পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes
মোট প্রশ্ন২৮
সিলেবাস
পরীক্ষা – ৯ (Revised রুটিন) পার্ট-১: গণিত টপিক: বাস্তব সংখ্যা, সরল সমীকরণ, সরল সহ-সমীকরণ। উৎস: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই। পার্ট-২: বাংলা ব্যাকরণ টপিক: পদ প্রকরণ, কাল, উপসর্গ, বাক্য। উৎস: অষ্টম শ্রেণি ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলা একাডেমির অভিধান অথবা যেকোনো স্কলার (যেমন: ড. হায়াৎ মামুদ)-এর বই। (ব্যাকরণ - এর ক্ষেত্রে গাইড থেকে পড়াশুনা করলে, বিতর্কিত বিষয়গুলো বোর্ড বই ও বাংলা একাডেমি অভিধান থেকে ক্রসচেক করে নিলে উত্তম হবে।) পার্ট-৩: সাধারণ জ্ঞান – বাংলাদেশ বিষয়াবলি টপিক: বাংলার সংস্কৃতি, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, বাংলাদেশের সমাজজীবন, সমস্যা, জনমিতিক পরিচয়। উৎস: ইতিহাস সংক্রান্ত বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলাপিডিয়া, জনশুমারির রিপোর্ট ও মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শ্রেণির পৌরনীতি বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ২৮ প্রশ্ন

.
√- 8 × √- 2 = কত?
  1. 4
  2. 4!
  3. - 4
  4. - 4!
সঠিক উত্তর:
- 4
উত্তর
সঠিক উত্তর:
- 4
ব্যাখ্যা
প্রশ্ন: √- 8 × √- 2 = কত?

সমাধান:
√- 8 × √- 2
= √{(- 1) 8} × √{(- 1) 2}
= √(i2 × 8) × √(i2 × 2)
= i√8 × i√2
= i2 × √(8 × 2)
= (- 1) × √16
= - 4
.
সমাধান করুন:
  1. 15
  2. 16
  3. 30
  4. 31
সঠিক উত্তর:
31
উত্তর
সঠিক উত্তর:
31
ব্যাখ্যা
প্রশ্ন: সমাধান করুন:

সমাধান:
{(2x + 3)/5} + 2 = (x - 1)/2
বা, (2x + 3)/5 - (x - 1)/2 = - 2
বা, (4x + 6 - 5x + 5)/10 = - 2
বা, - x + 11 = - 20
বা, - x = - 20 - 11
∴ x = 31
.
{(x - 2)/(x - 1)} + {1/(x - 1)} - 2 = 0 এর সমাধান সেট কোনটি?
  1. { }
  2. {1}
  3. {- 1}
  4. {2}
সঠিক উত্তর:
{ }
উত্তর
সঠিক উত্তর:
{ }
ব্যাখ্যা
প্রশ্ন: {(x - 2)/(x - 1)} + {1/(x - 1)} - 2 = 0 এর সমাধান সেট কোনটি?

সমাধান:
(x - 2)/(x - 1) + 1/(x - 1) - 2 = 0 
⇒ (x - 2)/(x - 1) + 1/(x - 1) = 2
⇒ (x - 2 + 1)/(x - 1) = 2
⇒ (x - 1)/(x - 1) = 2
⇒ 1 = 2, যা সম্ভব নয়।

∴ প্রদত্ত সমীকরণের কোন সমাধান নেই।

∴ নির্ণেয় সমাধান সেট, S = { }
.
3x - 7y + 10 = 0 এবং  y - 2x - 3 = 0 এর সমাধান করুন।
  1. (x, y) = (- 1, 1)
  2. (x, y) = (1, 1)
  3. (x, y) = (- 1, - 1)
  4. (x, y) = (1, - 1)
সঠিক উত্তর:
(x, y) = (- 1, 1)
উত্তর
সঠিক উত্তর:
(x, y) = (- 1, 1)
ব্যাখ্যা
প্রশ্ন: 3x - 7y + 10 = 0 এবং  y - 2x - 3 = 0 এর সমাধান করুন।

সমাধান:
3x - 7y + 10 = 0 ................. (1)

y - 2x - 3 = 0
⇒ y = 2x + 3 ..................... (2)

(1) নং হতে,
3x - 7 × (2x + 3) + 10 = 0
⇒ 3x - 14x - 21 + 10 = 0
⇒ - 11x = 11
∴ x = - 1

x এর মান (2) নং বসিয়ে পাই,
y = 2 . (- 1) + 3
⇒ y = - 2 + 3
∴ y = 1

নির্ণেয় সমাধান (x, y) = (- 1, 1)
.
যদি 'ক' ও 'খ' দুইটি পূর্ণসংখ্যা হয় এবং ৫ক + ৩খ = ১৭ হয়, তাহলে নিচের কোনটি 'খ' এর মান হতে পারে?
  1. ক ও গ
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 'ক' ও 'খ' দুইটি পূর্ণসংখ্যা হয় এবং ৫ক + ৩খ = ১৭ হয়, তাহলে নিচের কোনটি 'খ' এর মান হতে পারে?
 
সমাধান:
৫ক + ৩খ = ১৭

খ = ২ হলে,
৫ক + ৩ × ২ = ১৭
⇒ ক = ১১/৫; যা পূর্ণ সংখ্যা নয়।

খ= ৩ হলে,
৫ক + ৩ × ৩ = ১৭
⇒ ক = ৮/৫; যা পূর্ণ সংখ্যা নয়।

খ= ৪ হলে,
৫ক + ৩ × ৪ = ১৭
⇒ ক = ৫/৫
∴ ক = ১; যা পূর্ণ সংখ্যা।

∴ 'খ' এর মান ৪ হতে পারে।
.
x - y = 2 এবং xy = 24 হলে, y এর ধনাত্মক মানটি-
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: x - y = 2 এবং xy = 24 হলে, y এর ধনাত্মক মানটি-

সমাধান:
দেওয়া আছে,
x - y = 2
বা, x = 2 + y

এবং, xy = 24
বা, y = 24/x
বা, y = 24/(2 + y)
বা, 2y + y2 = 24
বা, y2 + 2y - 24 = 0
বা, y2 + 6y - 4y - 24 = 0
বা, y(y + 6) - 4(y + 6) = 0
বা, (y + 6)(y - 4) = 0
হয়,
y + 6 = 0
⇒ y = - 6
অথবা,
y - 4 = 0
⇒ y = 4 
∴ y এর ধনাত্মক মানটি হবে 4.
.
যদি  Q/P = 1/4 হয়, তবে (P + Q)/(P - Q) এর মান কত?
  1. 5/3
  2. 2/3
  3. 3/5
  4. - 5/7
সঠিক উত্তর:
5/3
উত্তর
সঠিক উত্তর:
5/3
ব্যাখ্যা
যদি  Q/P = 1/4 হয়, তবে (P + Q)/(P - Q) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, 
Q/P = 1/4 
বা, P/Q = 4/1 
বা, (P + Q)/(P - Q) = (4 + 1)/(4 - 1) [যোজন বিয়োজন করে] 
বা, (P + Q)/(P - Q) = 5/3 

∴ (P + Q)/(P - Q) = 5/3 
.
x2 + y2 = 185, x - y = 3 এর একটি সমাধান হল:
  1. (7, 4)
  2. (9, 6)
  3. (10, 7)
  4. (11, 8)
সঠিক উত্তর:
(11, 8)
উত্তর
সঠিক উত্তর:
(11, 8)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + y2 = 185, x - y = 3 এর একটি সমাধান হল:

সমাধান:
x2 + y2 = 185
⇒ (x - y)2 + 2xy = 185 [ x - y = 3]
⇒ 2xy = 185 - 9
⇒ 2xy = 176
∴ 4xy = 352

∴ x + y = √{(x - y)2 + 4xy}
= √(32 + 352)
∴ x + y = √361 = 19

x + y = 19........(1)
x - y = 3............(2)

(1) ও (2) নং যোগ করে পাই,
2x = 22
∴ x = 11

x + y = 19
⇒ y = 19 - 11
∴ y = 8

∴ নির্ণেয় সমাধান: (x, y) = (11, 8)
.
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. π
  2. √2
  3. √11
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি অমূলদ সংখ্যা?

সমাধান: 
- অমূলদ সংখ্যা:
যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
- পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
   যেমন√2 = 1.414213..., √3 = 1.732 ..., √11= 3.31662............  ইত্যাদি অমূলদ সংখ্যা।
- কোনাে অমূলদ সংখ্যাকে দুইটিপূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।
-  অমূলদ সংখ্যাকে একটি মূলদ সংখ্যা দ্বারা গুণ করলে অমূলদ সংখ্যা পাওয়া যায়।
১০.
(x/2) + 3 = (x/3) + 4 এই সমীকরণে x এর মান কত?
  1. 7
  2. 6
  3. 5
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা
প্রশ্ন: (x/2) + 3 = (x/3) + 4 এই সমীকরণে x এর মান কত?

সমাধান: 
(x/2) + 3 = (x/3) + 4
বা, (x/2) - (x/3) = 4 - 3 
বা, (3x - 2x)/6 = 1 
বা, x/6 = 1
∴ x = 6
১১.
যদি y = 5x + 4 এবং 5x + 8 = 40 হয় তবে y =?
  1. 35
  2. 36
  3. 34
  4. 33
সঠিক উত্তর:
36
উত্তর
সঠিক উত্তর:
36
ব্যাখ্যা
প্রশ্ন: যদি y = 5x + 4 এবং 5x + 8 = 40 হয় তবে y =?

সমাধান:
এখানে, 
5x + 8 = 40
⇒ 5x = 40 - 8 
⇒ 5x = 32 
∴ x = 32/5

আবার,
 y = 5x + 4
= 5(32/5) + 4 
= 32 + 4
= 36
১২.
x এর মান কত হলে a(x - a) = b(x - b) হবে?
  1. 1
  2. - a
  3. a - b
  4. a + b
সঠিক উত্তর:
a + b
উত্তর
সঠিক উত্তর:
a + b
ব্যাখ্যা
প্রশ্ন: x এর মান কত হলে a(x - a) = b(x - b) হবে?

সমাধান: 
a(x - a) = b(x - b)
⇒ ax - a2 = bx - b2
⇒ ax - bx = a2 - b2
⇒ x(a - b) = (a + b) (a - b) 
∴ x = (a + b)
১৩.
যদি x + y = - 8 এবং x - y = 12 হয়, তবে 5x + y = কত?
  1. 0
  2. 1
  3. - 1
  4. 2
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x + y = - 8 এবং x - y = 12 হয়, তবে 5x + y = কত?

সমাধান:
x + y = - 8 .............. (i)
x - y = 12 ............ (ii)

(i) ও (ii) যোগ করে,
2x = 4
∴ x = 2

(i) নং এ x এর মান বসিয়ে পাই,
2 + y = - 8
বা, y = - 8 - 2
∴ y = - 10

এখন,
5x + y
= (5 × 2) + ( - 10)
= 10 - 10
= 0
১৪.
দুইটি সংখ্যার সমষ্টি ৪৭ এবং তাদের অন্তর ৭ হলে সংখ্যা দুইটি কত?
  1. ৩৩ ও ২১
  2. ২০ ও ১৩
  3. ২৭ ও ৩৪
  4. ২৭ ও ২০
সঠিক উত্তর:
২৭ ও ২০
উত্তর
সঠিক উত্তর:
২৭ ও ২০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার সমষ্টি ৪৭ এবং তাদের অন্তর ৭ হলে সংখ্যা দুইটি কত?

সমাধান:
ধরি,
একটি সংখ্যা x
অপর সংখ্যাটি y

প্রশ্নমতে,
x + y = 47 ........... (i)
x - y = 7 ............. (ii)

(i) ও (ii) যোগ করে পাই,
2x = 54
⇒ x = 54/2
∴ x = 27

x এর মান (i) এ বসিয়ে পাই, 
27 + y = 47
⇒ y = 47 - 27 
∴ y = 20 

∴ সংখ্যা দুইটির একটি 27 অপরটি 20 
১৫.
যদি x3 + hx + 10 = 0 এর একটি সমাধান 2 হয়। তবে h এর মান কত?
  1. - 5
  2. 5
  3. 8
  4. - 9
সঠিক উত্তর:
- 9
উত্তর
সঠিক উত্তর:
- 9
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x3 + hx + 10 = 0 এর একটি সমাধান 2 হয়। তবে h এর মান কত?

সমাধান:
x = 2 হলে
x3 + hx + 10 = 0 
∴ 23 + h × 2 + 10 = 0
⇒ 8 + 2h + 10 = 0
⇒ 2h = - 18
∴ h = - 9 
১৬.
‘আমরা তখন রোজ সকালে নদী তীরে ভ্রমণ করতাম।’ - বাক্যটিতে কোন কালের প্রয়োগ ঘটেছে?
  1. ঘটমান অতীত কাল
  2. সাধারণ অতীত কাল
  3. নিত্যবৃত্ত অতীত কাল
  4. পুরাঘটিত অতীত কাল
সঠিক উত্তর:
নিত্যবৃত্ত অতীত কাল
উত্তর
সঠিক উত্তর:
নিত্যবৃত্ত অতীত কাল
ব্যাখ্যা
নিত্যবৃত্ত অতীত:
- অতীত কালে যে ক্রিয়া সাধারণ অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলে।
যেমন:
- আমরা তখন রোজ সকালে নদী তীরে ভ্রমণ করতাম।

অন্যদিকে,
সাধারণ অতীত কাল:
- বর্তমান কালের পূর্বে যে ক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে, তার সংঘটন সাধারণ অতীত কাল।
যেমন:
- শিকারি পাখিটিকে গুলি করল।

ঘটমান অতীত কাল:
- অতীত কালে যে কাজ চলছিল এবং যে সময়ের কথা বলা হয়েছে, তখনও কাজটি সমাপ্ত হয়নি, ক্রিয়া সংঘটনের এরূপ ভাব বুঝালে ক্রিয়ার ঘটমান অতীত কাল হয়।
যেমন:
- কাল সান্ধায় বৃষ্টি পড়ছিল। 
- আমরা তখন বই পড়ছিলাম। 
- বাবা আমাদের পড়াশুনা দেখছিলেন।

পুরাঘটিত অতীত কাল:
- যে ক্রিয়া অতীতের বহু পূর্বেই সংগঠিত হয়ে গিয়েছে এবং যার পরে আরও কিছু ঘটনা ঘটে গেছে, তার কালকে পুরাঘটিত অতীত কাল বলা হয়।
যেমন:
- সেবার তাকে সুস্থই দেখেছিলাম।
- কাজটি কি তুমি করেছিলে? 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭.
'উপনয়ন' শব্দে 'উপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. বিশেষ অর্থে
  2. সদৃশ অর্থে
  3. সম্যক অর্থে
  4. সামীপ্য অর্থে
সঠিক উত্তর:
বিশেষ অর্থে
উত্তর
সঠিক উত্তর:
বিশেষ অর্থে
ব্যাখ্যা
- তৎসম উপসর্গ বিশটি।
যথা:
- প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।

• বিভিন্ন অর্থে 'উপ' উপসর্গের ব্যবহার-
- সামীপ্য অর্থে = উপকূল, উপকণ্ঠ। 
- সদৃশ অর্থে = উপদ্বীপ, উপবন। 
- ক্ষুদ্র অর্থে = উপগ্রহ, উপসাগর, উপনেতা।  
- বিশেষ অর্থে = উপনয়ন, উপভোগ। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১৮.
কোন বাক্যে ঘটনা অতীতের, কিন্তু ক্রিয়ার কাল সাধারণ বর্তমান কালের?
  1. যদি বৃষ্টি হতো, সবাই মিলে খিচুড়ি খেতাম।
  2. সবাই যেন সভায় হাজির থাকে।
  3. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৯১ সালে মৃত্যুবরণ করেন।
  4. আগামী মাসে আমরা সিলেট যাচ্ছি।
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৯১ সালে মৃত্যুবরণ করেন।
উত্তর
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৯১ সালে মৃত্যুবরণ করেন।
ব্যাখ্যা
ক্রিয়ার কাল:
- ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে ক্রিয়ার কাল বলে।
- ক্রিয়ার কাল তিন প্রকার: বর্তমান কাল, অতীত কাল ও ভবিষ্যৎ কাল।

ক্রিয়ার কালের বিশিষ্ট প্রয়ােগ: 
 অনেক সময়ে ক্রিয়াবিভক্তি যে কালের হয়, ঘটনা সেই কালের হয় না। এগুলাে ক্রিয়ার কালের বিশিষ্ট প্রয়োগ। 

সাধারণ বর্তমান কালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ:
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৯১ সালে মৃত্যুবরণ করেন। (ঘটনা অতীতের; কিন্তু ক্রিয়ার কাল বর্তমান),
- আমি গত বছর পরীক্ষা দিয়েছি। (ঘটনা অতীতের; কিন্তু ক্রিয়ার কাল বর্তমান)।

অন্যদিকে,
- আগামী মাসে আমরা সিলেট যাচ্ছি। (ঘটনা ভবিষ্যতের; কিন্তু ক্রিয়ার কাল বর্তমান)
- যদি বৃষ্টি হতো, সবাই মিলে খিচুড়ি খেতাম। (ঘটনা ভবিষ্যতের; কিন্তু ক্রিয়ার কাল অতীত)
- সবাই যেন সভায় হাজির থাকে। (ঘটনা ভবিষ্যতের; কিন্তু ক্রিয়ার কাল বর্তমান)

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম -দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১৯.
'যাদের বুদ্ধি নেই, তারাই এ কথা বিশ্বাস করবে৷' - সরল বাক্যে রূপান্তর করুন -
  1. তারা এ কথা বিশ্বাস করবে কারণ তাদের বুদ্ধি নেই।
  2. যেহেতু তাদের বুদ্ধি নেই, তাই তারা এ কথা বিশ্বাস করবে।
  3. বুদ্ধিহীনরা এ কথা বিশ্বাস করবে।
  4. যাদের বুদ্ধি নেই কিন্তু তারাই বিশ্বাস করবে এ কথা।
সঠিক উত্তর:
বুদ্ধিহীনরা এ কথা বিশ্বাস করবে।
উত্তর
সঠিক উত্তর:
বুদ্ধিহীনরা এ কথা বিশ্বাস করবে।
ব্যাখ্যা
মিশ্র বাক্য: যাদের বুদ্ধি নেই, তারাই এ কথা বিশ্বাস করবে৷
সরল বাক্য: বুদ্ধিহীনরা এ কথা বিশ্বাস করবে।

সরল বাক্য:
- একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে সরল বাক্য বলে।
যেমন:
- আঁখি সবার জন্য চা বানিয়েছে।
- সত্য কথা না বলে বিপদে পড়েছি।
- মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে।

জটিল বাক্য:
- একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে জটিল বাক্য তৈরি হয়।
যেমন:
- যদি তোমার জন্য কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।
২০.
বাংলাদেশের সরকারি EPZ মোট কতটি?
  1. ৭টি
  2. ৮টি
  3. ৯টি
  4. ১০টি
সঠিক উত্তর:
৮টি
উত্তর
সঠিক উত্তর:
৮টি
ব্যাখ্যা
বাংলাদেশে সরকারি EPZ মোট ৮টি।
- বাংলাদেশে ১৯৮০ সালে সংসদ প্রণীত একটি আইনের ভিত্তিতে ১৯৮৩ সালে প্রথম ইপিজেড প্রতিষ্ঠিত হয় চট্টগ্রামের পতেঙ্গায়।
- দ্বিতীয়টি প্রতিষ্ঠিত হয় এর দশ বছর পর, ১৯৯৩ সালে ঢাকার সাভারে।
- এছাড়া মংলা, উত্তরা, ঈশ্বরদী, কুমিল্লা, কর্ণফুলী ও আদমজী আরও ছয়টি ইপিজেড প্রতিষ্ঠিত হয়েছে।
- রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানাদি স্থাপনের জন্য নির্ধারিত বিশেষ এলাকা।

সূত্র: Banglapedia. 
২১.
বঙ্গবন্ধুর গ্রামটি কোন নদীর তীরে অবস্থিত ?
  1. মধুমতি
  2. বাইগার
  3. কুমার
  4. ভৈরব
সঠিক উত্তর:
বাইগার
উত্তর
সঠিক উত্তর:
বাইগার
ব্যাখ্যা
• বঙ্গবন্ধুর গ্রামটি বাইগার নদীর তীরে অবস্থিত।
- বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাঁর বই 'শেখ মুজিব আমার পিতা' বইয়ে তাঁর গ্রাম নিয়ে লিখেছেন, 'বাইগার নদীর তীর ঘেঁষে ছবির মতো সাজানো সুন্দর একটি গ্রাম।
- সে গ্রামটির নাম টুঙ্গিপাড়া।
- বাইগার নদী এঁকে বেঁকে গিয়ে মিশেছে মধুমতি নদীতে।
- এই মধুমতি নদীর অসংখ্য শাখা নদীর একটি বাইগার নদী।'

সূত্র: শেখ মুজিব আমার পিতা গ্রন্থ। 
২২.
বাংলাদেশের প্রধান ধান চাষ কোনটি ?
  1. আউশ
  2. আমন
  3. বোরো
  4. ইরি
সঠিক উত্তর:
বোরো
উত্তর
সঠিক উত্তর:
বোরো
ব্যাখ্যা
ধান চাষ:
- ধান বাংলাদেশের প্রধান খাদ্য শস্য।
- বাংলাদেশে ধানের হেক্টরপ্রতি গড় ফলন ৪.২ টন।
- আবহাওয়া ও জলবায়ুর ওপর ভিত্তি করে দেশের ধান উৎপাদনের তিনটি মৌসুম লক্ষ্য করা যায়।
- যথা: আউশ, আমন ও বোরো।
উল্লেখ্য,
- বাংলাদেশের প্রধান ধান চাষ হলো বোরো ধানের চাষ।
- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক বোরো ধানের প্রায় ২৭টি জাত উদ্ভাবন করা হয়েছে।
- উৎপাদনের পরিমাণ বিচারে বোরো শীর্ষে এবং তারপরই রয়েছে আমন ও আউশ।
- কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২২ অনুসারে বাংলাদেশে ১,১৮,৯৫,৯৬২ একর জমিতে মোট ২০১.৮৬ লক্ষ মেট্রিক টন বোরো ধান উৎপন্ন হয়।
অন্যদিকে
- আউশ ধান ২৮.৬৪ লক্ষ একর জমিতে মোট উৎপন্ন হয় ৩০.০০ লক্ষ মেট্রিক টন।
- আমন ধান ১৪১.৩২ লক্ষ একর জমিতে মোট উৎপন্ন হয় ১৪৯.৫৮ লক্ষ মেট্রিক টন।

উৎস:
i) কৃষি তথ্য সার্ভিস (এআইএস)।
ii) কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২২।
২৩.
চাকমা গ্রামের প্রধান-
  1. হেডম্যান
  2. মৌজা
  3. কারবারি
  4. পুঞ্জি
সঠিক উত্তর:
কারবারি
উত্তর
সঠিক উত্তর:
কারবারি
ব্যাখ্যা
♦ চাকমাঃ  
- চাকমা গ্রামের প্রধান হলেন কারবারি।
- চাকমাদের কয়েকটি পাড়া নিয়ে গঠিত হয় মৌজা।
- চাকমা মৌজার প্রধান হলেন হেডম্যান।
- খাসিয়া গ্রামগুলো পরিচিত পুঞ্জি নামে।

সূত্র: ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : সপ্তম শ্রেণী। 
২৪.
'NIPORT' এর পূর্নরূপ -
  1. National Institute of Population Research and Training.
  2. National Institution for Population Reduction Training.
  3. National Institute of Population Research Trainer.
  4. National Institute for polio reduction Training.
সঠিক উত্তর:
National Institute of Population Research and Training.
উত্তর
সঠিক উত্তর:
National Institute of Population Research and Training.
ব্যাখ্যা
NIPORT:
- NIPORT (নিপোর্ট) বা National Institute of Population Research and Training হলো বাংলাদেশের জনসংখ্যা বিষয়ক জাতীয় গবেষণা প্রতিষ্ঠান।
- এটি ১৯৭৭ সালে ঢাকার আজিমপুরে প্রতিষ্ঠিত হয়।
- নিপোর্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জেলা, উপজেলা, ইউনিয়ন ও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে।

সূত্র: NIPORT ওয়েবসাইট।
২৫.
'অসমাপ্ত আত্নজীবনী' বইটির ভূমিকা লিখেছেন কে?
  1. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  2. শেখ হাসিনা
  3. শেখ রেহেনা
  4. শেখ কামাল
সঠিক উত্তর:
শেখ হাসিনা
উত্তর
সঠিক উত্তর:
শেখ হাসিনা
ব্যাখ্যা
অসমাপ্ত আত্মজীবনী:
- 'অসমাপ্ত আত্মজীবনী' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা বই।
- বঙ্গবন্ধুর প্রথম বই অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয় ২০১২ সালে।
- অসমাপ্ত আত্মজীবনী লেখা হয়েছে ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে যখন তিনি কারারুদ্ধ ছিলেন।
- আত্মজীবনীর শুরু হয়েছে তাঁর জন্মের সময় থেকে; পাশাপাশি এসেছে পিতৃপুরুষের কথাও। আর বইটি শেষ হয়েছে ১৯৫৪ সালের ঘটনাবলি দিয়ে।
- 'অসমাপ্ত আত্মজীবনী' বইটির ভূমিকা লিখেছেন শেখ হাসিনা।
- এই প্রকাশনার সাথে জড়িত ছিলেন বাংলাদেশের খ্যাতনামা ইতিহাসবিদ, সাহিত্যিক এবং সাংবাদিকদের একটি দল।
- বাংলা ভাষা ছাড়াও ইংরেজি ভাষায়ও এই বইয়ের অনুবাদ হয়েছে। বাংলাদেশে এই বই প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ইউনিভার্সিটি প্রেস লিমিটেড।
- এছাড়া ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়েছে ভারতে পেঙ্গুইন ইন্ডিয়া থেকে এবং পাকিস্তানে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস পাকিস্তান থেকে। এছাড়া পাকিস্তানে উর্দু ভাষাতেও এর অনুবাদ বের হবার কথা রয়েছে।
- ইংরেজিতে এই বইয়ের ভাষান্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক ফকরুল আলম।

উৎসঃ অসমাপ্ত আত্মজীবনী। 
২৬.
'মনপুরা-৭০' চিত্রকর্মের শিল্পী কে?
  1. জয়নুল আবেদিন
  2. কামরুল হাসান
  3. সফিউদ্দিন আহমেদ
  4. এস.এম. সুলতান
সঠিক উত্তর:
জয়নুল আবেদিন
উত্তর
সঠিক উত্তর:
জয়নুল আবেদিন
ব্যাখ্যা
• জয়নুল আবেদিন:
- 'মনপুরা-৭০' চিত্রকর্মের শিল্পী - জয়নুল আবেদিন।
- সারি সারি লাশের পাশে স্বজনহারা এক মানুষের বিলাপের ছবি 'মনপুরা ৭০'।
- জয়নুল আবেদিন এই বিখ্যাত ছবি আঁকেন দক্ষিণাঞ্চলের চর মনপুরায় ১৯৭০ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পর।
- এ ঝড়ে প্রাণ হারান লক্ষাধিক মানুষ।
- জয়নুল আবেদিনের এই ছবি শোভা পাচ্ছে রাজধানীর জাতীয় জাদুঘরের ৩৫ নম্বর গ্যালারিতে।

সূত্র: প্রথম আলো। 
২৭.
বাংলাদেশি গারোদের ভাষার নাম -
  1. বিষ্ণুপ্রিয়া
  2. ককবোরক
  3. মনখেমে।
  4. আচিক খুসিক
সঠিক উত্তর:
আচিক খুসিক
উত্তর
সঠিক উত্তর:
আচিক খুসিক
ব্যাখ্যা
গারোঃ 
- বাংলাদেশি গারোদের ভাষার নাম আচিক খুসিক।
- মুণিপুরী গারোদের ভাষার নাম বিষ্ণুপ্রিয়া।
- খাসিয়াদের ভাষার নাম মনখেমে।
- ত্রিপুরাদের ভাষার নাম ককবোরক।

উৎসঃ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
২৮.
'ওয়ানগালা' কাদের উৎসব?
  1. মারমা
  2. হাজং
  3. চাকমা
  4. গারো
সঠিক উত্তর:
গারো
উত্তর
সঠিক উত্তর:
গারো
ব্যাখ্যা
গারোঃ 
- বাংলাদেশে গারো উপজাতির মূল নিবাস ময়মনসিংহ জেলার গারো পাহাড়ি এলাকায়।
- তাছাড়াও শেরপুর, নেত্রকোনা, রংপুর, জামালপুর, সিলেট ও মৌলিবাজার গারো উপজাতি বাস করে।
- গারোদের ঐতিহ্যবাহী ধর্মের নাম সাংসারেক।
- গারোদের প্রধান দেবতা তাতারা রাবুগা।
- গারোদের ধর্ম খ্রিস্টান।
- গারোদের উৎসব ওয়ানগালা।
- গারোদের ভাষা মান্দি।
- গারোদের পরিবার মাতৃতান্ত্রিক।

উৎসঃ বাংলাপিডিয়া।