পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ - ২০২৫

পরীক্ষাপ্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ - ২০২৫তারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন৩৫
সিলেবাস
পরীক্ষা – ২৭ বিষয়: সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক বিষয়াবলি) টপিক: বৈশ্বিক ইতিহাস (যুদ্ধ-বিগ্রহ, সভ্যতা, বিপ্লব ইত্যাদি), জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সংস্থা ও চুক্তি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ - ২০২৫

প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ - ২০২৫ · তারিখ অনির্ধারিত · ৩৫ প্রশ্ন

.
প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির অন্তর্ভুক্ত নয় নিচের কোন দেশ?
  1. ব্রিটেন
  2. জার্মানি
  3. রাশিয়া
  4. ফ্রান্স
ব্যাখ্যা

একনজরে প্রথম বিশ্বযুদ্ধ:
- যুদ্ধ সংঘটনকাল: ২৮ জুলাই, ১৯১৪ থেকে ১১ নভেম্বর, ১৯১৮ খ্রিস্টাব্দ।
- প্রথম বিশ্বযুদ্ধ “মহাযুদ্ধ ” বা "The Great War” নামে ইতিহাসে বিখ্যাত।
- চার বছরের যুদ্ধে প্রায় ১ কোটি ৬০ লক্ষ মানুষের প্রাণহানি ঘটে।

▪ অক্ষশক্তি:-
- জার্মানি,
- অস্ট্রিয়া,
- হাঙ্গেরি,
- বুলগেরিয়া,
- গ্রীস ও
- তুরস্ক।

▪ মিত্রশক্তি:
- রাশিয়া,
- ব্রিটেন,
- ফ্রান্স,
- যুক্তরাষ্ট্র,
- ইতালি,
- জাপান,
- চীন,
- সার্বিয়া,
- রোমানিয়া ও
- বেলজিয়াম প্রভৃতি দেশ।  

▪ ফলাফল: মিত্রশক্তি বিজয়ী।    

উৎস: ব্রিটানিকা।

.
রোম নগরী বর্তমান কোন দেশে অবস্থিত ছিল?
  1. গ্রিস
  2. ফ্রান্স
  3. ইতালি
  4. স্পেন
ব্যাখ্যা

রোমান সভ্যতা:
- প্রাচীন রোমান সভ্যতার বিকাশ ঘটেছিল প্রাচীন রোম নগরীকে কেন্দ্র করে।
- রোম নগরী অবস্থিত ছিল বর্তমান ইতালির মধ্যভাগে, পশ্চিম দিকে টাইবার (Tiber) নদীর তীরে, ভূমধ্যসাগরের নিকটবর্তী অঞ্চলে।
- রোম নগরী গড়ে উঠেছিল সাতটি পাহাড় বা টিলা এর উপর।
- নগরীর চারপাশে ছিল উর্বর সমতল ভূমি, যা কৃষিকাজের জন্য উপযোগী ছিল।
- এই সমতল ভূমি লাতিয়াম নামে পরিচিত ছিল এবং এখানে বসবাস করত ল্যাটিন উপজাতি।
- কিংবদন্তি অনুযায়ী ল্যাটিন বংশোদ্ভূত রাজা রোমুলাস খ্রিস্টপূর্ব ৭৫৩ সালে রোম নগরী প্রতিষ্ঠা করেন।
- তাঁর নাম অনুসারেই নগরীর নামকরণ করা হয় রোম।
- রোমবাসীদের ভাষা ছিল ল্যাটিন (Latin), যা পরবর্তীতে ইউরোপের বহু ভাষার ভিত্তি রচনা করে।

উৎস: বিএ/বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

.
IPCC প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ১৯৮৫
  2. ১৯৮৭
  3. ১৯৮৮
  4. ১৯৯২
ব্যাখ্যা

IPCC:
- IPCC -এর পূর্ণরূপ: Intergovernmental Panel on Climate Change.
- এর প্রতিষ্ঠাকাল: ১৯৮৮।
- এটি জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল।
- IPCC গঠিত হয় জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এবং বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এর যৌথ উদ্যোগে।
- সদর দপ্তর অবস্থিত জেনেভা, সুইজারল্যান্ড।
- এর বর্তমান সদস্য: ১৯৫টি। [ব্যাখ্যা আপডেট - মার্চ, ২০২৬]

উৎস: IPCC ওয়েবসাইট।

.
'কিউনিফর্ম' লিখন পদ্ধতির আবিস্কার করেন কারা?
  1. মিশরীয়রা
  2. সুমেরীয়রা
  3. চৈনিকরা
  4. ব্যবিলনীয়রা
ব্যাখ্যা

সুমেরীয় সভ্যতা:
- 'কিউনিফর্ম' লিখন পদ্ধতির আবিস্কার করেন সুমেরীয়রা।
- সুমেরীয় সভ্যতার অন্যতম কীর্তি ছিল একধরনের লিখন পদ্ধতির উদ্ভাবন।
- এই পদ্ধতি ছিল প্রথমতঃ চিত্রলিপি এবং পরবর্তীতে তা শব্দলিপিতে রূপান্তরিত হয়। এই লিখন পদ্ধতি 'কিউনিফর্ম' নামে পরিচিত।
- সুমেরের বিখ্যাত শহর নিপ্পুরে এ কিউনিফর্ম (Cuneiform) চিত্রলিপির প্রায় চার হাজার মাটির চাকতি পাওয়া গেছে।
- এসকল কিউনিফর্ম বর্ণভিত্তিক নয়, বরং একে বলা যেতে পারে অক্ষরভিত্তিক বর্ণলিপি।

এছাড়াও,
- সুমেরীয়রা বিদ্যাশিক্ষায় উৎকর্ষ সাধন করতে সক্ষম হয়েছিল।
- যেমন, সুমেরীয়রা 'গিলগামেশ' নামক মহাকাব্য রচনা করেছিল।
- ইউরুকের কিংবদন্তী রাজা গিলগামেশকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এই বিখ্যাত 'গলগামেশ' নামক মহাকাব্য।
- ২০০০ খ্রিস্টপূর্বাব্দে এই মহাকাব্য রচিত হয়েছিল বলে ধারণা করা হয়।

উৎস: i) ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
         ii) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায় কোনটি?
  1. জুলাই বিপ্লব
  2. সেপ্টেম্বর বিপ্লব
  3. অক্টোবর বিপ্লব
  4. নভেম্বর বিপ্লব
ব্যাখ্যা

রুশ বিপ্লব:
- ১৯১৭ সালে রাশিয়ায় মূলত দুটি বিপ্লব সংঘটিত হয়।
- এই দুটি বিপ্লব হলো ফেব্রুয়ারি বিপ্লব ও বলশেভিক বিপ্লব।
- এই দুটি বিপ্লবকে একত্রে "১৯১৭ সালের রুশ বিপ্লব" (Russian Revolution of 1917) বলা হয়।
- এই বিপ্লবের ফলে রাশিয়ায় রাজতন্ত্রের অবসান ঘটে ও সমাজতন্ত্রের সূচনা ঘটে।

বলশেভিক বিপ্লব/অক্টোবর বিপ্লব:
- রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায়কে বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলে।
- বলশেভিক বিপ্লবের ফলে রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।
- বলশেভিক বিপ্লবের নেতা ছিলেন ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি।

উৎস: ব্রিটানিকা।

.
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস কবে পালিত হয়?
  1. ৫ জুন
  2. ১০ অক্টোবর
  3. ১৩ অক্টোবর
  4. ১৬ নভেম্বর
ব্যাখ্যা

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৫:
- International Day for Disaster Risk Reduction – IDDRR 2025.
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস: ১৩ অক্টোবর।
- প্রতিপাদ্য: “Fund Resilience, Not Disasters”
- মূল লক্ষ্য: দুর্যোগ ঝুঁকি হ্রাসে প্রতিক্রিয়ামূলক প্রতিক্রিয়া নয়, বরং প্রো-অ্যাকটিভ (আগাম) সহনশীলতা ও ঝুঁকি হ্রাসে বিনিয়োগ নিশ্চিত করা।

উল্লেখ্য,
- ১৩ অক্টোবর এটি প্রতি বছর বিশ্বব্যাপী পালিত একটি আন্তর্জাতিক দিবস, যার শুরু ১৯৮৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের আহ্বানে।
- উদ্দেশ্য: দুর্যোগ ঝুঁকি সচেতনতা বৃদ্ধি, ঝুঁকি হ্রাস, ও কম ক্ষয়ক্ষতির লক্ষ্যে বৈশ্বিক উদ্যোগকে ত্বরান্বিত করা।

উৎস: UNDRR ওয়েবসাইট ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বাংলাদেশ।

.
ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধ কোনটি?
  1. উহুদের যুদ্ধ
  2. খন্দকের যুদ্ধ
  3. বদরের যুদ্ধ
  4. খায়বারের যুদ্ধ
ব্যাখ্যা

বদরের যুদ্ধ:
- সংঘটনকাল: ৬২৪ খ্রিস্টাব্দ (২য় হিজরি)।
- যুদ্ধের পক্ষ: মুসলমান এবং মক্কার কুরাইশগণ।
- ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধ।
- মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল ৩১৩ জন, আর কুরাইশদের ছিল প্রায় ১০০০ জন।
- সংখ্যায় কম হওয়া সত্ত্বেও মুসলমানরা বিজয় লাভ করে।
- এই যুদ্ধ জয়ের মাধ্যমে ইসলাম একটি শক্তিশালী রাজনৈতিক ও সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়।  

উল্লেখ্য, 
- উহুদের যুদ্ধ সংঘটিত হয় ৬২৫ খ্রিস্টাব্দে (৩য় হিজরী)।
- খন্দকের যুদ্ধ ৬২৭ খিস্টাব্দে (৫ম হিজরী) সংঘটিত হয়।
- খায়বারের যুদ্ধ ৬২৯ খিস্টাব্দে (৭ম হিজরী)  সংঘটিত হয়।

উৎস: ব্রিটানিকা।

.
UNEP-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  3. নাইরোবি, কেনিয়া
  4. লন্ডন, যুক্তরাজ্য
ব্যাখ্যা

জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP): 
- UNEP এর পূর্ণরূপ: United Nations Environment Programme.
- এটি জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা।
- প্রতিষ্ঠা: ৫ জুন, ১৯৭২।
- এর সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া। 
- সদস্য রাষ্ট্র: ১৯৩ টি। 

উল্লেখ্য, 
৫ জুনকে “বিশ্ব পরিবেশ দিবস” হিসেবে পালন করা হয়।

উৎস: UNEP ওয়েবসাইট

.
ইরানের ইসলামী বিপ্লবের নেতৃত্ব কে দেন?
  1. মোহাম্মদ রেজা শাহ পাহলভী
  2. আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী
  3. মসউদ রাজা
  4. শেখ মুহাম্মদ
ব্যাখ্যা

ইসলামী বিপ্লব (১৯৭৯):
- নেতৃত্ব: আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী। 
- এই বিপ্লবের সূত্রপাত ঘটে ১৯৭৮ সালের জানুয়ারিতে। 
- ১১ ফেব্রুয়ারি ১৯৭৯ সালে ইরানের তদানীন্তন সরকারের পতনের মাধ্যমে এই বিপ্লব পূর্ণতা লাভ করে।
- ফলাফল: মোহাম্মদ রেজা শাহ পাহলভীর পতন। 
- বিশেষ ঘোষণা: ১ এপ্রিল, ১৯৭৯ সালে ইরানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা। 

উৎস: ব্রিটানিকা। 

১০.
ব্যাবিলনীয় সভ্যতা গড়ে তোলে কোন সেমিটিক জাতি?
  1. ফিনিশিয়ান
  2. অ্যামোরাইট
  3. আকাশীয়
  4. হিতাইট
ব্যাখ্যা

ব্যাবিলনীয় সভ্যতা:
- ব্যাবিলনীয় সভ্যতার জনক ছিলো সেমিটিক জাতি।
- এ ব্যাবিলনীয় সভ্যতা গড়ে তোলে এ্যামোরাইট নামক সেমিটিক জাতি।
- প্রাচীন সভ্যতার ইতিহাসে সেমিটিক জাতির অবদান সর্বাধিক।
- প্রকৃত পক্ষে সুমেরীয় রাজা ডুঙির মৃত্যুর পর পরই সুমেরীয় সভ্যতার পতন ঘটে।
- সুমেরীয় সভ্যতার ধ্বংসস্তুপের ওপর গড়ে ওঠে ব্যাবিলনীয় সাম্রাজ্য বা সভ্যতা।
- অ্যামোরাইটরা আরব মরুভূমির উত্তরাঞ্চল থেকে মেসোপটেমিয়ায় এসে ১৮০০ খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনে সভ্যতা গড়ে তোলে।
- এই সভ্যতাকে প্রাচীন ব্যাবিলনীয় সভ্যতা বলা হয়। 

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

১১.
কোনটি অনবায়নযোগ্য শক্তি নয়?
  1. কয়লা
  2. প্রাকৃতিক গ্যাস
  3. বায়ু শক্তি
  4. পারমাণবিক শক্তি
ব্যাখ্যা

অনবায়নযোগ্য শক্তি:
- যে সম্পদ প্রকৃতিতে প্রাকৃতিকভাবে নবায়ন হয় না এমনকি মানুষ ও নবায়ন করতে পারে না এই ধরনের শক্তি সম্পদকে অনবায়নযোগ্য শক্তি সম্পদ (Non-renewable Energy Resources) বলা হয়। যেমন- 
- প্রাকৃতিক গ্যাস,
- কয়লা,
- খনিজ তেল এবং
- বিভাজনজাত পারমাণবিক শক্তি।

অনবায়নযোগ্য শক্তির উৎস:
- পেট্রোলিয়াম (Petroleum)
- প্রাকৃতিক গ্যাস (Natural gas)
- কয়লা (Coal)
- পারমাণবিক শক্তি (Nuclear energy)

অন্যদিকে,
- নবায়নযোগ্য শক্তিকে বারবার ব্যবহার করা যায়। 
- নবায়নযোগ্য শক্তি পরিবেশ বান্ধব এবং এই শক্তিকে গ্রীন শক্তিও বলা হয়।
- নবায়নযোগ্য শক্তির উৎস:
- সৌরশক্তি,
- জলবিদ্যুৎ,
- বায়ু শক্তি,
- ভূতাপীয় শক্তি,
- সমুদ্রের ঢেউ ইত্যাদি।

উৎস: পরিবেশ বিজ্ঞান, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

১২.
বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ কোনটি?
  1. বায়ুর চাপ বৃদ্ধি
  2. কার্বন ডাই-অক্সাইডের অতিরিক্ত নির্গমন
  3. সমুদ্রের তাপমাত্রা কমা
  4. সূর্যের তেজ বৃদ্ধির কারণে
ব্যাখ্যা

বৈশ্বিক উষ্ণায়ন ও কার্বন ডাই-অক্সাইড নির্গমন:
-বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ: কার্বন ডাই-অক্সাইড গ্যাসের অতিরিক্ত নির্গমন।
- বৈশ্বিক উষ্ণায়ন বলতে সাধারণভাবে বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধিকে বোঝায়।
- বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি তথা বৈশ্বিক উষ্ণায়নের জন্য বিভিন্ন ধরনের গ্রিন হাউস গ্যাসকে দায়ী করা হয়।
- মাত্র চারটি দেশ + ইউরোপীয় ইউনিয়ন (EU) বিশ্বের অধিকাংশ কার্বন নির্গমনের জন্য দায়ী।
- চীন হলো বিশ্বের সবচেয়ে বড় কার্বন নির্গমনকারী দেশ।
- চীন বৈশ্বিক কার্বন নির্গমনের প্রায় এক-চতুর্থাংশ এর জন্য দায়ী।
- চীনের কার্বন নির্গমন বৃদ্ধির মূল কারণ: কোয়লা নির্ভর শক্তি।
- চীনের মাথাপিছু কার্বন নির্গমন: ৮.১ টন।

উৎস: প্রথম আলো রিপোর্ট। 

১৩.
পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কারা?
  1. মিশরীয়রা
  2. গ্রিকরা
  3. সুমেরীয়রা 
  4. ক্যালডিয়রা 
ব্যাখ্যা

গ্রিক সভ্যতা:
- আনুমাণিক খ্রিস্টপূর্ব ১৩০০-১২০০ খ্রিস্টপূর্বাব্দে গ্রিক সভ্যতার সূচনা হয়
- পূর্ণ বিকাশ ঘটে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ ও ৫ম শতকে।
- গ্রীক সভ্যতাকে 'ওসেনিয়ান' (সাগরীয়) সভ্যতা বলা হয়।
- হেলেনিক সভ্যতা এবং হেলেনিস্টিক সভ্যতা এই দুটি স্তর রয়েছে গ্রীক সভ্যতার। 
- গ্রিকরা প্রথম বিজ্ঞান চর্চা শুরু করে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে।
- পৃথিবীর মানচিত্র প্রথম অংকন করেন গ্রিক বিজ্ঞানিরা।
- তারাই প্রথম প্রমাণ করেন যে, পৃথিবী একটি গ্রহ এবং তা নিজ কক্ষপথে আবর্তিত হয়।
- গ্রিক জ্যোতির্বিদরা সূর্য ও চন্দ্র গ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম হন।
- চাঁদের নিজস্ব কোনো আলো নেই, বজ্র ও বিদ্যুৎ জিউসের ক্রোধের কারণে নয় প্রাকৃতিক কারণে ঘটে। এই সত্য তারাই প্রথম আবিষ্কার করেন।

উৎস: i) ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
         ii) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৪.
ভিয়েনা কনভেনশন কোন বিষয়ের জন্য গৃহীত হয়েছিল?
  1. জলবায়ু পরিবর্তন
  2. বন সংরক্ষণ
  3. ওজোন স্তরের সুরক্ষা
  4. সামুদ্রিক জীব সংরক্ষণ
ব্যাখ্যা

ভিয়েনা কনভেনশন:
- এর পূর্ণরূপ: The Vienna Convention for the Protection of the Ozone Layer.
- এটি জাতিসংঘের 'ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ' বিষয়ক চুক্তি।
- গৃহীত হয়: ২২ মার্চ, ১৯৮৫।
- কার্যকর হয়: ২২ সেপ্টেম্বর, ১৯৮৮।
- স্বাক্ষরের স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া।
- স্বাক্ষরকারী দেশ: ২৮টি।
- বৈশ্বিক অনুমোদন লাভ: ২০০৯ সাল।
- চুক্তি সংশ্লিষ্ট পক্ষ সমূহ ৩ বছর পর পর চুক্তির অগ্রগতি ও অন্যান্য ইস্যু নিয়ে আলোচনার উদ্দেশ্যে বৈঠকে বসে থাকে।

উল্লেখ্য,
- বাংলাদেশের অনুমোদন: ২ আগস্ট, ১৯৯০ সাল।

উৎস: i) UNTC ওয়েবসাইট।
         ii) Ozone Secretariat.

১৫.
গোলাপ বিপ্লব কোন দেশে সংগঠিত হয়?
  1. কিউবা
  2. ভেনিজুয়েলা
  3. যুক্তরাষ্ট্র
  4. জর্জিয়া
ব্যাখ্যা

গোলাপ বিপ্লব (Rose Revolution): 
- স্থান ও বছর: জর্জিয়া, ২০০৩।
- মূল নেতৃত্ব: মিখাইল সাকাশভিলি, সাবেক জাস্টিস মিনিস্টার ও UNM প্রধান।
- মূল ঘটনা: শান্তিপূর্ণ প্রতিবাদ/বিদ্রোহ, নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করা।
- ফলাফল: প্রেসিডেন্ট শেভার্ডনাদজ ক্ষমতা থেকে অবসান; সাকাশভিলি পরবর্তী বছরের নির্বাচনে জয়লাভ।
- পরবর্তী পদক্ষেপ: দুর্নীতি দমন, অর্থনৈতিক স্থিতিশীলতা, জাতিগত বিরোধ প্রশমন।
- গোলাপ বিপ্লব হলো শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের একটি উদাহরণ, যা পরে টিউলিপ (কিরগিজস্তান) এবং কমলা/অরেঞ্জ (ইউক্রেন) বিপ্লবের সাথে তুলনা করা হয়।

উৎস: ব্রিটানিকা ও হিস্টরি.কম।

১৬.
COP -এর পূর্ণরূপ কী?
  1. Committee of Protocol
  2. Conference of the Parties
  3. Convention of Pollution
  4. Congress of Parties
ব্যাখ্যা

কপ:
- COP এর পূর্ণরূপ Conference of the Parties.
- জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের রূপরেখা।
- COP সম্মেলনে অংশগ্রহণ করেন UNFCCC এর দেশগুলো।
- কপ-২৮ অনুষ্ঠিত হয় ৩০ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর, ২০২৩ সংযুক্ত আরব আমিরাতের দুবাই এ ।
- কপ-২৯ অনুষ্ঠিত হয় আজারবাইজানের বাকু তে ১১ নভেম্বর - ২২ নভেম্বর, ২০২৪। 
- সর্বশেষ COP-30 অনুষ্ঠিত হয় বেলেম, ব্রাজিল(১০-২১ নভেম্বর, ২০২৫ সাল)।
- পরবর্তী COP-31 ২০২৬ সালে তুরস্কের আনতালিয়া শহরে অনুষ্ঠিত হবে।

উৎস: UNFCCC ওয়েবসাইট।

১৭.
অস্ট্রেলিয়ার উপকূলে ঘূর্ণিঝড়কে কী নামে ডাকা হয়?
  1. হারিকেন
  2. টাইফুন
  3. উইলি উইলিছ
  4. বাগুই
ব্যাখ্যা

ঘূর্ণিঝড়: 
- ঘূর্ণিঝড় হলো একটি অন্যতম প্রাকৃতিক দুর্যোগ যা প্রাকৃতিক পরিবেশ, মানুষ ও প্রাণিজগতের ব্যাপক ক্ষয়ক্ষতি করে।
- অনিয়মিত বায়ুর উৎকৃষ্ট উদাহরণ হলো ঘূর্ণিঝড় (Cyclone) ও প্রতীপ ঘূর্ণিঝড় (Anti-cyclone)।
- উপরের ও নিচের বায়ুর পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে এই ঘূর্ণিঝড় সংঘটিত হয়।
- সাধারণত মার্চ ও নভেম্বর মাসে আমাদের দেশে প্রায় প্রতি বছর ঘূর্ণিঝড় আঘাত হানে।

• সারা বিশ্বে ঘূর্ণিঝড় নানা নামে পরিচিত। যেমন-
- চীন ও জাপানের উপকূলে টাইফুন,
- ভারত মহাসাগরে সাইক্লোন,
- ফিলিপাইনের উপকূলে বাগুই,
- অস্ট্রেলিয়ার উপকূলে উইলি উইলিছ,
- ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ও মেক্সিকো উপসাগর অঞ্চলে হারিকেন প্রভৃতি নামে অভিহিত করা হয়।

উৎস: ভূগোল প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৮.
প্যারিস চুক্তি কার্যকর হয় কত সালে?
  1. ২০১৫
  2. ২০১৬ 
  3. ২০১৭
  4. ২০১৮
ব্যাখ্যা

প্যারিস জলবায়ু চুক্তি (Paris Agreement):
- এর পূর্ণরূপ: Paris Agreement under the United Nations Framework Convention on Climate Change (UNFCCC).
- গৃহীত তারিখ: ১২ ডিসেম্বর, ২০১৫।
- স্থান: প্যারিস, ফ্রান্স।
- এই চুক্তি কার্যকরের তারিখ: ৪ নভেম্বর, ২০১৬।
- অংশগ্রহণকারী দেশ: ১৯৫ দেশ।
- UNFCCC -এর অধীনে আন্তর্জাতিক জলবায়ু চুক্তি।

• এই চুক্তি উদ্দেশ্য: 
- বৈশ্বিক উষ্ণায়ন ২°C এর নিচে সীমাবদ্ধ করা, এবং
- ১.৫°C লক্ষ্য অর্জনে প্রচেষ্টা করা।

উৎস:
ব্রিটানিকা।

১৯.
পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?
  1. মুঘল সাম্রাজ্য ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
  2. আফগান বাহিনী ও মারাঠা বাহিনী
  3. সম্রাট বাবর ও ইব্রাহিম লোদী
  4. মুঘল সাম্রাজ্য ও আফগান বাহিনী
ব্যাখ্যা

পানিপথের তৃতীয় যুদ্ধ (Third Battle of Panipat):
- যুদ্ধ সংঘটনকাল ১৪ জানুয়ারি, ১৭৬১ খ্রিস্টাব্দ। 
- আফগান বাহিনী ও মারাঠা বাহিনীর মধ্যকার এই যুদ্ধ সংঘটিত হয়।
- আফগান বাহিনীর নেতৃত্বে আফগান সুলতান আহমদ শাহ দুররানির ও মারাঠা বাহিনীর নেতৃত্বে ছিলেন সাদাশিব রাও। 
- এই যুদ্ধে মারাঠা সৈন্য সংখ্যা ছিলো প্রায় ৮০ হাজার আর দুররানির সৈন্য সংখ্যা ছিলো ৬০-৭০ হাজার।
- মারাঠাদের প্রায় ৪০ হাজার সৈন্য হতাহত হয় এবং প্রায় ৩০ হাজার বন্দী হয়। অন্যদিকে, দুররানির বাহিনীর ৫ হাজারের মতো সৈন্য হতাহত হয়েছিলো।
- ফলাফল: আহমদ শাহ দুররানি বিজয়ী।
- এই যুদ্ধে পরাজয়ের ফলে মারাঠা সাম্রাজ্যে ভাঙ্গন ধরে এবং উত্তর পশ্চিম ভারতে প্রায় ৪০ বছরের মতো বিশৃঙ্খলা বিদ্যমান ছিলো। এই সুযোগে ব্রিটিশরা এসকল অঞ্চলে প্রভাব বৃদ্ধি করে।

উৎস: ইতিহাস (এসএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২০.
কোন দেশ থেকে 'আরব বসন্ত'-এর সূচনা হয়?
  1. মিশর
  2. লিবিয়া
  3. তিউনিশিয়া
  4. সিরিয়া
ব্যাখ্যা

আরব বসন্ত:
-মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার কিছু দেশে ২০১০ সালে শুরু হওয়া গণআন্দোলন যা রাজতন্ত্র ও স্বৈরশাসন উচ্ছেদ করে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সংঘটিত হয়।
- আরব বসন্তের শুরু হয়েছিল আফ্রিকার দেশ তিউনিশিয়ায়। 
- তিউনিশিয়াকে আরব বসন্তের সূতিকাগার বলা হয়।
- ২০১৩ সালের দিকে এসে আরব বসন্তের আন্দোলন স্তিমিত হয়ে যায়।
- আরব বসন্তের প্রভাবে তিউনিশিয়া, মিশর, লিবিয়া, ইয়েমেন, বাহরাইন, মরক্কো, সিরিয়া প্রভৃতি দেশে ক্ষমতা বদল বা কিছু কিছু ক্ষেত্রে ক্ষমতা হ্রাস ইত্যাদি পরিবর্তন ঘটেছে। এখনো এই তথাকথিত আরব বসন্তের জেরে সিরিয়া, ইয়েমেন, লিবিয়া প্রভৃতি দেশে চরম রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজমান।

উৎস: ব্রিটানিকা ও হিস্টরি.কম। 

২১.
হিব্রুরা মূলত কোন ধর্মের অনুসারী?
  1. হিন্দুধর্ম
  2. খ্রিস্টধর্ম
  3. ইহুদী ধর্ম
  4. ইসলাম
ব্যাখ্যা

হিব্রু: 
- মিসরীয় এবং মেসোপটেমীয় সভ্যতার পর প্রাচীন মানব সভ্যতায় অবদান রেখেছিল হিব্রুরা।
- হিব্রুরা ইহুদী ধর্মের অনুসারী।
- ইসরাইলী জাতি হিসেবে অধিক পরিচিত।
- ঐতিহাসিকদের মতে, প্রাচীন ফোরাত (ইউফ্রেটিস) নদীর অপর পাড় থেকে প্যালেস্টাইনে আসা মানবগোষ্ঠী হিব্রুরা।
- হিব্রু শব্দের অর্থ 'বিদেশী' (Alien)।
- তাই নৃতাত্ত্বিক অর্থে হিব্রুরা কোনো নির্দিষ্ট জাতি নয়।
- মিসরীয় ও ব্যাবিলনীয় উৎস থেকে আহরিত হয়েছিল হিব্রু সভ্যতার অনেক উপাদান।

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২২.
গ্রিনপিস কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৬৯
  2. ১৯৭১
  3. ১৯৭৩
  4. ১৯৭৫
ব্যাখ্যা

গ্রিনপিস:
- এটি একটি নেদারল্যান্ডসের আমস্টারডাম ভিত্তিক বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন।
- এর প্রতিষ্ঠাকাল: ১৯৭১।
- প্রতিষ্ঠা স্থান: ভ্যাঙ্কুভার, ব্রিটিশ কলম্বিয়া, কানাডা।
- এর সদর দপ্তর আমস্টারডাম, নেদারল্যান্ড-এ অবস্থিত।
- মূল লক্ষ্য: পরিবেশ সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং বৈশ্বিক পরিবেশ সচেতনতা বৃদ্ধি।

উৎস: গ্রিনপিস ওয়েবসাইট।

২৩.
ফরাসি বিপ্লবের মূলমন্ত্র কী ছিল?
  1. শান্তি, সাম্য, অধিকার
  2. স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব
  3. ক্ষমতা, সম্পদ, আইন
  4. স্বাধীনতা, সেবা, ন্যায়
ব্যাখ্যা

ফরাসি বিপ্লব:
- ১৭৮৯ সালের ১৪ জুলাই – বাস্তিল দূর্গ পতনের মাধ্যমে ফরাসি বিপ্লব শুরু।
- এই বিপ্লব দশ বছর স্থায়ী (১৭৮৯–১৭৯৯) হয়েছিল।
- এই বিপ্লবের মূল মন্ত্র ছিলো স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।
- এ সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
- ১৭৯৩ সালের ২১ জানুয়ারি রাজা ষোড়শ লুইকে গিলোটিনে হত্যা করা হয়।
- লেখনীর মাধ্যমে বিখ্যাত দার্শনিক রুশো ও ভলতেয়ার ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিলেন।

উৎস: ইতিহাস-৪, বিএ এবং বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৪.
নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়?
  1. কার্বন ডাই-অক্সাইড
  2. মিথেন
  3. নাইট্রোজেন
  4. নাইট্রাস অক্সাইড
ব্যাখ্যা

বৈশ্বিক উষ্ণায়ন: 
- নাইট্রোজেন গ্রিনহাউস গ্যাস নয়।
- বৈশ্বিক উষ্ণায়ন হলো পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি।

• বৈশ্বিক উষ্ণায়নের জন্য বিভিন্ন ধরনের গ্যাসকে দায়ী করা হয়।এগুলো হলো 
- কার্বন ডাই-অক্সাইড,
- নাইট্রাস অক্সাইড,
- ক্লোরোফ্লোরো কার্বন,
- মিথেন,
- ওজোন, 
- জলীয়বাষ্প প্রভৃতি উল্লেখযোগ্য।

বৈশ্বিক উষ্ণায়নের কারণ: 
- জীবাশ্ম জ্বালানির (কয়লা, তেল, গ্যাস) অতিরিক্ত ব্যবহার।
- শিল্প বিপ্লব পরবর্তী শিল্পায়ন।
- কল-কারখানা ও যানবাহনের ধোঁয়া।
- নগরায়ন ও অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ।
- বন উজাড় ও বনভূমি ধ্বংস।
- অতিরিক্ত খনিজ সম্পদ আহরণ।
- আধুনিক প্রযুক্তির অতিনির্ভরতা।

উৎস: ভূগোল প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৫.
Vulnerable 20 (V20) জাতিসংঘের কোন সংস্থার সাথে সম্পর্কযুক্ত?
  1. WHO
  2. UNESCO
  3. UNDP
  4. FAO
ব্যাখ্যা

Vulnerable 20 (V20):
- জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি আন্তর্জাতিক ফোরাম।
- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সংলাপ ও কার্যকর পদক্ষেপ গ্রহণে কাজ করে।
- জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের প্ল্যাটফর্ম।
- Climate Vulnerable Forum (CVF)-এর সাথে সরাসরি সম্পৃক্ত।
- জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর সাথে সম্পর্কযুক্ত।
- গঠিত হয়: ৮ অক্টোবর ২০১৫।
- প্রতিষ্ঠার স্থান: লিমা, পেরু।
- বর্তমান সদস্য সংখ্যা: ৬৮টি দেশ।

উৎস: Vulnerable 20 ওয়েবসাইট।

২৬.
ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয় কাদের?
  1. মিশরীয়দের
  2. ইংরেজদের
  3. চৈনিকদের
  4. ব্য়াবিলনীয়দের
ব্যাখ্যা

মিশরীয়দের স্থাপত্য ও ভাস্কর্য:
- মিশরীয়দের বলা হয় ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা।
- পাথর কেটে কেটে তারা প্রকাণ্ড সব সৌধ বানাতে ছিল খুব দক্ষ। 
- তাদের এসব সৌধ হচ্ছে মিশরের বিখ্যাত পিরামিড। 
- সবচেয়ে বড় পিরামিড ফারাও খুফুর পিরামিড যার উচ্চতা ৪৮১ ফুট। 
- তাদের মৃতদেহ সংরক্ষণের জন্যে তৈরি করা হয়েছিল পিরামিড। 
- মধ্যরাজ বংশের আমলে পিরামিডের বদলে ফারাওরা তৈরি করেন ধর্ম মন্দির। 
- সবচেয়ে বড় মন্দির কারনাক মন্দির। ভাস্কর্যের অধিকাংশ নিদর্শন দেখা যায় সমাধি, সৌধ ও মন্দিরের প্রবেশ পথে। 
মন্দিরের ভেতরের দেয়াল সাজানো হতো মূর্তি খোদাই করে।
- মিশরীয় ভাস্কর্যের সবচেয়ে গৌরব 'স্ফীংস' তৈরিতে।  বহুখণ্ড পাথরের গায়ে ফুটিয়ে তোলা হতো এ ভাস্কর্য। এর দেহ ছিল সিংহের আর মাথা ছিল ফারাওয়ের।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৭.
বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কত তারিখে?
  1. ২৩ জুন
  2. ২২ ডিসেম্বর
  3. ৫ জুন
  4. ১৭ জানুয়ারি
ব্যাখ্যা

বিশ্ব পরিবেশ দিবস: 
- প্রতি বছর ৫ জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস।
- ১৯৭৩ সাল থেকে জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (UNEP) নেতৃত্বে এই দিনটি পালন করা হচ্ছে।
- এই দিনটির উদ্দেশ্য হলো পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং পৃথিবী রক্ষায় মানুষকে উদ্বুদ্ধ করা।  

কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস:
- জাতীয় উৎপাদনশীলতা দিবস - ২ অক্টোবর।
- শিশু অধিকার দিবস- অক্টোবর মাসের প্রথম সোমবার।
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- ১৩ অক্টোবর।
- ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস।
- ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস।
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস - ৯ ডিসেম্বর।
- আন্তর্জাতিক অভিবাসী দিবস - ১৮ ডিসেম্বর।
- বিশ্ব স্বাস্থ্য দিবস-৭ এপ্রিল।
- নিরাপদ মাতৃত্ব দিবস - ২৮ মে।

উৎস: প্রথম আলো ও বাংলাদেশে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন /পালনের পরিপত্র ২০২৬।

২৮.
কার্টাগেনা প্রটোকল কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
  1. জলবায়ু পরিবর্তন
  2. ওজোন স্তর সুরক্ষা
  3. জৈব-নিরাপত্তা
  4. মরুকরণ প্রতিরোধ
ব্যাখ্যা

কার্টাগেনা প্রটোকল:
- এর পূর্ণনাম The Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity,
- এটি একটি আন্তর্জাতিক চুক্তি যা জৈব-নিরাপত্তা সম্পর্কিত।
- এই চুক্তিটি কলম্বিয়ার কার্টাগেনাতে আলোচিত হয়।
- সম্পর্কিত কনভেনশন: Convention on Biological Diversity (CBD)।
- আলোচনার স্থান: কার্টাগেনা, কলম্বিয়া।
- স্বাক্ষরিত হয়: ২৯ জানুয়ারি ২০০০।
- কার্যকর হয়: ১১ সেপ্টেম্বর ২০০৩।
- বাংলাদেশ ২০০০ সালের ২৪ মে কার্টাগেনা প্রটোকলে স্বাক্ষর করে।
- ২০০৪ সালের ৫ মে এটি অনুমোদন করে।
 
উৎস: কনভেনশন অন বায়ো-ডাইভার্সিটি (CBD) ওয়েবসাইট।

২৯.
মহেঞ্জোদারো ও হরপ্পা কোন সভ্যতার অন্তর্গত?
  1. গ্রীক
  2. রোমান
  3. সিন্ধু
  4. চৈনিক
ব্যাখ্যা

সিন্ধু সভ্যতা:
- সিন্ধু নদের অববাহিকা অঞ্চলে গড়ে উঠেছিল বলে এই সভ্যতার নাম সিন্ধু সভ্যতা।
- মহেঞ্জোদারো ও হরপ্পা উভয় অঞ্চল সিন্ধু সভ্যতার অন্তর্গত। 
- সিন্ধু সভ্যতার সংস্কৃতিকে অনেক সময়ে হরপ্পা সংস্কৃতি বা হরপ্পা সভ্যতা বলা হয়ে থাকে।
- বিশ শতকের প্রথম দিকে বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারোতে এবং দয়ারাম সাহানীর চেষ্টায় পাঞ্জাবের পশ্চিম দিকে মন্টোগোমারী জেলার হরপ্পায় এই সভ্যতা আবিষ্কৃত হয়।
- জন মার্শালের নেতৃত্বে পুরাতত্ত্ব বিভাগ অনুসন্ধান চালিয়ে আরো বহু নিদর্শন আবিষ্কার করে।
- সিন্ধু সভ্যতা উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (এসএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৩০.
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ১৯৮২ সালে কোন দুইটি দেশের মধ্যে যুদ্ধ হয়?
  1. ব্রাজিল ও আর্জেন্টিনা
  2. আর্জেন্টিনা ও ব্রিটেন
  3. স্পেন ও যুক্তরাজ্য
  4. যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনা
ব্যাখ্যা

ফকল্যান্ড যুদ্ধ:
- যুদ্ধের নাম: ফকল্যান্ড যুদ্ধ (Falklands War)। 
- যুদ্ধ সংঘটনকাল: ২ এপ্রিল ১৯৮২ থেকে ১৪ জুন ১৯৮২।
- পক্ষসমূহ: যুক্তরাজ্য ও আর্জেন্টিনা। 
- যুদ্ধ সংঘটনের স্থান: ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, দক্ষিণ জর্জিয়া দ্বীপ ও দক্ষিণ স্যান্ডুইচ দ্বীপ।  
- ফলাফল: যুক্তরাজ্য বিজয়ী ও ফকল্যান্ড সহ কয়েকটি দ্বীপাঞ্চলে যুক্তরাজ্যের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।
- যুদ্ধের কারণ: আর্জেন্টিনার সামরিক সরকারের ব্রিটিশ নিয়ন্ত্রিত দ্বীপপুঞ্জ দখলের চেষ্টা।
- যুদ্ধের সূচনা: ২ এপ্রিল ১৯৮২ সালে আর্জেন্টিনা ফকল্যান্ড, দক্ষিণ জর্জিয়া ও দক্ষিণ স্যান্ডুইচ দ্বীপে আক্রমণ করে।
- যুক্তরাজ্যের অবস্থান: তৎকালীন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার আর্জেন্টিনার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেন।
- সকল নৌযুদ্ধে হেরে আর্জেন্টিনা ১৪ জুন, ১৯৮২ সালে আত্মসমর্পনে সম্মত হয়।
- যুদ্ধে পরাজয়ের ফলে ১৯৮৩ সালে আর্জেন্টিনায় সামরিক সরকার ক্ষমতা হারায়।    

উৎস: হিস্টোরি ডটকম এবং ব্রিটানিকা।   

৩১.
UNFCCC-এর পূর্ণরূপ কোনটি?
  1. United Nations Framework for Climate Control
  2. United Nations Framework Convention on Climate Change
  3. United Nations Forum on Climate Change
  4. United Nations Fund for Climate Change
ব্যাখ্যা

UNFCCC:
- UNFCCC -এর পূর্ণরূপ: United Nations Framework Convention on Climate Change.
- উদ্দেশ্য: বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলা।
- গৃহীত হয়: ৯ মে ১৯৯২।
- গৃহীত স্থান: জাতিসংঘ সদর দপ্তর, নিউইয়র্ক।
- স্বাক্ষরের জন্য উন্মুক্ত: ৪–১৪ জুন ১৯৯২।
- সম্মেলনের নাম: বিশ্ব ধরিত্রী সম্মেলন (Earth Summit)।
- সম্মেলনের স্থান: রিও ডি জেনেরিও, ব্রাজিল।
- কার্যকর হয়: ২১ মার্চ ১৯৯৪।
- সদর দপ্তর: বন (Bonn), জার্মানি।
- স্বাক্ষরিত বছর: ১৯৯২।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৯৮টি।

উৎস: UNFCCC ওয়েবসাইট

৩২.
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কোন তারিখে?
  1. ১ আগস্ট ১৯৩৯
  2. ৭ ডিসেম্বর ১৯৪১
  3. ১ সেপ্টেম্বর ১৯৩৯
  4. ২ সেপ্টেম্বর ১৯৩৯
ব্যাখ্যা

দ্বিতীয় বিশ্বযুদ্ধ:
- যুদ্ধকাল: ১ সেপ্টেম্বর ১৯৩৯ থেকে ২ সেপ্টেম্বর ১৯৪৫।
- যুদ্ধের সূচনা হয় ১ সেপ্টেম্বর ১৯৩৯ সালে জার্মানির পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে।

• মিত্রশক্তি:
- যুক্তরাজ্য,
- যুক্তরাষ্ট্র,
- সোভিয়েত ইউনিয়ন,
- ফ্রান্স,
- চীন।

• অক্ষশক্তি:
- জার্মানি,
- ইতালি,
- জাপান।

• গুরুত্বপূর্ণ ঘটনা:
- ৭ ডিসেম্বর ১৯৪১: পার্ল হারবারে জাপানের আক্রমণ।
- ১৯৪১: জার্মানির সোভিয়েত ইউনিয়ন আক্রমণ (Operation Barbarossa)।
- ৬ জুন ১৯৪৪: নরম্যান্ডি অভিযান (D-Day)।
- ১৯৪৫: বার্লিনের পতন।

• যুদ্ধের সমাপ্তি:
- ৭ মে ১৯৪৫: জার্মানির আত্মসমর্পণ।
- ২ সেপ্টেম্বর ১৯৪৫: জাপানের আত্মসমর্পণ।
- মানবিক ক্ষয়ক্ষতি: প্রায় ৬–৮ কোটি মানুষের মৃত্যু।

•ফলাফল:
- মিত্রশক্তির বিজয়।
- নাৎসি জার্মানি ও ফ্যাসিবাদের পতন।
- যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের উত্থান।

উৎস: ব্রিটানিকা ও হিস্টোরি ডটকম।

৩৩.
ভেলভেট বিপ্লবের মূল উদ্দেশ্য কী ছিল?
  1. সামরিক শাসন প্রতিষ্ঠা
  2. সমাজতান্ত্রিক অর্থনীতি চালু
  3. কমিউনিস্ট শাসনের অবসান ও সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা
  4. রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা
ব্যাখ্যা

ভেলভেট বিপ্লব:
- বিপ্লবের নাম: ভেলভেট বিপ্লব (Velvet Revolution)।
- অন্য নাম: Gentle Revolution।
- সংঘটনকাল: ১৭ নভেম্বর থেকে ২৯ ডিসেম্বর, ১৯৮৯।
- সংঘটন স্থান: চেকোস্লোভাকিয়া (বর্তমানে: চেক রিপাবলিক ও স্লোভাকিয়া)।
- বিপ্লবের কারণ: কমিউনিস্ট শাসন থেকে মুক্তি ও সংসদীয় গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য ছাত্র-জনতার শান্তিপুর্ণ আন্দোলন।
- ফলাফল: কমিউনিস্ট শাসনের পতন ও গণতান্ত্রিক ব্যবস্থার সূচনা।
 
উৎস: ব্রিটানিকা ও হিস্টরি.কম।

৩৪.
অ্যাজটেক সভ্যতা প্রধানত কোথায় অবস্থিত ছিল?
  1. আন্দিস পর্বতমালা, দক্ষিণ আমেরিকা
  2. মিসিসিপি উপত্যকা, যুক্তরাষ্ট্র
  3. মধ্য মেক্সিকো, মেক্সিকো উপত্যকা
  4. আন্ধ্র প্রদেশ, ভারত
ব্যাখ্যা

অ্যাজটেক সভ্যতা (Aztec Civilization): 
- অবস্থান: মধ্য মেক্সিকো, মূলত মেক্সিকো উপত্যকা।
- সাম্রাজ্যের কেন্দ্র: টেনোচটিটলান শহর।
- অবস্থান: টেক্সকোকো হ্রদের একটি দ্বীপে।
- বর্তমান শহর: মেক্সিকো সিটি।
- কৌশলগত সুবিধা: পানি দ্বারা পরিবেষ্টিত এবং মূল ভূখণ্ডের সঙ্গে রাস্তা সংযোগ।
- অ্যাজটেকরা জোট এবং বিজয়ের মাধ্যমে তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল।
- ফলস্বরূপ, তারা আধুনিক মেক্সিকোর বেশিরভাগ অঞ্চল শাসন করেছিল।
- তারা চিনাম্পা বা ভাসমান বাগানের মতো প্রযুক্তি ব্যবহার করত, যা তাদের অর্থনীতি এবং জনসংখ্যার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
- অ্যাজটেকরা ছিল নাহুয়াটল ভাষাভাষী এক জাতি, যারা ১৫শ ও ১৬শ শতকের শুরুর দিকে বর্তমান মধ্য ও দক্ষিণ মেক্সিকোর বিশাল সাম্রাজ্য শাসন করত।
- অ্যাজটেক নামটি এসেছে অ্যাজটলান থেকে, যার অর্থ হতে পারে "সাদা ভূমি," "সাদা বকেদের ভূমি," বা "বকদের স্থান"। 

উৎস: ব্রিটানিকা।

৩৫.
বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ব্রাসেলস, বেলজিয়াম
  2. প্যারিস, ফ্রান্স
  3. জেনেভা, সুইজারল্যান্ড
  4. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

WMO:
- WMO এর পূর্ণরূপ World Meteorological Organization বা বিশ্ব আবহাওয়া সংস্থা।
- এটি জাতিসংঘের বিশেষায়িত একটি সংস্থা WMO।
- প্রতিষ্ঠিত: ১৯৫০ সাল।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
• ১৮৭টি দেশ।
• ৬টি অঞ্চল।
- বর্তমান মহাসচিব: সেলেস্তে সাওলো। [ব্যাখ্যা আপডেট - মার্চ, ২০২৬] 

উৎস: বিশ্ব আবহাওয়া সংস্থা ওয়েবসাইট।