পরীক্ষা আর্কাইভ

ICT Expert

পরীক্ষাICT Expertতারিখতারিখ অনির্ধারিতসময়08 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা – ৫ কম্পিউটার আর্কিটেকচার, কম্পিউটার মেমরি, কম্পিউটার পারঙ্গমতা [Live Class - 9 & 10]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ICT Expert

ICT Expert · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
কম্পিউটার প্রোগ্রামে সংঘটিত ভুল ত্রুটিগুলোকে সংশোধন করার প্রক্রিয়াকে কি বলে?
  1. ক) Bug
  2. খ) Debug
  3. গ) Interprate
  4. ঘ) Assamble
সঠিক উত্তর:
খ) Debug
উত্তর
সঠিক উত্তর:
খ) Debug
ব্যাখ্যা
Bug and Debug:
Bug:
কম্পিউটার প্রোগ্রামে সংঘটিত ভুল ত্রুটি কে বাগ বলে।
Debug: কম্পিউটার প্রোগ্রামে সংঘটিত ভুল ত্রুটি সমাধান করাকে ডিবাগ বলে।
.
সহায়ক মেমরির বৈশিষ্ট্য নয় কোনটি?
  1. ক) সিপিইউ এর সাথে সরাসরি যুক্ত থাকে
  2. খ) তথ্য স্থায়ী ভাবে সংরক্ষণ করা যায়
  3. গ) ধারণক্ষমতা অত্যাধিক
  4. ঘ) বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলেও তথ্য মুছে যায় না
সঠিক উত্তর:
ক) সিপিইউ এর সাথে সরাসরি যুক্ত থাকে
উত্তর
সঠিক উত্তর:
ক) সিপিইউ এর সাথে সরাসরি যুক্ত থাকে
ব্যাখ্যা
সহায়ক মেমরির বৈশিষ্ট্য: 
- সিপিইউ এর সাথে সরাসরি যুক্ত থাকে না।
- তথ্য স্থায়ী ভাবে সংরক্ষণ করা যায়।
- ধারণক্ষমতা অত্যাধিক।
- বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলেও তথ্য মুছে যায় না।
- সহজে পরিবহন করা যায়।
- কোনো তথ্য স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়।

উৎস: ব্রিটানিকা
.
1 গিগা হার্জ এর এর একটি কম্পিউটার 1 টি কার্য সম্পাদন করতে কত সময় নেয়?
  1. ক) 10-3s
  2. খ) 10-6s
  3. গ) 10-8s
  4. ঘ) 10-9s
সঠিক উত্তর:
ঘ) 10-9s
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 10-9s
ব্যাখ্যা
f কম্পাঙ্কের একটি কম্পিউটারের একটি কাজ করতে সময় লাগে = (1/f)s
আমরা জানি, 
1 গিগা হার্জ = 109 হার্জ
1 গিগা হার্জ এর এর একটি কম্পিউটার 1 টি কার্য সম্পাদন করতে কত সময় নেয় = 1/109 = 10-9s
.
বহুনির্বাচনী পরীক্ষার উত্তরপত্র পড়তে ব্যবহৃত হয় কোন ডিভাইস?
  1. ক) বারকোড রিডার
  2. খ) স্ক্যানার
  3. গ) ওএমআর
  4. ঘ) ওয়েবক্যাম
সঠিক উত্তর:
গ) ওএমআর
উত্তর
সঠিক উত্তর:
গ) ওএমআর
ব্যাখ্যা
ও এম আর:
Optical Mark Recognition. এইটি এমন একটি ডিভাইস যা পেন্সিল বা কালির দাগ বুঝতে পারে। পেন্সিলের দাগ বুঝা যায় পেন্সিলের সীসের গ্রাফাইটের উপাদান এর বিদ্যুৎ পরিবাহিতা দেখে। কালির দাগ বুঝা যায় আলোর প্রতিফলন দেখে। অপ্টিক্যাল মার্ক রিডার বিশেষ ব্যবস্থার মাধ্যমে এই দাগ গুলো বুঝতে পারে এবং সঠিক দাগ গণনা করতে পারে। 

উৎস: ব্রিটানিকা।
.
কম্পিউটারের মাইক্রোপ্রোসেসর তৈরীতে সব থেকে বেশি ব্যবহার করা হয়-
  1. ক) মেমরি
  2. খ) ট্রানজিস্টর
  3. গ) ডায়োড
  4. ঘ) হাব
সঠিক উত্তর:
খ) ট্রানজিস্টর
উত্তর
সঠিক উত্তর:
খ) ট্রানজিস্টর
ব্যাখ্যা
মাইক্রোপ্রোসেসর: 
- মূলত সিপিইউ কে বুঝায়।
- মাইক্রোপ্রোসেসর হলো একক VLSI(Very Large Scale Integration) সিলিকন চিপ।
- মাইক্রোপ্রোসেসর তৈরি হয় অসংখ্য ইন্টিগ্রেটেড সার্কিট দিয়ে।
- আই সি তৈরী করা হয় অসংখ্য ট্রানজিস্টর দিয়ে।
- ট্রানজিস্টর সংখ্যা যত বেশি হবে প্রোসেসর এর গতি তত বেশি হবে।
- ট্রানজিস্টর মূলত বিবর্ধন এর কাজ করে থাকে। 
- প্রোসেসড সিগনালকে প্রয়োজন মত বিবর্ধিত করে আউটপুট ডিভাইসে প্রেরণ করে।
- ট্রানজিস্টর যেহেতু বিবর্ধন এর কাজ করে তাই এর ব্যবহারে ব্যাটারি সাশ্রয় হয় বেশি।

উৎস: ব্রিটানিকা।
.
ফ্লপি ডিস্ক এর প্রচলন শুরু হয় কত সালে?
  1. ক) ১৯৭৩
  2. খ) ১৯৭১
  3. গ) ১৯৮১
  4. ঘ) ১৯৫৬
সঠিক উত্তর:
ক) ১৯৭৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৭৩
ব্যাখ্যা
ফ্লপি ডিস্ক: 
- ১৯৭৩ সালে প্রথম প্রচলন শুরু হয়।
- এটি ডিসকেট নামেও পরিচিত।
- প্লাস্টিকের উপর চৌম্বকের প্রলেপ দিয়ে তৈরী করা হয়।
- এর ধারণ ক্ষমতা মাত্র ১.৪৪ মেগাবাইট।
- বর্তমানে এর ব্যবহার নেই বললেই চলে।

উৎস: ব্রিটানিকা।
.
1 গিগা বাইটে কত কিলো বাইট?
  1. ক) 1010254
  2. খ) 1048576
  3. গ) 1024
  4. ঘ) 512
সঠিক উত্তর:
খ) 1048576
উত্তর
সঠিক উত্তর:
খ) 1048576
ব্যাখ্যা
কম্পিউটার মেমরির হিসাব: 
8 bit = 1 byte
1024 byte = 1 kilo byte
1024 kilo byte = 1 mega byte
1024 mega byte = 1 giga byte


∴ 1 গিগা বাইট = 1024 × 1024 = 1048576 কিলো বাইট।
.
ক্যালকুলেটরে কোন প্রকারের ডিসপ্লে ব্যবহার করা হয়?
  1. ক) CRT
  2. খ) LED
  3. গ) LCD
  4. ঘ) OLED
সঠিক উত্তর:
গ) LCD
উত্তর
সঠিক উত্তর:
গ) LCD
ব্যাখ্যা
CRT : Cathode Ray Tube 
LCD: Liquid Crystal Display 
LED: Light Emitting Diode
OLED: Organic Light-Emitting Diode

ডিজিটাল ক্যলকুলেটরে সাধারনত LCD মনিটর ব্যবহার করা হয়।

LCD মনিটর এর কিছু বৈশিষ্ট:
- এটির পর্দা সমতল।
- ফ্ল্যাট প্যানেল মনিটর বলা হয়।
- বিশেষ ধরনের তরল ব্যবহার করা হয় যা স্বাভাবিক অবস্থায় স্বচ্ছ কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হলে ছবি ফুটিয়ে তোলে।
- ক্যালকুলেটর, ঘড়ি, লেপটপ নোটবুকে এই ধরনের মনিটর ব্যবহার করা হয়।
- এই ধরনের মনিটর হালকা, বিদ্যুত খরচ কম।


উৎস: ব্রিটানিকা।
.
এসেম্বলি ভাষায় প্রোগ্রাম করার জন্য কোন প্রসেসর বেশি উপযোগী?
  1. ক) CISC Processor
  2. খ) RISC Processor
  3. গ) DISC Processor
  4. ঘ) none
সঠিক উত্তর:
ক) CISC Processor
উত্তর
সঠিক উত্তর:
ক) CISC Processor
ব্যাখ্যা
মাইক্রোপ্রসেসর কে সাধারন ভাবে ৩ ভাগে ভাগ করা যায়: 

১)  CISC Processor: Complex Instruction Set Computing. তুলনামূলক কঠিন ইনস্ট্রাকশন ব্যবহার করা হয়। এসেম্বলি ভাষায় প্রোগ্রাম করার জন্য বেশি উপযোগী। যেমন:  Intel Pentium, AMD ইত্যাদি।

২) RISC Processor: Reduced Instruction Set Computing. সরল ও ছোট প্রোগ্রাম এর জন্য ব্যবহৃত হয়। উচ্চতর ভাষায় প্রোগ্রামিং এর জন্য বেশি উপযোগী। যেমন: Motorola Power PC- 601, DEC Alpha- 21064 ইত্যাদি।

৩) Special Purpose Processor: বিশেষ কোনো কাজের উদ্ধেশ্যে বা মূল কম্পিউটারের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য ব্যবহৃত প্রসেসরগুলোকেই Special Purpose Processor.

উৎস: ব্রিটানিকা।