পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন২২
সিলেবাস
পার্ট-১) ১) বাংলাদেশের অর্থনীতি : উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত ও পঞ্চবার্ষিকী, জাতীয় আয়-ব্যয়, রাজস্ব নীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন ইত্যাদি। ২) অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, পরিসংখ্যান গ্রন্থ। পার্ট-২) নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসনঃ 1) Impact of Values Education and Good Governance in national development; 2) How the element of Good Governance and Values Education can be established in society in a given social context; 3) The benefits of Values Education and Good Governance and the cost society pays adversely in their absence. পার্ট-১ সোর্সঃ যেকোনো গাইড বই, বোর্ড বই, অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, পরিসংখ্যান গ্রন্থ। পার্ট-২ সোর্সঃ যেকোনো গাইড বই, SSC & HSC পৌরনীতি বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
বাংলাদেশ প্রথম 'Poverty Reproduction Strategy Papers' গ্রহণ করে-
  1. ক) ২০০৫ সালে
  2. খ) ২০০১ সালে
  3. গ) ২০০৯ সালে
  4. ঘ) ১৯৯৭ সালে
সঠিক উত্তর:
ক) ২০০৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০০৫ সালে
ব্যাখ্যা

• 'PRSP' এর পূর্ণরূপ হচ্ছে Poverty Reduction Strategy Papers (দারিদ্র বিমোচন কৌশলপত্র).
• আইএমএফের নির্দেশনায় বাংলাদেশ সরকার গৃহিত দারিদ্র্য বিমোচন কৌশলপত্র হচ্ছে PRSP.
• বাংলাদেশ সরকার ২০০৫ থেকে ২০০৮ সালে প্রথম এবং ২০০৯ থেকে ২০১১ সালে দ্বিতীয় দারিদ্র্য বিমোচন কৌশলপত্র গ্রহণ করে।
• এটি প্রণয়ন করে পরিকল্পনা কমিশন।
• উল্লেখ্য ২০০২ সালে বিশ্ব ব্যাংক দরিদ্র দেশগুলোর দারিদ্রসীমার নিচে বসবাসকারী নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে PRSP প্রণয়নের উদ্যোগ গ্রহণ করে।
উৎসঃ IMF ও পরিকল্পনা কমিশনের ওয়েবসাইট।

.
'নিপোর্ট' কোথায় অবস্থিত?
  1. ক) নারায়ণগঞ্জ
  2. খ) সাভার
  3. গ) আজিমপুর
  4. ঘ) মিরপুর
সঠিক উত্তর:
গ) আজিমপুর
উত্তর
সঠিক উত্তর:
গ) আজিমপুর
ব্যাখ্যা

- নিপোর্ট হচ্ছে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (NIPORT: National Institute of Population Research And Training)।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৭ সালে।
- সংস্থাটির অবস্থান ঢাকার আজিমপুরে।
- সংস্থাটিকে নিয়ন্ত্রণ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়‌।
উৎসঃ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়‌।

.
'ECNEC' এর সভাপতির দায়িত্ব পালন করেন-
  1. ক) অর্থমন্ত্রী
  2. খ) পরিকল্পনা মন্ত্রী
  3. গ) রাষ্ট্রপতি
  4. ঘ) প্রধানমন্ত্রী
সঠিক উত্তর:
ঘ) প্রধানমন্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রধানমন্ত্রী
ব্যাখ্যা

- ECNEC (Executive Committee of the National Economic Council) গঠিত হয় ১৯৮২ সালে।
- একনেকের সর্বশেষ ব্যবস্থায় প্রধানমন্ত্রী সভাপতি।
- অর্থমন্ত্রী বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
উৎসঃ অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট।

.
কোনটি সবচেয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা?
  1. ক) প্রথম প্রেক্ষিত পরিকল্পনা
  2. খ) পঞ্চবার্ষিক পরিকল্পনা
  3. গ) দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা
  4. ঘ) বদ্বীপ পরিকল্পনা
সঠিক উত্তর:
ঘ) বদ্বীপ পরিকল্পনা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বদ্বীপ পরিকল্পনা
ব্যাখ্যা

• বাংলাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হলো বদ্বীপ পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান-২১০০।
• এটি ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় অনুমোদিত হয়।
• এটি পানিসম্পদ কেন্দ্রিক পরিকল্পনা যার মেয়াদ ১০০ বছর।
• এটি প্রণয়নে সহায়তা করবে নেদারল্যান্ডস।
• এই পরিকল্পনার আওতায় সমগ্র দেশকে ৬টি ভাগে ভাগ করা হয়।
উৎসঃ পরিকল্পনা কমিশন ওয়েবসাইট।

.
বাংলাদেশ উন্নয়ন ফোরামের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়-
  1. ক) প্যারিসে
  2. খ) লন্ডনে
  3. গ) জেনেভায়
  4. ঘ) ঢাকায়
সঠিক উত্তর:
ঘ) ঢাকায়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঢাকায়
ব্যাখ্যা

• বিডিএফ হলো বাংলাদেশের উন্নয়ন সহযোগী বা দাতাদের একটি ফোরাম যা ১৯৭৪ সালে গঠিত হয়।
• তখন এর নাম ছিলো বাংলাদেশ এইড গ্রুপ।
• ১৯৯৭ সালে এর নাম হয় 'প্যারিস কনসোর্টিয়াম গ্রুপ' এবং ২০০২ সালে এর নামকরণ করা হয় বাংলাদেশ উন্নয়ন ফোরাম।
• প্রথমদিকে এর বৈঠক প্যারিসে অনুষ্ঠিত হলেও ২০০৩ সাল থেকে এর বৈঠক নিয়মিতভাবে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।
• বিশ্বব্যাংক এই ফোরামের সমন্বয়কের দায়িত্ব পালন করে।
• ২০২০ সালের ২৯-৩০ জানুয়ারি ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ উন্নয়ন ফোরাম (বিডিএফ) এর সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উৎসঃ ইআরডি ওয়েবসাইট।

.
অর্থনৈতিক প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ্চ ফোরাম কোনটি?
  1. ক) NICAR
  2. খ) ERD
  3. গ) ECNEC
  4. ঘ) NIEM
সঠিক উত্তর:
গ) ECNEC
উত্তর
সঠিক উত্তর:
গ) ECNEC
ব্যাখ্যা

• দেশের বিনিয়োগ ও অর্থনৈতিক প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ্চ কাউন্সিল হলো ECNEC (Executive Committee of the National Economic Council)।
• এই কাউন্সিলে সরকারি খাতে ৫০ কোটি টাকার উর্ধ্বের প্রকল্প অনুমোদন, বিনিয়োগ প্রস্তাব পর্যালোচনা, উন্নয়ন প্রকল্পের অগ্রপতি পর্যালোচনা প্রভৃতি কার্যাবলি সম্পন্ন হয়।
• এটি ১৯৮২ সালে গঠিত হয় ।
• এর প্রধান হলেন প্রধানমন্ত্রী এবং বিকল্প চেয়ারপার্সন অর্থমন্ত্রী।
• NICAR হলো প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি।
উৎসঃ মন্ত্রিপরিষদ বিভাগ।

.
২০২১-২২ অর্থবছরে করোনা মোকাবিলায় বরাদ্দ রাখা হয়েছে কত টাকা?
  1. ক) ১০ হাজার কোটি টাকা
  2. খ) ১২ হাজার কোটি টাকা
  3. গ) ১৫ হাজার কোটি টাকা
  4. ঘ) ২০ হাজার কোটি টাকা
সঠিক উত্তর:
ক) ১০ হাজার কোটি টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০ হাজার কোটি টাকা
ব্যাখ্যা

• ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা– ৩ জুন ২০২১
এবং বাজেট পাশ ৩০ জুন ২০২১।
• বাজেট কার্যকর হয় ১ জুলাই ২০২১।
• বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল।
• বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।
• বার্ষিক উন্নয়ন কর্মসূচি ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা (জিডিপির ১৭.৫%)।
• ঘাটতি ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।
• জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ৭ দশমিক ২ ভাগ।
• রাজস্ব আয়ের লক্ষ্য ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা।
• করোনা মোকাবিলায় বরাদ্দ ১০ হাজার কোটি টাকা।
• মানবসম্পদ উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ ৬৬ হাজার ১৬৪ কোটি টাকা।
• মাথাপিছু জাতীয় আয় ২৪৬২ মার্কিন ডলার।
• সাক্ষরতার হার ৭৪.৭%।
• প্রত্যাশিত আয়ুষ্কাল ৭২.৬ বছর।
• দরিদ্র জনসংখ্যার হার ২০.৫%।
• অতি দরিদ্র জনসংখ্যার হার ১০.৫%।
• মূল্যস্ফীতি ৫ দশমিক ৩ ভাগ।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।

.
জিডিপিতে কোন খাতের অবদান ক্রম হ্রাসমান?
  1. ক) শিল্পখাত
  2. খ) খনিজ ও খনন
  3. গ) কৃষিখাত
  4. ঘ) প্রবাসী আয়
সঠিক উত্তর:
গ) কৃষিখাত
উত্তর
সঠিক উত্তর:
গ) কৃষিখাত
ব্যাখ্যা

• বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুযায়ী,
- জিডিপিতে কৃষি খাতের অবদান ১৩.৩৫ শতাংশ।
- কৃষি খাতে প্রবৃদ্ধির হার ৩.১১ শতাংশ।
- কৃষি খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৪০.৬ শতাংশ।
- জিডিপিতে শিল্প খাতের অবদান ৩৫.৩৬ শতাংশ।
- শিল্প খাতে প্রবৃদ্ধির হার ৬.৪৮ শতাংশ।
- শিল্প খাতে নিয়োজিত জনগোষ্ঠী ২০.৪ শতাংশ।
- জিডিপিতে সেবা খাতের অবদান ৫১.৩০ শতাংশ।
- সেবা খাতে প্রবৃদ্ধির হার ৫.৩২ শতাংশ।
- সেবা খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৩৯.০ শতাংশ।
• বাংলাদেশের জিডিপিতে সেবাখাতের অবদান সবচেয়ে বেশি।
• ২০১৮-২০১৯ সময়ে কৃষি ও শিল্পখাতের অবদান ছিলো যথাক্রমে ১৩.৬০ ও ৩৫.১৪।
• সুতরাং জিডিপিতে কৃষিখাতের অবদান ক্রম হ্রাসমান এবং শিল্পখাতের অবদান ক্রমবর্ধমান।
উৎসঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০।

.
পাট রপ্তানিতে শীর্ষ দেশ-
  1. ক) বাংলাদেশ
  2. খ) ভারত
  3. গ) ইন্দোনেশিয়া
  4. ঘ) পাকিস্তান
সঠিক উত্তর:
ক) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
ক) বাংলাদেশ
ব্যাখ্যা

- পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল।
- পাট রপ্তানিতে বিশ্বে বাংলাদেশ- প্রথম।
- পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশ- দ্বিতীয়।
- পাট উৎপাদনে শীর্ষ দেশ- ভারত।
- পাট রপ্তানিতে শীর্ষ দেশ- বাংলাদেশ।
- পাট উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ফরিদপুর।
- ৬ মার্চ জাতীয় পাট দিবস।

১০.
কোনটি প্রত্যক্ষ কর নয়?
  1. ক) আমদানি শুল্ক
  2. খ) ভূমিকর
  3. গ) মুনাফা কর
  4. ঘ) আয়কর
সঠিক উত্তর:
ক) আমদানি শুল্ক
উত্তর
সঠিক উত্তর:
ক) আমদানি শুল্ক
ব্যাখ্যা

• কোন ব্যক্তির উপর আরোপিত কর সরকার প্রত্যক্ষভাবে আদায় করলে এবং করদাতা ঐ করের বোঝা অন্যের উপর চাপিয়ে দিতে সক্ষম না হলে তাকে প্রত্যক্ষ বলে। যেমনঃ
- আয়কর,
- ভূমিকর,
- মুনাফা কর,
- ব্যয়কর ইত্যাদি।
• করদাতা নিজে প্রত্যক্ষভাবে বা সরাসরি কর প্রদান না করে অন্য কোনো মাধ্যমে সরকারকে কর প্রদান করলে তাকে পরোক্ষ কর বলে। যেমনঃ
- মূসক,
- আমদানি শুল্ক,
- বিক্রির কর,
- পণ্যকর,
- সম্পূরক শুল্ক,
- মূল্য সংযোজন কর,
- আবগারি শুল্ক ইত্যাদি।

১১.
বাংলাদেশের জিডিপি নির্ণয়ে মোট খাতের সংখ্যা-
  1. ক) ১০টি
  2. খ) ১২টি
  3. গ) ১৫টি
  4. ঘ) ১৮টি
সঠিক উত্তর:
গ) ১৫টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫টি
ব্যাখ্যা

• বাংলাদেশে জিডিপি নির্ণয়ে মোট খাতের সংখ্যা ১৫টি।
• এগুলো হলোঃ
- কৃষি ও বনজ;
- মৎস্য;
- খনিজ ও খনন;
- শিল্প বা উৎপাদন;
- বিদ্যুৎ-গ্যাস-পানি সম্পদ;
- নির্মাণ;
- পাইকারি ও খুচরা বাণিজ্য;
- হোটেল ও রেস্তোরাঁ;
- পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ;
- আর্থিক প্রতিষ্ঠানিক সেবা;
- রিয়েল এস্টেট;
- লোকপ্রশাসন ও প্রতিরক্ষা;
- শিক্ষা;
- স্বাস্থ্য এবং
- কমিউনিটি ও ব্যক্তিগত সেবা৷
• এসব খাতের সমন্বয়ে কৃষি, শিল্প ও সেবা নামে তিনটি প্রধান খাত গঠিত হয়েছে ৷
• বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুযায়ী,
- জিডিপিতে কৃষি খাতের অবদান ১৩.৩৫ শতাংশ।
- কৃষি খাতে প্রবৃদ্ধির হার ৩.১১ শতাংশ।
- কৃষি খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৪০.৬ শতাংশ।
- জিডিপিতে শিল্প খাতের অবদান ৩৫.৩৬ শতাংশ।
- শিল্প খাতে প্রবৃদ্ধির হার ৬.৪৮ শতাংশ।
- শিল্প খাতে নিয়োজিত জনগোষ্ঠী ২০.৪ শতাংশ।
- জিডিপিতে সেবা খাতের অবদান ৫১.৩০ শতাংশ।
- সেবা খাতে প্রবৃদ্ধির হার ৫.৩২ শতাংশ।
- সেবা খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৩৯.০ শতাংশ।

১২.
e-GP এর পূর্ণরূপ কী?
  1. ক) Electronic Government Procedures
  2. খ) Electronic Governance Process
  3. গ) Electronic Government Procurement
  4. ঘ) Electronic Goods Procurement
সঠিক উত্তর:
গ) Electronic Government Procurement
উত্তর
সঠিক উত্তর:
গ) Electronic Government Procurement
ব্যাখ্যা

• e-GP এর পূর্ণরূপ হলো Electronic Government Procurement.
• এটি পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন Central Procurement Unit (CPU) এর একটি সেবা।
• এর মাধ্যমে অনলাইনে সরকারি ক্রয় ও সংগ্রহ সংশ্লিষ্ট কার্যাদি সম্পন্ন করা যায়।
উৎসঃ CPTU এর ওয়েবসাইট।

১৩.
মানব উন্নয়ন সূচকের প্রথম ধারণা দেন-
  1. ক) কফি আনান
  2. খ) অমর্ত্য সেন
  3. গ) অ্যাডাম স্মিথ
  4. ঘ) বান কি মুন
সঠিক উত্তর:
খ) অমর্ত্য সেন
উত্তর
সঠিক উত্তর:
খ) অমর্ত্য সেন
ব্যাখ্যা

- মানব উন্নয়ন সূচকের প্রথম ধারণা দেন অর্থনীতিতে নোবেল বিজয়ী ড. অমর্ত্য সেন।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইউএনডিপি (UNDP) মানব উন্নয়ন সূচক প্রকাশ করে।
- মানব উন্নয়ন সূচক-২০২০ এ শীর্ষ দেশ নরওয়ে।
- বাংলাদেশের অবস্থান ১৩৩ তম।
উৎসঃ ইউএনডিপির ওয়েবসাইট।

১৪.
'Nihilism' শব্দের প্রতিশব্দ-
  1. ক) উপযোগবাদ
  2. খ) শূন্যবাদ
  3. গ) উদারতাবাদ
  4. ঘ) প্রয়োগবাদ
সঠিক উত্তর:
খ) শূন্যবাদ
উত্তর
সঠিক উত্তর:
খ) শূন্যবাদ
ব্যাখ্যা

- 'Nihilism' শব্দের প্রতিশব্দ শূন্যবাদ।
- যার অর্থ হলো সবই মিথ্যা।
- এই শব্দটি ল্যাটিন Nihil থেকে এসেছে।
- যার অর্থ কিছুই না (Nothing)।
- শূন্যবাদের মূলকথা হলো সবকিছুই শূন্য বা শূন্য থেকেই সব কিছুর সৃষ্টি।
- শূন্যবাদ মূলত একটি সংশয়বাদী দার্শনিক মতবাদ।

১৫.
সমাজে ইভটিজিং বৃদ্ধির অন্যতম প্রধান কারণ-
  1. ক) মূল্যবোধের অবক্ষয়
  2. খ) অপসংস্কৃতি
  3. গ) নৈতিকতার অবক্ষয়
  4. ঘ) সবগুলোই
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
ব্যাখ্যা

- পুরুষ কর্তৃক নারী বা রমণীকে উত্যক্ত, বিরক্ত, জ্বালাতন বা পরিহাস করাকে ইভটিজিং বলে।
- নারীকে ইঙ্গিত করে অপ্রীতিকর অঙ্গভঙ্গি করা, শিস দেওয়া প্রভৃতি ইভটিজিং।
- ইভটিজিং এর অপর নাম যৌন হয়রানি।
- নারী নির্যাতন কেও বর্তমানে ইভটিজিং হিসেবে বিবেচনা করা।
- সামাজিক, সাংস্কৃতিক ও পারিবারিক জীবনে নৈতিক মূল্যবোধের অভাবের ফল হচ্ছে ইভটিজিং।
- ইভটিজিং এর প্রধান কারণ হচ্ছে মূল্যবোধের অবক্ষয়, নৈতিকতার অবক্ষয়, অপসংস্কৃতি ইত্যাদি।

১৬.
কোনটি সুশাসন প্রতিষ্ঠায় অন্তরায় নয়?
  1. ক) বাক স্বাধীনতায় হস্তক্ষেপ
  2. খ) জনসচেতনতার অভাব
  3. গ) স্বচ্ছতা, সমতা ও ন্যায্যতা
  4. ঘ) আমলাতন্ত্রের অদক্ষতা
সঠিক উত্তর:
গ) স্বচ্ছতা, সমতা ও ন্যায্যতা
উত্তর
সঠিক উত্তর:
গ) স্বচ্ছতা, সমতা ও ন্যায্যতা
ব্যাখ্যা

• সুশাসন প্রতিষ্ঠায় সমস্যাগুলো হলোঃ
১. বাক স্বাধীনতায় হস্তক্ষেপ,
২. রাজনৈতিক স্থিতিশীলতার অভাব এবং সহিংসতা,
৩. সরকারের জবাবদিহিতার অভাব,
৪. আমলাদের জবাবদিহিতার অভাব,
৫. আমলাতন্ত্রের অদক্ষতা,
৬. আইনের শাসনের অভাব,
৭. সরকারের অদক্ষতা ও অব্যবস্থাপনা,
৮. দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা,
৯. রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ,
১০. স্বজনপ্রীতি,
১১. বিচার বিভাগের স্বাধীনতা না থাকা,
১২. জনঅংশগ্রহণের অভাব,
১৩. জনসচেতনতার অভাব
১৪. ক্ষমতার ভারসাম্যের অভাব,
১৫. স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অভাব,
১৬. সংবাদমাধ্যমের স্বাধীনতার অভাব ইত্যাদি।
• সুশাসনের অন্যতম উপাদানগুলো হলো-
১. আইনের শাসন,
২. জবাবদিহিতা,
৩. ন্যায়পরায়ণতা,
৪. স্বচ্ছতা,
৫. সমতা ও ন্যায্যতা,
৬. সংবেদনশীলতা,
৭. জবাবদিহিতা ইত্যাদি সুশাসনের অন্যতম উপাদান।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

১৭.
একদিকে সম্পদের প্রাচুর্য এবং অন্য দিকে খুবই অভাব, এ দুটি অবস্থার মাঝামাঝি অবস্থাই হলো-
  1. ক) উপযোগবাদ
  2. খ) সমাজতন্ত্র
  3. গ) সুবর্ণ মধ্যক
  4. ঘ) সাম্যবাদ
সঠিক উত্তর:
গ) সুবর্ণ মধ্যক
উত্তর
সঠিক উত্তর:
গ) সুবর্ণ মধ্যক
ব্যাখ্যা

- 'সুবর্ণ মধ্যক' ধারণাটির প্রবর্তক এরিস্টটল।
- তিনি সুবর্ণ মধ্যক ধারণাটি ব্যবহার করেন দুটি চরমপন্থার বা মতবাদের মধ্যবর্তী অবস্থান বুঝাতে।
- অর্থাৎ সুবর্ণ মধ্যক হলো দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থা।
- যেমন- একদিকে সম্পদের প্রাচুর্য এবং অন্য দিকে খুবই অভাব, এ দুটি অবস্থার মাঝামাঝি অবস্থাই হলো সুবর্ণ মধ্যক।
- এটি নীতিবিদ্যার সাথে জড়িত।

১৮.
'জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করিবেন।' বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা আছে?
  1. ক) ২৯(১)
  2. খ) ২৮(২)
  3. গ) ১৯(৩)
  4. ঘ) ২৮(৪)
সঠিক উত্তর:
গ) ১৯(৩)
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯(৩)
ব্যাখ্যা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের,
- অনুচ্ছেদ ১৯(৩) জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করিবেন।
- অনুচ্ছেদ ২৮(২) রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার লাভ করিবেন।
- অনুচ্ছেদ ২৮(৪) নারী ও শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোন অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ণ হইতে এই অনুচ্ছেদের কোন কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না।
- অনুচ্ছেদ ২৯(১) প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে।

১৯.
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কী বলে?
  1. ক) চাকরিজীবী
  2. খ) আমলা
  3. গ) কর্মকর্তা
  4. ঘ) শাসক
সঠিক উত্তর:
খ) আমলা
উত্তর
সঠিক উত্তর:
খ) আমলা
ব্যাখ্যা

- আমলাতন্ত্র আধুনিক রাজনৈতিক ব্যবস্থায় একটি অপরিহার্য অংশ।
- সাধারণত রাষ্ট্রীয় নীতি ও সিদ্ধান্ত গ্রহণ করেন মন্ত্রী বা রাজনৈতিক প্রশাসকগণ এবং এসব নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন করেন আমলারা।
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আমলা বলে।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

২০.
বর্তমানে কিসের উপর উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোর উন্নয়নে দাতা দেশ ও সংস্থাসমূহ সবচেয়ে বেশি জোর দিচ্ছে?
  1. ক) মূল্যবোধ
  2. খ) আইন
  3. গ) সুশাসন
  4. ঘ) সমাজ
সঠিক উত্তর:
গ) সুশাসন
উত্তর
সঠিক উত্তর:
গ) সুশাসন
ব্যাখ্যা

- বর্তমানে উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোর উন্নয়নে দাতা দেশ ও সংস্থাসমূহ সবচেয়ে বেশি জোর দিচ্ছে সুশাসনের উপর।
- বৈদেশিক সাহায্য বা বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে সুশাসনের বিকল্প নেই।
- একটি দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য অত্যাবশ্যকীয় হলো সুশাসন। তাই টেকসই উন্নয়নের অপরিহার্য অঙ্গ সুশাসন।
- দুস্থ, দরিদ্র, অসহায় ও অনগ্রসর জনগোষ্ঠীর স্বাভাবিক জীবনমানের নিশ্চয়তা বিধান করে সুশাসন।

২১.
নীতিশাস্ত্রের উপর লেখা 'Nicomachean Ethics' গ্রন্থের রচয়িতা-
  1. ক) বার্ট্রান্ড রাসেল
  2. খ) এরিস্টটল
  3. গ) ইমানুয়েল কান্ট
  4. ঘ) চার্লস ডিকেন্স
সঠিক উত্তর:
খ) এরিস্টটল
উত্তর
সঠিক উত্তর:
খ) এরিস্টটল
ব্যাখ্যা

- গ্রীক দার্শনিক এরিস্টটল রাষ্ট্রবিজ্ঞান ও প্রাণিবিজ্ঞানের জনক।
- তারূ নীতিশাস্ত্রের উপর লেখা বিখ্যাত গ্রন্থঃ
• Eudemian Ethics
• Nicomachean Ethics.
- এছাড়াও তাঁর রচিত অন্যান্য গ্রন্থঃ
• Politics,
• Poetics,
• Republic,
• On the Soul,
• Metaphysics,
• Rhetoric ইত্যাদি।

২২.
'শিক্ষার অধিকার' কোন ধরনের অধিকার?
  1. ক) রাজনৈতিক
  2. খ) সাংস্কৃতিক
  3. গ) অর্থনৈতিক
  4. ঘ) সামাজিক
সঠিক উত্তর:
ঘ) সামাজিক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সামাজিক
ব্যাখ্যা

• যে সকল অধিকার নাগরিকের সভ্য জীবনযাপনের জন্য অপরিহার্য তাকেই সামাজিক অধিকার বলে। সভ্য জীবনযাপনের জন্য সামাজিক অধিকার অপরিহার্য। কেননা সামাজিক অধিকার সমাজজীবনকে বিকশিত করে।
• সামাজিক অধিকারসমূহ হলোঃ
১. জীবনের অধিকার
২. ব্যক্তি স্বাধীনতার অধিকার
৩. চিন্তা ও মতপ্রকাশের অধিকার
৪. সভা-সমিতির অধিকার
৫. চলাফেরার অধিকার
৬. সংবাদপত্রের স্বাধীনতা
৭. চুক্তি সম্পাদনের অধিকার
৮. আইনের চোখে সমানাধিকার
৯. সম্পত্তির অধিকার
১০. ধর্মের অধিকার
১১. পরিবার গঠনের অধিকার
১২. খ্যাতি বা সম্মান লাভের অধিকার
১৩. শিক্ষার অধিকার
১৪. নিজস্ব সংস্কৃতি ও ভাষার অধিকার ও
১৫. অর্থনৈতিক ও সামাজিক সুবিচার লাভের অধিকার।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।