পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৩ অক্টোবর, ২০২০সময়25 minutes
মোট প্রশ্ন৫০
সিলেবাস
জব সল্যুশন রিভিশন পরীক্ষাঃ বিগত ২টি পরীক্ষার প্রশ্নের উপর [পরীক্ষার আগে আর্কাইভ বাটনে ২টি প্রশ্নই নির্ভুল উত্তর, ব্যাখ্যা এবং ব্যাখ্যার রেফারেন্সসহ পাবেন। মূল প্রশ্ন হুবহু না দিয়ে কিছুটা মডিফাই করে দেয়া হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৩ অক্টোবর, ২০২০ · ৫০ প্রশ্ন

.
শরৎচন্দ্রের বড়দিদি উপন্যাস কোন পত্রিকায় প্রকাশিত হয়?
  1. ক) সবুজপত্র
  2. খ) ভারতী
  3. গ) বঙ্গদর্শন
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) ভারতী
উত্তর
সঠিক উত্তর:
খ) ভারতী
ব্যাখ্যা
শরতচন্দ্রের প্রথম প্রকাশিত গল্পের নাম মন্দির। তিনি মন্দির গল্পের জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরষ্কার লাভ করেন। ভারতী পত্রিকায় বড়দিদি উপন্যাস প্রকাশের ফলে তার সাহিত্য খ্যাতি ছড়িয়ে পড়ে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
কাজী নজরুল ইসলামের উপন্যাস “মৃত্যুক্ষুধা”র কেন্দ্রীয় চরিত্র কে?
  1. ক) কুন্তি
  2. খ) রুবি
  3. গ) রাবেয়া
  4. ঘ) আলেয়া
সঠিক উত্তর:
খ) রুবি
উত্তর
সঠিক উত্তর:
খ) রুবি
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলামের “মৃত্যুক্ষুধা” উপন্যাসে নারীজীবনের দুর্বিষহ অভিজ্ঞতা এবং সমাজের বাস্তবচিত্র তুলে ধরা হয়েছে। এই উপন্যাসের কেন্দ্রীয় নারী চরিত্র রুবি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
“নেমেসিস” নাটকটির রচয়িতা-
  1. ক) সেলিম আল দীন
  2. খ) তৌকির আহমেদ
  3. গ) নুরুল মোমেন
  4. ঘ) হুমায়ুন কবির
সঠিক উত্তর:
গ) নুরুল মোমেন
উত্তর
সঠিক উত্তর:
গ) নুরুল মোমেন
ব্যাখ্যা
নেমেসিস নুরুল মোমেনের শ্রেষ্ঠ নাটক। এটি বাংলাদেশের প্রথম নিরীক্ষামূলক নাটক। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও পঞ্চাশের মন্বন্তরের প্রেক্ষাপটে রচিত একটি বিখ্যাত নাটক। এ নাটকের কেন্দ্রীয় চরিত্র স্কুল মাস্টার সুরজিত নন্দী।
এ নাটকে নুরুল মোমেন দেখিয়েছেন যে, অসৎ উপায়ে অর্থ উপার্জনের মাধ্যমে সুরজিত নন্দী সাধারণ মানুষের জীবনে যে দুঃখ-দুর্দশার বয়ে এনেছে তার প্রতিশোধ হিসেবে দেবী নেমেসিস (প্রতিহিংসার দেবী) তাঁর জীবন কেড়ে নিয়েছে।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা এবং লাইভ এমসিকিউ লেকচার
.
মরুভাস্কর লিখেছেন-
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) যতীন্দ্রনাথ সেনগুপ্ত
  3. গ) আতা খাঁ
  4. ঘ) ইব্রাহীম পাশা
সঠিক উত্তর:
ক) কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
ক) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
যতীন্দ্রনাথ সেনগুপ্ত বাংলা সাহিত্যে “দুঃখবাদী কবি” হিসেবে পরিচিত। তার কাব্যঃ মরীচিকা, মরুমায়া, মরুশিখা, সায়ম, ত্রিযামা, নিশান্তিকা ইত্যাদি। উল্লেখ্য যে, কাজী নজরুল লিখেছিলেন - মরুভাস্কর কাব্য, যা মুহম্মদ (স.) এর জীবনী নিয়ে লেখা।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য-মোহসীনা নাজিলা
.
“বিবি” কোন ধরনের শব্দ?
  1. ক) ফরাসি
  2. খ) হিন্দি
  3. গ) তুর্কি
  4. ঘ) উর্দু
সঠিক উত্তর:
গ) তুর্কি
উত্তর
সঠিক উত্তর:
গ) তুর্কি
ব্যাখ্যা

তুর্কি ভাষার শব্দ - কাঁচি, খোকা, বাবুর্চি, উজবুক, কোর্মা, তুরুক, বন্দুক, বেগম, বাবা, বিবি। 
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর

.
মুক্তা > মুকুতা কিসের উদাহরণ?
  1. ক) স্বরসঙ্গতি
  2. খ) বিপ্রকর্ষ
  3. গ) সম্প্রকর্ষ
  4. ঘ) অভিশ্রুতি
সঠিক উত্তর:
খ) বিপ্রকর্ষ
উত্তর
সঠিক উত্তর:
খ) বিপ্রকর্ষ
ব্যাখ্যা
সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন-ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি৷ যেমন- মুক্তা > মুকুতা, ক্লিপ > কিলিপ, স্রেফ > সেরেফ, হর্ষ > হরষ, ভ্রূ > ভুরু ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
.
“পায়ের আওয়াজ পাওয়া যায়” কার রচনা?
  1. ক) শামসুর রহমান
  2. খ) সৈয়দ শামসুল হক
  3. গ) নির্মলেন্দু গুণ
  4. ঘ) হাসান আজিজুল হক
সঠিক উত্তর:
খ) সৈয়দ শামসুল হক
উত্তর
সঠিক উত্তর:
খ) সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা
একদা এক রাজ্যে, পরানের গহীন ভিতর, বিরতিহীন উৎসব, বৈশাখে রচিত পঙক্তিমালা, প্রতিধ্বনিগণ, ধ্বংসস্তূপে কবি ও নগর ইত্যাদি সৈয়দ শামসুল হকের কাব্যগ্রন্থ।
তাঁর রচিত অন্যান্য কাব্যনাট্যগুলো হলো- পায়ের আওয়াজ পাওয়া যায়, গণনায়ক, নুরুলদীনের সারাজীবন, এখানে এখন, বাংলার মাটি বাংলার জল ইত্যাদি।
নিষিদ্ধ লোবান, এক মহিলার ছবি, অনুমপ দিন, সীমানা ছাড়িয়ে, নীল দংশন, দ্বিতীয় দিনের কাহিনী, আয়না বিবির পালা, স্তব্ধতার অনুবাদ, ত্রাহী, বৃষ্টি ও বিদ্রোহীগণ, 'দেয়ালের দেশ', 'খেলারাম খেলে যা', তুমি সেই তরবারী, মৃগয়ার কালখেপ ইত্যাদি সৈয়দ শামসুল হকের উপন্যাস।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
.
‘চাটুকার’ কোন বাগধারার অর্থ?
  1. ক) বকধার্মিক
  2. খ) ধর্মের ষাঁড়
  3. গ) খয়ের খাঁ
  4. ঘ) কৈ মাছের প্রাণ
সঠিক উত্তর:
গ) খয়ের খাঁ
উত্তর
সঠিক উত্তর:
গ) খয়ের খাঁ
ব্যাখ্যা
ধর্মের ষাঁড় - যথেচ্ছাচারী; বকধার্মিক - ভণ্ড; ধামাধরা - তোষামোদকারী; খয়ের খাঁ - চাটুকার; কৈ মাছের প্রাণ - যা সহজে মরে না।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি
.
“একুশে ফেব্রূয়ারি” সংকলন গ্রন্থটি প্রথম সম্পাদনা করেন কে?
  1. ক) হাসান আজিজুল হক
  2. খ) সিকান্দার আবু জাফর
  3. গ) হাসান হাফিজুর রহমান
  4. ঘ) আলাউদ্দিন আল আজাদ
সঠিক উত্তর:
গ) হাসান হাফিজুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
গ) হাসান হাফিজুর রহমান
ব্যাখ্যা
ভাষা আন্দোলনের উপর প্রথম সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’ এর সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান। এতে ৬টি বিভাগে ২২ জন লেখকের লেখা আছে।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য-মোহসীনা নাজিলা
১০.
“উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ” গ্রন্থটির লেখক কে?
  1. ক) হুমায়ুন আজাদ
  2. খ) সৈয়দ শামসুল হক
  3. গ) শামসুর রাহমান
  4. ঘ) আলাউদ্দিন আল আজাদ
সঠিক উত্তর:
গ) শামসুর রাহমান
উত্তর
সঠিক উত্তর:
গ) শামসুর রাহমান
ব্যাখ্যা
'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে' কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রাহমান। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দী শিবির থেকে, ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, আমি অনাহারী, প্রতিদিন ঘরহীন ঘরে, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, বুক তার বাংলাদেশের হৃদয়, হরিণের হাড়, তুমি নিঃশ্বাস তুমি হৃদস্পন্দন ইত্যাদি তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা ও লাইভ এমসিকিউ লেকচার
১১.
নিচের কোনটি কবি জসীমউদ্দীনের নাট্যগ্রন্থ?
  1. ক) ধানক্ষেত
  2. খ) মধুমালা
  3. গ) খসড়া
  4. ঘ) বালুচর
সঠিক উত্তর:
খ) মধুমালা
উত্তর
সঠিক উত্তর:
খ) মধুমালা
ব্যাখ্যা
কবি জসিমউদ্‌দীনের কাব্যগ্রন্থ - বালুচর, রাখালী, ধানক্ষেত, রূপবতী। নাট্যগ্রন্থ - পদ্মাপাড়, বেদের মেয়ে, মধূমালা, পল্লীবধূ। অমীয় চক্রবর্তীর কাব্যগ্রন্থ - এক মুঠো, খসড়া, মাটির দেয়াল, অভিজ্ঞান বসন্ত।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১২.
কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?
  1. ক) জলে-স্থলে
  2. খ) হাতে কলমে
  3. গ) গলায়গামছা
  4. ঘ) ঘিয়েভাজা
সঠিক উত্তর:
ঘ) ঘিয়েভাজা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঘিয়েভাজা
ব্যাখ্যা

অলুক অর্থ হলো বিভক্তি লোপ পাবে না অর্থাৎ ব্যাসবাক্যে এবং সমস্ত পদে বিভক্তি বজায় থাকবে।

- যে দ্বন্দ্ব সমাসে কোনো সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না, তাকে অলুক দ্বন্দ্ব বলে।
যেমন: দুধে-ভাতে, জলে-স্থলে, দেশে-বিদেশে, হাতে-কলমে।

- যে তৎপুরুষ সমাসে পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি লোপ হয় না, তাকে অলুক তৎপুরুষ সমাস বলে।
যেমন-  ঘিয়ে ভাজা = ঘিয়েভাজা, কলে ছাঁটা = কলেছাঁটা, কলের গান = কলেগান, গরুর গাড়ি = গরুগাড়ি ইত্যাদি।

যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয় না তাকে অলুক বহুব্রীহি বলে। অলুক বহুব্রীহি সমাসে সমস্ত পদটি বিশেষণ হয়।
যথা- গায়ে এসে পড়ে যে = গায়েপড়া, মাথায় পাগড়ি যার = মাথায়পাগড়ি, গলায় গামছা যার = গলায়গামছা।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।

১৩.
শ্রীকান্ত উপন্যাসটি রচনা করেছেন-
  1. ক) হুমায়ুন কবির
  2. খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  3. গ) সমর সেন
  4. ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর:
খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মূলত অপরাজেয় কথাসাহিত্যিক হিসেবে পরিচিত। তার খ্যাতি মূলত অসাধারণ সব উপন্যাসের জন্য। তার কিছু কালজয়ী উপন্যাস হচ্ছে - দেবদাস, চরিত্রহীন, শ্রীকান্ত, দত্তা, গৃহদাহ, দেনাপাওনা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১৪.
রামের টাকার এবং রাবণের টাকার অনুপাত ৭:৩। যদি উভয়ের টাকা একত্রে ৭০০ টাকা হয়, তবে তাদের টাকার পার্থক্য কত?
  1. ক) ১২০
  2. খ) ১৪০
  3. গ) ২৪০
  4. ঘ) ২৮০
সঠিক উত্তর:
ঘ) ২৮০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৮০
ব্যাখ্যা
উভয়ের টাকার পার্থক্য = (৭০০×৭/১০ - ৭০০×৩/১০) = ৪৯০ - ২১০ = ২৮০ টাকা
১৫.
একটি সংখ্যাকে ৪ দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে তিন। সংখ্যাটির বর্গকে ৪ দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভাগশেষের বর্গ কত হয়?
  1. ক) ০
  2. খ) ১
  3. গ) ৯
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
খ) ১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১
ব্যাখ্যা
ধরি। সংখ্যাটি ৭। এই সংখ্যাকে ৪ দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে ৩। ৭ এর বর্গ হচ্ছে ৪৯। ৪৯ কে ৪ দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে ১। আবার ধরি, সংখ্যাটি ১১। এই সংখ্যাকেও ৪ দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে ৩ এবং ১১ এর বর্গ ১২১ কে ৪ দ্বারা ভাগ করলে ভাগশেষ ১ থাকে। এবং ১ এর বর্গ ১।
১৬.
আরিফের বেতন ৪০ টাকা বাড়ালে তার বেতন বাবুর বেতনের ৪০% হবে। যদি বাবুর বেতন ১৫০০ টাকা হয় তবে আরিফের বর্তমান বেতন কত?
  1. ক) ৫৪০
  2. খ) ৫৬০
  3. গ) ৮৬০
  4. ঘ) ৯৪০
সঠিক উত্তর:
খ) ৫৬০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫৬০
ব্যাখ্যা
ধরি, আরিফের বেতন x টাকা
x + ৪০ = ১৫০০ এর ৪০/১০০
⇒ x = ৬০০ - ৪০ = ৫৬০
∴ আরিফের বেতন ৯৪০ টাকা
১৭.
২৯ জন ছাত্র এবং একজন শিক্ষকের বয়সের গড় ১৫ বছর। শিক্ষকের বয়স বাদ দিয়ে ছাত্রদের বয়সের গড় করলে গড় ১ বছর কমে যায়। শিক্ষকের বয়স কত?
  1. ক) ৪৪
  2. খ) ৩৮
  3. গ) ৪৬
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
ক) ৪৪
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪৪
ব্যাখ্যা
ছাত্র ও শিক্ষকের বয়সের সমষ্টি = (২৯+১)×১৫ = ৪৫০ বছর।
ছাত্রদের বয়সের সমষ্টি ২৯×(১৫-১) = ৪০৬ বছর।
∴ শিক্ষকের বয়স = (৪৫০ - ৪০৬) = ৪৪
১৮.
একজন বিক্রেতা একটি পণ্য ৩২০ টাকায় বিক্রি করে ১৫% লাভ করল। পণ্যটির ক্রয়মূল্য কত টাকা?
  1. ক) ২৬০
  2. খ) ২৭২
  3. গ) ২৭৫
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

১৫% লাভে পণ্যের বিক্রয়মূল্য ১১৫% = ৩২০ টাকা
পণ্যটির ক্রয়মূল্য, ১০০% = (৩২০/১১৫%)×১০০% = ২৭৮.২৬ টাকা

১৯.
একটি সংখ্যা থেকে সংখ্যাটির ৪০% বিয়োগ করলে ৩০ থাকে। সংখ্যাটি কত?
  1. ক) ৫০
  2. খ) ৫৬
  3. গ) ৬০
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) ৫০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫০
ব্যাখ্যা
অর্থাৎ, সংখ্যাটির (১০০ - ৪০)% = ৬০% = ৩০
∴ সংখ্যাটি, ১০০% = (৩০/৬০%)×১০০% = ৫০
২০.
সানি একটি কাজ ২০ দিনে শেষ করতে পারে এবং কামরুল একই কাজ ৩০ দিনে শেষ করতে পারে। তারা যদি একসাথে কাজ করে তবে ঐ কাজ কত দিনে শেষ করতে পারবে?
  1. ক) ১৮
  2. খ) ১৫
  3. গ) ১২
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
গ) ১২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২
ব্যাখ্যা
সানি ও কামরুল এক সাথে কাজটি করতে পারে (২০×৩০)/(২০+৩০) = ১২ দিনে।
২১.
সাতটি সংখ্যার গড় ১১। যদি প্রত্যেক সংখ্যা থেকে তিন বিয়োগ করা হয় হয় তবে নতুন সংখ্যাগুলোর গড় কত?
  1. ক) ৪
  2. খ) ৫
  3. গ) ৭
  4. ঘ) ৮
সঠিক উত্তর:
ঘ) ৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮
ব্যাখ্যা
সাতটি সংখ্যার সমষ্টি ৭×১১ = ৭৭।
প্রত্যেক সংখ্যা থেকে তিন বিয়োগ দিলে নতুন সংখ্যা সাতটির গড় হবে {৭৭ - (৭×৩)}/৭ = ৮
২২.
A water filter can be filled with 11 jugs of capacity 1.5 liters each. How many jugs are required to fill the same filter, if the capacity of the jug is 1.1 liters?
  1. ক) 11
  2. খ) 12
  3. গ) 13
  4. ঘ) 15
সঠিক উত্তর:
ঘ) 15
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 15
ব্যাখ্যা
প্রশ্নমতে ফিল্টারের ধারণক্ষমতা 11×1.5 = 16.5
তাহলে এই ফিল্টারের জন্য 1.1 লিটারের ধারণক্ষমতার জগ প্রয়োজন = 16.5/1.1 = 15 টি।
২৩.
শুদ্ধ বানানটি চিহ্নিত করুনঃ
  1. ক) Classification
  2. খ) Classificaton
  3. গ) Classiffication
  4. ঘ) Clasification
সঠিক উত্তর:
ক) Classification
উত্তর
সঠিক উত্তর:
ক) Classification
ব্যাখ্যা
Category - a class or division of people or things; synonym- classification.
২৪.
We look _____ the neighbors’ house while they're away.
  1. ক) into
  2. খ) over
  3. গ) after
  4. ঘ) for
সঠিক উত্তর:
গ) after
উত্তর
সঠিক উত্তর:
গ) after
ব্যাখ্যা
Look after means to take care of or be in charge of someone or something. For example, We look after the neighbors’ cat while they're away. So, the correct answer is 'after '.
২৫.
নিচের কোন শব্দের অর্থ ‘নিপুণভাবে স্বকার্যে লাগানো’?
  1. ক) Cautioning
  2. খ) Manipulate
  3. গ) Denounce
  4. ঘ) Evoked
সঠিক উত্তর:
খ) Manipulate
উত্তর
সঠিক উত্তর:
খ) Manipulate
ব্যাখ্যা
Framed - সাজানো, ষড়যন্ত্র করে ফাসানো; capitalizing - নিজ সুবিধার্থে কাজে লাগানো। Denounced - অভিযোগ করা; cautioning - সতর্ক করা। Ensnared - ফাঁদে ফেলা; Manipulate - নিপুণভাবে স্বকার্যে লাগানো। evoked - আহ্বান করা; Building - নির্মাণ করা।
২৬.
The meaning of ‘Slanderous’ is-
  1. ক) আবেগপ্রবণ
  2. খ) উদার
  3. গ) মিথ্যা
  4. ঘ) নিন্দা
সঠিক উত্তর:
গ) মিথ্যা
উত্তর
সঠিক উত্তর:
গ) মিথ্যা
ব্যাখ্যা
Unfavorable - প্রতিকূল, অসমতোষজনক; Sentimental - ভাবপ্রবণ, আবেগপূর্ণ। Slanderous - মিথ্যা কলঙ্কপূর্ণ; Benevolent - হিতৈষী, পরার্থপর। Vituperative - গালাগালিপূর্ণ, নিন্দাপূর্ণ; Caustic - তীব্র, দাহ্য। Punitive - শাস্তিমূলক; দন্ডমূলক; Munificent - উদার।
২৭.
The king left ____ heir to the throne.
  1. ক) an
  2. খ) a
  3. গ) for
  4. ঘ) on
সঠিক উত্তর:
ক) an
উত্তর
সঠিক উত্তর:
ক) an
ব্যাখ্যা
প্রথম বর্ণ consonant দ্বারা শুরু হওয়া স্বত্বেও vowel sound প্রকাশ করলে তার পূর্বে an বসে। যেমনঃ an hour, an honest man, an heir etc.
২৮.
After two weeks, I finally got a return phone call from that company, which is better than ____, I guess.
  1. ক) anyone
  2. খ) anything
  3. গ) nothing
  4. ঘ) something
সঠিক উত্তর:
গ) nothing
উত্তর
সঠিক উত্তর:
গ) nothing
ব্যাখ্যা
Something is better than nothing is an acknowledgment that a particular thing, although not ideal, is preferable to nothing at all.
For example: After two weeks, I finally got a return phone call from that company, which is better than nothing, I guess.
Yeah, her gift was late, but it's better than nothing, at least.
২৯.
Bangladesh will win _____ the nine countries.
  1. ক) with
  2. খ) among
  3. গ) to
  4. ঘ) between
সঠিক উত্তর:
খ) among
উত্তর
সঠিক উত্তর:
খ) among
ব্যাখ্যা
দুইটি জিনিসর মধ্যে তুলনা বুঝাতে between, দুইয়ের অধিক বোঝাতে / তুলনা করতে among বসে। যেমনঃ Distribute these mangoes between Arif and Babu. Bangladesh will win among 30 countries.
৩০.
The sun ____ in the east.
  1. ক) roses
  2. খ) rise
  3. গ) rises
  4. ঘ) risen
সঠিক উত্তর:
গ) rises
উত্তর
সঠিক উত্তর:
গ) rises
ব্যাখ্যা
অভ্যাসগত কোনো কাজ বুঝালে present indefinite tense ব্যবহৃত হয়। এবং subject যদি third person singular number হয় তবে verb+s/es হবে। যেমনঃ Rahim goes to school regularly. The sun rises in the east.
৩১.
I think her grandfather must be _____ than her grandmother.
  1. ক) old
  2. খ) older
  3. গ) elder
  4. ঘ) oldest
সঠিক উত্তর:
খ) older
উত্তর
সঠিক উত্তর:
খ) older
ব্যাখ্যা
elder sister/brother/son/daughter - a sister/brother/son/daughter who is older than the other sister(s), brother(s), etc.
Correct: I think her grandfather must be older than her grandmother.
Wrong: I think her grandfather must be elder than her grandmother.
Source: Cambridge Dictionary
'elder to' হয় এবং than এর পুর্বে older বসে।
৩২.
Synonym of “Audacious”-
  1. ক) Impudence
  2. খ) Gregarious
  3. গ) Socialite
  4. ঘ) Punicious
সঠিক উত্তর:
ক) Impudence
উত্তর
সঠিক উত্তর:
ক) Impudence
ব্যাখ্যা
Impudence - ঔদ্ধত্য, দুঃসাহস; Balantly - অশোভন, অমার্জিত। Audacious - ধৃষ্টতা, ঔদ্ধত্য; Deliberately - ইচ্ছাকৃতভাবে। Gregariousness - সঙ্গপ্রিয়তা; Obviously - স্পষ্টতই। Insolence - ঔদ্ধতা, ধৃষ্টতা, প্রগল্‌ভতা; furtively - চুপিসারে; চুরি করে।
৩৩.
পরিহার করা-
  1. ক) Ameliorate
  2. খ) Obviate
  3. গ) Enhance
  4. ঘ) Scenic
সঠিক উত্তর:
খ) Obviate
উত্তর
সঠিক উত্তর:
খ) Obviate
ব্যাখ্যা
Obviate - পরিহার করা; Scenic - প্রাকৃতিক। Ameliorate - উন্নতি করা; Charming - আকর্ষণীয়, মনোমুগ্ধকর। Enhance - বৃদ্ধি করা; Ghastly - ভয়াবহভাবে। Obstruct - বাধা দেওয়া; Picturesque - চিত্রবৎ, ছবির মতো।
৩৪.
It is I who is to be blamed for the lost. এই বাক্যে কী সংশোধনী আনতে হবে?
  1. ক) ‘Me’ not ‘I’
  2. খ) ‘with’ not ‘for’
  3. গ) ‘Loss’ not ‘lost’
  4. ঘ) No improvement
সঠিক উত্তর:
গ) ‘Loss’ not ‘lost’
উত্তর
সঠিক উত্তর:
গ) ‘Loss’ not ‘lost’
ব্যাখ্যা
Sub + verb এর পর ব্যক্তিবাচক pronoun আসলে objective form ব্যবহৃত। কিন্তু sub এর উপর যদি জোর দেওয়া হয় তখন subjective form হবে। এবং Loss এর জায়গায় lost হবে। যেমনঃ It is I who is to be blamed for the loss.
৩৫.
পরিবেশবাদী সংস্থা গ্রিনপিসের সদর দপ্তর কোথায়?
  1. ক) প্রাগ
  2. খ) জেনেভা
  3. গ) আমস্টারডম
  4. ঘ) ব্রাসেলস
সঠিক উত্তর:
গ) আমস্টারডম
উত্তর
সঠিক উত্তর:
গ) আমস্টারডম
ব্যাখ্যা
গ্রীনপিস নেদারল্যান্ডভিত্তিক একটি পরিবেশবাদী সংস্থা। এটির সদর দপ্তর নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত। ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরিক্ষার প্রতিবাদে গ্রীনপিস জন্মলাভ করে। গ্রীনপিস ইন্টারন্যাশনাল ২৭টি সংস্থার একটি কাঠামো।
(সূত্রঃ গ্রীনপিস ওয়েবসাইট)
৩৬.
সংবিধানের কোন অনুচ্ছেদে “কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারীপুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোন নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবেন না” বলা আছে?
  1. ক) ২৮(১) নং
  2. খ) ২১ (২) নং
  3. গ) ২৭ (১) নং
  4. ঘ) ২৮ (২) নং
সঠিক উত্তর:
ক) ২৮(১) নং
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৮(১) নং
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধানঃ তৃতীয় ভাগ (মৌলিক অধিকার): ২৮ (১) কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারীপুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোন নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবেন না। (২) রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারীপুরুষের সমান অধিকার লাভ করিবেন।
উৎসঃ বাংলাদেশ সংবিধান
৩৭.
কবে থেকে বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয়?
  1. ক) ১৬ ডিসেম্বর ১৯৭১
  2. খ) ১০ এপ্রিল ১৯৭২
  3. গ) ১২ অক্টোবর ১৯৭২
  4. ঘ) ১৬ ডিসেম্বর ১৯৭২
সঠিক উত্তর:
ঘ) ১৬ ডিসেম্বর ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৬ ডিসেম্বর ১৯৭২
ব্যাখ্যা
১৯৭২ সালের ১১ জানুয়ারি রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান একটি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। ১৯৭২ সালের ২৩ মার্চ রাষ্ট্রপতি কর্তৃক বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি হওয়ার প্রেক্ষিতে সংবিধান প্রণয়নের প্রক্রিয়া শুরু হয়। এ আদেশে গণপরিষদের গঠন এবং কার্যপ্রণালী সম্পর্কে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ হয়।
১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। পরদিন ৩৪ জন সদস্য সমন্বয়ে ড. কামাল হোসেনের সভাপতিত্বে একটি খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। গণপরিষদে বিবেচনার জন্য ১২ অক্টোবর সংবিধান বিল উত্থাপন করা হয়। খসড়া সংবিধানের প্রথম পাঠ শুরু হয় ১৯ অক্টোবর এবং ১৯৭২ সালের ৩০ অক্টোবর পর্যন্ত তা অব্যাহত থাকে। দ্বিতীয় পাঠ চলে ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত। তৃতীয় পাঠ শুরু হয় ৪ নভেম্বর এবং ৬৫টি সংশোধনীসহ তা অনুমোদন করা হয়। ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে সংবিধান কার্যকর করা হয়।
[সূত্রঃ বাংলাপিডিয়া]
৩৮.
নিচের কোনটি একটি ছিদ্রায়ত রাষ্ট্র?
  1. ক) নেপাল
  2. খ) ইংল্যান্ড
  3. গ) দক্ষিণ আফ্রিকা
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
গ) দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
গ) দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা

একটি দেশের সীমান্তের অভ্যন্তরে যদি স্বাধীন এক বা একাধিক দেশ থাকে তবে যেই দেশের অভ্যন্তরে অন্য দেশ অবস্থিত সেই দেশটিকে ছিদ্রায়িত দেশ বলে। বিশ্বে ছিদ্রায়িত দেশ রয়েছে ২টি।
যথা -
১. ইতালি (অভ্যন্তরে অবস্থিত রাষ্ট্র - ভ্যাটিকান সিটি ও সান ম্যারিনো)
২. দক্ষিণ আফ্রিকা (লেসেথো)
উৎসঃ World Map

৩৯.
উপকূল হতে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত?
  1. ক) ১২ নটিক্যাল মাইল
  2. খ) ১৫০ নটিক্যাল মাইল
  3. গ) ২০০ নটিক্যাল মাইল
  4. ঘ) ৩৫০ নটিক্যাল মাইল
সঠিক উত্তর:
ক) ১২ নটিক্যাল মাইল
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২ নটিক্যাল মাইল
ব্যাখ্যা
বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা - ১২ নটিক্যাল মাইল, অর্থনৈতিক সমুদ্রসীমা - ২০০ নটিক্যাল মাইল ও ৩৫০ নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপান এলাকা বাংলাদেশের সমুদ্রসীমার অন্তর্ভূক্ত।
সূত্রঃ নবম-দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বোর্ড বই
৪০.
বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি?
  1. ক) ২২
  2. খ) ৩০
  3. গ) ৩২
  4. ঘ) ৩৩
সঠিক উত্তর:
গ) ৩২
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩২
ব্যাখ্যা
বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা ৩২টি। ভারতের সাথে ৩০টি এবং মায়ানমারের সাথে ৩টি। এর মধ্যে একমাত্র রাঙামাটি জেলার সাথে ভারত ও মায়ানমার উভয় দেশের সীমান্ত রয়েছে।
(সূত্রঃ জাতীয় তথ্য বাতায়ন)
৪১.
প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ বিষয়ক একটি আন্তর্জাতিক সংস্থা-
  1. UNHCR
  2. IUCN
  3. IAEA
  4. IUPAC
সঠিক উত্তর:
IUCN
উত্তর
সঠিক উত্তর:
IUCN
ব্যাখ্যা
International Union for Conservation of Nature (IUCN) প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ বিষয়ক একটি আন্তর্জাতিক সংস্থা যা ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফনটেনব্লু শহরে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর সুজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে। বর্তমান সদস্য প্রায় ১৪০০ এবং বিশেষজ্ঞ সংখ্যা প্রায় ১৫,০০০।
(সূত্রঃ IUCN ওয়েবসাইট)
৪২.
ভূপৃষ্ঠে অ্যালুমিনিয়াম ধাতু কী পরিমাণে আছে?
  1. ক) ৩.৬%
  2. খ) ৫%
  3. গ) ৭.৮%
  4. ঘ) ৮.১%
সঠিক উত্তর:
ঘ) ৮.১%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮.১%
ব্যাখ্যা
ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পরিমাণে আছে অ্যালুমিনিয়াম ধাতু (৮.১%)। লোহার পরিমাণ ৫%, ক্যালসিয়াম ৩.৬%।
Source: space.com
৪৩.
ইলেকট্রনিক টিউবলাইটে সবুজ আলো সৃষ্টি করার জন্য কী গ্যাস ব্যবহার করা হয়?
  1. ক) জেনন
  2. খ) হিলিয়াম
  3. গ) নিয়ন
  4. ঘ) আর্গন
সঠিক উত্তর:
ক) জেনন
উত্তর
সঠিক উত্তর:
ক) জেনন
ব্যাখ্যা
জেননের ব্যবহার - ইলেকট্রনিক টিউবলাইটে সবুজ আলো সৃষ্টি করার জন্য জেনন ব্যবহার করা হয়৷
ফটোগ্রাফিক ফ্ল্যাশ টিউবে অতি উজ্জ্বল আলো সৃষ্টি করার জন্য জেনন গ্যাস ব্যবহার করা হয়৷
উৎসঃ রসায়ন এইচএসসি প্রোগ্রাম- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৪৪.
ডিমের খোসার প্রধান উপাদান কী?
  1. ক) সালফেট
  2. খ) অক্সালেট
  3. গ) কার্বনেট
  4. ঘ) ফসফেট
সঠিক উত্তর:
গ) কার্বনেট
উত্তর
সঠিক উত্তর:
গ) কার্বনেট
ব্যাখ্যা

ক্যালসিয়াম কার্বনেট হল একটি রাসায়নিক যৌগ যার সংকেত হচ্ছে CaCO3। এটা প্রধানত তিনটি উপাদান কার্বন, অক্সিজেন এবং ক্যালসিয়াম দ্বারা গঠিত।
পাথর বা শিলার মধ্যে এটা একটা সাধারণ উপাদান এবং মুক্তা, সামুদ্রিক প্রাণীর খোলস, শামুক, ডিমের খোসা ইত্যাদির প্রধান উপাদান।

৪৫.
মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে মোট কয়জনকে বীরবিক্রম উপাধি দেয়া হয়?
  1. ক) ৬৮
  2. খ) ১৭৫
  3. গ) ৪২৬
  4. ঘ) ৬৭৬
সঠিক উত্তর:
খ) ১৭৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৭৫
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে। এগুলো হলো বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম এবং বীরপ্রতীক। এর মধ্যে সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব হলো বীরশ্রেষ্ঠ। সর্বোচ্চ বীরত্বসূচক ‘বীরশ্রেষ্ঠ’ উপাধি পান ৭ জন, দ্বিতীয় বীরত্বসূচক উপাধি ‘বীরউত্তম’ পান ৬৮ জন, তৃতীয় বীরত্বসূচক উপাধি ‘বীরবিক্রম’ পান ১৭৫ জন এবং চতুর্থ বীরত্বসূচক উপাধি ‘বীরপ্রতীক’ পান ৪২৬ জন।<br/(সূত্র: বাংলাপিডিয়া)
৪৬.
পরীবিবি কে ছিলেন?
  1. ক) শায়েস্তাখানের কন্যা
  2. খ) আজম শাহের কন্যা
  3. গ) খান আলীর স্ত্রী
  4. ঘ) সম্রাট শাহজাহানের মাতা
সঠিক উত্তর:
ক) শায়েস্তাখানের কন্যা
উত্তর
সঠিক উত্তর:
ক) শায়েস্তাখানের কন্যা
ব্যাখ্যা
লালবাগ কেল্লা পুরাতন ঢাকার লালবাগে অবস্থিত। সতের শতকে ১৬৭৮ সালে সুবাদার আজম শাহ এটির নির্মাণ কাজ শুরু করেন। মাঝে এর কাজ বন্ধ হয়ে গেলে ১৬৮০ সালে শায়েস্তা খা পুনরায় এর কাজ শুরু করে এটি নির্মাণ করেন। এর অভ্যন্তরে শায়েস্তা খা কন্যা পরীবিবির মাজার অবস্থিত। ১৯১০ সালে লালবাগ কেল্লা কে প্রত্নতত্ত্ব নির্দশন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এর আদি নাম কেল্লা আওরঙ্গবাদ। লালবাগে অবস্থিত হওয়ায় পরে এর নামকরণ করা হয় লালবাগ কেল্লা।
(সূত্রঃ প্রত্নতত্ত্ব অধিদপ্তর ওয়েবসাইট)
৪৭.
ভূপৃষ্ঠ থেকে উপড়ে উঠলে বস্তুর ভর-
  1. ক) বাড়ে
  2. খ) একই থাকে
  3. গ) কমে
  4. ঘ) শুন্য হয়ে যায়
সঠিক উত্তর:
খ) একই থাকে
উত্তর
সঠিক উত্তর:
খ) একই থাকে
ব্যাখ্যা
বস্তুর ওজন বস্তুটির ভর ও অভিকর্ষজ ত্বরণের গুণফলের সমান। ভূ-পৃষ্ঠ থেকে যতই উপড়ে ওঠা হয় ততই g এর মান কমে। কিন্তু বস্তুর ভর মৌলিক বৈশিষ্ট্য। এটি বাড়ে না বা কমে না। সুতরাং একই বস্তুর ভর ও অভিকর্ষজ ত্বরণ g-এর গুণফল তথা ওজন ভূপৃষ্ঠের উপরের দিকে কমে।
সূত্রঃ অষ্টম শ্রেণির বিজ্ঞান বই
৪৮.
বাংলাদেশের সবচেয়ে বড় স্থল বন্দর কোন জেলায় অবস্থিত?
  1. ক) চুয়াডাঙ্গা
  2. খ) হবিগঞ্জ
  3. গ) যশোর
  4. ঘ) দিনাজপুর
সঠিক উত্তর:
গ) যশোর
উত্তর
সঠিক উত্তর:
গ) যশোর
ব্যাখ্যা
দেশের প্রধান ও বৃহত্তম স্থলবন্দর বেনাপোল যশোর জেলায় অবস্থিত এবং ২য় বৃহত্তম স্থলবন্দর হলো দিনাজপুরের হিলি স্থলবন্দর।
উৎসঃ বাংলাপিডিয়া
৪৯.
১ মেগাবাইট =?
  1. ক) ১০২৪ বিট
  2. খ) ১০২৪ কিলোবিট
  3. গ) ১০২৪ বাইট
  4. ঘ) ১০২৪ কিলোবাইট
সঠিক উত্তর:
ঘ) ১০২৪ কিলোবাইট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০২৪ কিলোবাইট
ব্যাখ্যা
১ বাইট সমান ৮ বিট, ১ কিলোবিট = ১০২৪ বিট, ১ কিলোবাইট = ১০২৪ বাইট, ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট বা ১০,৪৮,৫৭৬ বাইট বা ১০২৪×১০২৪ বাইট।
সুত্রঃ আইসিটি নবম-দশম শ্রেণি এবং একাদশ-দ্বাদশ শ্রেণি(মাহবুবুর রহমান)।
৫০.
নিচের কোনটি একটি ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইস?
  1. ক) টেপ ক্যাসেট
  2. খ) মেমরি কার্ড
  3. গ) পেন ড্রাইভ
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) টেপ ক্যাসেট
উত্তর
সঠিক উত্তর:
ক) টেপ ক্যাসেট
ব্যাখ্যা
হার্ড ড্রাইভ, ফ্লপি ডিস্ক, টেপ ক্যাসেট—এগুলো মেগনেটিক স্টোরেজ ডিভাইস। অপটিক্যাল স্টোরেজ ডিভাইসের মধ্যে আছে সিডি ও ডিভিডি ডিস্ক। মেমরি কার্ড, মেমরি স্টিক, পেন ড্রাইভ, সলিড স্টেট ড্রাইভ (এসএসডি)—এগুলো ফ্ল্যাশ মেমরি ডিভাইসের মধ্যে পড়ে।
[সূত্রঃ বিভিন্ন শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই এবং কালের কন্ঠ পত্রিকা]