পরীক্ষা আর্কাইভ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

পরীক্ষাসাম্প্রতিক সমাচার পরীক্ষাতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
বিগত এক সপ্তাহের (৫ আগস্ট- ১১ আগস্ট) Live MCQ Daily NewsPicker ও ১২ আগস্ট Live MCQ Weekly Bulletin এর উপর লাইভ পরীক্ষা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

সাম্প্রতিক সমাচার পরীক্ষা · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
বাংলাদেশের মেট্রোরেল প্রকল্পে প্রথমবারের মতো অর্থায়ন করবে- [আগস্ট, ২০২৫]
  1. জাইকা
  2. বিশ্বব্যাংক
  3. এশীয় উন্নয়ন ব্যাংক
  4. দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
মেট্রোরেল প্রকল্পে অর্থায়ন:
- বাংলাদেশে এই প্রথমবারের মতো কোনো মেট্রোরেল প্রকল্পে অর্থায়ন করতে যাচ্ছে বিশ্বব্যাংক।
- এই লাইনের মাধ্যমে পুরান ঢাকা মেট্রো নেটওয়ার্কের আওতায় আসবে।
- বিশ্বব্যাংকের অর্থায়নে এই ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-২ প্রকল্প গাবতলী, পুরান ঢাকা ও ডেমরাকে যুক্ত করবে।
- এমআরটি-২ প্রকল্পটি কিছুটা সংশোধন করা হয়েছে।
- এ রুটের দৈর্ঘ্য ৩৫ কিলোমিটার লাইন থেকে কমিয়ে ২৫ কিলোমিটারে নামিয়ে আনা হয়েছে।
- এই রুটে উড়াল ও পাতাল উভয় অংশই থাকবে।

উল্লেখ্য,
- এর আগে জাপান, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়া মেট্রো প্রকল্পে অর্থায়ন করেছে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]
.
জুলাই ঘোষণাপত্রে কয়টি দফা রয়েছে?
  1. ২০টি
  2. ২২টি
  3. ২৪টি
  4. ২৮টি
ব্যাখ্যা

জুলাই ঘোষণাপত্র:
-জুলাই ঘোষণাপত্র হলো ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের একটি দলিল, যার মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে।
- ৫ই আগস্ট, ২০২৫, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে '৩৬ জুলাই উদ্‌যাপন' শীর্ষক এক অনুষ্ঠানে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
- ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু হলো, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বিভিন্ন স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনগণের নিরন্তর সংগ্রামের ইতিহাস তুলে ধরা।
- ঘোষণাপত্রে মোট ২৮টি দফা রয়েছে, যার মাধ্যমে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলোকে স্পষ্ট করা হয়েছে।

‘জুলাই ঘোষণাপত্র’-এর গুরুত্বপূর্ণ ২৮টি দফার সারাংশ:
১. ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের চেতনা ও গণপ্রতিরোধের ইতিহাস।
২. জাতীয় মুক্তির মূলনীতি - সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার।
৩. ১৯৭২ সালের সংবিধানের দুর্বলতা ও রাজনৈতিক ব্যর্থতা।
৪. বাকশাল ও একদলীয় শাসনের বিরুদ্ধে ৭ নভেম্বর বিপ্লব।
৫. সামরিক স্বৈরতন্ত্রবিরোধী ৯০’র গণঅভ্যুত্থানের গুরুত্ব।
৬. ১/১১ ষড়যন্ত্র ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পথ সুগম হওয়া।
৭. বিগত ১৬ বছরের স্বৈরাচারী শাসনের চিত্র ও ক্ষমতার অপব্যবহার।
৮. গণহত্যা, গুম-খুন, মতপ্রকাশের স্বাধীনতা হরণ এবং প্রতিষ্ঠান ধ্বংস।
৯. বাংলাদেশকে ব্যর্থ ও মাফিয়া রাষ্ট্রে রূপান্তরের অভিযোগ।
১০. দুর্নীতি, ব্যাংক লুট ও পরিবেশবিনাশের চিত্র তুলে ধরা।
১১. জনগণের ওপর দীর্ঘ দমনপীড়নের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রাম।
১২. বিদেশী আধিপত্যবিরোধী আন্দোলন দমন ও রাষ্ট্রীয় নিপীড়ন।
১৩. তিনটি প্রহসনের নির্বাচনে ভোটাধিকার থেকে জনগণকে বঞ্চিত করা।
১৪. বৈষম্যমূলক নিয়োগ নীতি ও তরুণদের প্রতি নিপীড়নের অভিযোগ।
১৫. নিপীড়নের ফলে জনরোষ ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের উত্থান।
১৬. কোটা ও দুর্নীতির বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ওপর বর্বরতা।
১৭. নারী-শিশুসহ এক হাজারের বেশি মানুষ হত্যার অভিযোগ।
১৮. ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের প্রেক্ষাপট।
১৯. গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা।
২০. ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের আইনি ভিত্তি।
২১. ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্র গঠনে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ।
২২. সুশাসন, আইনের শাসন ও সাংবিধানিক সংস্কারে জনগণের প্রতিশ্রুতি।
২৩. গুম-খুন, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের বিচারের ঘোষণা।
২৪. আন্দোলনকারীদের সুরক্ষা ও শহীদদের জাতীয় বীর ঘোষণা।
২৫. একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভবিষ্যতের পথ নির্ধারণ।
২৬. জলবায়ু ও পরিবেশসহ টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি।
২৭. ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান।
২৮. এই ঘোষণাপত্রকে গণঅভ্যুত্থান বিজয়ের চূড়ান্ত দলিল হিসেবে ঘোষণা।

তথ্যসূত্র- জুলাই ঘোষণাপত্র।
.
বর্তমানে বিশ্বে গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? [আগস্ট, ২০২৫]
  1. জাপান
  2. মোনাকো
  3. সুইজারল্যান্ড
  4. দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
গড় আয়ুতে শীর্ষ দেশ:
- বিশ্বের অন্যতম ক্ষুদ্র দেশ মোনাকো।
- জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে গড় আয়ুতে সবচেয়ে এগিয়ে থাকা দেশ মোনাকো।
- দেশটির মানুষদের গড় আয়ু সাড়ে ৮৬ বছর।
- সেখানে পুরুষদের গড় আয়ু ৮৪ দশমিক ১৭ বছর ও নারীদের গড় আয়ু ৮৮ দশমিক ৬ বছর।
- মোনাকোর বাসিন্দাদের দীর্ঘ আয়ুর পেছনে খাদ্যাভ্যাস বড় ভূমিকা রাখে। 
- দ্বিতীয়ত, দেশটির সরকার প্রদত্ত উন্নত স্বাস্থ্যসেবার ব্যবস্থা।

উল্লেখ্য,
- বিশ্বে ২য় সর্বোচ্চ গড় আয়ুর দেশ সান মারিনো। ইউরোপের ছোট্ট এই দেশের মানুষের গড় আয়ু ৮৫ দশমিক ৪ বছর।
- পুরুষদের গড় আয়ু ৮৪ দশমিক ১৭ বছর ও নারীদের গড় আয়ু ৮৮ দশমিক ৬ বছর।
- ২০২৪ সালে হংকংয়ের বাসিন্দাদের গড় আয়ু ছিল বিশ্বে তৃতীয় সর্বোচ্চ। হংকংয়ে নারীদের গড় আয়ু ৮৮ দশমিক ৩ বছর ও পুরুষদের ৮৩ বছর।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]
.
জাতিসংঘের উদ্যোগে বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ রোধে আন্তর্জাতিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে কোথায়? [আগস্ট, ২০২৫]
  1. প্যারিস, ফ্রান্স
  2. ব্রাসেলস, বেলজিয়াম
  3. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  4. জেনেভা, সুইজারল্যান্ড
ব্যাখ্যা
প্লাস্টিক দূষণ প্রতিরোধ জাতিসংঘের বৈঠক:
- প্লাস্টিক দূষণ প্রতিরোধে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ৫ আগস্ট, ২০২৫ তারিখে বৈঠক শুরু হয়েছে।
- এ আলোচনার আয়োজন করেছে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি)।
- বৈঠকে প্রায় ১৮০টি দেশের প্রতিনিধিরা প্লাস্টিক দূষণ রোধে করণীয় ঠিক করতে এবং একটি চুক্তিতে পৌঁছাতে আলোচনা করছে।
- আলোচনায় সভাপতিত্ব করছেন ইকুয়েডরের কূটনীতিক লুইস ভায়াস ভালদিভিয়েসো।
- এই বৈঠকে অবশ্যই প্লাস্টিক উৎপাদন ও ব্যবহার হ্রাসে একটি বৈশ্বিক বাধ্যতামূলক উচ্চাভিলাষী চুক্তি হওয়া দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য,
- বর্তমানে বিশ্বে বছরে প্রায় ৪৬ কোটি টন প্লাস্টিক উৎপাদিত হয়, যার অর্ধেকই একবার ব্যবহারযোগ্য। 
- অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) মতে, এই সমস্যার যদি সমাধান না করা হয়, তাহলে ২০৬০ সালের মধ্যে প্লাস্টিক ব্যবহারের পরিমাণ তিনগুণ হতে পারে।
- এদিকে, জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউএনইপি জানিয়েছে, ২০৪০ সালের মধ্যে প্লাস্টিক বর্জ্য মাটি ও পানিতে ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।

তথ্যসূত্র- নিউজ প্রতিবেদন। [Link]
.
২০২৫ সালে চিত্রশিল্পী এস এম সুলতানের কততম জন্মবার্ষিকী পালিত হয়েছে?
  1. ৯৯ তম
  2. ১০০ তম
  3. ১০১ তম
  4. ১০২ তম
ব্যাখ্যা
চিত্রশিল্পী এস এম সুলতান:
- ২০২৫ সালে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ১০১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
- ১৯২৪ সালের ১০ আগস্ট শিল্পী সুলতান নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তার পুরো নাম শেখ মোহাম্মদ সুলতান। ছোটবেলায় তার চিত্রাঙ্কনে সুপ্ত প্রতিভার বিকাশ হয়। 
- তার শিল্পকর্মের বিষয় ছিল বাংলার কৃষক, জেলে, তাঁতি, কামার ও কুমারের জীবন-যাপন এবং তাদের সংগ্রামী জীবনের ছবি। 
- ১৯৪৬ সালে তাঁর প্রথম একক চিত্রপ্রদর্শনী হয় লাহোরে।
- ১৯৫০-এর দশকে কেমব্রিজ, লন্ডন, নিউইয়র্কসহ ইউরোপের বিভিন্ন গ্যালারিতে তাঁর চিত্র প্রদর্শিত হয়।
- চিত্রশিল্পের মূল্যায়ন হিসেবে এস এম সুলতান ১৯৮২ সালে পেয়েছেন একুশে পদক, ১৯৯৩ সালে স্বাধীনতা পদক, ১৯৮৪ সালে রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি, ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননা।
- এছাড়া, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’, নিউইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ এবং এশিয়া উইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’ সম্মাননাসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।
- ১৯৯৪ সালের ১০ অক্টোবর এই মহৎ শিল্পী পৃথিবী থেকে বিদায় নেন।
- নড়াইলের নিজ বাড়ির আঙ্গিনায় তাকে সমাহিত করা হয়।

তথ্যসূত্র- বাসস। [Link]
.
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় দেশে প্রথমবারের মতো কোন রোগ প্রতিরোধে টিকা দেবে সরকার? [আগস্ট, ২০২৫]
  1. ডেঙ্গু
  2. হেপাটাইটিস
  3. টাইফয়েড
  4. চিকুনগুনিয়া
ব্যাখ্যা
টাইফয়েড টিকা:
- দেশে প্রথমবারের মতো টাইফয়েড প্রতিরোধে টিকা দেবে সরকার।
- ভ্যাকসিনটি এসেছে গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায়।
- সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)–এর আওতায় আগামী ১ সেপ্টেম্বর থেকে ৯ মাস থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সী প্রায় ৫ কোটি শিশুকে এই টিকা দেওয়া হবে।
- এক ডোজের ইনজেকটেবল এই টিকা ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে। 

উল্লেখ্য,
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, টাইফয়েড জ্বর হলো স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট একটি সিস্টেমিক সংক্রমণ, যা সাধারণত দূষিত খাদ্য বা পানি গ্রহণের মাধ্যমে হয়ে থাকে।
- এর উপসর্গ হলো—দীর্ঘস্থায়ী জ্বর, মাথাব্যথা, বমিভাব, ক্ষুধামন্দা এবং কখনো কোষ্ঠকাঠিন্য, আবার কখনো ডায়রিয়া।
- রোগের গুরুতর ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে কিংবা মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। 
- বিশ্বব্যাপী প্রতিবছর আনুমানিক ৯০ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয় এবং প্রায় ১ লাখ ১০ হাজার মানুষের মৃত্যু ঘটে এই রোগে।

তথ্যসূত্র- নিউজ প্রতিবেদন। [Link]
.
ভারত থেকে আমদানি হওয়া পণ্যে মোট কত শতাংশ মার্কিন শুল্ক আরোপ করা হয়? [আগস্ট, ২০২৫]
  1. ২০ শতাংশ
  2. ৩০ শতাংশ
  3. ৪০ শতাংশ
  4. ৫০ শতাংশ
ব্যাখ্যা
ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য:
- ২০২৪-২৫ অর্থবছরে ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে ১৩১ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার।
- এর মধ্যে ভারতের রপ্তানি ৮৬ দশমিক ৫ বিলিয়ন ডলার এবং আমদানি ৪৫ দশশিক ৩ বিলিয়ন ডলার।
- গত ৩১ জুলাই ভারতীয় পণ্যে ২৫ শতাংশ পাল্টা শুল্ক বসায় মার্কিন প্রশাসন।
- পরে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনায় ‘জরিমানা’ হিসেবে ৬ আগস্ট ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
- তাতে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্য প্রবেশে মোট পাল্টা শুল্ক বেড়ে দাঁড়াবে ৫০ শতাংশ।
- ৩১ জুলাই ঘোষিত এই ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক কার্যকর হয় ৭ আগস্ট থেকে।
- আরও অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে ২৭ আগস্ট থেকে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]
.
হিরোশিমা দিবস পালিত হয় কবে?
  1. ৩ আগস্ট
  2. ৫ আগস্ট
  3. ৬ আগস্ট
  4. ৯ আগস্ট
ব্যাখ্যা
হিরোশিমা দিবস:
- ৬ আগস্ট হিরোশিমা দিবস।
- ১৯৪৫ সালের ৬ আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপানের হিরোশিমা শহরে পারমাণবিক বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র।
- মার্কিন বিমান বাহিনীর বি-২৯ যুদ্ধবিমান থেকে হিরোশিমা শহরে ফেলা হয় ‘লিটল বয়’ নামে একটি পরমাণু বোমা।
- এ হামলায় তাৎক্ষণিকভাবে প্রায় দেড় লাখ মানুষ নিহত হন।
-  এর তিন দিন পর ৯ আগস্ট, নাগাসাকিতে দ্বিতীয় পারমাণবিক বোমা নিক্ষেপে ৭৪ হাজার নিহত হন।
- ১৫ আগস্ট জাপান আত্মসমর্পণ করে, যার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য,
- ২০২৫ সালে এই পারমাণবিক বোমা হামলার ৮০ বছর পূর্তি পালন করছে জাপান।

তথ্যসূত্র- নিউজ প্রতিবেদন। [Link]
.
সম্প্রতি, দক্ষিণ চীন সাগরে প্রথমবারের মতো যৌথ নৌ মহড়া করেছে- [আগস্ট, ২০২৫]
  1. ভারত ও চীন
  2. ভারত ও ফিলিপাইন
  3. চীন ও ফিলিপাইন
  4. ফিলিপাইন ও জাপান
ব্যাখ্যা
যৌথ নৌ মহড়া:
- দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়া চালিয়েছে ভারত ও ফিলিপাইন।
- দুই দিনব্যাপী এই নৌ মহড়াটি শুরু হয় ৩ আগস্ট।
- যৌথ মহড়ায় ভারতের পক্ষ থেকে অংশ নেয় গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস দিল্লি, ট্যাংকার আইএনএস শক্তি এবং করভেট আইএনএস কিল্টান।
- ফিলিপাইন পাঠায় দুটি ফ্রিগেট, বিআরপি মিগুয়েল মালভার ও বিআরপি হোসে রিজাল।

উল্লেখ্য,
- দক্ষিণ চীন সাগরের জলসীমা বিশ্ববাণিজ্যের জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ এক নৌপথ।
- এখান দিয়ে পরিচালিত নৌবাণিজ্যের আর্থিক পরিমাণ বছরে প্রায় তিন ট্রিলিয়ন মার্কিন ডলার।
- দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের দাবি করা জলসীমা নিয়ে উপকূলীয় দেশ ব্রুনেই, মালয়েশিয়া, ভিয়েতনাম ও ফিলিপাইনের দ্বন্দ্ব রয়েছে।
- দেশগুলোর অভিযোগ, তাদের জলসীমাকেও নিজের বলে দাবি করছে চীন।
_ আন্তর্জাতিক আইনের ভিত্তিতে দেওয়া ২০১৬ সালে আন্তর্জাতিক সালিশি আদালতের এক রায়ে দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের দাবিকে অযৌক্তিক ঘোষণা করা হয়।
- তবে আদালতের এই রায়কে প্রত্যাখ্যান করেছে চীন।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]
১০.
জুলাই মাসে বাংলাদেশের সার্বিক মূল্যস্ফীতি কত হয়েছে? [আগস্ট, ২০২৫]
  1. ৭ দশমিক ৫৫ শতাংশ
  2. ৮ দশমিক ৫৫ শতাংশ
  3. ৯ দশমিক ৫৫ শতাংশ
  4. ১০ দশমিক ৫৫ শতাংশ
ব্যাখ্যা
সার্বিক মূল্যস্ফীতি:
- জুলাই মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৫৫ শতাংশ।
- গত জুন মাসে এই হার ছিল ৮ দশমিক ৪৮ শতাংশ, তা বিগত ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন।
- বিবিএসের হিসাব অনুসারে, গত জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৫৬ শতাংশ।
- আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয় ৯ দশমিক ৩৮ শতাংশ। 

উল্লেখ্য,
- গত তিন বছর ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে।
- ২০২৪-২৫ অর্থবছরে গড় মূল্যস্ফীতি হয়েছে ১০ দশমিক ০৩ শতাংশ।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]
১১.
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, কোন দেশে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে? [আগস্ট, ২০২৫]
  1. ব্রাজিল
  2. রাশিয়া
  3. কানাডা
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
বনভূমি:
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্য অনুযায়ী, পৃথিবীর স্থলভাগের প্রায় এক-তৃতীয়াংশ বা ৪ দশমিক ৬ বিলিয়ন হেক্টর এলাকায় বনভূমি রয়েছে। 
- পৃথিবীর মোট বনভূমির বেশির ভাগ নির্দিষ্ট কিছু দেশে অবস্থিত। 
- ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী রাশিয়ায় পৃথিবীর সবচেয়ে বেশি বনভূমি রয়েছে।
- দেশটিতে ৮১ কোটি ৪৮ লাখ ৪৮ হাজার ৪৬০ হেক্টর বনভূমি রয়েছে।
- বিশ্বের মোট বনভূমির ২০ দশমিক ৪১ শতাংশই রাশিয়ায়।
- দেশটির বনভূমির বড় অংশ রয়েছে ফার ইস্টার্ন ফেডারেল অঞ্চলে।
- দ্বিতীয় অবস্থানে আছে সাইবেরিয়ান ফেডারেল অঞ্চল।
- এসব এলাকার বেশির ভাগ গাছই লার্চ, পাইন ও স্প্রুস জাতের।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]
১২.
চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনের পরিকল্পনা করছে কোন দেশ? [আগস্ট, ২০২৫]
  1. চীন
  2. ফ্রান্স
  3. রাশিয়া
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
চাঁদে পারমাণবিক চুল্লি:
- চাঁদের মাটিতে পারমাণবিক চুল্লি স্থাপন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
- ২০৩০ সালের মধ্যেই এটি বাস্তবায়নের লক্ষ্য নিয়েছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা নাসা। 
- চুল্লিটিতে প্রাথমিকভাবে ১০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হতে পারে।
- পারমাণবিক চুল্লির মাধ্যমে উৎপাদিত বিদ্যুত চাঁদে আবাসস্থল, জীবনধারণ ও খনিজ সম্পদ আহরণের সরঞ্জামের জন্য অবিচ্ছিন্ন শক্তির উৎস হিসেবে কাজ করবে।
- এই উদ্যোগ মূলত চাঁদে যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তার এবং চীন ও রাশিয়ার সঙ্গে চলমান মহাকাশ প্রতিযোগিতায় এগিয়ে থাকার কৌশলের অংশ।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]
১৩.
ফিফার ‎সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের অবস্থান কততম? [আগস্ট, ২০২৫]
  1. ১০০তম
  2. ১০২তম
  3. ১০৪তম
  4. ১০৭তম
ব্যাখ্যা
ফিফা র‍্যাঙ্কিং:
- নারী ফুটবলে ফিফার সর্বশেষ হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ।
- ১১৭৯.৮৭ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ উঠে এসেছে ১০৪তম স্থানে।
- বাংলাদেশের মেয়েদের রেটিং পয়েন্ট বেড়েছে ‍+৮০.৫১।
- ফিফা জানিয়েছে, এবারের হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এগোনো দল বাংলাদেশ, সবচেয়ে বেশি (‍+৮০.৫১) পয়েন্টও অর্জন করেছে বাংলাদেশ দল।

উল্লেখ্য,
- গত জুনে মিয়ানমার সফরে যাওয়ার সময় ফিফা র‍্যাঙ্কিংয়ে ১২৮ নম্বরে ছিল বাংলাদেশ।
- এরপর ২৯ জুন ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে, ২ জুলাই ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারায় মেয়েরা।
- প্রথমবারের মতো ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বেও নাম লেখায় পিটার বাটলারের দল।
- এগিয়ে থাকা এই দুই দলের সঙ্গে জেতায় র‍্যাঙ্কিংয়ে এমন উন্নতি হয়েছে বাংলাদেশের।  

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]
১৪.
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যম পাল্লার পরমাণু অস্ত্র (INF) চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে?
  1. ১৯৮১ সালে
  2. ১৯৮৩ সালে
  3. ১৯৮৭ সালে
  4. ১৯৮৯ সালে
ব্যাখ্যা
ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (INF) চুক্তি :
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার মধ্যম পাল্লার পরমাণু অস্ত্র (আইএনএফ) চুক্তি ১৯৮৭ সালে স্বাক্ষরিত হয়েছিল।
- সাবেক সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ ও মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান এই চুক্তির মাধ্যমে ৫০০ থেকে ৫ হাজার ৫০০ কিলোমিটার পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র ধ্বংসে একমত হয়েছিলেন।
- ২০১৯ সালে রাশিয়ার চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে আইএনএফ চুক্তি থেকে সরে এসেছিল যুক্তরাষ্ট্র।
- এরপর থেকে রাশিয়া বলেছিল, ওয়াশিংটন যদি এ ধরনের অস্ত্র মোতায়েন না করে তবে তারাও করবে না।

উল্লেখ্য,
- ইউক্রেন যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান চাপের মুখে রাশিয়া আইএনএফ চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে।
- ট্রাম্পের রাশিয়ার কাছাকাছি ‘উপযুক্ত অঞ্চলে’ দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেওয়ার কয়েক দিন পরই এই পদক্ষেপ নিল রাশিয়া।
- নিষেধাজ্ঞা থেকে সরে আসার জন্য পশ্চিমা দেশগুলোর কর্মকাণ্ডকেই দায়ী করেছে মস্কো।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]
১৫.
সম্প্রতি, চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশ দল কোন পদক জিতেছে? [আগস্ট, ২০২৫]
  1. রৌপ্য পদক
  2. স্বর্ণ পদক
  3. ব্রোঞ্জ পদক
  4. চ্যাম্পিয়ন পদক
ব্যাখ্যা

আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড:
- চীনের বেইজিংয়ে আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড ২ আগস্ট থেকে ৯ আগস্ট অনুষ্ঠিত হয়েছে।
- এই অলিম্পিয়াডে বিশ্বের ৭৩টি দেশের ৮৬টি দল অংশ নেয়।
- আন্তর্জাতিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াডের এই আসরে দুটি ব্রোঞ্জপদক জিতেছে বাংলাদেশ।
- বাংলাদেশ দলের হয়ে ব্রোঞ্জপদক পেয়েছে রাজউক উত্তরা মডেল কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মো. রিয়াসাত ইসলাম ও সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আরেফিন আনোয়ার। 
- নটর ডেম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মিসবাহ উদ্দিন পেয়েছে ‘অনারেবল মেনশন’। 
- চার সদস্যের দলের অপর সদস্য নটর ডেম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আবরার শহীদ।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]