পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন৪২
সিলেবাস
"Award Mania: Season - 11” এর জন্য প্রযোজ্য -------------------------------------------- বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি টপিক - আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান i) জাতিসংঘের বিশেষায়িত সংস্থাসমূহ (বিশ্বব্যাংক ও IMF বাদে) [FAO, UNESCO, ICAO, IFAD, ILO, IMO, UNIDO, ITU, UNWTO, UPU, WHO, WIPO, WMO] ii) জাতিসংঘের তহবিল ও প্রোগ্রাম [UNDP, UNEP, UNFPA, UNICEF, WFP, UN-HABITAT] iii) জাতিসংঘ সম্পর্কিত অন্যান্য সংস্থা [IAEA, IOM, CTBTO, UNAIDS, UNHCR, UNRWA, UNIDIR, UNITAR, UN WOMEN, UNSSC, UNU, UNOPS, OPCW, ITC] উৎস: বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, হিস্টরি.কম, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] ---------------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ৪২ প্রশ্ন

.
নিম্নের কোনটি জাতিসংঘের সবচেয়ে প্রাচীন সংস্থা?
  1. UNWTO
  2. ITU
  3. UPU
  4. IAEA
ব্যাখ্যা
ITU:
- ITU-এর পূর্ণরূপ: International Telecommunication Union.
- এটি বর্তমানে অস্তিত্বশীল সবথেকে পুরানো সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৭ই মে, ১৮৬৫।
- শুরুতে এর নাম ছিল International Telegraph Union, ১৯৩৪ সালে এটি ITU নাম ধারণ করে।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে ১৯৪৭ সালে।
- এটি একটি আন্তর্জাতিক সংস্থা যেখানে বিশ্ব টিলিযোগাযোগ নেটওয়ার্ক ও সেবার ক্ষেত্রে সরকারি ও ব্যক্তি খাতের সমন্বয় সাধিত হয়।

অন্যদিকে,
UPU:
- UPU-এর পূর্ণরূপ: Universal Postal Union অথবা বিশ্ব ডাক ইউনিয়ন।
- প্রতিষ্ঠিত হয়: ৯ অক্টোবর, ১৮৭৪ সালে।

IAEA:
- IAEA-এর পূর্ণরূপ: International Atomic Energy Agency অথবা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২৯ জুলাই, ১৯৫৭।

UNWTO:
- UNWTO এর পূর্ণরূপ: United Nations World Tourism Organization অথবা জাতিসংঘের পর্যটন সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৭৫।

উৎস: সংশ্লিষ্ট ওয়েবসাইট।
.
UN Women নিম্নের কোন সংস্থা থেকে গঠিত হয়েছে?
  1. UNDP
  2. UNICEF
  3. UNESCO
  4. UNIFEM
ব্যাখ্যা
UN Women:
- UN Women হলো The United Nations Entity for Gender Equality and the Empowerment of Women।
- লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য নিবেদিত জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- বিশ্বব্যাপী নারী উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য UN Women প্রতিষ্ঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠাতা: জাতিসংঘ সাধারণ পরিষদ।
- প্রতিষ্ঠিত হয়: জুলাই, ২০১০ সালে।
- কার্যক্রম শুরু করে: ২০১১ সালে।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য,
⇒ UN Women গঠিত হয় বিভিন্ন জাতিসংঘের সংস্থা থেকে, যেমন:
- Division for the Advancement of Women (DAW),
- International Research and Training Institute for the Advancement of Women (INSTRAW),
- Office of the Special Adviser on Gender Issues and Advancement of Women (OSAGI),
- United Nations Development Fund for Women (UNIFEM).

উৎস: UN Women ওয়েবসাইট।
.
কত সালে UNICEF জাতিসংঘের বিশেষ তহবিলের মর্যাদা লাভ করে?
  1. ১৯৪৬ সালে
  2. ১৯৪৮ সালে
  3. ১৯৫১ সালে
  4. ১৯৫৩ সালে
ব্যাখ্যা
UNICEF: 
- UNICEF-এর পূর্ণরূপ: United Nations International Children's Emergency Fund.
- UNICEF বা জাতিসংঘ শিশু তহবিল।
- এটি বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে।
- প্রতিষ্ঠিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৪৬।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান নির্বাহী পরিচালক: ক্যাথরিন রাসেল।
- UNICEF বর্তমানে বিশ্বের ১৯০টির ও বেশি দেশ ও অঞ্চলে কাজ করছে।

⇒ ১৯৫৩ সালে জাতিসংঘের বিশেষ তহবিলের মর্যাদা লাভ করে।

উৎস: UNICEF ওয়েবসাইট।
.
নিম্নের কোন প্রতিষ্ঠানটি নোবেল পুরস্কার লাভ করেন?
  1. ILO
  2. IAEA
  3. OPCW
  4. বর্ণিত সবগুলো
ব্যাখ্যা
নোবেল পুরস্কার:
- জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে জাতিসংঘ ও এর সাথে সম্পর্কিত ব্যাক্তিবর্গ মোট ১২ বার নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

⇒ পুরস্কার:
- ২০২০ সাল: বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)।
- ২০১৩ সাল: অর্থনৈতিক ও রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (OPCW)।
- ২০০৭ -সাল: আইপিসিসি (IPCC) এবং Al Gore Jr.
- ২০০৫ সাল: আইএইএ (IAEA) এবং Mohamed ElBaradei.
- ২০০১ সাল: জাতিসংঘ এবং কফি আনান।
- ১৯৮৮ সাল: জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী।
- ১৯৮১ সাল: ইউএনএইচসিআর (UNHCR)।
- ১৯৬৯ সাল: আইএলও (ILO)।
- ১৯৬৫ সাল: ইউনিসেফ (UNICEF)।
- ১৯৬১ সাল: দ্যাগ হেমারশোল্ড।
- ১৯৫৪ সাল: ইউএনএইচসিআর (UNHCR)।
- ১৯৫০ সাল: Ralph Bunche

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
.
জাতিসংঘের কোন সংস্থা ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা প্রদানের জন্য কাজ করে?
  1. UNICEF
  2. UNRWA
  3. UNHCR
  4. বর্ণিত সবগুলো
ব্যাখ্যা
UNRWA:
- জাতিসংঘের সংস্থা UNRWA ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা প্রদানের জন্য কাজ করে।
- UNRWA-এর পূর্ণরূপ: The United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East.
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৪৯ সালে।
- কার্যক্রম শুরু হয়: ১ মে, ১৯৫০ সালে।
- বর্তমান কমিশনার জেনারেল: ফিলিপ্পে লাজ্জারিনি।
- সদরদপ্তর: আম্মান, জর্ডান এবং গাজা।।

উল্লেখ্য,
- ফিলিস্তিন বাদে বাকি সকল দেশের শরনার্থী নিয়ে UNHCR কাজ করে থাকে।

উৎস: UNRWA ওয়েবসাইট।
.
জাতিসংঘ ব্যবস্থার মধ্যে সমস্ত নগরায়ন এবং মানব বসতি সংক্রান্ত বিষয়গুলির কেন্দ্রবিন্দু হলো -
  1. UNIDO
  2. UNOPS
  3. UNAIDS
  4. UN-HABITAT
ব্যাখ্যা
UN-HABITAT:
- UN-HABITAT-এর পূর্ণরুপ: United Nations Human Settlements Programme.
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৭৫ সালে।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- বর্তমান নিবাহী প্রধান: অ্যানাক্লাউডিয়া রসবাচ।
- UN-HABITAT নগরায়ন এবং মানব বসতি সংক্রান্ত বিষয়গুলির কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে।
- এর মূল উদ্দেশ্য হলো সারা বিশ্বে শহুরে উন্নয়ন, পরিবেশগত স্থিতিশীলতা, এবং বাসযোগ্য শহর ও মানব বসতির উন্নয়ন নিশ্চিত করা।

উৎস: UN HABITAT ওয়েবসাইট।
.
জাতিসংঘের অভিবাসি বিষয়ক সংস্থা (IOM) কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৫০ সাল
  2. ১৯৫১ সাল
  3. ১৯৫২ সাল
  4. ১৯৫৩ সাল
ব্যাখ্যা
IOM:
- জাতিসংঘের অভিবাসি বিষয়ক সংস্থা IOM.
- IOM-এর পূর্ণরূপ: The International Organization for Migration.
- প্রতিষ্ঠিত হয়: ৬ ডিসেম্বর, ১৯৫১ সাল।
- বর্তমান সদস্য: ১৭৫টি।
- পর্যবেক্ষক সদস্য: ৮টি।
- সর্বশেষ সদস্য: বার্বাডোস।
- এর সদর দপ্তর: গ্র্যান্ড-স্যাকনেক্স, জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান মহাপরিচালক: অ্যামি ই. পোপ।

উৎস: IOM ওয়েবসাইট।
.
ICAO-এর কাউন্সিল সদস্য কয়টি? [মার্চ, ২০২৫]
  1. ১৯টি
  2. ২২টি
  3. ৩২টি
  4. ৩৬টি
ব্যাখ্যা
ICAO:
- ICAO-এর পূর্নরূপ: International Civil Aviation Organization.
- এটি জাতিসংঘের বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা। 
- এটি ১৯৪৪ সালে Provisional International Civil Aviation Organization (PICAO) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ৩ অক্টোবর, ১৯৪৭ সালে।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- সদর দপ্তর: মন্ট্রিল, কানাডা।
- প্রেসিডেন্ট: সালভাতোর সিয়াচিটানো।
- সারা বিশ্বে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের নিরাপদ এবং সুশৃঙ্খল রাখতে এই সংস্থা কাজ করে।

উল্লেখ্য,
- ২০২২-২০২৫ সালের জন্য ICAO-এর কাউন্সিল সদস্য ৩৬টি। 

উৎস: ICAO ওয়েবসাইট।
.
জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান কোনটি?
  1. UNU
  2. UNITAR
  3. UNIDO
  4. UNOPS
ব্যাখ্যা
UNITAR:
- জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সংস্থা UNITAR.
- UNITAR-এর পূর্ণরূপ: United Nations Institute for Training and Research.
- সংস্থাটি জাতিসংঘের অধীনে অফিসিয়াল কর্মকর্তাদের কূটনৈতিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির নিমিত্তে কাজ করে থাকে।

উলেখ্য,
- প্রতিষ্ঠিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৬৩।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

অন্যদিকে -
- জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা: UNIDO.
-  জাতিসংঘের প্রকল্প পরিষেবা অফিস UNOPS।
- UNU-এর পূর্ণরূপ: United Nations University বা জাতিসংঘ বিশ্ববিদ্যালয়।

উৎস: UNITAR ওয়েবসাইট।
১০.
United Nations Office for Project Services-এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
  1. জেনেভা
  2. রোম
  3. হেগ
  4. কোপেনহেগেন
ব্যাখ্যা
United Nations Office for Project Services (UNOPS):
- এটি জাতিসংঘের প্রকল্প পরিষেবা অফিস।
- UNOPS মূলত UNDP-এর অংশ হিসাবে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এটি ১ জানুয়ারি, ১৯৯৫ সালে একটি স্বাধীন, স্ব-অর্থায়ন সংস্থা হয়ে ওঠে।
- জাতিসংঘের প্রকল্প এবং চুক্তির মানকে একীভূত করার জন্য UNOPS তৈরি করা হয়েছিল।

উল্লেখ্য,
- সদর দপ্তর: কোপেনহেগেন, ডেনমার্ক।
- বর্তমান মহাপরিচালক: জর্জ মোরেরা দা সিলভা।

উৎস: UNOPS ওয়েবসাইট।
১১.
জাতিসংঘের কোন তিনটি শাখা নিয়ে UNESCO গঠিত হয়েছে?
  1. শিক্ষা, খাদ্য ও সংস্কৃতি
  2. শিক্ষা, বিজ্ঞান ও স্বাস্থ্য
  3. খেলাধূলা, বিজ্ঞান ও সংস্কৃতি
  4. শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি
ব্যাখ্যা
UNESCO:
- জাতিসংঘের তিনটি শাখা- শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি নিয়ে UNESCO গঠিত হয়েছে।
- UNESCO-এর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization.
- সংস্থাটি বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে।
- UNESCO প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান স্বাক্ষরিত হয়: ১৬ নভেম্বর, ১৯৪৫।
- কার্যকর হয়: ৪ নভেম্বর, ১৯৪৬।
- সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স।
- বর্তমান মহাপরিচালক: আদ্রে আজুলে (ফ্রান্স)।
- বর্তমান সদস্য: ১৯৪টি।

উল্লেখ্য,
- UNESCO কর্তৃক ঘোষিত বিশ্ব ঐতিহ্য তালিকায় বর্তমানে ১২২৩টি স্থাপনা আছে।

উৎস: UNESCO ওয়েবসাইট।
১২.
নিম্নের কোন স্থানে 'FAO' প্রতিষ্ঠা লাভ করে?
  1. প্যারিস
  2. রোম
  3. ওয়াশিংটন
  4. কুইবেক
ব্যাখ্যা
FAO:
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO (Food and Agriculture Organization).
- প্রতিষ্ঠা লাভ করে: ১৬ অক্টোবর ১৯৪৫।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৪ ডিসেম্বর, ১৯৪৬।
- FAO প্রতিষ্ঠার স্থান: কুইবেক, কানাডা।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- বর্তমান সদস্য: ১৯৫টি (১৯৪টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন)।
- বর্তমান মহাপরিচালক: ড. কু ডংগিউ (চীনের নাগরিক)।

⇒ ১৯৪৩ সালে ৪৪ জন সরকারপ্রধান মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় মিলিত হন এবং খাদ্য ও কৃষি সংস্থা (ফাও) গঠনের অঙ্গীকার করেন।
- ১৯৪৫ সালে কানাডার কুইবেক শহরে ফাও সম্মেলনের প্রথম অধিবেশন বসে এবং ফাও জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।
- ৪৯টি সদস্যরাষ্ট্রের সমন্বয়ে গঠিত একটি কাউন্সিল তিন বছর মেয়াদে এ সংস্থা পরিচালনার দায়িত্ব পালন করে।
- এই সভায় FAO এর প্রতিষ্ঠা ঘোষণা করা হয় এবং এর প্রথম মহাপরিচালক হিসেবে স্যার জন বয়েড অর (Sir John Boyd Orr) নিযুক্ত হন।

উৎস: FAO ওয়েবসাইট।
১৩.
প্রতিবছর ILO-এর 'International Labour Conference' কোথায় অনুষ্ঠিত হয়?
  1. নিউ ইয়র্ক
  2. জেনেভা
  3. প্যারিস
  4. রোম
ব্যাখ্যা
ILO:
- ILO-এর পূর্ণরূপ: International Labour Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৯১৯ সালে (ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে)।
- এটি জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৮৭টি।
- বর্তমান মহাপরিচালক: গিলবার্ট হোংবো।
- ILO-এর মূল লক্ষ্য হলো বিশ্বের শ্রম বাজারে ন্যায্যতা, সমতা এবং মানবাধিকার নিশ্চিত করা।

⇒ প্রতিবছর ILO-এর 'International Labour Conference' জেনেভায় অনুষ্ঠিত হয়।
- ২০২৫ সালের জুনে ১১৩ তম 'International Labour Conference' জেনেভায় অনুষ্ঠিত হবে। 

উৎস: ILO ওয়েবসাইট।
১৪.
UNWTO-এর প্রধান কার্যক্রম কোনটির সাথে সম্পর্কিত?
  1. মানবাধিকার নিশ্চিত
  2. কৃষি উন্নয়ন
  3. পর্যটন উন্নয়ন
  4. শ্রম বাজারে ন্যায্যতা
ব্যাখ্যা
UNWTO:
- জাতিসংঘের পর্যটন সংস্থা UNWTO.
- UNWTO এর পূর্ণরূপ: United Nations World Tourism Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৭৫।
- ২০০৩ সালে জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে।
- সদর দপ্তর: মাদ্রিদ, স্পেন।
- বর্তমান সদস্য: ১৬০টি।
- সহযোগী সদস্য: ৬টি।
- বর্তমান মহাসচিব: যুরাব পলোকাসভিলি।
- এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা দ্বায়িত্বশীল, টেকসই ও বিশ্বব্যাপী গ্রহণযোগ্য একটি পর্যটন ব্যবস্থা গড়ে তোলার লক্ষে কাজ করে থাকে।
- এই সংস্থার উদ্দেশ্য পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।

উৎস: UNWTO ওয়েবসাইট। 
১৫.
নিম্নের কোনটি International Maritime Organization-এর কনভেনশন?
  1. SOLAS
  2. MARPOL
  3. STCW
  4. বর্ণিত সবগুলো
ব্যাখ্যা
IMO:
- IMO-এর পূর্ণরূপ: International Maritime Organization.
- আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৮ সাল।
- কার্যকর হয়: ১৯৫৮ সাল।
- সদরদপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।
- বর্তমান সদস্য: ১৭৬টি।
- সর্বশেষ সদস্য: কিরগিজস্তান।
- বর্তমান মহাসচিব: আর্সেনিও ডমিঙ্গুয়েজ।

⇒ IMO বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি ও কনভেনশন তৈরি করেছে, যেমন:
- SOLAS (Safety of Life at Sea),
- MARPOL (Marine Pollution), এবং
- STCW (Standards of Training, Certification, and Watchkeeping for Seafarers)।

উৎস: IMO ওয়েবসাইট।
১৬.
UPU-এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. লন্ডন, ইংল্যান্ড
  3. নিউ ইয়র্ক, আমেরিকা
  4. বার্ন, সুইজারল্যান্ড
ব্যাখ্যা
UPU:
- UPU-এর পূর্ণরূপ: Universal Postal Union অথবা বিশ্ব ডাক ইউনিয়ন।
- প্রতিষ্ঠিত হয়: ৯ অক্টোবর, ১৮৭৪ সালে।
- বার্ন চুক্তির মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১ জুলাই, ১৯৪৮।
- সদর দপ্তর: বার্ন, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯২টি।
- বর্তমান মহাপরিচালক: মাসাহিকো মেটোকি।

উল্লেখ্য,
- শুরুতে এর নাম ছিলো General Postal Union, ১৮৭৮ সালে Universal Postal Union নাম ধারণ করে।

উৎস: UPU ওয়েবসাইট।
১৭.
WMO-এর বর্তমান মহাসচিব কে? [মার্চ, ২০২৫]
  1. আর্সেনিও ডমিঙ্গুয়েজ
  2. সেলেস্তে সাওলো
  3. অ্যাগনেস ক্যালামার্ড
  4. ভালডেসি উরকুইজা
ব্যাখ্যা
WMO:
- WMO-এর পূর্ণরূপ: World Meteorological Organization বা বিশ্ব আবহাওয়া সংস্থা।
- প্রতিষ্ঠা লাভ করে: ২৩ মার্চ, ১৯৫০।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৭ মার্চ, ১৯৫১।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- এর বর্তমান সদস্য: ১৯৩টি।
- বর্তমান মহাসচিব: সেলেস্তে সাওলো (আর্জেন্টিনা)।
- বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ুর নিয়ন্ত্রণকারী উপাদান নিয়ে কাজ করে।

⇒ বিশ্ব আবহাওয়া সংস্থার প্রথম নারী মহাসচিব সেলেস্তে সাওলো।
- সেলেস্তে সাওলো ২০১৪ সাল থেকে আর্জেন্টিনার জাতীয় আবহাওয়া পরিষেবার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
- তিনি ১ জুন, ২০২৩ থেকে বিশ্ব আবহাওয়া সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

উৎস: WMO ওয়েবসাইট।
১৮.
নিম্নের কোন সংস্থা ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি প্রদান করে?
  1. UNESCO
  2. UNIDO
  3. WIPO
  4. UNITAR
ব্যাখ্যা
WIPO:
- WIPO-এর পূর্ণরূপ: World Intellectual Property Organization অথবা জাতিসংঘের বিশ্ব মেধাসম্পদ সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৪ জুলাই, ১৯৬৭ সালে।
- কার্যকর হয়: ১৯৭০ সালে।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার অন্তর্ভুক্ত হয় ১৯৭৪ সালে।
- সংশোধিত হয়: ১৯৭৯ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান মহাপরিচালক: ড্যারেন ট্যাং (সিঙ্গাপুর)- Daren Tang।
- বর্তমান সদস্য: ১৯৩টি

⇒ জিআই (GI) এর পূর্ণরূপ হলো (Geographical indication) ভৌগলিক নির্দেশক।
- WIPO (world intellectual property organization) হলো জিআই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান।

উৎস: WIPO ওয়েবসাইট।
১৯.
'মানব উন্নয়ন সূচক' প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা?
  1. UNDP
  2. UNEP
  3. UNAIDS
  4. WHO
ব্যাখ্যা
মানব উন্নয়ন সূচক (HDI):
- 'মানব উন্নয়ন সূচক' প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা UNDP।
- সর্বশেষ মার্চ, ২০২৪-এ UNDP 'Human Development Report 2023-24' প্রতিবেদন প্রকাশ করে।
- প্রতিবেদন অনুযায়ী বিশ্বে মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ: সুইজারল্যান্ড, সর্বনিম্নে র‍য়েছে সোমালিয়া।
- বাংলাদেশের অবস্থান: ১২৯তম।

⇒ HDI মূলত তিনটি প্রধান উপাদানের উপর ভিত্তি করে:
- আয়: এটি মাথাপিছু আয় (GNI per capita) এর ভিত্তিতে মূল্যায়ন করা হয়।
- শিক্ষা: মানুষের শিক্ষা গ্রহণের হার, যার মধ্যে গড় বিদ্যালয়ে শিক্ষাগ্রহণের বছর এবং শিক্ষার প্রসারের হার অন্তর্ভুক্ত।
- আয়ু: গড় আয়ু, যা মানুষের স্বাস্থ্য এবং দীর্ঘায়ু পরিস্থিতির ভিত্তিতে মূল্যায়ন করা হয়।

উৎস: Human Development Report 2023-24.
২০.
কোন সালে UNAIDS-এর কার্যক্রম শুরু হয়?
  1. ১৯৯৪ সালে
  2. ১৯৯৫ সালে
  3. ১৯৯৬ সালে
  4. ১৯৯৭ সালে
ব্যাখ্যা
UNAIDS:
- UNAIDS-এর পূর্ণরূপ: Joint United Nations Programme on HIV/AIDS.
- এটি এইচআইভি নিয়ে কাজ করে।
- প্রতিষ্ঠিত হয়: ২৬ জুলাই ১৯৯৪।
- এটি ECOSOC রেজোলিউশন 1994/24 -এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- কার্যক্রম শুরু করে: ১৯৯৬ সালে।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান নির্বাহী প্রধান: উইনি বায়ানিমা।

⇒ এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে এইডসকে জনস্বাস্থ্যের হুমকি হিসেবে শেষ করার জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে।
- UNAIDS জাতিসংঘের ব্যবস্থায় একমাত্র যৌথ কর্মসূচি বিশ্বের ৭০টি দেশে এর কার্যালয় রয়েছে। 

উৎস: UNAIDS ওয়েবসাইট।
২১.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ সালে নিম্নের কোন সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছে?
  1. Organisation for the Prohibition of Chemical Weapon
  2. International Labour Organization
  3. Food and Agriculture Organization
  4. World Health Organization
ব্যাখ্যা
World Health Organization (WHO):
- WHO জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ৭ এপ্রিল, ১৯৪৮।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইসাস।

উল্লেখ্য,
- জানুয়ারি, ২০২৫-এ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ সালে World Health Organization থেকে বেরিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছে।
- ২০২৬ সালের ২২ জানুয়ারিতে সংস্থা থেকে বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্র ১৯৪৮ সালে ডব্লিউএইচও প্রতিষ্ঠার পর থেকে এর একটি মূল অংশ ছিল।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার মোট তহবিলের ১৮ শতাংশ যোগান দেয় ওয়াশিংটন।

এছাড়াও,
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে কোনো সদস্য রাষ্ট্র বেরিয়ে যেতে চাইলে জাতিসংঘকে এক বছর আগে নোটিশ দিতে হয়। যুক্তরাষ্ট্র এরই মধ্যে সংস্থাটিকে নোটিশ দিয়েছে। নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতিসংঘের মুখপাত্র ফারহান হক।

উৎস: i) Al Jazeera.
ii) WHO ওয়েবসাইট।
২২.
UNDP বিশ্বের কতোটি দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণে কাজ করছে?
  1. ১২০টি
  2. ১৩০টি
  3. ১৭০টি
  4. ১৮০টি
ব্যাখ্যা
UNDP:
- UNDP-এর পূর্ণরূপ: United Nations Development Programme.
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী বা UNDP।
- এটি জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২২ নভেম্বর, ১৯৬৫।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রশাসক: আচিম স্টেইনার।

⇒ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি এই গ্রহকে রক্ষায় কাজ করছে। এই সংস্থা দেশগুলোকে দৃঢ় নীতি, দক্ষতা, অংশীদারীত্ব ও প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় সহযোগিতা করে, যাতে তারা তাদের অগ্রগতিকে টেকসই করতে পারে।

উৎস: UNDP ওয়েবসাইট।
২৩.
জাতিসংঘ শিশু তহবিলের সংক্ষিপ্ত রূপ কোনটি?
  1. UNICEF
  2. UNFP
  3. UNDP
  4. UNESCO
ব্যাখ্যা
UNICEF:
- UNICEF বা জাতিসংঘ শিশু তহবিল।
- এটি বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে।
- UNICEF-এর পূর্ণরূপ: United Nations International Children's Emergency Fund.
- প্রতিষ্ঠিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৪৬।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান নির্বাহী পরিচালক: ক্যাথরিন রাসেল।
- UNICEF বর্তমানে বিশ্বের ১৯০টির ও বেশি দেশ ও অঞ্চলে কাজ করছে।
- ১৯৫৩ সালে জাতিসংঘের বিশেষ তহবিলের মর্যাদা লাভ করে।

⇒ UNICEF হল জাতিসংঘের একটি বিশেষ কর্মসূচি যা শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা এবং সাধারণ কল্যাণের উন্নতির জন্য জাতীয় প্রচেষ্টাকে সহায়তা করার জন্য নিবেদিত।
- ১৯৪৬ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত দেশগুলিতে শিশুদের ত্রাণ প্রদানের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- ১৯৪৬ সালে প্রতিষ্ঠার সময় এর নাম ছিলো - The United Nations International Children’s Emergency Fund (UNICEF)। UNICEF নামকরণ করে ১৯৫৩ সালে। তবে এর সংক্ষিপ্তরূপ আগেরটাই রয়ে যায়।

উৎস: UNICEF ওয়েবসাইট।
২৪.
জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি (UNEP) কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ৫ জুন, ১৯৭১
  2. ২২ জুন, ১৯৭১
  3. ৫ জুন, ১৯৭২
  4. ২২ জুন, ১৯৭২
ব্যাখ্যা
UNEP:
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি বা UNEP (United Nations Environment Programme).
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭২ সালের ৫ জুন।
- সদরদপ্তর: নাইরোবি, কেনিয়া।
- বর্তমান সদস্য: ১৯৩টি
- UNEP এর প্রধানের পদবী: নির্বাহী পরিচালক।
- বর্তমান নির্বাহী পরিচালক: ইনগার অ্যান্ডারসেন।
- জাতিসংঘের উদ্যোগে ১৯৭২ সালের ৫-১৬ জুন সুইডেনের স্টকহোম শহরে অনুষ্ঠিত বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন United Nations Conference on the Environment এর প্রেক্ষিতে UNEP প্রতিষ্ঠিত হয়।

উৎস: UNEP ওয়েবসাইট।
২৫.
UNFPA-র প্রধান কার্যক্রম কোনটি?
  1. দারিদ্র্য কমানো
  2. শিক্ষা ব্যবস্থা উন্নত করা
  3. শরণার্থী তহবিল প্রদান
  4. জনসংখ্যা ও স্বাস্থ্য সম্পর্কিত সেবা প্রদান
ব্যাখ্যা
UNFPA:
- UNFPA এর পূর্ণরুপ: United Nations Population Fund.
- এটি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিল নামে পরিচিত।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৯ সালে।
- ১৯৮৭ সালে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের নামকরণ করা হয়।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- নির্বাহী পরিচালক: নাতালিয়া কানেম।
- UNFPA মূলত জনগণের প্রজনন স্বাস্থ্য, মাতৃমৃত্যু কমানো, পরিবার পরিকল্পনা, যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত তথ্য এবং সেবা প্রদান, এবং জনগণের প্রজনন অধিকার রক্ষা করার ক্ষেত্রে কাজ করে।

উল্লেখ্য,
- বিশ্ব জনসংখ্যা রির্পোট প্রকাশ করে UNFPA।
- UNFPA সেবা দিয়ে যাচ্ছে ১৫০টিরও বেশি দেশে।

উৎস: UNFPA ওয়েবসাইট।
২৬.
বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP) তাদের প্রথম উন্নয়ন কর্মসূচী চালু করেছিল -
  1. সুদান
  2. বেনিন প্রজাতন্ত্র
  3. আইভরি কোস্ট
  4. ঘানা
ব্যাখ্যা
WFP:
- WFP-এর পূর্ণরূপ: World Food Programme অথবা বিশ্ব খাদ্য কর্মসূচী। 
- এটি বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তা সংস্থা।
- সংস্থাটি জাতিসংঘ (UN) দ্বারা বিশ্ব ক্ষুধা দূরীকরণে সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠা লাভ করে: ১৯৬১ সালে।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- বর্তমান নির্বাহী পরিচালক: সিন্ডি ম্যাককেইন।

উল্লেখ্য,
- প্রথম উন্নয়ন কর্মসূচী চালু করেছিল ১৯৬৩ সালে সুদানে। 

⇒ বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে করার অবদানের জন্য নোবেল শান্তি পুরস্কার ২০২০ সালে লাভ করে।

উৎস: World Food Programm ওয়েবসাইট।
২৭.
CTBTO (Comprehensive Nuclear-Test-Ban Treaty Organization) কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৯৩ সালে
  2. ১৯৯৬ সালে
  3. ১৯৯৭ সালে
  4. ১৯৯৯ সালে
ব্যাখ্যা
CTBTO:
- পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধকরণ সংস্থা CTBTO।
- CTBTO-এর পূর্ণরূপ: Comprehensive Nuclear-Test-Ban Treaty Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৯ নভেম্বর, ১৯৯৬ সালে (CTBT চুক্তির মাধ্যমে)।
- এটি পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং পারমাণবিক অস্ত্রের পরীক্ষাগুলি নিষিদ্ধ করার উদ্দেশ্যে কাজ করে।
- এর সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।

উৎস: Arms Control Association ওয়েবসাইট।
২৮.
বিশ্বের কয়টি দেশে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় (UNU) অবস্থিত?
  1. ১০টি
  2. ১১টি
  3. ১২টি
  4. ১৩টি
ব্যাখ্যা
UNU:
- জাতিসংঘ বিশ্ববিদ্যালয় বা UNU-এর পূর্ণরূপ: United Nations University।
- প্রতিষ্ঠিত হয়: ডিসেম্বর, ১৯৭২ সালে।
- একাডেমিক কাজ শুরু করে: সেপ্টেম্বর ১৯৭৫ সালে।
- সদর দপ্তর: টোকিও, জাপান।
- এর প্রধানের উপাধি হলো রেক্টর।
- বর্তমান রেক্টর: শিলিদজি মারওয়ালা (Prof. Tshilidzi Marwala)।

⇒ বিশ্বের প্রায় ১২টি দেশে ১৩টি প্রতিষ্ঠানে এই ক্যাম্পাসের কার্যক্রম চালু আছে।
- স্নাতকোত্তর পাঠদান কার্যক্রমের মাধ্যমে, ইউএনইউ বিশেষ করে উন্নয়নশীল দেশগুলিতে সক্ষমতা বৃদ্ধিতে অবদান রাখে।

উৎস: UNU ওয়েবসাইট।
২৯.
UNHCR এর প্রধান নির্বাহী কর্মকর্তা (High Commissioner) কে? [মার্চ, ২০২৫]
  1. ক্রিস্টিনা পেরেরা
  2. মার্কাস ফিশার
  3. আন্তোনিও গুতেরেস
  4. ফিলিপ্পো গ্রান্ডি
ব্যাখ্যা
UNHCR:
- UNHCR-এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees বা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
- UNHCR শরণার্থী, আশ্রয় প্রার্থীদের এবং বিভিন্ন ধরনের বাস্তুচ্যুত মানুষের অধিকার রক্ষা ও তাদের সহায়তা প্রদানে কাজ করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় শরণার্থীদের সেবার প্রেক্ষাপটে UNHCR গঠিত হয়।
- প্রতিষ্ঠাকাল: ১৪ ডিসেম্বর, ১৯৫০।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান হাইকমিশনার: ফিলিপ্পো গ্রান্ডি।

উল্লেখ্য,
- এর কার্যক্রম পরিচালিত হয়: বিশ্বের ১৩৫টি দেশে। 
- এর মূল লক্ষ্য হলো যুদ্ধ, সংঘাত, অত্যাচার, এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের নিরাপত্তা এবং সহায়তা নিশ্চিত করা।
- সংস্থাটি ১৯৫৪ সালে এবং ১৯৮১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উৎস: UNHCR ওয়েবসাইট।
৩০.
UN Women-এর মূল কার্যক্রম কোনটি?
  1. নারীর অধিকার রক্ষা
  2. নারীদের রাজনৈতিক ক্ষেত্রে সমঅধিকার নিশ্চিত করা
  3. নারীদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ করা
  4. সবগুলো
ব্যাখ্যা
UN Women:
- UN Women হলো The United Nations Entity for Gender Equality and the Empowerment of Women লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য নিবেদিত জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- বিশ্বব্যাপী নারী উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য UN Women প্রতিষ্ঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠাতা: জাতিসংঘ সাধারণ পরিষদ।
- প্রতিষ্ঠিত হয়: ২০১০ সালে।
- কার্যক্রম শুরু: ২০১১ সালে।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান নির্বাহী পরিচালক: সিমা সামি বাহাউস।

⇒ এর উদ্দেশ্য: নারীদের অধিকার রক্ষা করা, নারীদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ করা, এবং নারীদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে পূর্ণ সমঅধিকার নিশ্চিত করা।

উৎস: UN Women ওয়েবসাইট।
৩১.
United Nations University (UNU) কবে কার্যক্রম শুরু করে?
  1. ১৯৬৯ সালে
  2. ১৯৭২ সালে
  3. ১৯৭৩ সালে
  4. ১৯৭৫ সালে
ব্যাখ্যা
United Nations University (UNU):
- প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ: ডিসেম্বর, ১৯৭২ সালে।
- একাডেমিক কাজ শুরু করে: ১৯৭৫ সালে।
- সদর দপ্তর: টোকিও, জাপান।
- এর প্রধানের উপাধি হলো রেক্টর।
- বর্তমান রেক্টর: শিলিদজি মারওয়ালা (Prof. Tshilidzi Marwala)।

⇒ UNU এর লক্ষ্য হলো উন্নয়নশীল দেশগুলোর জন্য জ্ঞান সৃষ্টি, নীতি প্রণয়ন এবং বৈশ্বিক সমস্যার সমাধানে সহযোগিতা করা।

উল্লেখ্য,
- জাতিসংঘের মহাসচিব উ থান্ট ১৯৬৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে "জাতিসংঘ বিশ্ববিদ্যালয়" প্রতিষ্ঠার প্রস্তাব দেন।
- ১৯৭২ সালের ডিসেম্বরে সাধারণ পরিষদ জাতিসংঘ বিশ্ববিদ্যালয় (UNU) প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করে।
- ১৯৭৩ সালের ডিসেম্বরে সাধারণ পরিষদ জাতিসংঘ বিশ্ববিদ্যালয় (UNU) প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় এবং একটি খসড়া সনদ অনুমোদন করে।
- জাপান সরকার ১০০ মিলিয়ন মার্কিন ডলার দান করে এবং টোকিওতে সদর দপ্তরের সুবিধা প্রদান করে।
- ১৯৭৫ সালে UNU তার একাডেমিক কার্যক্রম শুরু করে, এবং প্রথম রেক্টর হিসেবে ড. জেমস এম. হেস্টার নিযুক্ত হন।
- ২০ জানুয়ারি ১৯৭৫ তারিখে UNU এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

উৎস: UNU ওয়েবসাইট।
৩২.
'Health for all’ ঘোষণাটি দিয়েছে কোন সংস্থা?
  1. UNAIDS
  2. UN-HABITAT
  3. UNDP
  4. WHO
ব্যাখ্যা
'Health for all’ ঘোষণাটি দিয়েছে WHO (World Health Organization)।

WHO:
- WHO জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ৭ এপ্রিল, ১৯৪৮।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- বর্তমান মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইসাস (Dr. Brock Chisholm)।

⇒ 'Health for All' ঘোষণাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) দ্বারা ১৯৭৮ সালে আলম আতা ঘোষণা (Alma-Ata Declaration) হিসেবে পরিচিত। 
- Alma-Ata Declaration ১৯৭৮ সালে কাজাখস্তানের আলম আতা শহরে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সম্মেলন (International Conference on Primary Health Care) এ গৃহীত হয়েছিল।

⇒ আলমা-আতা সম্মেলন ১৯৭৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং ইউনিসেফ এর যৌথ উদ্যোগে কাজাখস্তানের আলম আতাশহরে অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনটির মূল লক্ষ্য ছিল প্রাথমিক স্বাস্থ্যসেবা (Primary Health Care) সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি করা এবং সবার জন্য গ্রহণযোগ্য এবং সমান স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য একটি শক্তিশালী কৌশল তৈরি করা।
- ২০১৮ সালে, আস্তানা, কাজাখস্তান-এ প্রাথমিক স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি আরেকটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে আলমা-আতা ঘোষণার মূলনীতিগুলিকে পুনর্ব্যক্ত করে। 

উৎস: WHO ওয়েবসাইট। [link]
৩৩.
ITC-এর পূর্ণরূপ কী?
  1. International Telecommunication Centre
  2. International Training Centre
  3. International Trade Centre
  4. International Technology Centre
ব্যাখ্যা
ITC:
- ITC- এর পূর্ণরূপ: International Trade Centre.
- এর পূর্বনাম: International Trade Information Centre.
- এটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৪ সালে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

⇒ ITC উন্নয়নশীল দেশগুলিতে বাণিজ্য-নেতৃত্বাধীন বৃদ্ধিকে তার কাজের কেন্দ্রে রাখে।

উল্লেখ্য,
- প্রতিষ্ঠার পর থেকেই এটি জাতিসংঘের বাণিজ্য বিষয়ক সংস্থা ‘আঙ্কটাড (UNCTAD) ও বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)- এর সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছে।
- ITC গবেষণা, বাণিজ্য কৌশল নির্ধারণ, বাণিজ্য বিষয়ক নিয়ম-কানুন প্রণয়ন ও আন্তঃদেশীয় বাণিজ্য সহজতর করার উদ্দেশ্যে বাণিজ্যবিষয়ক উল্লেখিত অন্য সংস্থা দুটিকে (UNCTAD ও WTO) সহায়তা দিয়ে আসছে।

উৎস: ITC ওয়েবসাইট।
৩৪.
ICAO কী ধরনের সংস্থা?
  1. আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা
  2. আন্তর্জাতিক ডাক যোগাযোগ সংস্থা
  3. আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা
  4. আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা
ব্যাখ্যা
ICAO:
- ICAO-এর পূর্নরূপ: International Civil Aviation Organization.
- এটি আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা।
- প্রতিষ্ঠার স্থান: শিকাগো, যুক্তরাষ্ট্র।
- বতর্মানে 'শিকাগো কনভেনশন' নামে পরিচিত।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- সদর দপ্তর: মন্ট্রিল, কানাডা।
- প্রেসিডেন্ট: সালভাতোর সিয়াচিটানো (১ জানুয়ারি, ২০২৩-৩১ ডিসেম্বর, ২০২৫)।
- সারা বিশ্বে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের নিরাপদ এবং সুশৃঙ্খল রাখতে এই সংস্থা কাজ করে।

উল্লেখ্য,
- এটি ১৯৪৪ সালে Provisional International Civil Aviation Organization (PICAO) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- ৪ এপ্রিল, ১৯৪৭ সালে ICAO হিসাবে যাত্রা শুরু করে।

উৎস: ICAO ওয়েবসাইট।
৩৫.
UNESCO কবে 'World Heritage Sites' তালিকা শুরু করে?
  1. ১৯৭৫ সালে
  2. ১৯৭৬ সালে
  3. ১৯৭৭ সালে
  4. ১৯৭৮ সালে
ব্যাখ্যা
UNESCO:
- জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা বা UNESCO-এর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization.
- সংস্থাটি বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে।
- UNESCO প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান স্বাক্ষরিত হয়: ১৬ নভেম্বর, ১৯৪৫।
- কার্যকর হয়: ৪ নভেম্বর, ১৯৪৬।
- সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স।
- বর্তমান মহাপরিচালক: আদ্রে আজুলে (ফ্রান্স)।
- বর্তমান সদস্য: ১৯৪টি।

উল্লেখ্য,
- বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা ‘ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ বিশেষ ধরনের (বন, পাহাড়, হ্রদ, মরুভূমি, স্মৃতিস্তম্ভ, দালান, প্রাসাদ বা শহর) একটি স্থান যা ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় লিপিবদ্ধ হয়েছে।
- UNESCO ১৯৭৮ সালে World Heritage Sites তালিকা শুরু করে।
- UNESCO কর্তৃক ঘোষিত বিশ্ব ঐতিহ্য তালিকায় বর্তমানে ১২২৩টি স্থাপনা আছে।
- সবচেয়ে বেশি ইউনেস্কো সাইট রয়েছে ইতালিতে।

উৎস: UNESCO ওয়েবসাইট।
৩৬.
OPCW কোন ধরনের অস্ত্র নিষিদ্ধ করার জন্য কাজ করে?
  1. জৈবিক অস্ত্র
  2. রাসায়নিক অস্ত্র
  3. পারমাণবিক অস্ত্র
  4. সবগুলো
ব্যাখ্যা
OPCW:
- রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা Organization for the Prohibition of Chemical Weapons (OPCW)।
- প্রতিষ্ঠাকাল: ২৯ এপ্রিল, ১৯৯৭।
- সদস্য দেশ: ১৯৩টি।
- সদর দপ্তর: হেগ, নেদারল্যান্ড।

উল্লেখ্য,
- এটি রাসায়নিক অস্ত্র নির্মূল এবং নিষিদ্ধ করার জন্য কাজ করে।
- OPCW এর প্রধান উদ্দেশ্য হলো রাসায়নিক অস্ত্রের ব্যবহার, উৎপাদন, মজুদ এবং বিস্তার রোধ করা এবং সমস্ত রাসায়নিক অস্ত্র ধ্বংস করা। 
- এটি ১৯৯৩ সালে গৃহীত রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি (Chemical Weapons Convention বা CWC) এর আওতায় কাজ করে।

উৎস: OPCW ওয়েবসাইট।
৩৭.
UNHCR-এর মতে, কোন দেশ বিশ্বব্যাপী সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থীকে আশ্রয় দেয়? [মার্চ, ২০২৫]
  1. জার্মানি
  2. ইরান
  3. তুরস্ক
  4. উগান্ডা
ব্যাখ্যা
UNHCR:
- UNHCR-এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees বা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
- UNHCR শরণার্থী, আশ্রয় প্রার্থীদের এবং বিভিন্ন ধরনের বাস্তুচ্যুত মানুষের অধিকার রক্ষা ও তাদের সহায়তা প্রদানে কাজ করে।
- প্রতিষ্ঠাকাল: ১৪ ডিসেম্বর, ১৯৫০।
- সদরদপ্তর: জেনেভা, সুইজাল্যান্ড।
- কার্যক্রম: বিশ্বের ১৩৫টি দেশে।
- এর মূল লক্ষ্য হলো যুদ্ধ, সংঘাত, অত্যাচার, এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের নিরাপত্তা এবং সহায়তা নিশ্চিত করা।

উল্লেখ্য,
⇒ UNHCR-এর মতে, বিশ্বব্যাপী সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থী আশ্রয় দেয় ইরান।

• শীর্ষ শরণার্থী আশ্রয় দেয়া দেশ:
১. ইরান – ৩.৮ মিলিয়ন,
২. তুরস্ক – ৩.১ মিলিয়ন,
৩. কলম্বিয়া – ২.৮ মিলিয়ন,
৪. জার্মানি – ২.৭ মিলিয়ন,
৫. উগান্ডা – ১.৭ মিলিয়ন.

উৎস: UNHCR ওয়েবসাইট। [link]
৩৮.
UNEP-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  2. স্টকহোম, সুইডেন
  3. নাইরোবি, কেনিয়া
  4. প্যারিস, ফ্রান্স
ব্যাখ্যা
United Nations Environment Programme (UNEP):
- এটি জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি।
- প্রতিষ্ঠিত হয়: ৫ জুন, ১৯৭২।
- প্রধান কার্যালয়: নাইরোবি, কেনিয়া। 
- বর্তমান সদস্য: ১৯৩টি
- UNEP এর প্রধানের পদবী: নির্বাহী পরিচালক।
- বর্তমান নির্বাহী পরিচালক: ইনগার অ্যান্ডারসেন।

⇒ জাতিসংঘের উদ্যোগে ১৯৭২ সালের ৫-১৬ জুন সুইডেনের স্টকহোম শহরে অনুষ্ঠিত বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন United Nations Conference on the Environment এর প্রেক্ষিতে UNEP প্রতিষ্ঠিত হয়।

উৎস: UNEP ওয়েবসাইট।।
৩৯.
WHO-এর বর্তমান মহাপরিচালক কে? [মার্চ, ২০২৫]
  1. Dr. Tedros Adhanom
  2. Dr. Margaret Chan
  3. Dr. Gro Harlem Brundtland
  4. Dr. Brock Chisholm
ব্যাখ্যা
WHO:
- WHO-এর পূর্ণরূপ: World Health Organization.
- WHO জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ৭ এপ্রিল, ১৯৪৮।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৬১টি দেশ।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: জাতিসংঘের উদ্যোগে International Health Conference।
- বর্তমান মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইসাস (Dr. Brock Chisholm)।

⇒ বিশ্বব্যাপী উন্নত ও স্বাস্থ্যসম্মত ভবিষ্যৎ গড়ে তোলাই এই সংস্থার প্রধান কাজ।
- এটি জাতিসংঘের সদস্য দেশসমূহের জনস্বাস্থের উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এটি জাতিসংঘ উন্নয়ন গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্য।

উৎস: WHO ওয়েবসাইট।
৪০.
UNDP-এর বর্তমান প্রশাসক কে? [মার্চ, ২০২৫]
  1. রুডলফ পিটারসন
  2. আচিম স্টেইনার
  3. পল জি. হফম্যান
  4. জেমস গুস্তাভ স্পেথ
ব্যাখ্যা
UNDP:
- UNDP-এর পূর্ণরূপ: United Nations Development Programme.
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী বা UNDP।
- এটি জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২২ নভেম্বর, ১৯৬৫।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রশাসক: আচিম স্টেইনার (Achim Steiner)।

উল্লেখ্য,
- জাতিসংঘের বৃহত্তম উন্নয়ন সহায়তা কর্মসূচি, UNDP একজন প্রশাসকের নেতৃত্বে থাকে।
- তিনি উন্নয়নশীল এবং উন্নত উভয় দেশের প্রতিনিধিত্বকারী ৩৬ সদস্যের নির্বাহী বোর্ডের তত্ত্বাবধান করেন।

উৎস: UNDP ওয়েবসাইট।
৪১.
International Meteorological Organization (IMO)-এর উত্তরসূরী হিসেবে কোন সংস্থাটি গঠিত হয়?
  1. WMO
  2. IMO
  3. ILO
  4. UNWTO
ব্যাখ্যা
International Meteorological Organization (IMO):
- ১৮৭৩ সালে International Meteorological Organization (IMO) গঠিত হয়।
- এই সংস্থার উত্তরসূরী হিসাবে WMO গঠিত হয়।

⇒ WMO:
- WMO-এর পূর্ণরূপ: World Meteorological Organization বা বিশ্ব আবহাওয়া সংস্থা।
- প্রতিষ্ঠা লাভ করে: ২৩ মার্চ, ১৯৫০।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৭ মার্চ, ১৯৫১।
- বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ুর নিয়ন্ত্রণকারী উপাদান নিয়ে কাজ করে।

উৎস: WMO ওয়েবসাইট।
৪২.
FAO-এর প্রথম সদরদপ্তর কোথায় ছিল?
  1. ওয়াশিংটন ডি.সি.
  2. রোম
  3. প্যারিস
  4. নিউইয়র্ক
ব্যাখ্যা
FAO:
- FAO-এর পূর্ণরুপ: Food and Agriculture Organization.
- এটি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা।
- প্রতিষ্ঠা লাভ করে: ১৬ অক্টোবর ১৯৪৫।
- FAO প্রতিষ্ঠার স্থান: কুইবেক, কানাডা।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৪ ডিসেম্বর, ১৯৪৬।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- বর্তমান সদস্য: ১৯৫টি (১৯৪টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন)।
- বর্তমান মহাপরিচালক: ড. কু ডংগিউ (চীনের নাগরিক)।

⇒ FAO-এর সদরদপ্তর প্রথমে ছিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। 
- ১৯৫১ সালে FAO-এর সদরদপ্তর ইতালির রোমে স্থানান্তর করা হয়।

উৎস: FAO ওয়েবসাইট।