পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়37 minutes
মোট প্রশ্ন৪০
সিলেবাস
রিভিশন পরীক্ষা [টপিক: বিগত তিনটি পরীক্ষার উপর রিভিশন পরীক্ষা] ------------------ [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আজ বা যেকোন সময় পরীক্ষা শুরু করা হলেও নির্দিষ্ট সময়ে পুরো সিলেবাস সম্পন্ন হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৪০ প্রশ্ন

.
William Shakespeare is not the author of-
  1. Timon of Athens
  2. The Gift of the Magi
  3. Antony and Cleopatra
  4. Julius Caesar
ব্যাখ্যা
• William Shakespeare is not the author of- খ) The Gift of the Magi

• The Gift of the Magi

- 'The Gift of the Magi' ইংরেজি সাহিত্যের অন্যতম বিখ্যাত ছোটগল্প, যার রচয়িতা William Sidney Porter.
- Jim and Della এই story -এর প্রধান চরিত্র এবং এর central theme হচ্ছে Love, where Jim and Della (Young married couple) who make sacrifices in order to buy each other meaningful Christmas gifts.

• O’ Henry (1862-1910)
- O'Henry -এর আসল নাম হচ্ছে William Sidney Porter.
- তিনি একজন আমেরিকান ছোটগল্প লেখক। 

• His Best works:
- The Gift of The Megi,

- Heart of the West,
- Roads of Destiny,
- The Four Million,
- The Furnished Room,
- The Last Leaf,
- Sixes and Sevens,
- The Trimmed Lamp,
- The Voice of The City, etc.

• অন্যদিকে,
ক) Timon of Athens 
গ) Antony and Cleopatra 
ঘ) Julius Caesar 
- এই তিনটি হলো- William Shakespeare -এর Tragedy.

Source: Britannica.
.
"He prayeth best, who loveth best
All things both great and small."? Who phrased this?
  1. Samuel Taylor Coleridge
  2. Percy Bysshe Shelley
  3. William Wordsworth
  4. John Keats
ব্যাখ্যা
• "He prayeth best, who loveth best
All things both great and small."?
- This is phrased by Samuel Taylor Coleridge.

• The Rime of the Ancient Mariner
- এই উক্তিটি তার বিখ্যাত কবিতা 'The Rime of the Ancient Mariner' থেকে নেওয়া হয়েছে।
- 'The Rime of the Ancient Mariner' is a Lyric poem written by Samuel Taylor Coleridge.
- The Rime of the ancient Mariner কবিতায় Albatross নামক একটি পাখিকে কোনো কারণ ছাড়াই হত্যা করে।
- এবং সেই পাপের কারণে তাকে প্রায়শ্চিত্ত করে যেতে হয়।
- এভাবেই কবিতার কাহিনি সামনের দিকে এগিয়ে যেতে থাকে।
- The title character detains one of three young men on their way to a wedding feast and mesmerizes him with the story of his youthful experience at sea—his slaughter of an albatross, the deaths of his fellow sailors, his suffering, and his eventual redemption.
- এটি একটি ৭ পার্টের কবিতা।
- এটি সর্বপ্রথম 'Lyrical Ballads' এর অন্তর্ভুক্ত হয়ে ১৭৯৮ সালে প্রকাশিত হয়।

• এই কবিতার কিছু বিখ্যাত উক্তি-
- ''Alone, alone, all, all alone,
Alone on a wide sea.''

- ''Water, water everywhere,
Not any drop to drink.''

- "He prayeth best, who loveth best
All things both great and small."

- 'A sadder and a wiser man,
He rose the morrow morn.'

• Samuel Taylor Coleridge (1772-1834)
- তিনি একজন English lyrical poet, critic এবং philosopher.
- তাঁকে Poet of Supernaturalism বলা হয়।
- Samuel Taylor Coleridge ছিলেন ইংরেজি রোমান্টিক আন্দোলনের অন্যতম প্রধান কবি, সমালোচক ও দার্শনিক।
- তিনি বিশেষভাবে পরিচিত The Rime of the Ancient Mariner এবং Kubla Khan কবিতার জন্য।
- তাঁর কাব্যচিন্তা ও কল্পনার তত্ত্ব ইংরেজি সাহিত্যে গভীর প্রভাব ফেলেছে।

• Notable Works:
- Biographia Literaria (Critical Autobiography);
- Christabel (Poem);
- Dejection: An Ode (Poem);
- Frost at Midnight (Poem);
- Kubla Khan (poem);
- Lyrical Ballads (Book);
- The Rime of the Ancient Mariner (Poem), etc.

Source:
1. Britannica.
2. Poetry Foundation.
.
"The Luncheon" is-
  1. A novel
  2. A poem
  3. A short story
  4. A play
ব্যাখ্যা
• "The Luncheon" is a short story.

• "The Luncheon"
- British writer - William Somerset Maugham -এর একটি বিখ্যাত ছোট গল্প, যা প্রথম ১৯২৫ সালে প্রকাশিত হয়।
- এই গল্পটি লেখকের হাস্যরসাত্মক শৈলী এবং মানব প্রকৃতির দুর্বলতা নিয়ে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত।

• Summary
- লেখকের একজন মেয়ে ভক্ত চিঠি পাঠায় সে লেখকের সাথে একান্তে দেখা করতে চায়। দেখা করার স্থান হিসেবে সে The Luncheon রেঁস্তোরা প্রস্তাব করে।
- প্রসঙ্গত: উল্লেখ্য যে, এটা ছিল অত্যন্ত ব্যয়বহুল এবং অভিজাত একটি রেঁস্তোরা। লেখকের আর্থিক অবস্থা মোটামুটি। প্রথমে সংকোচ করলেও পরে তিনি রাজি হন।
- নির্দিষ্ট দিন ডেটিং এ লেখক নিজের জন্য সবচেয়ে সস্তা খাবার অর্ডার করলেও, সেই মহিলাটি দামী দামী এবং দুর্লভ খাবার একের পর এক অর্ডার করতে থাকেন।
- লেখক মহিলাকে অনাকর্ষণীয় মনে করেন। ভদ্রতার খাতিরে তিনি মানাও করতে পারছিলেন না। লেখকের পুরো মাসের খরচ দিয়ে তিনি কোন রকম সেদিন খাবার বিল পরিশোধ করেন।
- গল্পের শেষে দেখা যায়, লেখকের সাথে আবার সেই মহিলার দেখা হয় ২০ বছর পর। তিনি আবিষ্কার করেন মহিলাটি এখন অতিরিক্ত স্থুলতার কারণে কিম্ভূতকিমাকার আকৃতি ধারণ করেছে।

• William Somerset Maugham (1874-1965)
- William Somerset Maugham ছিলেন একজন প্রখ্যাত ইংরেজী লেখক, নাট্যকার এবং উপন্যাসিক।
- তিনি ২৫ জানুয়ারী ১৮७৪ সালে প্যারিসে জন্মগ্রহণ করেন এবং ১৬ ডিসেম্বর ১৯৬৫ সালে মারা যান।
- তার লেখায় মানব প্রকৃতি, সামাজিক সম্পর্ক, এবং জীবনের জটিলতা সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি পাওয়া যায়।

• Short Stories:
- The Ant and the Grasshopper,
- The Luncheon.

• Notable works (Novels):
- Of Human Bondage,
- The Sacred Flames,
- The Razor's Edge,
- Cakes and Ale,
- The Musician,
- The Moon and Sixpence,
- Lady Frederick.

Source:
1. Britannica.
2. SparkNotes.
.
Which of the following is a literary creation of Alexandre Dumas?
  1. The Three Musketeers
  2. Dragon Seed
  3. The Interpreters
  4. The Love of a Good Woman
ব্যাখ্যা
• "The Three Musketeers" is a novel written by Alexandre Dumas.

• The Three Musketeers
- The Three Musketeers ১৮৪৪ সালে প্রথম French ভাষায় 'Les Trois Mousquetaires' নামে প্রকাশিত হয়।
- এটি বিখ্যাত ফরাসি লেখক Alexandre Dumas রচিত একটি ক্লাসিক ঐতিহাসিক উপন্যাস।
- এটি অ্যাডভেঞ্চার, বন্ধুত্ব ও বীরত্বের এক অনবদ্য কাহিনি।

• Summary
- উপন্যাসের প্রধান চরিত্র D’Artagnan, এক তরুণ সাহসী যুবক, যে তিন মস্কেটিয়ারের (Three Musketeers) দলে যোগ দিতে প্যারিসে আসে। সেখানে তার দেখা হয় তিন বিখ্যাত মস্কেটিয়ারের সাথে। তারা হলেন-
- Athos – অভিজাত ও অভিজ্ঞ যোদ্ধা।
- Porthos – শক্তিশালী ও প্রাণবন্ত।
- Aramis – বুদ্ধিমান ও ধর্মপ্রাণ।
- তারা সবাই ফরাসি রাজা লুই XIII -এর অধীনে রাজকীয় রক্ষী বাহিনীর সদস্য। উপন্যাসের কাহিনি আবর্তিত হয় ফ্রান্সের রাজনীতি, ষড়যন্ত্র, প্রেম ও প্রতিশোধের চারপাশে।
- D’Artagnan ও তার বন্ধুরা রাজাকে রক্ষা করতে এবং কুটিল Cardinal Richelieu ও তার গুপ্তচর মিলেডি ডি উইন্টার-এর ষড়যন্ত্র ব্যর্থ করতে একসাথে লড়াই করে।

• Main Characters:
- D'Artagnan (Hero/ Protagonist),
- Athos: Leader of the three musketeers.
- Porthos: One of the three musketeers.
- Aramis: One of the three musketeers.
- Cardinal Richelieu,
- King Louis XIII,
- Monsieur de Treville,
- Monsieur Bonacieux,
- Madame Bonacieux,
- Lady de Winter, etc.

• Alexandre Dumas (1802-1870)
- Alexandre Dumas, père ছিলেন উনিশ শতকের অন্যতম জনপ্রিয় ও বহুপ্রজ ফরাসি লেখক।
- Alexandre Dumas প্রথমে একজন নাট্যকার হিসেবে এবং তারপরে ঐতিহাসিক ঔপন্যাসিক হিসেবে, বিশেষ করে The Count of Monte Cristo এবং The Three Musketeers' এর মতো কাজের জন্য একটি খ্যাতি অর্জন করতে সফল হন।
- যদিও তিনি সর্বজনস্বীকৃত শ্রেষ্ঠ সাহিত্যিক নন, তবু তার লেখাগুলি বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে।

• Alexandre Dumas -এর উপন্যাসের মধ্যে রয়েছে:
- Twenty Years After,
- Black Tulip,
- The New Troy, etc.

• অন্যদিকে,
- "Dragon Seed" হলো- American author Pearl S. Buck -এর লিখা উপন্যাস।
- "The Interpreters" হলো- Nigerian author Wole Soyinka -এর লিখা উপন্যাস।
- "The Love of a Good Woman" হলো- Canadian author Alice Munro রচিত একটি বিখ্যাত ছোটগল্প সংকলন।

Source: Britannica.
.
Antony and Brutus are famous characters from-
  1. Othello
  2. Julius Caesar
  3. Macbeth
  4. Doctor Faustus
ব্যাখ্যা
• Antony and Brutus are famous characters from - Julius Caesar.

• Julius Caesar
- 'Julius Caesar' William Shakespeare এর একটি Historical Play এবং Tragedy.
- ১৫৯৯-১৬০০ সালের মধ্যে এই নাটকটি লিখা হয় এবং ১৬২৩ সালে Shakespeare এর First Folio এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- Julius Ceasar এর সাফল্যে ঈর্ষান্বিত ষড়যন্ত্র কারীরা Ceasar এর বন্ধু Brutus কেও Ceasar এর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রে যোগ দিতে রাজি করায়।
- To stop Caesar from gaining too much power, Brutus and the conspirators kill him on the Ides of March.
- Mark Antony drives the conspirators out of Rome and fights them in a battle.
- Brutus and his friend Cassius lose and kill themselves, leaving Antony to rule in Rome.

• Main characters of Julius Caesar:
- Julius Caesar,
- Antonio,
- Brutus,
- Portia,
- Cassius,
- Octavia, etc.

• এই tragedy -এর কয়েকটি বিখ্যাত উক্তি হচ্ছে-
- "Cowards die many times before death
   The valiant never taste of death but once." 
- "Veni, Vidi, Vici (I came, I saw, I conquered)"
- "Brutus, you too!."

Source:
1. Britannica.
2. SparkNotes.
.
"You Never Can Tell" is a famous drama by-
  1. T. S. Eliot
  2. William Shakespeare
  3. George Bernard Shaw
  4. Arthur MIller
ব্যাখ্যা
• "You Never Can Tell" is a famous drama by George Bernard Shaw.

• You Never Can Tell
- "You Never Can Tell" হলো আইরিশ নাট্যকার George Bernard Shaw -এর লেখা একটি কমেডি নাটক, যা প্রথম প্রকাশিত হয় ১৮৯৭ সালে।
- এটি Shaw -এর অন্যতম জনপ্রিয় রোমান্টিক কমেডি, যেখানে পারিবারিক সম্পর্ক, সামাজিক মূল্যবোধ, এবং ভালবাসার জটিলতা হাস্যরসের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।
- নাটকের কাহিনি Mrs. Clandon এবং তার তিন সন্তান Dolly, Phillip and Gloria -এর জীবন ঘিরে।
- তারা দীর্ঘদিন ধরে ইংল্যান্ডের বাইরে থাকলেও, ঘটনাচক্রে তারা তাদের হারিয়ে যাওয়া বাবার সঙ্গে পুনরায় মিলিত হয়।
- নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র the Waiter, যিনি দর্শকদের জন্য একজন দার্শনিক দৃষ্টিভঙ্গির চরিত্র হিসেবে কাজ করেন এবং তার সংলাপগুলিতে বুদ্ধিদীপ্ত পরামর্শ দেন।
- The play is set in a seaside town.

• G. B. Shaw (1856-1950)
- George Bernard Shaw একজন প্রভাবশালী আইরিশ নাট্যকার, সমালোচক এবং সামাজিক সংস্কারক।
- তিনি 'Modern period' -এর বিখ্যাত নাট্যকার।
- তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার পান।
- He is best known for his witty and thought-provoking plays that often challenged societal norms and conventions.
- George Barnard Shaw is the greatest dramatist of modern English literature.
- G.B. Shaw ছিলেন Fabian Society এর একজন সদস্য।
- Shaw ছিলেন Irish Literary Revival -এর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং আধুনিক নাটকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

• Notable works:
- Arms and the Man,
- Caesar and Cleopatra,
- Candida,
- Heartbreak House,
- Major Barbara,
- Man, and Superman,
- You Never Can Tell,
- Mrs. Warren’s Profession,
- Pygmalion,
- Saint Joan,
- The Apple Cart,
- The Devil’s Disciple,
- The Doctor’s Dilemma,
- Back to Methuselah, etc.

Source: Britannica.
.
"Les Miserables" is a famous novel written by-
  1. American novelist Franz Kafka
  2. Russian novelist Leo Tolstoy
  3. French novelist Victor Hugo
  4. Nigerian novelist Chinua Achebe
ব্যাখ্যা
• "Les Miserables" is a famous novel written by French novelist Victor Hugo.

• Les Miserables
- 'Les Miserables' (লে মিজারেবল) is a famous novel written by Victor Hugo.
- এই novel টি ১৮৬২ সালে প্রকাশিত হয়।
- প্রকাশিত হবার সাথে সাথে উপন্যাসটি অত্যধিক জনপ্রিয়তা লাভ করে এবং বিভিন্ন ভাষায় অনূদিত হয়।
- এটি ফরাসি সাহিত্য ও বিশ্বসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে বিবেচিত হয়।
- উপন্যাসটি সামাজিক অবিচার, প্রেম, আত্মত্যাগ এবং মুক্তির এক অসাধারণ চিত্র তুলে ধরে।

• Main Characters:
- Jean Valjean,
- Cosette,
- Inspector Javert,
- Eponine,
- Gavroche,
- Marius Pontmercy,
- Bishop Myriel,
- Grantaire,
- Azelma,
- Madame Baptistine,
- Bamatabois,
- Chenildieu, etc.

• Victor Hugo (1802-1885)
- তার পুরো নাম Victor-Marie Hugo.
 - Victor Hugo ফ্রান্সের একজন বিখ্যাত ঔপন্যাসিক, নাট্যকার এবং কবি।
- তিনি ফ্রান্সের romantic movement -এর leader ছিলেন।
- যদিও ফ্রান্সে তিনি দেশের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে গণ্য হন, তবে আন্তর্জাতিকভাবে তিনি মূলত "Notre-Dame de Paris" (১৮৩১) এবং "Les Misérables" (১৮৬২) উপন্যাসের জন্য বিখ্যাত।
- তার সাহিত্যকর্ম সামাজিক পরিবর্তন, মানবতা, প্রেম ও ন্যায়বিচারের প্রতিচ্ছবি।

• Victor Hugo’s famous work:
• Novels:
- Les Miserable,
- The Hunchback of Notre Dame.

• Poems:
- Autumn Leaves,
- Songs of The Twilight,
- Inner Voice, etc.

Source: Britannica.
.
Correct the sentence:
Three-fourths of the road ____ pitched.
  1. was
  2. were
  3. has been
  4. have been
ব্যাখ্যা
• Correct sentence: Three-fourths of the road has been pitched.
- Bangla Meaning: রাস্তার তিন-চতুর্থাংশ পিচ করা হয়েছে।

• Rules:
- সব ধরনের ভগ্নাংশের পরে noun - singular হলে verb - singular এবং noun - plural হলে verb টিও plural হয়।
- অর্থাৎ, Fraction এবং Percent -এর Sub-verb agreement -এর নিয়ম একই।
- Percent দ্বারা সংখ্যা বোঝালে plural verb আর পরিমাণ বোঝালে singular verb হবে।
- উল্লিখিত বাক্যে Three-fourths ভগ্নাংশের পরে the road হচ্ছে singular তাই এর পরের verb টিও singular হবে।

• Structure: Fraction/Percent + of + plural noun/pronoun + plural verb.
- যেমন: Three-fourths of the road has been pitched.

• Structure: Fraction/Percent + of + singular noun/pronoun + singular verb
- যেমন: One-third of the apple is rotten.
.
A synonym of 'Inept' is-
  1. Incapable
  2. Admonish
  3. Skillful
  4. Elaborate
ব্যাখ্যা
• A synonym of 'Inept' is-ক) Incapable

• Inept (adjective)
- English Meaning: Generally incompetent; having or showing no skill; clumsy.
- Bangla Meaning: অপটু; অযোগ্য; অসময়োচিত।

• অপশনসমূহ:
ক) Incapable - অসমর্থ; অক্ষম।
খ) Admonish - মৃদু ভর্ৎসনা/তিরস্কার করা; সতর্ক করে দেওয়া।
গ) Skillful - দক্ষ; পটু।
ঘ) Elaborate - বিস্তারিত; সুনির্মিত।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, A synonym of 'Inept' is-ক) Incapable

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১০.
She had her hair (cut) yesterday.
  1. She had her hair to cut yesterday.
  2. She had her hair cut yesterday.
  3. She had her hair cutted yesterday.
  4. She had her hair cutting yesterday.
ব্যাখ্যা
• Correct sentence: She had her hair cut yesterday.
- Bangla Meaning: সে গতকাল তার চুল কাটিয়েছে।

• Causative Verb
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়।

• Causative verb হিসেবে ‘Have’ এর ব্যবহার:
- Subject + have/has/had + object (action receiver) + verb এর past participle + ext. এই structure টি ব্যবহৃত হয়।

• যেমন: She had her hair cut yesterday.
- প্রশ্নে প্রদত্ত বাক্যটিতে Causative Structure ব্যবহার করা হয়েছে, যা "had+ object + past participle" ফর্মে গঠিত।
- এখানে "had her hair cut" বলতে বোঝানো হয়েছে যে সে নিজে চুল কাটেনি, বরং অন্য কাউকে দিয়ে চুল কাটিয়েছে।

- আবার, "cut" এর past participle "cut"-ই হয়।
- তাই অন্য অপশনগুলো ব্যাকরণগতভাবে ভুল।
১১.
Choose an antonym for the word 'Pragmatic'.
  1. Cryptic
  2. Unromantic
  3. Idealistic
  4. Wasteful
ব্যাখ্যা
• An antonym for the word 'Pragmatic' is - গ) Idealistic

• Pragmatic (adjective)
- English Meaning: Dealing with things sensibly and realistically in a way that is based on practical rather than theoretical considerations.
- Bangla Meaning: প্রায়োগিক; বাস্তবিক; কার্যসিদ্ধিমূলক; প্রয়োগবাদী।

• অপশনসমূহ:
ক) Cryptic - গুপ্ত; দুর্বোধ্য।
খ) Unromantic - আটপৌরে।
গ) Idealistic - আদর্শবাদী; ভাববাদী।
ঘ) Wasteful - অপচয়ী; অপব্যয়ী।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, 'Pragmatic' -এর antonym হলো- গ) Idealistic

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Dictionary.
3. Merriam-Webster Dictionary.
১২.
Which of the following is correct?
  1. I have no confidence in him.
  2. I have no confidence to him.
  3. I have no confidence of him.
  4. I have no confidence with him.
ব্যাখ্যা
• Correct sentence: I have no confidence in him.
- Bangla Meaning: তার উপর আমার কোন আস্থা নেই।

• Confidence in (someone)
- English Meaning: a feeling of trust or belief in someone or something.
- Bangla Meaning: কারো বা কিছুর প্রতি আস্থা বা বিশ্বাসের অনুভূতি।

• কারো বা কিছুর প্রতি আস্থা বা আত্মবিশ্বাস থাকা বোঝাতে Confidence in ব্যবহৃত হয়।

• More examples:
- You might have confidence in a manager's leadership.
১৩.
Find the correct spelling.
  1. Proccession
  2. Procession
  3. Proccesion
  4. Proceession
ব্যাখ্যা
• The correct spelling is - খ) Procession

• Procession (Noun)
- English Meaning: A group of individuals moving along in an orderly often ceremonial way.
- Bangla Meaning: মিছিল; শোভাযাত্রা।

• Ex. Sentence: There was a procession of children carrying candles.
- Bangla Meaning: সেখানে মোমবাতি বহনকারী শিশুদের একটি মিছিল ছিল।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১৪.
The teacher insisted that ___ .
  1. the students should be study for the exam.
  2. the students studied for the exam.
  3. the students study for the exam.
  4. the students studying for the exam.
ব্যাখ্যা
• Correct sentence: The teacher insisted that the students study for the exam.

• Present Subjunctive
- চাওয়া বা ইচ্ছা প্রকাশ করতে sub-ordinate clause -এ verb -এর base form ব্যবহারের রীতিকে Present Subjunctive বলে।
- এক্ষেত্রে structure হলো: Subject + verb (any tense) + that + subject + verb -এর base form + ext. হয়।
- সাধারণত advise, request, necessery, ask, command, demand, urge, propose, suggest, insist, prefer, require, ইত্যাদি verb গুলো ব্যবহৃত হলে এই নিয়ম প্রযোজ্য হবে।

- এক্ষেত্রে that যুক্ত sub-ordinate clause -এ সর্বদাই verb -এর base form হবে এবং Neagtive -এর ক্ষেত্রে base form-এর পূর্বে শুধু not বসবে।
- সুতরাং, "insisted that" এর পরে subjunctive mood ব্যবহৃত হবে।
- Subjunctive form -এ "should" সাধারণত বাদ দেওয়া হয় এবং verb -এর base form ব্যবহৃত হয়।
- তবে British English -এ should + base form ব্যবহৃত হয়ে থাকে।

• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে- The teacher insisted that the students study for the exam.
১৫.
What does the word 'Juxtapose' mean?
  1. To move by argument to a belief
  2. Having or showing a lack of friendliness
  3. Not being under the rule
  4. To place side by side
ব্যাখ্যা
• The word 'Juxtapose' means - ঘ) To place side by side

• Juxtapose (verb)
- English Meaning: To place (different things) side by side (as to compare them or contrast them or to create an interesting effect).
- Bangla Meaning: পাশাপাশি/সমান্তরাল স্থাপন করা।

• Other options:
ক) To move by argument to a belief - persuade (কাউকে বোঝানো; প্ররোচিত করা)
খ) Having or showing a lack of friendliness - distant (দূরবর্তী)
গ) Not being under the rule - independent (স্বাধীন; স্বতন্ত্র)

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১৬.
Which of these is correct?
  1. The phenomena of climate change has significant impacts on global ecosystems.
  2. The phenomena of climate change have significant impacts on global ecosystems.
  3. The phenomena of climate change was significant impacts on global ecosystems.
  4. The phenomena of climate change been significant impacts on global ecosystems.
ব্যাখ্যা
• Correct sentence: The phenomena of climate change have significant impacts on global ecosystems.

• Subject -এর সাথে preposition দিয়ে যে শব্দ বা শব্দসমষ্টি যুক্ত থাকে তারা কখনোই verb -এর উপর প্রভাব ফেলে না।
- তাই preposition বা prepositional phrase -এর পূর্বের subject অনুযায়ী verb বসে।
- উল্লিখিত বাক্যে subject - The phenomena of climate change -এর head word (The phenomena) হলো plural number তাই verb টিও plural হবে।

- সুতরাং, সঠিক বাক্যটি হবে- খ) The phenomena of climate change have significant impacts on global ecosystems.
১৭.
সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ 150° হলে বাহুর সংখ্যা কত?
  1. 8
  2. 12
  3. 15
  4. 18
ব্যাখ্যা
প্রশ্ন: সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ 150° হলে বাহুর সংখ্যা কত? 

সমাধান: 
আমরা জানি, 
বাহুর সংখ্যা = 360°/(180° - অন্তঃকোণ) 
= 360°/(180° - 150°) 
= 360°/30°
= 12 

∴ বাহুর সংখ্যা = 12 ।
১৮.
sinA = 12/13 হলে, cotA এর মান নির্ণয় করুন।
  1. 5/12
  2. 13/5
  3. 13/12
  4. 5/13
ব্যাখ্যা
প্রশ্ন: sinA = 12/13 হলে, cotA এর মান নির্ণয় করুন। 

সমাধান: 
আমরা জানি, 
cot A = (cosA)/(sinA)
= {√(1 - sin2A)}/sinA
= [√{1 - (12/13)2}]/(12/13)
= [√{1 - (144/169)}]/(12/13)
= [√{169 - 144/169)}]/(12/13)
= √{(25/169)}/(12/13)
= (5/13)/(12/13)
= (5/13) × (13/12)
= 5/12
১৯.
একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার ও উচ্চতা 4.5 মিটার। এর কর্ণের দৈর্ঘ্য কত? 
  1. 22.5 মিটার
  2. 25.5 মিটার
  3. 20.5 মিটার
  4. 24.5 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার ও উচ্চতা 4.5 মিটার। এর কর্ণের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
এখানে,
আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, a = 16 মিটার,
আয়তাকার ঘনবস্তুর প্রস্থ, b = 12 মিটার এবং
আয়তাকার ঘনবস্তুর উচ্চতা, c = 4.5 মিটার

আমরা জানি, 
∴ আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য = √(a2 + b2 + c2)
= √{(16)2 + (12)2 + (4.5)2} মিটার
= √(256 + 144 + 20.25) মিটার 
= √(420.25) মিটার 
= 20.5 মিটার  ।
২০.
cosA + sinA = √2 cosA হলে, cosA - sinA এর মান কত?
  1. √2 cosecA
  2. √2 sinA
  3. √2 secA
  4. √3 sinA
ব্যাখ্যা
প্রশ্ন: cosA + sinA = √2 cosA হলে, cosA - sinA এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
cosA + sinA = √2 cosA
⇒ sinA = √2 cosA - cosA
⇒ sinA = cosA (√2 - 1) 
⇒ cosA = sinA/(√2 - 1)
⇒ cosA = sinA(√2 + 1)/(√2 - 1)(√2 + 1)
⇒ cosA = sinA(√2 + 1)
⇒ cosA = √2 sinA + sinA
∴ cosA - sinA = √2 sinA
২১.
তিনটি ঘনকের ধার যথাক্রমে 3 সে.মি., 4 সে.মি. ও 5 সে.মি.। ঘনক তিনটিকে গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হল। নতুন ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? 
  1. 36 বর্গ একক
  2. 64 বর্গ একক
  3. 216 বর্গ একক
  4. 144 বর্গ একক
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ঘনকের ধার যথাক্রমে 3 সে.মি., 4 সে.মি. ও 5 সে.মি.। ঘনক তিনটিকে গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হল। নতুন ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? 

সমাধান: 
আমরা জানি,
ঘনকের ধার a হলে,
তার আয়তন = a3
এখানে,
প্রথম ঘনকের আয়তন = 33 ঘন সে.মি. = 27 ঘন সে.মি.
দ্বিতীয় ঘনকের আয়তন = 43 ঘন সে.মি. = 64 ঘন সে.মি.
এবং তৃতীয় ঘনকের আয়তন = 53 ঘন সে.মি. = 125 ঘন সে.মি.

∴ নতুন ঘনকের আয়তন = a3
বা, a3 = (27 + 64 + 125) ঘন সে.মি.
বা, a3 = 216 ঘন সে.মি.
বা, a3 = 63
∴ নতুন ঘনকের ধার = a = 6 সে.মি. 

আমরা জানি,
নতুন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল = 6a2 বর্গ একক 
= 6 × (6)2 বর্গ একক 
= 6 × 36 বর্গ একক 
= 216 বর্গ একক ।
২২.
A = 30° হলে sin2A এর মান কত?
  1. √3/2
  2. √2/3
  3. 1/√2
  4. 2/√3
ব্যাখ্যা
প্রশ্ন: A = 30° হলে sin2A এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে,
A = 30°

sin 2A
= sin (2 × 30°)
= sin 60°
= √3/2
২৩.
জোনায়দা তার স্কুল থেকে দক্ষিণ দিকে ৩০ মিটার হাঁটলো। তারপর সে তার বাম দিকে ঘুরে ১৮ মিটার হাঁটলো। তারপর সে তার বাম দিকে ঘুরে ৩০ মিটার হাঁটলো। সে আবার তার ডানদিকে ঘুরে ১২ মিটার হাঁটলো। সে তার স্কুল থেকে কত দূরত্বে আছে?
  1. ৩৫ মিটার
  2. ৩০ মিটার
  3. ৪০ মিটার
  4. ৪৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: জোনায়দা তার স্কুল থেকে দক্ষিণ দিকে ৩০ মিটার হাঁটলো। তারপর সে তার বাম দিকে ঘুরে ১৮ মিটার হাঁটলো। তারপর সে তার বাম দিকে ঘুরে ৩০ মিটার হাঁটলো। সে আবার তার ডানদিকে ঘুরে ১২ মিটার হাঁটলো। সে তার স্কুল থেকে কত দূরত্বে আছে?

সমাধান:


যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্যস্থান E
AE = (১৮ + ১২) মিটার
= ৩০ মিটার
২৪.
নিচের কোনটি সবচেয়ে ছোট?
  1. ৩/১০
  2. ৭/৯
  3. ৪/৫
  4. ৫/১২
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি সবচেয়ে ছোট?

সমাধান:
৩/১০ = ০.৩
৭/৯ = ০.৭৮
৪/৫ = ০.৮০
৫/১২ = ০.৪২
২৫.
যদি ঝ × J = ২৭০ হয়, তবে জ × I = ?
  1. ২১৬
  2. ১৫০
  3. ১৬২
  4. কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ঝ × J = ২৭০ হয়, তবে জ × I = ?

সমাধান:
বর্ণমালায় অবস্থান অনুসারে-
ঝ = ৯
J = ১০
জ = ৮
এবং I = ৯

তাই, ঝ × J = ৯ × ১০ = ৯০ ⇒ ৯০ × ৩ = ২৭০
এবং জ × I = ৮ × ৯ = ৭২ ⇒ ৭২ × ৩ = ২১৬
২৬.
১ থেকে ৮২ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাসমূহের যোগফল কত?
  1. ৩৩২৭
  2. ৩৪২৩
  3. ৩৩২১
  4. ৩৪০৩
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৮২ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাসমূহের যোগফল কত?

সমাধান:
১ থেকে n পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল = [n(n + ১)]/২

∴ ১ থেকে ৮২ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল = [৮২(৮২ + ১)]/২
= (৮২ × ৮৩)/২
= ৩৪০৩
২৭.
চিত্রে প্রদর্শিত পদ্ধতিতে একটি কাগজ ভাঁজ করে কাটা হয়েছে। ভাঁজ খোলার পর সেটি কেমন দেখাবে?
  1. 1 নং চিত্রের ন্যায়
  2. 2 নং চিত্রের ন্যায়
  3. 3 নং চিত্রের ন্যায়
  4. 4 নং চিত্রের ন্যায়
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্রে প্রদর্শিত পদ্ধতিতে একটি কাগজ ভাঁজ করে কাটা হয়েছে। ভাঁজ খোলার পর সেটি কেমন দেখাবে?


সমাধান:
কাগজটির ভাঁজ খোলার পর কগজটি 2 নং চিত্রের ন্যায় দেখাবে।
২৮.
নিচের কোন সংখ্যাটি ৫ এবং ৮ উভয়ের দ্বারা নিঃশেষে বিভাজ্য?
  1. ২০৬০
  2. ২১০০
  3. ২১১০
  4. ২১২০
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ৫ এবং ৮ উভয়ের দ্বারা নিঃশেষে বিভাজ্য?

সমাধান:
৫ ও ৮ এর ল. সা, গু = ৪০
৪০ দ্বারা বিভাজ্য সংখ্যাটিই ৫ ও ৮ উভয়ের দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। 

২১২০/৪০ = ৫৩
∴ ২১২০ সংখ্যাটি  ৫ ও ৮ উভয়ের দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।

২০৬০, ২১০০, ২১১০ সংখ্যাগুলো ৪০ দ্বারা বিভাজ্য নয়।
২৯.
(০.২ × ০.০৫× ০.০০২)/(০.১ × ০.০২ × ০.০০৩) এর মান কত?
  1. ৩.৩৩
  2. ২.৫
  3. ২.৭৫
  4. ৩.৭৫
ব্যাখ্যা
প্রশ্ন: (০.২ × ০.০৫× ০.০০২)/(০.১ × ০.০২ × ০.০০৩) এর মান কত?

সমাধান:
(০.২ × ০.০৫× ০.০০২)/(০.১ × ০.০২ × ০.০০৩)
= ০.০০০০২/০.০০০০০৬
= ২০/৬
= ৩.৩৩
৩০.
বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়?
  1. ১৯৭২ সালের ১৭ সেপ্টেম্বর
  2. ১৯৭৩ সালের ১৭ সেপ্টেম্বর
  3. ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর
  4. ১৯৭৫ সালের ১৭ সেপ্টেম্বর
ব্যাখ্যা
জাতিসংঘ ও বাংলাদেশ: 
- ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ আত্মপ্রকাশ করে।
- এজন্য প্রতি বছর ২৪শে অক্টোবরকে জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়।
- বিশ্বের স্বাধীন রাষ্ট্রসমূহ জাতিসংঘের সদস্য।
- ৫০টি সদস্যরাষ্ট্র নিয়ে, জাতিসংঘের যাত্রা শুরু হয়।
- বর্তমানে এর সংখ্যা ১৯৩টি। 
- জাতিসংঘ চার্টার বা সনদের নিয়মকানুন মেনে চলতে আগ্রহী বিশ্বের যে কোনো শান্তিকামী স্বাধীন দেশ জাতিসংঘের সদস্য হতে পারে।
- বর্তমানে বিশ্বের ১৯৩টি দেশ জাতিসংঘের সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়
- দক্ষিণ সুদান জাতিসংঘের ১৯৩তম সদস্যরাষ্ট্র।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৩১.
বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগসমূহের সর্বাধিনায়কতা কার উপর ন্যস্ত?
  1. রাষ্ট্রপতি
  2. প্রধানমন্ত্রী
  3. সংসদ
  4. সচিবালয়
ব্যাখ্যা
রাষ্ট্রপতি: 
- পদমর্যাদায় রাষ্ট্রপতি সবার উপরে।
- সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্রের প্রধান।
- সবার ঊর্ধ্বে তিনি স্থান লাভ করেন।
- সংবিধান ও আইন অনুযায়ী তাঁকে প্রদত্ত সকল দায়িত্ব ও ক্ষমতা তিনি প্রয়োগ করেন।
- সংসদ প্রণীত আইন রাষ্ট্রপতি অনুমোদন করেন।
- সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক প্রধান।
- প্রজাতন্ত্রের সকল কাজ তাঁর নামে পরিচালিত হয়। তাঁর হাতে কোনো নির্বাহী ক্ষমতা নেই।
- দেশের সরকার গঠন, শাসন পরিচালনা, আইন প্রণয়ন এবং অর্থ, বিচার, প্রতিরক্ষা ও কূটনীতি বিষয়ক গুরুত্বপূর্ণ কাজ তিনি সম্পাদন করেন।
- বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগসমূহের সর্বাধিনায়কতা রাষ্ট্রপতির উপর ন্যস্ত।
- তিনি বহিরাক্রমণ মোকাবিলার জন্য যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারেন। 

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৩২.
পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) কোথায় অবস্থিত?
  1. ঢাকা
  2. বগুড়া
  3. কুমিল্লা
  4. চট্টগ্রাম
ব্যাখ্যা
পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ): 
- স্বাধীনতাত্তোর ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রাথমিক পর্যায়ে যে সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছিলেন তার মধ্যে দেশের দারিদ্রপীড়িত উত্তরাঞ্চলে পল্লী উন্নয়ন ভিত্তিক প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা অন্যতম।
- ১৯৭৪ সালে বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার আওতায় ২.০০ কোটি টাকা বরাদ্দ প্রদানের মাধ্যমে একাডেমি প্রতিষ্ঠা লাভ করে।
- পরবর্তীতে ১৯৯০ সালে ১০নং আইনের দ্বারা পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া একটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে।
- অবস্থান: শেরপুর, বগুড়া। 
- একাডেমির মূল দায়িত্ব প্রশিক্ষণ, গবেষণা, প্রায়োগিক গবেষণা পরিচালনা ও পরামর্শ সেবা প্রদান করা।
- একাডেমি প্রতিষ্ঠালগ্ন থেকে উল্লিখিত দায়িত্ব সফলভাবে পালন করে আসছে।
- বর্তমানে আরডিএ সুনির্দিষ্ট ভিশন ও মিশনকে সামনে রেখে কর্মকান্ড পরিচালনা করে  যাচ্ছে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৩৩.
খোদার পাথর ভিটা কোথায় অবস্থিত?
  1. ময়নামতি
  2. পাহাড়পুর
  3. মহাস্থানগড়
  4. সোনারগাঁও
ব্যাখ্যা
খোদার পাথর ভিটা: 
- খোদার পাথর ভিটা বগুড়া জেলার মহাস্থানগড়ে (পুন্ড্রনগর) অবস্থিত একটি টিলা বা ঢিবি।
- ঢিবিটির উপরিভাগে প্রাপ্ত গ্রানাইট পাথরের প্রকান্ড একটি চৌকাঠ (২.৮৪ মি × ০.৭১ মি × ০.৭৪ মি) থেকেই স্থানীয় জনগণ ঢিবিটির এ অদ্ভুত নামকরণ করেছে।
- এ প্রকান্ড চৌকাঠটিতে রয়েছে দরজার হুড়কো লাগাবার দুটি ছিদ্র, উপরের দিকে ফোকর এবং উদ্গত ফুলের নকশা।
- ১৯৭০ সালে এ ঢিবিতে (৪৬.৯৪ মি × ৪০.৮৪ মি × ২.৪৪ মি) খননকার্যের ফলে একটি মন্দির এবং ছোটখাটো কিছু প্রত্ননিদর্শন পাওয়া গেছে।
- মন্দিরটি পূর্বাভিমুখী একটি আয়তাকার বৌদ্ধ মন্দির।
- প্রত্নস্থল ও এর আশেপাশে বহুসংখ্যক ইট ও পাথরের টুকরা ছড়িয়ে রয়েছে।
- এ ঢিবির ধ্বংসাবশেষ পাল আমলের প্রথম দিকের (আনু. খ্রিস্টীয় আট শতক) বলে চিহ্নিত করা হয়েছে।

উৎস: বাংলাপিডিয়া। 
৩৪.
স্থানীয় স্বায়ত্তশাসনের প্রধান বৈশিষ্ট্য কোনটি?
  1. আইনগত ভিত্তি
  2. নির্বাচিত সংস্থা
  3. পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন
  4. সবগুলো
ব্যাখ্যা
স্থানীয় স্বায়ত্তশাসন: 
- স্থানীয় স্বায়ত্তশাসন বলতে নির্দিষ্ট এলাকাভিত্তিক জনগণের স্বশাসনকে বুঝায়।
- সংশ্লিষ্ট এলাকার জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা তা পরিচালিত হয়।
- প্রতিনিধিরা তাঁদের কাজের জন্য জনগণের নিকট দায়ী থাকেন।
- এটি গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা বা সরকার পরিচালনা পদ্ধতির পরিশীলিত রূপ।
- বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো হলো- ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, পার্বত্য জেলা পরিষদ প্রভৃতি।
- স্থানীয় স্বায়ত্তশাসনের প্রধান বৈশিষ্ট্য হলো-
ক. আইনগত ভিত্তি,
খ. নির্বাচিত সংস্থা,
গ. সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণের সুযোগ,
ঘ. করারোপের মাধ্যমে তহবিল সগ্রহের ক্ষমতা,
ঙ. পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন,
চ. কেন্দ্রীয় বা বিভাগীয় প্রশাসনের নিয়ন্ত্রণমুক্ত থেকে স্বাধীনভাবে কার্য পরিচালনা প্রভৃতি।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৩৫.
বর্তমানে দেশে কয়টি সিটি কর্পোরেশন রয়েছে? [মার্চ, ২০২৫]
  1. ১০টি
  2. ১১টি
  3. ১২টি
  4. ১৩টি
ব্যাখ্যা
সিটি কর্পোরেশন: 
- ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, কুমিল্লা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা হয়েছে।
- ঢাকা সিটি কর্পোরেশনকে আইনের মাধ্যমে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ নামে দুটি কর্পোরেশন হিসেবে বিভক্ত করা হয়েছে।
- বর্তমানে দেশে ১২টি সিটি কর্পোরেশন রয়েছে
- সিটি কর্পোরেশনের এলাকা ও কাজের ওপর এর সদস্যসংখ্যা নির্ভর করে।
- কর্পোরেশনে একজন মেয়র আছেন।
- তাঁরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন।
- শহরের নানাবিধ সমস্যা, যেমন- পানীয়জলের ব্যবস্থা, পয়ঃনিষ্কাশন, ময়লা-আবর্জনা অপসারণ ও বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নের জন্য সিটি কর্পোরেশন গঠন করা হয়েছে।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৩৬.
বাংলাদেশ শিল্পকলা একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭৫ সালে
ব্যাখ্যা
বাংলাদেশ শিল্পকলা একাডেমি: 
- বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশে সংস্কৃতিচর্চার একমাত্র জাতীয় প্রতিষ্ঠান।
- বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে শিল্পকলার চর্চা ও বিকাশের উদ্দেশে ১৯৭৪ সালে ১৯ ফেব্রুয়ারি একটি বিশেষ আইন দ্বারা এটি প্রতিষ্ঠিত হয়।
- একাডেমির প্রথম মহাপরিচালক ছিলেন ড. মুস্তাফা নূর-উল ইসলাম।
- বাংলাদেশ শিল্পকলা একাডেমি ছয়টি বিভাগ নিয়ে গঠিত।
- বিভাগগুলো হলো: চারুকলা বিভাগ, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ, সংগীত নৃত্য ও আবৃত্তি বিভাগ, গবেষনা ও প্রকাশনা বিভাগ, প্রশিক্ষণ বিভাগ, প্রযোজনা বিভাগ। 
- একাডেমীর সর্বোচ্চ নির্বাহী কর্মকর্তা হচ্ছেন মহাপরিচালক। 
- সাংস্কৃতিক কার্যক্রম বিস্তৃত করার লক্ষ্যে দেশের ৬৪টি জেলায় জেলা শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে। 

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৩৭.
মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ নির্মাতা কে?
  1. চাষী নজরুল ইসলাম
  2. খান আতাউর রহমান
  3. সুভাষ মুখোপাধ্যায়
  4. নারায়ণ ঘোষ মিতা
ব্যাখ্যা
অরুণোদয়ের অগ্নিসাক্ষী:
- যুদ্ধাহত মুক্তিযোদ্ধা নারীকে মর্যাদাদান এবং যুদ্ধ শিশুদের বরণ করার আহ্বান জানানো হয়েছে এ সিনামায়।
- এর নির্মাতা: সুভাষ মুখোপাধ্যায়।
- এর বিখ্যাত গান: মোরা একটি ফুলকে বাঁচাবো বলে।

কয়েকটি বিখ্যাত  চলচ্চিত্র:
- সংগ্রাম, নাটক নির্মাণ করেন চাষী নজরুল ইসলাম।
- আবার তোরা মানুষ হ, চলচ্চিত্রটির প্রযোজক খান আতাউর রহমান। 
- আলোর মিছিল, এই সিনেমার নির্মাতা নারায়ণ ঘোষ মিতা।
- মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্র: ওরা ১১ জন।

উৎস: দৈনিক প্রথম আলো।
৩৮.
উপজাতি কালচারাল একাডেমি কোথায় অবস্থিত?
  1. মৌলভীবাজার
  2. নেত্রকোণা
  3. বান্দরবান
  4. খাগড়াছড়ি
ব্যাখ্যা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি:
- অবস্থান: বিরিশিরি, দুর্গাপুর, নেত্রকোণা।
- প্রতিষ্ঠিত হয়:  ১৯৭৭ সালে।
- গবেষণা ও উন্নয়নের লক্ষ্যে একাডেমিকে ১৬-৭-১৯৭৯ তারিখে 'তথ্য সম্প্রচার, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের 'ক্রীড়া ও সংস্কৃতি' বিভাগে ন্যস্ত করা হয়। 
- ২০১০ সালে 'উপজাতীয় কালচারাল একাডেমি-এর পরিবর্তে 'ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি' নামটি প্রতিস্থাপিত করা হয়েছে।

⇒ অপরদিকে,
- মণিপুরী ললিতকলা একাডেমি, মৌলভীবাজার।
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, বান্দরবান।
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি।
- রাখাইন সাংস্কৃতিক ইনস্টিটিউট, রামু কক্সবাজার। 

 উৎস: ¡) বাংলাপিডিয়া।
          ¡¡) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
৩৯.
বাংলাদেশ ক্রিকেট দল (পুরুষ) টেস্ট ক্রিকেটে মর্যাদা পায় কত সালে? 
  1. ১৯৯৮ সালে
  2. ২০০০ সালে
  3. ১৯৯৯ সালে
  4. ২০০১ সালে
ব্যাখ্যা
বাংলাদেশ ক্রিকেট:
- ২০০০ সালে ২৬ জুন ৯টি টেস্ট খেলুড়ে দেশের ভোটে টেস্ট ক্রিকেটের অভিজাত ক্লাবে দশম সদস্য হিসেবে যোগ দেয় বাংলাদেশ।  
- ২০০০ সালের ১০ নভেম্বর টেস্ট ক্রিকেটের কঠিন অঙ্গনে বাংলাদেশের পদচিহ্ন পড়ে।
-  অভিষেক টেস্টের অধিনায়ক: নাঈমুর রহমান দুর্জয়।
- প্রথম ম্যাচ: ভারতের সঙ্গে।
- প্রথম টেস্ট ৯ উইকেটে পরাজয়।
- সেঞ্চুরি: আমিনুল ইসলাম ।

এছাড়াও,
- বাংলাদেশ ক্রিকেট বোর্ড গঠন হয়: ১৯৭২ সালে।
- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদর দপ্তর ঢাকা।
- বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশে প্রথম অংশগ্রহণ করে ১৭ মে ১৯৯৯।
- বাংলাদেশের প্রথম জয় স্কটল্যান্ডের বিপক্ষে।
- বিশ্বকাপে প্রথম অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

উৎস: ¡) বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
         ¡¡) কালের কণ্ঠ
৪০.
কোনটি ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র?
  1. দুঃসম‌য়ের বন্ধু
  2. গে‌রিলা
  3. জীবন থে‌কে নেয়া
  4. পা‌য়ের আওয়াজ পাওয়া যায়
ব্যাখ্যা
ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র:
- জীবন থে‌কে নেয়া।
- Let there be light. 
- নির্মাতা: জহির রায়হান।

উপন্যাস: 
- আরেক ফাল্গুন: জহির রায়হান।
- আর্তনাদ: শওকত ওসমান।
- নিরন্তর ঘন্টাধ্ব‌নি :সেলিনা হো‌সেন।

গল্প ও ছোটগল্প :
- একুশের গল্প: জহির রায়হান।
- মৌন নয়: শওকত ওসমান।
- পণ্ডশ্রম: আবু ইসহাক।

উল্লেখ্য, 
- গে‌রিলা :না‌সির উদ্দীন ইউসুফ, মু‌ক্তিযুদ্ধ‌ভি‌ত্তিক চলচ্চিত্র।
- পা‌য়ের আওয়াজ পাওয়া যায়: সৈয়দ শামসুল হক,মু‌ক্তিযুদ্ধ‌ভি‌ত্তিক নাটক।
- দুঃসম‌য়ের বন্ধু : শাহ‌রিয়ার ক‌বির, প্রামান্য চিত্র, মু‌ক্তিযুদ্ধ‌ভি‌ত্তিক।

উৎস: দৈনিক প্রথম আলো।