাঠ)
  4. Committee Stage (কমিটি পর্যায়)
সঠিক উত্তর:
Second Reading  (দ্বিতীয় পাঠ)
উত্তর
সঠিক উত্তর:
Second Reading  (দ্বিতীয় পাঠ)
ব্যাখ্যা

-বাংলাদেশ জাতীয় সংসদে বিল পাসের ক্ষেত্রে পাঁচটি ধাপ অনুসরণ করা হয়।
​১.বিল উত্থাপন
​২.প্রথম পাঠ
​৩.দ্বিতীয় পাঠ
​৪.তৃতীয় পার্ট
​৫.রাষ্ট্রপতির সম্মতি
​-এরমধ্যে দ্বিতীয় পাঠ পর্যায়ে বিলটি নিয়ে ব্যাপক আলোচনা হয়।
-​সংসদ সদস্যরা এ সময় প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব আনেন।
-​ সংশোধনী প্রস্তাবের উপর স্পিকার ভোট গ্রহণের ব্যবস্থা করেন।

​সূত্র : জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি।

৮৯.
Which article prevents floor crossing by MPs in Bangladesh Parliament? (জাতীয় সংসদে এমপিদের দলের বিরুদ্ধে ভোট প্রদানে বাধা দেয় কোন অনুচ্ছেদ?) 
  1. Article 70  (অনুচ্ছেদ ৭০)
  2. Article 71 (অনুচ্ছেদ ৭১) 
  3. Article 72 (অনুচ্ছেদ ৭২) 
  4. Article 77(অনুচ্ছেদ ৭৭)
সঠিক উত্তর:
Article 70  (অনুচ্ছেদ ৭০)
উত্তর
সঠিক উত্তর:
Article 70  (অনুচ্ছেদ ৭০)
ব্যাখ্যা

-রাজনৈতিক দল হইতে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়া
​-কোন নির্বাচনে কোন রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোন ব্যক্তি সংসদ-সদস্য নির্বাচিত হইলে তিনি যদি-
(ক) উক্ত দল হইতে পদত্যাগ করেন, অথবা
(খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন,
-তাহা হইলে সংসদে তাঁহার আসন শূন্য হইবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোন নির্বাচনে সংসদ-সদস্য হইবার অযোগ্য হইবেন না।

​সূত্র: অনুচ্ছেদ ৭০, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান

৯০.
In which year did Ziaur Rahman announce the Nineteen-Point Program? (জিয়াউর রহমান কত সালে ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেন?)
  1. 1975 (১৯৭৫)
  2. 1976 (১৯৭৬)
  3. 1977 (১৯৭৭)
  4. 1978 (১৯৭৮)
সঠিক উত্তর:
1977 (১৯৭৭)
উত্তর
সঠিক উত্তর:
1977 (১৯৭৭)
ব্যাখ্যা

-রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালের ৩০ এপ্রিল ১৯ দফা প্রণয়ন করেন।

১৯ দফা কর্মসূচিগুলো হলো :
​১. সর্বতোভাবে স্বাধীনতা, অখগুতা ও সার্বভৌমত্ব রক্ষা করা।
​২. শাসনতন্ত্রের চারটি মূলনীতি অর্থাৎ সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও আস্থা, গণতন্ত্র, জাতীয়তাবাদ, সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচারের সমাজতন্ত্র জাতীয় জীবনের সর্বস্তরে প্রতিফলন করা।
​৩. সর্ব উপায়ে নিজেদের একটি আত্মনির্ভরশীল জাতি হিসাবে গড়ে তোলা।
​ ৪. প্রশাসনের সর্বস্তরে, উন্নয়ন কার্যক্রম এবং আইনশৃঙ্খলা রক্ষার ব্যাপারে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করা।
​৫. সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে কৃষি উন্নয়নের মাধ্যমে গ্রামীণ তথা জাতীয় অর্থনীতিকে জোরদার করা।
​ ৬. দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা এবং কেউ যেন ভুখা না থাকে, তার ব্যবস্থা করা।
​৭. দেশে কাপড়ের উৎপাদন বাড়িয়ে সবার জন্য অন্তত মোটা কাপড় সরবরাহ নিশ্চিত করা।
​৮. কোনো নাগরিক যেন গৃহহীন না থাকে, তার যথাসম্ভব ব্যবস্থা করা।
​৯. দেশকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করা। ১০. দেশবাসীর জন্য ন্যূনতম চিকিৎসার বন্দোবস্ত করা।
​১১. সমাজে নারীর যথাযোগ্য মর্যাদা প্রতিষ্ঠা করা এবং যুবসমাজকে সুসংহত করে জাতি গঠনে উদ্ধুদ্ধ করা।
​১২. দেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাতে প্রয়োজনীয় উৎসাহ দান।
​১৩. শ্রমিকদের অবস্থার উন্নতি এবং উৎপাদন বৃদ্ধির স্বার্থে সুস্থ শ্রমিক-মালিক সম্পর্ক গড়ে তোলা।
​১৪. সরকারি চাকরিজীবীদের মধ্যে জনসেবা ও দেশগঠনের মনোবৃত্তিকে উৎসাহিত করা এবং তাদের আর্থিক অবস্থার উন্নয়ন করা।
​১৫. জনসংখ্যা বিস্ফোরণ রোধ করা।
​১৬. সব বিদেশি রাষ্ট্রের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্ব গড়ে তোলা এবং মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা।
​১৭. প্রশাসন এবং উন্নয়নব্যবস্থা বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করা।
​১৮. দুর্নীতিমুক্ত, ন্যায়নীতিভিত্তিক সমাজব্যবস্থা কায়েম করা।
​১৯. ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সব নাগরিকের অধিকার পূর্ণ সংরক্ষণ করা এবং জাতীয় ঐক্য ও জাতীয় সংহতি সুদৃঢ় করা।

​সূত্র: বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন, মো:আব্দুল ওদুদ ভুঁইয়া এবং দৈনিক যুগান্তর

৯১.
Which amendment restored parliamentary democracy in Bangladesh? (বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন হয় কোন সংশোধনীর মাধ্যমে?) 
  1. 8th Amendment (৮ম সংশোধনী)
  2. 10th Amendment (১০ম সংশোধনী)
  3. 12th Amendment (১২তম সংশোধনী)
  4. 13th Amendment (১৩তম সংশোধনী)
সঠিক উত্তর:
12th Amendment (১২তম সংশোধনী)
উত্তর
সঠিক উত্তর:
12th Amendment (১২তম সংশোধনী)
ব্যাখ্যা

-দ্বাদশ সংশোধনী আইন
​-বাংলাদেশের সাংবিধানিক বিকাশের ইতিহাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে খ্যাত এই সংশোধনী আইন পাস হয় ১৯৯১ সালের ৬ আগস্ট।
-এর দ্বারা সংবিধানের ৪৮, ৫৫, ৫৬, ৫৮, ৫৯, ৬০, ৭০, ৭২. ১০৯, ১১৯, ১২৪, ১৪১ক এবং ১৪২ অনুচ্ছেদ সংশোধন করা হয়।
​-এই সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে সংসদীয় সরকার পদ্ধতির পুনঃপ্রবর্তন ঘটে; রাষ্ট্রপতি রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হন; প্রধানমন্ত্রী হন রাষ্ট্রের প্রধান নির্বাহী; প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ হয়; উপ-রাষ্ট্রপতির পদ বিলোপ করা হয়, জাতীয় সংসদের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান করা হয়।
-​ তাছাড়া, সংবিধানের ৫৯ অনুচ্ছেদের মাধ্যমে এই আইনে স্থানীয় সরকার কাঠামোতে জনপ্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়, যা দেশে গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করে।

​সূত্র: বাংলাপিডিয়া

৯২.
When was the Third Parliamentary Election of Bangladesh held? (বাংলাদেশের তৃতীয় সংসদ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়?)
  1. 1979 (১৯৭৯)
  2. 1986 (১৯৮৬)
  3. 1988 (১৯৮৮)
  4. 1991 (১৯৯১)
সঠিক উত্তর:
1986 (১৯৮৬)
উত্তর
সঠিক উত্তর:
1986 (১৯৮৬)
ব্যাখ্যা

-তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন ১৯৮৬, বাংলাদেশে ৭ই মে ১৯৮৬ সালে অনুষ্ঠিত হয়।
​- নির্বাচনে জাতীয় পার্টি ৩০০টি আসনের মধ্যে ১৫৩টি আসনে জয় লাভ করে।

​সূত্র: বাংলাদেশ জতীয় সংসদ

৯৩.
When was the Bangladesh-India land boundary agreement signed? (বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি কখন স্বাক্ষরিত হয়?)
  1. 1972
  2. 1973
  3. 1974
  4. 1975
সঠিক উত্তর:
1974
উত্তর
সঠিক উত্তর:
1974
ব্যাখ্যা

-১৯৭৪ সালের ১৬ মে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী যথাক্রমে শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধী স্থল সীমান্ত চুক্তিতে স্বাক্ষর করেন।
-এর উদ্দেশ্য ছিল বাংলাদেশ ও ভারতের মধ্যে অমীমাংসিত স্থল সীমানা চূড়ান্ত করা।
-চুক্তির বাস্তবায়ন হয় ৩১ জুলাই ২০১৫ সালে ছিটমহল বিনিয়ের মাধ্যমে।

তথ্যসূত্র: বিবিসি বাংলা।

৯৪.
What does ‘Asabiyyah’ mean in Ibn Khaldun’s theory? (ইবনে খালদুনের তত্ত্বে ‘আসবিয়্যাহ’ বলতে কী বোঝায়?)
  1. Economic growth (অর্থনৈতিক বৃদ্ধি)
  2. Political authority (রাজনৈতিক কর্তৃত্ব)
  3. Social solidarity and group feeling (সামাজিক সংহতি ও গোষ্ঠী অনুভূতি)
  4. Religious rituals (ধর্মীয় আচার)
সঠিক উত্তর:
Social solidarity and group feeling (সামাজিক সংহতি ও গোষ্ঠী অনুভূতি)
উত্তর
সঠিক উত্তর:
Social solidarity and group feeling (সামাজিক সংহতি ও গোষ্ঠী অনুভূতি)
ব্যাখ্যা

-ইবনে খালদুনের রাষ্ট্র দর্শনের মৌলিক অবদানের মধ্যে আসাবিয়া বা গোষ্ঠী সংহতি অন্যতম।
-তার মতে, রাষ্ট্রের মূল ভিত্তি হলো আসাবিয়া।
-আসাবিয়ার শাব্দিক অর্থ পারিবারিক সংহতি , গোত্র বা গোষ্ঠী সংহতি, সামাজিক সংহতি, দলীয় বা জাতীয় সংহতি ইত্যাদি।

তথ্যসূত্র: প্রচ্যের রাষ্ট্রচিন্তা,অধ্যাপক একেএম শহীদুল্লাহ

৯৫.
What was Ibn Khaldun’s main concern in Al-Muqaddimah? (আল-মুকাদ্দিমায় ইবনে খালদুনের প্রধান আলোচনার বিষয় কী ছিল?)
  1. Religious rituals (ধর্মীয় আচার)
  2. States and politics(রাষ্ট্র ও রাজনীতি) 
  3. Military conquests (সামরিক বিজয়)
  4. Personal biography (ব্যক্তিগত জীবনকথা)
সঠিক উত্তর:
States and politics(রাষ্ট্র ও রাজনীতি) 
উত্তর
সঠিক উত্তর:
States and politics(রাষ্ট্র ও রাজনীতি) 
ব্যাখ্যা

-ইবনে খালদুনের "কিতাবুল ইবার" গ্রন্থের মুকাদ্দিমা বা ভূমিকায় রাজনৈতিক চিন্তা ও রাষ্ট্র সম্পর্কে আলোচনা করেছেন।
-মোকাদ্দিমার উল্লেখযোগ্য দিক হলো :
১. এর উৎপত্তি সংক্রান্ত মতবাদ 
২. আসাবিয়া বা গোষ্ঠী সংহতি 
৩. রাষ্ট্রের প্রকারভেদ 

তথ্যসূত্র: প্রচ্যের রাষ্ট্রচিন্তা,অধ্যাপক একেএম শহীদুল্লাহ।

৯৬.
Who wrote “Leviathan”? (“লেভিয়াথান” কে লিখেছেন?)
  1. John Locke (জন লক)
  2. Thomas Hobbes (থমাস হবস)
  3. Jean-Jacques Rousseau (জঁ জ্যাক রুশো)
  4. Montesquieu (মন্টেস্কু)
সঠিক উত্তর:
Thomas Hobbes (থমাস হবস)
উত্তর
সঠিক উত্তর:
Thomas Hobbes (থমাস হবস)
ব্যাখ্যা

-প্যারিস অবস্থানকালে ১৬৬১ সালে থমাস হবসের অমর গ্রন্থ লেভিয়াথান প্রকাশিত হয়।
-তিনি ইংল্যান্ডের তৎকালীন অবস্থায় শক্তিশালী শাসনের প্রয়োজনীয়তার কথা তার লেভিয়াথানে উল্লেখ করেন।
-এ কারণে অনেকেই তার লেভিয়াথানকে "স্বৈরাচারী শাসনের ব্যাকরণ" বলে অবহিত করেন।

তথ্যসূত্র: রাষ্ট্রচিন্তা পরিচিতি, মুহাম্মদ আয়েশ উদ্দীন

৯৭.
What does “general will” mean in Rousseau’s theory? ("সাধারণ ইচ্ছা" বলতে রুশো কি বুঝিয়েছেন?) 
  1. Majority opinion (অধিকাংশের মত)
  2. Collective interest of the people (জনগণের সম্মিলিত স্বার্থ)
  3. Personal desires (ব্যক্তিগত ইচ্ছা)
  4. Monarch’s decision (শাসকের সিদ্ধান্ত)
সঠিক উত্তর:
Collective interest of the people (জনগণের সম্মিলিত স্বার্থ)
উত্তর
সঠিক উত্তর:
Collective interest of the people (জনগণের সম্মিলিত স্বার্থ)
ব্যাখ্যা

-রুশোর মতে, সামাজিক চুক্তির ফলে যে রাষ্ট্রের জন্ম হয় তা নিছক অসম্পৃক্ত কতগুলো ব্যক্তির একটি সমষ্টি নয়।
-তা নিজেই একটি স্বতন্ত্র সত্তা এবং একটি স্বতন্ত্র ইচ্ছা বিদ্যমান।
-রাষ্ট্রের এই ইচ্ছা যখন যথার্থ জনকল্যাণের লক্ষ্যে পরিচালিত হয় তখন তাকে সাধারণ ইচ্ছা বলে অভিহিত করা হয়

তথ্যসূত্র: রাষ্ট্রচিন্তা পরিচিতি, মুহাম্মদ আয়েশ উদ্দীন।

৯৮.
In which city was Jean-Jacques Rousseau born?
(রুশো কোন শহরে জন্মগ্রহণ করেন?)
  1. Geneva (জেনেভা)
  2. Paris (প্যারিস)
  3. London (লন্ডন)
  4. Rome (রোম)
সঠিক উত্তর:
Geneva (জেনেভা)
উত্তর
সঠিক উত্তর:
Geneva (জেনেভা)
ব্যাখ্যা

-রাষ্ট্রচিন্তার অন্যতম মহান নায়ক, জাঁ জ্যাকিয়েস রুশো, জেনেভার এক চরিত্র পরিবারে ১৭১২ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
-১৭৪৪ খ্রিস্টাব্দে স্থায়ীভাবে বসবাস করার উদ্দেশ্যে তিনি প্যারিস গমন করেন।

তথ্যসূত্র: রাষ্ট্রচিন্তা পরিচিতি, মুহাম্মদ আয়েশ উদ্দীন

৯৯.
Which type of government did Locke advocate? (লক কোন ধরনের সরকার সমর্থন করেছিলেন?)
  1. Absolute monarchy (নিরঙ্কুশ রাজতন্ত্র)
  2. Parliamentary democracy (সংসদীয় গণতন্ত্র) 
  3. Military dictatorship (সামরিক শাসন )
  4. Aristocracy( অভিজাতন্ত্র) 
সঠিক উত্তর:
Parliamentary democracy (সংসদীয় গণতন্ত্র) 
উত্তর
সঠিক উত্তর:
Parliamentary democracy (সংসদীয় গণতন্ত্র) 
ব্যাখ্যা

- লকের মতে সরকারের তিনটি বিভাগের মধ্যে আইন বিভাগ হচ্ছে সর্বোচ্চ বা সর্বশ্রেষ্ঠ বিভাগ। 
- কারণ এই বিভাগ রাষ্ট্রের বা সম্প্রদায়ের যথার্থ প্রতিনিধি হিসেবে কাজ করে।

তথ্যসূত্র: রাষ্ট্রচিন্তা পরিচিতি, মুহাম্মদ আয়েশ উদ্দীন।

১০০.
What was the main accusation against Socrates in Athens? (এথেন্সে সক্রেটিসের বিরুদ্ধে প্রধান অভিযোগ কী ছিল?)
  1. Blasphemy (ধর্মনিন্দা)
  2. Treason (রাষ্ট্রদ্রোহ)
  3. Corrupting the youth (যুব সমাজকে বিপথগামী করা)
  4. All of the above (উপরের সবগুলো)
সঠিক উত্তর:
All of the above (উপরের সবগুলো)
উত্তর
সঠিক উত্তর:
All of the above (উপরের সবগুলো)
ব্যাখ্যা

-এথেন্সের রাজনৈতিক ব্যক্তিবর্গ সক্রেটিসের বিরুদ্ধে প্রচলিত ধর্মমতের বিরুদ্ধাচরণ, নতুন উপাস্য দেবতার প্রবর্তন, ও দেশের যুব সমাজকে বিপথগামী করার অভিযোগ আনায়ন করে এবং তৎকালীন গণতান্ত্রিক সমাজব্যবস্থা সমর্থন না করায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনায়ন করা হয়।
-আদালতের বিচারে তিনি দোষী সাব্যস্ত হন এবং তাকে বিষপানে হত্যা করা হয়।

তথ্যসূত্র: রাষ্ট্রচিন্তা পরিচিতি, মুহাম্মদ আয়েশ উদ্দীন

১০১.
Which famous saying is attributed to Socrates? (সক্রেটিসের বিখ্যাত উক্তি কোনটি?)
  1. "Knowledge is power." (জ্ঞানই শক্তি।)
  2. "Man is a politiacal animal" (মানুষ রাজনৈতিক প্রাণী)
  3. "Revenge is a kind of while justice" (প্রতিশোধ হলো ধরনের বন্য বিচার)
  4. "The unexamined life is not worth living." (অপরীক্ষিত জীবন বেঁচে থাকার যোগ্য নয়।)
সঠিক উত্তর:
"The unexamined life is not worth living." (অপরীক্ষিত জীবন বেঁচে থাকার যোগ্য নয়।)
উত্তর
সঠিক উত্তর:
"The unexamined life is not worth living." (অপরীক্ষিত জীবন বেঁচে থাকার যোগ্য নয়।)
ব্যাখ্যা

-সক্রেটিস নিজেকে বাঁচাতে পারতেন। -স্বেচ্ছায় নির্বাসনে যাওয়ার চেয়ে তিনি বিচারের মুখোমুখি হওয়া বেছে নিয়েছিলেন।
-তার আত্মপক্ষ সমর্থনের ভাষণে, তিনি অভিযোগের কিছু কিন্তু সব নয়, খণ্ডন করেছিলেন এবং ঘোষণা করেছিলেন যে "পরীক্ষাবিহীন জীবন বেঁচে থাকার যোগ্য নয়।"

তথ্যসূত্র: Britannica

১০২.
According to Almond and Powell, which type of pressure group emerges spontaneously due to sudden events? (অ্যালমন্ড ও পাওয়েলের মতে কোন ধরনের প্রেশার গ্রুপ হঠাৎ কোন ঘটনাকে কেন্দ্র করে গড়ে ওঠে?)
  1. Associational (সংগঠনভিত্তিক)
  2. Non-associational (সংগঠনহীন)
  3. Institutional (প্রতিষ্ঠানিক)
  4. Anomic(স্বতঃস্ফূর্ত)
সঠিক উত্তর:
Anomic(স্বতঃস্ফূর্ত)
উত্তর
সঠিক উত্তর:
Anomic(স্বতঃস্ফূর্ত)
ব্যাখ্যা

-অ্যালমন্ড ও পাওেয়ল চাপসৃষ্টিকারি গোষ্ঠীকে চারটি ভাগে ভাগ করেছেন:
১প্রাতিষ্ঠানিক চাপসৃষ্টিকারী গোষ্ঠী
২.সংগঠনভিত্তিক চাপসৃষ্টিকারী গোষ্ঠী
৩.সংগঠনহীন চাপসৃষ্টিকারী গোষ্ঠী
৪.স্বতঃস্ফূর্ত চাপসৃষ্টিকারী গোষ্ঠী
-এরমধ্যে স্বতঃস্ফূর্ত চাপসৃষ্টিকারী গোষ্ঠী হল কোন বিশেষ ঘটনার উপর ভিত্তি করে স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠা গোষ্ঠী।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (একাদশ- দ্বাদ্দশ) প্রথম পত্র, অধ্যাপক বদরুদ্দীন আহম্মদ

১০৩.
Which feature distinguishes a political party from a pressure group? (কোন বৈশিষ্ট্য রাজনৈতিক দলকে প্রেশার গ্রুপ থেকে আলাদা করে?)
  1. Leadership (নেতৃত্ব)
  2. Ideology (ভাবাদর্শ)
  3. Organization (সংগঠন)
  4. Contesting elections (নির্বাচনে অংশগ্রহণ করা)
সঠিক উত্তর:
Contesting elections (নির্বাচনে অংশগ্রহণ করা)
উত্তর
সঠিক উত্তর:
Contesting elections (নির্বাচনে অংশগ্রহণ করা)
ব্যাখ্যা

-চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন একটি গোষ্ঠী যার সদস্যরা সমভাবাপন্ন এবং অভিন্ন স্বার্থের দ্বারা আবদ্ধ।
-চাপ সৃষ্টিকারী গোষ্ঠী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারের নীতি নির্ধারণের বিষয়টিকে প্রভাবিত করতে এবং নিজেদের অনুকূলে আনতে উদ্যোগী হয়।
-তবে চাপসৃষ্টিকার গোষ্ঠী সরকারি ক্ষমতা দখলের চেষ্টা করে না এবং নির্বাচনে অংশগ্রহণ করে না

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (একাদশ- দ্বাদ্দশ) প্রথম পত্র, অধ্যাপক বদরুদ্দীন আহম্মদ।

১০৪.
Which of the following countries is an example of a one-party system? (নিচের কোন দেশ একদলীয় ব্যবস্থার উদাহরণ?)
  1. USA (যুক্তরাষ্ট্র)
  2. Russia(রাশিয়া)
  3. UK (যুক্তরাজ্য)
  4. None of them ( কোনটিই নয়)
সঠিক উত্তর:
None of them ( কোনটিই নয়)
উত্তর
সঠিক উত্তর:
None of them ( কোনটিই নয়)
ব্যাখ্যা

Registered political parties of Russia:
1. United Russia (Putin)
2. Communist Party 
3. Democratic Party
4. Fair Russia: Motherland, Pensioners
5. Agrarian Party of Russia 
6. Civil Strength 
7. Patriots of Russia
8. Party of Social Fairness 
9. Democratic Party of Russia 

Source: russiavotes.org

১০৫.
Which is not function of a political party (কোনটি রাজনৈতিক দলের কাজ নয়?)
  1. Political Socialization (রাজনৈতিক সমাজিকীকরণ)
  2. Political participation (রাজনৈতিক অংশগ্রহণ)
  3. Representation of People’s Interests (জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব)
  4. Private Interest ( ব্যক্তি স্বার্থ)
সঠিক উত্তর:
Private Interest ( ব্যক্তি স্বার্থ)
উত্তর
সঠিক উত্তর:
Private Interest ( ব্যক্তি স্বার্থ)
ব্যাখ্যা

রাজনৈতিক দল যেসব কার্যাবলী সম্পন্ন করে সেগুলো হল -
-নির্বাচনে প্রার্থী মনোনয়ন, প্রচারণা ও ভোটারদের স্বার্থ সংরক্ষণ
-রাষ্ট্রীয় সমস্যা নির্ধারণ
-নীত নির্ধারণ ও কর্মসূচি প্রণয়ন
-রাজনৈতিক চেতনা ও শিক্ষার প্রসার
-গণতন্ত্র সুদৃঢ়করণ
-জনমত গঠন

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (একাদশ- দ্বাদ্দশ) প্রথম পত্র, অধ্যাপক বদরুদ্দীন আহম্মদ

১০৬.
What type of pressure group is Bureaucracy ? (আমলাতন্ত্র কোন ধরনের প্রেসার গ্রুপ?)
  1. Organizational Pressure Group (সংগঠিত চাপসৃষ্টিকারী গোষ্ঠী)
  2. Non-Organizational pressure Group (অসংগঠিত চাপসৃষ্টিকারী গোষ্ঠী)
  3. Institutional pressure group (প্রাতিষ্ঠানিক চাপসৃষ্টিকারী গোষ্ঠী)
  4. Anomic pressure group (স্বতঃস্ফূর্ত চাপসৃষ্টিকারী গোষ্ঠী)
সঠিক উত্তর:
Institutional pressure group (প্রাতিষ্ঠানিক চাপসৃষ্টিকারী গোষ্ঠী)
উত্তর
সঠিক উত্তর:
Institutional pressure group (প্রাতিষ্ঠানিক চাপসৃষ্টিকারী গোষ্ঠী)
ব্যাখ্যা

-অ্যালমন্ড ও পাওেয়ল চাপসৃষ্টিকারি গোষ্ঠীকে চারটি ভাগে ভাগ করেছেন।
১প্রাতিষ্ঠানিক চাপসৃষ্টিকারী গোষ্ঠী
২.সংগঠনভিত্তিক চাপসৃষ্টিকারী গোষ্ঠী
৩.সংগঠনহীন চাপসৃষ্টিকারী গোষ্ঠী
৪.স্বতঃস্ফূর্ত চাপসৃষ্টিকারী গোষ্ঠী
- প্রাতিষ্ঠানিক চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ হল: রাজনৈতিক দল, আইনসভা, সেনাবাহিনী ও আমলাতন্ত্র

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (একাদশ- দ্বাদ্দশ) প্রথম পত্র, অধ্যাপক বদরুদ্দীন আহম্মদ

১০৭.
What is an interest group? (স্বার্থন্বেষী গোষ্ঠী কী?)
  1. A branch of government (সরকারের একটি শাখা)
  2. An organized group seeking to influence public policy (সরকারি নীতি প্রভাবিত করার জন্য সংগঠিত দল)
  3. Political Party(রাজনৈতিক দল)
  4. A Social Organisation(সামাজিক সংগঠন)
সঠিক উত্তর:
An organized group seeking to influence public policy (সরকারি নীতি প্রভাবিত করার জন্য সংগঠিত দল)
উত্তর
সঠিক উত্তর:
An organized group seeking to influence public policy (সরকারি নীতি প্রভাবিত করার জন্য সংগঠিত দল)
ব্যাখ্যা

স্বার্থ গোষ্ঠী হলো এমন একটি সংঘটিত সমষ্টি যা তার সদস্যদের সরকারি পদে বসাবার চেষ্টা না করে সরকারি সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করে।

তথ্যসূত্র: রাজনীতিক সমাজতত্ত্ব, ড.অনাদিকুমার মহাপাত্র

১০৮.
Whic is not a role of Electorates( নির্বাচকমন্ডলীর ভূমিকা নয় কোনটি?)
  1. Electing representatives (প্রতিনিধি নির্বাচন করা)
  2. Enforcing laws (আইন প্রয়োগ করা)
  3. Controlling Government activities (সরকারের কার্যকলাপ নিয়ন্ত্রণ)
  4. Formation of public opinion (জনমত গঠন)
সঠিক উত্তর:
Enforcing laws (আইন প্রয়োগ করা)
উত্তর
সঠিক উত্তর:
Enforcing laws (আইন প্রয়োগ করা)
ব্যাখ্যা

নির্বাচক মন্ডলীর ভূমিকা হল :
-প্রতিনিধি নির্বাচন
-সরকারের কার্যকলাপ নিয়ন্ত্রণ
-জনমত গঠন
-রাজনৈতিক দলের উপর নিয়ন্ত্রণ

তথ্যসূত্র: রাজনৈতিক তত্ত্ব ও সংগঠন, প্রফেসর মো: মোজাম্মেল হক

১০৯.
In which book did Montesquieu describe separation of powers? (মন্টেস্কু কোন বইয়ে ক্ষমতার স্বতন্ত্রীকরন নীতি বর্ণনা করেছেন?)
  1. Two Treatises of Government (টু ট্রিটিস অফ গভর্নমেন্ট)
  2. The Spirit of the Laws (দ্য স্পিরিট অফ দ্য লজ)
  3. On Liberty (অন লিবার্টি)
  4. The Social Contract (দ্য সোশিয়াল কন্ট্র্যাক্ট)
সঠিক উত্তর:
The Spirit of the Laws (দ্য স্পিরিট অফ দ্য লজ)
উত্তর
সঠিক উত্তর:
The Spirit of the Laws (দ্য স্পিরিট অফ দ্য লজ)
ব্যাখ্যা

-স্বাধীনতা নিশ্চিত করার জন্য মন্টেস্কু আইন প্রয়ন আইন, বাস্তবায়ন, এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে আইন প্রয়োগ করে বিচার বিভাগের সিদ্ধান্ত গ্রহণের কাজ সম্পূর্ণ স্বতন্ত্র তিনটি কর্তৃপক্ষের হাতে ন্যস্ত করাকে তিনি একান্ত বাঞ্ছনীয় বলে মনে করেন।
-তিনি বিশ্বাস করেন যে এসব কর্তৃপক্ষ আরেকটি থেকে সম্পূর্ণ স্বাধীন হবে।
-ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির এই ধারণা মন্টেস্কু তার বিখ্যাত "দ্যা স্পিরিট অব দ্যা লজ" গ্রন্থে আলোচনা করেছেন।

তথ্যসূত্র: রাষ্ট্রচিন্তা পরিচিতি, মুহাম্মদ আয়েশ উদ্দীন

১১০.
Which of the following is not a book of Aristotle(নিচের কোনটি এরিস্টটল লেখা নয়?
  1. Nicomachean Ethics (নিকোম্যাকিয়ান এথিকস)
  2. Rhetoric (রেটরিক)
  3. Apology(এপোলজি)
  4. Poetics (পোয়েটিকস)
সঠিক উত্তর:
Apology(এপোলজি)
উত্তর
সঠিক উত্তর:
Apology(এপোলজি)
ব্যাখ্যা

Aristotle Work's:
1. The Nicomachean Ethics
2.The Politics
3. Poetics
4.Metaphysics
5. The Art of Rhetoric

Source: thegreatestbooks.org

১১১.
Who was the first martyr of the Language Movement? (ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে ছিলেন?)
  1. Rafiq Uddin Ahmed (রফিক উদ্দিন আহমেদ)
  2. Shafiur Rahman (শফিউর রহমান)
  3. Abdul Jabbar (আব্দুল জব্বার)
  4. Abdus Salam (আব্দুস সালাম)
সঠিক উত্তর:
Rafiq Uddin Ahmed (রফিক উদ্দিন আহমেদ)
উত্তর
সঠিক উত্তর:
Rafiq Uddin Ahmed (রফিক উদ্দিন আহমেদ)
ব্যাখ্যা

রফিকউদ্দিন আহমদ (১৯২৯-১৯৫২)

-১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি দুপুর সোয়া তিনটা।
-বাংলাভাষার অধিকার রক্ষার আন্দোলনে প্রথম শহিদ রফিকউদ্দিন আহমেদ।
-ঐদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের মিছিলে পুলিশের গুলিতে রফিক ঘটনাস্থলে শহিদ হন।
-তাঁকে আজিমপুর গোরস্থানে সমাহিত করা হয়।

তথ্যসূত্র: দৈনিক ইত্তেফাক

১১২.
Which area of Pakistan contributed the most economically but received less development? (পাকিস্তানের কোন অঞ্চল অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি অবদান রাখলেও উন্নয়ন হয়েছিল কম ?)
  1. Sindh(সিন্ধু)
  2. Panjab (পাঞ্জাব)
  3. West Pakistan(পশ্চিম পাকিস্তান)
  4. East Pakistan( পূর্ব পাকিস্তান)
সঠিক উত্তর:
East Pakistan( পূর্ব পাকিস্তান)
উত্তর
সঠিক উত্তর:
East Pakistan( পূর্ব পাকিস্তান)
ব্যাখ্যা

-পাকিস্তান সরকারের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব বাংলার চেয়ে পশ্চিম পাকিস্তান অনেক বেশি অর্থনৈতিক সুবিধা লাভ করেছিল।
-১৯৫৫-১৯৫৯ সাল পর্যন্ত পুরো পাকিস্তান লাভ করছিল মোট বাজেটের বরাদ্দের মাত্র ১১৩ কোটি ৩ লাখ ৮০ হাজার টাকা অপরদিকে পশ্চিম পাকিস্তান পেয়েছিল ৫০০ কোটি টাকা।
-পূর্ব পাকিস্তান থেকে পাট, চা, চামড়া প্রভৃতি বিদেশে রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হতো তার সিংহভাগ পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যয় হতো।

তথ্যসূত্র : বাংলাদেশ ও বিশ্বপরিচয় (নবম দশম শ্রেণি)

১১৩.
How many Pakistani troops surrendered on 16 December 1971? (১৬ ডিসেম্বর ১৯৭১-এ কতজন পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে?)
  1. 85000
  2. 90000
  3. 93000
  4. 100000
সঠিক উত্তর:
93000
উত্তর
সঠিক উত্তর:
93000
ব্যাখ্যা

-১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিকেল:৪ টা ৩১ মিনিটে ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানের ইস্টার্ন কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজী প্রায় ৯৩ হাজার সৈন্যসহ বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোর কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করেন।
-বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেন গ্রুপ ক্যাপ্টেন এ.কে. খন্দকার

তথ্যসূত্র : বাংলাদেশের ইতিহাস বিশ্ব সভ্যতা (নবম -দশম শ্রেণী)

১১৪.
What is the name of Japan’s parliament? (জাপানের আইনসভার নাম কি?)
  1. Stat duma (স্টেট ডুমা
  2. Congress (কংগ্রেস)
  3. National Assembly (জাতীয় পরিষদ)
  4. National Diet (ডায়েট)
সঠিক উত্তর:
National Diet (ডায়েট)
উত্তর
সঠিক উত্তর:
National Diet (ডায়েট)
ব্যাখ্যা

জাপানের আইনসভা (National Diet) দুই কক্ষবিশিষ্ট—
১. নিম্নকক্ষ: প্রতিনিধি সভা (House of Representatives, – Shūgiin)
২. উচ্চকক্ষ: পরামর্শদাতা সভা (House of Councillors, – Sangiin)

উচ্চক্ষের গঠন ও সদস্য সংখ্যা

-মোট আসন: ২৪৮
-মেয়াদ: ৬ বছর
-প্রতি ৩ বছরে অর্ধেক সদস্যের নির্বাচন হয়, যাতে ধারাবাহিকতা বজায় থাকে।
-নির্বাচিত হয় মিশ্র নির্বাচনী ব্যবস্থা দ্বারা:
আঞ্চলিক প্রিফেকচারভিত্তিক নির্বাচনী এলাকা (মাল্টি-মেম্বার কনস্টিটুয়েন্সি)
জাতীয় পর্যায়ের অনুপাতিক প্রতিনিধিত্ব (proportional representation)

সূত্র: www.shugiin.go.jp জাপানের আইনসভার ওয়েবসাইট

১১৫.
What type of government system does Japan follow? (জাপান কোন ধরনের সরকার ব্যবস্থা অনুসরণ করে?)
  1. Parliamentary unitary system (সংসদীয় একক ব্যবস্থা)
  2. Presidential system (রাষ্ট্রপতি ব্যবস্থা)
  3. Federal system (যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা)
  4. Absolute Monarchy ( নিরঙ্কুশ রাজতন্ত্র)
সঠিক উত্তর:
Parliamentary unitary system (সংসদীয় একক ব্যবস্থা)
উত্তর
সঠিক উত্তর:
Parliamentary unitary system (সংসদীয় একক ব্যবস্থা)
ব্যাখ্যা

-জাপানে এককেন্দ্রিক, সংসদীয় এবং সাংবিধানিক রাজতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রচলিত।
-যেখানে রাজা নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান
-নির্বাহী প্রধান হল প্রধানমন্ত্রী
-প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রী পরিষদ থাকবে যার সদস্যরা জাপানের আইনসভা বা ডায়েটের সদস্য হতে পারবে।

তথ্যসূত্র : জাপানের সংবিধান

১১৬.
What is the difference between Britain and the United Kingdom (UK)? (Britain এবং যুক্তরাজ্য (UK)-এর মধ্যে পার্থক্য কী?)
  1. Great Britain + Northern Ireland= uk(গ্রেট ব্রিটেন +উত্তর আয়ারল্যান্ড =যুক্তরাজ্য)
  2. Britain includes Ireland (Britain-এ আয়ারল্যান্ড অন্তর্ভুক্ত)
  3. Uk referse England, Scotland, and Wales (ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসকে যুক্তরাজ্য বুঝায়)
  4. No difference (কোন পার্থক্য নেই)
সঠিক উত্তর:
Great Britain + Northern Ireland= uk(গ্রেট ব্রিটেন +উত্তর আয়ারল্যান্ড =যুক্তরাজ্য)
উত্তর
সঠিক উত্তর:
Great Britain + Northern Ireland= uk(গ্রেট ব্রিটেন +উত্তর আয়ারল্যান্ড =যুক্তরাজ্য)
ব্যাখ্যা

-বৃটেনের প্রকৃত নাম হলো "The United Kingdom of Great Britain and north Ireland "
-ইংল্যান্ড ও ওয়েলস এর সাথে স্কটল্যান্ড সংযুক্ত হয় ১৭০৭ সালে। এই তিনটি ভূখণ্ডকে একত্রে গ্রেট ব্রিটেন বলা হয়।
-গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডকে একত্রে যুক্তরাজ্য বলা হয়।

তথ্যসূত্র: তুলনামূলক নির্বাচিত শাসন ব্যবস্থা ও রাজনীতি, ডক্টর অনাদিকুমার মহাপাত্র

১১৭.
Who was the main leader of the Communist Revolution in China? (চীনের কমিউনিস্ট বিপ্লবের প্রধান নেতা কে ছিলেন?)
  1. Mao Zedong (মাও সেতুং)
  2. Sun Yat-sen (সান ইয়াত সেন)
  3. Chiang Kai-shek (চিয়াং কাই শেক)
  4. Deng Xiaoping (দেং জিয়াওপিং)
সঠিক উত্তর:
Mao Zedong (মাও সেতুং)
উত্তর
সঠিক উত্তর:
Mao Zedong (মাও সেতুং)
ব্যাখ্যা

-বিপ্লবী নেতা মাও সে তুং আধুনিক চীনের প্রতিষ্ঠাতা।
-স্মরণীয় হয়ে আছেন চীনা সমাজ ও সংস্কৃতিতে তার প্রভাবের জন্য।
-১৯৪৯ সালের ১ অক্টোবর মাও সে তুং বেইজিংয়ের তিয়ান আনমেন চত্বরে পিপল’স রিপাবলিক অব চায়না প্রতিষ্ঠা করে কমিউনিস্ট শাসনের ঘোষণা দেন।
-১৯৪৯ সাল থেকে ১৯৫৯ সাল পর্যন্ত গণপ্রজাতন্ত্রী চীন সরকারের চেয়ারম্যান এবং আমৃত্যু কমিউনিস্ট পার্টির নেতৃত্বে ছিলেন তিনি।

তথ্যসূত্র :archive.roar.media

১১৮.
How many total members are in the U.S. Electoral College? (যুক্তরাষ্ট্রের Electoral College-এ মোট সদস্য কতজন?)
  1. 435 (৪৩৫)
  2. 538 (৫৩৮)
  3. 438 (৪৩৮)
  4. 535 (৫৩৫)
সঠিক উত্তর:
538 (৫৩৮)
উত্তর
সঠিক উত্তর:
538 (৫৩৮)
ব্যাখ্যা

-সংবিধান অনুসারে মার্কিন রাষ্ট্রপতি একটি নির্বাচক সংস্থা বা ইলেক্টোরাল কলেজ দ্বারা নির্বাচিত হন।
-এই নির্বাচক সংস্থার সদস্য সংখ্যা ৫৩৮
-প্রেসিডেন্ট পদপ্রার্থী যিনি এই নির্বাচক সংস্থার ২৭০ ভোট পাবেন তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

তথ্যসূত্র: তুলনামূলক নির্বাচিত শাসন ব্যবস্থা ও রাজনীতি, ডক্টর অনাদিকুমার মহাপাত্র

১১৯.
Who was the principal author of the U.S. Declaration of Independence? (যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের প্রধান রচয়িতা কে ছিলেন?)
  1. Thomas Jefferson (থমাস জেফারসন)
  2. Benjamin Franklin (বেনজামিন ফ্রাঙ্কলিন)
  3. Abraham Lincoln (আব্রাহাম লিংকন)
  4. George Washington (জর্জ ওয়াশিংটন)
সঠিক উত্তর:
Thomas Jefferson (থমাস জেফারসন)
উত্তর
সঠিক উত্তর:
Thomas Jefferson (থমাস জেফারসন)
ব্যাখ্যা

-স্বাধীনতার ঘোষণাপত্রের খসড়া রচনার জন্য মহাদেশীয় কংগ্রেসের এক প্রস্তাবক্রমে ১০ই জুন তারিখে একটি কমিটি গঠন করা হয়।
-স্বাধীনতার ঘোষণাপত্রের খসড়া প্রণয়নের দায়িত্ব দেয়া হয় টমাস জেফারসনকে।
-স্বাধীনতার ঘোষণাপত্র সম্পর্কিত কমিটি ২৮ জুন তারিখে তার রিপোর্ট পেশ করে।
-আমেরিকার ১৩ টি উপনিবেশের ৫৫ জন প্রতিনিধি ১৭৭৬ সালের ৪ জুলাই ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণাপত্র চুড়ন্তভাবে গ্রহণ করে এবং প্রকাশ করে

তথ্যসূত্র: তুলনামূলক নির্বাচিত শাসন ব্যবস্থা ও রাজনীতি, ডক্টর অনাদিকুমার মহাপাত্র

১২০.
In which year was the Supreme Judicial Council introduced in Bangladesh? (বাংলাদেশে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কোন সালে প্রবর্তিত হয়?)
  1. 1972 (১৯৭২)
  2. 1975 (১৯৭৫)
  3. 1977 (১৯৭৭)
  4. 1982 (১৯৮২)
সঠিক উত্তর:
1977 (১৯৭৭)
উত্তর
সঠিক উত্তর:
1977 (১৯৭৭)
ব্যাখ্যা

-১৯৭১ সালে স্বাধীনতার পর বাংলাদেশের সংবিধানে বিচারপতিদের অপসারণে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিলো জাতীয় সংসদের হাতে।
-তখন দুই তৃতীয়াংশ সদস্যের মতামতের ভিত্তিতে রাষ্ট্রপতির হাতে বিচারপতি অপসারণের ক্ষমতা দেয়া হয়েছিলো।
-এরপর চতুর্থ সংশোধনীতে বিচারপতিদের অপসারণের সব ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দেওয়া হয়। কিন্তু পঁচাত্তরে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর সংবিধানের কার্যকারিতা স্থগিত করা হয়েছিলো।
-তখন 'দ্য সেকেন্ড প্রক্লেমেশন (টেনথ অ্যামেন্ডমেন্ট) অর্ডার, ১৯৭৭' জারি করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধান যুক্ত করা হয়, যা বৈধতা পায় পঞ্চম সংশোধনীতে।

তথ্যসূত্র: বিবিসি বাংলা

১২১.
What is the key feature of Proportional Representation? (অনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার মূল বৈশিষ্ট্য কী?)
  1. Only majority parties get seats (শুধু সংখ্যাগরিষ্ঠ দল আসন পায়)
  2. Seats are distributed among parties in proportion to votes received (ভোটের অনুপাতে দলগুলোর মধ্যে আসন বিতরণ করা হয়)
  3. Winner takes all (বিজেতা সব নেয়)
  4. Only by one member per constituency (শুধু একটি আসনের মাধ্যমে)
সঠিক উত্তর:
Seats are distributed among parties in proportion to votes received (ভোটের অনুপাতে দলগুলোর মধ্যে আসন বিতরণ করা হয়)
উত্তর
সঠিক উত্তর:
Seats are distributed among parties in proportion to votes received (ভোটের অনুপাতে দলগুলোর মধ্যে আসন বিতরণ করা হয়)
ব্যাখ্যা

-আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর হচ্ছে নির্বাচনি ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বণ্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে।
-উদাহরণ হিসেবে বলা যায়, যদি কোন দল মোট প্রদত্ত ভোটের শতকরা ১০ শতাংশ পায়, তাহলে সেই দল আনুপাতিক হারে সংসদের ১০ শতাংশ বা ৩০টি আসন পাবেন।
তথ্যসূত্র: বিবিসি বাংলা

১২২.
Which of the following is not a mechanism to control bureaucracy? (নিচের কোনটি আমলাতন্ত্র নিয়ন্ত্রণের পদ্ধতি নয়?)
  1. Unlimited power (সীমাহীন ক্ষমতা )
  2. Political Control (রাজনৈতিক নিয়ন্ত্রণ) 
  3. Internal Control ( অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ) 
  4. Legal Control(আইনগত নিয়ন্ত্রণ) 
সঠিক উত্তর:
Unlimited power (সীমাহীন ক্ষমতা )
উত্তর
সঠিক উত্তর:
Unlimited power (সীমাহীন ক্ষমতা )
ব্যাখ্যা

অধ্যাপক বল আমলতন্ত্রকে নিয়ন্ত্রণের তিনটি পদ্ধতি আলোচনা করেছেন :
- অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ 
- রাজনৈতিক নিয়ন্ত্রণ 
- আইনগত নিয়ন্ত্রণ 

তথ্যসূত্র: রাজনৈতিক সমাজতত্ত্ব, ড. অনাদিকুমার মহাপাত্র।

১২৩.
According to Article 59 of the constitution of Bangladesh, which of the following is not a Duty of the Local government? (বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 49 অনুযায়ী নিচের কোনটি স্থানীয় শাসনের দায়িত্ব নয়?)
  1. Administration and the work public officer (প্রশাসন ও সরকারি কর্মচারীদের কার্য)
  2. Maintaining foreign relation (বৈদেশিক সম্পর্ক রক্ষা করা)
  3. The maintenance of public order (জনশৃঙ্খলা রক্ষা)
  4. Preparation and implementation of plan (পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন)
সঠিক উত্তর:
Maintaining foreign relation (বৈদেশিক সম্পর্ক রক্ষা করা)
উত্তর
সঠিক উত্তর:
Maintaining foreign relation (বৈদেশিক সম্পর্ক রক্ষা করা)
ব্যাখ্যা

অনুচ্ছেদ ৫৯ -স্থানীয় শাসন

(১) আইনানুযায়ী নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানসমূহের উপর প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনিক এককাংশের স্থানীয় শাসনের ভার প্রদান করা হইবে।

(২) এই সংবিধান ও অন্য কোন আইন-সাপেক্ষে সংসদ আইনের দ্বারা যেরূপ নির্দিষ্ট করিবেন, এই অনুচ্ছেদের (১) দফায় উল্লিখিত অনুরূপ প্রত্যেক প্রতিষ্ঠান যথোপযুক্ত প্রশাসনিক এককাংশের মধ্যে সেইরূপ দায়িত্ব পালন করিবেন এবং অনুরূপ আইনে নিম্নলিখিত বিষয় সংক্রান্ত দায়িত্ব অন্তর্ভুক্ত হইতে পারিবে:
(ক) প্রশাসন ও সরকারী কর্মচারীদের কার্য;(খ) জনশৃংখলা রক্ষা;
(গ) জনসাধারণের কার্য ও অর্থনৈতিক উন্নয়ন-সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন।

তথ্যসূত্র: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান

১২৪.
Which of the following is a characteristic of Federal form of Government (নিচের কোনটি যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্য)
  1. Duel Citizenship(দ্বৈত নাগরিক)
  2. Distribution of power (ক্ষমতার বন্টন)
  3. Provincial autonomy ( প্রাদেশিক স্বায়ত্তশাসন)
  4. All of the above (উপরের সবগুলোই)
সঠিক উত্তর:
All of the above (উপরের সবগুলোই)
উত্তর
সঠিক উত্তর:
All of the above (উপরের সবগুলোই)
ব্যাখ্যা

যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্য হলো :
-দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা
-দ্বৈত নাগরিকত্ব
-প্রাদেশিক স্বায়ত্তশাসন
-দুষ্পরিবর্তনীয় সংবিধান
-ক্ষমতা বন্টন
-দুই ধরনের সরকার

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (একাদশ- দ্বাদ্দশ) প্রথম পত্র, অধ্যাপক বদরুদ্দীন আহাম্মদ।

১২৫.
Which duties citizens now perform according to article 21 of the constitution of Bangladesh? (বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ২১ অনুযায়ী নাগরিক দায়িত্ব কোনটি?) 
  1. To observe the Constitution and laws (সংবিধান ও আইন মান্য করা) 
  2. To maintain discipline (শৃঙ্খলা রক্ষা করা) 
  3. To protect public property (জাতীয় সম্পত্তি রক্ষা করা) 
  4. All of the  above (উপরের সবগুলো) 
সঠিক উত্তর:
All of the  above (উপরের সবগুলো) 
উত্তর
সঠিক উত্তর:
All of the  above (উপরের সবগুলো) 
ব্যাখ্যা

নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্য
২১৷ (১) সংবিধান ও আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা, নাগরিকদায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য৷

(২) সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য৷

তথ্যসূত্র: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান

১২৬.
Which of the following is a political right (নিচের কোনটি রাজনৈতিক অধিকার) 
  1. Right to freedom of speech(মতামত প্রকাশের অধিকার) 
  2. Right to Assembly and Association (সভা সমিতি করার অধিকার) 
  3. Right to property (সম্পত্তি ভোগের অধিকার) 
  4. Right to get Government job(সরকারি চাকরি লাভের অধিকার) 
সঠিক উত্তর:
Right to get Government job(সরকারি চাকরি লাভের অধিকার) 
উত্তর
সঠিক উত্তর:
Right to get Government job(সরকারি চাকরি লাভের অধিকার) 
ব্যাখ্যা

নাগরিকের রাজনৈতিক অধিকারগুলো হলো :
-স্থায়ীভাবে বসবাস করার অধিকার
-নির্বাচনের অধিকার
-সরকারি চাকরি লাভের অধিকার
-আবেদন করার অধিকার
-বিদেশে অবস্থানকালে নিরাপত্তা লাভের অধিকার
-সরকারের সমালোচনা করার অধিকার

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (একাদশ- দ্বাদ্দশ) প্রথম পত্র, অধ্যাপক বদরুদ্দীন আহাম্মদ

১২৭.
Which is  not a characteristic of public opinion (কোনটি জনমতের বৈশিষ্ট্য নয়) 
  1. Public welfare -oriented (জনকল্যাণকর) 
  2. Redical Nationalism (উগ্র জাতীয়তাবাদ) 
  3. Rational based(যুক্তিভিত্তিক) 
  4. Clarity (সুস্পষ্টতা) 
সঠিক উত্তর:
Redical Nationalism (উগ্র জাতীয়তাবাদ) 
উত্তর
সঠিক উত্তর:
Redical Nationalism (উগ্র জাতীয়তাবাদ) 
ব্যাখ্যা

জনমতের বৈশিষ্ট্য হলো :
-জনকল্যাণকর
-যুক্তিভিত্তিক
-সুস্পষ্টতা
-আস্থার দৃঢ়তা
-জাতীয় সংকট নিরসন
-সৎ উদ্দেশ্য

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (একাদশ- দ্বাদ্দশ) প্রথম পত্র, অধ্যাপক বদরুদ্দীন আহাম্মদ

১২৮.
which of the following is a characteristic of political culture of Bangladesh (নিচের কোনটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বৈশিষ্ট্য) 
  1. Politicization of Bureaucracy(আমলাতন্ত্র রাজনীতিকরণ)
  2. Street Agitations (রাজপথে বিক্ষোভ) 
  3. Intolerance to Oppositions Views(বিরোধী দলের প্রতি অসহিষ্ণুতা)
  4. All of the Above(উপরের সবগুলো) 
সঠিক উত্তর:
All of the Above(উপরের সবগুলো) 
উত্তর
সঠিক উত্তর:
All of the Above(উপরের সবগুলো) 
ব্যাখ্যা

বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য:
-আমলাতন্ত্র রাজনীতিকরণ
-রাজপথে বিক্ষোভ প্রদর্শন
-বিরোধী দলের প্রতি অসহিষ্ণুতা

Source: Sabina Sharmin, characteristic of political culture in Bangladesh: a critical analysis from the perspective of development of politics and under development 

১২৯.
Which  of the following is emphasized in taoism (নিচের কোনটির উপর তাওবাদ গুরুত্ব আরোপ করে?) 
  1. Reject spirituality (আধ্যাত্মিকতা প্রত্যাখ্যান করা) 
  2. Simplicity and Humanity (সরলতা ও মানবতা) 
  3.  Wealth accumulation (সম্পদ সংগ্রহ) 
  4. Follow only rituals (শুধু ধর্ম পালন করা) 
সঠিক উত্তর:
Simplicity and Humanity (সরলতা ও মানবতা) 
উত্তর
সঠিক উত্তর:
Simplicity and Humanity (সরলতা ও মানবতা) 
ব্যাখ্যা

-তাওবাদীরা সততা, সরলতা, তুষ্টি ও সমন্বয় এসব গুণগুলোকে মূল্য দিয়ে থাকে।
-তাওবাদের প্রতিষ্ঠাতা লাও জু বলেন, আমার কাছে ত্রিবিদ জিনিস আছে যাকে আমি অনেক শক্ত করে আঁকড়ে রেখেছি এবং যাকে আমি অনেক মূল্য দিয়ে থাকি।
-সেগুলো হলো ভদ্রতা, মিতব্যয়ী এবং বিনয়, যা আমাকে অন্যদের কাছে বড় করে দেখানো থেকে বিরত রাখে।

তথ্যসূত্র: প্রাচ্যের রাষ্ট্রচিন্তা, অধ্যাপক একেএম শহীদুল্লাহ

১৩০.
Who is the father of Utilitarianism? (উপযোগবাদের জনক কে?)
  1. John Stuart Mill (জন স্টুয়ার্ট মিল) 
  2. Jeremy Bentham (জেরিমী বেন্থাম) 
  3. John lock(জন লক) 
  4. Aristotle(এরিস্টটল) 
সঠিক উত্তর:
Jeremy Bentham (জেরিমী বেন্থাম) 
উত্তর
সঠিক উত্তর:
Jeremy Bentham (জেরিমী বেন্থাম) 
ব্যাখ্যা


-উপযোগবাদের জনক জেরিমী বেন্থাম
-বেন্থামের উপযোগবাদের সারকথা হচ্ছে এই যে, আনন্দ বা সুখান্বেষণই হচ্ছে ব্যক্তির মৌল বাসনা।
-তিনি যে উপযোগবাদ তত্ব প্রচার করেছেন তার মূল ভিত্তি হচ্ছে "সর্বাধিক সংখ্যক লোকের সর্বাধিক সুখ "

তথ্যসূত্র: রাষ্ট্রচিন্তা পরিচিতি, মুহাম্মদ আয়েশ উদ্দীন

১৩১.
What is the  purpose of unity of command (ইউনিটি অফ কমান্ডের মূল লক্ষ্য কি) 
  1. To avoid dual command (দ্বৈত নির্দেশনা এড়ানো) 
  2. To take independent decision (স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ) 
  3. To ensure responsibility (জবাব দিতে নিশ্চিতকরন)
  4. To control employee (কর্মীদের নিয়ন্ত্রণ) 
সঠিক উত্তর:
To avoid dual command (দ্বৈত নির্দেশনা এড়ানো) 
উত্তর
সঠিক উত্তর:
To avoid dual command (দ্বৈত নির্দেশনা এড়ানো) 
ব্যাখ্যা

-একটি সাংগঠনিক নীতি যা দ্বারা বুঝায়, প্রত্যেক কর্মচারী শুধুমাত্র একজন উর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে নির্দেশ গ্রহণ করবে এবং তার কাছেই জবাবদিহি করবে।
-এই নীতির ফলে দ্বৈত নির্দেশনা এরানো যায়।
- এবং কাজের পুনরাবৃত্তি হ্রাস পায়।

তথ্যসূত্র : লোক প্রশাসন তত্ত্ব ও প্রয়োগ, মোঃ নাসির উদ্দিন

১৩২.
which country has an unwritten constitution (কোন দেশের সংবিধান অলিখিত?) 
  1. Uk(যুক্তরাজ্য) 
  2. USA(যুক্তরাষ্ট্র) 
  3. India (ভারত) 
  4. Bangladesh (বাংলাদেশ) 
সঠিক উত্তর:
Uk(যুক্তরাজ্য) 
উত্তর
সঠিক উত্তর:
Uk(যুক্তরাজ্য) 
ব্যাখ্যা

-বিশ্বের আধুনিক শাসনতন্ত্র গুলির মধ্যে ব্রিটিশ শাসনতন্ত্র হল অলিখিত শাসনতন্ত্রের উল্লেখযোগ্য উদাহরণ
-ব্রিটিশ শাসন ব্যবস্থায় বিধিবদ্ধ ও লিখিত শাসনতান্ত্রিক নিয়ম-কানুনের তুলনায় অলিখিত শাসনতান্ত্রিক প্রথা ও রীতিনীতির সংখ্যাই অত্যন্ত বেশি।

তথ্যসূত্র: তুলনামূলক নির্বাচিত শাসন ব্যবস্থা ও রাজনীতি, ড. অনাদিকুমার মহাপাত্র।

১৩৩.
Which city state was more democratic (নিচের কোন নগর রাষ্ট্রটি অধিকতর গণতান্ত্রিক ছিল?) 
  1. Athens(এথেন্স)
  2. Sparta (স্পার্টা)
  3. Both Athens and Sparta( এথেন্স ও স্পার্টা উভয়েই) 
  4. Neither (কোনটিই নয়)
সঠিক উত্তর:
Athens(এথেন্স)
উত্তর
সঠিক উত্তর:
Athens(এথেন্স)
ব্যাখ্যা

-এথেন্সের শাসন ব্যবস্থায় পঞ্চশত পরিষদের সদস্যরা সরাসরি ভোটে নির্বাচিত হতেন।
-কিন্তু স্পার্টার আইন পরিষদের সদস্যরা সরাসরি ভোটে নির্বাচিত হতেন না।
-তাই বলা যায় স্পার্টার তুলনায় এথেন্স অধিকতর গণতান্ত্রিক ছিল

তথ্যসূত্র: রষ্ট্রচিন্তা পরিচিতি, মুহাম্মদ আয়েশ উদ্দীন।

১৩৪.
Which organ of government issues Ordinance?  (সরকারের কোন বিভাগ অধ্যাদেশ জারি করে) 
  1. Executive (নির্বাহী বিভাগ) 
  2. Judiciary (বিচার বিভাগ) 
  3. Supreme Court (সুপ্রিম কোর্ট) 
  4. Legislature (আইন বিভাগ) 
সঠিক উত্তর:
Executive (নির্বাহী বিভাগ) 
উত্তর
সঠিক উত্তর:
Executive (নির্বাহী বিভাগ) 
ব্যাখ্যা

অধ্যাদেশ প্রণয়ন-ক্ষমতা
৯৩। (১) 1[সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় অথবা উহার অধিবেশনকাল ব্যতীত] কোন সময়ে রাষ্ট্রপতির নিকট আশু ব্যবস্থাগ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে বলিয়া সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে তিনি উক্ত পরিস্থিতিতে যেরূপ প্রয়োজনীয় বলিয়া মনে করিবেন, সেইরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারী করিতে পারিবেন এবং জারী হইবার সময় হইতে অনুরূপভাবে প্রণীত অধ্যাদেশ সংসদের আইনের ন্যায় ক্ষমতাসম্পন্ন হইবে:
তবে শর্ত থাকে যে, এই দফার অধীন কোন অধ্যাদেশে এমন কোন বিধান করা হইবে না,
(ক) যাহা এই সংবিধানের অধীন সংসদের আইন-দ্বারা আইনসঙ্গতভাবে করা যায় না;(খ) যাহাতে এই সংবিধানের কোন বিধান পরিবর্তিত বা রহিত হইয়া যায়; অথবা
(গ) যাহার দ্বারা পূর্বে প্রণীত কোন অধ্যাদেশের যে কোন বিধানকে অব্যাহতভাবে বলবৎ করা যায়।

তথ্যসূত্র: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান।