পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাIBA, DUতারিখ২৪ জুন, ২০২৩সময়55 minutes
মোট প্রশ্ন৮০
সিলেবাস
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (NSI) পদের নাম: ফিল্ড অফিসার (গ্রেড-১০) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৩.০৬.২০২৩ Faculty Name: Institute of Business Administration (IBA), DU.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

IBA, DU · ২৪ জুন, ২০২৩ · ৮০ প্রশ্ন

.
'আনন্দমঠ' উপন্যাসের লেখক কে?
  1. ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  2. খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  3. গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  4. ঘ) আনন্দমোহন বাগচী
ব্যাখ্যা

ছিয়াত্তরের মন্বন্তরের পটভূমিকায় সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস 'আনন্দমঠ'(১৮৮২)। 
- উপন্যাসটির প্রতিপাদ্য বিষয় হিসেবে দাঁড়িয়েছে স্বদ্বশভক্তি, স্বজাতি ও স্বধর্মপ্রীতি।
- এ গ্রন্থে রচিত গান "বন্দে মাতরম্‌" পরবর্তিতে ব্রিটিশবিরোধী আন্দোলনকারীদের অত্যন্ত প্রিয় ও উদ্দীপক স্লোগান হিসেবে গৃহীত হয়।

 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস:
- দুর্গেশনন্দিনী,
- কপালকুণ্ডলা,
- মৃণালিনী,
- বিষবৃক্ষ,
- ইন্দিরা,
- যুগলাঙ্গুরীয়,
- চন্দ্রশেখর,
- রাধারানী,
- রজনী,
- কৃষ্ণকান্তের উইল,
- রাজসিংহ,
- আনন্দমঠ,
- দেবী চৌধুরানী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থটি 'লাঙল' পত্রিকায় প্রকাশিত হয়?
  1. ক) ভাঙার গান
  2. খ) সাম্যবাদী
  3. গ) সর্বহারা
  4. ঘ) বিষের বাঁশী
ব্যাখ্যা
• লাঙ্গল পত্রিকা:
- নজরুলের একটি উল্লেখযোগ্য উদ্যোগ ছিল সাপ্তাহিক লাঙ্গল পত্রিকা প্রকাশ (১৬ ডিসেম্বর ১৯২৫)।
- তিনি এ পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন। এর প্রথম সংখ্যাতেই নজরুলের ‘সাম্যবাদী’ কবিতা সমষ্টি মুদ্রিত হয়।
- লাঙ্গল ছিল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম শ্রেণিসচেতন সাপ্তাহিক পত্রিকা।
- এতে প্রকাশিত ‘শ্রমিক-প্রজা-স্বরাজ দলে’র ম্যানিফেস্টোতে প্রথম ভারতের পূর্ণ স্বাধীনতার দাবি উত্থাপিত হয়।
- এ সময় নজরুল পেশাজীবী শ্রমিক-কৃষক সংগঠনের উপযোগী সাম্যবাদী ও সর্বহারা  কাব্যগ্রন্থ প্রকাশ করেন।

'সাম্যবাদী' কবিতা:
- সাম্যবাদী' কবিতাটি কাজী নজরুল ইসলামের 'সাম্যবাদী; কাব্যগ্রন্থের নামকবিতা। 
- 'সাম্যবাদী' কাব্যগ্রন্থটি ১৯২৫ সালে প্রকাশিত হয়। 
- সবগুলোতেই মানুষের সমতা নিয়েই আলোচনা করা হয়েছে।

এ গ্রন্থের কবিতাগুলো হলো:
- সাম্যবাদী,
- ঈশ্বর,
- মানুষ,
- পাপ
- চোর-ডাকাত,
- বারাঙ্গনা,
- মিথ্যাবাদী
- নারী,
- রাজা-প্রজা
- সাম্য
- কুলি-মজুর,

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থ।
.
'সব কটা জানালা খুলে দাও না' গানটির রচয়িতা কে?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) আবদুল গাফফার চৌধুরী
  3. গ) নজরুল ইসলাম বাবু
  4. ঘ) আলতাফ মাহমুদ
ব্যাখ্যা

- “সব কটা জানালা খুলে দাও না” -গানটির রচয়িতা বা গীতিকার হলেন নজরুল ইসলাম বাবু।
- গানটির সুরকার - আহমেদ ইমতিয়াজ বুলবুল।
- নজরুল ইসলাম বাবু রচিত অন্যান্য গানের মধ্যে রয়েছে:
-‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’
- ‘আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা’
- ‘ও আমার আট কোটি ফুল দেইখো গো মালি’ প্রভৃতি।

তথ্যসূত্র: প্রথম আলো।

.
'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
  1. ক) মায়া কাজল
  2. খ) সাঁঝের মায়া
  3. গ) উদাত্ত পৃথিবী
  4. ঘ) মন ও জীবন
ব্যাখ্যা

‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি ‘সাঁঝের মায়া’ কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে।

সুফিয়া কামাল:
- 'জননী সাহসিকা' হিসেবে খ্যাত সুফিয়া কামাল ছিলেন মূলত কবি।
- সুফিয়া কামাল বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, লেখিকা ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ।
- তিনি বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন।
- তার পৈতৃক নিবাস কুমিল্লায়।
- 'বেগম' (১৯৪৭) পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন তিনি।

কবিতাটি নিম্নরূপ- 

 তাহারেই পড়ে মনে

- সুফিয়া কামাল

হে কবি! নীরব কেন-ফাল্গুন যে এসেছে ধরায়,
বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?”
কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি-
“দখিন দুয়ার গেছে খুলি?
বাতাবী নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল?
দখিনা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল?

এখনো দেখনি তুমি?” কহিলাম “কেন কবি আজ
এমন উন্মনা তুমি? কোথা তব নব পুষ্পসাজ?”
কহিল সে সুদূরে চাহিয়া-
“অলখের পাথার বাহিয়া
তরী তার এসেছে কি? বেজেছে কি আগমনী গান?
ডেকেছে কি সে আমারে? -শুনি নাই,রাখিনি সন্ধান (সংক্ষিপ্ত)

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'শিখণ্ডী' শব্দের অর্থ কী?
  1. ক) কবুতর
  2. খ) কোকিল
  3. গ) খরগোশ
  4. ঘ) ময়ূর
ব্যাখ্যা

শিখণ্ড, শিখণ্ডক : শিখণ্ডী(-ণ্ডিন্‌)

- ময়ূর;
- শিখণ্ড আছে যার (ধন্য তুই পক্ষিকুলে শিখণ্ডী-মাইকেল মধূসূদন দত্ত)।
- ময়ূর' শব্দের সমার্থক- কলাপী, শিখী, শিখণ্ডী, বর্হী।

 অন্যদিকে,
- 'খরগোশ' শব্দের সমার্থক শব্দ শশক।
- 'কবুতর' শব্দের সমার্থক শব্দ কপোত, নোটন, পায়রা, পারাবত।
- 'কোকিল' শব্দের সমার্থক শব্দ অন্যপুষ্ট, কলকণ্ঠ, পিক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
নিচের কোনটি 'পর্বত' শব্দের সমার্থক শব্দ নয়?
  1. ক) মহিধর
  2. খ) নগ
  3. গ) অচল
  4. ঘ) অখিল
ব্যাখ্যা

‘অখিল’ পর্বত এর সমার্থক শব্দ নয়।
• পৃথিবী শব্দের প্রতিশব্দ - ধরা, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, অবনি, ক্ষিতি, মহী, অখিল ইত্যাদি।
• 'পর্বত' শব্দের সমার্থক শব্দ = মহীধর, পাহাড়, গিরি, অচল, শৈল, ভূধর, অদ্রি, শিখরী, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধ্র, ভূভৃৎ, নগ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত?
  1. ক) সাত
  2. খ) আট
  3. গ) নয়
  4. ঘ) দশ
ব্যাখ্যা
  • বাংলা বর্ণমালায় মোট বর্ণ পঞ্চাশটি।
  • এরমধ্যে পূর্ণমাত্রা বর্ণ ৩২টি এবং অর্ধমাত্রার ৮টি।
  • অর্থাৎ মোট মাত্রাযুক্ত বর্ণ ৪০টি।
  • অপরদিকে, মাত্রাহীন ১০টি।
  • মাত্রাহীন ১০ টি বর্ণের মধ্যে ব্যঞ্জনবর্ণ ৬টি এবং স্বরবর্ণ ৪টি।
  • মাত্রাযুক্ত স্বরবর্ণ ১১ - ৪ = ৭টি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ২০১৯ সংস্করণ।

.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) মূমূর্ষু
  2. খ) মূর্ধণ্য
  3. গ) ন্যূনতম
  4. ঘ) চাহণ 
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
শুদ্ধ বানান :
ন্যূনতম (বিশেষণ)
- সংস্কৃত শব্দ।
অর্থ: সর্বনিম্ন

অন্যান্য অপশন:
শুদ্ধ বানান:

মূর্ধন্য (বিশেষণ)
- সংস্কৃত শব্দ।
অর্থ: জিহবার অগ্রভাগের দ্বারা মূর্ধা স্পর্শ করে উচ্চার্য।

মুমূর্ষু (বিশেষণ)
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = √ম্+সন্‌+উ।
- অর্থ: মৃত্যুকাল আসন্ন এমন, মরণাপন্ন, মৃতপ্ৰায়।

চাহন (বিশেষ্য)
- বাংলা শব্দ।
অর্থ:
- ইচ্ছা,
- আকাঙ্ক্ষা,
- অভিলাষ,
- প্রার্থনা।


উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
'বৃষ্টি পড়ে টাপুর টুপুর' এর মধ্যে 'টাপুর টুপুর' কি অব্যয়?
  1. ক) অনন্বয়ী অব্যয়
  2. খ) পদান্বয়ী অব্যয়
  3. গ) অনুকার অব্যয়
  4. ঘ) সংযোজক অব্যয়
ব্যাখ্যা
যে সকল অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয় সেগুলোকে অনুকার অব্যয় বলে।

যথা:
- বজ্রের ধ্বনি : কড় কড়,
- বৃষ্টির তুমুল শব্দ : ঝম ঝম,
- শুষ্ক পাতার শব্দ : মর মর,
- বাতাসের গতি : শন শন,
- কোকিলের রব: কুহু কুহু,
- বৃষ্টি পড়ার শব্দ : টাপুর টুপুর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ২০১৯ সংস্করণ।

১০.
'হে সিন্ধু! বন্ধু মোর- মজিনু তব রূপে।' এটি কোন ধরনের বাক্য?
  1. ক) প্রার্থনাসূচক
  2. খ) অনুজ্ঞাসূচক
  3. গ) কার্যকারণাত্মক
  4. ঘ) বিস্ময়সূচক
ব্যাখ্যা

অর্থানুসারে বাক্যকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে

বর্ণনা বা বিবরণমূলক বাক্য: যে বাক্যের সাহায্যে কোনাে কিছু বর্ণনা বা বিবৃত করা হয়, সে বাক্যকে বলা হয় বর্ণনামূলক বাক্য।
যেমন- পৃথিবী সূর্যের চারদিকে ঘােরে।
লােকটি প্রতিদিন পুকুরে সাতার কাটে।
সে কবিতা লিখছে ইত্যাদি
প্রশ্নবােধক বাক্য: যে বাক্যের সাহায্যে কোনাে কিছু জিঞ্জাসা বা প্রশ্ন করা হয়, তাকে বলা হয় প্রশ্নবােধক বাক্য।
যেমন: তুমি কি লােকটিকে চিন? সে কি আজ বাড়ি যাবে?
তুমি কি প্রতিদিন স্কুলে যাও ইত্যাদি।
অনুজ্ঞাসূচক বাক্য: যে বাক্যের সাহায্যে আদেশ, উপদেশ, অনুরােধ, নিষেধ, প্রস্তাব ইত্যাদি প্রকাশিত হয় তাকে বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য।
যেমন - আদেশ: এখান থেকে বিদায় হও।
- অনুরোধ : দয়া করে আমার কাজটি করে দাও।
- উপদেশ : অযথা সময় নষ্ট করাে না।
- নিষেধ : অনুমতি ছাড়া কখনও তার ঘরে প্রবেশ করাে না।
- প্রস্তাব : চল, খেলার মাঠে ফুটবল খেলি আসি।
ইচ্ছাসূচক বাক্য: এ ধরনের বাক্যে শুভজনক প্রার্থনা, আশিস্, আকাঙ্ক্ষা করা হয়।
যেমন - তােমার মঙ্গল হােক।
পরীক্ষায় সফল হও।
বিস্ময়সূচক বাক্য: যে বাক্যে আশ্চর্যজনক কিছু বুঝায় তাকে বিস্ময়সূচক বাক্য বলে।
যেমন - 'হে সিন্ধু! বন্ধু মোর- মজিনু তব রূপে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।

১১.
'চলচ্চিত্র' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) চল + চিত্র
  2. খ) চলন্ত + চিত্র
  3. গ) চলৎ + চিত্র
  4. ঘ) চলঃ+চিত্র
ব্যাখ্যা
ব্যঞ্জনসন্ধিতে একটি ধ্বনির প্রভাবে পার্শ্ববর্তী ধ্বনি পরিবর্তিত হয়ে যায়।
যেমন-
- চলৎ+চিত্র = চলচ্চিত্র ( এখানে চ-এর প্রভাবে ত হয়েছে চ )
- বিপদ্+জনক = বিপজ্জনক ( এখানে জ-এর প্রভাবে দ হয়েছে জ )
- উৎ+লাস = উল্লাস ( এখানে ল-এর প্রভাবে ত হয়েছে ল )

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১২.
কানে কানে যে কথা = কানাকানি- এখানে 'কানাকানি' কোন ধরনের সমাস ?
  1. ক) সমানাধিকরণ বহুব্রীহি
  2. খ) ব্যতিহার বহুব্রীহি
  3. গ) ব্যাধিকরণ বহুব্রীহি
  4. ঘ) মধ্যপদলোপী বহুব্রীহি
ব্যাখ্যা

'কানে কানে যে কথা = কানাকানি'- এখানে ‘কানাকানি’ ব্যতিহার বহুব্রীহি সমাস। 
ব্যতিহার বহুব্রীহি সমাস:
- ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়।
- এ সমাসে পূর্বপদে 'আ' এবং পরপদে 'ই' যুক্ত হয়।
যেমন:
হাতে হাতে যে যুদ্ধ= হাতাহাতি,
কানে কানে যে কথা= কানাকানি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী (২০১৯ সংস্করণ)।

১৩.
নিচের কোন শব্দে স্বভাবতই 'ণ' ব্যবহৃত হয়েছে?
  1. ক) হরিণ
  2. খ) পরায়ণ
  3. গ) বণিক
  4. ঘ) তৃণ
ব্যাখ্যা

' বণিক' শব্দে- স্বভাবতই মূর্ধন্য 'ণ' হয়েছে।
• ঋ, র, ষ- এর পরে মূর্ধন্য 'ণ' হয়।
যেমন : ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ ব্যাকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি।
কতগুলো শব্দে স্বভাবতই মর্ধন্য ণ হয়।
- চিক্কণ,
- নিক্বণ,
- তূণ,
- বণিক,
- চাণক্য,
- মাণিক্য,
- গণ,
- বাণিজ্য
- লবণ,
- মণ,
- বেণু,
- বীণা,
- কঙ্কণ,
- কণিকা,
- আপণ,
- লাবণ্য,
- বাণী,
- নিপুণ,
- ভণিতা,
- পাণি,
- গৌণ,
- কোণ,
- বাণ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি সংস্করণ ২০১৯।

১৪.
'তিনি ব্যাকরণে পণ্ডিত' এ বাক্যে 'ব্যাকরণে' কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) অধিকরণ কারকে সপ্তমী
  2. খ) সম্প্রদান কারকে সপ্তমী
  3. গ) অপাদান কারকে দ্বিতীয়া
  4. ঘ) কর্ম কারকে সপ্তমী
ব্যাখ্যা

অধিকরণ কারক:
যে কারকে স্থান, কাল, বিষয় ও ভাব নির্দেশিত হয়, তাকে অধিকরণ কারক বলে।
এই কারকে সাধারণত ‘এ’, ‘য়’, ‘য়ে’, ‘তে' ইত্যাদি বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়।
যেমন:
- বাবা বাড়িতে আছেন।
- বিকাল পাঁচটায় অফিস ছুটি হবে।
- রাজীব বাংলা ব্যাকরণে ভালাে।
তেমনিভাবে, "তিনি ব্যাকরণে পণ্ডিত"।
এ বাক্যে 'ব্যাকরণে' শব্দে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি যুক্ত হয়।
সুতরাং, 'ব্যাকরণে' শব্দটি অধিকরণে সপ্তমী৷
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।

১৫.
'যে নারীর স্বামী ও পুত্র নেই' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. ক) কুমারী
  2. খ) অনূঢ়া
  3. গ) অবীরা
  4. ঘ) বিধবা
ব্যাখ্যা

• যে নারীর স্বামীও নেই সন্তানও নেই = অবীরা।
কিছু এক কথায় প্রকাশ নিম্নরূপ:
- যে নারীর হাসি পবিত্র এক কথায় প্রকাশ = শুচিস্মিতা।
- যে নারীর হাসি সুন্দর এক কথায় প্রকাশ = সুহাসিনী।
- যে নারীর হিংসা নেই এক কথায় প্রকাশ = অনসূয়া।
- যে নারীর স্বামী বর্তমান এক কথায় প্রকাশ = সধবা।
- যে নারীর স্বামী বিদেশে থাকে = প্রোষিতভর্তৃকা।
- যে নারী বাড়ি বাড়ি ভিক্ষা করে = ভিখারিনী।
উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

১৬.
What kind of noun is 'Girl'?
  1. ক) Collective
  2. খ) Material
  3. গ) Proper
  4. ঘ) Common
ব্যাখ্যা

Common Noun:
- যে noun কোন এক শ্রেণীর ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে Common Noun বলে।
- এটি যদিও সাধারণ নাম বুঝায় তবুও এটি স্বাভাবিকভাবে singular noun বা একবচন হয়ে থাকে।
যেমন: Rehana is a girl.
- এই বাক্যটিতে Rehana হচ্ছে Proper noun এবং girl হচ্ছে Common Noun.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১৭.
Identify the determiner in the following sentence:
'I have no news for you.'
  1. ক) have
  2. খ) news
  3. গ) no
  4. ঘ) for
ব্যাখ্যা

Determiner:
- যে সকল word, noun এর পূর্বে বসে তা নির্দিষ্ট নাকি সাধারণ তা নির্ধারণ করে, সেই word গুলোকে determiner বলে।
- যেমন - these, those, much ইত্যাদি।
- প্রদত্ত বাক্যটিতে, 'no' দ্বারা 'news' (noun) - এর অবস্থা নির্দিষ্ট করে। তাই 'no' এখানে Determiner.

১৮.
The plural number of 'Oasis' is- 
  1. ক) Oasies
  2. খ) Oasises
  3. গ) Oases
  4. ঘ) Oasisees
ব্যাখ্যা

Oasis:
- মরুদ্যান।
- এর plural form হচ্ছে Oases.

ইংরেজি ব্যতীত অন্য ভাষার কিছু কিছু noun এর plural অনিয়মিত হয়ে থাকে। যেমন:
Agendum Agenda.
Analysis - Analyses.
Oasis - Oases.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১৯.
The Principal along with his students  _________ planting trees for two hours.
  1. ক) have been
  2. খ) has been
  3. গ) is
  4. ঘ) are
ব্যাখ্যা

→ With, together with, as well as, along with, in addition to, accompanied by দ্বারা কোন noun বা pronoun যুক্ত হলে তৎপরবর্তী verb প্রথম subject অনুযায়ী হয়।
- প্রদত্ত প্রশ্নের দুটি subject ‘The Principal’ এবং ‘his students’ along with দ্বারা যুক্ত হয়েছে।
- তাই verb টি প্রথম subject অনুযায়ী হবে অর্থাৎ singular হবে।

Complete Sentence: The Principal along with his students has been planting trees for two hours.

Source: Advanced Learner’s English Grammar & Composition by Chowdhury & Hossain.

২০.
Choose the masculine gender-
  1. ক) Infant
  2. খ) Squire
  3. গ) Ass
  4. ঘ) Pig
ব্যাখ্যা

Squire:
English Meaning - 1. A shield-bearer or armor-bearer of a knight.
2. A male attendant especially on a great personage.
- Squire হচ্ছে Masculine Gender.

Other options,
Infant(শিশু) - Common Gender.
Ass(গাধা) - Common Gender; Jack-Ass (Masculine), She-Ass (Feminine).
Pig(শূকর) - Common Gender.

২১.
Identify the correct sentence.
  1. ক) Yesterday he has gone home.
  2. খ) Yesterday he did gone home.
  3. গ) Yesterday he had gone home.
  4. ঘ) Yesterday he went home.
ব্যাখ্যা

অতীত নির্দেশক কোন শব্দ বা phrase যেমন (yesterday, ago, long since, last night ইত্যাদি) থাকলে verb এর past form হয়।
যেমন: I came home last night.

তাই সঠিক উত্তরটি হচ্ছে - Yesterday he went home.

Source: Advanced Learner’s English Grammar & Composition by Chowdhury & Hossain.

২২.
Choose the correct spelling-
  1. ক) Questionnaire
  2. খ) Questionaire
  3. গ) Questionnairre
  4. ঘ) Questionnairee
ব্যাখ্যা

Questionnaire (noun):
English meaning - A list of questions that several people are asked so that information can be collected about something.
Bangla Meaning - প্রশ্নপত্র।

Example Sentence - Visitors to the country have been asked to fill in a detailed questionnaire.

২৩.
The adjective 'Savoury' is connected with-
  1. ক) colour
  2. খ) dress
  3. গ) money
  4. ঘ) food
ব্যাখ্যা

Savoury (adjective):
English Meaning - Savoury food has a salty or spicy flavour rather than a sweet one.
Bangla Meaning - মসলাদার; সুগন্ধ; স্বাদু; রসাল; অকটু; নোনতা; সুস্বাদু।

তাই বলা যায়, 'Savoury' হচ্ছে food সম্পর্কিত।

২৪.
Change the voice.'They greet me cheerfully every morning'.
  1. ক) Every morning I was greeted cheerfully.
  2. খ) I am greeted cheerfully by them every morning.
  3. গ) I am being greeted cheerfully by them every morning.
  4. ঘ) Cheerfully greeting is done by them every morning.
ব্যাখ্যা

প্রদত্ত sentence টি Present Indefinite tense এ আছে।
Present Indefinite Tense এর Active Voice কে Passive Voice এ রূপান্তরের নিয়ম:
Object টি subject হয় + am/is/are বসে + মূল verb এর past participle বসে + by বসে + subject টির objective form বসে।

Active: They greet me cheerfully every morning.
Passive: I am greeted cheerfully by them every morning.

Source: Advanced Learner’s English Grammar & Composition by Chowdhury & Hossain.

২৫.
He said, 'Good morning, can you help me?' Change the narration.
  1. ক) He wished him good morning and asked whether he could help him.
  2. খ) He wished him good morning and asked for help.
  3. গ) He told good morning and asked whether he can help him
  4. ঘ) He wished him good morning and requested to help him. 
ব্যাখ্যা

Reporting speech এর প্রথম অংশটি Imperative Sentence এ আছে এবং শেষ অংশটি Interrogative Sentence- এ।
- তাই প্রথম অংশের reporting verb হবে ‘wished’ এবং শেষ অংশের reporting verb হবে ‘asked.

Direct: He said, 'Good morning, can you help me?' Change the narration.
Indirect: He wished him good morning and asked whether he could help him.

২৬.
Who wrote the poem 'Solitary Reaper'?
  1. ক) Wordsworth
  2. খ) Shelley
  3. গ) Keats
  4. ঘ) Shakespeare
ব্যাখ্যা

William Wordsworth (1770 - 1850):
- William Wordsworth রোমান্টিক যুগের একজন বিখ্যাত কবি।
- তিনি ‘Poet of Nature’ নামে পরিচিত।
- তিনি ১৮৪৩-১৮৫০ সাল পর্যন্ত Poet laureate ছিলেন।
- তার বিখ্যাত কবিতা The Solitary Reaper (একাকী শস্য আহরণকারী)।
- তার অন্যান্য কবিতাগুলো হচ্ছে:
• Daffodils,
• The Excursion,
• The Prelude,
• The Recluse,
• Lucy etc.

Source: Encyclopedia Britannica.

২৭.
'The Captive Lady' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) জন কীট্‌স
  2. খ) মাইকেল মধুসূদন দত্ত
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) শেক্সপীয়ার
ব্যাখ্যা

মাইকেল মধুসূদন দত্ত:
- মাইকেল মধুসূদন দত্ত প্রথমে ইংরেজি সাহিত্যচর্চার মাধ্যমে সাহিত্যিক জীবন শুরু করেন।
- তখন The Captive lady (১৮৪৯), Visions of the Past রচনা করেন।
- ইংরেজিতে সফল হতে না পেরে দ্বিতীয় পর্যায়ে বাংলায় সাহিত্য চর্চা করে সফলতা অর্জন করে বাংলা সাহিত্যের স্মরণীয় হয়ে আছেন।
- মধুসূদন দত্ত ১৮২৪ খ্রিষ্টাব্দের ২৫শে জানুয়ারি যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।
- স্কুলজীবনের শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন।
- এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তাঁর তীব্র অনুরাগ জন্মে।
- ১৮৪৩ খ্রিষ্টাব্দে তিনি খ্রিষ্টধর্মে দীক্ষিত হন। তখন তাঁর নামের প্রথমে যোগ হয় 'মাইকেল'।
- পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল আগ্রহ এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র আবেগ তাঁকে ইংরেজি ভাষায় সাহিত্যরচনায় উদ্‌বুদ্ধ করে। পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতায় তাঁর এই ভুল ভেঙেছিল।
- বাংলা ভাষায় কাব্যরচনার মধ্য দিয়ে তাঁর কবিপ্রতিভার যথার্থ স্ফূর্তি ঘটে।
- তাঁর অমর কীর্তি ‘মেঘনাদ-বধ কাব্য'।
- তাঁর অন্যান্য কাব্য:
→ তিলোত্তমাসম্ভব কাব্য,
→ বীরাঙ্গনা কাব্য,
→ ব্রজাঙ্গনা কাব্য ও
→ চতুর্দশপদী কবিতাবলী।
- তাঁর নাটক:
→ কৃষ্ণকুমারী,
→ শর্মিষ্ঠা,
→ পদ্মাবতী;
- তাঁর প্রহসন:
→ একেই কি বলে সভ্যতা ও
→ বুড় সালিকের ঘাড়ে রোঁ।
- বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট প্রবর্তন করে তিনি যোগ করেছেন নতুন মাত্রা।
- ১৮৭৩ খ্রিষ্টাব্দের ২৯শে জুন কবি পরলোকগমন করেন।

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখ ও বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম, বাংলা সাহিত্য - ৯ম-১০ম শ্রেণি।

২৮.
In Shakespeare's play Hamlet, Hamlet was prince of-
  1. ক) Denmark
  2. খ) Norway
  3. গ) Britain
  4. ঘ) France
ব্যাখ্যা

Hamlet:
- Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
- তাঁর অন্যান্য tragedy গুলোর মত এটিও 5acts বিশিষ্ট।
- ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা এই tragedy টি প্রকাশিত হয় !৬০৩ সালে।
- এর কেন্দ্রীয় চরিত্র Hamlet ছিলেন prince of Denmark যিনি জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে যে তার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
- সত্য উদঘাটনের পর বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy এর কাহিনী সামনে এগিয়ে যায় এবং শেষাংশে Hamlet এর মৃত্যুর মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটে।

• The important characters of Hamlet:
- Ophelia,
- Hamlet,
- Claudius,
- Gertrude,
- Horatio,
- Polonius etc.

• Famous quotations of Hamlet:
- 'To be or not to be that is the question',
- 'Frailty, thy name is woman',
- Brevity is the soul of wit',
- Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend',
- 'There is divinity that shapes our end'.

Source: Britannica.

২৯.
'Nobel Prize in Literature started from the-
  1. ক) 1901
  2. খ) 1911
  3. গ) 1913
  4. ঘ) 1917
ব্যাখ্যা

- নোবেল পুরস্কার বিশ্বের সবচেয়ে মর্যাদাকর পুরস্কার হিসেবে বিবেচিত। এটির প্রবর্তক সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল।
- পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, শান্তি ও অর্থনীতি –এই ছয়টি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হয়।
- নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় ১৯০১ সাল থেকে। শুরুতে পাঁচটি বিষয়ে পুরস্কার দেওয়া হতো। চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তিতে পুরস্কারগুলো সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থে প্রদান করা হয়।
- ১৯৬৯ সাল থেকে সুইডিশ কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতি বিষয়ে নোবেল পুরস্কার চালু করে।

উৎস: নোবেল পুরষ্কার ওয়েবসাইট, প্রথম আলো।

৩০.
The people who carry a coffin at funeral are called-
  1. ক) Undertakers
  2. খ) Supporters
  3. গ) Pallbearers
  4. ঘ) Mourners
ব্যাখ্যা

Pallbearers (noun):
English Meaning - A person who helps to carry a coffin at a funeral or who walks at the side of the people carrying it.
Bangla Meaning - যে ব্যক্তি অন্ত্যেষ্টিক্রিয়াকালে শবযানের বা কবরের আচ্ছাদনবস্ত্রের কোনা তুলিয়া ধরিয়া শোক করে।

Other options,
Undertaker - A person whose job is to prepare dead bodies that are going to be buried or cremated (= burned) and to organize funerals.
Supporter - Someone who supports a particular idea, group, or person.
Mourner - A person who is feeling or expressing sadness, or who is at a funeral.

Source: Cambridge Dictionary.

৩১.
১ থেকে ১০০ পর্যন্ত লিখতে ৫ সংখ্যাটি কতবার আসে?
  1. ক) ১০
  2. খ) ১১
  3. গ) ১৮
  4. ঘ) ২০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১০০ পর্যন্ত লিখতে ৫ সংখ্যাটি কতবার আসে?

সমাধান:
১ থেকে ১০০ পর্যন্ত সখ্যার মাঝে ৫ অংকটি আছে: ৫, ১৫, ২৫, ৩৫, ৪৫, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৫, ৫৬, ৫৭, ৫৮, ৫৯, ৬৫, ৭৫, ৮৫, ৯৫।
১ থেকে ১০০ পর্যন্ত লিখতে ৫ সংখ্যাটি ২০ বার আসে।
৩২.
২, ৩, ৪ এবং ৬ দ্বারা বিভাজ্য কিন্তু ৫ দ্বারা বিভাজ্য নয় কোনটি?
  1. ক) ১৩৮
  2. খ) ৬৪৪
  3. গ) ১০২২
  4. ঘ) ১৪২৮
ব্যাখ্যা

প্রশ্ন: ২, ৩, ৪ এবং ৬ দ্বারা বিভাজ্য কিন্তু ৫ দ্বারা বিভাজ্য নয় কোনটি?

সমাধান:
এখানে অপশন অনুযায়ী ৫ দ্বারা বিভাজ্য নয় কথাটির কোন প্রভাব নেই।
এখানে, সবগুলো সংখ্যা জোড় তাই ২ দ্বারা বিভাজ্য হবে।
আবার,
১ + ৩ + ৮ = ১২, এখানে ১২, ৩ দ্বারা বিভাজ্য। সুতরাং, ১৩৮, ৩ দ্বারা বিভাজ্য।
৬ + ৪ + ৪ = ১৪, এখানে ১৪, ৩ দ্বারা বিভাজ্য নয়। সুতরাং,৬৪৪, ৩ দ্বারা বিভাজ্য নয়।
১ + ০ + ২ + ২ = ৫, এখানে ৫, ৩ দ্বারা বিভাজ্য নয়। সুতরাং, ১০২২, ৩ দ্বারা বিভাজ্য নয়।
১ + ৪ + ২ + ৮ = ১৫, এখানে ১৫, ৩ দ্বারা বিভাজ্য। সুতরাং, ১৪২৮, ৩ দ্বারা বিভাজ্য।

যে সংখ্যা ২ এবং ৩ দ্বারা বিভাজ্য তা ৬ দ্বারাও বিভাজ্য।
সঠিক উত্তর হবে ১৪২৮

৩৩.
একটি ক্লাসে ৩০ জন ছাত্র আছে যাদের মধ্যে ১৮ জন ফুটবল খেলে, ১৪ জন ক্রিকেট খেলে এবং ৫ জন কিছুই খেলে না। কত জন উভয়টিই খেলে?
  1. ক) ৩
  2. খ) ৫
  3. গ) ৭
  4. ঘ) ৯
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্লাসে ৩০ জন ছাত্র আছে যাদের মধ্যে ১৮ জন ফুটবল খেলে, ১৪ জন ক্রিকেট খেলে এবং ৫ জন কিছুই খেলে না। কত জন উভয়টিই খেলে?

সমাধান:
ধরি,
মোট ছাত্র সংখ্যা S জন।
খেলা করা ছাত্র সংখ্যা n(F ⋃ C) = 30 - 5 জন = 25 জন 
ফুটবল খেলে n( F) = 18 জন।
ক্রিকেট খেলে n(C) = 14 জন। 
উভয়টি খেলে n(F ∩ C) = ?


আমরা জানি,
n(F ⋃ C) = n( F) + n(C) - n(F ∩ C)
বা, n(F ∩ C) = n( F) + n(C) - n(F ⋃ C)
 = 18 + 14 - 25
= 32 - 25
= 7

∴ 7 জন উভয়টিই খেলে

৩৪.
৮% মুনাফায় কত টাকা জমা রাখলে ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন ৫২০০ টাকা হবে?
  1. ক) ৪৫৫৮.১৬ টাকা
  2. খ) ৪৪৫৮.১৬ টাকা
  3. গ) ৪০৪০.৭৫ টাকা
  4. ঘ) ৫০৫০.৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৮% মুনাফায় কত টাকা জমা রাখলে ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন ৫২০০ টাকা হবে?

সমাধান:
ধরি,
মুনাফার হার, r = ৮% = ৮/১০০ = ০.০৮
সময়, n = ২ বছর
আসল, P = ?
চক্রবৃদ্ধি মূলধন, C = P(১ + r)n
বা, P = C/(১ + r)n
= ৫২০০/(১ + ০৮)
= ৫২০০/(১.০৮ ✕ ১.০৮)
= ৪৪৫৮.১৬ টাকা
৩৫.
১ মিলিমিটার ১ কিলোমিটারের কত অংশ?
  1. ক) ১/১০০০
  2. খ) ১/১০০০০
  3. গ) ১/১০০০০০০
  4. ঘ) ১/১০০
ব্যাখ্যা

প্রশ্ন: ১ মিলিমিটার ১ কিলোমিটারের কত অংশ?

সমাধান:
১ মিলিমিটার ১ কিলোমিটারের কত অংশ?

১ কিলোমিটার = ১০০০ মিটার = (১০০০ ✕ ১০০০) মিলিমিটার 
= ১০০০০০০ মিলিমিটার

∴ ১ মিলিমিটার ১ কিলোমিটারের ১/১০০০০০০ অংশ

৩৬.
পানি ও চিনির একটি ৫০ লিটারের মিশ্রণে চিনির পরিমাণ ৩ শতাংশ। মিশ্রণটি থেকে কতটুকু পানি বাষ্পীভূত করলে চিনির পরিমাণ ৫ শতাংশতে বৃদ্ধি পাবে?
  1. ক) ১০ লিটার
  2. খ) ১৬ লিটার
  3. গ) ১৮ লিটার
  4. ঘ) ২০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: পানি ও চিনির একটি ৫০ লিটারের মিশ্রণে চিনির পরিমাণ ৩ শতাংশ। মিশ্রণটি থেকে কতটুকু পানি বাষ্পীভূত করলে চিনির পরিমাণ ৫ শতাংশতে বৃদ্ধি পাবে?

সমাধান:
৫০ লিটারের ৩ শতাংশ = ৫০ ✕ (৩/১০০) লিটার
= ১.৫ লিটার

 মিশ্রণে চিনি আছে ১.৫ 
মিশ্রণে পানি আছে ৪৮.৫ লিটার

ধরি,
ক লিটার পানি বাষ্পীভূত করতে হবে।

১.৫/(৪৮.৫ - ক) = ৫/৯৫
বা, ১৪২.৫ = ২৪২.৫ - ৫ক
বা, ৫ক = ১০০
∴ ক = ২০

২০ লিটার পানি বাষ্পিভূত হতে হবে।

৩৭.
একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ৮, ১২ ও ২৪ ঘণ্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির তিন-চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে?
  1. ক) ৪ ঘণ্টা
  2. খ) ৫ ঘণ্টা
  3. গ) ৩ ঘণ্টা
  4. ঘ) ২ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ৮, ১২ ও ২৪ ঘণ্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির তিন-চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে?

সমাধান:
১ম নল দ্বারা ১ ঘন্টায় পূর্ণ হয় = ১/৮ অংশ
২য় নল দ্বারা ১ ঘন্টায় পূর্ণ হয় = ১/১২ অংশ
৩য় নল দ্বারা ১ ঘন্টায় পূর্ণ হয় = ১/২৪ অংশ
৩টি নল একত্রে ১ ঘন্টায় পূর্ণ করে = (১/৮ + ১/১২ + ১/২৪) অংশ
= ১/৪ অংশ 

১/৪ অংশ পূর্ণ হয় ১ ঘণ্টায়
∴ ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় ৪ ঘণ্টায় 
∴ ৩/৪ অংশ পূর্ণ হয় (৩/৪) ✕ ৪ ঘণ্টায়
= ৩ ঘণ্টায়

৩৮.
যদি ২ জন পুরুষ অথবা ৩ জন মহিলা অথবা ৪ জন বালক একটি কাজ ৫২ দিনে করতে পারে তবে একই কাজ ১ জন পুরুষ,১ জন মহিলা এবং ১ জন বালক কত দিনে করতে পারবে?
  1. ক) 8৮ দিনে
  2. খ) ৩৬ দিনে
  3. গ) ৪৫ দিনে
  4. ঘ) ৫০ দিনে
ব্যাখ্যা

প্রশ্ন: যদি ২ জন পুরুষ অথবা ৩ জন মহিলা অথবা ৪ জন বালক একটি কাজ ৫২ দিনে করতে পারে তবে একই কাজ ১ জন পুরুষ,১ জন মহিলা এবং ১ জন বালক কত দিনে করতে পারবে?

সমাধান:
এখানে,
 ৩ জন মহিলা = ২ জন পুরুষ 
∴ ১ জন মহিলা = ২/৩ জন পুরুষ 

৪ জন বালক = ২ জন পুরুষ
∴ ১ জন বালক = ২/৪ = ১/২ জন পুরুষ 

১ জন পুরুষ + ১ জন মহিলা + ১ জন বালক = (১ + ২/৩ + ১/২) জন পুরুষ
= ১৩/৬ জন পুরুষ

২ জন পুরুষে কাজ করে ৫২ দিনে
∴ ১ জন পুরুষে কাজ করে ৫২ ✕ ২ দিনে = ১০৪ দিনে
∴ ১৩/৬ জন পুরুষে কাজ করে (৬/১৩) ✕ ১০৪ দিন
= ৪৮ দিন 

৩৯.
a ও b দুইটি বিজোড় সংখ্যা। নিচের কোন সংখ্যাটি জোড়?
  1. ক) ab
  2. খ) b + 2a + 2
  3. গ) a + b + 1
  4. ঘ) 2a + 4b
ব্যাখ্যা

প্রশ্ন: a ও b দুইটি বিজোড় সংখ্যা। নিচের কোন সংখ্যাটি জোড়?

সমাধান:
ধরি,
a = 3
b = 5

ক) ab = 3 ✕ 5 = 15, যা বিজোড় সংখ্যা।
খ) b + 2a + 2 = 5 + 2 ✕ 3 + 2 = 13, যা বিজোড় সংখ্যা।
গ) a + b + 1 = 3 + 5 + 1 = 9, যা বিজোড় সংখ্যা।
ঘ) 2a + 4b = 2 × 3 + 4 × 5 = 6 + 20 = 26, যা জোড় সংখ্যা।

৪০.
পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?
  1. ক) ৯ বছর
  2. খ) ১৪ বছর
  3. গ) ১৫ বছর
  4. ঘ) ১৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?

সমাধান: 
পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর
পিতা ও মাতার মোট বয়স (৪৫ ✕ ২) = ৯০ বছর


পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর
পিতা, মাতা ও এক পুত্রের মোট বয়স (৩৬ ✕ ৩) = ১০৮ বছর


পুত্রের বয়স = ১০৮ - ৯০ বছর 
= ১৮ বছর

৪১.
প্রদত্ত চিত্রে কয়টি ত্রিভুজ আছে?
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৮
  4. ঘ) ১০
ব্যাখ্যা



এখানে,
১টি করে ঘর নিয়ে ত্রিভুজ আছে ৫টি ( 1, 2, 3, 4, 5)
৩টি করে ঘর নিয়ে ত্রিভুজ আছে ৫টি (163, 164, 265, 264, 365)

মোট ত্রিভুজ আছে ৫ + ৫ = ১০টি

৪২.
নিচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
৩, ৫, ৯, ১১, ১৫, ১৭, ২১, ?

  1. ক) ২৩
  2. খ) ২৫
  3. গ) ২৭
  4. ঘ) ২৯
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
৩, ৫, ৮, ১১, ১৫, ১৭, ২১, ?

সমাধান:
নিচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
৩, ৫, ৯, ১১, ১৫, ১৭, ২১, ?
এখানে,
বিজোড় স্থানীয় সংখ্যা ৩, ৯, ১৫, ২১। প্রতিটি সংখ্যা পূর্ববর্তী সংখ্যার চেয়ে ৬ বেশি।
জোড় স্থানীয় সংখ্যা ৫, ১১, ১৭। প্রতিটি সংখ্যা পূর্ববর্তী সংখ্যার চেয়ে ৬ বেশি।
২১ এর পরের সংখ্যাটি হবে জোড় স্থানীয়। যা ১৭ এর চেয়ে ৬ বেশি অর্থাৎ, ১৭ + ৬ = ২৩

৪৩.
কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়?
  1. ক) ২২ ফেব্রুয়ারি ১৯৬৯
  2. খ) ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
  3. গ) ১৭ জানুয়ারি ১৯৬৮
  4. ঘ) ৫ জানুয়ারি ১৯৬৯
ব্যাখ্যা

বঙ্গবন্ধু উপাধি:
- ১৯৬৯ সালে শেখ মুজিবুর রহমানের মুক্তির দাবিতে দেশব্যাপী ছাত্র গণআন্দোলন শুরু হয়।
- গণআন্দোলনের মুখে আইয়ুব সরকার ২২ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানসহ সকল বন্দীকে মুক্তি দিতে বাধ্য হয়।
- ১৯৬৯ সালের ২৩ শে ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে এক বিশাল ছাত্র সমাবেশে লাখো শিক্ষার্থীর উপস্থিতিতে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করে।
- এ অনুষ্ঠানে তৎকালীন ডাকসু ভিপি তোফায়েল আহমেদ ডাকসু'র পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেন।
উল্লেখ্য,
- ৫ ডিসেম্বর আওয়ামী লীগের এক জনসভায় শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের নাম রাখেন ‘বাংলাদেশ’।
- ১৯৭১ সালের ৩ মার্চ বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দেওয়া হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী।

৪৪.
ASIO কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. ক) অস্ট্রিয়া
  2. খ) অস্ট্রেলিয়া
  3. গ) আর্মেনিয়া
  4. ঘ) আর্জেন্টিনা
ব্যাখ্যা

ASIO:
- Australian Security Intelligence Organisation (ASIO) - অস্ট্রেলীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা।
- ASIO অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ানদের তাদের নিরাপত্তার হুমকি থেকে রক্ষা করে।
- অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশন অ্যাক্ট 1979 (ASIO অ্যাক্ট) এর ধারা 17-এ তাদের কার্যাবলী নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে -
- Australian Secret Intelligence Service (ASIS) - অস্ট্রেলীয় গোপন গোয়েন্দা পরিষেবা।
- Defence Intelligence Organisation (DIO) - প্রতিরোধ গোয়েন্দা সংস্থা।

উৎস: Australian Security Intelligence Organisation, asio.gov.au.

 

৪৫.
বাংলাদেশে মুক্তিযুদ্ধে অবদানের জন্য 'বীর প্রতীক' খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী নাগরিক কে?
  1. ক) জর্জ হ্যারিসন
  2. খ) মাইকেল হ্যারিসন
  3. গ) গি. রিচার্ড
  4. ঘ) ডব্লিউ. এস. ওডারল্যান্ড
ব্যাখ্যা

ডব্লিউ. এস. ওডারল্যান্ড
- ডব্লিউ. এস. ওডারল্যান্ড অস্ট্রেলিয়ার ওলন্দাজ নাগরিক।
- উইলিয়ম ওডারল্যান্ডই একমাত্র বিদেশি যিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য সরকার কর্তৃক ‘বীর প্রতীক’ রাষ্ট্রীয় খেতাবে ভূষিত হন।
- তিনি ১৯৪০ সালে সেনাবাহিনীর চাকুরি ছেড়ে ওলন্দাজ বাহিনীর গেরিলা কমান্ডো হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে (১৯৩৯-১৯৪৫) অংশগ্রহণ করেন।
- ঢাকায় বাটা সু কোম্পানির প্রোডাকশন ম্যানেজার হিসেবে ওডারল্যান্ড ১৯৭০ সালের শেষের দিকে প্রথম ঢাকায় আসেন।
- তিনি গোপনে মুক্তিযোদ্ধাদের খাদ্যদ্রব্য সরবরাহ, আর্থিক সহায়তা এবং সকল সম্ভাব্য উপায়ে সাহায্য করতেন।
- স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক পুরস্কারপ্রাপ্তদের তালিকায় তার নাম ২ নম্বর সেক্টরের গণবাহিনীর তালিকায় ৩১৭ নম্বর।
উল্লেখ্য,
- তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

উৎস: বাংলাপিডিয়া।

৪৬.
কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে 'বাংলাদেশ স্ট্রিট'?
  1. আইভরিকোস্ট
  2. সিয়েরা লিওন
  3. লাইবেরিয়া
  4. বেনিন
ব্যাখ্যা
বাংলাদেশ স্ট্রিট:
- যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর জ্যাকসন হাইটস এলাকার ৭৩ স্ট্রিটের নাম বদলে রাখা হয়েছে 'বাংলাদেশ স্ট্রিট'।
- সড়কটির নতুন নামকরণ উপলক্ষে অনুষ্ঠানে কয়েক শ অভিবাসী বাংলাদেশি যোগ দেন।
- অনুষ্ঠান উদ্বোধন করেন কুইন্স বরোর ১৫ ডিস্ট্রিক্ট কাউন্সিল মেম্বার ও নিউইয়র্ক শহরের সড়ক নামকরণ কমিটির চেয়ারম্যান শেখর কৃষ্ণান। 
- জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটকে বাংলাদেশ স্ট্রিট করার প্রস্তাব আসে ২০২১ সালের সিটি কাউন্সিল নির্বাচনের সময়।
- জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান এক মেলায় প্রথম এ দাবি তোলেন।
- এর আগে নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকায় একটি সড়কের নাম 'বাংলাদেশ অ্যাভিনিউ' রাখা হয়েছে।
- ব্রঙ্কসের স্টালিং অ্যাভিনিউয়ের নাম বদলে রাখা হয়েছে 'বাংলা বাজার অ্যাভিনিউ'।

অন্যদিকে,
- আইভরি কোস্টে 'বাংলাদেশ সড়ক / Bangladesh Road' নামে একটি সড়ক আছে। 
- ২০০২ সালে পশ্চিম আফ্রিকার একটি দেশ সিয়েরা লিওনে অফিসিয়াল ভাষা হিসাবে বাংলা ভাষার নাম ঘোষণা করা হয়।
- তাছাড়া সিয়েরা লিওনে 'বাংলাদেশ' নামে একটি রাস্তা রয়েছে।
- 'বাংলাদেশ স্কয়ার' লাইবেরিয়ায় অবস্থিত।

[প্রশ্ন ও অপশন বিবেচনায় আইভরি কোস্ট সবচেয়ে কাছাকাছি হওয়ায় উত্তর হিসেবে নেওয়া হয়েছে।]

তথ্যসূত্র - প্রথম আলো, ২৭ মার্চ, ২০২৩।
৪৭.
বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা কত?
  1. ক) ২২ নটিক্যাল মাইল
  2. খ) ১২ নটিক্যাল মাইল
  3. গ) ২২০ নটিক্যাল মাইল
  4. ঘ) ২০০ নটিক্যাল মাইল
ব্যাখ্যা

বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা:
- বাংলাদেশের দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগরে দেশের টেরিটোরিয়াল বা রাজনৈতিক সমুদ্রসীমার।
- বাংলাদেশের সমুদ্র উপকূল হতে ১২নটিক্যাল মাইল বা ২২.২২ কিলোমিটার রাজনৈতিক সমুদ্রসীমাদৈর্ঘ্য।
- একান্ত অর্থনৈতিক অঞ্চল ২০০ নটিক্যাল মাইল।
- মহীসোপানের দৈর্ঘ্য - ৩৫০ নটিক্যাল মাইল।
উল্লেখ্য -
- বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার।
- পূর্ব থেকে পশ্চিমে বাংলাদেশের বিস্তৃতি প্রায় ৪৪০ কিলোমিটার এবং উত্তর ও উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে সর্বোচ্চ বিস্তৃতি ৭৬০ কিলোমিটার।
- মোট সীমারেখা ৪,৭১২ কিলোমিটার।
- এর মধ্যে ভারতের সাথে ৩,৭১৫ কিলোমিটার এবং মিয়ানমারের সাথে ২৮১ কিলোমিটার এবং দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগরের তটরেখার দৈর্ঘ্য ৭১৬ কিলোমিটার।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

৪৮.
বাংলাদেশ কবে প্রথম স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের শর্ত পূরণ করতে সক্ষম হয়?
  1. ক) ২১ মার্চ, ২০১৮
  2. খ) ২৩ মার্চ, ২০১৮
  3. গ) ২৬ মার্চ, ২০১৮
  4. ঘ) ২৮ মার্চ, ২০১৮
ব্যাখ্যা

[প্রশ্নের অপশনগুলো সর্বাঙ্গে সঠিক নয়। এ জাতীয় প্রশ্ন লাইভ এমসিকিউ করলে প্রশ্নটি বাতিল করা হতো। কিন্তু যেহেতু জব সল্যুশনের প্রশ্ন তাই বাতিল না করে কাছাকাছি উত্তর হিসেবে ২১ মার্চ, ২০১৮ গ্রহণ করেছি। স্বল্পোন্নত দেশের কাতারে থাকা বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে সিডিপির সব শর্ত প্রথমবারের মতো পূরণ করে ২০১৮ সালের ১৫ মার্চ।]

- ১৯৭১ সালে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়।
- বাংলাদেশ ১৯৭৫ সালে এই তালিকায় অন্তর্ভুক্ত হয়।
- মাথাপিছু জাতীয় আয়, মানবসম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক ভঙ্গুরতা- এই তিন সূচকে বিচার করা হয় একটি দেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল ধাপে উত্তরণ করবে কি না।
- উন্নয়নশীল দেশে উন্নীত হতে হলে অন্তত দুটি সূচক পূরণ করতে হয় একটি দেশকে।
- স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম দেশ হিসেবে তিনটি সূচকের সব কটি পূরণ করে পরবর্তী ধাপে উন্নীত হয়েছে।
- স্বল্পোন্নত দেশের কাতারে থাকা বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে সিডিপির সব শর্ত প্রথমবারের মতো পূরণ করে ২০১৮ সালের ১৫ মার্চ।
- জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিপিডি) বৈঠকে বাংলাদেশের পাশাপাশি নেপাল ও লাওসও এলডিসি থেকে বের হওয়ার সুপারিশ পেয়েছে।
উল্লেখ্য,
- সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে এলডিসি থেকে বের হয়ে অন্যান্য উন্নয়নশীল দেশের কাতারে চলে যাবে বাংলাদেশ।
- আশা করা যায়, ২০৩১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরিত হবে বাংলাদেশ।

উৎস: i) যুগান্তর, ০৪ এপ্রিল, ২০২১

৪৯.
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে কোন সেক্টরে জাতিসংঘ কর্তৃক অ্যাওয়ার্ড পান?
  1. ক) SDG Progress Award
  2. খ) নারীর ক্ষমতায়ন
  3. গ) MDG Progress Award
  4. ঘ) দারিদ্র্য বিমোচন
ব্যাখ্যা

- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ পেয়েছেন।
- জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক (এসডিএসএন) পুরস্কারটি দেয়।
- দারিদ্র্য দূরীকরণ, বিশ্বের সুরক্ষা এবং সবার জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের সর্বজনীন আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে।
উল্লেখ্য,
- জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ক্ষুধার বিরুদ্ধে আন্দোলনের অবদানের স্বীকৃতিস্বরূপ শেখ হাসিনাকে সম্মানজনক ‘সেরেস’ (CERES) মেডেল প্রদান করে।
- সর্বভারতীয় শান্তিসংঘ শেখ হাসিনাকে ১৯৯৮ সালে ‘মাদার টেরেসা’ পদক প্রদান করে।
- ২০১৪ সালে ইউনেস্কো তাঁকে ‘শান্তিরবৃক্ষ’ এবং ২০১৫ সালে উইমেন ইন পার্লামেন্টস গ্লোবাল ফোরাম নারীর ক্ষমতায়নের জন্য তাঁকে রিজিওনাল লিডারশীপ পুরস্কার এবং গ্লোবাল সাউথ-সাউথ ডেভলপমেন্ট এক্সপো-২০১৪ ভিশনারি পুরস্কারে ভূষিত করে।
- জাতিসংঘ পরিবেশ উন্নয়ন কর্মসূচি দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে পরিবেশ এবং টেকসই উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য লিডারশীপ ক্যাটাগরিতে শেখ হাসিনাকে তাদের সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ-২০১৫’ পুরস্কারে ভূষিত করেছে।
- নারী শিক্ষা ও উদ্যোক্তা তৈরিতে অসামান্য অবদানের জন্য তিনি ২৭ এপ্রিল ২০১৮ Global Women’s Leadership Award-এ ভূষিত হন।
- ২০২১ সালের নভেম্বরে Cop-26 সম্মেলনের সময় বিবিসি শেখ হাসিনাকে “The voice of the Vulnerable” হিসেবে স্বীকৃতি দেয়।
- জাতিসংঘ এবং কমনওয়েলথ-এ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠিকে কমনওয়েলথ ও এসডিজি’র ভবিষ্যত অংশীদারিত্বের মূলধারায় নিয়ে আসতে তিনি শক্তিশালী নিয়ামকের ভূমিকা পালন করে চলেছেন।

উৎস: i) প্রথম আলো, ২১ সেপ্টেম্বর, ২০২১।
ii) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, pmo.gov.bd.

৫০.
বাংলাদেশের হস্তলিখিত সংবিধানে প্রথম স্বাক্ষর করেন কে?
  1. ক) ড. কামাল হোসেন
  2. খ) বেগম রাজিয়া বানু
  3. গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  4. ঘ) আবু সায়ীদ চৌধুরী
ব্যাখ্যা

বাংলাদেশের সংবিধান:
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকরী হয়।
- বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল পাতা ছিল ৯৩ পৃষ্ঠার।
- স্বাক্ষরসহ সংবিধান ছিল ১০৯ পাতার।
- হস্তলিখিত সংবিধানটির মূল লেখক ছিলেন শিল্পী আব্দুর রউফ।
- সংবিধানটির অঙ্গসজ্জা করেন শিল্পাচার্য জয়নুল আবেদীন।
- সংবিধানের প্রচ্ছদে শীতলপাটির উপর লেখা 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান'।
- গণপরিষদের সদস্যরা হস্তলিখিত মূল সংবিধানের বাংলা ও ইংরেজী লিপিতে স্বাক্ষর করে ১৪ ডিসেম্বর, ১৯৭২।
- হস্তলিখিত সংবিধানে প্রথম স্বাক্ষর করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- একমাত্র বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সংবিধানে স্বাক্ষর করেন নি।
- গণপরিষদের ৩৯৯ জন সদস্য হস্তলিখিত মূল সংবিধানে স্বাক্ষর করেন।
উল্লেখ্য,
- সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল আইন বিশেষজ্ঞ ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
- সংবিধান লেখার সময় খসড়া পর্যালোচনার জন্য শিক্ষাবিদ ড. আনিসুজ্জামানকে আহ্বায়ক, সৈয়দ আলী আহসান এবং মযহারুল ইসলামকে ভাষা বিশেষজ্ঞ হিসেবে একটি কমিটি গঠন করে পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়।
- বাংলাদেশ সংবিধানে প্রস্তাবনা, ১৫৩টি নিবন্ধের সমন্বয়ে ১১টি আলাদা বিভাগ ও ৭টি তফসিল রয়েছে ।

উৎস: i) সংবিধানের প্রধান ধারাসমূহ - আমুচিয়া ইউনিয়ন - চট্টগ্রাম জেলা, chittagong.gov.bd.
iii) বাংলাদেশের সংবিধান।

৫১.
আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন কোনটি?
  1. ক) রাজশাহী
  2. খ) ঢাকা
  3. গ) চট্টগ্রাম
  4. ঘ) গাজীপুর
ব্যাখ্যা

গাজীপুর সিটি কর্পোরেশন
- গাজীপুর সিটি কর্পোরেশন বাংলাদেশের মধ্যাঞ্চলের গাজীপুর জেলায় অবস্থিত স্থানীয় সরকার সংস্থা।
- এটি বাংলাদেশের একটি পৌর প্রশাসন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
- বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলোর মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠাকালের দিক থেকে কনিষ্ঠতম।
- আয়তনের দিক থেকে সবচেয়ে বড় সিটি কর্পোরেশন।
- গাজীপুর সিটি কর্পোরেশনের আয়তন ৩২৯.৫৩ বর্গকিলোমিটার।
- ৫৭ টি ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি করপোরেশন গঠিত।
- দেশ এর প্রায় ৭৫% গার্মেন্টস্ শিল্প এই অঞ্চলে অবস্থিত।
অন্যদিকে -
- রাজশাহী সিটি করপোরেশন আয়তন: ৯৬.৭২ বর্গ কিমি।
- ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর আয়তন ১৯৬.২২বর্গ কি.মি।
- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর আয়তন ১০৯.২৫১ বর্গ কি.মি।
- চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর আয়তন ১৫৫.৪ বর্গ কিমি।

উৎস: গাজীপুর সিটি কর্পোরেশন, gcc.gov.bd.

 

৫২.
জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে 'জুডিশিয়াল এক্সপার্ট' হিসেবে প্রথমবারের মতো কতজন বাংলাদেশী নারী বিচারক নিয়োগ পান?
  1. ক) ০১ জন
  2. খ) ০২ জন
  3. গ) ০৩ জন
  4. ঘ) ০৪ জন
ব্যাখ্যা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ:
- বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬ তম সদস্য হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমে ১৯৮৮ সালে (ইউনিমগ) বাংলাদেশ সেনাবাহিনীর পদযাত্রা শুরু।
- বর্তমানে মোট ছয়টি দেশে সর্বমোট ছয়টি মিশনে ছয় হাজার ৪৩ জন সেনা সদস্য নিয়োজিত আছেন।
- এখন পর্যন্ত সশস্ত্র বাহিনী ও পুলিশের দুই হাজার ৭২৮ জন নারী শান্তিরক্ষী শান্তি মিশনে অংশগ্রহণ করেছেন।
- ২০০৯ সাল থেকে সশস্ত্র বাহিনীর নারী সদস্যরা জাতিসংঘ মিশনে অংশগ্রহণ করে আসছেন।
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে 'জুডিশিয়াল এক্সপার্ট' হিসেবে প্রথমবারের মতো ৪জন বাংলাদেশী নারী বিচারক নিয়োগ পান।
- এই চার নারী বিচারক হলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেবুন্নাহার আয়শা, জামালপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ লুবনা জাহান, আইন মন্ত্রণালয়ের সংযুক্ত যুগ্ম জেলা জজ আফসানা আবেদীন এবং টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নওরিন মাহবুবা।
- তাদের মধ্যে তিনজন দক্ষিণ সুদানে অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এবং অন্যজন সোমালিয়ায় অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেবেন।

উৎস: যুগান্তর, ০৭ মার্চ, ২০২১।

৫৩.
বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক একদিনের খেলায় কোন দেশের বিরুদ্ধে প্রথম জয়লাভ করে?
  1. ক) ভারত
  2. খ) জিম্বাবুয়ে
  3. গ) পাকিস্তান
  4. ঘ) কেনিয়া
ব্যাখ্যা

বাংলাদেশ ক্রিকেট দল:
- বাংলাদেশ সর্বপ্রথম ১৯৭৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করে।
- বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে পাকিস্তানের বিপক্ষে ১৯৮৬ সালের ৩১ মার্চ এশিয়া কাপে।
- বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস পায় ১৯৯৭ সালে।
- ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়ের মাধ্যমেই বাংলাদেশ পেয়েছিল প্রথমবারের মতো ক্রিকেটের সর্বোচ্চ আসর বিশ্বকাপ (১৯৯৯ সালে) খেলার সুযোগ।
- একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ তাদের প্রথম জয়টা পায় ২২ ম্যাচ হারের পর।
- ১৯৯৮ সালে মোহাম্মদ রফিকের অসাধারণ নৈপুণ্যে (৭৭ রান ও ৩ উইকেট) কেনিয়ার বিরুদ্ধে ভারতের মাটিতে জয় পায় বাংলাদেশ।
- সেদিন আতহার আলী খান ও মোহাম্মদ রফিক মিলে জুটি বেঁধেছিলেন ১৩৭ রানের।
- আতহার আলী করেছিলেন ৪৭ রান।
- ২০০০ সালের ১০ নভেম্বর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টেস্ট খেলার মর্যাদা অর্জন করে।
- বাংলাদেশ প্রথম টেস্ট জয় পায় ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে।

উৎস: প্রথম আলো, ০৬ আগস্ট, ২০২০।

৫৪.
'বন্ধু স্যাটেলাইট-১' কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়?
  1. ক) রাশিয়া
  2. খ) ফ্রান্স
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১:
- বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১ নির্মাণ করেছে বিশ্বের অন্যতম খ্যাতনামা স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান ফ্রান্সের থেলেস এলেনিয়া স্পেস।
- বঙ্গবন্ধু স্যাটেলাইটের গায়ে বাংলাদেশের লাল-সবুজ পতাকার রঙের নকশার ওপর ইংরেজিতে লেখা রয়েছে বাংলাদেশ ও বঙ্গবন্ধু ১।
- বাংলাদেশ সরকারের একটি মনোগ্রামও রয়েছে এতে।
- বাংলাদেশ সময় ১১ মে ২০১৮ খ্রিস্টাব্দ তারিখ শুক্রবার দিবাগত রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের উৎক্ষেপণ মঞ্চ থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট – ১ মহাকাশে পাঠানো হয়।
- ফ্যালকন ৯ রকেটের নতুন সংস্করণ ব্লক ফাইভ বঙ্গবন্ধু স্যাটেলাইটকে নিয়ে যাত্রা করে নিজস্ব কক্ষপথে।
- রকেট উৎক্ষেপণের আধা ঘণ্টাখানেক পর স্যাটেলাইটটি কাঙ্ক্ষিত জিওস্টেশনারি ট্রান্সফার অরবিটে পৌঁছায়।
- এই স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার, টেলিযোগাযোগ ও ডেটা কমিউনিকেশন সেবা পাওয়া যাবে।
- এর মাধ্যমে বিশ্বের ৫৭তম স্যাটেলাইট সদস্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ।
- বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ প্রকল্পটি বাস্তবায়নে মোট খরচ হচ্ছে ২ হাজার ৯০২ কোটি টাকা।

উৎস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১, portal.gov.bd.

৫৫.
পিপিপি এর পূর্ণরূপ কোনটি?
  1. ক) প্রাইভেট প্রাকটিস অন ফিজিক্স
  2. খ) প্রাইভেট প্রাকটিশনার অন পাবলিক হেলথ
  3. গ) পাবলিক প্রাইভেট পার্টনারশিপ
  4. ঘ) প্রাইভেট প্র্যাকটিস প্রসিকিউটার
ব্যাখ্যা

পাবলিক প্রাইভেট পার্টনারশিপ
- পিপিপি এর পূর্ণরূপ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ।
- পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ হলো একটি সরকারি ও বেসরকারি খাত মধ্যকার একটি দীর্ঘমেয়াদী সংস্থান।
- সাধারণত এতে সরকারি প্রকল্প ও পরিষেবা বেসরকারি মূলধন অর্থায়ন এবং তারপর পিপিপি চুক্তির সময় করদাতা অথবা ব্যবহারকারীদের কাছ থেকে রাজস্ব আদায় জড়িত থাকে।
- সরকারি-বেসরকারি অংশীদারিত্ব একাধিক দেশে বাস্তবায়িত হয়েছে ও প্রাথমিকভাবে অবকাঠামো প্রকল্পের জন্য ব্যবহৃত হয়ে থাকে।
- স্কুল, হাসপাতাল, পরিবহন ব্যবস্থা এবং পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নির্মাণ, সজ্জা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য তাদের নিযুক্ত করা হয়েছে।
- দেশের প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও সেবা সৃষ্টি/প্রদান করার লক্ষ্যে ১৯৯৬ সালে রাষ্ট্র পরিচালনার ভার গ্রহণ করার পরপরই জননেত্রী পিপিপি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেন।

উৎস: পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ, pppa.gov.bd.

৫৬.
পদ্মা সেতুতে কতটি স্প্যান রয়েছে?
  1. ক) ৪০টি
  2. খ) ৪১টি
  3. গ) ৪২টি
  4. ঘ) ৪৩টি
ব্যাখ্যা

পদ্মা সেতু
- পদ্মা নদীর ওপর নির্মিত পদ্মা সেতু একটি বহুমুখী সড়ক ও রেল সেতু।
- এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু।
- সেতুটি মুন্সিগঞ্জের মাওয়া, লৌহজংকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে।
- এর ফলে দেশের দক্ষিণ-পশ্চিম প্রান্ত উত্তর-পুর্বাঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে।
- মূল সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার।
- সেতুতে মোট পাইল রয়েছে ২৭২টি।
- পদ্মা সেতু তৈরি করা হয়েছে ৯ মাত্রার ভূমিকম্প সহনীয় করে।
-পদ্মা সেতুর মোট স্প্যান ৪১টি, যার প্রতিটির দৈর্ঘ্য ১৫০ মিটার।
- পদ্মা সেতুর মোট পিলার রয়েছে ৪২টি।
- পদ্মা সেতুর নেভিগেশন ক্লিয়ারেন্স ১৮ দশমিক ৩০ মিটার।
- ৩০ সেপ্টেম্বর ২০১৭ সালে প্রথম স্প্যান বসানো হয়।
- ১০ ডিসেম্বর ২০২০ সালে শেষ স্প্যান বসানো হয়।
- ২৫ জুন ২০২২ সালে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উৎস: The Daily Star বাংলা, জুন ২৫, ২০২২।

৫৭.
বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো 'বিশ্ব ঐতহ্যবাহী স্থান' ঘোষণা করেছে?
  1. ক) কুসুম্বা মসজিদ
  2. খ) যাট গম্বুজ মসজিদ
  3. গ) আতিয়া জামে মসজিদ
  4. ঘ) ছোট সোনা মসজিদ
ব্যাখ্যা

ষাট গম্বুজ মসজিদ:
- ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ।
- মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই।
- ১৫শ শতাব্দীতে এটি নির্মাণ করা হয়।
- এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত।
- বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়া হয়েছে।
- ১৯৮৩ খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে।
- মসজিদটি উত্তর-দক্ষিণে বাইরের দিকে প্রায় ১৬০ ফুট ও ভিতরের দিকে প্রায় ১৪৩ ফুট লম্বা।
- সুলতান নসিরউদ্দীন মাহমুদ শাহের (১৪৩৫-৫৯) আমলে খান আল-আজম উলুগ খানজাহান সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন।
- খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে ষাট গম্বুজ মসজিদ হয়।
- তুঘলকি ও জৌনপুরী নির্মাণশৈলী এতে সুস্পষ্ট।

উৎস: ষাট-গম্বুজ-মসজিদ - বাংলাদেশ পর্যটন করপোরেশন, parjatan.gov.bd.

৫৮.
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে কোন বাংলাদেশী বোলার অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করেন?
  1. ক) মাহমুদুল্লাহ রিয়াদ
  2. খ) তাইজুল ইসলাম
  3. গ) মাশরাফি বিন মুর্তজা
  4. ঘ) সাকিব আল হাসান
ব্যাখ্যা

ক্রিকেট ইতিহাসে ওয়ানডে অভিষেকেই হ্যাট্রট্রিক করা একমাত্র বাংলাদেশি ক্রিকেটার তাইজুল ইসলাম।

ওয়ানডে ক্রিকেটে অভিষেকে হ্যাটট্রিক করেছেন চারজন বোলার।
→ সর্বপ্রথম ২০১৪ সালে তাইজুল ইসলাম,
→ ২০১৫ সালে কাগিসো রাবাদা,
→ ২০১৭ সালে ভানিন্দু হাসারাঙ্গা এবং
→ ২০১৮ সালে এই কৃতিত্ব দেখিয়েছেন শেহান মাদুশঙ্ক

উৎস: ইএসপিএন ক্রিকইনফো ও দা বিজনেস স্ট্যান্ডার্ড। 

৫৯.
১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় কত দফা প্রণয়ন করা হয়েছিল?
  1. ক) ৭ দফা
  2. খ) ৯ দফা
  3. গ) ১১ দফা
  4. ঘ) ১৩ দফা
ব্যাখ্যা

১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
- ১৯৪৭ সাল থেকে ক্রমাগতভাবে পূর্বপাকিস্তানের প্রতি পাকিস্তানের শাসকগোষ্ঠি যে বৈষম্যমূলক আচরণ করেছে তার বহি:প্রকাশ ঘটে উনসত্তরের গণঅভ্যুত্থানে।
- এসময় ছাত্রসংগ্রাম পরিষদ ১১ দফা দাবি ঘোষণা করেন।
- ১১ দফার মধ্যে বঙ্গবন্ধু কর্তৃক ১৯৬৬ সালে ঘোষিত ছয়দফা অন্তর্ভুক্ত করা হয়েছিল।
- ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে প্রায় ১০০ জন পূর্বপাকিস্তানী নিহত হয়েছিলেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুজ্জোহা তাদের মধ্যে অন্যতম।
- এ আন্দোলনে আইয়ুব খানের পতন ঘটে।
- আগরতলা মামলা বাতিল হয়।
- শেখ মুজিব জেল থেকে মুক্তি পেয়ে রেসকোর্সের গণসংবর্ধনা অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত হন।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬০.
২০২৩-২৪ অর্থবছরের বাজেটের আকার-
  1. ক) ৭,৬১,৭৮৫ কোটি টাকা
  2. খ) ৭,৭১,৭৮৫ কোটি টাকা
  3. গ) ৬,৬১, ৮৮৫ কোটি টাকা
  4. ঘ) ৭,৮১,৭৮৫ কোটি টাকা
ব্যাখ্যা

জাতীয়_বাজেট ২০২৩-২৪
- ২০২৩-২৪ অর্থবছরের বাজেটটি হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে প্রথম বাজেট।
- বাজেট পেশ - ১ জুন,২০২৩।
- বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল।
- বাজেট কার্যকর হবে - ১ জুলাই, ২০২৩।
- বাংলাদেশের অর্থবছর -১ জুলাই থেকে ৩০ জুন।
- এ বছরের বাজেট- ৫২তম ( অন্তর্বর্তীকালীনসহ ৫৩তম)।
- বাজেটের আকার - ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।
- রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা - ৫ লাখ কোটি টাকা।
- বাজেট ঘাটতি - ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি ( ADP) - ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা।
- করমুক্ত আয়সীমা - সাড়ে ৩ লাখ টাকা।
- জিডিপির প্রবৃদ্ধির হার - ৭.৫ শতাংশ।
- মুদ্রাস্ফীতি হার - ৬ শতাংশ।
- বাজেটের মূল দর্শন হলো ২০৪১ সালের মধ্যে সুখী-সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ।

উৎস: BBC বাংলা, ০১ জুন, ২০২৩।

৬১.
OPEC এর সদর দফতর কোথায় অবস্থিত?
  1. ক) ভিয়েনা
  2. খ) জেনেভা
  3. গ) জেদ্দা
  4. ঘ) জুরিখ
ব্যাখ্যা

ওপেক (OPEC)
- ওপেক (Organization of the Petroleum Exporting Countries, OPEC) হচ্ছে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির একটি আন্তঃসরকারি সংস্থা।
- এর সদস্য মোট ১৩ টি দেশ।
- ১৯৬০ সালের ১৪ সেপ্টেম্বর বাগদাদে প্রথম পাঁচ সদস্য নিয়ে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়।
- সদস্যগুলো হলো ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব এবং ভেনেজুয়েলা।
- OPEC বর্তমান সদস্য সংখ্যা- ১৩।
- OPEC এর সদরদপ্তর অবস্থিত ভিয়েনা, অস্ট্রিয়ায়।
- যদিও অস্ট্রিয়া ওপেক সদস্যভুক্ত দেশ নয়।
- ১৯৬৫ সালের পূর্বে সদরদপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।

উৎস:OPEC : Home, OPEC

৬২.
'নর্ড স্ট্রিম-২' পাইপলাইন প্রকল্প কোন সাগরের তলদেশে অবস্থিত?
  1. ক) কাস্পিয়ান সাগর
  2. খ) কৃষ্ণ সাগর
  3. গ) ভূমধ্যসাগর
  4. ঘ) বাল্টিক সাগর
ব্যাখ্যা

নর্ড স্ট্রিম ২ হলো বাল্টিক সাগরের মধ্য দিয়ে রাশিয়া থেকে জার্মানি পর্যন্ত 1,234 কিলোমিটার দীর্ঘ (767 মাইল) প্রাকৃতিক গ্যাস পাইপলাইন।
- নর্ড স্ট্রিম ১- এর অনুরূপ রুট অনুসরণ করে 2011 সালে পাইপলাইনের নির্মাণ শুরু হয়েছিল।
- 2015 সালে চালু হওয়া নর্ড স্ট্রিম 2 পাইপলাইনটি বাল্টিক সাগরের মাধ্যমে সরাসরি রাশিয়া এবং জার্মানির সাথে সংযোগ স্থাপন করে।
- দীর্ঘ আইনি লড়াইয়ের বিলম্বের কারণে নির্মাণে বেশ কয়েক বছর লেগেছে।
- নর্ড স্ট্রিম ২- এর অল্প কিছু জ্বালানি প্রকল্প নিয়ে বিতর্ক হয়েছে।
- পাইপলাইনের মালিক গাজপ্রম।
- এটি একটি রাশিয়ান রাষ্ট্র-নিয়ন্ত্রিত কোম্পানি।
- গ্যাস আমদানির জন্য ইউরোপীয় ইউনিয়নের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এটি প্রয়োজন।
- জার্মানির জ্বালানি খাত পাইপলাইনটিকে একটি কার্যকর বাণিজ্যিক প্রকল্প হিসেবেও দেখে।

উৎস: The Nord Stream 2 pipeline - European Parliament, europa.eu.

৬৩.
বর্তমানে বিশ্বে তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) সৌদি আরব
  2. খ) কাতার
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা

- ২০১৮ সালে বিশ্বের নতুন তেল সম্রাটের খ্যাতি অর্জন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
- ১৯৭৫ সাল থেকে তেল উৎপাদনে রাশিয়া ও সৌদি আরবের পরের অবস্থানে রয়েছে দেশটি।
- এই মুহূর্তে বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিস্ট্রেশনের তথ্যানুযায়ী, ২০২১ সালে বিশ্বে শীর্ষ ১০ জ্বালানি তেল উৎপাদনকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, রাশিয়া, কানাডা, চীন, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, ব্রাজিল, ইরান ও কুয়েত।
- বর্তমানে বৈশ্বিক তেল উৎপাদনের ২০ শতাংশ যুক্তরাষ্ট্র এবং ১১ শতাংশ করে সৌদি আরব ও রাশিয়ার।
- মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিদিন গড়ে ৯,৩৫২,০০০ ব্যারেল তেল উৎপাদন করে।
- যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম বৃহৎ অপরিশোধিত তেল সরবরাহকারী।

উৎস: প্রথম আলো, ১০ মার্চ ২০২৩।

৬৪.
'মোসাদ' এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) বে-এরশেভা
  2. খ) জেরুজালেম
  3. গ) হাইফা
  4. ঘ) তেল আবিব
ব্যাখ্যা

মোসাদ
- মোসাদ হলো ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা।
- আমান (সামরিক গোয়েন্দা) ও শিন বেতের (অভ্যন্তরীণ নিরাপত্তা) পাশাপাশি এটি ইসরায়েলি গোয়েন্দা সম্প্রদায়ের অন্যতম প্রধান সংগঠন।
- মোসাদ গোয়েন্দা তথ্য সংগ্রহ, গোপন অভিযান ও সন্ত্রাসবাদ দমনে কাজ করে।
- এর পরিচালক সরাসরি এবং শুধু প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করেন।
- এটি বিশ্বের বৃহত্তম গুপ্তচরবৃত্তি সংস্থাগুলির মধ্যে অন্যতম।
- মোসাদ অন্যান্য নিরাপত্তা সংস্থা, যেমন: ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বা ইসরায়েল নিরাপত্তা সংস্থা থেকে ভিন্ন, কেননা এর উদ্দেশ্য, লক্ষ্য, ভূমিকা, কার্যভার, ক্ষমতা বা বাজেট কোনো আইন দ্বারা সংজ্ঞায়িত নয়।
- মোসাদের হেডকোয়ার্টার তেলআবিবে।
- মোসাদ গঠিত হয় ১৩ ডিসেম্বর ১৯৪৯ সালে।

উৎস: Britannica.

৬৫.
২৫তম শীতকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে?
  1. ক) মাদ্রিদ
  2. খ) মিলান
  3. গ) প্যারিস
  4. ঘ) লস এঞ্জেলস
ব্যাখ্যা

শীতকালীন অলিম্পিক গেমস
- শীতকালীন অলিম্পিক গেমস হলো একটি বড় আকারের আন্তর্জাতিক বহু-ক্রীড়া প্রতিযোগিতা যা প্রত্তেক চার বছর পর পর অনুষ্ঠিত হয়।
- ২৫তম শীতকালীন অলিম্পিক ২০২৬ সালে অনুষ্ঠিত হবে।
- মিলান এবং কর্টিনা ডি'আম্পেজো, ইতালি ২০২৬ সালের শীতকালীন অলিম্পিক ৬ ফেব্রুয়ারী থেকে ২২ ফেব্রুয়ারী পর্যন্ত হোস্ট করবে, যেখানে মিলান প্রথমবারের মতো আয়োজক হিসাবে কাজ করছে।
- ২০২৬ সালের শীতকালীন গেমগুলি ইতালি দ্বারা আয়োজিত চতুর্থ অলিম্পিক এবং প্রথমবারের মতো যেখানে দুটি শহরকে শীতকালীন অলিম্পিকের আয়োজক হিসাবে নামকরণ করা হয়েছিল।

উৎস: অলিম্পিক গেমসের অফিসিয়াল ওয়েবসাইট।

৬৬.
নিচের কোন ধাতুটির চৌম্বক প্রবণতা সবচেয়ে বেশি?
  1. ক) কোবাল্ট
  2. খ) শক্ত লোহা
  3. গ) নিকেল
  4. ঘ) নরম লোহা
ব্যাখ্যা
চৌম্বক প্রবণতা (Magnetic Susceptibility):
- কোন চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে কোন একটি চৌম্বক পদার্থের দন্ড রাখলে এর ওপর চুম্বকত্ব আবিষ্ট হওয়ার ফলে দন্ডটি চুম্বকে পরিণত হয়।
- এই চৌম্বকক্ষেত্রে বিভিন্ন চৌম্বক পদার্থ রাখলে এদের চুম্বকণ মাত্রা বিভিন্ন হয়।
- পদার্থের যে ধর্মের ওপর এর চুম্বকণের মাত্রা নির্ভর করে তাকে চুম্বক প্রবণতা (Magnetic susceptibility) বলে।
- পদার্থটির চুম্বকণ-মাত্রা I এবং এর মধ্যস্থিত চৌম্বক প্রাবল্য H-এর অণুপাতকে পদার্থটির চৌম্বক প্রবণতা বলা হয়। একে K অক্ষর দ্বারা সূচিত করা হয়।
- শূন্যস্থান বা বায়ুর চৌম্বক প্রবণতার মান শূন্য। এর মান পদার্থের প্রকৃতি, অবস্থা ও প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের মানের ওপর নির্ভর করে। উষ্ণতার সাথেও এর মান পরিবর্তিত হয়। নিকেল বা কোবাল্টের তুলনায় নরম লোহার চৌম্বক প্রবণতা অনেক বেশি। একে অনেক সময় চৌম্বক গ্রাহিতাও বলে থাকে।

উৎস: পদার্থবিজ্ঞান- ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৭.
টেলিভিশনে ছবি প্রেরণের সময় ছবিকে যে পদ্ধতিতে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয় তাকে কি বলা হয়?
  1. ক) ট্যানিং
  2. খ) স্ক্যানিং
  3. গ) স্ক্রিনিং
  4. ঘ) গ্যানিং
ব্যাখ্যা
টেলিভিশনে কথা এবং ছবি পাঠানোর জন্য টেলিভিশন কেন্দ্র দুটি প্রেরক যন্ত্রের সমন্বয়ে গঠিত।
- একটির সাহায্যে শব্দকে তড়িৎ তরঙ্গে রূপান্তর করে তাড়িতচৌম্বক তরঙ্গ রূপে প্রেরণ করে এবং অন্য আর একটি প্রেরক যন্ত্রে ছবিকে তড়িৎ তরঙ্গে রূপান্তর করে তাড়িতচৌম্বক তরঙ্গ রূপে প্রেরণ করে। 
- টিভি ক্যামেরার পর্দায় উপর লাগানো আলোক সংবেদনশীল এক প্রকার পদার্থের আস্তরণ দেয়া থাকে। এর নাম সিজিয়াম।
- যখন বস্তু থেকে আলো এসে লেন্সের মধ্য দিয়ে পর্দায় প্রতিবিম্ব সৃষ্ট করে তখন পর্দার উপর লাগানো সিজিয়াম বিন্দু থেকে ইলেকট্রন নির্গত হয়ে আধানযুক্ত হয়ে পড়ে।
-অর্থাৎ যেখানে আলো বেশী পড়ে সেখানে আয়ন বেশী হয়। ফলে সমস্ত প্রতিবিম্বটি তড়িৎ প্রতিবিম্বে রূপান্তর হয়।
- এখন একটি ইলেকট্রনগান এই আধানগুলোকে তড়িৎ প্রবাহে রূপান্তর করে। ইলেকট্রনগান সমস্ত চিত্রটিকে 625টি লাইনে ভাগ করে বই পড়ার মত করে বাম থেকে ডান দিকে লাইন বরাবর সরতে থাকে এবং এক লাইন পড়া শেষ হলে দ্রুত পরে লাইনের প্রথমে চলে আসে।
- তবে প্রথমে সমস্ত চিত্রটিকে এক লাইন বাদ দিয়ে দিয়ে ৩১২.৫ লাইনে এক বার পড়ে দ্রুত উপরে উঠে গিয়ে অবশিষ্ট ৩১২.৫ লাইন পড়ে ফাঁকা স্থানগুলো পূরণ করে। একে স্ক্যানিং বলে। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৮.
বিগব্যাঙ তত্ত্বের প্রবক্তা কে?
  1. ক) আইনস্টাইন
  2. খ) জি. ল্যামেটার
  3. গ) স্টিফেন হকিং
  4. ঘ) গ্যালিলিও
ব্যাখ্যা
বিগ ব্যাং তত্ত্ব:
- মহাবিশ্ব একটি বিন্দুতে ছিল; হঠাৎ এক মহা বিস্ফোরণের মাধ্যমে এই মহাবিশ্বের সৃষ্টি হয় এটা বিগ ব্যাং থিওরি নামে পরিচিত।
- বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা জি ল্যামেটার (১৯২৭ সাল)। 
- জি ল্যামেটার বেলজিয়ামের বিজ্ঞানী।

অন্যদিকে,
- বিগ ব্যাং তত্ত্বের আধুনিক তত্ত্ব ব্যাখ্যা উপস্থাপন করেন স্টিফেন হকিং। 
- বিগ ব্যাং তত্ত্বের ব্যাখ্যা সংম্বলিত স্টিফেন হকিং এর বিখ্যাত বই ‘A Brief History of Time’.

সুতরাং, বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা জি ল্যামেটার এবং বিগ ব্যাং (Big Bang) তত্ত্বের আধুনিক তত্ত্ব ব্যাখ্যা বা উপস্থাপন করেন স্টিফেন হকিং।

উৎস: ব্রিটানিকা।
৬৯.
'স্ট্রিট ভাইরাস' কোন রোগের জীবাণুর নাম?
  1. ক) র‍্যাবিস
  2. খ) টিটেনাস
  3. গ) অ্যানথ্রাক্স
  4. ঘ) ডিপথেরিয়া
ব্যাখ্যা
জলাতঙ্ক:
- জলাতঙ্ক (Rabies) একটি মারাত্বক ভাইরাসজনিত রোগ।
-  মানুষসহ সকল উষ্ণ রক্তবাহী (Warm Blooded) পশু এ রোগে আক্রান্ত হতে পারে। 
- তবে, প্রাকৃতিক পরিবেশে কুকুর, বিড়াল, শৃগাল, গরু, মাংসাশি বন্যপ্রাণী, বাদুড় প্রধানত বেশি আক্রান্ত হয়। 

রোগের কারণ:
- রেবিস নামক এক প্রকার ভাইরাস এ রোগ সৃষ্টি করে।
-  এ ভাইরাস বুলেট আকৃতির। 
- এর দুটো প্রধান টাইপ রয়েছে। যথা: স্ট্রিট ভাইরাস ও ফিক্সড ভাইরাস। 
- স্ট্রিট ভাইরাস প্রাকৃতিক পরিবেশে রোগের সৃষ্টি করে। 
- এ ভাইরাস খুবই বিপদজনক। 

উৎস: গৃহপালিত পশুর ভাইরাসজনিত সংক্রামক রোগ, স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭০.
কোনটি মৌলিক পদার্থ?
  1. ক) চিনি
  2. খ) নিয়ন
  3. গ) পানি
  4. ঘ) লবণ
ব্যাখ্যা
মৌল বা মৌলিক পদার্থ (Element):
- যে পদার্থগুলোকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ঐ পদার্থ ছাড়া অন্য কোন ধর্ম বিশিষ্ট পদার্থ পাওয়া যায় না তাদেরকে মৌলিক পদার্থ বা সংক্ষেপে মৌল বলা হয়। 
- পৃথিবীতে বর্তমানে আবিস্কৃত মৌলের সংখ্যা ১১৮টি।
- উদাহরণ:  হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, সোডিয়াম, হিলিয়াম, নিয়ন ইত্যাদি।

উৎস: রসায়ন, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭১.
কাগজের প্রধান রাসায়নিক উপাদান-
  1. ক) লিগনিন
  2. খ) কুইনিন
  3. গ) রেজিন
  4. ঘ) হেমিসেলুলোজ
ব্যাখ্যা
[কাগজের প্রধান রাসায়নিক উপাদান সেলুলোজ। তবে কাগজে হেমিসেলুলোজও ব্যবহৃত হয়। অপশনে সেলুলোজ না থাকায় হেমিসেলুলোজ অধিক গ্রহণযোগ্য উত্তর হিসেবে নেওয়া হয়েছে।]

কাগজ তৈরির মূল উপাদান তন্তুজাতীয় বস্তু। এটি হতে পারে উদ্ভিদ কিংবা অন্য কিছু। কাগজ তৈরির সেলুলোজের প্রাথমিক উৎস কাঠ। বিশেষ করে আঁশযুক্ত উদ্ভিদ। বাঁশ, মালবেরি বা তুঁতগাছ ও প্যাপিরাস উদ্ভিদ থেকে বিশেষভাবে মণ্ড তৈরি করে যান্ত্রিক উপায়ে চাপ প্রয়োগ করে তারপর তৈরি করা হয় কাগজ।

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭২.
রক্তশূন্যতা হলে চুপসে যায় কোনটি?
  1. ক) ধমনী
  2. খ) শিরা
  3. গ) উপশিরা
  4. ঘ) জালিকা
ব্যাখ্যা
• শিরা (খ) - চুপসে যায় রক্তশূন্যতা হলে।
- রক্তশূন্যতা বা হাইপোভোলেমিয়া হলে শরীরে রক্তের পরিমাণ কমে যায়। এই অবস্থায় শিরা চুপসে যায় কারণ:
- শিরা (veins) অপেক্ষাকৃত কম চাপযুক্ত রক্ত বহন করে এবং এর দেয়াল ধমনীর তুলনায় পাতলা ও নমনীয়।
- যখন শরীরে রক্তের পরিমাণ কমে যায়, শিরাগুলি সহজেই চুপসে যায় কারণ এগুলি রক্তের আয়তনের সাথে মানিয়ে নিতে পারে।

উৎস:
১. বিজ্ঞান, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. National Institutes of Health (NIH) [Link]
৭৩.
প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি?
  1. ক) রক্ত কোষ
  2. খ) পেশী কোষ
  3. গ) নিউরন
  4. ঘ) জনন কোষ
ব্যাখ্যা
নিউরন:
- স্নায়ুতন্ত্রের প্রধান কেন্দ্র হল মস্তিষ্ক। স্নায়ুতন্ত্রের একক নিউরোন, আর অসংখ্য নিউরোন নিয়ে গঠিত হয়েছে মস্তিষ্ক।
- প্রাণিদেহের যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে, বিভিন্ন জৈবিক কার্যাবলির সমন্বয় সাধন করে এবং উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টির মাধ্যমে পরিবেশের মধ্যে সম্পর্ক রক্ষা করে, সে তন্ত্রকে স্নায়ুতন্ত্র বলে।
- মানবদেহের সবচেয়ে দীর্ঘতম কোষ হলো নিউরন যা প্রায় 1.37 মিটার লম্বা। 

উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৪.
ওজনস্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত?
  1. ট্রপোমণ্ডল
  2. স্ট্রাটোমন্ডল
  3. মেসোমন্ডল
  4. তাপমণ্ডল
ব্যাখ্যা
স্ট্রাটোমন্ডল (Stratosphere): 
- বায়ুমন্ডলের দ্বিতীয় স্তরটি হলো স্ট্রাটোমন্ডল। যা ভূ-পৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। 
- এ স্তরের শেষ সীমা স্ট্রাটোবিরতি (Stratopause)। 
- এ স্তরে ২০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। 
- স্ট্রাটোবিরতিতে তাপমাত্রা ০° সেলসিয়াস বা এর কাছাকাছি হয়। এ স্তরে বায়ুর ঘনত্ব ও চাপ উভয়ই কম।
- স্ট্রাটোমন্ডলে জলীয়বাষ্প ও ধূলিকণার পরিমাণ খুব নগন্য এবং প্রায় মেঘশূন্য থাকে। 
- স্ট্রাটোমন্ডলে ঝড়-বৃষ্টি থাকে না বলে এ স্তরের মধ্য দিয়েই সাধারণত বিমান চলাচল করে থাকে। স্ট্রাটোমন্ডলের উপরের দিকে ওজোন (ozone) গ্যাসের স্তর রয়েছে যা ওজোন মন্ডল বা Ozonesphere নামে পরিচিত। 
- এ স্তরটির গভীরতা ১২-১৬ কিলোমিটার। 
- ওজোন স্তর সূর্যরশ্মির অতি বেগুনি রশ্মি (Ultral Violet Rays) শোষণ করে। জীবজগতের জন্য সূর্যের অতিবেগুনি রশ্মি খুবই ক্ষতিকর। তবে এটি ওজোন স্তর ভেদ করে পৃথিবীতে পৌছাতে পারে না। 

উৎস: ভূগোল- ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৫.
বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি?
  1. ক) এক
  2. খ) দুই
  3. গ) তিন
  4. ঘ) চার
ব্যাখ্যা
• ভূ-উপগ্রহ কেন্দ্র:

⇒ বর্তমানে বাংলাদেশে ভূ-উপগ্রহ কেন্দ্র ৪টি। যথা:
- রাঙ্গামাটি (বেতবুনিয়া)
- গাজীপুর (তালিবাবাদ)
- মহাখালী ও
- সিলেট

• বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রটি ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদ্বোধন করেন।
• এটি বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র।

তথ্যসূত্র: আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট।
৭৬.
কোন মেমোরি অস্থিতিশীল এবং মাত্র একবার লেখা যায়?
  1. ক) RAM
  2. খ) ROM
  3. গ) PROM
  4. ঘ) EPROM
ব্যাখ্যা
[প্রশ্নটি অনেকাংশে কনফিউজিং। প্রশ্নে দুটি লজিক দেওয়া আছে। প্রথমত, কোনটি অস্থিতিশীল সেক্ষেত্রে RAM উত্তর হওয়া বাঞ্চনীয়। কিন্তু দ্বিতীয় লজিক বলা আছে, কোনটিতে একবার মাত্র লেখা যায়, সেক্ষেত্রে PROM (Programmable Read Only Memory) উত্তর হবে।

প্রশ্নটি হওয়া উচিত ছিল, কোন মেমোরি স্থিতিশীল এবং মাত্র একবার লেখা যায়? যেহেতু এটি জব সল্যুশনের প্রশ্ন এখানে প্রশ্নকর্তা হয়ত ভুল করে 'স্থিতিশীল' এর স্থলে 'অস্থিতিশীল' দিয়ে দিয়েছেন। যেহেতু প্রশ্নের শেষে 'একবার মাত্র লেখা যায়' উল্লেখ আছে, সেহেতু প্রশ্নের প্রথমাংশে 'স্থিতিশীল' হওয়াই যুক্তিযুক্ত ছিল।

যাই হোক, আমরা সকল কিছু বিবেচনায় PROM কে উত্তর হিসেবে গ্রহন করেছি। বাকিটা প্রশ্নকর্তার উপর নির্ভর করছে।]

পিরম (PROM): 
- PROM-এর পূর্ণরূপ হলো Programmable Read Only Memory.
- সাধারণত বাজারে যে সমস্ত প্রোগ্রাম করা রম পাওয়া যায় তাতে ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী সমস্ত কাজ হয় না। এসব ক্ষেত্রে PROM ব্যবহার করা হয়।
- ব্যবহারকারী প্রোগ্রামকে মাইক্রোপ্রোগ্রামে রূপান্তরিত করে নিজেই পিরমে ডেটা সংরক্ষণ করতে পারেন।
- তবে PROM কে একবার প্রোগ্রাম করা হলে পুনঃ প্রোগ্রামের কোনো সুযোগ থাকে না। এ ধরনের রমে বিদ্যুৎপ্রবাহ বন্ধ হলেও সংরক্ষিত তথ্য নষ্ট হয় না।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৭.
কম্পিউটারের কোন অংশটি ডাটা প্রসেসিং এর জন্য ব্যবহৃত হয়?
  1. ক) ALU
  2. খ) Control Unit
  3. গ) Register Array
  4. ঘ) Accumulation
ব্যাখ্যা
গাণিতিক যুক্তি অংশ (Arithmetic Logic Unit):
- নিয়ন্ত্রণ অংশের তত্ত্বাবধানে গাণিতিক যুক্তি অংশ বা ALU বিভিন্ন ধরনের গাণিতিক বা লজিক্যাল অপারেশনের কাজ সম্পাদন করে। 
- বেশির ভাগ গাণিতিক অপারেশনগুলো হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং লজিক্যাল অপারেশনগুলো হলো তুলনা, সত্য-মিথ্যা যাচাই ইত্যাদি। 
- আবার কোনো রেজিস্টার পরিষ্কারকরণ এবং রেজিস্টারে সংরক্ষিত তথ্য বা সংখ্যাকে ডানে-বামে সরানো ইত্যাদি কাজও এ অংশের মাধ্যমে সম্পাদিত হয়। 
- বিভিন্ন ধরনের ইলেকট্রনিক বর্তনীর সহায়তায় গাণিতিক যুক্তি অংশ এই কার্যাবলি সম্পাদান করে থাকে এবং প্রয়োজনে ফলাফল অস্থায়ীভাবে রেজিস্টারে সংরক্ষিত রাখে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৮.
Intel Pentium একটি-
  1. ক) হার্ডডিস্ক
  2. খ) র‍্যাম
  3. গ) সিডিরম
  4. ঘ) প্রসেসর
ব্যাখ্যা
মাইক্রোপ্রসেসর বা প্রসেসর:
- কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য কম্পিউটারের যে অংশটি বা হার্ডওয়্যারটি সর্বাধিক ভূমিকা পালন করে, তাকে মাইক্রোপ্রসেসর বা প্রসেসর হিসেবে অভিহিত করা হয়। - মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের ভিএলএসআই (VLSI-Very Large Scale Integration) চিপ। 
- মাইক্রোপ্রসেসর মাইক্রোকম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ হিসেবে কাজ করে। 
- উদাহরণ: CISC are Intel 386, Intel 486, Pentium, Pentium Pro, Pentium II ইত্যাদি। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৯.
LAN কার্ডের অপর নাম কী?
  1. ক) Network Interface Card
  2. খ) Internet Card
  3. গ) Modem
  4. ঘ) Net Connection
ব্যাখ্যা
Network Interface Card:
- লোকাল এরিয়া নেটওয়ার্কের জন্য কম্পিউটারের হার্ডওয়্যার এমন হতে হবে যার দ্বরা একাধিক কম্পিউটারের মাঝে সংযোগ স্থাপন করা যায়।
-  লোকাল এরিয়া নেটওয়ার্কের কাজটি দুই ধরনের হার্ডওয়্যার দিতে হতে পারে। 
- যদি নেটওয়ার্কিং-এর কাজটি তার দ্বারা হয় তবে সেজন্য ব্যবহার করা হয় একটি Network Interface Card.
- কম্পিউটারের সিস্টেম ইউনিটের ভিতরে কার্ডটি স্থাপন করা হয়ে থাকে।
- মাদারবোর্ডের এক্সপানশন স্লটে কার্ডটি স্থাপন করতে হয়। 
- এই কার্ডটিকে তারের সাথে সংযোগ দেয়া হয়।
- সাধারণত কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপতির সাথে সংযোগ দেবার জন্য হাব ব্যবহার করা হয়। 

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮০.
নিচের কোনটি প্রিন্টারের প্রকারভেদ নয়?
  1. ক) Laser
  2. খ) Dot Matrix
  3. গ) Ink-jet
  4. ঘ) Dual Core
ব্যাখ্যা
লেজার প্রিন্টার (Laser Printer):
- প্রিন্টিংয়ের গুণগত মানের দিক থেকে লেজার প্রিন্টার হচ্ছে সবচেয়ে ভালো প্রিন্টার।
- এ ধরনের প্রিন্টারের মাধ্যমে দ্রুতগতিতে ও সবচেয়ে সুন্দরতম লেখা ছাপানো যায়।
- তবে লেজার প্রিন্টার লেজার (LASER - Light Amplification by Stimulated Emission of Radiation) রশ্মির সাহায্যে কাগজে লেখা ফুটিয়ে তোলে। 

ডট ম্যাট্রিক্স প্রিন্টার (Dot matrix Printer):
- এ ধরনের প্রিন্টারের প্রিন্টিং হেডের পিনের সাহায্যে কয়েকটি কালির ফোঁটা দিয়ে অক্ষর লেখা হয়। 
- পিনের সংখ্যা যত বেশি হয় হয়, মুদ্রণের মানও তত উন্নত হয়। 
- ডট ম্যাট্রিক্স প্রিন্টার উভয়মুখী, অর্থাৎ তারা বাম থেকে ডান এবং ডান থেকে বাম উভয় দিকেই ছাপাতে পারে। এতে ছাপানো অপেক্ষাকৃত দ্রুত হয়।

ইংকজেট প্রিন্টার (Ink-Jet Printer):
- যে প্রিন্টার কালি ছড়িয়ে বা স্প্রে করে কম্পিউটারের ফলাফলকে প্রিন্ট করে তাকে ইংকজেট প্রিন্টার বলা হয়।
- এ ধরনের প্রিন্টারের প্রধান অংশ হলো প্রিন্টিং হেড, কার্টিজ, হেড সরানো এবং কাগজ গ্রহণ করার কৌশল। 

* Dual Core প্রিন্টারের কোনো প্রকারভেদ নয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।