পরীক্ষা আর্কাইভ

Probashi Kallyan Bank (Senior Executive Officer)

পরীক্ষাAUSTতারিখ১৯ জানুয়ারি, ২০১৮সময়50 minutes৭৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
Probashi Kallyan Bank (গ্রেড-৯) Post Name: Senior Executive Officer Exam Date: 19.01.2018 Faculty Name: Ahsanullah University of Science & Technology (AUST)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Probashi Kallyan Bank (Senior Executive Officer)

AUST · ১৯ জানুয়ারি, ২০১৮ · ৮০ প্রশ্ন

.
নিচের কোনটি প্রবন্ধের বই?
  1. ক) পল্লী-সমাজ
  2. খ) দিবারাত্রির কাব্য
  3. গ) কালান্তর
  4. ঘ) মৃত্যুক্ষুধা
ব্যাখ্যা

- কালান্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রবন্ধের সংকলন।
- পল্লী-সমাজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস।
- দিবারাত্রির কাব্য মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস।
- মৃত্যুক্ষুধা কাজী নজরুল ইসলামের উপন্যাস।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
‘সৌম্য’ এর বিপরীত শব্দ কি?
  1. ক) অসুন্দর
  2. খ) কুৎসিত
  3. গ) কাপুরুষ
  4. ঘ) কোনােটিই নয়
ব্যাখ্যা

সৌম্য অর্থ - প্রশান্ত; ধীর; স্থির।
এর বিপরীত শব্দ - উগ্র।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি অভিধান।

.
কোনটি সঠিক?
  1. ক) ভদ্রচিত
  2. খ) ভদ্রতচিত
  3. গ) ভদ্রচিত
  4. ঘ) ভদ্রোচিত
ব্যাখ্যা
বাংলা একাডেমি অভিধান অনুযায়ী ‘ভদ্রোচিত’ শব্দটি সঠিক। এর অর্থ - শিষ্ট।
.
‘বকলম’ শব্দটি বাংলা ভাষায় এসেছে-
  1. ক) ফারসি ভাষা থেকে
  2. খ) আরবি ভাষা থেকে
  3. গ) হিন্দি ভাষা থেকে
  4. ঘ) বর্মি ভাষা থেকে
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
বকলম (বিশেষ্য) মিশ্র শব্দ।
-ফারসি 'ব' এবং আরবি 'কলম' থেকে এসেছে 'বকলম' শব্দটি। 
অর্থ:
- লিখতে পারেনা এমন ব্যক্তির পক্ষে যে স্বাক্ষর করে।
-------------------
প্রশ্নটি (Probashi Kallayn Bank Ltd. Post Name: Senior Officer Exam Date: 12.01.2018) - এর ছিলো। অপশনে যেহেতু মিশ্র শব্দ (ফারসি+আরবি) দেওয়া নেই, তাই এখানে প্রধান শব্দ 'কলম' আরবি থেকে আসায় অধিক গ্রহণযোগ্য উত্তর 'আরবি নেওয়া হয়েছে। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘এপিটাফ’ শব্দের অর্থ -
  1. ক) শােক কবিতা
  2. খ) গীতিকা
  3. গ) সমাধি-লিপি
  4. ঘ) মানপত্র
ব্যাখ্যা
Epitaph - সমাধি-লিপি/ সমাধিস্তম্ভ-লিপি/ সমাধিফলক।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান; অক্সফোর্ড ডিকশনারি।
.
অকালে যাকে জাগরণ করা হয় তাকে এক কথায় কি বলে?
  1. ক) সব্যসাচী
  2. খ) প্রত্যুদগমন
  3. গ) কিংকর্তব্যবিমূঢ়
  4. ঘ) অকালবােধন
ব্যাখ্যা

অকালবোধন (বিশেষ্য) - অসময়ে আহবান।
অকালে যাকে জাগরণ করা হয় - অকালবোধন।
অন্যদিকে,
- অগ্রসর হয়ে অভ্যর্থনা - প্রত্যুদ্‌গমন
- কি করতে হবে যে স্থির করতে পারে না - কিংকর্তব্যবিমূঢ়।
- দু’হাতে সমান কাজ করতে পারে যে/ দু হাত সমান চলে যার - সব্যসাচী।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি অভিধান; যুগান্তর পত্রিকা।

.
জাতি + অভিমান =
  1. ক) জাত্যভিমান
  2. খ) জাতাভিমান
  3. গ) জাতিভিমান
  4. ঘ) জাতভিমান
ব্যাখ্যা
জাতি + অভিমান = জাত্যভিমান।
এর অর্থঃ বংশগরিমা; উচ্চ বংশে জন্মের অহংকার; কুলগর্ব।

সোর্সঃ বাংলা একাডেমি অভিধান।
.
‘সংশয়’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) দ্বিধা
  2. খ) নির্ভয়
  3. গ) প্রত্যয়
  4. ঘ) বিস্ময়
ব্যাখ্যা

সংশয় শব্দের যথাযথ বিপরীত শব্দ হলো প্রত্যয়।
- ভয় - নির্ভয়।
- দ্বিধা- নির্দ্বিধা।
- বিস্ময় - স্বাভাবিক।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর।

.
‘একাদশে বৃহস্পতি’ অর্থ-
  1. ক) সুসময়
  2. খ) দুঃসময়
  3. গ) অলীক বস্তু
  4. ঘ) শেষ রক্ষা
ব্যাখ্যা

একাদশে বৃহস্পতি - সৌভাগ্যের বিষয়/ সুসময়;
রাহুর দশা - দুর্দিন; দুঃসময়;
ঘোড়ার ডিম - অলীক বস্তু।

উৎসঃ ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর; বাংলা ভাষার ব্যকরণ, নবম ও দশম শ্রেণী।

১০.
‘যার কোন মূল্য নেই’ এর সমার্থক বাগধারা কোনটি?
  1. ক) ডাকা বুকো
  2. খ) তুলসী বনের বাঘ
  3. গ) কাঠের পুতুল
  4. ঘ) ঢাকের বাঁয়া
ব্যাখ্যা

ঢাকের বাঁয়া           - যার কোন মূল্য নেই, সঙ্গে আছে অথচ কাজে লাগে না, অনাবশ্যক ও অকেজো সঙ্গী
ডাকাবুকা              - দুরন্ত বা নির্ভীক,
তুলসী বনের বাঘ    - ভন্ড সাধু
কাঠের পুতুল         - নির্জীব বা অসার

১১.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) নিঃশাষিত
  2. খ) নীরস
  3. গ) মাধুরিয়া
  4. ঘ) অধীনী
ব্যাখ্যা
বাংলা একাডেমী অভিধান অনুযায়ী শুদ্ধ বানানসমূহ - নীরস, নিঃশেষিত, মাধুরী, অধীন।
১২.
‘বিড়ালের আড়াই পা’ বাগধারাটির অর্থ কি?
  1. ক) লাফালাফি
  2. খ) লাফঝাপ
  3. গ) বেহায়াপনা
  4. ঘ) লজ্জা
ব্যাখ্যা

বিড়ালের আড়াই পা - (said about) a person who quickly forgets his promises; ill will; resolve.
বাংলা অর্থঃ বেহায়াপনা/লজ্জাহীন/বিদ্বেষপূর্ণ ইত্যাদি।
আবার,
- 'বিড়ালের আড়াই পা’ বাগধারাটির অর্থ হলো- ক্ষণস্থায়ী রাগ।

সোর্সঃ বাংলা একাডেমি অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

১৩.
সমাস নিম্পন্ন পদটিকে কি বলে?
  1. ক) সমস্যামান পদ
  2. খ) ব্যাসবাক্য
  3. গ) সমস্ত পদ
  4. ঘ) উত্তর পদ
ব্যাখ্যা

- সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ বা সমাস নিকল্পপদ।
- সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে সমস্যমান পদ বলে।
- সমাসযুক্ত পদের প্রথম অংশকে বলা হয় পূর্বপদ এবং পরবর্তী অংশকে বলা হয় উত্তরপদ বা পরপদ।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

১৪.
নিচের কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ রয়েছে?
  1. ক) কবিরাজ
  2. খ) ননদ
  3. গ) কুলটা
  4. ঘ) ইবীন
ব্যাখ্যা

‘ননদ’ স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ রয়েছে।
যথাঃ দেবর, ননদাই।

অন্যদিকে,
নিত্য স্ত্রীবাচক সংস্কৃত শব্দ - কুলটা।
শুধু পুরুষ বোঝায় এমন শব্দ - কবিরাজ।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৫.
কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ-
  1. ক) রাজ + জ্ঞী = রাজ্ঞী
  2. খ) শ + অন = শয়ন
  3. গ) মনাে + কষ্ট = মনঃকষ্ট
  4. ঘ) সম্ + চয় = সঞ্চয়
ব্যাখ্যা

সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি।
যেমনঃ
- সম্ + চয় = সঞ্চয়
- রাজ্‌ + নী = রাজ্ঞী
- শে + অন = শয়ন
- মনঃ + কষ্ট = মনঃকষ্ট

সোর্সঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণী।

১৬.
‘গোঁফ খেজুরে’ কোন সমাস?
  1. ক) ব্যতিহার বহুব্রীহি
  2. খ) ব্যাধিকরন বহুব্রীহি
  3. গ) দ্বিগু
  4. ঘ) মধ্যপদলোপী বহুব্রীহি
ব্যাখ্যা

পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য (কখনো কখনো ক্রিয়াবিশেষ্য) হলে ব্যাধিকরণ বহুব্রীহি হয়।
যেমনঃ
গোঁফে খেজুর যার = গোঁফখেজুরে।

সোর্সঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণী (নতুন সংস্করণ) 

১৭.
(17 – 20): Choose the word that conveys the same meaning as the given word.

১৭) Impute
  1. ক) blame
  2. খ) attribute
  3. গ) apply
  4. ঘ) expert
ব্যাখ্যা

Impute -আরােপ করা।
Blame - দোষ।
Attribute - আরােপ করা।
Apply - প্রয়ােগ করা।
Expert - বিশেষজ্ঞ।

অতএব, সঠিক উত্তর (খ)।

১৮.
Exigency
  1. ক) dilemma
  2. খ) constraint
  3. গ) demand
  4. ঘ) occasion
ব্যাখ্যা

Exigency - খুব জরুরী/দরকারী,
Dilemma - উভয় সংকট,
Constraint - বাঁধা,
Demand - চাহিদা/যা খুব দরকারী,
Occasion - উপলক্ষ্য।

অতএব, সঠিক উত্তর (গ)।

১৯.
Anxiety
  1. ক) worry
  2. খ) comfort
  3. গ) faith
  4. ঘ) None of them
ব্যাখ্যা

Anxiety এর সমার্থক শব্দ Worry যার অর্থ- উদ্বিগ্ন।
অন্যদিকে,
Comfort - আরাম;
Faith - বিশ্বাস।

২০.
Ruthless
  1. ক) Mindful
  2. খ) Cruel
  3. গ) Merciful
  4. ঘ) None of them
ব্যাখ্যা
Ruthless - having or showing no pity or compassion for others; নির্দয়।
Similar: merciless, pitiless, cruel.
২১.
Q. (21 – 23). Select the word or phrase that best completes the sentence.

২১) Employers look for ‘agility’ in workers in small-part production plants.
  1. ক) flexibility
  2. খ) dexterity
  3. গ) alertness
  4. ঘ) liveliness
ব্যাখ্যা

Agility - দ্রুতমননশীলতা; দ্রুততা; the quality or state of being agile : NIMBLENESS, DEXTERITY
Agility - এর সমার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয় Dexterity - নৈপুণ্য; ক্ষীপ্রতা।
অপরদিকে,
Flexibility - নমনীয়তা।
Alertness - সতর্কতা।
Liveliness - প্রাণবন্ততা।

তাই বাক্যের অর্থের দিক দিয়ে Agility-এর স্থলে Dexterity শব্দটি যথাযথ।

২২.
You can reach your goal only when you ‘aspire’.
  1. ক) aim high
  2. খ) attempt it
  3. গ) try
  4. ঘ) dream
ব্যাখ্যা

- Aspire - aim high; direct one's hopes or ambitions towards achieving something; আকুলভাবে আকাঙ্ক্ষা করা।
- কিন্তু এখানে বাক্যে যে অর্থে aspire আছে তার পরিবর্তে attempt it ই উপযুক্ত।
- তাই বাক্যের অর্থের দিক দিয়ে aspire-এর স্থলে attempt it যথাযথ।

২৩.
Writing a beautiful sonnet is as much an achievement as ‘to finish’ a 400 page novel.
  1. ক) finishing
  2. খ) it is to finish
  3. গ) to have finished
  4. ঘ) if to finish
ব্যাখ্যা
বাক্যে Parallelism এর জন্য Subject ‘writing’ (gerund) -কে অনুসরণ করে to finish -এর স্থলে হবে finishing.
তাই বাক্যের অর্থের দিক দিয়ে to finish-এর স্থলে finishing শব্দটি যথাযথ।
২৪.
Q. (24 – 27): There are blank spaces in the following passage which have been numbered. These numbers are printed below the passage and against each some words are suggested. Find out the words that best fit the blank spaces. Global strategies to control infectious disease have historically included the erection of barriers to international travel and __(24)__. Keeping people with such deadly diseases outside national borders has __(25)__ as an important public health policy in the human immunodeficiency virus (HIV) epidemic. Between 29 and 50 countries __(26)__ to have introduced border restrictions on HIV-positive foreigners, usually those planning an __(27)__ stay in the country, such as students, workers or seamen.

২৪) Choose a word for each question given below to complete the passage.
  1. ক) migration
  2. খ) immigrate
  3. গ) emigration
  4. ঘ) immigration
ব্যাখ্যা

- Migration মানে বোঝায় এক দেশ থেকে আরেক দেশে যাওয়া।
- Immigration দ্বারা বোঝায় এক দেশ থেকে আরেক দেশে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে আসাকে।
এখানে, বাক্যের context অনুসারে এখানে হবে - migration।
মহামারী রোগ থামানোর জন্যই এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত সীমিত বা বন্ধ করে দেওয়া হয়। স্থায়ীভাবে বসবাস বা immigration এই context অনুসারে তাই উত্তর হবে না।

২৫.
Choose a word for each question given below to complete the passage.
  1. ক) reemerged
  2. খ) returned
  3. গ) merged
  4. ঘ) restrained
ব্যাখ্যা

Reemerged - পুনরায় উত্থান।
Returned - ফিরে আসা।
Restrain - বাধা দেয়া বা বিরত রাখা।
Merge - একীভূত করা।

মারাত্মক রোগে আক্রান্ত ব্যাক্তিদের জাতীয় সীমানার বাইরে রাখা একটি গুরুত্বপূর্ণ সরকারি স্বাস্থ্য নীতি হিসেবে প্রতীয়মান বা পুনরায় উত্থিত হয়েছে (Reemerged)।

২৬.
Choose a word for each question given below to complete the passage.
  1. ক) is reported
  2. খ) are
  3. গ) are reported
  4. ঘ) reports
ব্যাখ্যা

Between 29 and 50 countries একটি Plural subject যার পরে Plural verb বসবে।
অর্থাৎ, সঠিক উত্তর হবে are reported.

২৭.
Choose a word for each question given below to complete the passage.
  1. ক) extended
  2. খ) intended
  3. গ) unplanned
  4. ঘ) interested
ব্যাখ্যা

Extended - সম্প্রসারিত।
Intended - অভিলষিত।
Unplanned - অপরিকল্পিত।
Interested - আগ্রহী।

প্রশ্নোক্ত বাক্যে ‘একটি দীর্ঘমেয়াদী অবস্থা’ বোঝাতে শূন্যস্থানে Extended বসবে।

২৮.
Q. (28 – 32): Read the following passage and select the most appropriate answer.
Nine books are to be arranged from the left to right on a shelf. Of these four books are leather - hounds three are cloth-bounds and remaining books are paperbacks. The leather bound books must be together. The paperback books must also be together. The clothbound books need not to be together.

২৮) The cloth-bound books must be next to each other, if a paperback book is in which of the following position?
  1. ক) the ninth
  2. খ) the first
  3. গ) the fifth
  4. ঘ) the seventh
ব্যাখ্যা

যদি 4, 5 নম্বরে P রাখি তবে, 1, 2, 3 - এ L বসতে পারে না।
কেননা L বসানোর জন্য 4টা জায়গা পরপর প্রয়োজন।
তাহলে L বসবে 6, 7, 8, 9 নম্বরে।
ফলে 1, 2, 3 এ C বসতে বাধ্য।[L = Leather hand, P = Paperback এবং C = Cloth-bound]
1 - C
2 - C
3 - C
4 - P
5 - P
6 - L
7 - L
8 - L
9 - L

২৯.
If the second book is a clothbound and the third book is a paperback, which of the following can be a cloth-bound book?
  1. ক) the second
  2. খ) the ninth
  3. গ) the seventh
  4. ঘ) none of these
ব্যাখ্যা

তাহলে 1- এ C বসবে এবং 4 - তে P বসবে।
বাকি position এ 5, 6, 7, 8 - এ L এবং 9 - এ C কিংবা 6, 7, 8, 9 - এ L এবং 5 - এ C করতে পারে।
যেহেতু উত্তরে fifth position দেওয়া নাই তাই উত্তর হবে ninth position.
[L = Leather hand, P = Paperback এবং C = Cloth-bound]
1 - C or C
2 - C or C
3 - P or P
4 - P or P
5 - L or C
6 - L or L
7 - L or L
8 - L or L
9 - C or L

৩০.
If no clothbound book is next to another clothbound book, which one can be a paperback book?
  1. ক) the fifth
  2. খ) the ninth
  3. গ) the third
  4. ঘ) the sixth
ব্যাখ্যা

অর্থাৎ C এর মাঝে L এবং P থাকবে। দেখা যাচ্ছে C এর position change করা যায় না, কেননা এদেরকে আলাদা রাখতে হবে।
আর এদের আলাদা রাখতে হলে এদের মাঝে L এবং P রাখা যায়।
Diagram থেকে দেখা যায় paperback book রাখা যায় 7,8 অথবে ২, ৩ পজিশনে। 5, 6 এ সম্ভব না।
[L = Leather hand, P = Paperback এবং C = Cloth-bound]
1 - C or C
2 - L or P
3 - L or P
4 - L or C
5 - L or L
6 - C or L
7 - P or L
8 - P or L
9 - C or C

৩১.
If the first and seventh books have the same kinds of binding, which of the following must be a leather-bound books?
  1. ক) the second
  2. খ) the fourth
  3. গ) the first
  4. ঘ) the sixth
ব্যাখ্যা

যেহেতু বলা হয়েছে ১ম এবং ৭ম অবস্থানে একই বাধাইয়ের বই হবে, সকল শর্ত পূরণ করতে গেলে তাই এখানে cloth-bound বইই লাগবে। 
এবং যেহেতু paperback বই একসাথে থাকতে হবে, তাই একে ৩ থেকে ৬ষ্ঠ অবস্থানে রাখা যাবে না কারণ তখন আবার leatherbound বইকে একসাথে রাখা যাবে না শর্তানুযায়ী।
[L = Leather hand, P = Paperback এবং C = Cloth-bound]
1 - C
2 - C
3 - L
4 - L
5 - L
6 - L
7 - C
8 - P
9 - P

৩২.
If the sixth book is leather-bound and the eighth book is cloth-bound, which of the following must be a paperback?
  1. ক) the second
  2. খ) the eighth
  3. গ) the third
  4. ঘ) the fourth
ব্যাখ্যা

যেহেতু বলা হয়েছে ৬ষ্ঠ অবস্থানের বই Leatherbound এবং অষ্টম অবস্থানের বই cloth-bound. paperbound বই দুটিকে একসাথে রাখতে হলে ১ম, ২য় অথবা ২য়, ৩য় অবস্থানে রাখতে হবে। কিন্তু ৯ম অবস্থানে clothbound বই না রাখলে paperbound বই দুটিকে একসাথে রাখা যাবে না। সেক্ষেত্রে paperback বই অবশ্যই ১ম এবং ২য় স্থানেই রাখা লাগবে।
[L = Leather hand, P = Paperback এবং C = Cloth-bound] 
1 - P
2 - P
3 - C
4 - L
5 - L
6 - L
7 - L
8 - C
9 - C

৩৩.
Triangle ABC has the following vertices: A (1, 0), B (5, 0) and C (3, 4). Which of the following is true-
  1. ক) AB = BC
  2. খ) CA = CB
  3. গ) AB = AC
  4. ঘ) AC < BC
ব্যাখ্যা

Here,
AB = √{(1 – 5)2 + (0 – 0)2} = √(-4)2 = √16 = 4
BC = √{(5 – 3)2 + (0 – 4)2} = √(4 + 16) = √20
AC = √{(1 - 3)2 + (0 – 4)2} = √(4 + 16) = √20 

So, AC = BC 
As in a triangle it can be, AC = CA and BC = CB

∴ CA = CB is true

৩৪.
Increasing the original price of an item by 10%, then decreasing by 20% and then again increasing the price by 10% is equivalent:
  1. ক) 4.4% increase
  2. খ) 3.2% decrease
  3. গ) 3.5% decrease
  4. ঘ) None of these
ব্যাখ্যা

Let,
Original price = 100
After 10% increase = (100+10) = 110
After 20% decrease = (110 – 20%×110) = 88
After 10% increase = (88 + 10%×88) = 96.8
So, Final decrease = (100 - 96.8) = 3.2%

৩৫.
(2√27 - √75 + √12) is equal to -
  1. ক) 4√3
  2. খ) √3
  3. গ) 2√3
  4. ঘ) 3√3
ব্যাখ্যা

(2√27 – √75 + √12)
= 2√(32.3) - √(3 × 52) + √(3 × 22)
= 6√3 – 5√3 + 2√3
= 3√3

৩৬.
A two-digit number has 3 in its unit digit. The sum of its digits is one seventh of the number itself. What is the number?
  1. ক) 73
  2. খ) 53
  3. গ) 63
  4. ঘ) 83
ব্যাখ্যা

Let the number be 10x + 3
ATQ,
7(x + 3) = 10x + 3
⇒ 7x + 21 = 10x + 3
⇒ 21 - 3 = 10x – 7x
⇒ 3x = 18
⇒ x = 6
∴ The number is, 10×6 + 3 = 63

৩৭.
A student loses 1 mark for every wrong answer and scores 2 marks for every correct answer. If he answers all the 60 questions in an exam and scores 39 marks, how many of them were correct?
  1. ক) 27
  2. খ) 31
  3. গ) 33
  4. ঘ) 37
ব্যাখ্যা

Let us assume that he answered x question correctly. Marks scored by him in x question = 2x
Then, wrong answer would be = 60 – x
Marks lost by him in (60 – x) questions = (60 – x)×1
ATQ,
2x – (60 – x) = 39
Or, 3x = 99
∴ x = 33

৩৮.
The triangular base of a prism is a right triangle of sides a and b = 2a . The height h of the prism is equal to 10 mm and its volume is equal to 40 mm3, what will be the lengths of the sides a and b of the triangle?
  1. ক) 2 mm and 3 mm
  2. খ) 1 mm and 4 mm
  3. গ) 2 mm and 2 mm
  4. ঘ) 2 mm and 4 mm
ব্যাখ্যা

দেওয়া আছে, ত্রিভুজাকৃতি প্রিজমের আয়তন, 1/2 × abh = 40
Or, abh = 80
Or, a × 2a × 10 = 80
Or, 20a2 = 80
Or, a2 = 4
∴ a = 2 ; And b = 2a = 2×2 = 4

৩৯.
The sum of principal and simple interest of a certain amount of money would be Tk.460 after 3 years from now and Tk. 500 after 5 years from now. What is the total interest rate?
  1. ক) 5%
  2. খ) 12%
  3. গ) 15%
  4. ঘ) 20%
ব্যাখ্যা

Increase of interest in 2 yrs 40 tk
So, interest per year is 40/2 = 20 tk
Principal amount = 460 - (3 × 20) = 400
∴ Amount of interest in 3 yrs = 460 - 400 = 60 tk
∴ r = (60 × 100)/(400 × 3) = 5%

৪০.
A wheel rotates 10 times per minute and moves 20 m during each rotation. How many meters does the wheel move in 1 hour?
  1. ক) 10,000
  2. খ) 12,000
  3. গ) 18,000
  4. ঘ) 20,000
ব্যাখ্যা

Number of rotation in one hour = 10 × 60 = 600
So, Distance moved = (600 × 20) = 12000 m

৪১.
If x and y are consecutive positive integers, which of the following must be an even integer?
  1. ক) x
  2. খ) y
  3. গ) xy/2
  4. ঘ) xy
ব্যাখ্যা

As x and y are consecutive positive integers, one will be even and the other odd.
We know that, odd × even = even
So, xy must be an even number.

৪২.
There are n students in a school. If r% among the students are 12 years or younger, which of the following expressions represents the number of students who are older than 12?
  1. ক) n(1 - r )
  2. খ) n(100 - r) / 100
  3. গ) n(1 - r) / 100
  4. ঘ) 100(1 - r)n
ব্যাখ্যা

1 জন ছাত্রের মধ্যে 12 কিংবা তার কম বয়সী ছাত্র আছে = r/100
n জন ছাত্রের মধ্যে 12 কিংবা তার কম বয়সী ছাত্র আছে = rn/100
∴ ঐ বিদ্যালয়ে 12 বছরের বেশি ছাত্র আছে = (n - rn/100)
= (100n - rn)/100
= n(100 - r) / 100 জন

৪৩.
The ratio between the perimeter and the breadth of a rectangular is 5:1. If the area of the rectangle is 216 cm2, what is the length of the rectangle?
  1. ক) 16 cm
  2. খ) 18 cm
  3. গ) 20 cm
  4. ঘ) 22 cm
ব্যাখ্যা

Let,
Length and breadth of the rectangle= x, y
So, area = xy = 216 ..... (i)
Perimeter = 2(x+y)
ATQ,
2(x+y)/y = 5
Or, 2x + 2y = 5y
Or, 2x = 3y
Or, y = 2x/3

From equation (i) we get,
x × 2x/3 = 216
Or, 2x2 = 648
Or, x2 = 324
∴ x = 18

৪৪.
If (x + y) > 5 and (x – y) > 3, then which of the following gives all and only possible value of x?
  1. ক) x < 3
  2. খ) x > 3
  3. গ) x > 4
  4. ঘ) x < 5
ব্যাখ্যা

(x + y > 5 
(x – y  > 3 
___________
      2x > 8
     ∴ x > 4

৪৫.
Three boys have marbles in the ratio of 19 : 5 : 3. If the boy with the least number has 9 marbles. How many marbles does the boy with the greatest number have?
  1. ক) 57
  2. খ) 15
  3. গ) 76
  4. ঘ) 38
ব্যাখ্যা

Given. ratio = 19 : 5 : 3
Let their marbels amount = 19x, 5x, 3x
ATQ, 3x = 9
or, x = 3
So, the boy with highest number of marbels have = 19 × 3 = 57 marbels

৪৬.
The area of a rectangle R with width 4 ft is equal to the area of a square S, which has a perimeter of 24 ft, the perimeter of the rectangle R, in feet, is
  1. ক) 9
  2. খ) 16
  3. গ) 24
  4. ঘ) 26
ব্যাখ্যা

Given,
Perimeter of the square = 24 ft
Length of the side of the square = 24/4 =6 ft
So, its area = 62 = 36 ft2

ATQ,
Area of the rectangle is, length × width = 36 ft2
⇒ length = 36/4 = 9 [As the rectangle's width is 4 ft]

∴ Perimeter of the rectangle = 2(9 + 4) = 26 ft

৪৭.
In a class of 120 students, 70 percent can speak only Bengali and the rest can speak English. If 25 percent of those in the class who can speak English can also speak Bengali, how many of the students in the class can speak Bengali?
  1. ক) 39
  2. খ) 48
  3. গ) 84
  4. ঘ) 93
ব্যাখ্যা

শুধু বাংলা বলতে পারে = 120 × 70/100 = 84
ইংরেজি বলে = 120 - 84 = 36
এখন, ইংরেজি এবং বাংলা দুটোই বলতে পারে, 25% of 36 = 36 × 25/100 = 9 জন
∴ মোট বাংলা বলতে পারে = (84 + 9) = 93

৪৮.
A lamp is manufactured to sell for $35.00, which yields a profit of 25% of cost. If the profit is to be reduced to 15% of cost, what will be the new retail price of the lamp?
  1. ক) $31.50
  2. খ) $28.00
  3. গ) $21.00
  4. ঘ) $32.20
ব্যাখ্যা

In 25% profit,
If selling price is $125 then cost is $100
So, when selling price is $35 then cost = (100×35)/125 = $28
In 15% profit,
If cost is $100 then selling price = $115
So, when cost is $28, then selling price = (115×28)/100 = $32.20

৪৯.
In triangle ABC, AB = AC . All of the following statements are true except
  1. ক) AB < AC + BC
  2. খ) AC < AB + BC
  3. গ) BC + AC > AB + BC
  4. ঘ) AC + BC = AB + BC
ব্যাখ্যা

BC + AC > AB + BC can’t be true because AB = AC,
So, BC + AC > AC + BC
or, BC > BC, which is impossible

৫০.
If an inspector rejects 0.08% of a product as defective, how many units of the product will he examine in order to reject 2?
  1. ক) 500
  2. খ) 1,500
  3. গ) 2,000
  4. ঘ) 2,500
ব্যাখ্যা

0.08 product is rejected from 100 products
⇒ 1 product is rejected from (100/0.08) products
So, 2 product is rejected from = (100 × 2)/0.08 = 2500 products

৫১.
There are 15 balls in a box: 8 balls are green, 4 are blue and 3 are white. Then 1 green and 1 blue ball are taken from the box and put away. What is the probability that a blue ball is selected at random from the box?
  1. ক) 3/15
  2. খ) 4/15
  3. গ) 3/13
  4. ঘ) 4/13
ব্যাখ্যা

Remaining green ball = (8 – 1) = 7
Remaining blue ball = (4 – 1) = 3
and, white ball = 3
∴ probability of getting a blue ball = 3/(7+3+3) = 3/13

৫২.
A short distance athlete has taken 60 seconds to cover 100 meters. If he makes 30 steps in 9 seconds, how many steps has he taken in that time?
  1. ক) 130
  2. খ) 170
  3. গ) 173
  4. ঘ) None of these
ব্যাখ্যা

In 9 sec the athlete makes 30 steps
∴ In 60 sec the athlete will make = (30×60)/9 = 200 steps

৫৩.
Three angles of a triangle are in proportion 5 : 6 : 7. Then what is the difference in degrees between the biggest and the smallest angles?
  1. ক) 10°
  2. খ) 20°
  3. গ) 25°
  4. ঘ) 30°
ব্যাখ্যা

We know that, Sum of 3 angles of a triangle is 180°
Here, Sum of the ratios are = 5+6+7 = 18
The larger angle = 180° × 7/18 = 70°
And, the smaller angle = 180° × 5/18 = 50°

Difference between the biggest and smallest angel = 70° - 50° = 20°

৫৪.
If the length of each of the sides of three square garden’s plots is increased by 50 percent, by what percent is the sum of the areas of the three plots increased?
  1. ক) 375%
  2. খ) 200%
  3. গ) 150%
  4. ঘ) 125%
ব্যাখ্যা

Let,
Side of a square garden = 100
So, area = (100)2 = 10000
Sum of the area of 3 square garden = 3 × 10000 = 30000
After 50% increase side of a square becomes = (100 + 50% of 100) = 150
So, area = 1502 = 22500
Area of 3 square = 22500 × 3 = 67500
Area increases = (67500 - 30000) = 37500
So, percentage of increase = (37500×100)/30000 = 125%

৫৫.
A manufacturer sells three products i.e. A, B and C. Product A costs 200 and sells for 250. Product B costs 150 and sells for 180. Product C costs 100 and sells for 110. On which product, he has maximum percentage of profit?
  1. ক) B only
  2. খ) A and B both
  3. গ) A only
  4. ঘ) C only
ব্যাখ্যা

Product A’s percentage of profit = {(250 - 200)/200} × 100 = 25%
Product B’s percentage of profit = {(180 - 150)/150} × 100 = 20%
Product C’s percentage of profit = {(110 - 100)/100} × 100 = 10%

So, only product A has the highest profit margin. 

৫৬.
A farmer has two rectangular fields. The larger field has twice the length and four times the width of the smaller field. If the smaller field has area K, then the area of the larger field is greater than the area of the smaller field by what amount?
  1. ক) 2K
  2. খ) 5K
  3. গ) 6K
  4. ঘ) 7K
ব্যাখ্যা

Let,
Length of smaller field = x
And, Width of smaller field = y
So, Length of larger field = 2x
and, Width of larger filed = 4y
Area of smaller field = xy = K
Area of larger field = 2x × 4y = 8xy = 8K

∴ Difference of the Larger and Smaller field = 8K – K = 7K

৫৭.
The radiant energy of the Sun results from
  1. ক) Nuclear fusion
  2. খ) Nuclear fission
  3. গ) Cosmic radiation
  4. ঘ) Combustion
ব্যাখ্যা

- যে নিউক্লিয় বিক্রিয়ায় দুটি ক্ষুদ্র নিউক্লিয়াস একত্রিত হয়ে অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াসযুক্ত ভিন্ন মৌল তৈরি করে তাকে নিউক্লিয় ফিউশন বা নিউক্লিয় সংযোজন বিক্রিয়া বলে।
- সূর্য ও অন্যান্য নক্ষত্রে শক্তির উৎস হচ্ছে নিউক্লিয় ফিউশন বিক্রিয়া।
- নিউক্লিয় ফিউশন নীতির উপর ভিত্তি করে হাইড্রোজেনের আইসোটোপ- ডিউটেরিয়াম, ট্রিটিয়াম ব্যবহার করে হাইড্রোজেন বোমা তৈরি করা হয়।

উৎস: পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি

৫৮.
Fathometer is used to measure
  1. ক) Sound intensity
  2. খ) Earthquakes
  3. গ) Rainfall
  4. ঘ) Ocean depth
ব্যাখ্যা

- Fathometer: the trade name for a type of sonic depth finder.

- An instrument used in measuring the depth of water by the time required for a sound wave to travel from surface to bottom and for its echo to be returned . It may also be used for measuring the rise and fall of the tides in offshore localities.

৫৯.
Which of the following is called Blue Planet?
  1. ক) Saturn
  2. খ) Earth
  3. গ) Jupiter
  4. ঘ) Mars
ব্যাখ্যা
The planet looks blue from outer space since its two-thirds of the surface is covered with water, that is why it is called the Blue Planet.
৬০.
Radio link is a tool of banking communication in a -
  1. ক) WAN area
  2. খ) LAN area
  3. গ) Remote area
  4. ঘ) VAN area
ব্যাখ্যা
Radio link is a tool of banking communication in a remote area where high speed internet connection is not possible but have to provide the banking service there.
৬১.
Stress test is related to assess health of which institution?
  1. ক) Bank
  2. খ) Multinational Firm
  3. গ) Private Firm
  4. ঘ) None of them
ব্যাখ্যা
A bank stress test is an analysis conducted under hypothetical scenarios designed to determine whether a bank has enough capital to withstand a negative economic shock. These scenarios include unfavorable situations, such as a deep recession or a financial market crash.
৬২.
Which one of the following is not the official language of United Nation Organization?
  1. ক) Spanish
  2. খ) Portuguese
  3. গ) Chinese
  4. ঘ) None of them
ব্যাখ্যা

- জাতিসংঘের অফিসিয়াল ভাষা ছয়টি। এগুলো হলো:
- ইংরেজি
- ফরাসি
- রাশিয়ান
- চীনা
- স্পেনিশ ও
- আরবি।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)

৬৩.
Fathometer is used to measure
  1. ক) Ocean depth
  2. খ) Earthquakes
  3. গ) Rainfall
  4. ঘ) Sound intensity
ব্যাখ্যা

- Fathometer: the trade name for a type of sonic depth finder.

- An instrument used in measuring the depth of water by the time required for a sound wave to travel from surface to bottom and for its echo to be returned . It may also be used for measuring the rise and fall of the tides in offshore localities.

৬৪.
Which one of the following countries is not a member of the OPEC?
  1. ক) Algeria
  2. খ) Indonesia
  3. গ) Malaysia
  4. ঘ) Nigeria
অনির্ধারিত
ব্যাখ্যা

বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন OPEC (Organization of the Petroleum Exporting Countries)।
- এটি ১৪ সেপ্টেম্বর, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর বর্তমান সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- ওপেকের বর্তমান সদস্য দেশ ১৩ টি।

• এগুলো হলোঃ ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা, আলজেরিয়া, নাইজেরিয়া, লিবিয়া, অ্যাঙ্গোলা, গ্যাবন, নিরক্ষীয় গিনি ও কঙ্গো প্রজাতন্ত্র। এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল ৫টি। যথা- ভেনেজুয়েলা, সৌদি আরব, ইরান, ইরাক ও কুয়েত।

ইন্দোনেশিয়া আগে ওপেকের সদস্য ছিলো, এখন তাদের সদস্যপদ নেই। মালয়েশিয়াও ওপেকের সদস্য না।

উৎসঃ ওপেকের ওয়েবসাইট।

৬৫.
Who is the author of the book ‘Rights of Man’?
  1. ক) Thomas Hardy
  2. খ) Thomas Mann
  3. গ) Thomas Moore
  4. ঘ) Thomas Paine
ব্যাখ্যা

Thomas Paine  is an English-American writer and political pamphleteer whose Common Sense pamphlet and Crisis papers were important influences on the American Revolution.
Other works that contributed to his reputation as one of the greatest political propagandists in history were Rights of Man, a defense of the French Revolution and of republican principles, and The Age of Reason, an exposition of the place of religion in society.

Source: Britannica

৬৬.
Which one of the following is not an official language of the United Nations?
  1. ক) Arabic
  2. খ) Chinese
  3. গ) Portuguese
  4. ঘ) Spanish
ব্যাখ্যা

- জাতিসংঘের অফিসিয়াল ভাষা ছয়টি। এগুলো হলো:
- ইংরেজি
- ফরাসি
- রাশিয়ান
- চীনা
- স্পেনিশ ও
- আরবি।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)

৬৭.
On July ____ man walked on the Moon for the first time.
  1. ক) 19th
  2. খ) 20th
  3. গ) 18th
  4. ঘ) 21st
ব্যাখ্যা

মানুষ প্রথম চাঁদে পা রাখে ২০ জুলাই, ১৯৬৯ সালে।
- যুক্তরাষ্ট্র চন্দ্রবিজয়ী বিশ্বের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র দেশ।
- এপোলো-১১ নামক চন্দ্রযানে করে নীল আর্মস্ট্রং ও এডউইন অলড্রিন চাঁদে অবতরণ করেন।

উৎসঃ ব্রিটানিকা

৬৮.
When cutting and pasting, cutting section is temporarily stored in -
  1. ক) Dashboard
  2. খ) Hard drive
  3. গ) Diskette
  4. ঘ) Clipboard
ব্যাখ্যা

The Office Clipboard allows you to copy up to 24 items from Office documents or other programs and paste them into another Office document.
For example, you can copy text from an email message, data from a workbook or datasheet, and a graphic from a presentation, and then paste them all into a document.
By using the Office Clipboard, you can arrange the copied items the way that you want in the document.

You’re not limited to only pasting the last item you copied or cut when you use the Clipboard task pane.
The Clipboard task pane holds many of the last images and text you copied or cut.

Source: www.support.microsoft.com

৬৯.
If you need to change the typeface of a document, which menu will you choose?
  1. ক) Edit
  2. খ) View
  3. গ) Format
  4. ঘ) Tools
ব্যাখ্যা

Format menu is used to change typeface of a document.
The typeface option will come under the Format menu.
Typeface is a type of typography that uses various types of alphabetical symbols with various user friendly designs.
The fonts that are used in a typeface is composed of multiple design fonts which includes different weight, style, condensation, breadth, slant, italicization, design, with words made either to give gloss, matt or metallic finish.

৭০.
You can move between two or more Excel files opened by using the
  1. ক) ctrl + tab
  2. খ) ctrl + page up
  3. গ) ctrl + page down
  4. ঘ) ctrl + F9
ব্যাখ্যা
In Microsoft Excel, pressing Ctrl + Tab switches between the open workbooks if you have more than one workbook open at once. If you only have one workbook open this keyboard shortcut will do nothing.
৭১.
The basic unit of a worksheet into which you enter data in Excel is called a
  1. ক) column
  2. খ) box
  3. গ) table
  4. ঘ) cell
ব্যাখ্যা

The basic unit of a worksheet into which you enter data in excel is called a cell.

Enter text or a number in a cell
- On the worksheet, click a cell.
- Type the numbers or text that you want to enter, and then press ENTER or TAB . To enter data on a new line within a cell, enter a line break by pressing ALT+ENTER.

Source: Microsoft Support

৭২.
The process of transforming files from a computer on the Internet to your computer is called
  1. ক) Forwarding
  2. খ) Downloading
  3. গ) FTP
  4. ঘ) Uploading
ব্যাখ্যা

- Downloading is the transmission of a file from one computer system to another, usually a smaller computer system.
From the Internet user's point-of-view, to download a file is to request it from another computer (or from a Web page on another computer) and to receive it.

- Uploading is transmission in the other direction: from one, usually smaller computer to another computer.
From an Internet user's point of view, uploading is sending a file to a computer that is set up to receive it.

- The File Transfer Protocol (FTP) is the Internet protocol for downloading and uploading files and a number of special applications can furnish FTP services for you.
(However, if you are downloading through a Web page, the FTP request is set up for you by the Web page.
You are usually asked where you want the downloaded file placed on your hard disk, and then the downloading transmission takes place.)

Source: Techtarget

৭৩.
You can detect spelling and grammar errors by
  1. ক) Press Shift + F7
  2. খ) Press Ctrl + F7
  3. গ) Press Alt + F7
  4. ঘ) Press F7
ব্যাখ্যা

To start a check of the spelling and grammar in your file just press F7
Source: support.microsoft.com

৭৪.
Verification of a login name and password is known as:
  1. ক) configuration
  2. খ) authentication
  3. গ) accessibility
  4. ঘ) logging in
ব্যাখ্যা

Authentication is the process of recognizing a user's identity.
Different systems may require different types of credentials to ascertain a user's identity.
- The credential often takes the form of a user id and password, which is a secret and known only to the individual and the system.

৭৫.
Which can be used for quick access to commonly used commands and tools?
  1. ক) Status bar
  2. খ) Toolbar
  3. গ) Menu bar
  4. ঘ) Title bar
ব্যাখ্যা

- A toolbar often provides quick access to functions that are commonly performed in the program.
For example, a formatting toolbar in Microsoft Excel gives you access to things like making text Bold or changing text alignment with other common buttons.
In an Internet Explorer, toolbars add functionality that may not come pre-installed.
For example, with the Google toolbar, you can get access to exclusive Google features.

Source: www.computerhope.com

৭৬.
________ are software which is used to do particular task.
  1. ক) Operating system
  2. খ) Data
  3. গ) Software
  4. ঘ) Programs
ব্যাখ্যা

A set of instructions that directs a computer's hardware to perform a task is called a program, or software program.
Source: britannica.com

৭৭.
All of the following are examples of real security and privacy risks EXCEPT:
  1. ক) Viruses
  2. খ) Spam
  3. গ) Hackers
  4. ঘ) none of them
ব্যাখ্যা

ভাইরাস (Virus) : ভাইরাস হলো এক ধরনের সফটওয়্যার যা তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এবং যার নিজের সংখ্যা বৃদ্ধি ক্ষমতা রয়েছে।
    - ভাইরাস কম্পিউটারে প্রবেশ করলে সাধারণত সংখ্যা বৃদ্ধি হতে থাকে ও বিভিন্ন তথ্য-উপাত্তকে আক্রমণ করে এবং এক পর্যায়ে গোটা কম্পিউটার বা আইসিটি যন্ত্রকে সংক্রমিত করে অচল করে দেয়।
হ্যাকিং (Hacking) : কোনাে কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক, ডেটার উপর অননুমােদিতভাবে অধিকার (Access) লাভ করার উপায়কে হ্যাকিং বলে। যে সব ব্যক্তি/ব্যক্তিবর্গ এ ধরনের কর্মে/অপকর্মের সাথে জড়িত থাকে তাদের হ্যাকার বলে।
স্প্যামিং (Spamming) : যখন কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি কোন নির্দিষ্ট একটা ইমেইল এড্রেসে শত শত এমনকি লক্ষ লক্ষ মেইল প্রেরণের মাধ্যমে মেমোরি দখল করে তখন একে বলে স্প্যামিং।

অর্থাৎ, ভাইরাস এবং হ্যাকার দুটোই নিরাপত্তা এবং গোপনীয়তার জন্য ঝুকিপূর্ণ। কিন্তু স্প্যামিং ঝুকিপূর্ণ নয়।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি(২০২১ সংস্করণ)

৭৮.
The program compresses large files into a smaller file -
  1. ক) WinZip
  2. খ) WinShrink
  3. গ) WinStyle
  4. ঘ) None of them
ব্যাখ্যা

WinZip is a Windows-based program that allows you to compress files and to open compressed files in .zip format.
WinZip also has built-in support for the most popular file compression and archive formats, including .gzip, BinHex (.hqx), cabinet (.cab), Unix compress, and tar.
WinZip can also open the more seldom used ARJ, LZH, and ARC file formats, but requires external programs to do so.

৭৯.
Which can be used for quick access to commonly used commands and tools?
  1. ক) Status bar
  2. খ) Tools bar
  3. গ) Menu bar
  4. ঘ) Title bar
ব্যাখ্যা

- A toolbar often provides quick access to functions that are commonly performed in the program.
For example, a formatting toolbar in Microsoft Excel gives you access to things like making text Bold or changing text alignment with other common buttons.
In an Internet Explorer, toolbars add functionality that may not come pre-installed.
For example, with the Google toolbar, you can get access to exclusive Google features.

Source: www.computerhope.com

৮০.
Operating System is the most common type of _____ software.
  1. ক) System
  2. খ) Application
  3. গ) Communication
  4. ঘ) None of these
ব্যাখ্যা

An operating system is the system software that handles the software and hardware resources and provides services for the computer programs.