পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes
মোট প্রশ্ন৪২
সিলেবাস
৪৬তম বিসিএস প্রস্তুতি: বিসিএস জব সল্যুশন রিভিশন পরীক্ষা - ৬ পরীক্ষার টপিক: ১) ৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ২) ৩৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ৩) ১০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। Live MCQ অ্যাপের আর্কাইভের "বিসিএস জব সল্যুশন" বাটন থেকে উল্লিখিত বিসিএস পরীক্ষার প্রশ্নগুলোর ব্যাখ্যা এবং রেফারেন্সসহ সমাধান ভালো করে পড়ে পরীক্ষা দিন। উল্লিখিত পরীক্ষাগুলোর প্রশ্ন ও ব্যাখ্যা মডিফাই করে রিভিশন পরীক্ষাটির প্রশ্ন প্রণয়ন করা হবে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৪২ প্রশ্ন

.
'দেবালয়' শব্দটির সন্ধি বিচ্ছেদ -
  1. দেব + লয়
  2. দেবা + লয়
  3. দেব + আলয়
  4. দেবা + আলয়
ব্যাখ্যা
স্বরসন্ধি:
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনের নাম স্বরসন্ধি।

• অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয়ে মিলে আ-কার হয়, আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
যেমন -
- অ + অ = আ ⇒ নর + অধম = নরাধম।
এরূপ - হিমাচল, প্রাণাধিক, হস্তান্তর, হিতাহিত ইত্যাদি।
- অ + আ = আ ⇒ দেব + আলয় = দেবালয়
এরূপ - হিমালয়, রত্নাকর, সিংহাসন ইত্যাদি।
- আ + অ = আ ⇒ যথা + অর্থ = যথার্থ।
এরূপ - আশাতীত, কথামৃত, মহার্ঘ ইত্যাদি।
- আ + আ = আ ⇒ বিদ্যা + আলয় = বিদ্যালয়।
এরূপ - কারাগার, মহাশয়, সদানন্দ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'অত্যন্ত গরীব' অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?
  1. কারো পৌষ মাস, কারো সর্বনাশ
  2. চাল না চুলো, ঢেঁকী না কুলো
  3. বোঝার উপর, শাকের আঁটি
  4. সাপও মরে, লাঠিও না ভাঙ্গে
ব্যাখ্যা
• 'অত্যন্ত গরীব' অর্থে ব্যবহৃত প্রবচন - চাল না চুলো, ঢেঁকী না কুলো

অন্যদিকে,
• 'কারও সুদিন, কারও খারাপ দিন' অর্থে ব্যবহৃত প্রবচন - কারো পৌষ মাস, কারো সর্বনাশ।
• 'অতিরিক্তের অতিরিক্ত' অর্থে ব্যবহৃত প্রবচন - বোঝার উপর, শাকের আঁটি।
• 'উভয়কূল রক্ষা' অর্থে ব্যবহৃত প্রবচন - সাপও মরে, লাঠিও না ভাঙ্গে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'Hydrosphere' এর বাংলা পরিভাষা - 
  1. বিষয়াদি
  2. বারিমণ্ডল
  3. গোলার্ধ
  4. আবহমণ্ডল
ব্যাখ্যা
• 'Hydrosphere' এর বাংলা পরিভাষা - বারিমণ্ডল

অন্যদিকে, 
• 'Affairs' এর বাংলা পরিভাষা - বিষয়াদি।
• 'Hemisphere' এর বাংলা পরিভাষা - গোলার্ধ।
• 'Atmosphere' এর বাংলা পরিভাষা - আবহমণ্ডল।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
.
কোনটি শুদ্ধ বানান?
  1. প্রণয়িনি
  2. প্রণয়িনী
  3. প্রনয়িনি
  4. প্রনয়িনী
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - প্রণয়িনী
-  শব্দটি বিশেষ্য।
- এটি সংস্কৃত শব্দ।
- অর্থ: প্রেমের পাত্রী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
You can arrange a mortgage online, over _________ phone, or through a meeting.
  1. a
  2. an
  3. the
  4. zero article
ব্যাখ্যা
Preposition এর নিয়মানুযায়ী,
- Phone শব্দটির পূর্বে by বসে।
- কিন্তু the phone এর পূর্বে over/on বসে।

• যেহেতু প্রশ্নে উল্লেখিত বাক্যটিতে over preposition টি আছে, সেহেতু বোঝা যাচ্ছে শূন্যস্থানে অর্থাৎ, phone শব্দটির পূর্বে article হিসেবে the প্রয়োজন
- তাই শূন্যস্থানে সঠিক উত্তর - the.
Complete sentence:  You can arrange a mortgage online, over the phone, or through a meeting.

• মনে রাখতে হবে - 
By phone:  The manager will give instructions by phone.
Over the phone: Nasima will discuss the issue with Mehedi over the phone.
On the phone: She has spent hours on the phone in recent weeks, talking to negotiators in a labor dispute.
.
What is the synonym of 'Jovial'?
  1. Unhappy
  2. Gay
  3. Jealous
  4. Angry
ব্যাখ্যা
• Jovial (adjective): 
• English Meaning- Indicative of or marked by high spirits or good humor.
• Bengali Meaning- হাসিখুশি; আমুদে; আনন্দপূর্ণ। 

• Synonyms: Gay (লঘুচেতা; হাসিখুশি; উচ্ছল, )Jolly (প্রফুল্ল), Merry (উল্লসিত), Festive (উৎসবমুখর), Cheerful (আনন্দদায়ক)। 
• Antonyms: Sad (অসুখী), Unhappy (অসুখী), Glum (মনমরা), Moody(অস্থির মেজাজের)। 

• Other Forms:
-Jovially (adverb)- হাশিখুশিভাবে, Joviality (noun)- আনন্দপূর্ণ আচরণ।

• Example Sentences: 
1. The audience was in a jovial mood.
2. He's a very jovial man.

• অন্য অপশনগুলোর মধ্যে -
- Jealous -  পরশ্রীকাতর; ঈর্ষাকাতর।
- Angry - ক্রুদ্ধ; রুষ্ট।

Source: Merriam-Webster Dictionary snd Accessible Dictionary by Bangla Academy.
.
What is the meaning of the word 'Authoritarian'?
  1. A leader not constitutionally responsible to the people
  2. A person with higher standing or rank
  3. An elderly person
  4. Capable of development into actuality
ব্যাখ্যা
Authoritarian
English Meaning: Favoring a concentration of power in a leader or an elite not constitutionally responsible to the people.
Bangla Meaning: ব্যক্তিস্বাধীনতাকে উপেক্ষা করে কর্তৃপক্ষের, বিশেষত রাষ্ট্রীয় কর্তৃত্বের বশ্যতা স্বীকারের উপর অধিক গুরুত্ব আরোপ করে এমন; কর্তৃত্ববাদী; কর্তৃত্বপরায়ণ; প্রভুত্বপরায়ণ।

• অন্য অপশনগুলোর মধ্যে - 
খ) Senior
English Meaning: A person with higher standing or rank or older than other.
Bangla Meaning: বয়োজ্যেষ্ঠ; (পদমর্যাদা, কর্তৃত্ব ইত্যাদিতে) প্রবীণতর; বরিষ্ঠ; বরীয়ান

গ) Elderly
English Meaning: An elderly person.
Bangla Meaning: বয়োজ্যেষ্ঠ; প্রৌঢ়; প্রবীণ।

ঘ) Potential
English Meaning: Capable of development into actuality.
Bangla Meaning: সম্ভাব্য; সম্ভাবনাত্মক; সম্ভাবনীয়; অনুভূত

Source: Merriam-Webster Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
.
Each of the daughters joined _______ father's business.
  1. his
  2. her
  3. their
  4. one's
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - her.
- Complete sentence: Each of the daughters joined her father's business.

• প্রশ্নটি মূলত possessive pronoun বাক্যে possessive pronoun এর ব্যবহারের উপর ভিত্তি করে করা হয়েছে।
- নিয়মানুযায়ী, Each/each of/anybody/everyone/no one/one of এদের possessive adjective হিসেবে his/her বসবে৷
-  তবে feminine gender- এর কথা বলা থাকলেই শুধু her বসবে, বাকী সবক্ষেত্রে his হবে।
- One এর Possessive Case one's বসে, his বা her বসে না।
.
Which of the following is a common noun?
  1. Crew
  2. Poet
  3. Cattle
  4. Jury
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Poet (কবি) হচ্ছে Common gender.
- cattle, jury, crew, etc হচ্ছে Collective noun.

• Common Noun:
- A common noun is one which is common to each member of class of persons or things/A noun that names a general class of persons, place or things.
- যে noun কোন এক শ্রেণির ব্যাক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে common noun বলে।
- যেমন: The words "teacher," "river," and "table" are common nouns.)

• Examples of common nouns:
- Flower,
- Poet 
- Girl
- Planet 
- Dress 

• Collective Noun:

- A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
- যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
- কিছু collective noun হচ্ছে - cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority, etc.
১০.
The company expanded its facilities with a view ______ production.
  1. increase
  2. increasing
  3. to increase
  4. to increasing
ব্যাখ্যা
সাধারণত with a view + to + Verb(+ing) হয়।
• কোনো বাক্যে mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, worth ইত্যাদি শব্দ সমূহের পর কোনো verb বসলে সেই verb এর সাথে ing যুক্ত করতে হয়। 
- যেহেতু প্রদত্ত প্রশ্নে with a view আছে এবং তাই এরপর to + verb এর সাথে ing যুক্ত হবে।

• সঠিক উত্তর - to inceasing.
- Complete sentence: The company expanded its facilities with a view to increasing production.
১১.
The phrase 'Nota Bene' refers to -
  1. Please respond
  2. Pay attention
  3. Please turn over
  4. Please come soon
ব্যাখ্যা
Nota Bene (Latin phrase) (in short N. B)
English Meaning: used to call attention to something important/ pay attention.
Bangla Meaning: সতর্কতার সঙ্গে লক্ষ করুন; লক্ষণীয়।

- That's the basic meaning of N.B. — the abbreviated form of the Latin phrase "nota bene" (literally, "note well").
- N.B. still appears in some forms of academic writing as a way of steering readers' attention toward something particularly important.

Source: Merriam-Webster Dictionary
১২.
Each of the buildings ________ surrounded by high metal fencing.
  1. is
  2. are being
  3. have
  4. none
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -is.
- Complete Sentence: Each of the buildings is surrounded by high metal fencing.

• কোনো বাক্যে Each of the, one of the, neither of the, either of the থাকলে,
- এদের পর noun (plural) কিন্তু verb (singular) এবং possessive (singular) হয়।
১৩.
Find out the error from the sentence:
One of the books on the required reading list were written by a local author.
  1. books
  2. required
  3. were
  4. author
ব্যাখ্যা
• উল্লিখিত বাক্যের ভুল অংশটুকু হচ্ছে - were.
- Correct sentence: One of the books on the required reading list was written by a local author.

• কোনো বাক্যে one of the থাকলে বাক্যের গঠন হবে -
- One of the + Noun (plural) + Verb (singular) + Possessive (singular).
- One of the দ্বারা মূলত অনেকের মধ্যে একজনকে বোঝায়।
- তাই বাক্যটিতে one of the এরপর plural noun books হয়েছে এবং singular form হিসেবে verb হবে was.
১৪.
Identify the correct sentence.
  1. Many a leader sinks onto oblivion with time.
  2. Many a leader sinks on oblivion with time.
  3. Many a leader sinks into oblivion with time.
  4. Many a leader sinks oblivion with time.
ব্যাখ্যা
• সঠিক উত্তরটি হবে - Many a leader sinks into oblivion with time.

• Sink into oblivion' একটি phrase.
- Bangla meaning: বিলীন হয়ে যাওয়া।
- Context এর স্বার্থে phrase complete করতে এখানে into হবে।
১৫.
What is the antonym of 'Modest'?
  1. Gentle
  2. Sad
  3. Clever
  4. Rude
ব্যাখ্যা
• Modest - বিনয়ী; অনুদ্ধত; নিরহংকার।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে -
ক) Gentle - অমায়িক; নম্র; মৃদু; শান্ত; সতর্ক; ভদ্র।
খ) Clever - চালাক; চতুর; দক্ষ।
গ) Sad - অসুখী; বিষণ্ণ; বিষাদিত; বিমর্ষ; কাতর; ম্রিয়মাণ। 
ঘ) Rude - অভদ্র; অমার্জিত; রূঢ়; অপরিশীলিত।

• সুতরাং, বোঝা যাচ্ছে উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Rude শব্দটি Modest এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৬.
Identify the correct sentence.
  1. The man which said that was a fool.
  2. The man whom built this house was an architect.
  3. The friend whom I trusted betrayed me.
  4. The actor who I admired so much passed away.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হচ্ছে - The friend whom I trusted betrayed me.
- Who এর পর সরাসরি verb আসে আর whom এর পর আসে noun বা pronoun.


• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) বাক্যে which এর ব্যবহার ভুল।
- ব্যক্তিবাচক noun এর relative pronoun form হিসেবে তাই এখানে who/whom ব্যবহৃত হবে৷
- Correct sentence: The man who said that was a fool.

খ) এখানে whom এর পরে verb এসেছে বিধায় বোঝা যাচ্ছে, বাক্যে whom এর স্থলে who হবে।
- Correct sentence: The man who built this house was an architect.

ঘ) বাক্যে who এর পর pronoun 'I' এসেছে, তাই বোঝা যাচ্ছে, who এর স্থলে whom বসবে।
- Correct sentence: The actor whom I admired so much passed away.
১৭.
'A Farewell to Arms' is a/an -
  1. Novel
  2. Poem
  3. Play
  4. Sonnet
ব্যাখ্যা
• 'A Farewell to Arms' is a novel written by - Ernest Hemingway.
- এটি ১৯২৯ সালে প্রকাশিত তাঁর তৃতীয় novel.
- A Farewell to Arms is particularly notable for its autobiographical elements.
- এই novel এ arms বলতে একই সাথে অস্ত্র এবং প্রেমিকার হাত বোঝানো হয়েছে।
- The plot is set during the Italian campaign of World War I. First published in 1929, it is a first-person account of an American, Frederic Henry, serving as a lieutenant in the ambulance corps of the Italian Army.
- The title is taken from a poem by the 16th-century English dramatist George Peele.

A Farewell to Arms এর উল্লেখযোগ্য চরিত্র সমূহ - 
- Lieutenant Frederic Henry (Protagonist)
- Henry Catherine Barkley
- Helen Ferguson
- Lieutenant Rinaldi, etc.

Source: Britannica.
১৮.
'India Wins Freedom' is a/an -
  1. Autobiography
  2. Play
  3. Poem
  4. Essay
ব্যাখ্যা
• 'India Wins Freedom' এর রচয়িতা ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিখ্যাত নেতা মাওলানা আবুল কালাম আাজাদ।
- এটি হচ্ছে একটি autobiography।
- এটি তাঁর মৃত্যুর পর সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল।
- 1992 সালে, তার মৃত্যুর কয়েক দশক পর, আজাদকে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন দেওয়া হয়।
-  তিনি 22 ফেব্রুয়ারি, 1958, ভারতের নয়াদিল্লিতে মারা যান।

Source: Britannica.
১৯.
নিচের কোনটি তড়িৎ পরিবাহী নয়?
  1. তামা
  2. রূপা
  3. পারদ
  4. গন্ধক
ব্যাখ্যা
• তড়িৎ পরিবাহী:
- যে সমস্ত পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ সহজে পরিবাহিত হয় তাকে পরিবাহী বলে। যেমন রূপা, লোহা, তামা, পারদ ইত্যাদি ধাতু বা গলিত ধাতু, লবণ, ক্ষার, এসিড বা এদের দ্রবণ। 

• তড়িৎ অপরিবাহী:
- যে সকল বস্তুর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না তাদেরকে অপরিবাহী বলে। যেমন কাঠ, চিনি, গন্ধক, পেট্রল ইত্যাদি। 
- পরিবাহীর আপেক্ষিক রোধ অনেক কম হয় প্রায়- 10-8 Ωm ক্রমের। 


উৎস:
১. রসায়ন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. পদার্থবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২০.
দক্ষিণ গোলার্ধে ২৩.৫° দক্ষিণ অক্ষরেখাকে কী নামে অভিহিত করা হয়?
  1. নিরক্ষরেখা
  2. মকরক্রান্তি রেখা
  3. আন্তর্জাতিক তারিখরেখা
  4. কর্কটক্রান্তি রেখা
ব্যাখ্যা
• মকরক্রান্তি রেখা:
- দক্ষিণ গোলার্ধে ২৩.৫° দক্ষিণ অক্ষরেখাকে মকরক্রান্তি রেখা নামে অভিহিত করা হয়।

• কর্কটক্রান্তি রেখা:
- উত্তর গোলার্ধে ২৩.৫° উত্তর অক্ষরেখাকে কর্কটক্রান্তি রেখা নামে অভিহিত করা হয়।

• আন্তর্জাতিক তারিখরেখা:
- ১৮০ ডিগ্রি দ্রাঘিমারেখা আন্তর্জাতিক তারিখ রেখা নামে পরিচিত যা প্রশান্ত মহসাগরের মধ্য দিয়ে অতিক্রম করেছে।
- ১৮৮৪ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে 'দ্রাঘিমা ও সময়' সম্পর্কিত এক আন্তর্জাতিক সম্মেলনে ১৮০° দ্রাঘিমারেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে স্থির করা হয়।

• নিরক্ষরেখা:
- পৃথিবীকে উত্তর-দক্ষিণে সমভাবে দুইভাগে বিভক্তকারী বৃত্তাকার রেখাটি নিরক্ষরেখা বা বিষুবরেখা নামে অভিহিত।
- এটি সর্ববৃহৎ অক্ষাংশ রেখা।

উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২১.
নিচের কোনটি মৌলিক রং নয়?
  1. লাল
  2. নীল
  3. সবুজ
  4. হলুদ
ব্যাখ্যা
তিনটি মৌলিক রং হচ্ছে লাল, নীল, সবুজ। 

এই ৩টি রং এর সমন্বয়ে বাকী রং গুলো তৈরি করা যায়।
লাল ও সবুজ মিলে হলুদ রং তৈরি হয়। 

উৎস: ব্রিটানিকা 
২২.
FPS পদ্ধতিতে ভরের একক-
  1. কিলোগ্রাম
  2. পাউন্ড
  3. গ্রাম
  4. আউন্স
ব্যাখ্যা
• সি.জি.এস. পদ্ধতি বা সেন্টিমিটার-গ্রাম-সেকেন্ড পদ্ধতিতে
- দৈর্ঘ্যের একক সেন্টিমিটার।
- ভরের একক গ্রাম।
- সময়ের একক সেকেন্ড।

• এম.কে.এস. পদ্ধতি বা মিটার-কিলোগ্রাম-সেকেন্ড পদ্ধতিতে
- দৈর্ঘ্যের একক মিটার।
- ভরের একক কিলোগ্রাম।
- সময়ের একক সেকেন্ড।

• এফ.পি.এস পদ্ধতিতে
- দৈর্ঘ্যের একক ফুট।
- ভরের একক পাউন্ড।
- সময়ের একক সেকেন্ড।

উৎস:
১. পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২. ব্রিটানিকা।
২৩.
নিচের কোনটি মৌলিক পদার্থ নয়?
  1. হাইড্রোজেন
  2. অক্সিজেন
  3. হিলিয়াম
  4. কার্বন-ডাই-অক্সাইড
ব্যাখ্যা
• মৌলিক পদার্থ:
- যে পদার্থকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ভিন্ন ধর্ম বিশিষ্ট অন্য কোন নতুন পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বা মৌল বলে।
- মৌলিক পদার্থের উদাহরণ: হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম, কার্বন, গন্ধক, তামা, দস্তা, পারদ, সোনা, রুপা, লৌহ প্রভৃতি মৌলিক পদার্থ।

• যৌগিক পদার্থ:
- দুই বা তার বেশি সংখ্যক মৌলিক পদার্থ নির্দিষ্ট ওজনের অনুপাতে রাসায়নিকভাবে যুক্ত হয়ে ভিন্ন ধর্মী পদার্থ গঠন করে।
- অথবা, যে পদার্থের রাসায়নিক বিশ্লেষণ করলে দুই বা তার বেশি মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকে যৌগিক পদার্থ বলে।
- যৌগিক পদার্থের উদাহরণ: পানি, কার্বন-ডাই-অক্সাইড, খাদ্য লবন, এসিড, ক্ষার প্রভৃতি হলো যৌগিক পদার্থ।

উৎস: সাধারণ বিজ্ঞান, সপ্তম শ্রেণি। 
২৪.
একটি শ্রেণিতে যতজন ছাত্র-ছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও ২০ পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট ৮০ টাকা উঠল। ঐ শ্রেণির ছাত্র-ছাত্রীর সংখ্যা কত?
  1. ৭০ জন
  2. ৭৫ জন
  3. ৮০ জন
  4. ৮৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণিতে যতজন ছাত্র-ছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও ২০ পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট ৮০ টাকা উঠল। ঐ শ্রেণির ছাত্র-ছাত্রীর সংখ্যা কত?

সমাধান: 
মনে করি,
ছাত্র-ছাত্রী সংখ্যা x জন

প্রশ্নমতে,
x(x + ২০) = ৮০ × ১০০  [১ টাকা = ১০০ পয়সা]
⇒ x + ২০x - ৮০০০ = ০
⇒ x + ১০০x - ৮০x - ৮০০০ = ০
⇒ x(x + ১০০) - ৮০(x + ১০০) = ০
⇒ (x + ১০০)(x - ৮০) = ০
হয়, (x + ১০০) = ০
∴ x = - ১০০ [যা গ্রহণযোগ্য নয়]

অথবা,
x - ৮০ = ০
∴ x = ৮০ 

∴ ঐ শ্রেণির ছাত্র-ছাত্রীর সংখ্যা ৮০ জন। 
২৫.
  1. 4
  2. 5
  3. 7
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
২৬.
সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ১ মিটার বাড়ালে ক্ষেত্রফল ৩√৩ বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?
  1. ৩.২ মিটার
  2. ৫ মিটার
  3. ৫.৫ মিটার
  4. ৪.৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ১ মিটার বাড়ালে ক্ষেত্রফল ৩√৩ বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
মনেকরি,
সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার
∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = (√৩/৪‍)a বর্গমিটার 

ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ১ মিটার বাড়ালে ক্ষেত্রফল= (√৩/৪)(a + ১) বর্গমিটার 

প্রশ্নমতে,
(√৩/৪)(a + ১) - (√৩/৪‍)a = ৩√৩
বা, a + ২a + ১ - a = ১২
বা, ২a = ১১
∴ a = ৫.৫

∴ ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ৫.৫ মিটার 
২৭.
৫০০০ টাকা সরল মুনাফায় ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হলে মুনাফার হার শতকরা কত?
  1. ১২.৫০%
  2. ২০%
  3. ২৫%
  4. ১৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০০০ টাকা সরল মুনাফায় ৮ বছরে মুনাফা-আসলে তিনগুণ হলে মুনাফার হার শতকরা কত?

সমাধান:
ধরি,
আসল P = ৫০০০ টাকা
মুনাফা-আসল A  = ৫০০০ × ৩ = ১৫০০০ টাকা
মুনাফা, I = ১৫০০০ - ৫০০০ = ১০০০০ টাকা

মুনাফার হার, r = (১০০০০ × ১০০)/(৫০০০ × ৮)%
= ২৫%
২৮.
ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ এর পুত্র। চ এর সাথে ক এর সম্পর্ক কী?
  1. ক এর মামা চ
  2. ক এর খালু চ
  3. চ এর নানা ক
  4. ক এর চাচা চ
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ এর পুত্র। চ এর সাথে ক এর সম্পর্ক কী?

সমাধান:
ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। 
∴ গ, ক এর খালা।

ঘ হচ্ছে গ এর মা। তাহলে ঘ, খ এরও মা।
∴ ঘ, ক এর নানী। 

চ, ঘ এর পুত্র। চ, ক এর নানীর পুত্র।
∴ চ, ক এর মামা।
২৯.
যদি A = {5, 15, 20, 30} এবং B = {3, 5, 15, 18, 20} হয়, তাহলে (A ∩ B) =?
  1. {3, 18, 30}
  2. {5, 15, 20}
  3. {3, 5, 15, 18, 20, 30}
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = {5, 15, 20, 30} এবং B = {3, 5, 15, 18, 20} হয়, তাহলে (A ∩ B) =?

সমাধান:
A = {5, 15, 20, 30}
B = {3, 5, 15, 18, 20}

∴ (A ∩ B)
= {5, 15, 20, 30} ∩ {3, 5, 15, 18, 20}
= {5, 15, 20}
৩০.
x + y = 3, x2 + y2 = 9 হলে x3 + y3 =?
  1. 8
  2. 27
  3. 64
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 3, x2 + y2 = 9 হলে x3 + y3 =?

সমাধান:
দেওয়া আছে,
x + y = 3
x2 + y2 = 9

আমরা জানি,
x2 + y2 = (x + y)2 - 2xy
বা, 9 = (3)2 - 2xy
বা, 9 = 9 - 2xy
বা, 2xy = 9 - 9
∴ xy = 0 

এখন,
x3 + y3 = (x + y)3 - 3xy(x + y)
= (3)3 - 3 × 0 × 3
= 27
৩১.
৯০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে?
  1. ১০৫ লিটার
  2. ১২০ লিটার
  3. ১৩৫ লিটার
  4. ১৪৭ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৯০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে?

সমাধান: 
কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৭ : ৩
অনুপাতের যোগফল = ৭ + ৩ = ১০  

মিশ্রণে কেরোসিনের পরিমাণ ৯০ এর ৭/১০ লিটার
= ৬৩ লিটার 

মিশ্রণে পেট্রোলের পরিমাণ = ৯০ এর ৩/১০ লিটার
= ২৭ লিটার 

ধরি,
ক লিটার পেট্রোল মিশাতে হবে।

প্রশ্নমতে,
৬৩ : (২৭ + ক) = ৩ : ৭
বা, ৬৩/(২৭ + ক) = ৩/৭
বা, ৮১ + ৩ক = ৪৪১
বা, ৩ক = ৩৬০
∴ ক = ১২০ লিটার 
৩২.
১২ : ১৫ মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
  1. ৯০°
  2. ৮৫°
  3. ৮৫.৫°
  4. ৮২.৫°
ব্যাখ্যা
প্রশ্ন: ১২ : ১৫ মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?  

সমাধান:  
কোণ = |১১ × ১৫ - ৬০ × ০ |°/২   [১২ টার সময় ঘণ্টাকে ০ ধরা হয়]
= |১৬৫ - ০|°/২
= ১৬৫°/২
= ৮২.৫° 
 
৩৩.
বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা -
  1. এডিবি
  2. জাইকা
  3. বিশ্বব্যাংক
  4. আইএমএফ
ব্যাখ্যা
- বাংলাদেশ উন্নয়ন ফোরাম হলো বাংলাদেশের উন্নয়ন সহযোগী বা দাতাদের একটি ফোরাম।
- এটি ১৯৭৪ সালে গঠিত হয়।
- বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা হলো- বিশ্বব্যাংক। 
- শুরুতে এটির নাম ছিলো বাংলাদেশ এইড গ্রুপ।
- ১৯৯৭ সালে এর নাম হয় 'প্যারিস কনসোর্টিয়াম গ্রুপ' এবং ২০০২ সালে এর নামকরণ করা হয় 'বাংলাদেশ উন্নয়ন ফোরাম'। 
- প্রথমদিকে এই সংস্থার বৈঠক প্যারিসে অনুষ্ঠিত হলেও ২০০৩ সাল থেকে এর বৈঠক নিয়মিতভাবে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।

উৎস: ইআরডি ওয়েবসাইট।
৩৪.
দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম - 
  1. সোনাদিয়া
  2. সন্দ্বীপ
  3. কুতুবদিয়া
  4. পূর্বাশা দ্বীপ
ব্যাখ্যা
দক্ষিণ তালপট্টি দ্বীপ:
- এই দ্বীপের অপর নাম পূর্বাশা দ্বীপ।
- দক্ষিণ তালপট্টি দ্বীপ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার অন্তর্ভূক্ত বঙ্গোপসাগরের অগভীর সামুদ্রিক মহীসোপান এলাকায় জেগে ওঠা একটি উপকূলবর্তী দ্বীপ।
- বাংলাদেশের সাতক্ষীরা জেলা এবং পশ্চিমবঙ্গের ২৪ পরগণা জেলার বশীরহাট থানার মধ্যকার হাড়িয়াভাঙ্গা নদী দ্বারা চিহ্নিত সীমান্ত রেখা বরাবর দক্ষিণে হাড়িয়াভাঙ্গা মোহনায় অগভীর সমুদ্রে এ ক্ষুদ্র দ্বীপটি গড়ে উঠেছে।
- দ্বীপটির আকৃতি প্রায় গোলাকার এবং ভাটার সময় সমুদ্রের পানি নেমে গেলে এটিকে দেখতে অনেকটা অর্ধচন্দ্রাকৃতির মতো মনে হয়।
- দক্ষিণ তালপট্টির সরাসরি উত্তরে বাংলাদেশের মূল ভূখন্ড তালপট্টি এবং দক্ষিণে উন্মুক্ত বঙ্গোপসাগর।
- দ্বীপটির বর্তমান আয়তন প্রায় ১০ বর্গ কিলোমিটার।
- জোয়ারভাটার উঠানামায় দ্বীপটির জেগে থাকা ভূ-ভাগের আয়তন প্রায় ৭ বর্গ কিমি থেকে ১৪ বর্গ কিমি পর্যন্ত হ্রাস বৃদ্ধি ঘটে।
- ১৯৭০ সালের নভেম্বরে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় গাঙ্গেয় বদ্বীপাঞ্চলের দক্ষিণ ভাগে আঘাত হানার ঠিক পর পরই দ্বীপটি প্রথম দৃষ্টিগোচর হয়।

সূত্র - বাংলাপিডিয়া।
৩৫.
মুহুরীর চর কোন জেলায় অবস্থিত?
  1. ফেনী
  2. নোয়াখালী
  3. লালমনিরহাট
  4. সাতক্ষীরা
ব্যাখ্যা
• 'মুহুরীর চর' ফেনী জেলায় অবস্থিত।

-  নদীর মাঝে বা মোহনায় পলি সঞ্চিত হয়ে জেগে উঠা ভূখণ্ড চর নামে পরিচিত।
- বাংলাদেশের বিভিন্ন চরের অবস্থান:
- নোয়াখালী জেলা: ভাসান চর, সুবর্ণ চর, চর শ্রীজনী, চর শাহাবানী প্রভৃতি। 
- লক্ষ্মীপুর জেলা: চর গজারিয়া ও চর আলেকজান্ডার। 
- ভোলা জেলা: চরফ্যাশন, চর মানিক, চর কুকড়ি মুকড়ি, চর নিউটন, চর খাতা নিজাম প্রভৃতি। 
- ফেনী জেলা: মুহুরীর চর।
- রাজশাহী জেলা: নির্মল চর সুন্দরবন : দুবলার চর, পাটনি চর।

সূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
৩৬.
'আরব বসন্ত' বলতে কী বুঝায়?
  1. আরবের বিভিন্ন দেশে গণজাগরণ
  2. আরব অঞ্চলে বসন্তকাল
  3. আরব রাজতন্ত্র
  4. আরবীয় মহিলাদের ক্ষমতায়ন
ব্যাখ্যা
- আরব বসন্ত হলাে আরবের বিভিন্ন দেশে শাসনব্যবস্থা ও শাসকদের বিরুদ্ধে গণজাগরণ।
- আরব বসন্তের সূচনা হয় তিউনিশিয়া থেকে। 
- তিউনিশিয়ার পর মিশর, লিবিয়া, ইয়েমেন প্রভৃতি দেশে এই বিপ্লব ছড়িয়ে পড়ে।

সূত্র: National Geographic & Britannica.
৩৭.
পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
  1. মানস সরোবর
  2. কাস্পিয়ান সাগর
  3. ডেড সী
  4. বৈকাল
ব্যাখ্যা
- পৃথিবীর বৃহত্তম লবণাক্ত পানির হ্রদ হলো কাস্পিয়ান সাগর।
- এটি বিশ্বের বৃহত্তম হ্রদও। 
- এটি মধ্য এশিয়ায় অবস্থিত।
- সুপিরিয়র বিশ্বের বৃহত্তর স্বাদুপানির হ্রদ যা উত্তর আমেরিকায় অবস্থিত।
- লেক আসাই পৃথিবীর সবচেয়ে লবণাক্ত হ্রদ যা আফ্রিকার জিবুতিতে অবস্থিত।
- বৈকাল পৃথিবীর গভীরতম ও প্রাচীনতম হ্রদ যা রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত।
- ভিক্টোরিয়া আফ্রিকার বৃহত্তম ও পৃথিবীর ৩য় বৃহত্তম হ্রদ। নীলনদের উৎপত্তি এই হ্রদ থেকে।

সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
৩৮.
আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি?
  1. মালদ্বীপ
  2. ফিজি
  3. কুয়েত
  4. ভ্যাটিকান সিটি
ব্যাখ্যা
ভ্যাটিকান সিটি:
- পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি।
- ভ্যাটিকান সিটির আয়তন ১০৯ একর বা ০.৪৪ বর্গকিলোমিটার।
- ভ্যাটিকান সিটির নিজস্ব কূটনৈতিক মিশন, সংবাদপত্র, পোস্ট অফিস, রেডিও স্টেশন,ব্যাংকিং ব্যবস্থা, ১০০ সুইস গার্ডের সেনাবাহিনী এবং প্রকাশনা সংস্থা রয়েছে।
- ১৯২৯ সালে ইতালির সরকারের সঙ্গে লাতেরান চুক্তির আওতায় এই পোপীয় রাষ্ট্রের সৃষ্টি।
- ভ্যাটিকান সিটি ক্যাথলিক সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান।
- ভ্যাটিকান সিটি নগররাষ্ট্রটি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়, কিন্তু সেনজেনভুক্ত।
- এই দেশ ২০০৪ সাল থেকে ইউরোকে মুদ্রা হিসেবে গ্রহণ করেছে আর এর অফিশিয়াল ভাষা হচ্ছে লাতিন।

অন্যদিকে -
- ফিজির আয়তন ১৮,২৭৪ বর্গ কি.মি।
- কুয়েতের আয়তন ১৭,১১৮ বর্গ কিলোমিটার।
- মালদ্বীপের আয়তন ২৯৮ বর্গকিলোমিটার।

উৎস: Britannica.
৩৯.
বাংলাদেশের জাতীয় দিবস -
  1. ১২ মার্চ
  2. ১১ ডিসেম্বর
  3. ১৯ এপ্রিল
  4. ২৬ মার্চ
ব্যাখ্যা
স্বাধীনতা দিবস:
- জাতীয় দিবস  বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে শহিদ দিবস, স্বাধীনতা দিবস, পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ ও বিজয় দিবস সর্বজনীনভাবে উদ্যাপিত হয়ে থাকে।
- ২৬ শে মার্চ বাংলাদেশের জাতীয় ও স্বাধীনতা দিবস।
- ১৯৮০ সালের ৩ অক্টোবর ২৬ শে মার্চকে জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।
- ১৯৮১ সাল থেকে ২৬ শে মার্চ বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
- ১৯৭১ সালের ২৬ শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। সেজন্যে একে স্বাধীনতা দিবস বলা হয়।
- ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস এবং ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

সূত্র - সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।
৪০.
'লয়াজিরগা' কোন দেশের আইন সভা?
  1. ইরান
  2. আফগানিস্তান
  3. ডেনমার্ক
  4. ফিনল্যান্ড
ব্যাখ্যা
- লয়াজিরগা : আফগানিস্তানের আইনসভা, 

এছাড়াও,
- মজলিস : ইরানের আইনসভা, 
- কংগ্রেস : যুক্তরাষ্ট্রের আইনসভা, 
- রিক্সড্যাগ : সুইডেনের আইনসভা, 
- ফোকেটিং : ডেনমার্কের আইনসভা, 
- আলথিং : আইসল্যান্ডের আইনসভা, 
- এডুসকুন্ডা : ফিনল্যান্ডের আইনসভা। 

উৎস: সংশ্লিষ্ট দেশগুলোর ওয়েবসাইট ও ব্রিটানিকা।
৪১.
বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন?
  1. মে. জে. সফিউল্লাহ
  2. মে. জে. জিয়াউর রহমান
  3. লে. জে. এইচ. এম. এরশাদ
  4. জে. আতাউল গনি ওসমানী
ব্যাখ্যা
- মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি/সরকার প্রধান/মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- তিনি পাকিস্তানে বন্দী থাকার কারনে অস্থায়ী/ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন - উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম।
- জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানী বাংলাদেশ সশস্ত্রবাহিনী এবং মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন।

উৎস: একাদশ - দ্বাদশ শ্রেণির ইতিহাস -১ম পত্র বই ও বাংলাপিডিয়া।
৪২.
মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
  1. মেহেরপুর
  2. যশোর
  3. কুষ্টিয়া
  4. চুয়াডাঙ্গা
ব্যাখ্যা
- মুজিবনগর মেহেরপুর জেলায় অবস্থিত এবং এর পূর্ব নাম - বৈদ্যনাথতলা।
- এখানেই বাংলাদেশের প্রবাসী সরকার (মুজিবনগর সরকার নামে পরিচিত) শপথ গ্রহণ করে।
- ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়।
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলা গ্রামের নামকরণ হয় মুজিবনগর।

সূত্র: বাংলাপিডিয়া।