পরীক্ষা আর্কাইভ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

পরীক্ষাসাম্প্রতিক সমাচার পরীক্ষাতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
বিগত এক সপ্তাহের (১৯ আগস্ট- ২৫ আগস্ট) Live MCQ Daily NewsPicker ও ২৬ আগস্ট Live MCQ Weekly Bulletin এর উপর লাইভ পরীক্ষা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

সাম্প্রতিক সমাচার পরীক্ষা · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
ডেঙ্গু সংক্রমণে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ মৃত্যুহার কোন দেশে? [আগস্ট, ২০২৫]
  1. ভারত
  2. পাকিস্তান
  3. বাংলাদেশ
  4. শ্রীলংকা
ব্যাখ্যা
ডেঙ্গু:
- ডেঙ্গু জ্বর একটি ভাইরাসজনিত রোগ, এই ভাইরাস এডিস মশার মাধ্যমে ছড়ায়। 
- বাংলাদেশে ডেঙ্গু জ্বর প্রতি বছর বিশেষ করে বর্ষাকালে দেখা দেয়।
- সাম্প্রতিক বছর গুলোতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
- দক্ষিণ এশিয়ায় এখনো ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুহার বাংলাদেশে এবং বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ।
- গত বছর ডেঙ্গুতে বাংলাদেশে মৃত্যুহার ছিল শূন্য দশমিক ৫৬। এটি ছিল বিশ্বে সর্বোচ্চ।
- চলতি বছর এ হার শূন্য দশমিক ৩৯।
- এ বছর বিশ্বে সর্বোচ্চ মৃত্যুহার ইন্দোনেশিয়ায়, শূন্য দশমিক ৪৩।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]
.
'দোনেৎস্ক' ও 'লুহানস্ক' অঞ্চল কোন দেশের অংশ?
  1. রাশিয়া
  2. ইউক্রেন
  3. বেলারুশ
  4. পোল্যান্ড
ব্যাখ্যা
দোনেৎস্ক ও লুহানস্ক:
- ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল নিয়ে দনবাস গঠিত।
- পূর্ব ইউক্রেনের এই অঞ্চলটি কয়লা ও ভারী শিল্পে সমৃদ্ধ।
- ২০১৪ সাল থেকে দনবাসে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে রাশিয়া।
- ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে মস্কো।
- তখন দনবাসের বেশির ভাগ এলাকা দখল করে নেয় রুশ বাহিনী।
- বর্তমানে দনবাসের প্রায় ১৭ হাজার ৯৮০ বর্গমাইল বা প্রায় ৮৮ শতাংশ ভূখণ্ড রাশিয়ার দখলে।
- এর মধ্যে লুহানস্কের প্রায় পুরোটা ও দোনেৎস্কের চার ভাগের তিন ভাগ রুশ বাহিনীর দখলে রেখেছে।

সম্প্রতি,
- যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে পূর্বাঞ্চলের শিল্পাঞ্চল দনবাসের পূর্ণ নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে দেওয়ার কথা বলেন। 

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]
.
সম্প্রতি, ‘ইকতেদার ১৪০৪’ নামক সামরিক মহড়া চালিয়েছে কোন দেশ? [আগস্ট, ২০২৫]
  1. ইরাক
  2. ইরান
  3. তুরস্ক
  4. পাকিস্তান
ব্যাখ্যা
ইকতেদার ১৪০৪:
- ইরানের নৌবাহিনী সম্প্রতি “ইকতেদার ১৪০৪” সামরিক মহড়া সফলভাবে সম্পন্ন করেছে।
- দুই দিনব্যাপী এই মহড়া ২০-২১ আগস্ট, ২০২৫ তারিখে ওমান সাগর ও উত্তর ভারত মহাসাগরে অনুষ্ঠিত হয়।
- এই মহড়ায় ইরান উন্নত প্রযুক্তির বিভিন্ন নৌ ক্রুজ এবং জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে, যা ভূপৃষ্ঠ ও সমুদ্রের লক্ষ্যবস্তুকে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়।
- মহড়ার মূল পর্বে গাইডেড মিসাইল ক্রুজার ‘জেনেভেহ’ ও ডেস্ট্রয়ার ‘সাবালান’ থেকে একযোগে ‘নাসির’, ‘গাদির’ ও ‘কাদের’ নামের বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
- এই মহড়ায় ব্যবহার করা হয়েছে ভূপৃষ্ঠের জাহাজ, বিমান ইউনিট, উপকূলীয় ও সমুদ্র-ভিত্তিক ক্ষেপণাস্ত্র সিস্টেম এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিটও।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]
.
কোন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ প্রবর্তন করা হয়েছে? [আগস্ট, ২০২৫]
  1. কান চলচ্চিত্র উৎসব
  2. ভেনিস চলচ্চিত্র উৎসব
  3. বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
  4. টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
ব্যাখ্যা
জুলাই মেমোরিয়াল প্রাইজ:
- দক্ষিণ কোরিয়ার বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ নামে একটি নতুন আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার প্রবর্তন করা হয়েছে।
- আগামী ১৭-২৬ সেপ্টেম্বর অনুষ্ঠাতব্য বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রথমবারের মতো এ পুরস্কার দেওয়া হবে।
- সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বুসান চলচ্চিত্র উৎসবে ‘ভিশন এশিয়া’ বিভাগে অংশ নেওয়া ছবিগুলোর মধ্যে একটি ছবিকে পুরস্কারটি দেওয়া হবে।
- ভিশন এশিয়া বিভাগে স্থান পেয়েছে বিভিন্ন দেশের ১১টি চলচ্চিত্র।
- সামাজিক ন্যায়বিচার, বাক্স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার অথবা অসাম্যের বিরুদ্ধে লড়াইকে উপজীব্য করে নির্মিত চলচ্চিত্রকে এ পুরস্কার দেওয়া হবে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]
.
সম্প্রতি, রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? [আগস্ট, ২০২৫]
  1. ঢাকা
  2. চট্রগ্রাম
  3. কক্সবাজার
  4. সিলেট
ব্যাখ্যা
রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন:
- ২৪ থেকে ২৬ আগস্ট, ২০২৫ কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
-এর শিরোনাম ছিল “স্টেকহোল্ডারস ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন”।
- সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে বের করা, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন বৃদ্ধি করা।
- সম্মেলনে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস, জাতিসংঘের প্রতিনিধিরা, ৪০টিরও বেশি দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং রোহিঙ্গা জনগণ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মীরা।
- এই সম্মেলনকে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সম্মেলনের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে, যা ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন।
.
'World Humanitarian Day' পালিত হয় কবে?
  1. ১৬ আগস্ট
  2. ১৭ আগস্ট
  3. ১৮ আগস্ট
  4. ১৯ আগস্ট
ব্যাখ্যা
বিশ্ব মানবতা দিবস (World Humanitarian Day):
- প্রতি বছর ১৯ আগস্ট বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব মানবতা দিবস (World Humanitarian Day)।
- ২০০৩ সালের ১৯ আগস্ট ইরাকের বাগদাদে জাতিসংঘের সদর দপ্তরে এক ভয়াবহ বোমা হামলায় জাতিসংঘের বিশেষ দূত সার্জিও ভিয়েরা দে মেলোসহ ২২ জন জাতিসংঘ কর্মী নিহত হন। - এই ট্র্যাজেডির স্মরণে এবং বিশ্বজুড়ে মানবিক সহায়তায় নিযুক্ত কর্মীদের স্বীকৃতি দিতে জাতিসংঘ ২০০৮ সালে ১৯ আগস্টকে বিশ্ব মানবতা দিবস হিসেবে ঘোষণা করে।
- তখন থেকেই প্রতি বছর এই দিনে বিশ্বের নানা প্রান্তে মানবিক কার্যক্রম এবং সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।
- ২০২৫ সালের এই দিবসের প্রতিপাদ্য হচ্ছে: ‘জলবায়ু সংকটে সম্মুখসারির মানবিক যোদ্ধারা’।

তথ্যসূত্র- জাতিসংঘ ওয়েবসাইট।
.
মালবর্ক দুর্গ কোথায় অবস্থিত?
  1. ফ্রান্স
  2. ইতালি
  3. জার্মানি
  4. পোল্যান্ড
ব্যাখ্যা
মালবর্ক দুর্গ:
- উত্তর পোল্যান্ডের নোগাত নদীর তীরে অবস্থিত মালবর্ক দুর্গটি আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দুর্গ।
- পোল্যান্ডের মালবর্কে ১৩ শতকে নির্মিত এই দুর্গ প্রায় ৫২ একর জায়গাজুড়ে অবস্থিত।
- জার্মান ক্যাথলিক ধর্মীয় ক্রুসেডারদের সংগঠন টিউটনিক নাইটস এ দুর্গ নির্মাণ করেছে।
- এটি ছিল ইউরোপের সর্ববৃহৎ সুরক্ষিত গথিক স্থাপনা।
- ১৯৯৭ সালে ইউনেসকো এটিকে বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]
.
‘অগ্নি-৫' কী? [আগস্ট, ২০২৫]
  1. যুদ্ধজাহাজ
  2. যুদ্ধবিমান
  3. পারমাণবিক বোমা
  4. ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
ব্যাখ্যা
‘অগ্নি-৫':
- অগ্নি-৫ একটি স্থলভিত্তিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা একাধিক ওয়ারহেড বহনে সক্ষম।
- মিসাইলটি উৎপাদন করেছে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)।
- ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, ডিআরডিও এই অগ্নি-পাঁচের নতুন ভার্সন তৈরি করছে।
- এর পরিসর ৫ হাজার কিলোমিটারেরও বেশি।
- অগ্নি-৫ একই সঙ্গে তিনটি পর্যন্ত পারমাণবিক ওয়ারহেড বহন ও নিক্ষেপ করতে সক্ষম।
- ২০ আগস্ট, ২০২৫ ওড়িশার চান্দিপুরের ইন্টেগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর) থেকে মিসাইলটি সফলভাবে পরীক্ষা করে নয়াদিল্লি।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন।
.
রুশ তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা দেশ কোনটি? [আগস্ট, ২০২৫]
  1. চীন
  2. ভারত
  3. তুরস্ক
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
তেল আমদানি:
- তেল ও গ্যাস রাশিয়ার সবচেয়ে বড় রপ্তানি খাত।
- রাশিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ।
- চীন, ভারত ও তুরস্ক মস্কোর সবচেয়ে বড় ক্রেতা।
- চীনের পর ভারত রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ক্রেতা।
- দেশটির মোট জ্বালানির ৩০ শতাংশের বেশি আসে মস্কো থেকে।
- সম্প্রতি, রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের পণ্যে শাস্তিমূলক ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন।
১০.
সম্প্রতি, মিশরের কোথায় হাজার বছরের প্রাচীন নগরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে? [আগস্ট, ২০২৫]
  1. লুক্সর শহরে
  2. কায়রো শহরে
  3. আলেকজান্দ্রিয়া উপকূলে
  4. পোর্ট সাইদ উপকূলে
ব্যাখ্যা
প্রাচীন নগরের ধ্বংসাবশেষ:
- প্রাচীন মিসরীয় সভ্যতার অন্যতম একটি কেন্দ্র ছিল আলেকজান্দ্রিয়া।
- সম্প্রতি, মিশরের আলেকজান্দ্রিয়া উপকূলে সমুদ্রের তলদেশে প্রায় দুই হাজার বছরের পুরোনো এক নগরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।
- এর মধ্যে রয়েছে রাজরাজড়াদের মূর্তি, চুনাপাথরের তৈরি ভবনের ধ্বংসাবশেষ ও ডকইয়ার্ডের (জাহাজ নির্মাণ ও মেরামতের কারখানা) অংশবিশেষ।
- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি প্রাচীন কানোপাস নগরীর সম্প্রসারিত অংশ।
- প্রত্নতাত্ত্বিকেরা বলছেন, টলেমাইক রাজাদের প্রায় ৩০০ বছরের শাসনামলে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র ছিল কানোপাস নগরী।
- ভূমিকম্প ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে ধীরে ধীরে হারিয়ে যায় কানোপাস ও পাশের বিখ্যাত বন্দরনগরী হেরাক্লিয়ন।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]
১১.
রোহিঙ্গা গণহত্যা দিবস পালিত হয় কবে?
  1. ২২ আগস্ট
  2. ২৩ আগস্ট
  3. ২৪ আগস্ট
  4. ২৫ আগস্ট
ব্যাখ্যা
রোহিঙ্গা গণহত্যা দিবস:
- ২০২২ সাল থেকে প্রতিবছর ২৫ আগস্ট দিনটি বাংলাদেশে ‘রোহিঙ্গা গণহত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
- ২০১৭ সালের এই দিনে মিয়ানমারের সশস্ত্র বাহিনী হত্যাকাণ্ড, ধর্ষণসহ ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও সম্পদ লুটের মাধ্যমে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্বিচার আক্রমণ শুরু করে।
- জাতিসংঘসহ আন্তর্জাতিক আদালত এ নৃশংস হত্যাযজ্ঞকে ‘জেনোসাইড’ হিসেবে আখ্যায়িত করেছেন।
- এর পরিপ্রেক্ষিতে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে আশ্রয় গ্রহণ করে।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৫১ সালের শরণার্থী কনভেনশন ও ১৯৬৭ সালের প্রটোকলে স্বাক্ষরকারী নয়।
- তাই আন্তর্জাতিক আইন অনুসারে ২০১৭ সালে আসা রোহিঙ্গাদের শরণার্থী মর্যাদা দেওয়ার কোনো আইনি বাধ্যবাধকতা বাংলাদেশ সরকারের ছিল না।
- এর পরিবর্তে বাংলাদেশ তাদের ‘ফোর্সিবলি ডিপ্লেসেড মিয়ানমার ন্যাশনালস’ বা ‘বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক’ হিসেবে সংজ্ঞায়িত করেছে।
- বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৩ আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১৪ লাখের বেশি।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন।
১২.
'শহীদ সোলাইমানি' স্যাটেলাইট নক্ষত্রমালা নির্মাণ করছে কোন দেশ? [আগস্ট, ২০২৫]
  1. তুরস্ক
  2. ইরান
  3. পাকিস্তান
  4. সৌদি আরব
ব্যাখ্যা
'শহীদ সোলাইমানি' স্যাটেলাইট:
- ‘শহীদ সোলাইমানি’ প্রকল্পটি হচ্ছে ইরানের প্রথম ন্যারোব্যান্ড স্যাটেলাইট নক্ষত্রমালা, যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে নির্মিত হচ্ছে।
- এই প্রকল্পের লক্ষ্য হলো, ইন্টারনেট অব থিংস সেবার সম্প্রসারণ করা।
- এই প্রকল্পে প্রায় ২০টি স্যাটেলাইট নির্মাণ করা হবে এবং সেগুলো বিভিন্ন কক্ষপথে স্থাপন করা হবে, যাতে পুরো দেশব্যাপী ন্যারোব্যান্ড যোগাযোগ সেবা নিশ্চিত করা যায়।
- মূল স্যাটেলাইটগুলো পূর্ণমাত্রার উৎক্ষেপণ শুরু হবে ২০২৫ সালের শেষভাগে, যা ২০২৬ সাল পর্যন্ত চলবে।
- এই প্রকল্পটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের একটি কনসোর্টিয়ামের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]
১৩.
নবম টোকিও আন্তর্জাতিক আফ্রিকা উন্নয়ন সম্মেলন জাপানের কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? [আগস্ট, ২০২৫]
  1. টোকিও
  2. কিয়োটো
  3. ওসাকা
  4. ইয়োকোহামা
ব্যাখ্যা
নবম টিকাড সম্মেলন:
- নবম টোকিও আন্তর্জাতিক আফ্রিকা উন্নয়ন সম্মেলন (TICAD) ২০২৫ সালের ২০ থেকে ২২ আগস্ট পর্যন্ত জাপানের ইয়োকোহামা শহরে অনুষ্ঠিত হয়েছে।
- এই সম্মেলনটি জাপান সরকার, জাতিসংঘ, বিশ্বব্যাংক, আফ্রিকান ইউনিয়ন কমিশন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) যৌথভাবে আয়োজন করে।
- সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল "আফ্রিকার সঙ্গে যৌথভাবে উদ্ভাবনী সমাধান সৃষ্টি করা"।
- সম্মেলনে ৪৯টি আফ্রিকান দেশ, জাতিসংঘ, বিশ্বব্যাংক, আফ্রিকান ইউনিয়ন কমিশন ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
- জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উদ্বোধনী ভাষণে আফ্রিকার নেতৃত্বে বৈশ্বিক সমস্যার সমাধানে জোর দেন এবং বৈশ্বিক শাসনব্যবস্থায় সংস্কারের আহ্বান জানান।

উল্লেখ্য,
- খনিজ ও প্রাকৃতিক সম্পদের ঘাটতি থাকা দেশ জাপানের জন্য আফ্রিকা মহাদেশের বিভিন্ন রাষ্ট্র ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠার প্রাথমিক পর্যায়ে ১৯৯৩ সালে জাপান সরকার সংক্ষেপে টিকাড নামে পরিচিত এই আন্তর্জাতিক সম্মেলনের সূচনা করেছিল।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]