পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন২৬
সিলেবাস
১) ই-কমার্স; ২) সেলুলার ডাটা নেটওয়ার্ক: টুজি, থ্রিজি, ফোরজি, ওয়াইম্যাক্স ইত্যাদি; ৩) কম্পিউটার নেটওয়ার্ক: ল্যান, ম্যান, ওয়াই-ফাই, ওয়াইম্যাক্স ইত্যাদি; ৪) দৈনন্দিন জীবনে তথ্যপ্রযুক্তি; ৫) স্মার্টফোন; ৬) ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব; ৭) ইন্টারনেট। ৮) নিত্য প্রয়োজনীয় কম্পিউটিং প্রযুক্তি: ই-মেইল, ফ্যাক্স ইত্যাদি; ৯) ক্লায়ন্ট-সার্ভার ম্যানেজমেন্ট; ১০) মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্যসমূহ; ১১) তথ্যপ্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও তাদের সেবা/তথ্যসমূহ: গুগল, মাইক্রোসফট, আইবিএম ইত্যাদি; ১২) ক্লাউড কম্পিউটিং; ১৩) সোশ্যাল নেটওয়ার্কিং: ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম ইত্যাদি; ১৪) রোবটিক্স; ১৫) সাইবার অপরাধ। সোর্সঃ যেকোনো গাইড বই, SSC & HSC বোর্ড বই। [এই পরীক্ষা থেকে পড়া শুরু করলে আগামী ১৫০ দিনে বিসিএসের সম্পূর্ণ সিলেবাস কাভার হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৬ প্রশ্ন

.
ই-কমার্সের অন্তর্ভূক্ত নয় কোনটি?
  1. ক) বিপণন
  2. খ) কুরিয়ার
  3. গ) লেনদেন
  4. ঘ) ই-মেইল
সঠিক উত্তর:
খ) কুরিয়ার
উত্তর
সঠিক উত্তর:
খ) কুরিয়ার
ব্যাখ্যা
কুরিয়ার সার্ভিস ই-কমার্সের অন্তর্ভূক্ত নয়।
ই-কমার্সে ই-মেইল, বিপণন ও লেনদেন সব কিছুই সম্পন্ন হয়।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী)--প্রকৌশলী মুজিবুর রহমান।
.
WWW - এর পূর্ণরুপ কোনটি?
  1. ক) World Wide Work
  2. খ) World Way Work
  3. গ) Work Wait Web
  4. ঘ) World Wide Web
সঠিক উত্তর:
ঘ) World Wide Web
উত্তর
সঠিক উত্তর:
ঘ) World Wide Web
ব্যাখ্যা
WWW এর পূর্ণরূপ World Wide Web।
টিম বার্নার্স লি কে এটির প্রতিষ্ঠাতা বলা হয়।
এটি ইন্টারনেটের একটি অংশ।
এর সাহায্যে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের সকল তথ্য উপাত্ত খোঁজা হয়।
www এর প্রথম ডেভেলপমেন্ট সুইজারল্যান্ড এ হয়।
.
প্রথম ইমেইল সিস্টেম চালু করেন -
  1. ক) রেমন্ড স্যামুয়েল
  2. খ) টিম বার্নার্স লি
  3. গ) স্টীভ জবস
  4. ঘ) রোনাল্ড রিগান
সঠিক উত্তর:
ক) রেমন্ড স্যামুয়েল
উত্তর
সঠিক উত্তর:
ক) রেমন্ড স্যামুয়েল
ব্যাখ্যা
১৯৭১ সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনার মাধ্যমে প্রথম ইমেইল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিসন।

উৎসঃ নবম-দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই
.
ইন্টারনেরে সাথে সম্পৃক্ত প্রটোকল নয় কোনটি?
  1. ক) SMTP
  2. খ) JAVA
  3. গ) POP3
  4. ঘ) TCP
সঠিক উত্তর:
খ) JAVA
উত্তর
সঠিক উত্তর:
খ) JAVA
ব্যাখ্যা
ব্যাখ্যা : ইন্টারনেট কমিউনিকেশন্সে ডেটা ট্রান্সমিট পদ্ধতি নিয়ন্ত্রণ করার পদ্ধতিই প্রটোকল।
অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্কের সুপরিকল্পিত রীতিনীতিই হলো প্রটোকল।
উল্লিখিত অপশন সমূহের মধ্যে JAVA হলো উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা।
বাকি সবগুলো ইন্টারনেটে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্রটোকল।
.
ওয়াইড এরিয়া নেটওয়ার্কের প্রকৃষ্ট উদাহরণ -
  1. ক) মোবাইল
  2. খ) ক্যাবল টিভি
  3. গ) মডেম
  4. ঘ) ইন্টারনেট
সঠিক উত্তর:
ঘ) ইন্টারনেট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইন্টারনেট
ব্যাখ্যা
• ভৌগোলিক বিস্তৃতির উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে প্রধানত ৪ ভাগে ভাগ করা হয়। যথাঃ
১. পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN),
২. লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN),
৩. মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (MAN) এবং
৪. ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN)।
ওয়াইড এরিয়া নেটওয়ার্কের একটি প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ইন্টারনেট।
• ল্যাপটপ, পিডিএ, মোবাইল প্যানের (PAN) উদাহরণ।
• টেলিফোন লাইন, মডেম, ক্যাবল টিভি নেটওয়ার্ক ম্যানের (MAN) উদাহরণ।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
.
AMOLED Monitor এর "AMOLED" এর পূর্ণরূপ কী?
  1. ক) Active Multi-Organic Light Emitting Diode
  2. খ) Active Micro-Organic Light Emitting Diode
  3. গ) Active Matrix Organic Light Emitting Diode
  4. ঘ) Active Matrix Organic Light Emitting Device
সঠিক উত্তর:
গ) Active Matrix Organic Light Emitting Diode
উত্তর
সঠিক উত্তর:
গ) Active Matrix Organic Light Emitting Diode
ব্যাখ্যা
AMOLED Monitor
AMOLED- Active Matrix Organic Light Emitting Diode. মােবাইল ফোন, টেলিভিশন এবং এ জাতীয় ডিসপ্লে এর জন্য একটি নতুন ডিসপ্লে প্রযুক্তি।
বর্তমানে এটি প্রথম শ্রেণির এন্ডোয়েড স্মার্ট ফোন যেমন- LG Flex, Nexus এবং Samsung Galaxy s সিরিজে ব্যবহৃত হচ্ছে।
এর পারফরমেন্স LCD এর চেয়ে অনেক গুণ বেশি। এর ইমেজ মান খুবই ভালাে। এ
টি অনেক পাতলা ও হালকা। এ প্রযুক্তিতে আগের LCD এর চেয়ে ৩০-৫০% কম পাওয়ার লাগে। এর রেসপন্স টাইম এলসিডি এর চেয়ে হাজার গুণ বেশি।
AMOLED ডিসপ্লেতে মাত্র দুইটি লেয়ার থাকে।
একটি হলাে OLED (organic light-emitting diode) লেয়ার যার মাধ্যমে লাইট নির্গত হয়। অপর লেয়ারটি হলাে TFT (thin-film transistor) সার্কিট দিয়ে তৈরি ব্যাকপ্লেন যা OLED এ বিদ্যুৎ সরবরাহ করে উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করে।

রেফারেন্সঃ নবম দশম শ্রেণীর কম্পিউটার (ভোকেশনাল)
.
ওয়েবসাইট কোন দুটি অংশ নিয়ে গঠিত?
  1. ক) Client, Server
  2. খ) User ID, Domain
  3. গ) User ID, ISP
  4. ঘ) ISP, Host
সঠিক উত্তর:
ক) Client, Server
উত্তর
সঠিক উত্তর:
ক) Client, Server
ব্যাখ্যা
ওয়েবসাইটের দুটি অংশ থাকে- সার্ভার ও ক্লায়েন্ট। ক্লায়েন্ট সফটওয়্যার ব্যবহারকারীর ইনপুট নিয়ে সার্ভারের কাছে ডেটা পাঠায় যাকে বলা হয় রিকোয়েস্ট (request)। সার্ভার সেই ডেটা অনুসারে ক্লায়েন্টের কাছে জবাব বা রেসপন্স (response) পাঠায়।
যেমন- একটি ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করতে চাইলে ব্রাউজারে বিভিন্ন তথ্য লিখে ব্যবহারকারী একটি বাটনে ক্লিক করেন, তখন সেই ডেটা সার্ভারের কাছে যায় এবং সার্ভার ডেটা পরীক্ষা-নিরীক্ষা করে যদি কোনাে সমস্যা না পায় (যেমন- ইতিমধ্যে এই নামে একাউন্ট তৈরি করা আছে), তখন সার্ভার ব্যবহারকারীর একাউন্ট তৈরি করে এবং ক্লায়েন্টের কাছে রেসপন্স পাঠায়।
আবার কোনাে কারণে একাউন্ট তৈরি করা না গেলেও ক্লায়েন্টের কাছে রেসপন্স পাঠায়।

উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
.
দূরবর্তী স্থানে ছবি ও লেখা পাঠানোর ইলেকট্রনিক ব্যবস্থার নাম কি?
  1. ক) টেলিফোন
  2. খ) টেলেক্স
  3. গ) ফ্যাক্স
  4. ঘ) টেলিপ্রিন্টিং
সঠিক উত্তর:
গ) ফ্যাক্স
উত্তর
সঠিক উত্তর:
গ) ফ্যাক্স
ব্যাখ্যা
ফ্যাক্স একটি ইলেক্ট্রনিক যন্ত্র যা কোন কাগজ বা দলিলের ছবি ডিজিটাল পদ্ধতির টেলিফোন তারের সহায়তায় দূরমুদ্রণে সক্ষম।
ফ্যাক্স মেশিন ছবি বা দলিলের ইলেক্ট্রনিক প্রতিচিত্র তৈরী, প্রেরণ, গ্রহণ ও মুদ্রণে সক্ষম একটি যন্ত্র।
১৮৪৩ সালে স্কটল্যান্ডের বিজ্ঞানী আলেকজান্ডার বেইন ফ্যাক্স আবিস্কার করেন।
১৮৫০ সালে ইংল্যান্ডের বিজ্ঞানী ফেডরিক ব্ল্যাকওয়েল এবং
১৯০৭ সালে জার্মান বিজ্ঞানী আর্থার কর্ন এর উন্নত রূপ দান করেন।
.
সেলুলার ফোন প্রযুক্তি CDMA কোন প্রতিষ্ঠান উদ্ভাবন করে?
  1. ক) Qualcom
  2. খ) IBM
  3. গ) Samsung
  4. ঘ) Nokia
সঠিক উত্তর:
ক) Qualcom
উত্তর
সঠিক উত্তর:
ক) Qualcom
ব্যাখ্যা
GSM ও CDMA বর্তমান বিশ্বে বহুল পরিচিত সেলুলার ফোন প্রযুক্তি।
CDMA প্রযুক্তিটি একটি Advanced Digital Technology
যা আমেরিকান ওয়্যারলেস্ কমিউনিকেশন গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান Qualcom আবিষ্কার করে।
এটা ইউনিক কোডিং সিস্টেম ব্যবহার করে ডাটা আদান-প্রদান করে।
১০.
4G বা চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন স্ট্যান্ডার্ড কোনটি?
  1. ক) AMPS (Advanced Mobile Phone Service)
  2. খ) HSPA (High Speed Package Access)
  3. গ) RAT (Radio Access Technology)
  4. ঘ) LTE (Long Term Evolution)
সঠিক উত্তর:
ঘ) LTE (Long Term Evolution)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) LTE (Long Term Evolution)
ব্যাখ্যা
বিভিন্ন প্রজন্মের মোবাইল ফোন স্ট্যান্ডার্ডঃ
1G মোবাইল ফোন স্ট্যান্ডার্ড-AMPS
2G মোবাইল ফোন স্ট্যান্ডার্ড-GSM, CDMA
3G মোবাইল ফোন স্ট্যান্ডার্ড-HSPA,WCDMA, UTMS, 3GPP
4G মোবাইল ফোন স্ট্যান্ডার্ড- WiMAX 2, LTE
5G মোবাইল ফোন স্ট্যান্ডার্ড-RAT, MIMO, 5G NR

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি(২০২১ সংস্করণ)
১১.
'মুরাতা বয়' রোবটের নির্মাতা প্রতিষ্ঠান কোনটি?
  1. ক) হোন্ডা কোম্পানি
  2. খ) জাপানের মুরাতা কোম্পানি
  3. গ) সনি কর্পোরেশন
  4. ঘ) হংকং ভিত্তিক প্রতিষ্ঠান
সঠিক উত্তর:
খ) জাপানের মুরাতা কোম্পানি
উত্তর
সঠিক উত্তর:
খ) জাপানের মুরাতা কোম্পানি
ব্যাখ্যা
জাপানের মুরাতা কোম্পানির 'মুরাতা বয়', হোন্ডা কোম্পানির 'আসিমো' এবং সনি কর্পোরেশনের 'আইবো' ইত্যাদি রোবট প্রায় মানুষের মতোই বিশেষ কোনো কাজ করতে পারে। আর সোফিয়া হচ্ছে হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবটিক্স এর তৈরি রোবট।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১২.
সোফিয়া হচ্ছে -
  1. ক) দৈত্যাকৃতির রোবট
  2. খ) এলিয়েন আকৃতির রোবট
  3. গ) বাংলাদেশে তৈরিকৃত রোবট
  4. ঘ) মানবাকৃতির সামাজিক যোগাযোগ সক্ষম রোবট
সঠিক উত্তর:
ঘ) মানবাকৃতির সামাজিক যোগাযোগ সক্ষম রোবট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মানবাকৃতির সামাজিক যোগাযোগ সক্ষম রোবট
ব্যাখ্যা
- রোবটটি তৈরি করেন ডেবিড হ্যানসন ও তার কোম্পানি হ্যানসন রোবটিক্স।
- হ্যানসন রোবটিক্স একটি হংকংভিত্তিক প্রতিষ্ঠান ।
- সোফিয়া হচ্ছে মানবাকৃতির সমাজিক যোগাযোগ সক্ষম রোবট যেটি তৈরি করে হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবটিক্স।
- রোবটটি এমনভাবে নকশা করা হয় যাতে সে মানুষের ব্যবহারের সাথে খাপ খাইয়ে নিতে ও শিখতে পারে এবং মানুষের সাথে কাজ করতে পারে।
-২০১৭ সালের অক্টোবরে সৌদি আরব তাকে নাগরিকত্ব প্রদান করে। সোফিয়া হচ্ছে প্রথম রোবট যে কোন দেশের নাগরিকত্ব লাভ করেছে।
১৩.
বাংলাদেশের প্রথম কম্পিউটার (আইবিএম - ১৬২০ সিস্টেম) কোথায় সংরক্ষিত আছে?
  1. ক) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল
  2. খ) জাতীয় যাদুঘর
  3. গ) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর
  4. ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর:
গ) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর
উত্তর
সঠিক উত্তর:
গ) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর
ব্যাখ্যা
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরএ ২০০১ সালের ১৭ জুলাই তথ্যপ্রযুক্তি গ্যালারী চালু হয়।
- এই গ্যালারী চালুর মাধ্যমে কম্পিউটারের বিবর্তন তুলে ধরা ও আধুনিক তথ্যপ্রযুক্তির সাথে স্কুল কলেজের ছাত্র/ছাত্রীদের পরিচয় করিয়ে দেয়া সম্ভব হচ্ছে।
- এটি মূলত বাংলাদেশের প্রথম কম্পিউটার থেকে শুরু করে আধুনিক কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংগ্রহশালা।
- এই গ্যালারীতে আ্যানালগ কম্পিউটার, আইবিএম ১৬২০, আইবিএম ১৪০১, আইবিএম ৩৭০, আইবিএম ৪৩৩১, হানিওয়েল ডি পি এস ৬, আইবিএম পিসি সহ কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন চার্ট প্রদর্শীত হচ্ছে।।

তথ্যসূত্র: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ওয়েবসাইট।
১৪.
অ্যালান টুরিং কীসের জনক?
  1. ক) কৃত্রিম বুদ্ধিমত্তার জনক
  2. খ) WWW এর জনক
  3. গ) লিঙ্কড-ইনের জনক
  4. ঘ) রোবটিক্সের জনক
সঠিক উত্তর:
ক) কৃত্রিম বুদ্ধিমত্তার জনক
উত্তর
সঠিক উত্তর:
ক) কৃত্রিম বুদ্ধিমত্তার জনক
ব্যাখ্যা
রোবটিক্সের জনক - ফেড্রিক এঙ্গেলবার্গার
বিশ্বগ্রাম এর প্রবক্তা - মার্শাল ম্যাকলুহান
ফেসবুক এর প্রতিষ্ঠাতা - মার্ক জুকারবার্গ
WWW এর জনক - টিম বার্নারস লি
কৃত্রিম বুদ্ধিমত্তার জনক - অ্যালান টুরিং

[উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ ও দ্বাদশ শ্রেণি , পৃষ্ঠা নং - ৩৮]
১৫.
কোন প্রজন্মের মোবাইলে ইন্টারনেট প্রটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে ডেটা আদান প্রদান করা সম্ভব হয়?
  1. ক) ১ম
  2. খ) ২য়
  3. গ) ৩য়
  4. ঘ) ৪র্থ
সঠিক উত্তর:
ঘ) ৪র্থ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪র্থ
ব্যাখ্যা
আইপি এর কাজ হলো শুধুমাত্র প্যাকেট হেডারের আইপি ঠিকানার উপর ভিত্তি করে সোর্স হোস্ট থেকে গন্তব্য হোস্টে প্যাকেট পৌঁছে দেওয়া।
চতুর্থ প্রজন্মের মোবাইল সিস্টেমের প্রধান বৈশিষ্ট্য হলো সার্কিত সুইচিং বা প্যাকেট সুইচিংয়ের পরিবর্তে ইন্টারনেট প্রটোকল ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার।
TCP/IP, in full Transmission Control Protocol/Internet Protocol, standard Internet communications protocols that allow digital computers to communicate over long distances.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান ও ব্রিটানিকা ওয়েবসাইট
১৬.
ক্লাউড কম্পিউটিং এর জন্য সত্য নয় কোনটি?
  1. ক) স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট হয়
  2. খ) তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা বেশি
  3. গ) অপারেটিং খরচ তুলনামূলকভাবে কম
  4. ঘ) ক্লাউড সার্ভিস সার্বক্ষণিক ব্যবহারযােগ্য
সঠিক উত্তর:
খ) তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা বেশি
উত্তর
সঠিক উত্তর:
খ) তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা বেশি
ব্যাখ্যা
ক্লাউড কম্পিউটিং এর সুবিধা-
ক্লাউড সার্ভিস সার্বক্ষণিক ব্যবহারযােগ্য,
-যে কোনাে জায়গা থেকে ডেটা আপলােড ও ডাউনলােড করা যায়,
-নিজস্ব হার্ডওয়্যার খুব বেশি প্রয়োজন হয় না,
-অপারেটিং খরচ তুলনামূলকভাবে কম,
-স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট হয়ে থাকে ইত্যাদি।

ক্লাউড কম্পিউটিং এর অসুবিধাঃ
ক্লাউড কম্পিউটিংয়ে তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা কম। তথ্য বা ডেটার উপর এবং প্রােগ্রাম বা সফটওয়্যারের উপর ব্যবহারকারীর একক নিয়ন্ত্রণ থাকে না।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি(২০২১ সংস্করণ)
১৭.
একটি ইমেইল ঠিকানা কি নিয়ে গঠিত?
  1. ক) Client, Server
  2. খ) Domain, Host
  3. গ) User Id, Server
  4. ঘ) User Id, Domain
সঠিক উত্তর:
ঘ) User Id, Domain
উত্তর
সঠিক উত্তর:
ঘ) User Id, Domain
ব্যাখ্যা
একটি ইমেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত।
abc@def.com এ @ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম।
১৮.
ইন্টারনেটে ব্যবহারযোগ্য সকল ওয়েবপেইজকে কোন ল্যাংগুয়েজ দ্বারা লেখা হয়?
  1. ক) SQL
  2. খ) C++
  3. গ) HTML
  4. ঘ) PHP
সঠিক উত্তর:
গ) HTML
উত্তর
সঠিক উত্তর:
গ) HTML
ব্যাখ্যা
ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে Web Page বলে৷
ওয়েবপেইজ সাধারণত HTML দ্বারা তৈরি করা হয়৷
ইন্টারনেটে ব্যবহারযোগ্য সকল ওয়েবপেইজকে HTML ল্যাংগুয়েজ দ্বারা লেখা হয়।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী - মোঃ মজিবুর রহমান
১৯.
নিচের কোনটি একটি সাইবার অপরাধের ধরণ?
  1. ক) ফিশিং
  2. খ) ডিফ্রেগমেন্টিং
  3. গ) ডিবাগিং
  4. ঘ) হান্টিং
সঠিক উত্তর:
ক) ফিশিং
উত্তর
সঠিক উত্তর:
ক) ফিশিং
ব্যাখ্যা
সাইবার ক্রাইম
ইন্টারনেটকে কেন্দ্র করে এবং এর সহযোগীতায় সংঘটিত অপরাধকে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ বলে।
- হ্যাকিং, স্প্যামিং, সাইবার বুলি, স্পুফিং, ফিশিং, স্নিকিং এসবই সাইবার অপরাধের বিভিন্ন ধরণ।

কম্পিউটার এবং কমিউনিকেশন টেকনোলজির বিকাশের সাথে সাথে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর ইন্টারনেটকে কেন্দ্র করে বিভিন্ন ধরণের ক্রাইম সংগঠিত হচ্ছে। এসব ক্রাইমকে বলা হয় সাইবার ক্রাইম।
নিম্নে প্রচলিত কিছু সাইবার ক্রাইম বা কম্পিউটারে ইন্টারনেট ভিত্তিক ক্রাইমের নাম দেওয়া হলো -
১. হ্যাকিং এর মাধ্যমে অন্যের তথ্য হস্তগত করা।
২. অবৈধভাবে কোন সিস্টেমের সকল রিসোর্স ব্যবহার বা ধ্বংসের জন্য বাইরে থেকে সিস্টেমে প্রবেশ করা ।
৩. কোন সিস্টেমকে এমনভাবে পরিবর্তন করা যাতে ঐ সিস্টেম তার নির্ধারিত সার্ভিস প্রদান না করে।
৪. আপত্তিকর ই-মেইল বার্তা প্রেরণ।
৫. কম্পিউটার ভাইরাস তৈরি ও বিতরণ করা, ইত্যাদি।

[তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, HSC প্রোগ্রাম, পৃষ্ঠা - ৩০]
২০.
যে নেটওয়ার্ক ব্যবস্থায় একটি কম্পিউটারে সকল রিসোর্স থাকে এবং অন্যান্য সকল কম্পিউটারগুলো এসব রিসোর্স ব্যবহার করে তাকে বলে -
  1. ক) পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক (Peer to Peer Network)
  2. খ) হাইব্রিড নেটওয়ার্ক (Hybride Network)
  3. গ) ডোমেইন নেটওয়ার্ক (Domain Network)
  4. ঘ) ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক (Client-Server Network)
সঠিক উত্তর:
ঘ) ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক (Client-Server Network)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক (Client-Server Network)
ব্যাখ্যা
পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে নেটওয়ার্কভুক্ত সকল কম্পিউটার হতে রিসোর্স শেয়ার করা যায়।
এই ধরনের নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার এবং ক্লায়েন্ট এবং এরা প্রত্যেকেই রিসোর্স শেয়ারের ক্ষেত্রে সমান ভুমিকা পালন করে।
এখানে সাধারণত কোন ডেডিকেটেড সার্ভার থাকে না।

ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে একটি কম্পিউটারে সকল রিসোর্স থাকে অর্থাৎ এটি সার্ভার হিসেবে কাজ করে এবং অন্যান্য সকল কম্পিউটার ক্লায়েন্ট হিসেবে এসব রিসোর্স ব্যবহার করে।

আর হাইব্রিড নেটওয়ার্ক মূলত ক্লায়েন্ট সার্ভার এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত।
২১.
ইনস্টাগ্রামের ভিডিওর দৈর্ঘ্য সর্বোচ্চ -
  1. ক) ২৫ সেকেন্ড
  2. খ) ৩৫ সেকেন্ড
  3. গ) ৬০ সেকেন্ড
  4. ঘ) ৭০ সেকেন্ড
সঠিক উত্তর:
গ) ৬০ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬০ সেকেন্ড
ব্যাখ্যা
উইকিপিডিয়া এবং বিভিন্ন গাইড বইতে ভিডিও দৈর্ঘ্যের এটার ভুল উত্তর দেয়া।
ইন্সটাগ্রাম ফেসবুক, টুইটার, টাম্বলার এবং ফ্লিকার মত অনলাইনে ছবি এবং ভিডিও শেয়ার করার এমন একটি অনলাইন মোবাইল ফটো শেয়ারিং, ভিডিও শেয়ারিং এবং সামাজিক নেটওয়ার্কিং পরিসেবা।
ইন্সটাগ্রাম এর মাধ্যমে ছবি এবং ৩ থেকে ৬০ সেকেন্ডের দৈর্ঘ্যের ভিডিও আপলোড করা যায।
অক্টোবর, ২০১০ সালে কেভিন সিস্ট্রোম ও মাইক ক্রিয়েজার ইনস্টাগ্রাম প্রতিষ্ঠা করেন।
ইনস্টাগ্রামের ছবি বর্গাকার এবং ভিডিওর দৈর্ঘ্য সর্বোচ্চ ৬০ সেকেন্ডের হয়।

উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিয়া এবং ইন্সটাগ্রাম সাইট।
২২.
সফটওয়্যার পাইরেসি হচ্ছে -
  1. ক) এক ধরনের হ্যাকিং
  2. খ) ফিশিং
  3. গ) প্লেজিয়ারিজম
  4. ঘ) সাইবার অপরাধ
সঠিক উত্তর:
ঘ) সাইবার অপরাধ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সাইবার অপরাধ
ব্যাখ্যা
কম্পিউটার সফটওয়্যার, কম্পিউটারে করা সৃজনশীল কর্ম যেমন—সিনেমা, নাটক, এনিমেশন ইত্যাদির বেলায় কপিরাইট সংরক্ষণ করার জন্য বাড়তি ব্যবস্থা নিতে হয়। যখনই এরূপ কপিরাইট আইনের আওতায় কোনো কপিরাইটহোল্ডারের অধিকার ক্ষুণ্ন হয়, তখনই কপিরাইট বিঘ্নিত হয়েছে বলে ধরে নেওয়া যায়। এই ধরনের ঘটনাকে সাধারণভাবে পাইরেসি বা সফটওয়্যার পাইরেসি নামে অভিহিত করা হয়।
বড় বড় সফটওয়্যার কম্পানি তাদের মেধাস্বত্ব সংরক্ষণ ও বিশ্বব্যাপী পাইরেসি নজরদারি করার জন্য বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স (BSA) নামের একটি সংস্থা তৈরি করেছে। বাংলাদেশেও সফটওয়্যার পাইরেসি নিষিদ্ধ।
সফটওয়্যার পাইরেসি এক ধরনের সাইবার অপরাধ।

[সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ৯ম-১০ম শ্রেণী]
২৩.
IP (Internet Protocol) হচ্ছে -
  1. ক) একটি বিশেষায়িত সংখ্যাত্বক ঠিকানা
  2. খ) সার্ভারের সাথে সংযোগ ডিভাইস
  3. গ) ডোমেইন নেম
  4. ঘ) ক্লায়েন্ট সার্ভারের একটি এ্যাপ্লিকেশন
সঠিক উত্তর:
ক) একটি বিশেষায়িত সংখ্যাত্বক ঠিকানা
উত্তর
সঠিক উত্তর:
ক) একটি বিশেষায়িত সংখ্যাত্বক ঠিকানা
ব্যাখ্যা
ইন্টারনেট প্রোটোকল (IP-Internet Protocol) হলো একটি সংখ্যাত্বক ঠিকানা বা লেবেল যা কোনো কম্পিউটার নেটওয়ার্কের সাথে সংযুক্ত প্রতিটি ডিভাইসে নির্দিষ্ট করা থাকে এবং অনলাইন যোগাযোগের জন্য ব্যবহার করা হয়।
একটি ইন্টারনেট প্রোটোকল ঠিকানা দুটি প্রধান প্রধান কার্য সম্পাদন করে।
যথা- হোস্ট বা নেটওয়ার্ক ইন্টারফেস সনাক্তকরণ এবং অবস্থান ঠিকানা।
২৪.
POP3 ক্ষেত্রে কোনটি সঠিক?
  1. ক) এক ধরণের ইন্টারনেট স্ট্যান্ডার্ড প্রোটোকল
  2. খ) এক ধরণের কম্পিউটার নেটওয়ার্কিং প্রোটোকল
  3. গ) ই-মেইল ডাউনলোড করা যায়
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
পোস্ট অফিস প্রোটোকল ৩ (POP3) এক ধরণের কম্পিউটার নেটওয়ার্কিং এবং ইন্টারনেট স্ট্যান্ডার্ড প্রোটোকল যা হোস্ট মেশিনের অ্যাক্সেসের মাধ্যমে একটি রিমোট মেল সার্ভার থেকে ইমেল উত্তোলন ও পুনরুদ্ধার করে।
২৫.
লিঙ্কডইন এর প্রতিষ্ঠাতা -
  1. ক) জেফ উইনার
  2. খ) ল্যারি পেইজ
  3. গ) রেইড হফম্যান
  4. ঘ) পল অ্যালেন
সঠিক উত্তর:
গ) রেইড হফম্যান
উত্তর
সঠিক উত্তর:
গ) রেইড হফম্যান
ব্যাখ্যা
ব্যাখ্যা: লিঙ্কডইন সবার আগে প্রতিষ্ঠিত সামাজিক নেটওয়ার্কিং সাইট।
এটি ২০০২ সালে রেইড হফম্যান প্রতিষ্ঠা করেন।
এটি মূলত কর্পোরেট বা পেশাজীবীদের যোগাযোগের একটি মাধ্যম।
পিন্টারেস্ট, টুইটার, ফেইসবুক ও ইন্সটাগ্রাম প্রতিষ্ঠিত হয় যথাক্রমে ২০১০, ২০০৬, ২০০৪ এবং ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়।

(সূত্র: লিঙ্কডইন, পিন্টারেস্ট, টুইটার, ফেইসবুক ও ইন্সটাগ্রাম ওয়েবসাইট)
২৬.
WWW স্ট্যান্ডার্ড ঠিক করে দেয় -
  1. ক) World Wide Web Standard
  2. খ) Worldwide corporation
  3. গ) World Wide Web Consortium
  4. ঘ) World Wide Consortium
সঠিক উত্তর:
গ) World Wide Web Consortium
উত্তর
সঠিক উত্তর:
গ) World Wide Web Consortium
ব্যাখ্যা
The World Wide Web Consortium is the main international standards organization for the World Wide Web.
It was founded by Tim Berners Lee.

Source: w3.org