পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৭ মার্চ, ২০২৩সময়45 minutes
মোট প্রশ্ন৮০
সিলেবাস
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক-কাম অফিস সহকারী (গ্রেড-১৬) পরীক্ষার তারিখ: ২৪.০৩.২০২৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৭ মার্চ, ২০২৩ · ৮০ প্রশ্ন

.
মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
  1. ক) ১ নম্বর
  2. খ) ২ নম্বর
  3. গ) ৩ নম্বর
  4. ঘ) ১১ নম্বর
সঠিক উত্তর:
খ) ২ নম্বর
উত্তর
সঠিক উত্তর:
খ) ২ নম্বর
ব্যাখ্যা
• মুক্তিযুদ্ধের সেক্টর:
- মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে-১১টি সেক্টরে ভাগ করা হয়েছিলো।
- নৌ-বাহিনীর অধীনে ছিল-১০ নং সেক্টর (সকল নদী ও বঙ্গোপসাগর)
-১০ নং সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না

- চট্টগ্রাম-১নং সেক্টর
- ঢাকা-২ নং সেক্টর
- রাজশাহী-৭ নং সেক্টর
- মুজিব নগর-৮ নং সেক্টর
- সুন্দরবন-৯ নং সেক্টর

সূত্র: ঢাকা বিভাগের ওয়েবসাইট
.
'বাংলার মুক্তি সনদ নামে পরিচিত কোনটি?
  1. ক) ৬ দফা
  2. খ) ৭ মার্চের ভাষণ
  3. গ) লাহোর প্রস্তাব
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) ৬ দফা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬ দফা
ব্যাখ্যা
• 'ছয় দফা':
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে একটি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্মসূচি ঘোষণা করেন।
- ইতিহাসে এটিই ৬ দফা কর্মসূচি নামে পরিচিত।
- পরবর্তীতে ২৩ মার্চ, ১৯৬৬ সালে লাহোরের এক সংবাদ সম্মেলনে শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ৬ দফা দাবি ঘোষণা করেন।
- ৬ দফা দাবিকে বাঙালি জাতির ‘মুক্তির সনদ’ বা ‘ম্যাগনেকার্টা’ হিসাবে পরিচিত।
- 'বাংলার মুক্তি সনদ‘ নামে পরিচিত- ৬ দফা
- ছয় দফা দাবি ঐতিহাসিক ‘লাহোর প্রস্তাব’ এর ভিত্তিতে রচিত।
- ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবস পালন করা হয়।

• দফা গুলো হলো:-
- প্রথম দফাঃ প্রাদেশিক স্বায়ত্তশাসন‌।
- দ্বিতীয় দফাঃ কেন্দ্রীয় সরকারের ক্ষমতা,
- তৃতীয় দফাঃ মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা,
- চতুর্থ দফাঃ রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা,
- পঞ্চম দফাঃ বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা এবং
- ষষ্ঠ দফাঃ আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।

তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক এবং বাংলাপিডিয়া।
.
ভারত-বাংলাদেশ যৌথবাহিনী হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে -
  1. ক) ০৬ ডিসেম্বর, ১৯৭১
  2. খ) ১৪ ডিসেম্বর, ১৯৭১
  3. গ) ২৬ এপ্রিল ১৯৭১
  4. ঘ) ১৫ আগষ্ট ১৯৭১
সঠিক উত্তর:
ক) ০৬ ডিসেম্বর, ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
ক) ০৬ ডিসেম্বর, ১৯৭১
ব্যাখ্যা
• মুক্তিযুদ্ধ:
- মুক্তিযুদ্ধের শুরু থেকেই ভারত বিভিন্নভাবে বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করে।
- ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী মিলে ‘যৌথ কমান্ড’ গঠন করে।
- -১৬ ডিসেম্বর মুক্তিবাহিনীর সাথে ভারতের সেনা, নৌ, বিমানবাহিনীও পাকিস্তান হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে।
- যৌথ বাহিনীর দুর্বার আক্রমণে পর্যুদস্ত পাকিস্তানি হানাদার বাহিনী অবশেষে আত্মসমর্পণে সম্মত হয়।

সূত্র: ইতিহাস প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণী, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
.
নিচের কোন ব্যক্তি মোঘল সম্রাট নয়?
  1. ক) আকবর
  2. খ) বাহাদুর শাহ
  3. গ) শাহজাহান
  4. ঘ) শের শাহ
সঠিক উত্তর:
ঘ) শের শাহ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শের শাহ
ব্যাখ্যা
• মোঘল সম্রাট:
- মোঘল সম্রাট - বাবর, আকবর, হুমায়ুন, শাহজাহান, আওরঙ্গজেব।

অপরদিকে -
- শেরশাহ হলেন শূর শাসনের শ্রেষ্ঠ শাসক।
- শেরশাহ ছিলেন আফগান শাসক।

তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
.
১৯৫৭ সালে সংঘটিত সিপাহি বিপ্লব এর সঙ্গে সম্পৃক্ত পার্ক কোনটি?
  1. ক) রমনা পার্ক
  2. খ) বাহাদুরশাহ পার্ক
  3. গ) গুলশান পার্ক
  4. ঘ) ন্যাশনাল পার্ক
সঠিক উত্তর:
খ) বাহাদুরশাহ পার্ক
উত্তর
সঠিক উত্তর:
খ) বাহাদুরশাহ পার্ক
ব্যাখ্যা
- 'বাহাদুর শাহ পার্ক' এর পূর্বনাম ভিক্টোরিয়া পার্ক। 
- ইহা সিপাহী বিদ্রোহের স্মৃতিবিজড়িত একটি স্থান। 
- পুরানো ঢাকা এলাকার সদরঘাটের সন্নিকটে লক্ষ্মীবাজারে অবস্থিত। 
- ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের পর এক প্রহসনমূলক বিচারে ইংরেজ শাসকেরা ফাঁসি দেয় অসংখ্য বিপ্লবী সিপাহিকে। 
- তারপর জনগণকে ভয় দেখাতে সিপাহিদের লাশ এনে ঝুলিয়ে দেওয়া হয় এই ময়দানের বিভিন্ন গাছের ডালে। 
- ১৯৫৭ সালে (মতান্তরে ১৯৬১) সিপাহি বিদ্রোহের শতবার্ষিকী পালন উপলক্ষে এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করে ভিক্টোরিয়া পার্কের নাম পরিবর্তন করে রাখা হয় বাহাদুর শাহ পার্ক। 
- সিপাহী বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল ইংরেজ শাসনের সমাপ্তি ঘটিয়ে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ এর শাসন পুনরায় আনার জন্য। তাই তাঁর নামানুসারে এর নতুন নামকরণ করা হয় ‘বাহাদুর শাহ পার্ক’।
 
উৎস : ঢাকা জেলা ওয়েবসাইট
.
কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন?
  1. ক) মুহাম্মদ বিন কাশেম
  2. খ) সম্রাট আকবর
  3. গ) সম্রাট শাহজাহান
  4. ঘ) কোনটিই সঠিক নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই সঠিক নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই সঠিক নয়
ব্যাখ্যা
ইবনে বতুতার ভারত সফরের সময়ে দিল্লীর সুলতান ছিলেন মুহাম্মদ বিন তুঘলক। 
তাই সঠিক উত্তর ঘ) 

- ইবনে বতুতা (১৩০৪-১৩৭৮)  মরক্কোর পর্যটক ইবনে বতুতা ১৩৪৬ খ্রিস্টাব্দে বাংলায় সফর করেন।
- তাঁর পুরো নাম শেখ আবু আবদুল্লাহ মুহম্মদ। 
- ইবনে বতুতার ভারত সফরের সময়ে দিল্লীর সুলতান ছিলেন মুহাম্মদ বিন তুঘলক। কুরআন, ফিকহ, কবিতা ও অন্যান্য ক্ষেত্রের বিস্তৃত জ্ঞানসম্পন্ন একজন
- বুদ্ধিজীবী। একই সাথে অত্যন্ত নিষ্ঠুর আবার ভীষণ উদার একজন সুলতান ছিলেন এই তুঘলক। 
- ১৩৩৪ খ্রিস্টাব্দে তিনি দিল্লিতে পৌঁছেন।
- সুলতান মুহাম্মদ বিন তুগলক তাঁকে দিল্লির কাজী নিযুক্ত করেন। প্রায় আট বছর তিনি এ পদে বহাল ছিলেন।
- এরপর সুলতান তাঁকে চীনে রাষ্ট্রদূত করে পাঠান (১৩৪২)। পথে জাহাজডুবির ফলে তাঁর আর চীনে যাওয়া হয় নি। 

তথ্যসূত্র: The Business Standard বাংলা ও বাংলাপিডিয়া।
.
'নদী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) কল্লোলিনী
  2. খ) মেদেনী
  3. গ) গহিনী
  4. ঘ) ধরণী
সঠিক উত্তর:
ক) কল্লোলিনী
উত্তর
সঠিক উত্তর:
ক) কল্লোলিনী
ব্যাখ্যা
'নদী' শব্দের সমার্থক শব্দ- 'কল্লোলিনী'। 

তাছাড়া, 
'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ- মেদিনী, ধরণী, 

'নদী' শব্দের সমার্থক শব্দ: 
- নদ 
- নদনদী 
- গাঙ, 
- স্রোতস্বিনী,
- তটিনী,
- স্রোতস্বতী,
- শৈবলিনী,
- সরিৎ 
- প্রবাহিণী,
- নির্ঝরণী,
- তরঙ্গিণী
- মন্দাকিনী
- কল্লোলিনী ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
.
‘কপোতাক্ষ নদ' কবিতাটি কে লিখেছেন?
  1. ক) জীবনানন্দ দাশ
  2. খ) জসীমউদ্দীন
  3. গ) মধুসূদন দত্ত
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
গ) মধুসূদন দত্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) মধুসূদন দত্ত
ব্যাখ্যা
‘কপোতাক্ষ নদ' কবিতাটি লিখেছেন- মাইকেল মধুসূদন দত্ত। 

মাইকেল মধুসূদন দত্ত
- মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি, নাট্যকার।
- মাইকেল মধুসূদন দত্ত ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জম্ম গ্রহণ করেন।
- মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষার সনেট এর প্রবর্তক।
- মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। 
- মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি। এটি ইংরেজিতে রচিত।

তাঁর রচিত নাটক:
- শর্মিষ্ঠা 
- পদ্মাবতী 
- কৃষ্ণকুমারী 

মাইকেল মুধুসূধন দত্ত রচিত প্রহসনগুলোর নাম 
- একেই কি বলে সভ্যতা 
- বুড়ো সালিকের ঘাড়ে রো

কপোতাক্ষ নদ
-মাইকেল মধুসূদন দত্ত

সতত, হে নদ তুমি পড় মোর মনে
সতত তোমার কথা ভাবি এ বিরলে।
সতত যেমনি লোক নিশার স্বপনে
শোনে মায়া যন্ত্র ধ্বনি তব কলকলে
জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে।

 উৎস:বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
.
'আমি হব সকাল বেলার পাখি- কবিতাটি কে লিখেছেন?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) শামসুর রাহমান
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) জসীমউদ্দীন
সঠিক উত্তর:
ক) কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
ক) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
'আমি হব সকাল বেলার পাখি- কবিতাটি লিখেছেন- কাজী নজরুল ইসলাম।

কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। 
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।
- তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ: ব্যাথার দান।
- তাঁর প্রথম প্রকাশিত রচনা বাউণ্ডুলের আত্মকাহিনী।
- তাঁর প্রথম প্রকাশিত কবিতা মুক্তি।
- তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নী-বীণা।
- তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস বাঁধন হারা ।
- তাঁর প্রথম প্রকাশিত প্রবন্ধ তুর্কি মহিলার ঘোমটা খোলা ।
- তাঁর প্রথম প্রকাশিত নাটক ঝিলিমিলি।

আমি হব সকাল বেলার পাখি
- কাজী নজরুল ইসলাম

আমি হবো সকাল বেলার পাখি
সবার আগে কুসম-বাগে উঠবো আমি ডাকি।
সূয্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে,
‘হয়নি সকাল, ঘুমো এখন’–মা বলবেন রেগে।
বলবো আমি, ‘আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো,
হয়নি সকাল–তাই বলে কি সকাল হবে নাকো!

উৎস:  বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর। 
১০.
কোনটি জহির রায়হানের রচনা?
  1. ক) বরফ গলা নদী
  2. খ) সারেং বৌ
  3. গ) খোয়াব নামা
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) বরফ গলা নদী
উত্তর
সঠিক উত্তর:
ক) বরফ গলা নদী
ব্যাখ্যা
জহির রায়হানের 'বরফ গলা নদী' একটি উপন্যাস। 

জহির রায়হান 
- তিনি ১৯৩৫ সালে ফেনি জেলায় জন্মগ্রহণ করেন। 
- জহির রায়হান ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি কথাশিল্পী এবং চলচ্চিত্র পরিচালক।
- জহির রায়হানের প্রকৃত নাম- মোহাম্মদ জহিরুল্লাহ।
• জহির রায়হান সৃষ্টি প্রথম রঙিন চলচ্চিত্র ‘সঙ্গম’।
- তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কখনো আসে নি’।
- তাঁর সৃষ্ট প্রথম সিনেমাস্কোপ ছবি ‘বাহানা’।
- তাঁর সৃষ্ট 'কাঁচের দেয়াল' চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে নিগার পুরস্কার লাভ করে। 

জহির রায়হানের উপন্যাস:
- হাজার বছর ধরে,
- আরেক ফাল্গুন,
- বরফ গলা নদী,
- আর কতদিন,
- শেষ বিকেলের মেয়ে,
- তৃষ্ণা,
- কয়েকটি মৃত্যু।

উৎস: সাহিত্য পাঠ (একাদশ-দ্বাদশ শ্রেণি) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) শ্রদ্ধাঞ্জলি
  2. খ) শ্রদ্ধাঞ্জলী
  3. গ) শ্ৰদ্ধঞ্জলি
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) শ্রদ্ধাঞ্জলি
উত্তর
সঠিক উত্তর:
ক) শ্রদ্ধাঞ্জলি
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান অনুসারে, 
'শ্রদ্ধাঞ্জলি' বিশেষ্য পদ- 
শব্দের অর্থ- শ্রদ্ধা নিবেদনের উদ্দ্যেশ্যে নিবেদিত অর্ঘ্য।  

উৎস: বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান। 
১২.
কোন বানানটি সঠিক?
  1. ক) নীরিক্ষণ
  2. খ) নিরীক্ষণ
  3. গ) নীরিক্ষন
  4. ঘ) নিরীক্ষন
সঠিক উত্তর:
খ) নিরীক্ষণ
উত্তর
সঠিক উত্তর:
খ) নিরীক্ষণ
ব্যাখ্যা
'নিরীক্ষণ'- বানানটি সঠিক।  

বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান অনুসারে, 
'নিরীক্ষণ'(বিশেষ্য)
যার অর্থ- মনোযোগের সঙ্গে পরীক্ষা; যত্ন সহকারে অবলোকন; 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান। 
১৩.
তৎসম শব্দের ব্যবহার কোন শব্দে বেশি হয়?
  1. ক) চলিত ভাষায়
  2. খ) সাধু ভাষায়
  3. গ) মিশ্রভাষায়
  4. ঘ) আঞ্চলিক ভাষায়
সঠিক উত্তর:
খ) সাধু ভাষায়
উত্তর
সঠিক উত্তর:
খ) সাধু ভাষায়
ব্যাখ্যা
সাধু রীতিতে 'তৎসম' শব্দের ব্যবহার বেশি হয়। 
- সাধু ভাষারীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি বলে এ ভাষায় এক প্রকার আভিজাত্য ও গাম্ভীর্য আছে।

সাধু ভাষারীতির বৈশিষ্ট্য: 
- সাধু ভাষার রূপ অপরিবর্তনীয়। অঞ্চলভেদে বা কালক্রমে এর কোনো পরিবর্তন হয় না।
- সাধু ভাষারীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি বলে এ ভাষায় এক প্রকার আভিজাত্য ও গাম্ভীর্য আছে।
- এ ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে। এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
- সাধু ভাষারীতি শুধু লেখায় ব্যবহার হয়। তাই কথাবার্তা, বক্তৃতা, ভাষণ ইত্যাদির উপযোগী নয়।
- সাধু ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয় ।

উৎস: অষ্টম শ্রেণীর ব্যকরণ বই।
১৪.
‘অন্বেষণ' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) অনু + এষণ
  2. খ) অন্ত + এষণ
  3. গ) অন্বে + ষণ
  4. ঘ) অন + ষণ
সঠিক উত্তর:
ক) অনু + এষণ
উত্তর
সঠিক উত্তর:
ক) অনু + এষণ
ব্যাখ্যা
'অন্বেষণ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ = অনু + এষণ, ( উ + এ = ব + এ)।
এটি স্বরসন্ধির উদাহরণ। 

সন্ধির নিয়ম: 
উ-কার কিংবা ঊ-কারের পর উ-কার কিংবা ঊ-কার ভিন্ন অন্য স্বর থাকলে উ বা ঊ স্থানে ব-ফলা হয় এবং লেখার সময় ব-ফলা পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়।
যেমন-
অনু + এষণ = অন্বেষণ,
( উ + এ = ব + এ)

সু + অল্প = স্বল্প
তনু + ঈ = তন্বী,
অনু + ইত = অন্বিত,
সু + আগত = স্বাগত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১৫.
“তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি বাড়েনি'- কোন ধরনের বাক্য?
  1. ক) সরল বাক্য
  2. খ) জটিল বাক্য
  3. গ) যৌগিক বাক্য
  4. ঘ) মিশ্র বাক্য
সঠিক উত্তর:
গ) যৌগিক বাক্য
উত্তর
সঠিক উত্তর:
গ) যৌগিক বাক্য
ব্যাখ্যা
“তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি বাড়েনি'- যৌগিক বাক্যের উদাহরণ। 

যৌগিক বাক্য:
- দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে।
- এবং,  ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু,অথচ, সেজন্য, ফলে ইত্যাদি যোজক যৌগিক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে।
- কমা(, ), সেমিকোলন(ঃ), কোলন( ; ), ড্যাশ( -) ইত্যাদি যতিচিহ্নও যোজকের কাজ করে।
- যেমন: লােকটি অশিক্ষিত, কিন্তু অভদ্র নয়।

সরল বাক্য: 
যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে।
যেমন - পুকুরে পদ্মফুল জন্মে।

জটিল বাক্য: 
একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে জটিল বাক্য তৈরি হয়।
যেমন-
যদি তোমার কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নির্মিত, নবম-দশম শ্রেণি, সংস্করণ ২০২২।
১৬.
‘চক্ষুদান করা' বাগধারাটির অর্থ কী?
  1. ক) চুরি করা
  2. খ) সেবা করা
  3. গ) অপরাধ করা
  4. ঘ) নষ্ট করা
সঠিক উত্তর:
ক) চুরি করা
উত্তর
সঠিক উত্তর:
ক) চুরি করা
ব্যাখ্যা
'চক্ষুদান করা' বাগধারাটির অর্থ - চুরি করা।
বাক্য গঠন: সে আমার কলমটা চক্ষুদান করে নিয়ে গেল।

'মাথা খাওয়া' বাগ্‌ধারা টির অর্থ = নষ্ট করা।
বাক্য গঠন: আদর দিয়ে দিয়ে মা ছেলেটির মাথা খেয়েছে। 

আরো কিছু গুরুতপূর্ণ বাগধারা:  
- 'চক্ষুলজ্জা' বাগধারাটির অর্থ - সংকোচ,
- 'চোখের বালি' বাগধারাটির অর্থ - চক্ষুশূল 
- চোখের পর্দা' বাগধারাটির অর্থ - লজ্জা, 
- 'চক্ষু চড়ক গাছ' বাগধারাটির অর্থ - বিস্ময়ে চোখ বড় হয়ে যাওয়া 
- 'চোখ কপালে তুলা' বাগধারাটির অর্থ - বিস্মিত হওয়া 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭.
নিমন্ত্রণ না করা সত্বেও যিনি উপস্থিত-
  1. ক) মেজবান
  2. খ) অনিমন্ত্রিত
  3. গ) অনাহুত
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) অনাহুত
উত্তর
সঠিক উত্তর:
গ) অনাহুত
ব্যাখ্যা
নিমন্ত্রণ না করা সত্বেও যিনি উপস্থিত এর এক কথায় প্রকাশ- 'অনাহুত' 

আরো কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ- 
'নৌকা চালায় যে' এর এক কথায় প্রকাশ– নাবিক।
'নৌ বা নৌকা চলাচলের যোগ্য' এর এক কথায় প্রকাশ– নাব্য।
'নিজেকে হীন মনে করে যে' এর এক কথায় প্রকাশ– হীনমন্য
'নিজেকে হত্যা করে যে' এর এক কথায় প্রকাশ– আত্মঘাতী।
'নিজেকে সামলাতে পারে না যে' এর এক কথায় প্রকাশ– অসংযমী।
'নতুন বিবাহিত স্ত্রী' এর এক কথায় প্রকাশ– নবোঢ়া।
'নেই রদ (দাঁত) যার' এর এক কথায় প্রকাশ– নীরদ।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ। 
১৮.
‘সকল প্রার্থীগণ সভায় উপস্থিত ছিলেন' বাক্যটি কোন দোষে দুষ্ট?
  1. ক) বাহুল্য দোষ
  2. খ) উপমার ভুল প্রয়োগ
  3. গ) গুরুচণ্ডালি দোষ
  4. ঘ) কোনোটাই নয়
সঠিক উত্তর:
ক) বাহুল্য দোষ
উত্তর
সঠিক উত্তর:
ক) বাহুল্য দোষ
ব্যাখ্যা
‘সকল প্রার্থীগণ সভায় উপস্থিত ছিলেন' বাক্যটি 'বাহুল্য দোষে' দুষ্ট। 

• বাহুল্য দোষ:
- প্রয়ােজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করলে বাক্যে বাহুল্য দোষ ঘটে এবং শব্দ তার যােগ্যতা গুণ হারিয়ে ফেলে।
- বাংলা ভাষায় একই বাক্যে দুইবার বহুবচন ব্যবহৃত হয় না।
- দুইবার বহুবচন বাচক চিহ্ন বা শব্দ ব্যবহার করলে শব্দ বাহুল্য দোষে দুষ্ট হয়।
- তাই অগণিত, অনেক, যাবতীয়, সব ইত্যাদি শব্দ আছে, তাদের পরে সংশ্লিষ্ট বিশেষ্য পদের সঙ্গে বুহুবচন হবেনা। 
- বাক্যটি হবে- প্রার্থীগণ সভায় উপস্থিত ছিলেন।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯.
'গরমিল' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
  1. ক) মিল ও অমিল
  2. খ) অমিলের সদৃশ
  3. গ) মিলের অভাব
  4. ঘ) গর ও মিল
সঠিক উত্তর:
গ) মিলের অভাব
উত্তর
সঠিক উত্তর:
গ) মিলের অভাব
ব্যাখ্যা
'গরমিল' এর সঠিক ব্যাসবাক্য- মিলের অভাব।
- এটি অব্যয়ীভাব সমাস। 

অব্যয়ীভাব সমাস
পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থ প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। 
অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়।
- সামীপ্য (নৈকট্য), বিপ্‌সা (পৌনঃপুনিকতা), পর্যন্ত, অভাব, অনতিক্রম্যতা, সাদৃশ্য, যোগ্যতা প্রভৃতি নানা অর্থে অব্যয়ীভাব সমাস হয়।
যেমন:
নির্বিঘ্ন = বিঘ্নের অভাব, 
নিরামিষ = আমিষের অভাব, 
গরমিল = মিলের অভাব,  
জানু পর্যন্ত লম্বিত ('পর্যন্ত' শব্দের অব্যয় 'আ')= আজানুলম্বিত (বাহু),

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
২০.
‘সাবান' কোন দেশী শব্দ?
  1. ক) তুর্কি
  2. খ) পাঞ্জাবি
  3. গ) ফরাসি
  4. ঘ) পর্তুগিজ
সঠিক উত্তর:
ঘ) পর্তুগিজ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পর্তুগিজ
ব্যাখ্যা
‘সাবান'- পর্তুগিজ ভাষার শব্দ।

বাংলা ভাষায় ব্যবহৃত কিছু পর্তুগিজ ভাষার শব্দ হলো-
- বোতাম,
- আলপিন,
- পাউরুটি,
- ইংরেজ,
- সাবান,
- পাদ্রি,
- আলকাতরা,
- বারান্দা,
- পেয়ারা,
- বোতাম,
- আলমারি,
- গির্জা,
- চাবি,
- আনারস,
- ইস্পাত,
- আচার,
- পিস্তল,
- গুদাম ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২১.
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি?
  1. ক) বিহার
  2. খ) মেঘালয়
  3. গ) মিজুরাম
  4. ঘ) ত্রিপুরা
সঠিক উত্তর:
ক) বিহার
উত্তর
সঠিক উত্তর:
ক) বিহার
ব্যাখ্যা
• বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য ৫টি। যথা- আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গ।
বাংলাদেশের - 
• বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয়- বিহার
• উত্তরে- ভারতের পশ্চিবঙ্গ, আসাম ও মেঘালয় প্রদেশ।
• পূবে - ভারতের আসাম, ত্রিপুরা ও মিজোরাম প্রদেশ এবং মিয়ানমার।
• দক্ষিণে - বঙ্গোপসাগর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ (ভারত), মিয়ানমার।
• পশ্চিমে - ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশ।
• ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩০টি।
• মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩টি।
• ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্তবর্তী বাংলাদেশের একমাত্র জেলা রাঙামাটি।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
২২.
বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত?
  1. ক) ময়নামতি
  2. খ) সোনারগাঁও
  3. গ) ঢাকা
  4. ঘ) বগুড়া
সঠিক উত্তর:
খ) সোনারগাঁও
উত্তর
সঠিক উত্তর:
খ) সোনারগাঁও
ব্যাখ্যা
• বাংলাদেশ লোক ও কারু শিল্প যাদুঘর:
- সোনারগাঁ লোকশিল্প জাদুঘর রাজধানী ঢাকা থেকে ২৪ কিলোমিটার দূরে অবস্থিত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় অবস্থিত।
- বাংলাদেশের লোকশিল্পের সংরক্ষণ, বিকাশ  ও সর্বসাধারণের মধ্যে লোকশিল্পের গৌরবময় দিক তুলে ধরার জন্য ১৯৭৫ সালে শিল্পাচার্য জয়নুল আবেদীনের উদ্যোগে বাংলাদেশ সরকার বিশাল এলাকা নিয়ে এই জাদুঘর প্রতিষ্ঠা করেন।
- সোনারগাঁয়ের “বড়সর্দারবাড়ি” নামে পরিচিত একটি প্রাচীন জমিদার প্রাসাদে এই জাদুঘর স্থাপন করা হয়েছে।এখানে আরো রয়েছে একটি সমৃদ্ধ গ্রন্থাগার, কারুপল্লী ও একটি বিশাল লেক।

তথ্যসূত্র: নারায়ণগঞ্জ জেলার ওয়েবসাইট।
২৩.
আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়?
  1. ক) ৮ মার্চ
  2. খ) ১০ মার্চ
  3. গ) ১৪ ফেব্রুয়ারি
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) ৮ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮ মার্চ
ব্যাখ্যা
- আন্তর্জাতিক নারী দিবস (IWD) ৮মার্চ নারীদের অর্জনকে সম্মান জানানো এবং নারীর অধিকারের প্রচার।
- অনেক দেশে ৮মার্চ জাতীয় ছুটির দিন হিসেবে পালন করা হয়।
- ৮মার্চ ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ নারী দিবস স্বীকৃতকে।
- ৮মার্চ ভোটাধিকারের প্রচারে ১৯০৯ সালে আমেরিকার সোশ্যালিস্ট পার্টি প্রথম জাতীয় নারী দিবস পালন করে।
- ১৯২১ সালে আইডব্লিউডি আনুষ্ঠানিকভাবে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে।

উৎস: ব্রিটানিকা।
২৪.
সম্প্রতি বাংলাদেশে কোন দেশের দূতাবাস খোলা হয়েছে?
  1. ক) কাতার
  2. খ) আর্জেন্টিনা
  3. গ) সুইডেন
  4. ঘ) আজারবাইজান
সঠিক উত্তর:
খ) আর্জেন্টিনা
উত্তর
সঠিক উত্তর:
খ) আর্জেন্টিনা
ব্যাখ্যা
• ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস:
- ঢাকায় ফের উদ্বোধন করা হলো আর্জেন্টিনার দূতাবাস
- ৪৫ বছর পর সোমবার (২৭ ফেব্রুয়ারি,২০২৩) রাজধানীর বনানীতে দেশটির দূতাবাস উদ্বোধন করা হয়।
- এ সময় উপস্থিত ছিলেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়ারো ও বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
- এ সফরে ৪৫ বছর আগে বন্ধ হয়ে যাওয়া লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার দূতাবাস চালু ও দুই দেশের মধ্যে ফুটবল এবং কৃষিতে সহযোগিতাসহ চারটি চুক্তি এবং সমঝোতা স্মারক সইকরা হয়েছে।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো।
২৫.
নেপালের মুদ্রার নাম কি?
  1. ক) গুলট্রাম
  2. খ) রুপি
  3. গ) রিয়াল
  4. ঘ) টাকা
সঠিক উত্তর:
খ) রুপি
উত্তর
সঠিক উত্তর:
খ) রুপি
ব্যাখ্যা
নেপালের মুদ্রার নাম-রুপি

এছাড়াও -
- ভুটানের মুদ্রার নাম গুলট্রাম।
- সৌদি আরব এর মুদ্রার নাম।
- বাংলাদেশের মুদ্রার নাম-টাকা।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
২৬.
ঢাকা বিভাগে কয়টি জেলা?
  1. ক) ১৫টি
  2. খ) ১৪টি
  3. গ) ১৩টি
  4. ঘ) ১৭টি
সঠিক উত্তর:
গ) ১৩টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৩টি
ব্যাখ্যা
- বর্তমানে বাংলাদেশের বিভাগ সংখ্যা আটটি।
- ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৩টি জেলা আছে।
- ঢাকা বিভাগের জেলা গুলো হলো- ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ি, নরসিংদী, নারায়ণগঞ্জ, শরিয়তপুর ও টাঙ্গাইল।

উৎস: নিকার ওয়েবসাইট।
২৭.
নবায়নযোগ্য জ্বালানি কোনটি?
  1. ক) কয়লা
  2. খ) গ্যাস
  3. গ) সূর্যালোক
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
গ) সূর্যালোক
উত্তর
সঠিক উত্তর:
গ) সূর্যালোক
ব্যাখ্যা
নবায়নযোগ্য জ্বালানি বা রিনিউয়েবল এনার্জি হলো এমন শক্তির উৎস যা স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং এর ফলে শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায় না।
নবায়নযোগ্য জ্বালানির উদাহরণ হলো- পরমানু শক্তি, সৌর শক্তি, বাহুপ্রবাহ ,সূর্যালোক ইত্যাদি। পেট্রোল, কয়লা, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি জীবাশ্ম জালানী।

তথ্যসূত্র: পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২৮.
রূপপুর পারমানবিক কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরী হচ্ছে?
  1. ক) ভারত
  2. খ) রাশিয়া
  3. গ) চীন
  4. ঘ) জাপান
সঠিক উত্তর:
খ) রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) রাশিয়া
ব্যাখ্যা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: 
- পাবনা জেলার রূপপুরে পারমাণবিক চুল্লি নির্মিত হয়েছে রাশিয়াযর সহায়তায় । 
- রূপপুর কেন্দ্রে দুটি ইউনিটে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। 
- এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রাথমিকভাবে এক লক্ষ তের হাজার কোটি টাকারও বেশি খরচ ধরা হয়েছে। 
- বাংলাদেশে একক প্রকল্প হিসেবে এটি সবচেয়ে বড় কোনো অবকাঠামো প্রকল্প।

তথ্যসূত্র: বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।
২৯.
বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কী?
  1. ক) ওয়াট
  2. খ) ওয়াট-ঘন্টা
  3. গ) কিলোওয়াট-ঘন্টা
  4. ঘ) কুলম্ব
সঠিক উত্তর:
গ) কিলোওয়াট-ঘন্টা
উত্তর
সঠিক উত্তর:
গ) কিলোওয়াট-ঘন্টা
ব্যাখ্যা
• বিদুৎশক্তির বাণিজ্যিক একক- কিলোওয়াট-ঘন্টা।
- সাধারণত বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক হিসাবের জন্য কিলোয়াট-ঘন্টা একক ব্যবহৃত হয়।
- এক কিলোয়াট ক্ষমতা সম্পন্ন কোন যন্ত্র এক ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয় তাকে এক কিলোয়াট-ঘন্টা বলে।
- কোন পরিবাহীর  দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপ করা হয় ভোল্ট একক দ্বারা।

উৎস: পদার্থবিজ্ঞান-১ম পত্র (বোর্ড বই), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩০.
কোন জেলায় পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম নেই?
  1. ক) পঞ্চগড়
  2. খ) সাতক্ষীরা
  3. গ) বান্দরবান
  4. ঘ) কক্সবাজার
সঠিক উত্তর:
গ) বান্দরবান
উত্তর
সঠিক উত্তর:
গ) বান্দরবান
ব্যাখ্যা
এক নজরে বাপবিবোর্ড এর কার্যক্রম:
- পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম নেই- বান্দরবান জেলায়
- মোট পল্লী বিদ্যুৎ সমিতি ৮০ টি।
- অনুমোদিত প্রকল্প ৮৪ টি।
- অন্তর্ভুক্ত জেলা ৬১ টি।
- অন্তর্ভুক্ত উপজেলা ৪৬২ টি ( ৪৬১ টি অন-গ্রিড এবং ০১ অফ-গ্রিড)।
- শতভাগ বিদ্যুতায়িত উপজেলা ৪৬২।

তথ্যসূত্র: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।
৩১.
He talks as if he (to be) mad.
  1. ক) were
  2. খ) will be
  3. গ) was
  4. ঘ) would
সঠিক উত্তর:
ক) were
উত্তর
সঠিক উত্তর:
ক) were
ব্যাখ্যা
• As if / as though এর পূর্বে present indefinite tense থাকলে as if / as though এর পরে past indefinite/perfect tense হয় এবং be verb থাকলে সবসময় were হয়।
- যেহেতু প্রশ্নে প্রদত্ত বাক্যটিতে as if এর পুর্বে present indefinite tense আছে, তাই সঠিক উত্তর হবে - were
- Complete sentence: He talks as if he were mad.
৩২.
Do not insist __________ his going therer.
  1. ক) at
  2. খ) on
  3. গ) in
  4. ঘ) to
সঠিক উত্তর:
খ) on
উত্তর
সঠিক উত্তর:
খ) on
ব্যাখ্যা
• Insist on/upon অর্থ কোনো কিছুতে জোর দেয়া।
- Insist on/upon এর সাথে verb এর ing form বসে।
Example:
- He insisted on my going there.
- She insists on doing everything her own way.
৩৩.
The boy takes _____ his mother.
  1. ক) to
  2. খ) with
  3. গ) up
  4. ঘ) after
সঠিক উত্তর:
ঘ) after
উত্তর
সঠিক উত্তর:
ঘ) after
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - after
Take after: resemble a parent or ancestor; সদৃশ হওয়া।
Example:
- The boy takes after his grandfather.
- The rest of us take after our mother.
৩৪.
What part of speech is 'Beauty'
  1. ক) Noun
  2. খ) Adjective
  3. গ) Pronoun
  4. ঘ) Verb
সঠিক উত্তর:
ক) Noun
উত্তর
সঠিক উত্তর:
ক) Noun
ব্যাখ্যা
• Beauty (noun)
English Meaning: a combination of qualities, such as shape, colour, or form, that pleases the aesthetic senses, especially the sight.
Bangla Meaning: সৌন্দর্য; শ্রী; রূপ; লাবণ্য; ছটা।

Source: Bangla Academy Dictionary.
৩৫.
'Let him tell to go 'active voice' is _____
  1. ক) Let him tell to go
  2. খ) Tell him go
  3. গ) Tell him to go
  4. ঘ) Tell him going
সঠিক উত্তর:
গ) Tell him to go
উত্তর
সঠিক উত্তর:
গ) Tell him to go
ব্যাখ্যা
কোনো বাক্য Verb দ্বারা আরম্ভ হওয়া imperative sentence কে passive voice করার নিয়ম:
Let + object + be + verb এর past participle বসে।
যেমন- Active voice: Tell him to go.
Passive Voice: Let him be told to go.
৩৬.
Which one is correct?
  1. ক) Apropriate
  2. খ) Appropriate
  3. গ) Appropriet
  4. ঘ) Apropriet
সঠিক উত্তর:
খ) Appropriate
উত্তর
সঠিক উত্তর:
খ) Appropriate
ব্যাখ্যা
• সঠিক বানানটি হচ্ছে: Appropriate.

Appropriate (Adjective)

English Meaning: Correct or right for a particular situation or occasion.
Bangla Meaning: Appropriate (for/to something) যথাযথ; যথোচিত; মানানসই: His style of writing is not appropriate to his subject.
- (verb transitive) 
(১) বিশেষ উদ্দেশ্যে আলাদা করে রাখা: Tk 5,000.00 has been appropriated for building a community center. 
(২) আত্মসাৎ করা: He is suspected of appropriating government funds.

Synonyms: Suitable (উপযোগী), Proper (উপযুক্ত), Convenient (সুবিধাজনক), Fitted (মানানসই).
Antonyms: Inappropriate (অনুপযোপী; অযোগ্য), Irrelevant (অপ্রাসঙ্গিক), Inapplicable (অপ্রযোজ্য), Inapt(অযোগ্য), Indecent(অশোভন)।  

Other Forms:
Appropriation (noun)
(১) [Uncountable noun] আত্মসাৎকরণ; [Countable noun] আত্মসাতের দৃষ্টান্ত।
(২) [Countable noun] বিশেষ কোনো উদ্দেশ্যে গচ্ছিত অর্থ: The municipal authority made an appropriation for building a community centre. Senate appropriations committee.
[America(n)] নিরাপত্তা, জনকল্যাণ ইত্যাদির জন্য নির্ধারিত তহবিল পরিচালনাকারী সিনেট কমিটি।

Example Sentence: 
1. Punishment should be appropriate to the crime.
2. Red wine would have been a more appropriate choice with the meal.

Source: Live MCQ Lecture.
৩৭.
If I had a typewriter_______
  1. ক) I will type myself
  2. খ) I would have typed myself
  3. গ) I would type myself
  4. ঘ) I might have typed myself
সঠিক উত্তর:
গ) I would type myself
উত্তর
সঠিক উত্তর:
গ) I would type myself
ব্যাখ্যা
• বাক্যটি একটি 2nd Conditionals sentence এর উদাহরণ।
• Second Conditional এর নিয়মানুযায়ী - 
- If + past indefinite + subject + would/could/might + verb এর base form + ext.
- অর্থাৎ, If + past indefinite যুক্ত clause এর পরবর্তী clause টিতে subject এর পর would/could/might এর সাথে verb এর base form বসে। 
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর - I would type myself.
- Complete Sentence: If I had a typewriter I would type myself.
৩৮.
_______ honesty of jamil is enviable.
  1. ক) the
  2. খ) a
  3. গ) an
  4. ঘ) no article
সঠিক উত্তর:
ক) the
উত্তর
সঠিক উত্তর:
ক) the
ব্যাখ্যা
• honesty হচ্ছে Abstract noun
- সাধারণত Abstract noun- এর আগে কোন article বসে না।
- কিন্তু যদি noun + of + noun বসে তাহলে প্রথম noun টি abstract noun হওয়া সত্ত্বেও তার আগে the বসে।
- এবং Abstract noun-কে নির্দিষ্ট করে বুঝালে ও তার পূর্বে the বসে। 
- তাই, সঠিক উত্তর the
৩৯.
The mad died _______ overeating.
  1. ক) from
  2. খ) for
  3. গ) on
  4. ঘ) of
সঠিক উত্তর:
ক) from
উত্তর
সঠিক উত্তর:
ক) from
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - from.
- সাধারণত, Die from (Effect) -কোনো ফলাফল; পরিণতি; প্রভাব এ মারা গেলে Die from ব্যবহার হয়।
- Complete sentence: The man died from overeating.
............................................................
die from (effect): He died from snake bite/ over eating.
die for (shake / cause): He died for his country.
die in (accident): He died in an accident.
die in (place / month / year): He died in 1950./ He died in London. / He died in a hospital in Dhaka.
die in (accident): He died in a train accident.
die on (name of day /spot death): He died on the spot./ He died on Monday.
die at (time): He died at 9–30 am.
die between (time): He died between 9 a m to 9–30 am.
die within (time): He died within five minutes.
৪০.
He had a _______ of fever.
  1. ক) serious attack
  2. খ) strong attack
  3. গ) sever attack
  4. ঘ) bad attack
সঠিক উত্তর:
গ) sever attack
উত্তর
সঠিক উত্তর:
গ) sever attack
ব্যাখ্যা
• Severe
- English Meaning: causing very great pain, difficulty, worry, damage, etc.; very serious:
- Bangla Meaning: তীব্র, কঠোর। সাধারণত আবহাওয়া ও রোগের অবস্থা বুঝাতে শব্দটি ব্যবহৃত হয়।

• সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - sever attack
Complete Sentence: He had a severe attack of fever
৪১.
Choose the correct sentence -
  1. ক) I, you and he are present.
  2. খ) You, he and I are present
  3. গ) You, he and I am present . 
  4. ঘ) He, you and I are present
সঠিক উত্তর:
খ) You, he and I are present
উত্তর
সঠিক উত্তর:
খ) You, he and I are present
ব্যাখ্যা
• কোনো sentence এ একাধিক pronoun বসলে  '231' নিয়মে অর্থাৎ প্রথমে 'second person', তারপর 'third person' এবং শেষে 'first person' বসে।
- সেই সাথে auxiliary verb এর plural form হবে।
যেমন: You, Lima & I are present.

সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - You, he and I are present 


কিন্তু মনে রাখতে হবে,
দোষ স্বীকার করলে অথবা অপরাধ স্বীকার করলে '123' নিয়মে বসবে। 
অর্থাৎ first person'+ second person+ third person + auxiliary verb এর plural for
যেমন: I, you and he are guilty.
৪২.
I have no money ______ hand.
  1. ক) in
  2. খ) by
  3. গ) at
  4. ঘ) on
সঠিক উত্তর:
ক) in
উত্তর
সঠিক উত্তর:
ক) in
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - in.
- হাতে সময় বা টাকা আছে বা থাকা অর্থে in hand ব্যবহৃত হয়।
- Complete Sentence: I have no money in hand.
৪৩.
He divided the money _______ the two brothers.
  1. ক) among
  2. খ) between
  3. গ) over
  4. ঘ) None is correct
সঠিক উত্তর:
খ) between
উত্তর
সঠিক উত্তর:
খ) between
ব্যাখ্যা
• দুইজন এর মাঝে ভাগ করা বুঝাতে Between এবং
• দুইয়ের অধিক বা অনেকের মধ্যে ভাগ করে দেওয়া বুঝাতে among ব্যবহার হয়।

• যেহেতু প্রশ্নে দুইজনের মধ্যে টাকা ভাগ করে দেয়া বুঝিয়েছে তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - between.
Complete Sentence: He divided the money between the two brothers.
৪৪.
Choose the correct sentence____
  1. ক) I felt his pulse
  2. খ) I found his pulse
  3. গ) I examined his pulse
  4. ঘ) I saw his pulse
সঠিক উত্তর:
ক) I felt his pulse
উত্তর
সঠিক উত্তর:
ক) I felt his pulse
ব্যাখ্যা
• Feel someone's pulse - to measure how fast someone's heart is beating.
- Pulse (নাড়ি/স্পন্দন) দেখা কিংবা স্পর্শ করা যায় না, অনুভব করতে হয়। তাই ‘I felt his pulse’ হবে।
- সুতরাং pulse এর সাথে feel ব্যতীত অন্য verb সামঞ্জস্যপূর্ণ নয়।
- তাই সঠিক বাক্য:  I felt his pulse.
৪৫.
The antonym of 'Apex' is ____
  1. ক) Top
  2. খ) Peak
  3. গ) Base
  4. ঘ) Pinnacle
সঠিক উত্তর:
গ) Base
উত্তর
সঠিক উত্তর:
গ) Base
ব্যাখ্যা
• Apex (noun) 
- English Meaning: The top or highest part of something.
- Bangla Meaning: উচ্চতম বিন্দু; শীর্ষবিন্দু: the apex of a triangle; the apex of one’s career/fortunes.

• অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) Top - চূড়া
খ) Peak - সর্বোচ্চ
গ) Base - ভিত্তি)
ঘ) Pinnacle - সূচাগ্র
- সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলো মধ্যে - Base শব্দটি Apex এর বিপরীত অর্থ প্রকাশ করছে। 
- তাই সঠিক উত্তর হবে - Base.

Source: Bangla Academy Dictionary.
৪৬.
টাকায় ১০টি ও টাকায় ১৫টি দরে সমান সংখ্যক কলম কিনে সবগুলো কলম ১২ টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ক) ২৫% লাভ হবে
  2. খ) ২৫% ক্ষতি হবে
  3. গ) ৩০% লাভ হবে
  4. ঘ) কোনটিই সঠিক নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই সঠিক নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই সঠিক নয়
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ১০টি ও টাকায় ১৫টি দরে সমান সংখ্যক কলম কিনে সবগুলো কলম ১২ টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
এখানে,
২ টির ক্রয়মূল্য = (১/১০ + ১/১৫) টাকা
= (৩ + ২)/৩০
= ১/৬ টাকা

আবার,
১২ টির বিক্রয়মূল্য ১ টাকা
∴ ২ টি কলার বিক্রয়মূল্য ১/৬ টাকা।

যেহেতু, ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য সমান, সুতরাং লাভ বা ক্ষতি কিছুই হবে না।
৪৭.
কোন ছাত্রাবাসের ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পরে আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কত দিন চলবে?
  1. ক) ১৫ দিন
  2. খ) ২০ দিন
  3. গ) ২৪ দিন
  4. ঘ) ১৮ দিন
সঠিক উত্তর:
খ) ২০ দিন
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ছাত্রাবাসের ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পরে আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কত দিন চলবে?

সমাধান:
এখানে,
অবশিষ্ট দিন = (৩০ - ৫) দিন = ২৫ দিন
মোট লোক = (৪০ + ১০) জন = ৫০ জন।

এখন,
৪০ জনের খাবার আছে ২৫ দিনের
১ জনের খাবার আছে ২৫ × ৪০ দিনের
∴ ৫০ জনের খাবার আছে (২৫ × ৪০)/৫০ দিনের
= ২০ দিনের।
৪৮.
২টি দ্রব্যের মূল্যের অনুপাত ৫ : ৭। ২য় টির মূল্য ১৭.৮৫ টাকা হলে ১ম টির মূল্য কত?
  1. ক) ১২.৭৫
  2. খ) ১৩.৭৫
  3. গ) ৭৫.৭৫
  4. ঘ) ২৫.৭৫
সঠিক উত্তর:
ক) ১২.৭৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২.৭৫
ব্যাখ্যা
প্রশ্ন: ২টি দ্রব্যের মূল্যের অনুপাত ৫ : ৭। ২য় টির মূল্য ১৭.৮৫ টাকা হলে ১ম টির মূল্য কত?

সমাধান:
১ম টির মূল্য ৫ক 
২য় টির মূল্য ৭ক

প্রশ্নমতে,
৭ক = ১৭.৮৫
বা, ক = ২.৫৫
১ম টির মূল্য = ৫ × ২.৫৫
= ১২.৭৫
৪৯.
১০ টাকার ২৫% কত টাকা?
  1. ক) ১০ টাকা
  2. খ) ৮ টাকা
  3. গ) ২.৫ টাকা
  4. ঘ) ৫ টাকা
সঠিক উত্তর:
গ) ২.৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ২.৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ টাকার ২৫% কত টাকা?

সমাধান:
১০ এর ২৫% = ১০ × ২৫/১০০
= ২.৫ টাকা
৫০.
একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিন কোনের পরিমাণ কত ডিগ্রী হবে?
  1. ক) ৬০, ৬০, ৬০
  2. খ) ৪০, ৯০, ৪০
  3. গ) ৫০, ৯০, ৪০
  4. ঘ) ৪৫, ৯০, ৪৫
সঠিক উত্তর:
ঘ) ৪৫, ৯০, ৪৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৫, ৯০, ৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিন কোনের পরিমাণ কত ডিগ্রী হবে?

সমাধান:
ধরি,
কোণ গুলোর অনুপাত x : x : 2x

প্রশ্নমতে,
x + x + 2x = 180°
বা, 4x = 180°
∴ x = 45°
তাহলে, কোণগুলো হল, ৪৫°, ৪৫° ও  ৯০°। ইহা একটি সমদ্বিবাহু সমকোনী ত্রিভুজ।
দুটি কোন সমান হলে দুটি বাহুও সমান হবে।
৫১.
৫ লিটার পানির ওজন হবে -
  1. ক) ৫০০ গ্রাম
  2. খ) ২৫০০ গ্রাম
  3. গ) ১০০০০ গ্রাম
  4. ঘ) ৫০০০ গ্রাম
সঠিক উত্তর:
ঘ) ৫০০০ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫০০০ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ লিটার পানির ওজন হবে -

সমাধান:
আমরা জানি,
১ লিটার = ১০০০ গ্রাম
∴ ৫ লিটার = ৫০০০ গ্রাম
৫২.
কোন সংখ্যর দ্বিগুনের সাথে ৫ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ৭ বেশী হয়। সংখ্যাটি কত?
  1. ক) ৪
  2. খ) ৩
  3. গ) ২
  4. ঘ) ১
সঠিক উত্তর:
গ) ২
উত্তর
সঠিক উত্তর:
গ) ২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যর দ্বিগুনের সাথে ৫ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ৭ বেশী হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি ক

প্রশ্নমতে,
বা, ২ক + ৫ = ক + ৭
বা, ক = ৭ - ৫
∴  ক = ২
∴ সংখ্যাটি ২
৫৩.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
  1. ক) ৩/৪
  2. খ) ৫/৬
  3. গ) ৭/৯
  4. ঘ) ১১/১৮
সঠিক উত্তর:
ঘ) ১১/১৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১১/১৮
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?

সমাধান:
৩/৪ = ০.৭৫
৫/৬ = ০.৮৩
৭/৯ = ০.৭৮
১১/১৮ = ০.৬১

দেখা যায় যে ১১/১৮ ভগ্নাংশটি সবচেয়ে ক্ষুদ্রতম।
৫৪.
১৪৪, ৮১, ৩৬ এর পরবর্তী সংখ্যা কোনটি?
  1. ক) ১৮
  2. খ) ১২
  3. গ) ৯
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
গ) ৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯
ব্যাখ্যা
প্রশ্ন: ১৪৪, ৮১, ৩৬ এর পরবর্তী সংখ্যা কোনটি?

সমাধান:
১৪৪ = ১২
৮১ = ৯
৩৬ = ৬
৯ = ৩

∴ পরবর্তী সংখ্যাটি = (৩)
= ৯
৫৫.
বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ। তিন বছর পরে, পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ হয় । পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
  1. ক) ২৫ বছর, ৫ বছর
  2. খ) ৫০ বছর, ১০ বছর
  3. গ) ৪৫ বছর, ৯ বছর
  4. ঘ) ২৫ বছর, ৫ বছর
সঠিক উত্তর:
গ) ৪৫ বছর, ৯ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৫ বছর, ৯ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ। তিন বছর পরে, পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ হয় । পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?

সমাধান: 
পুত্রের বর্তমান বয়স x বছর
পিতার বর্তমান বয়স ৫xবছর

তিন বছর পরে পিতার বয়স = (৫x + ৩) বছর
তিন বছর পরে পুত্রের বয়স = (x + ৩) বছর

প্রশ্নমতে,
৫x + ৩ = (x + ৩) × ৪
বা, ৫x + ৩ = ৪x + ১২
বা, ৫x - ৪x = ১২ - ৩
 x = ৯ বছর

অতএব,
পুত্রের বর্তমান বয়স = ৯ বছর 
পিতার বর্তমান বয়স = (৫ × ৯) = ৪৫ বছর
৫৬.
x + 6 = 9 হলে 10x + 6 = কত?
  1. ক) 39
  2. খ) 36
  3. গ) 26
  4. ঘ) 46
সঠিক উত্তর:
খ) 36
উত্তর
সঠিক উত্তর:
খ) 36
ব্যাখ্যা
প্রশ্ন: x + 6 = 9 হলে 10x + 6 = কত?

সমাধান: 
x + 6 = 9 
x = 9 - 6
x = 3

 10x + 6 =10 × 3 + 6 = 36 
৫৭.
প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ৪০। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৫০ হলে তৃতীয় সংখ্যাটি কত?
  1. ক) ৬০
  2. খ) ৭০
  3. গ) ৯০
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) ৭০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭০
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ৪০। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৫০ হলে তৃতীয় সংখ্যাটি কত?

সমাধান: 
প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ৪০
প্রথম ও দ্বিতীয় সংখ্যার সমষ্টি = ৪০ × ২ = ৮০ 

 প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৫০
 প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার সমষ্টি = ৫০ × ৩ = ১৫০ 

তৃতীয় সংখ্যাটি = ১৫০ - ৮০ = ৭০
৫৮.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গ মিটার। এর পরিসীমা কত?
  1. ক) ৩০ মি.
  2. খ) ৬০ মি.
  3. গ) ১২০ মি.
  4. ঘ) ৯০ মি.
সঠিক উত্তর:
গ) ১২০ মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২০ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গ মিটার। এর পরিসীমা কত?

সমাধান: 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গ মিটার। 
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ক = √৯০০ মিটার
= ৩০ মিটার 

 বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ক মিটার 
= (৪ × ৩০) মিটার 
= ১২০ মিটার 
৫৯.
কম্পিউটারের অস্থায়ী মেমোরি কোনটি?
  1. ক) ROM
  2. খ) RAM
  3. গ) Hard disc
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) RAM
উত্তর
সঠিক উত্তর:
খ) RAM
ব্যাখ্যা
• কম্পিউটারের অস্থায়ী মেমোরি RAM.
- RAM-এর পুরো অর্থ হচ্ছে Random Access Memory.
- র‍্যামে অত্যন্ত সহজে তথ্য সংরক্ষণ করা যায় এবং প্রয়োজনে তথ্য মুছে ফেলা যায়।
- তথ্য পড়া ও লেখা উভয় প্রকার কাজই র‍্যামে সম্পাদন করা যায় বলে র‍্যামকে লিখন/পঠন স্মৃতিও বলা হয়।
- কম্পিউটার চালু করার সাথে সাথেই কম্পিউটার পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম ও ডেটা র‍্যাম স্মৃতিতে চলে আসে।
- কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে র‍্যামে সংরক্ষিত সকল তথ্য মুছে যায়। তাই একে ভোলাটাইল স্মৃতি বা অস্থায়ী স্মৃতিও বলা হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬০.
কোনো ফাইল স্থায়ীভাবে Delete করার জন্য কোন বাটন চাপতে হবে?
  1. ক) Alt + Delete
  2. খ) Shift + Delete
  3. গ) Ctrl + Delete
  4. ঘ) Enter + Delete
সঠিক উত্তর:
খ) Shift + Delete
উত্তর
সঠিক উত্তর:
খ) Shift + Delete
ব্যাখ্যা
• কম্পিউটারে কোনো ফাইল মুছে ফেলতে ডিলিট বোতামে চাপলেই সেটি মুছে যায়, তবে অস্থায়ীভাবে। ফাইলটি জমা হয় রিসাইকেল বিনে।
- স্থায়ীভাবে কিছু মুছে ফেলতে চাইলে একসঙ্গে SHIFT ও DEL বোতাম চাপলেই তা মুছে যাবে। 

উৎস: Microsoft Support.
৬১.
কম্পিউটারে টাইপ করার সময় কোনো লেখা মুছে গেলে তা কোন বাটন চেপে পুনরায় আনা যায়?
  1. ক) Shift + A
  2. খ) Shift + C
  3. গ) Ctrl + Z
  4. ঘ) Alt + Z
সঠিক উত্তর:
গ) Ctrl + Z
উত্তর
সঠিক উত্তর:
গ) Ctrl + Z
ব্যাখ্যা
• কম্পিউটারে টাইপ করার সময় কোনো লেখা মুছে গেলে তা Ctrl + Z বাটন চেপে পুনরায় আনা যায়।
• আনডু (Undo) করা: ডকুমেন্টের পরিবর্তন করা অংশের পরিবর্তন বাতিল করে আদি অবস্থানে ফেরত আসাকে আনডু করা বুঝায়।
- আনডু করার জন্য Ctrl + Z বোতাম চাপতে হয়।

উৎস: Microsoft Support.
৬২.
কোন মেনুতে প্রিন্ট কমান্ড থাকে?
  1. ক) View
  2. খ) insert
  3. গ) File
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) File
উত্তর
সঠিক উত্তর:
গ) File
ব্যাখ্যা
• File মেনুতে প্রিন্ট কমান্ড থাকে।
- মেনু বারের File মেনু হতে Print কমান্ড ব্যবহার করে অথবা কী-বোর্ড হতে Ctrl + P কমান্ড ব্যবহার করে ফাইল প্রিন্ট করা যায়।
- প্রত্যেক ক্ষেত্রেই একই Print ডায়লগ বক্স দেখা যায়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৩.
কী-বোর্ডে কতটি ফাংশন কী থাকে?
  1. ক) ১০টি
  2. খ) ১২টি
  3. গ) ১৮টি
  4. ঘ) ৪টি
সঠিক উত্তর:
খ) ১২টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২টি
ব্যাখ্যা
• কী-বোর্ডে ১২টি ফাংশন থাকে।
• ফাংশন কী: বিশেষ কার্য সম্পাদনের জন্য কম্পিউটারের কী-বোর্ডের বাম পাশের ওপরের সন্নিবেশিত F1, F2......F12 নম্বরযুক্ত কী গুলোকে ফাংশন কী বলা হয়।
- বার বার করতে হয় এমন কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনের জন্য ফাংশন কী গুলো ব্যবহৃত হয়।
- ফাংশন কী গুলোর মাধ্যমে তথ্য সংযোজন, বিয়োজন, সম্পাদনার কাজ সহ মেনুর বিভিন্ন কমান্ড বা অপশন নির্বাচন করা হয়।
- বিভিন্ন প্যাকেজে ফাংশন কী গুলোর ব্যবহার বিভিন্ন ধরনের হতে পারে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৪.
ইংরেজিতে সব অক্ষর ক্যাপিটাল লেটারে লেখার জন্য কোন বাটন চাপতে হবে?
  1. ক) Ctrl
  2. খ) Alt
  3. গ) Caps lock
  4. ঘ) Enter
সঠিক উত্তর:
গ) Caps lock
উত্তর
সঠিক উত্তর:
গ) Caps lock
ব্যাখ্যা
• Caps Lock: Caps Lock কী ব্যবহার করে ইংরেজিতে সব অক্ষর ক্যাপিটাল লেটারে লেখা বা টাইপ করা হয়।
- Shift: একই ওয়ার্ডের মধ্যে বা শুরুতে বড় অক্ষর টাইপ করতে এই কী ব্যবহার করা হয়।

উৎস: Computerhope Website.
৬৫.
কোন বাটন চেপে স্ক্রীন শট নেওয়া হয়?
  1. ক) Insert
  2. খ) Ctrl
  3. গ) F5
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
• প্রায় সব কী-বোর্ডেই PrtSc বা Print Screen/Sys Rq নামের একটি বিশেষ কী থাকে। এই কী দিয়ে খুব দ্রুত কম্পিউটারের পর্দায় থাকা যেকোনো তথ্যের ছবি বা স্ক্রিনশর্ট নেওয়া যায়।
- কী-বোর্ডের Windows Key+PrtSc বা Print Screen/Sys Rq কী একসঙ্গে চাপলেই স্ক্রিনশর্টটি .png ফরম্যাটে সংরক্ষিত হয়।
- তাৎক্ষণিক ছবি কপি করে উইন্ডোজের ক্লিপবোর্ডে জমা রাখার জন্য, Alt+PrtSc বা Print Screen/Sys Rq কী প্রেস করতে হয়।
- মাইক্রোসফট অফিস, পাওয়ার পয়েন্ট, অ্যাডব ফটোশপ বা মাইক্রোসফট পেইন্টে গিয়ে CTRL+V কী একসঙ্গে প্রেস করলে স্ক্রিনশর্টটি পেস্ট হয়ে যাবে।

উৎস: Microsoft Support.
৬৬.
কোন মেনুতে Header ও Footer পাওয়া যায়?
  1. ক) File
  2. খ) Insert
  3. গ) View
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) Insert
উত্তর
সঠিক উত্তর:
খ) Insert
ব্যাখ্যা
• Insert মেনুতে Header ও Footer পাওয়া যায়।
- অনেক বড় ডকুমেন্ট এর ক্ষেত্রে প্রতি পেজের উপরে ও নীচে একই ধরনের লেখা দিতে হলে হেডার ও ফুটার যোগ করতে হয়।
- হেডার বা ফুটার এর লেখাগুলো ডকুমেন্ট প্রিন্ট করার সময় প্রত্যেক পৃষ্ঠায় প্রিন্ট হয়ে যায়।
- ইনসার্ট মেনু হতে হেডার এন্ড ফুটার কমান্ড এ ক্লিক করে হেডার বা ফুটার এ ক্লিক করতে হবে।
- 'টাইপ টেক্সট' এর মধ্যে কোন কিছু লিখে দিলে তা হেডার হিসেবে প্রিন্ট হবে।
- হেডার ফুটারে এভাবে অনেক কিছু যেমন, ফাইলের নাম, ফাইল তৈরি কারীর নাম, তারিখ, পৃষ্ঠা নাম্বার ইত্যাদি যোগ করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৭.
Insert Table এ by default কতটি Column এবং Row থাকে?
  1. ক) 5 column 2 row
  2. খ) 2 column 5 row
  3. গ) 3 column 5 row
  4. ঘ) 5 column 3 row
সঠিক উত্তর:
ক) 5 column 2 row
উত্তর
সঠিক উত্তর:
ক) 5 column 2 row
ব্যাখ্যা
• Insert Table এ by default 5টি Column এবং 2টি Row থাকে।



- একটি টেবিল সাধারণত সারি ও কলামে বিভক্ত থাকে। সারি ও কলামের মাধ্যমে তৈরি প্রতিটি ঘরকে একটি সেল বলা হয়। মাইক্রোসফ্ট ওয়ার্ড এ ইনসার্ট মেনু থেকে টেবিল কমান্ড হতে আমরা টেবিল যোগ করতে পারি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৮.
কোন কিছু খোঁজার জন্য Find option টি কোন বাটন চেপে আনা যায়?
  1. ক) Ctrl + O
  2. খ) Ctrl + F
  3. গ) Ctrl + Z
  4. ঘ) Ctrl + A
সঠিক উত্তর:
খ) Ctrl + F
উত্তর
সঠিক উত্তর:
খ) Ctrl + F
ব্যাখ্যা
• কোন কিছু খোঁজার জন্য Find option টি Ctrl + F বাটন চেপে আনা যায়।
- পূর্বে তৈরী করা কোন ফাইল খোলার জন্য (File Open) Ctrl + O বাটন চেপে খোলা যায়।
- আন্ডু (Undo) বা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য Ctrl + Z বাটন চেপে আনা যায়। 
- সিলেক্ট অল (All Select) এর জন্য Ctrl + A বাটন চাপতে হয়।

উৎস: Microsoft Support.
৬৯.
একটি ফাইল কোনো Drive এ save করার জন্য-
  1. ক) Save
  2. খ) Save as
  3. গ) Close
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) Save as
উত্তর
সঠিক উত্তর:
খ) Save as
ব্যাখ্যা
• একটি ফাইল কোন Drive এ save করার জন্য Save as নির্বাচন করতে হয়।
- ডকুমেন্টে লিখিত অনুচ্ছেদটি সংরক্ষণের জন্য Ctrl + S কী, কিংবা File মেনু থেকে Save as সাবমেনু নির্বাচন করতে হয়।
- প্রাপ্ত Save as ডায়ালগ বক্সের Save in বক্সে My Documents ফোল্ডার নির্বাচন পূর্বক File name টেক্সট বক্সে ফাইলের নাম লিখে Save বাটনে ক্লিক করতে হবে।
- ফলে ডকুমেন্টটি C ড্রাইভের অধীনে My Documents ফোল্ডারে সংরক্ষিত হবে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭০.
কোন একটি ফাইল এর সাইজ কত তা কোন Option টির মাধ্যমে জানা যায়?
  1. ক) File size
  2. খ) File menu
  3. গ) Properties
  4. ঘ) Open
সঠিক উত্তর:
গ) Properties
উত্তর
সঠিক উত্তর:
গ) Properties
ব্যাখ্যা
• কোন একটি ফাইল এর সাইজ কত তা Properties Option টির মাধ্যমে জানা যায়।
- ফাইল বা ফোল্ডারের বৈশিষ্ট্য অবলোকন করার জন্য এক্সপ্লোরার উইন্ডোর File মেনু থেকে Properties সাবমেনু নির্বাচন করলে Properties উইন্ডোতে নির্বাচিত ফাইলের বিভিন্ন বৈশিষ্ট্য যেমন- ফাইলের ধরন, আকার, সংরক্ষণ, পরিবর্তন বা সর্বশেষ ব্যবহারের তারিখ ও সময় ইত্যাদি প্রদর্শিত হবে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭১.
Gmail এর ইনবক্স হতে কোনো মেইল ডিলিট করলে কোথায় খুজে পাওয়া যায়?
  1. ক) Spam
  2. খ) Trash
  3. গ) Delete
  4. ঘ) Starred
সঠিক উত্তর:
খ) Trash
উত্তর
সঠিক উত্তর:
খ) Trash
ব্যাখ্যা
• Gmail এর ইনবক্স হতে কোনো মেইল ডিলিট করলে Trash এ খুঁজে পাওয়ার যায়।
- ইনবক্স থেকে মুছে ফেলা যেকোন ইমেইল Trash নামের ফোল্ডারে পাওয়ার যায়।
- তবে সেটা অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের জন্য।
- এরপর Automatically সেই মুছে দেয়া মেইলগুলো স্থায়ীভাবে মুছে যায় যা আর ফিরে পাওয়া যায় না।

উৎস: Computerhope Website.
৭২.
Ram কোথায় থাকে?
  1. ক) প্রিন্টারে
  2. খ) সিপিইউতে
  3. গ) মনিটরে
  4. ঘ) কী-বোর্ডে
সঠিক উত্তর:
খ) সিপিইউতে
উত্তর
সঠিক উত্তর:
খ) সিপিইউতে
ব্যাখ্যা
• Ram সিপিইউতে থাকে।
- Ram হচ্ছে প্রধান স্মৃতি অংশ (Main Memory Unit).
- RAM-এর পুরো অর্থ Random Access Memory.
- র‍্যামে অত্যন্ত সহজে তথ্য সংরক্ষণ করা যায় এবং প্রয়োজনে তথ্য মুছে ফেলা যায়।
- তথ্য পড়া ও লেখা উভয় প্রকার কাজই র‍্যামে সম্পাদন করা যায় বলে র‍্যামকে লিখন/পঠন স্মৃতিও বলা হয়।
- কম্পিউটার চালু করার সাথে সাথেই কম্পিউটার পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম ও ডেটা র‍্যাম স্মৃতিতে চলে আসে।
- কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে র‍্যামে সংরক্ষিত সকল তথ্য মুছে যায়। তাই একে ভোলাটাইল সৃতি বা অস্থায়ী স্মৃতিও বলা হয়।
- এ ধরনের মেমরির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো:
১. র‍্যাম এক ধরনের ভোলাটাইল মেমরি।
২. তথ্য পড়া ও লেখা উভয় প্রকার কাজই র‍্যামে সম্পাদন করা যায়।
৩. র‍্যামের তথ্য বা প্রোগ্রামকে পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করে পুনরায় সংরক্ষণ করা যায়।
৪. কম্পিউটার চালু করার সাথে সাথেই কম্পিউটার পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম ও ডেটা র‍্যাম স্মৃতিতে চলে আসে।
৫. বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে র‍্যামে সংরক্ষিত সকল তথ্য মুছে যায়।



উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৩.
কোনটি ইনপুট ডিভাইস নয়?
  1. ক) মাউস
  2. খ) ওয়েবক্যাম
  3. গ) প্রিন্টার
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) প্রিন্টার
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রিন্টার
ব্যাখ্যা
• প্রিন্টার ইনপুট ডিভাইস নয়। প্রিন্টার আউটপুট ডিভাইস।
• ইনপুট ডিভাইস: কম্পিউটার বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের বা ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে কিংবা বিভিন্ন পরিবেশ থেকে প্রক্রিয়ারণে বিভিন্ন ধরনের ডাটা গ্রহন করে। কম্পিউটার প্রক্রিয়ারণের কাজে ডাটা প্রদানে নিয়োজিত হার্ডওয়্যার সমূহই হলো ইনপুট ডিভাইস। কম্পিউটার সিস্টেমে বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইস ব্যবহৃত হয়। তার মধ্যে কমন ইনপুট ডিভাইসসমূহ হলো-
১. কি-বোর্ড  
২. মাউস  
৩. ট্যাকবল 
৪. জয়স্টিক 
৫. বার কোড রিডার   
৬. পয়েন্ট অফ সেল
৭. ওএমআর
৮. স্ক্যানার 
৯. ডিজিটাইজার 
১০. লাইটপেন ইত্যাদি।
• আউটপুট ডিভাইস: কম্পিউটারের ফলাফল প্রদর্শনের বা প্রদানের কাজে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার জড়িত থাকে। এ সকল হার্ডওয়্যার আউটপুট
ডিভাইস নামে পরিচিত।
- উল্লেখযোগ্য আউটপুট হার্ডওয়্যার সমূহ হলো:
১. মনিটর 
২. প্রিন্টার 
৩. প্লটার  
৪. স্পিকার 
৫. মাল্টিমিডিয়া প্রজেক্টর 
৬. ইমেজ সেটার 
৭. ফিল্ম রেকর্ডার 
৮. হেড ফোন  ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৪.
কোনো বিষয় দর্শকদের সামনে উপস্থাপনের জন্য ব্যবহার করা হয়-
  1. ক) MS word
  2. খ) Excel
  3. গ) Power Point
  4. ঘ) Outlook
সঠিক উত্তর:
গ) Power Point
উত্তর
সঠিক উত্তর:
গ) Power Point
ব্যাখ্যা
• কোনো বিষয় দর্শকদের সামনে উপস্থাপনের জন্য ব্যবহার করা হয় Power Point.
- জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের গবেষক, শিক্ষাবিদ, সমাজকর্মী এবং পেশাজীবীদের মধ্যে তথ্য বিনিময় বা তথ্য আদান-প্রদানের প্রয়োজনীয়তা সর্বাধিক গুরুত্ব লাভ করছে। সকল প্রকার তথ্যের ভান্ডার সকলের জন্য সহজলভ্য করার উদ্দেশ্যে প্রতিনিয়ত সভা, সেমিনার, কর্মশালা ইত্যাদিতে কম্পিউটারের মাধ্যমে কার্যকর তথ্য উপস্থাপন করার জন্য প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে। 
- পাওয়ার পয়েন্ট হচ্ছে মাইক্রোসফট অফিসের অন্তর্ভুক্ত একটি জনপ্রিয় সফটওয়্যার। এ সফটওয়্যারটিকে প্রেজেন্টেশন সফটওয়্যারও বলা হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
৭৫.
এক্সেল C9 C10 C11 ও C12 সেল ৪ টির সংখ্যাগুলোকে যোগ করার ফর্মূলা কী?
  1. ক) SUM (C9 : C12)
  2. খ) =SUM(C9 : C12)
  3. গ) SUM(C9 + C12)
  4. ঘ) SUM=(C9 + C12)
সঠিক উত্তর:
খ) =SUM(C9 : C12)
উত্তর
সঠিক উত্তর:
খ) =SUM(C9 : C12)
ব্যাখ্যা
• এক্সেল C9 C10 C11 ও C12 সেল ৪ টির সংখ্যাগুলোকে যোগ করার ফর্মূলা হলো =SUM(C9 : C12).
- প্রথমে যোগফল যে সেলে বসানো হবে কার্সর সেই সেলে রাখতে হবে অথবা ফর্মূলা বারে সরাসরি ফর্মূলা সমূহ ব্যবহার করতে হবে।
- উদাহরণ: C9 থেকে C12 সেলে রক্ষিত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে হলে যোগফল যে সেলে বসানো হবে সেই সেলে =SUM(C9 : C12) ফর্মূলা লিখে অথবা ফর্মূলা বারে সরাসরি ফর্মূলা ব্যবহার করে Enter press করলে যোগফল প্রদর্শিত হবে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৬.
মেট্রোরেল কত তারিখে উদ্বোধন করা হয়?
  1. ক) ২৮ ডিসেম্বর, ২০২২
  2. খ) ২৮ নভেম্বর, ২০২২
  3. গ) ৬ জুন, ২০২২
  4. ঘ) ১০ জানুয়ারি, ২০২২
সঠিক উত্তর:
ক) ২৮ ডিসেম্বর, ২০২২
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৮ ডিসেম্বর, ২০২২
ব্যাখ্যা
মেট্ররেল সম্পর্কিত গুরুত্বপুর্ণ তথ্যাবলি -
• বাংলাদেশের গণপরিবহনে বৈদ্যুতিক মেট্রোরেল যুক্ত হয় - ২৮ ডিসেম্বর ২০২২
• MRT এর পূর্ণরূপ - Mass Rapid Transit.
• মেট্রোরেল নির্মাণ ও পরিচালনা করে - Dhaka Mass Transit Company Limited (DMTCL).
• বাংলাদেশ সরকারের মালিকাধীন - Dhaka Mass Transit Company Limited.
• DMTCL এর আওতায় মেট্রোরেলের মোট দৈর্ঘ্য - ১২৯.৯০১ কিলোমিটার।
• মেট্রোরেলের মোট স্টেশন হবে - ১০৫টি।
• প্রথম পর্যায়ে কাজ শেষ করা হয়েছে - এমআরটি লাইন-৬
• দ্বিতীয় পর্যায়ে কাজ শুরু হবে - এমআরটি লাইন-৫ ও এমআরটি লাইন-১: Northern Route.
• মেট্রোরেলের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় - ২৬ জুন, ২০১৬।
• দেশের প্রথম মেট্রোরেলের আনুষ্ঠানিক পরীক্ষামূলক চলাচল শুরু হয় - ২৯ আগষ্ট ২০২১।
• বাংলাদেশ বিদ্যুৎ চালিত মেট্রোরেলে প্রবেশ করে - ২৮ ডিসেম্বর ২০২২।
• মেট্রোরেলের প্রথম যাত্রী - প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
• সাধারণ যাত্রীদের জন্যে মেট্রোরেল উন্মুক্ত করা হয় - ২৯ ডিসেম্বর ২০২২
• মেট্রোরেল একনেকে অনুমোদন হয় - ১৮ ডিসেম্বর ২০১২ 
• মেট্রোরেলের কোচগুলোর নির্মাতা - জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম।
• মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর স্টেশন -১৭টি 
• ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের (এমআরটি-৬) দৈর্ঘ্য - ২১.২৬ কিলোমিটার।
• ঢাকার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রথম মেট্রোরেল (এমআরটি লাইন-৬) এর দৈর্ঘ্য - ২০.১০ কিলোমিটার।
• উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয় - ২৮ ডিসেম্বর ২০২২।
• উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের দৈর্ঘ্য- ১১.৭৩ কিলোমিটার।
• উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের স্টেশন - ৯টি 
• আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চালু হবে- 2023 সালের শেষের দিকে।


সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জানুয়ারি ২০২৩
৭৭.
পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে?
  1. ক) মানিকগঞ্জ ও শরিয়তপুর
  2. খ) মুন্সিগঞ্জ ও ফরিদপুর
  3. গ) মুন্সিগঞ্জ ও শরিয়তপুর
  4. ঘ) মানিকগঞ্জ ও ফরিদপুর
সঠিক উত্তর:
গ) মুন্সিগঞ্জ ও শরিয়তপুর
উত্তর
সঠিক উত্তর:
গ) মুন্সিগঞ্জ ও শরিয়তপুর
ব্যাখ্যা
• পদ্মা সেতু:
- পদ্মা সেতু মুন্সিগঞ্জ ও শরিয়তপুর সংযুক্ত করেছে?
- পদ্মা সেতুর উদ্বোধন হয় - ২৫ জুন, ২০২২
- যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়- ২৬ জুন, ২০২২ সালে।
- উদ্বোধন করেন- শেখ হাসিনা
- সেতুটির দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার।
-  পদ্মা সেতুর আয়ুষ্কাল ১০০ বছর।
- পদ্মা সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।
- সব মিলিয়ে সেতুর দৈর্ঘ্য ৯ দশমিক ৮৩ কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। 
- পদ্মা সেতু দিয়ে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাতায়াত সহজ হবে, সময়ও কমবে।
- চলাচল সহজ করার পাশাপাশি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে পদ্মা সেতু।
- সমীক্ষা অনুযায়ী, পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হলে ১.২৩ শতাংশ হারে মোট দেশজ উৎপাদন (জিডিপি) বৃদ্ধি পাবে।
- দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিডিপি বাড়বে ২ দশমিক ৩ শতাংশ।

উৎস: প্রথম আলো।
৭৮.
রামু উপজেলা কোন জেলায় অবস্থিত?
  1. ক) কক্সবাজার
  2. খ) খাগড়াছড়ি
  3. গ) রাঙ্গামাটি
  4. ঘ) বান্দরবান
সঠিক উত্তর:
ক) কক্সবাজার
উত্তর
সঠিক উত্তর:
ক) কক্সবাজার
ব্যাখ্যা
রামু উপজেলা কক্সবাজার জেলায় অবস্থিত।

এছাড়াও -
খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান তিনটি পার্বত্য চট্রগ্রামের জেলা।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
৭৯.
বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত করা হয়-
  1. ক) ১৯৯০ সালে
  2. খ) ১৯৯৬ সালে
  3. গ) ১৯৯৮ সালে
  4. ঘ) ২০০১ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৯৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৯৬ সালে
ব্যাখ্যা
বাংলাদেশে ইন্টারনেটের ব্যবহারঃ
- ১৯৯০ সাল থেকেই বিশ্বব্যাপী ইন্টারনেটের ব্যবহার দ্রুত ছড়িয়ে পড়লেও বাংলাদেশ অনেক পরে এ মহাযাত্রায় যোগ দেয়।
- ১৯৯৩ সালে প্রথম সরকারিভাবে ইন্টারনেট ব্যবহার শুরু হয়।
- ১৯৯৫ সালে অফলাইন ই-মেইল (offline e-mail)-এর মাধ্যমে প্রথম এদেশে সীমিত আকারে ইন্টারনেটের ব্যবহার শুরু হয় (ডায়াল-আপের সাহায্যে)।
- ১৯৯৬ সালে দেশে প্রথম ইন্টারনেটের জন্য ভিস্যাট (Very Small Aperture Terminal - VSAT) স্থাপন করা হয় এবং আই.এস.এন নামক একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আই.এস.পি (Internet Service Provider - ISP)-এর মাধ্যমে অনলাইন ইন্টারনেট সংযোগের বিস্তৃতি ঘটতে শুরু করে।

উৎসঃ বাংলাপিডিয়া।
৮০.
বাংলাদেশের জাতীয় খেলা কোনটি?
  1. ক) ফুটবল
  2. খ) হাডুডু
  3. গ) ক্রিকেট
  4. ঘ) হকি
সঠিক উত্তর:
খ) হাডুডু
উত্তর
সঠিক উত্তর:
খ) হাডুডু
ব্যাখ্যা
কাবাডি:
- পাক ভারত উপমহাদেশে কাবাডি খেলা অতি প্রাচীন।
- বাংলাদেশের গ্রাম-গঞ্জে হাডুডু নামে এই খেলা অত্যন্ত জনপ্রিয়।
- আঞ্চলিক খেলা হওয়ার কারণে এই খেলার তেমন কোনো বিধিবদ্ধ নিয়মকানুন ছিল না।
- স্বাধীনতার পর এই গ্রামীণ হাডুডু খেলা কাবাডি নামে পরিচিতি লাভ করে।
- খেলাধুলার উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশে বিভিন্ন ফেডারেশন গঠিত হয়।
- তারই প্রেক্ষিতে ১৯৭৩ সালে বাংলাদেশ কাবাডি ফেডারেশন গঠিত হয়।
- হাডুডু বা কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা।
- ১৯৮০ সালের ফেব্রুয়ারিতে কলকাতায় প্রথম এশীয় কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
- বাংলাদেশ কাবাডি ফেডারেশনের প্রচেষ্টায় ১৯৮৫ সালে ঢাকায় অনুষ্ঠিত ২য় সাফ গেমসে কাবাডি খেলা অন্তর্ভুক্ত হয়।
- ১৯৯০ সালে চীনের রাজধানী বেইজিং-এ অনুষ্ঠিত ১০ম এশিয়াডে কাবাডি খেলা নিয়মিত ক্রীড়াসূচি হিসেবে অন্তর্ভুক্ত হয়ে একে আন্তর্জাতিক খেলার মর্যাদা দিয়েছে। 

উৎস: শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।