পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ ব্যবস্থাপনা [৭৩১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ ব্যবস্থাপনা [৭৩১]তারিখতারিখ অনির্ধারিতসময়15 minutes
মোট প্রশ্ন২৭
সিলেবাস
Exam 4 Topic: Part - I: Scientific & Modern Management Features of modern management, Fayol’s principles of modern management. Source: Class – 3, relevant books
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ ব্যবস্থাপনা [৭৩১]

৪৯তম বিসিএস ⎯ ব্যবস্থাপনা [৭৩১] · তারিখ অনির্ধারিত · ২৭ প্রশ্ন

.
Who is considered the “Father of Modern Management”? (আধুনিক ব্যবস্থাপনার জনক হিসেবে কাকে ধরা হয়?)
  1. Frederick Taylor (ফ্রেডরিক টেলর)
  2. Henry Fayol (হেনরি ফেয়ল)
  3. Max Weber (ম্যাক্স ওয়েবার)
  4. Peter Drucker (পিটার ড্রাকার)
ব্যাখ্যা

Peter F. Drucker (1909–2005) ছিলেন একজন অস্ট্রিয়ান মার্কিন অধ্যাপক, লেখক। তিনি প্রথম ব্যাক্তি যিনি “Management”-কে শুধুই ব্যবসায়িক দক্ষতা হিসেবে নয় বরং একটি সামাজিক ও মানবিক শাস্ত্র হিসেবে বিশ্লেষণ করেন।

তিনি আধুনিক ব্যবস্থাপনায় নিম্নলিখিত গুরুত্বপূর্ণ ধারণাগুলোর প্রচলন করেন –

Management by Objectives (MBO) – লক্ষ্যভিত্তিক ব্যবস্থাপনা

Decentralisation – বিকেন্দ্রীকরণ

Customer-focused business philosophy – “The purpose of business is to create and keep a customer.”

এই সব ধারণা ব্যবস্থাপনাকে মানবসম্পদ, উদ্ভাবন, ও সামাজিক দায়িত্বের দৃষ্টিভঙ্গিতে রূপান্তর করে। এজন্যই তাকে বলা হয় —
→ “Father of Modern Management Practice” অথবা 
→ “Father of Modern Management

​Source / Reference: Witzel, M. (2003), Fifty Key Figures in Management, Routledge

.
Which modern management theory views an organization as a set of interrelated parts working together as a whole? (ব্যবস্থাপনার কোন আধুনিক তত্ত্ব প্রতিষ্ঠানের বিভিন্ন অংশকে পরস্পর সংযুক্ত হিসেবে দেখে?)
  1. Total Quality Management (সার্বিক মান ব্যবস্থাপনা)
  2. Contingency Theory (আকস্মিকতা তত্ত্ব)
  3. Systems Theory
  4. Lean Management 
ব্যাখ্যা

Systems Theory এর মূল তত্ত্ব হচ্ছে- “একটা প্রতিষ্ঠান অনেকগুলো অংশ (department) দিয়ে গঠিত একটি সম্পূর্ণ ব্যবস্থাপনা।”
প্রতিটি অংশ (যেমন HR, Finance, Production, Marketing) একটির সঙ্গে আরেকটি জড়িত (Interconnected) এবং সবাই মিলে কাজ না করলে পুরো প্রতিষ্ঠানই ঠিকভাবে চলবে না।

​ উদাহরণস্বরূপ: 
একটি মানবদেহ যেমন —

হৃৎপিণ্ড, ফুসফুস, মস্তিষ্ক আলাদা কিন্তু

সব মিলেই “একটা শরীর” কাজ করে।

Systems Theory তেও এরকম—
Organization = One Living System
যেখানে সব বিভাগ মিলেই কাজ সম্পন্ন করে।

.
Who is known as the “Father of Modern Management Theory”? (“আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক” কাকে বলা হয়?)
  1. Peter Drucker
  2. Henry Fayol
  3. Frederick Taylor
  4. Max Weber
ব্যাখ্যা

Henri Fayol (1841–1925) ছিলেন একজন ফরাসি খনি প্রকৌশলী যিনি দীর্ঘ ৩০ বছর ধরে “Comambault Mining Company”-র Managing Director হিসেবে কাজ করেন। তিনি প্রতিষ্ঠানের লোকসানি অবস্থাকে মুনাফাপূর্ণ রূপান্তর করেন দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে।

 Fayol প্রথম ব্যক্তি যিনি Management-কে একটি স্বতন্ত্র তাত্ত্বিক শাস্ত্র হিসেবে ব্যাখ্যা করেন — এজন্য তাকে বলা হয়
➡ “Father of Modern Management Theory”

 Fayol-এর ম্যানেজমেন্ট তত্ত্বের মূল অবদানঃ

বই: General and Industrial Management (1916)

প্রতিষ্ঠানে কাজকে ভাগ করেন ​→ ৬টি ভাগে

> Technical, Commercial, Financial, Security, Accounting & Managerial

প্রবর্তন করেন ৫টি Management Function:
Planning → Organising → Commanding → Coordinating → Controlling

তৈরি করেন বিখ্যাত ১৪টি Principles of Management, যেগুলো আধুনিক ম্যানেজমেন্টের ভিত্তি।

.
Contingency theory of modern management believes that —(আধুনিক ব্যবস্থাপনায় আকস্মিকতা তত্ত্ব বিশ্বাস করে-)
  1. There is a single best way to manage. (ব্যবস্থাপনায় একটাই সেরা উপায় আছে)
  2. Management style depends on situation. ( ব্যবস্থাপনার ধারা পরিস্থিতি অনুযায়ী বদলাতে হয়)
  3. Employees work only for money. (কর্মীরা শুধু টাকার জন্য কাজ করে)
  4. Organization is a closed system. (প্রতিষ্ঠান একটি আবদ্ধ ব্যবস্থা)
ব্যাখ্যা

Contingency Theory 

> “There is no single best way to manage.
The best style of management depends on the situation, environment, and variables.”

অর্থাৎ,

যদি প্রতিষ্ঠান বড় হয় → ম্যানেজমেন্ট হবে formal & centralised

যদি কাজের ধরন পরিবর্তনশীল হয় → ম্যানেজমেন্ট হবে flexible & participative

কর্মীদের যোগ্যতা বেশি হলে → empowerment দেওয়া যাবে

দক্ষতা কম হলে → close supervision লাগবে

 এক কথায়:
“পরিস্থিতি যেমন, ব্যবস্থাপনাও তেমনি” → এটিই Contingency তত্ত্বের মূল কথা।

---

Source: Robbins & Coulter – Management (14th Ed.)

.
Who translated Henry Fayol's “Administration Industrielle et Générale” into English in 1949? (১৯৪৯ সালে হেনরি ফেয়লের বইটির ইংরেজি অনুবাদক কে ছিলেন?
  1. Lyndall Urwick
  2. Henry Fayol
  3. Peter Drucker
  4. Storrs Collins & Irwin Gray
ব্যাখ্যা

Henri Fayol তাঁর বিখ্যাত বই Administration Industrielle et Générale মূলত ফরাসি ভাষায় (French) ১৯১৬ সালে লেখেন।
এই বইটিই Fayol-এর ম্যানেজমেন্ট তত্ত্বের ভিত্তি — যেখানে তাঁর Five Functions এবং 14 Principles of Management তুলে ধরা হয়।

Storrs Collins এবং Irwin Gray ১৯৪৯ সালে বইটি “General and Industrial Management” নামে English ভাষায় অনুবাদ করেন।

এর ফলে Fayol-এর তত্ত্ব ইংরেজিভাষী দুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং ফেয়োলকে “Father of Modern Management Theory” বলা শুরু হয়।

Source:Robbins, Coulter – Management

.
Which theory emphasises continuous improvement and customer satisfaction? (ধারাবাহিক মানোন্নয়ন ও গ্রাহক সন্তুষ্টি কোন তত্ত্বে গুরুত্বপূর্ণ?)
  1. Lean Management Theory
  2. Knowledge Management Theory
  3. Bureaucratic Theory
  4. Total Quality Management (TQM) (সার্বিক মান ব্যবস্থাপনা)
ব্যাখ্যা

TQM – Total Quality Management এমন একটি আধুনিক ব্যবস্থাপনা তত্ত্ব যেখানে পুরো প্রতিষ্ঠানের প্রতিটি স্তর (Top–Bottom) একসাথে কাজ করে —

- Customer satisfaction (গ্রাহক সন্তুষ্টি) নিশ্চিত করার জন্য
- Continuous Improvement (ধারাবাহিক উন্নতি) বজায় রাখার জন্য

TQM-এ বিশ্বাস করা হয় —

> "Quality is not a one-time activity, it is a culture & continuous journey."

এই তত্ত্বে গুণগত মান বৃদ্ধি, প্রক্রিয়াগত উন্নয়ন, কর্মীদের সম্পৃক্ততা ও গ্রাহক ফিডব্যাককে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়।

​সোর্স: Robbins & Coulter, Management

.
Which theory is used to eliminate waste and improve process efficiency? (অপচয় হ্রাস ও দক্ষতা উন্নয়নে ব্যবহৃত হয় কোন তত্ত্ব?)
  1. Lean Management
  2. Scientific Management
  3. Systems Theory
  4. Contingency Theory
ব্যাখ্যা

Lean Management এক ধরনের আধুনিক ব্যবস্থাপনা তত্ত্ব যার মূল উদ্দেশ্য দু’টি —

1. Waste Elimination (অপচয় হ্রাস করা) –
যে সব কার্যক্রমে গ্রাহকের জন্য কোনও মূল্য যোগ হয় না (যেমন অব্যবহৃত সময়, অতিরিক্ত মজুদ, অপ্রয়োজনীয় মুভমেন্ট), সেগুলো বাদ দিয়ে কাজকে আরও সরল ও দ্রুত করার চেষ্টা করা হয়।

2. Increase Process Efficiency & Deliver Value to Customer (দক্ষতা বৃদ্ধি ও গ্রাহককে সর্বোচ্চ মূল্য প্রদান) –
Lean বলে: “Do more with less.” অর্থাৎ কম খরচে, কম সময়ে এবং কম সম্পদ ব্যবহার করে এমনভাবে কাজ করো যাতে গ্রাহক সন্তুষ্ট হয়।

এই কারণে Lean Management-এর মূলমন্ত্র হলো:
➡ Remove waste + Improve flow + Deliver value

​সোর্স: Robbins, Coulter: Management

.
General and Industrial Management” mainly laid the foundation of which school of management thought? 
​(এই বইটি কোন ধরণের ব্যবস্থাপনা চিন্তাধারার ভিত্তি গড়ে দেয়?)
  1. Administrative Management (প্রশাসনিক ব্যবস্থাপনা)
  2. Scientific Management (বৈজ্ঞানিক ব্যবস্থাপনা)
  3. Bureaucratic Management (আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা)
  4. Human Relations Management (মানবিক সম্পর্ক ব্যবস্থাপনা)
ব্যাখ্যা

Henri Fayol-এর লেখা বই General and Industrial Management (1916)_ হচ্ছে প্রথম বই যেখানে “Management”-কে একটি “প্রশাসনিক কাজ” হিসেবে ব্যাখ্যা করা হয়।

Fayol এর মতে — একটি প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে কীভাবে পরিকল্পনা (Planning), সংগঠন (Organising), নেতৃত্ব (Command), সমন্বয় (Coordinating) এবং নিয়ন্ত্রণ (Controlling) করা হয় — যা সবই প্রশাসনিক কাজ (Administrative activities)।

এজন্য Fayol-এর এই বইটিই Administrative Management School (প্রশাসনিক ব্যবস্থা তত্ত্ব)-এর ভিত্তি হিসেবে ধরা হয়।

.
Which theory deals with capturing, storing and sharing organisational knowledge? (প্রতিষ্ঠানের জ্ঞান সংগ্রহ, সংরক্ষণ ও প্রচারের সাথে কোন তত্ত্ব জড়িত?)
  1. Knowledge Management Theory
  2. Systems Theory
  3. TQM
  4. Lean Theory
ব্যাখ্যা

Knowledge Management(KM) Theory এমন একটি আধুনিক ব্যবস্থাপনা তত্ত্ব যা প্রতিষ্ঠানের অমূল্য সম্পদ হিসেবে জ্ঞান (Knowledge)-কে বিবেচনা করে — এবং  সফল সংগঠন হতে হলে তিনটি কাজ করার প্রতি গুরত্ব দেয়: 

1.  Knowledge (জ্ঞান সংগ্রহ)
  → যেমন: অভিজ্ঞ কর্মীদের নিকট থেকে তথ্য-অভিজ্ঞতা নেয়া

2. Store Knowledge (সংরক্ষণ)
  → যেমন: ডাটাবেস, নলেজ ব্যাংক, ই-লাইব্রেরি, ম্যানুয়াল ইত্যাদিতে তা সংরক্ষণ

3. Share & Use Knowledge (জ্ঞান বিতরণ ও ব্যবহার)
  → যেন পরবর্তীতে নেওয়ার সময় এই জ্ঞান কাজে লাগাতে পারে

এই কারণে KM Theory-কে বলা হয় —
➡ “Right information to the right person at the right time” approach।

১০.
Which of the following is NOT a part of Fayol’s Division of Industrial Activities? (নিচের কোনটি ফেয়োলের শিল্পজাত কর্মকান্ডের বিভাগ নয়?)
  1. Security (নিরাপত্তা)
  2. Accounting (হিসাব)
  3. Marketing (বিপণন)
  4. Staffing (কর্মীসংস্থান)
ব্যাখ্যা

Henri Fayol তাঁর বই "Administration Industrielle et Générale (1916)–এ একটি শিল্পপ্রতিষ্ঠানের কাজকে মোট ৬টি ভাগে ভাগ করেন —

১. Technical – উৎপাদন, প্রক্রিয়াকরণ
২. Commercial – ক্রয়-বিক্রয়, বিপণন
৩. Financial – অর্থ সংগ্রহ ও ব্যয় নিয়ন্ত্রণ
৪. Security – নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা
৫. Accounting – হিসাবরক্ষণ ও রেকর্ড
৬. Managerial – পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব, নিয়ন্ত্রণ

​ Fayol-এর মতে শিল্প-প্রতিষ্ঠানের সব কাজ এই ৬টা শ্রেণির মধ্যেই পড়ে।

​Staffing বা কর্মীসংস্থান ফেয়লের ৬টি কার্যের বিভাগ নয়।


​সোর্স: Robbins & Coulter: Management

১১.
Benchmarking is based on — (বেঞ্চমার্কিং মূলত কোনটির উপর নির্ভর করে?)
  1. Eliminating workers (কর্মী বাদ দেওয়া)
  2. Comparing with best practices (সেরা প্র্যাকটিসের সাথে তুলনা)
  3. Increasing bureaucracy (দপ্তরবাদের বৃদ্ধি)
  4. Centralising power (কেন্দ্রীকরণ)
ব্যাখ্যা

Benchmarking হচ্ছে এমন একটি আধুনিক ব্যবস্থাপনা কৌশল যেখানে নিজের প্রতিষ্ঠানের কাজ, মান, খরচ বা পদ্ধতিকে অন্য সেরা/শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের (best-in-class) মানদণ্ডের সঙ্গে তুলনা (compare) করা হয়।

মূল লক্ষ হচ্ছে 

​“সেরা কোম্পানি কীভাবে কাজ করে?” সেটা শিখে “নিজেদের কাজ আরও উন্নত করা”

তাই Benchmarking =
“Learning from the best to become better”
অর্থাৎ — অন্যের “Best Practice” নিজের প্রতিষ্ঠানে অনুকরণ/উন্নয়নের জন্য গ্রহণ করা।

Source:  Robbins & Coulter — Management.

১২.
Identify the correct managerial quality according to Fayol: (ফেয়োল অনুসারে নিচের কোনটি ম্যানেজারের গুণ হিসেবে ঠিক?)
  1. Emotional (আবেগপ্রবণ)
  2. Technical (প্রযুক্তিগত)
  3. Charismatic (সম্মোহিত) 
  4. Diplomatic (কূটনৈতিক)
ব্যাখ্যা

Henri Fayol তার বই General & Industrial Management–এ একজন দক্ষ ম্যানেজারের জন্য ৬টি গুণ (Qualities) উল্লেখ করেন। সেগুলো হলো —

1. Physical – স্বাস্থ্য, শক্তি, কর্মক্ষমতা
2. Mental – শেখার ক্ষমতা, বুদ্ধিমত্তা
3. Moral – সততা, সাহস, আস্থা
4. Educational – সাধারণ জ্ঞান ও শিক্ষাগত মান
5.Technical – কাজ সম্পর্কিত কারিগরী দক্ষতা বা পেশাগত জ্ঞান 
6. Experience – বাস্তব কাজের অভিজ্ঞতা

এই তালিকায় Technical (প্রযুক্তিগত দক্ষতা) শব্দটি সরাসরি Fayol-এর উল্লেখিত Managerial Qualities-এর একটি।
অন্য অপশনগুলো (যেমন Emotional, Charismatic, Diplomatic) Fayol উল্লেখ করেননি।

১৩.
“People, Planet, Profit” is related to which modern concept? (‘পিপল-প্ল্যানেট-প্রফিট’ কোন ধারণার সাথে যুক্ত?)
  1. Sustainability Theory (টেকসই তত্ত্ব)
  2. Contingency Theory (আকস্মিকতা তত্ত্ব)
  3. Scientific Theory (বৈজ্ঞানিক তত্ত্ব)
  4. Lean theory
ব্যাখ্যা

“People – Planet – Profit” হলো Triple Bottom Line নামে পরিচিত একটি আধুনিক ম্যানেজমেন্ট ধারণা, যা বলে —
একটি প্রতিষ্ঠানের সফলতা শুধু লাভ (Profit) দিয়ে বিচার করা যাবে না। বরং আরও দু’টি জিনিসকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে:

People সমাজ ও কর্মীদের প্রতি দায়বদ্ধতা
Planet পরিবেশ রক্ষা ও টেকসই ব্যবহার
Profit অর্থনৈতিক লাভ ও উন্নতি

​ এই ধারণা থেকেই তৈরি হয়েছে Sustainability Management  Theory, যেখানে লক্ষ্য হলো —

 “Eco-friendly (পরিবেশবান্ধব), socially responsible এবং economically viable” — সব দিক বজায় রেখে সামনে এগোনো।

১৪.
Which of the following is NOT one of Fayol’s original five functions of management? (ফেয়োলের ব্যবস্থাপনার ৫টি ম্যল কার্যাবলির মধ্যে নিচের কোনটি নেই?)
  1. Planning (পরিকল্পনা)
  2. Coordinating (সমন্বয়)
  3. Controlling (নিয়ন্ত্রণ)
  4. Staffing (কর্মীসংস্থান)
ব্যাখ্যা

Henri Fayol মূলত ব্যবস্থাপনাকে ৫টি মূল কার্যাবলিতে ভাগ করেছিলেন — Planning, Organising, Commanding, Coordinating ও Controlling। 

​পরবর্তীতে আধুনিক লেখকরা (যেমন Koontz & O’Donnell) Fayol–এর এ পাঁচটি ফাংশনের উপর ভিত্তি করে Staffing (কর্মী নিয়োগ ও উন্নয়ন)–কে আলাদা একটি নতুন ফাংশন হিসেবে সংযোজন করেন।

১৫.
Which of the following is NOT a feature of modern management? (নিচের কোনটি আধুনিক ব্যবস্থাপনার বৈশিষ্ট্য নয়?)
  1. Emphasis on Technology (প্রযুক্তিতে গুরুত্ব)
  2. Employee Empowerment (কর্মী ক্ষমতায়ন)
  3. Strict Autocracy (কঠোর একনায়কতন্ত্র)
  4. Focus on Innovation (উদ্ভাবনে গুরুত্ব)
ব্যাখ্যা

আধুনিক ব্যবস্থাপনার বৈশিষ্ট্যগুলো হলো ―
-- প্রযুক্তিতে গুরুত্ব দেওয়া (Emphasis on Technology)
-- কর্মীদের ক্ষমতায়ন বা অংশগ্রহণ (Employee Empowerment)
​--  উদ্ভাবনে গুরুত্ব (Focus on Innovation)

আধুনিক ব্যবস্থাপনায় জনকেন্দ্রিক, উদ্ভাবনী, কল্যাণপূর্ণ দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে।

অন্যদিকে —
Strict Autocracy (কঠোর একনায়কত্ব) মানে একজন কর্তাব্যক্তির একক শাসন, যেখানে সিদ্ধান্ত উপর থেকে চাপিয়ে দেওয়া হয়। এটি মূলত প্রাচীন বা ঐতিহ্যবাহী (Classical) ম্যানেজমেন্ট স্টাইলের বৈশিষ্ট্য, আধুনিক ব্যবস্থাপনার নয়।

১৬.
Which is NOT among Fayol’s 14 principles? (নিচের কোনটি ফেয়োলের ১৪টি নীতির একটি নয়?)
  1. Equity (নায্যতা)
  2. Remuneration (পারিশ্রমিক)
  3. Scientific Selection (বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্বাচন)
  4. Stability of Tenure (চাকুরিতে স্থায়িত্ব)
ব্যাখ্যা

ফেয়লের ব্যবস্থাপনার ১৪টি নীতি (

১। কার্য বিভাজন (Division of Work)
২। কর্তৃত্ব ও দায়িত্ব (Authority and Responsibility)
৩। শৃঙ্খলা (Discipline)
৪। আদেশের ঐক্য (Unity of Command)
৫। নির্দেশনার ঐক্য (Unity of Direction)
৬। সাধারণ স্বার্থে ব্যক্তিস্বার্থ ত্যাগ (Subordination of Individual Interest to General Interest)
৭। ন্যায্য পারিশ্রমিক (Remuneration)
৮। কেন্দ্রীকরণ (Centralization)
৯। জোড়া মই শিকল (Scalar Chain)
১০। বিন্যাস (অর্থাৎ সঠিক স্থানে সঠিক জিনিস বা ব্যক্তি) (Order)
১১। সাম্য (Equity)
১২। কর্মীদের চাকরির স্থায়িত্ব (Stability of Tenure of Personnel)
১৩। উদ্যোগ গ্রহণের সুযোগ (Initiative)
১৪। দলগত চেতনা ও একতা বা একতাই বল (Esprit de Corps — Unity is Strength)

​এখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে কর্মী নির্বাচনের কথা বলা নায়।

১৭.
Identify the correct feature of modern management. (নিচের কোনটি আধুনিক ব্যবস্থাপনার বৈশিষ্ট্য?)
  1. Ignoring Ethics (নৈতিকতাকে উপেক্ষা করা)
  2. Centralized Bureaucracy (কেন্দ্রীয় আমলাতন্ত্র)
  3. Profit-only Orientation (শুধু মুনাফাভিত্তিক দৃষ্টিভঙ্গি)
  4. Agility and Flexibility (দ্রুততা ও নমনীয়তা)
ব্যাখ্যা

আধুনিক ব্যবস্থাপনার মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—

পরিবর্তিত পরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেওয়া (Agility)

প্রয়োজনে রীতিনীতি ও কার্যপ্রণালীকে পরিবর্তন করতে পারা (Flexibility)

আধুনিক ব্যবসা পরিবেশে প্রযুক্তি, বাজার ও গ্রাহকের চাহিদা খুব দ্রুত বদলায়। তাই সফল সংগঠনগুলো স্থিরতা নয় বরং নমনীয় ও পরিবর্তনশীল সিদ্ধান্তগ্রহণে বিশ্বাসী।

১৮.
Unity of Direction refers to — (নির্দেশের ঐক্য দ্বারা বোঝায় — )
  1. One boss for one employee (এক কর্মী এক বস)
  2. One plan for one group (এক দল, এক পরিকল্পনা)
  3. Discipline (শৃঙ্খলা)
  4. Equal pay for equal work (সমান কাজে সমান বেতন)
ব্যাখ্যা

Unity of Direction — অর্থাৎ “নির্দেশনার ঐক্য” হল হেনরি ফেয়ল প্রদত্ত ১৪টি ব্যবস্থাপনা নীতির একটি।

এই নীতির মূল ধারণা হলো—

"একটি উদ্দেশ্য অর্জনের জন্য একটি নির্দিষ্ট দলের সব কাজ যেন একটি মাত্র পরিকল্পনা ও একক নির্দেশনার অধীনে পরিচালিত হয়।"

​তাই এ নীতিতে জোর দেওয়া হয় —

একই লক্ষ্য হলে একটাই পরিকল্পনা থাকবে

এবং সেই পরিকল্পনা অনুসারে সবাই কাজ করবে

অন্যদিকে, 
​One boss for one employee → এটি Unity of Command তথা (আদেশের ঐক্য) 

Discipline → এটি আলাদা একটি নীতি 

Equal pay for equal work -  Remuneration নীতির অংশ

১৯.
Which concept is most closely associated with Peter Drucker? (পিটার ড্রাকারের সাথে কোন ধারণাটি সবচেয়ে বেশি সম্পর্কিত?)
  1. Scientific Management (বৈজ্ঞানিক ব্যবস্থাপনা)
  2. Bureaucratic Management (আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা)
  3. Management by Objectives (লক্ষ্যভিত্তিক ব্যবস্থাপনা)
  4. Hawthorne Studies (হথর্ন গবেষণা)
ব্যাখ্যা

পিটার ড্রাকার (Peter F. Drucker) আধুনিক ব্যবস্থাপনা চিন্তাধারার পথিকৃৎ হিসেবে পরিচিত। তাঁর সবচেয়ে বিখ্যাত ও প্রভাবশালী অবদানগুলোর একটি হলো Management by Objectives (MBO) ধারণা।

Management by Objectives (লক্ষ্যভিত্তিক ব্যবস্থাপনা) বলতে বোঝায়—

"সংগঠনের উপর থেকে নিচ পর্যন্ত সবাইকে স্পষ্ট লক্ষ্য ঠিক করতে ও সেই লক্ষ্য অর্জনে যুক্ত করা, যাতে সংগঠন ও ব্যক্তিগত লক্ষ্য একমুখী হয়।"

পিটার ড্রাকার 1954 সালে প্রকাশিত তার বিখ্যাত বই “The Practice of Management”-এ এই ধারণাটি জনপ্রিয় করেন।

২০.
If teachers are assigned just one subject each for specialization, which principle is followed? 

​(একটি স্কুলে যদি শিক্ষকদের এক-একজনকে শুধু একটি বিষয় (যেমন শুধুই গণিত বা শুধুই ইংরেজি) পড়ানোর দায়িত্ব দেওয়া হয়, তবে ফেয়োলের কোন মূলনীতিটি এখানে অনুসরণ করা হচ্ছে?)
  1. Authority & Responsibility (কর্তৃত্ব ও দায়িত্ব)
  2. Order (শৃঙ্খলা)
  3. Unity of Command (আদেশের ঐক্য)
  4. Division of Work (কার্যবিভাজন)
ব্যাখ্যা

হেনরি ফেয়োল (Henri Fayol) তার ১৪টি নীতির মধ্যে প্রথমেই বলেছেন Division of Work বা কার্যবিভাজন।

এর মূল কথা হলো—" কাজকে ছোট ছোট ভাগে ভাগ করা এবং বিশেষজ্ঞকে সেই কাজের দায়িত্ব দেওয়া।"

যেমন:কোনো স্কুলে শিক্ষককে কেবল গণিত বা কেবল ইংরেজি পড়ানোর দায়িত্ব দিলে, শিক্ষক সেই বিষয়ে বেশি দক্ষ হয়ে উঠবেন।

এতে কাজ দ্রুত, সঠিকভাবে এবং দক্ষতার সাথে সম্পন্ন হয়।

২১.
Which of the following books was authored by Peter Drucker? (নিচের কোন বইটি পিটার ড্রাকারের লেখা?)
  1. Principles of Scientific Management
  2. The Practice of Management
  3. General and Industrial Management
  4. The Human Problems of an Industrial Civilization
ব্যাখ্যা

Principles of Scientific Management (প্রিন্সিপলস অব সায়েন্টিফিক ম্যানেজমেন্ট) → লিখেছিলেন Frederick Winslow Taylor।

General and Industrial Management (জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট) → লিখেছিলেন Henri Fayol।

The Human Problems of an Industrial Civilization (দ্য হিউম্যান প্রোবলেমস অব অ্যান ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন) → লিখেছিলেন Elton Mayo।

The Practice of Management (দ্য প্র্যাকটিস অব ম্যানেজমেন্ট) → লিখেছেন Peter Drucker, 1954 সালে। 

২২.
In many Bangladeshi ministries, decision power stays only at the top without including junior officers — violating which management principle? 
​(বাংলাদেশের অনেক মন্ত্রণালয়ে সিদ্ধান্ত শুধুমাত্র উপরের পর্যায়ে নেওয়া হয় — জুনিয়রদের যুক্ত করা হয় না — এটি ফেয়োলের কোন নীতির লঙ্ঘন?)
  1. Stability of Tenure (স্থায়িত্ব)
  2. Discipline (শৃঙ্খলা)
  3. Unity of Command (আদেশের ঐক্য)
  4. Centralisation / Decentralisation (কেন্দ্রীকরণ / বিকেন্দ্রীকরণ)
ব্যাখ্যা

Centralisation(কেন্দ্রীকরণ) অর্থ হলো, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কেবলমাত্র উপরস্থ/শীর্ষ পর্যায়ে সীমাবদ্ধ রাখা।

​Decentralisation(বিকেন্দ্রীকরণ) হলো –
সিদ্ধান্তগ্রহনের ক্ষমতা নিচের স্তরের কর্মকর্তাদের মধ্যেও ভাগ করে দেওয়া।

​Fayol এর মতে,

​‘সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা এমনভাবে বণ্টন করতে হবে যাতে প্রতিষ্ঠান দক্ষতার সাথে চলতে পারে এবং কর্মীরা দায়িত্বশীল হতে শেখে’’।

​বাংলাদেশের অনেক মন্ত্রণালয়ে দেখা যায়, সচিব বা মন্ত্রী পর্যায়েই সব সিদ্ধান্ত হয়। জুনিয়র বা নিম্নপদস্থ কর্মকর্তাদের সিদ্ধান্ত প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ নেই।

​ এই ধরনের কাজ Fayol-এর “কেন্দ্রীকরণ-বিকেন্দ্রীকরণ” নীতির লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়।

২৩.
Eliminating waste and giving value to the customer is the core of — (অপচয় কমিয়ে গ্রাহককে সর্বোচ্চ মূল্য দেওয়া কোন তত্ত্বের মূল উদ্দেশ্য?)
  1. Scientific Management (বৈজ্ঞানিক ব্যবস্থাপনা)
  2. Lean Management (লীন ব্যবস্থাপনা
  3. Total Quality Management (সার্বিক মান ব্যবস্থাপনা)
  4. Benchmarking Theory
ব্যাখ্যা

Lean Management এক ধরনের আধুনিক ব্যবস্থাপনা তত্ত্ব যার মূল উদ্দেশ্য দু’টি —

1. Waste Elimination (অপচয় হ্রাস করা) –
যে সব কার্যক্রমে গ্রাহকের জন্য কোনও মূল্য যোগ হয় না (যেমন অব্যবহৃত সময়, অতিরিক্ত মজুদ, অপ্রয়োজনীয় মুভমেন্ট), সেগুলো বাদ দিয়ে কাজকে আরও সরল ও দ্রুত করার চেষ্টা করা হয়।

2. Increase Process Efficiency & Deliver Value to Customer (দক্ষতা বৃদ্ধি ও গ্রাহককে সর্বোচ্চ মূল্য প্রদান) –
Lean বলে: “Do more with less.” অর্থাৎ কম খরচে, কম সময়ে এবং কম সম্পদ ব্যবহার করে এমনভাবে কাজ করো যাতে গ্রাহক সন্তুষ্ট হয়।

এই কারণে Lean Management-এর মূলমন্ত্র হলো:
➡ Remove waste + Improve flow + Deliver value

​সোর্স: Robbins, Coulter: Management

২৪.
Fayol served as managing director of which French mining company for a long time? 
​(ফেয়োল দীর্ঘদিন ফ্রান্সের কোন মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন?)
  1. Bethlehem Steel
  2. Comambault Mining Company
  3. United Collieries
  4. Shell Petroleum
ব্যাখ্যা

Henri Fayol (1841–1925) ছিলেন একজন ফরাসি খনি প্রকৌশলী যিনি দীর্ঘ ৩০ বছর ধরে “Comambault Mining Company”-র Managing Director হিসেবে কাজ করেন। তিনি প্রতিষ্ঠানের লোকসানি অবস্থাকে মুনাফাপূর্ণ রূপান্তর করেন দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে।

 Fayol প্রথম ব্যক্তি যিনি Management-কে একটি স্বতন্ত্র তাত্ত্বিক শাস্ত্র হিসেবে ব্যাখ্যা করেন — এজন্য তাকে বলা হয়
➡ “Father of Modern Management Theory”

 Fayol-এর ম্যানেজমেন্ট তত্ত্বের মূল অবদানঃ

বই: General and Industrial Management (1916)

প্রতিষ্ঠানে কাজকে ভাগ করেন ​→ ৬টি ভাগে

> Technical, Commercial, Financial, Security, Accounting & Managerial

প্রবর্তন করেন ৫টি Management Function:
Planning → Organising → Commanding → Coordinating → Controlling

তৈরি করেন বিখ্যাত ১৪টি Principles of Management, যেগুলো আধুনিক ম্যানেজমেন্টের ভিত্তি।

২৫.
Peter Drucker was born in which country? পিটার ড্রাকার কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন?
  1. Australia
  2. Germeny
  3. Austria
  4. France
ব্যাখ্যা

Peter F. Drucker (1909–2005) ছিলেন একজন অস্ট্রিয়ান মার্কিন অধ্যাপক, লেখক। তিনি প্রথম ব্যাক্তি যিনি “Management”-কে শুধুই ব্যবসায়িক দক্ষতা হিসেবে নয় বরং একটি সামাজিক ও মানবিক শাস্ত্র হিসেবে বিশ্লেষণ করেন।

তিনি আধুনিক ব্যবস্থাপনায় নিম্নলিখিত গুরুত্বপূর্ণ ধারণাগুলোর প্রচলন করেন –

Management by Objectives (MBO) – লক্ষ্যভিত্তিক ব্যবস্থাপনা

Decentralisation – বিকেন্দ্রীকরণ

Customer-focused business philosophy – “The purpose of business is to create and keep a customer.”

এই সব ধারণা ব্যবস্থাপনাকে মানবসম্পদ, উদ্ভাবন, ও সামাজিক দায়িত্বের দৃষ্টিভঙ্গিতে রূপান্তর করে। এজন্যই তাকে বলা হয় —
➡ “Father of Modern Management Practice” অথবা 
➡ “Father of Modern Management"

​Source / Reference:
Witzel, M. (2003), Fifty Key Figures in Management, Routledge

২৬.
If a manager gives a worker an order and the worker follows it due to respect and trust in the manager’s character rather than fear, which principle is being applied? 
​(যখন একজন ম্যানেজারের নৈতিক মর্যাদার কারণে কর্মীরা শ্রদ্ধা রেখে নির্দেশ মানে — ভয় বা শাস্তির জন্য নয় — তখন কোন নীতি কাজ করে?)
  1. Authority & Responsibility (কর্তৃত্ব ও দায়িত্ব)
  2. Moral Influence (নৈতিক প্রভাব)
  3. Discipline (শৃঙ্খলা)
  4. Equity (নায্যতা)
ব্যাখ্যা

Henri Fayol-এর Equity (নায্যতা/সাম্য) নীতির মূল কথা হলো

​" ব্যবস্থাপককে কর্মীদের প্রতি সদাচরণ, সম্মান ও ন্যায্য আচরণ করতে হবে। যার ফলে কর্মীরা ভয় বা জোরে নয় বরং আস্থা, বিশ্বাস এবং সম্মান করে নির্দেশ মেনে  চলে।"

প্রশ্নে দেখা যাচ্ছে ম্যানেজার তার নৈতিক চরিত্র ও নিয়ায্য আচরণের কারণে কর্মীরা নির্দেশ মানছে। তারা কোনো ভয় বা শাস্তির আশঙ্কায় নয়, বরং শ্রদ্ধা ও বিশ্বাসে সাড়া দিচ্ছে। এটাই Fayol-এর Equity নীতির বাস্তব প্রয়োগ।

২৭.
Scientific Management is mainly machine & task-oriented, whereas Modern Management is — 
​(বৈজ্ঞানিক ব্যবস্থাপনা মূলত যন্ত্র ও কাজকেন্দ্রিক, কিন্তু আধুনিক ব্যবস্থাপনা মূলত —)
  1. People & system-oriented — মানুষ ও প্রক্রিয়া ভিত্তিক
  2. Profit-oriented only — শুধু মুনাফাভিত্তিক
  3. Political-oriented — রাজনীতিকেন্দ্রিক
  4. None of the above
ব্যাখ্যা

Scientific Management theory (বৈজ্ঞানিক ব্যবস্থাপনা) – Frederick W. Taylor উদ্ভাবিত এই তত্ত্বটি মূলত যন্ত্র, কাজের ধরণ (task) ও দক্ষতা বৃদ্ধির কৌশলের উপর গুরুত্ব দেয়। এর লক্ষ্য ছিল “কীভাবে শ্রমিককে যন্ত্রের মত ব্যবহার করে উৎপাদন বেশি করা যায়”।

তাই এটিকে বলা হয় – Machine-oriented & task-oriented approach.

অন্যদিকে,

Modern Management (আধুনিক ব্যবস্থাপনা) –
আজকের ব্যবস্থাপনা পদ্ধতি মানুষকে “resources” না বরং “partner” হিসেবে দেখে। এখানে গুরুত্ব পায়—

People-oriented approach → কর্মীদের ক্ষমতায়ন, দক্ষতা, অংশগ্রহণ

System-oriented approach → পুরো প্রতিষ্ঠানের বিভিন্ন অংশকে (production, marketing, HR, finance) একটি সিস্টেম হিসেবে সমন্বয় করা

অর্থাৎ, আধুনিক ব্যবস্থাপনার মূল লক্ষ্য — মানুষ এবং প্রক্রিয়াকে কেন্দ্র করে সমন্বিতভাবে লক্ষ্য অর্জন করা।