পরীক্ষা আর্কাইভ

খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি

পরীক্ষাখাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৭২
সিলেবাস
পরীক্ষা – ২০ ফুল মডেল টেস্ট - ৫
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি

খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৭২ প্রশ্ন

.
বঙ্গদূত কার সম্পাদনায় প্রকাশিত হয়েছিল? 
  1. নীলমণি হালদার
  2. অক্ষয়কুমার দত্ত
  3. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  4. রাজা রামমোহন রায়
ব্যাখ্যা

- 'বঙ্গদূত' পত্রিকা সম্পাদনা করেন- নীলমণি হালদার।

​'বঙ্গদূত':
- নীলমনি হালদার সম্পাদিত একটি সাপ্তাহিক পত্রিকা 'বঙ্গদূত'।
- এটি প্রকাশিত হয় ১৮২৯ সালের ১০ই মে।
- পত্রিকাটি সংস্কারবাদী প্রগতিমুখী চিন্তায় পরিচালিত হতো।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
‘Farce' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. হলফনামা
  2. প্রহসন
  3. পরিপত্র
  4. অবচেতন
ব্যাখ্যা
• ‘Farce' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - প্রহসন।

অন্যদিকে,
- Affidavit এর বাংলা পারিভাষিক শব্দ - হলফনামা।
- Circular এর পারিভাষিক শব্দ - পরিপত্র।
- ‘Subconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো - অবচেতন।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
.
‘পর্বত’ এর সমার্থক শব্দ কোনটি? 
  1. তুরগ
  2. ভুজ
  3. ভূধর
  4. প্রস্তর
ব্যাখ্যা

• 'পর্বত' এর সমার্থক শব্দ — 'ভূধর'।

• 'পর্বত' শব্দের সমার্থক শব্দ: 
- অচল,
- গিরি,
- পাহাড়,
- অদ্রি,
- ভূধর,
- শৈল,
- নগ ইত্যাদি।

অন্যদিকে,
• 'ঘোড়া' এর সমার্থক শব্দ​ - তুরগ।
• 'হাত' এর সমার্থক শব্দ - 'ভুজ'।
• 'পাথর' এর সমার্থক শব্দ - 'প্রস্তর', 'উপল'।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
'খদ্দর' শব্দের অর্থ-
  1. ক্রেতা
  2. বিপদ
  3. ক্ষণকাল
  4. কাপড় বিশেষ
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
​'খদ্দর' শব্দের অর্থ- কাপড় বিশেষ। 

অন্যদিকে,
'খতর' শব্দের অর্থ- বিপদ।
'খদ্দের' শব্দের অর্থ- 'ক্রেতা'।
'খনেক' শব্দের অর্থ- 'ক্ষণকাল'। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

.
'যা দমন করা কষ্টকর' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. অনিবার্য
  2. দুর্দমনীয়
  3. দুর্নিবার
  4. অদম্য
ব্যাখ্যা

- 'যা দমন করা কষ্টকর' এর এক কথায় হবে - দুর্দমনীয়।

অন্যদিকে,
​- 'কোন ভাবেই যা নিবারণ করা যায় না' এর এক কথায় হবে - অনিবার্য।
- 'যা নিবারণ করা কষ্টকর' এর এক কথায় হবে- দুর্নিবার।
- 'যা দমন করা যায় না' এর এক কথায় হবে- অদম্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
উজানের কৈ- বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. তোষামোদকারী
  2. নির্ভীক
  3. সহজলভ্য
  4. নির্বোধ লোক
ব্যাখ্যা

• 'উজানের কৈ’ বাগ্‌ধারাটির অর্থ - সহজলভ্য।

​অন্যদিকে,
- 'খয়ের খাঁ' বাগ্‌ধারাটির অর্থ - তোষামোদকারী।
- ঢেঁকি অবতার বাগ্‌ধারাটির অর্থ - নিষ্কর্মা ও নির্বোধ লোক।
- ‘ডাকাবুকো’ বাগ্‌ধারাটির অর্থ - নির্ভীক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
'উপচয়' এর বিপরীত শব্দ কোনটি?
  1. অমৃত
  2. ভাটি
  3. খাতক
  4. অপচয়
ব্যাখ্যা
• 'উপচয়' শব্দের বিপরীত শব্দ — অপচয়।

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
- 'বিধি' শব্দের বিপরীত শব্দ - নিষেধ।
- 'সৌম্য' শব্দের বিপরীত শব্দ - করাল।
- 'ভীরু' শব্দের বিপরীত শব্দ - নির্ভীক।
- 'মহাজান' শব্দের বিপরীত শব্দ - খাতক।
- 'ভাটি' শব্দের বিপরীত শব্দ - উজান।
- 'বিষ' শব্দের বিপরীত শব্দ - অমৃত।
- 'সিক্ত' শব্দের বিপরীত শব্দ - শুষ্ক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক কোনটি?
  1. একুশে ফেব্রুয়ারি
  2. আরেক ফাল্গুন
  3. কবর
  4. নিষিদ্ধ লোবান
ব্যাখ্যা
• 'কবর' নাটক সম্পর্কিত আলোচনা:
- 'কবর' নাটকের পটভূমি হলো ১৯৫২ সালের ভাষা আন্দোলন। এটি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক।

- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির হত্যাকান্ড এবং পুলিশি নির্যাতনের প্রতিবাদে ২৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে সভা হয় তাতে তীব্র ভাষায় বক্তৃতা দেওয়ার অভিযোগে নিরাপত্তা আইনে সরকার তাঁকে বন্দি করে।

- ১৯৫৪ সাল পর্যন্ত তিনি জেলে ছিলেন এবং বন্দি অবস্থায়ই পরীক্ষা দিয়ে তিনি বাংলা বিষয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে এমএ ডিগ্রি লাভ করেন।
জেলে বন্দী অবস্থায়ই তিনি ভাষা আন্দোলনের পটভূমিকায় রচনা করেন তাঁর শ্রেষ্ঠ নাটক কবর (১৯৫৩)। জেলে বন্দি থাকা অবস্থায় অন্য রাজবন্দি বামপন্থী লেখক রণেশ দাশগুপ্ত মুনীর চৌধুরীকে নাটক লিখতে বলেন।

- শুধু রচনাই নয়, জেলের বন্দিদের দ্বারা এ নাটকের প্রথম মঞ্চায়নও হয় জেলের মধ্যেই।

- মার্কিন নাট্যকার Irwin Shaw রচিত Bury The Dead নাটকের অনুসরণে ভাষা আন্দোলনের পটভূমিতে 'কবর' নাটকটি রচিত হয়েছে।

অন্যদিকে, 
​- ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সংকলন: একুশে ফেব্রুয়ারি।
- বাঙালি জাতীয়তাবাদ আন্দোলন ও ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতায় জহির রায়হান 'আরেক ফাল্গুন' উপন্যাসটি রচনা করেন।
- নিষিদ্ধ লোবান - সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
.
'কৃদন্ত' এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?    
  1. কৃ + দন্ত
  2. কৃৎ + অন্ত
  3. কৃ +অন্ত
  4. কৃঃ +অন্ত
ব্যাখ্যা

• 'কৃদন্ত' এর সঠিক সন্ধিবিচ্ছেদ - কৃৎ + অন্ত।

সন্ধির সূত্র:
ক, চ, ট, ত্, প্-এর পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ্, জ্, ড্ (ড়), দ্, ব্ হয়।
- পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়।
যেমন:
- দিক্ + অন্ত = দিগন্ত,
- ণিচ্ + অন্ত = ণিজন্ত,
- ষট্ + আনন = ষড়ানন,
- তৎ + অবধি = তদবধি,
- সুপ্ + অন্ত = সুবন্ত।

এরূপ- বাগীশ, তদন্ত, বাগাড়ম্বর, কৃদন্ত, সদানন্দ, সদুপায়, সদুপদেশ, জগদিন্দ্র ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ( ২০১৮ সংস্করণ)।

১০.
তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগে কোন দোষে দুষ্ট হয়?
  1. গুরুচণ্ডালী দোষে
  2. দুর্বোধ্যতা-দোষে
  3. বাহুল্য-দোষে
  4. উপমার ভুল প্রয়োগ-দোষে
ব্যাখ্যা
• গুরুচণ্ডালী দোষ:
তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ কখনো কখনো গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে। 
​এ দোষে দুষ্ট শব্দ তার যোগ্যতা হারায়। 'গরুর গাড়ি', 'শবদাহ', 'মড়াপোড়া' প্রভৃতি স্থলে যথাক্রমে 'গরুর শকট', 'শবপোড়া', 'মড়াদাহ' প্রভৃতির ব্যবহার গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে।

------------------
• দুর্বোধ্যতা:

অপ্রচলিত, দুর্বোধ্য শব্দ ব্যবহার করলে বাক্যের যোগ্যতা বিনষ্ট হয়। যেমন- তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছো। (চাতুরী বা মায়া অর্থে, কিন্তু বাংলা 'প্রপঞ্চ' শব্দটি অপ্রচলিত)।

• উপমার ভুল প্রয়োগ:
ঠিকভাবে উপমা অলংকার ব্যবহার না করলে যোগ্যতার হানি ঘটে।
যেমন:
- আমার হৃদয়-মন্দিরে আশার বীজ উপ্ত হলো।
[বীজ ক্ষেতে বপন করা হয়, মন্দিরে নয়। কাজেই বাক্যটি হওয়া উচিত: আমার হৃদয়-ক্ষেত্রে আশার বীজ উপ্ত হলো।]

• বাহুল্য-দোষ:
প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে বাহুল্য দোষ ঘটে এবং এর ফলে শব্দ তার যোগ্যতাগুণ হারিয়ে থাকে।
যেমন:
- দেশের সব আলেমগণই এ ব্যাপারে আমাদের সমর্থন দান করেন।
['আলেমগণ' বহু বচনবাচক শব্দ। এর সঙ্গে 'সব' শব্দটির অতিরিক্ত ব্যবহার বাহুল্য-দোষ সৃষ্টি করেছে।]

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
১১.
"প্রত্যয় ও সমাস" ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
  1. ধ্বনিতত্ত্বে
  2. শব্দতত্ত্বে
  3. বাক্যতত্ত্বে
  4. অর্থতত্ত্বে 
ব্যাখ্যা

• রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব:
এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরি হয়, ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একককে বলা হয় রূপমূল (morpheme)। রূপমূল গঠন করে শব্দ। সেই জন্য শব্দতত্ত্বকে রূপতত্ত্ব (Morphology) বলা হয়।

• ব্যাকরণের এ অংশে শব্দ ও পদের ব্যুৎপত্তি-গঠন নিয়ে আলোচনা করা হয়।
যেমন-  
- বচন,
- লিঙ্গ,
- উপসর্গ,
- প্রত্যয়,
- বিভক্তি,
- সমাস,
- ধাতুরূপ,
- কাল (সময়) ইত্যাদি বিষয় এ অংশে আলোচিত হয়।
 
উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২.
নিচের কোন শব্দে মূর্ধন্য ‘ষ’ হবে?
  1. পোস্ট
  2. মাস্টার
  3. উৎকৃস্ট
  4. পুরস্কার
ব্যাখ্যা

• মূর্ধন্য-ষ ধ্বনির ব্যবহার: 
- বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ষ ধ্বনির ব্যবহার নেই।
- তাই দেশি, তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য-ষ লেখার প্রয়ােজন হয় না।
- কেবল কিছু তৎসম শব্দে ষ-এর প্রয়ােগ রয়েছে।
- যে-সব তৎসম শব্দে ‘ষ’ রয়েছে তা বাংলায় অবিকৃত আছে।
- তৎসম শব্দের বানানে মূর্ধন্য ষ’-এর ব্যবহারের নিয়মকে ষত্ব বিধান বলে। 

• ঋ এবং ঋ কারের পর 'ষ' হয়।
যেমন- দৃষ্টি, সৃষ্টি, উৎকৃষ্ট ইত্যাদি। 

• র- ধ্বনির পরে যদি অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকে তবে তার পরে ষ' হয়। 
​যথা: পরিষ্কার। কিন্তু অ, আ স্বরধ্বনি থাকলে স হয়। যথা: পুরস্কার

• আরবি, ফারসি, ইংরেজি ইত্যাদি বিদেশি ভাষা থেকে আগত শব্দে 'ষ' হয় না। 
​যেমন- জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ বই (২০১৯ সংস্করণ)।

১৩.
'সিংহাসন' - কোন সমাস?
  1. দ্বন্দ্ব সমাস
  2. কর্মধারয় সমাস
  3. নিত্য সমাস
  4. তৎপুরুষ সমাস
ব্যাখ্যা

• মধ্যপদলোপী কর্মধারয় সমাস:
- ব্যাসবাক্যের মাঝের পদ লোপ পেয়ে যে কর্মধারয় সমাস হয় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে।
যেমন:
- সিংহাসন = সিংহ চিহ্নিত আসন,
- আয়কর = আয়ের উপর কর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৪.
বিদেশি উপসর্গ কোনটি?
  1. অনা
  2. অধি
  3. পরি
  4. আম
ব্যাখ্যা

• খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যে সকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি। যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে। এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে। বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৫.
"শরীর > শরীল" কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. ধ্বনি বিপর্যয়
  2. বিষমীভবন
  3. স্বরসঙ্গতি
  4. ব্যঞ্জন বিকৃতি
ব্যাখ্যা

• বিষমীভবন:
দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে।
যেমন:
- লাঙ্গল > নাঙ্গল;
- শরীর > শরীল;
- লাল > নাল ইত্যাদি।

​উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ।

১৬.
"বাংলার মুখ আমি দেখিয়াছি, 
তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর।" - কবিতাংশটুকু কে লিখেছেন?
  1. সুফিয়া কামাল
  2. দ্বিজেন্দ্রলাল রায়
  3. জীবনানন্দ দাশ
  4. জসীম উদ্‌দীন
ব্যাখ্যা
• 'বাংলার মুখ আমি দেখিয়াছি,
তাই আমি পৃথিবীর রূপ
খুঁজিতে যাই না আর।' - কবিতাংশটুকু জীবনানন্দ দাশের 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থের 'বাংলার মুখ' কবিতার অন্তর্গত।

বাংলার মুখ
 জীবনানন্দ দাশ।

বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ
খুঁজিতে যাই না আর : অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে
চেয়ে দেখি ছাতার মতো ব্ড় পাতাটির নিচে বসে আছে
ভোরের দয়েলপাখি – চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ
জাম-বট-কাঁঠালের-হিজলের-অশথের করে আছে চুপ

'রূপসী বাংলা' কাব্যগ্রন্থ:
- জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ 'রূপসী বাংলা'।
- 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৫৭ সালে।
- কবিতাগুলির গঠন সনেটের। বাংলার গ্রাম-প্রকৃতি, নদীনালা, পশু-পাখি, উৎসব, অনুষ্ঠান কাব্যের বিষয়বস্তু।
- 'আবার আসিব ফিরে' রূপসী বাংলা কাব্যের বিখ্যাত কবিতা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থ।
১৭.
'শৈশব' এর প্রকৃতি- প্রত্যয় কোনটি?
  1. শিশু + ইমন
  2. শিশু + ষ্ণ্য
  3. শিশু + অ
  4. শৈব + শব
ব্যাখ্যা

- শৈশব' শব্দের প্রকৃতি-প্রত্যয় - 'শিশু+অ'।

শৈশব (বিশেষ্য):
- এটির সঠিক উচ্চারণ হচ্ছে শোই্শ‌ব্‌।
- এর অর্থ হচ্ছে বাল্যাবস্থা, শিশুকাল।
- 'শৈশব' -এর সঠিক প্রকতি ও প্রত্যয় শিশু+অ।
- 'শৈশব' একটি তদ্ধিতান্ত শব্দ।

উৎস:
১. আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২. বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

১৮.
ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
  1. শব্দ
  2. ধ্বনি
  3. বাক্য
  4. অক্ষর
ব্যাখ্যা
• ভাষার ক্ষুদ্রতম একক - ধ্বনি

উল্লেখ্য,
- বাক্যের মৌলিক উপাদান/ক্ষুদ্রতম - শব্দ।
- ভাষার মূল উপকরণ/প্রাণ - বাক্য।
- বর্ণ হচ্ছে শব্দের গঠনগত একক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১৯.
'মহকুমা' কোন ভাষার শব্দ?
  1. ফারসি
  2. হিন্দি
  3. তুর্কি
  4. আরবি
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- 'মহকুমা' শব্দটি আরবি ভাষা থেকে আগত।

আরবি শব্দ:
আল্লাহ, ইসলাম, ইমান, অজুহাত, আদালত, বাকি, ওযু, কোরবানী, কিয়ামত, জান্নাত, জাহান্নাম,তসবি, হজ, যাকাত, হালাল, হারাম ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২০.
ক্ষুদ্রার্থে 'ইকা' প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. অধ্যাপিকা
  2. গীতিকা
  3. বালিকা
  4. নায়িকা
ব্যাখ্যা

• 'গীতিকা' - ক্ষুদ্রার্থে 'ইকা' প্রত্যয়যোগে স্ত্রীবাচক শব্দ।

​অন্যদিকে,
​বালিকা, নায়িকা, অধ্যাপিকা- ক্ষুদ্রার্থে 'ইকা' প্রত্যয়যোগে স্ত্রীবাচক নয়।

• ক্ষুদ্রার্থে 'ইকা' প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ। 
- নাটক - নাটিকা;
- মালা - মালিকা;
- গীত - গীতিকা;
- পুস্তক - পুস্তিকা।
(এগুলো স্ত্রী প্রত্যয় নয়, ক্ষুদ্রার্থক প্রত্যয়।)

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

২১.
"ঝির ঝির করে বাতাস বইছে।" - এ বাক্যে 'ঝির ঝির' কোন অর্থে দ্বিরুক্ত শব্দ?
  1. পৌনঃপুনিকতা
  2. ভাবের গভীরতা
  3. ধ্বনিব্যঞ্জনা
  4. স্বল্পকাল স্থায়ী
ব্যাখ্যা
• 'ঝির ঝির করে বাতাস বইছে।' - বাক্যটি অব্যয়ের দ্বিরক্তি যা 'ধ্বনিব্যঞ্জনা' অর্থে ব্যবহৃত হয়েছে।

অব্যয় পদের কয়েকটি দ্বিরুক্তির উদাহরণ:
- ভাবের গভীরতা বোঝাতে: সবাই হায় হায় করতে লাগল। ছি ছি, তুমি এত খারাপ!
- পৌনঃপুনিকতা বোঝাতে: বার বার সে কামান গর্জে উঠল।
- অনুভূতি বা ভাব বোঝাতে: ভয়ে গা ছম ছম করছে। ফোঁড়াটা টন টন করছে।
- বিশেষণ বোঝাতে: পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির।
- ধ্বনিব্যঞ্জনা: ঝির ঝির করে বাতাস বইছে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২২.
'পঙ্কজ' - কোন ধরনের শব্দ?
  1. মৌলিক 
  2. যৌগিক 
  3. রূঢ় 
  4. যোগরূঢ়
ব্যাখ্যা

যোগরূঢ় শব্দ:
সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাদেরকে যোগরূঢ় শব্দ বলে।

উদাহরণ:
- পঙ্কজ = পঙ্কে জন্মে যা (উপপদ তৎপুরুষ সমাস)।
- শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি নানাবিধ উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে।
- কিন্তু 'পঙ্কজ' শব্দটি একমাত্র 'পদ্মফুল' অর্থেই ব্যবহৃত হয়।
- তাই পঙ্কজ একটি যোগরূঢ় শব্দ।

- একই ভাবে রাজপুত, মহাযাত্রা, জলধি, তুরঙ্গম প্রভৃতি যোগরূঢ় শব্দ ।

উৎস:বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

২৩.
কোন পদ বাক্যের শোভা বর্ধন করে?
  1. বিশেষ্য
  2. বিশেষণ
  3. ক্রিয়া
  4. অব্যয়
ব্যাখ্যা
• অব্যয় পদ: 
- ন ব্যয় = অব্যয়।
- যার ব্যয় বা পরিবর্তন হয় না, অর্থ্যাৎ যা অপরিবর্তনীয় শব্দ তাই অব্যয়।
- অব্যয় শব্দের সাথে কোন বিভক্তিচিহ্ন যুক্ত হয় না, এর কোন একবচন-বহুবচন হয় না।
- এই শব্দসমূহের কোন পুরুষবাচক বা স্ত্রীবাচক শব্দ নির্ণয় করা যায় না।

• যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভা বর্ধন করে, কখনো একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ সম্বদ্ধ ঘটায়, তাকে অব্যয় পদ বলে। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৪.
I herald Galactus.
Here, the meaning of 'herald' is -
  1. To fight against.
  2. To follow silently.
  3. To announce the arrival of.
  4. To ignore or avoid.
ব্যাখ্যা
• The meaning of 'herald' is - To announce the arrival of.
 
- Complete Sentence: I herald Galactus.

• Herald:
- Bangla Meaning: কোনোকিছুর বা কারো আগমনের পূর্বঘোষক বস্তু বা ব্যক্তি; অগ্রদূত।
- English Meaning: an official crier or messenger.

Other options:
ক) To fight against – যুদ্ধ করা বোঝায়, যা herald এর অর্থ নয়।
খ) To follow silently – নীরবে অনুসরণ করা, কিন্তু herald শব্দে ঘোষণা বা নেতৃত্ব বোঝানো হয়।
ঘ) To ignore or avoid – এড়িয়ে চলা; herald মানে তা নয় বরং সামনে এনে দেওয়া।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
২৫.
Change into the indirect speech:
He said, “I will help you.”
  1. He said that I would help you.
  2. He said that he will help me.
  3. He said that he would help me.
  4. He said he would helped me.
ব্যাখ্যা

• Correct Answer: গ) He said that he would help me.

- Direct speech-এ will আছে, যা Indirect speech-এ would হয়ে যায়।
- “I” → he হয়েছে কারণ reporting verb “he said” অনুযায়ী পরিবর্তন হয়।
- “you” → me হয়েছে কারণ বলা হয়েছিল তোমাকে সাহায্য করবো - অর্থাৎ শ্রোতা হলো আমি।
- Indirect speech-এ কমা ও উক্তিচিহ্ন (quotation mark) বাদ যায় এবং that বসে।
- তাই সঠিক রূপ হলো: He said that he would help me.

Other options:
(ক) “I” ও “you” পরিবর্তন হয়নি, তাই ভুল;
(খ) “will” পরিবর্তিত হয়নি (will → would);
(ঘ) “would helped” ভুল গঠন (would + base verb হওয়া উচিত)।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
২৬.
Make the following sentence simple:
Because he was ill, he could not attend the class.
  1. Being ill, he could not attend the class. 
  2. He was ill and he could not attend the class.
  3. He was ill so he could not attend the class.
  4. He could not attend the class because of illness.
ব্যাখ্যা

• Correct Answer: ক) Being ill, he could not attend the class.

- Because he was ill, he could not attend the class.
- মূল বাক্যটি একটি complex sentence, যেখানে "Because he was ill" একটি subordinate clause.
- Simple sentence করার জন্য subordinate clause-কে phrase-এ রূপান্তর করতে হয়।
- "Because he was ill" → Being ill এইভাবে রূপান্তরিত হয়।
- বাক্যের মূল ক্রিয়া ("he could not attend the class") অপরিবর্তিত থাকে।
- তাই Being ill, he could not attend the class. হচ্ছে একটি সঠিক simple sentence.

Other options:
খ) He was ill and he could not attend the class.
- এটি একটি compound sentence.

গ) He was ill so he could not attend the class.
- এটিও একটি compound sentence.

ঘ) He could not attend the class because of illness.
- এটি simple sentence.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
২৭.
I know that he is honest.
This underlined part is a/an:
  1. Adverbial Clause
  2. Noun Clause
  3. Adjective Clause
  4. Noun Phrase
ব্যাখ্যা

Correct Answer: খ) Noun Clause

• I know that he is honest.
Bangla Meaning:
আমি জানি যে সে সৎ।

- বাক্যে "that he is honest" অংশটি "I know" এর Object বা বিষয়বস্তু হিসেবে কাজ করছে।
- এমন clause যেটি বাক্যের Object হিসেবে ব্যবহৃত হয় তাকে Noun Clause বলে।
- এখানে “that” দিয়ে শুরু হওয়া clauseটি একটি পূর্ণ বাক্য হলেও এটি noun হিসেবে কাজ করছে।
- Adverbial Clause হলে সেটা ক্রিয়ার সময়, কারণ, স্থান ইত্যাদি ব্যাখ্যা করতো, কিন্তু এখানে তা নয়।
- তাই “that he is honest” হলো একটি Noun Clause.

Other options:
ক) Adverbial Clause: যে clause দিয়ে কোন verb কে modify করা হয় তাহলে তাকে, Adverbial clause বলে।
- Adverbial clause examples include "When the rain started, we went inside" (telling when), "Because they worked together, the team won" (telling why), and "I will see you where you work" (telling where). 

গ) Adjective Clause: যে clause sentence এর noun বা pronoun-কে বর্ণনা করে ,তাকে Adjective Clause বলে।
- "The book that I borrowed from the library is fascinating.": In this sentence, "that I borrowed from the library" is the adjective clause modifying the noun "book". 

ঘ) Noun Phrase: যে phrase noun এর মত কাজ করে তাই noun phrase,
- এটি একটি পূর্ণ clause - sub + verb আছে।
- Examples of noun phrases:
- "the big red ball," "my new car," "that fluffy cat," "a ten-week course," "the tall building on the corner," and "singing in the bath."

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

২৮.
Make the following sentence complex:
In spite of his wealth, he is unhappy.
  1. Though he is wealthy, he is unhappy.
  2. He is wealthy and unhappy.
  3. Being wealthy, he is unhappy.
  4. He is unhappy to be wealthy.
ব্যাখ্যা

• Correct Answer: ক) Though he is wealthy, he is unhappy.

- In spite of his wealth, he is unhappy.
- মূল বাক্যটি একটি complex sentence যার মধ্যে “In spite of his wealth” একটি prepositional phrase.
- Complex sentence-এ সাধারণত একটি dependent (subordinate) clause থাকে।
- “Though he is wealthy” একটি subordinate clause, যা “he is unhappy” মূল clause-কে সম্পূরক।
- বাক্য দুটি যোগ হয়েছে একটি conjunction (“Though”) দ্বারা, যা বাক্যটিকে স্পষ্টভাবে complex করে।
- অন্য বিকল্পগুলো compound sentence বা phrase ব্যবহার করেছে, তাই সঠিক complex sentence হলো “Though he is wealthy, he is unhappy.”

Other options:
খ) He is wealthy and unhappy.
- এটি একটি compound sentence নয়, বরং একটি simple sentence.
- এখানে কোনো subordinate clause নেই, এবং এটি দুটি adjective একসাথে যোগ করেছে ("wealthy and unhappy").

গ) Being wealthy, he is unhappy.
- এটি একটি simple sentence, কারণ "Being wealthy" একটি participial phrase.
- এখানে একটি মাত্র finite verb (“is”) আছে, তাই এটি grammatically simple.
- যদিও অর্থ প্রায় একই থাকে, এটি complex structure নয়।

ঘ) He is unhappy to be wealthy.
- এটি একটি misleading structure এবং অর্থগতভাবে ভুল।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
২৯.
Correct Spelling is:
  1. Envioronment
  2. Environment
  3. Environmant
  4. Environmint
ব্যাখ্যা
• Correct Answer: খ) Environment.

Environment
- Bangla Meaning: চতুষ্পার্শ্ব; পরিবেশ।
- English Meaning: the circumstances, objects, or conditions by which one is surrounded the factors and influences that affect the growth, health, progress, functioning, etc., of someone or something.

Example Sentences:
- The office is quite bright and airy - it's a pleasant working environment.
- We need to protect the natural environment.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৩০.
Change the following sentence into an assertive sentence:
Isn’t he your friend?
  1. He is your friend.
  2. He is your friend, isn’t he?
  3. He is not your friend.
  4. He may be your friend.
ব্যাখ্যা

• Correct Answer: ক) He is your friend.

Isn’t he your friend?
- মূল বাক্যটি একটি negative interrogative sentence: Isn’t he your friend?
- এটি একটি প্রশ্ন হলেও আসলে নিশ্চিতকরণমূলক অর্থ বোঝাচ্ছে — অর্থাৎ, তুমি তার বন্ধু নও কি?
- এটি assertive (statement) বাক্যে রূপান্তর করতে হলে শুধু নিশ্চিত বিবৃতি দিতে হয়।
- তাই interrogative sentence → assertive sentence হবে: He is your friend.
- এটি একটি সরল, ধনাত্মক, assertive বাক্য যা মূল প্রশ্নের অর্থ ধরে রাখে।

Other options:
খ) He is your friend, isn’t he?
- এটি একটি question tag যুক্ত sentence.
- যদিও এটি affirmative statement + tag question, তবুও এটি এখনো interrogative tone বহন করে।

গ) He is not your friend.
- এটি একটি negative assertive sentence.
 
ঘ) He may be your friend.
- এটি একটি modal + verb sentence, যেখানে “may” অনিশ্চয়তা বোঝায়।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৩১.
Change into a compound sentence:
Although he is rich, he is not happy.
  1. He is rich but he is not happy.
  2. He is rich so he is not happy.
  3. He is not happy and he is rich.
  4. He is not happy although he is rich.
ব্যাখ্যা

• Correct Answer: ক) He is rich but he is not happy.

Although he is rich, he is not happy.
- মূল বাক্যটি একটি complex sentence - "Although" একটি subordinating conjunction.
- বাক্যে দ্বন্দ্বমূলক (contrasting) সম্পর্ক আছে: ধনী হলেও সে সুখী নয়।
- compound sentence-এ দুটি independent clause যুক্ত হয় coordinating conjunction দিয়ে।
- এখানে “but” একটি coordinating conjunction যা দ্বন্দ্ব প্রকাশ করে।
- তাই He is rich but he is not happy হলো সঠিক compound sentence.

Other options:
খ) He is rich so he is not happy.
- “so” বোঝায় কারণবাচক সম্পর্ক:
- এটি compound structure হলেও অর্থের কারণে ভুল।

গ) He is not happy and he is rich.
- এখানে “and” ব্যবহৃত হয়েছে, যা সাধারণত similar বা সমান তথ্য সংযুক্ত করে।
- কিন্তু মূল বাক্যে ছিল বিপরীত ধারণা (rich vs unhappy) - যা “and” প্রকাশ করে না।

ঘ) He is not happy although he is rich.
- এটি আসলে এখনও complex sentence.
- “Although” একটি subordinating conjunction, যা subordinate clause তৈরি করে।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৩২.
He depends ___ his father.
  1. in
  2. on 
  3. to
  4. with
ব্যাখ্যা
• Correct Answer: খ) on.

- "Depend" verb-এর পর সাধারণত preposition "on" ব্যবহৃত হয়।
- “Depend on” মানে হলো – ভরসা করা / নির্ভর করা।
- বাক্যটির অর্থ দাঁড়ায়: “সে তার বাবার উপর নির্ভর করে।”
- অন্য prepositions এই verb-এর সাথে grammatically এবং অর্থগতভাবে সঠিক নয়।
- তাই সঠিক রূপ: He depends on his father.

Other options:
 ক) in
- Incorrect: He depends in his father.
- "Depend in" বলাটা grammatical ভুল। "In" সাধারণত অবস্থান বোঝাতে ব্যবহৃত হয় (e.g., in the room).

গ) to
- Incorrect: He depends to his father.
- "To" সাধারণত movement বা direction বোঝায় (e.g., go to school).

ঘ) with
- Incorrect: He depends with his father.
- "With" মানে সাধারণত সহযোগিতা বা সঙ্গ বোঝায় (e.g., I went with him).

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৩৩.
Change into an exclamatory sentence:
It was a very beautiful sunset.
  1. Wasn’t the sunset beautiful!
  2. How beautiful the sunset it was!
  3. What a beautiful sunset it was!
  4. What beautiful sunset!
ব্যাখ্যা

• Correct Answer: What a beautiful sunset it was!

- মূল বাক্যটি একটি assertive sentence — "It was a very beautiful sunset."
- একে exclamatory sentence করতে হলে "What a..." বা "How..." দিয়ে শুরু করতে হয়।
- এখানে “sunset” একটি countable singular noun, তাই "What a beautiful sunset" গঠনটি সঠিক।
- বাক্য শেষে "it was!" দিয়ে পূর্ণরূপ দেওয়া হয়েছে, তাই এটি পূর্ণাঙ্গ exclamatory sentence.
- এজন্য "What a beautiful sunset it was!" সঠিক ও standard রূপ।

Other options:
ক) "Wasn’t the sunset beautiful!" → এটি দেখতে interrogative মনে হলেও exclamatory interrogative বলা যায়, কিন্তু রূপান্তরের সঠিক ধরন নয়।

খ) "How beautiful the sunset it was!" → word order ভুল, সঠিক হওয়া উচিত: "How beautiful the sunset was!"

ঘ) "What beautiful sunset!" → “sunset” countable noun, তাই "a" অনুপস্থিত থাকায় grammatical ভুল।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৩৪.
When he came, I was reading.
Identify the underlined part:
  1. Noun Clause
  2. Adverbial Clause
  3. Adjective Clause
  4. Adverbial Phrase
ব্যাখ্যা
• Correct Answer: খ) Adverbial Clause.

- “When he came” হলো একটি subordinate clause যা বাক্যের ক্রিয়ার সময় নির্দেশ করে।
- এই clause বাক্যের মূল অংশের ক্রিয়া “was reading” এর সময় বা কাল সম্পর্কে তথ্য দেয়।
- এমন clause-কে Adverbial Clause বলা হয়, কারণ এটি ক্রিয়ার ব্যাখ্যা বা অবস্থা বোঝায়।
- “When” হলো subordinating conjunction যা সময় নির্দেশ করে।
- তাই “When he came” হলো একটি Adverbial Clause.

Other options:
ক) Noun Clause: Sentence এ কোন clause যদি Noun এর মত কাজ করে তাকে Noun Clause বলে।
- Examples of noun clauses: "what you just said," "that I will go," and "how we can get to the highway," all of which function as a single noun in a sentence.

গ) Adjective Clause: যে clause sentence এর noun বা pronoun-কে বর্ণনা করে ,তাকে Adjective Clause বলে।
- "The book that I borrowed from the library is fascinating.": In this sentence, "that I borrowed from the library" is the adjective clause modifying the noun "book". 

ঘ) Adverbial Phrase: যে Phrase verb কে modify করে তাই adverbial phrase. কিন্তু এটি একটি clause.
- "With great care, she wrapped the gift."
- with great care is an adverbial phrase.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৩৫.
He ___ in this school since 2015.
  1. works
  2. worked
  3. has been working
  4. is working
ব্যাখ্যা

• Correct answer: has been working.

- বাক্যে “since 2015” সময়কাল শুরু থেকে এখন পর্যন্ত নির্দেশ করে।
- এধরনের সময়কাল বোঝাতে English-এ সাধারণত Present Perfect Continuous Tense ব্যবহার করা হয়।
- তাই “has been working” মানে “২০১৫ সাল থেকে এখনও কাজ করছে”।

Other options:
ক) works: সাধারণ Present Simple, কিন্তু “since 2015” সঙ্গে মিলায় না।

খ) worked: Past Simple, যা শেষ হয়ে গেছে এমন কাজ বোঝায়।

ঘ) is working: Present Continuous, যা মুহূর্তের কাজ বোঝায়, দীর্ঘ সময় ধরে নয়।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৩৬.
Which one is singular?
  1. Criteria
  2. Criterion 
  3. Media
  4. Data
ব্যাখ্যা
• Correct Answer: খ) Criterion.

- Criterion” একটি singular noun যার অর্থ “মানদণ্ড” বা “মাপকাঠি”।
- “Criteria” হল “criterion” এর plural রূপ।
- “Media” হলো “medium” এর plural, অর্থাৎ “মাধ্যম” এর বহুবচন।
- “Data” যদিও অনেক সময় singular ও plural দুভাবেই ব্যবহৃত হয়, তবে মূলত এটি একটি plural noun.
- The singular form of the word "data" is datum.
- তাই singular শব্দটি হলো “Criterion”.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৩৭.
If he studied regularly, he ____ good marks.
  1. will get
  2. would get
  3. gets
  4. got
ব্যাখ্যা
• Correct Answer: would get.

- বাক্যটি একটি Second Conditional sentence, যা ভবিষ্যতের কাল্পনিক বা অসম্ভব ঘটনার কথা বলে।
- Second Conditional-এ “if” clause সাধারণত Past Simple (studied) হয়।
- Main clause-এ “would + base verb” ব্যবহার করা হয়।
- তাই সঠিক বাক্য হবে: If he studied regularly, he would get good marks.
- বাকী অপশনগুলো এই শর্তানুযায়ী মিলছে না।

Other Options :
ক) will get: First Conditional-এর জন্য, “if” clause Present Simple হয়।

গ) gets: Present Simple, যা এখানে শর্তানুযায়ী ভুল।

ঘ) got: Past Simple, কিন্তু মূল clause-এ “would” দরকার।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৩৮.
Find the error in the given sentence:
She is one of the best girl in the class.
  1. is
  2. of
  3. girl
  4. class
ব্যাখ্যা
• Correct Answer: গ) girl.

- বাক্যে “one of the best” মানে “সর্বোত্তমদের একজন”।
- “best” এর পর অবশ্যই plural noun আসতে হবে, কারণ এখানে “best” একাধিক ব্যক্তির গোষ্ঠী বোঝাচ্ছে।
- “girl” singular noun, সঠিক হবে “girls” (plural).
- বাক্য হওয়া উচিত: She is one of the best girls in the class.
- বাকীর অংশ grammatically সঠিক, শুধুমাত্র “girl” শব্দটি ভুল।

Other Options:
ক) is: সঠিক, কারণ subject “She” একবচন।

খ) of: সঠিক, এটি “one of” phrase এর অংশ।

ঘ) class: সঠিক, “in the class” ঠিক ব্যবহার হয়েছে।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৩৯.
He along with his friends ____ going to the fair.
  1. is
  2. are
  3. were
  4. have
ব্যাখ্যা
He along with his friends is going to the fair.

- বাক্যে মূল subject হলো “He”, যা একবচন।
- “along with his friends” একটি parenthetical phrase, যা subject এর number কে পরিবর্তন করে না।
- তাই verb-ও singular থাকবে, অর্থাৎ “is” হবে সঠিক।
- “are” বা “were” ব্যবহারে subject-verb agreement ভাঙবে।
-. তাই সঠিক বাক্য: He along with his friends is going to the fair.

Other Options:
খ) are: plural verb, কিন্তু মূল subject singular.

গ) were: past tense, প্রশ্নে present tense দরকার।

ঘ) have: verb form ভুল, সাথে object ও missing.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৪০.
Meaning of the word: “Reluctant” is:
  1. Unwilling
  2. Eager
  3. Fast
  4. Ready
ব্যাখ্যা
• Correct Answer: ক) Unwilling.
 
• Reluctant:
- Bangla Meaning: অনিচ্ছুক; বিমুখ; অনীহ; নারাজ।
- English Meaning: feeling or showing aversion, hesitation, or unwillingness.

ক) Unwilling
- Bangla Meaning: অনিচ্ছুক।
- English Meaning:  not willing.

Other options:
খ) Eager
- Bangla Meaning: উৎসুক; আগ্রহান্বিত; আকুল; ব্যগ্র; অধীর।
- English Meaning: marked by enthusiastic or impatient desire or interest.

গ) Fast
- Bangla Meaning: দৃঢ়; অটল।
- English Meaning:  firmly fixed.
 
ঘ) Ready
- Bangla Meaning: প্রস্তুত; তৈরি।
- English Meaning: prepared mentally or physically for some experience or action.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৪১.
Each of the players ____ given a medal.
  1. have
  2. has
  3. are
  4. were
ব্যাখ্যা
• Complete Sentence: Each of the players has given a medal.

- “Each” শব্দটি singular subject এবং এর সাথে singular verb ব্যবহার হয়।
- “of the players” একটি prepositional phrase, যা verb-এর number-কে প্রভাবিত করে না।
- তাই verb হবে singular - “has”.
- বাক্যটি হবে: Each of the players has given a medal.
- “have,” “are,” ও “were” ভুল কারণ তারা plural বা ভিন্ন ধরনের verb ফর্ম।

Other Options:
ক) have: plural verb, “each” singular, হওয়ায় ভুল।
গ) are: plural verb, ভিন্ন ধরনের।
ঘ) were: past tense plural, এখানে present tense দরকার।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৪২.
He is ___ university professor and ___ honest man.
  1. a, a
  2. an, a
  3. a, an
  4. an, an
ব্যাখ্যা
• Correct Answer: গ) a, an.

- He is a university professor and an honest man.
- Bangla Meaning: সে একজন বিশ্ববিদ্যালয় অধ্যাপক এবং একজন সৎ মানুষ।

- university” শব্দের প্রথম অক্ষর “u” হলেও এটি consonant sound (‘yu’) দিয়ে শুরু হয়, তাই “a” ব্যবহৃত হয়।
- “honest” শব্দের প্রথম অক্ষর “h” কিন্তু silent, অর্থাৎ শব্দটি vowel sound দিয়ে শুরু হয়, তাই “an” ব্যবহৃত হয়।
- তাই সঠিক হবে: a university professor এবং an honest man
- “a, a” বা “an, an” ব্যবহার করলে ধ্বনিগত ভুল হয়।
- “an a” (খ) বিকল্পে প্রথমটা ভুল, কারণ “university” আগে “an” ব্যবহার হয় না।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৪৩.
Identify the part of speech of the underlined word:
He runs fast.
  1. Noun
  2. Adjective
  3. Verb
  4. Adverb
ব্যাখ্যা
• Correct Answer: ঘ) Adverb.

- He runs fast.
- বাক্যে “fast” শব্দটি “runs” ক্রিয়ার মানে বা গতি সম্পর্কে তথ্য দেয়।
- এমন শব্দকে আমরা adverb বলি, কারণ এটি ক্রিয়া (verb) কে বর্ণনা করে।
- “fast” এখানে ক্রিয়ার কীভাবে হওয়া বোঝাচ্ছে।
- এটি noun, adjective বা verb নয়।
- তাই “fast” এখানে একটি adverb.

Other Options:
ক) Noun: “fast” এখানে বস্তু নয়।

খ) Adjective: “fast” adjective হলে noun কে বর্ণনা করত, কিন্তু এখানে নয়।

গ) Verb: “fast” কোনো ক্রিয়া নয়, “runs” হলো verb.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৪৪.
Identify the preposition:
The cat is under the table.
  1. under 
  2. cat
  3. table
  4. is
ব্যাখ্যা

• Correct answer: ক) under.

- বাক্যটি হলো - The cat is under the table.
- এখানে under শব্দটি অবস্থান বোঝাচ্ছে, অর্থাৎ বিড়ালটি টেবিলের নিচে আছে।
- যেসব শব্দ অন্য কিছুর সঙ্গে সম্পর্ক বা অবস্থান বোঝায়, সেগুলোকে preposition বলে।
- এই বাক্যে under বিড়াল (cat) ও টেবিল (table)-এর অবস্থানগত সম্পর্ক বোঝাচ্ছে।
- তাই, under-ই এই বাক্যের preposition, অন্য শব্দগুলো noun বা verb.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

৪৫.
একজন দোকানদার প্রতি কেজি আলু ২০ টাকা দরে ক্রয় করে প্রতি ৪ কেজি ১০০ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?
  1. ১৫%
  2. ২০%
  3. ২৫%
  4. ১০%
ব্যাখ্যা

প্রশ্ন: একজন দোকানদার প্রতি কেজি আলু ২০ টাকা দরে ক্রয় করে প্রতি ৪ কেজি ১০০ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?

সমাধান:
১ কেজি আলুর ক্রয়মূল্য = ২০ টাকা
∴ ৪ কেজি আলুর ক্রয়মূল্য = ৪ × ২০ = ৮০ টাকা

৪ কেজি আলুর বিক্রয়মূল্য = ১০০ টাকা
∴ লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
= ১০০ - ৮০ = ২০ টাকা

৮০ টাকায় লাভ হয় ২০ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ২০/৮০ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (২০× ১০০)/৮০ টাকা
= ২৫ টাকা

সুতরাং, লাভ ২৫%।

৪৬.
কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল ঐ সংখ্যাটির সমান হবে?
  1. ৫৬
  2. ৭০
  3. ৮৪
  4. ৯০
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল ঐ সংখ্যাটির সমান হবে?

সমাধান:
ধরি, সংখ্যাটি হলো ক

প্রশ্নমতে, 
​ক এর ৪০% + ৪২ = ক
বা, ক × (৪০/১০০) + ৪২ = ক
বা, ২ক/৫ + ৪২ = ক
বা, (২ক + ২১০)/৫ = ক 
বা, ২ক + ২১০ = ৫ক
বা, ৩ক = ২১০
বা, ক = ৭০

সুতরাং, সংখ্যাটি হলো ৭০।

৪৭.
a + b = 10 এবং a2 + b2 = 58 হলে ab এর মান কোনটি?
  1. 18
  2. 21
  3. 24
  4. 42
ব্যাখ্যা

প্রশ্ন: a + b = 10 এবং a2 + b2 = 58 হলে ab এর মান কোনটি?

সমাধান:
দেওয়া আছে,
a + b = 10
a2 + b2 = 58

আমরা জানি,
​(a + b)2 = a2 + b2 + 2ab
বা, (10)2 = 58 + 2ab
বা, 100 = 58 + 2ab
বা, 100 - 58 = 2ab
বা, 42 = 2ab
বা, ab = 42/2
∴ ab = 21

৪৮.
৫টি সংখ্যার সমষ্টি ১০০ যার প্রথম ৩টি সংখ্যার গড় ২০ এবং শেষ তিনটি সংখ্যার গড় ১৫ হলে, তৃতীয় সংখ্যাটি কত?
  1. ১০
  2. ১৫
  3. ১২
ব্যাখ্যা

প্রশ্ন: ৫টি সংখ্যার সমষ্টি ১০০ যার প্রথম ৩টি সংখ্যার গড় ২০ এবং শেষ তিনটি সংখ্যার গড় ১৫ হলে, তৃতীয় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাগুলো যথাক্রমে a, b, c, d, e
∴ a + b + c + d + e = ১০০

a + b + c = (২০ × ৩) = ৬০ 
​এবং, c + d + e = (১৫ × ৩) = ৪৫

∴ (a + b + c) + (c + d + e) - (a + b + c + d + e) = ৬০ + ৪৫ - ১০০
∴ c = ৫  

​অর্থাৎ তৃতীয় সংখ্যাটি = ৫

৪৯.
শতকরা ৮ টাকা হার সুদে ৮০০ টাকা ৫ বছরে সুদে-আসলে কত হয়?
  1. ১২৪০ টাকা
  2. ১১২০ টাকা
  3. ১২০০ টাকা
  4. ১৩৪০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: শতকরা ৮ টাকা হার সুদে ৮০০ টাকা ৫ বছরে সুদে-আসলে কত হয়?

সমাধান:
দেওয়া আছে,
আসল (P) = ৮০০ টাকা
সুদের হার (r) = ৮%
সময় (n) = ৫ বছর

আমরা জানি, 
​সরল সুদ, I = Pnr/১০০
বা, I = (৮০০ × ৫ × ৮)/১০০
∴ I = ৩২০ টাকা

সুদে-আসলে = আসল + সুদ
= ৮০০ + ৩২০
= ১১২০ টাকা

সুতরাং, সুদে-আসলে ১১২০ টাকা হবে।

৫০.
দুটি সংখ্যার গ. সা. গু. ও ল. সা. গু. যথাক্রমে ৩ ও ৪৮০। একটি সংখ্যা ১৫ হলে অপর সংখ্যাটি কত?
  1. ৮৪
  2. ৯২
  3. ৯৬
  4. ১০২
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার গ. সা. গু. ও ল. সা. গু. যথাক্রমে ৩ ও ৪৮০। একটি সংখ্যা ১৫ হলে অপর সংখ্যাটি কত?

সমাধান:
দেওয়া আছে,
দুটি সংখ্যার গ.সা.গু. = ৩
দুটি সংখ্যার ল.সা.গু. = ৪৮০
একটি সংখ্যা = ১৫

​আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির গ.সা.গু. × ল.সা.গু.
⇒ প্রথম সংখ্যা × দ্বিতীয় সংখ্যা = গ.সা.গু. × ল.সা.গু.
⇒ ১৫ × দ্বিতীয় সংখ্যা = ৩ × ৪৮০
⇒ দ্বিতীয় সংখ্যা = (৩ × ৪৮০) / ১৫
⇒ দ্বিতীয় সংখ্যা = ১৪৪০ / ১৫
∴ দ্বিতীয় সংখ্যা = ৯৬

সুতরাং, অপর সংখ্যাটি হলো ৯৬।

৫১.
log3√54 + log3√(3/2) = ?
  1. 2
  2. 3
  3. 5/3
  4. 3/2
ব্যাখ্যা

প্রশ্ন: log3√54 + log3√(3/2) = ?

সমাধান:
log3√54 + log3√(3/2)
= log3√(54) × √(3/2) [loga(m) + loga(n) = loga(mn)] 
​= log3√(54 × 3/2)
= log3√(162/2)
= log3(√81)
= log3(9)
= log3(32)
= 2 log33
​= 2 × 1
​= 2

৫২.
৭ + ১১ + ১৫ +...... ধারাটির কোন পদ ২০৩?
  1. ৪৭ তম পদ
  2. ৫০ তম পদ
  3. ৫৪ তম পদ
  4. ৬২ তম পদ
ব্যাখ্যা

প্রশ্ন: ৭ + ১১ + ১৫ +...... ধারাটির কোন পদ ২০৩?

সমাধান:
​এটি একটি সমান্তর ধারা।
দেওয়া আছে,
ধারাটির প্রথম পদ, a = ৭
সাধারণ অন্তর, d = ১১ - ৭ = ৪
মনে করি, ধারাটির n-তম পদ হলো ২০৩।

আমরা জানি,
n-তম পদ = a + (n - 1)d

প্রশ্নমতে,
a + (n - 1)d = ২০৩
বা, ৭ + (n - 1)৪ = ২০৩
বা, ৭ + ৪n - ৪ = ২০৩
বা, ৪n + ৩ = ২০৩
বা, ৪n = ২০৩ - ৩
বা, ৪n = ২০০
বা, n = ২০০/৪
∴ n = ৫০

সুতরাং, ধারাটির ৫০-তম পদ হলো ২০৩।

৫৩.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ১৮° হলে ক্ষুদ্রতম কোণের মান কত?
  1. ৩৬°
  2. ৪২°
  3. ৫৪°
  4. ৬৮°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ১৮° হলে ক্ষুদ্রতম কোণের মান কত?

সমাধান:
আমরা জানি, 
​একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি ৯০°।
ধরি, ক্ষুদ্রতম কোণটি ক।
∴ অপর কোণটি হবে (ক + ১৮)°

প্রশ্নমতে,
ক + (ক + ১৮)° = ৯০°
বা, ২ক + ১৮ = ৯০
বা, ২ক = ৯০ - ১৮
বা, ২ক = ৭২
বা, ক = ৭২/২
∴ ক = ৩৬

সুতরাং, ক্ষুদ্রতম কোণের মান হলো ৩৬°।

৫৪.
যদি x + y = 6 এবং xy = 9 হয়, তবে x = কত?
  1. 2
  2. 4
  3. 5
  4. 3
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x + y = 6 এবং xy = 9 হয়, তবে x = কত?

সমাধান:
দেওয়া আছে:
x + y = 6 ........ (i)
xy = 9 ........ (ii)

সমীকরণ (i) থেকে পাই,
y = 6 - x

এখন, y এর এই মানটি সমীকরণ (ii)-তে বসিয়ে পাই,
x(6 - x) = 9
বা, 6x - x2 = 9
বা, x2 - 6x + 9 = 0
বা, (x - 3)2 = 0
বা, x - 3 = 0
∴ x = 3

৫৫.
নিম্নে উল্লিখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি?
  1. ৩/১০
  2. ৭/১০
  3. ২/৫
  4. ৪/২৫
ব্যাখ্যা

প্রশ্ন: নিম্নে উল্লিখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি?

সমাধান:
৩/১০ = ০.৩
৭/১০ = ০.৭
২/৫ = ০.৪
৪/২৫ = ০.১৬

উপরিউক্ত দশমিক মানগুলো তুলনা করলে দেখা যায় যে, ০.৭ এর মান সবচেয়ে বেশি।
সুতরাং, ৭/১০ ভগ্নাংশটির মান সবচেয়ে বেশি।

৫৬.
ক, খ ও গ একজাতীয় রাশি। ক : খ = ৩ : ৪, খ : গ = ৬ : ৫ হলে ক : খ : গ = কত?
  1. ৩ : ৬ : ৫
  2. ৯ : ১২ : ১৪
  3. ৯ : ১২ : ১০
  4. ৪ : ৬ : ৫
ব্যাখ্যা

প্রশ্ন: ক, খ ও গ একজাতীয় রাশি। ক : খ = ৩ : ৪, খ : গ = ৬ : ৫ হলে ক : খ : গ = কত?

সমাধান:
​এখানে খ সাধারণ পদ
​খ এর মান ৪ ও ৬ এর ল.সা.গু = ১২

প্রথম অনুপাত,
​ক : খ = ৩ : ৪
= (৩ × ৩) : (৪ × ৩)
= ৯ : ১২

দ্বিতীয় অনুপাত,
​খ : গ = ৬ : ৫
= (৬ × ২) : (৫ × ২)
= ১২ : ১০

∴ ক : খ : গ = ৯ : ১২ : ১০

৫৭.
৭ কোটি সমান কত?
  1. ৭ বিলিয়ন
  2. ৭০০ মিলিয়ন
  3. ৭০ লক্ষ
  4. ৭০ মিলিয়ন
ব্যাখ্যা

প্রশ্ন: ৭ কোটি সমান কত?

সমাধান:
আমরা জানি,
১ কোটি = ১০০ লক্ষ
∴ ৭ কোটি = (৭ × ১০০) লক্ষ
= ৭০০ লক্ষ

আবার,
১০ লক্ষ = ১ মিলিয়ন
∴ ১ লক্ষ = ১/১০ মিলিয়ন
∴ ৭০০ লক্ষ = ৭০০/১০ মিলিয়ন
= ৭০ মিলিয়ন

সুতরাং, ৭ কোটি = ৭০০ লক্ষ = ৭০ মিলিয়ন।

৫৮.
একটি ক্লাসে ২৫০ জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় ১৫০ জন পদার্থবিজ্ঞানে, ১৭০ জন রসায়নে এবং ১২০ জন উভয় বিষয়ে পাস করেছে। কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?
  1. ৪৫ জন
  2. ৫০ জন
  3. ৪০ জন
  4. ৬০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্লাসে ২৫০ জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় ১৫০ জন পদার্থবিজ্ঞানে, ১৭০ জন রসায়নে এবং ১২০ জন উভয় বিষয়ে পাস করেছে। কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?

সমাধান:
মোট শিক্ষার্থী = ২৫০ জন

শুধুমাত্র পদার্থবিজ্ঞানে পাস করেছে = (১৫০ - ১২০) জন = ৩০ জন
শুধুমাত্র রসায়নে পাস করেছে = (১৭০ - ১২০) জন = ৫০ জন

যেকোনো একটি বা উভয় বিষয়ে পাস করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা
= (৩০ + ৫০ + ১২০) জন = ২০০ জন

উভয় বিষয়ে ফেল করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা
= (মোট শিক্ষার্থী - যেকোনো একটি বা উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থী)
= (২৫০ - ২০০) জন = ৫০ জন

সুতরাং, ৫০ জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে।

৫৯.
একটি 25 মিটার লম্বা মই দেয়ালের সাথে খাড়া করে রাখা আছে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে এর উপরের অংশ 5 মিটার নিচে নেমে আসবে?
  1. 13 মিটার
  2. 10 মিটার
  3. 18 মিটার
  4. 15 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি 25 মিটার লম্বা মই দেয়ালের সাথে খাড়া করে রাখা আছে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে এর উপরের অংশ 5 মিটার নিচে নেমে আসবে?

সমাধান:

এখানে, AC মইয়ের গোড়া C থেকে D বিন্দুতে সরালে উপরের প্রান্ত A বিন্দু থেকে B বিন্দুতে 5 মিটার নামবে।
​মইয়ের দৈর্ঘ্য, AC = BD = 25 মিটার 
​এবং AB = 5 মিটার 
​∴ BC = 25 - 5 = 20 মিটার

এখন, পিথাগোরাসের সূত্র অনুযায়ী পাই,
BD2 = BC2 + CD2
⇒ 252 = 202 + CD2
⇒ 625 = 400 + CD2
⇒ CD2 = 625 - 400
⇒ CD2 = 225
⇒ CD = √225
⇒ CD = 15 মিটার

∴ মইটির গোড়া দেয়াল থেকে 15 মিটার দূরে সরালে এর উপরের অংশ 5 মিটার নিচে নেমে আসবে।

৬০.
77 সে.মি. বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত?
  1. 35 সে.মি.
  2. 42 সে.মি.
  3. 49 সে.মি.
  4. 54 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: 77 সে.মি. বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত?

সমাধান:
দেওয়া আছে, বর্গক্ষেত্রের বাহু = 77 সে.মি.

আমরা জানি, বর্গক্ষেত্রের পরিসীমা = 4 × বাহুর দৈর্ঘ্য
= (4 × 77) সে.মি.
= 308 সে.মি.

প্রশ্নমতে, বৃত্তের পরিসীমা (পরিধি) = বর্গক্ষেত্রের পরিসীমা
⇒ 2πr = 308
⇒ r = 308/(2π)
⇒ r = 154/π
⇒ r = 154/(22/7)
⇒ r = (154 × 7)/22
⇒ r = 7 × 7
⇒ r = 49 সে.মি.

সুতরাং, বৃত্তের ব্যাসার্ধ 49 সে.মি.

৬১.
নিচের কোনটি 'Soft Loan Window' নামে পরিচিত?
  1. IBRD
  2. MIGA
  3. IMF
  4. IDA
ব্যাখ্যা

IDA:
- IDA এর পূর্ণরূপ International Development Association.
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি। (আগস্ট, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।

৬২.
ANZUS কী ধরনের জোট?
  1. অর্থনৈতিক
  2. সামরিক
  3. রাজনৈতিক
  4. সাংস্কৃতিক
ব্যাখ্যা

ANZUS:
- ANZUS একটি সামরিক জোট।
- এটি প্রতিষ্ঠিত হয় ১ সেপ্টেম্বর ১৯৫১ সালে।
- ANZUS এর সদস্য সংখ্যা ৩টি দেশ। (আগস্ট, ২০২৫)
- এই জোটের সদস্য দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র - ANZUS-এর ওয়েবসাইট ও ব্রিটানিকা।

৬৩.
উদ্যান বিষয়ক বিদ্যা কোনটি?
  1. হর্টিকালচার
  2. এপিকালচার
  3. সেরিকালচার
  4. এভিকালচার
ব্যাখ্যা

- মৌমাছির পালন বিষয়ক বিদ্যা : এপিকালচার।
- রেশম চাষ বিষয়ক বিদ্যা : সেরিকালচার।
- মৎস্য চাষ বিষয়ক বিদ্যা : পিসিকালচার।
- চিংড়ি চাষ বিষয়ক বিদ্যা : প্রণকালচার।
- উদ্যান বিষয়ক বিদ্যা : হর্টিকালচার।
- পাখীপালন বিষয়ক বিদ্যা : এভিকালচার।
- সামুদ্রিক মৎস পালন বিষয়ক বিদ্যা : মেরিকালচার।

তথ্যসূত্র - Britannica.com

৬৪.
নিচের কোনটি পূর্ব ইউরোপের দেশ?
  1. নরওয়ে
  2. বেলারুশ
  3. সুইডেন
  4. আইসল্যান্ড
ব্যাখ্যা

পূর্ব ইউরোপের দেশসমূহ:
বেলারুশ
বুলগেরিয়া
চেক প্রজাতন্ত্র
হাঙ্গেরি
পোল্যান্ড
মলদোভা
রোমানিয়া
রাশিয়া
স্লোভাকিয়া
ইউক্রেন

উত্তর ইউরোপের দেশসমূহ:
নরওয়ে
সুইডেন
ডেনমার্ক
ফিনল্যান্ড
আইসল্যান্ড
যুক্তরাজ্য
আয়ারল্যান্ড
লিথুয়ানিয়া
লাটভিয়া
এস্তোনিয়া

তথ্যসূত্র - Worldatlas.com

৬৫.
বাংলাদেশে গম ও ভুট্টা নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান কোথায় অবস্থিত?
  1. দিনাজপুর
  2. পাবনা
  3. ঢাকা
  4. চট্টগ্রাম
ব্যাখ্যা

BWMRI:
- পূর্ণরূপ Bangladesh Wheat and Maize Research Institute বা বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট।
- ২০১৭ সালে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (BWMRI) প্রতিষ্ঠিত হয়।
- এটিই বাংলাদেশে গম ও ভুট্টা নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান।
- এর প্রধান কার্যালয় দিনাজপুরের নশিপুরে অবস্থিত।

উল্লেখ্য:
- এটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) থেকে আলাদা হয়ে প্রতিষ্ঠিত হয়।
- এর পূর্বে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) গম ও ভুট্টা নিয়ে গবেষণা করত।

তথ্যসূত্র - বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।

৬৬.
'অপরাজেয় বাংলা' ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
  1. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
  2. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
  3. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
  4. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
ব্যাখ্যা

অপরাজেয় বাংলা:
- অপরাজেয় বাংলা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মরণে নিবেদিত একটি ভাস্কর্য যা তিনজন মুক্তিযোদ্ধাকে চিত্রায়ণ করেছে।
- এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত।
- অপরাজেয় বাংলা নির্মাণ করেন মুক্তিযোদ্ধা ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ।
- এর নাম দিয়েছিলেন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সালেহ চৌধুরী।
- ১৯৭৩ সালে ভাস্কর্যটি তৈরি করা শুরু হয়।
- ১৯৭৯ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে অপরাজেয় বাংলা উদ্বোধন করা হয়।
- ৬ ফুট বেদির উপর নির্মিত এর উচ্চতা ১২ ফুট, প্রস্থ ৮ ফুট ও ব্যাস ৬ ফুট।
- এই ভাস্কর্যটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ছাত্রসমাজসহ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের অংশগ্রহণের দৃশ্য তুলে ধরা হয়েছে।
- বেদিতে দাঁড়ানো তিন মুক্তিযোদ্ধার প্রতিচ্ছবি যেন অন্যায় ও বৈষম্য দূর করে দেশে সাম্য প্রতিষ্ঠার গান গাইছে।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন ও দৈনিক যুগান্তর, ২৯ সেপ্টেম্বর ২০১৯।

৬৭.
'পালাউ' দেশটি কোন মহাদেশে অবস্থিত?
  1. এশিয়া
  2. ওশেনিয়া
  3. ইউরোপ
  4. আফ্রিকা
ব্যাখ্যা

পালাউ:
- আনুষ্ঠানিকভাবে পালাউ প্রজাতন্ত্র, দ্বীপ দেশ।
- 'পালাউ' দেশটি ওশেনিয়া মহাদেশে অবস্থিত।
- আয়তন: ১৮৯ বর্গ মাইল (৪৯০ বর্গ কিমি)।
- রাজধানী: মেলেকোক।
- ভাষা: পালাউয়ান, ইংরেজি (উভয় সরকারী)।
- ধর্ম: খ্রিস্টান ধর্ম (বেশিরভাগই রোমান ক্যাথলিক।
- মুদ্রা: মার্কিন ডলার।

তথ্যসূত্র - Britannica.com

৬৮.
ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীনে?
  1. শিল্প মন্ত্রণালয়
  2. পরিকল্পনা মন্ত্রণালয়
  3. বাণিজ্য মন্ত্রণালয়
  4. অর্থ মন্ত্রণালয়
ব্যাখ্যা

ট্যারিফ কমিশন:
- ট্যারিফ কমিশন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্ত একটি প্রতিষ্ঠান।
- বাণিজ্য মন্ত্রণালয়ের ২৮ জুলাই ১৯৭৩ তারিখের সিদ্ধান্তবলে উক্ত মন্ত্রণালয়ের একটি অধীনস্থ অধিদপ্তর হিসেবে কাজ শুরু করে।
- ১৯৯২ সনের নভেম্বরে উক্ত কমিশন বাংলাদেশ ট্যারিফ কমিশন আইন ১৯৯২ (১৯৯২ সনের ৪৩ নম্বর আইন)-এর অধীনে বাংলাদেশ ট্যারিফ কমিশন নামে পুর্ণগঠিত হয়।
- বর্তমানে এটি দেশীয় শিল্পসমূহকে অসম প্রতিযোগিতা থেকে রক্ষা ও যথাযথ সংরক্ষণের লক্ষ্যে একটি স্বায়ত্তশাসিত বিধিবদ্ধ সংস্থা হিসেবে কাজ করছে।
- বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট।
- এর প্রধান হচ্ছেন সরকারের সচিব পর্যায়ের মর্যাদাসম্পন্ন একজন চেয়ারম্যান।
- কমিশন তিনটি শাখায় বিভক্ত:
• বাণিজ্য নীতিমালা।
• বাণিজ্য প্রতিকার।
• আন্তর্জাতিক সহযোগিতা শাখা।
- প্রতিটি শাখা একজন সদস্য দ্বারা পরিচালিত। এছাড়াও একটি প্রশাসনিক শাখা আছে।
- এই শাখা কমিশনের সচিব দ্বারা পরিচালিত।

তথ্যসূত্র - ট্যারিফ কমিশন অফিসিয়াল ওয়েবসাইট।

৬৯.
কোন বিপ্লবের মাধ্যমে বাস্তিল দুর্গের পতন ঘটে?
  1. রুশ বিপ্লব
  2. অরেঞ্জ বিপ্লব
  3. শিল্প বিপ্লব
  4. ফরাসি বিপ্লব
ব্যাখ্যা

ফরাসি বিপ্লব:
- ফরাসি বিপ্লবের স্লোগান ছিল স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।
- এই বিপ্লব হয়েছিল ১৭৮৯ সালের ১৪ জুলাই।
- ফরাসি বিপ্লবের মাধ্যমে বাস্তিল দুর্গের পতন ঘটে।
- নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি বিপ্লবের অগ্রনায়ক ছিলেন।
- ভলতেয়ার চেয়েছিলেন এমন একটি সমাজব্যবস্থা যেখানে প্রত্যেক মানুষ তার সাধ্যমতো ভালো কাজ করবে।
- পূর্বতন সমাজে তিনটি গোষ্ঠী ছিল। এগুলো হলো যাজক শ্রেণি, অভিজাত শ্রেণি এবং জনসাধারণ। অভিজাত প্রভাবিত পূর্বতন সমাজের প্রতি শহরের জনতা ও বিপ্লবী বুর্জোয়া শ্রেণি অসন্তুষ্ট ছিল।
- ফরাসি বিপ্লবের সময় শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদন্ড কার্যকর করার পদ্ধতি জনপ্রিয় হয়ে ওঠে।

তথ্যসূত্র - Britannica.com

৭০.
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য ডব্লিউ এ.এস. ওডারল্যান্ডকে কোন খেতাব প্রদান করা হয়?
  1. বীর প্রতীক
  2. বীর উত্তম
  3. বীর বিক্রম
  4. উপড়ের কোনটিই নয়
ব্যাখ্যা

ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্যে একমাত্র বিদেশি নাগরিক হিসেবে বীর প্রতীক খেতাব লাভ করেন ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড।
- তিনি অস্ট্রেলিয়ার নাগরিক। তবে তার জন্ম নেদারল্যান্ডসে।
- ওডারল্যান্ড ১৯৭১ সালে ঢাকা বাটা সু কোম্পানিতে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি ২নং
সেক্টরে যুদ্ধ করেন।
- ওডারল্যান্ড ২০০১ সালের ১৮ মে অস্ট্রেলিয়ায় মারা যান।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।

৭১.
হিউম্যান রাইটস ওয়াচ কোন দেশ ভিত্তিক মানবাধিকার সংস্থা?
  1. যুক্তরাষ্ট্র 
  2. যুক্তরাজ্য
  3. কানাডা
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা

হিউম্যান রাইটস ওয়াচ:
- যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।
- এটি বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের পর্যবেক্ষণ, থাকে।
- পরামর্শ ইত্যাদি বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে হিউম্যান রাইটস ওয়াচ।
- মানবাধিকার রক্ষায় ভিক্টিমের পক্ষে আইনী সহায়তাও প্রধান করে থাকে।
- এটি ১৯৭৮ সালে হেলসিংকি ওয়াচ নামে যাত্রা শুরু করে এবং ১৯৮৮ সালে হিউম্যান রাইটস ওয়াচ নামধারণ করে।
- এর সদর দপ্তর নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে অবস্থিত।
- ১৯৯৭ সালে সংস্থাটি নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র - হিউম্যান রাইটস ওয়াচ ওয়েবসাইট।

৭২.
ট্রান্সমিশন লাইন দিয়ে তথ্য যাওয়ার সময় হাতিয়ে নেওয়ার প্রক্রিয়াকে কী বলা হয়?
  1. ফিশিং
  2. স্নিকিং
  3. স্প্যামিং
  4. স্নিফিং
ব্যাখ্যা

বিভিন্ন ধরণের সাইবার অপরাধ:
স্নিফিং (Sniffing):
- ট্রান্সমিশন লাইন দিয়ে তথ্য যাওয়ার সময় হাতিয়ে নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় স্নিফিং।

​ফিশিং (Phishing):
- ফিশিং করার অর্থ ই-মেইল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীকে নকল বা ফেইক ওয়েবসাইটে নিয়ে কৌশলে তার বিশ্বস্ততা অর্জন করা এবং গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তাদের নানা ধরনের বিপদে ফেলা।

​স্প্যামিং (Spamming):
- অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে। এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়।

​স্নিকিং (Sneaking):
- গোপনে বা সন্তর্পণে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তাঁর গুরুত্বপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে স্পিকিং (Sneaking) বলে।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।