পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়35 minutes
মোট প্রশ্ন২৮
সিলেবাস
রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি- সরল ক্ষেত্র, ঘনবস্তু। সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC বোর্ড বই। [এই পরীক্ষা থেকে পড়া শুরু করলে আগামী ১৫০ দিনে বিসিএসের সম্পূর্ণ সিলেবাস কাভার হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৮ প্রশ্ন

.
দু’টি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ হলে একটিকে অপরটির কি বলে?
  1. ক) বিপ্রতীপ কোণ
  2. খ) পূরক কোণ
  3. গ) একান্তর কোণ
  4. ঘ) সম্পূরক কোণ
সঠিক উত্তর:
খ) পূরক কোণ
উত্তর
সঠিক উত্তর:
খ) পূরক কোণ
ব্যাখ্যা

- দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০° হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।

- দুটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ বা ৯০° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।

- দুটি কোণের একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকলে কোণ দুইটির একটিকে অপরটির সন্নিহিত কোণ করে।

.
একটি ত্রিভূজের দু’টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 24 সেঃমিঃ এবং 25 সেঃমিঃ ৩য় বাহুর দৈর্ঘ্য কত হলে ত্রিভুজটি সমকোণী হবে?
  1. ক) 7 সে.মি
  2. খ) 8 সে.মি
  3. গ) 9 সে.মি
  4. ঘ) 10 সে.মি
সঠিক উত্তর:
ক) 7 সে.মি
উত্তর
সঠিক উত্তর:
ক) 7 সে.মি
ব্যাখ্যা

এখানে,
252 = 242 + 72
∴ ৩য় বাহুর দৈর্ঘ্য হবে 7 সেমি.

.
নিচের কোনটি মূলবিন্দুগামী সরলরেখা-
  1. ক) x + y + 5 = 0
  2. খ) (x - x1)/(x1 - x2) = (y - y1)/(y1 - y2)
  3. গ) 2x + 3y = 0
  4. ঘ) xcosα + ysinα = P
সঠিক উত্তর:
গ) 2x + 3y = 0
উত্তর
সঠিক উত্তর:
গ) 2x + 3y = 0
ব্যাখ্যা

মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ, y = m x
2x + 3y = 0
3y = -2x
y= -2x/3 যা y = mx আকারের যেখানে m = -2/3
সুতরাং, 2x + 3y = 0 রেখাটি মূলবিন্দু দিয়ে সিদ্ধ হয়।
অর্থাৎ, এটি মূলবিন্দুগামী।

.
চিত্রে, ∠CAE = 110°, ∠ACB = 50° হলে ∠ABF = ?
  1. ক) 100°
  2. খ) 120°
  3. গ) 130°
  4. ঘ) 150°
সঠিক উত্তর:
খ) 120°
উত্তর
সঠিক উত্তর:
খ) 120°
ব্যাখ্যা

এখানে,
∠CAE = 110°,
∠BCD = 180° - ∠ACB
= 180° - 50°
= 130°
∴ ∠ABF = 360° - (∠CAE + ∠BCD)
= 360° - (110° + 130°)
= 360° - 240°
∴ ∠ABF = 120°

.
একটি ত্রিভূজের তিনটি কোণ পরস্পর সমান তবে ত্রিভূজটি কোন প্রকৃতির?
  1. ক) সমকোণী
  2. খ) বিষমবাহু
  3. গ) সুক্ষকোণী
  4. ঘ) স্থুলকোণী
সঠিক উত্তর:
গ) সুক্ষকোণী
উত্তর
সঠিক উত্তর:
গ) সুক্ষকোণী
ব্যাখ্যা

ত্রিভূজের তিনটি কোণ পরস্পর সমান।
ফলে প্রতিটি কোণের পরিমাণ 60° যা সুক্ষকোণ।
সুতরাং ত্রিভূজটি সুক্ষকোণী।

.
ΔABC-এ B = 6x, C = 5x এবং A:B = 7:6 হলে A = ?
  1. ক) 90°
  2. খ) 80°
  3. গ) 70°
  4. ঘ) 60°
সঠিক উত্তর:
গ) 70°
উত্তর
সঠিক উত্তর:
গ) 70°
ব্যাখ্যা

দেওয়া আছে,
B = 6x,
C = 5x
A:B = 7:6
বা, A/B = 7/6
বা, A = 7/6 B
= 7/6 × 6x
= 7x
ΔABC-এ,
A + B + C = 180°
বা, 6x + 5x + 7x = 180°
বা, 18x = 180°
∴ x = 10°

.
একটি সমকোণী ত্রিভূজের ভূমি ৪ মিঃ এবং ক্ষেত্রফল ৬ বর্গমিঃ হলে পরিসীমা কত?
  1. ক) ১০ মিঃ
  2. খ) ৯ মিঃ
  3. গ) ১১ মিঃ
  4. ঘ) ১২ মিঃ
সঠিক উত্তর:
ঘ) ১২ মিঃ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২ মিঃ
ব্যাখ্যা

লম্ব = a হলে,
ত্রিভূজের ক্ষেত্রফল = 1/2 × ৪ × a 
বা, ৬ = ২a
∴ a = ৩ মিঃ 
∴ অতিভূজ = √(ভূমি2 + লম্ব2)
= √(৪2 + ৩2)
= ৫ মিটার
∴ পরিসীমা = ভূমি + লম্ব + অতিঃ
= ৪ + ৩ + ৫
= ১২ মিঃ

.
ABCD রম্বসের ∠A + ∠B = ?
  1. ক) 90°
  2. খ) 180°
  3. গ) 120°
  4. ঘ) 150°
সঠিক উত্তর:
খ) 180°
উত্তর
সঠিক উত্তর:
খ) 180°
ব্যাখ্যা

AB কে E পর্যন্ত বর্ধিত করি
∴ AD||BC এবং AE ছেদক
∴ ∠DAB = ∠CBE ফলে ∠A + ∠B
= ∠CBE + ∠CBA
= 180°

.
ABCD সামন্তরিকের ক্ষেত্রে কোনটি অবশ্যই সত্য?
  1. ক) ∠BOC = 90°
  2. খ) OA > OC
  3. গ) ∠ABC = ∠ADC
  4. ঘ) AC = BD
সঠিক উত্তর:
গ) ∠ABC = ∠ADC
উত্তর
সঠিক উত্তর:
গ) ∠ABC = ∠ADC
ব্যাখ্যা

সামন্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান
∴ ∠ABC = ∠ADC

১০.
ΔABC এর পরিকেন্দ্র O, যদি BC কে D পর্যন্ত বর্ধিত করা হয় তবে উৎপন্ন কোণ ∠ACD = 120° তাহলে ∠AOB = ?
  1. ক) 30°
  2. খ) 60°
  3. গ) 90°
  4. ঘ) 120°
সঠিক উত্তর:
ঘ) 120°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 120°
ব্যাখ্যা

চিত্রে ∠ACD = 120° হলে,
∠ACB = 180° - 120°
= 60°
∴ কেন্দ্রস্থ ∠AOB = 2 × বৃত্তস্থ ∠ACB
= 2 × 60°
= 120°

১১.
নিচের কোন চর্তুভূজের কোণগুলো পরস্পর সমান কিন্তু সবগুলো বাহু সমান নয়?
  1. ক) আয়তক্ষেত্র
  2. খ) বর্গক্ষেত্র
  3. গ) সামন্তরিক
  4. ঘ) রম্বস
সঠিক উত্তর:
ক) আয়তক্ষেত্র
উত্তর
সঠিক উত্তর:
ক) আয়তক্ষেত্র
ব্যাখ্যা

আয়তক্ষেত্রের সবগুলো কোণ পরস্পর সমান এবং সবগুলো বাহু সমান নয়।

১২.
ABCD ট্রাপিজিয়ামে AB||CD নিচের কোনটি কখনও সম্ভব নয়?
  1. ক) AB > CD
  2. খ) AB < CD
  3. গ) AD||BC
  4. ঘ) AC, BD পরস্পরকে ছেদ করে।
সঠিক উত্তর:
গ) AD||BC
উত্তর
সঠিক উত্তর:
গ) AD||BC
ব্যাখ্যা
ABCD ট্রাপিজিয়ামে AB||CD হলে AD||BC হওয়া কখনও সম্ভব নয়।
১৩.
একটি চতুর্ভূজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 মি., 5 মি., 6মি.। নিচের কোনটি চতুর্ভূজের পরিসীমা হতে পারে?
  1. ক) 30 মি.
  2. খ) 28 মি.
  3. গ) 32 মি.
  4. ঘ) 34 মি.
সঠিক উত্তর:
খ) 28 মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 28 মি.
ব্যাখ্যা

চতুর্ভূজের যেকোন তিনবাহুর সমষ্টি চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তম।
যদি পরিসীমা 28 হয় তবে চতুর্থ বাহু = 28 - (4 + 5 + 6)
= 13m < 4 + 5 + 6
∴ পরিসীমা 28m হতে পারে।

১৪.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভূজের ক্ষেত্রফল ২৫ বর্গমিঃ ত্রিভূজটির অতিভূজের দৈর্ঘ্য কত মিঃ?
  1. ক) ৮ মিঃ
  2. খ) ৯ মিঃ
  3. গ) ১০ মিঃ
  4. ঘ) ১২ মিঃ
সঠিক উত্তর:
গ) ১০ মিঃ
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০ মিঃ
ব্যাখ্যা

ধরি,
সমদ্বিবাহু সমকোণী ত্রিভূজের,
ভূমি = লম্ব = a
∴ ১/২ × a × a = ২৫
বা, a2 = ৫০
∴ a = √৫০ = ৫√২

∴ অতিভূজ = √(a2 + a2)
= √(২a2)
= a√২
= ৫√২.√২
= ১০ মিঃ

১৫.
৪১ ফুট লম্বা একটি মইয়ের শীর্ষবিন্দু ৪০ ফুট উচু খাড়া বৈদ্যুতিক খুঁটির চূড়া ছুঁয়ে আছে। মইয়ের পাদবিন্দু হতে খুঁটির পাদবিন্দুর দূরত্ব কত ফুট?
  1. ক) ৯ ফুট
  2. খ) ১০ ফুট
  3. গ) ১১ ফুট
  4. ঘ) ১২ ফুট
সঠিক উত্তর:
ক) ৯ ফুট
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯ ফুট
ব্যাখ্যা

এখানে,
মই AC = ৪১ ফুট,
বৈদ্যুতিক খুঁটির দৈর্ঘ্য AB = ৪০
∴ পাদবিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব BC = √(৪১2 - ৪০2)
= ৯ ফুট

১৬.
একটি সমকোণী ত্রিভূজের লম্ব ভূমির 3/4 অংশ এবং অতিভূজ 25 মিঃ হলে ত্রিভূজের ক্ষেত্রফল কত বর্গমিঃ?
  1. ক) 100
  2. খ) 120
  3. গ) 140
  4. ঘ) 150
সঠিক উত্তর:
ঘ) 150
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 150
ব্যাখ্যা

এখানে,
অতিভূজ = 25m
ধরি,
ভূমি = 4a মিঃ
উচ্চতা = 4a এর 3/4
= 3a মিঃ
∴ (4a)2 + (3a)2 = 25
বা, 16a2 + 9a2 = 625
বা, 25a2 = 625
বা, a2 = 25
∴ a = 5
∴ ভূমি = 4 × 5
= 20m
∴ উচ্চতা = 3 × 5
= 15m
∴ ক্ষেত্রফল = 1/2 × 20 × 15
= 150 বর্গমিঃ

১৭.
কোনটি বৃত্তের সমীকরণ?
  1. ক) x2 + 4y2 = 9
  2. খ) x2 - y2 = 9
  3. গ) x2 + y2 = 9
  4. ঘ) 4x2 + 9y2 = 36
সঠিক উত্তর:
গ) x2 + y2 = 9
উত্তর
সঠিক উত্তর:
গ) x2 + y2 = 9
ব্যাখ্যা

বৃত্তের বৈশিষ্ট্য অনুসারে x2 + y2 = 9 একটি বৃত্ত।
উপবৃত্তের সমীকরণ, 4x2 + 9y2 = 36

১৮.
বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের-
  1. ক) সমান
  2. খ) অর্ধেক
  3. গ) দ্বিগুণ
  4. ঘ) এক তৃতীয়াংশ
সঠিক উত্তর:
খ) অর্ধেক
উত্তর
সঠিক উত্তর:
খ) অর্ধেক
ব্যাখ্যা

আমরা জানি, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক বা একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
- তাই একটি বৃত্তের বৃত্তস্থ কোণ 60° হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে 120°।

১৯.
বৃত্তের কেন্দ্র হতে দু’টি সমান জ্যা এর দূরত্বের অনুপাত-
  1. ক) 1:1
  2. খ) 1:2
  3. গ) 2:1
  4. ঘ) 2:3
সঠিক উত্তর:
ক) 1:1
উত্তর
সঠিক উত্তর:
ক) 1:1
ব্যাখ্যা

বৃত্তের কেন্দ্র হতে দু'টি সমান জ্যা এর দূরত্ব সমান
∴ দূরত্বের অনুপাত = 1:1

২০.
একটি বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য 14 মিটার হলে বৃত্তের ক্ষেত্রফল-
  1. ক) 14π বর্গমিঃ
  2. খ) 196π বর্গমিঃ
  3. গ) 28π বর্গমিঃ
  4. ঘ) 49π বর্গমিঃ
সঠিক উত্তর:
ঘ) 49π বর্গমিঃ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 49π বর্গমিঃ
ব্যাখ্যা

বৃত্তের ব্যাস = বৃহত্তম জ্যা = 14 মিঃ
∴ ব্যাসার্ধ = 7 মিঃ
∴ ক্ষেত্রফল = π × 72
= 49π বর্গমিঃ

২১.
πa2 ক্ষেত্রফল এবং 2πb পরিধি বিশিষ্ট দু'টি বৃত্ত পরস্পর বহিঃস্থভাবে স্পর্শ করে। বৃত্ত দু'টির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. ক) a - b
  2. খ) b - a
  3. গ) a + b
  4. ঘ) (a + b)/2
সঠিক উত্তর:
গ) a + b
উত্তর
সঠিক উত্তর:
গ) a + b
ব্যাখ্যা

১ম বৃত্তের ক্ষেত্রফল = πa2
∴ ব্যাসার্ধ = a
২য় বৃত্তের পরিধি = 2πb
∴ ব্যাসার্ধ = b
∴ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = a + b

২২.
২৪ মিঃ ব্যাস বিশিষ্ট বৃত্তাকার বাগানের চারপাশে ১ মিঃ প্রস্থের একটি রাস্তা থাকে তাহলে রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিঃ?
  1. ক) ২৪π বর্গ মিঃ
  2. খ) ২৫π বর্গমিঃ
  3. গ) ২৬π বর্গমিঃ
  4. ঘ) ২৭π বর্গমিঃ
সঠিক উত্তর:
খ) ২৫π বর্গমিঃ
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৫π বর্গমিঃ
ব্যাখ্যা

বাগানের ব্যাস = ২৪ মিঃ
∴ বাগানের ব্যাসার্ধ = ১২ মিঃ
∴ বাগানের ক্ষেত্রফল = π × (১২)2
= ১৪৪π বর্গমিঃ
রাস্তাসহ বাগানের ব্যাসার্ধ = (১২ + ১)
= ১৩ মিঃ
∴ রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = π(১৩)2
= ১৬৯π বর্গমিঃ
∴ রাস্তার ক্ষেত্রফল = ১৬৯π - ১৪৪π
= ২৫π বর্গমিঃ

২৩.
একটি বৃত্তের অর্ন্তলিখিত বর্গের ক্ষেত্রফল ৯৮ বর্গমিঃ হলে বৃত্তের ব্যাস-
  1. ক) ৭ মিঃ
  2. খ) ৭√২ মিঃ
  3. গ) ১৪ মিঃ
  4. ঘ) ১৪√২ মিঃ
সঠিক উত্তর:
গ) ১৪ মিঃ
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৪ মিঃ
ব্যাখ্যা

বর্গের ক্ষেত্রফল = ৯৮ বর্গমিঃ
∴ বর্গের বাহুর দৈর্ঘ্য = √৯৮
= ৭√২
∴ বর্গের কর্ণের দৈর্ঘ্য = ৭√২ × √২
= ১৪ মিঃ
= বৃত্তের ব্যাস

২৪.
একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 8 সে.মি এবং 6 সে.মি হয় তবে রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 6 সে.মি হলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত সে.মি?
  1. ক) √13 cm
  2. খ) 2√13 cm
  3. গ) 3√13 cm
  4. ঘ) 4√13 cm
সঠিক উত্তর:
খ) 2√13 cm
উত্তর
সঠিক উত্তর:
খ) 2√13 cm
ব্যাখ্যা

রম্বসের ক্ষেত্রফল = 1/2 × 8 × 6
= 24 বর্গসেঃমিঃ = আয়তক্ষেত্রের ক্ষেত্রফল।

আবার,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = 6 cm
∴ প্রস্থ = 24/6
= 4 cm

∴ কর্ণের দৈর্ঘ্য = √(62 + 42)
= √52
= 2√13 cm

২৫.
ABDE সামান্তরিকের BD = 12 সে.মি, BC = 3 সে.মি, DE = 5 সে.মি এবং A হতে BD এর উপর লম্ব AC হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত বর্গসেঃমিঃ?
  1. ক) 48
  2. খ) 36
  3. গ) 24
  4. ঘ) 60
সঠিক উত্তর:
ক) 48
উত্তর
সঠিক উত্তর:
ক) 48
ব্যাখ্যা

AB = DE = 5cm,
BC = 3cm
ΔABC-এ,
AC2 + BC2 = AB2
বা, AC2 = AB2 - BC2
বা, AC = √(AB2 - BC2)
= √(52 - 32)
= 4
∴ ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= 12 × 4
= 48 বর্গসেঃমিঃ

২৬.
একটি আয়তকার ঘন বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত 5:4:3 এবং কর্ণের দৈর্ঘ্য 30√2 মিঃ হলে আয়তন কত?
  1. ক) 900 ঘনমিঃ
  2. খ) 12,960 ঘনমিঃ
  3. গ) 1800 ঘনমিঃ
  4. ঘ) 13,960 ঘনমিঃ
সঠিক উত্তর:
খ) 12,960 ঘনমিঃ
উত্তর
সঠিক উত্তর:
খ) 12,960 ঘনমিঃ
ব্যাখ্যা

দৈর্ঘ্য = 5a,
প্রস্থ = 4a,
উচ্চতা = 3a

∴ কর্ণের দৈর্ঘ্য় = √{(5a)2 + (4a)2 + (3a)2} = 30√2
বা, √(25a2 + 16a2 + 9a2) = 30√2
বা, √50a2 = 30√2
বা, 5√2a = 30√2
∴ a = 6

∴ আয়তন = 5a × 4a × 3a
= 60a3
= 60(6)3
= 60 × 216
= 12,960 ঘনমিঃ

২৭.
একটি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল 144 বর্গমিঃ এবং আয়তন 288 ঘনমিটার হলে গোলকের ব্যাসার্ধ কত মিটার?
  1. ক) 2 মিঃ
  2. খ) 4 মিঃ
  3. গ) 6 মিঃ
  4. ঘ) 8 মিঃ
সঠিক উত্তর:
গ) 6 মিঃ
উত্তর
সঠিক উত্তর:
গ) 6 মিঃ
ব্যাখ্যা

ব্যাসার্ধ r হলে,
পৃষ্ঠের ক্ষেত্রফল = 4πr2,
আয়তন = 4πr3/3
∴ (4πr3/3)/4πr2 = 288/144
বা, 4πr3/(3 × 4πr2) = 2
বা, r/3 = 2
∴ r = 6

২৮.
একটি বেলনের ক্ষেত্রফল 100π বর্গমিঃ এবং আয়তন 150π ঘনমিঃ হলে বেলনের উচ্চতা কত মিঃ
  1. ক) 17(2/3) m
  2. খ) 16(2/3) m
  3. গ) 15(2/3) m
  4. ঘ) 14(2/3) m
সঠিক উত্তর:
খ) 16(2/3) m
উত্তর
সঠিক উত্তর:
খ) 16(2/3) m
ব্যাখ্যা

ধরি,
ব্যাসার্ধ = r,
উচ্চতা = h
∴ বক্রতলের ক্ষেত্রফল = 2πrh = 100π
আয়তন = πr2h = 150π
∴ πr2h/2πrh = 150π/100π
r/2 = 3/2
∴ r = 3
এখন,
2πrh = 100π
বা, h = 100π/2πr
= 50/3
= 16(2/3)