পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন৪৭
সিলেবাস
পার্ট-১) বাংলা সাহিত্যের প্রাচীনযুগ, মধ্যযুগ এবং পত্রিকা ও সাময়িকী। পার্ট-২) ১) কম্পিউটার পেরিফেরালস: কি-বোর্ড, মাউস, ওসিআর ইত্যাদি। ২) কম্পিউটারের অঙ্গসংগঠন: সিপিইউ, হার্ড ডিস্ক, এএলইউ ইত্যাদি। ৩) কম্পিউটারের পারঙ্গমতা। ৪) দৈনন্দিন জীবনে কম্পিউটার: কৃষি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ইত্যাদি। ৫) কম্পিউটারের নম্বর ব্যবস্থা। [পার্ট-১ সোর্স) যেকোনো গাইড বই, লাল নীল দীপাবলি, যেকোনো একাডেমিক ব্যক্তির বই। পার্ট-২ সোর্স) যেকোনো গাইড বই, SSC & HSC বোর্ড বই।]"
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৪৭ প্রশ্ন

.
ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি ছিলেন?
  1. ক) আরাকান রাজসভা
  2. খ) লক্ষণসেনের রাজসভা
  3. গ) রোসাঙ্গ রাজসভা
  4. ঘ) কৃষ্ণনগর রাজসভা
ব্যাখ্যা
বাংলা মঙ্গলকাব্য ধারার ও সর্বোপরি মধ্যযুগের সর্বশেষ কবি ভারতচন্দ্র রায়। তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। রাজা কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতায় 'অন্নদামঙ্গল' কাব্য রচনা (১৭৫২) করেন। এ কাব্যের জন্য মহারাজ কৃষ্ণচন্দ্র তাকে 'গুণাকর' (সকল গুনের আধার) উপাধি দেন।‌
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'দিগদর্শন' পত্রিকা প্রকাশিত হয়-
  1. ক) এপ্রিল, ১৮১৮
  2. খ) মে, ১৮১৮
  3. গ) জুলাই, ১৮১৮
  4. ঘ) জুন, ১৮১৮
ব্যাখ্যা
প্রথম বাংলা পত্রিকা/সাময়িকপত্র/মাসিক পত্রিকা - দিগদর্শন‌।
পত্রিকাটির সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। এটি প্রথম প্রকাশিত হয় এপ্রিল, ১৮১৮ সালে।
প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা - সমাচার দর্পণ। এর সম্পাদকও ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। এটি প্রথম প্রকাশিত হয় মে, ১৮১৮ সালে।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
.
'শুনহ মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই।' উদ্ধৃতিটি কার?
  1. ক) ভারতচন্দ্র রায় গুণাকর
  2. খ) জ্ঞানদাস
  3. গ) মুকন্দরাম চক্রবর্তী
  4. ঘ) চন্ডীদাস
ব্যাখ্যা
চন্ডীদাসের বিখ্যাত উক্তি - 'শুনহ মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই। (দ্বিজ)',
'সই কেবা শুনাইল শ্যাম নাম।',
'সখি কেমনে ধরিব হিয়া, আমার বধূয়া আনবাড়ী যায় আমার আঙিনা দিয়া।'
.
'লায়লী-মজনু' প্রণয়োপাখ্যান সম্পাদনা করেন-
  1. ক) ড. এনামুল হক
  2. খ) মুহম্মদ শহীদুল্লাহ
  3. গ) আহমদ শরীফ
  4. ঘ) আনোয়ার পাশা
ব্যাখ্যা
আহমদ শরীফ মধ্যযুগের সাহিত্যবিষয়ক ৪৫ টি গ্রন্থ সম্পাদনা করেছেন। তাঁর সম্পাদিত 'লাইলী-মজনু' বাংলা একাডেমির প্রথম প্রকাশিত গ্রন্থ। এটি প্রকাশিত হয় ১৯৫৭ সালে।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসিনা নাজিলা।
.
'বড়াই' কোন কাব্যের চরিত্র?
  1. ক) অন্নদামঙ্গল
  2. খ) সারদামঙ্গল
  3. গ) মনসামঙ্গল
  4. ঘ) শ্রীকৃষ্ণকীর্তন
ব্যাখ্যা
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান চরিত্র তিনটি- কৃষ্ণ, রাধা ও বড়াই। রাধা কৃষ্ণের মাঝে সংযোগ সৃষ্টিকারী অনুঘটক চরিত্র বড়াই।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘মহাভারত' এর শ্রেষ্ঠ অনুবাদক কে?
  1. ক) কাশীরাম দাস
  2. খ) শ্রীকর নন্দী
  3. গ) সন্ধ্যাকর নন্দী
  4. ঘ) মালাধর বসু
ব্যাখ্যা
সতের শতকের কবি কাশীরাম দাস মহাভারতের বিখ্যাত, জনপ্রিয় ও শ্রেষ্ঠ অনুবাদক। কাশীরাম দাসের মহাভারতের দুটি পঙক্তি- 'মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস ভনে শােনে পুন্যবান।'
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ডঃ. সৌমিত্র শেখর।
.
'মধুমালতী' গ্রন্থটি কে রচনা করেছেন?
  1. ক) আলাওল
  2. খ) শেখ ফয়জুল্লাহ
  3. গ) সৈয়দ হামজা
  4. ঘ) মুহম্মদ কবীর
ব্যাখ্যা
হিন্দি কবি মনঝনের 'মধুমালত' বা সাধনের 'মৈনাসত' কাব্যের অনুসরণে মুহম্মদ কবীর বাংলায় রচনা করেন 'মধুমালতী'।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
.
আধুনিক যুগের কোন কবি মর্সিয়া সাহিত্য রচনা করেন?
  1. ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত
  2. খ) মীর মশাররফ হোসেন
  3. গ) ফররুখ আহমদ
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
আধুনিক যুগের কবি মীর মশাররফ হোসেন ও কায়কোবাদ মর্সিয়া সাহিত্য রচনা করেন।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
.
চর্যাপদের পদগুলো টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন-
  1. ক) হরপ্রসাদ শাস্ত্রী
  2. খ) কীর্তি চন্দ্র
  3. গ) সুনীতিকুমার
  4. ঘ) মুনিদত্ত
ব্যাখ্যা
হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদে মুনিদত্ত নামক এক পন্ডিতের সংস্কৃত টীকা ছিল। মুনিদত্তের টীকা সম্বলিত পুঁথিতে পদ পাওয়া গিয়েছিল সাড়ে ৪৬টি। এতে মুনিদত্ত ১১ নং পদের ব্যাখ্যা করেন নি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
ব্রাহ্মসমাজের মুখপত্র ছিল কোন পত্রিকাটি?
  1. ক) বিদ্যোৎসাহিনী পত্রিকা
  2. খ) মাসিক সওগাত
  3. গ) সমাচার সভারাজেন্দ্র
  4. ঘ) তত্ত্ববোধিনী পত্রিকা
ব্যাখ্যা
তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। ১৮৪৩ সালে এটি প্রথম প্রকাশিত হয়। এটি ছিল ব্রাহ্মসমাজের মুখপত্র। বিদ্যোৎসাহিনী পত্রিকার সম্পাদক ছিলেন কালীপ্রসন্ন সিংহ। মাসিক সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন। সমাচার সভারাজেন্দ্র পত্রিকার সম্পাদক ছিলেন শেখ আলিমুল্লাহ।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
১১.
মুকুন্দরাম চক্রবর্তী কোন মঙ্গলকাব্য ধারার কবি?
  1. ক) মনসা মঙ্গল
  2. খ) ধর্ম মঙ্গল
  3. গ) অন্নদা মঙ্গল
  4. ঘ) চণ্ডীমঙ্গল
ব্যাখ্যা
মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্য ধারার কবি ছিলেন। মানিকদত্ত, দ্বিজ মাধব, দ্বিজরাম দেব, মুক্তরাম সেনও এ ধারার কবি। মনসা মঙ্গল কাব্য ধারার কবি– কানাহরি দত্ত, নারায়ণদেব, বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপিলাই, দ্বিজ বংশীদাস, কেতকাদাস ক্ষেমানন্দ।
‘ধর্মমঙ্গল’ ধারার কবি– ময়ূর ভট্ট, আদিরূপরাম, খেলারাম চক্রবর্তী, শ্যাম পণ্ডিত, ঘনরাম চক্রবর্তী, নরসিংহ বসু। 'অন্নদা মঙ্গল’ ধারার কবি ভারতচন্দ্র রায়গুণাকর।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
১২.
ড. মুহম্মদ শহীদুল্লাহ্ এর মতে চর্যাপদের পদকর্তা কতজন?
  1. ক) ২৪ জন
  2. খ) ২১ জন
  3. গ) ২২ জন
  4. ঘ) ২৩ জন
ব্যাখ্যা
ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত 'Buddhist Mystic Songs' গ্রন্থে ২৩ জন কবির নাম আছে। অপরদিকে সুকুমার সেনের 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস' (১ম খণ্ড) গ্রন্থে ২৪ জন কবির নাম পাওয়া যায়।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
'শূন্যপুরাণ' রচনা করেন কে?
  1. ক) হলায়ুধ মিশ্র
  2. খ) শ্রীকর নন্দী
  3. গ) রামাই পণ্ডিত
  4. ঘ) বিজয় গুপ্ত
ব্যাখ্যা
রামাই পন্ডিত রচিত গদ্যপদ্য মিশ্রিত চম্পুকাব্য 'শূণ্যপুরাণ'। 'নিরঞ্জনের উষ্মা' শূণ্যপুরাণের অন্তর্গত একটি কবিতা। এতে হিন্দু ও বৌদ্ধ ধর্মের কথা আছে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
কল্লোল পত্রিকা প্রথম প্রকাশিত হয়-
  1. ক) ১৯১৮ সালে
  2. খ) ১৯২০ সালে
  3. গ) ১৯২৩ সালে
  4. ঘ) ১৯৪৩ সালে
ব্যাখ্যা
কল্লোল পত্রিকার সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাস। এটি প্রথম প্রকাশিত হয় ১৯২৩ সালে।
সওগাত পত্রিকা প্রকাশিত হয় ১৯১৮ সালে।
দৈনিক নবযুগ, আঙ্গুর ও মুসলিম ভারত পত্রিকা প্রকাশিত হয় ১৯২০ সালে।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
১৫.
'চতুরঙ্গ' (হুমায়ুন কবির) একটি-
  1. ক) প্রবন্ধ
  2. খ) গীতিকা
  3. গ) কাব্য
  4. ঘ) পত্রিকা
ব্যাখ্যা
চতুরঙ্গ' হুমায়ুন কবির সম্পাদিত একটি পত্রিকা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাসের নামও চতুরঙ্গ।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
ফলাফল দেয়ার আগে প্রশ্নের ভাষাতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।
১৬.
'জ্ঞানচৌতিশা' গ্রন্থটির রচয়িতা-
  1. ক) শেখ ফয়জুল্লাহ
  2. খ) ফকির গরিবুল্লাহ
  3. গ) সৈয়দ সুলতান
  4. ঘ) শাহ্ মুহম্মদ সগীর
ব্যাখ্যা
নবীবংশ, জ্ঞানপ্রদীপ, জ্ঞানচৌতিশা, শব-ই-মিরাজ ও জয়কুম রাজার লড়াই ইত্যাদি গ্রন্থের রচিয়তা সৈয়দ সুলতান। জ্ঞানচৌতিশা মূলত জ্ঞানপ্রদীপেরই সংক্ষিপ্ত রূপ।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
১৭.
'অসঙ্কোচ প্রকাশের দুরন্ত সাহস' কোন পত্রিকার স্লোগান?
  1. ক) ক্রান্তি
  2. খ) লাঙ্গল
  3. গ) প্রগতি
  4. ঘ) সমকাল
ব্যাখ্যা
সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৫৭ সালে। এই পত্রিকার স্লোগান ছিল 'অসঙ্কোচ প্রকাশের দুরন্ত সাহস'। ক্রান্তি পত্রিকার সম্পাদক ছিলেন রণেশ দাশগুপ্ত। এটি ঢাকার 'প্রগতি লেখক শিল্পী সংঘ' এর মুখপত্র। লাঙ্গল পত্রিকার মুখ্য পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম ও সম্পাদক ছিলেন মণিভূষণ মুখোপাধ্যায়। প্রগতি পত্রিকার সম্পাদক ছিলেন বুদ্ধদেব বসু ও অজিত দত্ত।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
১৮.
'অতি বড় বৃদ্ধ পতি সিদ্ধিতে নিপুণ, কোন গুণ নাই তার কপালে আগুন।'- উক্তিটির রচয়িতা-
  1. ক) মুকুন্দরাম চক্রবর্তী
  2. খ) গোবিন্দ দাস
  3. গ) ভারতচন্দ্র রায়গুণাকর
  4. ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
ব্যাখ্যা
'অতি বড় বৃদ্ধ পতি সিদ্ধিতে নিপুণ, কোন গুণ নাই তার কপালে আগুন।'
'না রবে প্রসাদগুণ না হবে রসাল। অতএব কহি ভাষা যাবনী মিশাল।'
'বড়র পিরীতি বালির বাঁধ! ক্ষণে হাতে দড়ি, ক্ষনেকে চাঁদ।'
'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।'
'মন্ত্রের সাধন কিংবা শরীর পতন'
'নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?'
ইত্যাদি বিখ্যাত উক্তির রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
১৯.
মর্সিয়া সাহিত্যের আদি কবি কে?
  1. ক) শেখ ফয়জুল্লাহ
  2. খ) রাধারমন গোপ
  3. গ) ফকির গরীবুল্লাহ
  4. ঘ) সাবিরিত খান
ব্যাখ্যা
মর্সিয়া সাহিত্যের আদি বা প্রথম কবি শেখ ফয়জুল্লাহ। তার গ্রন্থের নাম 'জয়নবের চৌতিশা'। তাঁর রচিত অন্যান্য গ্রন্থ- সত্যপীর বিজয়, গোরক্ষবিজয়,‌ গাজীবিজয়। এগুলোর মধ্যে গোরক্ষবিজয় নাথ ধর্মবিষয়ক আখ্যান কাব্য এবং জয়নবের চৌতিশা মর্সিয়া সাহিত্য বিষয়ক গ্রন্থ।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
২০.
কোনটি অভ্যন্তরীণ মেমোরি নয়?
  1. ক) র‍্যাম
  2. খ) হার্ড ডিস্ক ড্রাইভ
  3. গ) সেমিকন্ডাক্টর মেমোরি
  4. ঘ) চৌম্বক কোর মেমোরি
ব্যাখ্যা
প্রধান মেমোরি/Main Memory/প্রাথমিক মেমোরি/Primary Memory/অভ্যন্তরীণ মেমোরি/Internal Memory গুলো হচ্ছে চৌম্বক কোর মেমোরি, পাতলা পর্দা মেমোরি, চার্জ কাপলড মেমোরি, সেমিকন্ডাক্টর মেমোরি /অর্ধপরিবাহী মেমোরি (র‍্যাম, রম)। হার্ড ডিস্ক ড্রাইভ হচ্ছে সহায়ক মেমোরি বা অনাভ্যন্তরীণ মেমোরি।
২১.
গাণিতিক/যুক্তি অংশের কাজ নয় কোনটি?
  1. ক) গাণিতিক কাজ
  2. খ) তথ্য সংরক্ষণ
  3. গ) যুক্তিমূলক কাজ
  4. ঘ) তথ্য পরিচালনা
ব্যাখ্যা
গাণিতিক/যুক্তি অংশে তিন প্রকারের কাজ সম্পাদিত হয়।
১. গাণিতিক কাজঃ যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি এ কাজের অন্তর্ভূক্ত। আবার সংখ্যার মধ্যে কোনটি ছোট, কোনটি বড়, না সমান ইত্যদি যাচাই করে দেখার জন্য বিয়োগের সাহায্যে দুইটি সংখ্যার তুলনাও গাণিতিক কাজের অন্তর্ভূক্ত।
২. যুক্তিমূলক কাজঃ যুক্তির ভিত্তিতে প্রাপ্ত নির্দেশ অনুযায়ী কাজ সম্পাদন করা এবং সিদ্ধান্তে উপনীত হওয়া এ অংশের কাজ। এ অংশে কাজ সম্পাদিত হওয়ার মূল ভিত্তি হল এবং, অথবা, না, নতুবা ইত্যাদি যুক্তিমূলক নির্দেশ।
৩. তথ্য পরিচালনাঃ তথ্য প্রক্রিয়াকরণের জন্য তথ্য স্থানান্তর করে কোন কোন রেজিস্টার শূন্য করে দেওয়াই এ অংশের প্রধান কাজ। রেজিস্টারে সংরক্ষিত বাইনারী সংখ্যাকে স্থানান্তর করে ডানে বা বামে শুধুমাত্র ১ বিট স্থান পর্যন্ত সরানো যায়।
২২.
QWERTY কীবোর্ড কে আবিষ্কার করেন?
  1. ক) Henry Edward Roberts
  2. খ) Christopher Latham Sholes
  3. গ) Dennis Ritchie
  4. ঘ) Steve Wozniak
ব্যাখ্যা
ক্রিস্টোফার ল্যাথাম শোলস ছিলেন আমেরিকান উদ্ভাবক যিনি QWERTY কীবোর্ড আবিষ্কার করেছিলেন।
২৩.
কোনটি সঠিক নয়?
  1. ক) মাইক্রোপ্রসেসরের ক্ষমতা ও বৈশিষ্ট্যের উপর কম্পিউটারের ক্ষমতা ও বৈশিষ্ট্য নির্ভর করে।
  2. খ) র‍্যামের ধারণ ক্ষমতা বেশি হলে কম্পিউটারের কাজ করার ক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পায়।
  3. গ) কম্পিউটারের রম যত বেশি হবে কম্পিউটার তত কঠিন কার্যপ্রক্রিয়া অতি দ্রুত সম্পাদন করতে পারবে।
  4. ঘ) সবগুলো সঠিক
ব্যাখ্যা
মাইক্রোপ্রসেসর, র‍্যাম ও রমের ক্ষমতার উপর কম্পিউটারের ক্ষমতা ও বৈশিষ্ট্য নির্ভর করে এবং কম্পিউটার তার কার্যপ্রক্রিয়া এগুলোর ক্ষমতা অনুযায়ী তত দ্রুত সম্পাদন করতে পারে।
২৪.
মাইক্রোপ্রসেসর সংগঠনের অংশ নয় কোনটি?
  1. ক) স্মৃতি
  2. খ) নিয়ন্ত্রণ অংশ
  3. গ) ইনপুট অংশ
  4. ঘ) গাণিতিক/যুক্তি অংশ
ব্যাখ্যা
আধুনিক কম্পিউটারে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট বলতে মাইক্রোপ্রসেসরকেই বুঝায়। মাইক্রোপ্রসেসরের ক্ষমতা ও বৈশিষ্ট্যের উপর কম্পিউটারের ক্ষমতা ও বৈশিষ্ট্য নির্ভর করে। মাইক্রোপ্রসেসরের ভিতরের সংগঠনকে তিনভাগে ভাগ করা যায়।
১। নিয়ন্ত্রণ অংশ
২। গাণিতিক/যুক্তি অংশ
৩। স্মৃতি/রেজিস্টার।
২৫.
কাজের গতি বাড়ানোর জন্য ব্যবহার করা হয়-
  1. ক) ফ্লিপ-ফ্লপ
  2. খ) রম ক্যাশ
  3. গ) ফ্ল্যাশ ডিস্ক
  4. ঘ) র‍্যাম ক্যাশ
ব্যাখ্যা
র‍্যামের ধারণ ক্ষমতা বেশি হলে কম্পিউটারের কাজ করার ক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পায়। কাজের গতি বাড়ানোর জন্য র‍্যাম ক্যাশ (RAM Cache) ব্যবহার করা হয়। র‍্যাম ক্যাশ র‍্যামের অংশ বিশেষ।
২৬.
নিচের কোনটি সহায়ক স্মৃতি?
  1. ক) MROM
  2. খ) RAM
  3. গ) CD-ROM
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
MROM ও RAM হচ্ছে প্রধান স্মৃতি।
CD-ROM (Compact Disc Read only Memory) একটি অপটিক্যাল স্টোরেজ ডিভাইস যা হচ্ছে সহায়ক স্মৃতি।
২৭.
যে কোন ধরনের ছবি, মুদ্রিত যে কোন লেখা ইত্যাদি হুবহু/সরাসরি কম্পিউটারে নেয়া যায় কোন মাধ্যমে?
  1. ক) OMR
  2. খ) Scanner
  3. গ) BCR
  4. ঘ) OCR
ব্যাখ্যা
স্ক্যানারের সাহায্যে যে কোন ধরনের ছবি, মুদ্রিত যে কোন লেখা ইত্যাদি হুবহু বা সরাসরি কম্পিউটারে নিয়ে যাওয়া যায়। অন্যদিকে OCR, মুদ্রিত যে কোন লেখাকে সম্পাদনার উপযুক্ত লেখায় পরিবর্তিত করে।
২৮.
কোনটি আউটপুট ডিভাইস নয়?
  1. ক) প্লটার
  2. খ) প্রজেক্টর
  3. গ) ওয়েবক্যাম
  4. ঘ) স্পিকার
ব্যাখ্যা
কম্পিউটারে তথ্য প্রদানের পর কম্পিউটার সেই তথ্য প্রক্রিয়াকরণের পর যে ফল প্রদান করে তা হলো আউটপুট। প্রক্রিয়াকরণের পর যে সব যন্ত্রের মাধ্যমে ফলাফল প্রদর্শিত হয় তাদেরকে বলা হয় আউটপুট ডিভাইস। প্লটার, প্রজেক্টর, ভয়েস রিকগনিশন মেশিন (VCM), মনিটর, প্রিন্টার, স্পিকার ইত্যাদি বহুল ব্যবহৃত আউটপুট ডিভাইস। ওয়েবক্যাম একটি ইনপুট ডিভাইস।
২৯.
নিচের কোন তথ্যটি ভুল?
  1. ক) রমের স্মৃতিতে সংরক্ষিত কোন তথ্য কম্পিউটার মুছে ফেলতে পারে না বা পরিবর্তন করতে পারে না।
  2. খ) কম্পিউটারের প্রধান স্মৃতি বা অভ্যন্তরীণ স্মৃতি তথ্যকে স্থায়ীভাবে সংরক্ষণ করতে পারে না।
  3. গ) সহায়ক স্মৃতির ধারণ ক্ষমতা প্রধান স্মৃতির ধারণ ক্ষমতা অপেক্ষা বহুগুণ বেশি।
  4. ঘ) সহায়ক স্মৃতিতে নতুন তথ্য লেখা ও পুরাতন তথ্য মুছে দেয়া অসম্ভব।
ব্যাখ্যা
কম্পিউটার রম থেকে কেবলমাত্র তথ্য পড়তে পারে এবং সেই অনুযায়ী কাজ করে। রমের স্মৃতিতে সংরক্ষিত কোন তথ্য কম্পিউটার মুছে ফেলতে পারে না বা পরিবর্তন করতে পারে না। এজন্য রমকে কম্পিউটারের স্থায়ী স্মৃতি বলা হয়।
কম্পিউটারের প্রধান স্মৃতি বা অভ্যন্তরীণ স্মৃতি তথ্যকে স্থায়ীভাবে সংরক্ষণ করতে পারে না। তাছাড়া প্রধান স্মৃতির ধারণ ক্ষমতা কম। এজন্য তথ্যকে স্থায়ীভাবে সংরক্ষণের জন্য সহায়ক স্মৃতি ব্যবহৃত হয়। সহায়ক স্মৃতির ধারণ ক্ষমতা প্রধান স্মৃতির ধারণ ক্ষমতা অপেক্ষা বহুগুণ বেশি। শুধুমাত্র ব্যবহারকারীই সহায়ক স্মৃতিতে নতুন তথ্য লিখতে ও পুরাতন তথ্য মুছে দিতে পারে।
৩০.
কোনটি অক্টাল সংখ্যা নয়?
  1. ক) ৬৩
  2. খ) ৪১
  3. গ) ১৬
  4. ঘ) ৫৯
ব্যাখ্যা
যে সংখ্যা পদ্ধতিতে ৮টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। এ পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলো হলো- ০, ১, ২, ৩, ৪, ৫, ৬ ও ৭। এই সংখ্যা পদ্ধতির ভিত ৮। প্রশ্নের ‘৫৯’ এর ‘৯’ অক্টাল সংখ্যা পদ্ধতির অঙ্ক নয়।
৩১.
৮ বিট রেজিস্টারে ‘11010’-এর ‘1’-এর পরিপূরক হলো—
  1. ক) 00011101
  2. খ) 11101001
  3. গ) 00011010
  4. ঘ) 11100101
ব্যাখ্যা
বাইনারি সংখ্যায় 0 এর স্থানে 1 এবং 1 এর স্থানে 0 লেখাকে সংখ্যাটির ‘1’ এর পরিপূরক বলে। ৮-বিট রেজিস্টারে 11010 সংখ্যাটি দাঁড়ায় 00011010 -তে। এই সংখ্যাটির ‘1’ এর পরিপূরক হবে 11100101।
৩২.
মুদ্রিত যে কোন লেখাকে সম্পাদনার উপযুক্ত লেখায় পরিবর্তিত করে-
  1. ক) MICR
  2. খ) Plotter
  3. গ) OCR
  4. ঘ) Scanner
ব্যাখ্যা
OCR, মুদ্রিত যে কোন লেখা সম্পাদনার উপযুক্ত লেখায় পরিবর্তিত করে। অন্যদিকে, স্ক্যানারের সাহায্যে যে কোন ধরনের ছবি, মুদ্রিত যে কোন লেখা ইত্যাদি হুবহু বা সরাসরি কম্পিউটারে নিয়ে যাওয়া যায়।
৩৩.
কোনটি ইনপুট ডিভাইস নয়?
  1. ক) গ্রাফিক্স ট্যাবলেট
  2. খ) মাইক্রোফোন
  3. গ) স্পিকার
  4. ঘ) বারকোড রিডার
ব্যাখ্যা
গ্রাফিক্স ট্যাবলেট, মাইক্রোফোন, বারকোড রিডার, মাউস, স্ক্যানার ইত্যাদি ইনপুট ডিভাইস। অন্যদিকে, স্পিকার, মনিটর, প্রিন্টার, প্লটার, প্রজেক্টর, হেডফোন ইত্যাদি আউটপুট ডিভাইস।
৩৪.
মাউসের আবিষ্কারক-
  1. ক) Alan Turing
  2. খ) Howard H. Aiken
  3. গ) Douglas Engelbart
  4. ঘ) John Vincent Atanasoff
ব্যাখ্যা

- ১৯৬০ এর দশকে স্ট্যানফোর্ড রিসার্চ ইন্সটিটিউটের (SRI International) বিজ্ঞানী ডগলাস এঙ্গেলবার্ট সর্বপ্রথম মাউস এর নকশা (ডিজাইন) করেন।
- তার নকশা অবলম্বন করে ১৯৬৪ সালে SRI International এর প্রধান প্রকৌশলী বিল ইংলিশ প্রথম প্রটোটাইপ মাউস নির্মাণ করেন।
- ১৯৬৭ সালে মাউসের প্যাটেন্টের জন্য আবেদন করা হয় এবং ১৯৭০ সালে ডগলাস এঙ্গেলবার্টের নামে প্যাটেন্ট ইস্যু করা হয়।
- ১৯৮৪ সালে বাণিজ্যিকভাবে কম্পিউটারে মাউস ব্যবহার শুরু হয়।

উৎসঃ SRI International ওয়েবসাইট।
[লিঙ্ক]

৩৫.
কোনটি ইনপুট এবং আউটপুট উভয় প্রকার ডিভাইস?
  1. ক) টাচ স্ক্রিন
  2. খ) ফ্যাক্স
  3. গ) পেনড্রাইভ
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
টাচ স্ক্রিন, ফ্যাক্স, পেনড্রাইভ ইত্যাদি একইসাথে ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে।
৩৬.
কীবোর্ডে কোন কী-এর সাহায্যে সরাসরি সার্চ ইঞ্জিনের অ্যাড্রেস বারে যাওয়া যায়?
  1. ক) F3
  2. খ) F6
  3. গ) F5
  4. ঘ) F9
ব্যাখ্যা
F6 কী-এর সাহায্যে সরাসরি সার্চ ইঞ্জিনের অ্যাড্রেস বারে যাওয়া যায়। এছাড়া, F5 কী-এর সাহায্যে MS Word-এ find, replace উইন্ডো খোলা যায়, F1 সাধারণত সাহায্যের জন্য ব্যবহৃত হয়ে থাকে, F12 অভ্রতে ল্যাংগুয়েজ পরিবর্তনের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
৩৭.
হেডফোন কি ধরনের ডিভাইস?
  1. ক) ইনপুট
  2. খ) আউটপুট
  3. গ) ইনপুট ও আউটপুট
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
কীবোর্ড, মাউস, স্ক্যানার, ওয়েবক্যাম, সেন্সর, ইত্যাদি ইনপুট ডিভাইস। অন্যদিকে, হেডফোন, মনিটর, প্রিন্টার, স্পিকার, প্লটার, প্রজেক্টর ইত্যাদি আউটপুট ডিভাইস।
৩৮.
Microsoft Word-এ Replace উইন্ডো খোলা যায় কোন Shortcut এর মাধ্যমে?
  1. ক) Ctrl+d
  2. খ) Ctrl+h
  3. গ) Alt+v
  4. ঘ) Ctrl+r
ব্যাখ্যা
Microsoft Word-এ Replace উইন্ডো Ctrl+h বা F5 দ্বারাও খোলা যায়।
৩৯.
প্লটারের বৈশিষ্ট্য নয় কোনটি?
  1. ক) প্লটার এক ধরনের প্রিন্টার
  2. খ) প্লটারে চওড়া কাগজে প্রিন্ট নেয়া যায় না
  3. গ) প্লটারে প্রিন্ট হয় পেনের সাহায্যে
  4. ঘ) প্লটারের সাহায্যে বিলবোর্ড প্রিন্ট করা যায়
ব্যাখ্যা
প্লটারের সাহায্যে বিভিন্ন ধরনের নকশা, মানচিত্র ইত্যাদি রেখার মাধ্যমে সূক্ষ্ম ও সঠিকভাবে অঙ্কন করা যায়। প্লটারে চিকন, মোটা বিভিন্ন ধরনের পেন ব্যবহার করা যায়। প্লটারে অনেক চওড়া কাগজে প্রিন্ট নেয়া যায়। এর সাহায্যে সাদা-কালো ও রঙ্গিন উভয় ধরনের প্রিন্ট দেয়া যায়। এটি দিয়ে আর্কিটেকচারাল ডিজাইন, বিলবোর্ড ইত্যাদি প্রিন্ট করা যায়। কাপড়, কাগজ ইত্যাদি মাধ্যমে প্রিন্ট করা যায়।
৪০.
চিকিৎসাক্ষেত্রে যে সফটওয়্যার ব্যবহার করা হয় তার নাম-
  1. ক) EViews
  2. খ) AutoCad
  3. গ) Mycin
  4. ঘ) TelMed
ব্যাখ্যা
বর্তমানে রোগ নির্ণয় করে সঠিক ঔষধও নির্বাচন করে দিতে পারে কম্পিউটার। এই রোগ নির্ণয় এবং প্রেসক্রিপশন করার জন্য মাইসিন (Mycin) নামক একটি সফটওয়্যার আছে। এই সফটওয়্যারের সাহায্যে কম্পিউটার এসব কাজ করে থাকে।
৪১.
চৌম্বক কালি ব্যবহৃত হয় কোনটিতে?
  1. ক) Currency
  2. খ) Bank Cheque
  3. গ) Printed Document
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
বর্তমানের ব্যাংকের চেক, চেক নম্বর, ব্যাংকের নাম ও শাখার নাম চৌম্বক কালিতে চেকের নীচে লেখা থাকে। এ্যাকাউন্ট নম্বর ও চেকের পরিমাণ চৌম্বক কালিতে পরে লেখা হয়। এরপর Magnetic Ink Character Reader (MICR) এর সাহায্যে চেকের সব ডেটা কম্পিউটারে তোলা হয়। এতে নির্ভুলভাবে কম্পিউটারে ডেটা তোলা সম্ভব।
৪২.
মাল্টিমিডিয়া কিসের সমন্বয়ে গঠিত?
  1. ক) চিত্র, শব্দ, অ্যাপ
  2. খ) বর্ণ, গান, চিত্র
  3. গ) বর্ণ, চিত্র, শব্দ
  4. ঘ) শব্দ, বর্ণ, তরঙ্গ
ব্যাখ্যা
মাল্টি শব্দের অর্থ দুইয়ের অধিক, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে একের অধিক। আভিধানিকভাবে মাল্টিমিডিয়ার অর্থ হল বহু মাধ্যম। মানুষ তার ভাব প্রকাশ করার জন্য যে সব মিডিয়া বা মাধ্যম ব্যবহার করে মাল্টিমিডিয়া তার সমন্বিত রূপ।
কম্পিউটারের বিশাল কার্যক্ষেত্রে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত নাম মাল্টিমিডিয়া। লিখিত ভাষ্য (বর্ণ বা Text), দৃশ্য (চিত্র বা Graphics) ও ধ্বনি (শব্দ বা Sound) সমন্বয়ে সৃষ্ট বহুমাত্রিক উপস্থাপনাই হল মাল্টিমিডিয়া।
৪৩.
নিচের কোনটি কম্পিউটারের পারঙ্গমতা/দক্ষতা?
  1. ক) Diligence
  2. খ) Versatility
  3. গ) Incredibility
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
দিনে ২৪ ঘন্টা কাজ করা সম্ভব (Diligence): কম্পিউটার ক্লান্ত হয় না। কম্পিউটারের কোনাে ব্রেক দরকার হয় না। দিন-রাত ২৪ ঘণ্টা এমনকি বছরে ৩৬৫ দিনই নিরবিচ্ছিন্নভাবে কম্পিউটার কাজ করতে পারে। কোনাে মানুষের পক্ষে এভাবে কাজ করা সম্ভব নয়।
অসম্ভবকে সম্ভব করা (Incredibility): এয়ারলাইন-রেললাইন বুকিং, ক্রেডিট কার্ড বা স্মার্ট কার্ড ব্যবহার, আবহাওয়া বার্তা, মহাকাশ গবেষণা, ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার ছাড়া সুষ্ঠুভাবে কাজ সম্পাদন করা সম্ভব নয়।
বহুমুখিতা (Versatility): মাল্টিটাস্কিং সিস্টেমের মাধ্যমে কম্পিউটার একই সাথে অনেকগুলাে কাজ করতে পারে এবং একই সাথে বহু ব্যবহারকারী ভিন্ন ভিন্ন কাজ করতে পারে।
সুত্রঃ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) - শিক্ষক প্রশিক্ষণ ম্যানুয়েল [bcc.portal.gov.bd]
৪৪.
বর্তমানে বহুল প্রচলিত মাউস হচ্ছে-
  1. ক) Mechanical
  2. খ) Optical
  3. গ) Mechanical ও Optical
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
মাউস (Mouse) : Mouse হচ্ছে কীবাের্ডের পাশাপাশি আরেকটি বহুল ব্যবহৃত ইনপুট ডিভাইস। মাউস দুই ধরনের হয়। যেমনঃ Mechanical ও Optical।
মেকানিক্যাল (Mechanical): মাউসের নিচের দিকে একটি বল থাকে এজন্য মাউস মুভ করলে ডেস্কটপে কার্সর উপর/নিচ/ডান/বাম মুভ করে। এ ধরনের মাউসের ব্যবহার এখন আর নেই।
অপটিক্যাল (Optical) : মাউসের নিচের দিকে বলের পরিবর্তে একটি Ray যারা মুভ হয়। এই মাউস ক্যাবলসহ হতে পারে আবার Wireless ও হতে পারে।
৪৫.
কোনটির মেমােরি রিফ্রেশিং এর দরকার হয়?
  1. ক) ROM
  2. খ) DRAM
  3. গ) SRAM
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
Dynamic RAM (DRAM)-এ বাইনারি বিট ০ ও ১ বৈদ্যুতিক চার্জ আকারে ক্যাপাসিটরে জমা থাকে। ক্যাপাসিটরে চার্জ থাকলে ১ অবস্থা, না থাকলে ০ অবস্থা বােঝায়। বিদ্যুৎ সরবরাহ থাকা অবস্থায়ও ক্যাপাসিটরের চার্জ ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তাই কয়েক মিলিসেকেন্ড পর পর র‍্যাম কন্ট্রোলারের সাহায্যে প্রত্যেক মেমােরি কোষে লেখা তথ্য নতুন করে লিখতে হয়। ক্যাপাসিটরের পরিভাষায় একে মেমােরি রিফ্রেশিং বলা হয়।
৪৬.
নিচের কোনটি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির চিহ্ন?
  1. ক) I
  2. খ) M
  3. গ) L
  4. ঘ) E
ব্যাখ্যা
যে সংখ্যা পদ্ধতিতে ১৬ টি অঙ্ক/চিহ্ন ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। এ পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক/চিহ্নগুলো হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E ও F। প্রশ্নের I, M ও L হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির চিহ্ন নয়।
৪৭.
দশমিক সংখ্যা ২৭-এর বাইনারি রূপ কোনটি?
  1. ক) ১১০১১
  2. খ) ১০১১০
  3. গ) ১১০১০
  4. ঘ) ১০০১১
ব্যাখ্যা

ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তরঃ
পূর্ণ সংখ্যার ক্ষেত্রে-
ধাপ-১ঃ সংখ্যাটিকে টার্গেট সংখ্যা পদ্ধতির বেজ (২) দিয়ে ভাগ করতে হবে।
ধাপ-২ঃ ধাপ-১ ভাগফলকে নিচে এবং ভাগশেষকে ডানে লিখতে হবে।
ধাপ-৩ঃ ধাপ-১ এর ভাগফলকে পুনরায় টার্গেট সংখ্যা পদ্ধতির বেজ (২) দিয়ে ভাগ করতে হবে।
ধাপ-৪ঃ ধাপ-৩ এর ভাগফলকে নিচে ও ভাগশেষকে ডানে লিখতে হবে।
এই প্রক্রিয়া ততক্ষণ চলবে যতক্ষণ না ভাগফল শুন্য (0) হয়। অতঃপর ভাগশেষগুলোকে নিচ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে সাজিয়ে লিখলে ডেসিমেল পূর্ণসংখ্যাটির সমতুল্য বাইনারি মান পাওয়া যাবে।

যেমন ২৭ এর ক্ষেত্রে,
২৭ / ২ = ১৩ ভাগশেষ - ১
১৩ / ২ = ৬ ভাগশেষ - ১
৬ / ২ = ৩ ভাগশেষ - ০
৩ / ২ = ১ ভাগশেষ - ১
১ / ২ = ০ ভাগশেষ - ১

অর্থাৎ, দশমিক সংখ্যা ২৭-এর বাইনারি রূপ = ১১০১১