পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়35 minutes
মোট প্রশ্ন২৬
সিলেবাস
গাণিতিক যুক্তি: টপিকসমূহ: জ্যামিতি: [i) রেখা, কোণ ও বৃত্ত সম্পর্কিত সমস্যা ও সমাধান; ii) ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান।] উৎস: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ২৬ প্রশ্ন

.
দুটি পূরক কোণের একটি অপরটির 4/5 অংশ হলে বৃহত্তম কোণটির মান কত?
  1. ক) 40°
  2. খ) 80°
  3. গ) 60°
  4. ঘ) 50°
সঠিক উত্তর:
ঘ) 50°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 50°
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি পূরক কোণের একটি অপরটির 4/5 অংশ হলে বৃহত্তম কোণটির মান কত?

সমাধান:

আমরা জানি,
পূরক কোণদ্বয়ের সমষ্টি = 90°

∴ কোণদ্বয়ের অনুপাত 4/5 = 4 : 5
∴ বৃহত্তম কোণ = 90° × 5/9
= 50°
.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 49√3 বর্গসে.মি. হলে উহার পরিসীমার অর্ধেক কত? 
  1. ক) 42 সে.মি.
  2. খ) 25 সে.মি.
  3. গ) 21 সে.মি.
  4. ঘ) 31 সে.মি.
সঠিক উত্তর:
গ) 21 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) 21 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 49√3  বর্গসে.মি. হলে উহার পরিসীমার অর্ধেক কত? 

সমাধান: 
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) × a2 এবং পরিসীমা 3a

শর্তমতে,
(√3/4) × a2 = 49√3
বা, a2 = 49 × 4
বা, a2 = 196
বা, a = 14

পরিসীমা = 3a
= 3 × 14
= 42 সে.মি.

∴ পরিসীমার অর্ধেক = 42/2 = 21 সে.মি.
.
x2 - 169 + y2 = 0 একটি বৃত্তের সমীকরণ হলে বৃত্তটির ব্যাসার্ধ কত?
  1. ক) 169
  2. খ) 16
  3. গ) 13
  4. ঘ) 14
সঠিক উত্তর:
গ) 13
উত্তর
সঠিক উত্তর:
গ) 13
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 169 + y2 = 0 একটি বৃত্তের সমীকরণ হলে বৃত্তটির ব্যাসার্ধ কত?

সমাধান:
x2 - 169 + y2 = 0
বা, x2 +  y2 = 169
বা, x2 +  y2 = (13)2

যেহেতু, x2 +  y2 = r2 বৃত্তের সমীকরণ।
∴ প্রদত্ত সমীকরণে বৃত্তের ব্যাসার্ধ 13।
.
একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ৬ মিটার বেশি এবং পরিসীমা ৬৪ মিটার হলে ক্ষেত্রফল কত?
  1. ক) ২২৭ বর্গমিটার
  2. খ) ২৩৭ বর্গমিটার
  3. গ) ২৪৭ বর্গমিটার
  4. ঘ) ২৫৭ বর্গমিটার
সঠিক উত্তর:
গ) ২৪৭ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৪৭ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ৬ মিটার বেশি এবং পরিসীমা ৬৪ মিটার হলে ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x + ৬ মিটার

∴ পরিসীমা = ৬৪ মিটার
বা, ২(x + x + ৬) = ৬৪
বা, ৪x + ১২ = ৬৪
বা, ৪x = ৬৪ - ১২
বা, x = ৫২/৪
∴ x = ১৩
আয়তক্ষেত্রের প্রস্থ ১৩ মিটার
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৩ + ৬ = ১৯ মিটার

আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ১৯ × ১৩ = ২৪৭ বর্গমিটার।
.
একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 184 বর্গসে.মি. এবং এর এক বাহুর দৈর্ঘ্য 16 সে.মি. হলে অপর বহুর দৈর্ঘ্য কত সে.মি.?
  1. ক) 13 সে.মি.
  2. খ) 22 সে.মি.
  3. গ) 21 সে.মি.
  4. ঘ) 23 সে.মি.
সঠিক উত্তর:
ঘ) 23 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 23 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 184 বর্গসে.মি. এবং এর এক বাহুর দৈর্ঘ্য 16 সে.মি. হলে অপর বহুর দৈর্ঘ্য কত সে.মি.?

সমাধান:
ধরি,
অপর বাহুর দৈর্ঘ্য = x  সে.মি.

আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = 1/2 × ভূমি × উচ্চতা

∴ 1/2 × x ×16 = 184
⇒ 8x = 184
⇒ x = 184/8
∴ x = 23

∴ নির্ণেয় অপর বাহুর দৈর্ঘ্য 23 সে.মি.
.
130° কোণটি হলো -
  1. ক) সূক্ষ্মকোণ
  2. খ) প্রবদ্ধকোণ
  3. গ) সমকোণ
  4. ঘ) স্থূলকোণ
সঠিক উত্তর:
ঘ) স্থূলকোণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্থূলকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: 130° কোণটি হলো -

সমাধান:
90° বা সমকোণ অপেক্ষা বড় কিন্তু 180° অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলে।
.
একটি সরলরেখার সাথে অপর একটি রেখাংশ মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি কত ডিগ্রি?
  1. ক) ৯০°
  2. খ) ১২০°
  3. গ) ১৬০°
  4. ঘ) ১৮০°
সঠিক উত্তর:
ঘ) ১৮০°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৮০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সরলরেখার সাথে অপর একটি রেখাংশ মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি কত ডিগ্রি?

সমাধান:
আমরা জানি,
একটি সরল রেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি ১৮০°।
.
4a ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল 4a দৈর্ঘ্যবিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে, আয়তক্ষেত্রের প্রস্থ কত?
  1. ক) πa2
  2. খ) πa
  3. গ) 2πa
  4. ঘ) 2πa2
সঠিক উত্তর:
খ) πa
উত্তর
সঠিক উত্তর:
খ) πa
ব্যাখ্যা
প্রশ্ন: 4a ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল 4a দৈর্ঘ্যবিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে, আয়তক্ষেত্রের প্রস্থ কত?

সমাধান:
বৃত্তের ব্যাস, 2r = 4a
বা, ব্যাসার্ধ, r = 2a

আমরা জানি,
∴ বৃত্তের ক্ষেত্রফল = π(2a)2 = 4πa2

প্রশ্নমতে,
4a × প্রস্থ = 4πa2
বা, প্রস্থ = 4πa2/4a
∴ প্রস্থ = πa
.
প্রদত্ত চিত্রটিতে যদি 4x° = 5y° হয়, তবে x এর মান কত?
  1. ক) 120°
  2. খ) 180°
  3. গ) 100°
  4. ঘ) 50°
সঠিক উত্তর:
গ) 100°
উত্তর
সঠিক উত্তর:
গ) 100°
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রটিতে যদি 4x° = 5y° হয়, তবে x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
4x = 5y
বা, y = 4x/5

প্রদত্ত চিত্র হতে, 
x° + y° = 180°
বা, x + (4x/5) = 180°
বা, (5x + 4x)/5 = 180°
বা, 9x = 900°
∴ x = 100°
১০.
ΔABC সমবাহু ত্রিভুজে BC বাহুর মধ্যমা AD হলে 2∠BAD এর মান কত?
  1. ক) 30°
  2. খ) 45°
  3. গ) 60°
  4. ঘ) 80°
সঠিক উত্তর:
গ) 60°
উত্তর
সঠিক উত্তর:
গ) 60°
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC সমবাহু ত্রিভুজে BC বাহুর মধ্যমা AD হলে 2∠BAD এর মান কত?

সমাধান:

ABD সমকোণী ত্রিভুজ হতে,
∠ABD + ∠BAD + ∠ADB = 180°
বা, 60° + ∠BAD + 90° = 180°
বা, ∠BAD = 180° - 150°
বা, ∠BAD = 30°
∴ 2∠BAD = 60°
১১.
দুটি বৃত্ত যদি পরস্পর বহি:স্থভাবে স্পর্শ করে তবে কেন্দ্র হতে স্পর্শ বিন্দুগামী সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ -
  1. ক) সূক্ষ্মকোণ
  2. খ) সরলকোণ
  3. গ) স্থূলকোণ
  4. ঘ) সমকোণ
সঠিক উত্তর:
খ) সরলকোণ
উত্তর
সঠিক উত্তর:
খ) সরলকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি বৃত্ত যদি পরস্পর বহি:স্থভাবে স্পর্শ করে তবে কেন্দ্র হতে স্পর্শ বিন্দুগামী সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ -

সমাধান:


কারণ, দুটি কেন্দ্রের সংযোগ সরলরেখা সব সময় একটি সরলরেখা হবে এবং তাদের মধ্যবর্তী কোণ হবে 180°।
180 ডিগ্রী কোণকে সরল কোণ বলে।
১২.
দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 3 সে.মি. এবং 4 সে.মি.। ঐ দুটি বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত?
  1. ক) 4 সে.মি.
  2. খ) 3 সে.মি.
  3. গ) 5 সে.মি.
  4. ঘ) 2 সে.মি.
সঠিক উত্তর:
গ) 5 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) 5 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 3 সে.মি. এবং 4 সে.মি.। ঐ দুটি বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত?

সমাধান:
দেওয়া আছে,
দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 3 সে.মি. এবং 4 সে.মি.

১ম বৃত্তের ক্ষেত্রফল = π(3)2 = 9π
২য় বৃত্তের ক্ষেত্রফল = π(4)2 = 16π
দুটি বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টি = 9π + 16π = 25π

ধরি,
নতুন বৃত্তের ব্যাসার্ধ = r সে.মি.

প্রশ্নমতে,
πr2 = 25π
বা, r2 = 25
∴ r = 5 সে.মি.

বৃত্তের ব্যাসার্ধ = 5 সে.মি.
১৩.
একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে (x/3)°, (x/3)° এবং (4x/3)° হলে, বৃহত্তম কোণটির মান কত?
  1. ক) 60°
  2. খ) 120°
  3. গ) 90°
  4. ঘ) 160°
সঠিক উত্তর:
খ) 120°
উত্তর
সঠিক উত্তর:
খ) 120°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে (x/3)°, (x/3)° এবং (4x/3)° হলে, বৃহত্তম কোণটির মান কত?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°

∴ (x/3) + (x/3) + (4x/3) = 180°
বা, (x + x + 4x)/3 = 180°
বা, 6x/3 = 180°
বা, 2x = 180°
∴ x = 90°

বৃহত্তম কোণ = 4x/3 = 4 × 90°/3 = 120°
১৪.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 8 সে.মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30° হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. ক) 32 বর্গ সে.মি.
  2. খ) 32√2 বর্গ সে.মি.
  3. গ) 16√2 বর্গ সে.মি.
  4. ঘ) 16 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
ঘ) 16 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 16 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 8 সে.মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30° হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

সমাধান:
বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ θ = 30°
সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য a = b = 8 সে.মি.

আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2)absinθ
= (1/2) × 8 × 8 × sin30°
= 32 ×(1/2)
= 32/2
=16

ত্রিভুজের ক্ষেত্রফল = 16 বর্গ সে.মি.
১৫.
কোন ত্রিভুজের যে কোন এক বাহু বর্ধিত করলে যে বহি:স্থ কোণ উৎপন্ন হয় তা হবে?
  1. ক) অন্ত:স্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির দ্বিগুণ
  2. খ) অন্ত:স্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান
  3. গ) অন্ত:স্থ বিপরীত কোণদ্বয়ের বিয়োগফলের সমান
  4. ঘ) অন্ত:স্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির অর্ধেক
সঠিক উত্তর:
খ) অন্ত:স্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান
উত্তর
সঠিক উত্তর:
খ) অন্ত:স্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ত্রিভুজের যে কোন এক বাহু বর্ধিত করলে যে বহি:স্থ কোণ উৎপন্ন হয় তা হবে?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের বাহু বর্ধিত করলে উৎপন্ন বহি:স্থ কোণ = অন্ত:স্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান।
১৬.
দুটি লাইন একে অন্যের থেকে ৩ মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে। তারা এক অন্যের সাথে কত মিটার দূরে গিয়ে মিলিত হবে?
  1. ক) ১০
  2. খ) ১৫
  3. গ) ১৮
  4. ঘ) কখনই নয়।
সঠিক উত্তর:
ঘ) কখনই নয়।
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কখনই নয়।
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি লাইন একে অন্যের থেকে ৩ মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে। তারা এক অন্যের সাথে কত মিটার দূরে গিয়ে মিলিত হবে?

সমাধান:
দুটি সমান্তরাল লাইন বা রেখা কখনই মিলিত হয় না।
১৭.
একটি সরলরেখার উপর লম্ব অংকন করলে কয়টি সমকোণ পাওয়া যায়?
  1. ক) ১ টি
  2. খ) ২ টি
  3. গ) ৩ টি
  4. ঘ) ৪ টি
সঠিক উত্তর:
খ) ২ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সরলরেখার উপর লম্ব অংকন করলে কয়টি সমকোণ পাওয়া যায়?

সমাধান:

একটি সরলরেখার উপর লম্ব অংকন করলে ২টি সমকোণ পাওয়া যায়।
১৮.
2 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র একটি বৃত্তের ভিতরে সম্পূর্ণরূপে অন্তর্লিখিত আছে। বৃত্তের ক্ষেত্রফল কত মিটার?
  1. ক) 2π
  2. খ) 2
  3. গ) 4π
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ক) 2π
উত্তর
সঠিক উত্তর:
ক) 2π
ব্যাখ্যা
প্রশ্ন: ২ মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র একটি বৃত্তের ভিতরে সম্পূর্ণরূপে অন্তর্লিখিত আছে। বৃত্তের ক্ষেত্রফল কত মিটার?

সমাধান:
দেওয়া আছে,
বর্গের বাহু = 2
∴ বর্গের কর্ণ = √2 × বাহু = √2 × 2 = 2√2 মিটার

অর্থাৎ, বৃত্তের ব্যাস = 2√2
ব্যাসার্ধ = √2

∴ বৃত্তের ক্ষেত্রফল = π × (√2)2 = 2π
১৯.
কোন বৃত্তের ১২ মিটার দীর্ঘ একটি জ্যা কেন্দ্র থেকে ৮ মিটার দূরে অবস্থিত হলে বৃত্তটির ব্যাস কত মিটার?
  1. ক) ১৫ মিটার
  2. খ) ১৮ মিটার
  3. গ) ১০ মিটার
  4. ঘ) ২০ মিটার
সঠিক উত্তর:
ঘ) ২০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃত্তের ১২ মিটার দীর্ঘ একটি জ্যা কেন্দ্র থেকে ৮ মিটার দূরে অবস্থিত হলে বৃত্তটির ব্যাস কত মিটার?

সমাধান:

মনে করি,
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের একটি জ্যা AB = 12 মিটার এবং কেন্দ্র থেকে OC = 8 মিটার দূরে অবস্থিত বৃত্তের ব্যাস = OA
যেহেতু AB = 12 মিটার
∴ AC = BC = 6 মিটার

আমরা জানি,
OA2 = OC2 + AC2
⇒ OA2 = 82 + 62
⇒ OA2 = 64 + 36
⇒ OA2 = 100
⇒ OA = √100
∴ OA = 10

∴ বৃত্তটির ব্যাস 2 × 10 = 20 মিটার
২০.
একটি রম্বসের ক্ষেত্রফল 144 বর্গ সে.মি. এবং রম্বসটির একটি কর্ণ অপরটির দ্বিগুণ হলে কর্ণ দুটির দৈর্ঘ্য কত?
  1. ক) 6 সে.মি. ও 12 সে.মি.
  2. খ) 24 সে.মি. ও 48 সে.মি.
  3. গ) 12 সে.মি. ও 24 সে.মি.
  4. ঘ) 6√2 সে.মি. ও 12√2 সে.মি.
সঠিক উত্তর:
গ) 12 সে.মি. ও 24 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) 12 সে.মি. ও 24 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের ক্ষেত্রফল 144 বর্গ সে.মি. এবং রম্বসটির একটি কর্ণ অপরটির দ্বিগুণ হলে কর্ণ দুটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
একটি কর্ণ = x
অপর কর্ণ = 2x

প্রশ্নমতে,
1/2 × x × 2x = 144
বা, x2 = 144
বা, x = √144
∴ x = 12

একটি কর্ণ = 12 সে.মি.
অপর কর্ণ = 2x = 2 . 12 = 24 সে.মি.
২১.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা ৪০০ মিটার। এর ক্ষেত্রফল কত বর্গ কি.মি.?
  1. ক) ০.১ বর্গ কি.মি.
  2. খ) ১০০ বর্গ কি.মি.
  3. গ) ১০ বর্গ কি.মি.
  4. ঘ) ০.০১ বর্গ কি.মি.
সঠিক উত্তর:
ঘ) ০.০১ বর্গ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ০.০১ বর্গ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা ৪০০ মিটার। এর ক্ষেত্রফল কত বর্গ কি.মি.?

সমাধান:
মনে করি,
বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য a মিটার
বর্গক্ষেত্রের পরিসীমা 4a

শর্তমতে,
4a = 400
∴ a = 100

ক্ষেত্রফল = a2
= (100)2 বর্গমিটার
= 10000 বর্গমিটার
= 10000/(1000 × 1000) বর্গ কি.মি.
= 0.01 বর্গ কি.মি.
২২.
চারটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য মিটারে নিম্নরূপ। কোনটি দ্বারা সমকোণী ত্রিভুজ অংকন সম্ভব?
  1. ক) 4, 8, 9
  2. খ) 6, 12, 13
  3. গ) 2, 12, 14
  4. ঘ) 5, 12, 13
সঠিক উত্তর:
ঘ) 5, 12, 13
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 5, 12, 13
ব্যাখ্যা
প্রশ্ন: চারটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য মিটারে নিম্নরূপ। কোনটি দ্বারা সমকোণী ত্রিভুজ অংকন সম্ভব?

সমাধান:
আমরা জানি,
কোনো ত্রিভুজের এক বাহুর উপর অংকিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অংকিত বর্গক্ষেত্রদ্বয়ের যোগফলের সমান হলে ত্রিভুজটি সমকোণী।
এখানে,
42 + 82 ≠  92
62 + 122 ≠  132
22 + 122 ≠  142

52 + 122 = 132  (সমকোণী ত্রিভুজ)
যেহেতু একবাহুর উপর অংকিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অংকিত বর্গক্ষেত্রদ্বয়ের যোগফলের সমান।
তাই, 52 + 122 = 132 দ্বারা সমকোণী ত্রিভুজ।
২৩.
কোন ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখন্ডকের ছেদবিন্দুকে কী বলে?
  1. ক) ভরকেন্দ্র
  2. খ) অন্ত:কেন্দ্র
  3. গ) লম্বকেন্দ্র
  4. ঘ) পরিকেন্দ্র
সঠিক উত্তর:
খ) অন্ত:কেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
খ) অন্ত:কেন্দ্র
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখন্ডকের ছেদবিন্দুকে কী বলে?

সমাধান:
ত্রিভুজের কোণগুলির সমদ্বিখন্ডক যে বিন্দুতে মিলিত হয় তাকে ত্রিভুজটির অন্ত:কেন্দ্র বলে।
* ত্রিভুজের মধ্যমাত্রয় যে বিন্দুতে মিলিত হয় তাকে ত্রিভুজটির ভরকেন্দ্র বলে।
* ত্রিভুজের শীর্ষ বিন্দু হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বত্রয় যে বিন্দুতে মিলিত হয় তাকে লম্বকেন্দ্র বলে।
* ত্রিভুজের বাহুগুলোর লম্বদ্বিখন্ডক যে বিন্দুতে মিলিত হয় তাকে ত্রিভুজটির পরিকেন্দ্র বলে।
২৪.
সমকোণী ত্রিভুজাকৃতির একটি মাঠের অতিভুজ ও ভূমির দৈর্ঘ্য যথাক্রমে 13 মি. ও 5 মি.। মাঠটির ক্ষেত্রফল কত?
  1. ক) 60 বর্গ মি.
  2. খ) 40 বর্গ মি.
  3. গ) 30 বর্গ মি.
  4. ঘ) 25 বর্গ মি.
সঠিক উত্তর:
গ) 30 বর্গ মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) 30 বর্গ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজাকৃতির একটি মাঠের অতিভুজ ও ভূমির দৈর্ঘ্য যথাক্রমে 13 মি. ও 5 মি.। মাঠটির ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
লম্ব = x মি.

আমরা জানি,
(লম্ব)2 + (ভূমি)2 = (অতিভুজ)2
বা, x2 + 52 = 132
বা, x2 + 25 = 169
বা, x2 = 169 - 25
বা, x = √144
∴ x = 12

সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × (12 × 5)
= 30 বর্গ মি.
২৫.
বৃত্তের ব্যাস ‍দ্বিগুণ বৃদ্ধি পেলে এর পরিধি কতগুণ বৃদ্ধি পায়?
  1. ক) ২ গুণ
  2. খ) ৩ গুণ
  3. গ) ৪ গুণ
  4. ঘ) ৬ গুণ
সঠিক উত্তর:
ক) ২ গুণ
উত্তর
সঠিক উত্তর:
ক) ২ গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ব্যাস ‍দ্বিগুণ বৃদ্ধি পেলে এর পরিধি কতগুণ বৃদ্ধি পায়?

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাস = 2r
বৃত্তের পরিধি = 2πr

ব্যাস ‍দ্বিগুণ বৃদ্ধি পাওয়ার পর নতুন ব্যাস = 2r + (2 × 2r) = 6r

∴ নতুন পরিধি = 2π × 6r/2
= 2π × 3r
= 2πr × 3
= 6πr 

সুতরাং, পরিধি বৃদ্ধি পেয়েছে (6πr - 2πr) = 4πr
- যা 2πr এর দ্বিগুণ। 
২৬.
কোনো বৃত্তের ব্যাসার্ধ 7 সে.মি. হলে বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য নিচের কোনটি?
  1. ক) 12 সে.মি.
  2. খ) 13 সে.মি.
  3. গ) 16 সে.মি.
  4. ঘ) 14 সে.মি.
সঠিক উত্তর:
ঘ) 14 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 14 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের ব্যাসার্ধ 7 সে.মি. হলে বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য নিচের কোনটি?

সমাধান: 
আমরা জানি,
বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
ব্যাসার্ধের দ্বিগুণ হলো ব্যাস।

∴ ব্যাস = 2 × ব্যাসার্ধ
= (2 × 7) সে.মি.
= 14 সে.মি.