পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি অধ্যায়: বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি টপিকসমূহ: ১. আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা: i) দেশ ও মহাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য [দেশের ইতিহাস ও রাজনীতি, ভৌগোলিক অবস্থান, রাজধানী, মুদ্রা, ভাষা, বিভিন্ন দেশের সংস্কার আন্দোলন, ইত্যাদি। উৎস: ইতিহাস ও বিশ্বসভ্যতা সম্পর্কিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, হিস্টরি.কম, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] -------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কী?
  1. মেলবোর্ন
  2. ক্যানবেরা
  3. সিডনি
  4. অ্যাডিলেড
সঠিক উত্তর:
ক্যানবেরা
উত্তর
সঠিক উত্তর:
ক্যানবেরা
ব্যাখ্যা
অস্ট্রেলিয়া:
- অস্ট্রেলিয়া পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়ায় অবস্থিত।
- অস্ট্রেলিয়ার রাজধানীর নাম ক্যানবেরা।
- দক্ষিণ গোলার্ধে প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত।
- অস্ট্রেলিয়া পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম রাষ্ট্র।
- ডার্লিং/মারে নদী অস্ট্রেলিয়ার বৃহত্তম নদী।
- গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ায় অবস্থিত।
- অস্ট্রেলিয়া ৬টি রাজ্য এবং ২টি প্রধান প্রধান ভূখণ্ডে বিভক্ত।
- দুটি প্রধান প্রধান ভূখণ্ড হল: অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি এবং নর্দার্ন টেরিটরি।
- অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত, সিডনি - অস্ট্রেলিয়া এবং ওশেনিয়ার বৃহত্তম এবং সবচেয়ে জনবহুল শহর।
- মেলবোর্ন অস্ট্রেলিয়ার ২য় বৃহত্তম শহর।

তথ্যসূত্র - Britannica.com
.
উত্তর ইউরোপের দেশ কোনটি?
  1. পোল্যান্ড
  2. বুলগেরিয়া
  3. বেলারুশ
  4. সুইডেন
সঠিক উত্তর:
সুইডেন
উত্তর
সঠিক উত্তর:
সুইডেন
ব্যাখ্যা
পূর্ব ইউরোপের দেশসমূহ:
• বেলারুশ
• বুলগেরিয়া
• চেক প্রজাতন্ত্র
• হাঙ্গেরি
• পোল্যান্ড
• মলদোভা
• রোমানিয়া
• রাশিয়া
• স্লোভাকিয়া
• ইউক্রেন

উত্তর ইউরোপের দেশসমূহ:
• নরওয়ে
• সুইডেন
• ডেনমার্ক
• ফিনল্যান্ড
• আইসল্যান্ড
• যুক্তরাজ্য
• আয়ারল্যান্ড
• লিথুয়ানিয়া
• লাটভিয়া
• এস্তোনিয়া

তথ্যসূত্র - Worldatlas.com
.
ইকুয়েডরের রাজধানীর নাম কী?
  1. কুয়েঞ্চা
  2. কুইটো
  3. সান্তা এলেনা
  4. কানার
সঠিক উত্তর:
কুইটো
উত্তর
সঠিক উত্তর:
কুইটো
ব্যাখ্যা
ইকুয়েডর:
- দেশটির নামের অর্থ ‘নিরক্ষীয় অঞ্চল’।
- ইকুয়েডর উত্তর-পশ্চিম দক্ষিণ আমেরিকার দেশ।
- দেশটির আয়তন ৯৯,১১২ বর্গ মাইল (২৫৬,৭০০ বর্গ কিমি)।
- এর রাজধানীর নাম কুইটো।
- বর্তমানে ইকুয়েডর যা আছে তার বেশিরভাগই ইনকা সভ্যতার অন্তর্ভুক্ত।
- ইকুয়েডর নিরক্ষরেখায় অবস্থিত , সিয়েরা ব্যতীত বেশিরভাগ দেশই আর্দ্র গ্রীষ্মমন্ডলীয় জলবায়ু অনুভব করে।
- ওরিয়েন্ট সারা বছর ধরে একটি অস্থির সামুদ্রিক গ্রীষ্মমন্ডলীয় বায়ু দ্বারা প্রভাবিত হয়।
- এটি দক্ষিণ আমেরিকার চির বসন্তের দেশ।

তথ্যসূত্র - Britannica.com
.
কোন নাবিক উত্তর আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন?
  1. লুই বার্থামেলু
  2. ক্রিস্টোফার কলম্বাস
  3. আল বুকার্ক
  4. ভাস্কো দা গামা
সঠিক উত্তর:
ক্রিস্টোফার কলম্বাস
উত্তর
সঠিক উত্তর:
ক্রিস্টোফার কলম্বাস
ব্যাখ্যা
উত্তর আমেরিকা (North America):
- পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ উত্তর আমেরিকা।
- ১৪৯২ সালে ক্রিস্টোফার কলম্বাস উত্তর আমেরিকা আবিষ্কার করেন।
- এ মহাদেশের সর্বোচ্চ স্থান ডেনালি, যা ম্যাককিনলে নামেও পরিচিত।
- পানামা খাল উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকে পৃথক করেছে।
- এ মহাদেশে ছোট-বড় অনেকগুলো দ্বীপ রয়েছে। এর মধ্যে গ্রীনল্যান্ড, নিউফাউন্ডল্যান্ড অন্যতম।
- এ মহাদেশের মধ্য আমেরিকা থেকে মিসিসিপি অববাহিকা পর্যন্ত সুবিস্তৃত সমভূমি অঞ্চলকে প্রচুর পরিমাণে গম উৎপাদনের জন্য ‘বিশ্বের রুটির ঝুড়ি' বলা হয়।
- মিসিসিপি-মিসৌরি এ মহাদেশের দীর্ঘতম নদী।
- আয়তনে সবচেয়ে বড় দেশ কানাডা এবং সবচেয়ে ছোট সেন্ট কিটস অ্যান্ড নেভিস।

তথ্যসূত্র - Worldatlas.com
.
ভারতের সেভেন সিস্টার্সভুক্ত মণিপুরের রাজধানী কোনটি?
  1. শীলং
  2. আইজল
  3. ইম্ফল
  4. কোহিমা
সঠিক উত্তর:
ইম্ফল
উত্তর
সঠিক উত্তর:
ইম্ফল
ব্যাখ্যা
সেভেন সিস্টার্স:
- উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত।
- রাজ্যগুলাে হচ্ছে: অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা।
- এই সাত রাজ্যের আয়তন ২,৬২,১৭৯ বর্গকিলোমিটার, যা ভারতের মোট এলাকার প্রায় ৭.৯৭ শতাংশ।
- এ অঞ্চলের জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যার ৩.৭৮ শতাংশ।

উল্লেখ্য,
- ত্রিপুরার সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একত্রে ‘সেভেন সিস্টার্স’ নামে উল্লেখ করেন।
- ১৯৭২ সালে এই সাত রাজ্যকে সেভেন সিস্টার্সের মর্যাদা দেওয়া হয়।
- আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে।
- আগে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না।

⇒ ভারতের সেভেন সিস্টার্সের রাজ্যসমূহ ও রাজধানী -
১. আসাম - দিসপুর,
২. মিজোরাম - আইজল,
৩. অরুনাচল - ইটানগর,
৪. মেঘালয় - শীলং,
৫. ত্রিপুরা - আগরতলা,
৬. মণিপুর - ইম্ফল,
৭. নাগাল্যান্ড - কোহিমা।

উৎস: Ministry of Home Affairs ওয়েবসাইট।
.
কাজাখস্তানের মুদ্রার নাম কী?
  1. সোম
  2. কিয়াট
  3. গুলট্রাম
  4. টেংগে
সঠিক উত্তর:
টেংগে
উত্তর
সঠিক উত্তর:
টেংগে
ব্যাখ্যা
কাজাখস্তান:
- বিশ্বের বৃহত্তম স্থলবেষ্টিত দেশ কাজাখস্তান।
- এটি মধ্য এশিয়ার একটি দেশ।
- দেশটির আয়তন ১,০৫২,০৯০ বর্গ মাইল (২,৭২৪,৯০০ বর্গ কিমি)।
- এর রাজধানী আস্তানা।
- ভাষা: কাজাখ, রাশিয়ান।
- ধর্ম: ইসলাম (বেশিরভাগই সুন্নি), খ্রিস্টান।
- মুদ্রা: টেংগে।
- কাজাখস্তান হল একটি একক প্রজাতন্ত্র যার পার্লামেন্ট দুটি কক্ষ নিয়ে গঠিত।
- এর রাষ্ট্র ও সরকার প্রধান হলেন রাষ্ট্রপতি।

তথ্যসুত্র - Britannica.com
.
সরু দেশ হিসেবে পরিচিত কোনটি?
  1. চিলি
  2. পেরু
  3. বলিভিয়া
  4. নাউরু
সঠিক উত্তর:
চিলি
উত্তর
সঠিক উত্তর:
চিলি
ব্যাখ্যা
চিলি:
- চিলি দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ।
- আয়তন: ২৯১,৯৩০ বর্গ মাইল (৭৫৬,০৯৬ বর্গ কিমি)।
- রাজধানী: সান্তিয়াগো।
- ভাষা: স্প্যানিশ (অফিসিয়াল)।
- ধর্ম: খ্রিস্টান ধর্ম (প্রধানত রোমান ক্যাথলিক, এছাড়াও প্রোটেস্ট্যান্ট, অন্যান্য খ্রিস্টান)।
- মুদ্রা: চিলি পেসো।
- চিলি সরু দেশ হিসেবে পরিচিত।

তথ্যসূত্র - Britannica.com
.
'লাইন অব ডিমারকেশন' কোন দুইটি দেশের মধ্যকার সীমানা?
  1. ভারত ও চীন
  2. মেক্সিকো ও যুক্তরাষ্ট্র
  3. পর্তুগাল ও স্পেন
  4. ইসরাইল ও সিরিয়া
সঠিক উত্তর:
পর্তুগাল ও স্পেন
উত্তর
সঠিক উত্তর:
পর্তুগাল ও স্পেন
ব্যাখ্যা
বিভিন্ন দেশের সীমানা:
- ডুরান্ড লাইন - পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা।
- ম্যাকমোহন লাইন - ভারত ও চীনের মধ্যে সীমানা।
- রেডক্লিফ লাইন - ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।
- লাইন অব ডিমারকেশন - পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা।
- লাইন অব কন্ট্রোল - ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা।
- লাইন অব একচুয়াল কন্ট্রোল - চীন ও ভারতের মধ্যে সীমানা।
- পার্পল লাইন - ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা।
- সনেরা লাইন - মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমানা।

তথ্যসূত্র - Britannica.com
.
আয়তনে আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ কোনটি?
  1. লিবিয়া
  2. কঙ্গো
  3. আলজেরিয়া
  4. সিয়েরা লিওন
সঠিক উত্তর:
আলজেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
আলজেরিয়া
ব্যাখ্যা
আলজেরিয়া:
- আলজেরিয়া আয়তনে আফ্রিকার বৃহত্তম দেশ এবং বিশ্বের দশম বৃহত্তম দেশ।
- আয়তন: ২,৩৮১,৭৪১ বর্গ কিমি।
- রাজধানী: আলজিয়ার্স।
- ভাষা: আরবি (অফিসিয়াল), তামাজিট (জাতীয়), ফরাসি।
- ধর্ম: ইসলাম (সরকারি; প্রধানত সুন্নি)।
- মুদ্রা: আলজেরিয়ান দিনার।

আফ্রিকা মহাদেশের আয়তনে বৃহত্তম দেশ:
১) আলজেরিয়া - ৯১৯,৫৯০ মাইল (২,৩৮১,৭৪১ বর্গ কি.মি)।
২) কঙ্গো - ৯০৫,৪০৫ মাইল (২,৩৪৫,০০০ বর্গ কি.মি)।
৩) সুদান - ৭১০,৬৮৯ মাইল (১,৮৪০,৬৮৭ বর্গ কি.মি)।
৪) লিবিয়া - ৬৪৭,১৮০ মাইল (১,৬৭৬,১৯৮ বর্গ কি.মি)।
৫) চাদ - ৪৯৫,৭৫৩ মাইল (১,২৮৪,০০০ বর্গ কি.মি)।

তথ্যসূত্র - Worldatlas.com & Britannica.com
১০.
কলম্বিয়ার রাজধানীর নাম কী?
  1. কারাকাস
  2. নমপেন
  3. হ্যানয়
  4. বোগোটা
সঠিক উত্তর:
বোগোটা
উত্তর
সঠিক উত্তর:
বোগোটা
ব্যাখ্যা
কলম্বিয়া:
- কলম্বিয়া দক্ষিণ আমেরিকার একটি দেশ।
- আয়তন ৪৪০,৫৩১ বর্গ মাইল।
- রাজধানী: বোগোটা।
- ভাষা: স্প্যানিশ (অফিসিয়াল)।
- ধর্ম: খ্রিস্টধর্ম (প্রধানত রোমান ক্যাথলিক)।
- মুদ্রা: পেসো।
- কফি দেশটির প্রধান অর্থকরী ফসল।
- কলম্বিয়া হল বিশ্বের সবচেয়ে বড় পান্না উৎপাদনকারী এবং দক্ষিণ আমেরিকার সোনার বৃহত্তম উৎপাদনকারী দেশ।
- এর রাষ্ট্র ও সরকার প্রধান হলেন রাষ্ট্রপতি।

তথ্যসূত্র - Britannica.com
১১.
কোন দেশের সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়?
  1. যুক্তরাজ্য
  2. কানাডা
  3. পর্তুগাল
  4. জাপান
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
জাপান:
- জাপানের সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়।
- জাপানের সংবিধানকে ‘যুদ্ধোত্তর সংবিধান' নামেও অভিহিত করা হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৭ সালের ৩রা মে জাপানের বর্তমান সংবিধান গৃহিত হয়।
- যুক্তরাষ্ট্রের প্রভাবাধীনে রচিত এই সংবিধানের ৯নং অনুচ্ছেদ অনুসারে জাপান আত্মরক্ষা ব্যতীত কোন যুদ্ধে অংশগ্রহণ বা জড়াতে পারবে না।
- এজন্যই মূলত জাপানের সংবিধান শান্তিবাদী সংবিধান নামেও পরিচিত। তবে, জাপান ধীরে ধীরে শান্তির সংবিধান থেকে বের হয়ে আসছে।

তথ্যসূত্র - জাপানের সরকারি ওয়েবসাইট।
১২.
স্ক্যান্ডিনেভিয়ান দেশ কোনটি?
  1. বেলজিয়াম
  2. ক্রোয়েশিয়া
  3. সাইবেরিয়া
  4. নরওয়ে
সঠিক উত্তর:
নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
নরওয়ে
ব্যাখ্যা
স্ক্যান্ডিনেভিয়ান দেশ:
- স্ক্যান্ডিনেভিয়া হলো ইউরোপের উত্তরে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল।
- স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র মূলত ৩টি।
- যথা- নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক।
- তবে ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফারো আইল্যান্ডকেও অনেক ক্ষেত্রে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হিসেব গণ্য করা হয়।

• নর্ডিক অঞ্চল বলতে স্ক্যান্ডেনেভিয়ান দেশ + ফিনল্যান্ড + আইসল্যান্ডকে বুঝায়।
অর্থাৎ, স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো আসলে নর্ডিক অঞ্চলের মধ্যে পরে।

• নর্ডিক অঞ্চলভূক্ত দেশ ৫টি।
যথা - আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড।

তথ্যসূত্র - Worldatlas.com ও Britannica.com.
১৩.
নিচের কোন দেশটির মুদ্রার নাম দিরহাম?
  1. ওমান
  2. বাহরাইন
  3. সিরিয়া
  4. মরক্কো
সঠিক উত্তর:
মরক্কো
উত্তর
সঠিক উত্তর:
মরক্কো
ব্যাখ্যা
রিয়াল যেসব দেশের মুদ্রা:
- সৌদি আরব,
- ওমান,
- ইয়েমেন,
- কাতার,
- ইরান।

দিনার যেসব দেশের মুদ্রা:
- ইরাক,
- কুয়েত,
- জর্ডান,
- বাহরাইন,
- আলজেরিয়া,
- তিউনেশিয়া।

দিরহাম যেসব দেশের মুদ্রা:
- সংযুক্ত আরব আমিরাত,
- মরক্কো।

পাউন্ড যেসব দেশের মুদ্রা:
- মিশর,
- সিরিয়া,
- লেবানন।

তথ্যসূত্র - Britannica.com
১৪.
'বাতাসের শহর' নামে পরিচিত -
  1. শিকাগো
  2. দুবাই
  3. সিডনি
  4. ক্যালিফোর্নিয়া
সঠিক উত্তর:
শিকাগো
উত্তর
সঠিক উত্তর:
শিকাগো
ব্যাখ্যা
শিকাগো:
- শিকাগো সিটি যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- ১৮৩৭ সালে শিকাগোকে আনুষ্ঠানিকভাবে একটি শহর করা হয়েছিল।
- মিশিগান হ্রদের তীরে এর অবস্থান।
- মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম শহর।
- শিকাগো শহরটিকে 'বাতাসের শহর' বলা হয়।

তথ্যসূত্র - Worldatlas.com & Britannica.com
১৫.
মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ কয়টি আসন বিশিষ্ট?
  1. ১০০টি
  2. ৩০০টি
  3. ৩৫০টি
  4. ৪৩৫টি
সঠিক উত্তর:
৪৩৫টি
উত্তর
সঠিক উত্তর:
৪৩৫টি
ব্যাখ্যা
কংগ্রেস:
- মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইন সভার নাম কংগ্রেস।
- আইন প্রণয়ন করাই এর প্রধান কাজ।
- কংগ্রেস একটি দ্বি-কক্ষ বিশিষ্ট আইন সভা।
- কংগ্রেসের নিম্নকক্ষ ‘প্রতিনিধি সভা' (The House of Representative) এবং উচ্চকক্ষ 'সিনেট' (The Senate) নামে পরিচিত।

⇒ নিম্নকক্ষ:
- কংগ্রেসের নিম্নকক্ষ ‘প্রতিনিধি সভা' বা 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' নামে পরিচিত।
• আসন সংখ্যা - ৪৩৫টি।
• মেয়াদ - ২ বছর।
• 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' সদস্য নির্বাচিত হওয়ার জন্য, একজন ব্যক্তির বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে।

⇒ উচ্চকক্ষ:
- কংগ্রেসের উচ্চকক্ষ 'সিনেট' নামে পরিচিত।
• আসন সংখ্যা - ১০০টি।
• মেয়াদ - ৬ বছর।
• 'সিনেট' সদস্য নির্বাচিত হওয়ার জন্য, একজন ব্যক্তির বয়স কমপক্ষে ৩০ বছর হতে হবে।

তথ্যসূত্র - যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।