পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত
মোট প্রশ্ন১৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
খানা আয় ও ব্যয় জরিপ ২০২২ অনুসারে, বর্তমানে দেশে সার্বিক দারিদ্র্যের হার -
  1. ১৮.৭%
  2. ১৯.৭%
  3. ১৭.৭%
  4. ২০.৭%
ব্যাখ্যা
২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ:
- ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী,
- দারিদ্র্যের হার: ১৮.৭ শতাংশ।
- অতি দারিদ্রের হার: ৫.৬ শতাংশ। 
- উচ্চ দারিদ্র্যের হারে শীর্ষ বিভাগ: বরিশাল (২৬.৯%)।
- নিম্ন দারিদ্র্যের হারে শীর্ষ বিভাগ: খুলনা (১৪.৮%)।

উৎস: খানা আয় ও ব্যয় জরিপ ২০২২।
.
OPEC কোন ধরনের জোট?
  1. আঞ্চলিক নিরাপত্তা জোট
  2. ভূমধ্যসাগরীয় বাণিজ্যিক জোট
  3. এশীয় শুল্কমুক্ত বাণিজ্য জোট
  4. তেল রপ্তানিকারক দেশগুলোর জোট
ব্যাখ্যা
OPEC:
- OPEC-এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries. 
- এটি পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা।
- ১৯৬০ সালে OPEC প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: বাগদাদ, ইরাক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- বর্তমান সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান সদস্য ১৩টি।
- সদস্য দেশগুলো হলো: আলজেরিয়া, অ্যাঙ্গোলা, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা।

উল্লেখ্য,
- জাতিসংঘের জলবায়ু সম্পর্কিত শীর্ষ বৈঠকে (কপ-২৮ সম্মেলনে) জীবাশ্ম জ্বালানি বিষয়ক যে কোনো চুক্তির বিরোধিতা করতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জ্বালানি রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক।

উৎস: OPEC ওয়েবসাইট।
.
'২০২৩ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ'-এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
  1. ভারত
  2. বাংলাদেশ
  3. পাকিস্তান
  4. শ্রীলঙ্কা
ব্যাখ্যা
২০২৩ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ:
- এসিসি অনূর্ধ্ব-১৯ কাপের দশম সংস্করণ।
- অংশগ্রহণকারী দল: ৮টি।
- চ্যাম্পিয়ন: বাংলাদেশ।
- রানার্সআপ: সংযুক্ত আরব আমিরাত।
- টুর্নামেন্ট সেরা: আশিকুর রহমান শিবলী (বাংলাদেশ)।
- সর্বাধিক রান সংগ্রহকারী: আশিকুর রহমান শিবলী (বাংলাদেশ)।
- সর্বাধিক উইকেটধারী: রাজ লিম্বানি (ভারত)।

উৎস: ESPN Cricinfo.
.
১৬ই ডিসেম্বর ২০২৩, কততম বিজয় দিবস উদযাপন করা হয়?
  1. ৫১ তম
  2. ৫২ তম
  3. ৫৩ তম
  4. ৫৪ তম
ব্যাখ্যা
বিজয় দিবস:
- ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস।
- ১৯৭১ সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে জাতি নিজেদের জন্য বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম দেশের নাম সংযোজিত করেছিল এক বীরত্বপূর্ণ সংগ্রামে বিজয় অর্জনের মধ্য দিয়ে। 
- ৩০ লাখ মানুষের প্রাণ, ২ লাখ মা-বোনের সম্ভ্রম আর বিপুল সম্পদহানির ভেতর দিয়ে মুক্তির সংগ্রামে সফল হয়েছিলেন মুক্তিযোদ্ধারা।
- ছিনিয়ে এনেছিলেন চূড়ান্ত বিজয়।
- ২০২৩ সালের ১৬ই ডিসেম্বর বাঙালি জাতি বিজয়ের ৫২ বছর পূর্ণ করছে ও  ৫৩তম বিজয় দিবস উদযাপন করেছে।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন। 
         ii) ১৬ ডিসেম্বর, ২০২৩, প্রথম আলো।
.
কুয়েতের নতুন আমির হিসেবে নিযুক্ত হয়েছেন -
  1. শেখ মিশেল আল-আহমেদ আল-সাবাহ
  2. সাবাহ আল-আহমাদ
  3. সালিম আল-মুবারক আল-সাবাহ
  4. সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ
ব্যাখ্যা
কুয়েতের নতুন আমির শেখ মিশেল:
- কুয়েতের নতুন আমির শেখ মিশেল আল-আহমেদ আল-সাবাহ।
- যুবরাজ শেখ মিশেল দেশটির পার্লামেন্টে শপথ গ্রহণের মধ্য দিয়ে আমির হিসেবে ক্ষমতায় বসবেন।
- কুয়েতের সংবিধান অনুযায়ী, আমিরের মৃত্যুর পর যুবরাজই পরবর্তী আমির হবেন।
- তবে তাকে অবশ্যই পার্লামেন্টে শপথ গ্রহণ করতে হবে।
- যদিও ২০২১ সাল থেকে শেখ মেশালই কার্যত কুয়েত শাসন করে আসছিলেন। তবে এতদিন তিনি ছিলেন যুবরাজ।

উল্লেখ্য,
- শেখ নাওয়াফ ২০২০ সালের সেপ্টেম্বরে কুয়েতের আমির হিসেবে শপথ গ্রহণ করেন।
- সৎভাই ও তৎকালীন আমির শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর পর এ দায়িত্ব পান তিনি।
- এর আগে ২০০৬ সালে শেখ নাওয়াফকে দেশটির পরবর্তী আমির হিসেবে ঘোষণা দেওয়া হয়।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন। 
         ii) ১৬ ডিসেম্বর, ২০২৩, প্রথম আলো।
.
সম্প্রতি কোন দেশে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন কার্যক্রম বন্ধ হয়ে যায়?
  1. উরুগুয়ে
  2. মালি
  3. সাইপ্রাস
  4. লেবানন
ব্যাখ্যা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:
- ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়।
- এর প্রথম মিশন ছিল ১৯৪৮ সালে মধ্যপ্রাচ্যে ১৯৪৮ আরব-ইসরায়েলি যুদ্ধের সময় যুদ্ধবিরতি পালন ও বজায় রাখা।

উল্লেখ্য,
- আফ্রিকার দেশ মালি।
- জাতিসংঘ ২০১৩ সালে মালিতে মিনুসমা নামের শান্তি রক্ষা কার্যক্রম শুরু করে।
- দেশটিতে বেসামরিক নাগরিকদের রক্ষা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনাই ছিল এই কার্যক্রমের লক্ষ্য।
- ২০২১ সালে মালি রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের সঙ্গে মিত্রতা করার পর থেকেই শান্তিরক্ষীদের ওপর একের পর এক বিভিন্ন নিষেধাজ্ঞা দিচ্ছিল সরকার।
- মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। 

- সংস্থাটির নিরাপত্তা পরিষদের সব সদস্যরাষ্ট্রের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- এই ঘোষণার মধ্য দিয়ে ১০ বছর পর দেশটি থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।

উৎস: i) ১১ ডিসেম্বর, ২০২৩, The Daily Star Bangla.
         ii) ২ জুলাই, ২০২৩, প্রথম আলো। 
.
বিবিএস-এর তথ্য অনুযায়ী, দেশে মাসিক মাথাপিছু আয় কত টাকা?
  1. ৭৬১৬ টাকা
  2. ৭২১৪ টাকা
  3. ৭৬২৪ টাকা
  4. ৭৬১৪ টাকা
ব্যাখ্যা
মাথাপিছু মাসিক আয়:
- বিবিএস জরিপের তথ্য জানাচ্ছে যে, দেশের প্রতিটি পরিবার মাসে গড়ে ৩২,৪২২ টাকা আয় করে।
- মাথাপিছু মাসিক আয় বেড়ে হয়েছে ৭,৬১৪ টাকা।

উল্লেখ্য,
- ২০১৬ সালে গড় আয় ছিল ৩ হাজার ৯৪০ টাকা।
- সে হিসাবে এই আয় বেড়ে দ্বিগুণ হয়েছে।

উৎস: ১৮ ডিসেম্বর, ২০২৩, দৈনিক ইত্তেফাক।
.
বিশ্বে জ্বালানির কত শতাংশ জীবাশ্ম জ্বালানি থেকে আসে?
  1. ৬০ শতাংশ
  2. ৭০ শতাংশ
  3. ৮০ শতাংশ
  4. ৯০ শতাংশ
ব্যাখ্যা
জীবাশ্ম জ্বালানি:
- বিশ্বে জ্বালানির প্রায় ৮০ শতাংশই আসে জীবাশ্ম জ্বালানি থেকে।

উল্লেখ্য,
- জলবায়ু সংকটের জন্য জীবাশ্ম জ্বালানি মূলত দায়ী।
- তাই জাতিসংঘ প্রধান জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে একমত হতে আগেই দেশগুলোকে আহ্বান জানিয়েছিলেন।
- সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জাতিসংঘের কপ-২৮ জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন।

 উৎস: ১৩ ডিসেম্বর, ২০২৩, বাংলাদেশ সংবাদ সংস্থা।
.
বিশ্বের সকল দেশের নাগরিকদের জন্য ভিসা ছাড়া ভ্রমণের সুবিধা চালু করেছে কোন দেশ?
  1. কেনিয়া
  2. থাইল্যান্ড
  3. নেপাল
  4. ভুটান
ব্যাখ্যা
কেনিয়ায় ভিসা ছাড়াই ভ্রমণ:
- আফ্রিকার দেশ কেনিয়া।
- কেনিয়া ভ্রমণ করতে আর ভিসা লাগবে না।
- জানুয়ারি, ২০২৪ থেকে বিশ্বের যেকোনো দেশের নাগরিক এই সুবিধা পাবেন।
- কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুতো এ ঘোষণা দিয়েছেন। 

উল্লেখ্য,
- ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জনের ৬০ বছর পূর্তি উপলক্ষে কেনিয়ার রাজধানী নাইরোবিতে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন রুতো।

উৎস: ১৪ ডিসেম্বর, ২০২৩, প্রথম আলো।
১০.
সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পক্ষে জাতিসংঘের সাধারণ অধিবেশনে কয়টি দেশ ভোট দিয়েছে?
  1. ১০টি
  2. ১৫টি
  3. ১৫০টি
  4. ১৫৩টি
ব্যাখ্যা
জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব:
- জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় যুদ্ধবিরতির জন্য সর্বসম্মত প্রস্তাব পাশ হয়েছে।
- জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৫৩টি রাষ্ট্র যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছে।
- এই প্রস্তাব মেনে চলার কোন আইনগত বাধ্যবাধকতা নেই।
- তবে এই প্রস্তাব পাশের মধ্য দিয়ে বিশ্বের মতামত প্রতিফলিত হয়েছে।
- এই প্রস্তাবের বিপক্ষে ১০টি দেশ ভোট দিয়েছে।
- এদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে ও অস্ট্রিয়া।
- ব্রিটেন, জার্মানি, ইটালি, নেদারল্যান্ডস, এবং ইউক্রেনসহ ২৩টি দেশ ভোট দানে বিরত ছিল।
- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডা ‘টেকসই যুদ্ধবিরতির’ আহবান জানিয়েছে।
- এই যুদ্ধবিরতিকে মানবিক যুদ্ধবিরতি হিসেবে বর্ণনা করছে জাতিসংঘ।

উৎস: ১৩ ডিসেম্বর, ২০২৩, বিবিসি বাংলা।
১১.
বর্তমানে আফিম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
  1. চীন
  2. মিয়ানমার
  3. যুক্তরাষ্ট্র
  4. আজারবাইজান
ব্যাখ্যা
আফিম উৎপাদনে শীর্ষ দেশ:
- বর্তমানে আফিম উৎপাদনে শীর্ষ দেশ মিয়ানমার।
- ২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকার উৎখাতের পর থেকে দেশটিতে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা বিরাজ কড়ছে।
- যার ফলে অনেকেই আফিম চাষের দিকে ঝুঁকছেন।
- ইউএনওডিসির প্রতিবেদন মতে, মিয়ানমারের আফিম চাষীরা এখন অন্য যেকোনো পণ্য চাষের তুলনায় গড়ে প্রায় ৭৫ শতাংশ বেশি উপার্জন করছেন।

উল্লেখ্য,
- ২০২২ সালে আফিম উৎপাদনে শীর্ষ দেশ ছিল আফগানিস্তান। 
- ২০২২ সালে আফগানিস্তানের তালেবান শাসক মাদকদ্রব্য ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর দেশটিতে আফিম চাষ ৯৫ শতাংশ কমে যায়।

উৎস: i) UN News.
         ii) ১২ ডিসেম্বর, ২০২৩, The Daily Star Bangla.
১২.
বাংলাদেশে প্রথম নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব চিহ্নিত হয় -
  1. ১৯৯৯ সালে
  2. ২০০০ সালে
  3. ২০০১ সালে
  4. ২০০২ সালে
ব্যাখ্যা
নিপাহ ভাইরাস:
- নিপাহ একটি ভাইরাসজনিত মারাত্মক প্রাণঘাতী রোগ।
- কাঁচা খেজুরের রসে বাদুড়ের বিষ্ঠা ও লালা মিশ্রিত হয় এবং ওই বিষ্ঠা ও লালাতে নিপাহ ভাইরাসের জীবাণু থাকে।
- ফলে খেজুরের কাঁচা রস পান করলে মানুষ নিপাহ ভাইরাসে আক্রান্ত হতে পারে। 
- এই রোগে আক্রান্ত রোগীর মৃত্যুহার প্রায় ৭০ শতাংশ।
- মানুষের মধ্যে এ সংক্রমণ প্রথম শনাক্ত হয় মালয়েশিয়ায় ১৯৯৮ সালে।
- বাংলাদেশে ২০০১ সালে মেহেরপুর জেলায় নিপাহ ভাইরাসের প্রথম প্রাদুর্ভাব চিহ্নিত হয়।
- লক্ষণগুলো হলো : জ্বর, মাথা ব্যথা, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট, বমি।

উৎস: i) ১৪ ডিসেম্বর, ২০২৩, প্রথম আলো। 
         ii) ১০ ডিসেম্বর, ২০২৩, প্রথম আলো।
১৩.
‘মেরিনার-২’ কোন সংস্থার রোবোটিক যান?
  1. NASA
  2. UKSA
  3. ISRO
  4. ROSCOSMOS
ব্যাখ্যা
মেরিনার-২:
- মার্কিন মহাকাশ সংস্থা নাসার রোবোটিক যান মেরিনার-২।
- শুক্র গ্রহে অভিযান চালাতে এটি বানানো হয়।
- ১৯৬২ সালের এ দিনে শুক্র অভিযানে নামে প্রথম এই রোবোটিক যান।

উৎস: ১৪ ডিসেম্বর, ২০২৩, প্রথম আলো।