পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৪৯
সিলেবাস
পরীক্ষা - ৬০ --------------- ফুল মডেল টেস্ট - ৪
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৪৯ প্রশ্ন

.
'জনশ্রুতি' - কোন সমাসের উদাহরণ?
  1. মধ্যপদলোপী কর্মধারয় সমাস
  2. বহুব্রীহি সমাস
  3. নঞ্‌ তৎপুরুষ সমাস
  4. নিত্য সমাস
ব্যাখ্যা
বহুব্রীহি সমাস:
- যে সমাসে সমস্যমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে, অন্য কোন পদকে বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে।
- বহুব্রীহি সমাসে পরপদের মাতৃ, পত্নী, পুত্র, স্ত্রী ইত্যাদি শব্দ থাকলে এ শব্দগুলোর সঙ্গে ‘ক’ যুক্ত হয়।

যেমন:
- বি (বিগত) হয়েছে পত্নী যার = বিপত্নীক,
- নদী মাতা (মাতৃ) যার = নদীমাতৃক,
- নাই পুত্র যার = অপুত্রক,
- স্ত্রীর সঙ্গে বর্তমান = সস্ত্রীক,
- জনের মুখ হতে শ্রুত যা = জনশ্রুতি,
- ওকালতি করেন যিনি = উকিল ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'চ্যুত' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. যথেষ্ঠ
  2. নিষ্ঠুর
  3. বিনীত
  4. লগ্ন
ব্যাখ্যা
• 'চ্যুত' শব্দের বিপরীত শব্দ - লগ্ন

অন্যদিকে,
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ - বিনীত।
- 'লেশ' শব্দের বিপরীত শব্দ হচ্ছে - যথেষ্ঠ।
- 'মরমি' এর বিপরীত শব্দ - নিষ্ঠুর।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'অসমাপিকা' উপন্যাসের রচয়িতা কে?
  1. অন্নদাশঙ্কর রায়
  2. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  3. আবু জাফর ওবায়দুল্লাহ
  4. এস ওয়াজেদ আলী
ব্যাখ্যা
অন্নদাশঙ্কর রায়:
- তিনি ১৯০৪ সালের ১৫ মার্চ ভারতের উড়িষ্যা প্রদেশের ঢেঙ্কানলে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, চিন্তাবিদ।
- তিনি উনিশ শতকের বাঙালি রেনেসাঁ ঐতিহ্যের শেষ বুদ্ধিজীবী হিসেবে অভিহিত।
- তাঁর প্রথম প্রকাশিত লেখার নাম 'তিনটি প্রশ্ন' (প্রবাসী', ১৯২০)।
- তাঁর প্রথম উপন্যাসের নাম 'অসমাপিকা' (১৯৩০)।
- তাঁর প্রথম কবিতাগ্রন্থের নাম 'রাখী' (১৯৩২)।
- তিনি ২৮ শে অক্টোবর, ২০০২ সালে কলকাতায় মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত প্রধান উপন্যাস:
- যার যথা দেশ,
- অজ্ঞাতবাস,
- কঙ্কাবতী,
- দুঃখমোচন,
- মর্তের স্বর্গ,
- অপসরণ।

তাঁর রচিত প্রধান প্রবন্ধগ্রন্থ:
- তারুণ্য,
- ইশারা,
- জীবনশিল্পী,
- বিনুর বই,
- আধুনিকতা,
- জীয়ন কাটি,
- প্রত্যয় ইত্যাদি।

তাঁর রচিত প্রধান কবিতা:
- রাখী,
- কালের শাসন,
- কামনা পঞ্চবিংশতি,
- নূতনা রাধা,
- লিপি,
- জার্নাল,
- ক্রীডো ইত্যাদি।

তাঁর রচিত প্রধান ছোটগল্প:
- প্রকৃতির পরিহাস,
- মন পবন,
- যৌবন জ্বালা,
- কামিনী কাঞ্চন ইত্যাদি।

তাঁর রচিত ভ্রমনকাহিনি:
- পথে প্রবাসে,
- ইউরোপের চিঠি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
'সাপ' শব্দের সমার্থক শব্দ -
  1. পন্নগ
  2. কেশরী
  3. কলাপী
  4. শিখী
ব্যাখ্যা
'সাপ' শব্দের সমার্থক শব্দ:
- সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ

অন্যদিকে,
'সিংহ' শব্দের সমার্থক শব্দ:
- কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, মৃগরাজ।

'ময়ূর' শব্দের সমার্থক শব্দ:
- কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী , বর্হী , বর্হিণ।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'আঠারো শতকের বাংলা চিঠি' - গ্রন্থটির রচয়িতা কে?
  1. আনোয়ার পাশা
  2. সৈয়দ মুজতবা আলী
  3. আনিসুজ্জামান
  4. মোতাহের হোসেন চৌধুরী
ব্যাখ্যা
• 'আঠারো শতকের বাংলা চিঠি' গ্রন্থটির রচয়িতা - আনিসুজ্জামান

আনিসুজ্জামান:
- লেখক আনিসুজ্জামান এর প্রকৃত নাম এ.টি.এম. আনিসুজ্জামান।
- ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 'ইংরেজি আমলের বাংলা সাহিত্যে বাঙালি মুসলমানের চিন্তাধারা' শিরোনামে ডক্টরেট লাভ করেন। এই গবেষণাপত্রকে তিনি ‘মুসলিম মানস ও বাংলা সাহিত্য' (১৯৬৪) নামে গ্রন্থরূপ দেন।
- তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫ সালে সম্মানিক ডি.লিট. পান।
- এছাড়াও ২০১৪ সালে ভারত সরকারের পদ্মভূষণ লাভ করেন।

তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থের নাম:
- স্বরূপের সন্ধানে,
- আঠারো শতকের বাংলা চিঠি,
- বাঙালি নারী: সাহিত্য ও সমাজে,
- কাল নিরবধি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'খুব ভালো খরব।' - এখানে 'খুব' কোন ধরনের বিশেষণ?
  1. নির্দিষ্টতাবাচক বিশেষণ
  2. গুণবাচক বিশেষণ
  3. অবস্থাবাচক বিশেষণ
  4. ভাববাচক বিশেষণ
ব্যাখ্যা
ভাববাচক বিশেষণ:
- যেসব বিশেষণ বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষিত করে, সেসব বিশেষণকে ভাববাচক বিশেষণ বলে।
যেমন:
- খুব ভালো খরব।
- গাড়িটা বেশ জোরে চলছে।
- এসব বাক্যে ‘খুব’ এবং ‘বেশ’ ভাববাচক বিশেষণ।

অন্যদিকে:
অবস্থাবাচক বিশেষণ:
- যে বিশেষণ দিয়ে অবস্থা বােঝায়, তাকে অবস্থাবাচক বিশেষণ বলে।
যেমন:
- চলন্ত ট্রেন, তরল পদার্থ – এখানে 'চলন্ত' ও 'তরল' অবস্থাবাচক বিশেষণ।

গুণবাচক বিশেষণ:
- যে বিশেষণ দিয়ে গুণ বা বৈশিষ্ট্য বােঝায়, তাকে গুণবাচক বিশেষণ বলে।
যেমন:
- চালাক ছেলে, ঠান্ডা পানি – এখানে ‘চালাক’ ও ঠান্ডা হলাে গুণবাচক বিশেষণ।

নির্দিষ্টতাবাচক:
- যে বিশেষণ দিয়ে বিশেষিত শব্দকে নির্দিষ্ট করা হয়, তাকে নির্দিষ্টতাবাচক বিশেষণ বলে।
যেমন:
- এই দিনে, সেই সময় – এখানে ‘এই' ও 'সেই' নির্দিষ্টতাবাচক বিশেষণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
‘আঁতে ঘা’ - বাগ্‌ধারার অর্থ কী?
  1. সর্বনাশ
  2. খুব কষ্ট
  3. প্রচণ্ড উত্তেজনা
  4. দিশেহারা হয়ে পড়া
ব্যাখ্যা
‘আঁতে ঘা’ বাগ্‌ধারার অর্থ - খুব কষ্ট।

অন্যদিকে,
- 'সপ্তমে চড়া' বাগ্‌ধারার অর্থ - প্রচণ্ড উত্তেজনা।
- 'ভরাডুবি' বাগ্‌ধারার অর্থ - সর্বনাশ।
- 'অন্ধকার দেখা' বাগ্‌ধারার অর্থ - দিশেহারা হয়ে পড়া।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নমব-দশম শ্রেণি ( ২০২২ সংস্করণ)।
.
শুদ্ধ বানান কোনটি?
  1. সরসতী
  2. স্বরস্বতী
  3. সরস্বতী
  4. স্বরসতী
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'সরস্বতী'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- বিদ্যা ও কলার দেবী,বাণী, বীণাপাণি, ভারতী, বাগ্‌দেবী, মহাশ্বেতা; প্রাচীন নদীবিশেষ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'সুবচন নির্বাসনে' আব্দুল্লাহ আল মামুন রচিত -
  1. উপন্যাস
  2. প্রবন্ধ
  3. গল্পগ্রন্থ
  4. নাটক
ব্যাখ্যা
• 'সুবচন নির্বাসনে' আব্দুল্লাহ আল মামুন রচিত - নাটক

আবদুল্লাহ আল মামুন:
- তিনি ১৯৪৩ সালের ১২ জুলাই জামালপুর জেলা সদরের আমলা পাড়ায় জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত নাট্যরচয়িতা এবং নাট্যাভিনেতা হিসেবে পরিচিত।
- তাঁর প্রথম প্রকাশিত নাটক 'শপথ' (১৯৬৪)।
- তাঁর এক চরিত্রনির্ভর নাটক 'কোকিলারা' (১৯৯০)।
- তিনি ২১ আগস্ট, ২০০৮ সালে মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত নাটক:
- সুবচন নির্বাসনে,
- এখন দুঃসময়,
- এবার ধরা দাও,
- শাহজাদীর কাল নেকাব,
- চারদিকে যুদ্ধ,
- এখনও ক্রীতদাস,
- কোকিলারা,
- মেরাজ ফকিরের মা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
‘রাশি রাশি ধান' এখানে 'রাশি রাশি' কী অর্থ প্রকাশ করেছে?
  1. আধিক্য
  2. আগ্রহ
  3. সামান্য
  4. নিকৃষ্ট
ব্যাখ্যা
• ‘রাশি রাশি ধান' এখানে 'রাশি রাশি' - 'আধিক্য' অর্থ প্রকাশ করেছে।

• দ্বিরুক্ত অর্থ দুবার উক্ত হয়েছে এমন।
- বাংলা ভাষার কোনো কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ, একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, সেগুলো দুইবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে।
- এ ধরনের শব্দের পরপর দুইবার প্রয়োগই দ্বিরুক্ত শব্দ গঠিত হয়।

• বিশেষ্য শব্দযুগলের বিশেষণরূপে ব্যবহার:
- আধিক্য বোঝাতে: রাশি রাশি ধান, ধামা ধামা ধান
- সামান্য বোঝাতে: আমি জ্বর জ্বর বোধ করছি।
- ধারাবাহিকতা বোঝাতে: তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলেছ।
- ভাবের গভীরতা বোঝাতে: তার দুঃখ দেখে সবাই হায় হায় করতে লাগল।
- অনুভূতি বোঝাতে: ভয়ে গা ছম ছম করছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (সংস্করণ-২০১৯)।
১১.
'কথাচ্ছলে' কোন নিয়মে ব্যঞ্জনসন্ধি?
  1. ব্যঞ্জন + ব্যঞ্জন
  2. ব্যঞ্জন + স্বর
  3. স্বর + স্বর
  4. স্বর + ব্যঞ্জন
ব্যাখ্যা
ব্যঞ্জনসন্ধি:
স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে।
- এদিক থেকে ব্যঞ্জন সন্ধিকে তিন ভাগে ভাগ করা যায়।
যথা -
১. ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি,
২. স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি,
৩. ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি।

• স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি:
স্বরধ্বনির পর ছ থাকলে উক্ত ব্যঞ্জনধ্বনিটি দ্বিত্ব (চ্ছ) হয়।
যথা-
- অ + ছ = চ্ছ; মুখ + ছবি = মুখচ্ছবি।
- আ + ছ = চ্ছ; কথা + ছলে = কথাচ্ছলে।
- ই + ছ = চ্ছ; পরি + ছদ = পরিচ্ছদ।

এরূপ - একচ্ছত্র, বিচ্ছেদ, পরিচ্ছেদ, বিচ্ছিন্ন, অঙ্গচ্ছেদ, আলোকচ্ছটা, প্রতিচ্ছবি, প্রচ্ছদ, আচ্ছাদন, বৃক্ষচ্ছায়া, স্বচ্ছন্দে, অনুচ্ছেদ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১২.
What is an appropriate context to use "Bon voyage"?
  1. When someone is starting a new job
  2. When someone is going on a journey
  3. When someone is celebrating a birthday
  4. When someone is graduating
ব্যাখ্যা
• Bon voyage:
English Meaning: used to express good wishes to someone about to set off on a journey.
Bangla Meaning: সফর / যাত্রা শুভ হোক।

Ex. Sentence: Bon voyage! See you again.
Bangla Meaning: সফর শুভ হোক! আবার দেখা হবে।

Correct answer: When someone is going on a journey.

Source: Live MCQ Lecture.
১৩.
Antonym of 'Jovial' -
  1. Gnarled
  2. Benevolent
  3. Merry 
  4. Glum 
ব্যাখ্যা
• Jovial (adjective): 
English Meaning- Indicative of or marked by high spirits or good humor.
Bengali Meaning- হাসিখুশি; আমুদে; আনন্দপূর্ণ। 

Synonyms: Jolly(প্রফুল্ল), Merry (উল্লসিত), Festive (উৎসবমুখর), Cheerful (আনন্দদায়ক)। 
Antonyms: Sad (অসুখী), Unhappy (অসুখী), Glum (মনমরা), Moody(অস্থির মেজাজের)।

Option,
- Gnarled: পেঁচানো ও কর্কশ; গ্রন্থিযুক্ত
- Benevolent: দয়ালু; সদাশয়।

Source: Live MCQ Lecture, Accessible Dictionary.
১৪.
Identify the incorrect sentence.
  1. If you touch a flame, it burns.
  2. If you study hard, you will pass the exam.
  3. If she were here, she would help us.
  4. If you had listened to me, you would not made that mistake.
ব্যাখ্যা
• Incorrect sentence: If you had listened to me, you would not have made that mistake.
- এবং এর Correct sentence: If you had listened to me, you would not have made that mistake.
- 3rd Conditional = If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3).

• 3rd Conditional এর নিয়মানুযায়ী,

- Conditional sentence এ Had + Sub + V3 + Extension এভাবে কোন sentence শুরু হলে সেটি Perfect conditional / 3rd conditional হয়।
- বা If clause- এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause a would/could/might + have + V3 + extension ব্যবহৃত হয়।
- যেমন:
- Had he listened to his coach, he would have won the match।

• একটি Conditional sentence  এ দুটি অংশ থাকে।
- 1. Condition বা শর্ত  
- 2. Consequence বা ফলাফল। 

• There are four types of Conditionals:
1. The Zero Conditionals.
2. The First Conditionals.
3. The Second Conditionals and
4. The Third Conditionals.

Other options,
• Correct sentence: If you touch a flame, it burns.
- বাক্যটি zero conditionals এর উদাহরণ। 
• Zero Conditional = If + Present + Present (shows scientific and general truth).

• Correct sentence: If you study hard, you will pass the exam.
- বাক্যটি একটি 1st Conditionals sentence এর উদাহরণ।
• 1st Conditional = If + Present + Future.

• Correct sentence: If she were here, she would help us.
- বাক্যটি একটি 2nd Conditionals sentence এর উদাহরণ।
• 2nd Conditional = If + Past Simple + Future in Past (S + would/might/could + Base Form of the Verb).
১৫.
He smiled as though he ___________.
  1. has won the lottery
  2. wins the lottery
  3. won the lottery
  4. had won the lottery
ব্যাখ্যা
• As if / as though এর পূর্বে present indefinite tense থাকলে as if / as though এর পরে past indefinite/perfect tense হয় এবং be verb থাকলে সবসময় were হয়।
যেমন:
- He speaks as if he were mad.
- He talks as though he were a child.

• আবার,
As if / as though এর পূর্বে Past indefinite tense থাকলে As if / as though এর পরে past perfect হয়। যেমন:
Correct sentence: He smiled as though he had won the lottery.
১৬.
_________ Homer's Iliad is considered one of the greatest epic poems of all time.
  1. A
  2. An
  3. The
  4. No article needed
ব্যাখ্যা
• Article এ,
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article.
• Definite Articles: The হলো Definite Article.

• Article এর নিয়মানুযায়ী,
- গ্রন্থের নামের আগে লেখকের নাম থাকলে The বসে না।

Complete sentence: Homer's Iliad is considered one of the greatest epic poems of all time.

Source: English Wizard by Saleh Ahmed.
১৭.
Chocolate tastes sweet. (make it passive)
  1. Chocolate is sweet when it is tasted.
  2. Chocolate is sweet when it tastes.
  3. Chocolate is taste sweet.
  4. Sweet is the tastes of chocolate.
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত বাক্যটি একটি Quasi-passive sentence.
- যে sentence গঠনে active কিন্তু অর্থে passive বা অন্যের দ্বারা সংঘটিত হয় এমন বোঝায়, তাকে Quasi-passive sentence বলে।
- এই ধরনের sentence কে দুই ভাবে passive করা যায়। যেমন:

1. Active voice এর subject টিই passive voice এর subject হিসাবে বসে + tense অনুযায়ী auxiliary verb বসে + adjective টি বসে + when + প্রথম subject অনুযায়ী if/they বসে + আবারো tense অনুযায়ী auxiliary verb + মূল verb এর past participle.

Active: Chocolate tastes sweet.
Passive: Chocolate is sweet when it is tasted.

2. Active এর এর subject টিই passive voice এর subject হিসাবে বসে + tense অনুযায়ী auxiliary verb বসে + মূল verb এর past participle + adjective টি বসে।

Active: Chocolate tastes sweet.
Passive: Chocolate is tasted sweet.
১৮.
A Sedan is not as spacious as an SUV. (make it Comparative)
  1. An SUV is spacious than a Sedan.
  2. An SUV is more spacious then a Sedan.
  3. An SUV is more spacious than a Sedan.
  4. An SUV is very spacious than a Sedan.
ব্যাখ্যা
• Positive to comparative:

• Positive to comparative এ চারটি কাজ করতে হয়:
1. Subject- Object হয়, Object - Subject হয়।
2. Affirmative -Negative হয়, Negative- Affirmative হয়।
3. Degree change হয়।
4. Indicator Change হয় (as... as/ so....as --> than).

• Positive degree তে so-as থাকলে comparative করতে than বসে
- প্রথমে Object 'an SUV', Subject হয়।
- verb বসে।
- not বসে (মূল sentence টি affirmative হলে, কিন্তু মূল sentence টি negative হলে not উঠে যায়)।
- positive degree এর comparative form বসে।
- than বসে।
- প্রদত্ত sentence এর প্রথম subject টি বসে।

Positive: A Sedan is not as spacious as an SUV.
Comparative: An SUV is more spacious than a Sedan.
১৯.
She remained impassive as the officers informed her of her son's death. The underlined word is -
  1. Noun
  2. Adjective
  3. Verb
  4. Adverb
ব্যাখ্যা
• She remained impassive as the officers informed her of her son's death. The underlined word is - Adjective.

• Impassive (adjective)

English Meaning: Not showing or feeling any emotion.
Bangla Meaning: নির্বিকার; নিরাবেগ।

Other Forms: Impassively (adverb) নির্বিকারভাবে। Impassiveness, impassivity [ইমপ্যাসিভাটি] (noun(s)) নির্বিকারত্ব।

Example Sentence:
1. He remains utterly impassive when an entire audience is booing him behind his back.
2. She remained impassive as the officers informed her of her son's death.

Source: Live MCQ Lecture.
২০.
Over 40% of Americans admitted they were living _________ their means.
  1. up to
  2. beyond
  3. through
  4. on
ব্যাখ্যা
• Live beyond your means: [phrase]
English meaning: to spend more money than you receive as income.
Bangla meaning: সাধ্যের চেয়ে অতিরিক্ত খরচ করে বাঁচা।

Example:
- He was using credit cards to live way beyond his means.
- I try not to live beyond my means, but it's not always easy.
- If you can't afford to pay off your credit card bill at the end of the month, you're living beyond your means.

Complete sentence: Over 40% of Americans admitted they were living beyond their means.

Options,
- live on: বাঁচতে থাকা।
- live through: অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে বেঁচে থাকা বা টিকে থাকা।
- live up to something প্রত্যাশা অনুসারে জীবনযাপন করা।

Source: Cambridge & Accessible Dictionary.
২১.
The novel 'Amerika' is written by -
  1. Eric Arthur Blair
  2. Leo Tolstoy
  3. Toni Morrison
  4. Franz Kafka
ব্যাখ্যা
• Amerika:
- It is a novel written by - Franz Kafka.
- এটি ১৯১২ সাল থেকে ১৯১৪ সালের মধ্যে লেখা এবং লেখকের মৃত্যুর ৩ বছর পর প্রকাশিত হয়।
- এটি একটি অসমাপ্ত উপন্যাস।
- The manuscript was entitled Der Verschollene.

• Franz Kafka was a novelist, short story writer and an existentialist.

• তাঁর উল্লেখ্য সাহিত্য কর্ম - 
- The Metamorphosis,
- The Trial,
- The Castle,
- Amerika.

Source: Britannica.
২২.
He is looking forward to _________ his new job.
  1. start
  2. starting
  3. started
  4. starts
ব্যাখ্যা
• Use of Look forward:
- Look forward এরপর to + verb + ing বসে।

Example:
- I am looking forward to receiving your letter.
- I am looking forward to seeing you.
- My friend is looking forward to going to London.

Complete sentence: He is looking forward to starting his new job.

• বাক্যে mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, get used to, worth ইত্যাদির পর কোনাে Verb আসলে উক্ত Verb - এর সাথে ing যুক্ত হয়।
যেমন:
- He came to Dhaka with a view to visiting a new place.
- Would you mind closing the door?
- I don't mind taking a cup of tea.
- He cannot help laughing out loud.

Source: Applied English Grammar and Composition, P.C. DAS.
২৩.
Choose the correct one.
  1. The novel's plot is akin to a classic tragedy.
  2. The novel's plot is akin in a classic tragedy.
  3. The novel's plot is akin of a classic tragedy.
  4. The novel's plot is akin with a classic tragedy.
ব্যাখ্যা
• প্রশ্নটি করা হয়েছে appropriate preposition এর উপর ভিত্তি করে। 

• Akin (to)
English meaning: having some of the same qualities.
Bangla meaning:  সগোত্র; একজাতীয়; স্বজাতীয়; সদৃশ।

Correct sentence: The novel's plot is akin to a classic tragedy.

Source: Cambridge & Accessible Dictionary.
২৪.
১৯৭১ সালের ২৬ মার্চ-এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু কিসের মাধ্যমে জারি করেন?
  1. রেডিওর মাধ্যমে
  2. টেলিগ্রামের মাধ্যমে
  3. ওয়্যারলেসের মাধ্যমে
  4. টেলিভিশনের মাধ্যমে
ব্যাখ্যা
১৯৭১ সালের ২৬ মার্চ-এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু ওয়্যারলেসের মাধ্যমে জারি করেন।

বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা:
• ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী যখন পৈশাচিক হত্যাকাণ্ড শুরু করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখনই স্বাধীনতার ঘোষণা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন।
• ২৫ মার্চ রাত দেড়টার পর (অর্থাৎ ২৬ মার্চ) পাকিস্তানি সৈন্যদের হাতে বন্দী হবার পূর্বেই বঙ্গবন্ধু টি.এন্ড.টি ও ই.পি.আর (বর্তমান বি.জি.বি)-এর ওয়্যারলেসের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানসমূহে স্বাধীনতার ঘোষণা পৌঁছে দেন।

⇒ স্বাধীনতা দিবস:
- ২৬ শে মার্চ বাংলাদেশের জাতীয় ও স্বাধীনতা দিবস।
- ১৯৮০ সালের ৩ অক্টোবর ২৬ শে মার্চকে জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।
- ১৯৮১ সাল থেকে ২৬ শে মার্চ বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

• স্বাধীনতার ঘোষণাপত্র:
- ১০ এপ্রিল, ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করার মাধ্যমে বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়।
- ১৭ এপ্রিল ১৯৭১ সালে মুজিবনগর সরকার শপথ নেওয়ার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।
- স্বাধীনতার ঘোষণাপত্র লিপিবদ্ধ করেন ব্যারিস্টার আমিরুল ইসলাম।
- ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
- ১৭ এপ্রিল অধ্যাপক ইউসুফ আলী আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন।
- ৬ষ্ঠ তফসিলে ২৬ মার্চের স্বাধীনতার ঘোষনাপত্র সংযুক্ত করা হয় ।

উৎস: i) হাসান হাফিজর রহমান (সম্পাদিত), বাংলাদেেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র।
         ii) বাংলাপিডিয়া.
২৫.
কার্চ সেতু কোন দুইটি দেশের মধ্যে সংযোগ সাধন করে?
  1. উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
  2. স্পেন ও মরক্কো
  3. রাশিয়া ও উত্তর কোরিয়া
  4. ক্রিমিয়া ও রাশিয়া
ব্যাখ্যা
কার্চ সেতু ক্রিমিয়া ও রাশিয়ার মধ্যে সংযোগ সাধন করে।

কার্চ সেতু:
- ক্রিমিয়া একসময় ইউক্রেনের অংশ ছিল।
- ২০১৪ সালে ভূখণ্ডটি দখল করে নেয় রাশিয়া।
- এর পরপরই ক্রিমিয়াকে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে সেতু নির্মাণের উদ্যোগ নেয় মস্কো।
- চার বছরের মাথায় চালু করা হয় কার্চ সেতু।
- ক্রিমিয়া সেতু নামেও এই স্থাপনা পরিচিত।
- ক্রিমিয়া ও রাশিয়ার মূল ভূখণ্ডের সরাসরি যোগাযোগের একমাত্র মাধ্যম এই সেতু।
- ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়াকে যুক্ত করা এই সেতু ১২ মাইল বা প্রায় ১৯ কিলোমিটার দীর্ঘ।
- ২০১৮ সালের ১৫ মে সাগরে কার্চ প্রণালির ওপর নির্মাণ করা এ সেতু উদ্বোধন করা হয়।
- এটা ইউরোপের সবচেয়ে দীর্ঘ সেতু।
- এতে সড়ক ও রেলপথ যুক্ত রয়েছে।
- কার্চ সেতু বানাতে খরচ হয়েছে ৩৬০ কোটি ডলার।

উল্লেখ্য,
- ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে কার্চ সেতুর কৌশলগত গুরুত্ব বহুলাংশে বেড়ে যায়।
- ইউক্রেনে নিয়োজিত রুশ সেনাদের অস্ত্র ও রসদ সরবরাহে ব্যবহার করা হয় সেতুটি।

উৎস: i) Britannica.
         ii) ১৮ জুলাই ২০২৩, রয়টার্স।
২৬.
OPEC এর বর্তমান সদস্য দেশ -
  1. ৯টি
  2. ১০টি
  3. ১১টি
  4. ১২টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

OPEC এর বর্তমান সদস্য দেশ ১২টি।


OPEC:
- OPEC এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- এটি পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: বাগদাদ, ইরাক।
- ১৯৬০ সালে OPEC গঠিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- বর্তমান সদস্য: ১২টি।
- বর্তমান সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- ১৯৬৫ সালের পূর্বে এর সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- সদস্য দেশগুলো হলো: আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা।

উল্লেখ্য,
- ১ জানুয়ারি, ২০২৪ তারিখে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী অ্যাঙ্গোলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে মত বিরোধের পর OPEC থেকে বেরিয়ে এসেছে।

উৎস: i) OPEC এর ওয়েবসাইট।
        ii) ২১ ডিসেম্বর ২০২৩, রয়টার্স।
২৭.
বর্তমানে বিশ্বে কয়টি স্বল্পোন্নত দেশ রয়েছে?
  1. ৪৩টি
  2. ৪৪টি
  3. ৪৫টি
  4. ৪৬টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বর্তমানে বিশ্বে ৪৫টি স্বল্পোন্নত দেশ রয়েছে।

LDC:
- LDC-এর পূর্ণরূপ: Least Developed Countries বা স্বল্পোন্নত দেশ।
- স্বল্পোন্নত দেশ হলো উন্নয়নশীল দেশগুলির একটি তালিকা যা জাতিসংঘের মতে, আর্থ-সামাজিক বিকাশের সর্বনিম্ন সূচক প্রদর্শন করে।
- অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে জাতিসংঘ দুই শ্রেণিতে বিশ্বের সব দেশকে ভাগ করে থাকে।
- এগুলো হলো: উন্নয়নশীল ও উন্নত।
- উন্নয়নশীল দেশের মধ্যে আবার যেসব দেশ তুলনামূলক দুর্বল, তাদের নিয়ে স্বল্পোন্নত দেশের তালিকা হয়।
- মূলত এসব দেশ যাতে নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে, সে জন্য উন্নত দেশের পক্ষ থেকে উন্নয়নশীল দেশকে কিছু বাজার সুবিধা দেওয়া হয়।
- এর মধ্যে অন্যতম শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুবিধা।
- এলডিসি সম্মেলনের সূত্রপাত হয় ১৯৮১ সালে।
- প্রতি ১০ বছর অন্তর এই সম্মেলন হয়।

উল্লেখ্য,
- ১৯৭১ সালে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়।
- বর্তমানে বিশ্বে ৪৫টি স্বল্পোন্নত দেশ রয়েছে।
- সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে বাংলাদেশ LDC থেকে বের হবে।

উৎস: UN ওয়েবসাইট।
২৮.
কোন গ্রন্থি থেকে ইনসুলিন হরমোন নিঃসৃত হয়?
  1. পিটুইটারী গ্রন্থি
  2. থাইরয়েড গ্রন্থি
  3. থাইমাস গ্রন্থি
  4. আইলেটস্ অফ ল্যাংগারহ্যানস
ব্যাখ্যা
আইলেটস্ অফ ল্যাংগারহ্যানস গ্রন্থি থেকে ইনসুলিন হরমোন নিঃসৃত হয়।

পিটুইটারী গ্রন্থি:
- এটি মস্তিষ্কের নিচের অংশে অবস্থিত।
- এ গ্রন্থিকে হরমোন সৃষ্টিকারী প্রধান গ্রন্থি বা প্রভুগ্রন্থি বলে, কারণ এ গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন সংখ্যা যেমন বেশি তেমন বিভিন্ন গ্রন্থির উপর এসব হরমোন এর প্রভাবও বেশি।
- এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, শক্তিশালী ও সবচেয়ে ছোট গ্রন্থি।
- এ গ্রন্থি থেকে গোনাডোট্রপিন, এডরেনোকর্টিকোট্রপিন, থাইরোট্রপিন, প্রোল্যাকটিন ইত্যাদি হরমোন নিঃসৃত হয়।

থাইরয়েড গ্রন্থি:
- এই গ্রন্থি গলার উপরের অংশে উভয় পার্শ্বে অবস্থিত।
- প্রজাপতি আকৃতির চোখ বের হয়ে আসা রোগটি এ গ্রন্থির সমস্যার কারণে হয়।
- আয়োডিন এর অভাবে থাইরয়েড গ্রন্থি ফুলে যায় ও গলগন্ড গঠন করে।
- এই গ্রন্থি বিপাকের কাজ নিয়ন্ত্রণ করে।
- এ গ্রন্থি থেকে ট্রাইআয়োডোথাইরোনিন, থাইরক্সিন, ক্যালসিটোনিন এ তিনটি হরমোন নিঃসৃত হয়।

প্যারাথাইরয়েড গ্রন্থি:
- দু’জোড়া প্যারাথাইরয়েড গ্রন্থি থাইরয়েড গ্রন্থির পেছনে এবং আংশিক থাইরয়েড গ্রন্থির মধ্যে অবস্থিত।
- এ গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম প্যারাথাইরক্সিন হরমোন।
- মূলতঃ শরীরের ফসফরাস ও ক্যালসিয়াম বিপাক নিয়ন্ত্রণ করে।

থাইমাস গ্রন্থি:
- এ গ্রন্থি গ্রীবা অঞ্চলে অবস্থিত।
- শিশুকালে এ গ্রন্থি বিকশিত হতে থাকে, বয়স বাড়ার সাথে সাথে ছোট হয়।
- এই গ্রন্থি থেকে থাইমোসিন হরমোন নিঃসৃত হয়।

আইলেটস্ অফ ল্যাংগারহ্যানস:
- এ গ্রন্থির অবস্থান অগ্ন্যাশয়ের মাঝে।
- এ গ্রন্থি থেকে ইনসুলিন, গুকাগণ প্রভৃতি হরমোন নিঃসৃত হয় যা শরীরের শর্করা বিপাক নিয়ন্ত্রণ করে।

গোনাড বা জনন অঙ্গ গ্রন্থি:
- এ গ্রন্থি মেয়েদের ডিম্বাশয় এবং ছেলেদের শুক্রাশয়ে অবস্থিত।
- জনন অঙ্গ হতে নিঃসৃত হরমোন দেহের পরিণত বয়সের লক্ষণসমূহ বিকশিত করতে ভূমিকা রাখে।
- এছাড়াও প্রাণীর জনন অঙ্গের বৃদ্ধি, জননচক্র ও যৌন আচরণ নিয়ন্ত্রণ করে।
- জনন অঙ্গ হতে পরিণত বয়সের পুরুষে টেস্টোস্টেরন ও স্ত্রী দেহে ইস্ট্রোজেন হরমোন নিঃসৃত হয়।

উৎস: i) ScienceDirect.com
         ii) জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৯.
ভারতের সাথে কোন দেশের সবচেয়ে দীর্ঘ স্থলসীমান্ত রয়েছে?
  1. বাংলাদেশ
  2. চীন
  3. পাকিস্তান
  4. নেপাল
ব্যাখ্যা
ভারতের সাথে সবচেয়ে দীর্ঘ স্থলসীমান্ত রয়েছে বাংলাদেশের।

ভারত:
- ভারত দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র।
- আয়তনে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র।
- রাজধানী: নয়া দিল্লি।
- মুদ্রা: রুপি।
- প্রেসিডেন্ট: দ্রৌপদী মুর্মু।
- প্রধানমন্ত্রী: নরেন্দ্র মোদি।
- প্রধান পর্বতমালা: হিমালয়।
- প্রধান নদী: গঙ্গা, যমুনা, সিন্ধু, ব্রহ্মপুত্র।

উল্লেখ্য,
- ভারতের সাথে সবচেয়ে দীর্ঘ স্থলসীমান্ত রয়েছে বাংলাদেশের।

অন্যদিকে,
- বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য ৪১৪২ কিলোমিটার।
- পাকিস্তানের সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য ৩১৯০ কিলোমিটার।
- চীনের সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য ২৬৫৯ কিলোমিটার।
- নেপালের সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য ১৭৫১ কিলোমিটার।
- মিয়ানমারের সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য ১৬৪৩ কিলোমিটার।

উৎস: World Atlas.
৩০.
জেফ বেজোস নিচের কোনটির প্রতিষ্ঠাতা?
  1. টেসলা
  2. অ্যামাজন
  3. ফেসবুক
  4. অ্যাপল কম্পিউটার
ব্যাখ্যা
জেফ বেজোস অ্যামাজনের প্রতিষ্ঠাতা।

জেফ বেজোস:
- মার্কিন ব্যবসায়ী, গণমাধ্যমের স্বত্বাধিকারী ও বিনিয়োগকারী জেফরি প্রেসটন জেফ বেজোস।
- বিশ্বের সবচেয়ে বড় ই–কমার্স সাইট ও ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা তিনি।
- জেফ বেজোস বর্তমানে অ্যামাজনের নির্বাহী চেয়ারম্যান।
- তিনি ব্লু অরিজিন, বেজোস এক্সপেডিশনস ও বেজোস একাডেমির প্রতিষ্ঠাতা।
- এ ছাড়াও জেফ বেজোস সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট–এর স্বত্বাধিকারী ও বেজোস আর্থ ফান্ডের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য,
- বেজোস ২০০০ সালে মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান ব্লু অরিজিন প্রতিষ্ঠা করেন।
- প্রতিষ্ঠানটি কক্ষপথে মহাকাশযানে ভ্রমণের সেবাও দিয়ে থাকে।
- ব্লু অরিজিনের নতুন শেপার্ড ভেহিকল ২০১৫ সালে মহাকাশযাত্রা করে এবং পরে সফলভাবে পৃথিবীতে অবতরণ করে।
- জেফ বেজোস ব্লু অরিজিনের এনএস–১৬ নভোযানে ২০২১ সালে মহাকাশ ভ্রমণ করেন।

অন্যদিকে -
- টেসলা, টুইটার ছাড়াও রকেট কোম্পানি স্পেসএক্স ও নিউরালিংকের প্রধান হিসেবে রয়েছেন ইলন মাস্ক।
- ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
- Apple Inc. কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জবস।

উৎস: Britannica.
৩১.
দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ৩৯। সংখ্যা দুইটি কত?
  1. ২০ এবং ২১
  2. ১৮ এবং ১৯
  3. ১৯ এবং ২০
  4. ২৩ এবং ২৪
ব্যাখ্যা
প্রশ: দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ৩৯। সংখ্যা দুইটি কত?

সমাধান:
মনে করি, ছোট সংখ্যাটি = ক
তাহলে, বড় সংখ্যাটি = ক + ১

শর্তমতে,
(ক + ১) - ক = ৩৯
⇒ ক + ২ক + ১ - ক = ৩৯ 
⇒ ২ক = ৩৯ - ১
⇒ ক = ৩৮/১
∴ ক = ১৯
∴ একটি সংখ্যা = ১৯
অপর সংখ্যা = ১৯ + ১ = ২০
৩২.
a - (1/a) = 5 হলে, a3 - (1/a3) এর মান কত?
  1. 130
  2. 140
  3. 120
  4. 150
ব্যাখ্যা
প্রশ্ন: a - (1/a) = 5 হলে, a3 - (1/a3) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a - (1/a) = 5

∴ প্রদত্ত রাশি, a3 - (1/a3)
= {a - (1/a)}3 + 3·a·(1/a){a - (1/a)}
= (5)3 + 3 × 5
= 125 + 15
= 140
৩৩.
কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না?
  1. ৩, ৪, ৫
  2. ৬, ৭, ১৩
  3. ৪, ৫, ৬
  4. ২, ৩, ৪
ব্যাখ্যা
প্রশ্ন: কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না?

সমাধন:
ত্রিভুজের যেকোনো ২ বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে।
ছোট দুই বাহুর যোগফলকে তৃতীয় বাহুর সাথে তুলনা করে পাই,
৩ + ৪ > ৫; ত্রিভুজ গঠন করা সম্ভব
৪ + ৫ > ৬; ত্রিভুজ গঠন করা সম্ভব
২ + ৩ > ৪;  ত্রিভুজ গঠন করা সম্ভব
৬ + ৭ < ১৩ ত্রিভুজ গঠন করা সম্ভব নয়.
৩৪.
একটি মহল্লার জনসংখ্যা ৯% হারে বেড়ে ১৮৫৩ হলে পূর্বের জনসংখ্যা কত ছিলো?
  1. ১৫০০ জন
  2. ১৫৫০ জন
  3. ১৬৩০ জন
  4. ১৭০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মহল্লার জনসংখ্যা ৯% হারে বেড়ে ১৮৫৩ হলে পূর্বের জনসংখ্যা কত ছিলো?

সমাধান:
৯% বৃদ্ধি পাওয়ায় বর্তমান জনসংখ্যা = ১০০ + ৯ জন
= ১০৯ জন

বর্তমান জনসংখ্যা ১০৯ জন হলে পূর্বের জনসংখ্যা = ১০০ জন
বর্তমান জনসংখ্যা ১ জন হলে পূর্বের জনসংখ্যা = ১০০/১০৯ জন
বর্তমান জনসংখ্যা ১৮৫৩ জন হলে পূর্বের জনসংখ্যা = (১০০ × ১৮৫৩)/১০৯ জন 
= ১৭০০ জন
৩৫.
নিচের কোনটি 3a2 - 16a - 12 এর একটি উৎপাদক?
  1. (a - 6)
  2. (a - 9)
  3. (a + 3)
  4. (a - 4)
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি 3a2 - 16a - 12 এর একটি উৎপাদক?

সমাধান:
3a2 - 16a - 12
= 3a2 - 18a + 2a - 12
= 3a(a - 6) + 2(a - 6)
= (a - 6)(3a + 2)
৩৬.
একটি পণ্যের ধার্যমূল্যের উপর ২০% ছাড় দিয়ে ৪২০ টাকায় বিক্রয় করা হল। দ্রব্যটির ধার্যমূল্য কত?
  1. ৫২৫ টাকা
  2. ৫০০ টাকা
  3. ৪৮০ টাকা
  4. ৬০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্যের ধার্যমূল্যের উপর ২০% ছাড় দিয়ে ৪২০ টাকায় বিক্রয় করা হল। দ্রব্যটির ধার্যমূল্য কত?

সমাধান:
 ২০% ছাড়ে, 
বিক্রয় মূল্য = (১০০ - ২০) টাকা
= ৮০ টাকা

বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ধার্যমূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ধার্যমূল্য = ১০০/৮০ টাকা
বিক্রয়মূল্য ৪২০ টাকা হলে ধার্যমূল্য = (১০০ × ৪২০)/৮০ টাকা
= ৫২৫ টাকা
৩৭.
log10 (0·001) এর মান কত?
  1. 4
  2. 2
  3. - 2
  4. - 3 
ব্যাখ্যা
প্রশ্ন: log10 (0·001) এর মান কত?

সমাধান:
log10 (0·001)
= log10 (1/1000)
= log10 (10-3)
= - 3 log1010
= - 3 
৩৮.
কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৫ যোগ করলে যোগফল ১২, ১৮ ও ২৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ৫৩
  2. ৬৭
  3. ৭৭
  4. ৮৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৫ যোগ করলে যোগফল ১২, ১৮ ও ২৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান:
১২, ১৮ ও ২৪ এর ল.সা.গু = ৭২

∴ ক্ষুদ্রতম সংখ্যা = ৭২ - ৫ = ৬৭
অতএব, ৬৭ সংখ্যাটির সাথে ৫ যোগ করলে যোগফল ১২, ১৮ ও ২৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।
৩৯.
a - (1/a) = 6 হলে, (a4 + 1)/a2 এর মান কত?
  1. 36
  2. 40
  3. 24
  4. 38
ব্যাখ্যা
প্রশ্ন: a - (1/a) = 6 হলে, (a4 + 1)/a2 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a - (1/a) = 6

এখন,
(a4 + 1)/a2
= (a4/a2) + (1/a2)
= a2 + (1/a2)
= {(a - (1/a)}2 + 2·a·1/a
= (6)2 + 2
= 38
৪০.
১ মেট্রিক টন চাল ৫০ জন শ্রমিকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কী পরিমাণ চাল পাবে?
  1. ১০ কেজি
  2. ২০ কেজি
  3. ৩০ কেজি
  4. ৫০ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মেট্রিক টন চাল ৫০ জন শ্রমিকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কী পরিমাণ চাল পাবে?

সমাধান:
১ মেট্রিক টন = ১০০০ কেজি

৫০ জন শ্রমিক পায় = ১০০০ কেজি চাল
∴ ১ জন শ্রমিক পায় = ১০০০/৫০ কেজি চাল
= ২০ কেজি চাল

∴ প্রত্যেকে ২০ কেজি চাল পাবে।
৪১.
একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ৪০ মিটার এবং প্রস্থ ৩০ মিটার হলে, বাগানের পরিসীমা কত?
  1. ৩৫ মিটার
  2. ৭০ মিটার
  3. ১২০ মিটার
  4. ১৪০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ৪০ মিটার এবং প্রস্থ ৩০ মিটার হলে, বাগানের পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
আয়তকার ক্ষেত্রের পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ) 
= ২(৪০ + ৩০) মিটার
= ১৪০ মিটার

∴ বাগানের পরিসীমা = ১৪০ মিটার
৪২.
একটি সমিতি ২০০০০০ টাকা ব্যাংকে ছয় মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফাভিত্তিক স্থায়ী আমানত রাখল। মুনাফার হার বার্ষিক ১২ টাকা হলে, ছয় মাস পর ঐ সমিতির হিসাবে কত টাকা মুনাফা জমা হবে? 
  1. ৮০০০ টাকা 
  2. ১০০০০ টাকা 
  3. ১২০০০ টাকা 
  4. ২০০০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমিতি ২০০০০০ টাকা ব্যাংকে ছয় মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফাভিত্তিক স্থায়ী আমানত রাখল। মুনাফার হার বার্ষিক ১২ টাকা হলে, ছয় মাস পর ঐ সমিতির হিসাবে কত টাকা মুনাফা জমা হবে? 

সমাধান:
দেওয়া আছে, মূলধন P = ২০০০০০ টাকা, 
মুনাফার হার r = ১২%,
সময় n = ৬ মাস বা ১/২ বছর

∴ মুনাফা I = Prn
= ২০০০০০০ × (১২/১০০) × (১/২)
= ১২০০০ টাকা 
৪৩.
দুইটি কোণের পরিমাণ এক সমকোণ হলে, কোণ দুইটিকে পরস্পরের কী কোণ বলা হয়?
  1. প্রবৃদ্ধ কোণ
  2. সম্পূরক কোণ
  3. পূরক কোণ
  4. বিপ্রতীপ কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি কোণের পরিমাণ এক সমকোণ হলে, কোণ দুইটিকে পরস্পরের কী কোণ বলা হয়?

সমাধান:
পূরক কোণ: দুইটি কোণের ডিগ্রি পরিমাপের সমষ্টি এক সমকোণ বা 90° হলে, কোণ দুইটিকে পরস্পরের পূরক কোণ বলা হয়।

• দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়।
• দুইটি কোণের ডিগ্রি পরিমাপের সমষ্টি দুই সমকোণ বা 180° হলে, কোণ দুইটিকে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়।
• যদি দুইটি কোণের একটির বাহুদ্বয় অপরটির বাহুদ্বয়ের বিপরীত রশ্মি হয় এবং কোণ দুইটির শীর্ষবিন্দু একই হয়, তবে কোণ দুইটিকে বিপ্রতীপ কোণ বলে।
৪৪.
একটি ফলের ঝুড়িতে 4 টি লিচু, 11টি আম এবং 15 টি কমলা আছে। ঝুড়ি থেকে দৈবভাবে একটি ফল নেওয়া হলে ফলটি লিচু হওয়ার সম্ভাবনা কত?
  1. 4/15
  2. 3/19
  3. 2/15
  4. 3/14
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ফলের ঝুড়িতে 4 টি লিচু, 11টি আম এবং 15 টি কমলা আছে। ঝুড়ি থেকে দৈবভাবে একটি ফল নেওয়া হলে ফলটি লিচু হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
দেওয়া আছে,
ঝুড়িতে লিচু আছে = 4 টি
ঝুড়িতে আম আছে =11টি
ঝুড়িতে কমলা আছে = 15 টি

ঝুড়িতে মোট ফল আছে = (4 + 11 + 15) টি = 30 টি

∴ ফলটি লিচু হওয়ার সম্ভাবনা = 4/30
= 2/15
৪৫.
৩০ জন লোক একটি রাস্তা তৈরি করে ১৫ দিনে, কিন্ত কাজ শুরুর ১০ দিন পর কিছু লোক চলে যাওয়ায় বাকী কাজ ১০ দিনে শেষ হলো। কতজন লোক চলে গিয়েছিলো?
  1. ৫ জন
  2. ১০ জন
  3. ১৫ জন
  4. ২০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ জন লোক একটি রাস্তা তৈরি করে ১৫ দিনে, কিন্ত কাজ শুরুর ১০ দিন পর কিছু লোক চলে যাওয়ায় বাকী কাজ ১০ দিনে শেষ হলো। কতজন লোক চলে গিয়েছিলো?

সমাধান:
১০ দিন পর ,
অবশিষ্ট সময় = (১৫ - ১০) = ৫ দিন

বাকী কাজ ৫ দিনে শেষ করতে পারবে = ৩০ জন লোক
বাকী কাজ ১ দিনে শেষ করতে পারবে = ৩০ × ৫ জন লোক
বাকী কাজ ১০ দিনে শেষ করতে পারবে = (৩০ × ৫)/১০ জন লোক
= ১৫ জন লোক

∴ চলে গিয়েছিলো = (৩০ - ১৫) জন
= ১৫ জন
৪৬.
√২ + √২ এর বর্গ কত?
  1. ১২
  2. ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: √২ + √২ এর বর্গ কত?

সমাধান:
(√২ + √২)
= (২√২)
= ২ × (√২)
= ৪ × ২
= ৮
৪৭.
দুইটি ভগ্নাংশের গুণফল ২৫/২৮। এদের একটি ৫/৭ হলে, অপর ভগ্নাংশটি কত?
  1. ৬/৭
  2. ৪/৩
  3. ৭/৮
  4. ৫/৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ভগ্নাংশের গুণফল ২৫/২৮। এদের একটি ৫/৭ হলে, অপর ভগ্নাংশটি কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি ভগ্নাংশের গুণফল = ২৫/২৮
এবং, একটি ভগ্নাংশ = ৫/৭

∴ অপর ভগ্নাংশটি = (২৫/২৭)/(৫/৭)
= (২৫/২৭) × (৭/৫)
= ৫/৪
৪৮.
কত টাকার ৩/৮ অংশ ৪৫ টাকার ৩/৫ অংশের সমান?
  1. ৬৪ টাকা
  2. ৬৮ টাকা
  3. ৭২ টাকা
  4. ৭৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কত টাকার ৩/৮ অংশ ৪৫ টাকার ৩/৫ অংশের সমান?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৩/৮ = ৪৫ এর ৩/৫
বা, ৩ক/৮ = (৪৫ × ৩)/৫
বা, ৩ক/৮ = ২৭
বা, ৩ক = ২১৬
বা, ক = ২১৬/৩
∴ ক = ৭২

∴ ৭২ টাকার ৩/৮ অংশ ৪৫ টাকার ৩/৫ অংশের সমান।
৪৯.
১ থেকে ৫০ পর্যন্ত পূর্ণসংখ্যা সমূহের সমষ্টি কত?
  1. ১২৭৫
  2. ১৫৫০
  3. ২৫৫০
  4. ৫০৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৫০ পর্যন্ত পূর্ণসংখ্যা সমূহের সমষ্টি কত?

সমাধান:
ধারাটির প্রথম পদ, a = ১
সাধারণ অন্তর, d = ২
শেষ পদ = ৫০

আমরা জানি,
1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল = n(n + 1)/2

∴ ১ থেকে ৫০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল = {৫০ × (৫০ + ১)}/২
= (৫০ × ৫১)/২
= ১২৭৫