পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন২২
সিলেবাস
১) অপারেটিং সিস্টেমস। ২) এমবেডেড কম্পিউটার। ৩) কম্পিউটারের ইতিহাস। ৪) কম্পিউটারের প্রকারভেদ। ৫) কম্পিউটার প্রোগ্রাম: ভাইরাস, ফায়ারওয়াল ইত্যাদি। ৬) ডেটাবেজ সিস্টেম। সোর্সঃ যেকোনো গাইড বই, SSC & HSC বোর্ড বই। [এই পরীক্ষা থেকে পড়া শুরু করলে আগামী ১৫০ দিনে বিসিএসের সম্পূর্ণ সিলেবাস কাভার হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
প্রথম কম্পিউটার প্রােগ্রাম রচনা করেন-
  1. ক) রেমন্ড টমলিনসন
  2. খ) রবার্ট নয়েস
  3. গ) অ্যাডা অগস্টা বায়রন
  4. ঘ) ডেনিস রিচি
ব্যাখ্যা
লর্ড বায়রনের মেয়ে ‘লেডি অ্যাডা অগস্টা বায়রন’ প্রথম কম্পিউটার প্রােগ্রাম রচনা করেন।
- চার্লস ব্যাবেজের অ্যানালাইটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানাের জন্য তিনি ‘প্রােগ্রামিং’ - এর ধারনা সামনে নিয়ে আসেন।
- এ কারণে তাকে পৃথিবীর প্রথম প্রােগ্রামার এবং প্রােগ্রামের জনক বলা হয়।
[উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল, ২০২১ সংস্করণ)]
.
পৃথিবীর প্রথম ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার-
  1. ক) ABC
  2. খ) ENIAC
  3. গ) Mark-1
  4. ঘ) IBM 650
ব্যাখ্যা
যান্ত্রিক ও ইলেকট্রনিক উভয় পদ্ধতির সমন্বয়ে গঠিত কম্পিউটারকে ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার বলা হয়।
- ১৯৩৭ সালে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ড. হাওয়ার্ড এইচ আইকেন (Dr. Howard Aciken) ইলেকট্রো-মেকানিক্যাল টেকনিক ব্যবহার করে একটি যন্ত্র তৈরি করার পরিকল্পনা করেন, যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে।
- ১৯৪৪ সালে হাওয়ার্ড মার্ক-১ (Mark-I) নামের পৃথিবীর প্রথম ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার তৈরি করেন।
- মার্ক-১ ছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও আইবিএম কোম্পানির যৌথ উদ্যোগের একটি ফসল।
[উৎসঃ মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)]
.
প্রথম এনালগ কম্পিউটার আবিষ্কার করেন-
  1. ক) চালর্স ব্যাবেজ
  2. খ) হাওয়ার্ড এইকেন
  3. গ) জন ভন নিউম্যান
  4. ঘ) প্রেসপার একার্ট
ব্যাখ্যা
ব্রিটিশ গণিতবিদ চালর্স ব্যাবেজ প্রথম কম্পিউটার তৈরির ধারণা দেন বলে তাঁকে কম্পিউটারের জনক বলা হয়। তিনি ১৮৩০ সালে প্রথম এনালগ কম্পিউটার আবিষ্কার করেন।
- এরপর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ‘হাউয়ার্ড একিন একটি ম্যাকানিক্যাল কম্পিউটার তৈরি করেন।
- পরবর্তীতে ডিজিটাল কম্পিউটার আবিস্কৃত হয় যা ম্যাকানিক্যাল কম্পিউটারের থেকে ২০০ গুণ গতিসম্পন্ন।
[উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল, ২০২১ সংস্করণ)]
.
নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়?
  1. ক) Xenix
  2. খ) Ubuntu
  3. গ) Mac OS
  4. ঘ) Safari
ব্যাখ্যা
অপারেটিং সিস্টেমসমূহ হলাে-
- MS-DOS or PC-DOS,
- Windows 95/98/2000/XP/7,
- OS/2,
- Unix,
- Linux,
- Mac OS,
- Sun Solaris,
- Xenix,
- Windows NT,
- Ubuntu ইত্যাদি।
- Safari হলো ওয়েব ব্রাউজার।
[উৎসঃ মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম) এবং ব্রিটানিকা]
.
ENIAC (Electronic Numerical Integrator And Computer) কম্পিউটার তৈরি করেন-
  1. ক) মার্কস উইলকিস এবং প্রেসপার একার্ট
  2. খ) ড. জন মউসলি এবং প্রেসপার একার্ট
  3. গ) ড. জন ভিনসেন্ট অ্যাটানসাফ এবং ক্লিফ ব্যারি
  4. ঘ) ড. জন মউসলি এবং ক্লিফ ব্যারি
ব্যাখ্যা
১৯৪৬ সালে ড. জন মউসলি এবং তাঁর ছাত্র প্রেসপার একার্ট (Presper Eckert) যৌথভাবে ENIAC (Electronic Numerical Integrator And Computer) নামক কম্পিউটারটি তৈরি করেছিলেন।
- এটিই হলাে প্রথম প্রজন্মের ডিজিটাল কম্পিউটার।
[উৎসঃ মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)]
.
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে স্থাপিত ‘IBM 1620’ মডেলের মেইনফ্রেম কম্পিউটারটি ছিল-
  1. ক) প্রথম প্রজন্মের
  2. খ) দ্বিতীয় প্রজন্মের
  3. গ) তৃতীয় প্রজন্মের
  4. ঘ) চতুর্থ প্রজন্মের
ব্যাখ্যা
১৯৬৪ সালে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে স্থাপিত হয় ‘আইবিএম-১৬২০ (IBM 1620)’ মডেলের একটি মেইনফ্রেম কম্পিউটার।
-এটি ছিল দ্বিতীয় প্রজন্মের মেইনফ্রেম কম্পিউটার।
-ব্যাংক, বীমা, অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান এবং বৈজ্ঞানিক কর্ম তৎপরতা পরিচালনাকারী প্রতিষ্ঠানে মেইনফ্রেম কম্পিউটার ব্যবহৃত হয়।
[উৎসঃ মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি]
.
VLSI refers to-
  1. ক) Very Large Scale Input
  2. খ) Very Long System Integration
  3. গ) Very Large Scale Integration
  4. ঘ) Very Long System Input
ব্যাখ্যা
VLSI-Very Large Scale Integration:
মাইক্রোপ্রসেসর হলাে সিলিকনের তৈরি এক ধরনের ভিএলএসআই (VLSI-Very Large Scale Integration) চিপ।
- একটি একক ভিএলএসআই সিলিকন চিপের মধ্যে এক মিলিয়নেরও অধিক ডায়ােড, ট্রানজিস্টর, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি একীভূত থাকে।
[উৎসঃ মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)]
.
‘Altair- 8800’ পার্সোনাল কম্পিউটারে ব্যবহৃত মাইক্রোপ্রসেসর হল-
  1. ক) Intel- 4000
  2. খ) Intel- 4004
  3. গ) Intel- 8008
  4. ঘ) Intel- 8080
ব্যাখ্যা
মাইক্রোপ্রসেসর আবিষ্কারের ফলে পার্সোনাল কম্পিউটারের পথ সুগম হয়।
- ১৯৭৫ সালে এডওয়ার্ড রবার্টস Altair-8800 কম্পিউটার উপস্থাপন করেন এবং এর নামকরণ করেন পার্সোনাল কম্পিউটার।
- এটিকে বিশ্বের প্রথম পার্সোনার কম্পিউটার বা মাইক্রো কম্পিউটার ধরা হয়।
- এতে Intel-8080 মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হয়।
[উৎসঃ ব্রিটানিকা ও বিবিসি]
.
সুপার মাইক্রোকম্পিউটার কী নামে পরিচিত?
  1. ক) সার্ভার
  2. খ) ডোমেইন
  3. গ) হোস্ট
  4. ঘ) ওয়ার্কস্টেশন
ব্যাখ্যা
মাইক্রোকম্পিউটার বা পার্সোনাল কম্পিউটারকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়।
যেমন- সুপার মাইক্রো, ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুক ইত্যাদি।
সুপার মাইক্রোকম্পিউটার সবচেয়ে শক্তিশালী মাইক্রোকম্পিউটার। এটি ওয়ার্কস্টেশন নামে পরিচিত। ওয়ার্কস্টেশন মাইক্রোকম্পিউটার ও মিনি কম্পিউটারের মাঝে একটি সেতু বন্ধন স্বরূপ।
[উৎসঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)]
১০.
কোনটি ব্যতীত কম্পিউটার চালু করা যায় না?
  1. ক) প্যাকেজ সফটওয়্যার
  2. খ) কাস্টমাইজ সফটওয়্যার
  3. গ) সিস্টেম সফটওয়্যার
  4. ঘ) ইউটিলিটি সফটওয়্যার
ব্যাখ্যা
অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফট্ওয়্যার হল কম্পিউটারের নিয়ন্ত্রক।
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও এ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে।
- সিস্টেম সফট্ওয়্যার ছাড়া কম্পিউটার চালু করা যায় না।
- কম্পিউটারের আভ্যন্তরীন কাজগুলাে পরিচালনা করে সিস্টেম সফটওয়্যার।
- সিস্টেম সফটওয়্যার বিভিন্ন রকমের হতে পারে। তন্মধ্যে DOS, Windows, Xenix/Unix বহুলৰাবে ব্যবহৃত।
[সূত্রঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)]
১১.
IBM কর্পোরেশনের জন্য সর্বপ্রথম অপারেটিং সিস্টেম আবিষ্কার করে-
  1. ক) অ্যাপল কোম্পানি
  2. খ) বেল ল্যাবরেটরি
  3. গ) জেনারেল মোটর রিসার্চ ল্যাবরেটরি
  4. ঘ) মাইক্রোসফট কর্পোরেশন
ব্যাখ্যা
১৯৫১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের জেনারেল মোটর রিসার্চ ল্যাবরেটরি কর্তৃক IBM কর্পোরেশনের জন্য সর্বপ্রথম অপারেটিং সিস্টেম আবিষ্কৃত হয়। এটি তখন মেইনফ্রেম কম্পিউটারে ব্যবহার করা হত।
- ১৯৭১ সালে মাইক্রোকম্পিউটারের জন্য তৈরি প্রথম অপারেটিং সিস্টেম হচ্ছে CP/M।
[উৎসঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)]
১২.
নিচের কোন অপারেটিং সিস্টেমে Root Prompt বা Command Prompt (C:/>) ব্যবহৃত হয়?
  1. ক) CP/M
  2. খ) Unix
  3. গ) MS-DOS
  4. ঘ) উপরের সবগুলোতে
ব্যাখ্যা
বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম হলাে কমান্ড লাইন ইউজার ইন্টারফেস।
- এই ধরনের অপারেটিং সিস্টেম পরিচালনার জন্য Root Prompt বা Command Prompt (C:/>) ব্যবহৃত হয়।
- ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রােগ্রামের সব কাজ কি-বাের্ডের মাধ্যমে কমান্ডের সাহায্যে করতে হয়।
- Unix, MS-DOS, PC DOS, CP/M ইত্যাদি এ ধরনের অপারেটিং সিস্টেমের উদাহরণ।
[উৎসঃ মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)]
১৩.
কোনটি ডেটাবেজ ম্যানেজমেন্ট প্রোগ্রাম নয়?
  1. ক) ফক্সবেজ (FoxBASE)
  2. খ) ফোরট্রান (Fortran)
  3. গ) এম এস এক্সিস (MS Access)
  4. ঘ) ফাইলমেকার প্রাে (Filemaker Pro)
ব্যাখ্যা
ডেটাবেজ ম্যানেজমেন্ট প্রোগ্রাম ডাটা তৈরি, অ্যাকসেস এবং তা রক্ষণাবেক্ষণের যাবতীয় কার্যাবলি সম্পাদন করে থাকে।
বিভিন্ন ধরনের ডেটাবেজ প্রােগ্রাম সমূহ হচ্ছে-
-ডিবেজ (dBASE),
- ফক্স প্রাে (Foxpro),
- ডিবেজ ৩+ (dBASE Ill+),
- ফক্সবেজ (FoxBASE),
- ফাইলমেকার প্রাে (Filemaker Pro),
- এম এস এক্সিস (MS Access) ইত্যাদি।

ফোরট্রান (Fortran)- প্রোগ্রামিং ভাষা।
[উৎসঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)]
১৪.
কোনটি ওপেন সাের্স অপারেটিং সিস্টেম?
  1. ক) ক্যালডেরা
  2. খ) ফেডােরা
  3. গ) রেডহ্যাট লিনাক্স
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
যে অপারেটিং সিস্টেমের সোর্স কোড সবার জন্য উন্মুক্ত থাকে ওপেন সাের্স অপারেটিং সিস্টেম বলে।

লিনাক্স (LINUX) একটি ওপেন সাের্স অপারেটিং সিস্টেম।
- এ অপারেটিং সিস্টেমের বিভিন্ন সংস্করণ হল - রেডহ্যাট লিনাক্স, ডেবিয়ান, ক্যালডেরা, ফেডােরা, উবুন্টু প্রভৃতি।
[উৎসঃ কম্পিউটার অ্যাপ্লিকেশন, ৯ম-১০ম শ্রেণি (ভােকেশনাল, ২০২১ সংস্করণ)]
১৫.
নিচের কোনটি কম্পিউটার ভাইরাস নয়?
  1. ক) স্টোন
  2. খ) ট্রোজান হর্স
  3. গ) মেলিসা
  4. ঘ) ওরাকল
ব্যাখ্যা
VIRUS পুরাে নাম হলাে Vital Information Resources under Seize. প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
কয়েকটি ভাইরাসের নাম হলাে-
-ভিবিএস/হেল্পার,
-ওয়ার্ম,
-ভিবিএস/আকুই,
-ট্রোজান হর্স,
-এক্স ৯৭এম/হপার.আর,
-মাইক্রো ভাইরাস,
-বুট সেক্টর ভাইরাস,
-জেরুজালেম,
-স্টোন,
-ঢাকা ভাইরাস,
-ভিয়েনা,
-সিআইএইচ,
-মেলিসা ইত্যাদি।
ওরাকল -রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম।
[উৎসঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)]
১৬.
চীনা টেক জায়ান্ট হুয়াওয়ে উদ্ভাবিত অপারেটিং সিস্টেম-
  1. ক) Fuchsia
  2. খ) Harmony
  3. গ) Symbian
  4. ঘ) Andromeda
ব্যাখ্যা
চীনা টেক জায়ান্ট হুয়াওয়ে উদ্ভাবিত অপারেটিং সিস্টেম হলাে হারমনি।
- এটি ২০১৯ সালের ৯ আগস্ট প্রথম অবমুক্ত করা হয়।
- এটি মাইক্রোকার্নেলের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়।
- ইন্টারনেট অব থিংস বা সকল স্মার্ট ডিভাইসে এই অপারেটিং সিস্টেম ব্যবহার উপযােগী।
[উৎসঃ হুয়াওয়ে ওয়েবসাইট]
১৭.
রেকর্ডের ক্ষুদ্রতম অংশ হলাে -
  1. ক) Tuple
  2. খ) Field
  3. গ) Record
  4. ঘ) Attribute
ব্যাখ্যা
রেকর্ডের ক্ষুদ্রতম অংশ হলাে ফিন্ড। রেকর্ডের প্রতিটি উপাদান যেমন- নাম, ঠিকানা, টেলিফোন নম্বর ইত্যাদিকে এক একটি ফিল্ড হিসেবে ধরা হয়। প্রতিটি ফিল্ড সাধারণত কলাম হেডিং হিসেবে থাকে।
অনেকগুলাে ফিল্ডের সমন্বয়ে গঠিত হয় একটি রেকর্ড।সাধারণভাবে পুরো একটি রো বা সারিকে রেকর্ড হিসেবে বিবেচনা করা হয়।
[উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভােকেশনাল, ২০২১ সংস্করণ)]
১৮.
ডেটা টেবিলের ডেটাগুলােকে ছােট থেকে বড় বা বড় থেকে ছােট আকারে সাজানােকে বলে-
  1. ক) সর্টিং
  2. খ) সার্চিং
  3. গ) ইনডেক্সিং
  4. ঘ) এনক্রিপ্টিং
ব্যাখ্যা
সার্চিংঃ যে প্রক্রিয়ায় ডেটাবেজ থেকে প্রয়ােজনীয় রেকর্ড বা তথ্য খুঁজে বের করা হয় তাকে সার্চিং বলে।
সর্টিংঃ ডেটা টেবিলের ডেটাগুলােকে ছােট থেকে বড় বা বড় থেকে ছােট আকারে সাজানাে যায়। এই সাজানাের প্রক্রিয়াকে বলা হয় সর্টিং।
ইনডেক্সিংঃ আবার ডেটাবেজ থেকে ব্যবহারকারী যাতে তাড়াতাড়ি ডাটা খুঁজে বের করতে পারে সেজন্য ডেটাকে একটি বিশেষ অর্ডারে সাজিয়ে রাখা হয়। ডেটাবেজের টেবিলের রেকর্ডসমূহকে বিশেষ লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকেই ইনডেক্সিং বলে।
[উৎসঃ তথ্য ও যােগাযােগ প্রযুক্তি, এইচএসসি প্রােগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)]
১৯.
নিচের কোনটি রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার (RDBMS)?
  1. ক) মাইএসকিউএল (MySQL)
  2. খ) ওরাকল (Oracle)
  3. গ) ইনফরমিক্স (Informix)
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সার্ভারে ডেটাবেজ ইঞ্জিন ব্যবহার করার জন্য অনেক সফটওয়্যার প্রচলিত আছে। যথা-
- মাইক্রোসফট এক্সেস (Microsoft Access),
- ওরাকল (Oracle),
- মাইএসকিউএল (MySQL),
- এসকিউএল সার্ভার (SQL Server),
- ইনফরমিক্স (Informix) ইত্যাদি।
[উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভােকেশনাল, ২০২১ সংস্করণ)]
২০.
ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে ডেটা সংরক্ষণ ও ডেটা এ্যাকসেস করার জন্য ব্যবহার করা হয় -
  1. ক) Data Query Language
  2. খ) Data Definition Language
  3. গ) Data Manipulation Language
  4. ঘ) Structured Query Language
ব্যাখ্যা
একটি ডেটাবেজে পরিকল্পনা করা হয় কতকগুলাে বর্ণনার মাধ্যমে। এ বর্ণনাগুলাে লেখার জন্য এক ধরনের বিশেষ ভাষা ব্যবহার হয়, যাকে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ বলা হয়।
- ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে ডেটা সংরক্ষণ ও ডেটা এ্যাকসেস করার জন্য ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়।
- যে ডেটাবেজ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে রিলেশনাল ডেটাবেজ টেবিলে ডেটা ইনসার্ট, ডিলিট, আপডেট, মডিফাই করা যায় তাকে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বলা হয়।
[উৎসঃ তথ্য ও যােগাযােগ প্রযুক্তি, এইচএসসি প্রােগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)]
২১.
নেটওয়ার্ক বা কম্পিউটারে ডেটা প্রবাহ ফিল্টারিংয়ের কাজ করে -
  1. ক) ফার্মওয়্যার
  2. খ) সফটওয়্যার
  3. গ) ফায়ারওয়াল
  4. ঘ) এন্টিভাইরাস
ব্যাখ্যা
ফায়ারওয়াল বাইরের আক্রমণ থেকে এক বা একাধিক কম্পিউটারকে রক্ষা করার জন্য হার্ডওয়্যার আর সফটওয়্যার এর মিলিত প্রয়াস।
- এটি নেটওয়ার্ককে হ্যাকিং কিংবা অনাদিষ্ট প্রবেশ থেকে রক্ষা করে।
- এটির মাধ্যমে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডেটা প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়।
[উৎস: কম্পিউটারহোপ ওয়েবসাইট]
২২.
ডেটাবেজ সিস্টেমে একাধিক ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপন করে রিলেশনাল ডেটাবেজ তৈরি করে -
  1. ক) প্রাইমারি কী
  2. খ) কম্পােজিট প্রাইমারি কী
  3. গ) ফরেন কী
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রাইমারি কীঃ যে ফিল্ড কোন একটি রেকর্ডকে অদ্বিতীয়তাবে সনাক্ত করে তাকে প্রাইমারি কী বলে। প্রাইমারি কী এর সাহায্যে একাধিক ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপন করে রিলেশনাল ডেটাবেজ তৈরি করা হয় ।
কম্পােজিট প্রাইমারি কীঃ যখন কোন ডেটাবেজ ফাইলে কোন সুনির্দিষ্ট প্রাইমারি কী থাকে না, সেসব ক্ষেত্রে একাধিক ফিল্ডকে একত্রে প্রাইমারি কী ফিল্ড হিসেবে ব্যবহার করা হয়। এ ধরনের প্রাইমারি কী ফিল্ডকে বলা হয় কম্পােজিট প্রাইমারি কী ফিল্ড।
ফরেন কীঃ কোন একটি টেবিলের প্রাইমারি যদি অন্য টেবিলে ব্যবহৃত হয় তখন ঐ কী-কে ফরেন কী বলে। ফরেন কীর সাহায্যে একটি টেবিলের সাথে অন্য টেবিলের সম্পর্ক স্থাপন করা হয়।
[উৎসঃ তথ্য ও যােগাযােগ প্রযুক্তি, এইচএসসি প্রােগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)]