টপিক:
১)৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা।
২) ৩২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা।
৩) ২০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা।
রিভিশন (BCS-JS-Revision বাটনে অনুষ্ঠিত বিগত ৩টি বিসিএসের মূল পরীক্ষার উপর রিভিশন পরীক্ষা) Live MCQ আর্কাইভ থেকে প্রশ্নের উত্তর ও ব্যাখ্যা ভালোভাবে পড়ে নিন। মূল প্রশ্ন মডিফাই করে প্রশ্ন প্রণিত হবে।
• 'বেঁচে থাকার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিজীবিষা।
অন্যদিকে, - 'হনন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিঘাংসা। - 'প্রবেশ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা। - 'গমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগমিষা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২.
'গবাক্ষ' কোন সন্ধির উদাহরণ?
ক
নিপাতনে সিদ্ধ সন্ধি
খ
স্বরসন্ধি
গ
ব্যঞ্জনসন্ধি
ঘ
বিসর্গ সন্ধি
ব্যাখ্যা
নিপাতনে সিদ্ধ সন্ধি: - সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।
অন্যদিকে, মধ্য স্বরাগম: - ধ্বনি পরিবর্তনের ফলে মূল শব্দের মধ্যে শহুরে স্বরধ্বনির আগমন ঘটাকে মধ্য স্বরাগম বলে। যেমন: - রত্ন > রতন, - ধর্ম > ধরম।
ব্যঞ্জন বিকৃতি: - শব্দের মধ্যে কোনো কোনো সময় কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয়। একে বলে ব্যঞ্জন বিকৃতি । অর্থাৎ পদের অন্তর্গত কোনো বর্ণ পরিবর্তিত হয়ে নতুন রূপ ধারণ করলে তাকে ব্যঞ্জন বিকৃতি বলে । যেমন- শাক > শাগ, ধোবা > ধোপা, কবাট > কপাট, ধাইমা > দাইমা ইত্যাদি।
ব্যঞ্জনচ্যুতি: পাশাপাশি সমউচ্চারণের দুটি ব্যঞ্জনধ্বনি থাকলে তার একটি লোপ পায়। এরূপ লোপকে বলা হয় ধ্বনিচ্যুতি বা ব্যঞ্জনচ্যুতি। যেমন- বড়দাদা > বড়দা, বউদিদি > বউদি ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
"মৃণালিনী" উপন্যাস: - ‘মৃণালিনী’ (১৮৬৯) ত্রয়োদশ শতাব্দীর বাংলাদেশ ও তুর্কি আক্রমণ এর ঐতিহাসিক পটভূমিতে রচিত। - এই উপন্যাসটি বঙ্কিমচন্দ্র উৎসর্গ করেছিলেন বন্ধু তথা বিশিষ্ট নাট্যকার দীনবন্ধু মিত্রকে। - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর দেশাত্মবোধ এবং ইতিহাস জিজ্ঞাসার প্রথম প্রকাশ এই উপন্যাসে। - ঐতিহাসিক ঘটনার অন্তরালে হেমচন্দ্র-মৃণালিনী এবং পশুপতি-মনোরমার প্রেমকাহিনি এই উপন্যাসে প্রধান হয়ে উঠেছে। - ইতিহাসের উপাদান নিয়ে এখানে জীবনকে মুখ্য করা হয়েছে।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়: - তিনি ছিলেন ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলার নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ। - তিনি ১৮৩৮ সালে চবিবশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। - পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম দিকে ছিলেন ব্রিটিশ উপনিবেশিক সরকারের একজন কর্মকর্তা, পরে হুগলির ডেপুটি কালেক্টর হন। - ১৮৫৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের যে দুজন ছাত্র বিএ পাস করেন, বঙ্কিমচন্দ্র ছিলেন তাঁদের একজন। - তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে চাকরি করেন।
তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাসগুলো: - দুর্গেশনন্দিনী, - কপালকুণ্ডলা, - রাজসিংহ, - রজনী, - মৃণালিনী, - বিষবৃক্ষ, - কৃষ্ণকান্তের উইল, - চন্দ্রশেখর, - আনন্দমঠ, - দেবী চৌধুরাণী, - সীতারাম।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
কামিনী রায়: - তিনি ১৮৬৪ সালে বরিশালে জন্মগ্রহণ করেন। - তিনি কলকাতার বেথুন কলেজ থেকে সংস্কৃতে অনার্স সহ বি.এ পাস করেন। সেই কলেজেই অধ্যাপনা করেন। - তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৯ সালে 'জগত্তারিণী' পদক পান।
তাঁর রচিত কাব্যগ্রন্থ: - আলো ও ছায়া, - নির্মাল্য, - পৌরাণিকী, - গুঞ্জন, - মাল্য ও নির্মাল্য, - অশোক সংগীত (সনেট সংগ্রহ), - অম্বা (নাট্যকাব্য), - দীপ ও ধূপ, - জীবন পথে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
আখতারুজ্জামান ইলিয়াস: - পূর্ণনাম আখতারুজ্জামান মুহম্মদ ইলিয়াস। - ১৯৪৩ সালের ১২ ফেব্রুয়ারি গাইবান্ধা জেলার গোটিয়া গ্রামে মাতুলালয়ে তাঁর জন্ম। - তাঁর পৈতৃক নিবাস বগুড়া শহরের নিকটবর্তী চেলোপাড়ায়। • তিনি কথাসাহিত্যিক হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেন। তাঁর লেখায় সমাজবাস্তবতা ও কালচেতনা গভীরভাবে প্রতিফলিত হয়েছে। - বিশেষত, তাঁর রচনাশৈলীর ক্ষেত্রে যে স্বকীয় বর্ণনারীতি ও সংলাপে কথ্যভাষার ব্যবহার লক্ষণীয় তা সমগ্র বাংলা কথাশিল্পে অনন্যসাধারণ।
তাঁর উল্লেখযোগ্য কয়েকটি রচনা হলো: - অন্যঘরে অন্যস্বর, - দোজখের ওম, - খোয়াবনামা, - সংস্কৃতির ভাঙা সেতু ইত্যাদি।
উৎস: বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭.
"অনাবৃষ্টি" শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?
ক
খাঁটি বাংলা
খ
সংস্কৃত
গ
ফারসি
ঘ
আরবি
ব্যাখ্যা
• "অনাবৃষ্টি" শব্দটি "খাঁটি বাংলা" উপসর্গযোগে গঠিত। - 'অনাবৃষ্টি' শব্দটিতে 'অনা' অভাব অর্থে ব্যবহৃত হয়েছে।
• উপসর্গ: বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে উপসর্গ।
• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা- ১. খাটি বাংলা উপসর্গ, ২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং ৩. বিদেশি উপসর্গ।
• সংস্কৃত বা তৎসম উপসর্গ: বাংলা ভাষায় যে সকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি। যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।
• খাঁটি বাংলা উপসর্গ: বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি। যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]
• বিদেশি উপসর্গ: আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে। এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।
• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়। যেমন: - আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের। - ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম। - উর্দু উপসর্গ: হর। - ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
৮.
"রাবেয়া খাতুন এবং জাহেদ" শহীদুল্লাহ কায়সার রচিত কোন উপন্যাসের চরিত্র?
ক
কৃষ্ণচূড়া মেঘ
খ
সারেং বৌ
গ
সংশপ্তক
ঘ
দিগন্তে ফুলের আগুন
ব্যাখ্যা
'সংশপ্তক' উপন্যাস: - শহীদুল্লাহ কায়সার রচিত উপন্যাস- সংশপ্তক। - সংশপ্তক শব্দটি মহাভারত থেকে নেওয়া হয়েছে। - সংশপ্তক অর্থ হচ্ছে যে সৈনিকেরা জীবনমরণ পণ করে যুদ্ধে লড়ে। একে মহাকাব্যিক উপন্যাস বলা হয়। - হিন্দু-মুসলিম সম্মিলিত জীবনযাপন, অসাম্প্রদায়িক জীবনবোধ এ উপন্যাসের বর্ণিত বিষয়। - বিশ্বযুদ্ধ, দাঙ্গা, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িকতা ইত্যাদি প্রাসঙ্গিকভাবে উপন্যাসে এসেছে। - উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: রাবেয়া খাতুন (রাবু), জাহেদ, সেকেন্দার, মালু, হুরমতি, লেকু, রমজান, রামদয়াল ইত্যাদি।
শহীদুল্লাহ কায়সার: - ১৯২৭ সালের ১৬ই ফেব্রুয়ারি ফেনিতে জন্মগ্রহণ করেন। - তাঁর পুরো নাম ছিল আবু নঈম মহাম্মদ শহীদুল্লাহ। - তিনি ও জহির রায়হান উভয় সহোদর। - ‘পেশোয়ার থেকে তাসখন্দ’ - তাঁর ভ্রমণবৃত্তান্তমূলক গ্রন্থ। - শহীদুল্লাহ কায়সার রচিত স্মৃতিকথামূলক গ্রন্থ - রাজবন্দীর রোজনমাচা।
তাঁর রচিত উপন্যাস সমূহ: - সারেং বৌ, - সংশপ্তক, - কৃষ্ণচূড়া মেঘ, - তিমির বলয়, - দিগন্তে ফুলের আগুন, - সমুদ্র ও তৃষ্ণা, - চন্দ্রভানের কন্যা, - কবে পোহাবে বিভাবরী (অসমাপ্ত)।
তাঁর রচিত ভ্রমণবৃত্তান্ত: - পেশোয়ার থেকে তাসখন্দ।
তাঁর রচিত স্মৃতিকথা: - রাজবন্দির রোজনামচা যা ১৯৬২ সালে প্রকাশিত হয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৯.
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ -
ক
সাম্যবাদী
খ
বিষের বাঁশি
গ
সর্বহারা
ঘ
অগ্নি-বীণা
ব্যাখ্যা
অগ্নি-বীণা: - কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। কিন্তু দ্বিতীয় প্রকাশিত গ্রন্থ। - এটি ১৯২২ সালে প্রকাশিত হয়। - বাংলা কবিতার পালাবদলকারী কাব্য 'অগ্নি-বীণা' প্রকাশের সঙ্গে সঙ্গে এর প্রথম সংস্করণ শেষ হয়ে যায়। - 'অগ্নি-বীণা' কাব্যে ১২টি কবিতা আছে। - বিষয়বস্তুর জায়গা থেকে কবিতাগুলোকে ৪ ভাগে বিভক্ত করা যায়। যেমন: ১. দ্রোহ, বিপ্লব ও আমিত্ব: প্রলয়োল্লাস, বিদ্রোহী, ধূমকেতু। ২. সময় ও যুদ্ধ: কামাল পাশা, আনোয়ার, রণভেরী, শাত-ইল-আরব। ৩. মুসলিম ঐতিহ্য: মোহররম, কোরবানী, খেয়াপারের তর। ৪. হিন্দু ঐতিহ্য: রক্তাম্বরধারিণী মা, আগমনী। - অগ্নি-বীণা কাব্যের প্রথম কবিতা 'প্রলয়োল্লাস', দ্বিতীয় কবিতা 'বিদ্রোহী', শেষ কবিতা 'মোহররম'। - 'রক্তাম্বরধারিণী মা' কবিতাটি নিষিদ্ধ হয়েছিল, অগ্নি-বীণা কাব্যটি নিষিদ্ধ হয়নি। - গ্রন্থটি উৎসর্গ করা হয় ব্রিটিশ বিরোধী বাঙালি বারীন্দ্রকুমার ঘোষকে।
• কাজী নজরুল ইসলাম: - কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে, ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। - তিনি ছিলেন বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। - তাঁর পিতা কাজী ফকির আহমদ ছিলেন মসজিদের ইমাম ও মাযারের খাদেম। - কাজী নজরুল ইসলামের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। - বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’ এবং আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত। - ভারত সরকারের অনুমতিক্রমে ১৯৭২ সালের ২৪ মে কবিকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে আনা হয়। - বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে কবির অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এক বিশেষ সমাবর্তনে কবিকে সম্মানসূচক ডি.লিট উপাধিতে ভূষিত করে। - ১৯৭৬ সালের জানুয়ারি মাসে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশ সরকার বাংলাদেশের নাগরিকত্ব প্রদান এবং ২১ ফেব্রুয়ারি ‘একুশে পদকে’ ভূষিত করে। - ২৯ আগস্ট, ১৯৭৬ (১২ ভাদ্র, ১৩৮৩) ঢাকার পিজি হাসপাতালে কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ: - অগ্নি-বীণা, - সর্বহারা, - ফণি-মনসা, - সাম্যবাদী, - জিঞ্জির, - বিষের বাঁশি, - ভাঙার গান, - সন্ধ্যা, - প্রলয় শিখা ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া; লাইভ এমসিকিউ লেকচার।
১০.
What kind of character is 'Caliban' described in Shakespeare's' The Tempest'?
ক
A spirit of the air
খ
A human with a noble lineage
গ
A misshapen creature
ঘ
A witch
ব্যাখ্যা
• Caliban, in "The Tempest" is a misshapen creature. - He is described as a feral, deformed monstrous being in the play.
• The Tempest: - William Shakespeare এর last work বা Swan Song, 'The Tempest' - এর কেন্দ্রীয় চরিত্রের নাম হচ্ছে Prospero, who is a magician. - এটি 5 act এ বিভক্ত একটি Romantic comedy, যা ১৬২৩ সালে First Foilo এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়। - Tempest শব্দটির অর্থ হচ্ছে Violent Storm.
• এই কমেডিতে Duke Prospero এবং তাঁর কন্যা Miranda এর কথা বলা হয়েছে, যারা কিনা ডিউকের ছোট ভাইয়ের দ্বারা ষড়যন্ত্রের স্বীকার হয়ে এক দূরদ্বীপে নির্বাসিত হয়। - এই নাটকে Propero কে supernatural powers এর অধিকারী হিসেবে দেখানো হয়েছে যার আয়ত্ত্বে থাকে Ariel এবং Caliban নামক দুইটি supernatural creature. - Ariel হচ্ছে এমন একটি সুপার ন্যাচরাল ক্যারেক্টার যে জাদু ব্যবহার করে প্রসপেরোকে তার পরিকল্পনা বাস্তবায়নে সাহায্য করে। - Ariel is “an airy spirit, and stands for good.
• অন্যদিকে, - Caliban, a feral, sullen, misshapen creature - যে হচ্ছে অত্যধিক ঔদ্ধত্যপূর্ণ এবং বিদ্রোহী। - Caliban represents the black magic of his mother and initially appears bad, especially when judged by conventional civilized standards. - Caliban, তাকে ক্রীতদাস বানিয়ে রাখার কারণে Prospero কে জন্য ঘৃণা করে এবং সে তাকে হত্যা করার পরিকল্পনা তৈরি করে।
• নাটকের শুরুতেই দেখা যায় Prospero তার জাদু শক্তির ব্যবহার করে সমুদ্রে এক ভয়াবহ ঝড়ের সৃষ্টি করেছেন, যার ফলে নাটকের অন্য চরিত্র গুলো তার নির্বাসিত স্বীপে এসে পৌঁছেছে। - Prospero, using his knowledge of magic and sorcery, conjures a storm (the tempest) to shipwreck his brother Antonio, who had usurped his position and cast him out.
• Main Characters: - Prospero (Duke), - Miranda(Heroine), - Ariel (Supernatural creature - good character), - Caliban (Supernatural creature - bad in character), - Antony (Villain/ brother of Duke), - Ferdinand (Hero), - Gonzalo ইত্যাদি।
• Some quotations from The Tempest: - Hell is empty and all the devils are here. - We are such stuff as dreams are made on, and our little life is rounded with a sleep. - This thing of darkness, I Acknowledge mine. - Thought is free. - O, brave new world, that has such people in't! - Awake, dear heart, awake. Thou hast slept well. Awake. - Misery acquaints a man with strange bedfellows.
Source: Britannica.com, Sparksnotes, and Cliffsnotes.
১১.
Find out the active form of the sentence: By whom can the project be completed?
ক
The project will be completed by who?
খ
Who completes the project?
গ
By who completes the project?
ঘ
Who can complete the project?
ব্যাখ্যা
• Passive: By whom can the project be completed? • Active: Who can complete the project?
• Passive Voice এ By whom থাকলে Active Voice করতে হলে – i) Subject হিসেবে Who বসে। ii) কোনো Modal Auxiliary থাকলে তা who এর পরে বসবে। (এখানে can) iii) be বাদ যাবে। iv) বাদ যাওয়া be verb যে Form এ ছিল, মূল Verb- ঐ form এ বসবে। এখানে be verb – Base Form এ ছিল, তাই মূল verb ও base form এ বসবে (save)। v) Passive Voice এর Subject - Object হয়ে বসবে।
১২.
'Is this a dagger which I see before me, the handle toward my hand?' is an extract taken from -
ক
Doctor Faustus
খ
Paradise Lost
গ
Julius Ceasar
ঘ
Macbeth
ব্যাখ্যা
• 'Is this a dagger which I see before me, the handle toward my hand?' is an extract taken from - William Shakespeare's most famous tragedy 'Macbeth'. - উল্লেখিত এই উক্তিটি Macbeth এর করা।
• Macbeth of Shakespeare’s greatest tragedies tells the story of the fall of a Scottish nobleman. - এই tragedy টি ১৬০৭-০৭ সালের দিকে লেখা এবং ১৬২৩ সালে প্রথম প্রকাশিত হয়। - Shakespeare রচিত Tragedy গুলোর মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত tragedy হচ্ছে এটি। - Macbeth ছিলেন স্কটল্যান্ডের রাজা Duncan এর একজন বিশ্বস্ত General। - নাটকের শুরুতে দেখা যায় তিনজন ডাইনী ( Three Witches) সেনাপতি Macbeth এর সাথে দেখা করে এবং সে ভবিষ্যতে Scotland এবং পার্শ্ববর্তী অঞ্চলের রাজা হবে এই ভবিষ্যত বানী করে। - Three Witches এর এই ভবিষ্যতবানীর কথা Macbeth যখন lady Macbeth কে জানায় , তখন লোভের বর্শবর্তী হয়ে Lady Macbeth, Macbeth কে প্ররোচনা দেয় রাজা Duncan কে হত্যা করতে। - Encouraged by his wife, Macbeth kills the king, becomes the new king, and kills more people out of paranoia. - Civil war erupts to overthrow Macbeth, resulting in more deaths.
• Some famous quotations of Macbeth - - 'Fair is foul, and foul is fair.' - 'All the perfumes of Arabia will not sweeten this little hand' - 'Life is but a walking shadow.' - 'What's done cannot be undone' - 'Life is but a walking shadow, a poor player'. - "What's done can't be undone." - 'Is this a dagger which I see before me, the handle toward my hand?' - "Look like an innocent flower But be the serpent under it."
• Its important characters are - - Macbeth, - Lady Macbeth, - Duncan, - Banquo, - Three Witches, etc.
Source: Britannica and Sparksnotes and Live MCQ Lecture.
১৩.
What is the antonym of the word 'Cynical'?
ক
Liberal
খ
Pessimistic
গ
Credulous
ঘ
Equivocal
ব্যাখ্যা
• Cynical (adjective) - নৈরাশ্যবাদীর আচরণসম্পন্ন।
Antonyms of Cynical - Gullible, optimistic, credulous, etc. Synonyms of Cynical - Pessimistic, bitter, resentful, soured, distorted, disenchanted, disillusioned, disappointed, skeptical, distrustful, suspicious, misanthropic.
ঘ) Liberal (adjective) - বদান্য; উদার; মুক্তহস্ত; সদাশয়; প্রচুর।
• শব্দগুলোর অর্থানুযায়ি বুঝা যাচ্ছে, অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে - Credulous শব্দটি Cynical এর বিপরীত অর্থ প্রকাশ করছে।
Source: Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
১৪.
Each employee should submit _______ report by Monday.
ক
their
খ
theirs
গ
his or her
ঘ
one's
ব্যাখ্যা
• Each/each of/anybody/anybody/everyone/no one/one of এদের possessive adjective হিসেবে his/her বসে। - যেমন: Everybody should do his or her duty.
• তবে শুধু feminine gender নির্দেশ করলে her এবং masculine gender নির্দেশ করলে his বসবে। - যেমন: - Each of the daughters has followed her father's business. - Each of the sons has followed his father's trade.
• One এর Possessive Case one's বসে, his বা her বসে না। - One should do one's duty.
• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - his or her. - Complete sentence: Each employee should submit his or her report by Monday. - Bangla Meaning: প্রত্যেক কর্মচারীকে সোমবারের মধ্যে তার রিপোর্ট জমা দিতে হবে।
১৫.
Walking briskly, she reached the bus stop just in time. The underlined part is an example of -
ক
Adjective clause
খ
Noun clause
গ
Principal clause
ঘ
Phrase
ব্যাখ্যা
•Walking briskly, she reached the bus stop just in time. The underlined part is an example of - Phrase.
- Underlined অংশটি একটি Phrase, এটি কোনো Clause নয়, কারণ Clause বলতে বোঝায় বাক্যের একটি অংশ যার মধ্যে Subject ও Finite Verb থাকে। - তথাপি এটাকে Function এর বিচারে আমরা Clause ধরে নিলে, এটাকে subordinate clause বলতে হবে। - কারণ এটা reached (ডিম পাড়া) – Verb কে Modify করছে, তাই এটা Adverb হিসেবে কাজ করছে। - আর Adverb Clause এক ধরনের subordinate clause.
• Clause ও phrase এর পার্থক্য: - Clause এর মধ্যে অবশ্যই একটি Finite Verb বা সমাপিকা ক্রিয়া থাকবে; কিন্তু Verb Phrase ব্যতিত অন্যান্য Phrase এর মধ্যে কোন Finite Verb বা সমাপিকা ক্রিয়া থাকবে না। - অন্য কথায় Clause এর মধ্যে Verb - Tense এর Structure অনুযায়ী থাকবে, কিন্তু Phrase এর মধ্যে Verb নাও থাকতে পারে, আর যদি থাকে তাহলে Tense এর Structure অনুযায়ী থাকবে না।
১৬.
The influence of the technological revolution in accelerating and ____ the concentration of wealth and power in the hands of the few should worry us all.
ক
diminishing
খ
neutralizing
গ
intensifying
ঘ
demolishing
ব্যাখ্যা
অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ: ক) Diminishing - কমে যাওয়া, হ্রাস পাওয়া। খ) Neutralizing - নিষ্ক্রিয় করা, সমান করা। গ) Intensifying - তীব্রতর করা, শক্তিশালী করা। ঘ) Demolishing - ধ্বংস করা, ভেঙে ফেলা।
• সাধারণত দুটি সম অর্থসম্পন্ন শব্দ and দ্বারা যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয়। - তবে, এখানে বাক্যের অর্থের সাথে intensifying' শব্দটি অধিক অর্থপূর্ণ। - Complete sentence: The influence of the technological revolution in accelerating and intensifying the concentration of wealth and power in the hands of the few should worry us all. - বাংলা অর্থ: প্রযুক্তিগত বিপ্লবের প্রভাব, যা দান-দান করে ধন ও ক্ষমতার কেন্দ্রীকরণের গতি বাড়িয়ে এবং শক্তিশালী করে তুলছে, আমাদের সবার জন্য চিন্তার বিষয় হওয়া উচিত।
Source: Accessible Dictionary by Bangla Academy.
১৭.
Complete the proverb: A bird in ______ is worth two in the bush.
ক
sky
খ
nest
গ
hand
ঘ
home
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - hand. - Complete proverb: A bird in hand is worth two in the bush. - এটি একটি Proverb. - এটি একটি প্রবাদ যার অর্থ অনিশ্চিত অনেক প্রত্যাশার চেয়ে হাতে পাওয়া অল্প জিনিসও ভালো। - সুতরাং সঠিক উত্তর হবে Take what you have got readily available rather than expecting better in the future.
• The main message conveyed by the proverb "A bird in hand is worth two in the bush" is to appreciate what you have now rather than pursuing uncertain gains.
Example Sentence: 1. After receiving a job offer, she decided to accept it rather than wait for other potential offers, realizing that a bird in hand is worth two in the bush. 2. Johny decided to sell his car to a reliable buyer instead of waiting for a better offer, understanding the principle that a bird in hand is worth two in the bush.
Source: Cambridge Dictionary.
১৮.
____ he is a great musician, he never sought fame.
ক
Since
খ
Whence
গ
Despite of
ঘ
Although
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - Although - Complete sentence: Although he is a great musician, he never sought fame. - Bangla meaning: যদিও তিনি একজন মহান সংগীতজ্ঞ, তবুও তিনি কখনো খ্যাতির পেছনে ছুটেননি।
• Although শব্দের অর্থ যদিও, তথাপি। - কোন sentence-এ দুটি কাজের বিপরীতমুখীতা বোঝাতে although ব্যবহার করা হয় যা সবসময় দুটি বিপরীতমুখী ঘটনা বা কাজকে যুক্ত করে। - এখানে, সলিড এবং লিকুইড দুটো বিপরীতধর্মী পদার্থ। - এখানে বৈপরীত্য বা contrast প্রকাশ করছে। তাই Although ব্যবহৃত হয়েছে। - The conjunctions but and although/though connect ideas that contrast.
• অন্য অপশনগুলোর মধ্যে - ক) Since - সাধারণত কারণ বা সময় নির্দেশ করতে ব্যবহৃত হয়। যেমন, "Since he is a great musician, he never sought fame." এর মানে হবে: "কারণ তিনি একজন মহান সংগীতজ্ঞ, তিনি কখনো খ্যাতির পেছনে ছুটেননি," যা এই বাক্যের উদ্দেশ্যের সাথে মেলে না। এখানে কারণের পরিবর্তে একটা বিরোধ বা বিপরীত ভাব প্রকাশ করা হচ্ছে, তাই "Since" ব্যবহার সঠিক নয়।
খ) Whence - "Whence" শব্দটি প্রাচীন ইংরেজিতে ব্যবহৃত ছিল এবং এটি "from where" বা "where from" এর সমান। এটি বর্তমানে আধুনিক ইংরেজিতে খুব কমই ব্যবহৃত হয়, এবং "Whence he is a great musician" সঠিক নয়। তাই, "Whence" এখানে ব্যবহার করা যাবে না।
গ) Despite of - "Despite of" ভুল। সঠিক ব্যবহার "Despite"। "Despite" হলো একটি পূর্বনামক (preposition) এবং এর পরে কোনো নাম বা নামবাচক শব্দের (noun phrase) প্রয়োজন। সুতরাং, "Despite of he is a great musician" সঠিক নয়। সঠিকভাবে বলা হবে: "Despite being a great musician, he never sought fame."
Source: Oxford Learner's Dictionary.
১৯.
He is but a shadow of his former self. Which part of speech is the word 'but'?
ক
Adverb
খ
Conjunction
গ
Preposition
ঘ
Pronoun
ব্যাখ্যা
• প্রশ্ন প্রদত্ত বাক্যে but হচ্ছে adverb. - He is but a shadow of his former self. - সে তার পূর্বের অবস্থার একটি ছায়া মাত্র।
• But (adverb) - শুধু; কেবল; মাত্র। - জোড় দেয়ার জন্য ব্যবহৃত হয়। - Used as No more than; only. - He is but a shadow of his former self - এই বাক্যে 'but' is an Adverb
• অন্যদিকে, • But (Conjunction): কিন্তু; তবে। - Used to indicate the impossibility of anything other than what is being stated. - Used to introduce a response expressing a feeling such as surprise or anger. - Used to introduce a phrase or clause contrasting with what has already been mentioned. • Example: - He never writes a word but he carefully weighs. - এখানে 'but' হচ্ছে conjunction কারণ দুটি বাক্যাংশকে যুক্ত করেছে।
• But (preposition): Meaning - ব্যতিরেকে, ছাড়া।
• Everyone but Sarah attended the meeting. - সারা ব্যতীত সকলেই সভায় উপস্থিত ছিলেন। - এখানে 'but' হচ্ছে preposition কারণ 'but' শব্দটি noun (Sarah) এর পূর্বে বসে বাক্যের অন্য অংশের সাথে সম্পর্ক স্থাপন করছে।
• But (pronoun) - এমন কেউ/কিছু যে/যা....না। - There is not one of them but wants to deceive us. - এখানে 'but' হচ্ছে pronoun কারণ noun এর বিকল্প হিসেবে বসেছে।
Which of the following can be synonymous with 'Euphemism'?
ক
Counteract
খ
Genteelism
গ
Dysphemism
ঘ
Incisively
ব্যাখ্যা
• Euphemism [noun] [Countable noun, Uncountable noun] English Meaning - A word or phrase used to avoid saying an unpleasant or offensive word.: description of a disagreeable thing by an agreeable name. Bangla Meaning - সুভাষণ; সত্যিকার শব্দের পরিবর্তে অন্য কোনো শব্দের ব্যবহার- যেমন ‘মৃত্যু’ শব্দের বদলে ‘পরলোকগমন' বাক্যাংশের ব্যবহার।
Synonyms: Softening (নরম করা), Politeness (শিষ্টতা), Genteelism (প্রচলিত শব্দের বদলে ভদ্র ও পরিশীলিত শব্দের ব্যবহার). Antonyms: Dysphemism (মনোরম বা নিরপেক্ষ শব্দের পরিবর্তে অবমাননাকর বা অপ্রীতিকর শব্দ ব্যবহার), Calling a spade a spade (পরিশীলিত শব্দের পরিবর্তে ‘যে’ বা ‘যা’ যেমন, তেমন সরাসরিভাবে বলা).
• Other Forms: - Euphemistic (adjective) সুভাষিত। -Euphemistically (adverb).
• Example Sentence: - She wants to reclaim the word old and rejects euphemisms like elderly and seniors.
• অন্যদিকে, • Counteract (verb transitive) - ব্যর্থ করে দেওয়া; পাল্টা ব্যবস্থা নেওয়া।
• Incisively (adverb) - তীক্ষ্ণভাবে।
Source: 1. Cambridge Dictionary. 2. Accessible Dictionary by Bangla Academy. 3. Live MCQ Lecture
২১.
Identify the correct sentence.
ক
You, who are always late, have better arrive on time for the meeting tomorrow.
খ
You, who are always late, has better arrive on time for the meeting tomorrow.
গ
You, who are always late, had better arrives on time for the meeting tomorrow.
ঘ
You, who are always late, had better arrive on time for the meeting tomorrow.
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - You, who are always late, had better arrive on time for the meeting tomorrow. - Bangla Meaning: আপনি, যিনি সর্বদা দেরিতে আসেন, কালকের মিটিংয়ের জন্য সময়মতো পৌঁছালে ভাল হবে।
• Had better এর পরে verb এর base form বসে। - এখানে had হলো unreal past বা অবাস্তব অতীত। - Had better অর্থ তবুও/ বরং ভালো। - এ ধরণের বাক্য সবসময় present বা future অর্থ প্রদান করে। - Had better যুক্ত sentence past tense এর হলেও তা মূলত past tense নয়। - এ জাতীয় বাক্যগুলি মূলত একটি উপদেশ বা suggestion প্রকাশ করে। - Had better এর পর infinitive to বসে না।
• Structure: Subject + had better/would better/had rather + verb এর base form. - যেমন: - I had better meet him now. - You had better stay today.
২২.
What is the noun form of 'Ability'?
ক
Unable
খ
Enable
গ
Capable
ঘ
Inability
ব্যাখ্যা
• Ability (noun) English Meaning: possession of the means or skill to do something. Bangla meaning: সামর্থ; সক্ষমতা। - এর noun form হচ্ছে - Inability.
• Inability (noun) English Meaning: the state of being unable to do something. Bangla Meaning: অক্ষমতা; অসামর্থ্য; অপারগতা।
• অন্য অপশন গুলোর মধ্যে - • Enable(verb) English Meaning: to make someone able to do something, or to make something possible. Bangla Meaning: সক্ষম করা; ক্ষমতা প্রদান করা।
• Capable (adjective) English Meaning: having the ability, fitness, or quality necessary to do or achieve a specified thing. Bangla Meaning: শক্তিমান; সক্ষম; শক্তিধর; দক্ষ।
• Unable (adjective) English Meaning: lacking the skill, means, or opportunity to do something. Bangla Meaning: অক্ষম; অপারগ।
Source: Bangla Academy Dictionary and Oxford Learner's Dictionary.
২৩.
৫টি লেবু ২৫ টাকায় কিনে ৪টি লেবু ২৪ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
ক
২৫% লাভ
খ
২০% ক্ষতি
গ
২৫% ক্ষতি
ঘ
২০% লাভ
ব্যাখ্যা
প্রশ্ন: ৫টি লেবু ২৫ টাকায় কিনে ৪টি লেবু ২৪ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
সমাধান: ৫টি লেবুর ক্রয়মূল্য = ২৫ টাকা ∴ ১টি লেবুর ক্রয়মূল্য ২৫/৫ = ৫ টাকা
৪টি লেবুর বিক্রয়মূল্য = ২৪ টাকা ∴ ১টি লেবুর বিক্রয়মূল্য ২৪/৪ = ৬ টাকা
∴ লাভ = (৬ - ৫) টাকা = ১ টাকা
৫ টাকায় লাভ হয় = ১ টাকা ১০০ টাকায় লাভ হয় = ১০০/৫ টাকা = ২০ টাকা
∴ লাভ ২০%
২৪.
৯, ১১, ১৪, ১৮, ........., ২৯ ধারার শূন্যস্থানের সংখ্যাটি কত?
অর্ধপরিবাহীর যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তির পার্থক্য কোনটি?
ক
প্রায় 50.1 eV
খ
প্রায় 15.0 eV
গ
প্রায় 1.1 eV
ঘ
প্রায় 25.1 eV
ব্যাখ্যা
অর্ধপরিবাহী: - যে সকল পদার্থের তড়িৎ পরিবাহিতা অপরিবাহী ও পরিবাহীর মাঝামাঝি সেসব পদার্থকে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর বলে। যেমন- জার্মেনিয়াম, সিলিকন, গেলিয়াম ইত্যাদি অর্ধপরিবাহী পদার্থ। - অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধ পরিবাহী এবং অকের আপেক্ষিক রোধের মাঝামাঝি। - এদের আপেক্ষিক রোধ 10-4 Ωm থেকে 10-2 Ωm ক্রমের। - কিন্তু কেবল আপেক্ষিক রোধ দিয়েই অর্ধপরিবাহী চিহ্নিত করা যায় না। - কেননা এমন কিছু সংকর ধাতু ও আছে যাদের আপেক্ষিক রোধ জার্মেনিয়াম, সিলিকন প্রভৃতির সমক্রমের কিন্তু এগুলো অর্ধপরিবাহী নয়।
অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য: ১। পরম শূন্য তাপমাত্রায় (0 K) এরা অন্তরকের ন্যায় কাজ করে। ২। কক্ষ তাপমাত্রায় সাধারণত আপেক্ষিক রোধ 10-4 Ωm থেকে 10-2 Ωm এর মধ্যে থাকে। ৩। অর্ধপরিবাহীর সাথে কোনো অপদ্রব্য যোগ করলে এর তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। ৪ । একটি নির্দিষ্ট তাপমাত্রার উঠা পর্যন্ত এর রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে হ্রাস পায়। ৫। অর্ধপরিবাহীর পরিবহন ব্যান্ড ও যোজন ব্যান্ডের মধ্যে শক্তির পার্থক্য 1.1 eV বা এর চেয়ে কম। ৬। কক্ষ তাপমাত্রায় অর্ধপরিবাহীর পরিবহন ব্যান্ড আংশিক পূর্ণ ও যোজন ব্যান্ড আংশিক খালি থাকে।
উৎস: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৬.
অপটিক্যাল ফাইবার হচ্ছে-
ক
সূক্ষ্ম প্লাস্টিক নল
খ
খুব সরু এসবেস্টোস ফাইবার নল
গ
খুব সূক্ষ্ম সুপরিবাহী তামার তন্তু নল
ঘ
খুব সরু এবং নমনীয় কাঁচ তন্তুর আলোক নল
ব্যাখ্যা
অপটিক্যাল ফাইবার: - অপটিক্যাল ফাইবার হলো খুব সরু এবং নমনীয় কাঁচ তন্তুর আলোক নল। - আলোক রশ্মিকে বহনের কাজে এটি ব্যবহৃত হয়। - আলোক রশ্মি যখন এই কাঁচতন্তুর মধ্যে প্রবেশ করে তখন এর দেয়ালে পুনঃপুন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটতে থাকে। - এই প্রক্রিয়া চলতে থাকে আলোক রশ্মি কাঁচতন্তুর অপর প্রান্ত দিয়ে বের না হওয়া পর্যন্ত। - সাধারণত ডাক্তার মানবদেহের ভিতরের কোনো অংশ (যেমন পাকস্থলী, কোলন ইত্যাদি) দেখার জন্য যে আলোক নলটি ব্যবহার করে সেটি হচ্ছে একগুচ্ছ অপটিক্যাল ফাইবারের সমন্বয়ে গঠিত। - এছাড়া অপটিক্যাল ফাইবার ব্যবহারের আরেকটি ক্ষেত্র হলো টেলিযোগাযোগ। - এতে অপটিক্যাল ফাইবার ব্যবহার করার ফলে একই সাথে অনেকগুলো সংকেত প্রেরণ করা যায়। - সংকেত যত দূরই যাক না কেন এর শক্তি হ্রাস পায় না।
উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি।
৩৭.
কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের কোন দিক বরাবর অতিক্রম করেছে?
ক
উত্তর-পশ্চিম
খ
উত্তর-দক্ষিণ
গ
দক্ষিণ-পূর্ব
ঘ
পূর্ব-পশ্চিম
ব্যাখ্যা
কর্কটক্রান্তি রেখা: - বাংলাদেশ ট্রপিক অব ক্যানসার বা কর্কটক্রান্তি রেখার উপর অবস্থিত। - সাড়ে ২৩° উত্তর অক্ষরেখা কর্কটক্রান্তি রেখা নামে পরিচিত। - এটি বাংলাদেশের পূর্ব-পশ্চিম বরাবর প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে। - কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে এমন জেলাগুলো হচ্ছে - চুয়াডাঙা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ি, ফরিদপুর, ঢাকা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙামাটি। - কর্কটক্রান্তি রেখা এবং ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার ছেদ বিন্দু পড়েছে বাংলাদেশের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়। - এছাড়াও বাংলাদেশের উপর দিয়ে ৯০° পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে।
উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।
৩৮.
যক্ষ্মা রোগের টিকা কোনটি?
ক
টিটি
খ
বিসিজি
গ
ডিটি
ঘ
ডিপিটি
ব্যাখ্যা
- Bacillus Calmatte Guerin-BCG হলো যক্ষ্মা রোগের টিকা। - যক্ষ্মা রোগের প্রতিষেধক হিসেবে দেয়া হয় বিসিজি (Bacillus Calmatte Guerin) টিকা। - টিকার আবিষ্কারক ক্যালসাট ও গুয়েচিন। - ব্যাকটেরিয়া থেকে যক্ষ্মা রোগের প্রতিষেধক টিকা তৈরি করা হয়। - ডিপথেরিয়া, হুপিংকাশি ও টিটেনাস প্রতিষেধক হিসেবে ডিপিটি (DPT) টিকা দেয়া হয়। - পোলিও রোগের টিকার নাম ওপিভি (Oral Polio Vaccine). - হাম রোগের টিকা এমএমআর।
উৎস: ব্রিটানিকা।
৩৯.
অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে-
ক
যােগাযােগ বৃদ্ধি পায়
খ
প্রতিষ্ঠানের সুনাম হয়
গ
দুর্নীতি দূর হয়
ঘ
বিনিয়ােগ বৃদ্ধি পায়
ব্যাখ্যা
- অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব অত্যধিক। - অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন নিশ্চিত হলে অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত হয়। - এতে করে পুঁজি বিনিয়োগ ও শিল্পকারখানা স্থাপনে আগ্রহ বৃদ্ধি পায়। ফলে কর্মসংস্থান বৃদ্ধি পায় ও বেকারত্ব হ্রাস পায়। - অর্থনীতির সাথে সরাসরি বিনিয়োগের সাথে সম্পর্ক আছে। তাই অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে বিনিয়োগ বৃদ্ধি পাবে।
হরিকেল: - হরিকেল জনপদের কথা প্রথম জানা যায় প্রথম শতকের চট্টগ্রামে প্রাপ্ত লিপিতে। - চন্দ্রবংশীয় লিপিতেও হরিকেল রাজ্যের কথা আছে। - হরিকেল জনপদ আধুনিক সিলেট থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিলো। - ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সংরক্ষিত দুটি প্রাচীন গ্রন্থের পাণ্ডুলিপিতে হরিকোল (হরিকেল) ও বর্তমান সিলেট বিভাগ অভিন্ন উলিণ্ঢখিত হয়েছে। - বাংলাদেশের প্রাচীন জনপদগুলোর সংক্ষিপ্ত আলোচনা শেষে এ কথা বলা যায় যে, জনপদগুলোর নির্দিষ্ট সীমারেখা নির্ণয় করা বা যুগে যুগে তাদের সীমার বিস্তার ও সংকোচনের সঠিক তথ্য সংগ্রহ করা দুরূহ কাজ। - হরিকেল প্রাচীন পূর্ববঙ্গের একটি জনপদ।
তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪১.
ঐতিহাসিক তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
ক
১৯৬৫ সালে
খ
১৯৬৬ সালে
গ
১৯৬৭ সালে
ঘ
১৯৬৮ সালে
ব্যাখ্যা
তাসখন্দ চুক্তি: - ১৯৬৬ সালের ১০ জানুয়ারি ঐতিহাসিক তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়। - এর মধ্য দিয়ে কাশ্মীরকে কেন্দ্র করে চিরবৈরী ভারত ও পাকিস্তানের মধ্যকার ১৯৬৫ সালের রক্তক্ষয়ী যুদ্ধের আপাত অবসান ঘটে। - সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত উজবেকিস্তানের তাসখন্দে এই চুক্তি সম্পন্ন হয় বিধায় ইতিহাসে এটি তাসখন্দ চুক্তি নামেই বহুল পরিচিত। - তৎকালীন সোভিয়েত প্রধানমন্ত্রী এ্যালেক্সি কোসিজিনের মধ্যস্থতায় ভারতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান দুই দেশের পক্ষে চুক্তিটিতে স্বাক্ষর করেন।
তথ্যসূত্র - ব্রিটানিকা এবং হিস্টোরি.কম।
৪২.
মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্যে মোট কতজন মুক্তিযোদ্ধাকে 'বীরবিক্রম' খেতাব প্রদান করা হয়?
ক
১৭৩ জন
খ
১৭৪ জন
গ
১৭৫ জন
ঘ
১৭৬ জন
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের খেতাব: - মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে। এগুলো হলো: - সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ : ৭জন। - দ্বিতীয় সর্বোচ্চ খেতাব বীরউত্তম : ৬৮ জন। - তৃতীয় সর্বোচ্চ খেতাব বীরবিক্রম : ১৭৫ জন। - চতুর্থ সর্বোচ্চ খেতাব বীরপ্রতীক : ৪২৬জন।
- ৬ জুন ২০২১ তারিখে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু হত্যার চার আসামীর মুক্তিযুদ্ধে অবদানের জন্যে প্রদত্ত খেতাব বাতিল করে। - স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বর্তমানে ৬৭২ জনের খেতাব বহাল রয়েছে। এর মধ্য: - বীরশ্রেষ্ঠ : ৭জন। - বীর উত্তম: ৬৭ জন। - বীর বিক্রম: ১৭৪ জন। - বীর প্রতীক : ৪২৪ জন।
মহিলা বীরপ্রতীক: - বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য ২ জন মহিলাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়। - তাঁরা হলেন- ডা. সেতারা বেগম ও তারামন বিবি। - তারামন বিবি ও ডা. সেতারা বেগম ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে যথাক্রমে ১১ ও ২ নং সেক্টরে যুদ্ধ করেন।
তথ্যসূত্র - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।
৪৩.
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে 'অধ্যাদেশ প্রণয়ন-ক্ষমতা' এর উল্লেখ রয়েছে?
ত্রিপুরা: - একটি ঐতিহ্যবাহী প্রাচীন জাতি। ব্রিটিশ আমলে ত্রিপুরা ছিল একটি দেশীয় রাজ্য। - ১৯৪৭ সালের পর ত্রিপুরী জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ বসবাস সুবাদে বাংলাদেশের নাগরিকত্ব অর্জন করে। - বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রামের সীতাকুন্ড ও মিরসরাই, নোয়াখালীর বিলোনীয়া অঞ্চল, কুমিল্লা, চাঁদপুর, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, রাজবাড়ী, ফরিদপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে এরা বসবাস করেন। - ত্রিপুরা জাতি যে ভাষায় কথা বলে তা কক্-বরক নামে অভিহিত। - কক্-বরক্ ভাষাটি ৫৮৫ খ্রিস্টাব্দ থেকে ১৯৪৯ খ্রিস্টাব্দ পর্যন্ত স্বাধীন ত্রিপুরা রাজ্যের রাষ্ট্রভাষা ছিল। - ত্রিপুরা ভারতে যোগ দিলে কক্-বরক্ রাষ্ট্রভাষার মর্যাদা হারায়। - ত্রিপুরা জাতির সামাজিক কাঠামো পিতৃতান্ত্রিক। - এই জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসবের নাম বৈসু। - ধর্ম বিশ্বাসে ত্রিপুরা জাতি সনাতন ধর্মের অনুসারী।
তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও দৈনিক কালের কন্ঠ, ০৪ এপ্রিল, ২০১৭।
৪৫.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা কত?
ক
৫টি
খ
১০টি
গ
১৫টি
ঘ
২০টি
ব্যাখ্যা
জাতিসংঘ: - ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়। - এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়। - জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। - দাপ্তরিক ভাষা ৬টি। - এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি। - জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (ডিসেম্বর, ২০২৪) - তিনি পর্তুগালের নাগরিক। - জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি। - এর বর্তমান সদস্য ১৯৩টি। (ডিসেম্বর, ২০২৪) - জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)। - জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান। - ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে। - জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি। - জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি। - জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।
তথ্যসূত্র- জাতিসংঘ ওয়েবসাইট।
৪৬.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, জিডিপিতে শিল্প খাতের অবদান কত শতাংশ?
ক
১১.০২%
খ
২৪.৭৯%
গ
৩৭.৯৫%
ঘ
৪৬.১৪%
ব্যাখ্যা
- সার্বিকভাবে জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত। - এই ১৯টি খাত ৩টি বৃহৎ খাতের অন্তর্ভুক্ত। - জিডিপিতে বিভিন্ন খাতের অবদান - • কৃষি: ১১.০২%। • শিল্প: ৩৭.৯৫%। • সেবা: ৫১.০৮%। - ৩টি বৃহৎ খাতে নিয়োজিত জনশক্তি - • কৃষি:৪৫%। • শিল্প: ১৭%। • সেবা: ৩৮%।
তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৪৭.
যে গুণের মাধ্যমে মানুষ 'ভুল' ও 'শুদ্ধ'-এর পার্থক্য নির্ধারণ করতে পারে, তা হচ্ছে-
ক
মূল্যবােধ
খ
কর্তব্যবােধ
গ
সদাচার
ঘ
সততা
ব্যাখ্যা
- মূল্যবোধ নির্ধারিত হয় আচরনের মাধ্যমে। অর্থাৎ মূল্যবোধের মাধ্যমে মানুষ 'ভুল' ও 'শুদ্ধ' ভাল ও মন্দ-এর পার্থক্য নির্ধারণ করতে পারে। - মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী মানদণ্ড ও নীতি। - শিক্ষার মাধ্যমে মূল্যবোধকে সুদৃঢ় করা যায়। - জন্মের পর থেকেই মানুষ মূল্যবোধের শিক্ষা লাভ করতে শুরু করে যা আমৃত্যু চলে। তবে বয়স বৃদ্ধির সাথে সাথে মূল্যবোধ শিক্ষারও পরিবর্তন ঘটে।
তথ্যসূত্র - বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।
৪৯.
তাইওয়ানের রাষ্ট্রীয় নাম কী?
ক
রিপাবলিক অব ফরমোজা
খ
রিপাবলিক অব তাইওয়ান
গ
রিপাবলিক অব চায়না
ঘ
কোনটিই নয়
ব্যাখ্যা
তাইওয়ান: - তাইওয়ান সরকারীভাবে রিপাবলিক অব চায়না। - ফরমোজার বর্তমান নাম তাইওয়ান। - এটি পূর্ব এশিয়ার একটি দ্বীপ, যা তাইওয়ান প্রণালীর পূর্বে চীনা মূল ভূখন্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত। - আয়তন: ১৩,৯৭৬ বর্গ মাইল (৩৬,১৯৭ বর্গ কিমি)। - ভাষা: ম্যান্ডারিন চাইনিজ (অফিসিয়াল), তাইওয়ানিজ, ফুকিয়েন এবং হাক্কা উপভাষায়ও কথা বলা হয়। - ধর্ম: বৌদ্ধ ধর্ম, দাওবাদ, কনফুসিয়ানিজম, খ্রিস্টধর্ম। - মুদ্রা: নতুন তাইওয়ান ডলার।
তথ্যসূত্র - Britannica.com
৫০.
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি?
ক
পানামা খাল
খ
বেরিং প্রণালী
গ
সুয়েজ খাল
ঘ
জিব্রাল্টার প্রণালী
ব্যাখ্যা
পানামা খাল: - বিশ্ব বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ রুট। - পানামা প্রজাতন্ত্রের বুক চিরে বয়ে চলা কৃত্রিম খালটি জাহাজ চলাচলের জন্য ১৯০৪ সালে খনন করা হয় যেটি বিশ্ববাসীর কাছে পানামা খাল হিসেবে সমাধিক পরিচিত। - ১৯০৪ সালে এর খনন কাজ শুরু হয় এবং ১৯১৪ সালে সমাপ্ত হয়। - পানামা খালের দৈর্ঘ্য ৬৫ কিলোমিটার এবং প্রস্থ ৩০ থেকে ৯০ মিটার পর্যন্ত। - তবে গভীর জলভাগ থেকে এর দৈর্ঘ্য হিসেব করলে এর দৈর্ঘ্য দাঁড়ায় ৮২ কিলোমিটার। - গভীরতা স্থানভেদে ৪৬ থেকে ৮৫ ফুট। - এটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে এবং উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ কে পৃথক করেছে। - এই খাল নির্মাণের ফলে যুক্তরাষ্ট্রে পুর্ব থেকে পশ্চিম উপকূলে চলাচলকারী জাহাজ গুলোর পথ প্রায় ১৫ হাজার কিলোমিটার হ্রাস পেয়েছে।
তথ্যসূত্র - এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
৫১.
ফরায়েজী আন্দোলনের সূত্রপাত করেন কে?
ক
স্যার সৈয়দ আহমদ
খ
হাজী শরীয়তউল্লাহ
গ
মজনু শাহ
ঘ
মীর নিসার আলী
ব্যাখ্যা
ফরায়েজি আন্দোলন: - ফরায়েজি আন্দোলন ছিল একটি ধর্মীয়-সামাজিক সংস্কার আন্দোলন। - উনিশ শতকের প্রথমার্ধে হাজী শরীয়তুল্লাহ ফরায়েজী আন্দোলনের সূত্রপাত করেন। - তিনি বৃহত্তর ফরিদপুরের মাদারীপুর জেলায় ১৭৮২ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। - ফরায়েজি শব্দটি আরবি ‘ফরজ’ (অবশ্য কর্তব্য) শব্দ থেকে এসেছে। যাঁরা ফরজ পালন করে তারাই ফরায়েজি। - হাজী শরীয়তুল্লাহ যে ফরজের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন, তা ছিল পবিত্র কুরআনে বর্ণিত পাঁচটি অবশ্যপালনীয় (ফরজ) মৌলনীতি। - তিনি ভারতবর্ষকে ‘দারুল হারব' অর্থাৎ বিধর্মীর রাজ্য বলে ঘোষণা করেন। - জমিদার শ্রেণি নানা অজুহাতে ফরায়েজি প্রজাদের উপর অত্যাচার শুরু করলে হাজী শরীয়তুল্লাহ প্রজাদের রক্ষার জন্য লাঠিয়াল বাহিনী গঠনের সিদ্ধান্ত নেন। - ১৮৩৯ খ্রিস্টাব্দে তার উপর পুলিশি নিষেধাজ্ঞা জারি করা হয়। - ১৮৪০ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। - হাজী শরীয়তুল্লাহর মৃত্যুর পরে ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দেন তাঁর যোগ্যপুত্র মুহম্মদ মুহসিন উদ্দীন আহমদ ওরফে দুদু মিয়া। - তিনি ১৮১৯ খ্রিস্টাব্দে জন্ম গ্রহণ করেন। - দুদু মিয়া ফরায়েজি আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন। - ১৮৬২ খ্রিস্টাব্দে দুদু মিয়া মৃত্যুবরণ করেন। - তাঁর মৃত্যুর পর যোগ্য নেতৃত্বের অভাবে ফরায়েজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে।
তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।