পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৩১ মে, ২০২৩সময়50 minutes৬৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পদের নাম: অফিস সহায়ক। (গ্রেড- ২০) পরীক্ষার তারিখ: ২৭.০৫.২০২৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৩১ মে, ২০২৩ · ৭০ প্রশ্ন

.
Which one is the comparative form of objective?
  1. ক) Best
  2. খ) Worst
  3. গ) Bad
  4. ঘ) Worse
সঠিক উত্তর:
ঘ) Worse
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Worse
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -
ক) Best - superlative 
খ) Worst - superlative 
গ) Bad - Positive
ঘ) Worse - comparative
- সুতরাং, সঠিক উত্তর হবে - Worse.
.
Mouse এর Plural form কোনটি?
  1. ক) Mice
  2. খ) Mouses
  3. গ) Mousies
  4. ঘ) Meece
সঠিক উত্তর:
ক) Mice
উত্তর
সঠিক উত্তর:
ক) Mice
ব্যাখ্যা
• Mouse (ইঁদুর) এর plural form ‘mice’.
- আবার, কম্পিউটারের ছোট যন্ত্রাংশ অর্থে Mouse এর plural হিসাবে ‘mouses’ ও হয়।
- সাধারণ হিসাবে, Mouse অর্থ ইঁদুরই হয়, তাই সঠিক উত্তর - mice.

Source: Oxford and Merriam-Webster
.
'দুশ্চরিত্র' এর সন্ধি বিচ্ছেদ
  1. ক) দুশ+চরিত্র
  2. খ) দু+চরিত্র
  3. গ) দুঃ+চরিত্র
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) দুঃ+চরিত্র
উত্তর
সঠিক উত্তর:
গ) দুঃ+চরিত্র
ব্যাখ্যা
• আগে বিসর্গ ও পরে চ্ বা ছ্ থাকলে বিসর্গ স্থানে শ্ হয়। শ্ পরের বর্ণে যুক্ত হয়।
যেমন:
- দুঃ + চরিত্র = দুশ্চরিত্র,
- নিঃ + চয় = নিশ্চয়,
- নিঃ + চল = নিশ্চল,
- নিঃ + চিহ্ন = নিশ্চিহ্ন,
- নিঃ + চুপ = নিশ্চুপ,
- দুঃ + চিন্তা = দুশ্চিন্তা
- দুঃ + চেষ্টা = দুশ্চেষ্টা,
- নভঃ + চর = নভশ্চর,
- মনঃ + চক্ষু = মনশ্চক্ষু,
- শিরঃ + ছেদ = শিরশ্ছেদ

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
He has been ill____ Monday last.
  1. ক) from
  2. খ) for
  3. গ) since
  4. ঘ) to
সঠিক উত্তর:
গ) since
উত্তর
সঠিক উত্তর:
গ) since
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - since.
- Complete sentence: He has been ill since Monday last.

• 'Since' preposition টি point of time অর্থাৎ কোনো কাজ শুরুর নির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়‌।
- He has been ill since last Friday.
- Fahima has lived in Dhaka since 2016.

• অন্যদিকে 'For' preposition টি period of time অর্থাৎ অনির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়।
• He has been ill for three months.
.
বাংলাদেশের মুক্তিযুদ্ধে মোট কয়টি ফোর্স ছিল?
  1. ক) ১১টি
  2. খ) ৩টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৫টি
সঠিক উত্তর:
খ) ৩টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩টি
ব্যাখ্যা

মুক্তিযুদ্ধের ফোর্স,সেক্টর সমূহ:

- বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৩টি ফোর্স ছিল
- “জেড” ফোর্স, “কে” ফোর্স, “এস” ফোর্স নিয়ে ৩টি ব্রিগেড ফোর্স।
- জিয়াউর রহমানের নেতৃত্বে জেড ফোর্স,কে.এম.সফিউল্লাহর নেতৃত্বে এস ফোর্স,খালেদ মোশারফের নেতৃত্বে কে ফোর্স
- মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরের অধীনে ৬৪টি সাব-সেক্টরে ভাগ করা হয়।
- ঢাকা ও কুমিল্লা অঞ্চল নিয়ে ২নং সেক্টর গঠন করা হয়।
- চট্টগ্রাম অঞ্চল নিয়ে ১নং সেক্টর গঠন করা হয়।
- নৌ সেক্টর ছিলো ১০ নং  সেক্টরের অধিনে ।
- ১০ নং সেক্টরের নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিলো না
- ২ নং সেক্টর প্রথমে মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ.টি.এম হায়দারের অধিনে ছিল।
- ১ নং সেক্টরে সেক্টর প্রধান ছিলেন প্রথমে মেজর জিয়াউর রহমান এবং পরে মেজর রফিকুল ইসলাম।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
.
পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর। মাতার বয়স কত?
  1. ক) ৩৪ বছর
  2. খ) ৩৮ বছর
  3. গ) ৪১ বছর
  4. ঘ) ৪৫ বছর
সঠিক উত্তর:
গ) ৪১ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪১ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর। মাতার বয়স কত?

সমাধান: 
পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর
পিতা, মাতা ও পুত্রের মোট বয়স = ৩৭ × ৩ = ১১১ বছর

পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর
পিতা ও পুত্রের মোট বয়স = ৩৫ × ২= ৭০ বছর

সুতরাং মাতার বয়স = ১১১ - ৭০ = ৪১ বছর
.
কোন বানানটি শুদ্ধ
  1. ক) গৃহিণী
  2. খ) গৃহীনি
  3. গ) গৃহীনী
  4. ঘ) গৃনিনি
সঠিক উত্তর:
ক) গৃহিণী
উত্তর
সঠিক উত্তর:
ক) গৃহিণী
ব্যাখ্যা
গৃহিণী (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃত প্রত্যয় = [গৃহ+ইন্+ঈ]
অর্থ: গৃহকত্রী; পত্নী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
x/y এর সাথে কত যোগ করলে যোগফল y/x হবে?
  1. ক) (x2 - y2)/ xy
  2. খ) (2x2 - y2)/ xy
  3. গ) (y2 - x2)/xy
  4. ঘ) (x2 - 2y2)/ xy
সঠিক উত্তর:
গ) (y2 - x2)/xy
উত্তর
সঠিক উত্তর:
গ) (y2 - x2)/xy
ব্যাখ্যা
প্রশ্ন: x/y এর সাথে কত যোগ করলে যোগফল y/x হবে?

সমাধান: 
(y/x) - (x/y)
=(y2 - x2)/xy
.
Which one is not an Auxiliary verb?
  1. ক) am
  2. খ) was
  3. গ) go
  4. ঘ) are
সঠিক উত্তর:
গ) go
উত্তর
সঠিক উত্তর:
গ) go
ব্যাখ্যা
• যে সব verb বাক্যের মূল verb (main verb) এর সাথে ব্যবহৃত হয়ে, Main verb এর Tense, Mood, Voice এর অর্থকে স্পষ্ট করে প্রকাশ করতে সহায়তা করে তাদেরকে Auxiliary Verb বলে।

• Auxiliary verb প্রধানত ২ প্রকার:
1) Primary Auxiliaries
Be verb: am, is, are, was, were, being, been, will be
Have verb: has, have, had, having, will have
Do verb: does, do, did, will do

2) Modal Auxiliaries
- Can, Could, Shall, Should, Will, Would, Had better, May, Might, Must, Ought to, Used to, Dare.

- সুতরাং, প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - go, auxiliary verb নয়।
১০.
বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে বলা হয়-
  1. ক) কারক
  2. খ) বর্ণ
  3. গ) পদ
  4. ঘ) ধ্বনি
সঠিক উত্তর:
গ) পদ
উত্তর
সঠিক উত্তর:
গ) পদ
ব্যাখ্যা
পদ: শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, তখন তার নাম হয় পদ। বাক্যের অন্তর্গত এসব শব্দ বা পদকে মােট আটটি শ্রেণিতে ভাগ করে বর্ণনা করা যায়। যথা:
- বিশেষ্য
- সর্বনাম
- বিশেষণ
- ক্রিয়া
- ক্রিয়াবিশেষণ
- অনুসর্গ
- যােজক 
- আবেগ

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১১.
সাজেক উপত্যকা কোথায় অবস্থিত?
  1. ক) খাগড়াছড়ি
  2. খ) বান্দরবান
  3. গ) কক্সবাজার
  4. ঘ) রাঙামাটি
সঠিক উত্তর:
ঘ) রাঙামাটি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাঙামাটি
ব্যাখ্যা

সাজেক:

- সাজেক উপত্যকা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নে অবস্থিত
- সাজেক উপত্যকা একটি বিখ্যাত পর্যটন আকর্ষণ
- সাজেক ভ্যালি রাঙামাটি জেলার সর্বউত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা অবস্থিত।
- সাজেক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন।যার আয়তন ৭০২ বর্গমাইল।
- সাজেকের বিজিবি ক্যাম্প বাংলাদেশের সর্বোচ্চ উঁচুতে অবস্থিত বিজিবি ক্যাম্প
- সাজেক রুইলুইপাড়া এবং কংলাক পাড়া এই দুটি পাড়ার সমন্বয়ে গঠিত।
- সাজেকে মূলত লুসাই, পাংখোয়া এবং ত্রিপুরা আদিবাসী বসবাস করে।
- সাজেক ভ্যালিকে বলা হয় রাঙামাটির ছাদ

তথ্যসূত্র - রাঙ্গামাটি জেলার অফিসিয়াল ওয়েবসাইট।
১২.
বাংলাদেশের সশস্ত্রবাহিনীর প্রধান-
  1. ক) রাষ্ট্রপতি
  2. খ) প্রধানমন্ত্রী
  3. গ) সেনাপ্রধান
  4. ঘ) স্বরাষ্ট্রমন্ত্রী
সঠিক উত্তর:
ক) রাষ্ট্রপতি
উত্তর
সঠিক উত্তর:
ক) রাষ্ট্রপতি
ব্যাখ্যা

বাংলাদেশের সশস্ত্রবাহিনী:

- বাংলাদেশের সশস্ত্রবাহিনীর প্রধান রাষ্ট্রপতি
- সশস্ত্র বাহিনী বিভাগ (AFD) প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি বিভাগ।
- বাংলাদেশ সশস্ত্রবাহিনী ১৯৭৮ সালে উত্থাপিত হয়
- ২১ নভেম্বরকে বাংলাদেশ সশস্ত্রবাহিনী দিবস হিসেবে পালন করা হয়।
- এই বিভাগটি তিনটি পরিষেবার জন্য একটি যৌথ সমন্বয়কারী সদর দপ্তর এবং যুদ্ধ পরিস্থিতির সময় জয়েন্ট কমান্ড সেন্টার (জেসিসি) হিসাবে কাজ করে।

তথ্যসূত্র - বাংলাদেশের সশস্ত্রবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট।
১৩.
Which one is correct?
  1. ক) Trensparency
  2. খ) Transparency
  3. গ) Transperency
  4. ঘ) Transparensy
সঠিক উত্তর:
খ) Transparency
উত্তর
সঠিক উত্তর:
খ) Transparency
ব্যাখ্যা
• Transparency (noun)

- English Meaning: 
1) the quality of allowing light to pass through so that objects behind can be distinctly seen.
2) the quality of being easy to perceive or detect.
- Bangla Meaning: স্বচ্ছতা; নির্মলতা

Source: Bangla Academy Dictionary.
১৪.
‘বন্ধন' এর বিপরীত শব্দ হচ্ছে-
  1. ক) মুক্ত
  2. খ) মুক্তি
  3. গ) খোলা
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) মুক্তি
উত্তর
সঠিক উত্তর:
খ) মুক্তি
ব্যাখ্যা
• ‘বন্ধন’ শব্দের বিপরীতার্থক শব্দ হলো - মুক্তি

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ হলো:
- বিনীত = গর্বিত
- বৃদ্ধি = লাঘব
- বিপদ = সম্পদ
- বর্ধমান = ক্ষীয়মাণ
- বিরত = নিরত
- বিপদ = সম্পদ
- বিজেতা = বিজিত

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞেসা, ড. সৌমিত্র শেখর।
১৫.
‘হাসান বই পড়ে'- কোন বর্তমান কালের উদাহরণ?
  1. ক) সাধারণ
  2. খ) বর্তমান
  3. গ) নিত্যবৃত্ত
  4. ঘ) পুরাঘটিত
সঠিক উত্তর:
ক) সাধারণ
উত্তর
সঠিক উত্তর:
ক) সাধারণ
ব্যাখ্যা
• ‘হাসান বই পড়ে' বাক্যটি সাধারণ বর্তমান কাল নির্দেশ করে।
প্রশ্নে বর্তমান কাল উল্লেখ করে দেয়া হয়েছে, তাই উত্তর হিসেবে ক) 'সাধারণ' গ্রহণযোগ্য।

বর্তমান কাল:

যে ক্রিয়া দ্বারা বর্তমানের কোনো কাজ করা, অভ্যাস বা চিরসত্য বোঝায় তাকে বর্তমান কাল বলে।
বর্তমান কালের চারটি রূপ।
যথা:
১. সাধারণ বর্তমান কাল।
২. ঘটমান বর্তমান কাল।
৩. পুরাঘটিত বর্তমান কাল।
৪. বর্তমান অনুজ্ঞা।

সাধারণ বর্তমান কাল:
যে ক্রিয়া বর্তমানে সাধারণভাবে ঘটে তার কালকে বর্তমান কাল বলে।
যেমন:
- তৃণা স্কুলে যায়।
- বর্ণ বই পড়ে।

ঘটমান বর্তমান কাল:
যে ক্রিয়ার কাল শেষ হয়নি, এখন চলছে এরূপ অর্থ বোঝালে ঘটমান বর্তমান হয়।
যেমন:
- ছন্দা গান গাইছে।
- রাফিন ও রিজন বল খেলছে।

পুরাঘটিত বর্তমান কাল:
যে ক্রিয়ার কার্য কিছুক্ষণ পূর্বে ঘটেছে। কিন্তু এর ফর বা প্রভাব এখনও বর্তমান, এরূপ অর্থে পুরাঘটিত বর্তমান কাল হয়।
যেমন:
- বৃষ্টি আমাদের বড়োই উপকার করেছে।
- ঝড় আমাদের ভীষণ ক্ষতি করেছে।

বর্তমান অনুজ্ঞা:
বর্তমানে কোনো ক্রিয়া সম্পাদনের আদেশ, উপদেশ, আশীবার্দ, অভিশাপ, অনুরোধ, প্রার্থনা প্রভৃতি বোঝানোর জন্য বর্তমান অনুজ্ঞা ব্যবহৃত হয়।
যেমন:
- সদা সত্য বলো।
- আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুন।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।

উল্লেখ্য - নবম-দশম শ্রেণির ব্যাকরণ বোর্ড বই (২০২১ সংস্করণ) থেকে নিত্যবৃত্ত বর্তমান বাদ দেয়া হয়েছে।
১৬.
He is _____ M. A
  1. ক) the
  2. খ) an
  3. গ) a
  4. ঘ) of
সঠিক উত্তর:
খ) an
উত্তর
সঠিক উত্তর:
খ) an
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক article হবে an.
- Complete Sentence: He is an M. A

• Abbreviation (শব্দের সংক্ষিপ্তরূপ) এর প্রথম অক্ষর Consonant হলেও তা উচ্চারণ করার সময় যদি Vowel sound আসে তাহলে তার আগে a না বসে an বসে। - যেমন:
- Papia is an M.A .
- Faridh opened an S.B. account.

• কিন্তু প্রথম Consonant টির উচ্চারণের সময় যদি Vowel sound না আসে তাহলে তার আগে a বসে।
- অর্থাৎ she is a B.A/B.Sc/B.Com.
১৭.
বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ ?
  1. ক) সিলেট
  2. খ) কুমিল্লা
  3. গ) রাজশাহী
  4. ঘ) দিনাজপুর
সঠিক উত্তর:
ঘ) দিনাজপুর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দিনাজপুর
ব্যাখ্যা

কয়লা:

- বাংলাদেশের দিনাজপুর জেলাটি কয়লা সমৃদ্ধ
- বাংলাদেশে এ পর্যন্ত ৫টি কয়লা ক্ষেত্র আবিস্কৃত হয়েছে
- জামালগঞ্জ (জয়পুরহাট), বড়পুকুরিয়া (দিনাজপুর), খালাশপীর (রংপুর), দিঘীপাড়া (দিনাজপুর) ও ফুলবাড়ি (দিনাজপুর)।
- দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় বড়পুকুরিয়া কয়লা খনি।
- আবিস্কৃত ৫টি কয়লা ক্ষেত্রে কয়লার মোট মজুদের পরিমাণ আনুমানিক ৩৩০০ মিলিয়ন টন

তথ্যসূত্র - বাংলাদেশ খনিজ সম্পদ মন্ত্রনালয়ের অফিসিয়াল ওয়েবসাইট।
১৮.
‘ক্রীতদাসের হাসি' উপন্যাস কার লেখা?
  1. ক) আবুল ফজল
  2. খ) আবুজাফল শামসুদ্দীন
  3. গ) শওকত ওসমান
  4. ঘ) সত্যেন সেন
সঠিক উত্তর:
গ) শওকত ওসমান
উত্তর
সঠিক উত্তর:
গ) শওকত ওসমান
ব্যাখ্যা
ক্রীতদাসের হাসি:
শওকত ওসমানের কালােত্তীর্ণ উপন্যাস -  ক্রীতদাসের হাসি।
- এটি একটি প্রতিকাশ্রয়ী উপন্যাস। উপন্যাসটি ১৯৬২ সালে প্রকাশিত হয়।
- উপন্যাসে তৎকালীন সামরিক শাসক আয়ুব খানের সমালােচনা করা হয়েছিল রূপক-প্রতীকের আশ্রয়ে।
- বাগদাদের বাদশা হারুন অর রশিদ অত্যাচারী। সে ক্রীতদাস তাতারি ও বাঁদি মেহেরজানের প্রণয়ে বাধা সৃষ্টি এবং তাতারিকে গৃহবন্দি ও অত্যাচার করে।
- তাতারি আমৃত্যু বাদশা হারুনের নির্যাতনের প্রতিবাদ করে যায়।
- এখানে তাতারি বাঙালি জনতার এবং বাদশা হারুন আইয়ুব খানের প্রতীক তাতারির হাসি উপন্যাসে বাঙালির স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছে।
- এটি শওকত ওসমানের সর্বশ্রেষ্ঠ উপন্যাস বলে স্বীকৃত। এই গ্রন্থ রচনার জন্য তাঁকে আদমজি পুরস্কার দেয়া হয় ১৯৬৬ সালে।

তার মুক্তিযুদ্ধভিত্তিক বিখ্যাত উপন্যাস –
- জাহান্নম হইতে বিদায়
- দুই সৈনিক
- নেকড়ে অরণ্য
- জলাঙ্গী ইত্যাদি

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৯.
পদ্মা ব্রিজের দৈর্ঘ্য কত?
  1. ক) ৬.৬ কি.মি.
  2. খ) ৬.১৫ কি.মি.
  3. গ) ৬.৪ কি.মি.
  4. ঘ) ৬.৫ কি.মি.
সঠিক উত্তর:
খ) ৬.১৫ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬.১৫ কি.মি.
ব্যাখ্যা

পদ্মা সেতু:

- পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার
- পদ্মা সেতু প্রকল্পতে চীনের একটি কোম্পানী কাজ করে।
- মূল সেতুর কাজ করেছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড।
- পদ্মা সেতু বাংলাদেশের দীর্ঘতম সেতু। সেতুটি মুন্সিগঞ্জের মাওয়া, লৌহজংকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে। এর ফলে দেশের দক্ষিণ-পশ্চিম প্রান্ত উত্তর-পুর্বাঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে।
- মাওয়া প্রান্তের দৈর্ঘ্য ১ দশমিক ৬১৭ কিলোমিটার
- জাজিরা প্রান্তের দৈর্ঘ্য ১০ দশমিক ৫০ কিলোমিটার

তথ্যসূত্র - দ্যা ডেইলী স্টার,২৫ জুন ২০২২।
২০.
বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়?
  1. ক) রাজশাহী
  2. খ) চট্টগ্রাম
  3. গ) ঢাকা
  4. ঘ) সিলেট
সঠিক উত্তর:
ঘ) সিলেট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সিলেট
ব্যাখ্যা

সিলেট:

- সিলেটকে অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়
- সিলেট জেলা ১৭৭২ সালের ১৭ মার্চ প্রতিষ্ঠিত হয়।
- সিলেটের উত্তরে ভারতের খাসিয়া, জৈন্তিয়া পাহাড় (ভারতের মেঘালয় রাজ্য),দক্ষিণে মৌলভীবাজার জেলা,পূর্বে ভারতের কাছাড় ও করিমগঞ্জ জেলা (ভারতের আসাম রাজ্য) ও পশ্চিমে সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলা।
- সিলেট জেলার আয়তন ৩,৪৫২.০৭ বর্গ কি.মি বা ১৩৩২.০০ বর্গমাইল।
- সিলেট জেলায় প্রধানত মণিপুরি,পাত্র,খাসিয়া,চাকমা,ত্রিপুরা,সাঁওতাল উপজাতি বসবাস করে।
- সিলেটের প্রধান ও দীর্ঘতম নদী সুরমা (৩৫০ কি.মি.),অপর বৃহৎ নদী হলো কুশিয়ারা, এছাড়াও রয়েছে সারি,পিয়াইন।
- সিলেটে ছোট বড় মিলিয়ে মোট ৮২টি হাওর - বিল আছে

তথ্যসূত্র - সিলেট জেলার অফিসিয়াল ওয়েবসাইট।
২১.
একটি কোণের দ্বিগুণ ৬০° হলে তার পূরক কোণ কত?
  1. ক) ৩০°
  2. খ) ১৫°
  3. গ) ২০°
  4. ঘ) ৬০°
সঠিক উত্তর:
ঘ) ৬০°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণের দ্বিগুণ ৬০° হলে তার পূরক কোণ কত?

সমাধান:
মনেকরি 
কোণটি = ক 

প্রশ্নমতে 
২ক = ৬০°
ক = ৬০°/২ = ৩০°

৩০° এর পূরক কোণ = ৯০° - ৩০° = ৬০°
২২.
We _____ waiting for him until he comes back.
  1. ক) shall be
  2. খ) was
  3. গ) is
  4. ঘ) shall have been
সঠিক উত্তর:
ক) shall be
উত্তর
সঠিক উত্তর:
ক) shall be
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - shall be.
- Complete sentence: We shall be waiting for him until he comes back.

• Till/unlill যুক্ত বাক্যের প্রথম clause টি future indefinite হলে , till/until এর পরের clause টি present indefinite হয়।
- Will you wait until I am ready?

অন্যদিকে,
• When, as, till, until ইত্যাদি যখন সময় অর্থে ব্যবহৃত হয় তখন এগুলোর পুর্বে past form থাকলে পরের অংশে past indefinite এবং past perfect tense দুইটির ব্যবহারই শুদ্ধ।
• যেমন:
- We waited until she had finished speaking.
- এখানে until এর আগের অংশে past indefinite tense এবং পরের অংশে past perfect tense ব্যবহৃত হয়েছে।

• আবার,
- We played until it got dark.
- এখানে, until এর আগে এবং পরে উভয় ক্ষেত্রেই past indefinite tense ব্যবহৃত হয়েছে।
২৩.
আল আকসা মসজিদ কোথায় অবস্থিত?
  1. ক) প্যালেস্টাইন
  2. খ) জেরুজালেম
  3. গ) গাজা উপত্যকা
  4. ঘ) জর্ডান
সঠিক উত্তর:
খ) জেরুজালেম
উত্তর
সঠিক উত্তর:
খ) জেরুজালেম
ব্যাখ্যা

আল আকসা মসজিদ:

- আল আকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত
- মক্কা ও মদিনার পর জেরুসালেমের আল-আকসা মসজিদকে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করা হয়।
- মসজিদটি ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হিসেবেও দেখা হয়।
- ১৪ হেক্টর এলাকাজুড়ে অবস্থিত আল আকসা প্রাঙ্গণে রয়েছে আল আকসা মসজিদ, যা কিবলি মসজিদ নামেও পরিচিত।
- এছাড়াও আছে সোনালী গম্বুজবিশিষ্ট ‘ডোম অফ দ্য রক’, যা জেরুসালেমের সবচেয়ে স্বীকৃত একটি ল্যান্ডমার্ক এবং এই দুটিই পবিত্র হিসেবে বিবেচিত।
- পূর্ব জেরুসালেমের পাহাড় চূড়ায় অবস্থিত আল আকসা মুসলিমদের কাছে ‘হারাম আল শরীফ’ নামে পরিচিত এবং ইহুদিদের কাছে পরিচিত ‘টেম্পল মাউন্ট’ হিসেবে।
- আল আকসায় প্রথম ছোট একটি মসজিদ নির্মাণ করেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর, পরে ৭০৫ খ্রিস্টাব্দে এখানে প্রথম বড় আকারে মসজিদ নির্মাণ করা হয়।

তথ্যসূত্র - বিবিসি বাংলা,২১ এপ্রিল ২০২৩।
২৪.
Poor শব্দের Noun কোনটি?
  1. ক) Poorest
  2. খ) Pour
  3. গ) Poverty
  4. ঘ) Proven
সঠিক উত্তর:
গ) Poverty
উত্তর
সঠিক উত্তর:
গ) Poverty
ব্যাখ্যা
• Poor (adjective)
- দরিদ্র; গরিব; নির্ধন; বিত্তহীন; নিঃস্ব; দুর্গত।

• Poor এর দুটি noun form হয়ে থাকে।
1) Poverty (noun) [Uncountable noun]
- দারিদ্র্য; দরিদ্রতা; দীনতা; দৈন্য; দরিদ্রদশা
2) Poorness (noun) [Uncountable noun]
- কোনো কাঙ্ক্ষিত গুণ বা উপাদানের অভাব (লক্ষণীয় যে 'poverty' সাধারণত ‘দারিদ্র্য’ বোঝায়); দীনতা; দৈন্য; হীনতা; অপকৃষ্টতা।

* যেহেতু প্রশ্নের অপশনে Poverty উল্লেখ রয়েছে তাই, এটিই সঠিক উত্তর।

• Other forms: 
- Poorly (predicatively adjective) (কথ্য) অসুস্থ: I am rather poorly this evening. 
- Poorly (adverb) দীনহীনভাবে; অপ্রতুলভাবে; অসফলভাবে; পারিপাট্যহীনভাবে
- poorest (adjective) দরিদ্র; গরিব;

• অন্য অপশন গুলোর মধ্যে - 
• Pour - (verb transitive) - ঢালা; পাতিত করা।
• Proven (adjective)  হচ্ছে  past participle of prove (verb) - প্রমাণ/প্রমাণিত/প্রতিপন্ন করা

Source: Bangla Academy Dictionary and Merriam Webster Dictionary.
২৫.
কোন সংখ্যা দ্বিগুণের সাথে ৫ যোগ করলে যোগফল ১৭ হবে?
  1. ক) ১০
  2. খ) ৬
  3. গ) ৫
  4. ঘ) ৪
সঠিক উত্তর:
খ) ৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যা দ্বিগুণের সাথে ৫ যোগ করলে যোগফল ১৭ হবে?

সমাধান:
মনেকরি 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে 
২ক + ৫ = ১৭
২ক = ১৭ - ৫
ক = ১২
ক = ৬
২৬.
৫০০ এর (২৫/২)% = কত?
  1. ক) ৬২.৫০
  2. খ) ৬৫
  3. গ) ৬৭.৪০
  4. ঘ) ৬৬
সঠিক উত্তর:
ক) ৬২.৫০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬২.৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০০ এর (২৫/২)% = কত?

সমাধান:
৫০০ এর (২৫/২)% 
= ৫০০ এর (২৫/২০০) 
= ১২৫/২
= ৬২.৫০
২৭.
কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়?
  1. ক) ১৩৫১-১৫০০
  2. খ) ৬০০-৭০০
  3. গ) ১২০১-১৩৫০
  4. ঘ) ৬০০ - ৯৫০
সঠিক উত্তর:
গ) ১২০১-১৩৫০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২০১-১৩৫০
ব্যাখ্যা
বাংলা সাহিত্যকে তিন যুগে ভাগ করা হয়েছে। যথা:
- প্রাচীন যুগ (৬৫০ - ১২০০),
- মধ্যযুগ (১২০১ - ১৮০০) এবং
- আধুনিক যুগ (১৮০১ - বর্তমান)।
[মধ্যযুগের প্রথম ১৫০ বছর (১২০১ - ১৩৫০) অন্ধকার যুগ ছিল।]

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৮.
He is eager____ the post.
  1. ক) at
  2. খ) about
  3. গ) of
  4. ঘ) for
সঠিক উত্তর:
ঘ) for
উত্তর
সঠিক উত্তর:
ঘ) for
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - for.
- Complete Sentence: He is eager for the post.

• eager (for something/to do something) উৎসুক; আগ্রহান্বিত; আকুল; ব্যগ্র; অধীর।
- কোন কিছুর জন্য আগ্রহী বোঝাতে eager এরপর preposition হিসাবে for বসে।
২৯.
বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?
  1. ক) ২৪
  2. খ) ২৫
  3. গ) ২৬
  4. ঘ) ২৩
সঠিক উত্তর:
খ) ২৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৫
ব্যাখ্যা
• একাধিক স্বরধ্বনি মিলে যে ধ্বনি সৃষ্টি হয় তাকে যৌগিক স্বরধ্বনি বলে।
- বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি মোট ২৫ টি
- যার মাত্র ২টি যৌগিক স্বরধ্বনির নিজস্ব বর্ণ আছে।
- যেমন- ঐ (অ+ই), ঔ (অ+উ)।।
- বাকি ২৩ টি যৌগিক স্বরধ্বনির নিজস্ব বর্ণ বা প্রতীক নেই।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৩০.
‘রিকসা' কোন দেশি শব্দ?
  1. ক) জাপানি
  2. খ) চীনা
  3. গ) জার্মানি
  4. ঘ) ইংরেজি
সঠিক উত্তর:
ক) জাপানি
উত্তর
সঠিক উত্তর:
ক) জাপানি
ব্যাখ্যা
• রিকশা
- জাপানি শব্দ
- অর্থ: মনুষ্যবাহিত দুই বা তিন চাকার সড়কযান।

[ প্রশ্নে প্রদত্ত ‘রিকসা’ বানানটি ভুল।]

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩১.
√২/(√৬ + ২) = কত?
  1. ক) √৩ + √2
  2. খ) ৩ - √2
  3. গ) √৩ + 2
  4. ঘ) √৩ - √2
সঠিক উত্তর:
ঘ) √৩ - √2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) √৩ - √2
ব্যাখ্যা
প্রশ্ন: √২/(√৬ + ২) = কত?

সমাধান: 
√২/(√৬ + ২)
= √২/(√৩. √২ + √২. √২) 
= √২/√২(√৩ + √২) 
= ১/(√৩ + √২)
= (√৩ - √২)/(√৩ + √২) (√৩ - √২)
= (√৩ - √২)/(৩ - ২)
= √৩ - √২ 
৩২.
Each ____ a trophy for ____ achievement.
  1. ক) got, his
  2. খ) get, his
  3. গ) get, their
  4. ঘ) has got, his
সঠিক উত্তর:
ঘ) has got, his
উত্তর
সঠিক উত্তর:
ঘ) has got, his
ব্যাখ্যা
• শূন্যস্থান গুলোতে সঠিক উত্তর হবে - got, his এবং has got, his.
- Complete sentence:
- Each got a trophy for his achievement.
- Each has got a trophy for his achievement.

• অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

• কোনো বাক্যে each, one of থাকলে এরপরের verb টি singular হয়।
- Each, Every ইত্যাদি শব্দসমূহ possessive form হিসেবে his কে গ্রহণ করে।
৩৩.
ফ্রান্সের মুদ্রার নাম কী?
  1. ক) ফ্রাঙ্ক
  2. খ) ইউরো
  3. গ) ডলার
  4. ঘ) পাউন্ড
সঠিক উত্তর:
খ) ইউরো
উত্তর
সঠিক উত্তর:
খ) ইউরো
ব্যাখ্যা

বিভিন্ন দেশের মুদ্রার নাম:

- ফ্রান্সের মুদ্রার নাম ইউরো
- যুক্তরাজ্যের মুদ্রার নাম পাউন্ড।
- যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম ডলার।
- জাপানের মুদ্রার নাম ইয়েন
- চীনের মুদ্রার নাম ইউয়ান
- উত্তর কোরিয়ার মুদ্রার নাম ওন
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং
- ফিলিপাইনের মুদ্রার নাম পেসো

তথ্যসূত্র: Britannica.com
৩৪.
WIPO এর সদর দপ্তর কোথায়?
  1. ক) ব্রাসেলস
  2. খ) জেনেভা
  3. গ) প্যারিস
  4. ঘ) লণ্ডন
সঠিক উত্তর:
খ) জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
খ) জেনেভা
ব্যাখ্যা
WIPO:

- WIPO এর সদর দপ্তর জেনেভায়
- WIPO এর পূর্ণ্রুপ World Intellectual Property Organization.
- সংগঠনটি সাক্ষরিত হয় .১৯৬৭ সালে স্টকহোমে
- সংগঠনটি কার্যক্রম শুরু করে ১৯৭০ সালে
- সংগঠনটি ১৯৭৪ সালের ডিসেম্বরে জাতিসংঘের একটি বিশেষ সংস্থায় পরিণত হয়।

তথ্যসূত্র - Britannica.com
৩৫.
৩৫২ গজ ১ মাইলের কত অংশ?
  1. ক) ১/৩
  2. খ) ১/৪
  3. গ) ১/৫
  4. ঘ) ১/৮
সঠিক উত্তর:
গ) ১/৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১/৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৫২ গজ ১ মাইলের কত অংশ?

সমাধান:
আমরা জানি 
১ মাইল = ১৭৬০ গজ 

৩৫২ গজ ১ মাইলের = ৩৫২/১৭৬০
= ১/৫ অংশ
৩৬.
The word 'Advice' is-
  1. ক) Verb
  2. খ) Adverb
  3. গ) Noun
  4. ঘ) Adjective
সঠিক উত্তর:
গ) Noun
উত্তর
সঠিক উত্তর:
গ) Noun
ব্যাখ্যা
Advice (noun)
English Meaning: An opinion recommended or offered, as worthy to be followed; counsel
Bangla Meaning: উপদেশ; পরামর্শ।

Source: Bangla Academy Dictionary.
৩৭.
‘লালসালু' উপন্যাসটি রচনা কাল কোনটি?
  1. ক) ১৯৪৩
  2. খ) ১৯৪৮
  3. গ) ১৯৫১
  4. ঘ) ১৯৭০
সঠিক উত্তর:
খ) ১৯৪৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৪৮
ব্যাখ্যা
• সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস 'লালসালু।' 
- এটি ১৯৪৮ সালে প্রকাশিত হয়।
- লালসালু উপন্যাসটি Tree Without Roots (১৯৬৭) নামে ইংরেজিতে অনূদিত হয়। 
- 'লালসালু' একটি বহুমাত্রিক ও কালোত্তীর্ণ উপন্যাস।
- ধর্ম নিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থকারীদের স্বরূপ উন্মোচন এবং নারী জাগরণের প্রেক্ষাপটে সমাজচেতনা এই উপন্যাসের মূল বিষয়। 
- এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র- মজিদ, জমিলা, আমেনা, খালেক ব্যাপারী, রহিমা, আক্কাস, তাহেরের বাপ, হাসুনির মা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৩৮.
মোবাইল ফোনের কোনটি ইনপুট ডিভাইস নয়?
  1. ক) কি-প্যাড
  2. খ) টাচ স্ক্রিন
  3. গ) পাওয়ার সাপ্লাই
  4. ঘ) ক্যামেরা
সঠিক উত্তর:
গ) পাওয়ার সাপ্লাই
উত্তর
সঠিক উত্তর:
গ) পাওয়ার সাপ্লাই
ব্যাখ্যা
• মোবাইল ফোনের ডাটা ইনপুটের জন্য ইনপুট ডিভাইস হলো keypad, touch screen, camera, microphone ইত্যাদি।
- Power supply হলো কোনো বিদ্যুৎচালিত যন্ত্রে বিদ্যুৎশক্তি সরবরাহকারী। 
- এর সাহায্যে ডেটা ইনপুট করা যায় না।

• কম্পিউটার ইনপুট ডিভাইস সমূহ হলো: 
- কী-বোর্ড  
- মাউস  
- জয়স্টিক 
- বার কোড রিডার   
- ওএমআর
- স্ক্যানার ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৯.
‘নীল যে অম্বর = নীলাম্বর' কোন সমাস?
  1. ক) বহুব্রীহি
  2. খ) তৎপুরুষ
  3. গ) দ্বিগু
  4. ঘ) কর্মধারয়
সঠিক উত্তর:
ঘ) কর্মধারয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কর্মধারয়
ব্যাখ্যা
• যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন-
- নীল যে অম্বর = নীলাম্বর।
- নীল যে আকাশ = নীলাকাশ।
- নীল যে পদ্ম = নীলপদ্ম।
- রক্ত যে কমল = রক্তকমল।

অন্যদিকে,
যে সমাসে পূর্ব বা পর কোন পদের অর্থ না বুঝিয়ে তৃতীয় কোন অর্থ প্রকাশ করে তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন:
- নীল অম্বর যার = নীলাম্বর।
- দশ আনন যার = দশানন।
- পদ্ম নাভিতে যার = পদ্মনাভ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪০.
নিচের কোনটি Article নয়?
  1. ক) An
  2. খ) A
  3. গ) to
  4. ঘ) the
সঠিক উত্তর:
গ) to
উত্তর
সঠিক উত্তর:
গ) to
ব্যাখ্যা
• সাধারণত ইংরেজিতে এক কথায় a, an এবং the কে article বলা হয়। 
- Article প্রধানত দুই প্রকার। যথা-
- Indefinite Article এবং
- Definite Article
- A এবং an কে Indefinite Article বলে কারণ তারা কোন অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বুঝায়।
- The কে definite Article বলে কারণ ইহা কোন নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বুঝায়।

• প্রশ্ন প্রদত্ত অপশন গুলোর মধ্যে - to,  Article নয়।
- এটি সাধারণত preposition হিসাবে ব্যবহৃত হয়।
৪১.
একটি সংখ্যাকে ২১ দ্বারা গুণ করলে সংখ্যাটি ৪২০ বৃদ্ধি পায়। সংখ্যাটি কত?
  1. ক) ২১
  2. খ) ২৩
  3. গ) ২৪
  4. ঘ) ২৫
সঠিক উত্তর:
ক) ২১
উত্তর
সঠিক উত্তর:
ক) ২১
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যাকে ২১ দ্বারা গুণ করলে সংখ্যাটি ৪২০ বৃদ্ধি পায়। সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে 
২১ × ক = ক + ৪২০
বা, ২১ক - ক = ৪২০
বা, ২০ক = ৪২০
বা, ক = ৪২০/২০
ক = ২১  
৪২.
‘শেষের কবিতা' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত-
  1. ক) উপন্যাসের নাম
  2. খ) কবিতার নাম
  3. গ) নাটকের নাম
  4. ঘ) কাব্যের নাম
সঠিক উত্তর:
ক) উপন্যাসের নাম
উত্তর
সঠিক উত্তর:
ক) উপন্যাসের নাম
ব্যাখ্যা
⇒ শেষের কবিতা:
শেষের কবিতা (১৯২৯) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস
- প্রবাসী পত্রিকায় ছাপা হয় ১৯২৮ সালে।
- ভাষার অসমান্য ঔজ্জ্বল্য,দৃপ্তিশক্তি ও কবিত্বের দীপ্তি এই গ্রন্থটিকে এমন স্বাতন্ত্র্য দিয়েছে, যার জন্য এই গ্রন্থটি রবীন্দ্রনাথের বিস্ময়কর সৃষ্টির অন্যতম।
- অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল প্রমুখ এই উপন্যাসের চরিত্র।

• উপন্যাসের কতিপয় বাক্য আজ প্রবাদের মর্যাদা পেয়েছে।
যেমন:
- ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী।
- কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও - এই কবিতা দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতা উপন্যাসের সমাপ্তি টানেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৪৩.
০, ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩____ ধারাটির পরবর্তী পদ কত?
  1. ক) ১৫
  2. খ) ১৮
  3. গ) ২১
  4. ঘ) ২৬
সঠিক উত্তর:
গ) ২১
উত্তর
সঠিক উত্তর:
গ) ২১
ব্যাখ্যা
প্রশ্ন: ০, ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩____ ধারাটির পরবর্তী পদ কত?

সমাধান:
ধারাটি: ০, ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১,.........
পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান 
এখানে,
০ + ১ = ১
১ + ১ = ২
১ + ২ = ৩
২ + ৩ = ৫
৩ + ৫ = ৮
৫ + ৮ = ১৩
৮ + ১৩ = ২১
৪৪.
'De facto' means-
  1. ক) As per rule
  2. খ) In reality
  3. গ) By rights
  4. ঘ) Evidence
সঠিক উত্তর:
খ) In reality
উত্তর
সঠিক উত্তর:
খ) In reality
ব্যাখ্যা
• De facto (adjective), (adverb) (লাতিন)
English Meaning: in reality, in fact; in reality; as
Bangla Meaning: কার্যত (বিধিগতভাবে হোক কি না হোক)

• সুতরাং, সঠিক উত্তর হচ্ছে - In reality.
৪৫.
কোনটি সবচেয়ে ছোট?
  1. ক) ২/১২
  2. খ) ৩/১১
  3. গ) ৪/১৫
  4. ঘ) ২/১৩
সঠিক উত্তর:
ঘ) ২/১৩
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২/১৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি সবচেয়ে ছোট?

সমাধান:
২/১২ = ০.১৬
৩/১১ = ০.২৭
৪/১৫ = ০.২৬
২/১৩ = ০.১৫
৪৬.
কোনটি ব্যতিক্রম?
  1. ক) Proper
  2. খ) Feminine
  3. গ) Collective
  4. ঘ) Common
সঠিক উত্তর:
খ) Feminine
উত্তর
সঠিক উত্তর:
খ) Feminine
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Feminine হচ্ছে ব্যাতিক্রম।
- কারণ, Feminine হচ্ছে gender এর প্রকারভেদ।
- Gender - এর বাংলা অর্থ লিঙ্গ।
- Gender নির্দেশ করে কোন noun বা pronoun পুরুষ, স্ত্রী, ক্লীব না উভয় লিঙ্গ।

• Generally, gender is of four types:
1) Masculine Gender (পুং লিঙ্গ)
2) Feminine Gender (স্ত্রী লিঙ্গ)
3) Neuter Gender (ক্লীব লিঙ্গ)
4) Common Gender (উভয় লিঙ্গ)

• অন্যদিকে, Proper, Collective এবং Common হচ্ছে Noun এর প্রকারভেদ। 
- Noun এর মাধ্যমে কোন ব্যক্তি বস্তু বা বিষয় এর নামকরণ করা হয়।

• Nouns are classified into five types:
1) Proper Noun
2) Common Noun
3) Collective Noun
4) Material Noun
5) Abstract Noun
৪৭.
একটি শ্রেণিতে যতজন শিক্ষার্থী প্রত্যেকে তত দশ পয়সা করে চাঁদা দেয়ায় নব্বই টাকা সংগ্রহ হয়। ঐ শ্রেণিতে শিক্ষার্থীর সংখ্যা কত?
  1. ক) ৯০
  2. খ) ৬০
  3. গ) ১৫
  4. ঘ) ৩০
সঠিক উত্তর:
ঘ) ৩০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণিতে যতজন শিক্ষার্থী প্রত্যেকে তত দশ পয়সা করে চাঁদা দেয়ায় নব্বই টাকা সংগ্রহ হয়। ঐ শ্রেণিতে শিক্ষার্থীর সংখ্যা কত?

সমাধান:
মনেকরি
ঐ শ্রেণিতে শিক্ষার্থীর সংখ্যা = ক 

প্রশ্নমতে
ক × ১০ক = ৯০০০
১০ক =৯০০০
= ৯০০
=৩০
ক = ৩০
৪৮.
She will look ____the matter.
  1. ক) into
  2. খ) by
  3. গ) by
  4. ঘ) before
সঠিক উত্তর:
ক) into
উত্তর
সঠিক উত্তর:
ক) into
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে  -look into.
- কারণ কোন বিষয়ে তদন্ত করা/ গভীর পর্যবেক্ষন/পরীক্ষা করা/ অনুসন্ধান করা বোঝাতে look এরপর into ব্যবহৃত হয়।
- Complete sentence: She will look into the matter.

• অন্যদিকে, 
Look in - (on somebody) অল্পক্ষণের জন্য আসা।
Look on - বিবেচনা করা।
Look into -(something (ক) তদন্ত করা; পরীক্ষা করা।
...............................................................

Look over = পরীক্ষা করা।
Look at = তাকানো
Look after = দেখাশুনা করা।
Look for = খোঁজার চেষ্টা।
Look into = গভীর পর্যবেক্ষন।
look upon = বিবেচনা করা।
Look down upon = খারাপ দৃষ্টিভঙ্গি।
Look upto = শ্রদ্ধা করা।
Look out for = আশা করা।
Look to = সতর্ক করা।
Look in - (on somebody) অল্পক্ষণের জন্য আসা।
Look on - বিবেচনা করা।
Look up - অভিধানে খোঁজা অর্থে ব্যবহৃত হয়।
৪৯.
চর্যাপদ রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নিদর্শন?
  1. ক) আদিযুগ
  2. খ) মধ্যযুগ
  3. গ) আধুনিক যুগ
  4. ঘ) অতি আধুনিক
সঠিক উত্তর:
ক) আদিযুগ
উত্তর
সঠিক উত্তর:
ক) আদিযুগ
ব্যাখ্যা
• বাংলা সাহিত্যের প্রাচীন/আদি যুগের একমাত্র নিদর্শনের নাম চর্যাপদ
- চর্যাপদ হচ্ছে গানের সংকলন।
- চর্যাপদের বিষয়বস্তু বৌদ্ধ ধর্ম মতে সাধনভজনের তত্ত্ব প্রকাশ।
- চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ। সহজিয়াগণ হচেছ বৌদ্ধ সহজযান পন্থি।
- চর্যাপদের পদ সংখ্যা নিয়ে মতাবিরোধ আছে। সুকুমার সেনের হিসাবে ৫১টি পদ এবং মুহাম্মদ শহীদুল্লাহ্ বলেছেন ৫০টি পদ। চর্যাপদ ছিন্নবস্থায় পাওয়া যাওয়ায় এই মতান্তরের সৃষ্টি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫০.
কাজী নজরুল ইসলামের জন্মতারিখ কত?
  1. ক) ২৯ আগস্ট, ১৯৭৬
  2. খ) ২৪ মে, ১৮৯৯
  3. গ) ১৭ মার্চ, ১৯২০
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) ২৪ মে, ১৮৯৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৪ মে, ১৮৯৯
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলাম:
• কাজী নজরুল ইসলামের জন্মতারিখ ২৪ মে, ১৮৯৯ সালে
• নজরুল ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
• তাঁর পিতা কাজী ফকির আহমদ ছিলেন মসজিদের ইমাম।
• নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’
• বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’ এবং আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।
• ১৯২৪ সালের ১০ আগস্ট নজরুলের গান ও কবিতা সংকলন বিষের বাঁশী এবং একই মাসে ভাঙ্গার গান প্রকাশিত হয়।
• ১৯৭২ সালের ২৪ মে কবিকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে আনা হয়।
• ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর  ঢাকা বিশ্ববিদ্যালয় এক বিশেষ সমাবর্তনে কবিকে সম্মানসূচক ডি.লিট উপাধিতে ভূষিত করে। 
• ১৯৭৬ সালের জানুয়ারি মাসে নজরুলকে বাংলাদেশ সরকার বাংলাদেশের নাগরিকত্ব প্রদান এবং ২১ ফেব্রুয়ারি ‘একুশে পদকে’ ভূষিত করে।
• ২৯ আগস্ট ১৯৭৬ (১২ ভাদ্র ১৩৮৩) ঢাকার পিজি হাসপাতালে কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

• কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ হলো:
- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম ‘মুক্তি’ 
- 'মুক্তি' কবিতাটি বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়
- ‘অগ্নি-বীণা’ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ।
- কাজী নজরুলের রচিত প্রথম উপন্যাস ‘বাঁধন-হারা’ 
- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম তুর্কিমহিলার ঘোমটা খোলা।
- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত নাটক - ঝিলিমিলি 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৫১.
বেলা ২:৩০ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য কত ডিগ্রি?
  1. ক) ১০৫°
  2. খ) ১৫°
  3. গ) ১১৫°
  4. ঘ) ১১০°
সঠিক উত্তর:
ক) ১০৫°
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০৫°
ব্যাখ্যা
প্রশ্ন: বেলা ২.৩০ ঘটিকায় সময় ঘড়িতে ঘন্টা ও মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে?

সমাধান:
আমরা জানি,
মধ্যবর্তী কোণ = |(১১M – ৬০H/২|°
= |{(১১ × ৩০) - (৬০ × ২)}/২|°
= |২১০/২|°
= ১০৫°
৫২.
দুইটি বিচ্ছিন্ন বৃত্তে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়?
  1. ক) ৪টি
  2. খ) ৩টি
  3. গ) ২টি
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) ৪টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪টি
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বিচ্ছিন্ন বৃত্তে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়?

সমাধান:
দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করলে 4টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে।

৫৩.
একটি বই ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য ৪৫০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। বইটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৩০০০ টাকা
  2. খ) ৩৫০০ টাকা
  3. গ) ৩৭৫০ টাকা
  4. ঘ) ৪০০০ টাকা
সঠিক উত্তর:
ক) ৩০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য ৪৫০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। বইটির ক্রয়মূল্য কত?

সমাধান:
মনে করি,
বইটির ক্রয়মূল্য = ১০০ টাকা।

১০% ক্ষতিতে, বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা।
এবং ৫% লাভে, বিক্রয়মূল্য = (১০০ + ৫) টাকা = ১০৫ টাকা।

সুতরাং বিক্রয়মূল্য বেশি = (১০৫ - ৯০) = ১৫ টাকা।

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৫ টাকা
বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ × ৪৫০)/১৫ টাকা
= ৩০০০ টাকা।
৫৪.
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ কবে?
  1. ক) ১৬ মার্চ
  2. খ) ১৭ মার্চ
  3. গ) ১৮ মার্চ
  4. ঘ) ১৯ মার্চ
সঠিক উত্তর:
খ) ১৭ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৭ মার্চ
ব্যাখ্যা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান:

- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ ১৭ মার্চ
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন।
- বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা শেখ লুৎফর রহমান
- ১৯৪২ সালে তিনি গোপালগঞ্জ মিশনারী স্কুল থেকে ম্যাট্রিক, ১৯৪৪ সালে কলকাতার ইসলামিয়া কলেজ থেকে আই.এ এবং একই কলেজ থেকে ১৯৪৭ সালে বি.এ পাশ করেন।
- ১৯৫৩ সালে শেখ মুজিবর রহমান পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ১৯৬৬ সাল পর্যন্ত এ পদে বহাল ছিলেন। ১৯৬৬ সালেই তিনি দলের সভাপতি হন।
- ১৯৬৬ সালে তিনি তাঁর বিখ্যাত ছয়দফা কর্মসূচী ঘোষণা করেন


তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৫৫.
দেহের সবচেয়ে বড় গ্রন্থি-
  1. ক) ত্বক
  2. খ) যকৃৎ
  3. গ) অগ্ন্যাশয়
  4. ঘ) পাকস্থলী
সঠিক উত্তর:
খ) যকৃৎ
উত্তর
সঠিক উত্তর:
খ) যকৃৎ
ব্যাখ্যা
যকৃত:
- যকৃত হলো দেহের সবচেয়ে বড় গ্রন্থি।
- পেটের উপরিভাগে ডানদিকে যকৃত অবস্থিত।
- প্রাপ্ত বয়স্ক মানুষের শরীরে যকৃতের ওজন প্রায় ১.৫-২.০ কেজি।
- যকৃত থেকে পিত্তরস নামক এক প্রকার রস নিঃসৃত হয়ে যকৃতনালীর মধ্যে দিয়ে ধীরে ধীরে এসে পিত্তথলিতে জমা হয়। পিত্তনালীর মাধ্যমে পিত্তরস যকৃত থেকে ডিওডেনামে আসে।
- যকৃতকে শরীরের জৈব রসায়নাগার বলে।

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম; বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৬.
‘একাত্তরের ডায়েরী' কার রচনা?
  1. ক) সেলিনা হোসেন
  2. খ) সুফিয়া কামাল
  3. গ) জাহানারা ইমাম
  4. ঘ) আয়েশা ফয়েজ
সঠিক উত্তর:
খ) সুফিয়া কামাল
উত্তর
সঠিক উত্তর:
খ) সুফিয়া কামাল
ব্যাখ্যা
• সুফিয়া কামাল: 
- তিনি ১৯১১ সালের ২০শে জুন বরিশালের শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস ছিল কুমিল্লায়। 
- কলকাতায় ১৯১৮ সালে বেগম রোকেয়ার সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়।  
- তাঁকে জননী সাহসিকা বলা হয়।
- তিনি মূলত কবি হিসেবে পরিচিত। 
- তিনি 'বেগম' পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন।
- মুক্তিযুদ্ধের সময় সুফিয়া কামাল তাঁর স্বামী ও ছেলেসহ দেশের মধ্যেই থেকে যান, মুক্তিবাহিনীকে সাহস ও শক্তি জোগানোর জন্য। এবং মুক্তিযোদ্ধাদের বিভিন্ন খবরাখবর সরবরাহের জন্য। যুদ্ধকালীন তিনি ‘একাত্তরের ডায়েরী’ নামে একটি দিনলিপি রচনা করেন এবং এ সময়ে লেখা তাঁর কবিতাগুলি পরবর্তীকালে মোর যাদুদের সমাধি নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়। কবিতাগুলিতে তিনি বাঙালিদের ওপর পাকবাহিনীর নৃশংসতা বর্ণনা করেন এবং দেশের স্বাধীনতাযুদ্ধে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেন।
- এ সময় রচিত ‘বেণীবিন্যাস সময় তো আর নে ‘ কবিতায় মাতৃভূমির প্রতি দায়িত্ব পালনের জন্য তিনি মহিলাদেরও আহবান জানান।

তাঁর রচিত সাহিত্যকর্ম:
• কবিতা:
- সাঁঝের মায়া 
- মন ও জীবন
- উদাত্ত পৃথিবী
- অভিযাত্রিক
- মোর যাদুদের সমাধি পরে
- মায়া কাজল ইত্যাদি।

গল্পগ্রন্থ:
- কেয়ার কাঁটা। 
• শিশুতোষগ্রন্থ:
- ইতল বিতল
- নওল কিশোরের দরবারে। 

• আত্মজীবনী: 
- একালে আমাদের কাল। 

ডায়েরি:
- একাত্তরের ডায়রী। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর) ও বাংলাপিডিয়া।
৫৭.
‘পানকৌড়ির রক্ত’ কোন ধরনের রচনা?
  1. ভ্রমণ কাহিনী
  2. রম্যরচনা
  3. কথা সাহিত্য
  4. কাব্যগ্রন্থ
সঠিক উত্তর:
কথা সাহিত্য
উত্তর
সঠিক উত্তর:
কথা সাহিত্য
ব্যাখ্যা
• কবি আল মাহমুদের প্রথম গল্পগ্রন্থ হলো ''পানকৌড়ির রক্ত'' যা কথা সাহিত্যের অন্তর্গত। এটি ঢাকার বর্ণমিছিল প্রকাশনী থেকে ১৯৭৫ সালে প্রকাশিত হয়।

আল মাহমুদ:
- কবি আল মাহমুদের প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ।
- তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন।
- কবি আল মাহমুদ তার অনবদ্য গল্প ও উপন্যাসের জন্য খ্যাতি অর্জন করেছিলেন।

কবি আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ:
- লোক লোকান্তর,
- সোনালী কাবিন,
- কালের কলস,
- মায়াবী পর্দা দুলে ওঠো,
- আরব্য রজনীর রাজহাঁস,
- বখতিয়ারের ঘোড়া,
- প্রেমের কবিতা ইত্যাদি।

তাঁর রচিত উপন্যাস:
- কাবিলের বোন,
- চেহারার চতুরঙ্গ,
- উপমহাদেশ,
- ডাহুকী,
- কবি ও কোলাহল ইত্যাদি।

তাঁর রচিত গল্পগ্রন্থ:
- পানকৌড়ির রক্ত,
- ময়ূরীর মুখ,
- সৌরভের কাছে পরাজিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং 'পানকৌড়ির রক্ত' গল্পগ্রন্থ আল মাহমুদ ।
৫৮.
বাংলাদেশের ইউনিয়ন পরিষদের সংখ্যা কত?
  1. ক) ৪৫৫০
  2. খ) ৫৬০০
  3. গ) ৪৫০০
  4. ঘ) ৪৬০০
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রদত্ত প্রশ্নের অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হল।

ইউনিয়ন পরিষদ:

- বাংলাদেশের মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪৫৭১টি।
- বাংলাদেশে মোট উপজেলা সংখ্যা ৪৯৫টি
- বাংলাদেশে মোট জেলা ৬৪টি
- বাংলাদেশে মোট বিভাগ ৮টি

তথ্যসূত্র -বাংলাদেশ তথ্য বাতায়ন  [লিঙ্ক]
৫৯.
একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে। অতিরিক্ত ৩ জন লোক নিলে কাজটি কত দিনে করতে পারবে?
  1. ক) ৭
  2. খ) ৯
  3. গ) ১০
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
খ) ৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে। অতিরিক্ত ৩ জন লোক নিলে কাজটি কত দিনে করতে পারবে?

সমাধান:
অতিরিক্ত ৩ জন আসলে মোট লোকসংখ্যা = (৯ + ৩) জন
= ১২ জন

৯ জন লোক একটি কাজ করে ১২ দিনে
১ জন লোক ঐ কাজ করে (১২ × ৯) দিনে
১২ জন লোক ঐ কাজ করে (১২ × ৯)/১২ দিনে
= ৯ দিনে
৬০.
বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কোন দেশের?
  1. ক) আর্জেন্টিনা
  2. খ) শ্রীলংকা
  3. গ) ভারত
  4. ঘ) যুক্তরাজ্য
সঠিক উত্তর:
খ) শ্রীলংকা
উত্তর
সঠিক উত্তর:
খ) শ্রীলংকা
ব্যাখ্যা

প্রথম মহিলা প্রধানমন্ত্রী:

- বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীলংকার
- বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম শ্রিমাভো বন্দরনায়েকে
- ১৯৬০ সালে নির্বাচনে জিতে শ্রিলংকার প্রধানমন্ত্রী হন তিনি।
- ১৯৬৫ সালে ক্ষমতা ত্যাগ করার পরে ১৯৭০ থেকে ১৯৭৭ সাল এবং ১৯৯৪ থেকে ২০০০ সাল মেয়াদে আরো দুইবার প্রধানমন্ত্রীর দ্বায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র - Britannica.com
৬১.
‘পদ্মা নদীর মাঝি' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনটি?
  1. ক) শশী
  2. খ) হেরম্ব
  3. গ) কুবের
  4. ঘ) গণেশ
সঠিক উত্তর:
গ) কুবের
উত্তর
সঠিক উত্তর:
গ) কুবের
ব্যাখ্যা
• মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস 'পদ্মা নদীর মাঝি' ১৯৩৪ সাল থেকে ‘পূর্বাশা’ পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হতে থাকে।
- এটি গ্রন্থাকারে প্রকাশ হয় ১৯৩৬ সালে।
- কুবের ‘পদ্মা নদীর মাঝি' উপন্যাসের প্রধান চরিত্র।  
অন্যান্য উল্লেখযোগ্য চরিত্র: 
 - কপিলা
- মালা,
- হোসেন মিয়া,
- ধনঞ্জয়,
- শীতলবাবু।

⇒ “গরিবের মধ্যে সে গরিব , ছোটলোকের মধ্যে আরও বেশী ছোটলোক। এমনভাবে তাহাকে বঞ্চিত করিবার অধিকারটা সকলে তাই প্রথার মতো , সামাজিক ও ধর্মসম্পর্কীয় দশটা নিয়মের মতো, অসংকোচে গ্রহণ করিয়াছে। সে প্রতিবাদ করিতেও পারিবে না। মনে মনে সকলেই যাহা জানে মুখ ফুটিয়া তাহা বলিবার অধিকার তাহার নাই।”

উক্তিটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত 'পদ্মা নদীর মাঝি' উপন্যাসের অন্তর্গত। উক্তিটি উপন্যাসের প্রধান চরিত্র কুবের সম্পর্কে করা হয়েছে।

উৎস: পদ্মা নদীর মাঝি উপন্যাস এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬২.
Which one is not pastime?
  1. ক) Playing chess
  2. খ) Painting
  3. গ) Gardening doing
  4. ঘ) Home work regularly
সঠিক উত্তর:
ঘ) Home work regularly
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Home work regularly
ব্যাখ্যা
• Pastime (noun) [Countable noun]
English Meaning:  That which amuses, and serves to make time pass agreeably; sport; amusement; diversion.
Bangla Meaning: অবসর বিনোদন; অবসরের খেলা

• সুতরাং, বোঝা যাচ্ছে যে pastime বলতে অবসর সময়ে করা হয় বা শখের বশে করা হয় এমন কোনো কাজকে নির্দেশ করে। 
- সে হিসাবে Home work regularly কোন অবসর বিনোদন এর মধ্যে পরে না কারন, এটি সাধারণত স্কুল-কলেজ বা শিক্ষামূলক কাজ সংক্রান্ত যা দায়িত্বমূলক কাজ বা কর্তব্যের মধ্যে পরে।
- অন্য অপশন গুলোর মধ্যে - Playing chess, Painting এবং Gardening doing সাধারণত মানুষ অবসর কাটাতে কিংবা শখের বশে করে থাকে।
৬৩.
ফুলে ফুলে ঘর ভরেছে' কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্মে ১মা
  2. খ) অপাদানে ৭মী
  3. গ) করণে ৭মী
  4. ঘ) করণে শূন্য
সঠিক উত্তর:
গ) করণে ৭মী
উত্তর
সঠিক উত্তর:
গ) করণে ৭মী
ব্যাখ্যা
করণ কারক:
- যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় তাকে করণ কারক বলে। ‘করণ' শব্দের অর্থ উপায় বা সহায়।
- বাক্যের ক্রিয়াপদকে ‘কার দ্বারা' বা 'কী উপায়ে' জিজ্ঞাসা করলে যে উত্তর পাওয়া যায় তা-ই করণ কারক।

- 'নীলু ফুল দিয়ে ঘর সাজায়।' - নীলু কী দিয়ে ঘর সাজায়? ফুল দিয়ে সুতরাং ‘ফুল’ করণ কারক।
- 'কাঠুরে কুড়াল দ্বারা গাছ কাটে।' – কাঠুরে কী দ্বারা গাছ কাটে? কুড়াল দ্বারা। কুড়াল’ করণ কারক।

করণ কারকে বিভক্তির ব্যবহার:
- করণ কারকে সাধারণত দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি তৃতীয়া বিভক্তির (অনুসর্গের) ব্যবহার হয়।
- তবে অন্য বিভক্তিগুলােরও প্রয়ােগ রয়েছে।
- করণ কারকে ‘দ্বারা বিভক্তি (অনুসর্গ) - তােমাদের দ্বারা দেশের ক্ষতি হবে।
- করণ কারকে ‘দিয়া বিভক্তি (অনুসর্গ) - তােমার লােক দিয়ে কাজটা করাবে।
- করণ কারকে শূন্য (০) বা অ-বিভক্তি – রফিক তাস খেলে।
- করণ কারকে এ-বিভক্তি – গ্যাসে গাড়ি চলে।
- করণ কারকে য়-বিভক্তি – টাকায় টাকা হয়।
- করণ কারকে তে-বিভক্তি – তার কথা যেন মধুতে মাখা
- আবার, এ, য়, তে সপ্তমী বিভক্তির উদাহরণ। 

• অতএব 'ফুলে ফুলে ঘর ভরেছে' বাক্যটিতে 'ফুলে ফুলে' করণে ৭মী বিভক্তি। 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৪.
চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়?
  1. ক) ১০নং পদ
  2. খ) ১৬নং পদ
  3. গ) ১৮নং পদ
  4. ঘ) ২৩ নং পদ
সঠিক উত্তর:
ঘ) ২৩ নং পদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৩ নং পদ
ব্যাখ্যা
• চর্যাপদের ২৩ নং পদটি খন্ডিত আকারে পাওয়া যায়।
- এর ৬টি পঙক্তি পাওয়া গেছে। বাকি ৪টি পঙক্তি পাওয়া যায়নি।
- ২৩ নং পদটির রচয়িতা ভুসুকুপা।
- ভুসুকুপা চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদের লেখক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৫.
She lives ____ Shahbag.
  1. ক) in
  2. খ) at
  3. গ) the
  4. ঘ) on
সঠিক উত্তর:
খ) at
উত্তর
সঠিক উত্তর:
খ) at
ব্যাখ্যা
 • Article এর নিয়মানুযায়ী -
- live (in/at) বাস করা।
- ছোট স্থানের মধ্যে অবস্থিত বুঝাতে এর পূর্বে at বসে এবং বড় স্থানের মধ্যে অবস্থিত বুঝাতে এর পূর্বে in বসে।

• Shahbag যেহেতু ছোট জায়গা তাই এর পূর্বে at বসবে।
- Complete sentence: She lives at Shahbag.
৬৬.
He was accused _____negligence.
  1. ক) for
  2. খ) at
  3. গ) of
  4. ঘ) with
সঠিক উত্তর:
গ) of
উত্তর
সঠিক উত্তর:
গ) of
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - of.
- Complete Sentence: He was accused of negligence.

• Accuse of - কাউকে কোনো অপরাধে অভিযুক্ত করা।
-  কাউকে কোনো অপরাধে অভিযুক্ত করা বোঝাতে accuse এর পর appropriate preposition হিসেবে of ব্যবহৃত হয়।
৬৭.
Plural form of the word 'Wolf' is-
  1. ক) wolfs
  2. খ) wolfes
  3. গ) wolvs
  4. ঘ) wolves
সঠিক উত্তর:
ঘ) wolves
উত্তর
সঠিক উত্তর:
ঘ) wolves
ব্যাখ্যা
• Wolf - এর Plural form হচ্ছে Wolves. 
- Noun এর শেষে f বা fe থাকলে f বা fe এর স্থানে ves যোগ করে Plural হয়। 
- উদাহরণ: Calf - Calves, Half - Halves, Knife - Knives, Loaf - Loaves etc. 

Source: Applied English Grammar & Composition by P. C. Das. 
৬৮.
If I____ rich, I would help the poor.
  1. ক) am
  2. খ) was
  3. গ) were
  4. ঘ) have been
সঠিক উত্তর:
গ) were
উত্তর
সঠিক উত্তর:
গ) were
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত বাক্যটি Second Conditional এর নিয়মানুযায়ী গঠিত।

• Second Conditional এর নিয়মানুযায়ী - 
- If + past indefinite + subject + would/could/might + verb এর base form + ext.
- অর্থাৎ, If + past indefinite যুক্ত clause এর পরবর্তী clause টিতে subject এর পর would/could/might এর সাথে verb এর base form বসে।
- If যুক্ত Sentence এ subject এর পর be verb আসলে সেক্ষেত্রে were ব্যবহৃত হয়।

• নিয়মানুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর হবে - were.
- Complete sentence: If I were rich, I would help the poor.
৬৯.
‘বহুব্রীহি' শব্দের অর্থ কী?
  1. ক) বহু চাল
  2. খ) বহু গম
  3. গ) বহু পাট
  4. ঘ) বহু ধান
সঠিক উত্তর:
ঘ) বহু ধান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বহু ধান
ব্যাখ্যা
• বহুব্রীহি 
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = [বহু+ব্রীহি]
অর্থ: বহু ধান্য-বিশিষ্ট।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭০.
সতীদাহ প্রথা কবে রহিত হয়?
  1. ক) ১৮১৯
  2. খ) ১৮২৯
  3. গ) ১৮৩৯
  4. ঘ) ১৮৪৯
সঠিক উত্তর:
খ) ১৮২৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮২৯
ব্যাখ্যা
সতীদাহ প্রথা:
- সতীদাহ প্রথা কবে রহিত হয় ১৮২৯ সালে
- গভর্নর জেনারেল লর্ড উইলিয়ম  বেন্টিঙ্ক (১৮২৮-১৮৩৩) রেগুলেশন XVII, ১৮২৯ পাস করেন।সতীদাহ প্রথা বেআইনি’ বলে ঘোষণা করা হয়।
- সতীদাহ ছিল একটি হিন্দু জাতীয় প্রথা
- রাজা রামমোহন রায় এই প্রথা বিলুপ্ত করার উদ্যোগ নেন।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।