পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes৩৬ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩৭
সিলেবাস
পরীক্ষা - ২৬ [মোট নম্বর - ৮০] টপিক: ফুল মডেল টেস্ট - ৮
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৩৭ প্রশ্ন

.
'ক্ষিতি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. পৃথিবী
  2. বারি
  3. অদিতি
  4. বসুন্ধরা
ব্যাখ্যা
পানি এর সমার্থক শব্দ: 
- নীর,
- জল,
- বারি,
- অম্বু,
- জীবন ইত্যাদি।

'বসুন্ধরা' শব্দের সমার্থক শব্দ:  
- অদিতি ,
- পৃথিবী,
- অবনী,
- ক্ষিতি, ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
A place where government records are kept is called-
  1. Dormitory
  2. Manuscript
  3. Archive
  4. Sinecure
ব্যাখ্যা
• Archive - (noun) 
- Bangali Meaning: সরকারি দলিলদস্তাবেজ; এইসব দলিল সংরক্ষণের স্থান; মহাফেজখানা।
- English Meaning: A place where government records are kept.                           

• অপশনে উল্লেখিত বাকি শব্দ গুলো হচ্ছে
- Sinecure - A post with little work but high salary.
- Manuscript - A paper written by hand.
- Dormitory - A large sleeping-room with many beds.

Source: LIVE MCQ Lecture
.
Translate into English.
গুজব খুব দ্রুত ছড়ায়।
  1. Rumor is a great tourist.
  2. Rumor is a great traveler.
  3. Rumor travels very fast.
  4. Rumor Travels Quick.
ব্যাখ্যা
• বাক্যটির সঠিক ইংরেজী অনুবাদ হচ্ছে -
• Rumor is a great traveler.
- গুজব খুব দ্রুত ছড়ায়।

Source: LIVE MCQ Lecture
.
Complete the sentence.
Action speaks louder than _____.
  1. words
  2. motion
  3. money
  4. example
ব্যাখ্যা
উপরোক্ত বাক্যটি হচ্ছে একটি proverb. তাই অর্থগত দিক থেকে শূণ্যস্থানে সঠিক শব্দটি বসবে - words.
• Action speaks louder than words.
- কথার চেয়ে কাজের দাম বেশি।

Source: LIVE MCQ Lecture
.
Identify the parts of speech of the word - 'Diplomat'
  1. Adjective
  2. Adverb
  3. Noun
  4. Verb
ব্যাখ্যা
• Diplomat: (noun) 
- Bangla meaning: কূটনীতিক; কূটনীতিবিদ; কূটনৈতিক দূত।
- English meaning: one employed or skilled in diplomacy.
- Example: He served as a diplomat in Russia before the war.

Source: Merrium Webster, Accessible Dictionary.
.
The plural form of 'terminus' is -
  1. Terminuses
  2. Terminus
  3. Terminues
  4. Terminuss
ব্যাখ্যা
• Terminus - (Singular)
• Terminuses - (Plural) অথবা Termini.
• Bangla Meaning: (রেললাইনের প্রান্তিক/শেষ স্টেশন; ট্রাম, বাস বা বিমানপথের অন্ত)
• English Meaning: Either end of a transportation line or travel route.

Source: Merrium Webster, Accessible Dictionary.
.
A game in which no one wins is called -
  1. Quadruped
  2. Draw
  3. Insolvent
  4. Pram
ব্যাখ্যা
• Draw - (noun) 
- Bangali Meaning: অমীমাংসিত অবস্থা।
- English Meaning: A game in which no one wins.

• অপশনে উল্লেখিত বাকি শব্দ গুলো হচ্ছে
- Quadruped - A four footed animal. 
- Pram - A four-wheeled carriage for a baby, pushed by a person on foot.
- Insolvent - A person who is unable to pay debts.

Source: LIVE MCQ Lecture
.
Translate the following sentence.
কাজটি শেষ করা হোক।
  1. Let the work done.
  2. Let the work will do.
  3. Let us finish the work.
  4. Let the work be done.
ব্যাখ্যা
• কাজটি শেষ করা হোক। 
- উপরোক্ত বাক্যটি হচ্ছে - passive voice এ।
- Let + বাক্যের Object হবে Subject + be + verb এর past participle form.
- তাই বাক্যটিএ সঠিক ইংরেজী অনুবাদ হবে - 
- Let the work be done.

Source: Collins Dictionary.
.
Fill in the blank with appropriate preposition.
The Prime Minister pondered ____ when to go to the polls.
  1. on
  2. in
  3. with
  4. about
ব্যাখ্যা
• Ponder on/ over
- Bangla Meaning: বিবেচনা করা; ভেবে দেখা।
- English Meaning: to think about.
- The Prime Minister pondered on/ over when to go to the polls.
- Ponder এর পর on/ over উভয়ই ব্যবহৃত হয় এবং একই অর্থ প্রকাশ করে থাকে।
- অপশনে on থাকায় আমরা ponder on ব্যবহার করেছি।

Source: Collins Dictionary.
১০.
Make it Comparative.
Gold is the costliest of all metals.
  1. Gold is more costly than all other metals.
  2. Gold is costlier than any other metals.
  3. Very few metals are as costlier as Gold.
  4. No other metal is as costlier as Gold.
অনির্ধারিত
ব্যাখ্যা
• অপশনে সঠিক উত্তর না থাকায় উত্তর নেয়া সম্ভব হয় নি।

• Of all যুক্ত sentence কে comparative করার নিয়ম - 
- প্রথম subject প্রথমেই + verb + superlative এর comparative form + than all other + বাকি অংশ। 
- সুতরাং নিয়মানুযায়ী -
- Gold is costlier than all other metals. - এই বাক্যটি সঠিক।


 Source: Advanced Learners Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১১.
Change the following sentence.
As I performed very well, I got the first prize. (Simple)
  1. I got the first prize because of performing very well.
  2. I perform very well and got the first prize.
  3. After performing very well, I got the first prize.
  4. Performing very well, I got the first prize.
ব্যাখ্যা
• Complex sentence to Simple sentence:
• যখন since/ as/ when সহ complex sentence এর দুটি clause এর subject একই হয় এবং উভয় clause এর main verb থাকে সেক্ষেত্রে - 
• Structure: 1st clause এর Verb + ing + verb এর বাকি অংশ + comma + 1st clause এর subject + বাকি অংশ ।

- Complex: As I performed very well, I got the first prize.
- Simple: Performing very well, I got the first prize.
- এখানে প্রথম clause টি হচ্ছে - As I performed very well
- প্রথম clause এ উপস্থিত Verb হচ্ছে - performed 
- এরপর এই Verb এর present form এর সাথে ing যুক্ত হবে
- গঠন অনুসারে বাকী অংশ বসবে

• এ জাতীয় আরোও কিছু উদাহরণ হচ্ছে -
- Complex: When the criminal saw the police, he ran away.
- Simple: Seeing the police, the criminal ran away.

 Source: Advanced Learners Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১২.
Write down the correct word.
She always does ___ the house for the holidays.
  1. in
  2. up
  3. on
  4. of
ব্যাখ্যা
• Do up
- Bangla Meaning: গোছানো, গুছিয়ে রাখা)।
- English Meaning: to furnish (something) with something ornamental.
- She always does up the house for the holidays.

Source: Merriam Webster.
১৩.
The word 'Coda' means -
  1. Preface
  2. Ending
  3. Deduce
  4. Condone
ব্যাখ্যা
• Coda - (Noun) - সংগীতের সমাপ্তি অংশ।
- Coda শব্দটির আরোও কিছু Synonyms হচ্ছে - Addendum (অভিযোজ্য বস্তু), Finale (পরিসমাপ্তি), Conclusion (উপসংহার), Closing (অবসান, সমাপনী)। 

• অপশনে উল্লেখিত শব্দ গুলোর অর্থ -

• Ending - (noun) -  সমাপ্তি; উপসংহার।
• Preface - (noun) - মুখবন্ধ; প্রস্তাবনা।
• Deduce - (verb) -সিদ্ধান্তে পৌঁছা; অনুমান করা।
• Condone - (verb) - (অপরাধ) ক্ষমা করা; না দেখার ভান করা।

• সুতরাং বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Coda এবং Ending শব্দ দুটি একই অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary
১৪.
The Adjective form of - 'Permit'
  1. Permit
  2. Permission
  3. Permissibly
  4. Permissible
ব্যাখ্যা
• Permissible: (Adjective)
- Bangla meaning: অনুমতিযোগ্য; আইনের বা নৈতিকতার আওতাধীন।
- English meaning: that may be permitted.
- Example: Is it permissible to park my car here?

Source: Merrium Webster, Accessible Dictionary.
১৫.
একটি ঘড়ি ৫২৭ টাকায় বিক্রয় করায় ১৫% ক্ষতি হয়। ২০% লাভে ঘড়িটির বিক্রয়মূল্য কত?
  1. ৬২০
  2. ৬৬৯
  3. ৭৪৪
  4. ৭৮৯
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ি ৫২৭ টাকায় বিক্রয় করায় ১৫% ক্ষতি হয়। ২০% লাভে ঘড়িটির বিক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি, ক্রয়মূল্য = ১০০ টাকা

১৫% ক্ষতিতে, ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০০ - ১৫ = ৮৫ টাকা

বিক্রয়মূল্য ৮৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴  বিক্রয়মূল্য ৫২৭ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৫২৭)/৮৫ টাকা
= ৬২০ টাকা 

২০% লাভে, ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০০ + ২০ = ১২০ টাকা
∴ ক্রয়মূল্য ৬২০ টাকা হলে বিক্রয়মূল্য = ৬২০ × (১২০/১০০)  
= ৭৪৪ টাকা 
১৬.
a4 + a2 - 20 এর একটি উৎপাদক নয় কোনটি?
  1. (a + 2)
  2. (a2 + 5)
  3. (a - 2)
  4. (a2 - 5)
ব্যাখ্যা
প্রশ্ন: a4 + a2 - 20 এর একটি উৎপাদক নয় কোনটি?

সমাধান:
a4 + a2 - 20
= a4 + 5a2 - 4a2 - 20
= a2(a2 + 5) - 4(a2 + 5)
= (a2 + 5)(a2 - 4)
= (a2 + 5)(a2 - 22)
= (a2 + 5)(a + 2)(a - 2)
১৭.
দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল ১৩। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তা প্রদত্ত সংখ্যা থেকে ৯ বেশি। সংখ্যাটি কত?
  1. ৬৭
  2. ৭৬
  3. ৫৭
  4. ৭৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল ১৩। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তা প্রদত্ত সংখ্যা থেকে ৯ বেশি। সংখ্যাটি কত? 

সমাধান:
ধরি, একক স্থানীয় অঙ্ক = a
তাহলে,দশক স্থানীয় অঙ্ক = ১৩ - a

∴ সংখ্যাটি = ১০(১৩ - a) + a
= ১৩০ - ১০a + a
= ১৩০ - ৯a

অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে = ১০a + (১৩ - a)
= ৯a + ১৩

প্রশ্নমতে,
৯a + ১৩ - ৯ = ১৩০ - ৯a
বা, ৯a + ৯a = ১৩০ + ৯ - ১৩
বা, ১৮a = ১২৬
বা, a = ১২৬/১৮
∴ a = ৭

∴ সংখ্যাটি = ১৩০ - (৯ × ৭)
= ১৩০ - ৬৩
= ৬৭
১৮.
কোন সংখ্যার ৪/৭ অংশ ৬৪ এর সমান?
  1. ১১২
  2. ১২৮
  3. ১৪০
  4. ১৪৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৪/৭ অংশ ৬৪ এর সমান? 

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৪/৭ = ৬৪
বা, ৪ক/৭ = ৬৪
বা, ৪ক = ৬৪ × ৭
বা, ক = (৬৪ × ৭)/৪
∴ ক = ১১২ 
১৯.
a = √3 - b এবং a - b = √2 হলে, 8a3b + 8ab3 এর মান কত?
  1. 5
  2. 2√5
  3. 2
  4. 5√5
ব্যাখ্যা
প্রশ্ন: a = √3 - b এবং a - b = √2 হলে, 8a3b + 8ab3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, a = √3 - b
বা, a + b = √3
এবং, a - b = √2

এখন, 8a3b + 8ab3  = 8ab(a2 + b2)
= 4ab × 2(a2 + b2)
= {(a + b)2 - (a - b)2}{(a + b)2 + (a - b)2}
= {(√3)2 - (√2)2}{(√3)2 + (√2)2}
= (3 - 2)(3 + 2)
= 1 × 5
= 5
২০.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। ক্ষেত্রফল ৫০ বর্গমিটার হলে বড় বাহুটির দৈর্ঘ্য কত?
  1. ৪ মিটার 
  2. ৮ মিটার 
  3. ১০ মিটার 
  4. ১৬ মিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। ক্ষেত্রফল ৫০ বর্গমিটার হলে বড় বাহুটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি, আয়তক্ষেত্রের প্রস্থ = ক মিটার
তাহলে, দৈর্ঘ্য = ২ক মিটার
∴ ক্ষেত্রফল = ক × ২ক = ২ক বর্গমিটার

প্রশ্নমতে,
২ক= ৫০
বা, ক = ৫০/২
বা, ক = ২৫
বা, ক = ৫
∴ ক = ৫

∴ বড় বাহুটির দৈর্ঘ্য = ২ × ৫ = ১০ মিটার
২১.
৯ মাইল দীর্ঘ একটি রাস্তার নির্মাণ কাজ ৬ মাসে সম্পন্ন করতে ৪৪ জন লোক নিযুক্ত হয়। ২ মাস পর ২ মাইল রাস্তার কাজ শেষ হলে, নির্দিষ্ট সময়ে কাজটি সম্পন্ন করতে কতজন অতিরিক্ত লোক প্রয়োজন?
  1. ১৭ জন
  2. ২১ জন
  3. ২৬ জন
  4. ৩৩ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৯ মাইল দীর্ঘ একটি রাস্তার নির্মাণ কাজ ৬ মাসে সম্পন্ন করতে ৪৪ জন লোক নিযুক্ত হয়। ২ মাস পর ২ মাইল রাস্তার কাজ শেষ হলে, নির্দিষ্ট সময়ে কাজটি সম্পন্ন করতে কতজন অতিরিক্ত লোক প্রয়োজন? 

সমাধান:
সময় বাকি থাকে = (৬ - ২) = ৪ মাস
কাজ বাকি থাকে = (৯ - ২) = ৭ মাইল

২ মাসে ২ মাইল রাস্তার কাজ সম্পন্ন করে = ৪৪ জন
২ মাসে ১ মাইল রাস্তার কাজ সম্পন্ন করে = ৪৪/২ = ২২ জন
১ মাসে ১ মাইল রাস্তার কাজ সম্পন্ন করে = ২২ × ২ = ৪৪ জন
∴  ১ মাসে ৭ মাইল রাস্তার কাজ সম্পন্ন করে = ৪৪ × ৭ জন
∴  ৪ মাসে ৭ মাইল রাস্তার কাজ সম্পন্ন করে = (৪৪ × ৭)/৪ জন
= ৭৭ জন

∴ অতিরিক্ত লোক প্রয়োজন = ৭৭ - ৪৪ জন
= ৩৩ জন
২২.
1 + 4 + 7 + . . . .  + 85 সমান্তর ধারাটির সমষ্টি কত?
  1. 986
  2. 1075
  3. 1161
  4. 1247
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 4 + 7 + . . . .  + 85 সমান্তর ধারাটির সমষ্টি কত?

সমাধান:
দেওয়া আছে, ১ম পদ = 1
শেষ পদ = 85
সাধারণ অন্তর = (4 - 1) = 3

পদ সংখ্যা = {(শেষ পদ - ১ম পদ)/সাধারণ অন্তর} + 1
= {(85 - 1)/3} + 1
= (84/3) + 1
= 29

∴ সমষ্টি = {(শেষ পদ + ১ম পদ)/2} × পদ সংখ্যা 
= {(85 + 1)/2} × 29
= (86/2) × 29
= 43 × 29
= 1247
২৩.
একটি বই ৮১ টাকায় ক্রয় করে ১০৮ টাকায় বিক্রি করলে, ক্রয়মূল্য ও লাভের অনুপাত কত?
  1. ৪ : ১
  2. ৫ : ২
  3. ৩ : ১
  4. ৭ : ২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই ৮১ টাকায় ক্রয় করে ১০৮ টাকায় বিক্রি করলে, ক্রয়মূল্য ও লাভের অনুপাত কত?

সমাধান:
দেওয়া আছে,
ক্রয়মূল্য = ৮১ টাকা
বিক্রয়মূল্য = ১০৮ টাকা

∴ লাভ = ১০৮ - ৮১ টাকা
= ২৭ টাকা

∴ ক্রয়মূল্য : লাভ = ৮১ : ২৭
= ৩ : ১
২৪.
কোনো প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল 14 এবং বিয়োগফল 8 হলে, ভগ্নাংশটি কত?
  1. 4/9
  2. 5/7
  3. 2/3
  4. 3/11
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল 14 এবং বিয়োগফল 8 হলে, ভগ্নাংশটি কত?

সমাধান:
ধরি, ভগ্নাংশটির লব = a
ভগ্নাংশটির হর = b
∴ ভগ্নাংশটি = a/b [যেখানে b>a]

১ম শর্তানুসারে, a + b = 14  . . . . (i)
২য় শর্তানুসারে, b - a = 8  . . . . (ii)

(i) নং ও (ii) নং যোগ করে পাই,
a + b + b - a = 14 + 8
বা, 2b = 22
∴ b = 11

b এর মান (i) নং এ বসাই,
a + 11 = 14
বা, a = 14 - 11
∴ a = 3

∴ ভগ্নাংশটি = 3/11
২৫.
সামি একটি ব্যাংকে ১০% চক্রবৃদ্ধি সুদে ৮০০০ টাকা জমা রাখলে ৩ বছর পরে কত টাকা সুদ পাবে?
  1. ২৪১২
  2. ২৬৪৮
  3. ৩২৯৬
  4. ১০৬৪৮
ব্যাখ্যা

প্রশ্ন: সামি একটি ব্যাংকে ১০% চক্রবৃদ্ধি সুদে ৮০০০ টাকা জমা রাখলে ৩ বছর পরে কত টাকা সুদ পাবে? 

সমাধান:
দেওয়া আছে,
সুদের হার = ১০%
মূলধন = ৮০০০ টাকা
সময় = ৩ বছর

আমরা জানি,
চক্রবৃদ্ধি সুদাসল = মূলধন × {১ + (সুদের হার/১০০)}সময়
= ৮০০০ × {১ + (১০/১০০)}
= ৮০০০ × {১ + (১/১০)}
= ৮০০০ × {(১০ + ১)/১০}
= ৮০০০ × (১১/১০)(১১/১০)(১১/১০)
= ৮ × ১১ × ১১ × ১১
= ১০৬৪৮

∴ ৩ বছরে চক্রবৃদ্ধি সুদ হবে = সুদাসল - আসল
= (১০৬৪৮ - ৮০০০) টাকা
= ২৬৪৮ টাকা

২৬.
একটি ঝুড়িতে ১১টি সাদা বল, ১২টি নীল বল এবং ১৩টি সবুজ বল আছে। দৈবচয়ন পদ্ধতিতে ১টি বল নেওয়া হলো, বলটি নীল না হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/২
  2. ২/৩
  3. ১/৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঝুড়িতে ১১টি সাদা বল, ১২টি নীল বল এবং ১৩টি সবুজ বল আছে। দৈবচয়ন পদ্ধতিতে ১টি বল নেওয়া হলো, বলটি নীল না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান: 
আমরা জানি,
কোন ঘটনা ঘটার সম্ভাবনা = ঘটনাটির অনুকূল ফলাফল/মোট সম্ভাব্য ফলাফল

ঝুড়িতে মোট বল আছে = (১১ + ১২ + ১৩) টি
= ৩৬ টি

∴ দৈবভাবে ১টি বল নিলে নীল হওয়ার সম্ভাবনা = ১২/৩৬ 
= ১/৩

∴ বলটি নীল না হওয়ার সম্ভাবনা = ১ - (১/৩)
= ২/৩
২৭.
একটি পরীক্ষায় মোট পরিক্ষার্থীর ৪০% ছাত্রী। পরীক্ষায় ৩০% ছাত্র ও ৪০% ছাত্রী পাস করলে মোট কত শতাংশ পাস করে?
  1. ৩০%
  2. ৩৪%
  3. ৪০%
  4. ৬০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পরীক্ষায় মোট পরিক্ষার্থীর ৪০% ছাত্রী। পরীক্ষায় ৩০% ছাত্র ও ৪০% ছাত্রী পাস করলে মোট কত শতাংশ পাস করে?

সমাধান:
ধরি, মোট পরিক্ষার্থী = ১০০ জন

দেওয়া আছে,
ছাত্রী = ৪০% = ৪০ জন
∴ ছাত্র = (১০০ - ৪০)% = ৬০ জন 

ছাত্রী পাশ করে = ৪০ × (৪০/১০০)
= ১৬ জন

ছাত্র পাশ করে = ৬০ × (৩০/১০০)
= ১৮ জন 

∴ মোট পাশ করে = (১৬ + ১৮)% 
= ৩৪%
২৮.
কোন বৃত্তের বৃত্তস্থ কোণ ৫৫° হলে, কেন্দ্রস্থ কোণ হবে - 
  1. ৫৫°
  2. ৭০°
  3. ১১০°
  4. ২৫০°
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃত্তের বৃত্তস্থ কোণ ৫৫° হলে, কেন্দ্রস্থ কোণ হবে - 

সমাধান:
আমরা জানি,
কোন বৃত্তের কেন্দ্রস্থ কোণ তার বৃত্তস্থ কোণের দ্বিগুণ।

∴  বৃত্তের বৃত্তস্থ কোণ ৫৫° হলে, কেন্দ্রস্থ কোণ হবে = ৫৫° × ২
= ১১০°

∴ কোন বৃত্তের বৃত্তস্থ কোণ ৫৫° হলে, কেন্দ্রস্থ কোণ হবে ১১০°।
২৯.
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির কতগুণ?
  1. 5 গুণ
  2. 6 গুণ
  3. 7 গুণ
  4. 8 গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির কতগুণ?

সমাধান:
ধরি, একক স্থানীয় অঙ্ক = a
দশক স্থানীয় অঙ্ক = 2a

অঙ্কদ্বয়ের সমষ্টি = a + 2a = 3a

∴ সংখ্যাটি = a + (10 × 2a)
= a + 20a
= 21a

এখন, সংখ্যাটি = 21a 
= 3a × 7
= অঙ্কদ্বয়ের সমষ্টি × 7

অর্থাৎ, সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ।
৩০.
যদি |a + 1| = 2a হয়, তাহলে a এর মান কত?
  1. 3, 1
  2. 1, - (1/3)
  3. 1, 3
  4. 1, 1/3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি |a + 1| = 2a হয়, তাহলে a এর মান কত?

সমাধান:
|a + 1| = 2a
⇒ |a + 1|2 = (2a)2
⇒ (a + 1)2 = 4a2
⇒ a2 + 2 ⋅ a ⋅ 1 + 12 = 4a2
⇒ a2 + 2a + 1 - 4a2 = 0
⇒ 3a2 - 2a - 1 = 0
⇒ 3a2 - 3a + a - 1 = 0
⇒ 3a(a - 1) + 1(a - 1) = 0
⇒ (a - 1)(3a + 1) = 0

হয়, a - 1 = 0 বা, a = 1
অথবা, 3a + 1 = 0 বা, 3a = - 1
বা, a = - (1/3)

∴ a এর মান = 1, - (1/3)
৩১.
ভিডিও কার্যত এক ধরনের-
  1. ক) বর্ণ
  2. খ) টেক্সট
  3. গ) অডিও
  4. ঘ) গ্রাফিক্স
ব্যাখ্যা
মাল্টিমিডিয়ার প্রয়োগ:
• বর্ণ বা টেক্সট-
- সারা বিশ্বে টেক্সটের যাবতীয় কাজ এখন কম্পিউটারে হয়ে থাকে।
- টাইপরাইটার ও ফটোটাইপ সেটার দিয়ে যেসব কাজ করা হত, বর্তমানে অফিস আদালত থেকে পেশাদারি মুদ্রণ পর্যন্ত সবখানেই এখন কম্পিউটার ব্যবহার করা হচ্ছে।

• চিত্র বা গ্রাফিক্স-
- গ্রাফিক্স ডিজাইন, ড্রয়িং বা কমার্শিয়াল কাজে গ্রাফিক্স ব্যবহার করা হয়।
- বিজ্ঞাপন, সাইনবোর্ড, স্থাপত্য সকল ক্ষেত্রেই গ্রাফিক্স ব্যবহার করা হচ্ছে।

• ভিডিও বা টিভি-
- ভিডিও কার্যত ভিডিও এক ধরনের গ্রাফিক্স। একে চলমান গ্রাফিক্সও বলা যায়।
- টিভি, হোম ভিডিও, মাল্টিমিডিয়া সফ্টওয়্যার, ওয়েব ইত্যাদি সকল ক্ষেত্রেই ভিডিওর ব্যবহার ব্যাপক বেড়েছে।

• এনিমেশন-
- এনিমেশন এখন এক ধরনের গ্রাফিক্স।
- এটি চলমান বা স্থির হতে পারে আবার দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক হতে পারে।
- এনিমেশন কখনই কেবল একক মিডিয়া হিসেবে ব্যবহৃত হয় না। এর সাথে অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স ইত্যাদির সম্পর্ক রয়েছে।

• শব্দ বা অডিও-
- শব্দ বা অডিও রেকর্ড, সম্পাদনা ইত্যাদি ক্ষেত্রে সারা বিশ্বে এখন কম্পিউটারের উপর নির্ভর করে।
- সাউন্ড ইঞ্জিনিয়ারিং এ এনালগ পদ্ধতি এখন কার্যত সম্পূর্ণ অচল হয়ে পড়েছে।
- যে কেউ ইচ্ছে করলেই একটি ভালো কম্পিউটার দিয়ে উন্নতমানের সাউন্ড রেকর্ডিং করতে পারে।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩২.
উচ্চ ফলনশীল আলুর জাত কোনটি?
  1. ক) ঝিটকা
  2. খ) কৈলাসনগর
  3. গ) কুফরী
  4. ঘ) মালা
ব্যাখ্যা
উচ্চ ফলনশীল আলুর জাত:
- হীরা, আইলসা, ডায়মন্ড, কার্ডিনাল, চমক, মরিনী, সুন্দরী, কুফরী, মুলটা ইত্যাদি।

উচ্চ ফলনশীল পেঁয়াজের জাত:
- সুখ সাগর, ঝিটকা, কৈলাসনগর, তাহেরপুরী, ভাতি।

উচ্চ ফলনশীল বাঁধাকপির জাত:
- গ্রীন এক্সপ্রেস, ড্রামহেড, গোল্ডেন ক্রস, প্রভাতী, অগ্রদূত।

উচ্চ ফলনশীল ধানের জাত:
- বিপ্লব, হিরা, মালা, ইরাটম, ময়না, চান্দিনা, হরিধান, নারিফা, সুফলা, প্রগতি ইত্যাদি।

তথ্যসূত্র - জাতীয় কৃষি বাতায়ন।
৩৩.
বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান কত নং সেক্টরে যুদ্ধ করেন?
  1. ক) ২নং সেক্টর
  2. খ) ৪নং সেক্টর
  3. গ) ৭নং সেক্টর
  4. ঘ) ৮নং সেক্টর
ব্যাখ্যা
বীরশ্রেষ্ঠ ও সেক্টর:

- ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ : ১নং সেক্টর।
- সিপাহী মোস্তফা কামাল : ২নং সেক্টর।
- সিপাহী হামিদুর রহমান : ৪নং সেক্টর।
- ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর : ৭নং সেক্টর।
- ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ : ৮নং সেক্টর।
- ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমীন : ১০নং সেক্টর।
- ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান : পশ্চিম পাকিস্তান।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অফিসিয়াল ওয়েবসাইট।
৩৪.
হ্রস্বদৃষ্টি বা ক্ষীণদৃষ্টির ক্ষেত্রে সত্য নয় কোনটি?
  1. ক) দূরের জিনিস স্পষ্ট দেখা যায় না।
  2. খ) অক্ষিগোলকের ব্যসার্ধ বেড়ে গেলে এই ধরনের ত্রুটি দেখা দেয়।
  3. গ) লেন্সের অভিসারী ক্ষমতা কমে গেলে এই ধরনের ত্রুটি দেখা দেয়।
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
হ্রস্বদৃষ্টি বা ক্ষীণদৃষ্টি (Myopia or Short Sight):

- মানুষ যখন তার চোখ দ্বারা কাছের জিনিস দেখতে পায় কিন্তু দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় না, তখন চোখের এই ত্রুটিকে হ্রস্বদৃষ্টি বলা হয়।
- এক্ষেত্রে চোখের দূর বিন্দুটি অসীম দূরত্ব অপেক্ষা কিছুটা নিকটে অবস্থান করে এবং বস্তুটিকে স্পষ্ট দৃষ্টির নূন্যতম দূরত্ব হতে আরও কাছে আনলে স্পষ্ট দেখা যায়।
- সাধারণত অক্ষিগোলকের ব্যসার্ধ বেড়ে গেলে এই ধরনের ত্রুটি দেখা দেয়।
- চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বেড়ে গেলে এই ধরনের ত্রুটি দেখা দেয়। 
- দূরের বস্তু হতে নির্গত আলোক রশ্মিগুচ্ছ চোখের লেন্সে প্রতিসরিত হয়ে রেটিনার সামনে কোনো বিন্দুতে প্রতিবিম্ব গঠন করে। এজন্য লক্ষ্যবস্তু স্পষ্ট দেখা যায় না।

তথ্যসূত্র - বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৫.
বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে বাক-স্বাধীনতার কথা বলা হয়েছে?
  1. ক) ৩৬ নং
  2. খ) ৩৭ নং
  3. গ) ৩৮ নং
  4. ঘ) ৩৯ নং
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান:

- বাংলাদেশের সংবিধানের ৩৬ নং অনুচ্ছেদে বলা হয়েছে চলাফেরার স্বাধীনতা।
- ৩৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে সমাবেশে স্বাধীনতা।
- ৩৮ নং অনুচ্ছেদে বলা হয়েছে- সংগঠনের স্বাধীনতা।
- ৩৯ নং অনুচ্ছেদে বলা হয়েছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক-স্বাধীনতা।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
৩৬.
ভোমরা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত?
  1. ক) যশোর
  2. খ) চুয়াডাঙ্গা
  3. গ) বাহ্মনবাড়িয়া
  4. ঘ) সাতক্ষীরা
ব্যাখ্যা
স্থলবন্দরের নাম ও অবস্থান:

- বেনাপোল স্থলবন্দর: বেনাপোল, শার্শা, যশোর।
- বুড়িমারী স্থলবন্দর: পাটগ্রাম, লালমনিরহাট।
- আখাউড়া স্থলবন্দর: আখাউড়া, বাহ্মনবাড়িয়া।
- ভোমরা স্থলবন্দর: ভোমরা, সাতক্ষীরা সদর।
- নাকুগাঁও স্থলবন্দর: নালিতাবাড়ী, শেরপুর।
- তামাবিল স্থলবন্দর: গোয়াইনঘাট সিলেট।
- সোনাহাট স্থলবন্দর: ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম।
- দর্শনা স্থলবন্দর: দামুরহুদা, চুয়াডাঙ্গা।
- বিলোনিয়া স্থলবন্দর: বিলোনিয়া, ফেনী।

তথ্যসূত্র - বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।
৩৭.
ব্রহ্মপুত্র নদের উৎপত্তি স্থল-
  1. ক) সিকিমের পার্বত্য অঞ্চল
  2. খ) কৈলাশ শৃঙ্গের মানস হ্রদ
  3. গ) আসামের লুসাই পাহাড়
  4. ঘ) মিজোরামের লুসাই পাহাড়
ব্যাখ্যা
বাংলাদেশের কয়েকটি প্রধান নদীর উৎপত্তি স্থল:

- করতোয়া নদী সিকিমের পার্বত্য অঞ্চল।
- পদ্মা নদী গঙ্গা নামে হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ।
- মেঘনা নদী আসামের লুসাই পাহাড়।
- কর্ণফুলী নদী মিজোরামের লুসাই পাহাড়।
- ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কৈলাশ শৃঙ্গের মানস হ্রদ। 
- সাঙ্গু নদী মিয়ানমার-বাংলাদেশ সীমানার আরাকান পাহাড়।
- হালদা নদী খাগড়াছড়ির বাদানাতলী পর্বতশৃঙ্গ।
- মহানন্দা নদী মহালড্রীম, দার্জিলিং থেকে উৎপত্তি স্থল।

তথ্যসূত্র - ভূগোল ও পরিবেশ, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।