পরীক্ষা আর্কাইভ

পেট্রোবাংলা প্রিলি ও লিখিত সমন্বিত প্রস্তুতি [Archived]

পরীক্ষাপেট্রোবাংলা প্রিলি ও লিখিত সমন্বিত প্রস্তুতি [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়35 minutes
মোট প্রশ্ন৪৭
সিলেবাস
ফুল মডেল টেস্ট - ৩ টপিক: প্রিলিমিনারি [৬০ নম্বর]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পেট্রোবাংলা প্রিলি ও লিখিত সমন্বিত প্রস্তুতি [Archived]

পেট্রোবাংলা প্রিলি ও লিখিত সমন্বিত প্রস্তুতি [Archived] · তারিখ অনির্ধারিত · ৪৭ প্রশ্ন

.
'Mannerliness' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. পুরুষতন্ত্র
  2. স্পষ্টতা
  3. অসভ্য
  4. ভদ্রতা
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
ভদ্রতা
উত্তর
সঠিক উত্তর:
ভদ্রতা
ব্যাখ্যা
• 'Mannerliness' এর বাংলা পরিভাষা — 'ভদ্রতা'।

কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের বাংলা পরিভাষা:
• 'Precision' - স্পষ্টতা।
• 'Latitude' - অক্ষাংশ।
• 'Longitude' - দ্রাঘিমাংশ।
• 'Fiction' - কথাসাহিত্য।
• 'Interpreter' - দোভাষী।
• 'Plosive' - ধ্বনি।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
.
'জলচর' কোন সমাস?
  1. অলুক তৎপুরুষ সমাস
  2. উপপদ তৎপুরুষ সমাস
  3. সপ্তমী তৎপুরুষ সমাস
  4. চতুর্থী তৎপুরুষ সমাস
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
উপপদ তৎপুরুষ সমাস
উত্তর
সঠিক উত্তর:
উপপদ তৎপুরুষ সমাস
ব্যাখ্যা
• উপপদ তৎপুরুষ সমাস:
- যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ-প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে।
- কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয়, তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস।
যেমন-
- জলে চরে যা = জলচর,
- পঙ্কে জন্মে যে = পঙ্কজ,
- ইন্দ্রকে জয় করেছে যে = ইন্দ্রজিৎ,
- ছেলে ধরে যে = ছেলেধরা,
- পকেট মারে যে = পকেটমার ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা- ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
নিচের কোনটি রূঢ়ি শব্দ?
  1. জলধি
  2. রাজপুত
  3. পঙ্কজ
  4. প্রবীণ
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
প্রবীণ
উত্তর
সঠিক উত্তর:
প্রবীণ
ব্যাখ্যা
• রূঢ়ি শব্দ: 
- যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোন বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি শব্দ বলে।
যেমন:
- সন্দেশ - সংবাদ (মূল অর্থ) - মিষ্টান্ন (পরিবর্তিত অর্থ)
- চিকন - চকচকে (মূল অর্থ) - সরু (পরিবর্তিত অর্থ)
- জ্যাঠামি - জেঠার ভাব (মূল অর্থ) - চাপল্য (পরিবর্তিত অর্থ)
- প্রবীণ - প্রকৃষ্ট বীণাবাদক (মূল অর্থ) - বয়স্ক ব্যক্তি (পরিবর্তিত অর্থ)।

আরো কিছু রূঢ়ি শব্দ:
- বাঁশি, তৈল, প্রবীণ, সন্দেশ, বৎস, শুশ্রূষা ইত্যাদি।

অন্যদিকে, 
• যোগরূঢ় শব্দ:
সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদের যোগরূঢ় শব্দ বলে।
যেমন:
- পঙ্কজ: পঙ্কে জন্মে যা। শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে। কিন্তু 'পঙ্কজ' শব্দটি একমাত্র 'পদ্মফুল' অর্থেই ব্যবহৃত হয়। তাই 'পঙ্কজ' একটি যোগরূঢ় শব্দ।
- রাজপুত: 'রাজার পুত্র' অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দ হিসেবে অর্থ হয়েছে 'জাতিবিশেষ'।
- মহাযাত্রা: 'মহাসমারোহে যাত্রা' অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দরূপে অর্থ 'মৃত্যু'।
- জলধি: 'জল ধারণ করে এমন' অর্থ পরিত্যাগ করে একমাত্র 'সমুদ্র' অর্থেই ব্যবহৃত হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোনটি 'আকাশ' শব্দের সমার্থক শব্দ নয়?
  1. গগন
  2. অন্তরিক্ষ
  3. অম্বর
  4. অকূল
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
অকূল
উত্তর
সঠিক উত্তর:
অকূল
ব্যাখ্যা
• 'আকাশ' শব্দের সমার্থক শব্দ:
- গগন, অন্তরিক্ষ, অম্বর, ব্যোম, আসমান, দ্যুলোক, শূন্য, নভঃ, নীলিমা, অনন্ত, সুরপথ, অম্বরতল, খলোক, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভস্থল ইত্যাদি।

অন্যদিকে,
• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ: 
জলধি, সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'বদান্য' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বিনীত
  2. কৃপণ
  3. বিভক্ত
  4. বিরত
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
কৃপণ
উত্তর
সঠিক উত্তর:
কৃপণ
ব্যাখ্যা
• 'বদান্য' এর বিপরীতার্থক শব্দ - কৃপণ।

অন্যদিকে,
• 'উদ্ধত' শব্দের বিপরীতার্থক শব্দ - বিনীত।
• ‘সংহত’ এর বিপরীতার্থক শব্দ - বিভক্ত।
• ‘রত’ শব্দের বিপরীতার্থক শব্দ - বিরত।

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ হলো:
• 'আকর্ষণ' এর বিপরীতার্থক শব্দ - বিকর্ষণ।
• ‘তফাত’ শব্দের বিপরীতার্থক শব্দ - কাছে।
• 'আবির্ভাব' এর বিপরীতার্থক শব্দ - তিরোধান।
• ‘দূর’ শব্দের বিপরীতার্থক শব্দ - নিকট। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'স্বরলোপ বা সম্প্রকর্ষ' ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয় কোনটি?
  1. সুবর্ণ > স্বর্ণ
  2. অগুরু > অগ্রু
  3. চারি > চার
  4. আজি > আজ
  5. সত্য > সইত্য
সঠিক উত্তর:
সত্য > সইত্য
উত্তর
সঠিক উত্তর:
সত্য > সইত্য
ব্যাখ্যা
• স্বরলোপ বা সম্প্রকর্ষ:
- দ্রুত উচ্চারণের সুবিধার জন্য শব্দের শুরুতে বা মাঝে বা শেষে স্বরধ্বনি লোপ ঘটলে তাকে স্বরলোপ বা সম্প্রকর্ষ বলে।
স্বরলোপ তিন প্রকার।
যথা :
ক. আদি স্বরলোপ: অলাবু > লাবু > লাউ।
খ. মধ্যস্বর লোপ: অগুরু > অগ্রু; সুবর্ণ > স্বর্ণ।
গ. অন্ত্যস্বলোপ: আজি > আজ; চারি > চার ইত্যাদি।

অন্যদিকে,
• অপিনিহিতি:
পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জধব্বনির আগে ই -কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
যেমন:
- চারি > চাইর,
- আজি > আইজ,
- সত্য > সইত্য,
- রাখিয়া > রাইখ্যা,
- বাক্য > বাইক্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
What does the idiom "Jump the shark" mean?
  1. To perform a daring stunt
  2. To make a sudden and unexpected change in direction
  3. To reach a point where something begins to decline in quality
  4. To show excitement and enthusiasm
  5. None of the above
সঠিক উত্তর:
To reach a point where something begins to decline in quality
উত্তর
সঠিক উত্তর:
To reach a point where something begins to decline in quality
ব্যাখ্যা
• The idiom "Jump the shark" means - To reach a point where something begins to decline in quality.

• Jump the shark (idiom)
English Meaning: (usually of television shows) to reach a point where something stops becoming more popular or starts to decrease in quality.
Bangla Meaning: পূর্ববর্তী কার্যকারিতা হারানো।

Example Sentence:
- The show jumped the shark a few years ago.
- Will Twitter soon jump the shark?

Source: Cambridge Dictionary.
.
What does the idiom "Hobson's choice" mean?
  1. A preference for one option over another
  2. A situation where only one option is available, which is effectively no choice at all
  3. A difficult decision that requires careful consideration
  4. A choice between two equally good options
  5. None of the above
সঠিক উত্তর:
A situation where only one option is available, which is effectively no choice at all
উত্তর
সঠিক উত্তর:
A situation where only one option is available, which is effectively no choice at all
ব্যাখ্যা
• The idiom "Hobson's choice" means - A situation where only one option is available, which is effectively no choice at all.

• Hobson's choice (idiom)
English Meaning: a situation in which it seems that you can choose between different things or actions, but there is really only one thing that you can take or do.
Bangla Meaning: যেখানে শুধু একটি বিকল্পই থাকে।

Example Sentence:
- It's a case of Hobson's choice because if I don't agree to their terms, I'll lose my job.

Source: Cambridge Dictionary.
.
What does the idiom "Skeleton in the cupboard" mean?
  1. A forgotten item that is no longer useful
  2. A physical object that is old and valuable
  3. A hidden talent or skill
  4. An embarrassing secret or scandal
  5. None of the above
সঠিক উত্তর:
An embarrassing secret or scandal
উত্তর
সঠিক উত্তর:
An embarrassing secret or scandal
ব্যাখ্যা
• The idiom "Skeleton in the cupboard" means - An embarrassing secret or scandal.

• Skeleton in the cupboard (idiom)
English Meaning: to have an embarrassing or unpleasant secret about something that happened in the past.
Bangla Meaning: অতীতের গোপন এবং বিব্রতকর বিষয় যা কাউকে প্রকাশ করা হয় না।

Example Sentence:
- Most people have a few skeletons in the cupboard.

Source: Cambridge Dictionary.
১০.
We'll pencil ______ the dates for the next two meetings and confirm them later.
  1. of
  2. to
  3. in
  4. on
  5. None of the above
সঠিক উত্তর:
in
উত্তর
সঠিক উত্তর:
in
ব্যাখ্যা
• Complete Sentence: We'll pencil in the dates for the next two meetings and confirm them later.

• pencil something/someone in (phrasal verb with pencil verb)
English Meaning: to arrange for something to happen or for someone to do something on a particular date or occasion, knowing that the arrangement might be changed later.
Bangla Meaning: কিছু কাজ বা পরিকল্পনা অস্থায়ীভাবে চিহ্নিত করা, যা পরে পরিবর্তন করা হতে পারে।

Source: Cambridge Dictionary.
১১.
The other side is ready to negotiate, but we won’t knuckle __________ to their demands.
  1. of
  2. over
  3. up
  4. under
  5. None of the above
সঠিক উত্তর:
under
উত্তর
সঠিক উত্তর:
under
ব্যাখ্যা
• Complete Sentence: The other side is ready to negotiate, but we won’t knuckle under to their demands.

• knuckle under (phrasal verb with knuckle verb)
English Meaning: The other side is not ready to negotiate, but we won’t knuckle under to their demands.
Bangla Meaning: নতি স্বীকার করা; বাধ্য হয়ে কারো কথা মেনে নেওয়া।

Source: Cambridge Dictionary.
১২.
We have been hedged ___________ by their rules and regulations.
  1. in
  2. on
  3. by
  4. of
  5. None of the above
সঠিক উত্তর:
in
উত্তর
সঠিক উত্তর:
in
ব্যাখ্যা
• Complete Sentence: We have been hedged in by their rules and regulations.

• hedge in (phrasal verb)
English Meaning: to form a boundary around (something); to surround or restrict (someone) in a way that prevents free movement or action.
Bangla Meaning: বেড়া দেওয়া; পরিবৃত করা; সম্ভাব্য ক্ষতি থেকে আত্মরক্ষার উপায়; রক্ষাকবচ।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৩.
Many people don't mind _________ their time and resources to help flood victims because of the urgent need.
  1. donate
  2. donated
  3. donating
  4. donater
  5. None of the above
সঠিক উত্তর:
donating
উত্তর
সঠিক উত্তর:
donating
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - donating.
- নিয়মানুযায়ী সম্পূর্ন বাক্য - Many people don't mind donating their time and resources to help flood victims because of the urgent need.

• Mind যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:-
- mind এর পরে verb এর মূল form এর সাথে 'ing' যোগ করতে হয়।
- Structure: Subject + mind + verb+ ing + object?

Mind, worth, can not help, with a view to, get used to, would you mind এবং যেকোনো preposition এর পর verb থাকলে উক্ত verb এর present form + ing যুক্ত হয়ে থাকে।
১৪.
The interim government had better _________ relief efforts to address the immediate needs of flood victims.
  1. prioritizer
  2. prioritizing
  3. prioritized
  4. prioritize
  5. None of the above
সঠিক উত্তর:
prioritize
উত্তর
সঠিক উত্তর:
prioritize
ব্যাখ্যা
• Complete Sentence: The interim government had better prioritize relief efforts to address the immediate needs of flood victims.

• Had better এর ক্ষেত্রে:
- Had better অর্থ তবুও/বরং ভালো।
- Had better যুক্ত sentence- past tense এর মনে হলেও তা মূলত past tense নয়।
- Had better- unreal past. ইহা present/future tense এর অর্থ প্রকাশ করে।
- Had better এর পর infinitive to বসে না।
- সর্বদা verb এর base form বসে।

Examples: 
- She had better finish her project by the deadline.
- She had better take her medicine as prescribed by the doctor.
১৫.
Let her express her opinions freely. (Make it passive)
  1. Her opinions be expressed freely by her.
  2. Let her opinions being expressed freely by her.
  3. Let her opinions expressed freely by her.
  4. Let her opinions be expressed freely by her.
  5. None of the above
সঠিক উত্তর:
Let her opinions be expressed freely by her.
উত্তর
সঠিক উত্তর:
Let her opinions be expressed freely by her.
ব্যাখ্যা
• Active Voice: Let her express her opinions freely.
• Passive Voice: Let her opinions be expressed freely by her.
 
• Let যুক্ত imperative বাক্যকে passive এ পরিণত করার নিয়ম - 
- প্রথমে Let বসে,
- এরপর  object  বসে,
- be বসে,
- মূল verb এর past participle form + by + let পরবর্তী ব্যক্তি বাচক object.
১৬.
Synonym of 'Anxiety' is -
  1. Serenity
  2. Confidence
  3. Calmness
  4. Conclusive
  5. None of the above
সঠিক উত্তর:
None of the above
উত্তর
সঠিক উত্তর:
None of the above
ব্যাখ্যা
• অপশন গুলোতে সঠিক উত্তর না থাকায় None of the above উত্তর হবে।

• Anxiety (noun)
English Meaning: A feeling of worry, nervousness, or unease about something with an uncertain outcome.
Bangla Meaning: উৎকণ্ঠা বা উদ্বেগ, যা ভবিষ্যৎ অনিশ্চিত পরিস্থিতির জন্য অনুভূত হয়।

অপশন আলোচনা:
Conclusive - সিদ্ধান্তমূলক; অকাট্য।
Serenity - প্রশান্তি বা শান্তি।
Confidence - আস্থা বা আত্মবিশ্বাস।
Calmness - শান্ত ও স্থির মনোভাব।

Example Sentence:
1. She felt a surge of anxiety as the exam results were about to be announced.
2. His anxiety grew with each passing day, waiting for the job interview results.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৭.
Synonym of 'Hinder' is -
  1. Impede
  2. Promote
  3. Advance
  4. Facilitate
  5. None of the above
সঠিক উত্তর:
Impede
উত্তর
সঠিক উত্তর:
Impede
ব্যাখ্যা
• The synonym of 'Hinder' is - Impede.

• Hinder (verb)
English Meaning: To make it difficult for something to develop or be successful.
Bangla Meaning: বাধা দেওয়া; কিছু করার অগ্রগতি বা সফলতা রোধ করা।

অপশন আলোচনা:
- Impede - বাধা প্রদান করা; বাধা সৃষ্টি করা।
- Facilitate - সহজ করা; সহায়তা করা।
- Advance - অগ্রসর হওয়া; উন্নতি করা।
- Promote - উৎসাহিত করা; উন্নীত করা।

Example Sentence:
1. The heavy snowfall began to hinder the rescue operations, causing delays.
2. His lack of experience did not hinder his ability to perform well in the role.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৮.
Antonym of 'Progressive' is -
  1. Reformist
  2. Conservative
  3. Radical
  4. Avant-garde
  5. None of the above
সঠিক উত্তর:
Conservative
উত্তর
সঠিক উত্তর:
Conservative
ব্যাখ্যা
• The antonym of 'Progressive' is - Conservative.

• Progressive (adjective)
English Meaning: Relating to or supporting change or new ideas, especially in politics or education.
Bangla Meaning: উন্নতির বা অগ্রগতির পক্ষে; ক্রমবর্ধমান; উন্নয়নশীল।

অপশন আলোচনা:
- Avant-garde - অগ্রণী; যিনি নতুন বা উদ্ভাবনী ধারার প্রবক্তা।
- Reformist - সংস্কারপন্থী; সংস্কারের পক্ষে যিনি কাজ করেন।
- Radical - মৌলিক; মূলগতভাবে পরিবর্তনের পক্ষে যিনি।
- Conservative - রক্ষণশীল; পরিবর্তনের বিরুদ্ধে বা প্রচলিত রীতির পক্ষে।

Example Sentence:
1. The progressive policies of the new government are aimed at improving education and healthcare.
2. His progressive ideas often clashed with the conservative values of his community.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৯.
A sum of Tk. 25000 amounts to Tk. 31000 in 4 years at the rate of simple interest what is the rate of interest?
  1. 3%
  2. 4%
  3. 5%
  4. 6%
  5. None of these
সঠিক উত্তর:
6%
উত্তর
সঠিক উত্তর:
6%
ব্যাখ্যা
Question: A sum of Tk. 25000 amounts to Tk. 31000 in 4 years at the rate of simple interest what is the rate of interest?

Solution:
Interest earned in 4years = 31000 - 25000 = 6000

Simple Interest per year = 6000/4
PRT = 1500
⇒ 25000 × R × 1 = 1500
⇒ R = 1500/25000 = 0.06

Thus Simple Interest rate is 6 p.c.p a
২০.
A train moves with a speed of 108 km/hr. Its speed in metres per second is-
  1. 10.8
  2. 18
  3. 30
  4. 30.8
  5. None of these
সঠিক উত্তর:
30
উত্তর
সঠিক উত্তর:
30
ব্যাখ্যা
Question: A train moves with a speed of 108 km/hr. Its speed in metres per second is-

Solution:
Speed = 108 km/hr
To convert km/hr into m/s multiply the number by 5/18.
speed = 108 × (5/18) m/s = 30 m/s.
২১.
The height of a tree is √3 times the length of its shadow. Find the angle of elevation of the sun.
  1. 30°
  2. 45°
  3. 60°
  4. 90°
  5. 50°
সঠিক উত্তর:
60°
উত্তর
সঠিক উত্তর:
60°
ব্যাখ্যা
Question: The height of a tree is √3 times the length of its shadow. Find the angle of elevation of the sun.

Solution:

Given,
the height of the tree (h) AB = √3 and BC=1
let angle C be Ф

in ΔABC
tanФ= AB/BC
tanФ= √3
∵ Ф = 60°

so, the angle of elevation of the sun is 60°
২২.
A light was seen at intervals of 13 seconds. It was seen for the first time at 1 hr. 54 min 50 secs. a.m. and the last time at 3 hrs. 17 min. 49 secs. a.m. How many times was the light seen?
  1. 360
  2. 375
  3. 378
  4. 384
  5. None of these
সঠিক উত্তর:
384
উত্তর
সঠিক উত্তর:
384
ব্যাখ্যা
Question: A light was seen at intervals of 13 seconds. It was seen for the first time at 1 hr. 54 min 50 secs. a.m. and the last time at 3 hrs. 17 min. 49 secs. a.m. How many times was the light seen?

Solution:
Let us convert Initial time and Final time in seconds.
Intial time = 1hr 54min 50s = 1 × 60 × 60 + 54 × 60 + 50 = 3600 + 3240 + 50 = 6890 sec.
Final Time = 3hr 17min 49s = 3 × 60 × 60 + 17 × 60 + 49 = 10800 + 1020 + 49 = 11869 sec

Total Time interval for which light was seen
= 11869 - 6890 = 4979

Time interval at which light seen = 13 sec.
Therefore no. Of time light was seen = 4979/13 = 383

With the light seen first time no. Of time light was seen = 383 + 1 = 384
২৩.
Pipe A can fill a tank in 5 hours, pipe B in 10 hours and pipe C in 30 hours. If all the pipes are open, in how many hours will the tank be filled?
  1. 1
  2. 2.5
  3. 1.5
  4. 3.5
  5. 3
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
Question: Pipe A can fill a tank in 5 hours, pipe B in 10 hours and pipe C in 30 hours. If all the pipes are open, in how many hours will the tank be filled?

Solution:
Part filled by (A + B + C) in 1 hour = (1/5 + 1/10 + 1/30) = 1/3

∴ All the three pipes together will fill the tank in 3 hours.
২৪.
If A can do 1/4 of a work in 3 days and B can do 1/6 of the same work in 4 days, how much will A get if both work together and paid Tk 3000 in all?
  1. Tk 1800
  2. Tk 1600
  3. Tk 2200
  4. Tk 2000
  5. None of these
সঠিক উত্তর:
Tk 2000
উত্তর
সঠিক উত্তর:
Tk 2000
ব্যাখ্যা
Question: If A can do 1/4 of a work in 3 days and B can do 1/6 of the same work in 4 days, how much will A get if both work together and paid Tk 3000 in all?

Solution:
Whole work is done by A in (3 × 4) = 12 days
Whole work is done by B in (4 × 6) = 24 days

A's 1 day's work : B's 1 day's work
= A's wages : B's wages
= 1/12 : 1/24
= 2 : 1

A's share = 3000 × (2/3) = Tk 2000
২৫.
The ratio of the number of boys and girls in a college is 7 : 8 If the percentage increase in the number of boys and girls be 20% and 10% respectively what will be the new ratio?
  1. 21 : 22
  2. 17 : 18
  3. 8 : 9
  4. 7 : 8
  5. Cannot be determined
সঠিক উত্তর:
21 : 22
উত্তর
সঠিক উত্তর:
21 : 22
ব্যাখ্যা
Question: The ratio of the number of boys and girls in a college is 7 : 8 If the percentage increase in the number of boys and girls be 20% and 10% respectively what will be the new ratio?

Solution:
let the number of boys and girls in the college be 7x and 8x

their increased number is (120% of 7x) = (120/100) × 7x = 42x/5

And (10% of 8x).= (110/100) ×8x = 44x/5

∴ Required Ratio = 42x/5 : 44x/5 = 21 : 22
২৬.
Out of 5 men and 3 women, a committee of 3 members is to be formed so that it has 1 woman and 2 men. In how many different ways can it be done?
  1. 10
  2. 20
  3. 30
  4. 23
  5. None of these
সঠিক উত্তর:
30
উত্তর
সঠিক উত্তর:
30
ব্যাখ্যা
Question: Out of 5 men and 3 women, a committee of 3 members is to be formed so that it has 1 woman and 2 men. In how many different ways can it be done?

Solution:
Number of selections = Number of ways of selecting 2 men out of 5 men × Number of ways of selecting 1 woman out of 3 women
= 5C2× 3C1
= 10 × 3
= 30
২৭.
A mixture contains wine and water in the ratio 3 : 2 and another mixture contains them in the ratio 4 : 5 . How many litres of the latter mixture must be mixed with 3 litres of the former mixture so that the resultant mixture may contain equal quantities of wine and water?
  1. 4.5
  2. 5.4
  3. 3.75
  4. 5.67
  5. 6.00
সঠিক উত্তর:
5.4
উত্তর
সঠিক উত্তর:
5.4
ব্যাখ্যা
Question: A mixture contains wine and water in the ratio 3 : 2 and another mixture contains them in the ratio 4 : 5 . How many litres of the latter mixture must be mixed with 3 litres of the former mixture so that the resultant mixture may contain equal quantities of wine and water?

Solution:
The former mixture contains wine and water in a ratio of 3 : 2
3 litres of the mixture contains 1.8 litres of wine and 1.2 litres of water to maintain a 3 : 2 ratio.

Let
there be 4x litres of wine and 5x litres of water.
After mixing, Quantity of wine = Quantity of water
⇒1.8 + 4x = 1.2 + 5x
⇒ x = 0.6 litres
⇒9x = 9 × 0.6 = 5.4 litres
২৮.
At present, the sum of the ages of A, B and C is 150 years, whereas 10 years ago, the ratio of their age was 5 : 4 : 3. Find the ratio of their ages 10 years hence.
  1. 7 : 5 : 3
  2. 7 : 6 : 5
  3. 4 : 3 : 5
  4. 6 : 9 : 5
  5. None of these
সঠিক উত্তর:
7 : 6 : 5
উত্তর
সঠিক উত্তর:
7 : 6 : 5
ব্যাখ্যা
Question: At present, the sum of the ages of A, B and C is 150 years, whereas 10 years ago, the ratio of their age was 5 : 4 : 3. Find the ratio of their ages 10 years hence.

Solution:
A, B, and C together have ages that are equal to 150 years.
10 years ago, their ages were 5 : 4 : 3, respectively.

The sum of the ages of A, B, and C before 10 years ago: ⇒ 150 - 3 × 10 ⇒ 150 - 30 = 120 years
10 years ago, their ages were 5 : 4 : 3,
which ⇒ 5x + 4x + 3x = 120
⇒ 12x = 120
⇒ x = 120/12 = 10 years

Hence, their age ratio after 10 years. ⇒ (5x + 20) : (4x + 20) : (3x + 20)
⇒ (5 × 10 + 20) : (4 × 10 + 20): (3 × 10 + 20)
⇒ 70 : 60 : 50 = 7 : 6 : 5

∴ Their ages are 7 : 6 : 5 ten years from now.
২৯.
The area of this triangle is 24cm2.

Work out the perimeter of the triangle.
  1. 16 cm
  2. 12 cm
  3. 9 cm
  4. 24 cm
  5. None of these
সঠিক উত্তর:
24 cm
উত্তর
সঠিক উত্তর:
24 cm
ব্যাখ্যা
Question: The area of this triangle is 24cm2.

Work out the perimeter of the triangle.

Solution:
The area of a triangle is = (1/2) ​× b × h.
24 = (1/2) × 6× (3x - 1)
⇒ 3x - 1 = 8
⇒ 3x = 9
∴ x = 3

Since x = 3, the side lengths are 6 cm, 8 cm and10 cm.
The perimeter is 6 + 8 + 10 = 24 cm
৩০.
A man goes downstream with a boat to some destination and returns upstream to his original place in 20 hours. If the speed of the boat in still water and the stream is 40 km/hr and 20 km/hr respectively, the distance of the destination from the starting place?
  1. 400 km
  2. 250 km
  3. 450 km
  4. 300 km
  5. None of these
সঠিক উত্তর:
300 km
উত্তর
সঠিক উত্তর:
300 km
ব্যাখ্যা
Question: A man goes downstream with a boat to some destination and returns upstream to his original place in 20 hours. If the speed of the boat in still water and the stream is 40 km/hr and 20 km/hr respectively, the distance of the destination from the starting place?

Solution:
Let the distance of the destination from the starting point = x km.
Rate downstream= (40 + 20) km/hr = 60 km/hr
Rate upstream = (40 - 20) km/hr = 20 km/hr
According to the question,
x/60 + x/20 = 20
⇒ 4x = 20 × 60
⇒ 4x = 1200
∴ x = 300 km

Hence, A distance of the destination from the starting point = 300 km
৩১.
The greatest number that can be subtracted from 10000 so that the remainder may be divisible by 32, 36, 48 and 54 is-
  1. 9136
  2. 9316
  3. 9216
  4. 9236
  5. None of these
সঠিক উত্তর:
9136
উত্তর
সঠিক উত্তর:
9136
ব্যাখ্যা
Question: The greatest number that can be subtracted from 10000 so that the remainder may be divisible by 32, 36, 48 and 54 is-

Solution:
LCM of 32, 36, 48 and 54 = 864
Required greatest number = 10000 - 864 = 9136
∴ Required greatest number = 9136
৩২.
The curved surface area and the diameter of a right circular cylinder are 660 sq.cm and 21 cm respectively. Find its height (in cm).
  1. 8
  2. 9
  3. 10
  4. 12
  5. None of these
সঠিক উত্তর:
10
উত্তর
সঠিক উত্তর:
10
ব্যাখ্যা
Question: The curved surface area and the diameter of a right circular cylinder are 660 sq.cm and 21 cm respectively. Find its height (in cm).

Solution:
Diameter of cylinder = 21 cm
Radius of cylinder = 21/2 cm

The curved Surface area of cylinder = 2πrh,
Where,
r = radius,
h = height

According to the question
660 = 2 × (22/7) × (21/2) × h
⇒ 660 = 66 × h
∴ h = 10 cm
৩৩.
The owner of a bike buys petrol for 3 years continuously at Tk. 64, Tk. 80 and Tk. 320 per litre respectively. If he spends Tk. 32,000 every year buying petrol, what is the average price per litre of petrol?
  1. Tk. 100
  2. Tk. 92
  3. Tk. 90
  4. Tk. 106
  5. Tk. 96
সঠিক উত্তর:
Tk. 96
উত্তর
সঠিক উত্তর:
Tk. 96
ব্যাখ্যা
Question: The owner of a bike buys petrol for 3 years continuously at Tk. 64, Tk. 80 and Tk. 320 per litre respectively. If he spends Tk. 32,000 every year buying petrol, what is the average price per litre of petrol?

Solution:
Number of litres consume of first year = 32000/64 = 500 litres
Number of litres consume of second year = 32000/80 = 400 litres
Number of litres consume of third year = 32000/320 = 100 litres
Total consume petrol in three years = 500 + 400 + 100 = 1000 litres
Total expenditure on petrol in three years = 32000 × 3
Average cost per litres of petrol = (32000 × 3)/1000 = Tk. 96
৩৪.
Until which year will the European Union's Green Deal be implemented?
  1. 2030
  2. 2040
  3. 2050
  4. 2070
  5. 2100
সঠিক উত্তর:
2050
উত্তর
সঠিক উত্তর:
2050
ব্যাখ্যা
ইউরোপিয়ান ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপিয়ান ইউনিয়ন (EU)।
- এটি ইউরোপীয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ (মাস্ট্রিচ চুক্তি)।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।
- ইইউ দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।
- ২০১৯ সালের এর শেষে, EU তার ইউরোপীয় সবুজায়ন চুক্তি গ্রহণ করেছে এবং কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্যে এর বাস্তবায়ন শুরু করেছে।
- ২০৫০ সালের মধ্যে এটি বাস্তবায়িত হবে।

সূত্র: EU ও Green Deal ওয়েবসাইট ।
৩৫.
Who was the main proponent of the US 'Containment Doctrine' during the Cold War?
  1. John Foster Dulles
  2. Henry Kissinger
  3. Dwight D. Eisenhower
  4. George Kennan
  5. Harry S. Truman
সঠিক উত্তর:
George Kennan
উত্তর
সঠিক উত্তর:
George Kennan
ব্যাখ্যা
Containment Doctrine:
- Containment Doctrine হল একটি কৌশলগত পররাষ্ট্র নীতি যা মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৪০-এর দশকের শেষের দিকে শুরু করে।
- স্নায়ুযুদ্ধকালীন মার্কিন 'Containment Doctrine' এর প্রবক্তা জর্জ এফ কেনান।
- তিনি জুলাই ১৯৪৭ একটি সংখ্যায় বেনামী নিবন্ধে লিখেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত "রাশিয়ার বিস্তৃত প্রবণতাকে দীর্ঘমেয়াদী, ধৈর্যশীল কিন্তু দৃঢ় এবং সজাগ নিয়ন্ত্রণে রাখা" এই আশায় যে শাসন ব্যবস্থা শান্ত হবে বা পতন ঘটবে।
-------------------------------
মার্কিন যুক্তরাষ্ট্র:
- স্বাধীনতা লাভ করে - ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট- জো বাইডেন (৪৬ তম)।
- প্রথম প্রেসিডেন্ট - জর্জ ওয়াশিংটন।
- যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ - ফ্রান্স।
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম - আব্রাহাম লিংকন।
- আব্রাহাম লিংকন ছিলেন যুক্তরাষ্ট্রের - ১৬তম প্রেসিডেন্ট।
- যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ হয় - ১৮৬৩ সালে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি - জর্জ ওয়াশিংটন।

সূত্র - Britannica.com
৩৬.
When was BAPEX first formed?
  1. 1990
  2. 1983
  3. 1989
  4. 1985
  5. 1987
সঠিক উত্তর:
1989
উত্তর
সঠিক উত্তর:
1989
ব্যাখ্যা
বাপেক্স: 
- বাপেক্স (বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড) একটি প্রধানত গ্যাস অনুসন্ধান ও উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
- প্রতিষ্ঠানটি প্রথম গঠন করা হয় ১ জুলাই ১৯৮৯ সালে। 
- বাপেক্স-এর রেজিস্টার্ড অফিস ঢাকা শহরের কাওরান বাজারে অবস্থিত।
-  বাপেক্স এখন পর্যন্ত ১৮ টি অনুসন্ধান কূপ সম্পন্ন করেছে।
- বাপেক্স-এর মালিকানাধীন ১৪ টি উন্নয়ন কূপ রয়েছে।
- প্রতিষ্ঠানটি ৮ টি গ্যাসক্ষেত্র আবিষ্কার করেছে।

সূত্র: বাপেক্স ওয়েবসাইট। 
৩৭.
Where was the OIC summit held in 2024?
  1. Saudi Arabia
  2. Ecuador
  3. Morocco
  4. Maldives
  5. The Gambia
সঠিক উত্তর:
The Gambia
উত্তর
সঠিক উত্তর:
The Gambia
ব্যাখ্যা
- গাম্বিয়ার রাজধানী বানজুলে হয় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৫তম শীর্ষ সম্মেলন।

ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC):
- OIC-এর পূর্ণরুপ হচ্ছে - The Organisation of Islamic Cooperation.
- এটি হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- প্রতিষ্ঠা লাভ করে - ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ (মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়)।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- OIC এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।
- গাম্বিয়ার রাজধানী বানজুলে হয় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৫তম শীর্ষ সম্মেলন।

সূত্র- ওআইসি এর ওয়েবসাইট।
৩৮.
Who was the captain of Bangladesh's first test cricket team?
  1. Aminul Islam
  2. Naimul Islam
  3. Khaled Masud
  4. Naimur Rahman 
  5. Akram Khan
সঠিক উত্তর:
Naimur Rahman 
উত্তর
সঠিক উত্তর:
Naimur Rahman 
ব্যাখ্যা
টেস্ট ক্রিকেটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল:
- টেস্ট স্ট্যাটাস লাভ করে: ২০০০ সালে।
- সর্বপ্রথম টেস্ট ম্যাচ খেলে ২০০০ সালের ১০ই নভেম্বর ভারতের বিপক্ষে।
- প্রথম অধিনায়ক: নাইমুর রহমান।
- প্রথম টেস্ট জয় পায় ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে।
- টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল।
- টেস্টে বাংলাদেশের পক্ষে প্রথম ব্যক্তিগত হাজার রান সংগ্রাহক হাবিবুল বাশার।
- বাংলাদেশ তার শততম টেস্ট খেলে শ্রীলঙ্কার বিপক্ষে।

উল্লেখ্য,
- ২০১৭ সালে শ্রীলঙ্কার কলম্বোয় ম্যাচটি অনুষ্ঠিত হয়।
- শততম টেস্টে সেঞ্চুরি করেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

উৎস: ESPNcricinfo ও প্রথম আলো।
৩৯.
Who is the first woman president of Bangla Academy?
  1. Dr. Neelima Ibrahim
  2. Sufia Kama
  3. Selina Hossain
  4. Sultana Akhtar
  5. None of the above
সঠিক উত্তর:
Selina Hossain
উত্তর
সঠিক উত্তর:
Selina Hossain
ব্যাখ্যা
- বাংলা একাডেমির প্রথম নারী ও বর্তমান সভাপতির দায়িত্বে রয়েছেন কথা সাহিত্যিক ও ঔপন্যাসিক সেলিনা হোসেন।
- বাংলা একাডেমির প্রথম পরিচালক ড. মুহম্মদ এনামুল হক।
- বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক অধ্যাপক মযহারুল ইসলাম।
- বাংলা একাডেমির প্রথম সভাপতি ছিলেন মওলানা মোহাম্মদ আকরম খাঁ।
- বাংলা একাডেমির স্বপ্নদ্রষ্টা হলেন ড. মুহাম্মদ শহিদুল্লাহ।

সূত্র- বাংলা একাডেমি ওয়েবসাইট।
৪০.
Which of the following is not an operating system?
  1. Windows
  2. Linux
  3. Sheets
  4. Mac OS
  5. Unix
সঠিক উত্তর:
Sheets
উত্তর
সঠিক উত্তর:
Sheets
ব্যাখ্যা
• Sheets বা Google Sheets- Operating system নয়, এটি একটি স্প্রেডশিট সফটওয়্যার।

অপারেটিং সিস্টেম:
- কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে অপারেটিং সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়।
যথা-

১। বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম (Text Based Operating System):
• Linux,
Unix,
MS-DOS,
• PC DOS,
• CP/M ইত্যাদি।

২। চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম (Graphics Based Operating Sysatem):
• Windows 95/98/Xp/2000/7,
• Mac OS ইত্যাদি।

উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি
২) কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪১.
Who is the first female 'Magsaysay' award winner in Bangladesh?
  1. Tahmina Anam
  2. Taherunnesa Abdullah
  3. Anwara Syeda Haq
  4. Mokbula Manzoo
  5. None of the above
সঠিক উত্তর:
Taherunnesa Abdullah
উত্তর
সঠিক উত্তর:
Taherunnesa Abdullah
ব্যাখ্যা
বাংলাদেশিদের মধ্যে প্রথম ম্যাগসেসে পুরস্কার পান সমাজসেবী তহরুন্নেসা আবদুল্লাহ।
- তিনি ম্যাগসাইসাই পান ১৯৭৮ সালে।
- তিনি প্রধানত নারী সমবায় সমিতি গঠন ও পরিবার পরিকল্পনা বিষয়ে কাজ করেন।

• ম্যাগসেসে পুরস্কার:
- ১৯৫৭ সালের ১৭ মার্চ মর্মান্তিক এক বিমান দুর্ঘটনায় মারা যান র‍্যামন ম্যাগসেসে।
- ১৯৫৮ সাল থেকে তার নামে প্রতিষ্ঠিত র‌্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন থেকে এ পুরস্কার দেয়া শুরু হয়।
- প্রতিবছর ম্যাগসেসের জন্মদিন ৩১ আগস্ট ম্যানিলা থেকে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

সূত্র: দৈনিক প্রথম আলো ও ম্যাগসেসে পুরস্কার ওয়েবসাইট।
৪২.
What is the proportion of carbohydrates, protein, and fats in a balanced diet?
  1. 4 : 1 : 1
  2. 4 : 2 : 2
  3. 4 : 3 : 2
  4. 4 : 2 : 3
  5. 4 : 3 : 3
সঠিক উত্তর:
4 : 1 : 1
উত্তর
সঠিক উত্তর:
4 : 1 : 1
ব্যাখ্যা
খাদ্য গ্রহণ নীতিমালা:
- সুষম খাদ্য উপাদান বাছাই বা আহার উন্নত জীবন যাপনের একটি পূর্বশর্ত।
- তাই খাদ্য গ্রহণ নীতিমালা প্রত্যেকের জানা অত্যন্ত প্রয়োজন।
- কারণ খাদ্য নির্বাচন, খাদ্যের পুষ্টিমান, ক্যালরি, পারিবারিক আয় ইত্যাদি সম্পর্কে সম্যক জ্ঞান না থাকলে প্রত্যেক সদস্যের খাদ্য চাহিদা মেটানো সম্ভব হয় না।

সুষম খাদ্যের বৈশিষ্ট্য:
১। একজন মানুষের বিপাকের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদনের সামর্থ্য থাকতে হবে।
২। সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বিজাতীয় খাদ্যের অনুপাত ৪ : ১ : ১।
৩। সুষম খাদ্য তালিকায় ফল ও টাটকা শাকসব্জি থাকতে হবে।
৪। খাদ্যের প্রয়োজনীয় পরিমাণ পানি ও খনিজ লবণ থাকতে হবে।
৫। সুষম খাদ্য অবশ্যই সহজপাচ্য হতে হবে।

- সুস্থ সবল ও উন্নত জীবন যাপনের জন্য সুষম খাদ্যের কোনও বিকল্প নেই।
- তাই দেহের পুষ্টির জন্য ছয় উপাদানবিশিষ্ট খাদ্য অন্তর্ভুক্ত করে সুষম খাদ্যের তালিকা বা পরিকল্পনা করা একান্তগুরুত্বপূর্ণ বিষয়।

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৩.
Which of the following countries is not a member of OPEC?
  1. Iran
  2. Angola
  3. Libya
  4. Gabon
  5. Congo
সঠিক উত্তর:
Angola
উত্তর
সঠিক উত্তর:
Angola
ব্যাখ্যা
OPEC:
- The Organization of the Petroleum Exporting Countries (OPEC) হলো বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর জোট।
- সদর দপ্তর - ভিয়েনা, অষ্ট্রিয়া।
- এটি ১৯৬০ সালের ১০-১৪ সেপ্টেম্বর ‘বাগদাদ কনফারেন্সের’ মাধ্যমে গঠিত হয়।
- OPEC এর সদরদপ্তর অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- ১ জানুয়ারি, ২০২৪ তারিখে Angola OPEC এর সদস্যপদ ত্যাগ করে।
- বর্তমান সদস্য সংখ্যা ১২টি।

• Member Countries:
→ Algeria,
→ Congo,
→ Equatorial Guinea,
→ Gabon,
→ Iran,
→ Iraq,
→ Kuwait,
→ Libya,
→ Nigeria,
→ Saudi Arabia,
→ United Arab Emirates,
→ Venezuela.

উৎস: OPEC ওয়েবসাইট।
৪৪.
What is the atomic number of Arsenic?
  1. 33
  2. 44
  3. 42
  4. 32
  5. 41
সঠিক উত্তর:
33
উত্তর
সঠিক উত্তর:
33
ব্যাখ্যা
- আর্সেনিকের (As) পারমাণবিক সংখ্যা ৩৩। 

পারমাণবিক সংখ্যা:
- কোন মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকে; প্রোটনের সে সংখ্যাকে ঐ মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বলা হয়।
- প্রোটন সংখ্যাকে সাধারণত Z দ্বারা প্রকাশ করা হয়।
যেমন- সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াসে 11টি প্রোটন আছে। তাই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হল, Z= 11।
তদ্রুপ, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হল, Z = 17
- মৌলের ধর্ম এর পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে।
- রাসায়নিক বিক্রিয়ার সময় পরমাণুর সর্ববহিস্থ শক্তিস্তরের ইলেকট্রনসমূহ অংশগ্রহণ করে এবং ইলেকট্রনের সংখ্যার পরিবর্তন ঘটে; কিন্তু প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যার কোন পরিবর্তন ঘটে না। 

উৎস: রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং রসায়ন প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (হাজারী নাগ)।
৪৫.
What is mentioned in the 7th goal of the Sustainable Development Goals (SDGs)?
  1. Reduction of inequality
  2. Affordable and clean energy
  3. Reduced Inequalities
  4. Life Below Water
  5. Life on Land
সঠিক উত্তর:
Affordable and clean energy
উত্তর
সঠিক উত্তর:
Affordable and clean energy
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।
- জাতিসংঘের উদ্যোগে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৬-২০৩০ সময়ের মধ্যে বাস্তবায়নের জন্যে ১৭টি টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) নির্ধারণ করা হয়েছে।
- SDG এর ৪নং লক্ষ্যমাত্রায় মানসম্মত শিক্ষার কথা বলা হয়েছে।

• লক্ষ্যমাত্রাসমূহ হলো:
- দারিদ্র্য নির্মূল,
- ক্ষুধামুক্তি,
- সুস্বাস্থ্য,
- মানসম্মত শিক্ষা,
- লিঙ্গ সমতা,
- বিশুদ্ধ পানি ও স্যানিটেশন,
- সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি,
- উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি,
- শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো,
- বৈষম্য হ্রাস,
- টেকসই শহর ও জনগণ,
- পরিমিত ভোগ ও উৎপাদন,
- জলবায়ু বিষয়ে পদক্ষেপ,
- সামুদ্রিক বাস্তুসংস্থান,
- স্থলভাগের জীবন,
- শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

সূত্র: SDG ওয়েবসাইট ও জাতিসংঘ ওয়েবসাইট।
৪৬.
Which one is the 'Tallest Mountain in our Solar System'?
  1. Kangchenjunga
  2. Caloris Montes
  3. Olympus Mons
  4. Mount Everest
  5. None of the above
সঠিক উত্তর:
Olympus Mons
উত্তর
সঠিক উত্তর:
Olympus Mons
ব্যাখ্যা
- আমাদের সৌরজগতের সবচেয়ে উঁচু পর্বত অলিম্পাস মনস (Olympus Mons) যা মঙ্গল গ্রহে অবস্থিত।
- মঙ্গল গ্রহে অলিম্পাস মনস সৌরজগতের সবচেয়ে উঁচু পর্বত।
- এই বিশাল পর্বতটি ২২ কিলোমিটার লম্বা এবং ৭০০ কিলোমিটার প্রসস্থ। 
- এটি মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রায় তিনগুণ হবে।
- এটি একটি আগ্নেয়গিরির।

সূত্র: ব্রিটানিকা ও নাসা ওয়েবসাইট। 
৪৭.
Which Mughal Emperor is laid to rest in Yangon?
  1. Jafar Shah
  2. Bahadur Shah
  3. Elias Shah
  4. Sher Shah
  5. None of the above
সঠিক উত্তর:
Bahadur Shah
উত্তর
সঠিক উত্তর:
Bahadur Shah
ব্যাখ্যা
• দ্বিতীয় বাহাদুর শাহ:
- ১৫২৬ খ্রিস্টাব্দে সম্রাট জহিরউদ্দিন বাবর কর্তৃক ভারতবর্ষে মোগল বংশের শাসন প্রতিষ্ঠিত হয়।
- পরবর্তীতে তার উত্তরসূরীরা এটিকে সর্বভারতীয় সাম্রাজ্যে রুপান্তরিত করে।
- বাবর থেকে আওরঙ্গজেব অর্থাৎ ১৫২৬ থেকে ১৭০৭ খ্রিস্টাব্দ পর্যন্ত মোগল শাসন ছিল স্বর্ণযুগের শাসন।
- ১৭০৭ খ্রিস্টাব্দে আওরঙ্গজেবের মৃত্যুর পর মোগল শাসনের পতনে প্রক্রিয়া শুরু হয়।
- ১৮৫৭ সালে শেষ মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর ইংরেজ কর্তৃক নির্বাসিত হলে মোগল শাসনের চূড়ান্ত পরিসমাপ্তি হয়।
- তাই ১৭০৭ থেকে ১৮৫৭ সময় কালকে (প্রায় দেড়শ বছর) মোগল বংশের পতনের যুগ বলা হয়।
- ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানী ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেয়ার কারণে মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনে (বার্মা) নির্বাসিত করেন।
- বাহাদুর শাহের নির্বাসনের মধ্য দিয়ে ভারতে মোগল শাসনের চূড়ান্ত অবসান ঘটে।

সূত্র: ইতিহাস প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।