পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
শওকত আলী, শওকত ওসমান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শহীদ কাদরী, শহীদুল্লা কায়সার, শামসুজ্জামান খান, শামসুদ্দীন আবুল কালাম, শামসুর রাহমান, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, সত্যেন সেন, সত্যেন্দ্রনাথ দত্ত, সমর সেন, সরদার জয়েন উদ্দিন, সানাউল হক, সিকান্দার আবু জাফর, সিরাজুল ইসলাম চৌধুরী, স্বর্ণকুমারী দেবী, সোমেন চন্দ। সোর্সঃ যেকোনো গাইড বই এবং সাথে যেকোনো একজন একাডেমিক ব্যক্তির বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
শওকত ওসমানের উপন্যাস কোনটি?
  1. ক) আমলার মামলা
  2. খ) কুলায় কালস্রোত
  3. গ) রাজা উপাখ্যান
  4. ঘ) পূর্বরাত্রি পূর্বদিন
ব্যাখ্যা
চৌরসন্ধি, ক্রীতদাসের হাসি, সমাগম, রাজা উপাখ্যান, জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, নেকড়ে অরণ্য, পতঙ্গ পিঞ্জর, রাজসাক্ষী, জলাঙ্গী, পুরাতন খঞ্জর, বনি আদম, জননী ইত্যাদি শওকত ওসমানের উপন্যাস এবং আমলার মামলা তাঁর রচিত নাটক। কুলায় কালস্রোত ও পূর্বরাত্রি পূর্বদিন শওকত আলীর উপন্যাস।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
শহীদ কাদরীর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
  1. ক) ডুমুরখেকো মানুষ
  2. খ) উত্তরাধিকার
  3. গ) ডলু নদীর হাওয়া
  4. ঘ) অভিশপ্ত নগরী
ব্যাখ্যা
বাংলা কবিতার পঞ্চাশ দশকের সর্বোচ্চ সম্ভাবনা ও সাফল্য দেখা যায় শহীদ কাদরীর প্রথম কাব্যগ্রন্থ 'উত্তরাধিকার' এ। এতে ৪০টি কবিতা অন্তর্ভুক্ত হয়েছে। এ কাব্যের পঙক্তিতে পঙক্তিতে তিনি দৃশ্যমান বস্তুকে দেখেছেন প্রবল অন্তরঙ্গে, মননের শাসনে ও আবেগের প্রাবল্যের যৌথ প্রচেষ্টায়। বাংলাদেশের বাংলা কবিতা সত্যিকার অর্থেই আধুনিকতার চূড়ান্তমুখী হয় তাঁর এ কাব্যগ্রন্থের মাধ্যমে। তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ- 'তোমাকে অভিবাদন প্রিয়তমা', 'কোথাও কোনো ক্রন্দন নেই', 'আমার চুম্বনগুলো পৌঁছে দাও'।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'উদীচী' সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা কে?
  1. ক) সত্যেন সেন
  2. খ) শামসুজ্জামান খান
  3. গ) সত্যেন্দ্রনাথ দত্ত
  4. ঘ) শামসুদ্দীন আবুল কালাম
ব্যাখ্যা
'উদীচী' সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সত্যেন সেন। ভোরের বিহঙ্গী, ‌অভিশপ্ত নগরী, পাপের সন্তান, সাত নম্বর ওয়ার্ড, পদচিহ্ন, রুদ্ধদ্বার মুক্তপ্রাণ, আলবেরুনী ইত্যাদি তাঁর রচিত উপন্যাস। পাতাবাহার, অভিযাত্রী তাঁর রচিত শিশু সাহিত্য।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'দুনিয়া মাতানো বিশ্বকাপ' শিশু সাহিত্যের রচয়িতা-
  1. ক) সিকান্দার আবু জাফর
  2. খ) শওকত ওসমান
  3. গ) সিরাজুল ইসলাম চৌধুরী
  4. ঘ) শামসুজ্জামান খান
ব্যাখ্যা
শামসুজ্জামান খান বাংলাদেশ শিল্পকলা একাডেমী, জাতীয় জাদুঘর এবং বাংলা একাডেমির মহাপরিচালক। তাঁর রচিত শিশু সাহিত্য- 'দুনিয়া মাতানো বিশ্বকাপ'। রম্যরচনা- ঢাকাই রঙ্গরসিকতা, গ্রামবাংলার রঙ্গরসিকতা, গ্রামবাংলার রঙ্গ গল্প। প্রবন্ধগ্রন্থ- নানা প্রসঙ্গ, গণসঙ্গতি, মাটি থেকে মহীরুহ, বঙ্গবন্ধুর সঙ্গে আলাপ ও প্রাসঙ্গিক কথকতা, ফোকলোরচর্চা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'বেণু ও বীণা' কাব্যগ্রন্থের রচয়িতা-
  1. ক) সত্যেন্দ্রনাথ দত্ত
  2. খ) সত্যেন সেন
  3. গ) শামসুর রহমান
  4. ঘ) সোমেন চন্দ
ব্যাখ্যা
সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্য 'ছন্দের জাদুকর' বা 'ছন্দের রাজা' হিসেবে খ্যাত। তাঁর রচিত কাব্যগ্রন্থ- সবিতা, সন্ধিক্ষণ, বেণু ও বীণা, কুহু ও কেকা, তুলির লিখন, হোমশিখা, অভ্র-আবীর, হসন্তিকা, বেলা শেষের গান, বিদায় আরতি।‌ অনুবাদকাব্য- তীর্থ সলীল, তীর্থ রেণু, ফুলের ফসল, মণি মঞ্জুষা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'তিন পুরুষ' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) সমর সেন
  2. খ) শামসুর রাহমান
  3. গ) সোমেন চন্দ
  4. ঘ) শহীদ কাদরী
ব্যাখ্যা
সমর সেন বাংলা সাহিত্যের আধুনিক যুগের নাগরিক কবি হিসেবে পরিচিত। তাঁর পাঁচটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। এগুলো হচ্ছে কয়েকটি কবিতা, গ্রহণ ও অন্যান্য কবিতা, নানাকথা, খোলাচিঠি, তিন পুরুষ এবং সমর সেনের কবিতা। তাঁর রচিত গদ্যগ্রন্থ (আত্মজীবনী)- বাবু বৃত্তান্ত।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'বন্দর থেকে বন্দরে' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) সানাউল হক
  2. খ) শরৎচন্দ্র
  3. গ) শহীদ কাদরী
  4. ঘ) সোমেন চন্দ
ব্যাখ্যা
বন্দর থেকে বন্দরে সানাউল হক রচিত রম্যরচনা। তাঁর রচিত অন্যান্য গ্রন্থ- পদ্মিনী শঙ্খিনী, প্রবাসে যখন, বিরাশির কবিতা, উত্তীর্ণ পঞ্চাশ, নদী ও মানুষের কবিতা, সম্ভবা অনন্যা, সূর্য অন্যতর, বিচূর্ণ আর্শিতে, একটি ইচ্ছা সহস্র পালে, কাল সমকাল ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'গণতন্ত্রের সন্ধানে' প্রবন্ধের রচয়িতা কে?
  1. ক) শামসুজ্জামান খান
  2. খ) সিরাজুল ইসলাম চৌধুরী
  3. গ) সতেন্দ্রনাথ দত্ত
  4. ঘ) শামসুদ্দীন আবুল কালাম
ব্যাখ্যা
'গণতন্ত্রের সন্ধানে' প্রবন্ধের রচয়িতা সিরাজুল ইসলাম চৌধুরী। অন্বেষা, দ্বিতীয় ভুবন, নিরাশ্রয় গৃহী, আরণ্যক দৃশ্যাবলী, স্বাধীনতা ও সংস্কৃতি, বাঙালিকে কে বাঁচাবে, নেতা জনতা ও রাজনীতি, ভয় পেয়ো না বেঁচে আছি ইত্যাদি সিরাজুল ইসলাম চৌধুরীর প্রবন্ধ। বাবুলের বেড়ে ওঠা তাঁর রচিত ছোটদের উপন্যাস এবং দরজাটা খোলো তাঁর রচিত ছোটদের গল্প।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'জায়জঙ্গল' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) শামসুদ্দিন আবুল কালাম
  2. খ) স্বর্ণকুমারী দেবী
  3. গ) সিকান্দার আবু জাফর
  4. ঘ) শামসুজ্জামান খান
ব্যাখ্যা
'জায়জঙ্গল' উপন্যাসের রচয়িতা- শামসুদ্দিন আবুল কালাম। তাঁর রচিত অন্যান্য উপন্যাস- দুই মহল, আলমনগরের উপকথা, কাঞ্চনমালা, কাশবনের কন্যা, জায়জঙ্গল, সমুদ্রবাসর, নবান্ন ও কাঞ্চনগ্রাম ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
১০.
'ইদুঁর' গল্পের রচয়িতা কে?
  1. ক) সত্যেন্দ্রনাথ দত্ত
  2. খ) সোমেন চন্দ
  3. গ) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
  4. ঘ) শহীদ কাদরী
ব্যাখ্যা
সোমেন চন্দ রচিত গল্প- ইঁদুর, দাঙ্গা, সংকেত, স্বপ্ন, বনস্পতি ইত্যাদি।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
১১.
'চৌরসন্ধি' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) শওকত ওসমান
  2. খ) স্বর্ণকুমারী দেবী
  3. গ) শামসুর রাহমান
  4. ঘ) শওকত আলী
ব্যাখ্যা
চৌরসন্ধি, ক্রীতদাসের হাসি, সমাগম, রাজা উপাখ্যান, জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, নেকড়ে অরণ্য, পতঙ্গ পিঞ্জর, রাজসাক্ষী, জলাঙ্গী, পুরাতন খঞ্জর, বনি আদম, জননী ইত্যাদি শওকত ওসমানের উপন্যাস।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
'প্রদোষে প্রাকৃতজন' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) শওকত ওসমান
  2. খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  3. গ) শওকত আলী
  4. ঘ) শহীদুল্লাহ কায়সার
ব্যাখ্যা
প্রদোষে প্রাকৃতজন, দক্ষিণায়নের দিন, পিঙ্গল আকাশ, কুলায় কালস্রোত, যাত্রা, পূর্বরাত্রি পূর্বদিন, যেতে চাই, ওয়ারিশ, বাসর মধুচন্দ্রিমা, উত্তরের ক্ষেপ, দলিল, হিসাবনিকাশ, উপরে ছাপ ইত্যাদি উপন্যাসের রচয়িতা শওকত আলী।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
'পালামৌ' ভ্রমণ কাহিনীর রচয়িতা কে?
  1. ক) শামসুজ্জামান খান
  2. খ) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
  3. গ) শামসুর রাহমান
  4. ঘ) সিরাজুল ইসলাম চৌধুরী
ব্যাখ্যা
'পালামৌ' ভ্রমণ কাহিনীর রচয়িতা- সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। যাত্রা, বৈজিকতত্ত্ব, বাল্যবিবাহ, সৎকার, বৃত্রসংহার ইত্যাদি তাঁর রচিত প্রবন্ধ। কণ্ঠমালা, মাধবীলতা, জালপ্রতাপ চাঁদ ইত্যাদি তাঁর রচিত উপন্যাস।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।