পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ২৫ ফেব্রুয়ারি, ২০২৩সময়20 minutes
মোট প্রশ্ন৪০
সিলেবাস
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৮ (ধানসিঁড়ি) (গ্রেড-১৩) পরীক্ষার তারিখ: ৩১.১০.২০০৮
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ · ৪০ প্রশ্ন

.
সাম্যের গান গাই _______ আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই। ___কবিতাংশটির রচয়িতা কে?
  1. ক) বেগম সুফিয়া কামাল
  2. খ) শেখ ফজলল করিম
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) বিহারীলাল চক্রবর্তী
সঠিক উত্তর:
গ) কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
গ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
নারী
কাজী নজরুল ইসলাম

" সাম্যের গান গাই-
আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই!
বিশ্বে যা-কিছু মহান্‌ সৃষ্টি চির-কল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।"

‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯২৫ সালের ডিসেম্বরে।
গ্রন্থটিতে মোট কবিতা রয়েছে ১১টি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'সুবচন নির্বাসনে' নাটকটি কে লিখেছেন?
  1. ক) কল্যাণ মিত্র
  2. খ) আব্দুল্লাহ আল মামুন
  3. গ) সৈয়দ শামসুল হক
  4. ঘ) হুমায়ূন আহমেদ
সঠিক উত্তর:
খ) আব্দুল্লাহ আল মামুন
উত্তর
সঠিক উত্তর:
খ) আব্দুল্লাহ আল মামুন
ব্যাখ্যা
বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার আব্দুল্লাহ আল মামুন। তাঁর রচিত প্রথম নাটক- 'শপথ'।
তাঁর বিখ্যাত কয়েকটি নাটক-
-কোকিলারা,
-সুবচন নির্বাসনে,
-এখন দুঃসময়,
-এবার ধরা দাও,
-শাহজাদীর কালো নেকাব,
-চারদিকে যুদ্ধ,
-এখনও ক্রীতদাস,
-মেরাজ ফকিরের মা ইত্যাদি।

উৎস: ড. সৌমিত্র শেখর রচিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) দুস্প্রাপ্য
  2. খ) দূস্প্রাপ্য
  3. গ) দূষ্প্রাপ্য
  4. ঘ) দুষ্প্রাপ্য
সঠিক উত্তর:
ঘ) দুষ্প্রাপ্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দুষ্প্রাপ্য
ব্যাখ্যা
- সঠিক বানান: দুষ্প্রাপ্য
- যা সহজে পাওয়া যায় না = দুষ্প্রাপ্য।

কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
যা সহজে লঙ্ঘন করা যায় না = দুর্লঙ্ঘ্য।
যাকে সহজে জয় করা যায় না = দূর্জয়।
যা বিনা যত্নে লাভ করা গিয়েছে = অযত্নলব্ধ।
যা বহু কষ্টে লাভ করা যায় = দুর্লভ।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
.
কোনটি ‘বায়ু' শব্দের প্রতিশব্দ নয়?
  1. ক) বাভাস
  2. খ) সমীর
  3. গ) পবন
  4. ঘ) নিরদ
সঠিক উত্তর:
ঘ) নিরদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নিরদ
ব্যাখ্যা
বায়ু শব্দের সমার্থক শব্দ:
- বাতাস,
- অনিল,
- পবন,
- হাওয়া,
- সমীর,
- বাত,
- মরুৎ,
- প্রভঞ্জন,
- মারুত,
- বাভাস ইত্যাদি।

----------------------
- মেঘ শব্দের সমার্থক শব্দ হলো বারিদ, জীমূত, জলধর, জলদ, পয়োধর, তোয়দ, পয়োদ, নীরদ ইত্যাদি।
.
কোন বানানটি শুদ্ধ ?
  1. ক) Constilation
  2. খ) Constelletion
  3. গ) Constelation
  4. ঘ) Constellation
সঠিক উত্তর:
ঘ) Constellation
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Constellation
ব্যাখ্যা
The correct spelling is 'Constellation'.

- The meaning of this word 'the configuration of stars especially at one's birth'.
- শব্দটির বাংলা অর্থ হচ্ছে নক্ষত্রপুঞ্জ, নক্ষত্রমণ্ডল।

---------------------------------
- A series of stars is called Constellation.
- A group of followers hired to applaud at a performance is called Claque.
- A funeral procession is called Cortege.
- A group of worshippers is called Congregation. 

Source: Merriam-Webster Dictionary.
.
Abstract noun of the word 'Obey' is
  1. ক) Obedient
  2. খ) Obediently
  3. গ) Obedience
  4. ঘ) None of them
সঠিক উত্তর:
গ) Obedience
উত্তর
সঠিক উত্তর:
গ) Obedience
ব্যাখ্যা
• obey (verb intransitive) আজ্ঞানুবর্তী হওয়া; মেনে চলা; বাধ্য হওয়া; আজ্ঞাপালন করা
- এর noun form হচ্ছে - Obedience (আজ্ঞানুবর্তিতা; বাধ্যতা) এবং এটি হচ্ছে Abstract noun.
- Abstract Noun: 
- যে Noun কোনো অবস্তুগত ধারণা বা গুনকে নির্দেশ করে, যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবন দ্বারা বোঝা যায় না কিন্তু কল্পনা দ্বারা বোঝা যায় তাদেরকে Abstract Noun বলে।
-  Obedience হচ্ছে abstract noun কারণ শব্দটির কোন physical existence নেই ।  
- এছাড়াও, এটি অবস্তুগত ধারনা বা গুনকে নির্দেশ করে। 
.
Adjective of the word 'Float' is
  1. ক) Floaty
  2. খ) Floating
  3. গ) Fleet
  4. ঘ) None of them
সঠিক উত্তর:
খ) Floating
উত্তর
সঠিক উত্তর:
খ) Floating
ব্যাখ্যা
• float (verb transitive) (১) ভাসা; ভেসে থাকা/যাওয়া।
- এর adjective form হচ্ছে - Floating. 
- এর অর্থ প্লবমান; পরিবর্তনশীল; ভাসমান। 

• Fleet [noun] [countable noun] (১) এক অধিনায়কের আজ্ঞাধীন রণতরিসমূহ; কোনো দেশের সমস্ত রণতরি; নৌবহর।

Source: Bangla Academy Dictionary.
.
'You must adhere ________ your principle. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে________
  1. ক) in
  2. খ) on
  3. গ) at
  4. ঘ) to
সঠিক উত্তর:
ঘ) to
উত্তর
সঠিক উত্তর:
ঘ) to
ব্যাখ্যা
• Adhere (to) দৃঢ়ভাবে লেগে থাকা, সেঁটে থাকা; বিশ্বস্ত/ অনুগত/ অবিচল থাকা; বিচ্যুত না-হওয়া; দৃঢ়ভাবে সমর্থন করা।
- Example:
- I shall adhere to my plan
- You must adhere to your principles.
- সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to.
.
কোন বাক্যটি শুদ্ধ ?
  1. ক) She was taller than either of her five sisters.
  2. খ) I was the man whom they thought was dead.
  3. গ) Who do you think he is?
  4. ঘ) Each of the scholars have done well.
সঠিক উত্তর:
গ) Who do you think he is?
উত্তর
সঠিক উত্তর:
গ) Who do you think he is?
ব্যাখ্যা

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে সঠিক উত্তর - Who do you think he is?

অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) She was taller than either of her five sisters ভুল কারণ - 
দুই জনের মধ্যে একজন বুঝাতে হলে either ব্যবহৃত হয়। কিন্তু এখানে যেহেতু ৫জনের মধ্যে প্রত্যেকের চেয়ে লম্বা বুঝাচ্ছে তাই either এর পরিবর্তে each বসবে।

খ) I was the man whom they thought was dead - বাক্যটিতে whom এর স্থলে who হলে বাক্যটি সঠিক হত।

গ) Each of the scholars have done well বাক্যে  ‘Each of the scholars'  phrase এর headword ‘each’ singular হওয়ায় verb singular হবে.
অতএব, ‘have’ ব্যবহার করা যাবেনা।

১০.
কোনো ত্রিভুজের বাহুগুলোর লম্বদ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-
  1. ক) ভরকেন্দ্র
  2. খ) পরিকেন্দ্র
  3. গ) অন্তঃকেন্দ্র
  4. ঘ) লম্ববিন্দু
সঠিক উত্তর:
খ) পরিকেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
খ) পরিকেন্দ্র
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের বাহুগুলোর লম্বদ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-

সমাধান: 

ত্রিভুজের পরিকেন্দ্র:
ত্রিভুজের যেকোনো দুই বাহুর লম্বদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে।
তৃতীয় বাহুর লম্বদ্বিখণ্ডকও ঐ বিন্দুগামী।

ত্রিভুজের ভরকেন্দ্র:
ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে ঐ বিন্দুকে ত্রিভুজটির ভরকেন্দ্র বলা হয়।
ত্রিভুজের ভরকেন্দ্রে মধ্যমাগুলো 2 : 1 অনুপাতে বিভক্ত হয়।
১১.
a + b = 5, ab = 3 হলে a3 + b3 = কত?
  1. ক) 65
  2. খ) 70
  3. গ) 75
  4. ঘ) 80
সঠিক উত্তর:
ঘ) 80
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 80
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 5, ab = 3 হলে a3 + b3 = কত?

সমাধান:
দেওয়া আছে,
a + b = 5
ab = 3

প্রদত্ত রাশি = a3 + b3
= (a + b)3 - 3ab (a + b)
= 53 - 3 . 3 . 5
= 125 - 45
= 80
১২.
ক-এর বয়স খ-এর বয়সের দিগুণ এবং ক-এর বয়স গ-এর বয়সের তিনগুণ। তাদের বয়সের সমষ্টি ৭৭ বছর হলে ক ও খ-এর বয়সের পার্থক্য হবে-
  1. ক) ১৮ বছর
  2. খ) ২১ বছর
  3. গ) ২২ বছর
  4. ঘ) ২৩ বছর
সঠিক উত্তর:
খ) ২১ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ২১ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ক-এর বয়স খ-এর বয়সের দিগুণ এবং ক-এর বয়স গ-এর বয়সের তিনগুণ। তাদের বয়সের সমষ্টি ৭৭ বছর হলে ক ও খ-এর বয়সের পার্থক্য হবে-

সমাধান:
ক এর বয়স = x বছর
খ এর বয়স = x/2 বছর
গ এর বয়স = x/3 বছর

শর্তমতে,
x + (x/2) + (x/3) = 77
⇒ (6x + 3x + 2x)/6 = 77
⇒ 11x/6 = 77
⇒ x = 42

ক এর বয়স = 42 বছর
খ এর বয়স = 42/2 = 21 বছর

ক ও খ-এর বয়সের পার্থক্য = 42 - 21 = 21 বছর
১৩.
৩০ জন শ্রমিক একটি কাজ ২১ দিনে শেষ করতে পারে। ১৮ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কত জন শ্রমিক লাগবে?
  1. ক) ৫ জন
  2. খ) ৬ জন
  3. গ) ৮ জন
  4. ঘ) ৯ জন
সঠিক উত্তর:
ক) ৫ জন
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ জন শ্রমিক একটি কাজ ২১ দিনে শেষ করতে পারে। ১৮ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কত জন শ্রমিক লাগবে?

সমাধান:
২১ দিনে কাজটি শেষ করে ৩০ জন
১  দিনে কাজটি শেষ করে (৩০ × ২১) জন
∴ ১৮  দিনে কাজটি শেষ করে (৩০ × ২১)/১৮ জন
= ৩৫ জন

∴ নতুন শ্রমিক লাগবে = (৩৫ - ৩০) জন 
= ৫ জন
১৪.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
  1. ক) ৩/৪
  2. খ) ৫/৬
  3. গ) ৭/৯
  4. ঘ) ১১/১৮
সঠিক উত্তর:
খ) ৫/৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫/৬
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?

সমাধান:
৩/৪ = ০.৭৫
৫/৬ = ০.৮৩
৭/৯ = ০.৭৮
১১/১৮ = ০.৬১
উপরিক্ত ভগ্নাংশ হতে দেখা যায় যে, ৫/৬ ভগ্নাংশটি বৃহত্তম।
১৫.
বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকার ৩ বছরে সুদ-আসলে ৪৭৬ টাকা হবে?
  1. ক) ৪%
  2. খ) (৯/২)%
  3. গ) ৫%
  4. ঘ) (১১/২)%
সঠিক উত্তর:
ক) ৪%
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪%
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছরে সুদে-আসলে ৪৭৬ টাকা হবে?

সমাধান: 
সুদ = (৪৭৬ - ৪২৫) টাকা
= ৫১ টাকা 

৪২৫ টাকার ৩ বছরের সুদ ৫১ টাকা 
১ টাকার ১ বছরের সুদ ৫১/(৪২৫ × ৩) টাকা 
∴ ১০০ টাকার ১ বছরের সুদ (৫১ × ১০০)/(৪২৫ × ৩) টাকা
= ৪ টাকা
১৬.
কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেটস্ রোগ হয়?
  1. ক) ভিটামিন 'এ'
  2. খ) ভিটামিন 'বি'
  3. গ) ভিটামিন 'সি'
  4. ঘ) ভিটামিন 'ডি'
সঠিক উত্তর:
ঘ) ভিটামিন 'ডি'
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভিটামিন 'ডি'
ব্যাখ্যা
ভিটামিন ডি(D) এর অভাবে রিকেটস রোগ হয়।
এছাড়া ভিটামিন সি(C) এর অভাবে স্কার্ভি;
ভিটামিন বি১(B1) এর অভাবে বেরিবেরি;
এবং ভিটামিন এ(A) এর অভাবে রাতকানা রোগ হয়।

উৎস: জীববিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি।
১৭.
নিচের কোনটি যকৃতের রোগ?
  1. ক) টাইফয়েড
  2. খ) কলেরা
  3. গ) জন্ডিস
  4. ঘ) হাঁপানী
সঠিক উত্তর:
গ) জন্ডিস
উত্তর
সঠিক উত্তর:
গ) জন্ডিস
ব্যাখ্যা
- লোহিত রক্তকণিকার অধিক ভাঙন কিংবা যকৃত বা পিত্তনালীর কোনো সমস্যার কারণে রক্তে বিলিরুবিনের পরিমাণ মাত্রাতিরিক্ত হয়ে যেতে পারে।
- এই বিলিরুবিন তখন শরীরের বিভিন্ন অংশে জমা হতে থাকে। এ অবস্থাকে বলা হয় জন্ডিস।

সূত্র: উচ্চ মাধ্যমিক প্রাণিবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি।
১৮.
মেক্সিকো দেশটি কোন মহাদেশের অন্তর্গত?
  1. ক) উত্তর আমেরিকা
  2. খ) দক্ষিণ আমেরিকা
  3. গ) ইউরোপ
  4. ঘ) আফ্রিকা
সঠিক উত্তর:
ক) উত্তর আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
ক) উত্তর আমেরিকা
ব্যাখ্যা
মেক্সিকো উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত।
মেক্সিকোর একটি গুরুত্বপূর্ণ পর্যটন নগরী হলো কানকুন।
মেক্সিকো এর রাজধানী হলো - মেক্সিকো সিটি। 

Source: world atlas
১৯.
বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে?
  1. ক) ২৬ মার্চ, ১৯৭১
  2. খ) ১০ এপ্রিল, ১৯৭১
  3. গ) ১৭ এপ্রিল, ১৯৭১
  4. ঘ) ১০ জানুয়ারি, ১৯৭২
সঠিক উত্তর:
খ) ১০ এপ্রিল, ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০ এপ্রিল, ১৯৭১
ব্যাখ্যা
- ১০ এপ্রিল, ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করার মাধ্যমে বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়।
- ১৭ এপ্রিল ১৯৭১ সালে মুজিবনগর সরকার শপথ নেওয়ার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।
- মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী।
- মুক্তিযুদ্ধ চলাকালে এ ঘোষণা প্রবাসী মুজিবনগর সরকার পরিচালনার অন্তর্বর্তীকালীন সংবিধান হিসাবে কার্যকর হয়।

উৎস: স্বাধীনতার ঘোষণাপত্র - বাংলাপিডিয়া, নবম দশম শ্রেণি সমাজ বই।
২০.
ব্যাবিলনের শূন্য উদ্যান কে গড়ে তুলেছিল?
  1. ক) নেবুচাদ নেজার
  2. খ) সাইরাস
  3. গ) র‌্যামজেজ
  4. ঘ) দারিউস
সঠিক উত্তর:
ক) নেবুচাদ নেজার
উত্তর
সঠিক উত্তর:
ক) নেবুচাদ নেজার
ব্যাখ্যা
• ব্যাবিলনের শূন্য উদ্যান নির্মাণ:
- ব্যাবিলনীয় সভ্যতার স্থপতি হাম্মুরাবির সংস্কৃতি অনেকটাই গ্রহণ করেছিল ক্যালডীয়রা।
- সেই সাথে নিজেদের বুদ্ধিমত্তার সংযোগ তাদেরকে অনেক এগিয়ে নিয়ে গিয়েছিল।
- ক্যালডীয় সম্রাট নেবুচাঁদ নেজারের সময় ব্যাবিলন শহর খুব জাঁকজমকপূর্ণ হয়।
- পুরো শহর ঘিরে ৫৬ মাইল লম্বা দেয়াল তৈরি হয়।
- চার ঘোড়ার রথ চলতে পারে এমন চওড়া ছিল রাস্তা।
- শহরের মাঝখানে ছিল প্রকাণ্ড তোরণ।
- দেবী ইস্টারের স্মরণে তৈরি এই তোরণের নাম রাখা হয় ‘ইস্টার তোরণ' বা ‘ইস্টার গেট’।
- তোরণের ভেতর দিয়ে চলে যাওয়া লম্বা রাস্তাটির নাম ছিল ‘মিছিল সড়ক'।
- সম্রাট নেবুচাদ নেজারের রানি বাগান করতে খুব পছন্দ করতেন।
- তাঁরই উৎসাহে সম্রাট নগর দেয়ালের উপরে তৈরি করলেন আশ্চার্য সুন্দর এক বাগান।
- ইতিহাসে যা ‘শূন্য উদ্যান' নামে পরিচিত।
- ব্যাবিলনের শূন্য উদ্যান প্রাচীন পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি।

সূত্র: ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২১.
'চিলেকোঠার সেপাই' উপন্যাসটি কার লেখা?
  1. ক) আবুল ফজল
  2. খ) আখতারুজ্জামান ইলিয়াস
  3. গ) জহির রায়হান
  4. ঘ) শহীদুল্লাহ কায়সার 
সঠিক উত্তর:
খ) আখতারুজ্জামান ইলিয়াস
উত্তর
সঠিক উত্তর:
খ) আখতারুজ্জামান ইলিয়াস
ব্যাখ্যা
আখতারুজ্জামান ইলিয়াস একজন কথাসাহিত্যিক।
- তাঁর পূর্ণনাম আখতারুজ্জামান মুহম্মদ ইলিয়াস।
- ঊনসত্তরের গণঅভ্যুথানের প্রেক্ষাপটে রচিত উপন্যাস আক্তারুজ্জামান ইলিয়াসের মহাকাব্যিক উপন্যাস 'চিলেকোঠার সেপাই'। 

উপন্যাস:
- চিলেকোঠার সেপাই (১৯৮৭),
- খােয়াবনামা (১৯৯৬)।
(এই দুটি হলো তার মহাকাব্যোচিত উপন্যাস

ছােটগল্প:
- অন্য ঘরে অন্য স্বর (১৯৭৬),
- খোয়ারি (১৯৮২),
- দুধভাতে উৎপাত (১৯৮৫),
- দোজখের ওম (১৯৮৯)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
২২.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) শারীরীক
  2. খ) শারীরিক 
  3. গ) শারিরিক
  4. ঘ) শারিরীক
সঠিক উত্তর:
খ) শারীরিক 
উত্তর
সঠিক উত্তর:
খ) শারীরিক 
ব্যাখ্যা
শুদ্ধ বানান: শারীরিক

শারীরিক (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = শরীর+ইক
- অর্থ: শরীর বিষয়ক। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২৩.
কোনটি 'আকাশ' শব্দের প্রতিশব্দ নয়?
  1. ক) বাসব
  2. খ) গগন
  3. গ) অনন্ত
  4. ঘ) ব্যোম
সঠিক উত্তর:
ক) বাসব
উত্তর
সঠিক উত্তর:
ক) বাসব
ব্যাখ্যা
'আকাশ' শব্দের সমার্থক শব্দ:
- অন্তরিক্ষ,
- আসমান,
- অম্বর,
- গগন,
- অনন্ত,
- নভোঃ,
- নভোমণ্ডল,
- ব্যোম ইত্যাদি।‌

-----------------------
- বাসব শব্দের অর্থ দেবরাজ, ইন্দ্র।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৪.
’আপন পাঠেতে মন করহ নিবেশ'- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্মকারকে তৃতীয়া
  2. খ) করণ কারকে পঞ্চমী
  3. গ) অপাদান কারকে সপ্তমী
  4. ঘ) অধিকরণ কারকে সপ্তমী
সঠিক উত্তর:
ঘ) অধিকরণ কারকে সপ্তমী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অধিকরণ কারকে সপ্তমী
ব্যাখ্যা
’আপন পাঠেতে মন করহ নিবেশ' - বাক্যে ''পাঠে'' শব্দটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি।
ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে অধিকরণ কারক বলে।
এই বাক্যে ক্রিয়া সম্পাদন (পাঠে মন দিতে বলা হয়েছে) ‘পাঠ’ আধারকে কেন্দ্র করে।
এবং এর সাথে যুক্ত হয়েছে সপ্তমী (তে) বিভক্তি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৫.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Conteguous
  2. খ) Contigous
  3. গ) Contiguous
  4. ঘ) Contiguos
সঠিক উত্তর:
গ) Contiguous
উত্তর
সঠিক উত্তর:
গ) Contiguous
ব্যাখ্যা
• সঠিক বানান হচ্ছে - Contiguous.
- Contiguous (adjective)
English Meaning: sharing a common border; touching.
Bangla Meaning: ছুঁয়ে আছে এমন, সংলগ্ন; প্রতিবেশী; নিকটস্থ।

Source: Bangla Academy Dictionary.
২৬.
Noun of the word 'Break' is_________
  1. ক) Breaking
  2. খ) Breach
  3. গ) Breakful
  4. ঘ) Breakdown
সঠিক উত্তর:
খ) Breach
উত্তর
সঠিক উত্তর:
খ) Breach
ব্যাখ্যা
Breach (NOUN) -
An act of breaking or failing to observe a law, agreement, or code of conduct.

Origin: Middle English from Old French breche, ultimately of Germanic origin; related to break.
Source: Oxford Dictionary.
২৭.
'He is no match ______ me'. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে______
  1. ক) with
  2. খ) for
  3. গ) of
  4. ঘ) over
সঠিক উত্তর:
খ) for
উত্তর
সঠিক উত্তর:
খ) for
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - for.
- Match for somebody অর্থ কোন ব্যক্তির সাথে কারো শক্তি,সামর্থ্য,দক্ষতা ও বুদ্ধিমত্তার সমকক্ষ হওয়া।
২৮.
’The burglar jumped ________ the compound wall’. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে_________
  1. ক) on
  2. খ) at
  3. গ) over
  4. ঘ) in
সঠিক উত্তর:
গ) over
উত্তর
সঠিক উত্তর:
গ) over
ব্যাখ্যা
• কোন কিছু স্পর্শ না করে উপর দিয়ে গতিশীল থাকলে over ব্যবহার করা হয়৷
- কোন কিছুর উপর দিয়ে এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত বা আড়াআড়িভাবে বুঝাতেও over বসে।
- তাই উত্তর হবে over.
২৯.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. ক) Where are your luggages?
  2. খ) Can you give an advice?
  3. গ) What beautiful sceneries!
  4. ঘ) What awful weather!
সঠিক উত্তর:
ঘ) What awful weather!
উত্তর
সঠিক উত্তর:
ঘ) What awful weather!
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত বাক্য গুলোর মধ্যে কেবলমাত্র - What awful weather!- এই বাক্যটি সঠিক।
- Where are your luggages? বাক্যটি ভুল কারন  luggages হয় না, luggage হয় এবং এর সাথে singular verb is বসে।
- What beautiful sceneries! বাক্যটিতে  sceneries এর স্থলে scenery হলে বাক্যটি সঠিক হত।
- Can you give an advice? এর স্থলে Can you give an advice? Can you give a piece of advice/ Can you give me some advice হলে বাক্যটি সঠিক হত।
৩০.
একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৪৪° হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত?
  1. ক) ৭
  2. খ) ৮
  3. গ) ৯
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
ঘ) ১০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৪৪° হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত?

সমাধান:
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৪৪°।
সুতরাং সুষম বহুভুজের বহিস্থঃকোণ = ১৮০° - ১৪৪°
= ৩৬°
আমরা জানি, সুষম বহুভুজের বহিস্থঃকোণের সমষ্টি = ৩৬০°
সুতরাং বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/৩৬°
= ১০
৩১.
(x - 7) (4x - 29) = (2x - 5) (2x - 17) + 1 হলে x এর মান হবে-
  1. ক) 9
  2. খ) 10
  3. গ) -7
  4. ঘ) -9
সঠিক উত্তর:
ক) 9
উত্তর
সঠিক উত্তর:
ক) 9
ব্যাখ্যা
প্রশ্ন: (x - 7) (4x - 29) = (2x - 5) (2x - 17) + 1 হলে x এর মান হবে-

সমাধান:
(x - 7) (4x - 29) = (2x - 5) (2x - 17) + 1
⇒ 4x2 - 29x - 28x + 203 = 4x2 - 34x - 10x + 85 + 1
⇒ - 57x + 203 = - 44x + 86
⇒ 13x = 117
∴ x = 9
৩২.
পিতা ও দুই পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত দুই পুত্রের বয়সের গড় ৩ বছর কম। পিতার বয়স ৩২ বছর হলে মাতার বয়স কত?
  1. ক) ২১ বছর
  2. খ) ২২ বছর
  3. গ) ২৩ বছর
  4. ঘ) ২৪ বছর
সঠিক উত্তর:
গ) ২৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৩ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও দুই পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত দুই পুত্রের বয়সের গড় ৩ বছর কম। পিতার বয়স ৩২ বছর হলে মাতার বয়স কত?

সমাধান: 
ধরি,
পিতা ও দুই পুত্রের গড় বয়স =  x বছর
∴ পিতা ও দুই পুত্রের মােট বয়স (x × ৩) = ৩x বছর

প্রশ্নমতে,
মাতা ও দুই পুত্রের বয়সের গড় (x - ৩) বছর
∴ মাতা ও দুই পুত্রের মােট বয়স = ৩(x - ৩) বছর
= (৩x - ৯) বছর

যেহেতু পিতার বয়স = ৩২ বছর

∴ দুই পুত্রের মােট বয়স = (৩x - ৩২) বছর
= (৩x - ৩২) বছর

∴ মাতার বয়স = (৩x - ৯ - ৩x + ৩২)
= ২৩ বছর
৩৩.
৫ জন পুরুষ বা ৮ জন স্ত্রীলোক একটি কাজ ১৪ দিনে শেষ করতে পারলে ১০ জন পুরুষ ও ১২ জন স্ত্রীলোক একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে?
  1. ক) ৪ দিনে
  2. খ) ৫ দিনে
  3. গ) ৬ দিনে
  4. ঘ) ৮ দিনে
সঠিক উত্তর:
ক) ৪ দিনে
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ জন পুরুষ বা ৮ জন স্ত্রীলোক একটি কাজ ১৪ দিনে শেষ করতে পারলে ১০ জন পুরুষ ও ১২ জন স্ত্রীলোক একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে?

সমাধান:
৫ জন পুরুষ = ৮ জন স্ত্রীলোক
১০ জন পুরুষ = (৮ × ১০)/৫ জন স্ত্রীলোক
= ১৬ জন স্ত্রীলোক

মোট স্ত্রীলোক = (১২ + ১৬) জন = ২৮ জন

৮ জনে কাজটি করে ১৪ দিনে
১ জনে কাজটি করে (১৪ × ৮) দিনে
∴ ২৪ জনে কাজটি করে (১৪ × ৮)/২৮ দিনে
= ৪ দিন
৩৪.
১০.৪ এর ২.৫% = কত?
  1. ক) ০.২৬
  2. খ) ০.০২৬
  3. গ) ০.০০২৬
  4. ঘ) ০.০০০২৬
সঠিক উত্তর:
ক) ০.২৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ০.২৬
ব্যাখ্যা
প্রশ্ন: ১০.৪ এর ২.৫% = কত?

সমাধান:
১০.৪ এর ২.৫%
= ১০.৪ এর (২.৫/১০০)
= ২৬/১০০
= ০.২৬
৩৫.
সুদের হার শতকরা ৫ টাকা হলে, কত বছরে সুদ সুদ-আসলের ১/৫ হবে?
  1. ক) ৫ বছর
  2. খ) (১১/২) বছর
  3. গ) ৬ বছর
  4. ঘ) (১৩/২) বছর
সঠিক উত্তর:
ক) ৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: সুদের হার শতকরা ৫ টাকা হলে, কত বছরে সুদ সুদ-আসলের ১/৫ হবে?

সমাধান:
ধরি,
আসল P = ১০০ টাকা
সুদ I = ক টাকা

এখন
ক = (১/৫)(১০০ + ক)
৫ক = ১০০ + ক
৪ক = ১০০
ক = ২৫

মুনাফার হার r = ৫%
= ৫/১০০
= ১/২০

আমরা জানি
I = Pnr 
Pnr = I 
n = I/Pr
n = ২৫/১০০ × (১/২০)
n = ৫ 
৩৬.
কোনটি ছোঁয়াচে রোগ?
  1. ক) বাতজ্বর
  2. খ) পাঁচড়া
  3. গ) রাতকানা
  4. ঘ) হাঁপানী
সঠিক উত্তর:
খ) পাঁচড়া
উত্তর
সঠিক উত্তর:
খ) পাঁচড়া
ব্যাখ্যা
যে সকল রোগের বিস্তার রোগীর সংস্পর্শে বা ছোঁয়ায় বিস্তার লাভ করে তাদেরকে ছোঁয়াচে রোগ বলে।

ছোঁয়াচে রোগের উদাহরণ হলো-
- জলবসন্ত,
- হুপিংকাশি,
- কলেরা,
- ধনুষ্টংকার,
- যক্ষ্মা,
- মাম্পস,
- ফাইলেরিয়া,
- পাঁচড়া ইত্যাদি।
৩৭.
বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
  1. ক) পদ্মা
  2. খ) যমুনা
  3. গ) মেঘনা
  4. ঘ) সুরমা
সঠিক উত্তর:
ক) পদ্মা
উত্তর
সঠিক উত্তর:
ক) পদ্মা
ব্যাখ্যা
দেশে দীর্ঘতম নদী:
- দেশের দীর্ঘতম নদী পদ্মা।
- নদীটির দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার।
- নদীটি তিন বিভাগের ১২টি জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়।
- প্রবেশ পথ - শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
- নদীটির পতনমুখ - মেঘনা (ভেদরগঞ্জ, শরীয়তপুর)।

দ্বিতীয় দীর্ঘতম নদী:
- দ্বিতীয় দীর্ঘতম নদী ইছামতি।
- নদীর দৈর্ঘ্য ৩৩৪ কিলোমিটার।
- নদীটি খুলনা বিভাগের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
- প্রবেশ পথ - (ভারত) ভৈরব-কপোতাক্ষ (দামুড়হুদা, চুয়াডাঙ্গা)।
- নদীটির পতনমুখ - রায়মঙ্গল (শ্যামনগর, সাতক্ষীরা)।

তৃতীয় দীর্ঘতম নদী:
- তৃতীয় দীর্ঘতম নদী সাঙ্গু।
- নদীর দৈর্ঘ্য ২৯৪ কিলোমিটার।
- নদীটি চট্টগ্রাম বিভাগের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
- প্রবেশ পথ - মিয়ানমার সীমান্ত (থানচি, বান্দরবান)।
- নদীটির পতনমুখ - বঙ্গোপসাগর (বাঁশখালী, চট্টগ্রাম)।

তথ্যসূত্র - বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট। (লিংক)
৩৮.
পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?
  1. ক) জাভা
  2. খ) মাদাগাস্কার
  3. গ) আইসল্যান্ড
  4. ঘ) গ্রিনল্যান্ড
সঠিক উত্তর:
ঘ) গ্রিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গ্রিনল্যান্ড
ব্যাখ্যা
- পৃথিবীর বৃহত্তম দ্বীপ হলো গ্রিনল্যান্ড।
- এটি উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
- গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীন।
- গ্রিনল্যান্ডের মোট আয়তন প্রায় ২১ লক্ষ বর্গ কিলোমিটার। গ্রিনল্যান্ডের অধিকাংশ বরফাচ্ছাদিত।

-----------------------
- মাদাগাস্কার আফ্রিকার বৃহত্তম দ্বীপ।
- বোর্নিও এশিয়ার বৃহত্তম দ্বীপ।

তথ্যসূত্র: ব্রিটানিকা
৩৯.
ইসলামাবাদ কোন জেলার পূর্ব নাম?
  1. ক) ময়মনসিংহ
  2. খ) নোয়াখালী
  3. গ) চট্টগ্রাম
  4. ঘ) সিলেট
সঠিক উত্তর:
গ) চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
গ) চট্টগ্রাম
ব্যাখ্যা
- চট্রগ্রাম এর পূর্ব নাম- ইসলামাবাদ/পোর্টোগ্রান্ডে/শাতিলগঞ্জ।

অন্যদিকে-
- ময়নামতি - রোহিতগিরি।
- সিলেট - জালালাবাদ/শ্রীহট্ট।
- সোনারগাঁও - সুবর্ণ গ্রাম।
- ময়মনসিংহ - নাসিরাবাদ
- নোয়াখালী - সুধারাম বা ভুলুয়া।

তথ্যসূত্র:  বাংলাপিডিয়া।
৪০.
'আলীগড়' ভারতের কোন রাজ্যে অবস্থিত?
  1. ক) মধ্য প্রদেশ
  2. খ) উত্তর প্রদেশ
  3. গ) পশ্চিমবঙ্গ
  4. ঘ) রাজস্থান
সঠিক উত্তর:
খ) উত্তর প্রদেশ
উত্তর
সঠিক উত্তর:
খ) উত্তর প্রদেশ
ব্যাখ্যা
- আলীগড় ভারতের উত্তর প্রদেশে রাজ্যে অবস্থিত।

-------------------------------
- উনিশ শতকের মধ্যভাগে স্যার সৈয়দ আহমদ খান উত্তর ভারতে আলীগড় আন্দোলন গড়ে তোলেন।
- আলীগড় আন্দোলনের মূলে ছিলো মুসলমানদের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে তোলা এবং ইংরেজদের সাথে সুসম্পর্ক বজায রেখে মুসলমানদের উন্নয়ন সাধন। 
- এই লক্ষে সৈয়দ আহমদ খানের প্রচেষ্টায় আলীগড় বিশ্বদ্যিালয় প্রতিষ্টিত হয়।
- ১৮৮৬ খ্রিস্টাব্দে সৈয়দ আহমদ খান ‘মোহামেডান এডুকেশনাল কনফারেন্স’ নামে একটি সংস্থা গঠন করেন। 
 - সৈয়দ আহমদ খান কুরআনের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেন।
- তিনি বেনারসে ‘ভারতীয় মুসলমানদের শিক্ষা উন্নয়ন সমিতি’, নামে একটি সংস্থাও গঠন করেন।
- এ সমিতির সুপারিশে মুসলমানদেরকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য সৈয়দ আহমদ খান ১৮৭৫ খ্রিস্টাব্দে আলীগড়ে ‘মোহামেডান এ্যাংলো ওরিয়েন্টাল স্কুল’ প্রতিষ্ঠা করেন। দু’বছর পরে এটি কলেজে উন্নীত হয়।
- ১৮৭৭ খ্রিস্টাব্দে উক্ত ‘মোহামেডান এ্যাংলো ওরিয়েন্টাল কলেজ’ প্রতিষ্ঠার পর আলীগড় মুসলমানদের সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
-  সৈয়দ আহমদ খানের আহবানে আলীগড়ে ‘মোহামেডান ডিফেন্স এসোসিয়েশন’ গঠিত হয়।
- ১৮৯৮ খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমদ মৃত্যুবরণ করেন। 

উৎস: ইতিহাস প্রথম পত্র, (HSC Programme) উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।