পরীক্ষা আর্কাইভ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

পরীক্ষাগুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভারতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৫২
সিলেবাস
পার্ট – ১: বাংলা সাহিত্য টপিকসমূহ: বাংলা সাহিত্যের আধুনিক যুগের লেখকগণ: [গুরুত্বপূর্ণ লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম সম্পর্কে পড়লেই হবে।] ১. গুরুত্বপূর্ণ লেখকগণ: অন্নদাশঙ্কর রায়, অমিয় চক্রবর্তী, আখতারুজ্জামান ইলিয়াস, আবদুল গাফ্‌ফার চৌধুরী, আনোয়ার পাশা, আবু জাফর শামসুদ্দীন, ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিহারীলাল চক্রবর্তী, বুদ্ধদেব বসু, বেগম রোকেয়া, মানিক বন্দ্যোপাধ্যায়। ২. অন্যান্য লেখকগণ: অতুলপ্রসাদ সেন, অদ্বৈত মল্লবর্মণ, আনিসুজ্জামান, আব্দুল কাদির, আব্দুল মান্নান সৈয়দ, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল মুতী, আব্দুল হাই, আবু ইসহাক, আবু জাফর ওবায়দুল্লাহ, আবুল কালাম শামসুদ্দীন, আবুল ফজল, আবুল মনসুর আহমেদ, আবুল হাসান, আবুল হুসেন, আল মাহমুদ, আলাউদ্দিন আল আজাদ, আহমদ ছফা, আহমদ শরীফ, আহসান হাবীব, ইবরাহীম খাঁ, এস ওয়াজেদ আলি, কাজী আব্দুল ওদুদ, কাজী ইমদাদুল হক। উৎস: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বাংলা সাহিত্যপাঠ বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], যেকোনো একজন ভালো একাডেমিক লেখকের বই; বাংলাপিডিয়া; বাজারে প্রচলিত যেকোনো ভালো গাইড বই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] ------------------------ পার্ট – ২: গাণিতিক যুক্তি টপিকসমূহ: বীজগণিত: [i) সূচক ও লগারিদম; ii) সমান্তর ও গুণোত্তর অনুক্রম ও ধারা।] সোর্স: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার · তারিখ অনির্ধারিত · ৫২ প্রশ্ন

.
অদ্বৈত মল্লবর্মণ রচিত উপন্যাস কোনটি?
  1. ক) দেশকাল পাত্র
  2. খ) ইউরোপের চিঠি
  3. গ) তিতাস একটি নদীর নাম
  4. ঘ) এক মুঠো
ব্যাখ্যা
• অদ্বৈত মল্লবর্মণ, (১৯১৪-১৯৫১) সাংবাদিক ও ঔপন্যাসিক। ১৯১৪ সালের ১ জানুয়ারি ব্রাহ্মণবাড়ীয়া জেলার গোকর্ণ গ্রামে এক দরিদ্র জেলে পরিবারে তাঁর জন্ম।
•  জীবিকার সন্ধানে অদ্বৈত মল্লবর্মণ ১৯৩৪ সালে কলকাতা যান, সেখানে মাসিক পত্রিকা ত্রিপুরা সম্পাদনার মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু হয়। পরে তিনি প্রেমেন্দ্র মিত্র সম্পাদিত নবশক্তি পত্রিকায় যোগ দেন।
• তিনি  মোহাম্মদী,  আজাদ,  নবযুগ, কৃষক,  যুগান্তর প্রভৃতি পত্রিকায়ও সাংবাদিকতা করেন। ১৯৪৫ সালে বিখ্যাত দেশ পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে যোগদান করে তিনি আমৃত্যু এ দায়িত্ব পালন করেন।

তাঁর একমাত্র উপন্যাস “তিতাস একটি নদীর নাম” মাসিক মোহাম্মদীতে প্রথম ধারাবাহিকভাবে (১৯৪৫-৪৭) প্রকাশিত হয়। এ উপন্যাসের জন্যই তিনি সাহিত্যজগতে ব্যাপক খ্যাতি অর্জন করেন।
• এতে তিনি ব্যক্তিগত অভিজ্ঞতা ও সুগভীর অন্তর্দৃষ্টি দিয়ে তিতাস নদীর তীরবর্তী জেলেদের সংগ্রামী জীবনের কথা বাস্তবসম্মতভাবে তুলে ধরেন।
• ১৯৭৩ সালে ঋত্বিক ঘটকের পরিচালনায় উপন্যাসটি চলচ্চিত্রে রূপায়িত হয়।

এছাড়াও তাঁর উল্লেখযোগ্য রচনা:
- নয়া বসত,
- রামধনু,
- দু রঙা প্রজাপতি,
- সাদা হাওয়া,
- দলবেঁধে,
- সাগরতীর্থে,
- রাঙামাটি ইত্যাদি।

উৎস: বাংলাপিডিয়া।
.
'মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা' গানটির রচয়িতা-
  1. ক) অদ্বৈত মল্লবর্মণ
  2. খ) অতুলপ্রসাদ সেন
  3. গ) অমিয় চক্রবর্তী
  4. ঘ) অন্নদাশঙ্কর রায়
ব্যাখ্যা
• অতুলপ্রসাদ সেন ১৮৭১ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি মূলত কবি, গীতিকার ও গায়ক ছিলেন। তবে বাংলাভাষীদের নিকট অতুলপ্রসাদ প্রধানত একজন সঙ্গীতজ্ঞ ও সুরকার হিসেবেই পরিচিত। তাঁর গানগুলি প্রধানত স্বদেশীসঙ্গীত, ভক্তিগীতি ও প্রেমের গান এ তিন ধারায় বিভক্ত।

• তিনি সর্বপ্রথম বাংলা গানে ঠুমরি আমদানি করেন।বাংলা সঙ্গীতে অতুলপ্রসাদই প্রথম ঠুমরির চাল সংযোজন করেন। এ ছাড়া রাগপ্রধান ঢঙে বাংলা গান রচনা তাঁর থেকেই শুরু হয়। উল্লেখ্য যে, বাংলায় ঠুমরি গীতধারার প্রথম প্রচলন করেন লক্ষ্ণৌর বিশিষ্ট সঙ্গীতজ্ঞ নবাব ওয়াজেদ আলী শাহ্। অতুলপ্রসাদের বিশেষত্ব এ যে, তিনি বাংলা গানের সুর-তালের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখেই হিন্দুস্থানি রীতির প্রয়োগ করতে পেরেছিলেন। 

'মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা' তাঁর রচিত বিখ্যাত গান।
• 'কয়েকটি গান ও গীতিগুচ্ছ' তাঁর গানের সংকলন।
• তাঁর রচিত গানের সংখ্যা প্রায় দুশোটি।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষার ব্যাকরণ ও সাহিত্য জিজ্ঞাসা।
.
নিচের কোন লেখক 'লীলাময় রায়' ছদ্মনামে লিখতেন?
  1. ক) অন্নদাশঙ্কর রায়
  2. খ) আব্দুল মান্নান সৈয়দ
  3. গ) আবুল ফজল
  4. ঘ) আব্দুল কাদির
ব্যাখ্যা
• অন্নদাশঙ্কর রায়,(১৯০৪-২০০২)  ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, চিন্তাবিদ। উনিশ শতকের বাঙালি রেনেসাঁ ঐতিহ্যের শেষ বুদ্ধিজীবী হিসেবে অভিহিত।
• দীর্ঘজীবনের অভিজ্ঞতা দিয়ে প্রায় সত্তর বছর ধরে তিনি প্রবন্ধ, উপন্যাস, ছোটগল্প, ভ্রমণকাহিনী, ছড়া, কবিতা, নাটক, পত্রসাহিত্য, আত্মজীবনীমূলক রচনা প্রভৃতি লিখে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেন। 
• তিনি 'লীলাময় রায়' ছদ্মনামে লিখতেন।

• তাঁর রচিত উপন্যাসের সংখ্যা ২২টি। এর মধ্যে প্রথম প্রকাশিত উপন্যাস আগুন নিয়ে খেলা (১৯৩০)। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্যিক উপন্যাস তাঁর ছয় খন্ডে প্রকাশিত ‘সত্যাসত্য’ ছয়টি নামে প্রকাশিত হয় যথাক্রমে- যার যেথা দেশ, অজ্ঞাতবাস, কলঙ্কবতী, দুঃখমোচন, মর্ত্যের স্বর্গ, অপসরণ।
• পথে প্রবাসে ও ইউরোপের চিঠি তাঁর রচিত দুইটি ভ্রমণ কাহিনী।

• এছাড়াও তাঁর রচিত অন্যান্য উপন্যাস গুলো:
- অসমাপিকা (প্রথম উপন্যাস),
- আগুন নিয়ে খেলা,
- পুতুল নিয়ে খেলা,
-  ইত্যাদি।

 • তাঁর বিখ্যাত ছড়ার বইগুলোর মধ্যে রয়েছে:
- উড়কি ধানের মুড়কি,
- রাঙা ধানের খৈ,
- ডালিম গাছে মৌ,
- শালি ধানের চিঁড়ে,
- আতা গাছে তোতা,
- হৈ রে বাবুই হৈ,
- ক্ষীর নদীর কূলে,
- হট্টমালার দেশে,
- ছড়াসমগ্র,
- রাঙা মাথায় চিরুনি,
- বিন্নি ধানের খই,
- কলকাতা পাঁচালী,
- ছড়াসমগ্র,
- সাত ভাই চম্পা,
- যাদু এ তো বড় রঙ্গ,
- খেয়াল খুশির ছড়া,
- দোল দোল দুলুনি  ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
রবীন্দ্রনাথ ‘ভোরের পাখি’ বলে আখ্যায়িত করেছেন কোন সাহিত্যিককে?
  1. ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত
  2. খ) অতুলপ্রসাদ সেন
  3. গ) বুদ্ধদেব বসু
  4. ঘ) বিহারীলাল চক্রবর্তী
ব্যাখ্যা
• বিহারীলাল চক্রবর্তী, (১৮৩৫-১৮৯৪) আধুনিক বাংলা গীতিকবিতার অন্যতম পুরোধা এবং রবীন্দ্রনাথের কাব্যগুরু হিসেবে পরিচিত।

বিহারীলালের রচনাবলির মধ্যে
- স্বপ্নদর্শন,
- সঙ্গীতশতক,
- বন্ধুবিয়োগ,
- প্রেমপ্রবাহিণী,
- নিসর্গসন্দর্শন,
- বঙ্গসুন্দরী,
- সারদামঙ্গল,
- নিসর্গসঙ্গীত,
- মায়াদেবী,
- দেবরাণী,
- বাউলবিংশতি,
- সাধের আসন এবং
- ধূমকেতু  উল্লেখযোগ্য।

• সারদামঙ্গল কাব্য বিহারীলালের শ্রেষ্ঠ রচনা। এটি আধুনিক বাংলা সাহিত্যের একটি স্তম্ভস্বরূপ। এর মাধ্যমেই তিনি উনিশ শতকের গীতিকবিদের গুরুস্থানীয় হয়েছেন। রবীন্দ্রনাথ এ কাব্যটি পড়ে নানাভাবে প্রভাবিত হয়েছেন এবং বিহারীলালকে আখ্যায়িত করেছেন ‘ভোরের পাখি’ বলে।

• বিহারীলাল কাব্যচর্চার পাশাপাশি পত্রিকা সম্পাদনার কাজও করেছেন। তাঁর সম্পাদিত পত্রিকা: পূর্ণিমা, সাহিত্য-সংক্রান্তি, অবোধবন্ধু প্রভৃতি। এসব পত্রিকায় অন্যদের রচনার পাশাপাশি তাঁর নিজের রচনাও প্রকাশিত হয়েছে। এছাড়া  ভারতী,  সোমপ্রকাশ, কল্পনা  প্রভৃতি পত্রিকায়ও তাঁর রচনা প্রকাশিত হয়েছে। বিহারীলাল ১৮৯৪ সালের ২৪ মে মৃত্যুবরণ করেন।

উৎস: বাংলাপিডিয়া।
.
নিচের কোনটি বুদ্ধদেব বসু প্রকাশিত কবিতাবিষয়ক পত্রিকা?
  1. ক) কবিতা
  2. খ) প্রগতি
  3. গ) ক্রান্তি
  4. ঘ) কবিতা কুসুমাবলী
ব্যাখ্যা
• বুদ্ধদেব বসু ১৯০৮ সালের ৩০ নভেম্বর কুমিল্লায় জন্ম গ্রহণ করেন। তাঁর পরিবারের আদি নিবাস ছিল বিক্রমপুরের মালখানগরে। 
• ঢাকা থেকে ‘প্রগতি’ (১৯২৭-১৯২৯) এবং  কলকাতা থেকে ‘কবিতা’ (১৯৩৫-১৯৬০) পত্রিকা প্রকাশ ও সম্পাদনা তাঁর জীবনের উল্লেখযোগ্য কর্ম।
• কবিতাবিষয়ক ‘কবিতা’ পত্রিকাটি তখন সাহিত্যিক মহলে উচ্চ প্রশংসা লাভ করে; রবীন্দ্রোত্তর কবিতা-আন্দোলনেও এর ভূমিকা স্বীকৃত। বুদ্ধদেব নিজেও রবীন্দ্র-প্রভাববলয় থেকে বেরিয়ে আসেন।

 পদ্যগদ্য মিলিয়ে তাঁর গ্রন্থসংখ্যা শতাধিক। সেসবের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:
• কবিতা বন্দীর বন্দনা,
• কঙ্কাবতী,
• দ্রৌপদীর শাড়ী,

উপন্যাস
• লাল মেঘ,
• রাতভর বৃষ্টি,
• পাতাল থেকে আলাপ,
• গোলাপ কেন কালো;

গল্পগ্রন্থ
• অভিনয়, অভিনয় নয়,
• রেখাচিত্র,
• ভাসো আমার ভেলা;

নাটক
- তপস্বী ও তরঙ্গিণী,
- কলকাতার ইলেকট্রা, সত্যসন্ধ;

• প্রবন্ধ: কালের পুতুল (১৯৪৬), সাহিত্যচর্চা (১৯৫৪) ইত্যাদি।

উৎস: বাংলাপিডিয়া।
.
‘স্বরূপের সন্ধানে‘ গ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) আনিসুজ্জামান
  2. খ) আহমদ ছফা
  3. গ) আবদুল কাদির
  4. ঘ) আবু ইসহাক
ব্যাখ্যা
আনিসুজ্জামান (১৮ ফেব্রুয়ারি ১৯৩৭ - ১৪ মে ২০২০) ছিলেন একজন বাংলাদেশী শিক্ষাবিদ, লেখক ও জাতীয় অধ্যাপক।
• তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের ইমেরিটাস অধ্যাপক ছিলেন। 
• তিনি ভাষা আন্দোলন (১৯৫২), উনসত্তরের গণঅভ্যুত্থান (১৯৬৯) ও ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। 
• বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে তার গবেষণা সবিশেষ উল্লেখযোগ্য।
• আনিসুজ্জামান ২০২০ সালের ১৪ মে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ৮৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

সাহিত্যকর্ম:
- মুসলিম মানস ও বাংলা সাহিত্য 
- স্বরূপের সন্ধানে (১৯৭৬)
- কাল নিরবধি (আত্মজীবনী)
- আমার একাত্তর 
- মুক্তিযুদ্ধ এবং তারপর 
- আমার চোখে 
- বিপুলা পৃথিবী

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড সৌমিত্র শেখর) ও বাংলাপিডিয়া।
.
‘উত্তর বসন্ত‘ কাব্যটির রচয়িতা কে?
  1. ক) আবদুল কাদির
  2. খ) বুদ্ধদেব বসু
  3. গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
  4. ঘ) বিহারীলাল চক্রবর্তী
ব্যাখ্যা
আবদুল কাদির, (১৯০৬-১৯৮৪)  কবি, প্রাবন্ধিক, ছন্দোবিশারদ, সম্পাদক।
• ১৯০৬ সালের ১ জুন  কুমিল্লা জেলার আড়াইসিধা গ্রামে তাঁর জন্ম।

• সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ আবদুল কাদির
- বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার 
- আদমজী সাহিত্য পুরস্কার 
- একুশে পদক 
- মোহাম্মদ নাসিরউদ্দীন স্বর্ণপদক (১৯৭৭) ও মুক্তধারা পুরস্কার লাভ করেন।
• ১৯৮৪ সালের ১৯ ডিসেম্বর ঢাকায় তাঁর মৃত্যু হয়।

• আবদুল কাদির এর উল্লেখযোগ্য কবিতা ও প্রবন্ধগ্রন্থ: 
- দিলরুবা  (কাব্য), 
- উত্তর বসন্ত (১৯৬৭), (কাব্য), 
- কবি নজরুল 
- ছন্দসমীক্ষণ 
- বাংলা ছন্দের ইতিবৃত্ত 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড সৌমিত্র শেখর) ও বাংলাপিডিয়া।
.
মুহম্মদ আব্দুল হাই রচিত ”বিলাতে সাড়ে সাতশ দিন” কোন ধরনের গ্রন্থ ?
  1. ক) কাব্যগ্রন্থ
  2. খ) ভ্রমণ কাহিনি
  3. গ) ছোটগল্প
  4. ঘ) নাটক
ব্যাখ্যা
• মুহম্মদ আবদুল হাই (২৬ নভেম্বর ১৯১৯ মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ - ৩ জুন ১৯৬৯) বাংলা ভাষার প্রধানতম ধ্বনিবিজ্ঞানী, শিক্ষাবিদ ও সাহিত্যিক।
• বাংলা ভাষার ধ্বনির গঠন, উচ্চারণ ও ব্যবহারবিধি সংক্রান্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা-বিশে­ষণ দিয়ে রচিত তাঁর  ‘ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব ‘গ্রন্থটি মুহম্মদ আবদুল হাইকে আন্তর্জাতিক খ্যাতি দান করে। 
• ১৯৬৯ সালের ৩ জুন ঢাকায় তাঁর মৃত্যু হয়। 

• উল্লেখযোগ্য গ্রন্থ গুলো:
- ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব 
- সাহিত্য ও সংস্কৃতি 
- বিলাতে সাড়ে সাত শ' দিন (ভ্রমণ কাহিনি)
- তোষামোদ ও রাজনীতির ভাষা
- ভাষা ও সাহিত্য
- মুহম্মদ আবদুল হাই সৈয়দ আলী আহসানের সঙ্গে যৌথভাবে রচনা করেন ‘বাংলা সাহিত্যের ইতিবৃত্ত‘ (আধুনিক যুগ, ১৯৬৮)। 

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড সৌমিত্র শেখর) ও বাংলাপিডিয়া।
.
নিচের কোনটি আবুল মনসুর আহমেদ এর স্মৃতিকথা?
  1. ক) আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর
  2. খ) ফুড কনফারেন্স
  3. গ) সত্যমিথ্যা
  4. ঘ) বাংলাদেশের কালচার
ব্যাখ্যা
• আবুল মনসুর আহমেদ (৩ সেপ্টেম্বর ১৮৯৮ – ১৮ মার্চ ১৯৭৯) একজন বাংলাদেশী সাহিত্যিক, রাজনীতিবিদ এবং সাংবাদিক।
• তিনি ছিলেন একাধারে রাজনীতিবিদ, আইনজ্ঞ ও সাংবাদিক এবং বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বিদ্রূপাত্মক রচয়িতা। 
• ১৯৭৯ সালের ১৮ মার্চ আবুল মনসুর আহমদের মৃত্যু হয়। 

• ব্যঙ্গরচনা
- আয়না 
- ফুড কনফারেন্স 
- গালিভারের সফরনামা

• স্মৃতিকথা
- আত্মকথা (১৯৭৮, আত্মজীবনী)
- আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর 
- শেরে বাংলা হইতে বঙ্গবন্ধু 

• তাঁর রচিত উপন্যাসের মধ্যে রয়েছে,
- সত্যমিথ্যা 
- জীবন ক্ষুধা 
- আবে-হায়াৎ 

• অন্যান্য রচনা 
- বাংলাদেশের কালচার 
- আসমানী পর্দা 

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড সৌমিত্র শেখর) ও বাংলাপিডিয়া।
১০.
বিখ্যাত ‘কর্ণফুলী ‘ উপন্যাসটির রচয়িতা কে?
  1. ক) আলাউদ্দিন আল আজাদ
  2. খ) আবুল মনসুর আহমেদ
  3. গ) সৈয়দ ওয়ালীউল্লাহ
  4. ঘ) আবদুল মান্নান সৈয়দ
ব্যাখ্যা
আলাউদ্দিন আল আজাদ (জন্ম : ৬ মে, ১৯৩২ - মৃত্যু : ৩ জুলাই, ২০০৯) বাংলাদেশের খ্যাতিমান ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, নাট্যকার, গবেষক ও অধ্যাপক। 
• সাহিত্যে বিশেষ অবদানের জন্য আলাউদ্দিন আল আজাদ বেশসংখ্যক পুরস্কারে ভূষিত হন।তার মধ্যে--
- বাংলা একাডেমী পুরস্কার 
- ইউনেস্কো পুরস্কার 
- একুশে পদক 
• তাঁর মৃত্যু ঢাকায়, ৩ জুলাই ২০০৯।

• আলাউদ্দিন আল আজাদের কাবগ্রন্থগুলির মধ্যে -
- মানচিত্র 
- ভোরের নদীর মোহনায় জাগরণ 
- লেলিহান পান্ডুলিপি 
- নিখোঁজ সনেটগুচ্ছ 
- সাজঘর ও
- শ্রেষ্ঠ কবিতা বিশেষভাবে উল্লেখযোগ্য।

• উপন্যাস
- তেইশ নম্বর তৈলচিত্র 
- শীতের শেষরাত বসন্তের প্রথম দিন 
- কর্ণফুলী (১৯৬২)
- ক্ষুধা ও আশা 
- খসড়া কাগজ 

• গল্প
- জেগে আছি (প্রথম প্রকাশিত গ্রন্থ)
- ধানকন্যা
- মৃগণাভি

• নাটক
- নরকে লাল গোলাপ : মুক্তিযুদ্ধভিত্তিক নাটক
- মরক্কোর যাদুকর 
- মায়াবী প্রহর 
- ধন্যবাদ 
- নিঃশব্দ যাত্রা 
• তাঁর দুটি কাব্যনাট্য, ইহুদির মেয়ে  ও রঙিন মুদ্রারাক্ষস।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড সৌমিত্র শেখর) ও বাংলাপিডিয়া।
১১.
‘সুবচন নির্বাসনে‘ নাটকটির রচয়িতা কে?
  1. ক) মুনীর চৌধুরী
  2. খ) আব্দুল্লাহ আল মামুন
  3. গ) আলাউদ্দিন আল আজাদ
  4. ঘ) জহির রায়হান
ব্যাখ্যা
• আব্দুল্লাহ আল মামুন (১৩ জুলাই ১৯৪২ - ২১ আগস্ট ২০০৮) একজন প্রসিদ্ধ বাংলাদেশী অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক।
• ১৯৪২ সালের ১৩ জুলাই জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন। 
• তাঁর মৃত্যু ২১ আগস্ট ২০০৮।  
• তার রচিত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে  ---
- অরক্ষিত মতিঝিল,
- সুবচন নির্বাসনে,
- এখন দুঃসময়,
- সেনাপতি,
- এখনও ক্রীতদাস,
- কোকিলারা,
- মেরাজ ফকিরের মা,

• তাঁর লিখিত উপন্যাস গুলো হচ্ছে -
- মানব তোমার সারা জীবন 
- হায় পার্বতী 
- খলনায়ক 
- আহ্ দেবদাস 
- তাহাদের যৌবনকাল 
- এই চুনীলাল 
- গুন্ডাপান্ডার বাবা 

উৎসঃ  বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড সৌমিত্র শেখর) ও বাংলাপিডিয়া।
১২.
’প্রভাবতী সম্ভাষণ ’ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর কোন ধরনের গ্রন্থ?
  1. ক) শিক্ষামূলক গ্রন্থ
  2. খ) অনুবাদ গ্রন্থ
  3. গ) মৌলিক গ্রন্থ
  4. ঘ) সম্পাদিত গ্রন্থ
ব্যাখ্যা

• ১৮২০ খ্রিস্টাব্দের ২৬ সেপ্টেম্বর (১২২৭ বঙ্গাব্দের ১২ আশ্বিন, মঙ্গলবার) ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন।
• তিনি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় শর্মা নামেও স্বাক্ষর করতেন।
• সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে ১৮৩৯ সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। 
• ১৮৯১ সালের ২৯ জুলাই, বাংলা ১২৯৮ সনের ১৩ শ্রাবণ তিনি মৃত্যুবরণ করেন।

• শিক্ষামূলক গ্রন্থ
- বর্ণপরিচয় (১ম ও ২য় ভাগ ; ১৮৫৫)
- ঋজুপাঠ
- ব্যাকরণ কৌমুদী (১৮৫৩)

• অনুবাদ গ্রন্থ
- বেতাল পঞ্চবিংশতি (১৮৪৭ )
-  শকুন্তলা 
- সীতার বনবাস (১৮৬০)
- বোধোদয় (১৮৫১)
- কথামালা (১৮৫৬)
- ভ্রান্তিবিলাস 
• মৌলিক গ্রন্থ
- বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব (১৮৫৫)
- বহুবিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক বিচার (প্রথম খন্ড ১৮৭১, ২য় খন্ড ১৮৭৩)
- অতি অল্প হইল এবং ”আবার অতি অল্প হইল
- ব্রজবিলাস - "কবি কুল তিলকস্য কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য" ছদ্মনামে রচিত। 
- রত্নপরীক্ষা 
- প্রভাবতী সম্ভাষণ (সম্ভবত ১৮৬৩)
- জীবন-চরিত 
- শব্দমঞ্জরী 

• সম্পাদিত গ্রন্থ
- অন্নদামঙ্গল 
- সর্বদর্শনসংগ্রহ
- বাল্মীকি রামায়ণ 
- রঘুবংশম্ 
- মেঘদূতম্ 
- অভিজ্ঞানশকুন্তলম্ 


উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড সৌমিত্র শেখর) ও বাংলাপিডিয়া।

১৩.
’রেইনকোট’ আখতারুজ্জামান ইলিয়াস এর কোন ধরনের গ্রন্থ?
  1. ক) উপন্যাস 
  2. খ) ছোটগল্প
  3. গ) প্রবন্ধ
  4. ঘ) নাটক
ব্যাখ্যা
• আখতারুজ্জামান ইলিয়াস, (১৯৪৩-১৯৯৭)  কথাসাহিত্যিক।
• পূর্ণনাম আখতারুজ্জামান মুহম্মদ ইলিয়াস।
• ১৯৪৩ সালের ১২ ফেব্রুয়ারি গাইবান্ধা জেলার গোটিয়া গ্রামে মাতুলালয়ে তাঁর জন্ম। 
• বাংলা ভাষা ও বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি ‘বাংলা একাডেমী পুরস্কার’ (১৯৮২), খোয়াবনামা  উপন্যাসের জন্য ‘সাদত আলী আখন্দ পুরস্কার’ (১৯৯৫) 
• আখতারুজ্জামান ইলিয়াস ১৯৯৭ সালের ৪ জানুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন।

• উপন্যাস 
- চিলেকোঠার সেপাই 
- খোয়াবনামা 

• ছোটগল্প সংকলন
- অন্য ঘরে অন্য স্বর 
- খোঁয়ারি 
- দুধভাতে উৎপাত 
- দোজখের ওম 
- জাল স্বপ্ন, স্বপ্নের জাল 
- ফেরারী
- তারাবিবির মরদ পোলা
- মিলির হাতে স্টেনগান
- অপঘাত
- রেইনকোট
- নিরুদ্দেশ যাত্রা

• প্রবন্ধ সংকলন
- সংস্কৃতির ভাঙ্গা সেতু 

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড সৌমিত্র শেখর) ও বাংলাপিডিয়া।
১৪.
নিচের কোনটি আবু জাফর ওবায়দুল্লাহ রচিত গ্রন্থ?
  1. ক) সাত নরীর হার
  2. খ) আমি কিংবদন্তির কথা বলছি
  3. গ) কখনো রং কখনো সুর
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
• আবু জাফর ওবায়দুল্লাহ, (১৯৩৪-২০০১)  কবি, সরকারি কর্মকর্তা।
• ১৯৩৪ সালের ৮ ফেব্রুয়ারি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাহেরচর-ক্ষুদ্রকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন।
• তাঁর পূর্ণ নাম আবু জাফর ওবায়দুল্লাহ খান।
• আবু জাফর ওবায়দুল্লাহ ২০০১ সালের ১৯ মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন।

• তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো : 
- সাত নরীর হার 
- কখনো রং কখনো সুর 
- কমলের চোখ 
- আমি কিংবদন্তির কথা বলছি 
- সহিষ্ণু প্রতীক্ষা 
- প্রেমের কবিতা 
- নির্বাচিত কবিতা 
- আমার সকল কথা 
- মসৃণ কৃষ্ণ গোলাপ প্রভৃতি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড সৌমিত্র শেখর) ও বাংলাপিডিয়া।
১৫.
‘পদ্মা মেঘনা যমুনা’ কার লিখিত উপন্যাস?
  1. ক) আবু জাফর শামসুদ্দীন
  2. খ) শামসুদদীন আবুল কালাম
  3. গ) আলাউদ্দিন আল আজাদ
  4. ঘ) জহির রায়হান
ব্যাখ্যা
• আবু জাফর শামসুদ্দীন,  (১৯১১-১৯৮৮)  সাংবাদিক, সাহিত্যিক।
• ১৯১১ সালের ১২ মার্চ  ঢাকা জেলার গাজীপুরের দক্ষিণবাগ গ্রামে তাঁর জন্ম।
• ১৯৮৮ সালের ২৪ আগস্ট তাঁর মৃত্যু হয়।  

• উপন্যাস
- পরিত্যক্ত স্বামী 
- ভাওয়াল গড়ের উপাখ্যান 
- পদ্মা মেঘনা যমুনা 
- সংকর সংকীর্তন 
- প্রপঞ্চ 
- দেয়াল 

• গল্প গ্রন্থ
- জীবন
- শেষ রাত্রির তারা
- রাজেন ঠাকুরের তীর্থযাত্রা
- ল্যাংড়ী
- নির্বাচিত গল্প

• প্রবন্ধ গ্রন্থ
- চিন্তার বিবর্তন ও পূর্ব পাকিস্তানি সাহিত্য
- সংস্কৃতি ও ইতিহাস
- ইসলাম ও সমকালীন রাজনীতি
- লোকায়ত সমাজ ও বাঙালি সংস্কৃতি
- বৈহাসিকের পার্শ্বচিন্তা

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড সৌমিত্র শেখর) ও বাংলাপিডিয়া।
১৬.
‘চৌচির‘ উপন্যাসটির রচয়িতা কে?
  1. ক) আবুল ফজল
  2. খ) আলাউদ্দিন আল আজাদ
  3. গ) আবু জাফর শামসুদ্দীন
  4. ঘ) জহির রায়হান
ব্যাখ্যা
• আবুল ফজল, (১৯০৩-১৯৮৩)  শিক্ষাবিদ, প্রাবন্ধিক, কথাসাহিত্যিক।
• ১৯০৩ সালের ১ জুলাই  চট্টগ্রাম জেলার  সাতকানিয়া উপজেলার অন্তর্গত কেঁওচিয়া গ্রামে তাঁর জন্ম।
• ১৯৮৩ সালের ৪ মে চট্টগ্রামে তাঁর মৃত্যু হয়। 

• প্রকাশিত গ্রন্থ
- জীবনপথের যাত্রী
- রাঙ্গা প্রভাত(উপন্যাস)
- চৌচির(১৯৩৪)(উপন্যাস)
- মাটির পৃথিবী (গল্পগ্রন্থ)
- মৃতের আত্মহত্যা (গল্পগ্রন্থ)
- সমকালীন চিন্তা
- রেখাচিত্র(দিনলিপি)
- সফরনামা
- দুর্দিনের দিনলিপি(দিনলিপি)
- প্রদীপ ও পতঙ্গ

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড সৌমিত্র শেখর) ও বাংলাপিডিয়া।
১৭.
‘সোনালী কাবিন’ কাব্যের রচয়িতা কে?
  1. ক) হাসান হাফিজুর রহমান
  2. খ) আল মাহমুদ
  3. গ) হুমায়ুন আজাদ
  4. ঘ) শক্তি চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
• আল মাহমুদের জন্ম - ১১ জুলাই, ১৯৩৬।
• জন্মস্থান - মোড়াইল, ব্রাহ্মণবাড়িয়া।
• তার প্রকৃত নাম - আবদুস শুকুর।
- শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ - 'সোনালী কাবিন' (১৯৭৩)
- 'সোনালী কাবিন' কবিতায় প্রকাশ পেয়েছে - বঞ্চিত ক্ষোভ, শ্রমিকের ঘাম, কৃষকের পরিশ্রম ও গ্রামীণ আবহ।
- প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ - ' লোক লোকান্তর ‘।
• উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থ
- লোক লোকান্তর 
- কালের কলস 
- মায়াবী পর্দা দুলে ওঠো 
- বখতিয়ারের ঘোড়া
- পাখির কাছে ফুলের কাছে
• গল্পসমগ্র
- পানকৌড়ির রক্ত
- সৌরভের কাছে পরাজিত
- গন্ধ বণিক
- ময়ূরীর মুখ

- উপমহাদেশ (উপন্যাস)

উৎস:  বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড সৌমিত্র শেখর)।
১৮.
নিচের কোনটি আহমদ ছফা রচিত উপন্যাস?
  1. ক) অরণ্য নীলিমা
  2. খ) নন্দিত নরকে
  3. গ) ওঙ্কার
  4. ঘ) শেষরাত্রি
ব্যাখ্যা
• আহমদ ছফা,  (১৯৪৩-২০০১)  প্রতিবাদী লেখক, প্রগতিপন্থি সাহিত্যকর্মী ও সংগঠক।
• ১৯৪৩ সালের ৩০ জুন  চট্টগ্রাম জেলার  চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে তাঁর জন্ম। 
• জার্মান কবি গ্যেটের বিখ্যাত কাব্য ফাউস্ট-এর অনুবাদ এবং বার্ট্রান্ড রাসেলের সংশয়ী রচনার বাংলা রূপান্তর আহমদ ছফাকে অনুবাদক হিসেবেও খ্যাতি এনে দিয়েছে।
• তার দুটি উল্লেখযোগ্য রচনা ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস ‘(১৯৭৩) ও ‘বাঙালি মুসলমানের মন‘ (১৯৭৬)।
‘যদ্যপি আমার গুরু‘ - একটি স্মৃতিচারণমূলক গ্রন্থ।

• আহমদ ছফার উপন্যাস 
- সূর্য তুমি সাথী 
- উদ্ধার (১৯৭৫),
- একজন আলী কেনানের উত্থান পতন 
- অলাতচক্র 
- ওঙ্কার 
- গাভীবৃত্তান্ত 
- অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী 
- পুষ্পবৃক্ষ ও বিহঙ্গপুরাণ 

- নিহত নক্ষত্র তাঁর গল্পগ্রন্থ। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড সৌমিত্র শেখর) ও বাংলাপিডিয়া।
১৯.
‘ছায়াহরিণ’ কাব্যগ্রন্থটি কার লেখা?
  1. ক) আহসান হাবীব
  2. খ) আল মাহমুদ
  3. গ) সৈয়দ আলী আহসান
  4. ঘ) ফররুখ আহমদ
ব্যাখ্যা
• আহসান হাবীব, (১৯১৭-১৯৮৫) কবি ও সাংবাদিক।
• ১৯১৭ সালের ২ ফেব্রুয়ারি  পিরোজপুর জেলার শংকরপাশা গ্রামে তাঁর জন্ম।
• সাহিত্যসাধনার স্বীকৃতিস্বরূপ তিনি
- ইউনেস্কো সাহিত্য পুরস্কার (১৯৬১),
- বাংলা একাডেমী পুরস্কার (১৯৬১),
- আদমজী সাহিত্য পুরস্কার (১৯৬৪),
- নাসিরউদ্দীন স্বর্ণপদক (১৯৭৭),
- একুশে পদক (১৯৭৮), 
• ১৯৮৫ সালের ১০ জুলাই ঢাকায় তাঁর মৃত্যু হয়।  

• কাব্যগ্রন্থ
- রাত্রিশেষ 
- ছায়াহরিণ 
- সারা দুপুর 
- আশায় বসতি 
- মেঘ বলে চৈত্রে যাবো 
- দু'হাতে দুই আদিম পাথর 

• উপন্যাস
- রাণী খালের সাঁকো 
- আরণ্য নীলিমা 
- জাফরানী রং পায়রা

• শিশু সাহিত্য
- জোছনা রাতের গল্প
- ছুটির দিন দুপুরে
- বিষ্টি পড়ে টাপুর টুপুর
- রেলগাড়ি ঝমামমে
- জ্যোৎস্না রাতের গল্প
- ছোট মামা দি গ্রেট
- পাখিরা ফিরে আসে

• সম্পাদিত গ্রন্থ
- কাব্যলোক
- বিদেশের সেরা গল্প

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড সৌমিত্র শেখর) ও বাংলাপিডিয়া।
২০.
'আনোয়ার পাশা' নাটকটির রচয়িতা কে?
  1. ক) মুনীর চৌধুরী
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) ইব্রাহিম খাঁ
  4. ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
ব্যাখ্যা
• প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ, (১৮৯৪-১৯৭৮)  শিক্ষাবিদ, সাহিত্যিক।  
• টাঙ্গাইল জেলার শাবাজ নগর গ্রামে এক মধ্যবিত্ত কৃষক পরিবারে তাঁর জন্ম। 
• ১৯৭৮ সালের ২৯ মার্চ ঢাকায় তাঁর মৃত্যু হয়। 
• উল্লেখযোগ্য নাটক-- 
- কামাল পাশা
- আনোয়ার পাশা
- কাফেলা
- ঋণ পরিশোধ

• ভ্রমন কাহিনী--
- নয়া চীনে এক চক্কর 
- ইস্তাম্বুল যাত্রীর পত্র

• উপন্যাস --
- বৌ-বেগম
- লক্ষ্মীছাড়া

• গল্পগ্রন্থ--
- সোনার শিকল
-  দাদুর আসর
- ওস্তাদ
- মানুষ

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড সৌমিত্র শেখর) ও বাংলাপিডিয়া।
২১.
‘শশী, কুসুম’ চরিত্রদ্বয়ের স্রষ্টা কে?
  1. ক) মানিক বন্দ্যোপাধ্যায়
  2. খ) বিভৃতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) সুনীল গঙ্গোপাধ্যায়
ব্যাখ্যা
• মানিক বন্দ্যোপাধ্যায়,  (১৯০৮-১৯৫৬)  কথাসাহিত্যিক।
• ১৯০৮ খ্রিস্টাব্দের ২৯ মে পিতার কর্মস্থল বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে তিনি জন্মগ্রহণ করেন। 
• ১৯৫৬ খ্রিস্টাব্দের ৩ ডিসেম্বর কলকাতায় তাঁর মৃত্যু। 

• তার কিছু উপন্যাসের চরিত্র হলো--
- জননী :- মার্ক্সসীয় দৃষ্টির উপর লেখা। প্রধান চরিত্র :- শ্যামা
- দিবারাত্রির কাব্য :- তিন জোড়া নারী পুরুষের কথা। চরিত্র:- সুপ্রিয়া,মালতি,আনন্দ,অশোক, হেরম্ব
- পুতুল নাচের ইতিকথা :- সামন্ততন্ত্রের প্রতি জেহাদ। চরিত্র :- কুসুম,শশী।
- পদ্মানদীর মাঝি :- ধীবর পল্লীর জীবন যাত্রা এর প্রধান বিষয়। খেটে খাওয়া মানুষের কথা এখানে দেখনো হয়েছে। চরিত্র:- কুবের, হোসেন মিঞা।
- শহরতলী :- চরিত্র :- সত্যপ্রিয় চক্রবর্তী, যশোদা
- সহরবাসের ইতিকথা :- চরিত্র:- শ্রীপতি, সন্ধ্যা
- চিহ্ন :- চরিত্র:- অক্ষয়,সুধা
- চতুস্কোণ :- চরিত্র:- গিরি,মনোরমা।

• ছোটগল্প
- অতসী মামী ও অন্যান্য গল্প 
- প্রাগৈতিহাসিক 
- সরীসৃপ 
- সমুদ্রের স্বাদ 
- ভেজাল 
- ছোট বকুলপুরের যাত্রী 
- আত্নহত্যার অধিকার

• নাটক
- ভিটেমাটি 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড সৌমিত্র শেখর) ও বাংলাপিডিয়া।
২২.
‘বাঙলা, বাঙালী ও বাঙালীত্ব‘ কার লেখা?
  1. ক) আহমদ শরীফ
  2. খ) আবুল ফজল
  3. গ) আব্দুল কাদির
  4. ঘ) আহম্মদ ছফা
ব্যাখ্যা
• আহমদ শরীফ, (১৯২১-১৯৯৯)  শিক্ষাবিদ, চিন্তাবিদ, লেখক এবং মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম গবেষক।
• ১৯২১ সালের ১৩ ফেব্রুয়ারি  চট্টগ্রাম জেলার  পটিয়া উপজেলার সুচক্রদন্ডী গ্রামে তাঁর জন্ম।
• ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি তাঁর জীবনাবসান ঘটে, কিন্তু তার আগেই তিনি তাঁর মরদেহ উৎসর্গ করে গিয়েছিলেন চিকিৎসা বিজ্ঞানের ছাত্রদের জন্য। 
• অধ্যাপক শরীফের চাচা আবদুল করিম সাহিত্যবিশারদ ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছয়শ পুথি দান করেন। 

• উল্লেখযোগ্য সাহিত্যকর্ম: 

- বিচিত চিন্তা 
- স্বদেশ অন্বেষা 
- জীবনে সমাজে সাহিত্যে 
- যুগ যন্ত্রণা 
- মানবতা ও গণমুক্তি 
- বাঙলা, বাঙালী ও বাঙালীত্ব (১৯৯২),
- এ শতকে আমাদের জীবনধারার রূপরেখা 
- স্বদেশ চিন্তা 
- জিজ্ঞাসা ও অন্বেষা 
- বিশ শতকে বাঙালী 
- বিশ্বাসবাদ, বিজ্ঞানবাদ, যুক্তিবাদ, মৌলবাদ ইত্যাদি।

• সম্পাদনা
একাত্তরের ঘাতক ও দালালরা কে কোথায়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড সৌমিত্র শেখর) ও বাংলাপিডিয়া।
২৩.
নিচের কোনটি কাজী আবদুল ওদুদ এর রচিত গ্রন্থ নয়?
  1. ক) শাশ্বত বঙ্গ
  2. খ) নদীবক্ষে
  3. গ) ব্যবহারিক শব্দকোষ
  4. ঘ) নিশুতি রাতের গাথা
ব্যাখ্যা
• ‘নিশুতি রাতের গাথা‘ হলো আনোয়ার পাশা রচিত একটি উপন্যাস।অন্যদিকে শাশ্বত বঙ্গ, নদীবক্ষে, ব্যবহারিক শব্দকোষ  তিনটি গ্রন্থই হলো কাজী আবদুল ওদুদ এর।

• কাজী আবদুল ওদুদ (২৬ এপ্রিল ১৮৯৪ - ১৯ মে ১৯৭০) একজন বাঙালি প্রাবন্ধিক, বিশিষ্ট সমালোচক, নাট্যকার ও জীবনীকার ছিলেন।
• তিনি বৃহত্তর ফরিদপুর জেলার (বর্তমান রাজবাড়ী জেলার) পাংশায় একটি নিম্ন - মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। 
• ১৯৭০ সালের ১৯ মে কলকাতায় তাঁর মৃত্যু হয়।

• প্রবন্ধ
- শাশ্বত বঙ্গ
- সমাজ ও সাহিত্য 
- রবীন্দ্রকাব্য পাঠ 
- হিন্দু-মুসলমান বিরোধ
- কবিগুরু গ্যেটে 
• উপন্যাস
- আজাদ (উপন্যাস), 
- নদীবক্ষে (উপন্যাস), 
• তাছাড়া--
- মির পরিবার (গল্প),
- মানব বন্ধু (নাটক), 
- পথ ও বিপথ (নাটক), 
- তরুণ (গল্প),
• তার সম্পাদনায় সংকলিত জনপ্রিয় বাংলা অভিধান – ব্যবহারিক শব্দকোষ (১৯৫৩)।

উৎস: বাংলাপিডিয়া এবং সৌমিত্র শেখর।
২৪.
’চন্দ্রদ্বীপের উপাখ্যান’ উপন্যাসটির রচয়িতা কে?
  1. ক) আবদুল গাফফার চৌধুরী
  2. খ) আবুল কালাম শামসুদ্দীন
  3. গ) কাজী আবদুল ওদুদ
  4. ঘ) আহমদ শরীফ
ব্যাখ্যা
• আবদুল গাফফার চৌধুরী (১২ ডিসেম্বর ১৯৩৪ — ১৯ মে ২০২২) ছিলেন একজন বাংলাদেশী গ্রন্থকার, কলাম লেখক।
• তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান আমার ভাইয়ের রক্তে রাঙানো-এর রচয়িতা।
• তিনি স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয়বাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন।
• তিনি তার কর্মের স্বীকৃতিস্বরূপ ১৯৬৭ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ১৯৮৩ সালে একুশে পদক ও ২০০৯ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
• গ্রন্থতালিকা
- ডানপিটে শওকত (১৯৫৩)
- কৃষ্ণপক্ষ (১৯৫৯)
- সম্রাটের ছবি (১৯৫৯)
- সুন্দর হে সুন্দর (১৯৬০)
- চন্দ্রদ্বীপের উপাখ্যান (১৯৬০)
- নাম না জানা ভোর (১৯৬২)
- নীল যমুনা (১৯৬৪)
- শেষ রজনীর চাঁদ (১৯৬৭)
- সম্পাদনা: বাংলাদেশ কথা কয় (১৯৭২)
- আমরা বাংলাদেশী নাকি বাঙ্গালী (১৯৯৩)
- পলাশী থেকে ধানমণ্ডি (২০০৭)

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড সৌমিত্র শেখর) ও বাংলাপিডিয়া।
২৫.
‘প্রাগৈতিহাসিক‘ ছোটগল্পের রচিয়তা কে?
  1. ক) মানিক বন্দ্যোপাধ্যায়
  2. খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  3. গ) আবুল ফজল
  4. ঘ) আবু ইসহাক
ব্যাখ্যা
• মানিক বন্দ্যোপাধ্যায়,  (১৯০৮-১৯৫৬)  কথাসাহিত্যিক।
• ১৯০৮ খ্রিস্টাব্দের ২৯ মে পিতার কর্মস্থল বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে তিনি জন্মগ্রহণ করেন। 
• ১৯৫৬ খ্রিস্টাব্দের ৩ ডিসেম্বর কলকাতায় তাঁর মৃত্যু। 

• তার কিছু উপন্যাসের চরিত্র হলো--
- জননী :- মার্ক্সসীয় দৃষ্টির উপর লেখা। প্রধান চরিত্র :- শ্যামা
- দিবারাত্রির কাব্য :- তিন জোড়া নারী পুরুষের কথা। চরিত্র:- সুপ্রিয়া,মালতি,আনন্দ,অশোক, হেরম্ব
- পুতুল নাচের ইতিকথা :- সামন্ততন্ত্রের প্রতি জেহাদ। চরিত্র :- কুসুম,শশী।
- পদ্মানদীর মাঝি :- ধীবর পল্লীর জীবন যাত্রা এর প্রধান বিষয়। খেটে খাওয়া মানুষের কথা এখানে দেখনো হয়েছে। চরিত্র:- কুবের, হোসেন মিঞা।
- শহরতলী :- চরিত্র :- সত্যপ্রিয় চক্রবর্তী, যশোদা
- সহরবাসের ইতিকথা :- চরিত্র:- শ্রীপতি, সন্ধ্যা
- চিহ্ন :- চরিত্র:- অক্ষয়,সুধা
- চতুস্কোণ :- চরিত্র:- গিরি,মনোরমা।

• ছোটগল্প
- অতসী মামী ও অন্যান্য গল্প (১৯৩৫)
- প্রাগৈতিহাসিক (১৯৩৭)
- সরীসৃপ (১৯৩৯)
- সমুদ্রের স্বাদ (১৯৪৩)
- ভেজাল (১৯৪৪)
- ছোট বকুলপুরের যাত্রী (১৯৪৯)
- আত্নহত্যার অধিকার

• নাটক
- ভিটেমাটি (১৯৪৬)

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড সৌমিত্র শেখর) ও বাংলাপিডিয়া।
২৬.
মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) আনোয়ার পাশা
  2. খ) জহির রায়হান
  3. গ) সেলিনা হোসেন
  4. ঘ) হুমায়ুন আহম্মেদ
ব্যাখ্যা
• মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস হলো  ‘রাইফেল রোটি আওরাত‘ এবং এই উপন্যাসটির লেখক আনোয়ার পাশা।

• আনোয়ার পাশা, (১৯২৮-১৯৭১)  বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাহিত্যিক।
• জন্ম ১৯২৮ সালের ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ডাবকাই গ্রামে।
• ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দখলদার পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী আল বদরদের একটি দল তাঁকে বিশ্ববিদ্যালয়ের বাসা থেকে চোখ বেঁধে নিয়ে যায় এবং মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের কাছে হত্যা করে।
• ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদের পাশে তাঁকে সমাহিত করা হয়।
• উপন্যাস
- নীড় সন্ধানী (১৯৬৮)
- নিশুতি রাতের গাথা (১৯৬৮)
- রাইফেল রোটি আওরাত (১৯৭৩)

• কাব্য
- নদী নিঃশেষিত হলে (১৯৬৩)
- সমুদ্র শৃঙ্খলতা উজ্জয়িনী (১৯৭৪)
- অন্যান্য কবিতা (১৯৭৪)
• গল্পগ্রন্থ
- নিরুপায় হরিণী (১৯৭০)

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড সৌমিত্র শেখর) ও বাংলাপিডিয়া।
২৭.
নিচের কোনটি অন্নদাশঙ্কর রায় এর রচিত গ্রন্থ নয়?
  1. ক) অসমাপিকা
  2. খ) আগুন নিয়ে খেলা
  3. গ) পথে প্রবাসে
  4. ঘ) দেশে বিদেশে
ব্যাখ্যা
• ’দেশে বিদেশ ‘ হচ্ছে কথা-সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী রচিত একটি ভ্রমণ কাহিনি। অন্যদকে অসমাপিকা ও  আগুন নিয়ে খেলা হলো অন্নদাশঙ্কর রায়ের উপন্যাস এবং পথে প্রবাসে হলো তার ভ্রমনকাহিনী।

• অন্নদাশঙ্কর রায়,(১৯০৪-২০০২)  ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, চিন্তাবিদ। উনিশ শতকের বাঙালি রেনেসাঁ ঐতিহ্যের শেষ বুদ্ধিজীবী হিসেবে অভিহিত।
• দীর্ঘজীবনের অভিজ্ঞতা দিয়ে প্রায় সত্তর বছর ধরে তিনি প্রবন্ধ, উপন্যাস, ছোটগল্প, ভ্রমণকাহিনী, ছড়া, কবিতা, নাটক, পত্রসাহিত্য, আত্মজীবনীমূলক রচনা প্রভৃতি লিখে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেন। 
• তিনি 'লীলাময় রায়' ছদ্মনামে লিখতেন।

• তাঁর রচিত উপন্যাসের সংখ্যা ২২টি। এর মধ্যে প্রথম প্রকাশিত উপন্যাস আগুন নিয়ে খেলা (১৯৩০)। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্যিক উপন্যাস তাঁর ছয় খন্ডে প্রকাশিত ‘সত্যাসত্য’ ছয়টি নামে প্রকাশিত হয় যথাক্রমে- যার যেথা দেশ, অজ্ঞাতবাস, কলঙ্কবতী, দুঃখমোচন, মর্ত্যের স্বর্গ, অপসরণ।

পথে প্রবাসেইউরোপের চিঠি তাঁর রচিত দুইটি ভ্রমণ কাহিনী।

• এছাড়াও তাঁর রচিত অন্যান্য উপন্যাস গুলো:
- অসমাপিকা (প্রথম উপন্যাস),
- আগুন নিয়ে খেলা,
- পুতুল নিয়ে খেলা,
-  ইত্যাদি।

 • তাঁর বিখ্যাত ছড়ার বইগুলোর মধ্যে রয়েছে:
- উড়কি ধানের মুড়কি,
- রাঙা ধানের খৈ,
- ডালিম গাছে মৌ,
- শালি ধানের চিঁড়ে,
- আতা গাছে তোতা,
- হৈ রে বাবুই হৈ,
- ক্ষীর নদীর কূলে,
- হট্টমালার দেশে,
- ছড়াসমগ্র,
- রাঙা মাথায় চিরুনি,
- বিন্নি ধানের খই,
- কলকাতা পাঁচালী,
- ছড়াসমগ্র,
- সাত ভাই চম্পা,
- যাদু এ তো বড় রঙ্গ,
- খেয়াল খুশির ছড়া,
- দোল দোল দুলুনি  ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
২৮.
2x + 5 - 2x + 2 = 7 হলে x এর মান কত?
  1. ক) 1
  2. খ) - 2
  3. গ) - 3
  4. ঘ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + 5 - 2x + 2 = 7 হলে x এর মান কত? 

সমাধান: 
2x + 5 - 2x + 2 = 7
⇒ 2x + 2 + 3 - 2x + 2 = 7
⇒ 2x+ 2 .23 - 2x + 2 = 7
⇒ 2x + 2(8 - 1) = 7
⇒ 2x + 2 . 7 = 7
⇒ 2x + 2 = 1
⇒ 2x + 2 = 20
⇒ x + 2 = 0
x = - 2
২৯.
সমাধান করুন: 92a + 1 = 27
  1. ক) 1/4
  2. খ) 1/3 
  3. গ) 1/5
  4. ঘ) 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: সমাধান করুন: 92a + 1 = 27

সমাধান:  92a + 1 = 27
⇒ (32)2a + 1 = 33
⇒ 34a + 2 = 33
⇒ 4a + 2 = 3
⇒ 4a = 3 - 2
⇒ 4a = 1
∴ a = 1/4
৩০.
log3√2(1/18) এর মান নির্ণয় করুন।
  1. ক) 2
  2. খ) - 2
  3. গ) 4
  4. ঘ) - 4
ব্যাখ্যা
প্রশ্ন: log3√2(1/18) এর মান নির্ণয় করুন।

সমাধান:
log3√2(1/18)
= log3√2(1(/3√2)2
= log3√2(3√2)-2
= - 2log3√2 (3√2)
= - 2
৩১.
কোন শর্তে logaa = 1?
  1. ক) a ≠ 1
  2. খ) a > 0 
  3. গ) a ≠ 0, a > 1 
  4. ঘ) a > 0, a ≠ 1
ব্যাখ্যা
প্রশ্ন: কোন শর্তে logaa = 1?

সমাধান:
⇒ a > 0, a ≠ 1 শর্তে, logaa = 1

⇒ a > 0, a ≠ 1 এবং M > 0, N > 0 হলে,
loga(MN) = logaM + logaN এবং
loga(M/N) = logaM - logaN
৩২.
2a ÷ 2a-1 = ?
  1. ক) 2
  2. খ) - 2
  3. গ) 0
  4. ঘ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: 2a ÷ 2a-1 = ?

সমাধান:
2a ÷ 2a - 1
= 2a ÷ (2a × 2-1)
= 2a ÷ (2a/2)
= 2a × (2/2a)
= 2
৩৩.
logx(1296) = 4 হলে x এর মান কত?
  1. ক) 4
  2. খ) 6
  3. গ) 8
  4. ঘ) 16
ব্যাখ্যা
প্রশ্ন: logx(1296) = 4 হলে x এর মান কত?

সমাধান:
logx(1296) = 4
বা, x4 = 1296
বা, x= 3 × 3 × 3 × 3 × 2 × 2 × 2 × 2
বা, x4 = 34 × 24
বা, x4 = (3 × 2)4
∴ x = 6
৩৪.
কোন শর্তে am.an = am + n হবে?
  1. ক) m ধনাত্বক হলে
  2. খ) n ধনাত্বক হলে
  3. গ) m ও n ধনাত্বক হলে
  4. ঘ) m ধনাত্বক ও n ঋণাত্বক হলে
ব্যাখ্যা
প্রশ্ন: কোন শর্তে am.an = am + n হবে?

সমাধান:
⇒ m ও n ধনাত্বক সংখ্যার ক্ষেত্রে, am.an = am + n
⇒ a ≠ 0 হলে, ‍a0 = 1
⇒ a ≠ 0 এবং n স্বাভাবিক সংখ্যা হলে,  ‍a-n = 1/an
৩৫.
log3∛3 = ?
  1. ক) 1/2
  2. খ) 3/2
  3. গ) 3
  4. ঘ) 1/3
ব্যাখ্যা
প্রশ্ন: log3∛3 = ?

সমাধান: 
log3∛3
= log331/3
= 1/3 log33
= 1/3 [logaa = 1]
৩৬.
log5√22500 = x হলে x এর মান কত?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
ব্যাখ্যা
প্রশ্ন: log5√22500 = x হলে x এর মান কত?

সমাধান: 
log5√22500 = x
⇒ (5√2)x = 2500
⇒ (5√2)x = (5√2)4
∴ x = 4
৩৭.
সমাধান করুন: 162x + 1 = 47x - 7 
  1. ক) - 3
  2. খ) 3
  3. গ) 0
  4. ঘ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: সমাধান করুন: 162x + 1 = 47x - 7 

সমাধান:
162x + 1 = 47x - 7
⇒ (42)2x + 1 = 47x - 7
⇒ 44x + 2 = 47x - 7
⇒ 4x + 2 = 7x - 7
⇒ 7x - 4x = 2 + 7
⇒ 3x = 9
⇒ x = 9/3
∴ x = 3
৩৮.
13 + 11 + 9 + …….ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি -120 হলে n এর মান কত?
  1. ক) 6
  2. খ) 10
  3. গ) 15
  4. ঘ) 20
ব্যাখ্যা
প্রশ্ন: 13 + 11 + 9 + …….ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি -120 হলে n এর মান কত?

সমাধান:
প্রথম পদ, a = 13
সাধারণ অন্তর, d = 11 - 13 = - 2
প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা।
ধরি, ধারাটির n -তম পদের সমষ্টি = - 120

আমরা জানি,
ধারাটির n সংখ্যক পদের সমষ্টি = (n/2) {2a + (n - 1) d }
∴  (n/2) × {2a + (n - 1) d } = - 120
বা, (n/2) × {(2 × 13) + (n - 1) × ( - 2) } = - 120
বা, (n/2) × (26 - 2n + 2) = - 120
বা, (n/2) × (28 - 2n ) = - 120
বা, (n/2) × {2 × (14 - n )} = - 120
বা, n (14 - n) = - 120
বা, 14n - n2 = - 120
বা, - n2 + 14n + 120 = 0
বা, - (n2 - 14n - 120) = 0
বা, n2 - 14n - 120 = 0
বা, n2 - 20n + 6n - 120 = 0
বা, n ( n - 20) + 6 (n - 20) = 0
বা, ( n - 20 ) (n + 6) = 0
হয়, n - 20 = 20 
∴ n = 20

অথবা, n + 6 = 0
বা, n = - 6   [গ্রহণ যোগ্য নয়]

সুতরাং, প্রথম 20 টি পদের সমষ্টি -120।
৩৯.
x এর মান নির্ণয় করুন: 6(x + 3) = 36(3x - 4)
  1. ক) 9/4
  2. খ) 11/5
  3. গ) 11/7
  4. ঘ) 13/6
ব্যাখ্যা
প্রশ্ন:‍ x এর মান নির্ণয় করুন: 6(x + 3) = 36(3x - 4)

সমাধান:
6(x + 3) = 36(3x - 4)
⇒ 6(x + 3) = (62)(3x−4)
⇒ 6(x + 3) = 62(3x−4)
⇒ 6(x + 3) = 6(6x−8)
⇒ x + 3 = 6x - 8
⇒ 5x = 11
⇒ x = 11/5
৪০.
[3-1 - (2-1)]-1 = কত?
  1. ক) 6
  2. খ) - 6
  3. গ) 4
  4. ঘ) - 4
ব্যাখ্যা
প্রশ্ন: [3-1 - (2-1)]-1 = কত?

সমাধান : 
[3-1 - (2-1)]-1 
= [(1/3) - (1/2)]-1
= [(2 - 3)/6]-1
= [- 1/6]-1
= - {1/(1/6)}
= - 6
৪১.
2 + 6 + 18 +.............ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত?
  1. ক) 38 - 1
  2. খ) 311 - 1
  3. গ) 310 - 1
  4. ঘ) 39 - 1
ব্যাখ্যা
প্রশ্ন: 2 + 6 + 18 +.............ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত?

সমাধান:
প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা।
ধরি, প্রথম পদ, a = 2
সাধারণ অনুপাত, r = 6/2 = 3 > 1
পদ সংখ্যা, n = 10

আমরা জানি,
প্রথম 10 টি পদের সমষ্টি ‍S10 = a(rn - 1)/(r - 1)
= 2 (310 - 1)/(3 - 1)
= 2 × (310 - 1)/2
= 310 - 1
৪২.
2 + 4 + 6 + ……….+ 70 = কত?
  1. ক) 1160
  2. খ) 1260
  3. গ) 1360
  4. ঘ) 1460
ব্যাখ্যা
প্রশ্ন: 2 + 4 + 6 + ……….+ 70 = কত?

সমাধান:
প্রদত্ত ধারার প্রথম পদ = 2
শেষ পদ = 70
মধ্যমা, M = (প্রথম পদ + শেষ পদ) / 2
= (2 + 70) / 2
= 36

আমরা জানি,
সমান্তর ধারায় ক্রমিক জোড় সংখ্যার যোগফল, ‍S = M (M - 1)
= 36 (36 - 1)
=  36 × 35
= 1260
৪৩.
1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর সমষ্টি কত?
  1. ক) 1125
  2. খ) 1325
  3. গ) 1425
  4. ঘ) 1225
ব্যাখ্যা
প্রশ্ন: 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর সমষ্টি কত?

সমাধান:
প্রদত্ত ধারার শেষ সংখ্যা, n = 49
আমরা জানি,
স্বাভাবিক সংখ্যার সমষ্টি, S = n (n + 1)/2
= 49 (49 + 1)/2
= 1225
৪৪.
2 + 5 + 8 + 11 + ………..ধারাটির কোন পদ 296?
  1. ক) 96
  2. খ) 98
  3. গ) 99
  4. ঘ) 100
ব্যাখ্যা
প্রশ্ন: 2 + 5 + 8 + 11 + ………..ধারাটির কোন পদ 296?

সমাধান:
প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা।
প্রথম পদ = 2
সাধারণ অনুপাত, = 5 - 2 = 3

মনে করি,
ধারাটির n-তম পদ = 296
∴ a + (n - 1) d = 296
বা, 2 + (n - 1).3 = 296
বা, 2 + 3n - 3 = 296
বা, 3n - 1 = 296
বা, 3n = 297
বা, n = 297/3
∴ n = 99

ধারটির 99 তম পদের মান 296।
৪৫.
5 + 11 + 17 + ……… একটি ধারা। ধারাটির প্রথম 15টি পদের সমষ্টি কত?
  1. ক) 605
  2. খ) 705
  3. গ) 805
  4. ঘ) 905
ব্যাখ্যা
প্রশ্ন: 5 + 11 + 17 + ……… একটি ধারা। ধারাটির প্রথম 15 টি পদের সমষ্টি কত?

সমাধান:
ধরি, প্রথম পদ, a = 5
সাধারণ অন্তর, d = 11 - 5 = 6
প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা।

আমরা জানি,
n সংখ্যক পদের সমষ্টি, ‍S = (n/2){2a + (n - 1)d}
∴ প্রথম 15 টি পদের সমষ্টি = (15/2){(2 × 5) + (15 - 1) × 6}
= (15/2)(10 + 84)
= (15 × 47)
= 705
৪৬.
২৪৩, ৮১, ২৭, ………, ৩, ১ অনুক্রমের  বিলুপ্ত সংখ্যাটি কত ? 
  1. ক) ১৫
  2. খ) ১২
  3. গ) ৯
  4. ঘ) ৬ 
ব্যাখ্যা
প্রশ্ন: ২৪৩, ৮১, ২৭, …,৩, ১ অনুক্রমের  বিলুপ্ত সংখ্যাটি কত ? 

সমাধান:
প্রথম পদ = ৩ = ৩৪৩
দ্বিতীয় পদ = ৩ = ৮১
তৃতীয় পদ = ৩ = ২৭
চতুর্থ পদ = ৩ = ৯
পঞ্চম পদ = ৩= ৩
ষষ্ঠ পদ = ৩ = ১

∴ অনুক্রমের বিলুপ্ত সংখ্যাটি = ৯
৪৭.
একটি গুণোত্তর ধারার ১ম পদ ও ২য় পদ যথাক্রমে 81 এবং 27 হলে ধারাটির ১০ তম পদ কত?
  1. ক) 1/81
  2. খ) 1/27
  3. গ) 1/243
  4. ঘ) 1/729
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গুণোত্তর ধারার ১ম পদ ও ২য় পদ যথাক্রমে 81 এবং 27 হলে ধারাটির ১০ তম পদ কত?

সমাধান : 
১ম পদ, a = 81
২য় পদ = 27
সাধারণ অনুপাত, r = 27/81 = 1/3 

আমরা জানি, n তম পদ = ‍arn - 1
∴ ১০ তম পদ = ar(10 - 1)
= 81 × (1/3)9
= 34/39
= 1/35
= 1/243
৪৮.
প্রথম ১০টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত?
  1. ক) 3025
  2. খ) 2050
  3. গ) 3250 
  4. ঘ) 2530
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম ১০টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত?

সমাধান : 
আমরা জানি,
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি = {n(n + 1)/2}2
∴ প্রথম ১০টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি = {10(10 + 1)/2}2
= {(10 × 11)/2}2
= (110/2)2
= 552
= 3025
৪৯.
1/√3, 1, √3............. ধারাটির কোন পদ 27√3?
  1. ক) 10
  2. খ) 9
  3. গ) 11
  4. ঘ) 13
ব্যাখ্যা
প্রশ্ন: 1/√3, 1, √3............. ধারাটির কোন পদ 27√3?

সমাধান: 
এখানে,
প্রথম পদ, a = 1/√3
সাধারণ অনুপাত, r = 1/(1/√3) = √3
এটি একটি গুণোত্তর ধারা।

আমরা জানি, n -তম পদ = ‍arn - 1

প্র্রশ্নমতে, ‍arn - 1 = 27√3
বা, (1/√3) × (√3)n - 1 = 27√3
বা, (√3)n - 1 = 27√3 × √3
বা, (√3)n - 1 = 81
বা, (√3)n - 1 = (√3)8
বা, n - 1 = 8
∴ n = 9

সুতরাং, ধারাটির 9 তম পদের মান 27√3 ।
৫০.
(1000)x/3 = 10 হলে x = কত?
  1. ক) 1
  2. খ) - 1
  3. গ) 0
  4. ঘ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: (1000)x/3 = 10 হলে x = কত?

সমাধান: 
(1000)x/3 = 10
বা, (103)x/3 = 10
বা, (10)3x/3 = (10)1
বা, 3x/3 = 1
∴ x = 1
৫১.
(5x)0 + (5)x0 - (4x)0 এর মান নিচের কোনটি?
  1. ক) - 5
  2. খ) 5
  3. গ) 0
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: (5x)0 + (5)x0 - (4x)0 এর মান নিচের কোনটি?

সমাধান:  (5x)0 + (5)x0 - (4x)0
= 1 + (5 × 1) - 1 [a= 1]
= 6 - 1
= 5
৫২.
কোন অনুক্রমের n তম পদ 1/{n(n + 1)} হলে ধারাটির ৫ম পদ কোনটি?
  1. ক) 1/20
  2. খ) 1/25
  3. গ) 1/30
  4. ঘ) 1/50
ব্যাখ্যা
প্রশ্ন: কোন অনুক্রমের n তম পদ 1/{n(n + 1)} হলে ধারাটির ৫ম পদ কোনটি?

সমাধান: 
n তম পদ = 1/{n(n + 1)}
৫ম পদ = 1/{5(5 + 1)}
= 1/30