পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন৯৮
সিলেবাস
বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [প্রতি শুক্রবারে ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত একটি মডেল টেস্ট থাকবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৯৮ প্রশ্ন

.
'সারাদুপুর' গল্পের রচয়িতা কে?
  1. সৈয়দ শামসুল হক
  2. শঙ্খ ঘোষ
  3. হাসান আজিজুল হক
  4. অন্নদাশঙ্কর রায়
ব্যাখ্যা
হাসান আজিজুল হক ১৯৩৯ খ্রিস্টাব্দে ২ ফেব্রুয়ারি বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে এক সম্ভ্রান্ত এবং একান্নবর্তী  পরিবারে জন্মগ্রহণ করেন।

'আত্মজা ও একটি করবী গাছ' গ্রন্থের রচিয়তা হাসান আজিজুল হক।
এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯৬৭ সালে।
এই গ্রন্থে মোট আটটি গল্প রয়েছে।
যথা -
- আত্মজা ও একটি করবী গাছ,
- পরবাসী,
- সারাদুপুর,
- অন্তর্গত নিষাদ,
- মারী,
- উটপাখি,
- সুখের সন্ধানে,
- আমৃত্যু আজীবন

তাঁর অন্যান্য গল্পগ্রন্থ-
- আত্মজা ও একটি করবী গাছ
- আমরা অপেক্ষা করেছি
- নামহীন গোত্রহীন
- পাতালে হাসপাতালে
- সমুদ্রের স্বপ্ন
- শীতের অরণ্য
- জীবন ঘষে আগুন ইত্যাদি।

তাঁর রচিত উপন্যাস: 
- বৃত্তায়ন 
- শিউলি 
- আগুনপাখি 
- সাবিত্রী উপাখ্যান 

তাঁর রচিত প্রবন্ধ: 
- কথাসাহিত্যের কথকতা 
- অপ্রকাশের ভার 
- কথা লেখা কথা 

মুক্তিযুদ্ধ বিষয়ক: একাত্তর-করতলে ছিন্নমাথা 
সম্পাদনা: অসীমন্তিক 

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া]
.
কোন গ্রন্থটির রচয়িতা এস ওয়াজেদ আলী?
  1. বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস
  2. জীবনের শিল্প
  3. স্বরূপের সন্ধানে
  4. স্বদেশ চিন্তা
ব্যাখ্যা
শেখ ওয়াজেদ আলি একজন প্রাবন্ধিক, গল্পলেখক ও ভ্রমণকাহিনী রচয়িতা।
তিনি ১৮৯০ সালের ৪ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের হুগলি জেলার  শণ্ঠীরামপুর মহকুমার বড় তাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- এস ওয়াজেদ আলির প্রথম প্রবন্ধ ’অতীতের বোঝা’ ১৯১৯ সালে প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়।
- ১৯৩২ সালে গুলিস্তাঁ নামে একটি বাংলা মাসিক সাহিত্য পত্রিকা সম্পাদনা ও প্রকাশ করেন।

তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে:
প্রবন্ধ
- জীবনের শিল্প (১৯৪১),
- প্রাচ্য ও প্রতীচ্য (১৯৪৩),
- ভবিষ্যতের বাঙালী (১৯৪৩),
- আকবরের রাষ্ট্র সাধনা (১৯৪৯),
- মুসলিম সংস্কৃতির আদর্শ;

'স্বরূপের সন্ধানে' গ্রন্থটির রচিয়তা অধ্যাপক ড. আনিসুজ্জামান
'স্বদেশ চিন্তা' গ্রন্থটির রচিয়তা আহমদ শরীফ
'বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস' গ্রন্থটির রচিয়তা  আহমদ ছফা

[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর]
.
কবি কায়কোবাদের জন্ম কোথায়?
  1. রংপুর
  2. ঢাকা
  3. চট্টগ্রাম
  4. সিলেট
ব্যাখ্যা
কায়কোবাদ আধুনিক বাংলা মহাকাব্য ধারার শেষ কবি।
তাঁর প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কোরেশী, ‘কায়কোবাদ’ তাঁর সাহিত্যিক ছদ্মনাম।
১৮৫৭ সালে  ঢাকা জেলার  নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।

- তাঁর প্রথম কাব্য বিরহবিলাপ (১৮৭০) প্রকাশিত হয়।

তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ হচ্ছে:
- কুসুম কানন ,
- অশ্রুমালা (গীতিকাব্য)  
- মহাশ্মশান (মহাকাব্য)
- শিব-মন্দির 
- অমিয়ধারা 
- শ্মশান-ভস্ম 
- মহরম শরীফ 

- বাংলা কাব্যসাহিত্যে অসাধারণ অবদানের জন্য নিখিল ভারত সাহিত্য সংঘ তাঁকে ‘কাব্যভূষণ’, ‘বিদ্যাভূষণ ও ‘সাহিত্যরত্ন’ (১৯২৫) উপাধিতে ভূষিত করে।
- ১৯৫১ সালের ২১ জুলাই ঢাকায় তাঁর মৃত্যু হয়।

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সোমিত্র শেখর, বাংলাপিডিয়া]
.
'প্রাখর্য' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. সংক্ষিপ্ত
  2. স্নিগ্ধতা 
  3. পঙ্কিল 
  4. অন্তর্হিত 
ব্যাখ্যা
'বিদ্যমান' এর বিপরীতার্থক শব্দ- 'অন্তর্হিত' 
'প্রাখর্য'  এর বিপরীতার্থক শব্দ'- স্নিগ্ধতা' 
'বিস্তৃত' এর বিপরীতার্থক শব্দ'- সংক্ষিপ্ত' 
'নির্মল' এর বিপরীতার্থক শব্দ- 'পঙ্কিল' 

[উৎস: ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ]
.
'পাখি' কোন ধরণের শব্দ?
  1. উভয় লিঙ্গ বাচক
  2. স্ত্রী লিঙ্গ বাচক
  3. পুং লিঙ্গ বাচক
  4. ক্লীব লিঙ্গ বাচক
ব্যাখ্যা
কতগুলো বাংলা শব্দ পুরুষ ও স্ত্রী দু-ই বোঝায়।
যেমন-
- জন,
- পাখি,
- শিশু,
- সন্তান,
- শিক্ষিত,
- গুরু ইত্যাদি

[উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি সংস্করণ ২০১৯]
.
ভাবের গভীরতা বোঝাতে অব্যয় পদের দ্বিরুক্তি হয়েছে কোনটিতে?
  1. বার বার সে কামান গর্জে উঠলো।
  2. বৃষ্টি পড়ে টাপুর টুপুর।
  3. পিলসুজে বাতি জ্বলে মিটি মিটি।
  4. ছি ছি, তুমি কী করেছো?
ব্যাখ্যা
দ্বিরুক্ত অর্থ দুবার উক্ত হয়েছে এমন।
বাংলা ভাষার কোনো কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ, একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, সেগুলো দুইবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে।
এ ধরনের শব্দের পরপর দুইবার প্রয়োগই দ্বিরুক্ত শব্দ গঠিত হয়।
যেমন- আমার জ্বর জ্বর লাগছে অর্থাৎ ঠিক জ্বর নয়, জ্বরের ভাব অর্থে এই প্রয়োগ।

অব্যয়ের দ্বিরুক্তি:
ধ্বনিব্যঞ্জনা:
- ঝির ঝির করে বাতাস বইছে।
- বৃষ্টি পড়ে টাপুর টুপুর। 

ভাবের গভীরতা বোঝাতে: 
- তার দুঃখ দেখে সবাই হায় হায় করতে লাগলো।
- ছি ছি, তুমি কী করেছো?

পৌনঃপুনিকতা বোঝাতে:
- বার বার সে কামান গর্জে উঠলো।

অনুভূতি বা ভাব বোঝাতে:
- ভয়ে গা ছম ছম করছে।
 -ফোঁড়াটা টন টন করছে।

বিশেষণ বোঝাতে:
- পিলসুজে বাতি জ্বলে মিটি মিটি

[উৎস:বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, সংস্করণ-২০১৯]
.
'বাঞ্ছিত, বাঞ্ছনীয়' শব্দগুলোর মধ্যে যুক্তবর্ণটির রূপ কী?
  1. ঞ্ + জ
  2. জ্ + ঞ
  3. ঞ্ + ছ
  4. ঞ্ + চ
ব্যাখ্যা
- একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়।
'ঞ্ছ' যুক্তবর্ণটির সঠিক রূপ হলো: ঞ্ + ছ = ঞ্ছ

গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
ঞ্ + চ = ঞ্চ
জ্ + ঞ = জ্ঞ
ঞ্ + জ = ঞ্জ
ক্ + র = ক্র
ক্ + ষ = ক্ষ
ক্ + স = ক্স
গ্ + উ = গু
গ্ + ধ = গ্ধ
ঙ্ + ক = ঙ্ক
ঙ্ + গ = ঙ্গ
ঞ্ + জ = ঞ্জ

[উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি; ২০১৯,২০২১ সংস্করণ]
 
.
সন্নিহিত অনুসর্গ লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ হলো-
  1. রাজপথ 
  2. ধানক্ষেত
  3. গ্রামছাড়া
  4. তেলেভাজা
ব্যাখ্যা
সমসমান পদের বিভক্তি ও সন্নিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয়, তার নাম তৎপুরুষ সমাস। 

বিভক্তিলোপ পাওয়া তৎপুরুষ সমাসঃ 
- দুঃখকে প্রাপ্ত= দুঃখপ্রাপ্ত
- ছেলেকে ভুলানো= ছেলে-ভুলানো 
- মামার বাড়ি = মামাবাড়ি
- ধানের ক্ষেত = ধানক্ষেত 
- পথের রাজা = রাজপথ 
- গোলায় ভরা =গোলাভরা 
 -গাছে পাকা = গাছপাকা

সন্নিহিত অনুসর্গ লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ:
মধু দিয়ে মাখা = মধুমাখা
চিনি দিয়ে পাতা = চিনিপাতা
রান্নার জন্য ঘর = রান্নাঘর
বিয়ের জন্য পাগলা = বিয়েপাগলা
গ্রাম থেকে ছাড়া = গ্রামছাড়া
আগা থেকে গোড়া = আগাগোড়া

অলুক তৎপুরুষ সমাসঃ কিছু ক্ষেত্রে বিভক্তি লোপ পায় না, এসব তৎপুরুষ সমাসের নাম অলুক তৎপুরুষ সমাস।
যেমনঃ
- তেলে ভাজা = তেলেভাজা
- গরুর গাড়ি = গরুরগাড়ি 

[উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ,সংস্করণ ২০২১]


 
.
'Contrast' শব্দের পরিভাষা কী হবে?
  1. বিপরীত 
  2. বৈসাদৃশ্য
  3. প্রতিবাদ করা 
  4. সঙ্কোচন 
ব্যাখ্যা
'Contradict' শব্দের পরিভাষা- প্রতিবাদ করা 
'Contrary' শব্দের পরিভাষা- বিপরীত  
'Contrast' শব্দের পরিভাষা- বৈসাদৃশ্য 
'Contraction' শব্দের পরিভাষা- সঙ্কোচন 

[উৎস: প্রশাসনিক পরিভাষা,  বাংলা একাডেমি]
১০.
'নিমাই' শব্দের 'আই' প্রত্যয় কোন অৰ্থে ব্যবহৃত হয়েছে?
  1. মালিক অর্থে
  2. ভাব অর্থে
  3. আদরার্থে 
  4. জাত অর্থে
ব্যাখ্যা
আই-প্রত্যয়:
(ক) ভাববাচক বিশেষ্য গঠনে :
বড়+আই=বড়াই,
চড়া +আই=চড়াই। 

(খ) আদরার্থে :
কানু+আই= কানাই,
নিম+আই= নিমাই।

(গ) স্ত্রী বা পুরুষবাচক শব্দের বিপরীত বােঝাতে :
বােন+আই= বােনাই,
ননদ-নন্দাই,
জেঠা-জেঠাই (মা)।

(ঘ) সমগুণবাচক বিশেষ্য গঠনে :
মিঠা +আই-মিঠাই।

(ঙ) জাত অর্থে :
ঢাকা+আই=ঢাকাই (জামদানি),
পাবনা-পাবনাই (শাড়ি)।

(চ) বিশেষণ গঠনে :
চোর-চোরাই (মাল),
মােগল-মােগলাই (পরােটা)।

[উৎস:বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, সংস্করণ-২০১৯]
১১.
'সকলের জন্য হিতকর বা মঙ্গলজনক' এর এককথায় প্রকাশ হলো-
  1. সার্বজনীন
  2. সর্বজনীন
  3. সাবন
  4. স্বাদিত
ব্যাখ্যা
গুরুত্বপূর্ণ কিছু এককথায় প্রকাশ: 
সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ = সার্বজনীন 
সকলের জন্য হিতকর বা মঙ্গলজনক = সর্বজনীন
সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত = সাবন 
স্বাদ গ্রহণ করা হয়েছে এমন = স্বাদিত 


[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
১২.
'সর্বভুক' শব্দের সমার্থক শব্দ হলো-
  1. হিরণ্য 
  2. হুতাশন
  3. ভানু 
  4. মহোর্মি
ব্যাখ্যা
'সর্বভুক' শব্দের সমার্থক শব্দ হলো-
- অগ্নি,
- অনল
- বহ্নি
- পাবক
- হুতাশন
- বৈশ্বানর
- জ্বলন
- কৃশানু
- শিখাবৎ
- শিখিন
- হুতভুক
- শুচি
- পিঙ্গল
- বিশ্বপা
- অনিলসখ
- জগন্নু
- সপ্তাংশু
- হবিরশন
- হিমারিত 
- বায়ুসখ

'স্বর্ণ' এর সমার্থক শব্দ - হিরণ্য 
'সূর্য' এর সমার্থক শব্দ - ভানু 
'ঊর্মি' এর সমার্থক শব্দ - মহোর্মি

 [উৎস: ভাষা-শিক্ষা , ড. হায়াৎ মাহমুদ] 
 
১৩.
Who wrote the book ‘The Audacity of Hope’?
  1. Hilary Clinton
  2. George W. Bush
  3. Barack Obama
  4. A.P. J. Abdul Kalam
ব্যাখ্যা

Barack Obama was The first black President of the U.S.A. He wrote some books such as-
-‘The Audacity of Hope’
-‘Dreams from my Father’
-‘A Promised Land’

Source: www.goodreads.com

১৪.
Which of the following ones is not a characteristic of the Romantic period?
  1. Imitation of classicism
  2. Love for nature
  3. Subjectivity
  4. Use of common language
ব্যাখ্যা

In 1798, the Romantic movement began with the publication of ‘Lyrical Ballads’.
The major characteristics of the Romantic period are –
- Love for nature
- Subjectivity
- Use of common language
- Supernaturalism
- Love for common people
- Nostalgia etc
On the other hand, imitation of classicism is a characteristic of the Neoclassical period.

১৫.
When did the Augustan Age start?
  1. 1602
  2. 1660
  3. 1702
  4. 1745
ব্যাখ্যা

Augustan Age was the period after the Restoration era to the death of Alexander Pope (1702-1745)
This age is called Augustan Age because the writers of this period imitated the style and elegance of the writers who wrote in Italy during the reign of Emperor Augustus.

Source: An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman

১৬.
Of the following authors, who is of Polish descent?
  1. Walt Whitman
  2. G.B.Shaw
  3. John Milton
  4. Joseph Conrad
ব্যাখ্যা

Joseph Conrad was an English author of Polish descent. He was born in Ukraine.
His works include the novel Lord Jim & the short story ‘Heart of Darkness’

Source: Britannica

১৭.
Which literary device do you find in the expression “I must be cruel to be kind”?
  1. hyperbole
  2. paradox
  3. personification
  4. simile
ব্যাখ্যা

Paradox is a statement that is seemingly contradictory or opposed to common sense and yet is perhaps true.
In Shakespeare’s tragedy ‘Hamlet’, Hamlet says, “I must be cruel to be kind”
In the context of the plot of the drama, the expression has deep meaning.

Source: Merriam-Webster Dictionary & smartblogger

১৮.
‘Pincher Martin’ is a novel written by-
  1. D.H. Lawrence
  2. Joseph Conrad
  3. E.M. Forster
  4. William Golding
ব্যাখ্যা

William Golding is a British novelist, playwright and poet whose major works are-
- ‘Lord of the Flies’
- ‘Pincher Martin’
- ‘The Spire’
- ‘Darkness Visible’
- ‘Free Fall’

১৯.
Find the odd-man-out-
  1. William Shakespeare
  2. Christopher Marlowe
  3. Thomas Kyd
  4. G.B. Shaw
ব্যাখ্যা

William Shakespeare, Christopher Marlowe, Thomas Kyd are Elizabethan playwrights.
G.B. Shaw is a modern playwright.
So, G.B. Shaw is the odd-man-out

Source: An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman

২০.
“The better part of valor is discretion”. This quotation is taken from the play-
  1. Henry IV Part 1
  2. Henry IV Part 2
  3. Henry VI Part 1
  4. Henry VI Part 2
ব্যাখ্যা

Henry IV Part 1 is a great play by William Shakespeare. In this play, we find this famous quotation-
“The better part of valor is discretion”.

২১.
The characters ‘Jimmy’ and ‘Alison’ are taken from the play-
  1. Arms and the Man
  2. The Hairy Ape
  3. Waiting for Godot
  4. Look Back in Anger
ব্যাখ্যা

Look Back in Anger is a modern drama by John Osborne. Here the major characters are :
- Jimmy
- Alison
- Helena

২২.
Which of the following dramas by William Shakespeare belong to the Elizabethan period?
  1. Othello
  2. Macbeth
  3. King Lear
  4. Much Ado about Nothing
ব্যাখ্যা

In the Jacobean period, William Shakespeare wrote 12 plays.
Othello
Macbeth
King Lear
are among those plays.
But ‘Much Ado about Nothing’ was written in 1598 and it belongs to the Elizabethan period(1558-1603).

২৩.
‘For Whom the Bell Tolls’ is written by the author of –
  1. The Sun Also Rises
  2. Seize the day
  3. A Passage to India
  4. Lord of the Flies
ব্যাখ্যা

‘Ernest Hemingway is a modern novelist and short story writer
Hemingway’s notable works are:
- A Farewell to Arms
- ‘For Whom the Bell Tolls’
- ‘The Sun Also Rises’
- ‘The Old Man and the Sea’

২৪.
The poem ‘The Flea’ is written by
  1. Andrew Marvell
  2. Henry Vaughan
  3. John Donne
  4. George Herbert
ব্যাখ্যা

John Donne is the founder of the metaphysical school of poetry. Some of his famous poems are:
- ‘The Good Morrow’
- ‘The Canonization
- ‘A Valediction: Forbidding Mourning’
- ‘The Sun Rising’
- The Apparition
- The Flea’

২৫.
Which one is the correct sentence?
  1. One-thirds of the students were present.
  2. Two-thirds of the students were present.
  3. One-third of the students was present.
  4. Two-third of of the students were present.
ব্যাখ্যা

একাংশ যেমন one-third, one-fourth ইত্যাদি ছাড়া অন্যান্য ভগ্নাংশ plural হয়।
তবে ভগ্নাংশগুলো যদি পরিমাণ বুঝায় তাহলে verb singular হবে এবং সংখ্যা বুঝালে plural হবে।

২৬.
Identify the determiner in the following sentence: My hen laid ten eggs and we ate the eggs.
  1. My
  2. Ten
  3. The
  4. All of the above
ব্যাখ্যা

Determiners are words such as the, my, this, some which are used before nouns. Determiners include the following common types:

Articles: a, an, the
Demonstratives: this, that, these, those
Possessives: my, your, his, her etc.
Quantifiers: some, many, few, one, two etc.

Source: Cambridge Dictionary

২৭.
Which of the following words can be used as a verb?
  1. Introduction
  2. Creation
  3. Mention
  4. Realization
ব্যাখ্যা

Mention শব্দটি ‘উল্লেখ করা’ অর্থে Verb হিসেবে ব্যবহৃত হয়।
কিন্তু, Introduction, Creation, Realization শব্দগুলো কখনও verb হিসেবে ব্যবহৃত হয়না।

২৮.
Which prefix is used for the word ‘proportion’?
  1. dis
  2. mis
  3. non
  4. un
ব্যাখ্যা

The appropriate prefix for the word ‘proportion’ is ‘dis’
Dis +proportion = disproportion

২৯.
Where do you live? The underlined word is a/an-
  1. Interrogative pronoun
  2. Interrogative Adverb
  3. Relative Adverb
  4. Adverb of Place
ব্যাখ্যা

An Interrogative Adverb is an adverb that asks a question about place, time, manner or reason.
Example: Where do you live?

৩০.
Which spelling is correct?
  1. Conscientious
  2. Consciencious
  3. Conscentious
  4. Conscencious
ব্যাখ্যা
Conscientious ( বিবেকবান ) বানানটি সঠিক। 

Source: Bangla Academy Dictionary
৩১.
The antonym of ‘parsimonious’ is-
  1. frugal
  2. economical
  3. extravagant
  4. Obese
ব্যাখ্যা
‘parsimonious’ বলতে বুঝায় মিতব্যয়ী।
অতএব, ‘parsimonious এর antonym হবে extravagant (অপব্যয়ী)

Source: Bangla Academy Dictionary
৩২.
What is the synonym of the word ‘knotty’?
  1. smooth
  2. baffling
  3. rogue
  4. simple
ব্যাখ্যা
‘knotty’ বলতে বুঝায় দুর্বোধ্য
অতএব, ‘knotty’ এর synonym হবে baffling (দুর্বোধ্য)
৩৩.
The word ‘monotheism’ means-
  1. A belief that there is only one God
  2. A belief that there is many gods
  3. Not believing in God
  4. Not believing in Prophets
ব্যাখ্যা
The word ‘monotheism’ means a belief that there is only one God.
৩৪.
He works sincerely. The verb in this sentence is-
  1. Transitive verb
  2. Intransitive verb
  3. Non-finite verb
  4. Linking verb
ব্যাখ্যা

An intransitive verb is defined as a verb that does not take a direct object.
That means there is no word in the sentence that tells who or what received the action of the verb.
আলোচ্য বাক্যে কাকে work করে বা কী work করে প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়না। অতএব, ‘work’ এখানে Intransitive verb

Source: yourdictionary.com

৩৫.
Which is the adjective form of ‘child’?
  1. Childish
  2. Childlike
  3. Childly
  4. Both ক and খ
ব্যাখ্যা
Childish এবং Childlike দুইটিই ‘child’এর adjective, তবে এদের অর্থ ভিন্ন।
৩৬.
Bangladesh is beset ____ many problems. (Fill in the gap with preposition)
  1. for
  2. with
  3. by
  4. of
ব্যাখ্যা
beset এর পরে preposition ‘with’ হয়।
৩৭.
১ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার বিয়োগফল কত?
  1. ৯৪
  2. ৯৫
  3. ৯৬
  4. ৯৭
ব্যাখ্যা
১ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম মৌলিক সংখ্যা = ৯৭
১ থেকে ১০০ পর্যন্ত ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ২
নির্ণেয় বিয়োগফল = ৯৭ - ২ = ৯৫
৩৮.
log10242 = ?
  1. 512
  2. 1
  3. 0.1
  4. 1/100
ব্যাখ্যা
log10242
= log1024(1024)1/10
= 1/10log10241024
= 0.1log10241024
= 0.1 × 1
= 0.1
৩৯.
একটি ত্রিভুজের দুই কোণের পরিমান ৩৭ ডিগ্রী ও ৫৩ ডিগ্রী হলে, ত্রিভুজটি কোন ধরনের?
  1. সমকোণী
  2. সমবাহু
  3. সমদ্বিবাহু
  4. স্থূলকোণী
ব্যাখ্যা
একটি ত্রিভুজের দুই কোণের পরিমান ৩৭ ডিগ্রী ও ৫৩ ডিগ্রী হলে,
কোণ দুইটির যোগফল = ৩৭ + ৫৩ = ৯০ ডিগ্রী 
অতএব, অপর কোণ = ১৮০ - ৯০ = ৯০ ডিগ্রী 
একটি ত্রিভুজের এক কোণ সমকোণ হলে তা সমকোণী
৪০.
A = {x ∈ N : x2 > 8, x3 < 30} হলে A সেটের তালিকা পদ্ধতি কোনটি?
  1. { }
  2. { 3 }
  3. {1, 2, 3, 4, 5, ... ... ... }
  4. { 3, 5 }
ব্যাখ্যা
x2 > 8; এই শর্তে x এর মানের সেট P হলে, P = {3, 4, 5 .......}
x3 < 30; এই শর্তে x এর মানের সেট Q হলে, Q = {1, 2, 3}
উভয় শর্তে x এর মানের সেট, A = P ∩ Q
= {3, 4, 5 .......} ∩ {1, 2, 3}
= {3}
৪১.
x + 2y = 8 এবং 2x + y = 7 সমীকরণ দুইটির সমাধান কোনটি?
  1. (- 2, - 3)
  2. (2, - 3)
  3. (- 2, 3)
  4. (2, 3)
ব্যাখ্যা
x + 2y = 8
x = 8 - 2y ... ... ... (i)

2x + y = 7
2(8 - 2y) + y = 7
16 - 4y + y = 7
16 - 3y = 7
3y = 9
y = 3
x = 2 [ (i) হতে ]
(x, y) = (2, 3)
৪২.
একটি ব্যাগে ৫ টি সাদা, ৪ টি লাল এবং ৫ টি কালো বল আছে। যদি বিনিময় না করে একটি একটি করে পরপর চারটি বল তুলে নেওয়া হয়, তবে সবগুলো বল সাদা হওয়ার সম্ভাব্যতা কত?
  1. ৫/১০০১
  2. ১/৯৬৯
  3. ৩/৭৬১
  4. উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
মোট বল (৫+৪+৫)বা ১৪ টি
১ম বলটি তুললে সেটি সাদা হওয়ার সম্ভাভ্যতা = ৫/১৪
২য় বলটি তুললে সেটি সাদা হওয়ার সম্ভাভ্যতা = ৪/১৩
৩য় বলটি তুললে সেটি সাদা হওয়ার সম্ভাভ্যতা = ৩/১২
৪র্থ বলটি তুললে সেটি সাদা হওয়ার সম্ভাভ্যতা = ২/১১
সবগুলো বল সাদা হওয়ার সম্ভাব্যতা ৫/১৪ x ৪/১৩ x ৩/১২ x ২/১১ = ৫/(৭ x ১৩ x ১১) = ৫/১০০১
৪৩.
কোন আসল ৫ বছরে মুনাফাসহ ১৮২০০ টাকা হয়। মুনাফা আসলের ৫/৮ অংশ হলে মুনাফার হার কত?
  1. ২৫%
  2. ১২.৫%
  3. ৮%
  4. ১০%
ব্যাখ্যা
আসল ৮ টাকা হলে, মুনাফা ৫ টাকা
মুনাফা আসল = ৮ + ৫ = ১৩ টাকা 
মুনাফা = ১৮২০০ এর ৫/১৩ = ৭০০০ টাকা
আসল = ১৮২০০ এর ৮/১৩ = ১১২০০ টাকা
∴ মুনাফার হার = (৭০০০ × ১০০)/(১১২০০ × ৫)
= ১২.৫%
৪৪.
│2x + 5│< 3 অসমতার সমাধান
  1. - 9 < x < - 1
  2. - 3 < x < - 1
  3. - 4 < x < - 1
  4. - 2 < x < - 1
ব্যাখ্যা
│2x + 5│< 3
- 3 < 2x + 5 < 3
- 3 - 5 < 2x < 3 - 5
- 8 < 2x < - 2
- 4 < x < - 1
৪৫.
tan{(2n + 1)π/4} এর অনুক্রম কোনটি?
  1. 1, - 1, 1, - 1, 1, - 1, --- ---- ---
  2. - 1, 1, - 1, 1, - 1, --- ---- ---
  3. 0, 1, 0, - 1, 0, --- ---- ---
  4. - 1, - 1, 1, 1, - 1, --- ---- ---
ব্যাখ্যা

n = 1 হলে, ১ম পদ = tan(3π/4) = - 1
n = 2 হলে, ১ম পদ = tan(5π/4) = 1
n = 3 হলে, ১ম পদ = tan(7π/4) = - 1
n = 4 হলে, ১ম পদ = tan(9π/4) =  1
n = 5 হলে, ১ম পদ = tan(11π/4) = - 1
---------------------------------------
---------------------------------------
tan{(2n + 1)π/4} এর অনুক্রমঃ - 1, 1, - 1, 1, - 1, --- ---- ---
৪৬.
একটি ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে ১৩, ১১, ৭ সে.মি। এর আয়তন কত?
  1. ১১০০ ঘন সেমি
  2. ১০০১ ঘন সেমি
  3. ১০২১ ঘন সেমি
  4. ১৬০১ ঘন সেমি
ব্যাখ্যা
আয়তন = ১৩ × ১১ × ৭ = ১০০১ ঘন সেমি
৪৭.
DIGITAL শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায় যাতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে?
  1. 120
  2. 240
  3. 360
  4. 60
ব্যাখ্যা
প্রদত্ত শব্দটিতে মোট 7 টি বর্ণ আছে। স্বরবর্ণ আছে 3টি 
স্বরবর্ণ 3টিকে এক অক্ষর মনে করলে মোট বর্ণ সংখ্যা হয় 5 টি। বাকিগুলো ভিন্ন ভিন্ন। 
এক্ষেত্রে, সাজানো সংখ্যা 5!
স্বরবর্ণ 3 টির মধ্যে 2 টি A আছে। এক্ষেত্রে বিন্যাস সংখ্যা = 3!/2!
নির্ণেয় সাজানো সংখ্যা = 5! 3! / 2! = 120 × 6/2 = 360
৪৮.
অ্যাডিপিক এসিডের সংকেত কোনটি?
  1. HOOC-(CH2)4-COOH
  2. HOOC-(CH2)6-COOH
  3. NH2-(CH2)6-NH2
  4. NH2-(CH2)4-NH2
ব্যাখ্যা
• অ্যাডিপিক এসিডের সংকেতঃ  HOOC-(CH2)4-COOH
• হেক্সামিথিলিন ডাই অ্যা মিন এর সংকেতঃ  NH2-(CH2)6-NH2
• নাইলন ৬ঃ৬ তৈরিতে অ্যাডিপিক এসিড ব্যবহৃত হয়। 

সূত্র - মাধ্যমিক রসায়ন, বোর্ড বই।
৪৯.
Na মৌলের নিউট্রন সংখ্যা কত?
  1. 10
  2. 11
  3. 12
  4. 23
ব্যাখ্যা
23
    Na মৌলের নিউট্রন সংখ্যা = 23 - 11 = 12
11
৫০.
নিচের কোন পদার্থের ব্যাপন হার বেশি?
  1. CO2
  2. NH3
  3. H2SO4
  4. HCl
ব্যাখ্যা
• CO2 এর আনবিক ভর = 44
• NH3 এর আনবিক ভর = 17 
• H2SO4 এর আনবিক ভর = 98
• HCl এর আনবিক ভর = 36.5
• NH3 এর আনবিক ভর সবচেয়ে কম। তাই এর  ব্যাপন হার বেশি।

উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই।
৫১.
একটি বাল্বে "30W - 120V" লেখা আছে। রোধ কত?
  1. 806.67 Ohm
  2. 16.67 Ohm
  3. 480 Ohm
  4. 320 Ohm
ব্যাখ্যা
R = V2/P = 1202/30 = 120 ×120/30 = 480 Ohm
৫২.
প্যারাথরমোন নিঃসৃত হয় কোথা থেকে?
  1. প্যারাথাইরয়েড গ্রন্থি
  2. থাইমাস গ্রন্থি
  3. অ্যাড্রেনাল গ্রন্থি
  4. উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
• প্যারাথরমোন নিঃসৃত হয় প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে। 
• থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়  থাইরয়েড গ্রন্থি থেকে। 
• থাইমোসিন হরমোন নিঃসৃত হয়  থাইমাস গ্রন্থি থেকে।
• অ্যাড্রেনালিন হরমোন নিঃসৃত হয় অ্যাড্রেনাল গ্রন্থি থেকে।

উৎস - মাধ্যমিক জীব বিজ্ঞান, বোর্ড বই
৫৩.
ট্রপোস্ফিয়ার এলাকার বিস্তৃতি
  1. ভূপৃষ্ঠের ১৮ কিমি উপর পর্যন্ত
  2. ভূপৃষ্ঠের ১০০ কিমি উপর পর্যন্ত
  3. ভূপৃষ্ঠের ৮০ কিমি উপর পর্যন্ত
  4. ভূপৃষ্ঠের ১২০ কিমি উপর পর্যন্ত
ব্যাখ্যা
• ভূপৃষ্ঠের ১৮ কিমি উপর পর্যন্ত বায়ুর স্তরকে ট্রপোস্ফিয়ার বলে।
• এটি নিকটতম স্তর।
• এ স্তরে বজ্রপাত, বিদ্যুৎ চমকানো, ঘূর্ণিঝড় ও টর্নেডো ইত্যাদি সংঘটিত হয়। 

উৎস - মাধ্যমিক ভূগোল, বোর্ড বই
৫৪.
কোন রোগের কারণ সম্পূর্ণরূপে জানা যায়নি?
  1. এপিলেপসী
  2. পারকিনসন
  3. প্যারালাইসিস
  4. ডায়াবেটিস
ব্যাখ্যা
• এপিলেপসী রোগের কারণ সম্পূর্ণরূপে জানা যায়নি। 
• এটি মস্তিস্কের রোগ।
• একে মৃগী রোগ বলা হয়। 
• আক্রান্ত ব্যাক্তির কাপুনি বা খিচুনি দিয়ে উঠে। 

সূত্র - মাধ্যমিক জীব বিজ্ঞান, বোর্ড বই
৫৫.
কোনটিকে বংশগতির ভৌতভিত্তি বলে আখ্যায়িত করা হয়?
  1. ক্রোমোসোম
  2. DNA
  3. RNA
  4. জিন
ব্যাখ্যা
• বংশগতির প্রধান উপাদান ক্রোমোসোম। 
• কোনটিকে বংশগতির ভৌতভিত্তি বলে আখ্যায়িত করা হয়।

• ক্রোমোসোমের কাজ হচ্ছে মাতা পিতা হতে সন্তানের মধ্যে জিনকে বহন করা। 
• একটি ক্রোমোসোমের সাধারণত দৈর্ঘ্য হয়ে থাকে ৩.৫ থেকে ৩০ মাইক্রন।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৫৬.
বিষুবীয় অঞ্চলে বস্তুর ওজন
  1. সবচেয়ে কম
  2. সবচেয়ে বেশি
  3. শূন্য
  4. উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
• বিষুবীয় অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে কম ও মেরু অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি। 
• বিষুবীয় অঞ্চল থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব বেশি হওয়ায় বস্তুর ওজন কম হয়ে থাকে। 
• পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য। 

সূত্র - নিম্ন মাধ্যমিক বিজ্ঞান/মাধ্যমিক পদার্থ বিজ্ঞান, বোর্ড বই।
৫৭.
TCP/IP হল একটি -
  1. টোপােলজি
  2. টপোলজি
  3. সফটওয়্যার
  4. অপারেটিং সিস্টেম
ব্যাখ্যা
- ARPANET দিয়ে ইন্টারনেট কার্যক্রম শুরু হয় ১৯৬৯ সালে।
- ১৯৮২ সালে বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে সংযোগের উপযোগী টিসিপি / আইপি (TCP/IP: Transmission Control Protocol / Internet Protocol) প্রটোকল উদ্ভাবনের সাথে ইন্টারনেট শব্দটি চালু হয়৷
- ১৯৮৩ সালে অরপানেটে টিসিপি/আইপি প্রটোকল ব্যবহার শুরু হয়।
- বর্তমানেও এটিই ইন্টারনেট প্রটোকল নামে পরিচিত।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান
৫৮.
IBM-1620 কোন প্রজন্মের কম্পিউটার?
  1. ১ম
  2. ২য়
  3. ৩য়
  4. ৪র্থ
ব্যাখ্যা
প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ : ENIAC, UNIVAC, EDSAC, EDVAC, IBM 650, IBM 704, Mark I, Mark IV
দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের উদাহরণ: IBM 1401, IBM 1620, CDC 1604, RCA 301
তৃতীয় প্রজন্মের কম্পিউটারের উদাহরণ: PDP 8, IBM 360, 370, ICL 2900, PDP II
চতুর্থ প্রজন্মের কম্পিউটারের উদাহরণ: IBM 3033, IBM 4341, TRS 40

সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৫৯.
"Cryptojacking" হল এক ধরনের -
  1. সাইবার অপরাধ
  2. ভার্চুয়াল মুদ্রা
  3. ভার্চুয়াল ওয়ালেট
  4. ব্লকচেইন
ব্যাখ্যা
Cryptojacking is a type of cybercrime where a criminal secretly uses a victim’s computing power to generate cryptocurrency.
This usually occurs when the victim unwittingly installs a programme with malicious scripts which allow the cybercriminal to access their computer or other Internet-connected device, for example by clicking on an unknown link in an e-mail or visiting an infected website. Programmes called ‘coin miners’ are then used by the criminal to create, or ‘mine’, cryptocurrencies.
source - Interpol website
৬০.
নিচের কোনটি non-volatile স্টোরেজ প্রযুক্তি?
  1. RAM
  2. NAND flash memory
  3. Cache Memory
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
NAND flash memory is a type of non-volatile storage technology that does not require power to retain data. An important goal of NAND flash development has been to reduce the cost per bit and to increase maximum chip capacity so that flash memory can compete with magnetic storage devices, such as hard disks. NAND flash has found a market in devices to which large files are frequently uploaded and replaced. MP3 players, digital cameras and USB flash drives use NAND technology.

source - TechTarget website
৬১.
কোনটি ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ এর উদাহরণ?
  1. XQuery
  2. OQL
  3. LINQ
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
XQuery
XQuery is a database language that allows you to extract and manipulate data in XML formats, which is a way to share data on the internet. You can use XQuery to access and retrieve any data source in an XML format. With XQuery, you can generate reports on data within an XML database, search text documents on the web for data and extract data for use online.

OQL
OQL, which stands for Object Query Language, is the standard language for object-oriented databases, which represent data as variables, functions or data structures. These databases are popular with companies that want to store large amounts of complex data. Much like SQL does in relational databases, OQL gives you the option to perform queries and retrieve data in object databases.

LINQ
LINQ, or Language Integrated Query, is a language that extracts and processes data from XML documents, relational databases and other third-party sources. With LINQ, you can access data through various sources without having to use a separate database language for each one. This ensures consistency among queries for objects, relational databases and XML, allowing you to filter, order and group operations.

source - indeed website
৬২.
110 একটি -
  1. দ্বিমিক সংখ্যা
  2. দশমিক সংখ্যা
  3. অক্টাল সংখ্যা
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
Octal number system এ আটটি অংক ব্যবহৃত হয়। যথা- ০,১,২,৩,৪,৫,৬ এবং ৭। তাই ১১০ Octal number। 
Binary number system এ দুইটি অংক ব্যবহৃত হয়। যথা- ০,১। তাই ১১০ Binary number। 
Decimal number system এ দশটি অংক ব্যবহৃত হয়। যথা- ০,১,২,৩,৪,৫,৬, ৭, ৮, ৯। তাই ১১০ Decimal number। 
Hexa decimal number system এ ষোলটি অংক ব্যবহৃত হয়। যথা- ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, A, B, C, D, E, F। তাই ১১০ Hexa Decimal number।
৬৩.
Hand : Finger :: Twing : ?
  1. Tree
  2. Leaves
  3. Branch
  4. Leaf
ব্যাখ্যা
(Hand)হাতে (Finger)আঙ্গুল থাকে।
(Twing)গাছের ডালে Leaf)পাতা থাকে।
Leaf এর plural অর্থে leaves ব্যবহৃত হয়। তাই অপশনের খ) হবে না।
৬৪.
Please, ___ the word in the dictionary.
  1. see
  2. search
  3. look up
  4. look at
ব্যাখ্যা
Please, look up  the word in the dictionary.
শব্দ খোজার জন্য "look up" phrasal verb হিসেবে ব্যবহৃত হয়।
৬৫.
Fancy Bear একটি -
  1. দামি পানীয়
  2. নদী
  3. রাশিয়ান হ্যাকার গ্রুপ
  4. স্কটল্যান্ড এর জায়গার নাম
ব্যাখ্যা
Fancy Bear একটি রাশিয়ান হ্যাকার গ্রুপ।
Dmitri Alperovitch, a cyber security expert and co-founder of CrowdStrike, was the first to name the cyber espionage group "Fancy Bear." 
Broken down as follows:
Fancy referring to "Sofacy," weirdly enough, a word in Fancy Bear's malware reminded the analyst who discovered it of Iggy Azalea's song "Fancy."
Bear being the codename for Russian hackers.

Source: www.cnbc.com/
৬৬.
কোন শব্দযুগলটি ভিন্ন?
  1. Abundance, Profusion
  2. Truthful, Honest
  3. Veracious, Mendacious
  4. Blabby, Chatty
ব্যাখ্যা
• Abundance, Profusion প্রাচুর্য অর্থে ব্যবহৃত হয়।
• Truthful, Honest সৎ অর্থে ব্যবহৃত হয়। 
• Blabby, Chatty বাচাল অর্থে ব্যবহৃত হয়
• Veracious অর্থ সত্যবাদী ও Mendacious অর্থ মিথ্যাবাদী
৬৭.
4 × 7 = 1456, 3 × 6 = 936 হলে, 5 × 8 = ?
  1. 2080
  2. 1090
  3. 25100
  4. 3060
ব্যাখ্যা
4 × 7 = 1456,
4 × 7 = 28;
28 এর অর্ধেক 14 এবং দ্বিগুন 56

3 × 6 = 936, 
3 × 6 = 18; 
18 এর অর্ধেক 9 এবং দ্বিগুন 36


5 × 8 = 40;
40 এর অর্ধেক 20 এবং দ্বিগুন 80
অতএব, 5 × 8 = 2080 হবে।
৬৮.
A কূপটি D কূপের চেয়ে গভীর, B কূপ A কূপের চেয়ে গভীর, C কূপ B কূপের চেয়ে গভীর, B কূপ D কূপের চেয়ে গভীর। কোন কূপটি সব থেকে গভীর?
  1. A
  2. B
  3. C
  4. D
ব্যাখ্যা
A > D
B > A
C > B
B > D
সুতরাং C কূপ সব থেকে গভীর।
৬৯.
(১ + ২ + ৩ + --- --- --- + ১০) = ?
  1. ৫৫
  2. ৫৫
  3. ৫৫
  4. ৫৫
ব্যাখ্যা
(১ + ২+ ৩ + --- --- --- + ১০)
= [{১০(১০ + ১)/২}]
= (৫৫)
= ৫৫
৭০.
’চন্দ্র” এর সমার্থক শব্দ কোনটি?
  1. কলানিধি
  2. দিবস
  3. কায়া
  4. ধাম
ব্যাখ্যা
’চন্দ্র” এর সমার্থক শব্দ কলানিধি ।
চন্দ্র এর অন্য সমর্থক শব্দগুলো হল: চাঁদ, সুধাংশু, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, হিমাংশু, সুধানিধি ইত্যাদি।
- ধাম এর সমার্থক শব্দ গৃহ।
- কায়া এর সমার্থক শব্দ দেহ।
- দিবস এর সমার্থক শব্দ অহন।

উৎস : বাংলা একাডেমি অভিধান, বাংলা ভাষা শিক্ষা (হায়াৎ মামুদ)
৭১.
১৯৯৪ সালের ৩ ডিসেম্বর শনিবার হলে, ১৯৯৫ সালের ২ ডিসেম্বর কি বার হবে?
  1. শনিবার
  2. রবিবার
  3. সোমবার
  4. শুক্রবার
ব্যাখ্যা
ক সালের খ তারিখে যে বার হবে পরের সালের খ তারিখে ঐ বারের সাথে ১ দিন যোগ হবে। 
পরের সাল লিপ ইয়ার হলে ২ দিন যোগ হবে। 

১৯৯৪ সালের ৩ ডিসেম্বর শনিবার
১৯৯৫ সালের ৩ ডিসেম্বর = শনিবার + ১ দিন = রবিবার
১৯৯৫ সালের ২ ডিসেম্বর  শনিবার
৭২.
ঘড়িতে ১০ টা বাজলে ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
  1. ৩০°
  2. ৬০°
  3. ১২০°
  4. ২৪০°
ব্যাখ্যা
নির্ণেয় কোণ = ।(১১m - ৬০h)/২।°
= ।(১১ × ০ - ৬০ × ১০)/২।°
= ।( - ৬০০)/২।°
= ৩০০°
এখন, (৩৬০ - ৩০০)° = ৬০°
৭৩.
এক ব্যক্তি ৮ কিমি উত্তরে গিয়ে ১৬ কিমি দক্ষিণে গেলো। এরপর ৬ কিমি পশ্চিমে গেলো। যাত্রা স্থান থেকে শেষ স্থানের ন্যুনতম দূরত্ব কত?
  1. ৯ কিমি
  2. ১০ কিমি
  3. ১২ কিমি
  4. ৩০ কিমি
ব্যাখ্যা
এক ব্যক্তি ৮ কিমি উত্তরে গিয়ে ১৬ কিমি দক্ষিণে গেলো।
অর্থাৎ লোকটি যাত্রা স্থান থেকে দক্ষিণে (১৬ - ৮) বা ৮ কিমি গেলো। 
এরপর ৬ কিমি পশ্চিমে গেলো। 
যাত্রা স্থান থেকে শেষ স্থানের ন্যুনতম দূরত্ব = √(৬ + ৮) = ১০ কিমি
৭৪.
{4 + √(- 3)} ও {4 - √(- 3)} এর গুণফল কত?
  1. 13
  2. 16
  3. 19
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
{4 + √(- 3)} × {4 - √(- 3)}
= 42 - {√(- 3)}2
= 16 - (- 3)
= 19
৭৫.
কোন চিত্রটি আলাদা?
  1. প্রথম চিত্র
  2. ২য় চিত্র
  3. ৩য় চিত্র
  4. ৪র্থ চিত্র
ব্যাখ্যা
প্রতিটা চিত্র চার ভাগে ভাগ হয়েছে তৃতীয় চিত্রটি দুইভাগে ভাগ হয়েছে।
৭৬.
নিচের চিত্রে, মোট কয়টি ত্রিভুজ আছে?
  1. 20
  2. 23
  3. 28
  4. 30
ব্যাখ্যা
উপরের চিত্রে, মোট ২৮ টি ত্রিভুজ আছে।
মোট ত্রিভুজ আছে = ৮ (অষ্টভুজ এর ত্রিভুজ সংখ্যা) + ১৬ (অষ্টভুজের ভিতরে অবস্থিত আয়তক্ষেত্রে মোট ত্রিভুজের সংখ্যা) + ৪ (অনধিকৃত অংশের ত্রিভুজ সংখ্যা)
                             = ২৮ টি
৭৭.
নিচের কোন ঘটনাটি সবার শেষে সংঘটিত হয়েছিলো?
  1. লাহোর প্রস্তাব উত্থাপন
  2. মন্ত্রী মিশনের আগমন
  3. গোলটেবিল বৈঠক
  4. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড
ব্যাখ্যা
ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা বিষয়ে আলোচনার জন্যে ১৯৪৬ সালে ব্রিটিশ সরকার তৎকালীন ভারত সচিব পেথিক লরেন্স কে প্রধান করে তিন সদস্যের ক্যাবিনেট বা মন্ত্রী মিশন ভারতে পাঠায়।

ক্যাবিনেট মিশনের সদস্যবৃন্দরা হলেন:
- পেথিক লরেন্স (মিশন প্রধান)
- স্যার স্ট্যাফোর্ড ক্রিপস (সদস্য)
- এ. ভি. আলেকজান্ডার (সদস্য)।

এই মিশন ভারতকে তিনটি ভাগে ভাগ করে এবং তিন স্তর বিশিষ্ট যুক্তরাষ্ট্রের পরিকল্পনা পেশ করে। মুসলিমলীগ শেষ পর্যন্ত ক্যাবিনেট মিশন পরিকল্পনা মেনে নিলেও কংগ্রেসের অসহযোগিতায় তা সফল হয়নি।

অন্যদিকে,
- জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড : ১৩ এপ্রিল ১৯১৯
- গোলটেবিল বৈঠক : ১৯৩০-১৯৩২ সাল সাল
- লাহোর প্রস্তাব উত্থাপন : ২৩শে মার্চ ১৯৪০ সাল।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী
৭৮.
নিচের কোনটি তফসিলভুক্ত ব্যাংক নয়?
  1. বেসিক ব্যাংক লি.
  2. কর্মসংস্থান ব্যাংক
  3. প্রবাসী কল্যাণ ব্যাংক
  4. বাংলাদেশ কৃষি ব্যাংক
ব্যাখ্যা
অ-তফসিলি ব্যাংক হলো সেসব ব্যাংক যেগুলো কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত নয়। এসব ব্যাংক বিশেষ ও সুনির্দিষ্ট উদ্দেশ্যে প্রতিষ্ঠিত।

বাংলাদেশের অ-তফসিলি ব্যাংকসমূহ হলো:
- আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক
- কর্মসংস্থান ব্যাংক
- গ্রামীণ ব্যাংক
- জুবিলি ব্যাংক এবং
- পল্লী সঞ্চয় ব্যাংক।

অন্যদিকে,
- প্রবাসী কল্যাণ ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংক হলো তফসিলভুক্ত রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক।
- বেসিক ব্যাংক লিমিটেড হলো রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক।

(তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)
৭৯.
অপারেশন সার্চ লাইট কবে পরিচালিত হয়?
  1. ২৫শে মার্চ ১৯৭১
  2. ০১ আগস্ট ১৯৭১
  3. ১৫ আগস্ট ১৯৭১
  4. ১৪ ডিসেম্বর ১৯৭১
ব্যাখ্যা
১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী পূর্ব পাকিস্তানে যে অভিযানের মাধ্যমে গণহত্যা চালায় তা অপারেশন সার্চলাইট নামে পরিচিত।

এই অভিযানের নীল নকশা প্রস্তুত করেন জেনারেল টিক্কা খান এবং মেজর জেনারেল রাও ফরমান আলী।
ঢাকা শহরে অপারেশন সার্চ লাইট পরিচালনার দায়িত্বে ছিলো রাও ফরমান আলী।

২৫শে মার্চ রাতে পাকহানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইনসহ বিভিন্ন স্থানে তাণ্ডব চালায়।

(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৮০.
মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে?
  1. হামিদুজ্জামান খান
  2. শামিম শিকদার
  3. তানভীর কবির
  4. আব্দুর রাজ্জাক
ব্যাখ্যা
মুজিবনগর স্মৃতিসৌধ মেহেরপুর জেলায় অবস্থিত। এর স্থপতি তানভীর কবির।
১৯৭১ সালে মুজিবনগরে অস্থায়ী মুজিবনগর সরকারের শপথগ্রহণের স্মৃতি রক্ষার্থে এটি নির্মিত হয়।

১৯৭৪ সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এবং ১৯৮৭ সালের ১৭ এপ্রিল তৎকালীন প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ এটি উদ্বোধন করেন।

এই সৌধে ২৩টি ত্রিকোণাকৃতি স্তম্ভ রয়েছে যা পাকিস্তান আমলের ২৩ বছরকে নির্দেশ করে। সামগ্রিকভাবে এতে উদীয়মান সূর্যের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়কে বুঝানো হয়।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
৮১.
সংবিধান অনুসারে সর্বোচ্চ কতদিনের জন্যে জরুরি অবস্থা ঘোষণা করা যায়?
  1. নব্বই দিন
  2. একশত বিশ দিন
  3. একশত আশি দিন
  4. ষাট দিন
ব্যাখ্যা
সংবিধানের ১৪১ক(১) নং অনুচ্ছেদ অনুযায়ী যুদ্ধ বা অভ্যন্তরীণ যেকোন গোলযোগের কারণে রাষ্ট্রের নিরাপত্তা বা অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকলে মহামান্য রাষ্ট্রপতি অনধিক ১২০ দিনের জন্যে দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন।
তবে এরূপ ঘোষণার পূর্বে প্রধানমন্ত্রীর প্রতি-স্বাক্ষর প্রয়োজন হয়।

(তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান)
৮২.
শীতকালে কোন বনভূমির গাছের পাতা ঝড়ে যায়?
  1. পাহাড়ি বনভূমি
  2. পর্ণমোচী বনভূমি
  3. চিরহরিৎ বনভূমি
  4. স্রোতজ বনভূমি
ব্যাখ্যা
পর্ণমোচী বা পত্রপতনশীল বৃক্ষের পাতা শীতকালে ঝড়ে যায়। এজন্যে এদের পর্ণমোচী বা পত্রপতনশীল বৃক্ষ বলা হয়।

বাংলাদেশের টাঙ্গাইলের মধুপুর, গাজীপুরের ভাওয়াল গড়, শেরপুর, ময়মনসিংহ ও বরেন্দ্রভূমি এলাকায় বিস্তৃত শালবন একটি পত্রপতনশীল বৃক্ষের বনভূমি।

অন্যদিকে,
চিরহরিৎ বনভূমির বৃক্ষের পাতা শীতকালে ঝড়ে যায় না।
স্রোতজ বনভূমি হলো সমুদ্রের লবণাক্ত পানি দ্বারা নিয়মিত প্লাবিত বনভূমি।

(তথ্যসূত্র: বন অধিদপ্তর ওয়েবসাইট)
৮৩.
বাংলাদেশে নাইট্রোজেন জাতীয় সার উৎপাদনে কাঁচামাল হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
  1. আমদানিকৃত ক্লিংকার
  2. গন্ধক
  3. প্রাকৃতিক গ্যাস
  4. অপরিশোধিত তেল
ব্যাখ্যা
বাংলাদেশে উৎপাদিত প্রধান নাইট্রোজেন জাতীয় সার হলোর ইউরিয়া সার। ইউরিয়া সার উৎপাদনে কাঁচামাল হিসেবে এদেশে প্রাকৃতিক গ্যাস বা মিথেন গ্যাস ব্যবহৃত হয়।

বাংলাদেশে কৃষিক্ষেত্রে বিভিন্ন সারের মধ্যে ইউরিয়া সারের ব্যবহার সবচেয় বেশি হয়। দেশে ইউরিয়া সারের বার্ষিক চাহিদা প্রায় ২৫ লক্ষ টন।

(তথ্যসূত্র: ভুগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী এবং বিসিআইসি ওয়েবসাইট)
৮৪.
পশ্চিম সাহারার স্বাধীনতাকামী সংগঠন কোনটি?
  1. পলিসারিও ফ্রন্ট
  2. লর্ডস রেসিস্ট্যান্স আর্মি
  3. মার্চ ২৩ মুভমেন্ট
  4. তুয়ারেগ মিলিট্যান্ট
ব্যাখ্যা
পলিসারিও ফ্রন্ট হলো মরক্কো অধিকৃত পশ্চিম সাহারা অঞ্চলের স্বাধীনতাকামী সশ্বস্ত্র সংগঠন।

পলিসারিও ফ্রন্ট দীর্ঘদিন ধরে পশ্চিম সাহারায় সাহারাওয়ি আরব ডেমোক্র্যাটিক রিপাবলিক নামে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সংগ্রাম করে আসছে। আলজেরিয়া পলিসারিও ফ্রন্টকে সমর্থন দিয়ে আসছে।

ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে যুক্তরাষ্ট্র পশ্চিম সাহারার উপর মরক্কোর সার্বভৌমত্বের স্বীকৃতি প্রদান করার ফলে এই অঞ্চলে নতুন করে সংঘাত সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।

অন্যদিকে,
- লর্ডস রেসিস্ট্যান্স আর্মি : উগান্ডা
- মার্চ ২৩ মুভমেন্ট : গণপ্রজাতান্ত্রিক কঙ্গো
- তুয়ারেগ মিলিট্যান্ট : মালি।

(তথ্যসূত্র: বিবিসি বাংলা)
৮৫.
উইন্ডহুক কোন দেশের রাজধানী?
  1. লিথুয়ানিয়া
  2. নামিবিয়া
  3. বতসোয়ানা
  4. সাইপ্রাস
ব্যাখ্যা
উইন্ডহুক : নামিবিয়ার রাজধানী

অন্যদিকে,
- লিথুয়ানিয়ার রাজধানী : ভিলনিয়াস
- বতসোয়ানার রাজধানী : গ্যাবরোন
- সাইপ্রাসের রাজধানী : নিকোশিয়া।

(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৮৬.
স্টকহোম ডিক্লারেশন কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
  1. জাতিগত নিধন রোধ
  2. পরিবেশ রক্ষা
  3. দুর্নীতি প্রতিরোধ
  4. বেসামরিক বিমান চলাচল
ব্যাখ্যা
১৯৭২ সালের ৫-১৬ জুন সুইডেনের রাজধানী স্টকহোমে জাতিসংঘের উদ্যোগে বিশ্বের প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন United Nations Conference on the Human Environment অনুষ্ঠিত হয়।

এই সম্মেলনে স্টকহোম ডিক্লারেশন বা স্টকহোম ঘোষণাপত্র গৃহীত হয়। এই ঘোষণাপত্রে মোট ২৬টি ধারা রয়েছে।

স্টকহোম ঘোষণাপত্র হলো পরিবেশ বিষয়ে বিশ্বের প্রথম আন্তর্জাতিক দালিলিকপত্র। স্টকহোম সম্মেলনের মাধ্যমে পরিবেশ রক্ষার ইস্যুটি প্রথম বৈশ্বিক গুরুত্ব লাভ করে।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৮৭.
ICIJ কাদের সমন্বয়ে গড়া সংগঠন?
  1. উচ্চ আদালতের বিচারক
  2. অনুসন্ধানী সাংবাদিক
  3. মানবাধিকার কর্মী
  4. সাবেক ক্রীড়া তারকা
ব্যাখ্যা
ICIJ (The International Consortium of Investigative Journalists) হলো বিশ্বের ১০০টির অধিক দেশের শীর্ষস্থানীয় অনুসন্ধানী সাংবাদিকদের একটি সংগঠন।

মার্কিন সাংবাদিক চার্লস চাক লুইস ১৯৯৭ সালে এটি প্রতিষ্ঠা করেন। ICIJ এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।

পানামা পেপার্স, প্যারাডাইস পেপার্স, প্যান্ডোরা পেপার্স প্রভৃতি গোপন নথিপত্র ফাঁসের মাধ্যমে ICIJ বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে।

(তথ্যসূত্র: ICIJ ওয়েবসাইট)
৮৮.
জাতিসংঘের শিল্পোন্নয়ন বিষয়ক সংস্থা কোনটি?
  1. IFAD
  2. UNIDO
  3. UNDP
  4. UNCTAD
ব্যাখ্যা

জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা হলো UNIDO (United Nations Industrial Development Organization)।

এটি ১৯৬৬ সালের ১৭ নভেম্বর প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৫ সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
এটির সদরদপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।

বাংলাদেশ ১৯৮৫ সালের ২৮ জুন UNIDO এর সদস্যপদ লাভ করে।
বর্তমান সদস্য সংখ্যা ১৭০টি দেশ।
বর্তমান মহাপরিচালক গার্ড মুলার।

অন্যদিকে,
- IFAD জাতিসংঘের কৃষি উন্নয়ন তহবিল।
- UNDP হলো উন্নয়ন বিষয়ক সংস্থা
- UNCTAD হলো বানিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা।

(তথ্যসূত্র: UNIDO ওয়েবসাইট)

৮৯.
ওআইসি যুব রাজধানী-২০২২ কোনটি?
  1. ইজমির
  2. কাজান
  3. দুবাই
  4. ডাকার
ব্যাখ্যা
Islamic Cooperation Youth Forum (ICYF) ২০১৫ সাল থেকে প্রতিবছর ওআইসিভুক্ত দেশ/অঞ্চল সমূহের শহরকে ওআইসি যুব রাজধানী হিসেবে ঘোষণা করে আসছে।

ওআইসি যুব রাজধানীসমূহ:
- ২০২২ সাল : কাজার (তাতারিস্তান, রাশিয়া)
- ২০২০-২১ সাল : ঢাকা (বাংলাদেশ)
- ২০১৯ সাল : দোহা (কাতার)
- ২০১৮ সাল : আল কুদস (জেরুজালেম, প্যালেস্টাইন)
- ২০১৭ সাল : ফেজ (মরক্কো) পুত্রজায়া (মালয়েশিয়া) সিরাজ (ইরান)
- ২০১৫-১৬ সাল : ইস্তাম্বুল (তুরস্ক)।

(তথ্যসূত্র: ICYF ওয়েবসাইট)
৯০.
নিচের কোনটি রূপান্তরিত শিলা?
  1. কোয়ার্টজাইট
  2. কেওলিন
  3. চুনাপাথর
  4. গ্রানাইট
ব্যাখ্যা
আগ্নেয় ও পাললিক শিলা অত্যধিক চাপ, তাপ ও রাসায়নিক ক্রিয়ায় পরিবর্তিত হয়ে যে নতুন রূপ ধারণ করে তাকে রূপান্তরিত শিলা বলে।
যেমন:
- বেলপাথরের রূপান্তরিত রূপ কোয়ার্টজাইট
- কয়লার রূপান্তরিত রূপ গ্রাফাইট
- চুনাপাথরের রূপান্তরিত রূপ মার্বেল
- গ্রানাইটের রূপান্তরিত রূপ নিস।

অন্যদিকে
- চুনাপাথর ও কেওলিন : পাললিক শিলা
- গ্রানাইট : আগ্নেয় শিলা।

(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
৯১.
স্তেপ তৃণভূমি কোথায় দেখা যায়?
  1. উত্তর আমেরিকা
  2. ইউরেশিয়ান অঞ্চল
  3. পশ্চিম আফ্রিকা
  4. দক্ষিণ আমেরিকা
ব্যাখ্যা
ইউরোপের পূর্বাঞ্চল ও এশিয়ার মধ্যভাগ জুড়ে বিস্তৃত তৃণভূমি স্তেপ নামে পরিচিত। একে ইউরেশিয়ান স্তেপ বা গ্রেট স্তেপ নামেও ডাকা হয়।

রোমানিয়া, হাঙ্গেরি, ইউক্রেন, মোলদাভিয়া, রাশিয়া, কাজাখস্তান, মঙ্গোলিয়া, চীনের জিনজিয়াং প্রভৃতি অঞ্চলজুড়ে স্তেপ তৃণভূমি দেখা যায়।
সাধারণত স্বল্প বৃষ্টিপাত সম্পন্ন অঞ্চলে তৃণভূমি গড়ে উঠে।

অন্যদিকে,
- উত্তর আমেরিকান তৃণভূমি : প্রেইরি
- দক্ষিণ আমেরিকার তৃণভূমি : ল্যানোস ও প্যাম্পাস।
- আফ্রিকান তৃণভূমি : সাভানা।

(তথ্যসূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক ও ব্রিটানিকা)
৯২.
বায়ুমণ্ডলের প্রধান উপাদান কোনটি?
  1. হাইড্রোজেন
  2. অক্সিজেন
  3. নাইট্রোজেন
  4. হিলিয়াম
ব্যাখ্যা
বায়ুমন্ডলের উপাদান সমূহ:
- নাইট্রোজেন : ৭৮.০২ শতাংশ
- অক্সিজেন : ২০.৭১ শতাংশ
- আর্গন : ০.৮০ শতাংশ
- কার্বন ডাইঅক্সাইড : ০.০৩ শতাংশ
- জলীয়বাষ্প : ০.৪১ শতাংশ
- ধূলিকণা : ০.০১ শতাংশ
- অন্যান্য গ্যাস : ০.০২ শতাংশ।

(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
৯৩.
কোনটি প্রাকৃতিক দুর্যোগের অন্তর্ভুক্ত নয়?
  1. নদী ভাঙন
  2. তুষারপাত
  3. পারমাণবিক বিস্ফোরণ
  4. অগ্ন্যুৎপাত
ব্যাখ্যা
প্রাকৃতিক কারণে যেসব দুর্যোগ সংঘটিত হয় তাদের প্রাকৃতিক দুর্যোগ বলা হয়।
প্রাকৃতিক কারণে সংঘটিত দুর্যোগের মধ্যে রয়েছে:
- ভূমিকম্প
- অগ্ন্যুৎপাত
- নদীভাঙন
- তুষারপাত
- ঘূর্ণিঝড়
- খরা
- জলোচ্ছ্বাস
- বন্যা
- লবণাক্ততা ইত্যাদি।

অন্যদিকে,
মানবসৃষ্ট কারণে সংঘটিত দুর্যোগের মধ্যে রয়েছে:
- রাসায়নিক দূষণ
- যুদ্ধ
- পারমাণবিক বিস্ফোরণ
- মরুকরণ
- অগ্নিকাণ্ড
- জলাবদ্ধতা সৃষ্টি
- বনউজারকরণ ইত্যাদি।

(তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী)
৯৪.
নিচের কোন দেশটি দক্ষিণ আমেরিকা অঞ্চলে অবস্থিত?
  1. কমোরোস
  2. গ্যাবন
  3. গায়ানা
  4. হন্ডুরাস
ব্যাখ্যা
উল্লিখিত অপশনসমূহের মধ্যে গায়ানা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।

অন্যদিকে,
- হন্ডুরাস : মধ্য আমেরিকান দেশ
- গ্যাবন ও কমোরোস : আফ্রিকান রাষ্ট্র।

(তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
৯৫.
গণতান্ত্রিক রাষ্ট্রে সার্বভৌম ক্ষমতার উৎস কোনটি?
  1. প্রধানমন্ত্রী
  2. জনগণ
  3. আইনসভা
  4. সশ্বস্ত্র বাহিনী
ব্যাখ্যা
গণতন্ত্র হলো জনগণের সরকার ব্যবস্থা। গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতার একমাত্র উৎস জনগণ।
জনগণের সম্মতির ভিত্তিতেই গণতান্ত্রিক সরকার গঠিত হয় এবং পরিচালিত হয়।

(তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)
৯৬.
ই-গভর্ন্যান্সের ফলে প্রশাসনে কী ঘটে?
  1. আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি হয়
  2. অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি পায়
  3. দুর্নীতির প্রকোপ বৃদ্ধি পায়
  4. স্বচ্ছতা ব্যাহত হয়
ব্যাখ্যা
ই-গভর্ন্যান্স হলো ইলেক্ট্রনিক গভর্ন্যান্স। ইন্টারনেটের মাধ্যমে সরকারি বিভিন্ন তথ্য ও সেবা জনগণের নিকট পৌছে দেওয়াই হলো ই-গভর্ন্যান্স। এটি প্রশাসন ব্যবস্থায় একটি আধুনিক ধারণা।

ই-গভর্ন্যান্সের ফলে প্রশাসন ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি পায়, কর্মকাণ্ডে গতি সঞ্চার হয় ও দ্রুততা আসে এবং জনগণের অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি পায়।

(তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)
৯৭.
আইনের দৃষ্টিতে সমান সুযোগ লাভ কোন ধরনের অধিকার?
  1. অর্থনৈতিক অধিকার
  2. নৈতিক অধিকার
  3. সামাজিক অধিকার
  4. রাজনৈতিক অধিকার
ব্যাখ্যা
অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো মৌলিক সুযোগ-সুবিধা যা ভোগের মাধ্যেমে নাগরিকদের ব্যক্তিত্বের বিকাশ ঘটে।

অধিকারের বিভিন্ন ধরন রয়েছে। এর মধ্যে যেসব অধিকার আমরা সমাজে সুখে-শান্তিতে বসবাসের জন্যে ভোগ করে থাকি সেগুলো হলো সামাজিক অধিকার।

সামাজিক অধিকারের মধ্যে রয়েছে:
- আইনের দৃষ্টিতে সমান সুযোগ লাভ
- জীবন রক্ষার অধিকার
- মত প্রকাশের অধিকার
- পরিবার গঠনের অধিকার
- ধর্ম চর্চার অধিকার
- সম্পত্তি লাভের অধিকার প্রভৃতি।

(তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
৯৮.
বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্যে বিশেষ বিধান গ্রহণের বিষয়ে বলা হয়েছে?
  1. ১৯(১) নং
  2. ২৮(২) নং
  3. ২৮(৪) নং
  4. ২৯(১) নং
ব্যাখ্যা
সংবিধানের ২৮(৪) নং অনুচ্ছেদে পিছিয়ে পড়া বা অনগ্রসর জনগোষ্ঠীর জন্যে বিশেষ বিধান গ্রহণের বিষয়ে বর্ণনা করা হয়েছে।
এতে বলা হয়েছে,
“নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোন অনগ্রসর অংশের অগ্রগতির জন্যে বিশেষ বিধান-প্রণয়ন হইতে এই অনুচ্ছেদের কোন কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না।”

অন্যদিকে,
- ১৯(১) নং অনুচ্ছেদ : সকল নাগরিকের জন্যে সুযোগের সমতা নিশ্চিত করা
- ২৮(২) নং অনুচ্ছেদ : রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারীপুরুষের সমান অধিকার লাভ
- ২৯(১) নং অনুচ্ছেদ : প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ লাভে সকলের সমতা।

(তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান)