পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়11 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা - ২৭: বাংলা টপিক: সমার্থক ও বিপরীতার্থক শব্দ, এক কথায় প্রকাশ এবং বাগধারা ও প্রবাদ প্রবচন। উৎস: মাধ্যমিক ব্যাকরণ বই (উভয় সংস্করণ), বাংলা একাডেমি অভিধান, ভাষা শিক্ষা - ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা বা যেকোনো ভালো গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
‘অহঙ্কার পতনের মূল’ অর্থে কোন প্রবাদটি সঠিক?
  1. ক) আগুন পোহাতে ধোঁয়ার কষ্ট
  2. খ) অতিদর্পে হত লঙ্কা
  3. গ) অধিক সন্ন্যাসীতে গাঁজন নষ্ট
  4. ঘ) এঁটোপাত না যায় স্বর্গে
সঠিক উত্তর:
খ) অতিদর্পে হত লঙ্কা
উত্তর
সঠিক উত্তর:
খ) অতিদর্পে হত লঙ্কা
ব্যাখ্যা
‘অতিদর্পে হত লঙ্কা’ প্রবাদ-প্রবচনটি র অর্থ = অহঙ্কার পতনের মূল।

অন্যদিকে, 
‘আগুন পোহাতে ধোঁয়ার কষ্ট‘ প্রবাদ প্রবচনটির অর্থ = কষ্টের মধ্য দিয়েই ফল লাভ।
‘অধিক সন্ন্যাসীতে গাঁজন নষ্ট’ প্রবাদ প্রবচনটির অর্থ = অতিরিক্ত লোকের খবরদারিতে কাজ পণ্ড।
‘এঁটোপাত না যায় স্বর্গে’ প্রবাদ প্রবচনটির অর্থ = পরমুখাপেক্ষীর সমৃদ্ধি সম্ভব হয় না।
‘উনা ভাতে দুনা বল’ প্রবাদ প্রবচনটির অর্থ = স্বল্পহার স্বাস্থ্যপ্রদ।
কানা-ছেলের নাম পদ্মলোচন = অযোগ্যের বিপরীত নামকরণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ।
.
‘ঘাতক’ শব্দের বিপরীতার্থক কোনটি?
  1. ক) প্রতিঘাত
  2. খ) পরাজয়
  3. গ) বাদী
  4. ঘ) পালক
সঠিক উত্তর:
ঘ) পালক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পালক
ব্যাখ্যা
• ‘ঘাতক’ শব্দের বিপরিতার্থক - পালক

অপশানে দেয়া অন্যান্য শব্দের বিপরীতার্থক হচ্ছে:
- জয় = পরাজয়
- বাদী = বিবাদী
- ঘাত = প্রতিঘাত

গুরুত্বপূর্ণ কয়েকটি বিপরীতার্থক শব্দ হলো:
- ভর্ৎসনা = প্রশংসা
- তফাত = কাছে
- জড় = চেতনা
- দুষ্ট = শিষ্ট
- দীর্ঘ = হ্রস্ব

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
.
‘প্রসাদ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) নিরেট
  2. খ) প্রতীচী
  3. গ) রোষ
  4. ঘ) প্রাচ্য
সঠিক উত্তর:
গ) রোষ
উত্তর
সঠিক উত্তর:
গ) রোষ
ব্যাখ্যা
‘প্রসাদ’ শব্দের বিপরীত শব্দ - রোষ

কয়েকটি প্রচলিত বিপরীত শব্দ :
প্রাচী = প্রতীচী
ফাঁপা = নিরেট
পশ্চাত্য = প্রাচ্য
বিকাশ = বিলয়/বিনাশ
প্রকৃষ্ট = নিকৃষ্ট
নিমীলিত = উন্মীলিত

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
“ধৃষ্ট” এর বিপরীতার্থক কোনটি?
  1. ক) শ্লেথ
  2. খ) অধ
  3. গ) নম্র
  4. ঘ) জ্ঞেয়
সঠিক উত্তর:
গ) নম্র
উত্তর
সঠিক উত্তর:
গ) নম্র
ব্যাখ্যা
• “ধৃষ্ট” এর বিপরীতার্থক শব্দ = নম্র

অপশনের অন্যান্য শব্দের বিপরীতার্থক শব্দ:
- ত্বরিত = শ্লেথ
- জ্ঞেয় = অজ্ঞেয়
- ঊধ্ব = অধ

গুরুত্বপূর্ণ কয়েকটি বিপরীতার্থক শব্দ হলো:
- প্রখরতা = স্নিগ্ধতা
- পণ্ড = সফল
- রিক্ত = পূর্ণ
- আশু = বিলম্ব

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
.
‘ধূর্ত’ শব্দের বিপরীতার্থক নিচের কোনটি?
  1. ক) সরল
  2. খ) বিনয়ী
  3. গ) ভোঁতা
  4. ঘ) কচি
সঠিক উত্তর:
ক) সরল
উত্তর
সঠিক উত্তর:
ক) সরল
ব্যাখ্যা
‘ধূর্ত’ শব্দের বিপরীতার্থক হলো - সরল/বোকা

অপশানে দেয়া অন্যান্য শব্দের বিপরীতার্থক হলো:
- ধৃষ্ট = নম্র/বিনয়ী
- ধারালো = ভোঁতা
- ধেড়ে = কচি

গুরুত্বপূর্ণ কিছু বিপরীতার্থক শব্দ হলো:
- নরম = শক্ত
- প্রকাশ্যে = নেপথ্যে
- প্রফুল্ল = ম্লান
- পারত্রিক = ঐহিক

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।


.
‘যে পুরুষ বিয়ে করেনি’- এর এককথায় প্রকাশ--
  1. ক) কৃতদার
  2. খ) নবোঢ়া
  3. গ) অকৃতদার
  4. ঘ) অনূঢ়া
সঠিক উত্তর:
গ) অকৃতদার
উত্তর
সঠিক উত্তর:
গ) অকৃতদার
ব্যাখ্যা
• ‘যে পুরুষ বিয়ে করেনি’ এক কথায় বলে - অকৃতদার।

অন্যান্য এক কথায় প্রকাশ:
- ‘যে মেয়ের বিয়ে হয়নি’ এক কথায় বলে - অনূঢ়া
- ‘যে পুরুষ বিয়ে করেছেন’ এক কথায় বলে - কৃতদার
- ‘যে নারীর নতুন বিয়ে হয়েছে’ এক কথায় বলে - নবোঢ়া

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
’পণ্ড’ শব্দের ‍বিপরীতার্থক ‍নিচের কোনটি?
  1. ক) পথ
  2. খ) সফল
  3. গ) রত
  4. ঘ) যুক্ত
সঠিক উত্তর:
খ) সফল
উত্তর
সঠিক উত্তর:
খ) সফল
ব্যাখ্যা
• ‘পণ্ড’ শব্দের বিপরীতার্থক হচ্ছে = সফল
• ‘পথ’  শব্দের বিপরীতার্থক হচ্ছে = বিপথ
• ‘রত’  শব্দের বিপরীতার্থক হচ্ছে = বিরত
• ‘যুক্ত’  শব্দের বিপরীতার্থক হচ্ছে = বিযুক্ত

বহুল প্রচলিত কিছু বিপরীতার্থক শব্দ হচ্ছে:
মৌন = মুখর
হক = নাহক
হরণ = পূরণ
হ্রাস = ভারী
হাল = সাবেক

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
.
’দুর্ভাগ্য সর্বত্রগামী’ অর্থে কোন প্রবাদটি ব্যবহৃত হয়?
  1. ক) দশ চক্রে ভগবান ভূত
  2. খ) দশদিন চোরের একদিন গৃহীর
  3. গ) ধর্মের কল বাতাসে নড়ে
  4. ঘ) ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে
সঠিক উত্তর:
ঘ) ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে
ব্যাখ্যা
• ’ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে’ অর্থ - দুর্ভাগ্য সর্বত্রগামী।

অন্যদিকে-
• দশ চক্রে ভগবান ভূত - দশ জনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা।
• দশদিন চোরের একদিন গৃহীর - কুকর্মের ফল একদিন অনিবার্য।
• ধর্মের কল বাতাসে নড়ে - অপকর্ম প্রকাশিত হয়ে পড়েই।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।