পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৬ জুন, ২০২৩সময়50 minutes৬৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) পদের নাম: সাঁটলিপিকার /কাম-কম্পিউটার অপারেটর/সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২০. ০৫. ২০২৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]

Unlisted · ৬ জুন, ২০২৩ · ৭০ প্রশ্ন

.
'Hold water' means-
  1. ক) Keet water
  2. খ) drink water
  3. গ) bear examination
  4. ঘ) store water
ব্যাখ্যা
Hold water:   
• English Meaning: (of a statement, theory, or line of reasoning) appear to be valid, sound, or reasonable / to stand up under criticism or analysis.
• Bangla Meaning: গ্রহণযোগ্য / প্রমাণ সাপেক্ষে টিকে থাকা / ধোপে টিকে থাকা।   

Ex. Sentence: This argument just does not hold water.
Bangla Meaning: এই যুক্তি তর্ক ধোপে টিকে নি।

Bear examination- পরীক্ষায় টিকে থাকা। 

Source: Live MCQ lecture. 
.
The synonym of the word 'Gruesome' is-
  1. ক) Dreadful
  2. খ) Frightful
  3. গ) Horrific
  4. ঘ) All of the above
ব্যাখ্যা
Gruesome (adjective): 
• English Meaning- Extremely unpleasant and shocking, and usually dealing with death or injury.
• Bengali Meaning- বিভীষিকাময়; বিতৃষ্ণাকর; ভয়াবহ।

• Synonyms- Dreadful (ভয়ঙ্কর), Frightful (ভয়ানক), Horrible (বীভৎস), Awful (ভীষণ), Horrific (ভয়ংকর), Terrible (ভয়ংকর)। 
• Antonyms: Pleasant(মনোরম), Attractive (আকর্ষণীয়), Pleasurable (সুখাবহ), Appealing (মর্মস্পর্শী)। 

• Other forms: Gruesomely (adverb), Gruesomeness (noun). 
• Example Sentence: 
- The police report described the scene in gruesome detail.

Source: 
1. Merriam-Webster Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
.
‘আমি তার উদ্ধতপূর্ণ আচরণে ব্যাথিত হইয়াছি’ সাধু ভাষার এ বাক্যে মোট কয়টি ভুল আছে?
  1. ক) ২টি
  2. খ) ৩টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৫টি
ব্যাখ্যা
• ‘আমি তার উদ্ধতপূর্ণ আচরণে ব্যাথিত হইয়াছি’ - সাধু ভাষার এ বাক্যে তিনটি ভুল রয়েছে।

• প্রদত্ত বাক্যে ‘তার’ শব্দের পরিবর্তে হবে সাধুরূপ - তাহার।

এবং প্রদত্ত বাক্যে ‘উদ্ধত’ এবং ‘ব্যাথিত ’শব্দটির প্রয়োগ সঠিক নয়। বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• শুদ্ধ বানান - ঔদ্ধত্য (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ,
অর্থ: দৃঢ়তা, স্পর্ধা, অবিনয়, উগ্রতা, দর্প, গর্ব।

• শুদ্ধ বানান - ব্যথিত (বিশেষণ)
- সংস্কৃত শব্দ।
অর্থ: সন্তপ্ত, দুঃখপ্রাপ্ত, ব্যথা পেয়েছে এমন, পীড়িত।

⇒ সুতরাং, বাক্যটি হবে এরূপ: আমি তাহার ঔদ্ধত্যপূর্ণ আচরণে ব্যথিত হইয়াছি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
The word 'electorate' means-
  1. ক) A body of voters
  2. খ) many elections
  3. গ) Election Commission
  4. ঘ) Candidates
ব্যাখ্যা
Electorate (noun): 
• English Meaning- All the people who are allowed to vote/ A body of people entitled to vote.
• Bengali Meaning- নির্বাচকমণ্ডলী।

• Example Sentence- The present voting system distorts the wishes of the electorate.

Source: 
1. Merriam-Webster Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
.
ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত?
  1. ক) স্ট্রাটোমন্ডল
  2. খ) ট্রপোমন্ডল
  3. গ) মেসোমন্ডল
  4. ঘ) তাপমন্ডল
ব্যাখ্যা
• স্ট্রাটোমন্ডল:
- বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটি হলো স্ট্রাটোমন্ডল।
- যা ভূ-পৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।
- এ স্তরে ২০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না।
- স্ট্রাটোবিরতিতে তাপমাত্রা ০° সেলসিয়াস বা এর কাছাকাছি হয়।
⇒ স্ট্রাটোমন্ডলের উপরের দিকে ওজোন গ্যাসের স্তর রয়েছে যা ওজোন মন্ডল নামে পরিচিত।
- এ স্তরটির গভীরতা ১২-১৬ কিলোমিটার।
- ওজোন স্তর সূর্যরশ্মির অতি বেগুনি রশ্মি শোষণ করে।

উৎস: ভূগোল-১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
একটি জমির দৈর্ঘ্য ১০৮০ ইঞ্চি এবং প্রস্থ ৯৬০ ইঞ্চি, ঐ জমির পরিমাণ কত?
  1. ক) ৫ কাঠা
  2. খ) ৭ কাঠা
  3. গ) ২০ কাঠা
  4. ঘ) ১০ কাঠা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জমির দৈর্ঘ্য ১০৮০ ইঞ্চি এবং প্রস্থ ৯৬০ ইঞ্চি, ঐ জমির পরিমাণ কত?

সমাধান: 
জমির ক্ষেত্রফল = (১০৮০ × ৯৬০) বর্গইঞ্চি 
= ১০৩৬৮০০ বর্গইঞ্চি
= ১০৩৬৮০০/১০৩৬৮০.০৬৬ কাঠা  [ ১ কাঠা = ১০৩৬৮০.০৬৬৩৫৫২৪ বর্গইঞ্চি]
= ৯.৯৯৯৯ কাঠা 
≅ ১০ কাঠা 

বিকল্প পদ্ধতি:
জমিটির দৈর্ঘ্য = ১০৮০ ইঞ্চি = (১০৮০ ÷ ১২) ফুট = ৯০ ফুট  

জমিটির প্রস্থ = ৯৬০ ইঞ্চি = (৯৬০ ÷ ১২) ফুট = ৮০ ফুট  

∴ জমিটির ক্ষেত্রফল = ৯০ ফুট × ৮০ ফুট
= ৭২০০ বর্গ ফুট
= ৭২০০/(৩ × ৩) বর্গ গজ
= ৮০০ বর্গ গজ

আমরা জানি,
৮০ বর্গ গজ = ১ কাঠা 

∴ ৮০০ বর্গ গজ  = (৮০০ ÷ ৮০) কাঠা
= ১০ কাঠা।
.
‘তুষারধবল’ কোন সমাসের উদাহরণ?
  1. ক) সাধারণ কর্মধারয়
  2. খ) উপমান কর্মধারয়
  3. গ) উপমিত কর্মধারয়
  4. ঘ) মধ্যপদলোপী কর্মধারয়
ব্যাখ্যা
উপমান কর্মধারয় সমাস:
- উপমান পদের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলা হয়।
- উপমান কর্মধারয় সমাসে একটি বিশেষণ পদ থাকে এবং কোনো উপমেয় পদের উল্লেখ থাকে না। যেমন:
শশকের মতো ব্যস্ত = শশব্যস্ত, কাজলের মতো কালো = কাজলকালো, কুসুমের মতো কোমল = কুসুমকোমল ।
তেমনই গোবেচারা, তুষারধবল, রক্তলাল, হস্তিমূর্খ, বজ্রকণ্ঠ, বকধার্মিক প্রভৃতি।

উপমান কর্মধারয় সমাসের বৈশিষ্ট্য:
- উপমান পদের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের সমাস হয়। যেমন- রক্তের ন্যায় লাল = রক্তলাল। এখানে 'লাল' সাধারণ ধর্ম ।
- উপমান কর্মধারয় সমাসে একটি বিশেষণ পদ থাকে। যেমন: তুষারের ন্যায় ধবল = তুষারধবল। এখানে ‘ধবল' হচ্ছে বিশেষণ ৷
- উপমান কর্মধারয় সমাসে সাধারণ ধর্মবাচক পদের উপস্থিতি আবশ্যক। যেমন— মিশির মতো কালো। এখানে 'কালো' হলো সাধারণ ধর্ম।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
কোনো ত্রিভুজের বাহুগুলির অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে?
  1. ক) ৬ : ৫ : ৪
  2. খ) ৬ : ৪ : ৩
  3. গ) ১২ : ৮ : ৪
  4. ঘ) ১৭ : ১৫ : ৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের বাহুগুলির অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে?
ক) ৬ : ৫ : ৪
খ) ৬ : ৪ : ৩
গ) ১২ : ৮ : ৪
ঘ) ১৭ : ১৫ : ৮

সমাধান: 
এখানে,
৬ : ৫ : ৪ এর ক্ষেত্রে,
+ ৫ = ১৬ + ২৫ = ৪১ ≠ ৬ 
∴ সমকোণী ত্রিভুজ আঁকা যাবেনা। 

৬ : ৪ : ৩ এর ক্ষেত্রে,
+ ৪ = ৯ + ১৬ = ২৫ ≠ ৬
∴ সমকোণী ত্রিভুজ আঁকা যাবেনা। 

১২ : ৮ : ৪ এর ক্ষেত্রে,
+ ৮ = ১৬ + ৬৪ = ৮০ ≠ ১২
∴ সমকোণী ত্রিভুজ আঁকা যাবেনা। 

১৭ : ১৫ : ৮ এর ক্ষেত্রে,
+ ১৫ = ৬৪ + ২২৫ = ২৮৯ = ১৭
∴ সমকোণী ত্রিভুজ আঁকা যাবে। 

সঠিক উত্তর ১৭ : ১৫ : ৮ 
.
কোনটি সঠিক?
  1. ক) Paper is made with wood
  2. খ) Paper is made by wood
  3. গ) Paper is made of wood
  4. ঘ) Paper is made from wood
ব্যাখ্যা
Make something from/(out) of something: 
- তৈরি, নির্মাণ অথবা উৎপাদন করা; অন্য কোনো দ্রব্য থেকে আকার দেওয়া; প্রবর্তন করা। 
- উৎপাদিত পণ্য সম্পূর্ণ নিজস্ব গুণাগুণ সম্পন্ন হলে 'Made from' ব্যবহৃত হয়। 

এছাড়াও, 
Make something of somebody/something; make something/somebody something- কাউকে কিছুতে পরিণত করতে চাওয়া; কোনোকিছুকে অন্য কিছুতে পরিণত করা।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১০.
'কলম' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. ক) আরবি
  2. খ) ফারসি
  3. গ) ফরাসি
  4. ঘ) তুর্কি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

কলম (বিশেষ্য)
-
আরবি শব্দ
অর্থ:
- কোনো শক্ত দণ্ডের প্রান্তে বল বা নিব সংযুক্ত করে তৈরি লেখনী; ঝরনাকলম।
- নলখাগড়া পালক প্রভৃতির অগ্রভাগ ত্যারচা করে কেটে তৈরি লেখনী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১১.
ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোন দেশ রাশিয়া কর্তৃক ইউক্রেন আক্রমণের কারণে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করেছে?
  1. ক) বুলগেরিয়া
  2. খ) অস্ট্রিয়া
  3. গ) বেলারুশ
  4. ঘ) বেলজিয়াম
ব্যাখ্যা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ:
- রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি, ২০২২ ইউক্রেনে সামরিক হামলা শুরু করে।
- ইউক্রেন ন্যাটোতে যোগদানের তৎপরতার প্রেক্ষাপটে রাশিয়া তার নিরাপত্তাগত স্বার্থে ইউক্রেনে আক্রমণ করে।
- ইউক্রেন আক্রমণের কারণে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত বেলিজিয়াম এ নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করেছে।

সূত্র: ব্রিটানিকা এবং  [Link]

১২.
কোনটি অপারেটিং সিস্টেম নয়?
  1. ক) MS word
  2. খ) DOS
  3. গ) CP/M
  4. ঘ) XENIX
ব্যাখ্যা
MS word অপারেটিং সিস্টেম নয়। MS word হচ্ছে ওয়ার্ড প্রসেসর। 
- লেখালেখি কাজের জন্য ব্যবহৃত সফটওয়্যারকে বলা হয় অফিস সফটওয়্যার। 
- এই কাজে যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে ওয়ার্ড প্রসেসর বলে।
- যেমন: এমএস অফিস (MS office) এর মাইক্রোসফ্ট ওয়ার্ড (Microsoft Word), নোডপ্যাড, ওপেন অফিস ইত্যাদি।

অপারেটিং সিস্টেম:
- যে সফটওয়্যার কম্পিউটার প্রোগ্রামের এক্সিকিউশন নিয়ন্ত্রণ করে এবং শিডিউলিং, ডিবাগিং, ইনপুট/আউটপুট নিয়ন্ত্রণ, অ্যাকাউন্টিং, কম্পাইলেশন, তথ্যাবলি সংরক্ষণ, কার্যক্রম, তথ্য ব্যবস্থাপনা এবং আনুষঙ্গিক কাজসমূহ করে থাকে তাকে অপারেটিং সিস্টেম বলে। 
- উল্লেখযোগ্য অপারেটিং সিস্টেমসমূহ হলো: MS-DOS or PC-DOS, WINDOWs 95/98/2000/XP/7, OS/2, UNIX, LINUX, MAC OS, Solaries, XENIX, WINDOWS NT ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩.
Change the voice : 'Nobody trusts a traitor'.
  1. ক) A traitor is trusted.
  2. খ) A traitor is not trusted by anybody.
  3. গ) Everybody hates a traitor.
  4. ঘ) A traitor should not be trusted.
ব্যাখ্যা
• Passive করতে হলে,
- Subject – Object হয়, Object – Subject হয়।
- অতিরিক্ত be verb বসে।
- মূল Verb এর Past Participle বসে।
- Object এর আগে by বসে।

এই হিসেবে "Nobody trusts a traitor" এর Passive হওয়া উচিৎ -
- A traitor is trusted by nobody. 
কিন্তু Nobody = not anybody.
অতএব, A traitor is trusted by nobody = A traitor is not trusted by anybody.

সুতরাং সঠিক উত্তর - A traitor is not trusted by anybody. 
১৪.
‘গীর্জায় গিয়ে যীশু ভজে সে' যীশু কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্তায় শূন্য
  2. খ) কর্মে ২য়া
  3. গ) কর্মে ৭মী
  4. ঘ) কর্মে শূন্য
ব্যাখ্যা
• কর্ম কারক:
- যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে কর্ম কারক বলে।
- বাক্যের মুখ্য কর্ম ও গৌণ কর্ম - উভয় ধরনের কর্মই কর্ম কারক হিসেবে গণ্য হয়।
- সাধারণত মুখ্য কর্ম কারকে বিভক্তি হয় না, তবে গৌণ কর্ম কারকে ‘কে’ বিভক্তি হয়।

- ক্রিয়ার সঙ্গে 'কী' বা 'কাকে' যোগ করে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়৷
যেমন:
‘গীর্জায় গিয়ে যীশু ভজে সে।

এখানে, যীশুকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন হয়েছে। বাক্যটিকে কী ভজে সে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ‘যীশু’। এবং যীশু শব্দে কোনো বিভক্তি ব্যবহৃত হয়নি। সুতরাং ‘যীশু’ কর্মে শূন্য বিভক্তি।
১৫.
বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে?
  1. ক) ভারতচন্দ্র রায়
  2. খ) নরহরি চক্রবর্তী
  3. গ) বিজয় গুপ্ত
  4. ঘ) মুকুন্দরাম
ব্যাখ্যা
• বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি ভারতচন্দ্র রায়গুণাকর।
- অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর।
- তিনি মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি।
- তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন।
- রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে তিনি অন্নদামঙ্গলকাব্য রচনা করেন।
- রাজা কৃষ্ণচন্দ্র ভারতচন্দ্রকে 'রায়গুণাকর' উপাধি দেন।
-  ভারতচন্দ্র রায়গুণাকরকে  মধ্যযুগের 'শেষ বড় কবি' বলা হয়। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
'Aestheticism' relates to-
  1. ক) Existence of God
  2. খ) Semantics
  3. গ) Appreciation of beauty
  4. ঘ) Hedonism
ব্যাখ্যা
Aestheticism (noun): 
- Devotion to or emphasis on beauty or the cultivation of the arts.
- The doctrine that art exists for its beauty alone and needs no political, didactic, or other purpose.
- নান্দনিকতা, সৌন্দর্যানুরাগ এইসব Aestheticism কে বুঝিয়ে থাকে যা,Appreciation of beauty কে নির্দেশ করে।

Source: Merriam-Webster Dictionary.
১৭.
“ESCAP” এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) ব্যাংকক
  2. খ) সিঙ্গাপুর
  3. গ) দিল্লি
  4. ঘ) কলম্বো
ব্যাখ্যা
• জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ECOSOC) অধীন ৫টি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন রয়েছে।
- এদের মধ্যে অন্যতম হলো ‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন’ বা ESCAP (The Economic and Social Commission for Asia and the Pacific).
⇒ এর সদরদপ্তর থাইল্যান্ডের ব্যাংকক শহরে অবস্থিত।
- সদস্য সংখ্যা ৫৩টি এবং সহযোগী সদস্য ৯টি।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট। 
১৮.
‘আকুঞ্চন' শব্দটি বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) কুঞ্চন
  2. খ) প্রসারণ
  3. গ) বিকুঞ্চন
  4. ঘ) প্রসার
ব্যাখ্যা
'আকুঞ্চন' শব্দের বিপরীত শব্দার্থ - প্রসারণ।

আরো কিছু বিপরীতার্থক শব্দ- 
- 'সংহত' শব্দের বিপরীতার্থক শব্দ 'বিভক্ত'।
- 'প্রসারিত' শব্দের বিপরীতার্থক শব্দ 'সংকুচিত'।
- 'হত' শব্দের বিপরীতার্থক শব্দ 'জীবিত'।
- 'সংযত' শব্দের বিপরীতার্থক শব্দ 'অসংযত'।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মাহমুদ। 
১৯.
নিচের কোনটি Image ফাইলের Extension হিসাবে ব্যবহৃত হয়?
  1. ক) docx
  2. খ) xls
  3. গ) jpg
  4. ঘ) কোনোটিই নয়।
ব্যাখ্যা
ইমেজ:
- ইমেজ বা ছবির আরেক নাম স্থিরচিত্র।
- কোনো একটি নির্দিষ্ট সময় বা মুহূর্তের ছবি ধরে রাখা হয় ইমেজের মাধ্যমে। 
- শিক্ষাক্ষেত্রে, বিশেষ করে পাঠ পরিচালনার নানান ক্ষেত্রে ইমেজ ব্যবহার করা যায়।
- ইমেজের ফরম্যাটগুলো হচ্ছে- jpg, png, gif, psd, bmp, dds, pspimage, tga, thm, tif, tiff, zuv ইত্যাদি।

উৎস: শিক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এমএড প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২০.
রাণী দ্বিতীয় এলিজাবেথ কোন প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন?
  1. ক) বাকিংহাম প্যালেস
  2. খ) উইন্ডসর ক্যাসেল
  3. গ) বালমোরাল ক্যাসেল
  4. ঘ) ওয়ারউইক প্যালেস
ব্যাখ্যা
- রানি এলিজাবেথের জন্ম ১৯২৬ সালের ২১ এপ্রিল লন্ডনের মেফেয়ারে জন্মগ্রহন করেন।
- পিতা রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর ১৯৫২ সালে ব্রিটেনের রানি হিসেবে দ্বিতীয় এলিজাবেথের অভিষেক হয়।
- ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসনে ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ।
- ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যান - ৮ সেপ্টেম্বর ২০২২।
⇒ রাণী দ্বিতীয় এলিজাবেথ স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
- মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৬ বছর।

সূত্র: দৈনিক নয়া দিগন্ত ও ডেইলি স্টার।
২১.
৫ জন তাঁত শ্রমিক ৫ দিনে ৫টি কাপড় বুনতে পারে। একই ধরণের ৭টি কাপড় ৭ জন শ্রমিকের কত দিন লাগবে?
  1. ক) ৫ দিন
  2. খ) ২৫/৪৯ দিন
  3. গ) ৪৯/২৫ দিন
  4. ঘ) ৭ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ জন তাঁত শ্রমিক ৫ দিনে ৫টি কাপড় বুনতে পারে। একই ধরণের ৭টি কাপড় ৭ জন শ্রমিকের কত দিন লাগবে?

সমাধান: 
৫ জন তাঁত শ্রমিক ৫টি কাপড় বুনে ৫ দিনে
∴ ৫ জন তাঁত শ্রমিক ১টি কাপড় বুনে ৫/৫ = ১ দিনে
∴ ১ জন তাঁত শ্রমিক ১টি কাপড় বুনে ১ × ৫ = ৫ দিনে
∴ ৭ জন তাঁত শ্রমিক ১টি কাপড় বুনে ৫/৭ দিনে
∴ ৭ জন তাঁত শ্রমিক ৭ টি কাপড় বুনে (৫ × ৭)/৭ = ৫ দিনে

∴একই ধরণের ৭টি কাপড় বুনতে ৭ জন শ্রমিকের ৫ দিন লাগবে।
২২.
They were at 'daggers drawn'.
  1. ক) তারা ছুরি বের করেছিল।
  2. খ) তারা উন্মুক্ত চুরির কাছে ছিল।
  3. গ) তারা ঘোর বিবাদমান ছিল।
  4. ঘ) তারা শত্রু ছিল।
ব্যাখ্যা
At daggers drawn:   
• English Meaning: at enmity / in a state of open hostility or conflict.
• Bangla Meaning:
- শত্রুতা / খড়গহস্ত।   
- উদ্যতখঞ্জর; আক্রমণোদ্যত।

Example Sentence: Two brothers are now at daggers drawn about the house.
Bangla Meaning: বাড়ি নিয়ে দুই ভাইয়ের মধ্যে এখন গভীর শত্রুতা।

তাই সঠিক translation হবে- তারা ঘোর বিবাদমান ছিল।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy. 
2. Live MCQ lecture. 
২৩.
মাওরি জাতি কোন দেশের অধিবাসী?
  1. ক) অস্ট্রেলিয়ার
  2. খ) নিউজিল্যান্ডের
  3. গ) পাপুয়া নিউগিনির
  4. ঘ) মরিশাসের
ব্যাখ্যা
- জুলু- দক্ষিণ আফ্রিকার নাটালের নিগ্রো জাতি।
- মাওরি- নিউজিল্যান্ডের আদি জাতি।
- রেড ইন্ডিয়ান- আমেরিকার আদি অধিবাসী।

উৎস: ব্রিটানিকা। 
২৪.
The rain paused and the birds _____ to sing.
  1. ক) begin
  2. খ) began
  3. গ) are beginning
  4. ঘ) have began
ব্যাখ্যা

পূর্ণ বাক্য: The rain paused and the birds began to sing.

একই বাক্যে and দিয়ে যুক্ত দুটি past actions থাকলে সাধারণত উভয় verb-ই past tense হয়।
বাক্যের প্রথম অংশে paused আছে, যা past tense। তাই parallel structure অনুযায়ী পরের verb-ও past tense হবে।
began হলো begin-এর past form.

অন্যান্য অপশন: 
ক) begin → present form
গ) are beginning → present continuous
ঘ) have began → ভুল; এখানে have begun হতে হতো।

Reference:
Raymond Murphy, English Grammar in Use
Wren & Martin, High School English Grammar and Composition

২৫.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬ : ৮ : ১০ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রী?
  1. ক) ৫৪
  2. খ) ৬৫
  3. গ) ৭৫
  4. ঘ) ৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬ : ৮ : ১০ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রী?

সমাধান: 
ধরি,
ত্রিভুজের তিনটি কোণ ৬ক, ৮ক ,১০ক 

∴ ৬ক + ৮ক + ১০ক = ১৮০° 
বা, ২৪ক = ১৮০°
বা, ক = ১৮০°/২৪
∴ ক = ৭.৫° 

∴ বৃহত্তম কোণের পরিমাণ ১০ × ৭.৫° = ৭৫° 
২৬.
কোন লঘিষ্ঠ সংখ্যাকে ৩০, ৪০ ও ৫০ দ্বারা ভাগ করলে প্রত্যেকবারই ৫ অবশিষ্ট থাকবে?
  1. ক) ৩৫৫
  2. খ) ৪৫৫
  3. গ) ৬০৫
  4. ঘ) ৪৫০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন লঘিষ্ঠ সংখ্যাকে ৩০, ৪০ ও ৫০ দ্বারা ভাগ করলে প্রত্যেকবারই ৫ অবশিষ্ট থাকবে?

সমাধান: 
যে লঘিষ্ঠ সংখ্যাকে ৩০, ৪০ ও ৫০ দ্বারা ভাগ করলে প্রত্যেকবারই ৫ অবশিষ্ট থাকবে, সেই সংখ্যাটি হবে ৩০, ৪০,৫০ এর ল.সা.গু অথবা ল.সা.গু এর গুনিতক অপেক্ষা ৫ বেশি। 

৩০ , ৪০, ৫০ এর ল.সা.গু = ৬০০ 

∴ সংখ্যাটি হবে ৬০০ + ৫ = ৬০৫ 
২৭.
সন্ধিঘটিত শুদ্ধ শব্দ কোনটি?
  1. ক) অতি + অধিক = অত্যধিক
  2. খ) প্রশ্ন + আবলি = প্রশ্নাবলী
  3. গ) অগ্নী + উৎপাত = অগ্নুৎপাত
  4. ঘ) চতুঃ + অঙ্গ = চতুরঙ্গ 
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তর: ক) অতি + অধিক = অত্যধিক ও ঘ) চতুঃ + অঙ্গ = চতুরঙ্গ 
উত্তরপত্রে একাধিক সঠিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

• ই-কার কিংবা ঈ-কারের পর ই ও ঈ ছাড়া অন্য কোন স্বরধ্বনি থাকলে ই বা ঈ ‘য’ হয় এবং য- ফলা পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
যেমন:
অতি + অধিক = অত্যধিক,
অতি+অন্ত = অত্যন্ত,
প্রতি+অহ = প্রত্যহ,
আদি+অন্ত = আদ্যন্ত,
যদি+অপি = যদ্যপি,
পরি+অন্ত = পর্যন্ত।

• অ ও আ ভিন্ন অন্য অন্য স্বরের পরে বিসর্গ থাকলে, এবং তার সঙ্গে অ আ বর্গীয় ঘোষ অল্পপ্রান ও ঘোষ মহাপ্রান নাসিল্যধ্বনি কিংবা য, র, ল, ব, হ-এর সন্ধি হলে বিসর্গ স্থানে র-হয়।
যেমন:
- চতুঃ + অঙ্গ - চতুরঙ্গ।
- নিঃ + আকার - নিরাকার।
- দুঃ + আচার - দুরাচার।
- নিঃ + অবধি - নিরবধি।
- নিঃ + অক্ষর - নিরক্ষর।
- দুঃ + অবস্থা - দুরবস্থা।

অগ্ন্যুৎপাত সমাস গঠিত শব্দ। ব্যাসবাক্য - অগ্নি দ্বারা উৎপাত (তৃতীয়া তৎপুরুষ সমাস)।

• প্রাণি বা বস্তুর নামকে বহুবচন করতে '-আবলি' লগ্নক যোগ করা হয়।
যেমন- নিয়মাবলি, রচনাবলি, প্রশ্নাবলি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি ২০১৯ সংস্করণ।

২৮.
They gave me a form and told me to-
  1. ক) fill on.
  2. খ) fill in it.
  3. গ) fill on it.
  4. ঘ) fill it in.
ব্যাখ্যা
Complete Sentence: They gave me a form and told me to fill it in.

• Fill in – (transitive)  means to complete a form or questionnaire with requested information.
• Fill out – (transitive) means to complete a form or questionnaire with requested information.
• Fill up– 1. (chiefly of a fuel tank) to make full. 2. to become full. 

- যথাযথ তথ্য দিয়ে ফর্ম পূরণ করার ক্ষেত্রে Fill in/Fill out সম্ভব হয়। 

Source: 
1. Phrasal verbs, British Council website.
2. Accessible Dictionary by Bangla Academy. 
২৯.
কোন বানানগুলো শুদ্ধ?
  1. ক) উচ্ছৃঙ্খল, চলচ্ছক্তি
  2. খ) চলৎশক্তি, দুরুহ
  3. গ) উৎশৃঙ্খল, পুরাণ
  4. ঘ) গরিব, নমস্কার
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

শুদ্ধ বানান:
গরিব (বিশেষণ)
আরবি শব্দ,
অর্থ:
- দরিদ্র,
- ধনহীন,
- দীন,
- কাঙাল,
- বিনীত।

নমস্কার (বিশেষ্য)
- সংস্কৃত
- প্রকৃতি - প্রত্যয়: নমস্‌+√কৃ+অ(ঘঞ্‌)
অর্থ:
- (হিন্দুসমাজে প্রচলিত) প্রণাম;
- হাত জোড় করে কপালে স্পর্শ;
- অভিবাদন; সালাম;
- গভীর শ্রদ্ধা নিবেদন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩০.
‘ছোটোটি কোথায়' বাক্য ‘ছোটো’ শব্দে শেষে ‘টি' এর ব্যাকরণিক পরিচয় কী?
  1. ক) পদাশ্রিত নির্দেশক
  2. খ) বিভক্তি
  3. গ) শব্দ প্রত্যয়
  4. ঘ) অনুসর্গ
ব্যাখ্যা
• 'ছোটটি কোথায়?' বাক্যে ছোট শব্দের শেষে 'টি' পদাশ্রিত নির্দেশক। 

• যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা বােঝায়, সেগুলােকে নির্দেশক (পদাশ্রিত নির্দেশক) বলে।
যেমন - -টা, -টি, -খানা, -খানি, -জন, -টুকু। 

-টা, -টি
বিশেষ্য, সর্বনাম ও বিশেষণের সঙ্গে টা, -টি নির্দেশক বসে।
এর দুটি রূপান্তর: -টো ও টে।
যেমন:
বাড়িটা, ছেলেটা, এটা, সেটা, আমারটা, কিছুটা, একটা, সারাটা, করাটা; দিনটি, মেয়েটি, একটি, কয়েকটি, আরেকটি; দুটো; তিনটে ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ২০২১ সংস্করণ।
৩১.
x > y এবং z < 0 হলে, নিচের কোনটি সঠিক?
  1. ক) xz > yz
  2. খ) x/z > y/z
  3. গ) z/x < z/y
  4. ঘ) zx < yz
ব্যাখ্যা
প্রশ্ন: x > y এবং z < 0 হলে, নিচের কোনটি সঠিক? 

সমাধান: 
এখানে, x > y
z < 0, সুতরাং, z ঋণাত্মক,

ধরি,
x = 2, y = 1, z = - 1

∴ xz = - 2 এবং yz = - 1
∴ xz < yz 
তাই, ক এর সম্পর্ক মিথ্যা।

আবার,
x/z = - 2 এবং y/z = - 1 
∴ x/z < y/z
তাই, খ এর সম্পর্ক মিথ্যা 

আবার,
z/x = - (1/2) এবং z/y = - 1 
∴ z/x > z/y
তাই, গ এর সম্পর্ক মিথ্যা 

আবার,
zx = - 2 এবং  yz = - 1
∴ zx < yz
তাই, ঘ এর সম্পর্ক সত্য 
৩২.
Open _____ page 30.
  1. ক) on
  2. খ) at
  3. গ) into
  4. ঘ) to
ব্যাখ্যা
Open at (উন্মুক্ত করা বা খোলা):
- Open at page 30.

Open to (উন্মুক্ত):
- His plan is open to objection. 

Source: Applied English Grammar & Composition by P.C. Das. 
৩৩.
অস্কার বিজয়ী ফিল্ম ‘স্লামডগ মিলোনিয়ার' এর পরিচালক-
  1. ক) ড্যানি বোয়েল
  2. খ) জেমস ক্যামেরন
  3. গ) রোমান পোলনস্কি
  4. ঘ) আমির খান
ব্যাখ্যা
• অস্কার বিজয়ী ফিল্ম ‘স্লামডগ মিলোনিয়ার' এর পরিচালক Danny Boyle ও Loveleen Tandan. 
-  ‘স্লামডগ মিলোনিয়ার' এর কাহিনী লিখেন Simon Beaufoy ও Vikas Swarup. 
- অভিনয় করেন-  দেব প্যাটেল, ফ্রিদা পিন্টো, মধুর মিত্তাল, অনিল কাপুর, ইরফান খান। 

সূত্র: IMDB (Link) ও আনন্দবাজার। 
৩৪.
জিরোসাম গেম (Zero-sum game) কোন আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্বের সাথে সংশ্লিষ্ট?
  1. ক) বাস্তববাদ
  2. খ) উদারতাবাদ
  3. গ) গঠনবাদ
  4. ঘ) মার্ক্সবাদ
ব্যাখ্যা
জিরো সাম গেম (Zero Sum Game) হচ্ছে বিখ্যাত ‘গেম থিওরি’র একটা অংশ। এটা দিয়ে বোঝায় যেকোনো ক্ষেত্রে দুই বা ততোধিক পক্ষ কোনো নির্দিষ্ট জিনিস পেতে চাইলে, এক পক্ষ যে পরিমাণ সম্পদ অর্জন করবে, অন্য পক্ষ ঠিক সে পরিমাণ সম্পদ হারাবে। এতে নিট ফলাফল শূন্য হবে।
 
জিরো সাম গেমের বৈশিষ্ট্য:
১। এ ক্ষেত্রে চাহিদার তুলনায় যোগান সব সময়ই কম থাকবে।
২। সম্পদের পরিমাণ একই থাকবে। কোনো কিছুর সংযোজন বা বিয়োজন ঘটবে না।
৩। সব পক্ষের জন্যই সম্পদের নেট পরিবর্তন হবে শূন্য।  
 
=====
উদারতাবাদ (Liberalism) হচ্ছে মানুষের প্রগতি ও মুক্তির পথে সৃষ্ট বাঁধাবিপত্তি দূর করার দাবি সম্বলিত আন্দোলন। এটি হচ্ছে মানুষের মধ্যে নিহিত তার বিপুল শক্তি ও সম্ভাবনার সার্থক বিকাশ সাধন করে তাকে তার নিজ সত্ত্বায় প্রতিষ্ঠিত করার প্রয়াস। উদারতাবাদ মানুষের রাজনৈতিক জীবনেই সীমিত নয় বরং অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় জীবনকে অন্তর্ভুক্ত করে মানবতার সার্বিক কল্যাণ ও মুক্তির লক্ষ্যেই পরিচালিত।

“বাস্তববাদ” (Realism) - অনুযায়ী মানুষ স্বভাবতই বিশৃঙ্খল। মানুষ যেহেতু বিশৃঙ্খল, তাই মানুষের দ্বারা সৃষ্ট যেকোন কিছুই বিশৃঙ্খল অর্থ্যাৎ, রাষ্ট্রও বিশৃঙ্খল।
- রাষ্ট্রসমূহ তাদের অস্তিত্ব ও স্বার্থরক্ষার জন্য সবসময় কোন না কোন ভাবে দ্বন্দ্বে লিপ্ত থাকে।
- বাস্তববাদের ক্ষেত্রে রাষ্ট্রের যেকোন মূল্যে আন্তর্জাতিক ব্যবস্থায় টিকে থাকা, অর্থ্যাৎ জাতীয় নিরাপত্তা রক্ষা ও সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে ক্ষমতার চর্চাকে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হিসাবে বিবেচনা করা হয়।
- বর্তমান বিশ্ব ব্যবস্থায় বাস্তববাদের ব্যাপক চর্চা হচ্ছে। বিশ্বজুড়ে আমেরিকার আগ্রাসন বাস্তববাদ কেন্দ্রিক রাজনীতির সবচেয়ে বড় উদাহরণ।
 
অর্থাৎ, বাস্তববাদ (Realism) আন্তর্জাতিক সম্পর্ককে জিরো-সাম গেম হিসাবে বর্ণনা করে যেখানে এক পক্ষ জিতবে এবং অন্যপক্ষ অবশ্যই হারবে।
৩৫.
√2/(√6 + 2) = কত?
  1. ক) 3 + √2
  2. খ) √3 + √2
  3. গ) √3 - √2
  4. ঘ) √3 + 2
ব্যাখ্যা
প্রশ্ন: √2 / (√6+2) = কত?

সমাধান: 
৩৬.
Which of the following is always feminine?
  1. ক) Fowl
  2. খ) Shrew
  3. গ) Spouse
  4. ঘ) Foal
ব্যাখ্যা
Shrew (noun):
- An ill-tempered scolding woman.
- বদমেজাজি, কটুভাষী, খাণ্ডারি বা মুখরা রমণী।
- এই noun টি সর্বদা feminine হিসেবে ব্যবহৃত হয়। 

এছাড়াও, 
Spouse (স্বামী বা স্ত্রী)- Common Gender. 

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৩৭.
‘একাত্তরের যীশু' গল্পের রচয়িতা কে?
  1. ক) সেলিম আল দীন
  2. খ) শাহরিয়ার কবির
  3. গ) সৈয়দ শামসুল হক
  4. ঘ) মামুনুর রশীদ
ব্যাখ্যা
একাত্তরের যীশু :
- ছোট গল্প লিখেছেন শাহরিয়ার কবির।
- একাত্তরের যীশু নামের গল্পটি প্রথম ছাপা হয়  ১৯৭৩ সালে দৈনিক বাংলা পত্রিকায়।
- তারপর বাংলা একাডেমীর একটা সংকলনে সবশেষে বইয়ে ছাপা হয়েছে ১৯৮৫ সালে।
- মহান মুক্তিযুদ্ধ চলাকালে একটি শান্ত-সুনিবিড় জনপদকে ঘিরে রচিত হয়েছে 'একাত্তরের যিশু'।
- উপার্জন আর গির্জায় প্রার্থনায় সময় কাটানো মানুষগুলোর জীবনে যুদ্ধ বিহ্বলতা ও নৃশংসতা নিয়ে হাজির হয়।
- দ্রুত বদলে যায় তাদের অভ্যস্ত দৃশ্যপট।
- হানাদারদের রোষানলে পড়ার ভয় থাকলেও দূরান্ত থেকে আসা উদ্বাস্তুদের আশ্রয় দেয় তারা।
- আহার-চিকিৎসার ব্যবস্থাও করে। এসবে অধীর আগ্রহে সর্বাগ্রে থাকেন রেসমন্ড_ যার পুরো জীবনই গির্জার রক্ষণাবেক্ষণে কেটেছে।

উৎস: একাত্তরের যীশু, শাহরিয়ার কবির।
৩৮.
নিচের কোন লজিক গেইটে শুধুমাত্র ১টি ইনপুট ও ১টি আউটপুট থাকে?
  1. ক) AND
  2. খ) OR
  3. গ) NOT
  4. ঘ) NAND
ব্যাখ্যা
নট গেইট: 
- এই গেইট যৌক্তিক উল্টানো পদ্ধতিতে কাজ করে।
- যে গেইটে একটি ইনপুট ও একটি আউটপুট থাকে তাকে নট গেইট বলে।
- এই গেইটের ইনপুট 1 হলে আউটপুট হবে 0 এবং ইনপুট 0 হলে আউটপুট হবে 1.



উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৯.
'কী' বিশেষণ হিসেবে কোন বাক্যে ব্যবহৃত হয়েছে?
  1. ক) এই যে আসুন, তারপর কী খবর?
  2. খ) খবর কী, কেমন আছেন?
  3. গ) নিজেই চমকে উঠি, কী নিস্পৃহ, কেমন শীতল।
  4. ঘ) কী সহজেই বলা হয়ে গেল।
ব্যাখ্যা
⇒ বিশেষ্য:
কোনো ব্যক্তি, স্থান, দ্রব্যসামগ্রী, গুণ বা অবস্থার নাম বিশেষ্য শব্দশ্রেণীর মধ্যে পড়ে।
যেমন - নজরুল, ঢাকা, বাঘ, সুন্দরবন, দয়া, হাসি। এছাড়া, যাতে -র/-এর বা - গুলি/-গুলো বিভক্তি বা প্রত্যয় যুক্ত এবং যা কর্তা/উদ্দেশ্য বা কর্ম হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে তাই বিশেষ্য।

⇒ বিশেষণ:
বিশেষণ হলো সেই শব্দশ্রেণি যা অন্য শব্দের অর্থকে বিশদ বা সীমিত করে শব্দটিকে বিশেষিত করে। বিশেষণ যখন কোনো কিছুর গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ করে তখন বিশেষ্য শব্দের অর্থ বিশদ হয়।

‘নিজেই চমকে উঠি, কী নিস্পৃহ, কেমন শীতল।
’প্রদত্ত বাক্যে ‘কী’ বিশেষণ হিসবে ব্যবহৃত হয়েছে। কারণ, ‘কী’ - নিস্পৃহ (অর্থ: বাসনাহীন, অনাসাক্ত) কে বিশেষায়িত করেছে।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪০.
I am feeling under the weather. What does the underlined phrase means?
  1. ক) Feeling very cold
  2. খ) Traumatized
  3. গ) Feeling nervous
  4. ঘ) Feeling slightly ill
ব্যাখ্যা
Under the weather (idiom): 
• English Meaning- Not completely well (If someone is or feels under the weather, they feel ill). 
• Bengali Meaning- অসুস্থ হওয়া/বোধ করা।

Example Sentence- I'm feeling a bit under the weather - I think I'm getting a cold.

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
৪১.
৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা খরচ হবে?
  1. ক) ১০৫০
  2. খ) ১০৯২
  3. গ) ১০৪২
  4. ঘ) ১০৬৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা খরচ হবে?

সমাধান: 
১ কেজি মিষ্টির দাম = ৩৫০ টাকা 
∴ ৩ কেজি মিষ্টির দাম = ৩৫০ × ৩ টাকা 
= ১০৫০ টাকা 

১০০ টাকায় ভ্যাট ৪ টাকা 
∴ ১০৫০ টাকায় ভ্যাট (৪ × ১০৫০)/১০০ টাকা 
= ৪২ টাকা 

মোট খরচ = ১০৫০ + ৪২ টাকা 
= ১০৯২ টাকা 
৪২.
‘The girl is possessed' এর বাংলা অনুবাদ কোনটি?
  1. ক) মেয়েটি অন্তঃসত্ত্বা
  2. খ) মেয়েটি রোগগ্রস্ত
  3. গ) মেয়েটি বিপদগ্রস্ত
  4. ঘ) মেয়েটি ভূতাবিষ্ট
ব্যাখ্যা
Be possessed- পাগল/উন্মাদ হওয়া; ভূতাবিষ্ট/ভূতগ্রস্ত/পিশাচাবিষ্ট হওয়া। 

তাই ‘The girl is possessed' এর সঠিক বাংলা অনুবাদ হবে- মেয়েটি ভূতাবিষ্ট। 

Source: Accessible Dictionary by Bangla Academy.
৪৩.
দুই অংকবিশিষ্ট একটি সংখ্যার এককের অংক দশকের অংক অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটির অংকদ্বয়ের সমষ্টির তিনগুণ অপেক্ষা ৪ বেশি। সংখ্যাটি কত?
  1. ক) ৪৭
  2. খ) ২৫
  3. গ) ১৪
  4. ঘ) ৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অংকবিশিষ্ট একটি সংখ্যার এককের অংক দশকের অংক অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটির অংকদ্বয়ের সমষ্টির তিনগুণ অপেক্ষা ৪ বেশি। সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি,
দশকের অংক, ক
∴ এককের অংক, ক + ৩ 
সংখ্যাটি= ১০ক + ক + ৩ = ১১ক + ৩

শর্তমতে,
১১ক + ৩ = ৩(ক + ক + ৩) + ৪
বা, ১১ক + ৩ = ৩(২ক + ৩) + ৪
বা, ১১ক + ৩ = ৬ক + ৯ + ৪
বা, ১১ক - ৬ক = ১৩ - ৩
বা, ৫ক = ১০
∴ ক = ২ 

∴ সংখ্যাটি = ১১ × ২ + ৩
= ২২ + ৩ 
= ২৫
৪৪.
‘The rape of the Lock' by Alexander Pope is a/an-
  1. ক) epic
  2. খ) ballad
  3. গ) mock heroic poem
  4. ঘ) elegy
ব্যাখ্যা
Mock Heroic:
- Mock-epic, also called mock-heroic, form of satire that adapts the elevated heroic style of the classical epic poem to a trivial subject.
- Mock-heroic is a term used to describe poems that use a very grand and formal style to define a common or trivial subject for which this style is inappropriate.

Alexander Pope:
• তিনি Augustan Period এর কবি। 
• তার বিখ্যাত Mock Heroic poem 'The Rape of the Lock'.
Important characters of this Epic:
- Baron (Hero),
- Belinda (Heroine),
- Arial (God) etc.

Source: Encyclopedia Britannica. 
৪৫.
∠ A & ∠ B পরস্পর পূরক এবং কোণ দুটির অনুপাত 3 : 2 হলে, ∠ A এর মান কত?
  1. ক) 36°
  2. খ) 18°
  3. গ) 54°
  4. ঘ) 45°
ব্যাখ্যা
প্রশ্ন: ∠ A & ∠ B পরস্পর পূরক এবং কোণ দুটির অনুপাত 3 : 2 হলে, ∠ A এর মান কত?

সমাধান: 
ধরি,
∠ A = 3x
∠ B = 2x 

আমরা জানি,
দুটি কোণের সমষ্টি যদি ৯০˚ হয় তখন একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলে।

শর্তমতে, 
3x + 4x = 90°
⇒ 5x = 90° 
⇒ x = 90°/5
∴ x = 18° 

∴ ∠ A = 3 × 18° = 54°
৪৬.
‘All for love' is a drama written by-
  1. ক) John Dryden
  2. খ) William Congreve
  3. গ) Francis Bacon
  4. ঘ) John Bunyan
ব্যাখ্যা
All for love (1778): / Heroic Tragedy. 
- John Dryden রচিত  এই নাটকটি শেক্সপিয়ার রচিত বিখ্যাত নাটক Antony and Cleopatra কে ভিত্তি করে রচিত। 
-It was written in a flowing but controlled blank verse.
-পরবর্তীতে শেক্সপিয়ারের আরো কিছু নাটককে উপজীব্য করে তিনি সাহিত্যকর্ম রচনা করেছেন। 

• John Dryden:
- John Dryden হচ্ছেন the restoration Period এর একজন English poet, dramatist, and literary critic

• John Dryden রচিত অন্যান্য সাহিত্যকর্ম সমূহ -
- Absalom and Achitophel
- Annus Mirabilis
- Astraea Redu
- The Essay of Dramatic Poesy.

বিভ্রান্তি এড়াতে ভালো করে খেয়াল করুন: 

- Love for Love is a play by William Congreve.
- All for Love is a heroic play written by John Dryden.
- John Donne is known as the Poet of Love. 

Source: Encyclopedia Britannica.
৪৭.
(a-1)-1 এর মান নিচের কোনটি?
  1. ক) a
  2. খ) a2
  3. গ) 1/a
  4. ঘ) 1/a2
ব্যাখ্যা
প্রশ্ন: (a-1)-1 এর মান নিচের কোনটি? 

সমাধান: 
৪৮.
Which one of following is the best translation in Bangla of the sentence "They had hardly spoken all evening".
  1. ক) তারা সারা সন্ধ্যা কঠিন কঠিন কথা বলল
  2. খ) তারা কঠিন সন্ধ্যায় কঠিন কথা বলল
  3. গ) তারা সারা সন্ধ্যা কোনো কথা বলেনি
  4. ঘ) তারা সারা সন্ধ্যা প্রায়ই কথা বলেছে
ব্যাখ্যা
Hardly শব্দের অর্থ প্রায় না; বলতে গেলে না। 

তাই "They had hardly spoken all evening". এর সঠিক অনুবাদ হবে- তারা সারা সন্ধ্যা কোনো কথা বলেনি।  

Source: Accessible Dictionary by Bangla Academy. 
৪৯.
‘হাল বায়না তেড়ে গুতোয়' বাগধারাটির অর্থ কী?
  1. ক) স্বল্পকালস্থায়ী হুজুগ
  2. খ) সুযোগসন্ধানী
  3. গ) সংকটে পড়া
  4. ঘ) কুকাজে পটুত্ব
ব্যাখ্যা
হাল বায়না তেড়ে গুতোয় - কুকাজে পটুত্ব।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
'কালে ভদ্রে' বাগধারা টির অর্থ = কদাচিৎ
‘ডাকাবুকো’ বাগধারা টির অর্থ = নির্ভীক।
‘পায়া ভারি’  বাগধারা টির অর্থ = অহঙ্কার।
‘কানকাটা’  বাগধারা টির অর্থ = বেহায়া।
‘বকধার্মিক’  বাগধারা টির অর্থ = ভণ্ড।
'ঝিঙেফুল' ফোটা বাগধারার অর্থ = আয়ু ফুরিয়ে আসা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৫০.
‘কাজটি ভালো দেখায় না' -এ বাক্যে দেখায় ক্রিয়াটি কোন ধাতুর উদাহরণ?
  1. ক) প্রযোজক ধাতু
  2. খ) নাম ধাতু
  3. গ) কর্মবাচ্যের ধাতু
  4. ঘ) মৌলিক ধাতু
ব্যাখ্যা
• মৌলিক ধাতুর সঙ্গে আ প্রত্যয় যোগ করে কর্মবাচ্যের ধাতু গঠিত হয়। 
- এটি বাক্যে ব্যবহারের সময় বাক্যের ক্রিয়াপদ অনুসরণ করে ব্যবহৃত হয়।
উদাহরণ:
- কাজটি ভালো দেখায় না।
- যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর।

উৎস : ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, নবম-দশম শ্রেণির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।
৫১.
একটি বৃত্তের পরিধি ৫০% বাড়ানো হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?
  1. ক) ১০০%
  2. খ) ১১৫%
  3. গ) ১২৫%
  4. ঘ) ২২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের পরিধি ৫০% বাড়ানো হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?

সমাধান: 
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ, r একক 
∴ বৃত্তের পরিধি, ২πr একক 
∴ বৃত্তের ক্ষেত্রফল πr বর্গএকক 

বৃত্তের পরিধি ৫০% বাড়ানো হলে, পরিধি হবে, ২πr + (২πr এর ৫০%) একক
= ২πr + πr একক 
= ৩πr একক 

মনে করি,
নতুন বৃত্তটির ব্যাসার্ধ, R একক 
নতুন বৃত্তের পরিধি, ২πR 

এখানে,
২πR = ৩πr 
বা, ২R = ৩r 
বা, R = (৩/২)r 
বা, R = (৩r)/২ 

নতুন বৃত্তের ক্ষেত্রফল = πR বর্গএকক 
= π {(৩r)/২} বর্গএকক 
= (৯/৪)πrবর্গএকক 

∴ ক্ষেত্রফল বৃদ্ধি পায় = (৯/৪)πr - πr বর্গএকক 
= (৫/৪)πr বর্গএকক 

πr বর্গএকক এ বৃদ্ধি পায় (৫/৪)πr বর্গএকক
∴ ১ বর্গএকক এ বৃদ্ধি পায় {(৫/৪)πr} ÷ (πr) বর্গএকক = ৫/৪ বর্গএকক
∴ ১০০ বর্গএকক এ বৃদ্ধি পায় (৫/৪) × ১০০ বর্গএকক  
= ১২৫ বর্গএকক 
৫২.
x2 - 8x - 8y + 16 + y2 এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে?
  1. ক) - 2xy
  2. খ) 8xy
  3. গ) 6xy
  4. ঘ) 2xy
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 8x - 8y + 16 + y2 এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে?

সমাধান: 
x2 - 8x – 8y + 16 + y2
= x2 + y2 + (- 4)2 + 2xy + 2y(- 2) + 2(- 2)x - 2xy
= (x + y - 4)2 - 2xy 

∴ 2xy যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে।
৫৩.
রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে ১৮০ নম্বর পেয়েছে। ইংরেজি অপেক্ষা গণিতে ১৪ নম্বর বেশি পেলে গণিতে কত পেয়েছে?
  1. ক) ৯৭
  2. খ) ৮৩
  3. গ) ৮৭
  4. ঘ) ৯৩
ব্যাখ্যা
প্রশ্ন: রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে ১৮০ নম্বর পেয়েছে। ইংরেজি অপেক্ষা গণিতে ১৪ নম্বর বেশি পেলে গণিতে কত পেয়েছে?

সমাধান: 
ধরি,
ইংরেজিতে নম্বর পায় ক নম্বর
গণিতে নম্বর পায় ক + ১৪ নম্বর 

শর্তমতে,
ক + ক + ১৪ = ১৮০ 
বা, ২ক = ১৮০ - ১৪
বা, ২ক = ১৬৬
বা, ক = ১৬৬/২
∴ ক = ৮৩

∴ গণিতে নম্বর পায় ৮৩ + ১৪ নম্বর 
= ৯৭ নম্বর
৫৪.
বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান হলো-
  1. ক) ময়নামতি
  2. খ) পাহাড়পুর
  3. গ) মহাস্থানগড়
  4. ঘ) সোনারগাঁও
ব্যাখ্যা
• ময়নামতি:
- ময়নামতি বাংলাদেশের কুমিল্লায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান।
- এযাবৎ আবিষ্কৃত লালমাই অঞ্চলের প্রাচীনতম সভ্যতার নিদর্শন হল ময়নামতি প্রত্নস্থল।
- বর্তমানে ময়নামতি অঞ্চলে যে ধ্বংশস্তুপ দেখা যায় তা প্রকৃতপক্ষে একটি প্রাচীন নগরী ও বৌদ্ধ বিহারের অবশিষ্টাংশ।
- প্রত্নতাত্ত্বিকদের মতে ইহা জয়কর্মান্তবসাক নামক একটি প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ ।
- কুমিল্লার ময়নামতিতে খননকৃত সব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে শালবন বিহার অন্যতম প্রধান।
- ধারণা করা হয় যে খৃষ্টিয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রীভবদেব এ বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন। 

• পাহাড়পুর বৌদ্ধবিহার:
- পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার।
- পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করছিলেন।
- ১৮৭৯ সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন।
- ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়।
- পাহাড়পুরকে পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধবিহার বলা যেতে পারে।
- আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে।
- এটি ৩০০ বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্মচর্চা কেন্দ্র ছিল।

• মহাস্থানগড়:
- মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি।
- পূর্বে এর নাম ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর।
- এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল।
- এখানে মৌর্য, গুপ্ত, পাল, সেন সাম্রাজ্যের প্রচুর নিদর্শন পাওয়া গিয়েছে।
- ১৯৬০ সালে প্রত্নতাত্ত্বিক খননের ফলে খ্রিস্টপূর্ব ২য় শতক থেকে শুরু করে বিভিন্ন যুগের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে।

• সোনারগাঁও: 
- সোনারগাঁও বাংলার প্রাচীন রাজধানী। 
- ত্রয়োদশ শতাব্দীর শেষভাগে হিন্দু আমলের রাজধানী এখানেই অবস্থিত ছিল বলে ধারণা করা হয়।
- পরবর্তীকালে মুসলিম শাসকদের পুর্ববঙ্গের প্রাদেশিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল।
- প্রাচীন সুবর্ণগ্রাম থেকে সোনারগাঁও নামের উদ্ভব বলে কারো কারো ধারণা রয়েছে।
- অন্য ধারণামতে বারো ভূঁইয়া প্রধান ঈশা খাঁ’র স্ত্রী সোনাবিবি’র নামানুসারে সোনারগাঁও নামকরণ করা হয়।
- আনুমানিক ১২৮১ খ্রিস্টাব্দে এ অঞ্চলে মুসলিম আধিপত্যের সূচনা হয়।
- মধ্যযুগে এটি মুসলিম সুলতানদের রাজধানী ছিল।
- ১৬১০ খ্রিস্টাব্দে দিল্লির সম্রাট আওরঙ্গজেবের আমলে ঢাকা সুবে বাংলার রাজধানী হিসেবে ঘোষিত হবার পূর্ব পর্য়ন্ত সোনারগাঁও ছিল পূর্ববঙ্গের রাজধানী।
- ঈশা খাঁ ও তাঁর বংশধরদের শাসনামলে সোনারগাঁও ছিল পূর্ববঙ্গের রাজধানী।

- বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান হলো মহাস্থানগড়। 

সূত্র: বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাপিডিয়া। 
৫৫.
বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন?
  1. ক) বদরুন্নেসা আহমেদ
  2. খ) বেগম সাজেদা চৌধুরী
  3. গ) নিলীমা ইব্রাহিম
  4. ঘ) ড. রাজিয়া বানু
ব্যাখ্যা
• ১১ এপ্রিল, ১৯৭২ সালে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়।
- এই কমিটির মোট সদস্য ছিল ৩৪ জন।
- আওয়ামী লীগ ছাড়া একমাত্র সদস্য ছিলেন ন্যাপের সুরঞ্জিত সেনগুপ্ত।
- এই কমিটির প্রধান বা সভাপতি ছিলেন ড. কামাল হোসেন।
- সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু

উৎস: বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
৫৬.
‘মুক্তি’ এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি/
  1. ক) √মুচ্ + ক্তি
  2. খ) √মুহ + ক্তি
  3. গ) √মুক্‌ + ক্তি
  4. ঘ) √মুখ্ + ক্তি
ব্যাখ্যা
’মুক্তি’ শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয়- '√ মুচ্ + ক্তি'।

• ‘ক্তি’ একটি সংস্কৃত কৃৎ প্রত্যয়। ‘ক্তি’ সংযুক্ত শব্দের শেষে যদি ‘চ/ জ’ থাকে তাহলে তা ‘ক’ হয়ে যায়। 
যেমন:
√মুচ্‌ + ক্ত = মুক্ত, 
√ভজ্‌ + ক্ত = ভক্ত, 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)। 
৫৭.
নিচের কোনটি তৎসম শব্দ?
  1. ক) হাত
  2. খ) চামার
  3. গ) পাত্র
  4. ঘ) দুধ
ব্যাখ্যা
• তৎসম শব্দ:
- সংস্কৃত শব্দ যদি অপরিবর্তিতরূপে হুবহু বাংলায় ব্যবহৃত হয় তাহলে সেই শব্দকে তৎসম শব্দ বলে।
- 'তৎসম' অর্থ তার (তৎ) সমান (সম)। এখানে 'তার' অর্থ সংস্কৃতের।

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
পাত্র (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ,
- প্রকৃতি-প্রত্যয়: √পা+ত্র,
- আধার (পান-পাত্র),
- বিষয়; আস্পদ,
- মন্ত্রী; উপদেষ্টা (পাত্রমিত্র),
- ব্যক্তি (প্রশংসার পাত্র),
- নাটকের চরিত্র (পাত্রপাত্রি),
- বর,
- পদবিবিশেষ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৮.
বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য কোনটি?
  1. ক) ইলিশ
  2. খ) জামদানি শাড়ি
  3. গ) ফজলি আম
  4. ঘ) মসলিন কাপড়
ব্যাখ্যা
• জিআই (GI):
- জিআই (GI) এর পূর্ণরুপ হলো (Geographical indication) ভৌগলিক নির্দেশক।
- WIPO (world intellectual property organization) হলো জিআই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান।
- ভৌগোলিক নির্দেশক (Geographical indication) হচ্ছে একটি প্রতীক বা চিহ্ন, যা পণ্য ও সেবার উৎস, গুণাগুণ ও সুনাম ধারণ এবং প্রচার করে।
- কোনো দেশের আবহাওয়া ও পরিবেশ যদি কোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে বিশেষ কোনো গুরুত্ব রাখে, সেই দেশের সংস্কৃতির সঙ্গে যদি বিষয়টি সম্পর্কিত হয়, তাহলে সেটাকে সে দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
⇒ দেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) হিসেবে নিবন্ধন পায় জামদানি।
- বাংলাদেশের GI পণ্য সমূহ:
১. জামদানি,
২. ইলিশ,
৩. চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাতি আম,
৪. বিজয়পুরের সাদা মাটি, 
৫. দিনাজপুরের কাটারীভোগ,
৬. কালিজিরা,
৭. রংপুরের শতরঞ্জি,
৮. রাজশাহী সিল্ক,
৯. ঢাকাই মসলিন,
১০. বাগদা চিংড়ি।
১১. ফজলি আম।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো।
৫৯.
আবহাওয়ার অফিসের রিপোর্ট অনুযায়ী ২০২২ সালে মে মাসের চতুর্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে ৫ দিন। ঐ সপ্তাহে রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ৩/৭
  2. খ) ১/৭
  3. গ) ২/৭
  4. ঘ) ১
ব্যাখ্যা
প্রশ্ন: আবহাওয়ার অফিসের রিপোর্ট অনুযায়ী ২০২২ সালে মে মাসের চতুর্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে ৫ দিন। ঐ সপ্তাহে রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা
কত?

সমাধান: 
এক সপ্তাহ = ৭ দিন 
৫ দিন বৃষ্টি হলে বৃষ্টি হয়না ২  দিন 

∴ সপ্তাহে রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা ২/৭
৬০.
জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে?
  1. ক) হুমায়ুন রশিদ চৌধুরী
  2. খ) খাজা ওয়াসি উদ্দিন
  3. গ) বি.এ. সিদ্দিকী
  4. ঘ) শমসের মবির চৌধুরী
ব্যাখ্যা
- বাংলাদেশ ১৯৭৪ সালে ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।
- এর এক সপ্তাহ পর, ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলায় বক্তৃতা করেন।
- জাতিসংঘে বাংলাদেশের ভূমিকা জাতিসংঘের সদস্য হওয়ার পর থেকে বাংলাদেশ জাতিসংঘে নানামুখী ভূমিকা রেখে চলেছে।
- ১৯৭৫ সালে বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়।
- ১৯৭৬ ও ১৯৮১ সালে দুই মেয়াদে চার বছরের জন্য অর্থনৈতিক ও সামাজিক পরিষদে সদস্য হিসেবে দায়িত্ব পালন করে।
- ১৯৮৬-৮৭ মেয়াদে ৪১তম সাধারণ পরিষদের সভাপতিত্ব করেন বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী
- তিনিই জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি। 
- বাংলাদেশ দুইবার অর্থাৎ ১৯৭৯-১৯৮০ এবং ২০০০-২০০১ মেয়াদে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়। 

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬১.
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
  1. ক) কাবিলের বোন
  2. খ) প্রতিদিন একদিন
  3. গ) আর্তনাদে বিবর্ণ
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
• বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত হয়েছে কবি আল মাহমুদের অনন্য উপন্যাস কাবিলের বোন।

কাবিলের বোন
- কাবিলের বোন উপন্যাসটি কবির সবচে’ দীর্ঘ কলেবরের উপন্যাস,পাঁচটি পর্বে বিন্যস্ত।
- এ উপন্যাসটিকে মুক্তিযুদ্ধের উপন্যাস বলা যায়,রাজনৈতিক উপন্যাস ও বলা যেতে পারে,যেখানে তৎকালীন পূর্ব পাকিস্হান,নাগরিক পরিচয়ের সংকট, গণঅভ্যুথান,মুক্তিযুদ্ধ, শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক প্রজ্ঞা,ছাত্র সমাজের নেতৃত্বের ভূমিকার বিমূর্ত প্রকাশ ঘটেছে।
- পাঠক এ লেখাটি পড়ে আবিষ্ট হবেন,নিজেকে মুক্তিযুদ্ধের সময় আবিষ্কার করবেন, ১০ নং বনগ্রাম লেনের সেই আবাসটি স্বচোখে হৃদয়ে আঁকতে বাধ্য হবেন।
- উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সৈয়দ আহমদ কাবিল ও রোকসানা,কাবিলের চাচী রওনক জাহান,আন্দালিব -মোমেনা,রাজনৈতিক অঙ্গনে দাপুটে আঞ্জুমান-মেধাবী নিশার সকলকে ঘিরেই আখ্যানটির আবর্তন।

উৎস: কাবিলের বোন, আল মাহমুদ।
৬২.
‘Caliban' is an important character from Shakespeare's-
  1. ক) Hamlet
  2. খ) The Tempest
  3. গ) Machbeth
  4. ঘ) Othelo
ব্যাখ্যা
The Tempest: 
- এটি 5 act এ বিভক্ত একটি Romantic comedy।
- The Tempest হচ্ছে William Shakespeare এর last work বা Swan Song.
- Tempest শব্দটির অর্থ হচ্ছে Violent Storm.
• Main Characters: 
- Prospero
- Miranda,
- Ariel
- Caliban
- Ferdinand
- Gonzalo ইত্যাদি।

• William Shakespeare is widely known as The Bard of Avon , National Poet of England এবং The Great Dramatist of All Time.
- Dr. Samuel Johnson Shakespeare কে Poet of Human Nature হিসাবেও আখ্যায়িত করেছেন। 
- Shakespeare তাঁর সাহিত্যি জীবনে মোট ১৫৪ টি Sonnet এবং  ৩৭টি Drama লিখেছেন।
- তাঁর সাহিত্য কর্মগুলোর মধ্যে অধিক পরিচিত এবং পঠিত হচ্ছে তাঁর Drama গুলো
- Drama গুলো Tragedy and Comedy এই দুইভাগে বিভক্ত। 

• Shakespeare এর  বিখ্যাত কিছু Tragedy হচ্ছে-
- Hamlet
- Othello
- King Lear
- Macbeth 
- Julius Caesar.

• Shakespeare এর  বিখ্যাত কিছু Comedy -
- As You Like It 
- The Tempest 
- Twelfth Night 
- A Midsummer Night’s Dream 
- The Merchant of Venice.

Source: Encyclopedia Britannica.  
৬৩.
কোনটি কাব্যগ্রন্থ নয়?
  1. ক) সাধের আসন
  2. খ) পুনশ্চ
  3. গ) প্রেমাংশুর রক্ত চাই
  4. ঘ) দিবারাত্রির কাব্য
ব্যাখ্যা
• মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস: দিবারাত্রির কাব্য (১৯৩৫)।
- এর প্রধান চরিত্র- হেরম্ব ও আনন্দ।

অন্যদিকে,
বিহারীলাল চক্রবর্তীর শেষ কাব্য গ্রন্থ ‘সাধের আসন’।
'পুনশ্চ' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ।
নির্মলেন্দু গুণের বিখ্যাত কাব্যগ্রন্থ - প্রেমাংশুর রক্ত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
৬৪.
‘সবকটি জানালা খুলে দাও না’ বাক্যে ‘না” এর ব্যবহার-
  1. ক) নঞর্থক
  2. খ) অন্তার্থক
  3. গ) নিরর্থক
  4. ঘ) অলংকার সূচক
ব্যাখ্যা
• অলংকার:
অলংকার শব্দের ব্যুৎপত্তিগত অর্থ- যার দ্বারা ভূষিত করা হয় বা সজ্জিত করা হয়। নারীদেহকে সুন্দর ও সৌন্দর্যমণ্ডিত করবার জন্যে যেমন কানে দুল, গলায় হার, নাকে নোলক, হাতে চুড়ি, পায়ে মল ইত্যাদি অলংকার দ্বারা সজ্জিত করা হয়, তেমনি সাহিত্যের অঙ্গসৌষ্ঠবকে বৃদ্ধি করবার জন্যও বিভিন্ন অলংকার ব্যবহৃত হয়। সুতরাং, কাব্যের সৌন্দর্যকে বৃদ্ধি করবার জন্যে যা দ্বারা কাব্যকে সজ্জিত করা হয় তাই অলংকার।
অলংকারের কাজ সৌন্দর্যবর্ধন, আকর্ষণ সৃষ্টি করা এবং আবেগের প্রশান্তির দ্যেতনা আনয়ন।

• ‘সবকটি জানালা খুলে দাও না’ - প্রদত্ত বাক্যে ‘না’ শব্দটি বাক্যের সৌন্দর্যবর্ধন, আকর্ষণ সৃষ্টি এবং আবেগের প্রশান্তির দ্যেতনা আনয়ন করেছে।
[অতএব প্রদত্ত বাক্যে ‘না’ অলংকার সূচক শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে।]

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৬৫.
Who is the writer of the book “Asian Drama”.
  1. ক) Adam Smith
  2. খ) Gunnar Myrdal
  3. গ) David Ricardo
  4. ঘ) J.M. Keynes
ব্যাখ্যা
Gunnar Myrdal এর বিখ্যাত গ্রন্থের নাম 'The Asian Drama'. 
- The book Asian Drama: An Inquiry into the Poverty of Nations (1968) represents a 10-year study of poverty in Asia.

Source: Encyclopedia Britannica.
৬৬.
The word 'beguiling' means-
  1. ক) Deceptive
  2. খ) Attractive
  3. গ) Clever
  4. ঘ) Foolish
অনির্ধারিত
ব্যাখ্যা
Beguiling এর meaning হিসেবে Deceptive এবং Attractive দুটিই সঠিক। অপশনে দ্বৈত উত্তর থাকায় উত্তরটি বাতিল করা হলো। 

Beguiling (adjective):
English Meaning:
- To trick or deceive someone (Encyclopedia Dictionary).
- To attract or interest someone (Encyclopedia Dictionary).
- Charm or enchant (someone), often in a deceptive way (Oxford Dictionary).
- Agreeably or charmingly attractive or pleasing (Merriam-Webster Dictionary). 
- Interesting or attractive, but perhaps not to be trusted (Cambridge Dictionary). 
৬৭.
The antonym of the word 'meek' is-
  1. ক) Lazy
  2. খ) Fierce
  3. গ) Strong
  4. ঘ) Weak
ব্যাখ্যা
Meek (adjective): 
• English Meaning- Enduring injury with patience and without resentment.
• Bengali Meaning- নম্র ও ধৈর্যশীল; অপ্রতিবাদী। 

Meek শব্দটির antonym হচ্ছে Fierce (হিংস্র ও রাগী)। 

অন্যান্য অপশনসমূহ, 
Lazy- অলস। 
Strong- শক্ত। 
Weak- দুর্বল। 

Source: 
1. Merriam-Webster Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
৬৮.
Choose the correct translation of - 'মানুষ কোথা থেকে এলো, সে যাবেই বা কোথায়?”
  1. ক) Where is mean coming from, where he is going?
  2. খ) Where did men come from where will he go to?
  3. গ) Where is man's past, where is his future?
  4. ঘ) Where was men found, where will be enter?
ব্যাখ্যা
'মানুষ কোথা থেকে এলো, সে যাবেই বা কোথায়?' এর সঠিক translation হবে- 
Where is man's past, where is his future?
৬৯.
নিচের কোন উপসর্গগুলো খাঁটি বাংলা ও সংস্কৃত উভয় ভাষারই অন্তর্গত?
  1. ক) অঘা, অজ, অনা, আ
  2. খ) আ, সু, বি, নি
  3. গ) সু, নি, প্র, পরা
  4. ঘ) অপ, সম, নি, বি
ব্যাখ্যা
• সংস্কৃত বা তৎসম উপসর্গ মোট ২০ টি।
যথা- প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।

• খাঁটি বাংলা উপসর্গ মোট ২১টি। যথা- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, রাম, স, সা, সু, হা, বি, ভর।

আ, সু, বি, নি- এই ৪টি উপসর্গ বাংলা এবং তৎসম উভয় প্রকার শব্দে পাওয়া যায়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৭০.
নিচের কোনটির যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম?
  1. ক) Wifi
  2. খ) Bluetooth
  3. গ) Wimax
  4. ঘ) Cellular Network
ব্যাখ্যা
ব্লুটুথ (Bluetooth):
- ব্লুটুথ হলো স্বল্প দূরত্বের ভেতর বিনা খরচে ডেটা আদান-প্রদানের জন্য বহুলপ্রচলিত ওয়্যারলেস প্রযুক্তি।
- ব্লুটুথের সাহায্যে বিনা খরচে স্বল্প দূরত্বে থাকা আধুনিক প্রায় সকল ডিভাইস নিজেদের মধ্যে ব্যক্তিগতভাবে ডেটা আদান-প্রদান করতে পারে বিধায় এটিকে তারবিহীন (Wireless) পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (WPAN) প্রটোকল বলা হয়।
- Bluetooth এ Radio Frequency (RF) প্রযুক্তি ব্যবহার করা হয়।
- Bluetooth 2.4GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
- এটি প্রযুক্তিগতভাবে IEEE 802.15 নামে পরিচিত।
- Bluetooth কার্যকরী পাল্লা হচ্ছে ১০ মিটার। 
- বর্তমানে কম্পিউটার, মোবাইল ফোন, গেমিং কনসোল, ডিজিটাল ক্যামেরা, প্রিন্টার, ল্যাপটপ, জিপিএস রিসিভার প্রভৃতি যন্ত্রাদিতে Bluetooth প্রযুক্তি ব্যবহার হচ্ছে।

• অপরদিকে, ওয়াইফাই এর কভারেজ এরিয়া ৫০ থেকে ২০০ মিটার পর্যন্ত বিস্তৃত। 
- ওয়াইম্যাক্স এর কার্যক্ষমতা ১০ থেকে ৫০ কি.মি. পর্যন্ত।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।