পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
সংখ্যাগত দক্ষতা (Numerical Ability): সিরিজ, যৌক্তিক সংখ্যা, অনুমান ও তাৎক্ষনিক সমাধান, সংখ্যার ধারণা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
দৈনিক ৬ ঘণ্টা পরিশ্রম করে একজন ব্যক্তি একটি কাজ করে ১৫ দিনে। দৈনিক ৯ ঘণ্টা কাজ করে ঐ ব্যক্তি কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে?
  1. ক) ১২ দিনে
  2. খ) ২২.৫ দিনে
  3. গ) ১১.৫ দিনে
  4. ঘ) ১০ দিনে
সঠিক উত্তর:
ঘ) ১০ দিনে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০ দিনে
ব্যাখ্যা

ব্যাক্তিটি,
৬ ঘণ্টা পরিশ্রম করে কাজটি করে ১৫ দিনে
১ ঘণ্টা পরিশ্রম করে কাজটি করে ১৫ × ৬ দিনে
৯ ঘণ্টা পরিশ্রম করে কাজটি করে (১৫ × ৬) / ৯ দিনে = ১০ দিনে

.
প্রশ্নবোধক স্থানে কী হবে?
  1. ক) 6
  2. খ) 8
  3. গ) 7
  4. ঘ) 3
সঠিক উত্তর:
ক) 6
উত্তর
সঠিক উত্তর:
ক) 6
ব্যাখ্যা
প্রতিটি কলাম বা সারির যোগফল পনেরো হয়।
সুতরাং প্রশবোধক স্থানে হবে, 15 - (2 + 7) = 6
Or, 15 - (1 + 8) = 6
.
যদি, ৫ + ৩ = ২৮,
৯ + ১ = ৮১০,
২ + ১ = ১৩ হয় তবে,
৫ + ৪ = ?
  1. ক) ১৩
  2. খ) ১৭
  3. গ) ১৯
  4. ঘ) ৩১
সঠিক উত্তর:
গ) ১৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯
ব্যাখ্যা

এখানে যোগফলের প্রথম অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের বিয়োগফল এবং দ্বিতীয় অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের যোগফল। যথা-
৫ + ৩ = (৫ - ৩) এবং (৫ + ৩) = ২৮,
৯ + ১ = (৯ - ১) এবং (৯ + ১) = ৮১০,
২ + ১ = (২ - ১) এবং (২ + ১) = ১৩
এবং ৫ + ৪ = (৫ - ৪) এবং (৫ + ৪) = ১৯

.
প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি নির্ণয় করুন।
  1. ক) 6
  2. খ) 7
  3. গ) 9
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) 9
উত্তর
সঠিক উত্তর:
গ) 9
ব্যাখ্যা
প্রতি বক্সের সংখ্যাগুলোর সমষ্টি ২২।
সুতরাং, প্রশবোধক স্থানে হবে ২২ - (৮ + ১ + ৪) = ৯
.
১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি কত?
  1. ক) ১৪৬
  2. খ) ৯৯
  3. গ) ১০৭
  4. ঘ) ১০৫
সঠিক উত্তর:
গ) ১০৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০৭
ব্যাখ্যা
১০ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ আছে এমন সংখ্যা আছে তিনটি।
যথাঃ ১৯, ২৯ এবং ৫৯।
এদের সমষ্টি = ১৯ + ২৯ + ৫৯ = ১০৭।
.
প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি নির্ণয় করুন।
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 6
সঠিক উত্তর:
খ) 4
উত্তর
সঠিক উত্তর:
খ) 4
ব্যাখ্যা
ত্রিভুজের বাইরের তিনটি সংখ্যার সমষ্টিকে ২ দ্বারা ভাগ করলে ত্রিভুজের কেন্দ্রের সংখ্যাটি পাওয়া যাবে।
সুতরাং, সংখ্যাটি হবে (২ × ৬) - (৩ + ৫) = ৪
.
  1. ক) 103
  2. খ) 107
  3. গ) 109
  4. ঘ) 113
সঠিক উত্তর:
ক) 103
উত্তর
সঠিক উত্তর:
ক) 103
ব্যাখ্যা
প্রশ্নোল্লিখিত ধারাটি একটি মৌলিক সংখ্যার ধারা। এই ধারায় পরের সংখ্যা পূর্বের সংখ্যার ক্রমানুসারে পরের মৌলিক সংখ্যা হয়।
ধারাটিঃ 73, 79, 83, 89, 97, 101, 103
.
আপনার কাছে পাঁচটি আধুলি, আটটি সিকি আছে। আর কয়টা ১০ পয়সার মুদ্রা দিলে মোট ৫ টাকা হবে?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
গ) ৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫
ব্যাখ্যা
আধুলি মানে পঞ্চাশ পয়সা আর সিকি মানে পঁচিশ পয়সা
৫ টা আধুলি = ৫ × ৫০ = ২৫০ পয়সা
৮ টা সিকি = ৮ × ২৫ = ২০০ পয়সা
৫ টাকা = ৫ × ১০০ = ৫০০ পয়সা
বাকী থাকে ৫০০ - (২৫০ + ২০০) পয়সা = ৫০ পয়সা
∴ ১০ পয়সা লাগবে ৫ টি
.
নিচের নাম্বার সিরিজে একটি ভুল আছে। সেটি নির্ণয় করুন।
২, ৫, ৯, ১৪, ২০, ২৭, ৩৫, ৪৩
  1. ক) ২
  2. খ) ২৭
  3. গ) ৪৩
  4. ঘ) কোন ভুল নেই
সঠিক উত্তর:
গ) ৪৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৩
ব্যাখ্যা

সিরিজের সংখ্যাগুলো যেভাবে গঠিত হয়েছে-
২ + ৩ = ৫
৫ + ৪ = ৯
৯ + ৫ = ১৪
১৪ + ৬ = ২০
২০ + ৭ = ২৭
২৭ + ৮ = ৩৫
সে অনুসারে পরবর্তী সংখ্যাটি ৩৫ + ৯ = ৪৪ হওয়া উচিত ছিলো।
সুতরাং, ৪৩ সংখ্যাটি ভুল।

১০.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি হবে?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
সঠিক উত্তর:
ঘ) 5
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 5
ব্যাখ্যা
H আকৃতির কেন্দ্রের সংখ্যা = ডান দিকের কলামের সংখ্যাগুলোর সমষ্টি এবং বা দিকের সংখ্যাগুলোর সমষ্টির পার্থক্য।
সুতরাং, প্রশ্নবোধক স্থানের সংখ্যা = ১৪ - ৯ = ৫
১১.
√(10 + √(25 + √(108 + √(169)))) এর মান -
  1. ক) 4
  2. খ) 7
  3. গ) 11
  4. ঘ) 13
সঠিক উত্তর:
ক) 4
উত্তর
সঠিক উত্তর:
ক) 4
ব্যাখ্যা

√(10 + √(25 + √(108 + √(169))))
= √(10 + √(25 + √(108 + 13)))
= √(10 + √(25 + √(121)))
= √(10 + √(25 + 11))
= √(10 + √36)
= √(10 + 6)
= √(16)
= 4

১২.
প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি হবে -
  1. ক) 156
  2. খ) 176
  3. গ) 196
  4. ঘ) 216
সঠিক উত্তর:
গ) 196
উত্তর
সঠিক উত্তর:
গ) 196
ব্যাখ্যা
বা দিকের উপরের সংখ্যা থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে থাকলে সংখ্যাগুলো হবে - ১১ = ১২১, ১২ = ১৪৪, ১৩ = ১৬৯, ১৪ = ১৯৬, ১৫ = ২২৫, ১৬ = ২৫৬
১৩.
√0.00001 = ?
  1. ক) 0.1
  2. খ) 0.01
  3. গ) 0.001
  4. ঘ) 0.0032
সঠিক উত্তর:
ঘ) 0.0032
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 0.0032
ব্যাখ্যা
√0.00001 = 0.0032
১৪.
৩০, ৩২, ৩৬, ৩৮, ৪২ ……… এই ধারায় পরবর্তী সংখ্যা হিসেবে কোনটি আসা উচিত?
  1. ক) ৪৪
  2. খ) ৪৬
  3. গ) ৪৮
  4. ঘ) ৫২
সঠিক উত্তর:
ক) ৪৪
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪৪
ব্যাখ্যা
এই ধারায় বিজোড় অবস্থানের একটি সংখ্যার সাথে ২ যোগ করে পাওয়া যায় পরের (জোড় অবস্থানের) সংখ্যা। এবং জোড় অবস্থানের সংখ্যার সাথে ৪ যোগ করে পাওয়া যায় এর পরের (বিজোড় অবস্থানের) সংখ্যাটি।
সুতরাং, পরবর্তী সংখ্যাটি হবে ৪২ + ২ = ৪৪
১৫.
ব্যতিক্রম সংখ্যাটি চিহ্নিত করুন।
  1. ক) ৩৭
  2. খ) ৪৭
  3. গ) ৫৭
  4. ঘ) ৬৭
সঠিক উত্তর:
গ) ৫৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৭
ব্যাখ্যা
৩৭, ৪৭, ৬৭ এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। এবং ৫৭ একটি অমৌলিক সংখ্যা।
একে ৩ এবং ১৯ দ্বারা ভাগ করা যায়।
১৬.
যদি n ঋণাত্মক সংখ্যা হয় তবে নিচের কোন সংখ্যাটি ঋণাত্মক হবে?
  1. ক) n2
  2. খ) n3
  3. গ) n4
  4. ঘ) 1 / n2
সঠিক উত্তর:
খ) n3
উত্তর
সঠিক উত্তর:
খ) n3
ব্যাখ্যা
ধরি, n = -1
∴ (-1)2 = 1
(-1)3 = -1
(-1)4 = 1
1 / (-1)2 = 1
১৭.
১৭, ২৪, ১৫, ২২, ১৩, ২০, ১১, ?
  1. ক) ১৯
  2. খ) ১৮
  3. গ) ১৭
  4. ঘ) ২০
সঠিক উত্তর:
খ) ১৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮
ব্যাখ্যা
সিরিজটির বিজোড় অবস্থান অর্থাৎ ১ম, ৩য়, ৫ম ও ৭ম সংখ্যা এবং সিরিজটির জোড় অবস্থান অর্থাৎ ২য়, ৪র্থ, ৬ষ্ঠ সংখ্যায় পর্যায়ক্রমে ২ করে কমেছে।
তাই, সিরিজটির পরবর্তী তথা ৮ম সংখ্যা হবে ২০ - ২ = ১৮
১৮.
৫০০ এর ১৩% = ?
  1. ক) ৬৫
  2. খ) ৬৭
  3. গ) ৭২
  4. ঘ) ৮৪
সঠিক উত্তর:
ক) ৬৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬৫
ব্যাখ্যা
৫০০ এর ১৩% = ৫০০ × ১৩/১০০ = ৬৫
১৯.
  1. ক) ১৭
  2. খ) ২৩
  3. গ) ২৭
  4. ঘ) ৩১
সঠিক উত্তর:
গ) ২৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৭
ব্যাখ্যা
এটি একটি সমান্তর ধারা। এখানে সাধারণ অন্তর ২০ - ১৩ = ৭
সুতরাং, শূন্যস্থানে হবে ২০ + ৭ = ২৭