পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন৩৩
সিলেবাস
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলী (সম্পূর্ণ সিলেবাস) --------------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ১০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৩৩ প্রশ্ন

.
সামরিক পরিভাষায় 'WMD' এর পূর্ণরূপ কী?
  1. War Military Defense
  2. Weapons of Mass Destruction
  3. World Missile Division
  4. Warfare Machine Deployment
সঠিক উত্তর:
Weapons of Mass Destruction
উত্তর
সঠিক উত্তর:
Weapons of Mass Destruction
ব্যাখ্যা
• WMD:
- WMD-এর পূর্ণরূপ হলো Weapons of Mass Destruction,
- এর বাংলা অর্থ গণবিধ্বংসী অস্ত্র।
- ২০০৩ সালে ইরাকে গণবিধ্বংসী অস্ত্র থাকার আশঙ্কায় মার্কিন নেতৃত্বাধীন জোট দেশটিতে সামরিক হামলা চালায়।  

উল্লেখ্য, 
- গণবিধ্বংসী অস্ত্র তিন ধরনের হতে পারে— পারমাণবিক (Nuclear Weapon), রাসায়নিক (Chemical Weapon), এবং জীবাণু (Biological Weapon). ১৯৩৭ সালে স্পেনের গৃহযুদ্ধের সময় বোমারু বিমানের ব্যাপক ধ্বংসক্ষমতা বোঝাতে প্রথমবারের মতো "Weapons of Mass Destruction" শব্দটি ব্যবহার করা হয়।

উৎস: বিভিন্ন পত্রিকা রিপোর্ট ও ব্রিটানিকা।
.
অটোয়া চুক্তির বিষয়বস্তু কী ছিল?
  1. জলবায়ু পরিবর্তন মোকাবিলা
  2. স্থলমাইনের উৎপাদন, ব্যবহার ও মজুদ নিষিদ্ধকরণ
  3. পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ
  4. সমুদ্রসীমা নির্ধারণ
সঠিক উত্তর:
স্থলমাইনের উৎপাদন, ব্যবহার ও মজুদ নিষিদ্ধকরণ
উত্তর
সঠিক উত্তর:
স্থলমাইনের উৎপাদন, ব্যবহার ও মজুদ নিষিদ্ধকরণ
ব্যাখ্যা
• অটোয়া চুক্তি: 
- অটোয়া চুক্তি স্থলমাইনের উৎপাদন, ব্যবহার ও মজুদ নিষিদ্ধকরণের লক্ষ্যে গৃহীত হয়।
- ১৯৯৭ সালের ১৮ সেপ্টেম্বর নরওয়ের অসলোতে এই চুক্তি গ্রহণ করা হয়,
- এটি ১ মার্চ ১৯৯৯ সালে কার্যকর হয়।
- বর্তমানে ১৬৪টি দেশ এই চুক্তির অংশীদার।

উল্লেখ্য, 
- বাংলাদেশ এই চুক্তিতে ৭ মে ১৯৯৮ সালে স্বাক্ষর করে এবং ৬ সেপ্টেম্বর ২০০০ সালে এটি কার্যকর করে।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
.
বর্তমানে ইন্টারপোলের সদস্য সংখ্যা কতটি? [ফ্রেব্রুয়ারি - ২০২৫] 
  1. ১৯৮
  2. ১৯৭
  3. ১৯৬
  4. ১৯৪
সঠিক উত্তর:
১৯৬
উত্তর
সঠিক উত্তর:
১৯৬
ব্যাখ্যা
• ইন্টারপোল:
- ইন্টারপোল হলো একটি আন্তর্জাতিক পুলিশ সংস্থা, এর সদর দপ্তর ফ্রান্সের লিঁও শহরে অবস্থিত।
- এই সংস্থাটি ১৯২৩ সালের সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়।
- বর্তমানে ইন্টারপোলের সদস্য সংখ্যা ১৯৬টি, এবং [ফ্রেব্রুয়ারি - ২০২৫] 
- সর্বশেষ সদস্য হিসেবে পালাউ ইন্টারপোলের ১৯৬তম সদস্যপদ লাভ করেছে। 

উৎস:- ইন্টারপোল ওয়েবসাইট।
.
পরিবেশ সংরক্ষণে অসামান্য অবদানের জন্য কোন সংস্থা "চ্যাম্পিয়ন অব দ্য আর্থ" পুরস্কার প্রদান করে?
  1. IUCN
  2. UN
  3. UNEP
  4. UNDP
সঠিক উত্তর:
UNEP
উত্তর
সঠিক উত্তর:
UNEP
ব্যাখ্যা
UNEP: 
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী (UNEP) হলো পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের জন্য কাজ করা একটি বৈশ্বিক সংস্থা।
- এর পূর্ণরূপ United Nations Environment Programme।
- UNEP-এর সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে অবস্থিত।
- এটি ৫ জুন, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়।
- বর্তমানে UNEP-এর সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯৩. 

এছাড়া,
- পরিবেশ সংরক্ষণে অসামান্য অবদানের জন্য UNEP প্রতি বছর "চ্যাম্পিয়ন অব দ্য আর্থ" পুরস্কার প্রদান করে।

সূত্র: UNEP ওয়েবসাইট। 
.
কিউনিফর্ম হচ্ছে -
  1. মিশরীয়দের লিখন পদ্ধতির নাম
  2. সুমেরীয়দের লিখন পদ্ধতির নাম
  3. ফিনিশিয় লিখন পদ্ধতির নাম
  4. রোমান লিখন পদ্ধতির নাম
সঠিক উত্তর:
সুমেরীয়দের লিখন পদ্ধতির নাম
উত্তর
সঠিক উত্তর:
সুমেরীয়দের লিখন পদ্ধতির নাম
ব্যাখ্যা
- কিউনিফর্ম হচ্ছে সুমেরীয়দের লিখন পদ্ধতির নাম। 

কিউনিফর্ম: 
- কিউনিফর্ম ছিল সুমেরীয়দের উদ্ভাবিত একটি লিখন পদ্ধতি, এটি বিভিন্ন সাংকেতিক চিহ্ন ও চিত্রের সমন্বয়ে গঠিত ছিল।
- এটি কোনো সুনির্দিষ্ট বর্ণমালা অনুসরণ করত না, এবং এতে নির্দিষ্ট অক্ষরও ছিল না।
- প্রথমদিকে প্রাথমিক ছবি ব্যবহার করা হলেও, পরবর্তীতে আরো অর্থবহ কীলক আকৃতি ব্যবহৃত হতে থাকে। 
- কিউনিফর্ম সুমেরীয়দের তৈরি বিশ্বের অন্যতম প্রাচীন লিখন পদ্ধতি। অনেক ঐতিহাসিক মনে করেন, এটি মিসরীয় হায়ারোগ্লিফিক্সের চেয়ে প্রাচীন। হামুরাবীর আইনবিধি এই লিখন পদ্ধতিতে লিপিবদ্ধ করা হয়েছিল।

উল্লেখ্য, 
- মিশরীয়রা চিত্রলিপির মাধ্যমে মনের ভাব প্রকাশ করতো যাকে বলা হতো হায়ারোগ্লিফিক্স বা পবিত্র অক্ষর। 

উৎস: ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ষষ্ঠ শ্রেণি।
.
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. লন্ডন, যুক্তরাজ্য
  2. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  3. জেনেভা, সুইজারল্যান্ড
  4. ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
IMF: 
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) হলো একটি বৈশ্বিক আর্থিক সংস্থা,
- এর মূল লক্ষ্য আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference-এ সংস্থাটির গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
- ১৯৪৭ সালের মার্চ মাসে IMF কার্যক্রম শুরু করে।
- সংস্থাটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- বর্তমানে IMF-এর সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯১টি।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF-এর সদস্যপদ লাভ করে।

সূত্র: IMF ওয়েবসাইট।
.
বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা মেসোপটেমিয়া বর্তমানে কোন অঞ্চলে অবস্থিত?
  1. ইরাক
  2. পেরু
  3. মেক্সিকো
  4. মিশর
সঠিক উত্তর:
ইরাক
উত্তর
সঠিক উত্তর:
ইরাক
ব্যাখ্যা
- বর্তমান ইরাক রাষ্ট্রের সীমানার মধ্যেই প্রাচীন মেসোপটেমিয়ার বেশিরভাগ অঞ্চল অবস্থিত।
- এছাড়াও সিরিয়া, তুরস্ক, ইরান ও কুয়েতে এই সভ্যতার কিছু অংশ রয়েছে।

মেসোপটেমিয়া সভ্যতা:

- মেসোপটেমিয়া পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা হিসেবে পরিচিত।
- মেসোপটেমিয়া একটি গ্রিক শব্দ, যার অর্থ হলো "দুই নদীর মধ্যবর্তী ভূমি"।
- এই সভ্যতা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী উপত্যকায় গড়ে উঠেছিল, এটা বর্তমানে ইরাকের সীমানার মধ্যে অবস্থিত।
- মেসোপটেমিয়া দুটি প্রধান ভাগে বিভক্ত ছিল: উত্তর অংশ এবং দক্ষিণ অংশ।
- মেসোপটেমিয়ার জনগণ বহুঈশ্বরবাদে বিশ্বাসী ছিল এবং এই সভ্যতা বিশেষত তার ধর্ম, সাহিত্য, বিজ্ঞান ও আইনের জন্য ইতিহাসে গুরুত্বপূর্ণ।

উৎস: Britannica.
.
জাতিসংঘের সনদে মোট কতটি অনুচ্ছেদ রয়েছে?
  1. ৯৯টি
  2. ১০১টি
  3. ১০৯টি
  4. ১১১টি
সঠিক উত্তর:
১১১টি
উত্তর
সঠিক উত্তর:
১১১টি
ব্যাখ্যা
জাতিসংঘ সনদ:
- জাতিসংঘ সনদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, মানবাধিকার রক্ষা এবং অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা উন্নীত করার জন্য প্রণীত একটি মৌলিক দলিল। সনদটির মূল রচয়িতা ছিলেন আর্চিবাল্ড ম্যাকলিশ।
- এতে মোট ১১১টি অনুচ্ছেদ রয়েছে,  জাতিসংঘ সনদের ১০৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সনদ সংশোধন করা যেতে পারে। প্রথমে সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে সংশোধনী গৃহীত হতে হবে, এরপর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসহ জাতিসংঘের দুই-তৃতীয়াংশ সদস্য রাষ্ট্র সংশোধনী অনুমোদন করলে তা কার্যকর হয়।

উল্লেখ্য, 
- যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত ৫০টি দেশের প্রতিনিধিরা একত্রিত হন এবং ২৬ জুন ১১১টি ধারা সম্বলিত সনদটি অনুমোদিত হয়। এরপর, ২৪ অক্টোবর এটি সর্বসম্মতভাবে স্বাক্ষরিত হয়। 

এছাড়াও, 
- জাতিসংঘ জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী।
- বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা ১৯৩টি, এবং
- এর বর্তমান মহাসচিব হলেন আন্তোনিও গুতেরেস।
- জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনে অবস্থিত।
- জাতিসংঘের ছয়টি দাপ্তরিক ভাষা হলো ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি। 

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
.
আসিয়ানের সদস্য দেশ নয় কোনটি?
  1. ফিলিপাইন
  2. ভুটান
  3. ব্রুনাই
  4. লাওস
সঠিক উত্তর:
ভুটান
উত্তর
সঠিক উত্তর:
ভুটান
ব্যাখ্যা
- ভুটান আসিয়ানের সদস্য দেশ নয়। 

ASEAN
:
- ASEAN - Association of Southeast Asian Nations. 
- আসিয়ান দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোট।
- এটি ৮ আগস্ট ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত।
- বর্তমানে আসিয়ানের সদস্য দেশ সংখ্যা ১০টি,
- এর সদস্যগুলো হলো—মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া। 

সূত্র: ASEAN এর ওয়েবসাইট।
১০.
কোথায় প্রথম সিন্ধু সভ্যতা শনাক্ত করা হয়?
  1. আগ্রা
  2. বিহার
  3. হরিয়ানা
  4. পাঞ্জাব
সঠিক উত্তর:
পাঞ্জাব
উত্তর
সঠিক উত্তর:
পাঞ্জাব
ব্যাখ্যা
সিন্ধু সভ্যতা:
- সিন্ধু সভ্যতা সিন্ধু নদের অববাহিকা অঞ্চলে গড়ে উঠেছিল, এবং এ কারণেই এই সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হয়।
- এটি অনেক সময় হরপ্পা সভ্যতা বা হরপ্পা সংস্কৃতির নামে পরিচিত।
- বিশ শতকের প্রথম দিকে বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারো এবং দয়ারাম সাহানীর চেষ্টায় পাঞ্জাবের মন্টোগোমারী জেলার হরপ্পায় এই সভ্যতা আবিষ্কার করেন।
- সিন্ধু সভ্যতা প্রথম সনাক্ত করা হয় পাঞ্জাবে।
- ১৯২১ সালে পাঞ্জাবের হরপ্পা ও ১৯২২ সালে সিন্ধুর মহেঞ্জোদারো শহরে খননকার্যের মাধ্যমে সিন্ধু সভ্যতার নির্দশন উন্মোচিত হয়।
- সিন্ধু সভ্যতা উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা হিসেবে পরিচিত।
- বিশেষত মহেঞ্জোদারো এবং হরপ্পাতে এই সভ্যতার সবচেয়ে বেশি নিদর্শন পাওয়া গেছে।
- পাকিস্তানের পাঞ্জাব, সিন্ধু প্রদেশ এবং ভারতের পাঞ্জাব, রাজস্থান ও গুজরাটের বিভিন্ন অংশে এই সভ্যতার নিদর্শন পাওয়া যায়।

সূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশের মাধ্যমে কোন সশস্ত্র গোষ্ঠীকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছেন?
  1. হামাস
  2. হুতি
  3. আল শাবাব
  4. হিজবুল্লাহ
সঠিক উত্তর:
হুতি
উত্তর
সঠিক উত্তর:
হুতি
ব্যাখ্যা
- ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশের মাধ্যমে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী কে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছেন।
- ২২ জানুয়ারি, ২০২৫  তিনি এই আদেশে সই করেন।
- হুতিরা ২০২৩ সাল থেকে মার্কিন নৌবাহিনী ও বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে এবং সৌদি আরব ও আমিরাতে প্রাণঘাতী হামলার জন্য দায়ী।
- ট্রাম্পের নির্দেশনায় ৩০ দিনের মধ্যে পররাষ্ট্রমন্ত্রীকে একটি বিশদ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য
- ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ২০ জানুয়ারি ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।
- ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনের রোটুন্ডায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
- প্রথমে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শপথ নেন, এরপর প্রধান বিচারপতি জন রবার্টসের পরিচালনায় ট্রাম্প শপথ গ্রহণ করেন।

সূত্র: বিভিন্ন পত্রিকা রিপোর্ট।
১২.
World Economic Forum (WEF) এর বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. জেনেভায়
  2. দাভোসে
  3. নিউইয়র্কে
  4. বাকুতে
সঠিক উত্তর:
দাভোসে
উত্তর
সঠিক উত্তর:
দাভোসে
ব্যাখ্যা
WEF
- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (WEF) ১৯৭১ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হলেন জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব।
- শুরুতে এটি "European Management Forum" নামে পরিচিত ছিল, তবে ১৯৮৭ সালে "World Economic Forum" নামে পুনর্নামকরণ করা হয়।

উল্লেখ্য, 
- সংস্থাটির সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- প্রতি বছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে এটি বিশ্বের সরকারি ও বেসরকারি খাতের অংশীদারদের নিয়ে বাৎসরিক অধিবেশন আয়োজন করে এবং বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
 
 সূত্র: WEF ওয়েবসাইট।
১৩.
সম্প্রতি লস অ্যাঞ্জেলেস শহরে দাবানল নিয়ন্ত্রণে ব্যবহৃত গোলাপি বর্ণের অগ্নি প্রতিরোধক রাসায়নিকের নাম কী?
  1. ড্রাই পাউডার
  2. ফস-চেক
  3. ওয়েট কেমিক্যাল
  4. এবিসি পাডার
সঠিক উত্তর:
ফস-চেক
উত্তর
সঠিক উত্তর:
ফস-চেক
ব্যাখ্যা
- সম্প্রতি লস অ্যাঞ্জেলেস শহরে দাবানল নিয়ন্ত্রণে ব্যবহৃত গোলাপি বর্ণের অগ্নিপ্রতিরোধক রাসায়নিকের নাম হচ্ছে ফস-চেক (Phos-Check)। 

ফস-চেক: 
- ফস-চেক একটি অগ্নিপ্রতিরোধক গুঁড়া যা আকাশ থেকে ছিটানো হয় দাবানলের বিস্তার ঠেকানোর জন্য।
- ফস-চেকের উপাদানগুলোর মধ্যে ৮০% পানি, ১৪% সারজাতীয় লবণ, এবং ৬% রঙিন ও ক্ষয় প্রতিরোধী উপাদান থাকে।
- এটি উজ্জ্বল গোলাপি রঙের পাউডার জাতীয় পদার্থ, অগ্নিপ্রতিরোধক হিসেবে কার্যকর।
- ১৯৬৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে এটি আগুন নিয়ন্ত্রণে ব্যবহার হয়ে আসছে।
- পেরিমিটার নামের একটি কোম্পানি ফস-চেক বিক্রি করে।
- বার্তা সংস্থা এপি ২০২২ সালের এক প্রতিবেদনে জানায়, এটি বিশ্বে আগুন নেভানোর অন্যতম বহুল ব্যবহৃত উপাদান। ফস-চেকের লাল-গোলাপি রঙ বৈমানিক ও অগ্নিনির্বাপণকর্মীদের জন্য সহজে দৃশ্যমান হয়, যা আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে।

উল্লেখ্য, 
- সম্প্রতি, লস অ্যাঞ্জেলেসে দাবানলের বিস্তার ঠেকাতে বিশাল এলাকাজুড়ে আকাশ থেকে এই রঙিন গুঁড়া ছিটানো হয়েছে।
 
সূত্র: বিবিসি নিউজ ও প্রথম আলো।
১৪.
বেলারুশের বর্তমান প্রেসিডেন্ট কে? [ফ্রেব্রুয়ারি - ২০২৫] 
  1. সের্গেই রুমাস
  2. আলেক্সান্দার লুকাশেঙ্কো
  3. আন্দ্রেই কাবিয়াকভ
  4. মিখাইল মিয়াসনিকোভিচ
সঠিক উত্তর:
আলেক্সান্দার লুকাশেঙ্কো
উত্তর
সঠিক উত্তর:
আলেক্সান্দার লুকাশেঙ্কো
ব্যাখ্যা
বেলারুশের বর্তমান প্রেসিডেন্ট: 
- বেলারুশের বর্তমান প্রেসিডেন্ট হলেন আলেক্সান্দার লুকাশেঙ্কো।
- ১৯৯৪ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে তিনি টানা সাতবার নির্বাচনে জয়ী হয়েছেন।
- সর্বশেষ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে ৮৬.৮২% ভোট পেয়ে তিনি পুনরায় বিজয়ী হন।
- লুকাশেঙ্কোকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে গণ্য করা হয়।
- ২০২০ সালের নির্বাচনের পর তার বিরুদ্ধে কারচুপির অভিযোগ উঠলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন।
- ২০২৪ সালের নির্বাচনে জয় পাওয়ার ফলে তিনি ২০৩০ সাল পর্যন্ত বেলারুশের প্রেসিডেন্ট হিসেবে থাকবেন।

সূত্র: প্রথম আলো।
১৫.
চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিন ধরে কোন দ্বীপ নিয়ে বিরোধ চলছে?
  1. পেরেজিল দ্বীপ
  2. সেনকাকু দ্বীপ
  3. কুরিল দ্বীপ
  4. স্প্রাটলি দ্বীপ
সঠিক উত্তর:
সেনকাকু দ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
সেনকাকু দ্বীপ
ব্যাখ্যা
সেনকাকু: 
- সেনকাকু (দিয়াওয়ু) দ্বীপপুঞ্জ নিয়ে চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
- এই বিরোধপূর্ণ দ্বীপটি জাপানের কাছে ‘সেনকাকু’ এবং চীনের কাছে ‘দিয়াওয়ু’ নামে পরিচিত।
- ১৯৭২ সালে ‘ওকিনাওয়া রিভার্সন এগ্রিমেন্ট’-এর মাধ্যমে দ্বীপগুলোর প্রশাসনিক অধিকার জাপানের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
- ১৮৯৫ থেকে ১৯৭০ সাল পর্যন্ত চীন এই দ্বীপপুঞ্জের ওপর জাপানের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপত্তি জানায়নি।
- তবে ১৯৭০-এর দশকে দ্বীপপুঞ্জের তেল সম্পদ আবিষ্কারের সম্ভাবনা দেখা দিলে চীন এটির মালিকানা দাবি করতে শুরু করে।
- ১৯৯২ সালে চীন এই দ্বীপপুঞ্জকে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা দেয় এবং ২০০৮ সাল থেকে চীন নিয়মিত জাপানের জলসীমায় প্রবেশের চেষ্টা চালিয়ে আসছে।

বিরোধপূর্ণ দ্বীপ ও দ্বীপপুঞ্জ:
- সেনকাকু দ্বীপ : চীন – জাপান। 
- আবু মুসা দ্বীপ : ইরান – সংযুক্ত আরব আমিরাত। 
- পেরেজিল দ্বীপ : মরক্কো – স্পেন। 
- শাখালিন দ্বীপপুঞ্জ : রাশিয়া – জাপান। 
- স্প্রাটলি দ্বীপপুঞ্জ : চীন– তাইওয়ান – ফিলিপাইন - মালয়েশিয়া – ভিয়েতনাম। 
- ফকল্যান্ড দ্বীপপুঞ্জ : যুক্তরাজ্য – আর্জেন্টিনা। 
- কুরিল দ্বীপপুঞ্জ : রাশিয়া – জাপান। 

সূত্র: ব্রিটানিকা ও পত্রিকা নিউজ। 
১৬.
ওয়াটার গ্রেট কেলেঙ্কারি সাথে জড়িত মার্কিন প্রেসিডেন্ট কে?
  1. জন এফ কেনেডি
  2. আব্রাহাম লিঙ্কন
  3. রিচার্ড নিক্সন
  4. হ্যারি এস ট্রুম্যান
সঠিক উত্তর:
রিচার্ড নিক্সন
উত্তর
সঠিক উত্তর:
রিচার্ড নিক্সন
ব্যাখ্যা
রিচার্ড নিক্সন: 
- রিচার্ড নিক্সন ছিলেন যুক্তরাষ্ট্রের ৩৭তম প্রেসিডেন্ট এবং রিপাবলিকান দলের প্রার্থী।
- ১৯৭২ সালের ১৭ জুন নির্বাচনী প্রচারাভিযান চলাকালে, যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন রিপাবলিকান দল ও প্রশাসনের পাঁচ সদস্য ওয়াটারগেট নামক ভবনে বিরোধী ডেমোক্র্যাটিক পার্টির সদর দপ্তরে আড়িপাতার যন্ত্র বসায়। এই খবরটি ওয়াশিংটন পোস্টে প্রকাশিত হলে তা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। এর পরিপ্রেক্ষিতে, ১৯৭৪ সালের ৯ আগস্ট রিচার্ড নিক্সন প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। ইতিহাসে এই ঘটনা ওয়াটারগেট কেলেঙ্কারি হিসেবে পরিচিত।

এছাড়াও,
- আব্রাহাম লিঙ্কন ছিলেন যুক্তরাষ্ট্রের ১৬তম রাষ্ট্রপতি, তিনি ১৮৬৩ সালে যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলুপ্ত করেন।
- জর্জ ওয়াশিংটন ছিলেন যুক্তরাষ্ট্রের ১ম প্রেসিডেন্ট এবং স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক। 

সূত্র: ব্রিটানিকা ও হিস্টোরি ডট কম। 
১৭.
১৯৭৫ সালে যুক্ত হওয়া ভারতের রাজ্য কোনটি?
  1. হিমাচল
  2. সিকিম
  3. মেঘালয়
  4. নাগাল্যান্ড
সঠিক উত্তর:
সিকিম
উত্তর
সঠিক উত্তর:
সিকিম
ব্যাখ্যা

সিকিম: 
- সিকিম ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য এবং
- এটি পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার পাদদেশে অবস্থিত।
- এর আয়তন মাত্র ৭,০৯৬ বর্গ কিলোমিটার। 
- সিকিমের রাজধানী হলো গ্যাংটক।

উল্লেখ্য: 
- সিকিম প্রথমে স্বাধীন অঞ্চল হিসেবে ছিল, তবে ১৯৭৫ সালে বিভিন্ন রাজনৈতিক ঘটনার প্রেক্ষিতে এটি ভারতের প্রজাতন্ত্রের অংশ হয়ে যায়। ১৯৭৩ সালে সিকিমে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তুষ্ট হয়ে লেন্দুপ দর্জির নেতৃত্বাধীন সিকিম ন্যাশনাল কংগ্রেস ভোট কারচুপির অভিযোগ তুলেছিল। ১৯৭৪ সালে পুনরায় নির্বাচনে লেন্দুপ দর্জি অস্বাভাবিক ব্যবধানে জয়ী হন, এবং তার দল ৩২টি আসনের মধ্যে ৩১টি আসনে জয়লাভ করে। এর ফলে সিকিমের প্রধানমন্ত্রী হন লেন্দুপ দর্জি।

- ১৯৭৫ সালের ২৭ মার্চ লেন্দুপ দর্জি রাজতন্ত্র বিলোপের জন্য একটি সাজানো গণভোট আয়োজন করেন, যার ফলস্বরূপ চোগিয়াল পদের অবসান ঘটে। ২৬ এপ্রিল, ১৯৭৫ তারিখে সিকিম ভারতীয় প্রজাতন্ত্রের ২২তম রাজ্য হিসেবে স্বীকৃতি পায়।

সূত্র: ব্রিটানিকা।

১৮.
ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন দেওয়ার প্রেক্ষাপটে কোন সংস্থার সৃষ্টি হয়?
  1. Arab League
  2. UNRWA
  3. OIC
  4. OPEC
সঠিক উত্তর:
OIC
উত্তর
সঠিক উত্তর:
OIC
ব্যাখ্যা
• ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC): 
- ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট,
- এটি ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাবাত শহরে অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC গঠনের মূল কারণ ছিল ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগ। 
- বর্তমানে সংস্থাটির সদস্য সংখ্যা ৫৭টি।
- বাংলাদেশ ১৯৭৪ সালে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC-এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে প্রথমবারের মতো অংশগ্রহণ করে। - OIC-এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- সংস্থাটির দাপ্তরিক ভাষা তিনটি— আরবি, ইংরেজি ও ফ্রেঞ্চ।

সূত্র: OIC ওয়েবসাইট।
১৯.
ইন্দোচীনের অন্তর্ভুক্ত দেশ কোনটি?
  1. ব্রুনাই
  2. জাপান
  3. তাইওয়ান
  4. লাওস
সঠিক উত্তর:
লাওস
উত্তর
সঠিক উত্তর:
লাওস
ব্যাখ্যা
ইন্দোচীন:
- ইন্দোচীন ভিয়েতনাম, লাওস এবং কম্বোডিয়া নিয়ে গঠিত,
- এটি ফ্রান্সের শাসনে ছিল অষ্টাদশ শতক থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত।
- ফ্রান্স এই অঞ্চলটি ইন্দোচীন নামে পরিচিত করে এবং এর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপান ইন্দোচীন দখল করে নেয়, তবে যুদ্ধ শেষে ১৯৪৫ সালে ভিয়েতনাম স্বাধীনতা ঘোষণা করে।
- এরপর ফ্রান্স ১৯৪৬ সালে ভিয়েতনামকে ফরাসি ইউনিয়নের অধীনে একটি পৃথক রাষ্ট্র হিসেবে পুনরায় স্বীকৃতি দেয় এবং শাসন প্রতিষ্ঠা করে।

উৎস: ব্রিটানিকা।
২০.
ন্যামের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিলো?
  1. বান্দুং
  2. কারাকাস
  3. তাসখন্দ
  4. বেলগ্রেড
সঠিক উত্তর:
বেলগ্রেড
উত্তর
সঠিক উত্তর:
বেলগ্রেড
ব্যাখ্যা
NAM: 
- জোট নিরপেক্ষ দেশসমূহের (Non-Aligned Movement - NAM) প্রথম শীর্ষ সম্মেলন ১৯৬১ সালের ১ থেকে ৬ সেপ্টেম্বর সাবেক যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে অনুষ্ঠিত হয়।
- NAM স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ প্যাক্টের বাইরে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার জন্য প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুং শহরে অনুষ্ঠিত "বান্দুং সম্মেলনের" প্রেক্ষাপটে এই আন্দোলন গঠিত হয়।
- বর্তমানে NAM-এর সদস্য সংখ্যা ১২১টি। 

NAM-এর প্রতিষ্ঠাতা ছিলেন পাঁচজন বিশ্বনেতা—
- ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ড. আহমদ সুকর্ণ,
- ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু,
- যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসিপ টিটো,
- মিশরের প্রেসিডেন্ট গামাল আবদুল নাসের এবং
- ঘানার প্রেসিডেন্ট ড. কাওয়ামে ন্ক্রুমা।

সূত্র: ন্যামের ওয়েবসাইট। 
২১.
Thirty Years War নিরসনে কোন চুক্তি সম্পাদিত হয়?
  1. পোটসডাম চুক্তি
  2. উত্তরের শান্তি চুক্তি
  3. ওয়েস্টফেলিয়া চুক্তি
  4. ভার্সাই চুক্তি
সঠিক উত্তর:
ওয়েস্টফেলিয়া চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ওয়েস্টফেলিয়া চুক্তি
ব্যাখ্যা
- ১৬৪৮ সালে ওয়েস্টফালিয়া চুক্তির মাধ্যমে ত্রিশ বছরের যুদ্ধ সমাপ্ত হয়।

ওয়েস্টফেলিয়া চুক্তি:
- ত্রিশ বছরব্যাপী যুদ্ধ ছিল ইউরোপের ধর্মকেন্দ্রিক যুদ্ধগুলোর সর্বশেষ উদাহরণ।
- মূলত প্রোটেস্টান্ট জার্মানির ওপর অস্ট্রিয়ান হ্যাপসবার্গদের প্রভাব বজায় রাখা, ডেনমার্কের রাজার উচ্চাভিলাষ, বাল্টিক অঞ্চলে সুইডেনের আধিপত্য বিস্তার এবং হ্যাপসবার্গদের পরাজিত করে ফ্রান্সকে ইউরোপের প্রধান শক্তিতে পরিণত করার প্রচেষ্টার ফলে এই যুদ্ধ দীর্ঘায়িত হয়। ধর্মান্ধতা, স্বার্থপরতা এবং ক্ষমতা দখলের প্রতিযোগিতায় ইউরোপের প্রায় সব দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়ে। দীর্ঘ ত্রিশ বছর ধরে চলা এই সংঘাতে সমগ্র জার্মানি ধ্বংসস্তুপে পরিণত হয়।

উল্লেখ্য, 
- ১৬৪৮ সালে যুদ্ধের বিপর্যস্ত অবস্থা থেকে মুক্তি পেতে ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধিরা ওয়েস্টফেলিয়াতে মিলিত হয়ে দুটি পৃথক শান্তিচুক্তি স্বাক্ষর করে। ১৬৪৮ সালের ২৪শে অক্টোবর স্বাক্ষরিত ওয়েস্টফেলিয়া চুক্তির মাধ্যমে দীর্ঘ ত্রিশ বছরব্যাপী ধর্মযুদ্ধের অবসান ঘটে। 

অন্যদিকে: 

- প্রথম ভার্সাই চুক্তিতে স্বাক্ষর করে ব্রিটেন ও আমেরিকা যুক্তরাষ্ট্র। - দ্বিতীয় ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি ও জার্মানির মধ্যে। 
- উত্তরের শান্তি চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং নেটিভ আমেরিকান উপজাতিদের মধ্যে সম্পাদিত হয়েছিল।

উৎস: আধুনিক ইউরোপের ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা।
২২.
ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় নিচের কোন দেশ? [ফ্রেব্রুয়ারি - ২০২৫] 
  1. বেলজিয়াম
  2. সুইডেন
  3. সুইজারল্যান্ড
  4. এস্তোনিয়া
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
ব্যাখ্যা
ইউরোপিয়ান ইউনিয়ন:
- ইউরোপিয়ান ইউনিয়ন (EU) বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট।
- এটি ইউরোপীয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট,
- ১ নভেম্বর ১৯৯৩ সালে মাস্ট্রিচ চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।

উল্লেখ্য, 
- ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়ামে অবস্থিত।
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের সংখ্যা ২৭টি।
- ইইউভুক্ত দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন

এছাড়াও, 
- ইউরোপিয়ান ইউনিয়নের একক মুদ্রা হলো ইউরো।
- ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল।
- ইইউভুক্ত দেশগুলোর মধ্যে ইউরো মুদ্রার প্রচলন শুরু হয় ১ জানুয়ারি ১৯৯৯ সালে। 
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সীমান্ত বাহিনীর নাম FRONTEX।

সূত্র: ইউরোপীয় ইউনিয়নের ওয়েবসাইট।
২৩.
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মেয়াদ কত সালে সমাপ্ত হবে?
  1. ২০৩২ সাল
  2. ২০৩০ সাল
  3. ২০২৬ সাল
  4. ২০৩৬ সাল
সঠিক উত্তর:
২০৩০ সাল
উত্তর
সঠিক উত্তর:
২০৩০ সাল
ব্যাখ্যা

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্টস গোল (এসডিজি) গ্রহণ করে।
- এসডিজি-এর মূলনীতি: Leaving no one behind.
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
- ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে লক্ষ্যস্থির করা হয়।
- বাস্তবায়ন শুরু: ১ জানুয়ারি, ২০১৬ সাল।
- মেয়াদ শেষ: ৩১ ডিসেম্বর, ২০৩০ সাল।

এসডিজির ১৭টি মূল লক্ষ্য হলো: 
- দারিদ্র্য নির্মূল, ক্ষুধামুক্তি, সুস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, লিঙ্গ সমতা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি, উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্প-উদ্ভাবন ও অবকাঠামো উন্নয়ন, বৈষম্য হ্রাস, টেকসই শহর ও জনগোষ্ঠী, পরিমিত ভোগ ও উৎপাদন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সামুদ্রিক বাস্তুসংস্থান সংরক্ষণ, স্থলভাগের জীবন সুরক্ষা, শান্তি-ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান গঠন এবং অভিষ্ট অর্জনের জন্য অংশীদারিত্ব। এসব লক্ষ্য বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণ, সামাজিক সাম্য ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সূত্র: জাতিসংঘের ওয়েবসাইট। 

২৪.
সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপের ৮টি দেশের সমন্বয়ে গঠিত জোটের নাম কী ছিলো?
  1. কমেকন
  2. কমেসাস
  3. ওয়ারশ প্যাক্ট
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
ওয়ারশ প্যাক্ট
উত্তর
সঠিক উত্তর:
ওয়ারশ প্যাক্ট
ব্যাখ্যা
ওয়ারশ প্যাক্ট:
- ওয়ারশ প্যাক্ট বা Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance ছিল একটি প্রতিরক্ষা ও সহোযোগিতা জোট, এটি সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপের ৮টি দেশ নিয়ে গঠিত হয়েছিল।
- এই জোটটি মূলত ন্যাটোর (NATO) বিকল্প হিসেবে সোভিয়েত ইউনিয়ন গঠন করেছিল।
- চুক্তিটি ১৪ মে, ১৯৫৫ সালে স্বাক্ষরিত হয় এবং এর নামকরণ করা হয় পোল্যান্ডের রাজধানী ওয়ারশ শহরের নাম অনুসারে।

উল্লেখ্য, 
- ওয়ারশ প্যাক্টের লক্ষ্য ছিল পূর্ব ইউরোপের দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি করা এবং সোভিয়েত ইউনিয়নের প্রভাব বজায় রাখা। তবে, ১ জুলাই, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হওয়ার পর এই জোটও বিলুপ্ত হয়।  
 
উৎস: Britannica ও পত্রিকা রিপোর্ট। 
২৫.
Elephant pass কোথায় অবস্থিত?
  1. নেপাল
  2. শ্রীলঙ্কা
  3. ভুটান
  4. থাইল্যান্ড
সঠিক উত্তর:
শ্রীলঙ্কা
উত্তর
সঠিক উত্তর:
শ্রীলঙ্কা
ব্যাখ্যা
এলিফ্যান্ট পাস:
- এলিফ্যান্ট পাস শ্রীলঙ্কার উত্তরাঞ্চলে, জাফনা উপদ্বীপের প্রবেশদ্বারে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্থান।
- এটি মূলত শ্রীলঙ্কার কিলিনচিচি জেলার অংশ এবং শ্রীলঙ্কার মূল ভূখণ্ডের সাথে জাফনা উপদ্বীপের সংযোগকারী সড়কপথ হিসেবে ব্যবহৃত হত।

উল্লেখ্য, 
- ঐতিহাসিকভাবে, শ্রীলঙ্কার বিভিন্ন অংশে ধরা হাতিগুলিকে এই উপহ্রদ পেরিয়ে জাফনা উপদ্বীপে নিয়ে যাওয়া হত, যা পরে একটি সেতুতে পরিণত হয় এবং এলিফ্যান্ট পাস নামে পরিচিত হয়।
- গৃহযুদ্ধের সময় এলিফ্যান্ট পাস ছিল শ্রীলঙ্কা সরকার এবং LTTE (লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম)-এর মধ্যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান।  

উৎস: Lakpura LLC ও ডয়েচে বেলে।  
২৬.
ক্যাম্প ডেভিড চুক্তিতে মিশরের পক্ষে স্বাক্ষর করেন কে?
  1. আবদেল ফাত্তাহ আল-সিসি
  2. হোসনি মোবারক
  3. আনোয়ার সাদাত
  4. গামাল আব্দুল নাসের
সঠিক উত্তর:
আনোয়ার সাদাত
উত্তর
সঠিক উত্তর:
আনোয়ার সাদাত
ব্যাখ্যা
ক্যাম্প ডেভিড চুক্তি: 
- ক্যাম্প ডেভিড চুক্তি ১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেগিনের মধ্যে স্বাক্ষরিত হয়।
- এই চুক্তির মধ্যস্থতা করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
- ক্যাম্প ডেভিড যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত একটি অবকাশ যাপন কেন্দ্র।
- চুক্তিটি স্বাক্ষরের পর মিশরকে আরব লীগ থেকে বহিষ্কার করা হয়, এবং এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন রাজনৈতিক পরিবর্তন আসে।

সূত্র: ব্রিটানিকা ও হিস্টোরি ডট কম। 
২৭.
আয়রন ডোম হচ্ছে -
  1. একটি আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা
  2. একটি সামরিক বিমান
  3. একটি আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা
  4. একটি সাবমেরিন প্রতিরক্ষাব্যবস্থা
সঠিক উত্তর:
একটি আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা
উত্তর
সঠিক উত্তর:
একটি আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা
ব্যাখ্যা
আয়রন ডোম: 
- আয়রন ডোম হলো বিশ্বের একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা,
- এটা বিশেষভাবে স্বল্পপাল্লার (শর্ট রেঞ্জ) হুমকির বিরুদ্ধে কাজ করে।
- ইসরায়েলের বিভিন্ন স্থানে এটি মোতায়েন করা হয়েছে, যাতে স্বল্পপাল্লার রকেট, মর্টার, আর্টিলারি শেল ও ড্রোন হামলা মোকাবিলা করা যায়।
- ২০১১ সালে ইসরায়েল প্রথম আয়রন ডোম মোতায়েন করে, এর প্রতিরক্ষা পরিসীমা প্রায় ৭০ কিলোমিটার।
- এই ব্যবস্থায় তিনটি কেন্দ্রীয় উপাদান থাকে, যা নিয়ে একটি আয়রন ডোম ইউনিট গঠিত হয়।
- উপাদান তিনটি হলো—রাডার ব্যবস্থা (ডিটেকশন-ট্র্যাকিং রাডার), কন্ট্রোল ব্যবস্থা (ব্যাটল ম্যানেজমেন্ট-উইপনস কন্ট্রোল) ও মিসাইল ফায়ারিং ব্যবস্থা।
- প্রতিটি মিসাইল ফায়ারিং ব্যবস্থায় ২০টি তামির ক্ষেপণাস্ত্র সংযুক্ত থাকে। 

সূত্র: প্রথম আলো।
২৮.
প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপ্তিকাল কত ছিলো?
  1. ২ বছর
  2. ৩ বছর
  3. ৪ বছর
  4. ৫ বছর
সঠিক উত্তর:
৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪ বছর
ব্যাখ্যা
প্রথম বিশ্বযুদ্ধ:
- প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৪ সালে শুরু হয়ে ১৯১৮ সাল পর্যন্ত স্থায়ী ছিল, এটি প্রায় চার বছর ধরে চলে ছিলো।
- যুদ্ধের প্রধান দুটি পক্ষ ছিল সেন্ট্রাল পাওয়ারস এবং অ্যালাইড পাওয়ারস।
- সেন্ট্রাল পাওয়ারসের মধ্যে ছিল জার্মানি, অস্ট্রিয়া-হাঙ্গেরি ও তুরস্ক, আর অ্যালাইড পাওয়ারসের মধ্যে ছিল ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, ইতালি, জাপান এবং ১৯১৭ সাল থেকে যুক্তরাষ্ট্র। ১৯১৮ সালে সেন্ট্রাল পাওয়ারসের পরাজয়ের মাধ্যমে যুদ্ধ শেষ হয়।

সূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট।
২৯.
২০২৬ সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কয়টি দেশে?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা
২০২৬ ফিফা বিশ্বকাপ: 
- ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর,
- এটি প্রথমবারের মতো কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে আয়োজন করবে।
- এই আসরে ৪৮টি দেশ অংশগ্রহণ করবে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ১১ জুন, ২০২৬ মেক্সিকোর ঐতিহ্যবাহী আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ ১৯ জুলাই, ২০২৬ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পুরো টুর্নামেন্টে ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬টি শহরে আয়োজিত হবে।  

সূত্র: ফিফা ওয়েবসাইট ও প্রথম আলো। 
 
৩০.
পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
  1. মোহাম্মদ আলী জিন্নাহ
  2. লিয়াকত আলী খান
  3. খাজা নাজিমুদ্দিন
  4. নূরুল আমিন
সঠিক উত্তর:
লিয়াকত আলী খান
উত্তর
সঠিক উত্তর:
লিয়াকত আলী খান
ব্যাখ্যা
পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী: 
- পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান।
- তিনি ১৯৪৭ সালে দেশভাগের পর পাকিস্তান প্রতিষ্ঠিত হলে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- লিয়াকত আলী খান ১৯৪৯ সালে পাকিস্তানের সংবিধানের রূপরেখা প্রণয়ন করেছিলেন। 

উল্লেখ্য, 
- পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন মোহাম্মদ আলী জিন্নাহ।
- পূর্ববাংলার প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচিত হন খাজা নাজিমুদ্দিন।
- ১৯৪৮ সালের সেপ্টেম্বর মাসে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ মৃত্যুবরণ করলে পূর্ববাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিমউদ্দিন গভর্নর জেনারেল নিযুক্ত হন। 

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা , SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩১.
পানামা খাল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় কোন মার্কিন প্রেসিডেন্টের সময়ে?
  1. জিমি কার্টার
  2. বিল ক্লিনটন
  3. জর্জ এইচ. ডব্লিউ. বুশ
  4. রোনাল্ড রিগ্যান
সঠিক উত্তর:
জিমি কার্টার
উত্তর
সঠিক উত্তর:
জিমি কার্টার
ব্যাখ্যা
পানামা খাল: 
- পানামা খাল আনুষ্ঠানিকভাবে পানামার কাছে হস্তান্তর করা হয় মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের সময়ে।
- ১৯৭৭ সালে তৎকালীন পানামার জাতীয়তাবাদী নেতা ওমর তোরিজোস এবং মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার একটি চুক্তি সই করেন, এটা  "তোরিজোস-কার্টার চুক্তি" নামে পরিচিত।
- চুক্তি অনুযায়ী, পানামা খাল ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর পানামার নিয়ন্ত্রণে আসে।

উল্লেখ্য, 
- পানামার কাছে হস্তান্তরের আগে খালটি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের অধীনে ছিল এবং
- তারা সেখানে "ক্যানাল জোন" নামে একটি বিশেষ অঞ্চল পরিচালনা করত।
- পানামা খালের নিয়ন্ত্রণ ফেরানোর বিষয়টি পানামার জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল, যা এই চুক্তির মাধ্যমে বাস্তবায়িত হয়।
- খালটি বর্তমানে পানামা খাল কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হয়।

সূত্র: প্রথম আলো ও ব্রিটানিকা।
৩২.
ন্যাটোতে যোগদানকারী দুইটি মুসলিম দেশ হলো -
  1. তুরস্ক ও কানাডা
  2. আলবেনিয়া ও ইরাক
  3. তুরস্ক ও আলবেনিয়া
  4. তুরস্ক ও ইরান
সঠিক উত্তর:
তুরস্ক ও আলবেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
তুরস্ক ও আলবেনিয়া
ব্যাখ্যা
ন্যাটো:
- NATO-এর পূর্ণরূপ হলো North Atlantic Treaty Organization,
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- বর্তমানে এর মহাপরিচালক Mark Rutte. [ফেব্রুয়ারি - ২০২৫] 
- ১৯৪৯ সালে যৌথ নিরাপত্তার নীতির ভিত্তিতে এই সংস্থা প্রতিষ্ঠিত হয়।
- ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত।

উল্লেখ্য, 
- সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ১২টি দেশ।
- সর্বশেষ ২০২৪ সালে সুইডেন ন্যাটোর সদস্য হিসেবে যোগ দেয়।
- বর্তমানে ন্যাটোর সদস্য সংখ্যা ৩২টি। [ফেব্রুয়ারি - ২০২৫]
- ন্যাটোতে যোগদানকারী দুইটি মুসলিম দেশ হলো তুরস্ক ও আলবেনিয়া। 

এছাড়াও, 
- কানাডা মুসলিম দেশ নয়। এইজন্য অপশন 'ক' উত্তর হবে না। 


সূত্র - ন্যাটো ওয়েবসাইট।
৩৩.
নেপালের সর্বশেষ রাজা ছিলেন কে?
  1. রাজেন্দ্র বিক্রম শাহ
  2. বিষ্ণু বিক্রম শাহ
  3. জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ
  4. রাজা মহেন্দ্র বিক্রম শাহ
সঠিক উত্তর:
জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ
উত্তর
সঠিক উত্তর:
জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ
ব্যাখ্যা
নেপাল: 
- নেপাল দক্ষিণ এশিয়ার একটি সুন্দর দেশ, এর রাজধানী কাঠমান্ডু।
- দেশের মুদ্রা নেপালি রুপি এবং প্রধান ভাষা নেপালি।
- নেপালের আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট। 

উল্লেখ্য, 
- নেপালকে "হিমালয় কন্যা" বলা হয়।  
- ১৭৬৮ সালে পৃথ্বী নারায়ণ শাহ কাঠমান্ডু জয় করে নেপালে একটি ঐক্যবদ্ধ রাজ্যের ভিত্তি স্থাপন করেন, এবং ১৭৬৯ সালে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। নেপালের প্রথম রাজা ছিলেন পৃথ্বী নারায়ণ শাহ। সর্বশেষ রাজা ছিলেন রজা জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব, তিনি ২০০১ সালে রাজা বীরেন্দ্রের হত্যার পর সিংহাসনে আরোহণ করেন। ২৮ মে, ২০০৮ সালে নেপালের নবনির্বাচিত গণপরিষদ রাজতন্ত্র বিলুপ্ত করে নেপালকে একটি ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক ঘোষণা করে।  

উৎস: Britannica.