পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
Bangla-03 - বাংলা সাহিত্য সম্পূর্ণ [গুরুত্বপূর্ণ তথ্যে বেশি জোর দিবেন। প্রধান সাহিত্যিকগণের তথ্যগুলো ভালভাবে পড়বেন। আর বাকীদের ব্যাসিক তথ্যগুলো পড়বেন।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
মহাকাব্যিক উপন্যাস কোনটি?
  1. ক) দেনাপাওনা
  2. খ) শেষপ্রশ্ন
  3. গ) সংশপ্তক
  4. ঘ) সারেং বউ
সঠিক উত্তর:
গ) সংশপ্তক
উত্তর
সঠিক উত্তর:
গ) সংশপ্তক
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যাবহতি পূর্ববর্তী কাল থেকে বায়ান্নর ভাষা আন্দলনের পূর্বকাল অবধি বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক রুপান্তরকে ঘিরে শহীদুল্লাহ কায়সার রচিত মহাকাব্যিক উপন্যাস 'সংশপ্তক'।
এ উপন্যাসে বাংলার জনগণ সংশপ্তকের মত সর্বদা সংস্কৃতি, সম্প্রীতি ও মনুষ্যত্ব রক্ষায় সংগ্রামশীল।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
'মজলুম আদিব' কার ছদ্মনাম?
  1. ক) প্রেমেন্দ্র মিত্র
  2. খ) শামসুর রাহমান
  3. গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  4. ঘ) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
সঠিক উত্তর:
খ) শামসুর রাহমান
উত্তর
সঠিক উত্তর:
খ) শামসুর রাহমান
ব্যাখ্যা

মুক্তিযুদ্ধ চলাকালে শামসুর রাহমান ‘মজলুম আদিব’ ছদ্মনামে লিখতেন। তিনি মূলত আধুনিক কবি হিসেবে পরিচিত। শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ-
- প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে,
- রৌদ্র করোটিতে,
- বিধ্বস্ত নীলিমা,
- বন্দী শিবির থেকে,
- নিরালোকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ,
- বুক তাঁর বাংলাদেশের হৃদয়,
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর

.
“আগে কি সুন্দর দিন কাটাইতাম” কার সুর করা গান?
  1. ক) অতুলপ্রসাদ সেন
  2. খ) শাহ আব্দুল করিম
  3. গ) হাসন রাজা
  4. ঘ) লালন সাঁই
সঠিক উত্তর:
খ) শাহ আব্দুল করিম
উত্তর
সঠিক উত্তর:
খ) শাহ আব্দুল করিম
ব্যাখ্যা
শাহ আব্দুল করিম এর লেখা ও সুর করা বিখ্যাত কিছু গান হলো-
“আগে কি সুন্দর দিন কাটাইতাম”, “বন্দে মায়া লাগাইছে”, “গাড়ি চলে না”, ''গান গাই আমার মনরে বুঝাই, মন থাকে পাগলপারা''।
নিজের রচিত গানগুলোর সুরও দেন তিনি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
'বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে'– উক্তিটি কে করেছেন?
  1. ক) জীবনানন্দ দাশ
  2. খ) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
  3. গ) জসীমউদ্দিন
  4. ঘ) ফররুখ আহমেদ
সঠিক উত্তর:
খ) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
খ) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
“বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে” উক্তিটি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের 'পালামৌ' রচনা থেকে গৃহীত৷
এটি তার শ্রেষ্ঠ রচনা।
তার অন্যান্য রচনা- উপন্যাসগ্রন্থ- কন্ঠমালা, মাধবীলতা।
গল্পগ্রন্থ- রামেশ্বরের অদৃষ্ট।
প্রবন্ধগ্রন্থ- যাত্রা৷
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
'মুন্তাসীর ফ্যান্টাসী' নাটকটির লেখক কে?
  1. ক) আহসান হাবিব
  2. খ) সেলিম আল দীন
  3. গ) আব্দুল্লাহ আল মামুন
  4. ঘ) মুনীর চৌধুরী
সঠিক উত্তর:
খ) সেলিম আল দীন
উত্তর
সঠিক উত্তর:
খ) সেলিম আল দীন
ব্যাখ্যা
স্বৈরশাসনকে ব্যাঙ্গ করে সেলিম আল দীন রচনা করেন ‘মুন্তাসীর ফ্যান্টাসী’ নাটকটি।
হাস্যরসের মাধ্যমে তিনি দেখিয়েছেন সেনা ও স্বৈরশাসকেরা দেশের প্রতিষ্ঠানসমূহের সঙ্গে সঙ্গে শুভবোধ ও সংস্কৃতিকেও ধ্বংস করে৷
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
‘গণদেবতা’ উপন্যাসটি কে রচনা করেছেন?
  1. ক) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
  2. খ) দাউদ হায়দার
  3. গ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  4. ঘ) হুমায়ুন আহমেদ
সঠিক উত্তর:
গ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
গ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা

‘গণদেবতা’ উপন্যাসটি রচনা করেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
তার অন্যান্য উপন্যাস হলো-
- চৈতালী ঘূর্ণি,
- হাঁসুলীবাঁকের উপকথা,- ধাত্রীদেবতা,
- কালিন্দী,
- জলসাগর,
- কবি,
- পঞ্চগ্রাম,
- পঞ্চপুণ্ডুলী,
- আরগ্য নিকেতন,
- রাধা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

.
হুমায়ুন কবির রচিত উপন্যাস -
  1. ক) অষ্টাদশী
  2. খ) স্বপ্নসাধ
  3. গ) সাথী
  4. ঘ) নদী ও নারী
সঠিক উত্তর:
ঘ) নদী ও নারী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নদী ও নারী
ব্যাখ্যা

হুমায়ুন কবির ছিলেন মূলত লেখক ও রাজনীতিবিদ৷ 'নদী ও নারী' (১৯৪৫) তার রচিত উপন্যাস৷
তার অন্যন্য রচনা -
কাব্য -
- অষ্টাদশী,
- স্বপ্নসাধ,
- সাথী,
প্রবন্ধ -
- মার্কসবাদ,
- ধারাবাহিক
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর

.
তেল-নুন-লাকড়ি— গ্রন্থটির লেখক কে?
  1. ক) এস ওয়াজেদ আলী
  2. খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  3. গ) মানিক বন্দ্যোপাধ্যায়
  4. ঘ) প্রমথ চৌধুরী
সঠিক উত্তর:
ঘ) প্রমথ চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রমথ চৌধুরী
ব্যাখ্যা
প্রমথ চৌধুরী (১৮৬৮-১৯৪৬) বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক।
১৯১৪ সালে মাসিক সবুজপত্র প্রকাশনা এবং তার মাধ্যমে বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তন তাঁর জীবনের শ্রেষ্ঠ কীর্তি। সাহিত্য ক্ষেত্রে প্রমথ চৌধুরীর প্রধান খ্যাতি মননশীল প্রবন্ধলেখক হিসেবে।
তবে তিনি উচ্চমানের গল্প ও কবিতাও রচনা করেছেন।
বাংলা সাহিত্যে তিনিই প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ: তেল-নুন-লাকড়ি (১৯০৬), সনেট পঞ্চাশৎ (১৯১৩), চার-ইয়ারি কথা (১৯১৬), বীরবলের হালখাতা (১৯১৬), The Story of Bengali Literature (১৯১৭), পদচারণ (১৯১৯), রায়তের কথা (১৯২৬), নীললোহিত (১৯৩২) ও আত্মকথা (১৯৪৬)।
উৎসঃ বাংলাপিডিয়া