পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়40 minutes
মোট প্রশ্ন৪৭
সিলেবাস
৪১তম বিসিএস ২৫ দিনে ফাইনাল রিভিশন - মানসিক দক্ষতা সম্পূর্ণ [৫০ নাম্বার]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ৪৭ প্রশ্ন

.
পিতা, মাতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৯০ বছর হলে তিন বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল?
  1. ক) ৮৭
  2. খ) ৮১
  3. গ) ৮৫
  4. ঘ) কোনোটি নয়
ব্যাখ্যা
তিন বছর আগে হলে তিনজনের বয়স মোট (৩×৩) = ৯ বছর কমবে। ৯০ – ৯ = ৮১
.
৩, ৭, ২৩, ৯৫, ?
  1. ক) ৬২
  2. খ) ১২৮
  3. গ) ৪৭৯
  4. ঘ) ৫৭৫
ব্যাখ্যা
(৩×২) + ১ = ৭,
(৭×৩) + ২ = ২৩,
(২৩×৪) + ৩ = ৯৫,
(৯৫×৫) + ৪ = ৪৭৯
.
y, x এর পূর্ব দিকে অবস্থিত যা আবার z এর উত্তরে অবস্থিত।যদি p, z এর দক্ষিণে অবস্থিত হয় তাহলে p, y এর কোনদিকে অবস্থিত?
  1. ক) উত্তর
  2. খ) দক্ষিন
  3. গ) দক্ষিন-পূর্ব
  4. ঘ) কোনোটিই নয়
.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) শশিভুষন
  2. খ) শশিভূষণ
  3. গ) শসিভূষণ
  4. ঘ) শশিভুষণ
ব্যাখ্যা

শশিভূষণ, শশিশেখর (বিশেষ্য)
১ চন্দ্র যাঁর অলঙ্কার বা কিরীট।
২ হিন্দুদেবতা শিব।
{(তৎসম বা সংস্কৃত) শশী+ভূষণ, শেখর; ৬ (তৎপুরুষ সমাস)}

সুত্রঃ বাংলা একাডেমি অভিধান।

.
G/T : 7/20 :: R/I : ?
  1. ক) 10/18
  2. খ) 18/9
  3. গ) 10/8
  4. ঘ) 9/10
ব্যাখ্যা
A থেকে শুরু করলে R হচ্ছে ১৮তম এবং I ৯ম letter
.
আশরাফ হল রুমি এবং রনির পিতা। রনি আশরাফের মেয়ে কিন্তু রুমি আশরাফের মেয়ে নয়। রুমি এবং আশরাফের মধ্যে সম্পর্ক কি?
  1. ক) ছেলে
  2. খ) মেয়ে
  3. গ) কন্যা
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
আশরাফ রুমির পিতা এবং রুমি আশরাফের মেয়ে না হলে ছেলে হবে।
.
নিচের কোন সংখ্যাটিকে দুটি সংখ্যার বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায় না?
  1. ক) ১৩
  2. খ) ১৭
  3. গ) ২১
  4. ঘ) ২৯
ব্যাখ্যা
১৩ = ৯+৪ = ৩ + ২
১৭ = ১৬+১ = ৪ + ১
২৯ = ২৫+৪ = ৫ + ২
.
একটি ঘড়িতে যখন সকাল ৬.১৫ মিনিট তখন ঘড়িটির ঘন্টার কাটা সূর্যের বিপরীত দিকে থাকে। মিনিটের কাটা তখন কোন দিকে থাকে?
  1. ক) উত্তর
  2. খ) দক্ষিণ
  3. গ) পূর্ব
  4. ঘ) দক্ষিণ-পূর্ব
ব্যাখ্যা

সকালবেলা সূর্য পূর্ব দিকে উঠে তাই ঘন্টার কাটা তখন পশ্চিমে থাকবে, মিনিটের কাটা থাকবে দক্ষিণে।
.
নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
  1. ক) 42
  2. খ) 46
  3. গ) 51
  4. ঘ) 82
ব্যাখ্যা
(6×8) - (6×2) = 36,
(7×8) - (5×2) = 46,
(7×10) - (4×6) = 46
১০.
A – D – H – M - ?
  1. ক) Q
  2. খ) R
  3. গ) S
  4. ঘ) T
ব্যাখ্যা
মাঝখানের পার্থক্য ২, ৩, ৪, ৫ এভাবে বাড়ছে
১১.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. ক) ১৪৩
  2. খ) ৯৭
  3. গ) ২৯
  4. ঘ) ৬৭
ব্যাখ্যা
১৪৩ যৌগিক সংখ্যা, বাকিগুলো মৌলিক সংখ্যা। ১১ × ১৩ = ১৪৩
১২.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) মুমুর্ষু
  2. খ) মুমূর্ষু
  3. গ) মুমূর্ষূ
  4. ঘ) মূমর্ষ
ব্যাখ্যা
মুমূর্ষু (বিশেষণ) - মরণাপন্ন; মরণোন্মুখ; মৃত্যুকাল আসন্ন এমন।
মুমুর্ষা (বিশেষ্য) - মৃত্যুর ইচ্ছা; মরণেচ্ছা; মরণ কামনা।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান
১৩.
০.৪৫ কে ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে?
  1. ক) ৭/২০
  2. খ) ৯/২০
  3. গ) ৫/২০
  4. ঘ) ৭/২৫
ব্যাখ্যা
০.৪৫ = ৪৫/১০০ = ৯/২০
১৪.
আপনি গাড়ি চালিয়ে বাসায় ফেরার সময় রাস্তায় একজন লোক গাড়ির গতিরোধ করল এবং একটি আহত বাচ্চাকে হাসপাতালে পৌঁছে দিতে অনুরোধ করল। এমন অবস্থায় আপনি কী করবেন?
  1. ক) লোকটিকে রাস্তা ছেড়ে দিতে বলবেন এবং দ্রুত গাড়ি চালিয়ে সে স্থান ত্যাগ করবেন
  2. খ) লোকটিকে প্রথমে পুলিশকে ফোন করতে পরামর্শ দিবেন
  3. গ) দ্রুত বাচ্চাটিকে হাসপাতালে পৌঁছে দিবেন
  4. ঘ) গাড়ি থেকে নেমে বাচ্চাটিকে সাহায্য করার জন্য অন্য কাউকে অনুরোধ করবেন
ব্যাখ্যা
সবার আগে আহত বাচ্চাকে হাসপাতালে পৌঁছে দেওয়াই সবচেয়ে যুক্তিযুক্ত এবং মানবিক হবে।
১৫.
শফি বাড়ি থেকে বের হয়ে পশ্চিম দিকে ৪ মি. হাটার পর ডানদিকে বাক নিয়ে ৭ মি. হাটল। এরপর সে পুনরায় পশ্চিম দিকে ১০ মি. হাটার পর দক্ষিণ দিকে ঘুরে ২০ মি. হেটে বাম দিকে ঘুরে ১০ মি. হাটে। এরপর সে আবার বামদিকে বাক নিয়ে আরও ১০ মি. হাটল। যাত্রা শুরুর স্থান থেকে তার সর্বশেষ অবস্থানের দূরুত্ব কত?
  1. ক) ১০ মি
  2. খ) ৩ মি
  3. গ) ৭ মি
  4. ঘ) ৫ মি
ব্যাখ্যা
নিচের চিত্র থেকে সমকোণী ত্রিভুজ কল্পনা করে, অতিভুজ বের করলে, অতিভুজের দৈর্ঘ্য হবে যাত্রা শুরুর স্থান থেকে তার সর্বশেষ অবস্থানের দূরত্ব।
১৬.
আয়নায় দেখা গেল ঘড়িতে ১০ঃ৩০ বাজে। প্রকৃত সময় কত?
  1. ক) ১১ঃ৩০
  2. খ) ১ঃ৩০
  3. গ) ২ঃ৩০
  4. ঘ) ৩ঃ৩০
ব্যাখ্যা
প্রকৃত সময় = ১১ঃ৬০ – আয়নার দেখা সময় = ১১ঃ৬০ - ১০ঃ৩০ = ১ঃ৩০
১৭.
একটি সংখ্যা ৫২৫ থেকে যত বড় ৬৭৫ থেকে তত ছোট। সংখাটি কত?
  1. ক) ৫৭৫
  2. খ) ৫৯০
  3. গ) ৫৯৫
  4. ঘ) ৬০০
ব্যাখ্যা
সংখ্যাটি = (৫২৫+৬৭৫)/২ = ১২০০/২ = ৬০০
১৮.
৪, ১৬, ৩৬, ? , ১০০
  1. ক) ৫৬
  2. খ) ৮১
  3. গ) ৬৪
  4. ঘ) ৮৮
ব্যাখ্যা
, ৪, ৬, ৮ এভাবে পরবর্তন হচ্ছে।
১৯.
ঋষভ শব্দের অর্থ কী?
  1. ক) জ্ঞানী
  2. খ) ষাড়
  3. গ) মূর্খ
  4. ঘ) ঋষি
ব্যাখ্যা
ঋষভ শব্দের অর্থ ষাড়।
২০.
একটি ছেলেকে দেখিয়ে একজন মহিলা বলল, ”তার মা হচ্ছে আমার মায়ের একমাত্র মেয়ে”। ছেলেটির সাথে মহিলার সম্পর্ক কী?
  1. ক) ছেলে
  2. খ) স্বামী
  3. গ) ভাই
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
মহিলার মায়ের একমাত্র মেয়ে তিনি নিজেই। আর, তিনিই ছেলেটির মা।
২১.
একটি সাংকেতিক ভাষায় 'HEART' কে 15982 দ্বারা প্রকাশ করা হলে ‘THREAT’ কে কিভাবে প্রকাশ করা যাবে?
  1. ক) 15892
  2. খ) 985212
  3. গ) 598215
  4. ঘ) 218592
ব্যাখ্যা
এখানে H=1, E=5, A=9, R=8, T=2 তাহলে THREAT = 218592
২২.
পৃথিবী : সূর্য :: ইউরোপা : ?
  1. ক) ইউরেনাস
  2. খ) মঙ্গল
  3. গ) বৃহস্পতি
  4. ঘ) শনি
ব্যাখ্যা
ইউরোপা বৃহস্পতি গ্রহের একটি উপগ্রহ, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে তেমনি ইউরোপা বৃহস্পতি গ্রহের চারদিকে ঘোরে।
২৩.
  1. ক) ৪৫
  2. খ) ৩৬
  3. গ) ২৫
  4. ঘ) ২৬
ব্যাখ্যা
২ - ৩ = ১৬,
২ - ২ = ১২,
২ - ৬ = ৪৫
২৪.
যানবাহনে গিয়ার ব্যবহার করা হয় কেন?
  1. ক) ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য
  2. খ) সাসপেনশন সিস্টেমের জন্য
  3. গ) ট্রান্সমিশন সিস্টেমের জন্য
  4. ঘ) ইঞ্জিনের শব্দ কমানোর জন্য
ব্যাখ্যা
গিয়ার যানবাহনের গতি হ্রাস/বৃদ্ধি করার জন্য ট্রান্সমিশন সিস্টেমে ব্যবহৃত হয়।
২৫.
p × q = p + q + (p/q) হলে, 8×2 = কত?
  1. ক) 6
  2. খ) 10
  3. গ) 14
  4. ঘ) 16
ব্যাখ্যা
8×2 = 8 + 2 + 8/2 = 10+4 = 14
২৬.
দুটি সংখ্যার গ.সা.গু. এবং ল.সা.গু. যথাক্রমে ৫ এবং ১৪০। একটি সংখ্যা ১০ হলে অপর সংখ্যাটি কত?
  1. ক) ৩৬
  2. খ) ৭০
  3. গ) ৭২
  4. ঘ) ১০০
ব্যাখ্যা
একটি সংখ্যা × অপর সংখ্যা = ল.সা.গু. × গ.সা.গু.
২৭.
  1. ক) ৩৩
  2. খ) ২৯
  3. গ) ২৭
  4. ঘ) ২৫
ব্যাখ্যা
(২×২)+১ = ৫
(৫×২)+২ = ১২
(১২×২)+৩ = ২৭
(২৭×২)+৪ = ৫৮
২৮.
ভারসাম্য বজায় রাখার জন্য প্রশ্নবোধক স্থানে কি বসবে?
  1. ক) 4 kg
  2. খ) 10 kg
  3. গ) 12 kg
  4. ঘ) 16 kg
ব্যাখ্যা
উভয়পাশে দূরত্ব এবং ওজনের গুণফল সমান হবে
৫×২০ = ১০০
১০০/২৫ = ৪ kg
২৯.
প্রশ্নবোধক চিহ্নে কোনটি বসবে?
  1. ক) E
  2. খ) A
  3. গ) B
  4. ঘ) C
ব্যাখ্যা
মাঝের রেখাটি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে।
৩০.
একজন ব্যক্তি উত্তর দিকে মুখ করে ১০ মি. হেটে পশ্চিম দিকে ফিরে ১৫ মি. গেল। এরপর দক্ষিণ দিকে ১০ মি গিয়ে পুর্ব দিকে ফিরে আরও ৭ মি. গেল। যাত্রা শুরুর স্থান থেকে তার বর্তমান অবস্থানের সরাসরি দূরত্ব কত?
  1. ক) ৫ মি
  2. খ) ৭ মি
  3. গ) ৮ মি
  4. ঘ) ১০ মি
৩১.
৭, ২৩, ১০, ২১, ১৩, ?
  1. ক) ১৬
  2. খ) ১৯
  3. গ) ১৭
  4. ঘ) ২৪
ব্যাখ্যা
এখানে দুটি অনুক্রম আছে। একটি ৭, ১০, ১৩ ... অন্যটি ২৩, ২১, ...
৭+৩ = ১০, ১০+৩ = ১৩,
২৩-২ = ২১, ২১-২ = ১৯
৩২.
নিচের শূন্যস্থান গুলোতে কি বসবে?
_bcc_ac_aabb_ab_cc
  1. ক) a,a,b,c,a
  2. খ) a,b,a,c,a
  3. গ) b,c,a,c,a
  4. ঘ) b,a,c,a,b
ব্যাখ্যা
প্যাটার্নটি bbccaa এভাবে দুটি একজাতীয় অক্ষর একসাথে
৩৩.
মাসুম জাভেদের চেয়ে লম্বা কিন্তু শফিকের চেয়ে খাটো। রাইসুল মাসুমের চেয়ে লম্বা কিন্তু শফিকের চেয়ে খাটো। তন্ময় জাভেদের চেয়ে লম্বা কিন্তু মাসুমের চেয়ে খাটো। কে মধ্যম?
  1. ক) তন্ময়
  2. খ) মাসুম
  3. গ) জাভেদ
  4. ঘ) রাইসুল
ব্যাখ্যা
তাদের উচ্চতার বড় থেকে ছোট ক্রম হচ্ছে ঃ শফিক>রাইসুল>মাসুম>তন্ময়>জাভেদ
৩৪.
কোনটি ছাড়া সাফল্য অসম্ভব?
  1. ক) পরিবারের সাহায্য
  2. খ) অর্থ
  3. গ) শিক্ষা
  4. ঘ) অধ্যবসায়
ব্যাখ্যা
অধ্যবসায়ই (Perseverance or Tenacity) সাফল্যের চাবিকাঠি।
৩৫.
“AAPNECA” অক্ষরগুলো পুনর্বিন্যাস করলে যে শব্দ পাওয়া যায় তার অর্থ কী?
  1. ক) ঔষধ
  2. খ) সমুদ্র
  3. গ) দুর্যোগ
  4. ঘ) সাহিত্যকর্ম
ব্যাখ্যা
অক্ষরগুলোকে সাজালে Panacea হয়, যার অর্থ সকল রোগের ঔষধ।
৩৬.
যদি ২০১০ সালের ৩০ জুলাই রবিবার হয়, তবে, ২০১১ সালের ৩১ জুলাই কি বার ছিল?
  1. ক) রবিবার
  2. খ) সোমবার
  3. গ) মঙ্গলবার
  4. ঘ) বুধবার
ব্যাখ্যা
লিপ ইয়ার না হলে পরের বছরের সেইম ডেট = আগের বছরের সেইম দিন + ১ দিন
অর্থাৎ, ৩০ জুলাই হচ্ছে সোমবার। তাহলে, ৩১ জুলাই হবে মঙ্গলবার।
৩৭.
কোন সংখ্যাটি ক্ষুদ্রতম?
  1. ক) ১/১১
  2. খ) ৩/৩১
  3. গ) ২/২১
  4. ঘ) √০.০২
ব্যাখ্যা
১/১১ = ০.০৯, ৩/৩১ = ০.০৯৭, ২/২১ = ০.০৯৫, √০.০২ = ০.১৪
৩৮.
একজন ব্যক্তির প্রতিদিনের আয় যদি ১০০০ টাকা হয় তাহলে ২১০০ সালের ফেব্রুয়ারি মাসে তার আয় কত হবে?
  1. ক) ২৮০০০
  2. খ) ২৯০০০
  3. গ) ৩০০০০
  4. ঘ) ৩১০০০
ব্যাখ্যা

২১০০ সাল অধিবর্ষ বা লিপ ইয়ার নয়। তাই, ২১০০ সালের ফেব্রুয়ারি মাস হবে ২৮ দিন।

অধিবর্ষ বের করার নিয়মঃ

শর্ত-১ঃ সালটি যদি ৪ দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় এবং ১০০ দিয়ে না হয় তাহলে অধিবর্ষ। যেমন, ২০১৬, ২০২০ এবং ২০২৪ ।

অথবা, শর্ত-২ঃ সালটি যদি ৪, ১০০ এবং ৪০০ সবগুলো দিয়েই নিঃশেষে বিভাজ্য হয় তাহলে অধিবর্ষ। যেমন, ১৬০০, ২০০০ এবং ২৪০০।

শর্ত-২ মানতে না পারায় কিছু সাল অধিবর্ষ নয়। যেমন- ১৭০০, ১৮০০, ১৯০০, ২১০০, ২২০০, ২৩০০ ইত্যাদি।
আমরা ছোটবেলা থেকেই জানি, শুধু ৪ দিয়ে নিঃশেষে বিভাজ্য হলেই কোন সাল অধিবর্ষ হয়। আসলে শুধু ৪ নয়, অধিবর্ষের সাথে ১০০ এবং ৪০০ সংখ্যাগুলোও জড়িত।

এখন আমরা এর “Behind the scene” জানবোঃ
আমরা সবাই জানি ৩৬৫ দিনে এক বছর ধরা হলেও, আরো ৫ ঘণ্টা ৪৯ মিনিট ১২ সেকেন্ড অবশিষ্ট থেকে যায়। এই অতিরিক্ত সময় যোগ হয়ে হয়ে ৪ বছর পর পর ফেব্রুয়ারি মাসের সাথে এক দিন যোগ হয়ে ২৯ দিন হয়।
এই ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৯ মিনিট ১২ সেকেন্ডকে যদি দশমিকে প্রকাশ করি তা হয় ৩৬৫.২৪২৫ দিন।
অর্থাৎ, ৩৬৫.২৪২৫ = ৩৬৫ + (১/৪) – (১/১০০) + (১/৪০০) ।
তাই দেখা গেছে যে, চার বছর পর পর লিপ-ইয়ার ধরলে প্রতি চারশ বছরে ৩ দিন (প্রায় ৭২ ঘন্টা) সময় বেশি ধরা হয়ে যায়। এই সমস্যার সমাধানের জন্য যেসব বছর ১০০ দ্বারা বিভাজ্য, কিন্তু ৪০০ দ্বারা নয় তাদের লিপ-ইয়ার বা অধিবর্ষের তালিকা থেকে বাদ দেয়া হয়।
উৎসঃ নাসা, মাইক্রোসফট, ব্রিটানিকা ইত্যাদি।

৩৯.
F A Z N T D K L P S K O E T J - কোন দুটি অক্ষর দুইবার করে আছে?
  1. ক) E, F
  2. খ) T, K
  3. গ) K, L
  4. ঘ) P, Z
ব্যাখ্যা
T এবং K দুইবার আছে।
৪০.
  1. ক) A
  2. খ) B
  3. গ) C
  4. ঘ) D
ব্যাখ্যা
প্রথম বৃত্তটির ডানের কালো Dotটি প্রতিবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ৯০ ডিগ্রি করে ঘুরে।
৪১.
প্রশ্নবোধক চিহ্নে কোন দুটি বসবে?
  1. ক) 16, 120
  2. খ) 24, 128
  3. গ) 15. 127
  4. ঘ) 30, 88
ব্যাখ্যা
1 থেকে শুরু করে ঘড়ির কাঁটার দিকে যথাক্রমে 2, 4, 8, 16, 32, 64. যোগ করে।
৪২.
ড্রাইভিং হুইলটি যদি নির্দেশিত দিকের বিপরীতে ঘুরে তাহলে W চাকাটি কোন দিকে ঘুরবে?
  1. ক) ঘড়ির কাঁটার দিকে
  2. খ) ঘড়ির কাঁটার বিপরীত দিকে
  3. গ) ঘুরবে না
  4. ঘ) সঠিকভাবে বলা সম্ভব নয়
ব্যাখ্যা
Driving Wheel “নির্দেশিত দিকের বিপরীতে” অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে, তাহলে পরের চাকা কাঁটার দিকে এবং পরেরটা (W) কাঁটার বিপরীতে ঘুরবে।
৪৩.
8.001 + 4.36 + 0.0098 = ?
  1. ক) 13.0709
  2. খ) 12.3708
  3. গ) 13.2329
  4. ঘ) 12.3709
ব্যাখ্যা
8.001 + 4.36 + 0.0098 = 12.3708
৪৪.
  1. ক) A
  2. খ) B
  3. গ) C
  4. ঘ) D
ব্যাখ্যা
একটি অপরটির আয়নায় প্রতিবিম্ব।
৪৫.
Melt : Liquid :: Freeze : ?
  1. ক) Ice
  2. খ) Condense
  3. গ) Solid
  4. ঘ) Force
ব্যাখ্যা
গলানো হলে পদার্থের অবস্থা তরল হয়, তেমনি হিমায়িত করলে কঠিন হয়।
৪৬.
Traveller:Journey::Sailor: ?
  1. ক) Ship
  2. খ) Water
  3. গ) Voyage
  4. ঘ) Navy
ব্যাখ্যা
নৌ-পথের যাত্রাকে Voyage বলা হয়।
৪৭.
BLOCKED : YOLXPVW :: ? : OZFMXS
  1. ক) DEBATE
  2. খ) RESULT
  3. গ) LABOR
  4. ঘ) LAUNCH