পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন১৬
সিলেবাস
পরীক্ষা – ৭ ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য, পীথাগোরাসের উপপাদ্য
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়?
  1. ৩, ৪, ৫
  2. ২, ৫, ৬
  3. ২, ৪, ৭
  4. ৫, ৬, ৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম।

এখানে,
প্রত্যেকটি ত্রিভুজের ক্ষুদ্রতম দুইটি বাহুর যোগফলকে তৃতীয় (বৃহত্তম) বাহুর সাথে তুলনা করে পাই,
৩ + ৪ = ৭ > ৫ ; ত্রিভুজ আঁকা সম্ভব।
২ + ৫ = ৭ > ৬ ; ত্রিভুজ আঁকা সম্ভব।
২ + ৪ = ৬ < ৭ ; ত্রিভুজ আঁকা সম্ভব নয়।
৫ + ৬ = ১১ > ৮ ; ত্রিভুজ আঁকা সম্ভব।
.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুটি কোণের পার্থক্য 6° হলে ক্ষুদ্রতম কোণটির মান কত?
  1. 42.5°
  2. 42°
  3. 46°
  4. 45°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুটি কোণের পার্থক্য 6° হলে ক্ষুদ্রতম কোণটির মান কত?

সমাধান:
ধরি,
একটি সূক্ষ্মকোণ = x
অপর সূক্ষ্মকোণ = x + 6

প্রশ্নমতে,
x + x + 6 = 90°
⇒ 2x + 6 = 90°
⇒ 2x = 84°
∴ x = 42°

∴ ক্ষুদ্রতম কোণ = 42°
.
ABC ত্রিভুজে AB = 26 মি., BC = 28 মি. এবং ক্ষেত্রফল 182 বর্গমি.। তাহলে ∠B = ?
  1. 60°
  2. 30°
  3. 45°
  4. 90°
ব্যাখ্যা
প্রশ্ন: ABC ত্রিভুজে AB = 26 মি., BC = 28 মি. এবং ক্ষেত্রফল 182 বর্গমি.। তাহলে ∠B = ?

সমাধান:

আমরা জানি,
ΔABC এর ক্ষেত্রফল = (1/2) × AB × BC × sin ∠B
বা, 182 = (1/2) × 26 × 28 × sin ∠B
বা, 182 = 364 × sin ∠B
বা,  sin ∠B = 182/364
বা,  sin ∠B = 1/2
বা,  sin ∠B = ‍sin 30°
∴ ∠B = 30°
.
একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ২০ মি., ২১ মি. এবং ২৯ মি. হলে, এর ক্ষেত্রফল কত?
  1. ১০২ বর্গমিটার
  2. ২০৫ বর্গমিটার
  3. ২২০ বর্গমিটার
  4. ২১০ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ২০ মি., ২১ মি. এবং ২৯ মি. হলে, এর ক্ষেত্রফল কত?

সমাধান: 
এখানে পরিসীমা S = (২০ + ২১ + ২৯)/২ = ৭০/২ = ৩৫

আমরা জানি,
ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল = √{S (S - a) (S - b) (S - c)}
= √{৩৫(৩৫ - ২০) (৩৫ - ২১) (৩৫ - ২৯)}
= √(৩৫ × ১৫ × ১৪ × ৬)
= √৪৪১০০
= ২১০ বর্গমিটার
.
একটি সমকোণী ত্রিভুজের ভূমি ১৬ মিটার এবং অতিভুজ ২০ মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ১০৪ বর্গমিটার
  2. ৬৬ বর্গমিটার
  3. ৮৬ বর্গমিটার
  4. ৯৬ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ভূমি ১৬ মিটার এবং অতিভুজ ২০ মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
সমকোণী ত্রিভূজের,
লম্ব = √(অতিভূজ- ভূমি) = √(২০ - ১৬)
= √(৪০০ - ২৫৬) মিটার
= √(১৪৪)
= ১২ মিটার

∴ ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) x ১২ x ১৬
= ৯৬ বর্গমিটার
.
ত্রিভুজের যেকোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে কী বলে?
  1. লম্ব
  2. অতিভুজ
  3. মধ্যমা
  4. উচ্চতা
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের যেকোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে কী বলে? 

সমাধান: 
- ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের সমষ্টিকে পরিসীমা বলে।
- ত্রিভুজের বাহুগুলো দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজক্ষেত্র বলে।
-  ত্রিভুজের যেকোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে মধ্যমা বলে।
- যেকোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহু এর লম্ব-দূরত্বই ত্রিভুজের উচ্চতা।

বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার:
- সমবাহু, 
- সমদ্বিবাহু ও 
- বিষমবাহু।

আবার কোণভেদেও ত্রিভুজ তিন প্রকার:
- সূক্ষ্মকোণী,
- স্থূলকোণী ও
- সমকোণী ।
.
একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভর কেন্দ্রের দূরত্ব 6 সে.মি. হলে ত্রিভুজটির মধ্যমা কত?
  1. 3 সে.মি.
  2. 6 সে.মি.
  3. 7 সে.মি.
  4. 9 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভর কেন্দ্রের দূরত্ব 6 সে.মি. হলে ত্রিভুজটির মধ্যমা কত?

সমাধান:

ত্রিভুজের মধ্যমাত্রয় যে বিন্দুতে মিলিত হয় থাকে ঐ ত্রিভুজের ভরকেন্দ্র বলে। 
∴ XE : EF = 2 : 1
বা, 6 : EF = 2 : 1
বা, 6/EF = 2/1
বা, 2EF = 6
∴ EF = 3

∴  ত্রিভুজটির মধ্যমা XF = XE + EF = 6 + 3 = 9 সে.মি.।
.
একটি ত্রিভুজের মধ্যমা কতটি?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ১টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের মধ্যমা কতটি?

সমাধান:
- ত্রিভুজের শীর্ষবিন্দু এবং এর বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশই মধ্যমা।
- প্রতিটি ত্রিভুজের প্রতিটি শীর্ষবিন্দু থেকে এক একটি করে মোট তিনটি মধ্যমা থাকে।
- এই মধ্যমা তিনটি যে বিন্দুতে পরস্পরকে ছেদ করে তাকে ত্রিভুজটির ভরকেন্দ্র বলা হয়।

- ভরকেন্দ্র মধ্যমাকে ২ : ১ অনুপাতে অন্তর্বিভক্ত করে।
.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। এর একটি বাহু অপরটির 3/4 অংশ হলে, ত্রিভুজটির বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত কত? 
  1. 5 : 3
  2. 4 : 3
  3. 4 : 5
  4. 2 : 3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। এর একটি বাহু অপরটির 3/4 অংশ হলে, ত্রিভুজটির বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত কত? 

সমাধান:
ধরি,
ভূমির দৈর্ঘ্য 4x মিটার
∴ লম্বের দৈর্ঘ্য (4x × 3/4) = 3x মিটার

এখন,
লম্ব2 + ভূমি2 = অতিভুজ2
⇒ (3x)2 + (4x)2 = (25)2
⇒ 25x2 = 625
⇒ x2 = 25
⇒ x = 5

ভূমির দৈর্ঘ্য (4 × 5) = 20 মিটার
লম্বের দৈর্ঘ্য (4x × 3/4) = (3 × 5) = 15 মিটার

∴ বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত = 20 : 15 = 4 : 3
১০.
কোনো ত্রিভুজের একটি বাহু উভয়দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি- 
  1. সমদ্বিবাহু
  2. বিষমবাহু
  3. সমকোণী
  4. সবগুলো
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের একটি বাহু উভয়দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি- 

সমাধান:
- একটি ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে বহিঃস্থ কোণগুলো সমান হলে ত্রিভুজের অন্তস্থ কোণগুলোও সমান হয়।
- এটা নিশ্চিতভাবে বলা যায় যে ত্রিভুজটির অন্তত দুটি বাহু পরস্পর সমান।
সঠিক উত্তরঃ সমদ্বিবাহু ত্রিভুজ। সমবাহু হতে পারে আবার নাও হতে পারে।

১১.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ২ সে.মি., ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. ১ বর্গ সে.মি.
  2. ২ বর্গ সে.মি.
  3. ১/√২ বর্গ সে.মি.
  4. ১/২ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ২ সে.মি., ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

সমাধান: 
ধরি, সমদ্বিবাহু সমকোণী ত্রিভূজের ২টি বাহু সমান = ক 

আবার,
= ক + ক
বা, ৪ = ২ক
বা, ২ক = ৪
∴ ক = √২

∴ ক্ষেত্রফল = (১/২) (√২) × (√২)
= (১/২) × ২
= ১ বর্গ সে.মি.
১২.
কোনো সমকোণী ত্রিভুজের ভূমি b, উচ্চতা a এবং অতিভুজ c হলে কোনটি সঠিক?
  1. a = √(c2 + b2)
  2. b = √(c2 + a2)
  3. b = √(c2 - a2)
  4. c = √(b2 - a2)
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমকোণী ত্রিভুজের ভূমি b, উচ্চতা a এবং অতিভুজ c হলে কোনটি সঠিক? 

সমাধান:
দেয়া আছে,
 ত্রিভুজের ভূমি b, উচ্চতা a এবং অতিভুজ c
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাই,
অতিভুজ2 = উচ্চতা2 + ভূমি2
c2 = b2 + a2
c2 - a2 = b
b = √(c2 - a2)
১৩.
ΔABC একটি সমবাহু ত্রিভুজ। ত্রিভুজটি AB ও BC বাহুদ্বয়কে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থকোণ দুটির যোগফল কত?
  1. ২৪০°
  2. ১৮০°
  3. ১২০°
  4. ৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC একটি সমবাহু ত্রিভুজ। ত্রিভুজটি AB ও BC বাহুদ্বয়কে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থকোণ দুটির যোগফল কত?

সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের উৎপন্ন প্রত্যেকটি অন্তঃস্থকোণের মান = ৬০°
এবং, প্রতিটি বহিঃস্থকোণের মান = ১২০°
দুটি বাহু বর্ধিত করায় দুটি বহিঃস্থকোণ উৎপন্ন হবে।

∴ উৎপন্ন বহিঃস্থকোণ দুটির যোগফল = ১২০° + ১২০°
= ২৪০°
১৪.
ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 8, 10, 12 মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুটির দূরত্ব কত মিটার?
  1. 6 মিটার
  2. 5 মিটার
  3. 4 মিটার
  4. 3 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 8, 10, 12 মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুটির দূরত্ব কত মিটার?

সমাধান:

এখানে,
বৃহত্তম বাহু, AC = 12 মিটার
ক্ষুদ্রতম বাহু, AB = 8 মিটার

অতএব, AB ও AC বাহুর মধ্যবিন্দু দুটির সংযোগ সরলরেখা DE হবে তৃতীয় বাহু BC এর অর্ধেক।
∴ DE = BC/2 
= 10/2
= 5 মিটার
১৫.
সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ১ মিটার বাড়ালে ক্ষেত্রফল ৩√৩ বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?
  1. ৪ মিটার
  2. ৫ মিটার
  3. ৫.৫ মিটার
  4. ৬.৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ১ মিটার বাড়ালে ক্ষেত্রফল ৩√৩ বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
মনেকরি,
সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার
∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = (√৩/৪‍)a বর্গমিটার 

ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ১ মিটার বাড়ালে ক্ষেত্রফল= (√৩/৪)(a + ১) বর্গমিটার 

প্রশ্নমতে,
(√৩/৪)(a + ১) - (√৩/৪‍)a = ৩√৩
বা, a + ২a + ১ - a = ১২
বা, ২a = ১১
∴ a = ৫.৫

∴ ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ৫.৫ মিটার
১৬.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কী কোণ? 
  1. সূক্ষ্মকোণ
  2. সন্নিহিত কোণ
  3. সরলকোণ
  4. পূরককোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কী কোণ? 

সমাধান: 
আমরা জানি, 
ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০° 
সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ = ৯০°
∴ অপর দুই কোণের সমষ্টি = ১৮০° - ৯০° = ৯০°

∴ প্রতিটি কোণ ভিন্ন ভিন্ন ভাবে অবশ্যই ৯০° এর চেয়ে ছোট হবে।
অর্থাৎ এগুলো সূক্ষ্মকোণ হবে।